পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫

পরীক্ষাপ্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫তারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 15 mins৮৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮৭
সিলেবাস
ফুল মডেল টেস্ট [প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগের মানবণ্টন অনুসারে ৯০ মার্কের ফুল মডেল টেস্ট] [Live MCQ - তে প্রতি মাসের ৭ ও ২২ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫

প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ - ২০২৫ · তারিখ অনির্ধারিত · ৮৭ প্রশ্ন

.
নিচের কোন সংখ্যাটি ৪ এবং ৯ উভয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? 
  1. ২৮৮
  2. ৩০৬ 
  3. ৩২৪
  4. ৩৪২ 
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) ২৮৮ ও গ) ৩২৪
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
--------------------------------------------------

প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ৪ এবং ৯ উভয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?

সমাধান:
৪ ও ৯ এর ল.সা.গু = ৩৬
৩৬ দ্বারা বিভাজ্য সংখ্যাটিই ৪ ও ৯ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।

অপশন টেস্ট অনুযায়ী,
৩২৪ ÷ ৩৬ = ৯

∴ ৩২৪ সংখ্যাটি ৪ ও ৯ উভয়ের দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে।

.
x4 + 2x2 + 1 = 6x2 হলে, (x + 1/x)2 এর মান কত? 
  1. 2
  2. 5
  3. 6
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: x4 + 2x2 + 1 = 6x2 হলে, (x + 1/x)2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x4 + 2x2 + 1 = 6x2
⇒ x4 - 4x2 + 1 = 0

উভয় পাশে x2 দিয়ে ভাগ করি,
⇒ x2 - 4 + 1/x2 = 0
⇒ x2 + 1/x2 = 4

আমরা জানি,
(x + 1/x)2 = x2 + 2 + 1/x2
⇒ (x + 1/x)2 = 4 + 2
∴ (x + 1/x)2 = 6

.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/5, 2x/5 এবং 2x/5 হলে, বৃহত্তম কোণটির মান কত? 
  1. 62°
  2. 52°
  3. 72°
  4. 65°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে x/5, 2x/5 এবং 2x/5 হলে, বৃহত্তম কোণটির মান কত?

সমাধান:
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°

ATQ,
x/5 + 2x/5 + 2x/5 = 180°
⇒ ( x + 2x + 2x )/5 = 180°
⇒ 5x/5 = 180°
∴ x = 180°

বৃহত্তম কোণ = 2x/5 = (2 × 180)/5 = 72°

.
নিচের কোনটি পদার্থের অবস্থা বিবেচনা করা হয় না?
  1. কঠিন
  2. তরল
  3. প্লাজমা
  4. ভয়েড
ব্যাখ্যা

• পদার্থের অবস্থা: 
- কঠিন, তরল এবং গ্যাস এই তিনটি ভিন্ন অবস্থার বাইরেও পদার্থের চতুর্থ আরেকটি অবস্থা আছে যার নাম প্লাজমা। 
- অণু কিংবা পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি পজিটিভ চার্জের প্রোটন থাকে তার বাইরের ঠিক সেই কয়টি নেগেটিভ চার্জের ইলেকট্রন থাকে। সে কারণে একটা অণু কিংবা পরমাণুর সম্মিলিত চার্জ শূন্য। 
- বিশেষ অবস্থায় অণু কিংবা পরমাণুকে আয়নিত করে ফেলা যায়, কিছু পরমাণুর এক বা একাধিক ইলেকট্রনকে মুক্ত করে ফেলা যায়, তখন আলাদা আলাদাভাবে পরমাণুগুলো আর চার্জ নিরপেক্ষ থাকে না। ইলেকট্রন এবং আয়নের এক ধরনের মিশ্রণ তৈরি হয়। এটি যদিও গ্যাসের মতো থাকে কিন্তু গ্যাসের সব ধর্ম এর জন্য সত্যি নয়। 
যেমন- গ্যাসের কোনো নির্দিষ্ট আকার নেই কিন্তু চৌম্বক ক্ষেত্র দিয়ে প্লাজমার নির্দিষ্ট আকার তৈরি করে ফেলা যায়। 

- প্রচণ্ড তাপ দিয়ে গ্যাসকে প্লাজমা করা যায়, শক্তিশালী বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়োগ করেও প্লাজমা করা যায়।
- আমাদের ঘরে টিউবলাইটের ভেতর প্লাজমা তৈরি হয়, নিয়ন লাইটের যে উজ্জ্বল বিজ্ঞাপন দেখা যায় সেগুলোর ভেতরেও প্লাজমা থাকে।
- বজ্রপাত হলে যে বিজলির আলো দেখা যায় সেটিও প্লাজমা আবার দূর নক্ষত্রের মাঝে যে পদার্থ সেটিও প্লাজমা অবস্থায় আছে।
- বর্তমানে ফিশন পদ্ধতিতে ভারী নিউক্লিয়াসকে ভেঙে নিউক্লিয়ার শক্তি ব্যবহার করা হয়।
- হালকা নিউক্লিয়াসকে একত্র করে ফিউশান পদ্ধতিতে শক্তি তৈরি করার জন্য প্লাজমা ব্যবহার করার চেষ্টা করা হয় এবং এটি এখন পদার্থবিজ্ঞানের গবেষণায় একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

• ভয়েড:
- পদার্থের কণার মধ্যে ফাঁকা স্থান থাকাকে ভয়েড বা Void বলা হয়।
- প্রত্যেক পদার্থের কণার মধ্যে ছোট বা বড় পরিমাণে ভয়েড (শূন্যস্থান) থাকে।

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

.
একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 12 টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য 44 টাকা হলে কলমটির মূল্য কত?
  1. 20 টাকা
  2. 25 টাকা
  3. 30 টাকা
  4. 16 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 12 টাকা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয়মূল্য 44 টাকা হলে কলমটির মূল্য কত?
 
সমাধান:
মনেকরি,
কলমের মূল্য = x টাকা
সুতরাং, বইয়ের মূল্য = x + 12 টাকা 

প্রশ্নমতে,    
x + x + 12 = 44
⇒ 2x + 12 = 44
⇒ 2x = 32
⇒ x = 16
 
অতএব, কলমের মূল্য = 16 টাকা

.
6√6 এর 6 ভিত্তিক লগারিদম কত? 
  1. 1/2
  2. 3/2
  3. 5/2
  4. √6
ব্যাখ্যা

প্রশ্ন: 6√6 এর 6 ভিত্তিক লগারিদম কত?

সমাধান:
log66√6 = x
⇒ 6x = 6√6
⇒ 6x = 61 × 61/2
⇒ 6x = 61 + (1/2)
⇒ 6x = 63/2
⇒ x = 3/2

.
উদ্ভিদের কোন অংশ  প্রধানত সালোকসংশ্লেষণের কাজ করে? 
  1. ফুল
  2. ফল
  3. মূল
  4. পাতা
ব্যাখ্যা

• সালোকসংশ্লেষণ:
- সালোকসংশ্লেষণ হলো প্রক্রিয়া, যেখানে উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাবার তৈরি করে।
- এই প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করে পাতার ক্লোরোপ্লাস্ট।
- ক্লোরোপ্লাস্টে থাকা ক্লোরোফিল আলো শোষণ করে।
- পাতা কার্বন ডাইঅক্সাইড এবং জল নিয়ে খাবার তৈরি করে এবং অক্সিজেন নির্গত করে।
- তাই, উদ্ভিদের পাতা সালোকসংশ্লেষণের মূল অংশ।
- কচি অবস্থায় সবুজ কাণ্ড সালোকসংশ্লেষণের মাধ্যমে কিছু পরিমাণ খাদ্য প্রস্তুত করে।

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি।

.
9x - 7 ≤ 5x + 13 অসমতাটির সমাধান নির্ণয় করুন। 
  1. (- ∞, 2]
  2. (- ∞, 3] 
  3. (- ∞, 5] 
  4. (- ∞, ∞] 
ব্যাখ্যা

প্রশ্ন: 9x - 7 ≤ 5x + 13 অসমতাটির সমাধান নির্ণয় করুন।

সমাধান:
9x - 7 ≤ 5x + 13
⇒ 9x - 5x ≤ 13 + 7
⇒ 4x ≤ 20
⇒ x ≤ 5

ব্যবধি আকারে লিখলে হয়: (- ∞, 5]

(−∞, 5] বলতে বোঝায় যে, 5 বা তার চেয়ে ছোট সব বাস্তব সংখ্যা এই সমাধানের অন্তর্ভুক্ত।

.
রেকটিফায়ার এর কাজ কি?
  1. ভোল্টেজকে বাড়ানো বা কমানো
  2. তড়িৎপ্রবাহ পরিমাপ করা
  3. পরিবর্তী প্রবাহকে একমুখী প্রবাহে পরিবর্তন
  4.  সুইচ বা অ্যামপ্লিফায়ার হিসাবে কাজ করা
ব্যাখ্যা

একমুখীকারক বা রেকটিফায়ার: 
- যে পদ্ধতিতে পরিবর্তী প্রবাহকে (A.C) একমুখী (D.C) প্রবাহে পরিবর্তন করে তাকে একমুখীকরণ বা রেকটিফিকেশন (Rectification) বলে। 
- যে বর্তনীর সাহায্যে এ ক্রিয়া সম্পাদন করা হয় তাকে বলা হয় একমুখীকারক বা রেকটিফায়ার (Rectifier)। 
- একমুখীকারক দু'প্রকারের। 
যথা- ক। অর্ধতরঙ্গ একমুখীকারক এবং  খ। পূর্ণ তরঙ্গ একমুখীকারক। 

অন্যদিকে, 
- ট্রান্সফরমার: এটি AC ভোল্টেজকে বাড়াতে বা কমাতে পারে, কিন্তু এটি AC-কে DC-তে রূপান্তর করে না। 
- অ্যামিটার: অ্যামিটার বর্তনীতে তড়িৎপ্রবাহ পরিমাপ করার জন্য ব্যবহৃত হয়। 
- ট্রানজিস্টর: এটি মূলত একটি সুইচ বা অ্যামপ্লিফায়ার হিসাবে ব্যবহৃত হয় এবং এটি সরাসরি AC-কে DC-তে রূপান্তর করে না। 

উৎস: পদার্থবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

১০.
একটি ট্রেন ৬০ সেকেন্ডে একটি ৪২০ মিটার লম্বা স্টেশন অতিক্রম করে এবং ৪৫ সেকেন্ডে ২৭০ মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 
  1. ১৫০ মিটার
  2. ১০০ মিটার
  3. ১৮০ মিটার
  4. ২০০ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ৬০ সেকেন্ডে একটি ৪২০ মিটার লম্বা স্টেশন অতিক্রম করে এবং ৪৫ সেকেন্ডে ২৭০ মিটার লম্বা একটি ব্রিজ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ট্রেনটির দৈর্ঘ্য = ক মিটার

প্রশ্নমতে,
(ক + ৪২০)/৬০ = (ক + ২৭০)/৪৫

⇒ ৪৫(ক + ৪২০) = ৬০(ক + ২৭০)
⇒ ৪৫ক + ১৮৯০০ = ৬০ক + ১৬২০০
⇒ ৬০ক - ৪৫ক = ১৮৯০০ - ১৬২০০
⇒ ১৫ক = ২৭০০
⇒ ক = ২৭০০/১৫

∴ ক = ১৮০ মিটার

∴ ট্রেনটির দৈর্ঘ্য ১৮০ মিটার।

১১.
কোন গ্যাস গ্রিন হাউস ইফেক্ট ঘটায়? 
  1. কার্বন ডাই-অক্সাইড
  2. অক্সিজেন
  3. নাইট্রোজেন
  4. হাইড্রোজেন
ব্যাখ্যা

- অপশনে উল্লিখিত গ্যাসসমূহের মধ্যে কার্বন ডাই-অক্সাইড গ্যাস গ্রিন হাউস ইফেক্ট ঘটায়। 

গ্রিন হাউজ প্রভাব: 
- শীতপ্রধান দেশে গ্রিন হাউসের (কাঁচ নির্মিত একটি ঘর) মাধ্যমে কৃত্রিমভাবে সবুজ উদ্ভিদ জন্মানো হয়।
- গ্রিন হাউস গ্যাসসমূহ শীতপ্রধান দেশের গ্রিন হাউস ঘরের ন্যায় সূর্য থেকে আগত রশ্মি তাপ বিকিরণে বাঁধা সৃষ্টি করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে।
- গ্রিন হাউস গ্যাস কর্তৃক বায়ুমণ্ডলের এইরূপ তাপ বৃদ্ধির প্রক্রিয়াকে গ্রিন হাউস অ্যাফেক্ট (Greenhouse effect) বলে।
- গ্রিন হাউস অ্যাফেক্ট কথাটি সর্বপ্রথম সোভানটে আরহেনিয়াস প্রথম ব্যবহার করেন।
- গ্রিন হাউস গ্যাসসমূহ হলো- কার্বন ডাই-অক্সাইড (CO2), মিথেন (CH4), নাইট্রাস অক্সাইড (N2O), ক্লোরোফ্লোরোকার্বন (CFC) ইত্যাদি। 

- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির প্রধান নিয়ামক হিসেবে নিম্নে গ্রিন হাউস গ্যাস সম্পর্কে আলোচনা করা হলো- 
• গ্রিন হাউস গ্যাসসমূহ (Green House Gases): 
১। কার্বন ডাই-অক্সাইড (CO2): 
- কার্বন ডাই-অক্সাইড বর্ণহীন, সামান্য গন্ধযুক্ত কার্বন ও অক্সিজেন নিয়ে গঠিত একটি গ্যাস। পৃথিবীর বায়ুমণ্ডলের ০.০৩ শতাংশ কার্বন ডাই-অক্সাইড। জীবের প্রশ্বাসের সাথে কার্বন ডাই-অক্সাইড, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে, উদ্ভিদ ও প্রাণিদেহের পচন, মোটরযান ও শিল্প কারখানার জ্বালানি (কয়লা, প্রাকৃতিক গ্যাস, তৈল) পোড়ানো থেকে কার্বন ডাই-অক্সাইড বায়ুমণ্ডলে যোগ হয়। বর্তমানে তরল ও কঠিন কার্বন ডাই-অক্সাইড রেফ্রিজারেন্ট হিসেবে আইসক্রিম, অগ্নিনির্বাপক যন্ত্রে ব্যবহৃত হয়। সবুজ উদ্ভিদ এর খাদ্য প্রস্তুতে কার্বন ডাই-অক্সাইড গ্রহণ করলেও বন উজাড় বৃদ্ধি পাওয়ায়, অধিক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহার, মোটরযানের সংখ্যা প্রভৃতি বৃদ্ধির কারণে বায়ুমণ্ডলে বিশ্বব্যাপী কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বাড়ছে এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করছে। 

২। মিথেন (CH4): 
- প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। এছাড়াও জলাভূমিতে পানির নিচে পানা পচনের মাধ্যমে, ধানের বর্জ্য অবশিষ্টাংশের পচন থেকে মিথেন পাওয়া যায়। তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে মিথেন কার্বন ডাই-অক্সাইডের চাইতে ২০ গুণ বেশি তাপ ধারণ করে। 

৩। ক্লোরোফ্লোরো কার্বন (CFC): 
- সিএফসি সাধারণত বিষমুক্ত, নিষ্ক্রিয় এবং ফ্লোরিন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। সিএফসি হিমায়নে (ফ্রিজ, এসি) ও স্প্রে-ক্যানে (অ্যারেসোল), মাইক্রো ইলেকট্রিক সার্কিট ও প্লাস্টিক ফোমে ব্যবহৃত হয়। 

৪। নাইট্রাস অক্সাইড (N2O): 
- অক্সিজেনের সাথে নাইট্রোজেন যুক্ত হয়ে নাইট্রোজেনের অক্সাইডসমূহ তৈরি করে। এটিও বর্ণহীন, সামান্য মিষ্টিগন্ধযুক্ত। এই গ্যাসের উৎসসমূহ হলো মোটরযান, শক্তি উৎপাদন কেন্দ্র, নাইট্রোজেন সমৃদ্ধ রাসায়নিক সার, কারখানা। 

অন্যদিকে,
- নাইট্রোজেন ও অক্সিজেন গ্রীন হাউজ গ্যাস নয়, এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে থাকে। 
- হাইড্রোজেন সবচেয়ে হালকা গ্যাস যা স্বাভাবিক তাপমাত্রায় একটি রংহীন, গন্ধহীন ও স্বাদহীন গ্যাস।

উৎস: পরিবেশ বিজ্ঞান, বিবিএ বাংলা প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১২.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 72 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 8 মিটার
  2. 10 মিটার
  3. 12 মিটার
  4. 16 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 72 বর্গমিটার হলে বর্গক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য কত?

সমাধান:
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 72 বর্গমিটার

বর্গক্ষেত্রের বাহু = √72 মিটার
= √(36 × 2) মিটার
= 6√2 মিটার

∴ বর্গক্ষেত্রের কর্ণ = √2 × বাহুর দৈর্ঘ্য
= √2 × 6√2 মিটার
= 12 মিটার

১৩.
আল্ট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত? 
  1. ১-১০ হার্জ 
  2. ০১-১০ মেগাহার্জ 
  3. ১-১০ কিলোহার্জ 
  4. ২০-৩০ মেগাহার্জ 
ব্যাখ্যা

• আল্ট্রাসনোগ্রাফি: 
- আল্ট্রাসনোগ্রাফি হলো এমন একটি প্রক্রিয়া যা উচ্চ কম্পাঙ্কের শব্দের প্রতিফলনের উপর নির্ভরশীল। 
- উচ্চ কম্পাঙ্কের শব্দ যখন শরীরের গভীরের কোনো অঙ্গ বা পেশি থেকে প্রতিফলিত হয় তখন প্রতিফলিত তরঙ্গের সাহায্যে ঐ অঙ্গের অনুরূপ একটি প্রতিবিম্ব মনিটরের পর্দায় গঠন করা হয়। 
- রোগ নির্ণয়ের জন্য যে আল্ট্রাসনোগ্রাফি করা হয় সেই শব্দের কম্পাঙ্ক 1-10 মেগাহার্টজ হয়ে থাকে। 
- আট্রাসনোগ্রাফির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার স্ত্রীরোগ এবং প্রসূতিবিজ্ঞানে লক্ষ্য করা যায়। 
- এর সাহায্যে ভ্রুণের আকার, পূর্ণতা, ভ্রুণের স্বাভাবিক বা অস্বাভাবিক অবস্থান জানা যায়। 
- প্রসূতিবিদ্যায় এটি একটি দ্রুত, নিরাপদ এবং নির্ভরযোগ্য কৌশল। 
- আল্ট্রাসনোগ্রাফির সাহায্যে পিত্তপাথর, জড়ায়ুর টিউমার এবং অন্যান্য পেলভিক মাসের উপস্থিতিও শনাক্ত করা যায়। 
- এক্সরের তুলনায় আল্ট্রাসনোগ্রাফি অধিকতর নিরাপদ রোগ নির্ণয় পদ্ধতি, তবুও আল্ট্রাসাউন্ড খুব সীমিত সময়ের জন্য ব্যবহার করতে হবে। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।

১৪.
3 + 6 + 12 + 24 + …………… এই ধারাটির কোন পদের মান 768? 
  1. ৬ম পদ
  2. ৭ম পদ
  3. ৯ম পদ
  4. ৮ম পদ
ব্যাখ্যা

প্রশ্ন: 3 + 6 + 12 + 24 + …………… এই ধারাটির কোন পদের মান 768?

সমাধান:
এটি একটি গুণোত্তর ধারা।
ধারাটির ১ম পদ, a = 3
সাধারণ অনুপাত, r = 6/3 = 2

∴ n তম পদ = a rn - 1

⇒ 3 × 2n -1 = 768
⇒ 2n -1 = 768/3
⇒ 2n -1  = 256
⇒ 2n - 1  = 28
⇒ n - 1 = 8
∴ n = 9

∴ ধারাটির ৯ম পদের মান 768

১৫.
ফিটকিরি এর অপর নাম কি?
  1. কস্টিক পটাশ
  2. চুন
  3. পটাশ অ্যালাম
  4. সাধারণ লবণ
ব্যাখ্যা

ফিটকিরি: 
- প্রাচীনকাল থেকেই আমাদের দেশে এন্টিসেপটিক হিসেবে ফিটকিরির ব্যবহার প্রচলিত। 
- ফিটকিরি অ্যালুমিনিয়াম সালফেট, পটাশিয়াম সালফার ও ২৪ অণু পানির যৌগ। 
- ফিটকিরির রাসায়নিক সংকেত হচ্ছে [K2SO4.Al2(SO4)3. 24H2O] । 
- ফিটকিরি বা পটাস অ্যালামে ২৪ অণু কেলাস পানি যুক্ত থাকে। 
- ফিটকিরি মানুষের কাছে পটাশ অ্যালাম নামে পরিচিত। 
- ফিটকিরি একটি দ্বি-লবণ অর্থাৎ দুটি লবণ (পটাসিয়াম সালফেট এবং অ্যালুমিনিয়াম সালফেট) এর সাধারণ মিশ্রণ। 
- অ্যালাম কঠিন অবস্থায় সুনির্দিষ্ট আকৃতির কেলাস। 
- এটি সাধারণত কঠিন অবস্থায় বাজারে প্রচলিত। 

Other Options:
Potassium Hydroxide = কস্টিক পটাশ।
Calcium Carbonate = চুন।
Sodium Chloride = সাধারণ লবণ।

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি এবং রসায়ন প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১৬.
একটি মিশ্রণের ওজন ৬০ গ্রাম। এতে সোনা ও রূপার অনুপাত ৪ : ৬। কত গ্রাম সোনা যোগ করলে অনুপাত ৭ : ৬ হবে? 
  1. ২০ গ্রাম
  2. ১৫ গ্রাম
  3. ১৮ গ্রাম
  4. ১০ গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মিশ্রণের ওজন ৬০ গ্রাম। এতে সোনা ও রূপার অনুপাত ৪ : ৬। কত গ্রাম সোনা যোগ করলে অনুপাত ৭ : ৬ হবে?

সমাধান:
দেওয়া আছে,
সোনা ও রূপার অনুপাত ৪ : ৬

∴ অনুপাত দুটির যোগফল = (৪ + ৬) = ১০

∴ অনুপাতে সোনার পরিমাণ = ৬০ × (৪/১০) গ্রাম = ২৪ গ্রাম
∴ অনুপাতে রূপার পরিমাণ = ৬০ × (৬/১০) গ্রাম = ৩৬ গ্রাম

ধরি,
সোনা মিশাতে হবে = ক গ্রাম

শর্তমতে,
(২৪ + ক)/৩৬ = ৭/৬
⇒ ৬(২৪ + ক) = ৭ × ৩৬
⇒ ১৪৪ + ৬ক = ২৫২
⇒ ৬ক = ২৫২ - ১৪৪
⇒ ৬ক = ১০৮
⇒ ক = ১০৮/৬

∴ ক = ১৮

∴ সোনা মিশাতে হবে ১৮ গ্রাম। 

১৭.
৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?
  1. ২০০
  2. ১৫০
  3. ৩০০ 
  4. ১৬০
ব্যাখ্যা

প্রশ্ন: ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?

সমাধান:
৩০০০ এর ৫% = ৩০০০ × (৫/১০০)
= ১৫০

৩০০০ এর ১০% = ৩০০০ × (১০/১০০)
= ৩০০

∴ পার্থক্য = (৩০০ - ১৫০) = ১৫০

১৮.
ইউরোপীয় ইউনিয়নের ২১তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে কোন দেশ?
  1. লাটভিয়া
  2. ক্রোয়েশিয়া
  3. সার্ভিয়া
  4. বুলগেরিয়া
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি দেশ।
- বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। [ জানুয়ারি, ২০২৬]
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- এটি ১৯৯৩ সালের ১ নভেম্বরে মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- ১ জানুয়ারি ,২০২৬ সালে ইউরোপীয় ইউনিয়নের ২১তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে- বুলগেরিয়া।

উৎস: EU ওয়েবসাইট।

১৯.
বাংলাদেশে ’শিক্ষার বিনিময়ে খাদ্য’ কর্মসূচি চালু হয় কবে?
  1. ১৯৯১ সাল
  2. ১৯৯৩ সাল
  3. ১৯৯২ সাল
  4. ১৯৯৫ সাল
ব্যাখ্যা

শিক্ষার বিনিময়ে খাদ্য' কর্মসূচি:
- দেশে দারিদ্র্যসীমার নিচে বসবাসরত পরিবারের শিশুদেরকে সহায়তা প্রদানের উদ্দেশ্যে ১৯৯৩-৯৪ অর্থ বছর থেকে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করা হয়।
- ১৯৯৩ সালে 'শিক্ষার বিনিময়ে খাদ্য' কর্মসূচি চালু হয়।

অন্যদিকে -
- ১৯৭৪ সালে দেশব্যাপী চরম খাদ্যাভাব দেখা দিলে বিশেষ করে খাদ্যশস্যের উচ্চমূল্য এবং গ্রামীণ এলাকায় বেকারত্বের কারণে বৃহত্তর রংপুর জেলার মানুষ অনাহারের সম্মুখীন হলে সরকার ‘ফুড ফর ওয়ার্ক’ বা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করে। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

২০.
’মনরো ডকট্রিন’ কোন দেশের পররাষ্ট্রনীতি?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. রাশিয়া
  4. মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

মনরো ডকট্রিন:
- এটি ২ ডিসেম্বর ১৮২৩ সালে ঘোষিত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্র নীতি।
- এই নীতিটি যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রপতি জেমস মনরো কংগ্রেসে তার বার্ষিক বার্তায় উপস্থাপন করেন।

⇒ মনরো চারটি মৌলিক বিষয় তুলে ধরেন: 
(১) মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় শক্তির অভ্যন্তরীণ বিষয়ে বা তাদের মধ্যে যুদ্ধে হস্তক্ষেপ করবে না;
(২) মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম গোলার্ধে বিদ্যমান উপনিবেশ এবং নির্ভরশীলতাগুলিকে স্বীকৃতি দিয়েছে এবং হস্তক্ষেপ করবে না;
(৩) পশ্চিম গোলার্ধ ভবিষ্যতে উপনিবেশ স্থাপনের জন্য বন্ধ ছিল; এবং
(৪) পশ্চিম গোলার্ধে যে কোনও জাতিকে নিপীড়ন বা নিয়ন্ত্রণ করার জন্য কোনও ইউরোপীয় শক্তির যে কোনও প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ কাজ হিসাবে দেখা হবে।

উৎস: ব্রিটানিকা।

২১.
’থাড’ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবস্থা তৈরি করেছে কোন দেশ?
  1. রাশিয়া
  2. চীন
  3. ইসরায়েল
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

 • থাড (Terminal High Altitude Area Defense): 
- যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা, যেটি স্বল্প ও মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে।
- এছাড়া, মধ্য ও দূরপাল্লার মাঝামাঝি (ইন্টারমিডিয়েট) শক্তিশালী ক্ষেপণাস্ত্র ধ্বংসেরও সক্ষমতা রয়েছে এটির।
- এটি ‘হিট টু কিল’ প্রযুক্তি ব্যবহার করে। এর মাধ্যমে ক্ষেপণাস্ত্রকে শুধু গতিশক্তি ব্যবহার করে ধ্বংস করা হয়।

• যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ‘সি-১৭’ ও ‘সি-৫’ উড়োজাহাজের মাধ্যমে দ্রুত কোনো স্থানে মোতায়েন করা যায় থাড।
• এতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক রাডার। রয়েছে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র, রকেট বা যুদ্ধবিমান ধ্বংসের জন্য শক্তিশালী ক্ষেপণাস্ত্র। সম্প্রতি,মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই ইসরায়েলকে ক্ষেপণাস্ত্রবিরোধী ব্যবস্থা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে,
• আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় শীর্ষে রয়েছে রাশিয়ার তৈরি এস-৫০০ প্রমিথিউস। এটি মূলত আজকের যুদ্ধক্ষেত্রের জন্য নয়; বরং ভবিষ্যতের যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে।
• এস-৪০০ ট্রায়াম্ফ বিশ্বের সবচেয়ে বেশি রপ্তানি হওয়া রাশিয়ার  গুরুত্বপূর্ণ আকাশ প্রতিরক্ষাব্যবস্থাগুলোর একটি। এটি ৪০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে থাকা যুদ্ধবিমান, ক্রুজ ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আঘাত করতে সক্ষম।

• আয়রন ডোম ইসরায়েল একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।

উৎস: প্রথম আলো পত্রিকা, CNN report।

২২.
’বিলোনিয়া স্থলবন্দর’ কোন জেলায় অবস্থিত?
  1. ফেনী 
  2. বাগেরহাট
  3. লালমনির হাট
  4. খাগড়াছড়ি
ব্যাখ্যা

• বিলোনিয়া স্থলবন্দর:
- ফেনী জেলার অন্তর্গত পরশুরাম উপজেলার উত্তর সীমান্তে রয়েছে বাংলাদেশের ১১তম স্থলবন্দর বিলোনিয়া স্থলবন্দর।
- এটি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত;
- ফেনী জেলার পরশুরাম উপজেলার বিলোনিয়া সীমান্তে অবস্থিত।
- এর বিপরীতে ভারতের ত্রিপুরা রাজ্যের মুহুরীঘাট এলসিএস রয়েছে;
- ২৩ ফেব্রুয়ারি ২০০৯ তারিখ বিলোনিয়া শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়;
- ১৯ ডিসেম্বর ২০২২ তারিখ বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়;

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং যুগান্তর।

২৩.
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
  1. ১০
  2. ১১
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধের সেক্টর:
- মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে মোট ১১ টি সেক্টরে ও ৬৪ টি সাব-সেক্টরে ভাগ করা হয়েছিল।
- প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার (অধিনায়ক) নিয়োগ করা হয়।
- প্রতিটি সাব-সেক্টরে একজন করে কমান্ডার নিয়োজিত হন।
• সেক্টর নং ১: ৫টি সাব সেক্টরে বিভক্ত করা হয়েছিল।
• সেক্টর নং ২: এই সেক্টরে ৬টি সাব-সেক্টর ছিল।
• সেক্টর নং ৩: এই সেক্টরে ছিল ৭টি সাব-সেক্টর।
• সেক্টর নং ৪: এই সেক্টরে ছিল ৬টি সাব-সেক্টর।
• সেক্টর নং ৫: ৬টি সাব-সেক্টরে ভাগ করা হয়ছিল।
• সেক্টর নং ৬: এই সেক্টরে ছিল ৫টি সাব-সেক্টর।
• সেক্টর নং ৭: এই সেক্টরে ছিল ৯টি সাব-সেক্টর। 
• সেক্টর নং ৮: এই সেক্টরে ছিল ৭টি সাব-সেক্টর।
• সেক্টর নং ৯: এই সেক্টরে ছিল ৩টি সাব-সেক্টর।
• সেক্টর নং ১০: এই সেক্টরে কোনো সাব-সেক্টর ছিল না এবং ছিল না নিয়মিত কোনো সেক্টর কমান্ডার। প্রধান সেনাপতির নিয়ন্ত্রণাধীন বিশেষ বাহিনী ছিল এটি।
• সেক্টর নং ১১: এই সেক্টরকে ৭টি সাব-সেক্টর ভাগ করা হয়েছিল।

উৎস: বাংলাপিডিয়া। 

২৪.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার?
  1. ইয়াহু
  2. ফ্ল্যাশ
  3. জিমেইল
  4. ম্যাকাফি
ব্যাখ্যা

• এন্টিভাইরাস সফটওয়্যার:
- ১৯৫০ সালে কম্পিউটার ভাইরাসের উদ্ভব ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।
- কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
- এন্টিভাইরাস ব্যবহার করলে কম্পিউটারে ভাইরাস আক্রমণের পূর্বেই তা রোধ করে অথবা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।

• উল্লেখযোগ্য কয়েকটি এন্টিভাইরাস সফটওয়্যার হলো:
- Norton Antivirus,
- McAfee Antivirus,
- Kaspersky Antivirus,
- Bitdefender Antivirus,
- Avast Antivirus,
- Trend Micro Antivirus,
- Sophos Home,
- Windows Defender,
- ESET NOD32 Antivirus,
- Avira Antivirus,

- Panda Security,
- Malwarebytes Anti-Malware,
- F-Secure Antivirus,
- Webroot SecureAnywhere,
- Comodo Antivirus,
- BullGuard Antivirus,
- ZoneAlarm Antivirus,
- Intego Antivirus (Popular on Mac),
- ClamAV (Open-source antivirus),
- AhnLab V3 Antivirus.

অন্যদিকে,
- ফ্ল্যাশ হল একটি মাল্টিমিডিয়া সফ্টওয়্যার প্ল্যাটফর্ম যা অ্যানিমেশন, ইন্টারেক্টিভ কন্টেন্ট এবং ওয়েব অ্যাপ্লিকেশন ডিজাইনে ব্যবহৃত হয় ।
- জিমেইল হলো গুগলের একটি মেলবক্স সরবরাহকারী । 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৫.
‘উত্তরা গণভবন’ কোথায় অবস্থিত?
  1. বগুড়া
  2. দিনাজপুর
  3. নওগাঁ
  4. নাটোর
ব্যাখ্যা

 উত্তরা গণভবন:
- নাটোর শহর থেকে ৩ কিলোমিটার উত্তরে এক মনোরম পরিবেশে ইতিহাস খ্যাত দিঘাপতিয়া রাজবাড়ী তথা উত্তরা গণভবন অবস্থিত।
- নাটোরের রাণী ভবানী তাঁর নায়েব দয়ারামের উপরে সন্তুষ্ট হয়ে তাঁকে দিঘাপতিয়া পরগনা উপহার দেন।
- ১৯৪৭ সালে তৎকালীন পাকিস্তান সরকার জমিদারী প্রথা বিলুপ্ত করার পর ১৯৫২ সালে দিঘাপতিয়ার শেষরাজা প্রতিভানাথ রায় সপরিবারে রাজপ্রাসাদ ত্যাগ করে কলকাতায় চলে যান।
- পরবর্তীতে ১৯৬৫ সাল পর্যন্ত রাজ প্রাসাদটি পরিত্যাক্ত থাকে।
- ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণে আসে এবং সরকারি ভবন হিসেবে সংস্কার হয়।
- ১৯৭২ সালে এটিকে উত্তরা গণভবন হিসেবে অভিহিত করা হয়।
- চারিদিকে মনোরম লেক, সুউচ্চ প্রাচীর পরিবেষ্টিত ছোট বড় ১২টি কারুকার্যখচিত ও দৃষ্টিনন্দন ভবন নিয়ে উত্তরা গণভবন ৪১.৫১ একর জমির উপর অবস্থিত।
- এর অভ্যন্তরে রয়েছে ইতালী থেকে সংগৃহীত মনোরম ভাস্কর্যে সজ্জিত বাগান, যেখানে রয়েছে বিরল প্রজাতির নানা উদ্ভিদ।

উৎস: নাটোর জেলা, জাতীয় তথ্য বাতায়ন।

২৬.
নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে? 
  1. Mouse
  2. Speaker
  3. Printer
  4. Pen drive
ব্যাখ্যা

• ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

• আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো-
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

• ইনপুট-আউটপুট ডিভাইস: 
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো -
- Pen drive, Modem, Touch screen ইত্যাদি।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২৭.
‘Das Capital’ গ্রন্থের লেখক কে?
  1. এরিস্টটল
  2. জাঁ জ্যাক রুশো
  3. সক্রেটিস
  4. কার্ল মার্কস
ব্যাখ্যা

কার্ল মার্কস:
- কার্ল মার্কস ছিলেন একজন বিপ্লবী, সমাজবিজ্ঞানী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
- তিনি ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- তিনি সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক।
- তিনি লন্ডনে ১৮৮৩ সালের ১৪ মার্চ মৃত্যুবরণ করেন।

• তার উল্লেখযোগ্য বই -
- The Communist Manifesto যা ১৮৪৮ সালে প্রকাশিত হয়।
- তিনি আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বই Das Kapital-এর লেখকও ছিলেন।
- মার্কস ও এঙ্গেলস-এর লেখাগুলো মার্কসবাদ নামে পরিচিত।
- কার্ল মার্ক্স এবং ফ্রেডরিখ এঙ্গেলস-এর বিখ্যাত একটি বই 'The German Ideology'।

উৎস: Britannica.

২৮.
বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT) চালু হয় কবে?
  1. ১ জুলাই ১৯৯১
  2. ১ আগস্ট ১৯৯২
  3. ১ জুন ১৯৯১
  4. ১ জুন ১৯৯৬
ব্যাখ্যা

• মূল্য সংযোজন কর (ভ্যাট):
- বাংলাদেশ সরকারের আয়ের সবচেয়ে বড় খাত হলো মূল্য সংযোজন কর (ভ্যাট)।
- বাংলাদেশে প্রথম ভ্যাট (VAT- Value Added Tax মূল্য সংযোজন কর) চালু হয় — ১ জুলাই, ১৯৯১ সালে।
- ভ্যাট বা মূসক একটি পরোক্ষ কর।
- ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়।

• বাংলাদেশের সরকারি রাজস্ব আয়ের প্রধান খাত সমূহ:
- প্রথম : মূল্য সংযোজন কর,
- দ্বিতীয় : আয়কর, 
- তৃতীয় : সম্পূরক শুল্ক, 
- চতুর্থ : আমদানি শুল্ক।

উৎস: এনবিআরের ওয়েবসাইট।

২৯.
নিচের কোনটি (১৪) এর সঠিক বাইনারি রূপ?
  1. (001100)2
  2. (010100)2
  3. (111100)2
  4. (101010)2
ব্যাখ্যা
অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর:
- যে সংখ্যা পদ্ধতিতে ৮টি অঙ্ক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে।
- অক্টাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে প্রতিটি অক্টাল অংক কে তিন বিট বিশিষ্ট বাইনারি রূপান্তর করলে বাইনারি সংখ্যা পাওয়া যায়। যেমন-
১ = ০০১
২ = ০১০
৩ = ১০১
৪ = ১০০

∴ (১৪) = (001100)2

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০.
এ কে খন্দকার মুক্তিযুদ্ধে কোন পদে দায়িত্ব পালন করেছেন?
  1. সেক্টর কমান্ডার
  2. চিফ অব এয়ার স্টাফ
  3. স্কোয়াড্রন লীডার
  4. ডেপুটি চিফ অব স্টাফ
ব্যাখ্যা

এ কে খন্দকার:
- এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার যিনি এ. কে. খন্দকার নামে পরিচিত
- তারঁ জন্ম: জানুয়ারি ১, ১৯৩০ সাল।
- তিনি বাংলাদেশ বিমান বাহিনীর প্রথম প্রধান ছিলেন। 
- মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে তিনি কঠোর মুক্তিসংগ্রামের মাধ্যমে বিজয়ের দিকে পরিচালিত প্রচেষ্টাগুলোর সমন্বয়সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- স্বাধীনতার পর তিনি প্রথম বিমান বাহিনী প্রধান নিযুক্ত হন এবং তাঁর যোগ্যতম পরিচালনায় যুদ্ধ বিধ্বস্ত বিমান বাহিনী পুনর্গঠনে সক্ষম হন।
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে দেশাত্মবোধ ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারকে ‘বীর উত্তম’খেতাবে ভূষিত করা হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৩১.
’ডেল্টা ফোর্স’ কোন দেশের বিশেষায়িত ইউনিট?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. ফ্রান্স
  4. জার্মানি
ব্যাখ্যা

-  ডেল্টা ফোর্স মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি বিশেষায়িত ইউনিট ।
এ ইউনিট মূলত সন্ত্রাসবিরোধী অভিযান, জিম্মি উদ্ধার, সরাসরি সামরিক হামলা ও বিশেষ গোয়েন্দা নজরদারি-সংক্রান্ত কাজের জন্য প্রশিক্ষিত। চড়া মূল্যের লক্ষ্য পূরণে ডেল্টা ফোর্সকে ব্যবহার করা হয়।

- ডেল্টা ফোর্স প্রতিষ্ঠা হয় ১৯৭৭ সালে।
- এটি যুক্তরাষ্ট্রের জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের (জেএসওসি) সরাসরি অধীনে কাজ করে।
- নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফোর্ট ব্র্যাগভিত্তিক ডেল্টা ফোর্সের মোট ৮টি অপারেশনাল ‘সেবরে স্কোয়াড্রন’ বা হামলা চালানোর উপযোগী স্বয়ংসম্পূর্ণ ইউনিট রয়েছে।

- এছাড়াও:
• আলফা গ্রুপ কেজিবির তত্ত্বাবধানে রাশিয়ার একটি স্পেশাল ফোর্স।
• ব্রিটিশ আর্মির বিশেষ রেজিমেন্ট হিসেবে গঠিত হওয়া স্পেশাল এয়ার সার্ভিস (SAS) বিশ্বের বুকে গড়ে ওঠা প্রথম স্পেশাল ফোর্সগুলোর একটি।

উৎস: ব্রিটানিকা এবং প্রথম আলো।

৩২.
’হাকালুকি হাওর’ কোথায় অবস্থিত?
  1. কিশোরগঞ্জ
  2. সুনামগঞ্জ
  3. হবিগঞ্জ
  4. মৌলভীবাজার 
ব্যাখ্যা

হাকালুকি হাওর:

- হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তর হাওর।
- এটি মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত।
- এর ভৌগোলিক অবস্থান ২৪°৩৫´-২৪°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০১´-৯২°০৯´ পূর্ব দ্রাঘিমাংশ।
- হাকালুকি হাওরের আয়তন ১৮১.১৫ বর্গ কিমি।
- হাওরটি ৫টি উপজেলা ও ১১টি ইউনিয়ন নিয়ে বিস্তৃত।
- হাওরের ৪০% বড়লেখা, ৩০% কুলাউড়া, ১৫% ফেঞ্চুগঞ্জ, ১০% গোলাপগঞ্জ এবং ৫% বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত।
- হাকালুকি হাওরের বিশাল জলরাশির মূল প্রবাহ হলো জুরী এবং পানাই নদী।
- হাকালুকি হাওরে প্রায় ২৩৮টি বিল রয়েছে।
- জীববিজ্ঞানীদের মতে, হাকালুকি হাওরে ১৫০ প্রজাতির মিঠা পানির মাছ, ১২০ প্রজাতির জলজ উদ্ভিদ, ২০ প্রজাতির সরীসৃপ বিলুপ্ত প্রায়। 
- এখানে প্রতি বছর শীতকালে প্রায় ২০০ বিরল প্রজাতির অতিথি পাখির সমাগম ঘটে।

উৎস: বাংলাপিডিয়া।

৩৩.
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয় কত সালে?
  1. ১৯৪৭ সালে 
  2. ১৯৪৮ সালে 
  3. ১৯৪৬ সালে 
  4. ১৯৪৯ সালে 
ব্যাখ্যা

- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:

- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন (United Nations Peacekeeping Mission) একটি আন্তর্জাতিক উদ্যোগ যা সংঘাতপ্রবণ দেশগুলোতে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সাহায্য করে।
- এই মিশনের প্রধান লক্ষ্য হলো সংঘর্ষমুক্ত পরিবেশ সৃষ্টি করা, মানবাধিকার রক্ষা করা এবং রাজনৈতিক প্রক্রিয়া পরিচালনায় সহায়তা করা।
- বর্তমানে আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং এশিয়া জুড়ে জাতিসংঘের ১১টি শান্তিরক্ষা মিশন চলমান রয়েছে।
- এগুলো হলো: MINURSO (পশ্চিম সাহারা), MINUSCA (মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র), MONUSCO (গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র), UNDOF (গোলান হাইটস), UNFICYP (সাইপ্রাস), UNIFIL (লেবানন), UNISFA (আবিয়েই), UNMIK (কসোভো), UNMISS (দক্ষিণ সুদান), UNMOGIP (ভারত ও পাকিস্তান), UNTSO (মধ্যপ্রাচ্য)।

⇒ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মূল উদ্দেশ্য:
- সংঘাতের মধ্যে শান্তি প্রতিষ্ঠা এবং সশস্ত্র বিরোধী পক্ষদের মধ্যে যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি বাস্তবায়ন করা।
- যুদ্ধ বা সংঘাতের কারণে বিপর্যস্ত জনগণের জন্য মানবিক সাহায্য পৌঁছে দেওয়া।
- রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য জাতিসংঘ মিশন আঞ্চলিক সরকারের সহায়তায় কাজ করে থাকে। 
- যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে পুনর্গঠন কার্যক্রম পরিচালনা, যেমন অবকাঠামো পুনর্নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা ইত্যাদি।

উল্লেখ্য,
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়।
- এই মিশনের নাম ছিল "United Nations Truce Supervision Organization (UNTSO)"।
- এটি ছিল জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন এবং এর মূল উদ্দেশ্য ছিল ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর করা এবং যুদ্ধবিরতি চুক্তি সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা মনিটর করা।

এছাড়াও,
- জাতিসংঘ শান্তিরক্ষা মিশন নোবেল পুরস্কার লাভ করেন ১৯৮৮ সালে।

উৎস: United Nations Peacekeeping ওয়েবসাইট।

৩৪.
বাংলাদেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত? 
  1. পাবনা
  2. নীলফামারী
  3. বরিশাল
  4. ঢাকা
ব্যাখ্যা

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (EPZ):

-বাংলাদেশে সরকারি EPZ এর সংখ্যা ৮ টি।
- EPZ= Export Processing Zone.

⇒  EPZ গুলোর অবস্থান হলো-

- চট্টগ্রাম,
- সাভার, (ঢাকা)
- মংলা (খুলনা),
- উত্তরা (নীলফামারী),
- ঈশ্বরদী (পাবনা),
- কুমিল্লা,
- কর্ণফুলী (চট্টগ্রাম) ও
- আদমজী (নারায়ণগঞ্জ)। 
- বাংলাদেশের প্রথম EPZ চট্টগ্রামে স্থাপিত হয়।
- এট ১৯৮০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সংসদে পাশ হওয়া আইনবলে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশের EPZ সমূহের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন করে BEPZA.
- দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ উত্তরা ,নীলফামারী।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৫, BEPZA Website এবং বাংলাপিডিয়া।

৩৫.
সম্প্রতি হাইকোর্ট মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে কোনটিকে? [জানুয়ারি,২০২৬]
  1. নিরাপদ স্যানিটেশন
  2. নিরাপদ পানি
  3. নিরাপদ ভ্রমন
  4. নিরাপদ কর্মস্থাল
ব্যাখ্যা

⇒ নিরাপদ সুপেয় পানি পাওয়াকে নাগরিকের মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছেন হাইকোর্ট। 
- আদালত বলেছেন, সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের নিরাপদ ও বিশুদ্ধ পানযোগ্য পানি পাওয়া একটি মৌলিক অধিকার। এই অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

⇒ বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
- দেশের সব মানুষকে নিরাপদ পানযোগ্য পানি বিনা মূল্যে সরবরাহ প্রশ্নে পাঁচ বছর আগে দেওয়া স্বতঃপ্রণোদিত রুলের ওপর শুনানি শেষে এ রায় দেওয়া হয়।

উৎস: প্রথম আলো।

৩৬.
ভেনেজুয়ালার রাজধানী কোনটি?
  1. সুক্র 
  2. কারাকাস
  3. বোগোতা 
  4. লাপাজ
ব্যাখ্যা

- ভেনেজুয়েলা , দক্ষিণ আমেরিকার উত্তর প্রান্তে অবস্থিত একটি দেশ ।
- এটি প্রায় ত্রিভুজাকার আয়তনের অধিকারী যা ফ্রান্স এবং জার্মানির সম্মিলিত আয়তনের চেয়েও বড়।
- ভেনেজুয়েলার উত্তরে ক্যারিবিয়ান সাগর এবং আটলান্টিক মহাসাগর , পূর্বে গায়ানা, দক্ষিণে ব্রাজিল এবং দক্ষিণ-পশ্চিম ও পশ্চিমে কলম্বিয়া অবস্থিত ।
- জাতীয় রাজধানী,-কারাকাস ভেনেজুয়েলার শিল্প, বাণিজ্য, শিক্ষা এবং পর্যটনের প্রধান কেন্দ্র।
- দেশটি স্বাধীনতা লাভ করে বৃটেন থেকে।

অন্যদিকে,
- বোগোতা কলম্বিয়ার রাজধানী। 
- বলিভিয়ার দুটি রাজধানী শহর রয়েছে: লা পাজ এবং সুক্র ।
- সুক্র হল সাংবিধানিক রাজধানী, যেখানে সুপ্রিম কোর্ট অবস্থিত, অন্যদিকে লা পাজ প্রশাসনিক রাজধানী হিসেবে কাজ করে।

উৎস: ব্রিটানিকা।

৩৭.
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কবে?
  1. ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  2. ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  3. ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  4. ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যাখ্যা

• ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট:
⇒  ১১ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
⇒ তফসিল অনুযায়ী আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশের ৩০০ আসনে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ-২০২৫ এর উপর গণভোট অনুষ্ঠিত হবে।
⇒ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়া যাবে আগামী ২৯ ডিসেম্বর সোমবার পর্যন্ত। ৩০ ডিসেম্বর মঙ্গলবার থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই-বাছাই হবে।
⇒  রিটার্নিং অফিসারের আদেশের বিরুদ্ধে কমিশনে আপিল দায়েরের শেষ তারিখ ১১ জানুয়ারি রোববার পর্যন্ত।
⇒ কমিশনের দায়ের করা আপিল নিষ্পত্তি করা হবে ১২ জানুয়ারি সোমবার থেকে ১৮ জানুয়ারি রোববার পর্যন্ত।
⇒  প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি মঙ্গলবার। রিটার্নিং অফিসাররা প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি বুধবার।
⇒  ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। 

উৎস: নির্বাচন কমিশন।

৩৮.
Which of the following is the correct plural form of the word "Loaf"?
  1. Loafes
  2. Loaf
  3. Loaves
  4. Loafs
ব্যাখ্যা

• The correct plural form of the word "Loaf" (a quantity of bread) is - Loaves.

• Loaf  শব্দটি একটি irregular noun, যার একবচনের শেষে -f থাকে। যখন এ ধরনের শব্দের বহুবচন তৈরি করা হয়, তখন সাধারণত -f বদলে -ves বসে।

Examples:
- Calf → Calves.
- Loaf → Loaves.
- Self → Selves.

• Example sentence:
- She sliced the loaf carefully to make sandwiches.
- The smell of a warm loaf baking in the oven is irresistible.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.

৩৯.
"Abbess" is the feminine of -
  1. Duke
  2. Earl
  3. Baron
  4. Abbot
ব্যাখ্যা

• The correct answer is - Abbot.

• Abbot (Noun):
- English meaning: A man who is the head of an abbey of monks.
- Bangla Meaning: মঠাধ্যক্ষ।

• Abbot এর feminine gender হচ্ছে - Abbess. (সন্ন্যাসিনীদের আশ্রমের মোহান্ত; মঠাধ্যক্ষা।)

• Other options,
- Earl (Masculine gender)
- Bangla meaning: উচ্চ মর্যাদাসম্পন্ন সম্ভ্রান্ত ইংরেজ ব্যক্তির পদবি।
- এর feminine gender হলো: Countess.

- Baron (Masculine gender)
- Bangla meaning: অভিজন; অভিজন শ্রেণির অন্তর্ভুক্ত সর্বনিম্ন খেতাবপ্রাপ্ত ব্যক্তি।
- এর feminine gender হলো: Baroness.

- Duke (Masculine gender)
- Bangla meaning: অভিজাত ব্যক্তি বা ভূস্বামী।
- এর feminine gender হলো: Duchess.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৪০.
Scientists are studying the formation of ______ Earth.
  1. a
  2. an
  3. the
  4. No article
ব্যাখ্যা

• প্রকৃতিতে যা একটিমাত্র আছে টার পূর্বে The বসে।
- অর্থাৎ, একক বস্তু যেমন- চাঁদ, সূর্য, আকাশ, পৃথিবী (earth, world, universe), পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ইত্যাদি নামের পূর্বে The বসে।

• Correct Answer: Scientists are studying the formation of the Earth.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪১.
Identify the determiner.
I have a news for you.
  1. have
  2. news
  3. a
  4. for
ব্যাখ্যা

• I have a news for you - এখানে a হচ্ছে Determiner. 
- এখানে 'a' শব্দটি news (noun) এর পূর্বে বসেছে; তাই এটি determiner. 

• Determiner:
- Determiner এর প্রধান কাজ হলো noun কে determine করা।
- Noun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এর ব্যবহার হয়ে থাকে।

• নিম্নলিখিত word গুলো Determiner এর অন্তর্ভুক্ত: 
• Articles - a, an, the. 
• Demonstrative - this, that, these, those. 
• Possessives - my, your, our, his, her, their, its, etc. 
• Numerals - two, three, four, etc. 
• Quantifiers - all, any, both, some, no, every, either, neither, few, little, many, much, another, enough, several, etc. 

Source: 
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
2. Accessible Dictionary by Bangla Academy.

৪২.
She bought a dress ____ was made of silk.
  1. which
  2. thus
  3. what
  4. this
ব্যাখ্যা

• Complete sentence: She bought a dress which was made of silk.

• Relative Pronoun:
- দুটি বাক্যকে (clause বা বাক্যাংশ) সংযোগ করতে Relative Pronoun (who, which, what, whose, whom, that, ইত্যাদি) ব্যবহৃত হয়।
- Gap (শূন্যস্থান) -এর পরে noun/pronoun/verb থাকলে এবং এর পূর্বে (antecedent টি) things/animal (বস্তু) থাকলে Gap -এ which/that বসে।
- উল্লিখিত বাক্যে Gap এর পূর্বে things 'a dress' আছে , তাই নিয়মানুযায়ী Gap এ which/ that বসবে।

- সুতরাং, অপশন অনুযায়ী শূন্যস্থানে সঠিক Pronoun টি হবে- which.

Note:
- বস্তু সম্পর্কে জানা থাকলে that, আর জানা না থাকলে what বসে।

• অন্যদিকে,
- এইভাবে; সুতরাং: thus far, এই পর্যন্ত অর্থে 'thus' adverb হিসেবে ব্যবহৃত হয়।
- 'this' হলো demonstrative pronoun, যা Noun কে নির্দেশ করতে ব্যবহৃত হয়।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪৩.
_______ is not the only thing that tourists want to see.
  1. A scenery
  2. The sceneries
  3. Scenery
  4. Sceneries
ব্যাখ্যা

• Correct answer: Scenery is not the only thing that tourists want to see.

• Scenery একটি uncountable noun তাই এর সাথে s/ es যোগ হবে না শুধু Scenery হবে।
- সাধারণত uncountable noun সর্বদাই Singular হবে কখনো plural হয় না।
- এদের পূর্বে সাধারণত Article বা সংখ্যাবাচক শব্দ বসেনা।

• Scenery (Noun):
- English Meaning: The general appearance of the natural environment, especially when it is beautiful.
- Bangla Meaning: কোনো এলাকার সাধারণ স্বাভাবিক বৈশিষ্ট্য, দৃশ্য, নৈসর্গিক শোভা।

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

৪৪.
What is the adjective of the word 'Friend'?
  1. Friend
  2. Friendly
  3. Befriend
  4. Friendliness
ব্যাখ্যা

• The adjective form of 'Friend' is - Friendly.

• Friend (Noun & Verb):
- English Meaning: A person who you know well and who you like a lot, but who is usually not a member of your family. 
- Bangla Meaning: বন্ধু; বান্ধব; সখা; সুহৃদ; মিত্র; বয়স্য।

• Friendly (Adjective & Noun):
- English Meaning: Behaving in a pleasant, kind way towards someone; not hostile.
- Bangla Meaning: বন্ধুত্বপূর্ণ; বন্ধুজনোচিত; বন্ধুভাবাপন্ন; সহৃদয়; মিত্রোচিত; বন্ধুসুলভ; সানুরাগ; প্রীতিপূর্ণ।

• Other forms:
- Friendliness (noun) - বন্ধুভাব; বন্ধুভাবাপন্নতা; হৃদ্যতা।
- Friendless (adjective) - বন্ধুহীন; নির্বান্ধব; নিঃসহায়।
- Friendlessness (noun) - বন্ধুহীনতা।
- Befriend (verb) - কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা; কারো প্রতি সাহায্যের হাত প্রসারিত করা (বিশেষত ছোটদের প্রতি যারা অন্যের সাহায্যের উপর নির্ভরশীল)।
- Unfriend (verb) - কোনও ব্যক্তির সামাজিক যোগাযোগ ওয়েবসাইটে মনোনীত বন্ধুদের তালিকা থেকে (কাউকে) সরিয়ে ফেলা।

Source: Accessible Dictionary by Bangla Academy, Cambridge Dictionary, Merriam-Webster Dictionary.

৪৫.
Which underlined word is a adverb?
  1. She will do well in the near future.
  2. The boat is nearing land.
  3. The sunset was drawing near.
  4. I left the box near the door.
ব্যাখ্যা

• The sunset was drawing near. (সূর্যাস্ত ধীরে ধীরে নিকটে আসছিল।)
- Here, the underlined word is - Adverb.

- 'Near' শব্দটি বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে।
- Near এখানে verb (drawing) কে modify করছে, অর্থাৎ বলছে “কতটা কাছে আসছে” বা “কতটা নিকটে" তার সম্পর্কে ধারণা স্থাপন করছে, তাই এটি Adverb.

• Near (Adverb):
- English Meaning: at, within, or to a short distance or time; almost, nearly, closely.
- Bangla Meaning: কাছে; নিকটে; অদূরে।
- যেমন: The sunset was drawing near.

• অন্যদিকে,
• Near (Adjective):
- English Meaning: located a short distance away.
- Bangla Meaning: নিকটবর্তী; সম্পর্কিত; স্থান বা কালের নিকটবর্তী।
- যেমন: She will do well in the near future. 

• Near (Verb):
- English Meaning: come near to; approach.
- Bangla Meaning: কাছে/কাছাকাছি আসা; নিকটবর্তী হওয়া।
- যেমন: The boat is nearing land.

• Near (Preposition):
- English Meaning: close to.
- Bangla Meaning: কাছে; নিকটে।
- যেমন: I left the box near the door. (Preposition)
- Noun/Noun Phrase (article + noun) এর পূর্বে Preposition বসে।

Source: Oxford Dictionary, Merriam-Webster Dictionary.

৪৬.
The river flows past the village.' Here 'past' is a/an-
  1. noun
  2. verb
  3. adverb
  4. preposition
ব্যাখ্যা

 • The river flows past the village. Here 'past' is a - preposition.
- এই বাক্যে "past" একটি preposition হিসেবে ব্যবহৃত হয়েছে।
- past এখানে flows কে নির্দেশ করছে যে নদী কোথায় দিয়ে যাচ্ছে → "village-এর পাশ দিয়ে"।
- যেহেতু past এখানে noun phrase (the village) এর আগে বসে অবস্থান নির্দেশ করছে, তাই এটি preposition হবে।

Past: [preposition]
English meaning: on or to the other side of somebody/something.
Bangla meaning: পেরিয়ে; ছাড়িয়ে। 

Example: 
- We live in the house just past the church.
- He hurried past them without stopping.
- He just walked straight past us!

Source:
- Oxford Dictionary.

৪৭.
The Sahara is one of the largest deserts in the world. (Make it Positive)
  1. Very few desert in the world is as large as the Sahara.
  2. No other desert in the world is as large as the Sahara.
  3. Very few deserts in the world are as large as the Sahara.
  4. No other deserts in the world are as large as the Sahara.
ব্যাখ্যা

• One of the যুক্ত Superlative Degree কে Positive Degree করার নিয়ম:
- প্রথমে Very few বসে।
- Superlative Adjective এর পর থেকে বাকি অংশ বসে।
- Verb এর Plural form বসে।
- As/So + Superlative এর positive form + As বসে।
- প্রদত্ত Sentence এর Subject বসে।

• Superlative Degree: The Sahara is one of the largest deserts in the world.
• Positive Degree: Very few deserts in the world are as large as the Sahara.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪৮.
I met the teacher who taught me English last year.
Here, the underlined clause is a/ an -
  1. Noun clause
  2. Adverbial clause
  3. Principle clause
  4. Adjective clause
ব্যাখ্যা

• Adjective clause:
- যে Subordinate Clause কোনো Noun বা Pronoun এর পরে বসে ঐ Noun বা Pronoun কে modify করে তাকে Adjective Clause বলে।
- অর্থাৎ Noun এর Post Modifier হিসাবে Adjective clause বসে।

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে।
01. Object এর post modifier. (subject + verb + object + adjective clause).
02. Subject এর post modifier. (Subject + adjective clause + verb + object).

• উল্লিখিত Sentence এ 'who taught me English last year' হচ্ছে Adjective Clause. কারণ প্রশ্নে উল্লিখিত বাক্যে Object (the teacher) এর Post modifier হিসেবে এটি Adjective Clause. 

• Correct Answer: I met the teacher who taught me English last year. Here, the underlined clause is a/ an - Adjective Clause.

Note:
- Adjective clause কে Relative clause ও বলা হয়ে থাকে।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (যেমন: that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি Cause or Purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪৯.
The idiom 'Salt of life' means -
  1. Wealth and power
  2. Sorrows of life
  3. Valuable aspects of life
  4. Hardship and struggle
ব্যাখ্যা

• The idiom 'Salt of life' means - Valuable aspects of life.

• Salt of life:
- English meaning: It is a metaphorical expression that stands for the essential, valuable, or enjoyable aspects of life.
- Bangla Meaning: এমন কিছু যা জীবনের মূল্যবান বা অপরিহার্য উপাদানগুলোকে বোঝায়, অর্থাৎ এমন কিছু যা জীবনকে সমৃদ্ধ বা আকর্ষণীয় করে তোলে।

• Example sentences:
- Small joys and simple pleasures are the true salt of life.
- Friendship and laughter are the real salt of life.

৫০.
Alfred, Lord Tennyson wrote "In Memoriam" in remembrance of -
  1. Edward King
  2. Arthur Henry Hallam
  3. John Keats
  4. John Milton
ব্যাখ্যা

• Alfred, Lord Tennyson wrote "In Memoriam" in remembrance of - Arthur Henry Hallam.

• In Memoriam:
- The poem 'In Memoriam' is written by Alfred Lord Tennyson.
- এটি হচ্ছে একটি 'elegy', যেটি ১৮৩৩ থেকে ১৮৫০ সালের মধ্যে লেখা হয়েছিল এবং ১৮৫০ সালে anonymously প্রকাশিত হয়।
- তিনি এই কবিতাটি তাঁর বন্ধু Arthur Henry Hallam এর মৃত্যু শোকে লিখেছিলেন।
- কবিতাটি ১৩১টি সেকশনে বিভক্ত এবং এতে একটি prologue এবং একটি epilogue রয়েছে।
- Prologue and epilogue, দুটি chiefly elegiac work examines the different stages of Tennyson’s period of mourning over the death of Arthur Henry Hallam.
- In Memoriam reflects the Victorian struggle to reconcile traditional religious faith with the emerging theories of evolution and modern geology.

• Lord Alfred Tennyson (1809-1892)
- Alfred Tennyson হলেন Victorian Period এর অন্যতম কবি যাকে এই যুগের Chief representative হিসাবে ধরা হয়।
- তিনি ১৮৫০ সালে ইংল্যান্ডের Poet Laureate নিযুক্ত হোন। 
- তিনি তাঁর Melodious language এর জন্য অনেক প্রসিদ্ধ এবং তাঁকে Lyric Poet বলা হয়ে থাকে।.

• The other poems of Tennyson are:
- The Lotos Eaters,
- Morte D'Arthur,
- Oenon,
- Ulysses,
- In Memoriam,
- Tithonus,
- Aurora.

• উল্লেখ্য যে,
- John Milton wrote Lycidas (A Pastoral Elegy) on the death of Edward King, who was a friend of John Milton. 
- Adonais, a pastoral elegy by Percy Bysshe Shelley, written and published in 1821 to commemorate the death of his friend and fellow poet John Keats

Source: Britannica.

৫১.
"A person who believes in the existence of God" is called -
  1. Theist
  2. Atheist
  3. Monotheism
  4. Pantheist
ব্যাখ্যা

• "A person who believes in the existence of God" is called - Theist.

• Theist (Noun):
- English meaning: Belief in the existence of God or gods.
- Bangla meaning: আস্তিক।

• Other options:
- Atheist: A person who believes that God or gods do not exist.
- Bangla meaning: নিরীশ্বরবাদী; নাস্তিক।

- Monotheism: The belief that there is only one God.
- Bangla meaning: একেশ্বরবাদ।

- Pantheist: A person who believes that God is present in all natural things.
- Bangla meaning: সর্বেশ্বরবাদী।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৫২.
The passive form of the sentence, "Who did the work?" is -
  1. By whom the work was done?
  2. Whom had the work done by?
  3. By whom was the work done?
  4. Who was the work done?
ব্যাখ্যা

The correct answer is: গ) By whom was the work done?

• Who - এর পরিবর্তে প্রথমেই By whom বসবে।
- তারপর Tense অনুযায়ী auxiliary verb বসবে।
- তারপর active voice- এর object টি passive voice - এর subject হবে।
- তারপর মূল verb - এর past participle বসবে।
- Sentence টি interrogative sentence - এ-ই থাকবে, তাই শেষে interrogative চিহ্ন '?'  বসবে।

Active voice: Who did the sum?
Passive voice: By whom was the sum done?

Active: Who did the work?
Passive: By whom was the work done? 

অন্য অপশনগুলো ভুল:
ক) By whom the work was done?
- Interrogative structure ভুল।
- Question form এ auxiliary verb আগে আসে।

খ) Whom had the work done by?
- ভুল tense এবং structure.

ঘ) Who was the work done? 
- অর্থ ও structure—দুটোই ভুল।
-"Who" ব্যবহৃত হয়েছে, কিন্তু passive voice-এ subject “by whom” হওয়া উচিত।
- "by" preposition নেই।

Source: Advanced Learner's HSC Communicative English Grammar & Composition by Chowdhury & Hossain.

৫৩.
We eat _____ we may live.
  1. for
  2. because
  3. so that
  4. lest
ব্যাখ্যা

• Complete Sentence: We eat so that we may live.
- Bangla Meaning: আমরা খাই যেন আমরা বাঁচতে পারি।

- এখানে 'so that' - Subordinating conjunction হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এটি উদ্দেশ্য বা purpose অর্থে ব্যবহার করা হয়।
- এর অর্থ হলো যাতে, যেন।
- so that এর পর এমন একটি Clause বসে যা কোন একটি উদ্দেশ্য (we may live) প্রকাশ করে। যা করা কর্তার (we) উদ্দেশ্য।

• উল্লিখিত বাকি অপশনগুলো,
- for - জন্য; পক্ষে; অভিমুখে; যেহেতু;
- because - জন্য; যেহেতু; কারণ;
- lest - এই আশঙ্কায়।

• সুতরাং, বোঝা যাচ্ছে, context অনুসারে শূন্যস্থানে so that বসালে বাক্যে অর্থ পূর্ণতা পাবে।

Source: English-Bangla Dictionary, A Passage To The English Language S. M. Zakir Hussain.

৫৪.
Walking regularly strengthens your muscles.
Here 'walking' is a/ an -
  1. Participle
  2. Gerund
  3. Infinitive
  4. Conjunction
ব্যাখ্যা

• Gerund:
- Gerund হল এমন একটি শব্দ যা verb + ing যুক্ত হয়ে Noun এর মতো কাজ করে।

• Gerund এর ব্যবহার:
- Subject হিসেবে বসে।
- Object হিসেবে বসে।
- Preposition এর Object হিসেবে বসে।
- Verb এর Complement হিসেবে বসে।

• প্রদত্ত Sentence টিতে 'Walk' (Verb) এর সাথে ing যুক্ত হয়ে Noun (Subject হিসেবে) এর মতো কাজ করেছে অর্থাৎ verb ও noun এর কাজ করে তখন তাকে Gerund বলে।
- সহজ ভাষায়, Gerund = Verb + ing = Noun = Verb + Noun.

• Correct Answer: Walking regularly strengthens your muscles. Here, 'walking' is a/ an - Gerund.

• উল্লিখিত বাকি অপশনগুলো,
Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participle may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

- Example sentence: 
- We saw a burning house. ("burning" describes "house").

Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.

- Example sentence:
- The mayor promised to rebuild the damaged areas.

Conjunction:
- যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।
- A conjunction is a part of speech that connects two or more words, phrases, clauses, or sentences.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain. 

৫৫.
If I had seen him, I ___________ to him.
  1. have speak
  2. would spoken
  3. have spoken
  4. would have spoken
ব্যাখ্যা

• Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে। 
- দুটি clause এর যেকোন একটিতে If/ had দিয়ে clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত clause টি Past Perfect Tense হয়। 
- ২য় clause টি Past perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

• Complete Sentence: If I had seen him, I would have spoken to him.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৫৬.
Who is famously called the "Swan of Avon"?
  1. Christopher Marlowe
  2. William Shakespeare
  3. Ben Jonson
  4. John Donne
ব্যাখ্যা

• The required answer is -  William Shakespeare.

• William Shakespeare:
- Born: April 26, 1564, Stratford-upon-Avon, England.
- Death: April 23, 1616, Stratford-upon-Avon.
- Shakespeare was also spelled Shakspere.
- Byname: Bard of Avon or Swan of Avon.
- He was an English poet, dramatist, and actor.
- He was often called the English national poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays.

• Notable works:
• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Titus Andronicus,
- Timons of Athens
- Antony and Cleopatra
- Coriolanus
- Romeo and Juliet, etc.

• Tragi-comedy:
- The Merchant of Venice,
- The Winter's Tale,
- Cymbeline,
- Troilus and Cressida,
- Measure for Measure,

• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- Love's Labour's Lost,
- A Comedy of Errors,
- The Taming of the Shrew,
- Much Ado About Nothing,
- All's Well That Ends Well,
- A Midsummer Night's Dream,
- The Merry Wives of Windsor,

• Historical play:
- Julius Caesar (Tragedy + Historical),
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III.

Source: An ABC of English Literature Dr. M Mofizar Rahman, Britannica.

৫৭.
Complete the proverb:
Look before you ______.
  1. leap
  2. run
  3. jump
  4. step
ব্যাখ্যা

• Complete the proverb: Look before you leap.
- Bangla meaning: ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।

- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৫৮.
Choose the correct sentence.
  1. He resembles like his father.
  2. He resembles with his father.
  3. He resembles his father.
  4. He resembles similar to his father.
ব্যাখ্যা

Correct sentence: He resembles his father.

• "Resemble" অর্থ সাদৃশ্যপূর্ণ হওয়া বা মিল থাকা।
- এটি একটি transitive verb, এরপর কোন Preposition বসে না, সরাসরি Object বসে।

• Transitive verb এরপর কোন Preposition বসে না।
- সরাসরি Object বসে।
- কিছু Transitive verb হলো: reach, resemble, violate, discuss, investigate, recommend, order, command, enter, ইত্যাদি।

অপশন বিশ্লেষণ:
ক) He resembles like his father. 
- "Resembles" এর সঙ্গে "like" বসে না, এটি grammatically ভুল।

খ) He resembles with his father.
- "With" preposition দরকার নেই, এটি ভুল।

ঘ) He resembles similar to his father. 
- "Resembles" এবং "similar to" একসঙ্গে বসানো redundancy (অতিরিক্ততা) তৈরি করে।

Source: Cambridge Dictionary; A Passage To The English Language S. M. Zakir Hussain.

৫৯.
"আমি তাকে দিয়ে ফুলগুলো কিনালাম"- Translate it in English.
  1. I have him bought the flowers.
  2. I got him buy the flowers.
  3. I made him buy the flowers.
  4. I have the flowers bought by him.
ব্যাখ্যা

• "আমি তাকে দিয়ে ফুলগুলো কিনালাম"- এর English translation হলো: I made him buy the flowers.

• অন্যান্য অপশনগুলোতে ব্যকরণগত ভুল রয়েছে।
- কারণ, এই Translation টি হয়েছে মূলত Causative Verb এর নিয়মানুসারে।

• Causative Verb:
- Subject যখন নিযে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
- Have, Get, Help, Let, Make ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিনত করা হয়।

• Causative Verb হিসেবে Make এর ব্যবহার:
- Make এরপর ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন এরপর verb এর Base form বস।
- কেউকে কোন কিছু করতে বাধ্য করা অথবা Have, Get এর চেয়ে বেশি জোর প্রদান করতে Make ব্যবহার করা হয়ে থাকে।
- যেমন: He made me laugh with his jokes.
- Bangla meaning: সে তার রসিকতার মাধ্যমে আমাকে হাসালো।

• সুতরাং, নিয়ম অনুসারে সঠিক Translation টি হবে - I made him buy the flowers.

• উল্লিখিত অন্যান্য অপশনগুলো:

ক) I have him bought the flowers.
- ভুল। এখানে structure ভুল হয়েছে। "have" এর পরে "him" ও "bought" একসাথে বসানো grammatically সঠিক নয়।

খ) I got him buy the flowers.
- ভুল। এখানে "to buy" বসতে হতো। সঠিক হলে হতো: I got him to buy the flowers.

ঘ) I have the flowers bought by him.
- আংশিক ঠিক, কিন্তু passive structure এবং কনটেক্সট আলাদা। এটি অনুবাদ হবে: "আমি তার দ্বারা ফুলগুলো কেনানো নিশ্চিত করেছি" বা "আমার হয়ে সে ফুলগুলো কিনেছে"।

Source: Accessible Dictionary By Bangla Academy, Live MCQ Lecture.

৬০.
Choose the correct spelling.
  1. Alocation
  2. Aallocation
  3. Allocetion
  4. Allocation
ব্যাখ্যা

• The correct spelling is 'Allocation' (Noun).

Allocation:
- English meaning: An amount of money, space, etc. that is given to somebody for a particular purpose.
- Bangla meaning: বিভাজন; বণ্টন।

Example sentence: The government made an allocation of funds for education.
- Bangla meaning: সরকার শিক্ষার জন্য তহবিল বরাদ্দ করলো।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৬১.
The synonym of the word "Appal" is -
  1. deceive
  2. confuse
  3. dismay
  4. solicit
ব্যাখ্যা

• Appal (Verb):
- English Meaning: greatly dismay or horrify.
- Bangla Meaning: আতঙ্কিত করা; বিতৃষ্ণ করা; মর্মাহত করা।

• উল্লিখিত অপশনশনগুলো, 
ক) Deceive (Verb):
- English Meaning: To persuade someone that something false is the truth, or to keep the truth hidden from someone for your own advantage:
- Bangla Meaning: যা নয়, তাই বলে বিশ্বাস জন্মানো; প্রতারিত করা; ধোঁকা দেওয়া; ঠকানো; বিভ্রান্ত করা

খ) Confuse (Verb):
- English Meaning: To mix up someone's mind or ideas, or to make something difficult to understand:
- Bangla Meaning: গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা।

গ) Dismay (Noun & Verb):
- English Meaning: A feeling of unhappiness and disappointment: to make someone feel unhappy and disappointed.
- Bangla Meaning:হতাশার অনুভূতি বা আতঙ্ক: হতাশ করা; আতঙ্কিত করা: 

ঘ) Solicit (Verb):
- English Meaning: To ask someone for money, information, or help
- Bangla Meaning: (কোনো কিছুর জন্য) সনির্বন্ধ আবেদন করা; অনুরোধ করা।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Dismay শব্দটি Appal এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৬২.
The antonym of the word "slothful" is -
  1. playful
  2. sluggish
  3. energetic
  4. quarrelsome
ব্যাখ্যা

• Slothful (Adjective):
- English meaning: Lazy.
- Bangla meaning: নিষ্ক্রিয়; অলস।

• উল্লিখিত অপশনগুলো,
ক) playful - কৌতুকপূর্ণ; সকৌতুক।

খ) sluggish - নিষ্ক্রিয়; মন্থরগতি।

গ) energetic - কর্মশক্তিসম্পন্ন; উদ্যমী।

ঘ) quarrelsome - ঝগড়াটে; বদরাগী।

• সুতরাং, অপশন বিবেচনা করে দেখা যায় যে, The antonym of the word "slothful" is - energetic.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৬৩.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. সমীচীন 
  2. সমাহীত 
  3. সমীক্ষিত 
  4. সমীকরণ 
ব্যাখ্যা

• অশুদ্ধ বানান- সমাহীত। 

• শুদ্ধ বানান: সমাহিত।
- শব্দটি বিশেষণ পদ। 
- এটি একটি সংস্কৃত শব্দ। 
অর্থ:
- সমাধিস্থ। 
- ধ্যানমগ্ন।
- মীমাংসিত।
- সম্পাদিত। 
- অবহিত।

স্ত্রীবাচক শব্দ- সমাহিতা/শমাহিতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৬৪.
'কলকাঠি নাড়া' বাগ্‌ধারার অর্থ কী?
  1. ভালোমন্দ বোধ
  2. নতুন করে আরম্ভ করা
  3. গোপনে কুপরামর্শ দেয়া
  4. বেকায়দায় ফেলা
ব্যাখ্যা

• 'কলকাঠি নাড়া' বাগ্‌ধারার অর্থ- গোপনে কুপরামর্শ দেয়া।
বাক্য- বড় সাহেব কলকাঠি নাড়ছেন, এবার নিজেকে সামলাও।

অন্যদিকে, 
• 'কাণ্ডজ্ঞান' অর্থ- ভালোমন্দ বোধ। 
• 'কেঁচেগভূষ' অর্থ- নতুন করে আরম্ভ করা। 
• 'কোণঠাসা করা' অর্থ- বেকায়দায় ফেলা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 

৬৫.
'টেলিফোন' কোন ভাষার শব্দ?
  1. ইংরেজি 
  2. ইতালিয়ান
  3. তুর্কি 
  4. ফরাসি
ব্যাখ্যা



• 'ফরাসি' ভাষার শব্দ:

কার্নিশ, টারবাইন, রেস্টুরেন্ট, টেলিগ্রাম, টেলিগ্রাফ, টেলিফোন, টয়লেট, টুর্নামেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৬.
'গৌড়ীয় ব্যাকরণ' কত খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়?
  1.  ১৮৩০ খ্রিষ্টাব্দে
  2.  ১৮৩৩ খ্রিষ্টাব্দে
  3.  ১৮৩৮ খ্রিষ্টাব্দে
  4.  ১৮৩৯ খ্রিষ্টাব্দে
ব্যাখ্যা

• গৌড়ীয় ব্যাকরণ:
- 'গৌড়ীয় ব্যাকরণ' বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ।
- এটি রাজা রামমোহন রায় কর্তৃক বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ, গ্রন্থটি প্রকাশিত হয় ১৮৩৩ খ্রিষ্টাব্দে। এটি তাঁর সর্বশেষ গ্রন্থ।
- এর আগে তিনি ইংরেজিতে Bengali Grammar in the English Language নামের একটি ব্যাকরণ গ্রন্থ রচনা করেন।
- সর্বমোট বারোটি অধ্যায়ে এটি বিন্যস্ত। প্রথম অধ্যায়ে ধ্বনি, বর্ণ, উচ্চারণ, শব্দ, অক্ষর প্রভৃতি সম্পর্কে দৃষ্টান্তসহ আলোচনা করা হয়েছে।
- গ্রন্থে বাংলা ভাষার স্বকীয় উচ্চারণ-পদ্ধতি সম্পর্কে রামমোহন কিছু মৌলিক বক্তব্য উপস্থাপন করেছেন। পরবর্তী অধ্যায়গুলিতে ব্যাখ্যা করা হয়েছে বাংলা ভাষার লিঙ্গ, প্রত্যয়, পদান্বয়, বাক্যরীতি, ছন্দ ইত্যাদি। মোটামুটিভাবে গৌড়ীয় ব্যাকরণে রয়েছে বাংলা ভাষার ধ্বনি ও রূপগত বৈশিষ্ট্যের বৈয়াকরণিক বিশ্লেষণ।

উৎস: বাংলাপিডিয়া।

৬৭.
'বাঘের ভয়ে সকলে ভীত।' বাক্য 'বাঘের' কোন কারক?
  1. করণ কারক 
  2. কর্তৃকারক 
  3. অপাদান কারক 
  4. কর্ম কারক 
ব্যাখ্যা

• অপাদান কারক:
যা থেকে কোনো কিছু বিচ্যুত, পতিত, গৃহীত, জাত, রক্ষিত, বিরত, দূরীভূত ও উৎপন্ন এবং যা দেখে কেউ ভীত হয়, তাকে অপাদান কারক বলে।
যেমন:
অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
প্রথমা বিভক্তি: ট্রেনটি ঢাকা ছাড়ল।
দ্বিতীয়া বিভক্তি: বাবাকে বড্ড ভয় পাই।
তৃতীয়া বিভক্তি: তার চোখ দিয়ে পানি পড়ছে।
পঞ্চমী বিভক্তি: জেলেরা নদী থেকে মাছ ধরছে।
ষষ্ঠী বিভক্তি: বাঘের ভয়ে সকলে ভীত।
সপ্তমী বিভক্তি: দুধে দই হয়।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।

৬৮.
'ইতিকথা' শব্দে 'ইতি' উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?
  1. শেষ 
  2. বিশিষ্ট 
  3. উৎকৃষ্ট 
  4. পুরনো 
ব্যাখ্যা

• বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

'ইতি' উপসর্গের ব্যবহার:
- এ বা এর অর্থে- ইতিকর্তব্য, ইতিপূর্বে।
- পুরনো অর্থে- ইতিকথা, ইতিহাস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৬৯.
'রুম ঝুম' কোন ধরনের অব্যয়? 
  1. সম্মুচ্চয়ী
  2. অনুকার
  3. অনন্বয়ী
  4. অনুসর্গ
ব্যাখ্যা

অনুকার অব্যয়:
যে সকল অব্যয় অব্যক্ত রব, শব্দ বা ধ্বনির অনুকরণে গঠিত হয়, সেগুলোকে অনুকার বা ধ্বন্যাত্মক অব্যয় বলে।
যথা:
বজ্রের ধ্বনি- কড় কড়।
বৃষ্টির তুমুল শব্দ- ঝম ঝম।
স্রোতের ধ্বনি- কল কল।
বাতাসের গতি- শন শন।
শুষ্ক পাতার শব্দ- মর মর।
নূপুরের আওয়াজ- রুম ঝুম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।

৭০.
'যা দমন করা যায় না' এক কথায় কী বলে?
  1. অদম্য
  2. দুর্নিবার
  3. দুর্জয়
  4. দুর্গম
ব্যাখ্যা

• 'যা দমন করা যায় না' এক কথায় প্রকাশ- অদম্য।

অন্যদিকে,
• যা নিবারণ করা কষ্টকর - দুর্নিবার।
• যা কষ্টে জয় করা যায় - দুর্জয়।
• যাওয়া কষ্টসাধ্য এমন - দুর্গম।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৭১.
তালব্য ব্যঞ্জন নয় কোনটি?
  1. জ 
  2. স 
ব্যাখ্যা

• তালব্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভে ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে তালব্য ব্যঞ্জন বলে।
চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে, 
--------------------
• দন্তমূলীয় ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গোড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে।
নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের ন, র, ল, স দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

৭২.
চর্যার ৫০নং পদের রচয়িতা কে?
  1. ভুসুকুপা
  2. শবরপা
  3. সরহপা
  4. লুইপা
ব্যাখ্যা

• শবরপা:
- ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের সর্বাপেক্ষা প্রাচীন কবি শবরপা।
-তিনি ছিলেন নাগার্জুনের শিষ্য।
- শবরপার জীবনকাল ৬৮০-৭৬০ খ্রিস্টাব্দ বলে অনুমান করা হয়।
- শবরপা চর্যাপদের প্রথম পদকর্তা ও লুইপার গুরু ছিলেন।
- ২৮ ও ৫০ নং পদের রচয়িতা তিনি।
- সংস্কৃত ও অপভ্রংশ মিলে তিনি মোট ১৬টি গ্রন্থ রচনা করেন।

শবরপা রচিত উল্লেখযোগ্য পঙ্‌ক্তি -
"উষ্ণা উষ্ণা পাবত তহি সবই সবরী বালী।
মোরাঙ্গ পীচ্ছ পরিহাণ সবী গীবত গুঞ্জরী।।"

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া। 

৭৩.
নিচের কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ?
  1. তেজাল
  2. জমকালো
  3. পারলৌকিক
  4. ঘটকালি
ব্যাখ্যা

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
যে তদ্ধিত প্রত্যয় সংস্কৃত বা তৎসম শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাকে সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।
যেমন:
মনু + ষ্ণ = মানব;
লোক + ষ্ণিক = লৌকিক ইত্যাদি।

দুটি শব্দের দ্বারা গঠিত সমাসবদ্ধ শব্দের অথবা উপসর্গযুক্ত শব্দের সঙ্গে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে উপসর্গসহ শব্দের বা শব্দ দুটির মূল স্বরের বৃদ্ধি হয়।
যথা-
পরলোক + ষ্ণিক  = পারলৌকিক।
সুভগ + ষ্ণ্য = সৌভাগ্য।
পঞ্চভূত + ষ্ণিক = পাঞ্চভৌতিক।
সর্বভূমি + ষ্ণ = সার্বভৌম।

অন্যদিকে,
• আলি/আলো/আলি/আলী>এল-বাংলা তদ্ধিত প্রত্যয়:
বিশেষ্য ও বিশেষণ গঠনে: দাঁত-দাঁতাল, লাঠি-লাঠিয়াল> লেঠেল, তেজ-তেজাল, ধার-ধারাল, শাঁস-শাঁসাল, জমক-জমকালো, দুধ-দুধাল> দুধেল, হিম-হিমেল, চতুর- চতুরালি, ঘটক-ঘটকালি, সিঁদ-সিঁদেল, গাঁজা-গেজেল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৭৪.
'গুণবান' এর শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. গুণী 
  2. গুণবতী
  3. গুনমতি 
  4. গুনীন 
ব্যাখ্যা

• পুরুষবাচক শব্দের শেষে অত্, বান্, মান, ঈয়ান থাকলে যথাক্রমে অতী, বতী, মতি, ঈয়সী হয়।
যেমন:
সৎ-সতী,
মহৎ-মহতী,
গুণবান-গুণবতী,
রূপবান-রূপবতী,
শ্রীমান-শ্রীমতী,
বুদ্ধিমান-বুদ্ধিমতী,
গরীয়ান-গরীয়সী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৭৫.
অল্পপ্রাণ ব্যঞ্জনগুচ্ছ কোনটি?
  1. ধ, ঠ, ঢ
  2. ফ, ভ, থ
  3. ছ, ঝ, খ
  4. ড, ড়, চ
ব্যাখ্যা

অল্পপ্রাণ ব্যঞ্জনগুচ্ছের উদাহারণ- ড, ড়, চ।

• অল্পপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন: প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।

• মহাপ্রাণ ব্যঞ্জন:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন: ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।

৭৬.
'বিদ্রোহী' কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
  1. ধূমকেতু 
  2. বিজলী
  3. বিচিত্রা 
  4. লাঙ্গল 
ব্যাখ্যা

• 'বিদ্রোহী' কবিতা:
- 'বিদ্রোহী' কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।
- 'বিদ্রোহী' কবিতা ২২ পৌষ, ১৩২৮ (১৯২২ সালের ৬ জানুয়ারি) সাপ্তাহিক 'বিজলী' পত্রিকায় কবিতাটি প্রকাশিত হয়।
- নজরুল দ্রোহ-ভাবাপন্ন আরোও কবিতা লিখলেও শুধু এক 'বিদ্রোহী' কবিতার জন্যই তিনি বাঙালির চিরকালের বিদ্রোহী কবি।
- এর মূলে রয়েছে - বিদ্রোহ ও বিপ্লবের আবেগ।

------------------------
• 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ:
- ১৯২২ সালে নজরুলের যেসব সাহিত্যকর্ম প্রকাশিত হয় সেসবের মধ্যে গুরুত্বপূর্ণ ছিল গল্প-সংকলন ব্যথার দান, কবিতা-সংকলন অগ্নি-বীণা ও প্রবন্ধ-সংকলন যুগবাণী।
- বাংলা কবিতার পালাবদলকারী কাব্য অগ্নি-বীণা প্রকাশের সঙ্গে সঙ্গে এর প্রথম সংস্করণ শেষ হয়ে যায়।
- অগ্নিবীণা কাব্যে ১২ টি কবিতা আছে।
- বিষয়বস্তুর জায়গা থেকে কবিতাগুলোকে ৪ ভাগে বিভক্ত করা যায়।
যেমন:
- ১. দ্রোহ, বিপ্লব ও আমিত্ব: প্রলয়োল্লাস, বিদ্রোহী, ধূমকেতু।
- ২. সময় ও যুদ্ধ: কামাল পাশা, আনোয়ার, রণভেরী, শাত-ইল- আ।
- ৩. মুসলিম ঐতিহ্য: মোহররম, কোরবানী, খেয়াপারের তরণী।
- ৪. হিন্দু ঐতিহ্য: রক্তাম্বরধারিণী মা, আগমনী।

উৎস: 'বিদ্রোহী কবিতা' কাজী নজরুল ইসলাম এবং 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ।

৭৭.
চলিত ভাষায় রচিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণকাহিনি কোনটি?
  1. জাভা যাত্রীর পত্র
  2. রাশিয়ার চিঠি
  3. য়ুরোপ প্রবাসীর পত্র
  4. জাপান যাত্রী
ব্যাখ্যা

• 'য়ুরোপ প্রবাসীর পত্র' ভ্রমণকাহিনি:
- এটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণকাহিনি। চলিত ভাষায় লেখা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এই বইয়েই সর্বপ্রথম চলিতরীতির প্রবর্তন হয়।

- ১৮৭৮ সালের সেপ্টেম্বর মাসে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে রবীন্দ্রনাথ ইংল্যান্ড যান। সেখানে কিছুদিন ব্রাইটনের একটি পাবলিক স্কুলে এবং পরে লন্ডনের ইউনিভার্সিটি কলেজে তিনি পড়াশোনা করেন।তবে এ পড়াও সম্পূর্ণ হয়নি। দেড় বছর অবস্থানের পর তিনি দেশে ফিরে আসেন। এই দেড় বছর তিনি সে দেশের সমাজ ও জীবনকে গভীরভাবে নিরীক্ষণ করেন।

- এর প্রমাণ পাওয়া যায় ভারতীতে প্রকাশিত তাঁর য়ুরোপ-প্রবাসীর পত্রে (১৮৮১)।

----------------
তাঁর অন্যান্য ভ্রমণকাহিনি:
- জাভা যাত্রীর পত্র,
- জাপান যাত্রী,
- রাশিয়ার চিঠি,
- পারস্যে।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৭৮.
'জলচর' কোন সমাসের উদাহরণ?
  1. তৎপুরুষ সমাস
  2. বহুব্রীহি সমাস 
  3. কর্মধারয় সমাস
  4. অব্যয়ীভাব সমাস
ব্যাখ্যা

• উপপদ তৎপুরুষ সমাস:
যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ-প্রত্যয় যুক্ত হয় সে পদকে উপপদ বলে। কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, তাকে বলে উপপদ তৎপুরুষ সমাস।
যেমন:
- জলে চরে যা = জলচর।
- জল দেয় যে = জলদ।
- বর্ণ চুরি করে যে = বর্ণচোরা।
- পঙ্কে জন্মে যা = পঙ্কজ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৭৯.
'অভিজ্ঞান বসন্ত' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. বুদ্ধদেব বসু
  2. অমিয় চক্রবর্তী
  3. অন্নদাশঙ্কর রায়
  4. সুধীন্দ্রনাথ দত্ত 
ব্যাখ্যা

'অভিজ্ঞান বসন্ত' কাব্যগ্রন্থটি রচনা করেছেন অমিয় চক্রবর্তী।
- ১৯৪৩ সালে অমিয় চক্রবর্তীর নিজস্বতার স্বাক্ষরে ভাস্বরিত হয়ে প্রকাশিত হলো 'অভিজ্ঞান বসন্ত'।
- এই কাব্যগ্রন্থ সাত পর্যায়ে বিন্যস্ত।

-------------------
• অমিয় চক্রবর্তী:

- তিনি ছিলেন কবি, গবেষক ও শিক্ষাবিদ। ১০ এপ্রিল, ১৯০১ পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে তাঁর জন্ম।
- তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন।
-তিনি পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাস (১৯২১) করে শান্তিনিকেতনের গবেষণা বিভাগে যোগদান করেন।
-পরে তিনি রবীন্দ্রনাথের সাহিত্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন (১৯২৬-১৯৩৩)।
-কবিতার জন্য তিনি বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। উল্লেখযোগ্য পুরস্কার: ইউনেস্কো পুরস্কার (১৯৬০), ভারতীয় ন্যাশনাল একাডেমি পুরস্কার।
- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে 'দেশিকোত্তম' (১৯৬৩) এবং ভারত সরকার 'পদ্মভূষণ' (১৯৭০) উপাধিতে ভূষিত করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- খসড়া,
- এক মুঠো,
- মাটির দেয়াল,
- অভিজ্ঞান বসন্ত,
- অনিঃশেষ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

৮০.
নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া রয়েছে?
  1. ভালো করে পড়াশোনা করবে।
  2. বিথু গান গায়। 
  3. আমি বাড়ি গিয়ে। 
  4. সে বই নিয়ে পড়তে বসেছে।
ব্যাখ্যা

• অসমাপিকা ক্রিয়া:
যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে অসমাপিকা ক্রিয়া বলে।
যেমন:
- আমি বাড়ি গিয়ে...
- সে বই নিয়ে...

এখানে 'গিয়ে', 'নিয়ে' ক্রিয়ার দ্বারা কথা শেষ হয় নি। বাক্যের অর্থ অসম্পূর্ণ রয়েছে। বাক্যের অর্থ সম্পূর্ণ করার জন্য আরও ক্রিয়া চাই।
যেমন:
- আমি বাড়ি গিয়ে খাব।
- সে বই নিয়ে পড়তে বসেছে।

• সমাপিকা ক্রিয়া:
যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশিত হয়, তাকে সমাপিকা ক্রিয়া বলে।
যেমন:
- সেতু স্কুলে যায়।
- বিথু গান গায়।
- ভালো করে পড়াশোনা করবে।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৮১.
নিচের কোনটি  স্বরসঙ্গতির উদাহরণ?
  1. মুলা > মুলো
  2. ফলাহার > ফলার
  3. বাক্স > বাস্ক
  4. পিশাচ > পিচাশ
ব্যাখ্যা

• স্বরসঙ্গতি:
একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে তাকে বরসঙ্গতি বলে।
যেমন:
- দেশি > দিশি,
- বিলাতি > বিলিতি,
- মুলা > মুলো ইত্যাদি।

অন্যদিকে, 
--------------------
অন্তর্হতি: পদের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে বলে অন্তর্হতি।
যেমন:
- ফাল্গুন > ফাগুন,
- ফলাহার > ফলার,
- আলাহিদা > আলাদা।

ধ্বনি বিপর্যয়: শব্দের শধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর স্থান পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমন:
- পিশাচ > পিচাশ,
- লাফ > ফাল,
- বাক্স > বাস্ক,
- রিকসা > রিস্কা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৮২.
'পিলসুজে বাতি জ্বলে মিটি মিটি।' বাক্যে 'মিটি মিটি' কী?
  1. প্রত্যয় 
  2. যোজক 
  3. দ্বিরুক্তি
  4. নির্দেশক 
ব্যাখ্যা

অব্যয়ের ক্ষেত্রে দ্বিরুক্তি বোঝাতে:
ভাবের গভীরতা বোঝাতে:
- তার দুঃখ দেখে সবাই হায় হায় করতে লাগল।
- ছি ছি, তুমি কী করেছ।

পৌনঃপুনিকতা বোঝাতে:
- বার বার সে কামান গর্জে উঠল।

অনুভূতি বা ভাব বোঝাতে:
- ভয়ে গা ছম ছম করছে।
- ফোঁড়াটা টন টন করছে।

বিশেষণ বোঝাতে:
- পিলসুজে বাতি জ্বলে মিটি মিটি।

ধ্বনিব্যঞ্জনা:
- ঝির ঝির করে বাতাস বইছে।
- বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।

৮৩.
রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ-
  1. বিজ্ঞানপরিচয় 
  2. বিশ্বপরিচয়
  3. বিশ্বপরিচিতি 
  4. শব্দপরিচয় 
ব্যাখ্যা

• 'বিশ্বপরিচয়:
- রবীন্দ্রনাথ ঠাকুরের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ 'বিশ্বপরিচয়' (১৯৩৭)।
- মূলত কিশোর-কিশোরীদের জন্য রচিত হলেও বয়স্কদের উপভোগ্য।
- এখানে রবীন্দ্রনাথ বহু পরিভাষা প্রস্তুত করেন এবং বৈজ্ঞানিক প্রসঙ্গের উপযোগী ভাষারীতি প্রয়োগ করেন।

উল্লেখ্য, 
• রবীন্দ্রনাথ ঠাকুরে শব্দ ও ভাষা সংক্রান্ত গ্রন্থ: শব্দতত্ত্ব (১৯০৯)

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৮৪.
'সবিতা' এর সমার্থক শব্দ কোনটি?
  1. বিদ্যুৎ 
  2. চাঁদ 
  3. সূর্য
  4. কিরণ 
ব্যাখ্যা


'সূর্য' এর সমার্থক শব্দ:

অর্ক, আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, মার্তণ্ড, রবি, সবিতা, আফতাব, অরুণ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৮৫.
'কিঞ্চিৎ' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. কিন্‌ + চিৎ
  2. কিম্ + ঞ্চিৎ
  3. কিন্‌ + ঞ্চিৎ
  4. কিম্ + চিৎ
ব্যাখ্যা

• ব্যঞ্জন সন্ধির নিয়ম:
আগে ম্ এবং পরে চ্ থেকে ম্ পর্যন্ত বর্গীয় ধ্বনির যেকোনোটি থাকলে পূর্বপদের ম্ স্থানে পরবর্তী বর্গীয় ধ্বনির পঞ্চম ধ্বনি হয়।
যেমন:
- কিম্ + চিৎ = কিঞ্চিৎ,
- সম্ + ত্রাস = সন্ত্রাস,
- কিম্ + তু = কিন্তু,
- সম্ + ধি = সন্ধি,
- সম্ + নিবেশ = সন্নিবেশ ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি এবং  বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৮৬.
নিচের কোনটি জাতিবাচক বিশেষ্য?
  1. পানি
  2. পর্বত
  3. জনতা
  4.  মাটি
ব্যাখ্যা

• জাতিবাচক বিশেষ্য: 
যে পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন- মানুষ, গরু, পাখি, গাছ, পর্বত, নদী, ইংরেজ।

অন্যদিকে, 
-----------------
কস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য:
যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায়, তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে। এই জাতীয় বস্তুর সংখ্যা ও পরিমাণ নির্ণয় করা যায়। যথা- বই, খাতা, কলম, থালা, বাটি, মাটি, চাল, চিনি, লবণ, পানি

সমষ্টিবাচক বিশেষ্য:
যে পদে বেশকিছু সংখ্যক ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায়, তা-ই সমষ্টিবাচক বিশেষ্য। যথা- সভা, জনতা, সমিতি, পঞ্চায়েত, মাহফিল, ঝাঁক, বহর, দল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৮৭.
সংস্কৃত ধাতু কোনটি?
  1. পঠ্‌
  2. কহ্
  3. নাচ্
  4. কাট্
ব্যাখ্যা

মৌলিক ধাতু আবার ৩ প্রকার। যথা-
ক) বাংলা ধাতু,
খ) সংস্কৃত ধাতু ও
গ) বিদেশি ধাতু।

• বাংলা ধাতু:
যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসে নি, সেগুলোকে বাংলা ধাতু বা ক্রিয়ামূল বলে।
যেমন: কাদ্‌, কাট্, নাচ্, আক্, কহ্, কর্ ইত্যাদি।

• সংস্কৃত মূল ধাতু:
যে সব ক্রিয়াপদের মূল সংস্কৃত ভাষা থেকে এসে বাংলাভাষায় সরাসরি ব্যবহৃত হচ্ছে সেসব ধাতুকে বলা হয় সংস্কৃত মূল ধাতু। এসব ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়া বিশেষ্য বাক্রিয়া বিশেষণ গঠিত হয়।
যেমন: অঙ্ক, কথ, কৃৎ, খাদ্‌, হস্, পঠ্‌, দৃশ্ ইত্যাদি।

• বিদেশি ধাতু:
তৎসম ও বাংলা ধাতু ছাড়া যেসব ধাতু বিদেশি ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব ধাতুকে বলা হয় বিদেশি ধাতু।
যেমন: ত্রুটি, খাট্, চেঁচু, ঝুল্ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।