পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
পরীক্ষা – ৪১ ফুল মডেল টেস্ট-৬ (সম্পূর্ণ সিলেবাস)।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
নিচের কোনটি সাধিত শব্দ?
  1. ক) হাত
  2. খ) লাল
  3. গ) মা
  4. ঘ) জনক
সঠিক উত্তর:
ঘ) জনক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জনক
ব্যাখ্যা
প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর: জমিদার। 

সাধিত শব্দ:  একাধিক শব্দের সমাস হয়ে বা ধাতু ও শব্দের সঙ্গে প্রত্যয় যোগ হয়ে যে শব্দ তৈরি হয়, তাকে সাধিত শব্দ বলে।
মৌলিক শব্দ ছাড়া অন্য সকল শব্দই সাধিত শব্দ।
যেমন-'জনক' শব্দটি বাংলা কৃৎ প্রত্যয় যোগে গঠিত।
এখানে জনক= √জন্‌ +অক।
 
মৌলিক শব্দ: যে শব্দকে আর কোনভাবে বিশ্লেষণ করা যায়না বা ভাঙ্গা যায়না, তাকে মৌলিক শব্দ বলে।

উপরের হাত, লাল, মা এই তিনটি শব্দকে আর আলাদা করে বিশ্লেষণ করা যায়না।


উৎস: ভাষা-শিক্ষা-ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
'কর্তব্য' শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় কোনটি?
  1. ক) কর+ তব্য
  2. খ) √কৃ+ তব্য
  3. গ) কৃৎ + তব্য
  4. ঘ) কৃ+ অব্য
সঠিক উত্তর:
খ) √কৃ+ তব্য
উত্তর
সঠিক উত্তর:
খ) √কৃ+ তব্য
ব্যাখ্যা
'কর্তব্য' শব্দের সঠিক প্রকৃতি- প্রত্যয় -√কৃ+ তব্য
- এটি একটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।
- এর শুদ্ধ উচ্চারণ: কর্‌তোব্‌বো।
- 'কর্তব্য' অর্থ: করণীয় বা উচিত।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
.
'অনাবৃষ্টি' শব্দটিতে 'অনা' কোন উপসর্গ?
  1. ক) খাঁটি বাংলা
  2. খ) তৎসম বা সংস্কৃত
  3. গ) ফারসি
  4. ঘ) আরবি
সঠিক উত্তর:
ক) খাঁটি বাংলা
উত্তর
সঠিক উত্তর:
ক) খাঁটি বাংলা
ব্যাখ্যা
'অনাবৃষ্টি' শব্দটিতে 'অনা' খাঁটি বাংলা উপসর্গ।
'অনাবৃষ্টি' শব্দটিতে 'অনা' অভাব অর্থে ব্যবহৃত হয়েছে।

উপসর্গ:
- যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে তাঁকে উপসর্গ বলে।
- বাংলা ভাষার উপসর্গ ৩ প্রকার:
» খাঁটি বাংলা: ২১টি। 
» তৎসম উপসর্গ: ২০ টি।
» বিদেশি উপসর্গ।


উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি অলুক বহুব্রীহি সয়ামসের উদাহরণ?
  1. ক) গায়ে পড়া
  2. খ) বীণাপাণি
  3. গ) কানাকানি
  4. ঘ) একচোখা
সঠিক উত্তর:
ক) গায়ে পড়া
উত্তর
সঠিক উত্তর:
ক) গায়ে পড়া
ব্যাখ্যা
গায়ে পড়া - অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ।

অলুক বহুব্রীহি: যে বহুব্রীহি সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয়না তাই অলুক বহুব্রীহি সমাস।
যেমন: গায়ে এসে পড়ে যে= গায়ে পড়া। 

অন্য অপশন,
- বীণাপাণি= বীণা পাণিতে যার; ব্যধিকরণ বহুব্রীহি সমাস।
- কানাকানি= কানে কানে যে কথা; ব্যতিহার বহুব্রীহি সমাস।
- 'একচোখা'= একদিকে চোখ যার; মধ্যপদলোপী বহুব্রীহি সমাস।


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি; প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ। 
.
'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?
  1. ক) দ্বিতীয়া তৎপুরুষ সমাস
  2. খ) অলুক তৎপুরুষ সমাস
  3. গ) তৃতীয়া তৎপুরুষ সমাস
  4. ঘ) ষষ্ঠী তৎপুরুষ সমাস
সঠিক উত্তর:
ঘ) ষষ্ঠী তৎপুরুষ সমাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ষষ্ঠী তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
'পুষ্পসৌরভ'- ষষ্ঠী তৎপুরুষ সমাসের উদাহরণ।

 ষষ্ঠী তৎপুরুষ সমাস: পূর্বপদে ষষ্ঠী বিভক্তির (র, এর) লোপ হয়ে যে সমাস হয়

পুষ্পের সৌরভ =পুষ্পসৌরভ ষষ্ঠী তৎপুরুষ সমাস।

আরও কিছু উদাহরণঃ
ছাগীর দুগ্ধ=ছাগদুগ্ধ
গৃহের কর্তা= গৃহকর্তা
অশ্বের পদ= অশ্বপদ 
চায়ের বাগান = চাবাগান
রাজার পুত্র = রাজপুত্র
খেয়ার ঘাট = খেয়াঘাট
এছাড়াও, জনগ্ণ, ছাত্রসমাজ , দেশসেবা, বিড়ালছানা ইত্যাদি।
 
সুত্রঃ ভাষা শিক্ষা, ডঃ হায়াৎ মামুদ
.
নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?
  1. ক) রান্না
  2. খ) কান্না
  3. গ) মধুর
  4. ঘ) নম্র
সঠিক উত্তর:
গ) মধুর
উত্তর
সঠিক উত্তর:
গ) মধুর
ব্যাখ্যা
- তদ্ধিত প্রত্যয়: মধুর
- কৃৎ প্রত্যয়ঃ রান্না, কান্না, নম্র

প্রকৃতি-প্রত্যয় বিশ্লেষণ: 
√রাঁধ্‌+না= রান্না
√কাঁদ্‌ + না= কান্না
মধু+ র= মধুর
√নম্‌ + র= নম্র 

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোনটি উপদেশ অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়নি?
  1. ক) কড়া রোদে ঘোরাফেরা করিস না
  2. খ) সত্য গোপন করো না
  3. গ) রাতে বাইরে বেশিক্ষণ থাকিস না
  4. ঘ) সন্ধ্যা হলো, এখন বাড়ি যাও
সঠিক উত্তর:
ঘ) সন্ধ্যা হলো, এখন বাড়ি যাও
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সন্ধ্যা হলো, এখন বাড়ি যাও
ব্যাখ্যা
 - 'সন্ধ্যা হলো, এখন বাড়ি যাও' বাক্যটিতে আদেশ অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে। 

কিছু করার আদেশ, উপদে, নিষেধ ইত্যাদি বুঝাতে ক্রিয়ার বিশেষ রীতি অনুযায়ী অনুজ্ঞা ব্যবহার হয়। 


উপদেশ অর্থে অনুজ্ঞার ব্যবহার: 

- কড়া রোদে ঘোরাফেরা করিস না 
- সত্য গোপন করো না 
- রাতে বাইরে বেশিক্ষণ থাকিস না 
- পাতিস নে শিলাতলে পদ্মপাতা।
.
নিচের কোনটি ধরন বাচক ক্রিয়া বিশেষণ?
  1. ক) যথাসময়ে সে হাজির হয়
  2. খ) টিপ টিপ বৃষ্টি পড়ছে
  3. গ) মিছিলটি সামনে এগিয়ে যায়
  4. ঘ) আমি কি যাব? 
সঠিক উত্তর:
খ) টিপ টিপ বৃষ্টি পড়ছে
উত্তর
সঠিক উত্তর:
খ) টিপ টিপ বৃষ্টি পড়ছে
ব্যাখ্যা
'টিপ টিপ বৃষ্টি পড়ছে'- ধরনবাচক ক্রিয়া বিশেষণ।

ক্রিয়া বিশেষণ: যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে।

নিচের বাক্যে নিম্নরেখ শব্দগুলাে ক্রিয়া বিশেষণের উদাহরণ:
- ছেলেটি দ্রুত দৌড়ায়।
- লোকটি ধীরে হাঁটে।
এখানে দ্রুত, ধীরে শব্দ গুলো হল ক্রিয়া বিশেষণ।

ক্রিয়া বিশেষণকে কয়েক ভাগে ভাগ করা যায়।  

ধরন বাচক ক্রিয়া বিশেষণ: কোনাে ক্রিয়া কীভাবে সম্পন্ন হয়, ধরন বাচক ক্রিয়া বিশেষণ তা নির্দেশ করে।
যেমন – টিপ টিপ বৃষ্টি পড়ছে।
            ঠিকভাবে চললে কেউ কিছু বলবে না।

কালবাচক ক্রিয়াবিশেষণ: এই ধরনের ক্রিয়াবিশেষণ ক্রিয়া সম্পাদনের কাল নির্দেশ করে। 
যেমন: যথাসময়ে সে হাজির হয় ।

স্থানবাচক ক্রিয়াবিশেষণ -  ক্রিয়ার স্থান নির্দেশ করে।
যেমন: মিছিলটি সামনে এগিয়ে যায়। 

নেতিবাচক ক্রিয়াবিশেষণ - না, নি ইত্যাদি দিয়ে ক্রিয়ার নেতিবাচক অবস্থা বোঝায়। 
যেমন : তিনি আর এখন ক্রিকেট খেলেন না।

পদাণু ক্রিয়াবিশেষণ: 'কি', 'যে', 'বা', 'না', 'ত' ইত্যাদি পদাণু ক্রিয়াবিশেষণ হিসেবে কাজ করে। 
যেমন: আমি কি যাব? 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
নিচের কোন বাক্যে সংকোচক অব্যয় ব্যবহৃত হয়েছে?
  1. ক) হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী
  2. খ) তিনি বিদ্বান, অথচ সৎ ব্যাক্তি নন
  3. গ) এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার
  4. ঘ) তিনি সৎ, তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে
সঠিক উত্তর:
খ) তিনি বিদ্বান, অথচ সৎ ব্যাক্তি নন
উত্তর
সঠিক উত্তর:
খ) তিনি বিদ্বান, অথচ সৎ ব্যাক্তি নন
ব্যাখ্যা
- 'তিনি বিদ্বান, অথচ সৎ ব্যাক্তি নন' বাক্যটিতে সংকোচক অব্যয় ব্যবহৃত হয়েছে।

সংযোজক অব্যয়
- ও, আর, তাই, অধিকন্তু, সুতরাং। 
যেমন: তিনি সৎ, তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে। 

বিয়োজক অব্যয় - বা, অথবা, নতুবা, নয়তো।
যেমন: হাসেম কিংবা কাসেম এর জন্য দায়ী

সংকোচক অব্যয় - কিন্তু, বরং, অথচ।
সুতরাং, 'তিনি বিদ্বান, অথচ সৎ ব্যাক্তি নন ' এ বাক্যে ‘অথচ’ হলো সংকোচক অব্যয়।

অনুগামী সমুচ্চয়ী অব্যয়: যে, যদি, যদিও, যেন। 
যেমন: এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
১০.
The word ‘Autonomy’ implies-
  1. ক) One who is all knowing
  2. খ) Self-rule or control
  3. গ) One who believes God
  4. ঘ) A machine that functions by itself
সঠিক উত্তর:
খ) Self-rule or control
উত্তর
সঠিক উত্তর:
খ) Self-rule or control
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নে ‘Autonomy’ শব্দের অর্থ হচ্ছে 'সায়ত্ত্বশাসন'
• ইংরেজিতে যাকে বলে- Self-rule or control.

• অপশনের বাকি শব্দের অর্থ:
One who believes God – (Theist, আস্তিক)।
A machine that functions by itself – (Automatic, স্বয়ংক্রিয়)।
One who is all knowing – (Omniscient, সর্বজ্ঞ)।
১১.
Which types of degree is “The rose is the finest of all flowers”?
  1. ক) Positive degree
  2. খ) Comparative degree
  3. গ) Superlative degree
  4. ঘ) None of them 
সঠিক উত্তর:
গ) Superlative degree
উত্তর
সঠিক উত্তর:
গ) Superlative degree
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে Superlative degree.

• Degree:
- Degree হল Adjective এর রূপভেদ।
- Degree কে তিন ভাগে ভাগ করা যায়।
যেমন:
positive Degree:
- Sentence এর Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদি বুঝাতে adjective এর রূপ ব্যবহার করা হয়।
- যেমন: Sunny is a good boy.
Comparative Degree:
- দুটি Noun বা pronoun এর দোষ, গুন, অবস্থা ইত্যাদির তুলনা বুঝাতে ব্যবহৃত হয়।
- যেমন: Hasib is stronger than bulbul.
Superlative Degree:
- সাধারণত অনেকের মধ্যে তুলনা বুঝাতে adjective এর রূপ ব্যবহার করা হয়।
- যেমন: john is the best actor in the team.

উল্লেখিত প্রশ্নে -The rose is the finest of all flowers. - এটি একটি superlative degree.
- এখানে ‘rose’ কে অনেক ফুলের সাথে তুলনা করে সবচেয়ে ভালো ফুল হিসেবে দেখানো হয়েছে যেখানে  ‘finest’ হলো adjective.
১২.
In the word ‘Prefix’ ‘Pre’ means –
  1. ক) After
  2. খ) Before
  3. গ) Start
  4. ঘ) End
সঠিক উত্তর:
খ) Before
উত্তর
সঠিক উত্তর:
খ) Before
ব্যাখ্যা
• prefix শব্দের ‘Pre’ এর অর্থ ‘Before’ (পূর্বে)। 

• Prefix:
- Prefix (উপসর্গ) হচ্ছে এমন letter/letters যা শব্দের প্রথমে বা শুরুতে সংযুক্ত হয়ে শব্দ গঠন করে।

• নিচে কিছু ‘Prefix’ দেওয়া হল:
Prefix = Base Word = Formation of new words.
Ad = join = Adjoin.
De = formed = Deformed.
Dis = charge = Discharge.
En = able = Enable.
Be = little = Belittle.
১৩.
‘Never tell a lie’ This is an example of-
  1. ক) Passive voice
  2. খ) Active voice
  3. গ) Quasi voice
  4. ঘ) None of them
সঠিক উত্তর:
খ) Active voice
উত্তর
সঠিক উত্তর:
খ) Active voice
ব্যাখ্যা
- 'Active voice' হচ্ছে সঠিক উত্তর।

• Active voice (কর্তৃবাচ্য):
- Sentence এ যখন subject নিজে সক্রিয় বা active হয়ে কাজ সম্পন্ন করে তখন Active voice হয়।
• Imperative sentence ‘never’ দিয়ে শুরু হলে তা active থেকে passive করার নিয়ম:
- প্রথমে let বসবে।
- not/ active voice এর object.
- active voice এর object এর পর ever be/ never be বসে।
- তারপরে transitive verb এর past participle form বসে। 

• উল্লেখিত প্রশ্নে ‘Never tell a lie’ বাক্যটি Active voice.
active voice: Never tell a lie.
passive voice: Let not a lie ever be told Or Let a lie never be told.
১৪.
Choose the correct sentence.
  1. ক) The boy sank.
  2. খ) The ship sank.
  3. গ) The ship drowned.
  4. ঘ) none of these.
সঠিক উত্তর:
খ) The ship sank.
উত্তর
সঠিক উত্তর:
খ) The ship sank.
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে The ship sank.

• এসমস্ত বাক্যে দুটি বিষয় মনে রাখতে হবে:
- জড় বা প্রাণহীন কোন পদার্থ বুঝালে sink শব্দটি ব্যবহৃত হবে।
- জীব বা প্রাণ আছে তা যদি ডুবে যাওয়া বুঝায় তাহলে drown শব্দটি ব্যবহৃত হবে।

- প্রশ্ন প্রদত্ত অপশনগুলিতে ‘The ship sank’ বাক্যটি সঠিক। কেননা ship এখানে জড় বস্তু।
১৫.
Which kind of noun ‘Actress’ is a/an-
  1. ক) Common noun
  2. খ) Abstract noun 
  3. গ) Proper noun
  4. ঘ) Collective noun 
সঠিক উত্তর:
ক) Common noun
উত্তর
সঠিক উত্তর:
ক) Common noun
ব্যাখ্যা
Actress (অভিনেত্রী) হলো Common noun।
- এখানে Actress দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তিকে না বুঝিয়ে একটি শ্রেণির ব্যক্তিকে বুঝিয়েছে।
- যেমন: flower, girl, woman, dress, fruit, dancer, ship etc. 

• Abstract noun:
- যেসব noun কে অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে, যাদের বাহ্যিক অস্তিত্ব নেই বা ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্দি করা যায় না তাদেরকে বোঝায়।
- যেমন: agency, childhood, fatherhood, friendship, infancy, manhood etc.

• Proper noun:
- যেসব noun দ্বারা নির্দিষ্ট কোন ব্যক্তি বা বস্তু, স্থান বা অন্যকিছুর নামকে বুঝায়।
- যেমন: Rahim, Karim, Titanic, Quarn, Moon etc.

• Collective noun:
- Noun দ্বারা যখন একজাতীয় ব্যক্তি বা বস্তুর অবিভক্ত সমষ্টিকে বুঝায়।
- যেমন: Flock, Band, Committee, Cattle, gang, poultry, party etc.
১৬.
The mouse is a little animal. Here 'little' is a/an -
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Adverb
  4. ঘ) Linking verb 
সঠিক উত্তর:
খ) Adjective
উত্তর
সঠিক উত্তর:
খ) Adjective
ব্যাখ্যা
-The mouse is a little animal. Here 'little' is an - Adjective.
- বাক্যে little শব্দটি ‘animal’ noun কে বিশেষিত করেছে। 

• Adjective ( বিশেষণ):
- Adjective সাধারণত noun বা pronoun এর দোষ, গুণ, অবস্থা, আকৃতি, সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে। 
Example: 
- Amal is a good boy.
- He is an Indian.
- The elephant is a large animal.
উপরের Good শব্দটি  ‘Boy’’ noun কে, Indian শব্দটি ‘He’ pronoun কে, Large শব্দটি ‘Animal’ noun কে বিশেষিত করেছে।
১৭.
Translate into English - চোরে শোনে না ধর্মের কাহিনী।
  1. ক) A guilty mind always suspicious.
  2. খ) Strike the iron while it is hot.
  3. গ) A bad man quarrels with his tools.
  4. ঘ) The devil will not listen to the scriptures.
সঠিক উত্তর:
ঘ) The devil will not listen to the scriptures.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The devil will not listen to the scriptures.
ব্যাখ্যা
•  চোরে শোনে না ধর্মের কাহিনী এর সঠিক ইংরেজি অনুবাদ -  The devil will not listen to the scriptures.

• অন্য অপশন গুলোর মধ্যে -
- A bad man quarrels with his tools ( নাচতে না জানলে উঠান বাঁকা)।
- Strike the iron while it is hot ( ঝোপ বুঝে কোপ মারো)।
- A guilty mind always suspicious (ঠাকুর ঘরে কে? আমিতো কলা খাইনি)।

Source: Live MCQ Lecture.
১৮.
A person leave his native country to settle in another is called -
  1. ক) Pessimist
  2. খ) Optimist
  3. গ) Emigrant
  4. ঘ) Immigrant
সঠিক উত্তর:
গ) Emigrant
উত্তর
সঠিক উত্তর:
গ) Emigrant
ব্যাখ্যা
•  A person leave his native country to settle in another is called - Emmigrant.
- Bangla Meaning: প্রবাসী।

অন্য অপশন গুলোর মধ্যে - 
Immigrants:
English Meaning: A person coming to a foreign land to settle there.
Bangla Meaning:  অভিবাসী।

Optimist:
English Meaning: A person looking only to the bright side of things
Bangla Meaning: শুভবাদী বা আশাবাদী ব্যক্তি।

Pessimist:
English Meaning: A person looking only to the dark side of things.
Bangla Meaning: দুঃখবাদী; হতাশাপ্রবণ ব্যক্তি।

Source: Oxford Learners Dictionary and Bangla Academy dictionary.
১৯.
The phrasal verb ‘Hold Over’ means—
  1. ক) Check 
  2. খ) Postpone
  3. গ) Hide
  4. ঘ) Keep away
সঠিক উত্তর:
খ) Postpone
উত্তর
সঠিক উত্তর:
খ) Postpone
ব্যাখ্যা
Hold Over এখানে একটি Phrasal Verb.
- যার অর্থ: স্থগিত করা। 

• অন্যান্য অপশনগুলো:
Hold Over (Postpone, স্থগিত রাখা) – This item has been held over till the next meeting.
Hold Off (Keep away, দূরে সরাইয়া রাখা) – Please hold off your dog.
Hold in (Check, সংযত রাখা) – You should hold in your temper.
Hold Back (Hide, গোপন রাখা) – You need not hold back the secret for me.
২০.
Which word is similar to ‘Sanction’?
  1. ক) Authorization
  2. খ) Confuse
  3. গ) Defame
  4. ঘ) Abuse
সঠিক উত্তর:
ক) Authorization
উত্তর
সঠিক উত্তর:
ক) Authorization
ব্যাখ্যা
- Sanction শব্দের অর্থ অনুমতি বা মঞ্জুর।
- আবার, Authorization শব্দের অর্থ অনুমোদন, কর্তৃত্বদান করা।
- সুতরাং Sanction ও Authorization শব্দ দুইটি Similar.

• অন্যদিকে,
- Confuse অর্থ গুলিয়ে ফেলা।
- Defame অর্থ নিন্দা করা।
- Abuse অর্থ গালি দেওয়া।

Source: Bangla Academy Dictionary.
২১.
Move or you will die. (Complex)
  1. ক) If you do not move, you will die.
  2. খ) If you move, you will die.
  3. গ) you do move before you die.
  4. ঘ) Though you move, you do not die.
সঠিক উত্তর:
ক) If you do not move, you will die.
উত্তর
সঠিক উত্তর:
ক) If you do not move, you will die.
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নটির 'Move or you will die' হচ্ছে একটি Compound Sentence.
- এটিকে complex এ রূপান্তর করলে হবে - If you do not move, you will die.

• Or যুক্ত Compound sentence কে Complex sentence এ পরিণত করার নিয়ম: 
- প্রথমে If বসে
- subject + do not বসে
- প্রদত্ত প্রথম clause টি বসে
- comma (,) + দ্বিতীয় clause টি বসে।
Example: 
- Compound: Move or you will die.
- Complex: If you do not move, you will die.

- Compound: Work hard or you cannot prosper in life.
- Complex: If you do not work hard, you cannot prosper in life.
২২.
Which of the following words can be both masculine and feminine?
  1. ক) Virgin
  2. খ) Knight
  3. গ) Siren
  4. ঘ) Infant
সঠিক উত্তর:
ঘ) Infant
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Infant
ব্যাখ্যা
ইংরেজিতে কতগুলো noun আছে যা masculine and feminine উভয়কে বোঝায়। তাদেরকে Common Gender বলা হয়।

• নিচে কিছু Common Gender দেওয়া হল:
Infant
Captain
Parson
Citizen
Deer
Spouse
Bird
Judge
Beggar
Writer
Fool
Sheep
Coward

• ইংরেজিতে কতগুলো word আছে যা feminine gender কে বোঝায়।
Amazon
Virgin
Shrew
Nurse
Brunette
Siren
Termagant etc.

• ইংরেজিতে কতগুলো word আছে যা Masculine gender কে বোঝায়।
Knight
Squire
২৩.
৯ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। ৩ জন ছাত্রের বয়সের সমষ্টি ৫১ বছর হলে, বাকি ৬ জন ছাত্রের বয়সের গড় কত?
  1. ক) ১৩ বছর
  2. খ) ১৪ বছর
  3. গ) ১৫ বছর
  4. ঘ) ১৬ বছর
সঠিক উত্তর:
খ) ১৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর। ৩ জন ছাত্রের বয়সের সমষ্টি ৫১ বছর হলে, বাকি ৬ জন ছাত্রের বয়সের গড় কত?

সমাধান:
দেওয়া আছে,
৯ জন ছাত্রের গড় বয়স ১৫ বছর
∴ ৯ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১৫ × ৯) বছর
= ১৩৫ বছর

আবার,
৩ জন ছাত্রের বয়সের সমষ্টি ৫১ বছর 
∴ ৬ জন ছাত্রের বয়সের সমষ্টি = (১৩৫ - ৫১) বছর
= ৮৪ বছর

∴ ৬ জন ছাত্রের বয়সের গড় = (৮৪/৬) বছর
= ১৪ বছর
২৪.
যদি একটি কাজ ৮ জন লোক ১৮ দিনে করতে পারে, অতিরিক্ত ৪ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?
  1. ক) ৮ দিন
  2. খ) ১০ দিন
  3. গ) ১২ দিন
  4. ঘ) ১৪ দিন
সঠিক উত্তর:
গ) ১২ দিন
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি কাজ ৮ জন লোক ১৮ দিনে করতে পারে, অতিরিক্ত ৪ জন লোক নিয়োগ করলে কাজটি কতদিনে শেষ হবে?

সমাধান:
অতিরিক্ত ৪ জন লোক নিয়োগ করলে মোট লোকসংখ্যা = (৮ + ৪) জন
= ১২ জন

৮ জন লোক কাজটি করতে পারে = ১৮ দিনে
∴ ১ জন লোক কাজটি করতে পারে = (১৮ × ৮) দিনে
∴ ১২ জন লোক কাজটি করতে পারে = (১৮ × ৮)/১২ দিনে
=  ১২ দিন

২৫.
চালের মূল্য ২০% কমে যাওয়ায় ৮,০০০ টাকায় পূর্বাপেক্ষা ২ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ৫ কেজি চালের বর্তমান মূল্য কত?
  1. ক) ৩০ টাকা
  2. খ) ৩৫ টাকা
  3. গ) ৪৫ টাকা
  4. ঘ) ৪০ টাকা
সঠিক উত্তর:
ঘ) ৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ২০% কমে যাওয়ায় ৮,০০০ টাকায় পূর্বাপেক্ষা ২ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ৫ কেজি চালের বর্তমান মূল্য কত?

সমাধান:
১০০ টাকায় কমে = ২০ টাকা
∴ ১ টাকায় কমে = ২০/১০০ টাকা
∴ ৮,০০০ টাকায় কমে = (২০ × ৮,০০০)/১০০ টাকা
= ১৬০০ টাকা

আমরা জানি
১ কুইন্টাল = ১০০ কেজি
∴ ২  কুইন্টাল = ২০০ কেজি

২০০ কেজি চালের দাম ১৬০০ টাকা
∴ ১ কেজি চালের দাম ১৬০০/২০০ টাকা
∴ ৫ কেজি চালের দাম (১৬০০ × ৫)/২০০ টাকা
= ৪০ টাকা
২৬.
এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর ৩০% বেশি হিসেব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ২০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে । তার মোটের উপর শতকরা কত লাভ হয়?
  1. ক) ৫ টাকা
  2. খ) ৪ টাকা
  3. গ) ৬ টাকা
  4. ঘ) ৭ টাকা
সঠিক উত্তর:
খ) ৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ক্রয়মূল্যের উপর ৩০% বেশি হিসেব করে বিক্রয়মূল্য নির্ধারণ করে। সে নির্ধারিত বিক্রয়মূল্যের উপর ২০% কমিশন দিয়ে জিনিস বিক্রয় করে । তার মোটের উপর শতকরা কত লাভ হয়?

সমাধান:
৩০% বাড়তি ধরে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে নির্ধারিত মূল্য = (১০০ + ৩০) টাকা
= ১৩০ টাকা।

আবার,
২০% কমিশনে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা
= ৮০ টাকা

নির্ধারিত মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০ টাকা
∴ নির্ধারিত মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮০/১০০ টাকা
∴ নির্ধারিত মূল্য ১৩০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮০ × ১৩০)/১০০ টাকা
= ১০৪ টাকা

∴ লাভ = (১০৪ – ১০০) টাকা
= ৪ টাকা
২৭.
সুদের হার ৮% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭৫ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?
  1. ক) ৫০০ টাকা
  2. খ) ৬০০ টাকা
  3. গ) ৬৫০ টাকা
  4. ঘ) ৭০০ টাকা
সঠিক উত্তর:
ক) ৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ৮% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭৫ টাকা কমে যায়, তার মূলধন কত টাকা?

সমাধান:
১০০ টাকায় ১ বছরে আয় কমে = (৮% - ৫%)
= ৩%
∴ ১০০ টাকায় ৫ বছরে আয় কমে = (৫ × ৩) টাকা
= ১৫ টাকা

এখন,
১৫ টাকা আয় কমে যখন মূলধন = ১০০ টাকা
∴ ১ টাকা আয় কমে যখন মূলধন = ১০০/১৫ টাকা
∴ ৭৫ টাকা আয় কমে যখন মূলধন = (১০০ × ৭৫)/১৫ টাকা
= ৫০০ টাকা
২৮.
যদি কোন শ্রেণির ছাত্রদের ১/৪ অংশ ঐ শ্রেণির মোট শিক্ষার্থীদের ১/৫ অংশের সমান হয় তবে শ্রেণিতে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত হবে?
  1. ক) ১ : ৪
  2. খ) ৪ : ১
  3. গ) ২ : ৩
  4. ঘ) ৩ : ২
সঠিক উত্তর:
খ) ৪ : ১
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ : ১
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন শ্রেণির ছাত্রদের ১/৪ অংশ ঐ শ্রেণির মোট শিক্ষার্থীদের ১/৫ অংশের সমান হয় তবে শ্রেণিতে ছাত্র ও ছাত্রীর অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
শ্রেণিতে ছাত্র সংখ্যা = x জন
শ্রেণিতে ছাত্রী সংখ্যা = y জন

প্রশ্নমতে,
(১/৪)x = (১/৫) (x + y)
বা, ৫x = ৪x + ৪y 
বা, x = ৪y
∴ x : y = ৪ : ১

∴ ছাত্র : ছাত্রী = ৪ : ১
২৯.
কতগুলো ঘণ্টা একসাথে বাজার পর ১০ সেকেন্ড, ১২ সেকেন্ডে, ২০ সেকেন্ড এবং ২৫ সেকেন্ড পর পর বাজতে থাকলো। ঘণ্টাগুলো কতক্ষণ পর আবার একত্রে বাজবে?
  1. ক) ৩ মিনিট
  2. খ) ৪ মিনিট
  3. গ) ৫ মিনিট
  4. ঘ) ৬ মিনিট
সঠিক উত্তর:
গ) ৫ মিনিট
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: কতগুলো ঘণ্টা একসাথে বাজার পর ১০ সেকেন্ড, ১২ সেকেন্ডে, ২০ সেকেন্ড এবং ২৫ সেকেন্ড পর পর বাজতে থাকলো। ঘণ্টাগুলো কতক্ষণ পর আবার একত্রে বাজবে?

সমাধান:
১০, ১২, ২০, ২৫ এর ল.সা.গু যত ঘণ্টাগুলো ততক্ষণ পরে আবার একত্রে বাজবে।
১০, ১২, ২০, ২৫ এর ল.সা.গু = ৩০০
ঘণ্টাগুলো আবার একত্রে বাজবে = ৩০০ সেকেন্ড
= ৩০০/৬০ মিনিট
= ৫ মিনিট
৩০.
এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৫ গুণ। ৪ বছর পরে ছেলের বয়স ১৬ বছর হলে ঐ ব্যক্তির বর্তমান বয়স কত?
  1. ক) ৬০ বছর
  2. খ) ৬৬ বছর
  3. গ) ৬৮ বছর
  4. ঘ) ৭০ বছর
সঠিক উত্তর:
খ) ৬৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৬ বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৫ গুণ। ৪ বছর পরে ছেলের বয়স ১৬ বছর হলে ঐ ব্যক্তির বর্তমান বয়স কত?

সমাধান:
যেহেতু,
৪ বছর পরে ছেলের বয়স ১৬ বছর
∴ ছেলের বর্তমান বয়স = (১৬ - ৪) বছর
= ১২ বছর

আবার,
 স্ত্রীর বয়স ছেলের বয়সের ৫ গুণ
∴ স্ত্রীর বয়স = (১২ × ৫) বছর
= ৬০ বছর

∴ ঐ ব্যক্তির বয়স = (৬০ + ৬) বছর
= ৬৬ বছর
৩১.
72.2(5x - 8) = 32 হলে x = কত?
  1. ক) 0
  2. খ) -1
  3. গ) 1
  4. ঘ) 2
সঠিক উত্তর:
গ) 1
উত্তর
সঠিক উত্তর:
গ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: 72.2(5x - 8) = 32 হলে x = কত?

সমাধান:
72 . 2(5x - 8) = 32
⇒ 2(5x - 8) = 9/72
⇒ 2(5x - 8) = 1/8
⇒ 2(5x - 8) = 1/23
⇒ 2(5x - 8) = 2-3
⇒ 5x - 8 = - 3
⇒ 5x = - 3 + 8
⇒ 5x = 5
∴ x = 1
৩২.
x4 - 4, ax2 + 2a এবং x4 + 4x2 + 4 এর গ. সা. গু কত?
  1. ক) (x2 - 2)
  2. খ) (x2 + 2)
  3. গ) 1
  4. ঘ) ‍a(x2 + 2)
সঠিক উত্তর:
খ) (x2 + 2)
উত্তর
সঠিক উত্তর:
খ) (x2 + 2)
ব্যাখ্যা
প্রশ্ন: x4 - 4, ax2 + 2a এবং x4 + 4x2 + 4 এর গ. সা. গু কত?

সমাধান:
১ম রাশি = x4 - 4
= x2 - 2
= (x2 + 2) (x2 - 2)

২য় রাশি = ax2 + 2a
= ‍a (x2 + 2)

৩য় রাশি = x4 + 4x2 + 4
= (x2)2 + 2 . x2 .  2 + 22
= (x2 + 2)2
= (x2 + 2) (x2 + 2)

∴ নির্ণেয় গ. সা. গু = (x2 + 2)
৩৩.
[2-1 - (3-1)]-1 = কত?
  1. ক) 1/6
  2. খ) 6
  3. গ) 1
  4. ঘ) 1/2
সঠিক উত্তর:
খ) 6
উত্তর
সঠিক উত্তর:
খ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: [2-1 - (3-1)]-1 = কত?

সমাধান:
[2-1 - (3-1)]-1
= [1/2 - 1/3]-1
= [(3 - 2)/6]-1
= [1/6]-1 
= 1/(1/6)
= 6
৩৪.
195° কোণকে কী কোণ বলে?
  1. ক) সূক্ষকোণ
  2. খ) পূরক কোণ
  3. গ) প্রবৃদ্ধকোণ
  4. ঘ) সমকোণ
সঠিক উত্তর:
গ) প্রবৃদ্ধকোণ
উত্তর
সঠিক উত্তর:
গ) প্রবৃদ্ধকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: 195° কোণকে কী কোণ বলে?

সমাধান: 
দুই সমকোণ অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
অর্থাৎ, 180° < x < 360°
৩৫.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৬ সে.মি. এবং ৮ সে.মি.। এর ক্ষেত্রফল কত?
  1. ক) ৭ বর্গসে.মি.
  2. খ) ২৪ বর্গসে.মি.
  3. গ) ১২ বর্গসে.মি.
  4. ঘ) ৪৮ বর্গসে.মি.
সঠিক উত্তর:
খ) ২৪ বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪ বর্গসে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৬ সে.মি. এবং ৮ সে.মি.। এর ক্ষেত্রফল কত?

সমাধান: 
আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৬ × ৮ বর্গ সে.মি.
= ২৪ বর্গ সে.মি.
৩৬.
যদি x = y = 2z এবং xyz = 256 হয়, তবে y = কত?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 10
সঠিক উত্তর:
গ) 8
উত্তর
সঠিক উত্তর:
গ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = y = 2z এবং xyz = 256 হয়, তবে y = কত?

সমাধান:
দেওয়া আছে,
x = y = 2z 

xyz = 256
⇒ y . y . (y/2) = 256
⇒ y3 = 256 × 2
⇒ y3 = 512
∴ y = 8
৩৭.
একটি বৃত্তের ব্যাস 4 সে.মি. এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত?
  1. ক) 2π/3
  2. খ) π/2
  3. গ) 2π/5
  4. ঘ) 3π/4
সঠিক উত্তর:
ক) 2π/3
উত্তর
সঠিক উত্তর:
ক) 2π/3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 4 সে.মি. এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে, বৃত্তের ব্যাস 4 সে.মি.
মনে করি,

বৃত্তের ব্যাসার্ধ, r = 4/2 সে.মি. = 2 সে.মি.
বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, θ = 60°

আমরা জানি,
বৃত্তকলার ক্ষেত্রফল = (πr2θ)/360°
= (π × 22 × 60°)/360°
= 2π/3

∴ বৃত্তকলার ক্ষেত্রফল = 2π/3
৩৮.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 8° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ক) 39°
  2. খ) 40°
  3. গ) 41°
  4. ঘ) 42°
সঠিক উত্তর:
গ) 41°
উত্তর
সঠিক উত্তর:
গ) 41°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 8° হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
ধরি,
সমকোণী ত্রিভুজের একটি কোণ = x
অপর কোণ = x + 8°

∴ শর্তানুসারে,
x + x + 8° + 90° = 180°
বা, 2x = 180° - 98°
বা, x = 82°/2
∴ x = 41°

∴ ক্ষুদ্রতম কোণ 41°
৩৯.
যদি cotθ = 5/12 হয়, তবে cosecθ এর মান কত?
  1. ক) 12/13
  2. খ) 13/12
  3. গ) 15/12
  4. ঘ) 12/15
সঠিক উত্তর:
খ) 13/12
উত্তর
সঠিক উত্তর:
খ) 13/12
ব্যাখ্যা
প্রশ্ন: যদি cotθ = 5/12 হয়, তবে cosecθ এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
cotθ = 5/12

আমরা জানি,
cosec2θ - cot2θ = 1
⇒ cosec2θ = 1 + cot2θ
⇒ cosec2θ = 1 + (5/12)2
⇒ cosec2θ = 1 + 25/144
⇒ cosec2θ = 169/144
∴ cosecθ = 13/12
৪০.
বার্ষিক ৭% সরল সুদে কত টাকা ৮ বছরে ১৪০৪ টাকা হবে?
  1. ক) ৯০০ টাকা
  2. খ) ৯৫০ টাকা
  3. গ) ৮০০ টাকা
  4. ঘ) ৭০০ টাকা
সঠিক উত্তর:
ক) ৯০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৯০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৭% সরল সুদে কত টাকা ৮ বছরে ১৪০৪ টাকা হবে?

সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ = ৭ টাকা
∴ ১০০ টাকার ৮ বছরের সুদ = (৭ × ৮) টাকা
= ৫৬ টাকা

∴ সুদাসল = (১০০ + ৫৬) টাকা
= ১৫৬ টাকা

সুদাসল ১৫৬ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ১৪০৪ টাকা হলে আসল (১০০ × ১৪০৪)/১৫৬ টাকা
= ৯০০ টাকা
৪১.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 2√3 বর্গমিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) 3√2
  2. খ) 2√2
  3. গ) 4√2
  4. ঘ) 5√2
সঠিক উত্তর:
খ) 2√2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2√2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 2√3 বর্গমিটার হলে তার বাহুর দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
ধরি,
বাহুর দৈর্ঘ্য = ‍a মিটার
আমরা জানি,
ক্ষেত্রফল = (√3/4)a2

প্রশ্নমতে,
(√3/4)a2 = 2√3
বা, a2 = 2√3 × (4/√3)
বা, ‍a2 = 8
∴ ‍a = 2√2

∴ বাহুর দৈর্ঘ্য 2√2 মিটার।
৪২.
ভারত স্বাধীনতা লাভ করে -
  1. ক) ১৯৪৭ সালের ১৪ আগস্ট
  2. খ) ১৯৪৭ সালের ১৫ আগস্ট
  3. গ) ১৯৪৭ সালের ১৪ সেপ্টেম্বর
  4. ঘ) ১৯৪৮ সালের ১৪ আগস্ট
সঠিক উত্তর:
খ) ১৯৪৭ সালের ১৫ আগস্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৪৭ সালের ১৫ আগস্ট
ব্যাখ্যা
- ১৯৪৭ সালের ১৮ জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারতীয় স্বাধীনতা আইন’ পাস হয়।
- এই আইন বলে ভারতে ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান এবং ১৫ আগস্ট ভারত নামক দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়।
- পাকিস্তান ছিল এক অস্বাভাবিক রাষ্ট্র। 
- বিশাল ভারতবর্ষের পূর্ব ও পশ্চিম দুই প্রান্তে প্রায় ১৬০০ কিলোমিটার ব্যবধানে দুই ভিন্ন ভূখন্ড নিয়ে পাকিস্তান গঠিত হয়।
- স্বাধীনতা লাভের সময় পাকিস্তানকে ৫টি প্রদেশে বিভক্ত করা হয়েছিল।

উৎস: বাংলাপিডিয়া,  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম , বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
মুক্তিযুদ্ধে কুষ্টিয়া কত নং সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
  1. ক) ৫ নং সেক্টর
  2. খ) ৬ নং সেক্টর
  3. গ) ৯ নং সেক্টর
  4. ঘ) ৮ নং সেক্টর
সঠিক উত্তর:
ঘ) ৮ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮ নং সেক্টর
ব্যাখ্যা
- ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার সামরিক কৌশল হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানের সমগ্র ভৌগোলিক এলাকাকে ১১টি সেক্টর বা রণাঙ্গনে ভাগ করা হয়। 
- প্রতি সেক্টরে একজন সেক্টর কমান্ডার (অধিনায়ক) নিয়োগ করা হয়।
- যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য প্রতিটি সেক্টরকে কয়েকটি সাব-সেক্টরে বিভক্ত করা হয় এবং প্রতিটি সাব-সেক্টরে একজন করে কমান্ডার নিয়োজিত হন।
- ৮ নং সেক্টর এই সেক্টরের অপারেশনাল এলাকা ছিল কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর ও পটুয়াখালী জেলা।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর আবু ওসমান চৌধুরী এবং পরে মেজর এম.এ মঞ্জুর।
- এই সেক্টরের হেডকোয়ার্টার ছিল কল্যানীতে।
- সেক্টরের সৈন্যদের মধ্যে ৩০০০ ছিল নিয়মিত বাহিনী এবং ২৫০০০ গেরিলা সৈন্য।  

উৎস: বাংলাপিডিয়া,  বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম , বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৪.
মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে -
  1. ক) ১৯৭১ সালের ১৭ এপ্রিল
  2. খ) ১৯৭১ সালের ১৫ এপ্রিল
  3. গ) ১৯৭১ সালের ১২ এপ্রিল
  4. ঘ) ১৯৭১ সালের ১০ এপ্রিল
সঠিক উত্তর:
ক) ১৯৭১ সালের ১৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭১ সালের ১৭ এপ্রিল
ব্যাখ্যা
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ পরিচালনাকারী বাংলাদেশ সরকার মুজিবনগর সরকার নামে পরিচিতি। 
- ১০ এপ্রিল ঘোষিত মুজিবনগর সরকার ১৭ এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলায় শপথ গ্রহণ করে।
- বৈদ্যনাথতলার পরিবর্তিত নাম মুজিবনগর। 
- ১০ এপ্রিল ঘোষিত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে মুজিবনগর প্রশাসনের সকল কর্মকান্ডের বৈধকরণ করা হয়।
- যুদ্ধকালীন বাংলাদেশের মৌলিক আইনের ভিত্তি ছিল এই স্বাধীনতার সনদ। 
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর দেশের সংবিধান কার্যকর না হওয়া পর্যন্ত এটিই ছিল দেশের সংবিধান।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম , বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৫.
ঢাকা বিশ্ববিদ্যালয় এর প্রতিষ্ঠাকালীন ভিসি কে ছিলেন?
  1. ক) স্যার এ এফ রহমান
  2. খ) পি জে হার্টস
  3. গ) আর সি মজুমদার
  4. ঘ) বিচারপতি আবু সাইদ 
সঠিক উত্তর:
খ) পি জে হার্টস
উত্তর
সঠিক উত্তর:
খ) পি জে হার্টস
ব্যাখ্যা
- ১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
-পি জে  হার্টস ১৯২০ সালের ১লা ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।
- ১৯২১ সালের ১লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক ভাবের কার্যক্রম শুরু করে।
- ঢাকার রমনা এলাকার প্রায় ৬০০ একর জমি নিয়ে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
- এর প্রাথমিক অবকাঠামোর বড় একটি অংশ গড়ে উঠে ঢাকা কলেজের শিক্ষকমন্ডলী এবং কলেজ ভবনের (বর্তমান কার্জন হল) উপর ভিত্তি করে। 

- ৩টি অনুষদ (কলা, বিজ্ঞান ও আইন), ১২টি বিভাগ, ৬০ জন শিক্ষক, ৮৪৭ জন ছাত্র-ছাত্রী এবং ৩টি আবাসিক হল নিয়ে এ প্রতিষ্ঠানটি শিক্ষা কার্যক্রম শুরু করে।

উৎস: বাংলাপিডিয়া ও পত্রিকা রিপোর্ট ।
৪৬.
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়?
  1. ক) ৮ টি
  2. খ) ৯ টি 
  3. গ) ১০ টি 
  4. ঘ) ১১ টি
সঠিক উত্তর:
ঘ) ১১ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১১ টি
ব্যাখ্যা
- ১৯৭১ সালে সংগঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ পরিচালনায় অস্থায়ী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যুদ্ধ পরিচালনার জন্য বাংলাদেশের সমগ্র ভূখণ্ডকে ১১টি যুদ্ধক্ষেত্র বা সেক্টরে ভাগ করা হয়।
- বাংলাদেশের অভ্যন্তরে ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত হয় কাদেরিয়া বাহিনী, হেমায়েত বাহিনী, আকবর বাহিনী, কুদ্দুস বাহিনী, আফসার বাহিনী প্রভৃতি।
- ভারতে আলাদাভাবে গঠিত হয় মুজিব বাহিনী।
-ভারত সরকার বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষণ ও অস্ত্র দিয়ে সাহায্য করে।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এস এস সি প্রোগ্রাম , বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
জাতিসংঘ নামটির ধারণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের কোন  প্রেসিডেন্ট?
  1. ক) হ্যারি এস ট্রুম্যান
  2. খ) আব্রাহাম লিঙ্কন
  3. গ) ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  4. ঘ) জন এফ কেনেডি
সঠিক উত্তর:
গ) ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
ব্যাখ্যা
-জাতিসংঘ বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা।
- জাতিসংঘ নামটির ধারণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন  প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর চীন, ফ্রান্স, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও স্বাক্ষরকারীঅন্যান্য অধিকাংশ দেশের সনদ অনুমোদনের মধ্য দিয়ে   আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত ।

উৎস: UNO ওয়েবসাইট ।
৪৮.
বাংলাদেশের সংবিধানের ৬নং অনুচ্ছেদের আলোচ্য বিষয় কোনটি?
  1. ক) রাজধানী
  2. খ) সংবিধানের প্রাধান্য
  3. গ) জাতির পিতার প্রতিকৃতি
  4. ঘ) নাগরিকত্ব
সঠিক উত্তর:
ঘ) নাগরিকত্ব
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নাগরিকত্ব
ব্যাখ্যা
অনুচ্ছেদ ০৬ : নাগরিকত্ব
(১) বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হবে।
(২) বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশি।

অন্যদিকে, 
অনুচ্ছেদ ০৫: রাজধানী।
অনুচ্ছেদ ০৪ক : জাতির পিতার প্রতিকৃতি।
অনুচ্ছেদ ০৭: সংবিধানের প্রাধান্য।  

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।