পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ৬ এপ্রিল, ২০২০সময়40 minutes
মোট প্রশ্ন১১৩
সিলেবাস
বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন - পদের নাম : বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২০১৯ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ৬ এপ্রিল, ২০২০ · ১০০ প্রশ্ন

.
M সংখ্যক সংখ্যার গড় A এবং N সংখ্যার গড় B হলে সবগুলো সংখ্যার গড় কত হবে?
  1. ক) (A+B)/2
  2. খ) (MM +BN)/2
  3. গ) (AM+BN)/(M +N)
  4. ঘ) (AM +BN)/( A+B)
সঠিক উত্তর:
গ) (AM+BN)/(M +N)
উত্তর
সঠিক উত্তর:
গ) (AM+BN)/(M +N)
ব্যাখ্যা

M সংখ্যক সংখ্যার যোগফল = AM
N সংখ্যক সংখ্যার যোগফল = BN
M+N সংখ্যক সংখ্যার যোগফল = (AM+BN)/(M +N)

.
দুইটি সংখ্যার গুণফল ১৮। ছোট সংখ্যাটি বড় সংখ্যাটির অর্ধেক হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৮
সঠিক উত্তর:
খ) ৬
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬
ব্যাখ্যা

ধরি,
বড় সংখ্যাটি x
তাহলে, ছোট সংখ্যাটি x/2
প্রশ্নমতে,
x X (x/2) = 18
=> x2 = 36
∴ x = 6

.
54x-2 = 74x-2 হলে x = ?
  1. ক) 1/2
  2. খ) 2
  3. গ) -1/2
  4. ঘ) -2
সঠিক উত্তর:
ক) 1/2
উত্তর
সঠিক উত্তর:
ক) 1/2
ব্যাখ্যা

আমরা জানি, a0 = 1
∴ 50 = 70
প্রশ্নমতে, 4x - 2 = 0
⇒ x = 2/4 = 1/2

.
pa = q, qb = r ও rc = p হলে abc = ?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) ap
  4. ঘ) pa
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা

দেওয়া আছে,
rc = p
(qb)c = p [r = qb]
(pa)bc = p
pabc = p1
abc = 1

.
'Knowledge is power' was stated by-
  1. ক) Disraele
  2. খ) Hobes
  3. গ) Socrates
  4. ঘ) Rousseau
সঠিক উত্তর:
খ) Hobes
উত্তর
সঠিক উত্তর:
খ) Hobes
ব্যাখ্যা
The phrase “scientia potentia est” is a Latin aphorism often claimed to mean organized “knowledge is power.”It is commonly attributed to Sir Francis Bacon. However, the expression “ipsa scientia potestas est” (‘knowledge itself is power’) occurs in Bacon’s Meditationes Sacrae (1597). The exact phrase “scientia potentia est” was written for the first time in the 1651 work Leviathan by Thomas Hobbes, who was secretary to Bacon as a young man.
.
{(xp/xq)p+q} {(xq/xr)q+r} {(xr/xp)r+p} = কত?
  1. ক) x
  2. খ) xp+q+r
  3. গ) x2p+2q+2r
  4. ঘ) 1
সঠিক উত্তর:
ঘ) 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1
ব্যাখ্যা

{(xp/xq)p+q} {(xq/xr)q+r} {(xr/xp)r+p}
= (xp-q)p+q (xq-r)q+r (xr-p)r+p
= xp2-q2 × xq2-r2 × xr2-p2
= xp2-q2+q2-r2+r2-p2
= x0
= 1

.
x2 = 3x এর সমাধান সেট কোনটি?
  1. ক) {√3}
  2. খ) {0,3}
  3. গ) {0,√3}
  4. ঘ) {0,1/√3}
সঠিক উত্তর:
খ) {0,3}
উত্তর
সঠিক উত্তর:
খ) {0,3}
ব্যাখ্যা

x2 = 3x
⇒ x2 - 3x = 0
⇒ x(x - 3) =0
∴ x = 0, 3
সমাধান সেট = {0, 3}

.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) গীতাঞ্জালী
  2. খ) গীতাঞ্জলি
  3. গ) গিতাঞ্জলী
  4. ঘ) গিতাঞ্জলি
সঠিক উত্তর:
খ) গীতাঞ্জলি
উত্তর
সঠিক উত্তর:
খ) গীতাঞ্জলি
ব্যাখ্যা
গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) রচিত অন্যতম একটি কাব্যগ্রন্থ। বাংলা গীতাঞ্জলি (রচনাকাল, ১৯০৮-১৯০৯) কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদগ্রন্থ The Song Offerings। সূত্রঃ LiveMCQ লেকচার।
.
Choose the simple form of the sentence 'Stand here and die'
  1. ক) Standing here you will die
  2. খ) Stand here only to die .
  3. গ) Without standing here you will die.
  4. ঘ) As you stand here you will die.
সঠিক উত্তর:
ক) Standing here you will die
উত্তর
সঠিক উত্তর:
ক) Standing here you will die
ব্যাখ্যা

যদি compound sentence এ বোঝানো হয় যে কেউ দুটো কাজ করছে, একটি আগে ও আরেকটি পরে এবং যদি কাজ দুটো “and” conjunction দিয়ে যুক্ত থাকে, তবে simple sentence এ রূপান্তরিত করার সময় প্রথম verb এর সাথে “ing” যোগ করে প্রথম clause টিকে সংক্ষিপ্ত করা হয়। যেমন-
Compound: I went there and met her.
Simple: Going there I met her.
Compound: Stand here and die.
Simple: Standing here you will die.

১০.
বেগম সুফিয়া কামালের জন্মস্থান-
  1. ক) কুমিল্লা
  2. খ) বরিশাল
  3. গ) খুলনা
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
খ) বরিশাল
উত্তর
সঠিক উত্তর:
খ) বরিশাল
ব্যাখ্যা
কামাল, বেগম সুফিয়া (১৯১১-১৯৯৯) কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী। সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে। সূত্রঃ বাংলাপিডিয়া।
১১.
Fill in the blank: Many ______ good boy failed.
  1. ক) the
  2. খ) an
  3. গ) a
  4. ঘ) none
সঠিক উত্তর:
গ) a
উত্তর
সঠিক উত্তর:
গ) a
ব্যাখ্যা
Many a —
(phrase of many)
a large number of.
“many a good man has been destroyed by booze” Source: Oxford
১২.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। সেকেন্ডে চাকাটি কত ডিগ্রী ঘুরবে?
  1. ক) ২৭০°
  2. খ) ১৮০°
  3. গ) ৩৬০°
  4. ঘ) ৫৪০°
সঠিক উত্তর:
ঘ) ৫৪০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৪০°
ব্যাখ্যা

চাকাটি ৬০ সেকেন্ডে ঘুরে ৯০ বার
চাকাটি ১ সেকেন্ডে ঘুরে ৩/২ বার
১ বার ঘরলে চাকাটি ৩৬০° ঘুরে
∴ ৩/২ বার ঘুরলে চাকাটি ঘুরে ৩৬০°X(৩/২)= ৫৪০° ঘোরে

১৩.
PSC- শব্দটির সবগুলো বর্ণ একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 6
সঠিক উত্তর:
ঘ) 6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 6
ব্যাখ্যা
শব্দটিতে মোট বর্ণ আছে 3টি। অতএব বিন্যাস সংখ্যা = 3! = 3 X 2 = 6.
১৪.
Ram as well as Rahim ______ there .
  1. ক) were
  2. খ) was
  3. গ) have
  4. ঘ) has
সঠিক উত্তর:
খ) was
উত্তর
সঠিক উত্তর:
খ) was
ব্যাখ্যা
As well as, and এর মতো ব্যবহার করলে, প্রথম subject টি নিজেই verb নিয়ন্ত্রণ করে। অর্থাৎ প্রথম subject অনুসারে verb হয়।
১৫.
θ = 60° হলে sec²θ−tan²θ= ?
  1. ক) 0
  2. খ) 14
  3. গ) 12
  4. ঘ) 1
সঠিক উত্তর:
ঘ) 1
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 1
ব্যাখ্যা

আমরা জানি, 
1 + tan²θ = sec²θ
1 − sec²θ = -tan²θ
sec²θ − 1 = tan²θ
sec²θ − tan²θ = 1

১৬.
'রোহিনী’ কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) বিষবৃক্ষ
  2. খ) গৃহদাহ
  3. গ) কৃষ্ণকান্তের উইল
  4. ঘ) রাজর্ষি
সঠিক উত্তর:
গ) কৃষ্ণকান্তের উইল
উত্তর
সঠিক উত্তর:
গ) কৃষ্ণকান্তের উইল
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্র রচিত সামাজিক উপন্যাস কৃষ্ণকান্তের উইল প্রধান চরিত্র রোহিনী,গোবিন্দলাল এবং ভ্রমরের ত্রিভূজ প্রেমকাহিনী নিয়ে রচিত। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর
১৭.
যদি A = { x: x , 3 এর গুণিতক < 15} হলে নিচের কোনটি সঠিক?
  1. ক) A = {1,3,6,9,12}
  2. খ) A = {3,6,9,12}
  3. গ) A = {3,6,9,12,15}
  4. ঘ) A = {3,5}
সঠিক উত্তর:
খ) A = {3,6,9,12}
উত্তর
সঠিক উত্তর:
খ) A = {3,6,9,12}
ব্যাখ্যা
15 এর ছোট 3 এর গুণিতক গুলো হলো- 3,6,9,12.
১৮.
Choose the correct tag :
  1. ক) Rabi is a good boy, is he?
  2. খ) Rabi is a good boy, is it?
  3. গ) Rabi is a good boy, has he?
  4. ঘ) Rabi is a good boy, isn't he?
সঠিক উত্তর:
ঘ) Rabi is a good boy, isn't he?
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Rabi is a good boy, isn't he?
ব্যাখ্যা
Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Affirmative হওয়ায় Tag question টি Negative হবে।
১৯.
'অগ্নি'র সমার্থক শব্দ কোনটি?
  1. ক) অনিল
  2. খ) সমীরণ
  3. গ) পাবক
  4. ঘ) ভানু
সঠিক উত্তর:
গ) পাবক
উত্তর
সঠিক উত্তর:
গ) পাবক
ব্যাখ্যা
অগ্নি - এর সমার্থক শব্দঃ অনল, বহ্নি, হুতাশন, পাবক, বৈশ্বানর, দহন, সর্বভুক, আগুন ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
২০.
শতকরা ২০ টাকা মুনাফায় ৫০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ক) ৭৫০ টাকা
  2. খ) ৭৪০ টাকা
  3. গ) ৭২০ টাকা
  4. ঘ) ৭০০ টাকা
সঠিক উত্তর:
গ) ৭২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭২০ টাকা
ব্যাখ্যা

আমরা জানি,
C = P(1+r)n
C = 500(1+(20/100))2
C = 500 X 1.44
C = 720

২১.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ৪ : ৩ হলে বাগানটির অর্ধপরিসীমার দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ২৫
  2. খ) ৩০
  3. গ) ৩৫
  4. ঘ) ৪৫
সঠিক উত্তর:
গ) ৩৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৫
ব্যাখ্যা

দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত = ৪ : ৩ = ৪০ : ৩০
পরিসীমা = ৪০ + ৩০ = ৭০
∴ অর্ধপরিসীমা = ৭০/২ = ৩৫

২২.
পাকিস্তানি বাহিনী কোথায় আত্মসমর্পন করেছিল?
  1. ক) ঢাকা ক্যান্টনমেন্ট
  2. খ) পিলখানায়
  3. গ) রাজারবাগে
  4. ঘ) রেসকোর্স ময়দানে
সঠিক উত্তর:
ঘ) রেসকোর্স ময়দানে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রেসকোর্স ময়দানে
ব্যাখ্যা
১৯৭১ সালের ৬-১৬ ডিসেম্বর যৌথ বাহিনীর দুর্বার আক্রমণে পর্যুদস্ত পাকিস্তানি হানাদার বাহিনী অবশেষে আত্মসমর্পণে সম্মত হয়। ১৬ ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তান বাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল আমীর আবদুল্লাহ খান নিয়াজী ৯৩ হাজার সৈন্যসহ যৌথ বাহিনীর নিকট আত্মসমর্পণ করেন। পাকিস্তানের পক্ষে নিয়াজী এবং যৌথ বাহিনীর পক্ষে আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লে. জেনারেল জগজিৎ সিং অরোরা। বাংলাদেশ সরকারের পক্ষে গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার উপস্থিত ছিলেন। সূত্র - বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
২৩.
The word 'Momentous' means-
  1. ক) momenary
  2. খ) popular
  3. গ) important
  4. ঘ) modest
সঠিক উত্তর:
গ) important
উত্তর
সঠিক উত্তর:
গ) important
ব্যাখ্যা
Momentous (adjective): of great importance or significance, especially in having a bearing on future events.
'a period of momentous changes in East–West relations' Source: Oxford Dictionary.
২৪.
মৌলিক অধিকার লংঘনের প্রতিকারে কোন আদালতে যেতে হয়?
  1. ক) জেলা জজ আদালতে
  2. খ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে
  3. গ) জেলা ম্যাজিস্ট্রেট আদালতে
  4. ঘ) হাইকোর্ট বিভাগে
সঠিক উত্তর:
ঘ) হাইকোর্ট বিভাগে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হাইকোর্ট বিভাগে
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের ৪৪ নং অনুচ্ছেদ অনুযায়ী কোন সংক্ষুব্ধ ব্যাক্তি মৌলিক অধিকার বলবৎ করার জন্য হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারবেন।
মৌলিক অধিকার বলবৎ করার জন্য সংবিধানের ১০২ অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী হাইকোর্ট বিভাগ কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো ব্যক্তি বা সংস্থাকে নির্দেশ দিতে পারবে। সূত্রঃ একাদশ-দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন বই।
২৫.
'পথিক তুমি পথ হারাইয়াছ ' - উক্তিটি কার?
  1. নবকুমার
  2. শ্রীকান্ত
  3. কপালকুণ্ডলা
  4. কুমুদিনী
সঠিক উত্তর:
কপালকুণ্ডলা
উত্তর
সঠিক উত্তর:
কপালকুণ্ডলা
ব্যাখ্যা
বঙ্কিমচন্দ্রের বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা (১৮৬৬)। এ উপন্যাসের নায়িকা কপালকুণ্ডলা নায়ক নবকুমার কে উদ্দেশ্য করে বলে- 'পথিক তুমি পথ হারাইয়াছ!'। সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬.
90° < A < 180° হলে A কোন প্রকারের কোণ?
  1. ক) সমকোণ
  2. খ) সূক্ষ্মকোণ
  3. গ) স্থুলকোণ
  4. ঘ) প্রবৃদ্ধকোণ
সঠিক উত্তর:
গ) স্থুলকোণ
উত্তর
সঠিক উত্তর:
গ) স্থুলকোণ
ব্যাখ্যা
৯০° থেকে বড় এবং ১৮০° থেকে ছোট কোণকে স্থুলকোণ বলে।
২৭.
2x + 2/y = 4 হলে x এর মান কত?
  1. ক) 2
  2. খ) 1
  3. গ) 1/2
  4. ঘ) 1/0
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
x এবং y এর মান 1 বসালে সমীকরণটি সিদ্ধ হয়।
২৮.
'নয়নচারা' গ্রন্থটি রচনা করেন?
  1. ক) সৈয়দ শামসুল হক
  2. খ) হুমায়ূন আহমেদ
  3. গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. ঘ) সৈয়দ ইমসাইল হোসেন সিরাজী
সঠিক উত্তর:
গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
উত্তর
সঠিক উত্তর:
গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত গল্পগ্রন্থঃ নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। নাটকঃ বহিপীর, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু ইত্যাদি। উপন্যাসঃ লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো, দি আগলি এশিয়ান ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
২৯.
'প্রদোষে প্রাকৃতজন' গ্রন্থটি কার রচনা?
  1. ক) সেলিম আল দীন
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) শওকত আলী
সঠিক উত্তর:
ঘ) শওকত আলী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শওকত আলী
ব্যাখ্যা
শওকত আলী রচিত প্রদোষে প্রাকৃতজন উপন্যাসে রাজা লক্ষণ সেনের সময়ের সমাজ ও মানুষের দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
৩০.
'ভানুসিংহ' কার ছদ্মনাম?
  1. ক) শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
  2. খ) বঙ্গিমচন্দ্র চট্রোপাধ্যায়
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর মোট নয়টি ছদ্মনামে লিখেন। এগুলো হলো- ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকড়াশী, দিকশূন্য ভট্টাচার্য, নবীন কিশোর শর্মণঃ, ষষ্ঠীচরণ দেবশর্মাঃ, বাণী বিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতি মধ্যমা ও শ্রীমতি কনিষ্ঠা। সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
৩১.
'চর্যাপদের' আদি কবি কে?
  1. ক) লুই পা
  2. খ) শবর পা
  3. গ) ভুসুকু পা
  4. ঘ) কাহ্ন পা
সঠিক উত্তর:
ক) লুই পা
উত্তর
সঠিক উত্তর:
ক) লুই পা
ব্যাখ্যা
চর্যাপদের প্রথম পদটি লুইপা রচনা করেছেন। সেই হিসেবে লুইপাকে চর্যাপদের আদি কবি মনে করা হয়। ১নং ও ২৯নং পদটি তার রচিত। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে- চর্যার আদি কবি শবর পা। উৎসঃ শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
৩২.
ইউরোপের ক্ষুদ্রতম দেশ কোনটি?
  1. ক) বেলজিয়াম
  2. খ) অস্ট্রিয়া
  3. গ) ভ্যাটিকান সিটি
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
গ) ভ্যাটিকান সিটি
উত্তর
সঠিক উত্তর:
গ) ভ্যাটিকান সিটি
ব্যাখ্যা
আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান সিটি। সূত্রঃ ব্রিটানিকা।
৩৩.
Which one is an example of a positive degree?
  1. ক) less
  2. খ) more
  3. গ) little
  4. ঘ) worse
সঠিক উত্তর:
গ) little
উত্তর
সঠিক উত্তর:
গ) little
ব্যাখ্যা
Little শব্দের comparative degree ‘less’ এবং superlative degree ‘least’.
৩৪.
আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত?
  1. ক) ফ্রান্স
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) নেদারল্যান্ড
  4. ঘ) জার্মানী
সঠিক উত্তর:
গ) নেদারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) নেদারল্যান্ড
ব্যাখ্যা
আন্তর্জাতিক আদালত বা ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস এর সদরদপ্তর নেদারল্যান্ড এর দ্যা হেগ- এ অবস্থিত। এটি জাতিসংঘের বিচারালয়। ১৫ জন বিচারকের সমন্বয়ে এ আদালত গঠিত এবং বিচারকদের মেয়াদকাল ৯ বছর। সূত্রঃ ব্রিটানিকা।
৩৫.
The old man said, “Curse the flood.” The indirect form of the sentence is-
  1. ক) The old man said that the flood be cursed .
  2. খ) The old man cursed the flood .
  3. গ) The old man told that the flood is cursed.
  4. ঘ) The old man was cursing the flood.
সঠিক উত্তর:
খ) The old man cursed the flood .
উত্তর
সঠিক উত্তর:
খ) The old man cursed the flood .
ব্যাখ্যা
বাক্যের গঠন অনুসারে একমাত্র (খ) অপশনের “The old man cursed the flood.” সঠিক উত্তর।
৩৬.
কোন গ্রন্থটি আলাওল কর্তৃক রচিত নয়?
  1. ক) ইউসুফ জোলেখা
  2. খ) তোহ্ফা
  3. গ) পদ্মাবতী
  4. ঘ) হপ্তপয়কর
সঠিক উত্তর:
ক) ইউসুফ জোলেখা
উত্তর
সঠিক উত্তর:
ক) ইউসুফ জোলেখা
ব্যাখ্যা

আলাওল মধ্যযুগের সর্বাধিক গ্রন্থপ্রণেতা। তাঁর মোট কাব্যসংখ্যা সাত। সেগুলির মধ্যে -
- আখ্যানকাব্য হচ্ছে পদ্মাবতী (১৬৪৮),
- সতীময়না-লোর-চন্দ্রানী (১৬৫৯),
- সপ্তপয়কর (১৬৬৫),
- সয়ফুলমুলুক বদিউজ্জামাল (১৬৬৯) ও
- সিকান্দরনামা (১৬৭৩);
- নীতিকাব্য - তোহফা (১৬৬৪) এবং
- সঙ্গীতবিষয়ক কাব্য - রাগতালনামা।
উৎসঃ বাংলাপিডিয়া।

৩৭.
'The Waste Land' is a-
  1. ক) novel
  2. খ) poem
  3. গ) drama
  4. ঘ) movie
সঠিক উত্তর:
খ) poem
উত্তর
সঠিক উত্তর:
খ) poem
ব্যাখ্যা
The Waste Land, long poem by T.S. Eliot, published in 1922, first in London in The Criterion (October), next in New York City in The Dial (November), and finally in book form, with footnotes by Eliot. It was one of the most influential works of the 20th century. Source: Britannica
৩৮.
log10x = −3 হলে x = ?
  1. ক) 0.1
  2. খ) 0.01
  3. গ) 0.001
  4. ঘ) 0.0001
সঠিক উত্তর:
গ) 0.001
উত্তর
সঠিক উত্তর:
গ) 0.001
ব্যাখ্যা

x = 10-3 = 1/103 = 1/1000
∴ x = 0.001

৩৯.
'অসমাপ্ত আত্মজীবনী' একটি-
  1. ক) উপন্যাস
  2. খ) প্রবন্ধ গ্রন্থ
  3. গ) আত্মজীবনীমূলক গ্রন্থ
  4. ঘ) নাটক
সঠিক উত্তর:
গ) আত্মজীবনীমূলক গ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
গ) আত্মজীবনীমূলক গ্রন্থ
ব্যাখ্যা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৯২০ - ১৯৭৫) কর্তৃক রচিত অন্যতম গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী। এটি ২০১২ সালে প্রকাশিত হয়। সূত্র: শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।
৪০.
Identify the correct plural form
  1. ক) Phenomenous
  2. খ) phenomenones
  3. গ) Phenomena
  4. ঘ) Phenomenon
সঠিক উত্তর:
গ) Phenomena
উত্তর
সঠিক উত্তর:
গ) Phenomena
ব্যাখ্যা
যেসব শব্দের শেষে on যুক্ত আছে তাদের plural করতে on বাদ দিয়ে a যুক্ত করতে হয়। যেমন: phenomenon – phenomena; criterion – criteria.
৪১.
কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থের নাম-
  1. ক) ধূমকেতু
  2. খ) অগ্নিবীণা
  3. গ) বিষের বাঁশী
  4. ঘ) ভাঙ্গার গান
সঠিক উত্তর:
খ) অগ্নিবীণা
উত্তর
সঠিক উত্তর:
খ) অগ্নিবীণা
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম এর প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা (১৯২২)। গ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন। এতে মোট ১২টি কবিতা রয়েছে। সেগুলো হলো: প্রলয়োল্লাস, বিদ্রোহী, রক্তাম্বরধারিণী মা, আগমনী, ধূমকেতু, কামালপাশা, আনোয়ার, রণভেরী, শাত-ইল-আরব, খেয়াপারের তরণী, কোরবানী এবং মোহররম। [সূত্র: LiveMCQ লেকচার]
৪২.
কোন দেশটি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়?
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) জাপান
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
গ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
গ) জাপান
ব্যাখ্যা
জাতিসংঘের কার্যকরী সভা হলো নিরাপত্তা পরিষদ। সদস্য সংখ্যা ১৫ টি যার মধ্যে ৫টি স্থায়ী সদস্য (যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, চীন) এবং ১০ টি অস্থায়ী সদস্য যারা দুই বছরের জন্যে নির্বাচিত হয়। সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট।
৪৩.
'ময়নামতি' কিসের জন্য বিখ্যাত?
  1. ক) বৌদ্ধবিহার
  2. খ) শালবন
  3. গ) স্বাস্থ্যকর স্থান
  4. ঘ) প্রাচীন রাজধানী
সঠিক উত্তর:
ক) বৌদ্ধবিহার
উত্তর
সঠিক উত্তর:
ক) বৌদ্ধবিহার
ব্যাখ্যা
ময়নামতি বাংলাদেশের কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান। এযাবৎ আবিষ্কৃত লালমাই অঞ্চলের প্রাচীনতম সভ্যতার নিদর্শন হল ময়নামতি প্রত্নস্থল। বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংশস্তুপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি প্রাচীন নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ । Source: parjatan.gov.bd
৪৪.
Choose the correct sentence:
  1. ক) No sooner had I reached the station than the train left.
  2. খ) No sooner I reached the station had then the train left.
  3. গ) No sooner I reached the station than the train left.
  4. ঘ) No sooner had I reached the station when the train left.
সঠিক উত্তর:
ক) No sooner had I reached the station than the train left.
উত্তর
সঠিক উত্তর:
ক) No sooner had I reached the station than the train left.
ব্যাখ্যা
No sooner had - than , scarcely had – when , hardly had – before এর প্রথম অংশ Past Perfect and Verb এর Past Participle হয় এবং ২য় অংশে Past Indefinite হয় । যেমনঃ No sooner had we reached the station than the train left, Hardly had the train stopped before we got down, Scarcely had we started when it began to rain.
৪৫.
একটি দ্রব্য ৫৭ টাকায় বিক্রয় করাতে ৫% ক্ষতি হয় । দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৬০ টাকা
  2. খ) ৬২ টাকা
  3. গ) ৫৪ টাকা
  4. ঘ) ৫২ টাকা
সঠিক উত্তর:
ক) ৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬০ টাকা
ব্যাখ্যা

৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা।
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯৫ টাকা।
বিক্রয়মূল্য ৫৭ টাকা হলে ক্রয়মূল্য (১০০×৫৭)/৯৫ টাকা।
= ৬০ টাকা।

৪৬.
কত টাকার 7/9 অংশ 700 টাকার 9/10 অংশের সমান?
  1. ক) 630 টাকা
  2. খ) 810 টাকা
  3. গ) 360 টাকা
  4. ঘ) 300 টাকা
সঠিক উত্তর:
খ) 810 টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) 810 টাকা
ব্যাখ্যা

ধরি, টাকার পরিমাণ = x
প্রশ্নমতে,
x × (7/9) = 700 × (9/10)
x = (700×9×9)/(10×7)
x = 810

৪৭.
secθ = 3/2 হলে tanθ = ?
  1. ক) 2/3
  2. খ) √5/2
  3. গ) √5/2
  4. ঘ) 1
সঠিক উত্তর:
খ) √5/2
উত্তর
সঠিক উত্তর:
খ) √5/2
ব্যাখ্যা

আমরা জানি,
tan2θ = sec2θ - 1
এখন, tan2θ = (3/2)2 - 1 = (9/4) - 1 = 5/4
∴ tanθ = √5/2

৪৮.
জীবনানন্দ দাশকে 'নির্জনতার কবি' আখ্যা দিয়েছেন কে?
  1. ক) বুদ্ধদেব বসু
  2. খ) বিষ্ণু দে
  3. গ) সুধীন্দ্রনাথ দত্ত
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
ক) বুদ্ধদেব বসু
উত্তর
সঠিক উত্তর:
ক) বুদ্ধদেব বসু
ব্যাখ্যা
বাংলা সাহিত্যে রূপসী বাংলার কবি নামে পরিচিত জীবনানন্দ দাশ। তিনি নির্জনতার কবি, তিমির হননের কবি, ও ধূসরতার কবি হিসাবেও পরিচিত।
উৎসঃ শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসীনা নাজিলা।
৪৯.
OIC- এর সদস্য কিন্তু জাতিসংঘের সদস্য নয় কোন দেশ?
  1. ক) আফগানিস্তান
  2. খ) ইরাক
  3. গ) সিরিয়া
  4. ঘ) প্যালেস্টাইন
সঠিক উত্তর:
ঘ) প্যালেস্টাইন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্যালেস্টাইন
ব্যাখ্যা
জাতিসংঘে প্যালেস্টাইন অবজারভার বা পর্যবেক্ষক রাষ্ট্রের স্ট্যাটাস প্রাপ্ত। Source: worldatlas.com
৫০.
কোনটি সঠিক?
  1. ক) চলাকালীন সময়ে
  2. খ) চলাকালে
  3. গ) চলাকালের সময়ে
  4. ঘ) চলাকালিন সময়ে
সঠিক উত্তর:
খ) চলাকালে
উত্তর
সঠিক উত্তর:
খ) চলাকালে
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৫১.
Select the active structure :
  1. ক) The tree has been uprooted.
  2. খ) The door should be kept closed.
  3. গ) I have lost my watch .
  4. ঘ) My suggestion was not accepted.
সঠিক উত্তর:
গ) I have lost my watch .
উত্তর
সঠিক উত্তর:
গ) I have lost my watch .
ব্যাখ্যা
বাক্যের গঠন অনুসারে অপশন (গ) এর বাক্যটি যথার্থ Active Voice.
৫২.
জাতীয় শিশু দিবস কোনটি?
  1. ক) ১৭ এপ্রিল
  2. খ) ১০মার্চ
  3. গ) ১৭ মার্চ
  4. ঘ) ১০ মে
সঠিক উত্তর:
গ) ১৭ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭ মার্চ
ব্যাখ্যা
বঙ্গবন্ধুর জন্মতারিখ ‘১৭ মার্চ’ কে ১৯৯৬ সালে জাতীয় শিশু দিবস হিসাবে পালন করা হয়। এছাড়া অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব শিশু দিবস পালিত হয়।
৫৩.
Who was the youngest of the Romantic poets?
  1. ক) Keats
  2. খ) Coleridge
  3. গ) Byron
  4. ঘ) Shelley
সঠিক উত্তর:
ক) Keats
উত্তর
সঠিক উত্তর:
ক) Keats
ব্যাখ্যা
John Keats, (born October 31, 1795—died February 23, 1821), English Romantic lyric poet who devoted his short life to the perfection of a poetry marked by vivid imagery, great sensuous appeal, and an attempt to express a philosophy through classical legend. Source: Britannica
৫৪.
She looks very beautiful . Here 'very' is -
  1. ক) adjective
  2. খ) verb
  3. গ) pronoun
  4. ঘ) adverb
সঠিক উত্তর:
ঘ) adverb
উত্তর
সঠিক উত্তর:
ঘ) adverb
ব্যাখ্যা
Very শব্দটি adjective ‘beautiful’ শব্দকে modify করেছে, তাই এটি একটি adverb.
৫৫.
কোনটি স্থানীয় সরকার নয়?
  1. ক) পৌরসভা
  2. খ) ইউনিয়ন পরিষদ
  3. গ) জেলা প্রশাসন
  4. ঘ) সিটি কর্পোরেশন
সঠিক উত্তর:
গ) জেলা প্রশাসন
উত্তর
সঠিক উত্তর:
গ) জেলা প্রশাসন
ব্যাখ্যা

বাংলাদেশে বর্তমানে তিন স্তরবিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু আছে। যথাঃ ইউনিয়ন পরিষদ, থানা/উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ।
অর্থাৎ, ইউনিয়ন পরিষদ - সর্বনিম্ন ও জেলা পরিষদ - সর্বোচ্চ স্তর।
উৎসঃ পৌরনীতি ও নাগরিকতা, নবম দশম শ্রেণী।

৫৬.
'ব্যাকরণ' কোন ভাষায় শব্দ?
  1. ক) বাংলা
  2. খ) হিন্দি
  3. গ) সংস্কৃত
  4. ঘ) ফারসি
সঠিক উত্তর:
গ) সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
গ) সংস্কৃত
ব্যাখ্যা
ব্যাকরণ শব্দটি তৎসম বা সংস্কৃত ভাষার শব্দ। সূত্রঃ বাংলা একাডেমি।
৫৭.
বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক -
  1. ক) মাইকেল মধুসূদন দত্ত
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) কাজী নজরুল ইসলাম
  4. ঘ) বিহারীলাল চক্রবর্তী
সঠিক উত্তর:
ক) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ক) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪-১৮৭৩) একাধারে বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সাহিত্যের প্রথম মহাকবি, আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, বাংলা নাটকের পথিকৃৎ। সূত্রঃ LiveMCQ লেকচার
৫৮.
The verb form of the word 'friend ' is
  1. ক) befriend
  2. খ) enfriend
  3. গ) defriend
  4. ঘ) friendly
সঠিক উত্তর:
ক) befriend
উত্তর
সঠিক উত্তর:
ক) befriend
ব্যাখ্যা
Befriend (verb transitive): কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা; কারো প্রতি সাহায্যের হাত প্রসারিত করা (বিশেষত ছোটদের প্রতি যারা অন্যের সাহায্যের উপর নির্ভরশীল)।
৫৯.
মুক্তি যুদ্ধে বীরত্বের সর্বোচ্চ খেতাব “বীরশ্রেষ্ঠ” কত জনকে দেয়া হয়?
  1. ক) ০৭ জন
  2. খ) ০৮ জন
  3. গ) ১০৯ জন
  4. ঘ) ০৯ জন
সঠিক উত্তর:
ক) ০৭ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ০৭ জন
ব্যাখ্যা
১৫ ডিসেম্বর, ১৯৭৩ সালে মুক্তিযোদ্ধাদের মধ্যে ৭ জন বীরশ্রেষ্ঠ, ৬৮ জন বীর উত্তম, ১৭৫ জন বীর বিক্রম এবং ৪২৬ জন কে বীর প্রতীক খেতাবে ভূষিত করা হয়েছিল। উৎসঃ বাংলাপিডিয়া।
৬০.
মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি কে ছিলেন?
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) তাজউদ্দিন আহমদ
  3. গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  4. ঘ) মাওলানা ভাসানী
সঠিক উত্তর:
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
গ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি (২৬ মার্চ ১৯৭১ থেকে ১১ জানুয়ারি ১৯৭২)। উৎসঃ বাংলাপিডিয়া
৬১.
'মোনালিসা' চিত্রকর্মটি কোন শিল্পীর?
  1. ক) মাইকেল এ্যঞ্জেলাে
  2. খ) পাবলো পিকাসো
  3. গ) ভ্যানগগ
  4. ঘ) লিওনার্দ্যো দ্য ভিঞ্চি
সঠিক উত্তর:
ঘ) লিওনার্দ্যো দ্য ভিঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লিওনার্দ্যো দ্য ভিঞ্চি
ব্যাখ্যা
মোনালিসা ইতালীর শিল্পী লিওনার্দো দা ভিঞ্চির একটি বিশ্বখ্যাত চিত্রকর্ম। যা ১৬ শতকে এই ছবিটি অঙ্কন করেন। শিল্পকর্মটি ফ্রান্সের ল্যুভ জাদুঘরে সংরক্ষিত আছে। উৎসঃ ব্রিটানিকা।
৬২.
Choose the right form of verb in the sentence 'Babul got his transcripts (send) to the university'.
  1. ক) had sent
  2. খ) has been sent
  3. গ) sending
  4. ঘ) sent
সঠিক উত্তর:
ঘ) sent
উত্তর
সঠিক উত্তর:
ঘ) sent
ব্যাখ্যা
কোন বাক্যে Get verb এর পরে আরেকটি verb আসলে তা past perfect form এ ব্যবহৃত হয়।
৬৩.
জিব্রাল্টার কী?
  1. ক) উপসাগর
  2. খ) প্রণালী
  3. গ) হ্রদ
  4. ঘ) শহর
সঠিক উত্তর:
খ) প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রণালী
ব্যাখ্যা
জিব্রাল্টার প্রণালী আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা(মরক্কো) ও ইউরোপ(স্পেন) মহাদেশকে পৃথক করেছে। সূত্রঃ ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।
৬৪.
কোনটি ব্যাংক নোট নয়?
  1. ক) ২ টাকা
  2. খ) ১০ টাকা
  3. গ) ১০০ টাকা
  4. ঘ) ৫০০ টাকা
সঠিক উত্তর:
ক) ২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ টাকা
ব্যাখ্যা
ব্যাংক নোট বের করে বাংলাদেশ ব্যাংক। এতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সই থাকে। আর সরকারি নোট বের করে অর্থ মন্ত্রণালয়। এতে থাকে অর্থসচিবের সই। ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট এখন ব্যাংক নোট। আর সরকারি নোট হচ্ছে ১, ২ ও ৫ টাকা। সূত্রঃ প্রথম আলো।
৬৫.
'কবর' নাটকের রচিয়তা -
  1. ক) শহীদুল্লা কায়সার
  2. খ) জহির রায়হান
  3. গ) মুনীর চৌধুরী
  4. ঘ) নুরুল মোমেন
সঠিক উত্তর:
গ) মুনীর চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
গ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা

- মুনীর চৌধুরীর বিখ্যাত নাটক (একাঙ্ক) কবর।
- রণেশ দাসগুপ্তের অনুরোধে জেলে থাকাকালীন সময়ে তিনি এটি ১৯৫৩ সালে রচনা করেন এবং তখনই রাজবন্দীদের দ্বারা সেটি অভিনীত হয়েছিল।
- ১৯৫৫ সালের আগস্ট মাসে সংবাদ পত্রিকার আজাদী সংখ্যায় কবর প্রথম প্রকাশিত হয়। এর ১০ বছর পর হাসান হাফিজুর রহমান সম্পাদিত ‘একুশে ফেব্রুয়ারি’ সংকলনের দ্বিতীয় সংস্করণে নাটকটি পুনর্মুদ্রিত হয় এবং ১৯৬৬ সালে চট্টগ্রামের শাহীন বুক ক্লাব থেকে অপর দুটি নাটিকা ‘মানুষ’ ও ‘নষ্টছেলে’র সঙ্গে কবর শিরোনামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- প্রকাশ্যে প্রথম মঞ্চস্থ হয় ১৯৫৬ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে উদযাপন উপলক্ষে।
- একুশে ফেব্রুয়ারির পটভূমিতে রচিত প্রথম নাটক এটি।
- মার্কিন নাট্যকার Irwin Shaw এর Bury the Dead অবলম্বনে রচিত।
সুত্রঃ লাইভ এমসিকিউ লেকচার, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।, শীকর বাংলা ভাষা ও সাহিত্য, মোহসিনা নাজিলা।

৬৬.
Choose the correct sentence:
  1. ক) He prefers to read than to write.
  2. খ) Hi es comparatively better today.
  3. গ) He has scarcely any money.
  4. ঘ) He speaks fluent than I.
সঠিক উত্তর:
গ) He has scarcely any money.
উত্তর
সঠিক উত্তর:
গ) He has scarcely any money.
ব্যাখ্যা
বাক্যের গঠন অনুসারে অপশন (গ) এর বাক্যটি সঠিক বাক্য।
৬৭.
সোনা মসজিদ কোন জেলায় অবস্থিত?
  1. ক) বাগেরহাট
  2. খ) যশোর
  3. গ) চাঁপাইনবাবগঞ্জ
  4. ঘ) কুড়িগ্রাম
সঠিক উত্তর:
গ) চাঁপাইনবাবগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ছোট সোনা মসজিদ অবস্থিত। এই মসজিদ মুসলিম আমলের স্থাপত্য শিল্পের এক অপূর্ব নিদর্শন। সূত্রঃ প্রত্নতত্ত্ব অধিদপ্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
৬৮.
'As You Like It' is a play by-
  1. ক) Shakespeare
  2. খ) T.S Eliot
  3. গ) Hemingway
  4. ঘ) Marlowe
সঠিক উত্তর:
ক) Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
ক) Shakespeare
ব্যাখ্যা
Notable comedy of William Shakespeare: Twelfth night, The Taming of the Shrew, Two gentlemen of Verona, The Merchant of Venice, As you like it, All's well that ends well, A Midsummer Night Dreams, The Tempest. Source: Britannica
৬৯.
গঠন অনুসারে বাক্য কত প্রকার?
  1. ক) ২ প্রকার
  2. খ) ৩ প্রকার
  3. গ) ৪ প্রকার
  4. ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর:
খ) ৩ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩ প্রকার
ব্যাখ্যা
গঠন অনুসারে বাক্য তিন প্রকার। সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
৭০.
ওভাল ক্রিকেট মাঠ কোথায় অবস্থিত?
  1. ক) শ্রীলংকা
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
যুক্তরাজ্যের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম দ্য ওভাল। সূত্রঃ বিবিসি।
৭১.
'মৃগরাজ' শব্দের অর্থ কী?
  1. ক) বানর
  2. খ) হাতি
  3. গ) সিংহ
  4. ঘ) হরিণ
সঠিক উত্তর:
গ) সিংহ
উত্তর
সঠিক উত্তর:
গ) সিংহ
ব্যাখ্যা
মৃগরাজ- পশুরাজ, সিংহ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৭২.
কোনটি প্রতিবেশ সংকটাপন্ন এলাকা নয়?
  1. ক) সেন্ট মার্টিন দ্বীপ
  2. খ) টাঙ্গুয়ার হাওড়
  3. গ) সোনাদিয়া দ্বীপ
  4. ঘ) চলন বিল
সঠিক উত্তর:
ঘ) চলন বিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চলন বিল
ব্যাখ্যা
প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা বলতে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত বা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিপূর্ণ এলাকাকে বোঝায়।
সরকারিভাবে ঘোষিত বর্তমানে দেশে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা - ১৩টি।
এগুলো হল:
- সেন্টমার্টিন দ্বীপ,
- কক্সবাজার ও টেকনাফ উপকূলবর্তী এলাকা,
- সোনাদিয়া দ্বীপ,
- হাকালুকি হাওর,
- টাঙ্গুয়ার হাওর,
- মারজাত বাঁওড়,
- গুলশান-বারিধারা লেক,
- সুন্দরবন,
- বুড়িগঙ্গা নদী,
- শীতলক্ষ্যা নদী,
- বালু নদী,
- জাফলং-ডাউকি নদী এবং
- তুরাগ নদী।
৭৩.
অলিম্পিক গেমসের প্রতীকে কয়টি বৃত্ত?
  1. ক) ৫ টি
  2. খ) ৬ টি
  3. গ) ৭ টি
  4. ঘ) ৯ টি
সঠিক উত্তর:
ক) ৫ টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫ টি
ব্যাখ্যা

চিত্রঃ অলিম্পিক গেমসের প্রতীক।
৭৪.
Choose the correct meaning of the phrase 'End in smoke'.
  1. ক) Come to nothing
  2. খ) Catch fire
  3. গ) Destroy
  4. ঘ) Stop smoking
সঠিক উত্তর:
ক) Come to nothing
উত্তর
সঠিক উত্তর:
ক) Come to nothing
ব্যাখ্যা
To end in smoke: নিস্ফল হওয়া, ব্যর্থতায় পর্যবসিত হওয়া। অর্থাৎ To come to nothing.
৭৫.
কোন দেশটি আফ্রিকা মহাদেশে নয়?
  1. ক) মিশর
  2. খ) আলবেনিয়া
  3. গ) ঘানা
  4. ঘ) জাম্বিয়া
সঠিক উত্তর:
খ) আলবেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) আলবেনিয়া
ব্যাখ্যা
ইউরোপের মুসলিম অধ্যুষিত দেশগুলো হলোঃ আলবেনিয়া, কসোভো,তুরস্ক।
সূত্রঃ লাইভএমসিকিউ আর্কাইভ।
৭৬.
বাংলাদেশের সংবিধানের কোনভাগে মৌলিক অধিকার বর্ণিত হয়েছে?
  1. ক) ১ম ভাগে
  2. খ) ৫ম ভাগে
  3. গ) ৬ষ্ঠ ভাগে
  4. ঘ) ৩য় ভাগে
সঠিক উত্তর:
ঘ) ৩য় ভাগে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩য় ভাগে
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধানের তৃতীয় অধ্যায়ে মৌলিক অধিকার সংক্রান্ত অনুচ্ছেদগুলো বর্ণিত হয়েছে। এই অধ্যায়ের ২৬ থেকে ৪৭ পর্যন্ত মোট ২২টি অনুচ্ছেদ মৌলিক অধিকার সংক্রান্ত। সূত্রঃ লাইভএমসিকিউ আর্কাইভ
৭৭.
স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
  1. ক) ৭ টি
  2. খ) ১১ টি
  3. গ) ১৭ টি
  4. ঘ) ৯ টি
সঠিক উত্তর:
খ) ১১ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১ টি
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল। উৎসঃ বাংলাপিডিয়া
৭৮.
a2 − 6a + 1 = 0 হলে a+(1/a) = ?
  1. ক) 3
  2. খ) 33
  3. গ) 6
  4. ঘ) 9
সঠিক উত্তর:
গ) 6
উত্তর
সঠিক উত্তর:
গ) 6
ব্যাখ্যা

a2 − 6a + 1 = 0
⇒ a - 6 + 1/a = 0
∴ a + 1/a = 6

৭৯.
কোন একটি সংখ্যার সাথে ৬ যোগ করলে যে উত্তর পাওয়া যায়, সংখ্যাটির দ্বিগুন থেকে ২১ বিয়োগ করলে একই উত্তর পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ক) ১০
  2. খ) ১৬
  3. গ) ১৮
  4. ঘ) ২৭
সঠিক উত্তর:
ঘ) ২৭
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৭
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে,
x+6 = 2x - 21
∴ x = 27

৮০.
The antonym of the word 'Prodigal’ is-
  1. ক) Strange
  2. খ) Amity
  3. গ) Peculiar
  4. ঘ) Thrifty
সঠিক উত্তর:
ঘ) Thrifty
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Thrifty
ব্যাখ্যা
Prodigal- অমতব্যয়ী। Thrifty- মিতব্যয়ী।
৮১.
বাংলা ১১৭৬ কোনটির সাথে সংশ্লিষ্ট?
  1. ক) সিপাহী বিদ্রোহ
  2. খ) বঙ্গবঙ্গ
  3. গ) ছিয়াত্তরের মন্বত্বর
  4. ঘ) দেশভাগ
সঠিক উত্তর:
গ) ছিয়াত্তরের মন্বত্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ছিয়াত্তরের মন্বত্বর
ব্যাখ্যা
দেওয়ানি ও দ্বৈত শাসনের চূড়ান্ত পরিণাম ছিল বাংলায় ছিয়াত্তরের মন্বন্তরের ধ্বংসলীলা। একদিকে দ্বৈত শাসনের দায়িত্বহীনতার ফলে বাংলার জনজীবনে অরাজকতা নেমে আসে, অন্যদিকে অবাধ লুন্ঠন ও যথেচ্ছভাবে রাজস্ব আদায়ের ফলে গ্রাম্যজীবন ধ্বংস হয়ে যায়। তদুপরি পরপর দু’বছর কৃষির অবনতি ও অনাবৃষ্টির ফলে ১৭৭০ খ্রিস্টাব্দে অর্থাৎ ১১৭৬ বঙ্গাব্দে দেশে যে দুর্ভিক্ষ দেখা দেয় তা ইতিহাসে ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত। সূত্র- বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
৮২.
নিচের কোনটি উপন্যাস?
  1. ক) নেমেসিস
  2. খ) শেষের কবিতা
  3. গ) পদ্মাবতী
  4. ঘ) নবান্ন
সঠিক উত্তর:
খ) শেষের কবিতা
উত্তর
সঠিক উত্তর:
খ) শেষের কবিতা
ব্যাখ্যা
রবী ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসটি প্রকাশিত হয় - ১৯২৯ সালে, যদিও তা ১৯২৮ সালে ‘প্রবাসী’ পত্রিকায় ছাপা হয়। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্রঃ অমিত, লাবণ্য, কেতকী, শোভনলাল প্রমুখ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৮৩.
'হো চি মিন' কোন দেশের নাগরিক ছিলেন?
  1. ক) কম্বোডিয়া
  2. খ) চীন
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) ভিয়েতনাম
সঠিক উত্তর:
ঘ) ভিয়েতনাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভিয়েতনাম
ব্যাখ্যা
হো চি মিন ছিলেন ভিয়েতনামের একজন কমিউনিস্ট বিপ্লবী নেতা, যিনি পরবর্তীকালে গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী (১৯৪৬–১৯৫৫) এবং রাষ্ট্রপতির (১৯৪৫–১৯৬৯) পদে আসীন ছিলেন। তাকে বলা হয় ভিয়েতনামের জনক। সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৮৪.
COP-24 কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
  1. ক) জাপান
  2. খ) ইংল্যান্ড
  3. গ) চীন
  4. ঘ) পোল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পোল্যান্ড
ব্যাখ্যা
Conference of Parties (COP) - এর পরবর্তী সম্মেলন (২৬-তম) ৯-১৯ ডিসেম্বর, ২০২০ স্কটল্যান্ডের গ্লাসকোতে অনুষ্ঠিত হবে। Source: Live MCQ সাম্প্রতিক সমাচার।
৮৫.
'উদ্যোগ' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) উদ + যোগ
  2. খ) উৎ + যোগ
  3. গ) উদ্যো + গ
  4. ঘ) উত + যোগ
সঠিক উত্তর:
খ) উৎ + যোগ
উত্তর
সঠিক উত্তর:
খ) উৎ + যোগ
ব্যাখ্যা
ত+য = দ+য
উৎ+যোগ = উদ্যোগ।
উৎ+যম = উদ্যম।
৮৬.
'রাজপুত্র' কোন সমাস?
  1. ক) ষষ্ঠী তৎপুরুষ
  2. খ) কর্মধারয়
  3. গ) দ্বন্দ্ব
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
ক) ষষ্ঠী তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
ক) ষষ্ঠী তৎপুরুষ
ব্যাখ্যা
যে সমাসে পূর্বপদের শেষের বিভক্তি লোপ পায়, এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে তৎপুরুষ সমাস বলে। যেমন, রাজার পুত্র- রাজপুত্র।
৮৭.
Identify the correct passive form of - 'Do not shut the door'.
  1. ক) The door is not to be shut.
  2. খ) The door may not be shut .
  3. গ) Let not the door be shut
  4. ঘ) The door will not be shut.
সঠিক উত্তর:
গ) Let not the door be shut
উত্তর
সঠিক উত্তর:
গ) Let not the door be shut
ব্যাখ্যা
An imperative sentence in the passive voice has the following form: Let + object + be + past participle.
৮৮.
কোনো এক স্থানের জনসংখ্যা বৃদ্ধির হার ৫% এবং বর্তমান জনসংখ্যা ৩২৫৫ জন হলে এক বছর আগে ঐ স্থানের জনসংখ্যা কত ছিল?
  1. ক) ২১০০ জন
  2. খ) ৩২০০ জন
  3. গ) ৩১০০ জন
  4. ঘ) ২৫০০ জন
সঠিক উত্তর:
গ) ৩১০০ জন
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩১০০ জন
ব্যাখ্যা

জনসংখ্যা বৃদ্ধির হার ৫%,
বর্তমান জনসংখ্যা ১০৫ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০ জন
বর্তমান জনসংখ্যা ১ জন হলে পূর্বের জনসংখ্যা = ১০০/১০৫ জন
বর্তমান জনসংখ্যা ৩২৫৫ জন হলে পূর্বের জনসংখ্যা = (১০০ × ৩২৫৫)/১০৫ জন
= ৩১০০ জন।

৮৯.
Having two possible meanings and not very clear is called-
  1. ক) amphibious
  2. খ) anonymous
  3. গ) confiscate
  4. ঘ) ambiguous
সঠিক উত্তর:
ঘ) ambiguous
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ambiguous
ব্যাখ্যা
Ambiguous: Doubtful or uncertain, particularly in respect to signification; capable of being understood in either of two or more possible senses; equivocal; as, an ambiguous course; an ambiguous expression. Source: Bangla Academy
৯০.
মধ্যযুগের শেষ কবি কে?
  1. ক) ভারতচন্দ্র
  2. খ) চণ্ডীদাস
  3. গ) বিজয় গুপ্ত
  4. ঘ) কানাহরি দত্ত
সঠিক উত্তর:
ক) ভারতচন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারতচন্দ্র
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকর। তাকে মধ্যযুগের শেষ বড় কবিও বলা হয়। সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার।
৯১.
{(x + 3y)2 (x−3y)2}2 কে সরল করলে কয়টি পদ পাওয়া যাবে?
  1. ক) 4
  2. খ) 8
  3. গ) 5
  4. ঘ) 3
সঠিক উত্তর:
গ) 5
উত্তর
সঠিক উত্তর:
গ) 5
ব্যাখ্যা

{(x+3y)2 (x-3y)2}2
= [{(x+3y)(x-3y)}2]2
= [{(x)2-(3y)2}2]2
= {x2-9y2}4
আমরা জানি, কোন রাশির পদ সংখ্যা = (পাওয়ার + 1) টি।
∴ প্রদত্ত রাশিটির পদসংখ্যা = 4 + 1 = 5টি।

৯২.
x + 2y = 8 এবং 2x +y = 7 সরল রেখা দুইটির ছেদবিন্দু কোনটি?
  1. ক) (8,0)
  2. খ) (6,1)
  3. গ) (4,2)
  4. ঘ) (2,3)
সঠিক উত্তর:
ঘ) (2,3)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (2,3)
ব্যাখ্যা

সমীকরণ দুইটি সমাধান করে পাই (x,y) = (2,3)
সুতরাং রেখাদ্বয়ের ছেদবিন্দু = (2,3)

৯৩.
এলিসি প্রাসাদ কার বাসভবন?
  1. ক) ফরাসী প্রেসিডেন্ট
  2. খ) স্পেনের রানীর
  3. গ) ভারতের রাষ্ট্রপতির
  4. ঘ) বৃটেনের রানীর
সঠিক উত্তর:
ক) ফরাসী প্রেসিডেন্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) ফরাসী প্রেসিডেন্ট
ব্যাখ্যা
ফ্রান্সের প্রেসিডেন্ট হলেন রাষ্ট্রপ্রধান। প্রেসিডেন্টের মেয়াদকাল পাঁচ বছর। প্যারিসে অবস্থিত প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম এলিসি প্রাসাদ। সূত্রঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
৯৪.
'শিখা' পত্রিকা প্রথম প্রকাশিত হয়?
  1. ক) ১৯২৫ সালে
  2. খ) ১৯২৭ সালে
  3. গ) ১৯১১ সালে
  4. ঘ) ১৯৬৪ সালে
সঠিক উত্তর:
খ) ১৯২৭ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯২৭ সালে
ব্যাখ্যা
ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র শিখা পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৯২৭ সালে। এই পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন আবুল হোসেন। 'জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব'- উক্তিটি পত্রিকার প্রতি সংখ্যায় লেখা থাকতো। উৎস: লাইভ এমসিকিউ বাংলা লেকচার।
৯৫.
The synonym of Pinnacle is --
  1. ক) adroit
  2. খ) absurd
  3. গ) valiant
  4. ঘ) acme
সঠিক উত্তর:
ঘ) acme
উত্তর
সঠিক উত্তর:
ঘ) acme
ব্যাখ্যা
Climax- the most intense, exciting, or important point of something; the culmination; peak; acme; pinnacle; height. Source: Oxford Dictionary.
৯৬.
'কু' জন শব্দের অর্থ-
  1. ক) খারাপ লোক
  2. খ) ছোট লোক
  3. গ) পাখির ডাক
  4. ঘ) ইতর বিশেষ
সঠিক উত্তর:
ক) খারাপ লোক
উত্তর
সঠিক উত্তর:
ক) খারাপ লোক
ব্যাখ্যা
কুজন (বিশেষ্য) খারাপ লোক; দুষ্ট ব্যক্তি।
৯৭.
Find out the correct spelling :
  1. ক) exemplery
  2. খ) exemplary
  3. গ) examplary
  4. ঘ) eximplary
সঠিক উত্তর:
খ) exemplary
উত্তর
সঠিক উত্তর:
খ) exemplary
ব্যাখ্যা
Exemplary: দৃষ্টান্তমূলক, আদর্শস্বরূপ।
৯৮.
The noun form of 'beautiful' is-
  1. ক) beautify
  2. খ) beautiness
  3. গ) beauty
  4. ঘ) beautifully
সঠিক উত্তর:
গ) beauty
উত্তর
সঠিক উত্তর:
গ) beauty
ব্যাখ্যা
Beauty(noun)- the quality of being pleasing, especially to look at. Source: Cambridge Dictionary
৯৯.
x2 + y2 − 64 = 0 এর লেখচিত্র কী হবে?
  1. ক) উপবৃত্ত
  2. খ) পরাবৃত্ত
  3. গ) বৃত্ত
  4. ঘ) অধিবৃত্ত
সঠিক উত্তর:
গ) বৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) বৃত্ত
ব্যাখ্যা

a,b কেন্দ্রবিশিষ্ট r ব্যাসার্ধের বৃত্তের সমীকরণ = (x-a)2+(y-b)2 = r2

১০০.
একটি মুদ্রা ও একটি ছক্কা একবার নিক্ষেপ করলে মোট ঘটনা সংখ্যা কয়টি?
  1. ক) ২ টি
  2. খ) ৬ টি
  3. গ) ১২ টি
  4. ঘ) ২৪ টি
সঠিক উত্তর:
গ) ১২ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২ টি
ব্যাখ্যা

একটি মুদ্রায় দুটো পিঠ (H,T) এবং ছক্কায় ছয়টি পিঠ (1,2,3,4,5,6)।
তাই মোট নমুনা বিন্দু 2 X 6 = 12টি।
এগুলো হলঃ {(1,H), (1,T), (2,H), (2,T), (3,H), (3,T), (4,H), (4,T), ;(5,H), (5,T), (6,H), (6,T)}