পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
পরীক্ষা – ১৫ (Revised রুটিন) পার্ট-১: সাধারণ জ্ঞান টপিক: GK – বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি সাম্প্রতিক গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু ও ঘটনাবলি। উৎস: জাতীয় ও আন্তর্জাতিক পত্রিকা রিপোর্ট, সংশ্লিষ্ট ওয়েবসাইট, Live MCQ - সাম্প্রতিক সমাচার এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট-২: বাংলা ব্যাকরণ টপিক: বাংলা ধ্বনি, বর্ণ, শব্দ, বাংলা ভাষা ও এর ক্রমবিকাশ (সিলেবাস বহির্ভূত গুরুত্বপূর্ণ টপিক)। উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।) পার্ট-৩: সাধারণ জ্ঞান - বাংলাদেশ বিষয়াবলি টপিক: বাংলাদেশের অর্থনীতি (খাত, আমদানি, রপ্তানি ইত্যাদি), সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা [অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, ও অন্যান্য সমীক্ষা)। উৎস: যেকোনো গাইড বই, NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই, সর্বশেষ প্রকাশিত অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থগ্রন্থ, EPB -এর আমদানি-রপ্তানি রিপোর্ট। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কে?
  1. জনাব আ, ক, ম, মোজাম্মেল হক
  2. ড. শিরীন শারমিন চৌধুরী
  3. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন
  4. শামসুল হক টুকু
সঠিক উত্তর:
শামসুল হক টুকু
উত্তর
সঠিক উত্তর:
শামসুল হক টুকু
ব্যাখ্যা
দ্বাদশ জাতীয় সংসদ:
- দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।
- মো. শামসুল হক টুকু এমপি একাদশের পর দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন।
- দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই তাকে ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত করা হয়।
- দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী: জনাব আ, ক, ম, মোজাম্মেল হক।
- শিল্প মন্ত্রী: জনাব নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ।
.
'ব্যালন ডি'অর ২০২৩' বিজয়ী -
  1. করিম বেনজেমা
  2. ক্রিস্টিয়ানো রোনালদো
  3. লিওনেল মেসি
  4. কিলিয়ান এমবাপ্পে
সঠিক উত্তর:
লিওনেল মেসি
উত্তর
সঠিক উত্তর:
লিওনেল মেসি
ব্যাখ্যা
 Ballon d'Or 2023:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বনমাতি।
- কোপা শিরোপা: জুড বেলিংহাম।
- লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্তিনেস।
- গার্ড মুলার ট্রফি(সেরা স্ট্রাইকার): আরলিং হোলান।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: ম্যানচেস্টার সিটি।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।
- ফিফা ব্যালন ডি’অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে।

উৎস: Goal.com ও প্রথম আলো।
.
'আর্টেমিস-৩' কোন দেশের চন্দ্রমিশন?
  1. রাশিয়া
  2. ভারত
  3. যুক্তরাজ্য
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
আর্টেমিস-৩:
- আর্টেমিস ৩ হলো যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসার ওরিয়ন মহাকাশযানের তৃতীয় অভিযান। 
- আর্টেমিস ৩ অভিযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে।
- এ মিশনের মধ্য দিয়ে ২০২৬ সালে চন্দ্রপৃষ্ঠে নভোচারী পাঠানোর পরিকল্পনাও রয়েছে নাসার।
- ভারতের চন্দ্রযান-৩ মিশনের দক্ষিণ মেরুতে সফল অবতরণের পর থেকে ওই অঞ্চল ঘিরে বিজ্ঞানীদের আগ্রহ বাড়ছিল।
- ওই অঞ্চলে নভোযান পাঠাতে গিয়ে ব্যর্থ হয় রাশিয়া।
- এরপর নাসা তাদের আর্টেমিস-৩ মিশন ওই অঞ্চলে পরিচালনা করার সিদ্ধান্ত নেয়। 

উৎস: NASA ওয়েবসাইট ও প্রথম আলো।
.
২০২৩ সালের 'নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন' অনুষ্ঠিত হয় কোথায়?
  1. কায়রো, মিশর
  2. আঙ্কারা, তুরস্ক
  3. দুবাই, সংযুক্ত আরব আমিরাত
  4. জেদ্দা, সৌদিআরব
সঠিক উত্তর:
জেদ্দা, সৌদিআরব
উত্তর
সঠিক উত্তর:
জেদ্দা, সৌদিআরব
ব্যাখ্যা
২০২৩ নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন:
- ২০২৩ সালের 'নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন' সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে।
- ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) সদর দপ্তরের সমন্বয়ে সৌদি আরব ৬-৮ নভেম্বর এই সম্মেলনের আয়োজন করেছে।
- সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা হয়।
- এ উপলক্ষে ‘জেদ্দা ডকুমেন্ট অব উইমেন ইন ইসলাম’ শীর্ষক একটি প্রকাশনা প্রকাশিত হয়।
- ২০২৩ সালের মার্চ মাসে মৌরিতানিয়ায় অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৪৯তম অধিবেশনে ইসলামে নারীদের ওপর একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান জানানো হয়।
- ওআইসি জেনারেল সেক্রেটারিয়েটের সাথে সমন্বয় করে সৌদি আরব এটি আয়োজন করার প্রস্তাবকে স্বাগত জানায়।
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামে নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়েছেন।

উৎস: বাংলাদেশ সংবাদ সংস্থা।
.
মেট্রোরেল নির্মাণে আর্থিক সহযোগিতা প্রদান করে কোন দেশ?
  1. ফ্রান্স
  2. রাশিয়া
  3. জাপান
  4. চীন
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
মেট্রোরেল:
- বাংলাদেশ সরকারের মালিকাধীন Dhaka Mass Transit Company Limited.
- এর দৈর্ঘ্য ১২৯ কি.মি.।
- মেট্রোরেলের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় ২৬ জুন, ২০১৬ তারিখে।
- ঢাকা মেট্রোরেলের প্রথম রেলপথ এমআরটি লাইন-৬। 
- মেট্রোরেল উদ্বোধন করা হয় ২৮ ডিসেম্বর, ২০২২ তারিখে।
- মেট্রোরেলের প্রথম যাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- মেট্রোরেলের প্রথম চালক মরিয়ম আফিজা।
- সাধারণ যাত্রীদের জন্যে মেট্রোরেল উন্মুক্ত করা হয় ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখে।
- মেট্রোরেলের কোচগুলোর নির্মাতা জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম।
- জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা মেট্রোরেল প্রকল্পে যোগ দেয়।

উৎস: Dhaka Metro Mass Rapid Transit System - Railway Technology.
.
মালয়েশিয়ার বর্তমান রাজা কে?
  1. রিয়াতুদ্দিন আবদুল্লাহ
  2. সুলতান ইব্রাহিম
  3. আনোয়ার ইব্রাহিম
  4. আল-সুলতান আবদুল্লাহ
সঠিক উত্তর:
সুলতান ইব্রাহিম
উত্তর
সঠিক উত্তর:
সুলতান ইব্রাহিম
ব্যাখ্যা
মালয়েশিয়া:
- মালয়েশিয়া দক্ষিণপূর্ব এশিয়ার একটি দেশ। 
- রাজধানী: কুয়ালালামপুর।
- দক্ষিণ চীন সাগর দ্বারা দেশটি দুই ভাগে বিভক্ত।
- মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত।
- বর্তমান রাজা সুলতান ইব্রাহিম।

উৎস: Britannica.
.
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ‘Timed out’ হয়েছেন কোন ক্রিকেটার?
  1. গ্ল্যান ম্যাক্সওয়েল
  2. অ্যাঞ্জেলো ম্যাথিউস
  3. ক্রিস গেইল
  4. সাকিব আল হাসান
সঠিক উত্তর:
অ্যাঞ্জেলো ম্যাথিউস
উত্তর
সঠিক উত্তর:
অ্যাঞ্জেলো ম্যাথিউস
ব্যাখ্যা
Timed out:
- আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো “Timed out’ হন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
- বিশ্বকাপে চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে প্রথমবারের মতো “Timed out’ হন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
- ওয়ানডে ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের মত টাইম আউট হলেন কোনো ক্রিকেটার।
- লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্রিজে আসতে দেরি করে হয়েছে টাইম আউট।
- কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে গেছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
- আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন তিনি।
- এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে।
- এছাড়া, ICC Men's Cricket World Cup 2023 Playing Conditions 4 Men's Standard ODI Playing অনুযায়ী এটাকে ২ মিনিট ধরা হয়েছে।

উৎস: ICC ওয়েবসাইট।
.
২০২৬ ফিফা বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে?
  1. ৩টি
  2. ২টি
  3. ১টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
২০২৬ ফিফা বিশ্বকাপ:
- ২০২৬ ফিফা বিশ্বকাপ ফিফা বিশ্বকাপের ২৩তম আসর।
- ২৩তম আসর আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। 
- উদ্বোধনী ম্যাচ ১১ জুন, ২০২৬ অনুষ্ঠিত হবে মেক্সিকোর আজকেতা স্টেডিয়ামে। 
- ফাইনাল হবে ১৯ জুলাই, ২০২৬ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের নিউ জার্সি স্টেডিয়ামে। 
- এই আসরে ১০৪টি ম্যাচ হবে তিনটি আলাদা দেশে; যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬টি শহরে।

উৎস: FIFA ওয়েবসাইট ও কালের কন্ঠ।
.
দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. খুলনা
  2. বাগেরহাট
  3. পটুয়াখালী
  4. কক্সবাজার
সঠিক উত্তর:
কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
কক্সবাজার
ব্যাখ্যা
কক্সবাজারের  বায়ু বিদ্যুৎ কেন্দ্র:
- দেশের সবচেয়ে বড় বায়ু বিদ্যুৎ কেন্দ্র কক্সবাজারের খুরুশকুল বিদ্যুৎ কেন্দ্র।
- চীনের অর্থায়নে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৯০০ কোটি টাকা।
- কক্সবাজারের ৬০ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।
- ১২ অক্টোবর, ২০২৩ তারিখে দেশের সবচেয়ে বড় এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
- ডিসেম্বর, ২০২৩-এ কেন্দ্রটি থেকে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করা হয়।
- দেশের সবচেয়ে বড় এই বায়ু বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয় ২০২২ সালের ৩১ মার্চ।
- বেসরকারি উদ্যোগে বাস্তবায়িত হওয়া এই প্রকল্পে আর্থিক ও কারিগরি সহায়তা দিয়েছে চীন।
- বায়ু বিদ্যুৎ কেন্দ্রটির প্রকল্প পরিচালক প্রকৌশলী মুকিত আলম।
- বায়ুবিদ্যুতে দেশের প্রথম কোনো বড় প্রকল্প কক্সবাজারের খুরুশকুলে ৬০ মেগাওয়াট কেন্দ্র।

উৎস: দৈনিক কালের কন্ঠ।
১০.
ঘুমধুম সীমান্ত কোন জেলায় অবস্থিত?
  1. সিলেট
  2. কুমিল্লা
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
সঠিক উত্তর:
বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
বান্দরবান
ব্যাখ্যা
ঘুমধুম সীমান্ত:
- ঘুমধুম সীমান্ত বান্দরবান জেলায় অবস্থিত।
- এটি বাংলাদেশের বান্দরবান জেলার অন্তর্গত নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি ইউনিয়ন।
- এর উত্তরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ও সোনাইছড়ি ইউনিয়ন; পশ্চিমে কক্সবাজার জেলার রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়ন, উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন, রত্নাপালং ইউনিয়ন, রাজাপালং ইউনিয়ন ও পালংখালী ইউনিয়ন এবং দক্ষিণে ও পূর্বে মায়ানমারের রাখাইন প্রদেশ অবস্থিত।
- মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২৮৩ কিলোমিটার।
- এর বড় অংশ পড়েছে বান্দরবান ও কক্সবাজার জেলায়।
- সম্প্রতি বাংলাদেশ ও ভারতের সীমান্ত–সংলগ্ন এলাকায় যুদ্ধ জোরালো করেছে আরাকান আর্মিসহ কয়েকটি গোষ্ঠী। 
- তুমব্রু ও ঘুমধুমের কয়েকটি গ্রামের বাসিন্দারা আতঙ্কে এলাকা ছেড়েছেন।  

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও প্রথম আলো।
১১.
শেখ হাসিনা কতবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন?
  1. তিনবার
  2. চারবার
  3. পাঁচবার
  4. ছয়বার
সঠিক উত্তর:
পাঁচবার
উত্তর
সঠিক উত্তর:
পাঁচবার
ব্যাখ্যা
•শেখ হাসিনা:
- তিনি ১৯৯৬ সালের ২৩ জুন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
- বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর ৬ বছর পর নির্বাসিত জীবন শেষ করে ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা দেশে ফিরে আসেন।
- বাংলাদেশ আওয়ামী লীগ ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে।
- শেখ হাসিনা ঐতিহাসিক পঞ্চমবার এবং টানা চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
- একইসঙ্গে তিনি ২৫জন মন্ত্রী, ১১জন প্রতিমন্ত্রী সহ ৩৬ সদস্যের নতুন মন্ত্রীসভা গঠন করেছেন।

উৎস- LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
১২.
ক্রলিং পেগ কী?
  1. স্থানীয় মুদ্রার অবমূল্যায়ন
  2. দেশিয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার পদ্ধতি
  3. সামরিক সরঞ্জাম
  4. বৈদেশিক মুদ্রার অতিমূল্যায়ন
সঠিক উত্তর:
দেশিয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার পদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
দেশিয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার পদ্ধতি
ব্যাখ্যা
ক্রলিং পেগ:
- ‘ক্রলিং পেগ’হচ্ছে দেশিয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি।
- এই পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয়।
- এক্ষেত্রে মুদ্রার দরের একটি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমা নির্ধারণ করা থাকে।
- ফলে একবারেই খুব বেশি বাড়তে পারবে না, আবার কমতেও পারবে না।
- বাংলাদেশ ব্যাংক বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করেন।
- সম্প্রতি বাংলাদেশের বর্তমান উচ্চ মূল্যস্ফীতির হারে লাগাম টানার লক্ষ্যে ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য সংকোচনমূলক মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
- নতুন মুদ্রানীতিতে নীতি সুদহার ৮ শতাংশ করা হয়েছে।
- সেই সঙ্গে ডলারের বিনিময় মূল্য নিয়ন্ত্রণে রাখতে ক্রলিং পেগ নামে নতুন একটি পদ্ধতি ব্যবহারের চিন্তা করা হচ্ছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে।
- বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসেব অনুযায়ী, ডিসেম্বর, ২০২৩ শেষে দেশে এখন সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৯.৪১ শতাংশ। 

উৎস: বিবিসি বাংলা।
১৩.
কোনটি সাধিত শব্দ?
  1. গরমিল
  2. গোলাপ
  3. নাক
  4. লাল
সঠিক উত্তর:
গরমিল
উত্তর
সঠিক উত্তর:
গরমিল
ব্যাখ্যা
• সাধিত শব্দ - গরমিল

সাধিত শব্দ:
- যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে।
- সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে।
যথা:
→ চাঁদমুখ (চাঁদের মতো মুখ),
→ নীলাকাশ (নীল যে আকাশ),
→ ডুবুরি (ডুব্‌ + উরি),
→ চলন্ত (চল্ + অন্ত),
→ প্রশাসন (প্র + শাসন),
গরমিল (গর + মিল) ইত্যাদি।

অন্যদিকে,
বাকিগুলো মৌলিক শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৪.
অঘোষ ব্যঞ্জনধ্বনি কোনটি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• অঘোষ ব্যঞ্জনধ্বনি -

ধ্বনির কম্পনমাত্রা অনুযায়ী বিভাজন:
ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে স্বরযন্ত্রের ধ্বনিদ্বারে বায়ুর কম্পন কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: ঘোষ ও অঘোষ।

ঘোষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত বেশি, সেসব ধ্বনিকে বলা হয় ঘোষধ্বনি।
যথা: ব, ভ, ম, , ধ, ন, র, , ড, ঢ, ড়, ঢ়, জ, ঝ, গ, ঘ, , হ।

অঘোষ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ধ্বনিদ্বারের কম্পন অপেক্ষাকৃত কম, সেসব ধ্বনিকে বলা হয় অঘোষধ্বনি।
যথা: প, ফ, ত, থ, স, ট, ঠ, চ, ছ, শ, , খ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৫.
উৎসমূল অনুযায়ী ‘বেলিফুল’ শব্দটি কোন ভাষার শব্দ?
  1. আরবি
  2. তুর্কি
  3. বাংলা
  4. হিন্দি
সঠিক উত্তর:
হিন্দি
উত্তর
সঠিক উত্তর:
হিন্দি
ব্যাখ্যা
• উৎসমূল অনুযায়ী ‘বেলিফুল’ শব্দটি হিন্দি ভাষার শব্দ।

কিছু হিন্দি শব্দ:
- কাচারি,
- দুলকি,
- দিলরুবা,
- দাবা,
- দাঙ্গা,
- দহলা,
- দশেরা
- রোকড়,
- লড়াকু,
- লেনদেন ইত্যাদি।

অন্যদিকে,
• আরবি শব্দ: তকদির, ফসল, মজলুম, মুসাফির ইত্যাদি।
• তুর্কি শব্দ: চাকু, বাবা, বাবুর্চি, মুচলেকা ইত্যাদি।
• বাংলা শব্দ: ডালি, ভাপা, মুচি, লেজ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬.
ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়?
  1. [অ]
  2. [আ]
  3. [ই]
  4. [উ]
সঠিক উত্তর:
[অ]
উত্তর
সঠিক উত্তর:
[অ]
ব্যাখ্যা
কারবর্ণ:
- স্বরবর্ণের মোট ১০টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, এগুলোর নাম কারবর্ণ: া, ি, ী, ু, ূ, ে, ৈ, ো, ৌ।
- কারবর্ণের স্বতন্ত্র ব্যবহার নেই।
- এগুলো ব্যঞ্জনবর্ণের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়।
- কোনো ব্যঞ্জনের সঙ্গে কারবর্ণ বা হস্চি‌হ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি [অ] আছে বলে ধরে নেওয়া হয়

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৭.
কোনটি যোগরূঢ় শব্দ?
  1. প্রবীণ
  2. গায়ক
  3. জলধি
  4. গবেষণা
সঠিক উত্তর:
জলধি
উত্তর
সঠিক উত্তর:
জলধি
ব্যাখ্যা
• যোগরূঢ় শব্দ - জলধি

যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন -
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়। তাই 'পঙ্কজ' একটি যোগরূঢ় শব্দ।
- রাজপুত: 'রাজার পুত্র' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে 'জাতিবিশেষ'।
- মহাযাত্রা: 'মহাসমারোহে যাত্রা' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ 'মৃত্যু'।
- জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।
- আদিত্য: ব্যুৎপত্তিগত অর্থ অদিতির পুত্র বা সকল দেবতা। কিন্তু আদিত্য মানে সূর্য।

অন্যদিকে,
• রূঢ়ি শব্দ: প্রবীণ, গবেষণা।
• যৌগিক শব্দ: গায়ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১৮.
কোন দেশে সবচেয়ে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মী রয়েছে?
  1. মার্কিন যুক্তরাষ্ট্র
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. সৌদি আরব
  4. ইতালি
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
প্রবাসী বাংলাদেশি:
- ২০২২-২৩ অর্থবছরের ফেব্রুয়ারি, ২০২৩ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে সর্বাধিক রেমিটেন্স (১৭.৮%) এসেছে।
- আবার, সৌদি আরব থেকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ রেমিটেন্স এসেছে যা প্রায় ১৭.৭%।
- ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে ২১৩,৫৭২ জনকে প্রবাসী হিসেবে প্রেরণ করা হয়।
- তার মধ্যে সৌদি আরব গিয়েছে সবচেয়ে বেশি ৮৫,৩১৯ জন।

অন্যদিকে, 
• বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে নগদ সহায়তা প্রদান: 'বৈধ উপায়ে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে প্রণোদনা/নগদ সহায়তা প্রদানের নীতিমালা' রেমিট্যান্সের ক্ষেত্রে প্রণোদনা/নগদ সহায়তা প্রদান করা হবে ২.৫ শতাংশ।
- এক্ষেত্রে রেমিটারের কাগজপত্রাদি বিদেশস্থ এক্সচেঞ্জ হাউজ হতে প্রেরণের বাধ্যবাধকতা রয়েছে।
- এজন্য, কাগজপত্রাদি দাখিল/যাচাই পদ্ধতি সহজীকরণ করা হয়েছে।

তথ্যসূত্র: অথনৈতিক সমীক্ষা-২০২৩ এবং লাইভ এমসিকিউ ডাইনামিক প্যানেল।
১৯.
বাংলাদেশে মোট আবিষ্কৃত কয়লাক্ষেত্র-
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৫টি
উত্তর
সঠিক উত্তর:
৫টি
ব্যাখ্যা
কয়লাক্ষেত্র:
- বাংলাদেশে এ পর্যন্ত কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে ৫টি; বড়পুকুরিয়া, দীঘিপাড়া, ফুলবাড়ি, খালাসপীর ও জামালগঞ্জ।
- আবিষ্কৃত ৫টি কয়লাক্ষেত্রে কয়লার মোট মজুদের পরিমাণ আনুমানিক ৭,৮২৩ মিলিয়ন টন (যা প্রায় ১৮৫ টিসিএফ প্রাকৃতিক গ্যাস সমতুল্য)।
- মজুদকৃত কয়লা থেকে ডিসেম্বর ২০২২ পর্যন্ত উত্তোলিত মোট কয়লার পরিমাণ আনুমানিক ১৩.৪৭ মিলিয়ন টন।
- বিদ্যুৎ উৎপাদন ও ইট তৈরিসহ বিভিন্ন ক্ষেত্রে জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার রয়েছে।
- বর্তমানে প্রতিবছর ০.৮ মিলিয়ন টন কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লাক্ষেত্র থেকে 'ভূ-গর্ভস্থ খনি পদ্ধতি'তে কয়লা উত্তোলন করা হচ্ছে।
- বড়পুকুরিয়া কয়লা খনির উৎপাদিত কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে খনি এলাকায় ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে।
- উক্ত বিদ্যুৎকেন্দ্রে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে নিয়মিতভাবে জাতীয় গ্রীডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ ডাইনামিক প্যানেল।
২০.
ইউনিয়ন পর্যায়ে সরকার কর্তৃক স্থাপিত কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র-
  1. Post Harvest Management
  2. Post-Entry Quarantine Centre
  3. Agriculture Information and Communication Council
  4. Agriculture Information and Communication Centre
সঠিক উত্তর:
Agriculture Information and Communication Centre
উত্তর
সঠিক উত্তর:
Agriculture Information and Communication Centre
ব্যাখ্যা
কৃষিভিত্তিক সেবা:
- ইউনিয়ন পর্যায়ে সরকার কর্তৃক স্থাপিত কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র - Agriculture Information and Communication Centre (AICC)।

উল্লেখ্য,
- আমদানিকৃত বীজের রোগ-বালাই পরীক্ষার জন্য Post-Entry Quarantine Centre স্থাপনের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে।
- শস্য সংগ্রহোত্তর ফসলের ক্ষতি কমানোর জন্য - ‘Post Harvest Management’ কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে।
- কৃষি এবং কৃষিভিত্তিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে অনলাইনভিত্তিক বিভিন্ন ধরনের ই-কৃষি সেবার উন্নয়ন করা হয়েছে।
- এর মধ্যে উল্লেখযোগ্য- কৃষকের জানালা, কৃষকের ডিজিটাল ঠিকানা, কৃষি বাতায়ন, বন্ধু ফোন, Online Fertiliser Recommendation Software, Bangladesh Rice Knowledge Bank ইত্যাদি।
- জেলা পর্যায়ে বিপণন অফিসগুলোকে ইন্টারনেট সংযোগের আওতাভুক্তকরণ এবং হাট বাজারের বাজারদর ও তথ্য কৃষি বিপণন অধিদপ্তরের ওয়েব সাইট www.dam.gov.bd-তে প্রচার এবং পরিবীক্ষণ জোরদারকরণ করা হয়েছে।
-  সমলয় পদ্ধতিতে চাষাবাদ এবং কফি ও কাজুবাদাম জাতীয় ফসল উৎপাদনের লক্ষ্যে প্রকল্প গ্রহণ।
- কৃষি তথ্য সার্ভিসের প্রধান কার্যালয়ে ০১টি কৃষি কল সেন্টার স্থাপন।
- বিভিন্ন মোবাইল কোম্পানীর কল সেন্টারসমূহে যোগাযোগের মাধ্যমে কৃষি এবং কৃষিভিত্তিক সেবার ব্যবস্থা গ্রহণ।

তথ্যসূত্র:- অথনৈতিক সমীক্ষা-২০২৩ এবং লাইভ এমসিকিউ ডাইনামিক প্যানেল।
২১.
সার্বিকভাবে জিডিপিতে কোন খাতের অবদান ক্রমবর্ধমান?
  1. কৃষি খাতের
  2. সেবা খাতের
  3. শিল্প খাতের
  4. খ এবং গ উভয়
সঠিক উত্তর:
শিল্প খাতের
উত্তর
সঠিক উত্তর:
শিল্প খাতের
ব্যাখ্যা
অর্থনৈতিক খাত:
- সার্বিকভাবে অর্থনীতি/ জিডিপিতে কৃষি ও সেবা খাতের অবদান ক্রমহ্রাসমান এবং শিল্পখাতের অবদান ক্রমবর্ধমান।

উল্লেখ্য,
- অর্থনীতি/ জিডিপির সবচেয়ে দ্রুত বর্ধনশীল খাত শিল্পখাত; প্রবৃদ্ধির হার ৮.১৮%। অন্যদিকে, কৃষিখাতের প্রবৃদ্ধির হার সবচেয়ে কম, প্রবৃদ্ধির হার ২.৬১%।


তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা ২০২৩।
২২.
বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় অবস্থিত?
  1. পটুয়াখালী
  2. কক্সবাজার
  3. চাঁদপুর
  4. ঢাকা
সঠিক উত্তর:
কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
কক্সবাজার
ব্যাখ্যা
প্রথম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম:
- এ্যাডভেঞ্চার ভ্রমণ বিনোদনের জন্য দেশে প্রথমবারের মতো ফিস ওয়ার্ল্ড এ্যাকুরিয়াম হয়েছে কক্সবাজার শহরের ঝাউতলায়।
-যা কক্সবাজারের পর্যটন শিল্পে সংযোজন হয়েছে বিনোদনের নতুন ধাপ।
- বেসরকারিভাবে এটি তৈরি করেন রেডিয়েন্ট গ্রুপ।
- এটি মালেশিয়ার টেকনিক্যাল প্রকৌশলির সহায়তায় নির্মিত হয়েছে। 
- এই এ্যাকুরিয়ামে বঙ্গোপসাগরের থাকা বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মৎস্য সংক্ষণ করা হয়েছে। 
- অচেনা এবং বিলুপ্ত প্রায় অনেক মাছও রয়েছে।
- সাগরের বিলুপ্ত মাছ বিভিন্ন প্রাণী সংরক্ষণে একটি জাদুঘরও করা হচ্ছে। 
- কক্সবাজারে স্থাপিত এটিই হচ্ছে দেশের প্রথম সামুদ্রিক ফিস এ্যাকুরিয়াম।

তথ্যসূত্র: দৈনিক কালের কন্ঠ।
২৩.
কোনটি মৎস্য শিল্পে 'সাদা সোনা' নামে পরিচিত?
  1. ইলিশ
  2. সাদাপাথর
  3. চিংড়ি
  4. চিনামাটি
সঠিক উত্তর:
চিংড়ি
উত্তর
সঠিক উত্তর:
চিংড়ি
ব্যাখ্যা
হোয়াইট গোল্ড:
- বাংলাদেশ বিদেশে চিংড়ি রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে।
- তাই চিংড়িকে ‘সাদা সোনা’ বা ‘হোয়াইট গোল্ড’ বলা হয়।
- বাংলাদেশে বর্তমানে বিশ্বের মোট চিংড়ির একটা উল্লেখযোগ্য অংশ উৎপাদিত হচ্ছে.
- তবে বছরভেদে এর পরিমান ওঠানামা করে।
- চিংড়ি খাত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাতে পরিণত হয়েছে।

তথ্যসূত্র: ১৬ আগস্ট ২০২৩, প্রথম আলো।