পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes১৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৮
সিলেবাস
সমান্তর ও গুণোত্তর অনুক্রম ও ধারা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর 2 এবং 5-তম পদটি 32 হলে, 11-তম পদটি কত?
  1. ক) 36
  2. খ) 40
  3. গ) 44
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) 44
উত্তর
সঠিক উত্তর:
গ) 44
ব্যাখ্যা
১ম পদ a এবং সাধারণ অন্তর d হলে,
5-তম পদ = a + 4d
⇒ 32 = a + 4 × 2 = a + 8 
⇒ a = 24
∴ 11-তম পদ = 24 + 10 × 2 = 44
---------------------------------------
সংক্ষেপে,
৫ম পদ = 32 ও সাধারণ অন্তর 2 হওয়ায়
পরের পদগুলো 34(ষষ্ঠ পদ), 36(সপ্তম পদ), 38(অষ্টম পদ), 40(নবম পদ), 42(দশম পদ), 44(১১তম পদ)
.
কোনো সমান্তর প্রগমনে ১ম দুইটি সংখ্যা যদি 2 ও 14 হয়, তবে ৩য় সংখ্যাটি কত?
  1. ক) 22
  2. খ) 25
  3. গ) 26
  4. ঘ) 28
সঠিক উত্তর:
গ) 26
উত্তর
সঠিক উত্তর:
গ) 26
ব্যাখ্যা
১ম ও ২য় পদ যথাক্রমে 2 ও 14 হলে,
সাধারণ অন্তর
= ২য় পদ - ১ম পদ
= 14 - 2
= 12

অতএব, ৩য় পদ
= ২য় পদ + সাধারণ অন্তর
= 14 + 12
= 26
---------------------------------
শর্টকাটঃ
২ ও ১৪ এর পার্থক্য ১২
অতএব, ৩য় পদ = ১৪ + ১২ = ২৬
.
৫, ৯, ১৩, ১৭, --- --- --- ধারাটিতে ১৬৫ কত তম পদ?
  1. ক) ৪১
  2. খ) ৪৩
  3. গ) ৪৪
  4. ঘ) ৩৯
সঠিক উত্তর:
ক) ৪১
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪১
ব্যাখ্যা
প্রথম পদ = ৫
সাধারণ অন্তর = ৯ - ৫ = ৪
n তম পদ ১৬৫ হলে, 
n তম পদ = a + (n - 1)d
⇒ ১৬৫ = ৫ + (n - ১)৪
⇒ n - ১ = ১৬০/৪ = ৪০
⇒ n = ৪১
------------------------
সংক্ষেপে, 
নির্ণেয় পদ = (শেষ পদ - ১ম পদ)/সাধারন অন্তর + ১ =  (১৬৫ - ৫)/৪ + ১ = ১৬০/৪ + ১ = ৪০ + ১ = ৪১
.
একটি সমান্তর অনুক্রমে সাধারণ অন্তর ১০ এবং নবম পদটি ১৪২ হলে, ষষ্ঠ পদটি কত?
  1. ক) ১১২
  2. খ) ১৩২
  3. গ) ১২২
  4. ঘ) ১০২
সঠিক উত্তর:
ক) ১১২
উত্তর
সঠিক উত্তর:
ক) ১১২
ব্যাখ্যা
n তম পদ = a + (n - 1)d
[ যেখানে, a = ১ম পদ এবং d = সাধারণ অন্তর]

নবম পদটি ১৪২ হলে,
১৪২ = a + ৮ × ১০
⇒ a = ১৪২ - ৮০
        = ৬২

অতএব, ৬তম পদ
= a + (6 - 1)d
= ৬২ + ৫ × ১০
= ৬২ + ৫০
= ১১২
------------------------------------
সংক্ষেপে,
নবম পদ ১৪২
অষ্টম পদ ১৩২ [ কারণ পাশাপাশি দুইটি পদের পার্থক্য ১০]
৭ম পদ ১২২
ষষ্ঠ পদ ১১২
.
৩ + ৭ + ১১ + --- --- --- + ১০৩ = ?
  1. ক) ১৩৭৮ 
  2. খ) ১৩২৫
  3. গ) ১৩৫৬
  4. ঘ) ১৩২০
সঠিক উত্তর:
ক) ১৩৭৮ 
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩৭৮ 
ব্যাখ্যা
১ম পদ = ৩
সাধারণ অন্তর = ৭ - ৩ = ৪
শেষ পদ = ১০৩
n তম পদ = a + (n - 1)d[ যেখানে, a = ১ম পদ এবং d = সাধারণ অন্তর]
⇒ ১০৩ = ৩ +  (n - ১)৪
⇒ n - 1 = (১০৩ - ৩)/৪ = ২৫
⇒ n = ২৫ + ১ = ২৬
২৬ পদের সমষ্টি = ২৬/২{২ × ৩ + (২৬ - ১)৪} = ১৩(৬ + ১০০) = ১৩ × ১০৬ = ১৩৭৮
.
log3 + log9 + log27 + --- --- --- ধারাটির ১ম ২০টি পদের সমষ্টি কত?
  1. ক) 55 log3
  2. খ) 11 log3
  3. গ) 110 log3
  4. ঘ) 210 log3
সঠিক উত্তর:
ঘ) 210 log3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 210 log3
ব্যাখ্যা
log3 + log9 + log27 + --- --- --- ২০তম পদ পর্যন্ত
= log3 + log32 + log33 + --- --- --- + log320
=  log3 + 2log3 + 3log3 + --- --- --- + 20log3
= (1 + 2 + 3 + --- --- --- + 20)log3
= {20(20 + 1)/2}log3 = 210 log3
.
12 + 22 + 32 + --- --- --- + x2 = ?
  1. ক) x(x - 1)/2
  2. খ) x(x + 1)/2
  3. গ) {x(x + 1)/2}2
  4. ঘ) x(x + 1)(2x + 1)/6
সঠিক উত্তর:
ঘ) x(x + 1)(2x + 1)/6
উত্তর
সঠিক উত্তর:
ঘ) x(x + 1)(2x + 1)/6
ব্যাখ্যা
12 + 22 + 32 + --- --- --- + x2 = x(x + 1)(2x + 1)/6
.
২০, ২৫, ৩০, --- --- --- , ১৬০ ধারাটিতে মোট কতগুলো পদ আছে?
  1. ক) ৩৪
  2. খ) ২৯
  3. গ) ৩৬
  4. ঘ) ৩৭
সঠিক উত্তর:
খ) ২৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৯
ব্যাখ্যা
প্রথম পদ = ২০ ও সাধারণ অন্তর = ২৫ - ২০ = ৫
অতএব, ১৬০ = ২০ + (ক - ১)৫
ক - ১ = (১৬০ - ২০)৫ = ১৪০/৫ = ২৮
ক = ২৯
----------------------------------------------------------------
শর্টকাটঃ
মোট পদ আছে = (শেষ পদ - ১ম পদ)/সাধারণ অন্তর + ১ = (১৬০ - ২০)/৫ + ১ = ২৯ টি 
.
একটি গুণোত্তর অনুক্রমে চতুর্থ পদটি 40 এবং ষষ্ঠ পদটি 160 হলে সাধারণ অনুপাত কত?
  1. ক) 2
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 15
সঠিক উত্তর:
ক) 2
উত্তর
সঠিক উত্তর:
ক) 2
ব্যাখ্যা
প্রথম পদ a ও সাধারণ অনুপাত r হলে,
চতুর্থ পদটি 40
⇒ ar3 = 40
ষষ্ঠ পদটি 160
⇒ ar5 = 160
অতএব, ar5 ÷ ar3 = 160/40 =4
⇒ r = 2
সাধারণ অনুপাত 2
-----------------------------------
শর্টকাটঃ
r6 - 4 = 160/40  [ 6 = ষষ্ঠ পদ এবং 4 = ৪র্থ পদ  ; r = সাধারণ অনুপাত ]
r2 = 4
r = 2
১০.
একটি গুণোত্তর অনুক্রমের দ্বিতীয় পদটি 48 এবং পঞ্চম পদটি 3/4 হলে, ১ম পদটি কত?
  1. ক) 144
  2. খ) 169
  3. গ) 192
  4. ঘ) 224
সঠিক উত্তর:
গ) 192
উত্তর
সঠিক উত্তর:
গ) 192
ব্যাখ্যা
গুণোত্তর ধারার প্রথম পদ a ও সাধারণ অনুপাত r হলে, 
২য় পদ = ar = 48
পঞ্চম পদ = ar4 = 3/4
অতএব, ar4/ar = 3/4 ÷ (48) = 1/64 = (1/4)3
⇒ r3 = (1/4)3
⇒ r = 1/4
a = 48 × 4 = 192
১ম পদটি 192
-----------------------------------------------
সংক্ষেপে, 
সাধারণ অনুপাতের ক্ষেত্রে,
r5 - 2 = (3/4) ÷ 48   [ 5 = ৫ম পদ এবং 2 = ২য় পদ  ; r = সাধারণ অনুপাত ]
⇒ r3 = 1/64 = (1/4)3 ⇒ r = 1/4    
১ম পদ = ২য় পদ/r = 48 × 4 = 192
১১.
1/√2, 1, √2, --- --- --- ধারাটির  কোন পদ 16 হবে?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
সঠিক উত্তর:
ঘ) 10
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 10
ব্যাখ্যা
1/√2, 1, √2, --- --- --- ধারাটির  কোন পদ 16 হবে?
সাধারণ অনুপাত = 1/(1/√2) = √2
n তম পদ 16 হলে, 
arn - 1 = 16 [ যেখানে a = প্রথম পদ ও r = সাধারণ অনুপাত ]
⇒ (1/√2)(√2)n - 1 = 16
⇒ (√2)n - 1 = 16√2
                   = 2 × 2 × 2 × 2 × √2
                   = 24 × √2
                   = (√2)8 × √2
                   = (√2)9
⇒ n - 1 = 9
⇒ n = 10
--------------------------------------------------------------
shortcut:
সাধারণ অনুপাত √2 হওয়ায়, 
1/√2, 1, √2, --- --- ---
২য় পদ = 1 এর জন্য
৪র্থ পদ = 2 
ষষ্ঠ পদ = 4 
অষ্টম পদ = 8
দশম পদ = 16
১২.
128, 64, 32, - - - ধারাটির ৮ম পদ কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) 1/2
  4. ঘ) 2
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
ধারাটি গুণোত্তর ধারা। 
প্রথম পদ, a = 128 এবং সাধারণ অনুপাত, r = 64/128 = 1/2
৮ম পদ = ar7 = 128 × (1/2)7 = 128/128 = 1
-------------------------------------------------------------
সংক্ষেপে,
ধারাটিতে অর্ধেক করে কমেছে। 
অতএব, ধারাটিঃ 128(১ম পদ), 64(২য় পদ), 32(৩য় পদ), 16(৪র্থ পদ), 8(৫ম পদ), 4(ষষ্ঠ পদ), 2(৭ম পদ), 1(অষ্টম পদ)
১৩.
log4 + log64 + log262144 + --- --- --- 10তম পদ পর্যন্ত = কত?
  1. ক) {2(310 - 1 - 1)/9} log2 
  2. খ) {2(310 - 1)/9} log2 
  3. গ) {2(1 - 310 )/9} log2 
  4. ঘ) {(310 - 1)/9} log2 
অনির্ধারিত
ব্যাখ্যা
log4 + log64 + log262144 + --- --- --- 10তম পদ পর্যন্ত
= log22 + log26 + log218 + --- --- --- 10তম পদ পর্যন্ত
= 2log2 + 6log2 + 18log2 + --- --- --- 10তম পদ পর্যন্ত
= (2 + 6 + 18 + --- --- --- 10তম পদ পর্যন্ত)log2
2 + 6 + 18 + --- --- --- 10তম পদ পর্যন্ত ধারাটির জন্য
প্রথম পদ, a = 2
সাধারণ অনুপাত, q = 6/2 = 18/6 = 3
সমষ্টি = {2(310 - 1)/(3 - 1)} log2
= {2(310 - 1)/2} log2
= (310 - 1)log2

অপশনে সঠিক উত্তর নেই। তাই উত্তর বাতিল করা হয়েছে।
১৪.
cos(nπ/2) অনুক্রমটির পঞ্চম পদ কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) - 1
  4. ঘ) ∞
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা
cos(nπ/2) অনুক্রমটির পঞ্চম পদ
= cos(5 × π/2)
= cos(2π + π/2)
= cos(π/2)
= cos90°
= 0
-----------------------------------
সংক্ষেপে, 
cos(nπ/2) অনুক্রমটির বিজোড় পদ = 0 [ n বিজোড় হলে ]
অতএব, cos(nπ/2) অনুক্রমটির পঞ্চম পদ = 0
১৫.
কোন ধারার n তম পদ n2n - 1 হলে, ধারাটির ১ম তিনটি পদের যোগফল কত?
  1. ক) 1
  2. খ) 8
  3. গ) 243
  4. ঘ) 252
সঠিক উত্তর:
ঘ) 252
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 252
ব্যাখ্যা
কোন ধারার n তম পদ n2n - 1 হলে,
ধারাটির ১ম পদ = 12 × 1 - 1 = 1
২য় পদ = 22 × 2 - 1 = 8
৩য় পদ = 32 × 3 - 1 = 243
১ম তিনটি পদের যোগফল = 1 + 8 + 243 = 252
--------------------------------------------------
সংক্ষেপে,
১ম তিনটি পদের যোগফল
= 12 × 1 - 1 + 22 × 2 - 1 + 32 × 3 - 1 = 1 + 8 + 243 = 252
১৬.
n ∈ N হলে, 1 - 1 + 1 - 1 + --- --- --- ধারাটির (2n + 1) পদের সমষ্টি কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) - 1
  4. ঘ) ∞
সঠিক উত্তর:
খ) 1
উত্তর
সঠিক উত্তর:
খ) 1
ব্যাখ্যা
n ∈ N হলে, 1 - 1 + 1 - 1 + --- --- --- ধারাটির (2n + 1) পদের সমষ্টি নির্ণয়ঃ
n= 1 হলে, (2n + 1) = 3
n = 2 হলে, (2n + 1) = 5
n = 3 হলে, (2n + 1) = 7
n = 3 হলে, (2n + 1) = 9
--------------------------
অতএব, n এর মান যা হোক না কেন (2n + 1) সর্বদা বিজোড় পূর্ণ সংখ্যা
১ম পদ = 1
১ম তিন পদের সমষ্টি = 1 - 1 + 1 = 1
১ম পাঁচ পদের সমষ্টি = 1 - 1 + 1 - 1 + 1 = 1
----------------------------------------------
----------------------------------------------
অতএব, ধারাটির (2n + 1) পদের সমষ্টি = 1
-----------------------------------------------------------------
সংক্ষেপে, 
1 - 1 + 1 - 1 + --- --- ---
উপর্যুক্ত ধারার ক্ষেত্রে, বিজোড় সংখ্যক পদের সমষ্টি সর্বদা 1
জোড় সংখ্যক পদের সমষ্টি সর্বদা 0
১৭.
একটি ধারার n তম পদ m2n - 5, ধারাটির ২য় পদ 76 হলে, m এর মান কত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) - 3
  4. ঘ) - 4
সঠিক উত্তর:
ক) 3
উত্তর
সঠিক উত্তর:
ক) 3
ব্যাখ্যা
একটি ধারার n তম পদ m2n - 5
অতএব, ধারাটির ২য় পদ = m2 × 2 - 5 = m4 - 5
এখন, m4 - 5 = 76
⇒ m4 = 76 + 5
⇒ m4 = 81
⇒ m4= 34
⇒ m = 3
১৮.
1 + 3 + 5 + -- --- --- ধারাটির n পদের সমষ্টি কত?
  1. ক) n
  2. খ) n(n + 1)/2
  3. গ) n2
  4. ঘ) n2 + n
সঠিক উত্তর:
গ) n2
উত্তর
সঠিক উত্তর:
গ) n2
ব্যাখ্যা
1 + 3 + 5 + -- --- --- ধারাটির n পদের সমষ্টি = n2