পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়21 minutes৩৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: ১. আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি: [গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ফ্রান্স, রাশিয়ার, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, কানাডা, অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকা, জাপান প্রভৃতি) ইত্যাদি সম্পর্কিত সাধারণ তথ্য, ইতিহাস ও রাজনীতি] ২. আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক: [নিরস্ত্রীকরণ, নিরাপত্তা ও কূটনীতি সংক্রান্ত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তিসমূহ (অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত চুক্তি বাদে)] এবং Subject - English Language and Grammar Topics: 1. Verb [The Finite Verb - Transitive&Intransitive, The Non-Finite Verb - Participle, Infinitives, Gerund, The Linking Verb, The Phrasal Verb, Modals] 2. Conjunction and Interjection. ---------------------------- নির্দেশনা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
Having come to the party late, she missed the opening speech. Here 'Having come' is used as -
  1. None of these
  2. Intransitive verb
  3. Perfect participle
  4. Past participle
সঠিক উত্তর:
Perfect participle
উত্তর
সঠিক উত্তর:
Perfect participle
ব্যাখ্যা
• Having come to the party late, she missed the opening speech. Here 'Having come' is used as - Perfect participle.

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.

- Verb-এর Past participle এর পূর্বে having যুক্ত হওয়ার পর যদি তা একই সাথে verb এবং adjective এর কাজ করে তাকে Perfect participle বলে।
- একটি কাজ হওয়ার পর আরেকটি কাজ সংঘটিত হয় এমন অর্থ প্রকাশে perfect participle ব্যবহৃত হয়৷
- উপরের বাক্য Having - এর পর come (past participle form) বসাতে এটি perfect participle তথা participle হিসেবে গণ্য হবে।
.
That she passed the exam with flying colors surprised everyone. Here 'That' is used as -
  1. Infinitive
  2. Interjection
  3. Gerund
  4. Conjunction
সঠিক উত্তর:
Conjunction
উত্তর
সঠিক উত্তর:
Conjunction
ব্যাখ্যা
• That she passed the exam with flying colors surprised everyone. Here 'That' is used as - Conjunction
- এটি মূলত Subordinating Conjunction.
- In these examples, "that" acts as a subordinating conjunction to introduce a noun clause that functions as the subject of the main clause.

• Subordinating Conjunction:
• যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে।
-  এ ধরনের conjunctions এমন সব Clause এর শুরুতে বসে যে Clause অন্য Clause এর একটা অংশ বিশেষ হিসেবে ব্যবহৃত হয়।
- হয়তো Clause টি অন্য Clause এর Subject বা Object হিসেবে ব্যবহৃত হয় অথবা অন্য Clause এর কোন  Word কে Modify করার জন্য ব্যবহৃত হয় ।

• যেমন - 
- That he is an honest man is known to all.
- That man who works hard can prosper in life.
- That they completed the project ahead of schedule impressed the clients.
- That the company achieved record profits was celebrated by the employees.
.
A key aspect of the job is managing multiple tasks at once. The underlined part is an example of -
  1. Gerund
  2. Present participle
  3. Linking verb
  4. Verbal adjective
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• A key aspect of the job is managing multiple tasks at once. The underlined part is an example of - Gerund.
- এখানে, is verb এর complement হিসেবে managing হচ্ছে Gerund.

• Gerund: 
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- A Gerund is a double part of speech - a Noun and Verb combined. 

• Gerund ব্যবহৃত হয়: 
- Subject অথবা object হিসেবে; 
- Preposition এর object হিসেবে; 
- Verb এর complement হিসেবে; 
- Compound noun হিসেবে ব্যবহৃত হয়।
.
The talented chef meticulously prepared an elaborate five-course meal. Here, the verb 'prepared' is a/an -
  1. Perfect participle
  2. Transitive
  3. Non-finite
  4. Linking
সঠিক উত্তর:
Transitive
উত্তর
সঠিক উত্তর:
Transitive
ব্যাখ্যা
• The talented chef meticulously prepared an elaborate five-course meal. Here, the verb 'prepared' is a Transitive verb.
- এই বাক্যে prepared হচ্ছে verb এবং এর direct object হচ্ছে five-course meal.
- আর - যে verb এর object আছে তাকে transitive verb বলে৷

• Transitive verb
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।

• কিছু Transitive verb এ object এর পাশাপাশি Complement থাকে এবং Complement গুলো object কে Describe করে।
- এই ধরনের Complement কে  Objective Complement বলে।
.
In the sentence, 'Despite all the chaos in the office, the manager not only remained calm but also handled the situation efficiently and addressed the team's concerns during the meeting' which verb is the linking verb?
  1. chaos
  2. remained
  3. handled
  4. addressed
সঠিক উত্তর:
remained
উত্তর
সঠিক উত্তর:
remained
ব্যাখ্যা
• In the sentence, 'Despite all the chaos in the office, the manager not only remained calm but also handled the situation efficiently and addressed the team's concerns during the meeting' "remained" is the linking verb.
- It connects the subject "manager" to the predicate adjective "calm," describing the manager's state of being during the situation.

 • Linking verb:
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/ Copulative verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
-  Linking/copulative verb হচ্ছে actionless.
- Subject + linking verb + Adjective/ Noun (Subjective complement অর্থাৎ যা Subject সম্পর্কেই কোন তথ্য দেয়।)

• Turn, be, become, look, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়।
- কিন্তু এগুলো বাক্যে ব্যবহারে ভিন্নতার কারণে Action verb ও হতে পারে।
.
People having no patience often make mistakes. Here 'having' is a/an -
  1. Verbal noun
  2. Present participle
  3. Past Participle
  4. Perfect participle
সঠিক উত্তর:
Present participle
উত্তর
সঠিক উত্তর:
Present participle
ব্যাখ্যা
People having no patience often make mistakes. Here 'having' is a - Present participle.

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed. 

• যখন Verb+ing Adjective এর কাজ করে, তখন তাকে Present Participle বলা হয়।
- এখানে having শব্দটি patience – Noun কে Modify করছে।
- আর এর পরে যেহেতু কোন Past Participle verb নেই, তাই এটাকে Perfect Participle হবে না।
.
He left the door unlocked, lest someone _______ enter.
  1. should needs to be
  2. would need to
  3. may need to be
  4. might need to
সঠিক উত্তর:
might need to
উত্তর
সঠিক উত্তর:
might need to
ব্যাখ্যা
• Lest এর পরের Clause এ Should/ might/ be বসে। 
- Lest নিজেই Negative হওয়ায় এর পর আর কোনো negative শব্দ no/not/never বসে না।

• Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should be /might be +be+ V3 + complement.

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - might need to.
- Compelete sentence: He left the door unlocked, lest someone might need to enter.
- বাংলা অর্থ: সে দরজাটা খোলা রেখেছিল, যেন কেউ প্রবেশ করার প্রয়োজন হলে করতে পারে।

- অন্য অপশন গুলো সঠিক নয় কারণ,
- বাক্যের শেষে enter (verb base form) রয়েছে, তাই need to be হবে না।
- should এরপর verb এর base form বসে।
.
Identify the sentence with a linking verb.
  1. He looked at the painting for a long time.
  2. She got upset when she heard the news.
  3. He turned the page of the book.
  4. The magician appeared on the stage suddenly.
সঠিক উত্তর:
She got upset when she heard the news.
উত্তর
সঠিক উত্তর:
She got upset when she heard the news.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - She got upset when she heard the news. - এই বাক্যটিতে Linking verb রয়েছে।
- এই বাক্যে got হচ্ছে Linking verb.
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/ Copulative verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
-  Linking/copulative verb হচ্ছে actionless.

• উল্লিখিত বাকি অপশন গুলোতে looked, turned এবং appeared main verb এবং action show করছে।

 • Linking verb:
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking verb হচ্ছে actionless.
- Subject + linking verb + Adjective/ Noun (Subjective complement অর্থাৎ যা Subject সম্পর্কেই কোন তথ্য দেয়।)
 
• Turn, be, become, look, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়।
- কিন্তু এগুলো বাক্যে ব্যবহারে ভিন্নতার কারণে Action verb ও হতে পারে।

• Linking verb: She turned pale after hearing the news.
- Action verb: He turned the page of the book.

• Linking verb: He became a doctor.
- Action verb: The sky became dark as the storm approached.

• Linking verb: She looks tired.
- Action verb: He looked at the painting for a long time.

• Linking verb: He seems upset.
- Action verb: It seems that he is the one who did it.

Linking verb: She remained calm during the crisis.
Action verb: He remained at the station until the train arrived.

• Linking verb: She appeared happy at the party.
- Action verb: The magician appeared on the stage suddenly.

• Linking verb: She got upset when she heard the news.
- Action verb: He got the book from the shelf.

• Linking verb: The children grew tired after playing all day.
- Action verb: The flowers grow in the garden every spring.
.
Fill in the gap. Let him ______ his side of the story.
  1. explain
  2. to explain
  3. explaining
  4. to explaining
সঠিক উত্তর:
explain
উত্তর
সঠিক উত্তর:
explain
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - explain.
- Complete sentence: Let him explain his side of the story.
- Bangla Meaning: তাকে তার দিকের গল্পটি ব্যাখ্যা করতে দিন।

•  Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form।
• Infintive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitve এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.

• Let-এর পরে Verb-এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই, explain verb-টি to-বিহীন infinitive form বসবে।
১০.
She painted the wall carefully. Here the verb 'painted' is a/an -
  1. Perfect participle
  2. Linking verb
  3. Intransitive verb
  4. Non-finite
অনির্ধারিত
ব্যাখ্যা

• She painted the wall carefully. Here the verb 'painted' is an - Transitive verb.
- বাক্যটি বিশ্লেষণ করলে দেখা যায়, painted ক্রিয়াটি object (the wall) গ্রহণ করেছে। সুতরাং এটি transitive verb।
- অপশনে সঠিক উত্তর না থাকায়, প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।

• কিছু Transitive verb এ object এর পাশাপাশি Complement থাকে।
- Complement গুলো object কে Describe করে।
- এই ধরনের Complement কে  Objective Complement বলে।

• প্রশ্নে উল্লিখিত - "She painted the wall carefully." বাক্যে transitive verbs বিদ্যমান।
- এখানে, transitive verb এর object হচ্ছে the wall.

১১.
Yikes! The temperature outside is freezing! Here the interjection 'Yikes!" refers to -
  1. Excitement
  2. Disgust
  3. Astonishment
  4. Disappointment
সঠিক উত্তর:
Astonishment
উত্তর
সঠিক উত্তর:
Astonishment
ব্যাখ্যা
• Yikes! The temperature outside is freezing! Here the interjection 'Yikes!" refers to - Astonishment.

• Yikes (interjection)

English Meaning: used to express fear or astonishment: expressing shock and alarm, often for humorous effect.
Bangla Meaning: ভয় বা বিস্ময় প্রকাশ করতে ব্যবহৃত হয়।

Example Sentence:
1. Yikes! I left my keys inside the house.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১২.
The children were careful ______ break the fragile vase.
  1. so as not to
  2. as not to
  3. no so to
  4. in order as not to
সঠিক উত্তর:
so as not to
উত্তর
সঠিক উত্তর:
so as not to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - so as not to.
- Complete sentence: The children were careful so as not to break the fragile vase.
- Bangla Meaning: শিশুরা সাবধান ছিল যাতে ভঙ্গুর ফুলদানিটি না ভেঙে ফেলে।
- To express purpose, Infinitive এর পূর্বে so as to and so as not to ব্যবহৃত হয়।

• So as to (ইতিবাচক উদ্দেশ্য)/ So as not (নেতিবাচক উদ্দেশ্য)
(ক) (উদ্দেশ্যসূচক infinitive–এর আগে): যাতে (করে):
- He started early so as not to miss the train.
- She practiced daily so as to improve her skills.

• So as to (ইতিবাচক উদ্দেশ্য)/ So as not (নেতিবাচক উদ্দেশ্য)
(খ) (রীতিসূচক infinitive–এর আগে):
- The youths at the street corner screamed and yelled so as to horrify the passers–by.
- She moved quietly so as not to disturb the sleeping child.

Source: 
1. British Council.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৩.
We avoided making any mistakes during the presentation. Here the verb 'making' is a/an -
  1. Present participle
  2. Non-finite
  3. Intransitive
  4. Transitive
সঠিক উত্তর:
Non-finite
উত্তর
সঠিক উত্তর:
Non-finite
ব্যাখ্যা
• We avoided making any mistakes during the presentation. Here the verb 'making' is a Non-finite verb.

• Non-finite verb: 
- A non-finite verb is a verb form that does not show tense.
- Most non-finite verbs found in English are infinitives, participles, and gerunds.
- যে verb দ্বারা sentence এর বক্তব্য শেষ হয়না ও কোন Subject এর person ও number দ্বারা যার রূপ নির্ণয় করা যায় না তাকে Non finite verb বলে। 

• We avoided making any mistakes during the presentation.
- এই sentence এ 'making' হচ্ছে avoided verb এর object হিসেবে Gerund.
- তাই, এটি Non-finite verb. 

• Finite verb: 
- A finite verb is a verb that has a subject and shows tense.
- Finite verbs are not gerunds, infinitives or participles, which are classified as non-finite verbs.
- Tense এর গঠন অনুসারে যে verb বসে, সেটিই Finite Verb.

Source: Cambridge Dictionary.
১৪.
They will allow you to join the course, _________ you meet the eligibility criteria.
  1. provided that
  2. because that
  3. unless that
  4. regarding that
সঠিক উত্তর:
provided that
উত্তর
সঠিক উত্তর:
provided that
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - provided that.
- Complete sentence: They will allow you to join the course, provided that you meet the eligibility criteria.
- বাংলা অর্থ - যদি তুমি যোগ্যতার শর্ত পূরণ কর, তাহলে তারা তোমাকে কোর্সে যোগ দিতে দেবে।
- -Provided that" একটি শর্তসাপেক্ষ conjunction, যা কোনো শর্ত পূর্ণ হলে কিছু ঘটবে এমন অর্থ প্রকাশ করে। এটি বিশেষ করে শর্তের ভিত্তিতে কিছু ঘটানোর সময় ব্যবহৃত হয়।
- বাক্যটিতে "provided that" ব্যবহৃত হচ্ছে কারণ এটি এমন শর্ত উল্লেখ করছে যে, আপনি যদি যোগ্যতা পূর্ণ করেন, তবেই আপনি কোর্সে যোগ দিতে পারবেন।

• এখানে provided হলো Conjunction.
- এর অর্থ if, or only if:
- শর্ত বুঝাতে Provided/Provided that (যদি) ব্যবহৃত হয়।
- এছাড়াও Provided that এখানে 'hey will allow you to join the course' এবং 'you meet the eligibility criteria' এই দুইটি clause কে সংযুক্ত করতে সাহায্য করেছে।

• অন্য অপশনগুলোর মধ্যে -
খ) because that: এর ব্যবহার সঠিক নয়, কারণ এটি কারণ প্রকাশ করতে ব্যবহৃত হয়, তবে এখানে শর্তের প্রসঙ্গ আছে।
গ) unless that: "Unless" শর্তের বিপরীত কিছু ঘটানোর সময় ব্যবহৃত হয়, যেমন "unless you meet the eligibility criteria, you cannot join the course" (যদি আপনি যোগ্যতা পূর্ণ না করেন, তবে আপনি কোর্সে যোগ দিতে পারবেন না)।
ঘ) regarding that: এটি কোনো বিষয়ের প্রসঙ্গ বা সম্পর্কে কিছু বলার সময় ব্যবহৃত হয়, তবে এখানে শর্ত সংক্রান্ত কোনো সম্পর্ক নেই।
১৫.
Identify the correct sentence.
  1. Having losing his wallet, he became very worried.
  2. Losing his wallet, he became very worried.
  3. Having lost his wallet, he became very worried.
  4. Both খ + গ
সঠিক উত্তর:
Both খ + গ
উত্তর
সঠিক উত্তর:
Both খ + গ
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - Both খ + গ
• অর্থাৎ, 
- Correct sentence: Losing his wallet, he became very worried.
- Bangla Meaning: তার মানিব্যাগ হারিয়ে, সে খুব চিন্তিত হয়ে পড়ল।

- Correct sentence: Having lost his wallet, he reported it to the police.
- Bangla Meaning:বাংলা অর্থ: মানিব্যাগ হারানোর পর, সে পুলিশকে জানাল।

• একটি কাজ শেষ করে অন্য একটি কাজ শুরু করা হলে যে কাজটি আগে শেষ হবে সেটি present participle বা perfect participle (having + verb এর participle form) হয়।
- সুতরাং perfect participle এর নিয়ম অনুযায়ী having lost বসবে।
- বা present participle এর নিয়ম অনুযায়ী Losing বসবে।
১৬.
Which of the following sentences uses a modal verb to express moral obligation?
  1. He must have missed the train.
  2. You ought to help others when they are in need.
  3. Could you help me to complete the task?
  4. May Allah bless you.
সঠিক উত্তর:
You ought to help others when they are in need.
উত্তর
সঠিক উত্তর:
You ought to help others when they are in need.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে - You ought to help others when they are in need.
-  The sentence contains a modal verb 'ought to' expressing moral obligation (নৈতিক বাধ্যতা)।

• অন্যদিকে, 
• Could you help me to complete the task?
-  uses 'could' modal verb to indicate request.

• May Allah bless you.
-  uses 'may' modal verb to indicate certainty and obligation.

• He must have missed the train.
- সে নিশ্চয়ই ট্রেন মিস করেছে।
- uses 'must' modal verb to indicate certainty. 

• Modal auxiliary verb:
- এটি বিভিন্ন অর্থ বহন করে।
- সাধারণত potential ও uncertain কোনোকিছুতে নির্দেশ করতে ব্যবহৃত হয়।
- Model 'auxiliary verb' হলেও do, does কিংবা did কোনো model verb নয়।
- এর পর সাধারণত verb এর present form ব্যবহৃত হয়।
- Modal auxiliary verb এর পর to ব্যবহৃত হয় না।

• Model auxiliary verb: can, could, will, would, shall, should, may, might, and must.
- কয়েকটি Modal Auxiliary Verb এবং তাদের General Function হলো:
- Will (asking),
- Would (requesting),
- Shall (asking),
- Should (suggestion),
- Can (ability),
- Could (requesting + ability),
- May (possibility + permission + prayer),
- Might (possibility + suggestion),
- Must (certainty + obligation),
- Dare (bold assertion),
- Ought to (moral obligation + suggestion),
- Used to (habit), etc.

Source: Applied English Grammar & Composition by P. C. Das.
১৭.
He decided _____ early to avoid traffic.
  1. leave
  2. to leave
  3. leaving
  4. on leaving
সঠিক উত্তর:
to leave
উত্তর
সঠিক উত্তর:
to leave
ব্যাখ্যা
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to leave.
- Complete sentence: He decided to leave early to avoid traffic.
- Bangla Meaning: তিনি ট্রাফিক এড়াতে তাড়াতাড়ি বের হওয়ার সিদ্ধান্ত নিলেন।

• Infinitive হলো to + verb.
• কিছু verb আছে যেগুলোর পরে যদি verb ব্যবহার করতে হয় তাহলে infinitive (to + verb + word) ব্যবহার করতে হয়।

• এই verb গুলো হলো- Advise, Agree, want, arrange, resemble, decide, demand, require, forget, propose, manage, ask ইত্যাদি।
- যেমন:
Complete sentence: We decided to go for a walk after dinner.
Bangla: আমরা রাতের খাবারের পর হাঁটতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।
১৮.
He decided to __________ the offer because it didn't meet his expectations.
  1. bring up
  2. turn down
  3. give up
  4. call out
সঠিক উত্তর:
turn down
উত্তর
সঠিক উত্তর:
turn down
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত Phrasal verb গুলোর অর্থ -
ক) bring up
English Meaning: To care for a child until they are an adult, aise a matter for discussion or consideration.
Bengali Meaning: লালনপালন করা; উত্থাপন করা। 

খ) turn down
English Meaning: Reject something offered or proposed.
Bangla Meaning: প্রস্তাব ইত্যাদি) বিবেচনা করতে অসম্মত হওয়া; প্রত্যাখ্যান করা।

গ) give up
English Meaning: cease fighting or arguing / admit defeat
Bangla Meaning: পরাজয় মেন নেওয়া / বশ্যতা স্বীকার করা

ঘ) call out
English Meaning: summon someone to deal with an emergency or provide a service; draw critical attention to someone's unacceptable actions or behaviour.
Bangla Meaning: সাহায্যের জন্য কিংবা ভয়, বিস্ময়, যন্ত্রণা ইত্যাদির কারণে চিৎকার করা; (সাধারণত আপৎকালে) তলব করা।

• Phrasal verb গুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে, শূন্যস্থানে turn down বসলে বাক্যের অর্থ পূর্নতা পাবে। 
- Complete sentence: He decided to turn down the offer because it didn't meet his expectations.
- Bangla Meaning: তিনি অফারটি প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিলেন কারণ এটি তার প্রত্যাশা পূরণ করেনি।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৯.
They have a swimming pool in their backyard. Here ' swimming' is a/an -
  1. Participle
  2. Gerund
  3. Conjunction
  4. Verbal noun
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• They have a swimming pool in their backyard. Here 'swimming' is a - Gerund.
- এখানে, compound noun হিসেবে swimming gerund হয়েছে। 

• Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- সংক্ষেপে: Gerund = Verb + ing = noun = Verb + noun.
- এই বাক্যে 'swimming' শব্দটি Gerund হবে।

- Sometimes it is difficult to distinguish between a present participle and a gerund, since gerunds can also be used as adjectives.
- In compound nouns using the gerund, it is clear that the meaning is that of a noun, not of a continuous verb. 

• For example:
- In the phrase 'swimming pool' the word 'swimming' is a gerund used as an adjective.
- We know this because, swimming pool means pool that is used for the activity of swimming.
- It is not a present participle because the pool is not doing the action of swimming.

• Lets see another example:
- He dived into the swimming pool.
- He waved to the swimming children.

• In the first sentence, the pool is used for swimming. So it is a Gerund.
• In the second sentence, children are doing the action of swimming. So it is a Present Participle.

------------------------
• Here are some other examples of gerunds used as adjectives:
- Sewing machine,
- Frying pan,
- Baking sheet,
- Fishing rod,
- Bathing suit,
- Drinking water,
- Shaving cream,
- Ironing board, etc.

Source: Gmat Club and Applied English Grammar and Composition, P.C Das
২০.
Which of the following sentences contains a modal verb?
  1. She enjoys painting in her free time.
  2. They are planning a trip to Europe.
  3. I work hard to achieve my goals
  4. He might join us for dinner tonight.
সঠিক উত্তর:
He might join us for dinner tonight.
উত্তর
সঠিক উত্তর:
He might join us for dinner tonight.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - He might join us for dinner tonight. - এই বাক্যে modal verb রয়েছে।
- এখানে might  হচ্ছে Modal verb.
- অন্য অপশনগুলোতে  enjoys, planning এবং work হচ্ছে বাক্যসমূহে ব্যবহৃত Principal verbs.

• Modal auxiliary verb:
- এটি বিভিন্ন অর্থ বহন করে।
- সাধারণত potential ও uncertain কোনো কিছুতে নির্দেশ করতে ব্যবহৃত হয়।
- Model 'auxiliary verb' হলেও do, does কিংবা did কোনো model verb নয়।
- এর পর সাধারণত verb এর present form ব্যবহৃত হয়।
- Modal auxiliary verb এর পর to ব্যবহৃত হয় না।
- Model auxiliary verb: can, could, will, would, shall, should, may, might, and must.

• Semi-modal verb:
- Need
- Dare
- Need ও Dare মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় বলে এদেরকে Semi-modal verb বলে।
২১.
To travel the world is his ultimate dream. Here the infinitive ‘To travel’ is used as -
  1. Noun
  2. Adverb
  3. Adjective
  4. Conjunction
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
• To travel the world is his ultimate dream. Here the infinitive ‘To travel’ is used as - Noun.

• বাক্যে ব্যবহারের দিক দিয়ে structure অনুযায়ী infinitive - noun, adverb or adjective হয়ে থাকে।
- প্রশ্ন প্রদত্ত বাক্যে - এখানে "To travel the world" is acting as the subject, তাই এটি noun হয়েছে। 
- বাক্যের সাবজেক্ট সবসময় noun or pronoun হবে। 

• অন্যদিকে,
• Infinitive as Adjective:
- It has no possibility to appear. Here the infinitive 'to appear' is used as - an adjective.
- কারণ এখানে বাক্যস্থিত noun word 'possibility' কে 'to appear' modify করছে।

• Infinitive as Noun:
- It is dangerous to drive on this slippery road. Here the infinitive 'to drive' is used as - a noun.
- এখানে introductory 'it' এর subject হিসাবে 'to drive' হচ্ছে noun.

• Infinitive as Adverb: 
- He worked late to meet the project deadline. Here "to meet" is used as -an adverb.
- Here "to meet" describes why he worked late.
- অর্থাৎ, এটি woked verb টি কে modifiy করছে।

• Infinitive হচ্ছে verb এর base form অথবা to + base form.
- Infinitive দুই রকম হতে পারে-
১. To-যুক্ত infinitive. যেমন: To err is human. এবং
২. To-বিহীন infinitive. যেমন: let me go.
- To-বিহীন infinitive form-কে bare infinitive বলা হয়।
২২.
কোন দেশটি "ব্রেক্সিট" এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে এসেছে?
  1. ফ্রান্স
  2. যুক্তরাজ্য
  3. জার্মানি
  4. ইতালি
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
ব্রেক্সিট (Brexit):
- ব্রেক্সিট হলো "British Exit" শব্দের সংক্ষিপ্ত রূপ, যা যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে প্রস্থানের প্রক্রিয়াকে বোঝায়।
- ২০১৬ সালের ২৩ জুন অনুষ্ঠিত একটি গণভোটে যুক্তরাজ্যের নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে বা বিপক্ষে মতামত দেন।
- ৩১ জানুয়ারি ২০২০: যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ইইউ ত্যাগ করে।
- ১ জানুয়ারি ২০২১: একটি নতুন বাণিজ্য চুক্তি কার্যকর হয়।
- ব্রেক্সিট প্রক্রিয়াটি তিনটি প্রধান প্রধানমন্ত্রী: ডেভিড ক্যামেরন, থেরেসা মে, এবং বরিস জনসনের নেতৃত্বে পরিচালিত হয়।
- ইইউ থেকে প্রস্থান করার পরেও যুক্তরাজ্য এখনও ইউরোপীয় দেশগুলোর সাথে সহযোগিতা বজায় রাখার চেষ্টা করছে।

গণভোটের ফলাফল (২০১৬):
ছাড়ার পক্ষে: ৫১.৯%
থাকার পক্ষে: ৪৮.১%

প্রধান কারণসমূহ:
- জাতীয় সার্বভৌমত্ব পুনরুদ্ধার।
- অভিবাসন নিয়ন্ত্রণের প্রয়োজন।
- ইইউ থেকে স্বাধীন বাণিজ্য নীতি নির্ধারণ।

ফলাফল:
- অর্থনৈতিক ও রাজনৈতিক পরিবর্তন।
- সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার, বিশেষত উত্তর আয়ারল্যান্ডের ক্ষেত্রে।
- নতুন বাণিজ্য চুক্তি ও বাজার নিয়ম প্রণয়ন।

উৎস: BBC 
European Parliament 
Gov.uk 
২৩.
"স্টার্ট চুক্তি" (START) কোন ধরনের অস্ত্র নিয়ন্ত্রণের জন্য?
  1. রাসায়নিক অস্ত্র
  2. ল্যান্ডমাইন
  3. পারমাণবিক অস্ত্র
  4. বায়োলজিক্যাল অস্ত্র
সঠিক উত্তর:
পারমাণবিক অস্ত্র
উত্তর
সঠিক উত্তর:
পারমাণবিক অস্ত্র
ব্যাখ্যা
স্টার্ট চুক্তি (START):
- পূর্ণ নাম: Strategic Arms Reduction Treaty
- গৃহীত হয়: ৩১ জুলাই, ১৯৯১
- কার্যকর: ৫ ডিসেম্বর, ১৯৯৪
- উদ্দেশ্য: মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের (পরবর্তীতে রাশিয়া) মধ্যে কৌশলগত পারমাণবিক অস্ত্র কমানো।
- মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণের প্রয়াস।
- পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র এবং বোমারু বিমানের সংখ্যা সীমিত করা।
- আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ICBM), সাবমেরিন-লঞ্চড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (SLBM) এবং কৌশলগত বোমারু বিমানের উপর নিষেধাজ্ঞা আরোপ।

গুরুত্বপূর্ণ পর্যায়:
START I: ১৯৯১ সালে স্বাক্ষরিত এবং ২০০৯ সালে মেয়াদ শেষ।
START II: ১৯৯৩ সালে স্বাক্ষরিত, কিন্তু কার্যকর হয়নি।
New START:
২০১০ সালে স্বাক্ষরিত এবং বর্তমানে কার্যকর।
৫ ফেব্রুয়ারি, ২০১১-এ কার্যকর হয়৷
মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ান ফেডারেশন ৪ ফেব্রুয়ারী, ২০২৬ পর্যন্ত চুক্তিটি বাড়ানোর জন্য সম্মত হয়েছে।

উৎস: i) Arms Control Association
ii) Britannica
২৪.
"সিল্ক রোড" পুনরুজ্জীবিত করার লক্ষ্যে চীনের উদ্যোগের নাম কী?
  1. বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ
  2. এশিয়া-প্যাসিফিক পার্টনারশিপ
  3. পূর্ব এশিয়া সামিট
  4. চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর
সঠিক উত্তর:
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ
উত্তর
সঠিক উত্তর:
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ
ব্যাখ্যা
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (Belt and Road Initiative - BRI): 
- "সিল্ক রোড" পুনরুজ্জীবিত করার লক্ষ্যে চীনের উদ্যোগটির নাম বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (Belt and Road Initiative - BRI)।
- এটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর নেতৃত্বে ২০১৩ সালে শুরু হয়।
- উদ্দেশ্য: প্রাচীন সিল্ক রোড পুনরুজ্জীবিত করার মাধ্যমে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা।
- সিল্ক রোড ইকোনমিক বেল্ট: স্থলপথে বাণিজ্য রুট।
- ২১ শতকের মেরিটাইম সিল্ক রোড: সমুদ্রপথে বাণিজ্য রুট।

উদ্যোগের লক্ষ্য:
- অবকাঠামো উন্নয়ন।
- বাণিজ্য বৃদ্ধি।
- আন্তর্জাতিক সংযোগ স্থাপন।

গুরুত্বপূর্ণ প্রকল্প:
- রেলপথ, মহাসড়ক, বন্দর ও বিমানবন্দর নির্মাণ।
- এশিয়া, আফ্রিকা ও ইউরোপে বিনিয়োগ।

উৎস: World Bank 
BBC
২৫.
কোন চুক্তি রাসায়নিক অস্ত্রের উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে?
  1. কিয়োটো প্রটোকল
  2. NPT চুক্তি
  3. মন্ট্রিল প্রটোকল
  4. CWC কনভেনশন
সঠিক উত্তর:
CWC কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
CWC কনভেনশন
ব্যাখ্যা
রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC):
- পূর্ণ নাম: Chemical Weapons Convention
- গৃহীত হয়: ১৩ জানুয়ারি, ১৯৯৩
- কার্যকর হয়: ২৯ এপ্রিল, ১৯৯৭
- উদ্দেশ্য: রাসায়নিক অস্ত্র উৎপাদন, ব্যবহার, মজুতকরণ এবং স্থানান্তর সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা এবং ধ্বংস নিশ্চিত করা।

মূল বিষয়:
- সদস্য দেশগুলো রাসায়নিক অস্ত্র তৈরি বা ব্যবহার থেকে বিরত থাকবে।
- মজুদকৃত রাসায়নিক অস্ত্র ধ্বংসের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ।
- আন্তর্জাতিক তদারকি নিশ্চিত করতে "অর্গানাইজেশন ফর দ্য প্রোহিবিশন অফ কেমিক্যাল উইপনস" (OPCW) প্রতিষ্ঠা।

গুরুত্বপূর্ণ দিক:
- ১৯৩টি দেশ এই কনভেনশনের অন্তর্ভুক্ত।
- সন্ত্রাসী গোষ্ঠীর কাছে রাসায়নিক অস্ত্র পৌঁছানো রোধে বিশেষ গুরুত্বারোপ।
- রাসায়নিক অস্ত্র ব্যবহার মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে বিবেচিত।

উল্লেখযোগ্য উদাহরণ:
- সিরিয়ার গৃহযুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ এবং OPCW-এর তদন্ত।
- OPCW ২০১৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রাসায়নিক অস্ত্র নির্মূলের জন্য।

কিয়োটো প্রটোকল:
- পূর্ণরূপ: Kyoto Protocol to the United Nations Framework Convention on Climate Change.
- স্বাক্ষরিত হয়: ডিসেম্বর, ১৯৯৭ সাল।
- স্থান: কিয়োটো, জাপান।
- কার্যকর: ১৬ ফেব্রুয়ারি, ২০০৫।
- উদ্দেশ্য: গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ১৯৯০ সালের স্তরের তুলনায় ৫.২% কমানো।
- বৈশিষ্ট্য: ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (CDM) এবং ইমিশন ট্রেডিং অন্তর্ভুক্ত।
- চ্যালেঞ্জ: মার্কিন যুক্তরাষ্ট্র এটি অনুমোদন করেনি এবং চীন বাধ্যতামূলক লক্ষ্য থেকে অব্যাহতি পেয়েছে।

নন-প্রোলিফারেশন ট্রিটি (Non-Proliferation Treaty - NPT):
- নন-প্রোলিফারেশন ট্রিটি (NPT) একটি আন্তর্জাতিক চুক্তি যা পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ, পারমাণবিক নিরস্ত্রীকরণ, এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা নিশ্চিত করার জন্য গৃহীত হয়েছে।
- এটি ১৯৭০ সালের ৫ মার্চ কার্যকর হয়।
- NPT-তে বর্তমানে ১৯১টি দেশ অংশগ্রহণ করেছে।
- ভারত, পাকিস্তান এবং ইসরায়েল এই চুক্তিতে যোগ দেয়নি।
- উত্তর কোরিয়া চুক্তি থেকে সরে গেছে।
- বাংলাদেশ ১৯৭৯ সালে NPT-তে যোগ দেয়। এটি দেশের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের প্রতিশ্রুতি প্রদর্শন করে।

মন্ট্রিল প্রটোকল:
- গৃহীত হয়: ১৯৮৭ সালে।
- উদ্দেশ্য: ওজোন স্তর সুরক্ষা।
- চুক্তির স্থান: মন্ট্রিল, কানাডা।
- কার্যকর হওয়ার তারিখ: ১ জানুয়ারি, ১৯৮৯।
- এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) নিষিদ্ধ করার লক্ষ্যে কাজ করে।

উৎস: i) OPCW অফিসিয়াল ওয়েবসাইট
ii) United Nations Archives
iii) Britannica.
২৬.
"ওয়ারশ প্যাক্ট" কোন ধরনের জোট ছিল?
  1. অর্থনৈতিক জোট
  2. সামরিক জোট
  3. কূটনৈতিক জোট
  4. বাণিজ্য জোট
সঠিক উত্তর:
সামরিক জোট
উত্তর
সঠিক উত্তর:
সামরিক জোট
ব্যাখ্যা
ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact):
- ওয়ারশ প্যাক্ট একটি সামরিক জোট ছিল।

- পূর্ণ নাম: Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance
- প্রতিষ্ঠাকাল: ১৪ মে, ১৯৫৫
- স্থান: ওয়ারশ, পোল্যান্ড
- উদ্দেশ্য: ন্যাটো (NATO)-এর বিরুদ্ধে একটি সামরিক জোট গঠন করে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা।
- ১ জুলাই, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর এটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।

সদস্য দেশসমূহ:
সোভিয়েত ইউনিয়ন, পূর্ব জার্মানি, পোল্যান্ড, হাঙ্গেরি, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, বুলগেরিয়া ও আলবেনিয়া।

গুরুত্বপূর্ণ কার্যক্রম:
- সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পশ্চিমা শক্তির বিরুদ্ধে সামরিক প্রতিরোধ।
- ১৯৫৬ সালে হাঙ্গেরি বিপ্লব এবং ১৯৬৮ সালে প্রাগ বসন্ত দমন। 

উৎস: i) NATO Archives
ii) Britannica
২৭.
নিচের কোন অঞ্চল নিয়ে ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ রয়েছে?
  1. আকসাই চীন
  2. লাদাখ
  3. অরুণাচল প্রদেশ
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধের এলাকা:
ভারত ও চীনের সীমান্ত বিরোধ দুটি প্রধান অঞ্চলে কেন্দ্রীভূত:
i) অরুণাচল প্রদেশ:
- চীন অরুণাচল প্রদেশকে তাদের অংশ বলে দাবি করে এবং একে "দক্ষিণ তিব্বত" হিসেবে উল্লেখ করে।
- অরুণাচল প্রদেশের প্রায় ৯০,০০০ বর্গকিলোমিটার এলাকাকে চীন নিজেদের বলে দাবি করে।

ii) লাদাখ এবং আকসাই চীন:
- লাদাখ অঞ্চলে ভারত এবং চীনের মধ্যে প্রায় ৩৮,০০০ বর্গকিলোমিটার এলাকা নিয়ে বিরোধ রয়েছে।
- আকসাই চীন চীনের নিয়ন্ত্রণে রয়েছে, তবে ভারত এই অঞ্চলকে জম্মু ও কাশ্মীর রাজ্যের অংশ হিসেবে দাবি করে।

সীমান্ত বিরোধের মূল কারণ:
ম্যাকমোহন লাইন:
- ১৯১৪ সালে ব্রিটিশ ভারতের সঙ্গে তিব্বতের চুক্তি অনুযায়ী অরুণাচল প্রদেশের সীমান্ত নির্ধারিত হয়।
- চীন এই সীমান্তকে স্বীকার করে না।

চীনের একতরফা মানচিত্র:
- চীন তাদের নতুন মানচিত্রে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনকে নিজেদের এলাকা হিসেবে দেখায়।

১৯৬২ সালের যুদ্ধ:
- ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাতের ফলে চীন আকসাই চীনের নিয়ন্ত্রণ নেয়।
- চীনের সড়ক নির্মাণের উদ্যোগ এই যুদ্ধের একটি বড় কারণ ছিল।

বর্তমান পরিস্থিতি:
- ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষ সীমান্ত বিরোধকে নতুন মাত্রা দেয়।
- লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) বরাবর দুই দেশের সেনাবাহিনী অবস্থান নিয়েছে।

উল্লেখযোগ্য এলাকা:
গালওয়ান ভ্যালি
দেপসাং প্লেইন
প্যাংগং লেক
তাওয়াং (অরুণাচল প্রদেশ)

উৎস: BBC News
The Hindu
২৮.
AUKUS কয়টি দেশের মধ্যে নিরাপত্তা চুক্তি?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
তিনটি
উত্তর
সঠিক উত্তর:
তিনটি
ব্যাখ্যা
AUKUS চুক্তি:
- AUKUS চুক্তি হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি।
- চুক্তিটি কার্যকর হয় ১৫ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহায়তা করবে।
- এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 'সাইবার সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং অতিরিক্ত জলসীমার ক্ষমতা' বিষয়ে সহযোগিতা।

উৎস: U.S. Department of Defense (.gov).
২৯.
"অ্যাপারথাইড" কোন দেশে প্রচলিত ছিল?
  1. যুক্তরাষ্ট্র
  2. দক্ষিণ আফ্রিকা
  3. অস্ট্রেলিয়া
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
অ্যাপারথাইড বা বর্ণবাদ
- "অ্যাপারথাইড" শব্দটি দক্ষিণ আফ্রিকার সরকারি নীতির মাধ্যমে গৃহীত বর্ণবৈষম্য ব্যবস্থাকে বোঝায়।
- এটি ১৯৪৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় প্রচলিত ছিল, যার মাধ্যমে সাদা, কালো, এবং অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষদের মধ্যে কঠোর সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক বিভাজন তৈরি করা হয়।
- ১৯৪৮ সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় পার্টি সরকার আনুষ্ঠানিকভাবে "অ্যাপারথাইড" নীতি কার্যকর করে।
- এই নীতির আওতায় কালো এবং রঙিন মানুষদের ভোটাধিকার, ভূমি মালিকানা, শিক্ষা, এবং বাসস্থানের অধিকার কঠোরভাবে সীমাবদ্ধ করা হয়।
- নেলসন ম্যান্ডেলা এবং আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) অ্যাপারথাইড বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠন এবং রাষ্ট্রগুলোর চাপের কারণে দক্ষিণ আফ্রিকাকে বাণিজ্যিক ও কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করা হয়।
- ১৯৯৪ সালে নেলসন ম্যান্ডেলার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার প্রথম গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
- অ্যাপারথাইড নীতি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়।
- দেশটির Truth and Reconciliation Commission (TRC) বর্ণবৈষম্যের ক্ষত পূরণে কাজ করে।

আইনি কাঠামো:
- কালো মানুষদের জন্য আলাদা বাসস্থান এবং কাজের অঞ্চল নির্ধারণ করা হয়।
- "পাস আইন" (Pass Laws) চালু করে তাদের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।
- আন্তঃজাতিগত বিবাহ এবং যৌথ বসবাস নিষিদ্ধ করা হয়।

অ্যাপারথাইডের প্রভাব:
- কালো মানুষের আর্থসামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হয়।
- বৈষম্যের কারণে দীর্ঘমেয়াদী দারিদ্র্য এবং শিক্ষা-স্বাস্থ্য খাতে অগ্রগতিতে ব্যাঘাত ঘটে।

উল্লেখযোগ্য ঘটনা:
- শার্পভিল গণহত্যা (১৯৬০): পুলিশের গুলিতে অ্যাপারথাইড বিরোধী আন্দোলনে বহু মানুষ নিহত হয়।
- সোয়েটো বিদ্রোহ (১৯৭৬): ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

উৎস: Nelson Mandela Foundation
United Nations
Britannica
৩০.
"অক্সফোর্ড ইউনিভার্সিটি" কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাজ্য
  2. কানাডা
  3. অস্ট্রেলিয়া
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
অক্সফোর্ড ইউনিভার্সিটি:
- অক্সফোর্ড ইউনিভার্সিটি (University of Oxford) বিশ্বের অন্যতম প্রাচীন এবং শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর একটি।
- এটি ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত এবং ১০৯৬ সালের দিকে এর শিক্ষা কার্যক্রম শুরু হয় বলে ধারণা করা হয়।
- অক্সফোর্ড বিশ্বের প্রাচীনতম ইংরেজি-ভাষাভিত্তিক বিশ্ববিদ্যালয়।
- ১২শ শতাব্দীতে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে।
- এটি একটি কলেজ-ভিত্তিক বিশ্ববিদ্যালয়, যেখানে ৩৯টি স্বতন্ত্র কলেজ রয়েছে।
- কলেজগুলো শিক্ষার্থীদের আবাসন, খাদ্য, এবং সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগ প্রদান করে।
- অক্সফোর্ড নিয়মিতভাবে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় অন্তর্ভুক্ত।
- গবেষণা ও শিক্ষার মানে এটি স্বীকৃত।
- অক্সফোর্ড থেকে বহু নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, বিজ্ঞানী, এবং সাহিত্যিক শিক্ষা গ্রহণ করেছেন।
- এর মধ্যে রয়েছেন স্যার উইনস্টন চার্চিল, স্টিফেন হকিং, এবং মালালা ইউসুফজাই।
- অক্সফোর্ড ইউনিভার্সিটি ইংল্যান্ডের অক্সফোর্ড শহরের কেন্দ্রে অবস্থিত।

উৎস: Oxford University Official Website
Times Higher Education
Britannica Encyclopedia
৩১.
নিচের কোন চুক্তিটি আঞ্চলিক নিরাপত্তার জন্য ইউরোপে কার্যকর হয়েছিল?
  1. হেলসিঙ্কি চুক্তি
  2. প্যারিস চুক্তি
  3. ওয়াশিংটন চুক্তি
  4. ভিয়েনা চুক্তি
সঠিক উত্তর:
হেলসিঙ্কি চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
হেলসিঙ্কি চুক্তি
ব্যাখ্যা
হেলসিঙ্কি চুক্তি (Helsinki Accords):
- ১৯৭৫ সালে স্বাক্ষরিত এই চুক্তিটি ইউরোপে নিরাপত্তা, শান্তি এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য কার্যকর ভূমিকা পালন করে।
- এটি ইউরোপীয় দেশগুলোর মধ্যে নিরাপত্তা ও সহযোগিতা সংক্রান্ত সম্মেলনের (Conference on Security and Cooperation in Europe - CSCE) অংশ ছিল।

চুক্তির মূল বিষয়:
- সীমান্ত অখণ্ডতা বজায় রাখা।
- মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা।
- অস্ত্র নিয়ন্ত্রণ।
- অর্থনৈতিক, বৈজ্ঞানিক, এবং পরিবেশগত সহযোগিতা।

অন্যান্য চুক্তি:
প্যারিস চুক্তি: এটি মূলত জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য।
ওয়াশিংটন চুক্তি: এটি ন্যাটো (NATO) প্রতিষ্ঠার জন্য ব্যবহৃত হয়।
ভিয়েনা চুক্তি: কূটনৈতিক সম্পর্ক নিয়ন্ত্রণে কার্যকর।

উৎস: OSCE Official Site
Helsinki Final Act
৩২.
"পেন্টাগন" কোন দেশের প্রতিরক্ষা সদর দপ্তর?
  1. যুক্তরাজ্য
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
পেন্টাগন (The Pentagon):
- অবস্থান: আর্লিংটন, ভার্জিনিয়া, যুক্তরাষ্ট্র।
- উদ্বোধন: ১৫ জানুয়ারি, ১৯৪৩।
- নকশা: জর্জ বার্গস্ট্রোম।
- উদ্দেশ্য: যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (Department of Defense) এর সদর দপ্তর হিসেবে কাজ করা।
- পেন্টাগন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রতীক এবং বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বিশ্বের বৃহত্তম অফিস ভবন।
- ভবনটি পাঁচটি বাহু (Pentagon shape) নিয়ে তৈরি।
- প্রায় ৬ লাখ বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত।

গুরুত্বপূর্ণ কার্যক্রম:
- সামরিক কৌশল পরিকল্পনা।
- প্রতিরক্ষা সংক্রান্ত নীতিমালা প্রণয়ন।
- সামরিক বাহিনীর প্রশাসনিক কার্যক্রম পরিচালনা।

উৎস: i) U.S. Department of Defense
ii) Britannica
৩৩.
স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব শ্লোগানে কোন দেশে বিপ্লব সংগঠিত হয়েছিল?
  1. ইতালিতে
  2. ফ্রান্সে
  3. জার্মানিতে
  4. জাপানে
সঠিক উত্তর:
ফ্রান্সে
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্সে
ব্যাখ্যা
ফরাসি বিপ্লব:
- স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব (Liberty, Equality and Fraternity)-এর শ্লোগানে ১৭৮৯ সালে মহান বিপ্লব সংগঠিত হয়েছিল ফ্রান্সে।

- রাজতান্ত্রিক শোষণের বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফূর্ত এবং সশস্ত্র এ বিপ্লবের প্রধান উদ্দেশ্য ছিল লুই সম্রাটের শাসন ও শোষণের পরিসমাপ্তি।
- ফ্রান্সের বর্তমান সংবিধানটিকে বলা হয় পঞ্চম প্রজাতান্ত্রিক সংবিধান (The Fifth Republic)।
- অর্থাৎ ফ্রান্সের এ 'পঞ্চম প্রজাতন্ত্র'-এর আগে আরও চারটি প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র কায়েম হয়েছিল।
- ফরাসী বিপ্লব সংঘটিত হয় ১৭৮৯ সালে।
- রাজশক্তির অপশাসন হটিয়ে মহান ফরাসী বিপ্লব যে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করে তারই পথ ধরে ১৭৯২ সালে ফ্রান্সে নতুন একটি সংবিধান প্রণয়ন করা হয় এবং প্রথম প্রজাতন্ত্রের যাত্রা শুরু হয়।
- এরপর ১৯৪৮-এ ২য় প্রজাতন্ত্র, ১৮৭০-এ তৃতীয় প্রজাতন্ত্র, ১৯৪৬-এ চতুর্থ প্রজাতন্ত্র এবং ১৯৫৮ সালে পঞ্চম প্রজাতন্ত্রের সূত্রপাত হয়।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৪, বিএ ও বিবিএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
ব্রিটিশ আইন সভার উচ্চ কক্ষের নাম কী?
  1. সিনেট
  2. হাউজ অব রিপ্রেজেন্টেটিভ
  3. হাউজ অব লর্ডস
  4. হাউজ অব কমন্স
সঠিক উত্তর:
হাউজ অব লর্ডস
উত্তর
সঠিক উত্তর:
হাউজ অব লর্ডস
ব্যাখ্যা
ব্রিটিশ আইন সভা:
- ব্রিটেনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু রয়েছে।
- পার্লামেন্ট দ্বারা শাসিত।
– আইন সভার নাম পার্লামেন্ট।
– দ্বি-কক্ষ বিশিষ্ট: উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ।
- ব্রিটিশ পার্লামেন্টকে বলা হয় "পার্লামেন্ট সমূহের জননী"।
- বিশ্বের প্রায় সকল গণতান্ত্রিক দেশের শাসন ব্যবস্থাই কমবেশী গ্রেট ব্রিটেনের আদর্শ দ্বারা প্রভাবিত হয়েছে।

উচ্চ কক্ষ:
– উচ্চ কক্ষের নাম হাউজ অব লর্ডস।

নিম্ন কক্ষ:
– ব্রিটিশ আইন সভার নিম্ন কক্ষের নাম হাউজ অব কমন্স।
– পাঁচ বছরের জন্য নির্বাচিত।
– ব্রিটেনের প্রধানমন্ত্রী হাউজ অব কমন্স এর নেতা।

অন্যদিকে –
– সিনেট যুক্তরাষ্ট্রের উচ্চ কক্ষের নাম।
– হাউজ অব রিপ্রেজেন্টেটিভ যুক্তরাষ্ট্রের নিম্ন কক্ষের নাম।

উৎস: রাষ্ট্রবিজ্ঞান-৪, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
এশিয়ার কোন অংশে ফিলিপাইন অবস্থিত?
  1. উত্তর-পূর্ব এশিয়া
  2. উত্তর-পশ্চিম এশিয়া
  3. দক্ষিণ-পূর্ব এশিয়া
  4. দক্ষিণ-পশ্চিম এশিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ-পূর্ব এশিয়া
ব্যাখ্যা
ফিলিপাইন:
- ফিলিপাইন দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র, যা পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- এটি ৭,৬৪১টি দ্বীপ নিয়ে গঠিত এবং তিনটি প্রধান ভৌগোলিক অঞ্চলে বিভক্ত: লুজোন, ভিসায়াস, এবং মিনদানাও।
- এর রাজধানী ম্যানিলা, তবে বৃহত্তম শহর কুইজোন সিটি, যা মেট্রো ম্যানিলার অংশ।
- স্পেন এবং আমেরিকার শাসনের অধীনে থাকা এই দেশটি ১৯৪৬ সালে স্বাধীনতা লাভ করে। 
- সরকার ব্যবস্থা: দ্বি-কক্ষ আইনসভাবিশিষ্ট এককেন্দ্রিক প্রজাতন্ত্র। 
- চীন সাগরের কিছু এলাকায় মালিকানার দাবি নিয়ে বিতর্ক রয়েছে।
- জনসংখ্যা: প্রায় ১১ কোটি ৬৬ লক্ষ (২০২৪ আনুমানিক)। 
- ভাষা: ফিলিপিনো ও ইংরেজি সরকারি ভাষা।
- ধর্ম: প্রায় ৮০% ক্যাথলিক।
- অর্থনীতি: কৃষি, রপ্তানি-নির্ভর শিল্প এবং অভিবাসী শ্রমিকদের রেমিট্যান্স অর্থনীতির মূল চালিকাশক্তি।
- ফিলিপাইনস দক্ষিণ-পূর্ব এশিয়ার সহযোগিতা সংস্থা (ASEAN)-এর একটি গুরুত্বপূর্ণ সদস্য এবং পরিবেশ, শ্রম অধিকার এবং আঞ্চলিক নিরাপত্তা বিষয়ে সক্রিয়।

উৎস: Britannica.
৩৬.
'সোমনি' কোন দেশের মুদ্রার নাম?
  1. উজবেকিস্তান
  2. তুর্কমেনিস্তান
  3. তাজিকিস্তান
  4. কাজাখস্তান
সঠিক উত্তর:
তাজিকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
তাজিকিস্তান
ব্যাখ্যা
- তুর্কমেনিস্তান এর মুদ্রা তুর্কমেনিস্তানি মানাত।
- আজারবাইজান এর মুদ্রা আজারবাইজানি মানাত।
- মিশর এর মুদ্রা মিশরীয় পাউন্ড।
- তাজিকিস্তান এর মুদ্রা তাজিকিস্তানি সোমনি।
- কাজাখস্তান এর মুদ্রা কাজাখস্তানি টেঙ্গে।

উৎস: Currency Encyclopedia.
৩৭.
কোন আরব-ইসরাইল যুদ্ধকে ছয় দিনের যুদ্ধ বলা হয়?
  1. প্রথম আরব ইসরাইল যুদ্ধ
  2. দ্বিতীয় আরব ইসরাইল যুদ্ধ
  3. তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ
  4. চতুর্থ আরব ইসরাইল যুদ্ধ
সঠিক উত্তর:
তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ
ব্যাখ্যা
তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ:
- ১৯৬৭ সালে তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ সংঘটিত হয়।
- এই যুদ্ধ মাত্র ছয় দিন স্থায়ী হয়েছিল।
- একে তৃতীয় আরব ইসরাইল যুদ্ধ বা ছয় দিনের যুদ্ধ বলা হয়।
- ১৯৬৭ সালের ৫ জুন ইসরায়েল বিমান হামলা চালিয়ে মিসরীয় বিমানবাহিনীর ৯০ শতাংশ ধ্বংস করে দেয়।
- ৬ জুন ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজার পতন হয়। তখন ওই উপত্যকা মিসরের শাসনে ছিল।
- ৭ জুন ইসরায়েলি সেনাবাহিনী সুয়েজ খালের পূর্ব তীর দখল করে।
- ৮ জুন ইসরায়েলি সেনারা সুয়েজ খালের তীরে পৌঁছায়।
- ৯ জুন ইসরায়েলিরা সুরক্ষিত গোলান হাইটসে অভিযান শুরু করে।
- এক দিনের প্রচণ্ড লড়াই শেষে তারা সিরীয় বাহিনীকে হটিয়ে গোলান মালভূমি দখল করে নেয়।

উৎস: বিবিসি বাংলা।
প্রথম আলো।