পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes২৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৮
সিলেবাস
পরীক্ষা – ১২ টপিক-১: বাংলা ব্যাকরণ - পদ, প্রত্যয়, সমাস, বাগধারা, প্রয়োগ-অপপ্রয়োগ। [২০ নম্বর] টপিক - ২: যান্ত্রিক দক্ষতা (Mechanical Reasoning), স্থানাঙ্ক সম্পর্ক (Space Relation), সংখ্যাগত ক্ষমতা (Numerical Ability) [২০ নম্বর]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
'আজ মঙ্গলবার'- এখানে 'মঙ্গলবার' কোনবাচক বিশেষ্য পদ?
  1. ক) গুণ-বিশেষ্য
  2. খ) জাতি-বিশেষ্য
  3. গ) নাম-বিশেষ্য
  4. ঘ) ক্রিয়া-বিশেষ্য
ব্যাখ্যা
-প্রশ্নে উল্লেখিত 'মঙ্গলবার' হলো 'নাম-বিশেষ্য' এর অন্তর্গত।

'নাম-বিশেষ্য'- ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়।
যেমন-
- ব্যক্তিনাম হাবিব, লতা, অনুরাধা।
- স্থাননাম ঢাকা, বাংলাদেশ, পদ্মা।
- কালনাম সোমাবার, রবিবার, বৈশাখ, রমজান।
- সৃষ্টিনাম গীতাঞ্জলি, মৃত্যুক্ষুধা, ইত্তেফাক।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'অনুতাপ' এর বাসবাক্য হলো-
  1. ক) অনুর প্রতি যে তাপ
  2. খ) অনুতে যে তাপ
  3. গ) অনু ও তাপ
  4. ঘ) অনুতে তাপ
ব্যাখ্যা
- 'অনুতাপ' এর বাসবাক্য হলো অনুতে (পশ্চাতে) যে তাপ।
- এটি প্রাদি সমাসের অন্তর্গত।

প্রাদি সমাস:
প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যেও সমাস হয় তাকে বলে প্রাদি সমাস।
প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন।
প্র ( প্রকৃষ্ট রূপে) গতি = প্ৰগতি।

নিত্য সমাস :
যে সমাসে সমস্যমান পদগুলোর নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না তাকে নিত্য সমাস বলে।
শব্দের শেষে ‘মাত্র’ ‘অন্তর’ যুক্ত থাকলে সাধারণত নিত্যসমাস হয়।
যেমন : গৃহান্তর, গ্রামান্তর।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯সংস্করণ)।
.
'গরমিল' কোন সমাসের অন্তর্গত?
  1. ক) বহুব্রীহি সমাস
  2. খ) কর্মধারয় সমাস
  3. গ) অব্যয়ভাবী সমাস
  4. ঘ) দ্বন্দ্ব সমাস
ব্যাখ্যা
- প্রশ্নের 'গরমিল' হলো অব্যয়ভাবী সমাসের অন্তর্গত।
-এর বাসবাক্য হলো 'গরমিল' এর সঠিক ব্যাসবাক্য- মিলের অভাব। 

অব্যয়ীভাব সমাস-
পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়েরই অর্থ
প্রাধান্য থাকে, তবে তাকে অব্যয়ীভাব সমাস বলে।
- অব্যয়ীভাব সমাসে কেবল অব্যয়ের অর্থযোগে ব্যাসবাক্যটি রচিত হয়।

- সামীপ্য (নৈকট্য), বিপ্‌সা (পৌনঃপুনিকতা), পর্যন্ত, অভাব, অনতিক্রম্যতা, সাদৃশ্য, যোগ্যতা প্রভৃতি নানা অর্থে অব্যয়ীভাব সমাস হয় ৷

যেমন:
নির্বিঘ্ন = বিঘ্নের অভাব।
নিরামিষ = আমিষের অভাব।
গরমিল = মিলের অভাব।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯সংস্করণ)।
.
'একটানা আট দিন কোন বৃষ্টির দেখা নাই'- এখানে ' আট দিন ' কোনবাচক বিশেষণ?
  1. ক) পূরণবাচক বিশেষণ
  2. খ) ক্রমবাচক বিশেষণ
  3. গ) নির্দিষ্টতাবাচক বিশেষণ
  4. ঘ) পরিমাণবাচক বিশেষণ
ব্যাখ্যা
- প্রদত্ত বাক্যে ' আট দিন ' হলো 'ক্রমবাচক বিশেষণ' ।

•ক্রমবাচক বিশেষণ- যে বিশেষণ দিয়ে ক্রমসংখ্যা বোঝায়,তাকে ক্রমবাচক বিশেষণ বলে। 
যেমন-
• এক টাকা
• আট দিন
• নয় মাস
•এছাড়া-
পূরণবাচক: যে বিশেষণ দিয়ে পূরণসংখ্যা বোঝায়, তাকে পূরণবাচক বিশেষণ বলে।
যেমন – তৃতীয় প্রজন্ম, ৩৪তম অনুষ্ঠান – এখানে ‘তৃতীয়’ ও ‘৩৪তম পূরণবাচক বিশেষণ ।

নির্দিষ্টতাবাচক: যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয়, তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে।
যেমন এই দিনে, সেই সময় – এখানে ‘এই' ও 'সেই' নির্দিষ্টতাবাচক বিশেষণ ।

পরিমাণবাচক: যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায়, তাকে পরিমাণবাচক বিশেষণ বলে।
যেমন আধা কেজি চাল, অনেক লোক – এখানে “আধা কেজি' ও 'অনেক' পরিমাণবাচক বিশেষণ ।

উৎস:
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'ফ্যাকাসে' শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. ক) ফ্যাকা + সে
  2. খ) ফ্যকা + সে
  3. গ) ফিকা + সে
  4. ঘ) ফিক্যা + সে
ব্যাখ্যা
- প্রশ্নে উল্লেখিত শব্দটির প্রকৃতি- প্রত্যয় হবে 'ফিকা + সে'।
- এটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ।

- তদ্ধিত প্রত্যয়: শব্দের সঙ্গে (শেষে) যেসব প্রত্যয় যোগে নতুন শব্দ গঠিত হয়,তাদের তদ্ধিত প্রত্যয় বলা হয়।
- প্রাতিপদিক তদ্ধিত প্রত্যয়ের প্রকৃতি বলে প্রাতিপদিককে নাম প্রকৃতিও বলা হয়।
- প্রত্যয় যুক্ত হলে ধাতুকে বলা হয় ক্রিয়া প্রকৃতি এবং প্রাতিপদিককে বলা হয় নাম প্রকৃতি ।
বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় ৩ প্রকার।

সেগুলো হলো:
ক. বাংলা তদ্ধিত প্রত্যয়।
খ. বিদেশি তদ্ধিত প্রত্যয়।
গ.তৎসম বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোন শব্দটিতে শুদ্ধ প্রয়োগ ঘটেছে?
  1. ক) ঐক্যতা
  2. খ) একতা
  3. গ) দৈন্যতা
  4. ঘ) প্রসারতা
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হবে 'একতা'।

• বাকি অপশনগুলোর শুদ্ধ প্রয়োগ হবে-
» ঐক্যতা এর শুদ্ধরূপ হবে 'ঐক্য/একতা'।
»'দৈন্যতা' এর শুদ্ধরূপ হবে দৈন্য/দীনতা।
» 'প্রসারতা' এর শুদ্ধরূপ হবে 'প্রসার'।

উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'গাড়িটা বেশ জোরে চলছে'- এখানে 'বেশ' কোন ধরণের বিশেষণ ?
  1. ক) পরিমাণবাচক
  2. খ) উপাদানবাচক
  3. গ) ভাববাচক
  4. ঘ) নির্দিষ্টতাবাচক
ব্যাখ্যা
- প্রদত্ত বাক্যের  'বেশ' শব্দটি হলো 'ভাববাচক' বিশেষণ।
ভাববাচক বিশেষণ: যেসব বিশেষণ বাক্যের অন্তর্গত অন্য বিশেষণকে বিশেষিত করে, সেসব বিশেষণকে ভাববাচক বিশেষণ বলে।
যেমন – “খুব ভালো খবর' ও ‘গাড়িটা বেশ জোরে চলছে'- এসব বাক্যে 'খুব' এবং 'বেশ' ভাববাচক বিশেষণ।

পরিমাণবাচক:
যে বিশেষণ দিয়ে পরিমাণ বা আয়তন বোঝায়, তাকে পরিমাণবাচক বিশেষণ বলে। যেমন আধা কেজি চাল, অনেক লোক – এখানে “আধা কেজি' ও 'অনেক' পরিমাণবাচক বিশেষণ।

•উপাদানবাচক:
যে বিশেষণ দিয়ে উপাদান নির্দেশ করে, তাকে উপাদানবাচক বিশেষণ বলে। যেমন বেলে মাটি, পাথুরে মূর্তি – এখানে ‘বেলে' ও 1 ‘পাথুরে’ উপাদানবাচক বিশেষণ ।

•নির্দিষ্টতাবাচক:
যে বিশেষণ দিয়ে বিশেষিত শব্দকে নির্দিষ্ট করা হয়, তাকে নির্দিষ্টতাবাচক বিশেষণ বলে। যেমন এই দিনে, সেই সময় – এখানে ‘এই' ও 'সেই' নির্দিষ্টতাবাচক বিশেষণ ।

উৎস:
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
নিচের কোনটি অপপ্রয়োগের দৃষ্টান্ত-
  1. ক) সারল্য
  2. খ) সখ্যতা
  3. গ) সদৃশতা
  4. ঘ) সুজনতা
ব্যাখ্যা
- প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হবে 'সখ্যতা'।
- 'সখ্যতা' শব্দের শুদ্ধপ্রয়োগ হবে 'সখ্য'।
অপশনে থাকা বাকি শব্দগুলোর প্রতিটিই শুদ্ধপ্রয়োগে রয়েছে।

উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের অন্তর্গত?
  1. ক) লালপেড়ে
  2. খ) আগাগোড়া
  3. গ) শান্তশিষ্ট
  4. ঘ) ধীরেসুস্থে
ব্যাখ্যা
- অপশনগুলোর মধ্যে 'ধীরেসুস্থে' হলো দ্বন্দ্ব সমাসের অন্তর্গত।

দ্বন্দ্ব সমাস:
যে সমাসে প্রতিটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে এবং ব্যাসবাক্যে একটি সংযোজক অব্যয় (কখনো বিয়োজক) দ্বারা যুক্ত থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমন: তাল ও তমাল= তাল-তমাল, দোয়াত ও কলম=দোয়াত-কলম, ধীরে ও সুস্থে=ধীরেসুস্থে।

•এছাড়া- 
- 'লালপেড়ে' হলো সমানাধিকার বহুব্রীহি সমাসের উদাহরণ।
- 'আগাগোড়া' হলো সন্নিহিত অনুসর্গ লোপ পাওয়া তৎপুরুষ সমাসের উদাহরণ।
- 'শান্তশিষ্ট' হলো কর্মধারয় সমাসের অন্তর্গত।

উৎস:
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১০.
'জবাই করা মুরগি উঠানে ছটফটায়'-এখানে 'ছটফটায়' কোন ক্রিয়ার উদাহরণ?
  1. ক) প্রযোজক ক্রিয়া
  2. খ) যৌগিক ক্রিয়া
  3. গ) সরল ক্রিয়া
  4. ঘ) নামক্রিয়া
ব্যাখ্যা
- উল্লেখিত বাক্যে 'ছটফটায়' শব্দটি 'নামক্রিয়ার উদাহরণ।

•নাম ক্রিয়া:
বিশেষ্য, বিশেষণ ও ধ্বনাত্মক শব্দের শেষে ‘আ' বা 'আনো' প্রত্যয় যোগ করে যে যে ক্রিয়া গঠিত হয় তাকে নামক্রিয়া বলে।
যেমন: বিশেষ্য চমক শব্দের সঙ্গে - 'আনো' প্রত্যয় যুক্ত্য করে হয় 'চমকানো'; আকাশে বিদ্যুৎ চমকায়।

প্রযোজক ক্রিয়া:
কর্তা অন্যকে দিয়ে কাজ করালে তাকে প্রযোজক ক্রিয়া বলে।
যেমন: তিনি আমাকে অঙ্ক করাচ্ছেন।

যৌগিক ক্রিয়া:
অসমাপিকা ক্রিয়ার সাথে সমাপিকা ক্রিয়া যুক্ত হয়ে যে ক্রিয়া গঠন করে তাকে যৌগিক ক্রিয়া বলে।
যেমন: মরে যাওয়া, এগিয়ে আসা, বলে ফেলা, বুঝে নেওয়া ইত্যাদি।

সরল ক্রিয়া: একটি মাত্র পদ দিয়ে যে ক্রিয়া গঠিত হয় এবং কর্তা এককভাবে তা সম্পন্ন করে তাকে সরল ক্রিয়া বলে।
যেমন: ছেলেরা মাঠে খেলছে

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

১১.
নিচের কোনটির প্রয়োগ শুদ্ধ?
  1. ক) ঐক্যতা
  2. খ) মহাত্ম
  3. গ) অধীন
  4. ঘ) জন্মবার্ষিক
ব্যাখ্যা
-  প্রশ্নে উল্লেখিত 'অধীন' শব্দের শুদ্ধপ্রয়োগ ঘটেছে।

• ‘জন্মবার্ষিক’ শব্দটি অশুদ্ধ
- শুদ্ধ বানান হচ্ছে ‘জন্মবার্ষিকী’।
• ' ঐক্যতা' শব্দটিতে 'তা' প্রত্যয়ের ভুল প্রয়োগ হয়েছে।
- শব্দটির সঠিক বানান হবে ঐক্য বা একতা।
• মহাত্ম' শব্দটিতে প্রত্যয়জনিত অপপ্রয়োগ ঘটেছে।
- এর শুদ্ধ হবে মহত্ত্ব।

• অধীনস্থ শব্দটিতে অপ-প্ৰয়োগ ঘটেছে।
- এর শুদ্ধ প্রয়োগ হবে অধীন।

উৎস- বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
'তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না'। নিম্নরেখ শব্দটি কোন ক্রিয়াবিশেষণ-
  1. ক) কালবাচক ক্রিয়াবিশেষণ
  2. খ) নেতিবাচক ক্রিয়াবিশেষণ
  3. গ) স্থানবাচক ক্রিয়াবিশেষণ
  4. ঘ) ধরনবাচক ক্রিয়াবিশেষণ
অনির্ধারিত
ব্যাখ্যা

প্রশ্নে "কোথাও" শব্দটির নিচে আন্ডারলাইন থাকার কথা ছিলো।
সেক্ষেত্রে উত্তর - স্থানবাচক ক্রিয়া বিশেষণ হয়।
প্রশ্নটি সঠিকভাবে না আসায় উত্তর তুলে দেওয়া হয়েছে।
==============
ক্রিয়াবিশেষণ: 
যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে,তাকে ক্রিয়াবিশেষণ বলে।

- ক্রিয়াবিশেষণকে কয়েক ভাগে ভাগ করা যায়।
যথা-
• ধরনবাচক ক্রিয়াবিশেষণ,
• কালবাচক ক্রিয়াবিশেষণ,
• স্থানবাচক ক্রিয়াবিশেষণ,
• নেতিবাচক ক্রিয়াবিশেষণ ও
• পদাণুবাচক ক্রিয়াবিশেষণ।

•স্থানবাচক ক্রিয়াবিশেষণ- ক্রিয়ার স্থানকে নির্দেশ করে স্থানবাচক ক্রিয়াবিশেষণ।
যেমন- মিছিলটি সামনে এগিয়ে যায়।

উৎস:
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।

১৩.
'কে এই ভাগ্যবান মহিলা?' -এখানে কী ধরনের অপপ্রয়োগ ঘটেছে?
  1. ক) বাচ্যজনিত
  2. খ) লিঙ্গ-সঙ্গতিজনিত
  3. গ) গুরুচণ্ডালী দোষ
  4. ঘ) বিশেষণের বাহুল্যজনি
ব্যাখ্যা
- প্রশ্নের বাক্যটিতে 'মহিলা' শব্দের 'ভাগ্যবান' বিশেষণটি ব্যবহার করা হয়েছে।
- 'কে এই ভাগ্যবান মহিলা?' বাক্যটিতে লিঙ্গ-সঙ্গতিজনিতঅপপ্রয়োগ ঘটেছে।

• কারণ ভাগ্যবান হলো পুংলিঙ্গ। এর স্ত্রীলিঙ্গ হলো ভাগ্যবতী।

সঠিক বাক্য:
'কে এই ভাগ্যবতী মহিলা?'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
'দৈব' শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
  1. ক) দেব + ষ্ণ্য
  2. খ) দিব + ষ্ণ্য
  3. গ) দেব + ষ্ণ
  4. ঘ) দেব + ষ্ণি
ব্যাখ্যা
- প্রশ্নে উল্লেখিত শব্দটির প্রকৃতি-প্রত্যয় হবে 'দেব + ষ্ণ'।
- এটি একটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ।
- এখানে সম্পর্ক বোঝাতে 'ষ্ণ' (অ) প্রত্যয় ব্যবহার করা হয়েছে।

-আরও কিছু উদাহরণ হলো:
•পৃথিবী + ষ্ণ= পার্থিব
•চিত্র + ষ্ণ = চৈত্র

উৎস:
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১৫.
'তাকে আসতে বললাম,তবুও এল না'। এখানে 'তবুও' কোন ধরণের যোজক?
  1. ক) বিকল্প
  2. খ) বিরোধ
  3. গ) সাপেক্ষ
  4. ঘ) সাধারণ
ব্যাখ্যা
-প্রশ্নে প্রদত্ত বাক্যে 'তবুও' হলো 'বিরোধ যোজক' এর উদাহরণ।

বিরোধ যোজক:
এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে।
যেমন: তাকে আসতে বললাম, তবুও এলো না।
•এছাড়াও-
সাধারন যোজক: এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করে।
যেমন: করিম ও রহিম এ কাজটি করেছে।

বিকল্প যোজক: এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে।
যেমন: চা না-হয় কফি খান। 

সাপেক্ষ যোজক:
এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়।
যেমন: যত পড়ছি, ততই নতুন করে জানছি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৬.
'মাতা' শব্দের প্রকৃতি-প্রত্যয় নিচের কোনটি?
  1. ক) মাতৃ + আ
  2. খ) মাতা + তৃ
  3. গ) মা + তৃচ্‌
  4. ঘ) মাতা + তৃচ
ব্যাখ্যা
- উল্লেখিত 'মাতা' শব্দের প্রকৃতি-প্রত্যয় হবে 'মা + তৃচ্‌'
- এটি তৃচ্‌-প্রত্যয় যোগে গঠিত কৃত-প্রত্যয়ের উদাহরণ।
•  তৃচ্‌-প্রত্যয়: প্রথমা একবচনে 'তৃ' থাকলে 'তৃ' থলে 'তা' হয়।
যেমন-
দা+তৃচ=দাতা
মা=তৃচ=মাতা
ষুধ+তৃচ = যোদ্ধা

কৃৎ প্রত্যয়:
উৎস অনুসারে বাংলা ভাষায় ব্যবহৃত কৃৎ প্রত্যয়সমূহকে দুই ভাগে ভাগ করা যায়।
এগুলো হলো : বাংলা কৃৎ প্রত্যয় ও সংস্কৃত কৃৎ প্রত্যয়। 

উৎস:
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯সংস্করণ)।
১৭.
1, 2, 8, 48, 384, ................... সিরিজে পরবর্তী কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 2304
  2. খ) 4830
  3. গ) 3840 
  4. ঘ) 3048
ব্যাখ্যা
প্রশ্ন: 1, 2, 8, 48, 384, ................... সিরিজে পরবর্তী কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
এখানে,
১ম পদ = 1
২য় পদ = 1 × 2 = 2
৩য় পদ = 2 × 4 = 8
৪র্থ পদ = 8 × 6 = 48
৫ম পদ = 48 × 8 = 384
৬ষ্ঠ পদ = 384 × 10 = 3840 
১৮.
৩ টা ১০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?
  1. ক) ৩৫°
  2. খ) ৭০°
  3. গ) ২৫°
  4. ঘ) ৩৮°
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ টা ১০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে?

সমাধান:
আমরা জানি,
ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ = |(১১m - ৬০h)/২|°
= |{(১১ × ১০) - (৬০ × ৩)}/২|°
= |১১০ - ১৮০)/২|°
= |- ৭০/২|°
= ৩৫°
১৯.
দুই জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে ৪ মিটার হেঁটে গেল। তারপর তারা তাদের বাম দিকে ঘুরে আরও ৩ মিটার হেঁটে গেল। তাদের দুই জনের মধ্যে দূরত্ব কত?
  1. ক) 5 মিটার
  2. খ) 8 মিটার
  3. গ) 10 মিটার
  4. ঘ) 7 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: দুই জন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে ৪ মিটার হেঁটে গেল। তারপর তারা তাদের বাম দিকে ঘুরে আরও ৩ মিটার হেঁটে গেল। তাদের দুই জনের মধ্যে দূরত্ব কত?

সমাধান:

ধরি,
দুই জন লোক O বিন্দু হতে যাত্রা শুরু করে পরস্পর বিপরীত দিকে OA = OB = ৪ মিটার হেঁটে গেল।
পরবর্তীতে তারা পরস্পর বাম দিকে ঘুরে AD = BC = ৩ মিটার হেঁটে গেল।

এখন,
OD2 = OA2 + AD2
বা, OD2 = 42 + 32
বা, OD2 = 25
∴ OD = 5

আবার,
OC2 = OB2 + BC2
বা, OC2 = 42 + 32
বা, OC2 = 25
∴ OC = 5

∴ তাদের দুই জনের মধ্যে দূরত্ব, CD = OD + OC
= (5 + 5) মিটার
= 10 মিটার
২০.
১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ......... পরবর্তীতে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) ৩৩
  2. খ) ৩৮
  3. গ) ৩৭
  4. ঘ) ৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১, ......... পরবর্তীতে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
প্রদত্ত সিরিজটি একটি মৌলিক সংখ্যার সিরিজ।
১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১ এর পরবর্তীতে ৩৭ মৌলিক সংখ্যা।

∴ ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯, ৩১ এর পরবর্তীতে ৩৭ বসবে।
২১.
প্রদত্ত চিত্রে কতগুলো চাকা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে?
  1. ক) 2
  2. খ) 8
  3. গ) 4
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতগুলো চাকা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে?


সমাধান:
প্রদত্ত চিত্রে চাকা রয়েছে 8টি।
যেখানে 3 নং এবং 6 নং চাকাটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে।
অর্থাৎ 6 টি চাকা ঘড়ির কাটার দিকে ঘুরছে।
২২.
শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 221
  2. খ) 322
  3. গ) 224
  4. ঘ) 223
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?

সমাধান:
প্রদত্ত চিত্র হতে পাই,
(6 × 2) + 1 = 13
(13 × 2) + 1 = 27
(27 × 2) + 1 = 55
(55 × 2) + 1 = 111
(111 × 2) + 1 = 223

শূন্যস্থানে 223 বসবে।
২৩.
কবির উত্তর দিকে ৪০ মিটার পরে বামদিকে ঘুরে ২৫ মিটার গেল, আবার বামদিকে ৪০ মিটার এবং সর্বশেষ ডানদিকে ঘুরে ২৫ মিটার গেল। যাত্রাবস্থা হতে তার সোজাসুুজি দূরত্ব কত?
  1. ক) ৬৫ মিটার
  2. খ) ৪৫ মিটার
  3. গ) ৫০ মিটার
  4. ঘ) ২৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: কবির উত্তর দিকে ৪০ মিটার পরে বামদিকে ঘুরে ২৫ মিটার গেল, আবার বামদিকে ৪০ মিটার এবং সর্বশেষ ডানদিকে ঘুরে ২৫ মিটার গেল। যাত্রাবস্থা হতে তার সোজাসুুজি দূরত্ব কত?

সমাধান:

উত্তর দিকে ৪০ মিটার পরে বামদিকে ঘুরে অর্থাৎ পশ্চিম দিকে ২৫ মিটার যায় আবার বামদিকে অর্থাৎ দক্ষিণ দিকে ৪০ মিটার এবং সর্বশেষ ডানদিকে (পশ্চিম) ঘুরে ২৫ মিটার যায়।

∴ যাত্রাবস্থা হতে তার সোজাসুুজি দূরত্ব = (২৫ + ২৫) মিটার = ৫০ মিটার
২৪.
শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৮
  4. ঘ) ৪
ব্যাখ্যা
প্রশ্ন: শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
এখানে,
৩/৫ = ০.৬
৪.৫/৭.৫ = ০.৬
৯/১৫ = ০.৬
৬/১০ = ০.৬
২৫.
যে বর্ণগুলো পানিতে, আয়নায় ও বাস্তবে একই দেখায়?
  1. ক) NWOX
  2. খ) TOOP
  3. গ) OXHI
  4. ঘ) HRTO
ব্যাখ্যা
প্রশ্ন: যে বর্ণগুলো পানিতে, আয়নায় ও বাস্তবে একই দেখায়?

সমাধান:


উপরিক্ত দুটি ছক হতে দেখা যায় যে, OXHI এর সবগুলো বর্ণ পানিতে, আয়নায় ও বাস্তবে একই দেখায়।
বাকি অপশনগুলোর পানিতে, আয়নায় ও বাস্তবে ভিন্ন ভিন্ন।
২৬.
নিচের প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে?
  1. ক) 4
  2. খ) 7
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের প্রশ্নবোধকস্থানে কোন সংখ্যাটি বসবে?


সমাধান:
এখানে,
১ম চিত্রে, (4 × 4) - (3 × 5) = 1
২য় চিত্রে, (6 × 8) - (6 × 7) = 6
৩য় চিত্রে, (5 × 8) - ( 5 × 6) = 10
২৭.
কোন সংখ্যাটি প্রদত্ত সকল জ্যামিতিক চিত্রের অন্তর্গত?
  1. ক) 3
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যাটি প্রদত্ত সকল জ্যামিতিক চিত্রের অন্তর্গত?


সমাধান:
প্রদত্ত চিত্র হতে দেখা যায় যে, তিনটি জ্যামিতিক চিত্রের মধ্যেই 7 আছে।
২৮.
আয়নায় প্রতিফলিত হলে কোন শব্দটি কোনো পরিবর্তন হবে না? 
  1. ক) MOON
  2. খ) TOOT
  3. গ) SOS
  4. ঘ) TOP
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় প্রতিফলিত হলে কোন শব্দটি কোনো পরিবর্তন হবে না? 

সমাধান:
আয়নায় প্রতিফলন হওয়ার পরেও A, H, I, M, O, T, U, V, W, X এবং Y এর পরিবর্তন হবে না,
তাই এদের মধ্য থেকে অক্ষর নিয়ে গঠিত শব্দ TOOT এর কোনো পরিবর্তন হবে না।