পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৪ ডিসেম্বর, ২০২৩সময়50 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
খাদ্য অধিদপ্তর পদের নাম: সহকারী উপ-খাদ্য পরিদর্শক/ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। (গ্রেড-১৫) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৭.০১.২০১২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৪ ডিসেম্বর, ২০২৩ · ১০০ প্রশ্ন

.
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস কোনটি?
  1. কপালকুণ্ডলা
  2. বিষবৃক্ষ
  3. দুর্গেশনন্দিনী
  4. মৃণালিনী
সঠিক উত্তর:
দুর্গেশনন্দিনী
উত্তর
সঠিক উত্তর:
দুর্গেশনন্দিনী
ব্যাখ্যা
⇒ দুর্গেশনন্দিনী:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস 'দুর্গেশনন্দিনী'। 
- এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী'।
- উপন্যাসটি প্রকাশিত হয় ১৮৬৫ খ্রিষ্টাব্দে। 
- এই উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র: তিলোত্তমা।
- উপন্যাসের অন্যান্য উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো: বীরেন্দ্র সিংহ, ওসমান, জগৎসিংহ, তিলোত্তমা, আয়েশা, বিমলা প্রমুখ।

⇒ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস 'রাজমোহনস ওয়াইফ'। উপন্যাসটি ইংরেজিতে লেখা।
- তাঁর রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' প্রকাশিত হয় ১৮৬৫। এটি তাঁর রচিত প্রথম বাংলা উপন্যাসও।
- 'ললিতা তথা মানস' (১৮৫৬) কাব্যগ্রন্থের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটি তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ।
- 'কপালকুণ্ডলা' তাঁর রচিত দ্বিতীয় বাংলা উপন্যাস (১৮৬৬)।
 - আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।

• তাঁর রচিত উপন্যাস:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতার নাম কি?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. শামসুর রাহমান
  4. আল মাহমুদ
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
⇒ বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর।
• রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত ‘আমার সোনার বাংলা’ শীর্ষক সঙ্গীতটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়।
• এই সঙ্গীত বিশ শতকের প্রথম দুই দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল।
• বঙ্গভঙ্গ (১৯০৫) বিরোধী রাজনীতিক, স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যম হিসেবে এ গান প্রচার করেন।

অন্যদিকে,
- রণসঙ্গিতের রচয়িতা কাজী নজরুল ইসলাম।

উৎস: বাংলাপিডিয়া।
.
বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?
  1. বেদ
  2. শ্রীকৃষ্ণকীর্তন
  3. রসুল বিজয়
  4. চর্যাপদ
সঠিক উত্তর:
চর্যাপদ
উত্তর
সঠিক উত্তর:
চর্যাপদ
ব্যাখ্যা
 ⇒ চর্যাপদ: 
- চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থ।
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।
- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খণ্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়।
- ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে।
- চর্যাপদ গ্রন্থের প্রথম পদটির রচয়িতা লুইপা।
- চর্যাপদের সর্বোচ্চ পদ রচয়িতা কাহ্নাপা তিনি মোট ১৩টি পদ রচনা করেন। তাঁর মধ্যে ১২টি পদ পাওয়া গেছে।
- দ্বিতীয় সর্বোচ্চ পদ রচয়িতা হচ্ছেন ভুসুকুপা। তিনি মোট ৮টি পদ রচনা করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কে?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. কাজী নজরুল ইসলাম
  3. শামসুর রাহমান
  4. আল মাহমুদ
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা
⇒ কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

কাজী নজরুল ইসলাম রচনাসমগ্র:
• উপন্যাস:
- বাঁধন-হারা (বাংলা সাহিত্যের প্রথম পত্রোপান্যাস),
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

• গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

• নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া
 
• কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধগ্রন্থ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল,
- মন্দির ও মসজিদ,
- আমি সৈনিক।

অন্যদিকে,
বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি বলা হয় মাইকেল মধুসূদন দত্তকে। কারণ তিনিই প্রথম সাহিত্যিক ও সামাজিক বিদ্রোহ করেন। তাঁর বিভিন্ন রচনায় সেই বিদ্রোহের আঁচ পাওয়া যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘নকশী কাঁথার মাঠ’ এর রচয়িতা কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. শামসুর রাহমান
  3. জসীমউদ্‌দীন
  4. ফররুখ আহমেদ
সঠিক উত্তর:
জসীমউদ্‌দীন
উত্তর
সঠিক উত্তর:
জসীমউদ্‌দীন
ব্যাখ্যা
⇒ ‘নক্সী কাঁথার মাঠ’:
- ‘নক্সী কাঁথার মাঠ’ জসীমউদ্দীন রচিত একটি আখ্যানকাব্য।
- তিনি রূপাই এবং সাজু চরিত্রের মাধ্যমে গ্রামীন জীবনের মাধুর্য ও কারুণা, বৈচিত্রহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা তুলে ধরেছেন।
- কাব্যটি প্রকাশিত হয় ১৯২৯ সালে।
- ১৯৩৯ সালে E.M Milford, The Field of the Embroidered Quilt নামে এর ইংরেজি অনুবাদ করেন।  

 • জসীমউদ্দীন: 
- কবি জসীমউদ্দীন একজন প্রখ্যাত বাঙালি কবি।
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। 
- পুরো নাম মোহাম্মদ জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসীমউদ্দীন নামেই পরিচিত। 
- তিনি বাংলাদেশে পল্লীকবি হিসেবে পরিচিত।

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ-
- বালুচর,
- রূপবতী,
- রাখালী,
- নকশী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

 • তাঁর রচিত নাটক:
- পদ্মাপাড়,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মায়া ইত্যাদি।

 • শিশুতোষ গ্রন্থ:
- হাসু,
- এক পয়সার বাঁশী,
- ডালিমকুমার।

 • 'সুচয়নী' কবি জসিমউদ্দিনের কবিতা সংকলন।

 • জসিমউদ্দীন রচিত গানের সংকলনের নামগুলো হলো:
- গাঙের পাড়, 
- রঙ্গিলা নায়ের মাঝি, 
- জারিগান।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
বাংলা লিপির উৎপত্তি কোন লিপি থেকে?
  1. খরোষ্ঠী লিপি
  2. ব্রাহ্মী লিপি
  3. অশোক লিপি
  4. প্রকৃত লিপি
সঠিক উত্তর:
ব্রাহ্মী লিপি
উত্তর
সঠিক উত্তর:
ব্রাহ্মী লিপি
ব্যাখ্যা
⇒ বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে।

• প্রায় আড়াই হাজার বছর আগে উপমহাদেশে ব্রাহ্মী লিপির জন্ম হয়। ব্রাহ্মী লিপির পূর্ব-ভারতীয় শাখা দশম শতক নাগাদ কুটিল লিপি নামে পরিচিতি লাভ করে। বাংলা লিপি এই কুটিল লিপির বিবর্তিত রূপ।
- অহমিয়া, বােড়াে, মণিপুরি প্রভৃতি ভাষাও বাংলা লিপিতে লেখা হয়। সংস্কৃত এবং মৈথিলি ভাষা এক সময়ে এই লিপিতে লেখা হতাে।

ব্রাহ্মী লিপির তিনটি রূপ রয়েছে।
- সারদা,
- নাগর ও
- কুটিল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
এককথায় প্রকাশ করুন: ‘যা অবশ্যই ঘটবে’ -
  1. সম্ভাবনাময়
  2. দুর্নিবার
  3. অবশ্যম্ভাবী
  4. সম্ভাব্য
সঠিক উত্তর:
অবশ্যম্ভাবী
উত্তর
সঠিক উত্তর:
অবশ্যম্ভাবী
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• অবশ্যই ঘটবে এমন - অবশ্যম্ভাবী।

অন্যদিকে,
• ঘটা সম্ভব এমন - সম্ভাব্য।
• ভবিষ্যতে ঘটতে পারে এমন লক্ষণযুক্ত - সম্ভাবনাময়।
• নিবারণ করা কষ্টসাধ্য এমন - দুর্নিবার।
.
এককথায় প্রকাশ করুন: ‘যার চক্ষুলজ্জা নেই’ -
  1. চশমখোর
  2. নির্লজ্জ
  3. চাক্ষুষ
  4. চোষ্য
সঠিক উত্তর:
চশমখোর
উত্তর
সঠিক উত্তর:
চশমখোর
ব্যাখ্যা
⇒ ‘যার চক্ষুলজ্জা নেই’ এক কথায় বলে - চশমখোর।

আরও কিছু এক কথায় প্রকাশ- 
• 'যার কোন অবলম্বন নাই' এক কথায় বলে - নিরবলম্বন।
• 'যার অন্য উপায় নাই' এক কথায় বলে - অনন্যোপায়।
• 'যা আঘাত পায়নি' এর এক কথায় বলে - অনাহত।
• 'যার কোন উপায় নেই'  এক কথায় বলে - নিরুপায়।
• 'যার উপস্থিত বুদ্ধি আছে' এক কথায় বলে - প্রত্যুৎপন্নমতি।
• 'যার কোন কিছুতেই ভয় নেই' এক কথায় বলে - অকুতোভয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
এককথায় প্রকাশ করুন: ‘কোথাও উন্নত কোথাও অবনত’ -
  1. অনুন্নত
  2. বন্ধুর
  3. উন্নত-অবনত
  4. উবনত
সঠিক উত্তর:
বন্ধুর
উত্তর
সঠিক উত্তর:
বন্ধুর
ব্যাখ্যা
• ‘যা কোথাও উঁচু, কোথাও নিচু’ এক কথায় বলে - বন্ধুর।
বা
• ‘কোথাও উন্নত কোথাও অবনত’ এক কথায় বলে - বন্ধুর।

কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
• ‘যা সহজে অতিক্রম করা যায় না’ এক কথায় বলে - দুরতিক্রম্য।
• ‘যা নিবারণ করা কষ্টকর’ এক কথায় বলে - দুর্নিবার।
• ‘যা সহজে লঙ্ঘন করা যায় না’ এক কথায় বলে - অলঙ্ঘ্য।
• ‘যা অতিক্রম করা যায় না’ এক কথায় বলে - অনতিক্রম্য।
• 'যা বহু কষ্টে লাভ করা যায়' এক কথায় বলে - 'দুর্লভ'।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘বকধার্মিক’ -
  1. অতি ধার্মিক
  2. উচ্ছৃঙ্খল
  3. প্রাচীনপন্থী
  4. ভণ্ড
সঠিক উত্তর:
ভণ্ড
উত্তর
সঠিক উত্তর:
ভণ্ড
ব্যাখ্যা
⇒ 'বকধার্মিক' বাগধারার অর্থ - ভণ্ড।
বাক্য গঠন: এদেশে বকধার্মিকের অভাব নেই। 

• 'বকধার্মিক' এর সমার্থক বাগ্‌ধারা 'বর্ণচোরা'।
⇒ 'বর্ণচোরা' এর অর্থ - ভণ্ড।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ = কদাচিৎ
‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ = নির্ভীক।
‘পায়া ভারি’  বাগধারা টির অর্থ = অহঙ্কার।
‘কানকাটা’  বাগধারা টির অর্থ = বেহায়া।
'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১১.
বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘কান কাটা’ -
  1. ধার্মিক
  2. ভণ্ড সাধু
  3. বেহায়া
  4. পক্ষপাতদুষ্ট
সঠিক উত্তর:
বেহায়া
উত্তর
সঠিক উত্তর:
বেহায়া
ব্যাখ্যা
• ‘কানকাটা’  বাগধারা টির অর্থ = বেহায়া।

অন্যদিকে,
‘বকধার্মিক’  বাগধারা টির অর্থ = ভণ্ড।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ = কদাচিৎ
‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ = নির্ভীক।
‘কূপমুণ্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
বাগধারার অর্থ নির্ণয় করুন: ‘ইতর বিশেষ’ -
  1. আবোল তাবোল
  2. অর্থহীন কথা
  3. খারাপ ব্যক্তি
  4. ভেদাভেদ
সঠিক উত্তর:
ভেদাভেদ
উত্তর
সঠিক উত্তর:
ভেদাভেদ
ব্যাখ্যা
- 'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ - পার্থক্য/ভেদাভেদ।

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ - তোষামোদকারী।
- ঢেঁকি অবতার বাগধারাটির অর্থ - নিষ্কর্মা ও নির্বোধ লোক।
- 'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ -  ভূমিকা।
- 'গোঁফ খেজুরে' বাগধরার অর্থ - অত্যন্ত অলস।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. গীতাঞ্জলী
  2. গীতাঞ্জলি
  3. গিতাঞ্জলি
  4. গিতাঞ্জলী
সঠিক উত্তর:
গীতাঞ্জলি
উত্তর
সঠিক উত্তর:
গীতাঞ্জলি
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: গীতাঞ্জলি,
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: সংগীতাঞ্জলি, রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থবিশেষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. সুশ্রূষা
  2. শুশ্রূশা
  3. শুশ্রুষা
  4. শুশ্রূষা
সঠিক উত্তর:
শুশ্রূষা
উত্তর
সঠিক উত্তর:
শুশ্রূষা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - শুশ্রূষা (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [শুশ্রূষা+√কৃ+ইন্+ঈ]
অর্থ: পরিচর্যা, সেবা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
‘চাঁদ’ -এর সমার্থক শব্দ কোনটি?
  1. শশী
  2. পত্রগ
  3. অরুণ
  4. বহ্নি
সঠিক উত্তর:
শশী
উত্তর
সঠিক উত্তর:
শশী
ব্যাখ্যা
• ‘চাঁদ’ এর সমার্থক শব্দ হলো: চন্দ্র, শশী, শশধর, শশাঙ্ক, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক ।

অন্যান্য সমার্থক শব্দ:
• আগুন শব্দের সমার্থক শব্দ: অনল, অগ্নি, পাবক, বহ্নি, হুতাশন, দহন, বৈশ্বানর, সর্বভূক, সর্বশুচি।
• ‘সূর্য’ এর সমার্থক শব্দ: অর্ক, আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, মার্তণ্ড, রবি, সবিতা, আফতাব, অরুণ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
‘আকাশ’ -এর সমার্থক শব্দ কোনটি?
  1. পাথার
  2. গগন
  3. বারি
  4. খেচর
সঠিক উত্তর:
গগন
উত্তর
সঠিক উত্তর:
গগন
ব্যাখ্যা
• ’আকাশ’ এর সমার্থক শব্দ : অম্বর, গগন, আসমান, ব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা।

অন্যান্য সমর্থক শব্দগুলো হলো:
• সমুদ্র শব্দের সমার্থক শব্দ: সাগর, রত্নাকর, জলধি, সিন্ধুই, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।
• 'পানি' এর সমার্থক শব্দ: সলিল, অম্বু, উদক, জীবন, নীর, বারি, অপ্‌, তোয়। 
• 'পাখি' এর সমার্থক শব্দ: বিহগ, খগ, খেচর, বিহঙ্গ, শকুন্ত, দ্বিজ, অণ্ডজ, খচর, চিড়িয়া, পক্ষী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
নিচের কোন পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ নেই?
  1. চৌধুরী
  2. কুলটা
  3. নবীন
  4. কবিরাজ
সঠিক উত্তর:
কবিরাজ
উত্তর
সঠিক উত্তর:
কবিরাজ
ব্যাখ্যা
• নিত্য পুরুষবাচাক শব্দ:  
কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে
যেমন- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

• নিত্য স্ত্রীবাচাক শব্দ:
আবার কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক, এদের পুরুষবাচক শব্দ নেই, এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন- সতীন, সৎমা, কুলটা, সধবা, এয়ো, দাই, ইত্যাদি। 

অন্যদিকে,
• নবীন - নবীনা;
• চৌধুরী - চৌধুরানী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৮.
‘উদ্ধত’ এর বিপরীত শব্দ কোনটি?
  1. অবনত
  2. বিনীত
  3. আনত
  4. নত
সঠিক উত্তর:
বিনীত
উত্তর
সঠিক উত্তর:
বিনীত
ব্যাখ্যা
• 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।
 
আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'উদ্যত' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে- বিরত।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
- 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
‘সে বলতে চায় তথাপি বলে না’ - এটি কোন শ্রেণির বাক্য?
  1. সরল বাক্য
  2. জটিল বাক্য
  3. যৌগিক বাক্য
  4. ব্যাসবাক্য
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
ব্যাখ্যা
• যৌগিক বাক্য:
পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
জ্ঞাতব্য: যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, তথাপি প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।
যেমন:
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু, কোনো পথ দেখাতে পারলেন না।
- বসত্ৰ মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ।
- উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।

অতএব, ‘সে বলতে চায় তথাপি বলে না’- এটি একটি যৌগিক বাক্য।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২০.
নিচের কোনটি একটি স্বরবর্ণ?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
⇒ বাংলা বর্ণমালায় স্বরবর্ণ এগারটি (অ, আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ও, ঔ) ।
- এরমধ্যে মাত্রাহীন বর্ণ চারটি। যথা- এ, ঐ, ও, ঔ।
- স্বরবর্ণে অর্ধমাত্রা বিশিষ্ট বর্ণ একটি যথা- ঋ।

উৎস: উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- নবম ও দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২১.
Which of the following is a noun?
  1. Eat
  2. Very
  3. To
  4. City
সঠিক উত্তর:
City
উত্তর
সঠিক উত্তর:
City
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -  
ক) Eat - ( verb transitive) খাওয়া; আহার করা; ভক্ষণ বা ভোজন করা; গলাধঃকরণ করা।
খ) Very - (adverb) - অতি; অত্যন্ত; অতিশয়; ভারী; খুব।
গ) To - (preposition) - দিকে, প্রতি, অভিমুখে।
ঘ) City - (noun) বড় শহর; মহানগরী।

• সুতরাং, সঠিক উত্তর হবে - City.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২২.
What is the superlative degree of 'Bad'?
  1. Most Bad
  2. Baddest
  3. Badder
  4. Worst
সঠিক উত্তর:
Worst
উত্তর
সঠিক উত্তর:
Worst
ব্যাখ্যা
• Worst is the superlative form of Bad.

• Positive - Bad (খারাপ; মন্দ; গর্হিত; পাপ; কদর্য; অন্যায়)
• Comparative - Worse (অধিকতর মন্দ; দ্বিতীয় আর একটি বস্তু বা বিষয়ে অপেক্ষা অপেক্ষাকৃত খারাপ বা নিকৃষ্ট)
• Superlative - Worst ( চরম মন্দ অবস্থা; সর্বাপেক্ষা খারাপ অবস্থা; সর্বোচ্চ নিন্দনীয় পরিস্থিতি)

• অন্যদিকে, 
- Bad এর comparative adjective হচ্ছে Badder.
- Most Bad/ Baddest এর ব্যবহার সঠিক নয়।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২৩.
What is the past participle form of the verb 'come'?
  1. came
  2. come
  3. comed
  4. camed
সঠিক উত্তর:
come
উত্তর
সঠিক উত্তর:
come
ব্যাখ্যা
• Come (verb intransitive)
English Meaning: occur; happen; take place, move or travel towards or into a place thought of as near or familiar to the speaker, 
Bangla Meaning: আসা; আগমন করা; পৌঁছানো; উপনীত হওয়া; ফলস্বরূপ উদ্ভূত হওয়া; পরিণত হওয়া; নির্দিষ্ট পরিমাণ হওয়া; হওয়া বা হয়ে ওঠা; ঘটা

• এর past tense - came.
•  past participle - come.
• comed  এবং camed বলে কোনো শব্দ হয় না।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২৪.
Which of the following is the plural form of 'Tooth'?
  1. Teeths
  2. Tooth
  3. Teeth
  4. Tooths
সঠিক উত্তর:
Teeth
উত্তর
সঠিক উত্তর:
Teeth
ব্যাখ্যা
• Tooth (noun) - দাঁত।
- এর plural form হচ্ছে -Teeth.

• Some words do not form their plurals by adding 's' to the end but by changing their forms
- অর্থাৎ, ইংরেজিতে কতগুল noun আছে যেগুলোর vowel পরিবর্তন করে plural করতে হয়।
- যেমন, tooth-teeth, foot-feet, man-men, Goose-Geese ইত্যাদি।

Example: Sharks grow a new set of teeth every two weeks to replace worn teeth.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৫.
What is the antonym of 'High'?
  1. Low
  2. Big
  3. Pacify
  4. Fiber
সঠিক উত্তর:
Low
উত্তর
সঠিক উত্তর:
Low
ব্যাখ্যা
• High - নিচ থেকে উপরে বহুদূর পর্যন্ত বিস্তৃত; উচ্চ, উঁচু, তুঙ্গ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক) Low (adjective) - নিচু; অনুচ্চ।
খ) Big (adjective) - বড়ো; বৃহৎ; বিশাল; আকারে/পরিধিতে/ক্ষমতায়/গুরুত্বে বড় বোঝাতে।
গ) Pacify (verb) -শান্ত করা; প্রশমিত করা; হিংসা বা সন্ত্রাসের পরিসমাপ্তি ঘটানো।
ঘ) Fiber (noun) - আঁশ, তন্তু; প্রাণিদেহ বা উদ্ভিদের লম্বাকৃতি কোষসমষ্টি।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Low শব্দটি High এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৬.
It ____ last night.
  1. raining
  2. rain
  3. rained
  4. rains
সঠিক উত্তর:
rained
উত্তর
সঠিক উত্তর:
rained
ব্যাখ্যা
• বাক্যের শেষে 'last night' থাকায় Past Indefinite Tense নির্দেশ করে। 
- Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite - Tense নির্দেশক শব্দ অর্থ এরা যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি past indefinite tense এ হয়।
- আবার, Past Indefinite Tense যদি interrogative হয় তবে structure হবে: Wh-questions + did + V1 + extension +? 

• তাই, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - rained.
- Complete Sentence -It rained last night.
২৭.
If you make delay, you _____ the train.
  1. missing
  2. should miss
  3. missed
  4. will miss
সঠিক উত্তর:
will miss
উত্তর
সঠিক উত্তর:
will miss
ব্যাখ্যা
• বাক্যটি একটি 1st Conditionals sentence এর উদাহরণ।
- একটি Conditional sentence  এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত  
- 2. Consequence বা ফলাফল। 

•  1st Conditional = If + Simple Present + Simple Future.
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - will miss.
- Complete Sentence: If you make delay, you will miss the train.

===================

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
২৮.
No man can _____ alone.
  1. live
  2. lives
  3. living
  4. lived
সঠিক উত্তর:
live
উত্তর
সঠিক উত্তর:
live
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -live.
- Complete sentence: No man can live alone. 
- Bangla Meaning: মানুষ একা বসবাস করতে পারে না। 

• May, might, can, could  এইসব (Modal Auxiliary Verbs)  এরপর verb এর base form বসে।
- তাই শুন্যস্থানে live বসেছে।  

• Examples:
- I can do this work.
- He may come here tonight.
২৯.
_____ are you doing?
  1. What
  2. Who
  3. Where
  4. Which
সঠিক উত্তর:
What
উত্তর
সঠিক উত্তর:
What
ব্যাখ্যা
• বাক্যটি দ্বারা জানতে চাওয়া হচ্ছে তুমি কি করছো?
- এর Idiomatic English হলাে What are you doing?
- What - কী/কিসের জন্য, কী উদ্দেশ্যে।

• অন্য অপশন গুলোর মধ্যে -
খ) Who - কে বা কারা - কর্তা হিসেবে এবং শুধু ব্যক্তি সম্বন্ধে ব্যবহৃত
গ) Where - কোন জায়গা; কোথা।
ঘ) which - কোনটি।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩০.
______ earth moves round the sun.
  1. A
  2. An
  3. The
  4. None of these
সঠিক উত্তর:
The
উত্তর
সঠিক উত্তর:
The
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -The.
- Complete Sentence: The earth moves round the sun.

• Article এর নিয়মানুযায়ী,
- পৃথিবী, সূর্য, চন্দ্র, আকাশ, নক্ষত্র, দিক ইত্যাদি যেগুলো নামে মাত্র একটি বস্তুকেই বুঝায় এদের পূর্বে The বসে।
- যেমন- the earth, the sun, the moon, the sky, the west, the south, the Universe  ইত্যাদি।
৩১.
Questions 31 to 35: Word Meaning
৩১.শক্তিশালী
  1. Efficient
  2. Obedient
  3. Strong
  4. Social
সঠিক উত্তর:
Strong
উত্তর
সঠিক উত্তর:
Strong
ব্যাখ্যা
• শক্তিশালী
- এর ইংরেজি হচ্ছে  - Strong 
- English Meaning: Having the power to move heavy weights or perform other physically demanding tasks.

• অপশনে উল্লিখিত বাকি শব্দগুলোর বাংলা অর্থ - 
ক) Efficient - (adjective) (ব্যক্তি) সুদক্ষ; কার্যকর।
খ) Obedient - (adjective) আজ্ঞানুবর্তী; বাধ্য।
ঘ) Social - (adjective) (১) (জীবজন্তু) দলবদ্ধভাবে বাস করে এমন।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩২.
রহস্যময়
  1. Efficient
  2. Mysterious
  3. Tiring
  4. Magical
সঠিক উত্তর:
Mysterious
উত্তর
সঠিক উত্তর:
Mysterious
ব্যাখ্যা
• রহস্যময় - Mysterious
English Meaning: difficult or impossible to understand, explain, or identify, having an atmosphere of strangeness or secrecy.

•  অপশনে উল্লিখিত বাকি শব্দগুলোর বাংলা অর্থ - 
ক) Efficient - (adjective) (ব্যক্তি) সুদক্ষ; কার্যকর।
গ) Tiring - (adjective) ক্লান্তিকর।
ঘ) Magical - (adjective) জাদুসম্পর্কিত; জাদুর মতো; (কথ্য) চমৎকার।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
নিষিদ্ধ
  1. Height
  2. Ban
  3. Capacity
  4. Enrollment
সঠিক উত্তর:
Ban
উত্তর
সঠিক উত্তর:
Ban
ব্যাখ্যা
• নিষিদ্ধ - Ban.
- English Meaning: Officially or legally prohibit (something).

•  অপশনে উল্লিখিত বাকি শব্দগুলোর বাংলা অর্থ - 
ক) Height - (noun) - উচ্চতা; উন্নতি; উত্তুঙ্গতা।
খ) Capacity - (noun) - ধারণক্ষমতা; শেখার ক্ষমতা; ধারণশক্তি; ধীশক্তি; সামর্থ্য; সংকুলান
গ) Enrollment (noun) তালিকাভুক্তি; তালিকা।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
শিক্ষিত
  1. Gentleman
  2. Generous
  3. Educated
  4. Pious
সঠিক উত্তর:
Educated
উত্তর
সঠিক উত্তর:
Educated
ব্যাখ্যা
• শিক্ষিত - Educated
English Meaning:  Having learned a lot at school or university and having a good level of knowledge.

• অপশনে উল্লিখিত বাকি শব্দগুলোর অর্থ - 
ক) Gentleman - সজ্জন ও অমায়িক ব্যক্তি; ভদ্রলোক।
খ) Generous - (adjective) - উদার; সহৃদয়;পর্যাপ্ত; প্রচুর।
গ) Pious - (adjective) ধার্মিক; সাধু; সৎ।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৫.
পর্যাপ্ত
  1. Lack
  2. Unwanted
  3. Sharper
  4. Adequate
সঠিক উত্তর:
Adequate
উত্তর
সঠিক উত্তর:
Adequate
ব্যাখ্যা
• পর্যাপ্ত - Adequate
- English meaning: Satisfactory or acceptable in quality or quantity.

• অপশনে উল্লিখিত বাকি শব্দগুলর মধ্যে - 
ক) Lack (verb intransitive) - অভাব ঘটা, ঊন ঘটা।
খ) Unwanted (adjective) অবাঞ্ছিত; অনাবশ্যক।
গ) Sharper (আদজেচতিভে) -  ধারালো; শাণিত; তীক্ষ্ণ; সূক্ষ্মাগ্র।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৬.
Questions 36 to 40: Identification of correct spelling
  1. Appropriat
  2. Apropriate
  3. Appropriate
  4. Apropriat
সঠিক উত্তর:
Appropriate
উত্তর
সঠিক উত্তর:
Appropriate
ব্যাখ্যা
• Appropriate (adjective)

English Meaning: Correct or right for a particular situation or occasion.
Bangla Meaning: 
- যথাযথ; যথোচিত; মানানসই।
- (verb transitive) (বিশেষ উদ্দেশ্যে আলাদা করে রাখা)
- আত্মসাৎ করা: He is suspected of appropriating government funds.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৭.
Questions 36 to 40: Identification of correct spelling
  1. Pungtual
  2. Puntual
  3. Punctual
  4. Puncttual
সঠিক উত্তর:
Punctual
উত্তর
সঠিক উত্তর:
Punctual
ব্যাখ্যা
• Punctual (adjective)
English Meaning: Happening or doing something at the agreed or proper time.
Bangla Meaning: সময়নিষ্ঠ; যথাসময়ে কাজকর্ম করে এবং সময়মতো কর্মস্থলে উপস্থিত হয় এমন।

Example Sentence: He is punctual in attending classes.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৮.
Questions 36 to 40: Identification of correct
  1. Atteentive
  2. Atenttive
  3. Atentive
  4. Attentive
সঠিক উত্তর:
Attentive
উত্তর
সঠিক উত্তর:
Attentive
ব্যাখ্যা
• Attentive (adjective)
English meaning: paying close attention to something.
Bangla Meaning: মনোযোগী।

Example Sentence: The hotel has a pleasant atmosphere and attentive service.

Source: Oxford Learner's Dictionary.
৩৯.
Questions 36 to 40: Identification of correct
  1. Disciplin
  2. Dicipline
  3. Discipline
  4. Descipline
সঠিক উত্তর:
Discipline
উত্তর
সঠিক উত্তর:
Discipline
ব্যাখ্যা
• Discipline
English Meaning:
1.The practice of training people to obey rules or a code of behaviour, using punishment to correct disobedience.
2. A branch of knowledge, typically one studied in higher education.
3. Train (someone) to obey rules or a code of behaviour, using punishment to correct disobedience.

Bangla Meaning:
(১) নিয়মানুবর্তিতা; শৃঙ্খলা;
২) জ্ঞানের শাখা; পাঠ্যবিষয়: Psycholinguistics is a new discipline.
৩)  মানসিক ও চারিত্রিক শিক্ষা বা অভ্যাস যার ফলে সংযম, নিয়মানুবর্তিতা গড়ে ওঠে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's  Dictionary.
৪০.
Questions 36 to 40: Identification of correct
  1. Acommodation
  2. Accommodation
  3. Accomodation
  4. Acomodation
সঠিক উত্তর:
Accommodation
উত্তর
সঠিক উত্তর:
Accommodation
ব্যাখ্যা
• Accommodation (Noun):
English Meaning: The act of fitting or adapting, or the state of being fitted or adapted; adaptation; obligingness.
Bangla Meaning: ফ্ল্যাট, বাড়ি, ছাত্রাবাস, হোটেল ইত্যাদিতে সুসজ্জিত বা শূন্য কক্ষ; নিবাসন।

Example Sentences:
- The accommodations on board the boat are a bit cramped.
- He hoped to reach an accommodation with the new owners.

Source: Accessible Dictionary by Bangla Academy and Meriam Webster Dictionary.
৪১.
বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১,০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?
  1. ৭,৫০০ টাকা
  2. ৮,৫০০ টাকা
  3. ৯,০০০ টাকা
  4. ৯,২০০ টাকা
সঠিক উত্তর:
৮,৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮,৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বেতন ৩০% বৃদ্ধি পাওয়ায় একজন লোক ১১,০৫০ টাকা পায়। পূর্বে তার বেতন কত ছিল?

সমাধান:
 ৩০% বৃদ্ধিতে
 পূর্বের বেতন ১০০ টাকা হলে  বর্তমান বেতন = (১০০ + ৩০) টাকা = ১৩০ টাকা 

বর্তমান বেতন ১৩০ টাকা হলে পূর্বের বেতন ১০০ টাকা।
বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন ১০০/১৩০ টাকা।
বর্তমান বেতন ১১০৫০ টাকা হলে পূর্বের বেতন (১০০ × ১১০৫০)/১৩০ টাকা
= ৮৫০০ টাকা।
৪২.
৩, ৯, ২৭, ............. ধারার পরের সংখ্যাটি কত?
  1. ৩৬
  2. ৪৮
  3. ৬৩
  4. ৮১
সঠিক উত্তর:
৮১
উত্তর
সঠিক উত্তর:
৮১
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৯, ২৭, ..................ধারার পরের সংখ্যাটি কত?

সমাধান: 
১ম পদ = ৩
২য় পদ = ৩ × ৩ = ৯
৩য় পদ = ৯ × ৩ = ২৭
∴ ৪র্থ পদ = ২৭ × ৩ = ৮১  

∴ ধারার পরের সংখ্যাটি হবে ৮১
৪৩.
কোনো বাগানের দৈর্ঘ্য ২০ মিটার এবং  প্রস্থ ১০ মিটার হলে ঐ বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ৩০
  2. ৩০০
  3. ২০০
সঠিক উত্তর:
২০০
উত্তর
সঠিক উত্তর:
২০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বাগানের দৈর্ঘ্য ২০ মিটার এবং  প্রস্থ ১০ মিটার হলে ঐ বাগানের ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান: 
বাগানের দৈর্ঘ্য ২০ মিটার 
বাগানের প্রস্থ ১০ মিটার

 বাগানের ক্ষেত্রফল = (২০ × ১০) বর্গমিটার
= ২০০ বর্গমিটার
৪৪.
৩টি সংখ্যার গুণফল ২১৬। দুটি সংখ্যা ৮ এবং ৯ হলে তৃতীয় সংখ্যাটি কত?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি সংখ্যার গুণফল ২১৬। দুটি সংখ্যা ৮ এবং ৯ হলে তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান: 
মনেকরি
তৃতীয় সংখ্যাটি = ক

প্রশ্নমতে
ক × ৮ × ৯ = ২১৬
৭২ক = ২১৬
ক = ২১৬/৭২
ক = ৩
৪৫.
একটি ঘড়ি ৬১২ টাকায় বিক্রয় করলে ১৫% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত ছিল?
  1. ৭০০ টাকা
  2. ৭২০ টাকা
  3. ৭৫০ টাকা
  4. ৭৬০ টাকা
সঠিক উত্তর:
৭২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ৬১২ টাকায় বিক্রয় করলে ১৫% ক্ষতি হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত ছিল?

সমাধান:
১৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা।
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮৫ টাকা।
∴ বিক্রয়মূল্য ৬১২ টাকা হলে ক্রয়মূল্য (৬১২ × ১০০)/৮৫ টাকা।
= ৭২০ টাকা।
৪৬.
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। কাজটি ৩ দিনে করতে হলে কতজন লোক প্রয়োজন হবে?
  1. ৩২ জন
  2. ৩৬ জন
  3. ৩৮ জন
  4. ৪২ জন
সঠিক উত্তর:
৩২ জন
উত্তর
সঠিক উত্তর:
৩২ জন
ব্যাখ্যা
৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। কাজটি ৩ দিনে করতে হলে কতজন লোক প্রয়োজন হবে?

প্রশ্ন: ৮ জন লোক একটি কাজ ১২ দিনে করতে পারে। কাজটি ৩ দিনে করতে হলে কতজন লোক প্রয়োজন হবে?

সমাধান:
কাজটি ১২ দিনে করতে পারে = ৮ জন
∴ কাজটি ১ দিনে করতে পারে = ৮ × ১২ জন
∴ কাজটি ৮ দিনে করতে পারে = (৮ × ১২)/৩ জন
= ৩২ জন
৪৭.
একটি বই ১৫% কমিশনে বিক্রয় করা হয়। বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
  1. ১০০ টাকা
  2. ১০৫ টাকা
  3. ৯৫ টাকা
  4. ১০২ টাকা
সঠিক উত্তর:
১০২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১৫% কমিশনে বিক্রয় করা হয়। বইটির প্রকৃত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে?

সমাধান: 
১৫% কমিশনে

প্রকৃত বিক্রয় মূল্য ১০০ টাকা হলে ক্রয় করা যাবে ৮৫ টাকা 
প্রকৃত বিক্রয় মূল্য ১ টাকা হলে ক্রয় করা যাবে ৮৫/১০০ টাকা 
প্রকৃত বিক্রয় মূল্য ১৪০ টাকা হলে ক্রয় করা যাবে (৮৫ × ১২০)/১০০ টাকা 
 = ১০২ টাকা
৪৮.
৩৫ লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত ৩ : ৪। দ্রবণে কত লিটার সিরাপ আছে?
  1. ১৫ লিটার
  2. ২০ লিটার
  3. ২১ লিটার
  4. ২৪ লিটার
সঠিক উত্তর:
২০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫ লিটার দ্রবণে পানি এবং সিরাপের অনুপাত ৩ : ৪। দ্রবণে কত লিটার সিরাপ আছে?

সমাধান:
পানি এবং সিরাপের অনুপাত ৩ : ৪
অনুপাতের যোগফল = ৩ + ৪ = ৭
দ্রবণে সিরাপ আছে = ৩৫ এর ৪/৭
= ২০ লিটার
৪৯.
a2 - 4a + 3 = 0 হলে a = ?
  1. 3
  2. 1
  3. 2
  4. এবং (খ) উভয়ই
সঠিক উত্তর:
এবং (খ) উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
এবং (খ) উভয়ই
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 4a + 3 = 0 হলে a = ?

সমাধান: 
a2 - 4a + 3 = 0
⇒ a2 - 3a - a + 3 = 0
⇒ a(a - 3) - 1(a + 3) = 0
⇒(a - 3)(a - 1) = 0

হয় 
a - 3 = 0
a = 3

অথবা
a - 1 = 0
a = 1
৫০.
x এর মান কত হলে (3 + x) + 3 (x + 3) = 0 হবে?
  1. 2
  2. - 3
  3. 0
  4. 9
সঠিক উত্তর:
- 3
উত্তর
সঠিক উত্তর:
- 3
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে (3 + x) + 3 (x + 3) = 0 হবে?

সমাধান: 
(3 + x) + 3 (x + 3) = 0
⇒ 3  + x  + 3x + 9 = 0
⇒ 4x + 12 = 0
⇒ 4x = - 12
∴ x =  - 3
৫১.
৯.৫% হার সরল সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত?
  1. ১১৪ টাকা
  2. ১০৮ টাকা
  3. ৫৭ টাকা
  4. ৫৪ টাকা
সঠিক উত্তর:
১১৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৯.৫% হার সরল সুদে ৬০০ টাকার ২ বছরের সুদ কত?

সমাধান:
১০০ টাকার ১ বছরের সুদ ৯.৫ টাকা
১ টাকার ১ বছরের সুদ ৯.৫/১০০ টাকা
৬০০ টাকার ২ বছরের সুদ (৯.৫ × ৬০০ × ২)/১০০  টাকা
= ১১৪ টাকা
৫২.
কোনো ব্যবসায় ক, খ, গ এর মূলধন যথাক্রমে ৩২০, ৪০০ এবং ৪৮০ টাকা। তাদের মূলধনের অনুপাত কত?
  1. ৩ : ৪ : ৫
  2. ৪ : ৫ : ৬
  3. ৬ : ৮ : ১২
  4. ৬ : ৯ : ১৫
সঠিক উত্তর:
৪ : ৫ : ৬
উত্তর
সঠিক উত্তর:
৪ : ৫ : ৬
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ব্যবসায় ক, খ, গ এর মূলধন যথাক্রমে ৩২০, ৪০০ এবং ৪৮০ টাকা। তাদের মূলধনের অনুপাত কত?

সমাধান:
ক, খ,গ এর মূলধনের অনুপাত =  ৩২০ : ৪০০ : ৪৮০ 
= ৩২ : ৪০ : ৪৮
= ৪ : ৫  : ৬
৫৩.
৬০০ টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?
  1. ৫%
  2. ১০%
  3. ১২%
  4. ১৭%
সঠিক উত্তর:
৫%
উত্তর
সঠিক উত্তর:
৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০০ টাকার ৬ বছরের সরল সুদ ১৮০ টাকা হলে সরল সুদের হার কত?

সমাধান: 
৬০০ টাকার ৬ বছরের সুদ ১৮০ টাকা
১ টাকার ১ বছরের সুদ ১৮০/(৬০০ × ৬) টাকা
১০০ টাকার ১ বছরের সুদ (১৮০ × ১০০)/(৬০০ × ৬) টাকা
= ৫ টাকা

সরল সুদের হার = ৫%
৫৪.
৩টি সংখ্যার গড় ৩৩। দুটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত?
  1. ১২
  2. ২২
  3. ৩২
  4. ৩৩
সঠিক উত্তর:
৩৩
উত্তর
সঠিক উত্তর:
৩৩
ব্যাখ্যা
প্রশ্ন: ৩টি সংখ্যার গড় ৩৩। দুটি সংখ্যা ২৪ এবং ৪২ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান: 
মনেকরি
অপর সংখ্যাটি = ক

প্রশ্নমতে
(২৪ + ৪২ + ক)/৩ =  ৩৩ 
৬৬ + ক = ৯৯
ক = ৯৯ - ৬৬
ক = ৩৩
৫৫.
এক ব্যক্তি ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?
  1. ২০৫ টাকা
  2. ২৫০ টাকা
  3. ২২৫ টাকা
  4. ২৯০ টাকা
সঠিক উত্তর:
২৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫০ টাকা
ব্যাখ্যা

 প্রশ্ন: এক ব্যক্তি ২০% সরল সুদে ৮০০ টাকা এবং ১৫% সরল সুদে ৬০০ টাকা বিনিয়োগ করলে এক বছর পর তিনি কত সুদ পাবেন?

সমাধান:
১ম ক্ষেত্রে
আসল P = ৮০০ টাকা
 মুনাফার হার r = ২০% = ২০/১০০ 
n = ১ বছর
মুনাফা I = ?

আমরা জানি 
I = Pnr
= ৮০০ × ১ × (২০/১০০)
= ১৬০ টাকা

২য় ক্ষেত্রে
আসল P1 = ৬০০ টাকা
 মুনাফার হার r1 = ১৫% = ১৫/১০০ 
n1 = ১ বছর
মুনাফা I1 = ?

আমরা জানি 
I1 = P1n1r1
= ৬০০ × ১ × (১৫/১০০)
= ৯০ টাকা

মোট মুনাফা = (১৬০ + ৯০) টাকা
= ২৫০ টাকা

৫৬.
একটি সংখ্যার বর্গমূলের সাথে ৯ যোগ করলে যোগফল ১৪ হলে সংখ্যাটি কত?
  1. ২৫
  2. ২২৫
সঠিক উত্তর:
২৫
উত্তর
সঠিক উত্তর:
২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার বর্গমূলের সাথে ৯ যোগ করলে যোগফল ১৪ হলে সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি ক 

শর্তমতে 
√ক  + ৯ = ১৪ 
√ক = ১৪ -৯ 
√ক = ৫ 
ক = ২৫
৫৭.
৪০, ৬০ এবং ৮৮ এর গ. সা. গু. কত?
  1. ১২
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০, ৬০ এবং ৮৮ এর গ. সা. গু. কত?

সমাধান: 
৪০ = ২ × ২ × ২ × ৫
৬০ = ২ × ২ × ৩ × ৫ 
৮৮ = ২ × ২ × ২ × ১১

৪০, ৬০ এবং ৮৮ এর গ. সা. গু. = ৪
৫৮.
কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে আসল কত?
  1. ৪০০ টাকা
  2. ৪০৫ টাকা
  3. ৪১০ টাকা
  4. ৪৩৫ টাকা
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে সুদে আসলে ৪৬০ টাকা এবং ৫ বছরে সুদে আসলে ৫০০ টাকা হলে আসল কত?

সমাধান:
৫ বছরের সুদ + আসল = ৫০০ টাকা
৩ বছরে সুদ + আসল = ৪৬০ টাকা

 ২ বছরের সুদ = ৪০ টাকা
∴ ১ বছরের সুদ = ৪০/২ টাকা
∴ ৩ বছরের সুদ = (৪০ × ৩)/২ টাকা
= ৬০ টাকা

∴ আসল, P = ৪৬০ - ৬০ = ৪০০ টাকা
৫৯.
২টি সংখ্যার যোগফল ১৩০ এবং বিয়োগফল ১০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?
  1. ৬০
  2. ৭০
  3. ৮০
  4. ৯০
সঠিক উত্তর:
৭০
উত্তর
সঠিক উত্তর:
৭০
ব্যাখ্যা
প্রশ্ন: ২টি সংখ্যার যোগফল ১৩০ এবং বিয়োগফল ১০ হলে বৃহত্তম সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি
দুটি সংখ্যা ক ও খ 

শর্তমতে,
ক + খ = ১৩০…...............(১)
ক - খ = ১০ …....................(২)

(১) + (২) ⇒
ক + খ + ক - খ = ১৩০ + ১০
২ক = ১৪০
বা, ক = ৭০

 ক এর মান (১) নং এ বসিয়ে পাই,
৭০ + খ = ১৩০
খ = ১৩০ - ৭০
খ  = ৬০

সুতরাং, বৃহত্তম সংখ্যাটি ৭০
৬০.
৬% সরল সুদে ৮০০ টাকার কত বছরের সুদ ৪৮০ টাকা হবে?
  1. ৪ বছর
  2. ৫ বছর
  3. ৬ বছর
  4. ১০ বছর
সঠিক উত্তর:
১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
১০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৬% সরল সুদে ৮০০ টাকার কত বছরের সুদ ৪৮০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
মুনাফা, I = ৪৮০ টাকা
আসল, p = ৮০০ টাকা
সুদের হার, r = ৬/১০০
এবং সময়, n = ?

আমরা জানি,
মুনাফা, I = pnr
বা, n = I/pr
বা, n = ৪৮০/(৮০০×৬/১০০)
বা, n = ৪৮০/৪৮
বা, n = ১০
৬১.
বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি?
  1. কুড়িগ্রাম
  2. লালমনিরহাট
  3. রংপুর
  4. পঞ্চগড়
সঠিক উত্তর:
পঞ্চগড়
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চগড়
ব্যাখ্যা
বাংলাদেশের ভৌগলিক অবস্থান:
- দেশের উষ্ণতম স্থান: লালপুর, নাটোর।
- শীতলতম স্থান: শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
- সর্বোচ্চ বৃষ্টিপাত হয়: লালাখান, সিলেট।
- সর্বনিম্ন বৃষ্টিপাত হয়: লালপুর, নাটোর।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা: কক্সবাজার।
- সর্ব উত্তরের জেলা: পঞ্চগড়।
- আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা: রাঙামাটি।
- আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা: মেহেরপুর।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৬২.
কোন নদীতে বাঁধ দিয়ে জলবিদ্যুৎ তৈরি করা হয়?
  1. পদ্মা
  2. মেঘনা
  3. যমুনা
  4. কর্ণফুলী
সঠিক উত্তর:
কর্ণফুলী
উত্তর
সঠিক উত্তর:
কর্ণফুলী
ব্যাখ্যা
কর্ণফুলী নদী:
- বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রধান নদী।
- এটি ভারতের মিজোরামের লুসাই পাহাড়ে শুরু হয়ে পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে চট্টগ্রামের পতেঙ্গার কাছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে।
- এই নদীর মোহনাতে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দর অবস্থিত।
- এই নদীর দৈর্ঘ্য ৩২০ কিলোমিটার।
- এটি চট্টগ্রাম ও রাঙামাটির প্রধান নদী।
- এটি বাংলাদেশের খরস্রোতা নদী। 
- প্রধান উপনদী হলো কাসালং, হালদা, বোয়ালখালী।
- এর কাপ্তাই নামক স্থানে বাঁধ দিয়ে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। 

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
         ii) ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৬৩.
পদ্মা ও যমুনা নদী কোথায় পরস্পরের সাথে মিলিত হয়েছে?
  1. বগুড়া
  2. ভৈরব
  3. গোয়ালন্দ
  4. চাঁদপুর
সঠিক উত্তর:
গোয়ালন্দ
উত্তর
সঠিক উত্তর:
গোয়ালন্দ
ব্যাখ্যা
যমুনা নদী: 
- ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের তিব্বত অংশের মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে। 
- যমুনা নদী ছিল ব্রহ্মপুত্রের শাখা নদী।
- মূলত ১৭৮৭ সালে সংঘটিত ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উপরে উত্থিত হওয়ায় পানি ধারণ ক্ষমতা কমে গিয়ে একটি নতুন স্রোতধারা সৃষ্টি হয়।
- সেটিই আজকের যমুনা নদী। 
- এটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে রাজবাড়ি জেলার গোয়ালন্দের নিকট পদ্মার সাথে মিলিত হয়। 
- এরপর এই মিলিত স্রোত দক্ষিণ-পূর্ব দিকে পদ্মা নামে প্রবাহিত হয়েছে। 
- যমুনার প্রধান শাখানদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখানদী বুড়িগঙ্গা। 
- যমুনার উপনদীগুলোর মধ্যে ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই অন্যতম।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
৬৪.
নিচের কোনটি ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাদ্য?
  1. ভাত
  2. দুধ
  3. রুটি
  4. লেবু
সঠিক উত্তর:
লেবু
উত্তর
সঠিক উত্তর:
লেবু
ব্যাখ্যা
- ভিটামিন ‘সি’ সমৃদ্ধ খাদ্য হচ্ছে লেবু। 

খাদ্যপ্রাণ বা ভিটামিন: 

- স্বাস্থ্য রক্ষার জন্য ভিটামিনের পরিমাণ খুব কম হলেও এর গুরুত্ব অপরিসীম। 
- দেহের বৃদ্ধির জন্য এবং সুস্থ থাকার জন্য ভিটামিন আবশ্যক। 
- সুষম খাদ্যে প্রচুর ভিটামিন পাওয়া যায়। 
- ভিটামিনকে দু'ভাগে ভাগ করা যায়। 
যথা - 
(ক) চর্বিতে দ্রবণীয় ভিটামিন: ভিটামিন 'এ', 'ডি', 'ই' এবং 'কে' (A, D, E, K )। 
(খ) পানিতে দ্রবণীয় ভিটামিন: ভিটামিন 'বি' কমপ্লেক্স ও 'সি' (Vit-B Complex ও Vit-C )। 


উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত?
  1. পরী বিবির মাজার
  2. ছোটকাটরা
  3. ষাট গম্বুজ মসজিদ
  4. বড়কাটরা
সঠিক উত্তর:
পরী বিবির মাজার
উত্তর
সঠিক উত্তর:
পরী বিবির মাজার
ব্যাখ্যা
লালবাগ কেল্লা:
- লালবাগ কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ বা আওরঙ্গবাদ দুর্গ।
- এই কেল্লার নকশা করেন শাহ আজম।
- মোঘল সম্রাট আওরঙ্গজেব-এর ৩য় পুত্র আজম শাহ ১৬৭৮ খ্রিস্টাব্দে ঢাকার সুবেদারের বাসস্থান হিসেবে এ দুর্গের নির্মাণ কাজ শুরু করেন।
- নবাব শায়েস্তা খাঁ ১৬৮০ সালে ঢাকায় এসে পুনরায় দুর্গের নির্মাণকাজ শুরু করেন।
- শায়েস্তা খানের কন্যা পরী বিবির মৃত্যুর পর শায়েস্তা খান ১৬৮৪ খ্রিস্টাব্দে এর নির্মাণ বন্ধ করে দেন।
- লালবাগ দুর্গের অভ্যন্তরে পরী বিবির মাজার অবস্থিত।
- পরী বিবিকে দরবার হল এবং মসজিদের ঠিক মাঝখানে সমাহিত করা হয়।
- ১৮৪৪ সালে ঢাকা কমিটি নামে একটি আধা-সরকারি প্রতিষ্ঠান দুর্গের উন্নয়ন কাজ শুরু করে।
- এ সময় দুর্গটি লালবাগ দুর্গ নামে পরিচিতি লাভ করে।
- ১৯১০ সালে লালবাগ দুর্গের প্রাচীর সংরক্ষিত স্থাপত্য হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে আনা হয়।
-  এটি মোগল আমল এর একটি চমৎকার নিদর্শন। 

 উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। 
৬৬.
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
  1. চট্টগ্রাম
  2. রংপুর
  3. ফরিদপুর
  4. ময়মনসিংহ
সঠিক উত্তর:
ফরিদপুর
উত্তর
সঠিক উত্তর:
ফরিদপুর
ব্যাখ্যা
সর্বশেষ,
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২২ অনুসারে উৎপাদনে শীর্ষ জেলা:

- ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- বিভাগ অনুসারে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয় রংপুর বিভাগে।
- আউশ ধান উৎপাদনের শীর্ষ জেলা: নওগাঁ।
- আমন ধান উৎপাদনের শীর্ষ জেলা: দিনাজপুর।
- বোরো ধান উৎপাদনের শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- গম উৎপাদনে শীর্ষ জেলা: ঠাকুরগাঁও।
- মাছ উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ।
- চিংড়ি উৎপাদনে শীর্ষ জেলা: সাতক্ষীরা।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা: ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা: বগুড়া।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা: ঝিনাইদহ।

উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২।
৬৭.
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কতজনকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়?
  1. ১ জন
  2. ২ জন
  3. ৩ জন
  4. ৭ জন
সঠিক উত্তর:
৭ জন
উত্তর
সঠিক উত্তর:
৭ জন
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ:
- বীর শ্রেষ্ঠ বীরত্বের জন্য প্রদত্ত বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পুরস্কার। 
- যুদ্ধক্ষেত্রে অতুলনীয় সাহস ও আত্মত্যাগের নিদর্শন স্থাপনকারী যোদ্ধার স্বীকৃতিস্বরূপ এই পদক দেয়া হয়। 
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ সাতজন মুক্তিযোদ্ধাকে এই পদক দেয়া হয়েছে।
১। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর,
- সেক্টর: ৭ নং,
- মৃত্যু: ১৪ ডিসেম্বর, ১৯৭১ (বীরশ্রেষ্ঠদের মধ্যে শেষ শহীদ)।
২। সিপাহী হামিদুর রহমান,
- সেক্টর: ৪ নং,
- মৃত্যু: ২৮ অক্টোবর, ১৯৭১।
৩। সিপাহী মোস্তফা কামাল,
- সেক্টর: ৮ নং,
- মৃত্যু: এপ্রিল ১৮, ১৯৭১।
৪। মোহাম্মদ রুহুল আমিন,
- সেক্টর: ১০ নং,
- মৃত্যু: ডিসেম্বর ১০, ১৯৭১।
৫। ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান,
- বাংলাদেশ বিমান বাহিনী,
- মৃত্যু: আগস্ট ২০, ১৯৭১।
৬। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ,
- সেক্টর: ১ নং,
- মৃত্যু: এপ্রিল ৮,১৯৭১ (বীরশ্রেষ্ঠদের মধ্যে ১ম শহীদ)।
৭। নূর মোহাম্মদ শেখ,
- সেক্টর: ৮ নং,
- মৃত্যু: ৫ সেপ্টেম্বর, ১৯৭১।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৬৮.
নিচের কোনটি এইডস রোগের ভাইরাস?
  1. HIV
  2. HIN1
  3. H1N5
  4. H5N1
সঠিক উত্তর:
HIV
উত্তর
সঠিক উত্তর:
HIV
ব্যাখ্যা
- এইডস রোগের ভাইরাস হচ্ছে এইভআইভি (HIV)। 

ভাইরাস: 
- প্রাণী ও উদ্ভিদ দেহে ভাইরাস নানাবিধ রোগ উৎপন্ন করে। 
- ভাইরাস আক্রমণের ফলে মানুষের অন্ধত্ব, পঙ্গুত্ব এমনকি অকাল মৃত্যুও হতে পারে। 
- স্বল্প পরিসরে ভাইরাস মানুষসহ অন্যান্য প্রাণীর অনেক উপকারও করে। 
- তবে তুলনামূলকভাবে ভাইরাস মানুষের উপকারের চেয়ে অপকারই বেশি করে থাকে। 

ভাইরাসের অপকারিতা: 
১। বিভিন্ন প্রকার ভাইরাস মানুষসহ অন্যান্য প্রাণীর নানা রকমের রোগ উৎপন্ন করে। 
- কিছু রোগের নাম, পোষকের নাম এবং ভাইরাসের নাম নিম্নে দেওয়া হলো - 


উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৯.
কোনটি ম্যালেরিয়া রোগের জীবাণু বহনকারী মশা?
  1. এনোফিলিস
  2. এডিস
  3. কিউলেক্স
  4. সিসি
সঠিক উত্তর:
এনোফিলিস
উত্তর
সঠিক উত্তর:
এনোফিলিস
ব্যাখ্যা
- Plasmodium নামক অনুজীবের কারণে ম্যালেরিয়া রোগ হয়। 
- অ্যানােফিলিস মশা (Anopheles mosquitoes) এর মাধ্যমে ম্যালেরিয়া রোগের জীবাণু বিস্তার লাভ করে। 

অন্যদিকে, 
- কিউলেক্স মশা ফাইলেরিয়া এবং এডিস মশা ডেঙ্গু জ্বরের জীবাণু বহন করে। 

উৎস: সাধারণ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি ও WHO ওয়েবসাইট।
৭০.
নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস?
  1. অক্সিজেন
  2. নাইট্রোজেন
  3. কার্বন ডাই-অক্সাইড
  4. হাইড্রোজেন
সঠিক উত্তর:
কার্বন ডাই-অক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
কার্বন ডাই-অক্সাইড
ব্যাখ্যা
গ্রীন হাউস গ্যাস: 
- গ্রীন হাউজ ইফেক্টের জন্য দায়ী গ্যাসগুলোকে বলা হয় গ্রীন হাউজ গ্যাস।
- কয়েকটি উল্লেখযোগ্য গ্রীন হাউজ গ্যাস হচ্ছে- 
• জলীয় বাষ্প,
কার্বন ডাই অক্সাইড,
• নাইট্রাস অক্সাইড,
• মিথেন,
• ওজোন,
• ক্লোরোফ্লোরো কার্বন ইত্যাদি।
- কার্বন ডাই সালফাইড (CS2) এবং কার্বনিল সাইফাইড (COS) পরোক্ষ গ্রিন হাউজ গ্যাস। 

অন্যদিকে, 
- অক্সিজেন, নাইট্রোজেন এবং হাইড্রোজেন গ্রীন হাউস গ্যাস নয়।

উৎস: ভূগোল, নবম-দশম শ্রেণি, ব্রিটানিকা এবং Royal Society of Chemistry.
৭১.
কোন প্রাণীকে প্রাকৃতিক লাঙল বলা হয়?
  1. ব্যাঙ
  2. ষাঁড়
  3. মহিষ
  4. কেঁচো
সঠিক উত্তর:
কেঁচো
উত্তর
সঠিক উত্তর:
কেঁচো
ব্যাখ্যা
- কেঁচো ত্বকের সাহায্যে শ্বাসকার্য সম্পন্ন করে। 
- এরা মাটির নিচে বাস করে। 
- কেঁচো মাটির উর্বরা শক্তির জন্য বিশাল আশীর্বাদ। 
- এরা ফসলের জমি উলট-পালট করে উপরের মাটির নিচে ও নিচের মাটি উপরে তুলে আনে। 
- তাই কেঁচোকে প্রকৃতির লাঙ্গল বলা হয়। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং ব্রিটানিকা।
৭২.
কোনটির গতি সবচেয়ে বেশি?
  1. শব্দ
  2. আলো
  3. বুলেট
  4. জেট বিমান
সঠিক উত্তর:
আলো
উত্তর
সঠিক উত্তর:
আলো
ব্যাখ্যা
- আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে কোনো বস্তুই আলোর গতির সমান বা অধিক গতিবেগ নিয়ে চলতে পারে না। 
- আলোর গতি শূন্য মাধ্যমে সবচেয়ে বেশি এবং তা প্রতি সেকেন্ডে ৩ লক্ষ কিলোমিটার। 

উৎস: উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭৩.
নিচের কোনটি একটি এন্টিভাইরাস সফটওয়্যার?
  1. ফেসবুক
  2. গুগল
  3. ইয়াহু
  4. ক্যাসপারস্কি
সঠিক উত্তর:
ক্যাসপারস্কি
উত্তর
সঠিক উত্তর:
ক্যাসপারস্কি
ব্যাখ্যা
কতিপয় কম্পিউটার অ্যান্টিভাইরাস:
- অভিজি, 
- এভিরা, 
- এভাস্ট, 
- McAfee, 
- Norton Antivirus, 
- Kaspersky Antivirus
- Symantec, 
- ESET NOD32, 
- PANDA, 
- Cobra Antivirus ইত্যাদি। 

অন্যদিকে, 
- ফেসবুক একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। 
- গুগল এবং ইয়াহু হচ্ছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি।
৭৪.
কোনো ই-মেইল ঠিকানায় নিচের কোন চিহ্নটি অবশ্যই থাকে?
  1. $
  2. #
  3. &
  4. @
সঠিক উত্তর:
@
উত্তর
সঠিক উত্তর:
@
ব্যাখ্যা
ই-মেইল: 
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন। 
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি। 
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়। 
- একটি ই-মেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত। 
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম। 
- ই-মেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়। 

• ই-মেইল ঠিকানায় ব্যবহৃত - 
- CC এর পূর্ণরূপ Carbon Copy এবং 
- BCC এর পূর্ণরূপ Blind Carbon Copy. 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।
৭৫.
কোনো ওয়েব পেইজ ব্রাউজ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি প্রয়োজন?
  1. এম এস ওয়ার্ড
  2. পাওয়ার পয়েন্ট
  3. অপেরা
  4. নোটপ্যাড
সঠিক উত্তর:
অপেরা
উত্তর
সঠিক উত্তর:
অপেরা
ব্যাখ্যা
- কোনো ওয়েব পেইজ ব্রাউজ করার জন্য 'অপেরা (Opera)' সফটওয়্যারটি প্রয়োজন। 

ওয়েব ব্রাউজার: 

- ওয়েব ব্রাউজার হলো একটি বিশেষ সফটওয়্যার, যা ওয়েবসাইটে বিভিন্ন তথ্য অনুসন্ধানে ব্যবহৃত হয়। 
- ওয়েব  ব্রাউজারকে ওয়েবসাইটে প্রবেশ করার গেটওয়ে বলা যেতে পারে। 
- ক্রোম হলো প্রধান আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি Google Inc. দ্বারা প্রকাশিত একটি ইন্টারনেট ব্রাউজার। 
কিছু জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম হলো - 
- Google Chrome, 
- Mozilla Firefox, 
- Safari, 
- Opera, 
- Microsoft Edge, 
- Maxthon, 
- Brave, 
- UC Browser. 

উৎস: ব্রিটানিকা।
৭৬.
‘বাকল্যান্ড বাঁধ’ কোন নদীর তীরে অবস্থিত?
  1. শীতলক্ষা
  2. বুড়িগঙ্গা
  3. ধলেশ্বরী
  4. গোমতী
সঠিক উত্তর:
বুড়িগঙ্গা
উত্তর
সঠিক উত্তর:
বুড়িগঙ্গা
ব্যাখ্যা
বাকল্যান্ড বাঁধ:
- বাকল্যান্ড বাঁধ ঢাকা শহরের দক্ষিণ দিক দিয়ে প্রবহমান বুড়িগঙ্গা নদীর উত্তর তীরে একটি শহর পরিবেষ্টনী বাঁধ।
- ১৮৬৪ সনে তৎকালীন নগর কমিশনার সি.টি বাকল্যান্ড এই বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করেন।
- নদীর ঘাট পর্যন্ত কার্গো ও যাত্রীবাহী স্টিমার চলাচল সুগম করার জন্য পাড়ের নিম্নভাগে পলি প্রতিরোধ করা এবং প্লাবন ও ভাঙন থেকে ঢাকা শহর রক্ষা প্রকল্পের অধীনে এই বাঁধ নির্মিত হয়।
- সর্বসাধারণের চাঁদায় এই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্ধারিত হয়েছিল।
- এ প্রকল্পের জন্য প্রথম চাঁদাদাতাদের মধ্যে ছিলেন খাজা আব্দুল গণি এবং ভাওয়াল জমিদার কালীনারায়ণ রায়।
- ১৮৭০ সালে খাজা আব্দুল গণি ওয়াইজ ঘাট থেকে পশ্চিমদিকের এবং বাবু রূপলাল দাস ও রঘুনাথ দাস নর্থব্রুক হলের কাছ থেকে পূর্বদিকের দায়িত্ব গ্রহণ করেন।
- এইভাবে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই বাঁধ নির্মিত হয় এবং পরবর্তীকালে রক্ষণাবেক্ষণের জন্য মিউনিসিপ্যালিটির কাছে হস্তান্তরিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৭৭.
BARD কোন জেলায় অবস্থিত?
  1. কুমিল্লা
  2. নোয়াখালী
  3. চট্টগ্রাম
  4. ভোলা
সঠিক উত্তর:
কুমিল্লা
উত্তর
সঠিক উত্তর:
কুমিল্লা
ব্যাখ্যা
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি:
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লা জেলার কোটবাড়ী এলাকায় অবস্থিত।
- বার্ড ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।
- বার্ড স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- ২১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে বার্ড পরিচালিত হয়।
- মহাপরিচালক একাডেমির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন যাকে একজন অতিরিক্ত মহাপরিচালক ও নয় জন পরিচালক সহায়তা প্রদান করে থাকে। 
- পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বার্ড ১৯৮৬ সালে ‘স্বাধীনতা পদক’ লাভ করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৭৮.
মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনী কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
  1. ১০
  2. ১১
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ:
- মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো।
- নৌ-বাহিনীর অধীনে ছিল: ১০ নং সেক্টর (সকল নদী ও -বঙ্গোপসাগর)।
- ১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না।
- চট্টগ্রাম: ১নং সেক্টর,
- ঢাকা: ২ নং সেক্টর,
- রংপুর: ৬ নং সেক্টর,
- রাজশাহী: ৭ নং সেক্টর,
- মুজিবনগর: ৮ নং সেক্টর,
- সুন্দরবন: ৯ নং সেক্টর।

উৎস: বাংলাপিডিয়া।
৭৯.
নিচের কোন দেশটির দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা?
  1. সিয়েরা লিওন
  2. ঘানা
  3. কঙ্গো
  4. মোজাম্বিক
সঠিক উত্তর:
সিয়েরা লিওন
উত্তর
সঠিক উত্তর:
সিয়েরা লিওন
ব্যাখ্যা
সিয়েরা লিওনে বাংলা ভাষা:
- পশ্চিম আফ্রিকার একটি দেশ সিয়েরা লিওন।
- ২০০২ সালে সিয়েরা লিওনে অফিসিয়াল ভাষা বা দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে বাংলা ভাষার নাম ঘোষণা করা হয়।
- ভৌগলিক বা সাংস্কৃতি উভয় ক্ষেত্রে বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন সিয়েরা লিওন।
- কিন্তু এ দুই দেশের সম্পর্ক এতটাই গভীর ও আন্তরিক যে, এ দেশের ভাষাকে নিজেদের করে নিয়েছে আফ্রিকার দেশটি।

উল্লেখ্য,
- ১৯৯১ থেকে ২০০২ সাল পর্যন্ত দেশটি গৃহযুদ্ধে বিধ্বস্ত হয়েছে।
- সেই সময়টাতে সিয়েরা লিওনে শান্তি ফেরাতে বিপুল পরিমাণ শান্তি বাহিনী নিয়োগ করে জাতিসংঘ।
- তাদের বড় একটি অংশজুড়ে ছিল বাংলাদেশি সেনাবাহিনীর সদস্যরা।
- এ দেশের সেনারা সিয়েরা লিওনের বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ করেছেন।
- ২০০২ এর কিছু আগে পরে শান্তি ফিরে আসে দেশটিতে। 
- প্রেসিডেন্ট আহমাদ তেজান কাব্বাহ কৃতজ্ঞতা জানাতে এবং বাংলাদেশি সেনা সদস্যদের ভূমিকাকে চিরস্মারণীয় রাখতে বাংলা ভাষাকে দেশটির সরকারি ভাষার মর্যাদা দেন। 

উৎস: ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, কালের কণ্ঠ।
৮০.
বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭২
  2. ১৯৭৪
  3. ১৯৭৫
  4. ১৯৭৬
সঠিক উত্তর:
১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪
ব্যাখ্যা
জাতিসংঘ ও বাংলাদেশ:
- বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ৮ আগস্ট জাতিসংঘের সদস্যপদের জন্য আবেদন করে।
- ১০ আগস্ট, ১৯৭২ সালে চীন বাংলাদেশের সদস্যপদের বিরুদ্ধে ভেটো প্রদান করে।
- বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সাল।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। 
- বাংলাদেশকে প্রথম জাতিসংঘ সংস্থায় সদস্যরূপে স্বাগত জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
- ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ প্রদান করেন।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৮১.
ইউরিয়া সার থেকে উদ্ভিদ কোন উপাদানটি লাভ করে?
  1. ফসফরাস
  2. পটাশিয়াম
  3. নাইট্রোজেন
  4. কার্বন
সঠিক উত্তর:
নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
নাইট্রোজেন
ব্যাখ্যা
ইউরিয়া সার:
- বাংলাদেশে ব্যবহৃত নাইট্রোজেন সারের মধ্যেও ইউরিয়া প্রধান। 
- নাইট্রোজেনজাতীয় সারের মধ্যে ইউরিয়াতেই সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেন থাকে।
- গৃহপালিত পশুর মূত্রে ইউরিয়া থাকে এবং মাটি এ উৎস থেকেও ইউরিয়া পায়। 
- ইউরিয়া সার থেকে উদ্ভিদ নাইট্রোজেন প্রধানত লাভ করে।
- এ সার জমিতে প্রয়োগ করলে মাটিতে রাসায়নিক বিক্রিয়া ছাড়া অনেক ফসলই সরাসরি ইউরিয়া হিসেবে এটি পরিশোষণ করতে পারে।
- তাছাড়া গাছে নাইট্রোজেনের অভাজনিত লক্ষণ পরিলক্ষিত হলে ইউরিয়ার দ্রবণ তৈরি করে সিঞ্চন যন্ত্রের সাহায্যে সরাসরি উদ্ভিদের পাতায় প্রয়োগ করলে উদ্ভিদ পত্র - রন্ধ্রের মাধ্যমে ইউরিয়া পরিশোষণ করতে পারে।
- ফলে রোগাক্রান্ত ও বিনষ্ট শিকড়যুক্ত উদ্ভিদ সতেজ হয়ে যায়।

উৎস: উদ্ভিদ পুষ্টি ও সার ব্যবস্থাপনা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮২.
নিচের কোনটি কম্পিউটারে ইনপুট এবং আউটপুট উভয় যন্ত্ররূপে ব্যবহৃত হয়?
  1. টাচস্ক্রীন
  2. স্পিকার
  3. প্রিন্টার
  4. স্ক্যানার
সঠিক উত্তর:
টাচস্ক্রীন
উত্তর
সঠিক উত্তর:
টাচস্ক্রীন
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস: যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস। 
- কি-বোর্ড, 
- মাউস, 
- অপটিকাল রিডার, 
- জয়স্টিক, 
- মাইক্রোফোন, 
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড, 
- লাইট পেন, 
- ওয়েবক্যাম, 
- ওসিআর ইত্যাদি। 

আউটপুট ডিভাইস: যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস। 
- মনিটর, 
 - প্রিন্টার
- প্রজেক্টর, 
- স্পিকার
- প্লটার, 
- হেডফোন ইত্যাদি। 

ইনপুট-আউটপুট ডিভাইস: কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে। 
- পেনড্রাইভ, 
- মডেম, 
- টাচ স্ক্রিন
- ডিজিটাল ক্যামেরা ইত্যাদি। 

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৩.
নিচের কোনটি ডেটা (data) সংরক্ষণ ও স্থানান্তরে ব্যবহৃত হয় না?
  1. পেন ড্রাইভ
  2. ফ্লপি ডিস্ক
  3. ভিজিএ
  4. মেমোরি কার্ড
সঠিক উত্তর:
ভিজিএ
উত্তর
সঠিক উত্তর:
ভিজিএ
ব্যাখ্যা
Video Graphics Adapter (VGA): 
- কম্পিউটার হার্ডওয়্যারের প্রসঙ্গে, একটি ভিজিএ একটি গ্রাফিক্স অ্যাডাপ্টার বা গ্রাফিক্স কার্ডকে বোঝায় যা মনিটরে ভিডিও আউটপুট করতে ভিজিএ স্ট্যান্ডার্ড ব্যবহার করে। 
- এই গ্রাফিক্স কার্ডগুলিতে প্রায়শই ভিজিএ মনিটরের সাথে সংযোগ করার জন্য ভিজিএ পোর্ট থাকে। 
অতএব, VGA ডেটা (Data) সংরক্ষণ ও হস্তান্তরে ব্যবহৃত হয় না। 

উৎস: ব্রিটানিকা।
৮৪.
বাংলাদেশের কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ- রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. হিলি, দিনাজপুর
  2. রূপপুর, পাবনা
  3. বায়িখান, বিক্রমপুর
  4. বাঘা, ভোলা
সঠিক উত্তর:
রূপপুর, পাবনা
উত্তর
সঠিক উত্তর:
রূপপুর, পাবনা
ব্যাখ্যা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র:
- রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনা জেলায় অবস্থিত। 
- আমাদের দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয় ১৯৬১ সালে।
- সেই লক্ষ্যে পাবনা জেলার রূপপুরে প্রকল্প এলাকার জন্য প্রায় ২৬০ একর এবং আবাসিক এলাকার জন্য ৩২ একর জমি অধিগ্রহণ করে ভূমি উন্নয়ন, অফিস, রেষ্ট হাউজ এবং বৈদ্যুতিক সাব-ষ্টেশন নির্মাণসহ ৭২টি আবাসিক ইউনিটের নির্মাণ কাজও আংশিকভাবে সম্পন্ন করা হয়।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও রাশিয়ান ফেডারেশনের মধ্যে ১৩ মে ২০০৯ তারিখে একটি ‘পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার’ বিষয়ক একটি ‘সমঝোতা স্বাক্ষর’, ২১ মে ২০১০  তারিখে ‘Framework Agreement’ স্বাক্ষর  এবং ০২ নভেম্বর ২০১১ তারিখে  রূপপুরে প্রতিটি আনুমানিক ১০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন দু’ ইউনিট বিশিষ্ট পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়।
- ২০১৩ সালের ১৫ জানুয়ারি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রস্তুতিমূলক পর্যায়ের নির্মাণ কার্যাদি সম্পাদনের জন্য ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের State Export Credit সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
- ৩০ নভেম্বর ২০১৭ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নং ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই মাননীয় প্রধান মন্ত্রী উদ্বোধন করেন।

উল্লেখ্য,
- ৫ অক্টোবর, ২০২৩ তারিখে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়ামের প্রথম চালান হস্তান্তর করা হয়।
- এর মধ্য দিয়ে বিশ্বের ৩৩তম পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ হিসেবে যুক্ত হলো বাংলাদেশ।

উৎস: i) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ওয়েবসাইট।
         ii) ৫ অক্টোবর, ২০২৩, প্রথম আলো।
৮৫.
কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
  1. পুকাগন
  2. ইনসুলিন
  3. এস্ট্রাজেন
  4. এড্রিনালিন
সঠিক উত্তর:
ইনসুলিন
উত্তর
সঠিক উত্তর:
ইনসুলিন
ব্যাখ্যা
ডায়াবেটিস:
- ডায়াবেটিস একধরনের মেটাবলিক ডিজঅর্ডার।
- শরীরে ইনসুলিন আছে, কিন্তু কাজ করতে পারছে না।
- কিংবা ইনসুলিন একেবারেই নষ্ট হয়ে গেছে।
- ইনসুলিন হরমোনের অভাবে তখন ডায়াবেটিস রোগ হয়।

উল্লেখ্য,
- আমরা যখন খাবার খাই, তখন আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নিঃসৃত হয়।
- ইনসুলিনের কাজ হলো, যে খাবার খাচ্ছি, সেটার অতিরিক্ত গ্লুকোজ কমিয়ে দেওয়া।
- যখন ইনসুলিনের উৎপাদন কমে যায় বা ইনসুলিন উৎপাদন হওয়ার পরও যখন কাজ করতে পারে না, তখন শরীরে অতিরিক্ত গ্লুকোজ থাকে।
- সেই অবস্থাকে ডায়াবেটিস বলে। 

উৎস: ১৫ নভেম্বর ২০২১, প্রথম আলো। 
৮৬.
কোন দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?
  1. ভারত
  2. ব্রাজিল
  3. রাশিয়া
  4. জার্মানি
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ (UN Security Council):
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র।
- এই পাঁচ পরাশক্তিকে একত্রে পি-৫ নামে অভিহিত করা হয়।
- নিরাপত্তা পরিষদের সুপারিশের ভিত্তিতে এর সাধারন পরিষদ কোন দেশকে নতুন সদস্য হিসাবে অন্তর্ভূক্ত করে। 
- নিরাপত্তা পরিষদ জাতিংঘের মহাসচিব ও আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়োগের ক্ষেত্রেও সুপারিশ করে।
- মহাসচিব নিযুক্ত হন নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে।
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে।

উল্লেখ্য,
- প্রতি বছর জানুয়ারি মাসে, দশটি অস্থায়ী সদস্য দেশ দুই বছরের জন্য সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত করা হয়।
- বর্তমানে নিরাপত্তা পরিষদের দশটি অস্থায়ী সদস্য দেশ হলো: আলবেনিয়া (২০২৩), ব্রাজিল (২০২৩), ইকুয়েডর (২০২৪), গ্যাবন (২০২৩), ঘানা (২০২৩), জাপান (২০২৪), মাল্টা (২০২৪), মোজাম্বিক (২০২৪), সুইজারল্যান্ড (২০২৪), সংযুক্ত আরব আমিরাত (২০২৩)।

উৎস: UN Security Council ওয়েবসাইট।
৮৭.
কোন দেশটি এশিয়া মহাদেশে অবস্থিত?
  1. ইথিওপিয়া
  2. জাপান
  3. বেলজিয়াম
  4. আর্জেন্টিনা
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
এশিয়া মহাদেশ:
- আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া,
- এটি পৃথিবীর পূর্ব ও উত্তর গোলার্ধে অবস্থিত,
- এশিয়া মহাদেশ ৪৮টি দেশ নিয়ে গঠিত,
- সর্বশেষ স্বাধীন রাষ্ট্র: পূর্ব তিমুর,
- এশিয়ার বৃহত্তম সাগর: দক্ষিণ চীন সাগর,
- এশিয়ার গভীরতম হ্রদ: বৈকাল হ্রদ,
- সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট (৮,৮৫০ মিটার),
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি,
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত,
- দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এ মহাদেশে অবস্থিত,
- আয়তনে বৃহত্তম: চীন এবং
- আয়তনে ক্ষুদ্রতম: মালদ্বীপ।

উৎস: World Atlas.
৮৮.
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কতজন নারীকে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়?
  1. ১ জন
  2. ২ জন
  3. ৩ জন
  4. ৭ জন
সঠিক উত্তর:
২ জন
উত্তর
সঠিক উত্তর:
২ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে নারীর অবদান:
- ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নিয়েছেন।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রকৃত অর্থেই ছিল জনযুদ্ধ।
- নারী-পুরুষ নির্বিশেষে সর্বাত্মক এই যুদ্ধে শামিল হয়েছিল সমানভাবে।
- মোট গেজেটভুক্ত নারী মুক্তিযোদ্ধা ২০৩ জন।
- বর্তমানে মোট বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধার সংখ্যা ৪৪৮ জন।
- এদের মধ্যে খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ২ জন।
- ২ জন নারী বীর প্রতীক: ক্যাপ্টেন ডা. সিতারা বেগম এবং তারামন বিবি।

উৎস: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ওয়েবসাইট।
৮৯.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় দিবস কত তারিখে পালিত হয়?
  1. ১৬ ডিসেম্বর
  2. ২১ ফেব্রুয়ারি
  3. ৭ মার্চ
  4. ২৬ মার্চ
সঠিক উত্তর:
২৬ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২৬ মার্চ
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় দিবস:
- ২১ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,
- ২৬ মার্চ: বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস,
- ১৬ ডিসেম্বর: বিজয় দিবস।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৯০.
বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত?
  1. বাগেরহাট
  2. সিলেট
  3. খুলনা
  4. চুয়াডাঙ্গা
সঠিক উত্তর:
বাগেরহাট
উত্তর
সঠিক উত্তর:
বাগেরহাট
ব্যাখ্যা

ষাট গম্বুজ মসজিদ:
- ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
- ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করা হয়। 
- সুলতান নসিরউদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। 
- খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়। 
- তুঘলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট।
- মসজিদের নাম ষাট গম্বুজ হলেও এর গম্বুজের সংখ্যা আসলে ৭৭টি। 
- মিনারের চারটি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় ৮১টিতে।
- মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। 
- এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত।
- বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে। 
- ১৯৮৫ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।

উৎস: i) বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েবসাইট।
         ii) ১৭ ফেব্রুয়ারি ২০২৩, প্রথম আলো।

৯১.
কোন নদীর অপর নাম কীর্তিনাশা?
  1. পদ্মা
  2. মেঘনা
  3. যমুনা
  4. ধরলা
সঠিক উত্তর:
পদ্মা
উত্তর
সঠিক উত্তর:
পদ্মা
ব্যাখ্যা
পদ্মা নদী:
- পদ্মার অপর নাম কীর্তিনাশা।

- ভারতের মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি।
- রাজশাহীর কাছে কুষ্টিয়ার উত্তর প্রান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 
- তারপর গোয়ালন্দে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। 
- এই মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়েছে।
- অতঃপর তিন নদীর মিলিত স্রোত বঙ্গোপসাগরে ঢুকেছে।
- শাখা নদী: মধুমতী, আড়িয়াল খাঁ, ভৈরব, মাথাভাঙা, কুমার, কপোতাক্ষ, শিবসা, পশুর (বা পসুর) বড়াল প্রধান।
- উপনদী: মহানন্দা, ট্যাঙ্গন, পুনর্ভবা, নগর, কুলিক।

উল্লেখ্য,
- দেশের দীর্ঘতম নদী পদ্মা।
- দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৯২.
কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?
  1. ২ মার্চ ১৯৭১
  2. ৭ মার্চ ১৯৭১
  3. ২৫ মার্চ ১৯৭১
  4. ২৬ মার্চ ১৯৭১
সঠিক উত্তর:
২ মার্চ ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
২ মার্চ ১৯৭১
ব্যাখ্যা
প্রথম পতাকা উত্তোলন:
- ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে তৎকালীন ঢাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিল।
- গৃহীত হয় ৬ মার্চ, ১৯৭১।
- ২৩ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধুর বাসভবনে শেখ মুজিবুর রহমান প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিক উত্তোলন করেন এবং একই দিনে সারা বাংলাদেশে।
- বাংলাদেশের বাহিরে প্রথম উত্তোলন: কলকাতাস্থ পাকিস্তানের ডেপুটি হাইকমিশনারে।
- সংবিধানের ৪ নং অনুচ্ছেদের জাতীয় পতাকার কথা বলা হয়েছে।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- মানচিত্র খচিত পতাকার নকশাকার: শিব নারায়ণ দাস (৬ জুন ১৯৭০)।
- জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত: ১০:৬ (৫:৩)।

উৎস: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।
৯৩.
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোথায় অবস্থিত?
  1. হা লং বে
  2. মিয়ামি
  3. কক্সবাজার
  4. কেপটাউন
সঠিক উত্তর:
কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
কক্সবাজার
ব্যাখ্যা
দীর্ঘতম সমুদ্র সৈকত:
- পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত।
- ইংরেজ ক্যাপ্টেন মি. হেরাম কক্স (Captain Hiram Coxs)-এর নামানুসারে এ জায়গার নামকরণ হয় কক্সবাজার।
- কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য ১২০ কিলোমিটার।
- সমুদ্রের তীর ঘেঁষে গড়ে উঠা সংরক্ষিত বনভূমি সমৃদ্ধ ৯৬ কিলোমিটার পাহাড়ের সারি এখানকার অন্যতম বিরল প্রাকৃতিক সৌন্দর্য্য বলে বিবেচিত।
- সমুদ্র সৈকতের পথ ধরে ১০-১২ কিলোমিটার দক্ষিণে গেলে হিমছড়ি পিকনিক স্পট।
- এখানকার ঝর্ণা, ঝাউবন, পাহাড় আর বনানীর সৌন্দর্য্য চিত্তাকর্ষক। কক্সবাজারের সন্নিকটেই বৌদ্ধ তীর্থস্থান রামু।
- কক্সবাজারের উত্তর-পশ্চিমে সমুদ্র মাঝে রয়েছে মহেশখালী দ্বীপ।

উৎস: বাংলাপিডিয়া।
৯৪.
বাংলাদেশের কোন শহরকে বাণিজ্যিক রাজধানী বলা হয়?
  1. সিলেট
  2. নারায়ণগঞ্জ
  3. বরিশাল
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
চট্টগ্রাম
ব্যাখ্যা
বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম:
- চট্টগ্রামকে ‘বাণিজ্যিক রাজধানী’ বলা হয়। 
- বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের শতকরা প্রায় ৯০ ভাগ সম্পন্ন হয় চট্টগ্রাম সমুদ্র বন্দর দিয়ে।
- যার কারণে চট্টগ্রামে গড়ে উঠেছে প্রচুর শিল্প-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান।
- এর মাধ্যমে ত্বরান্বিত হয়েছে হয়েছে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন।
- এই অর্থনৈতিক গুরুত্বের কারনেই চট্টগ্রাম দেশের বাণিজ্যিক রাজধানীর মর্যাদা লাভ করেছে।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৯৫.
বাংলাদেশের শীতলতম জেলা কোনটি?
  1. রংপুর
  2. চট্টগ্রাম
  3. সিলেট
  4. খুলনা
সঠিক উত্তর:
সিলেট
উত্তর
সঠিক উত্তর:
সিলেট
ব্যাখ্যা
বাংলাদেশের ভৌগলিক অবস্থান:
- বাংলাদেশের গড় তাপমাত্রা ২৬.০১⁰ সেলসিয়াস।
- গড় বৃষ্টিপাত ২০৩⁰ সেন্টিমিটার এবং এপ্রিল উষ্ণতম মাস।
- দেশের উষ্ণতম স্থান লালপুর, নাটোর।
- শীতলতম স্থান শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
- বাংলাদেশের শীতলতম জেলা: সিলেট।
- সর্বোচ্চ বৃষ্টিপাত হয় লালাখান, সিলেট।
- সর্বনিম্ন বৃষ্টিপাত হয় লালপুর, নাটোর।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা: কক্সবাজার।
- সর্ব উত্তরের জেলা: পঞ্চগড়।
- আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা: রাঙামাটি।
- আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা: মেহেরপুর।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৯৬.
কোন বাংলাদেশী প্রথম এভারেস্ট জয় করেন?
  1. অমর্ত্য সেন
  2. মুসা ইব্রাহিম
  3. মুহম্মদ ইউনুস
  4. ব্রজেন দাশ
সঠিক উত্তর:
মুসা ইব্রাহিম
উত্তর
সঠিক উত্তর:
মুসা ইব্রাহিম
ব্যাখ্যা
প্রথম বাংলাদেশী এভারেস্ট জয়ী:
- প্রথম বাংলাদেশী এভারেস্ট জয়ী মুসা ইব্রাহিম।

উল্লেখ্য,
- বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম এভারেস্ট পর্বত বা মাউন্ট এভারেস্ট (Mount Everest)।
- ১৯৫৩ সালে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগে নেপালের দিক থেকে দক্ষিণ-পূর্ব শৈলশিরা ধরে প্রথম এই শৃঙ্গ জয় করেন।
- ১৯৬০ সালের ২৫ মে চীনা পর্বতারোহী ওয়াং ফুঝোউ, গোনপো ও চু ইয়িনহুয়া উত্তর শৈলশিরা ধরে প্রথম শৃঙ্গ জয় করেন।
- প্রথম বাংলাদেশি হিসেবে ২৩ মে ২০১০ সালে প্রথম এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম।
- নারীদের মধ্যে প্রথম বাংলাদেশি এভারেস্টজয়ী হচ্ছেন নিশাত মজুমদার।
- তিনি ১৯ মে ২০১২ সালে এভারেস্ট জয় করেন।
- বিশ্বের মধ্যে বাংলাদেশ হচ্ছে ৬৭তম এভারেস্টজয়ী দেশ।
- এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি এভারেস্ট জয় করেছেন।
- তাঁরা হলেন মুসা ইব্রাহীম, এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন ও মো. খালেদ হোসাইন।
- সবচেয়ে বেশিবার (২০ বার) এভারেস্টের চূড়ায় পা রাখেন নেপালের আপা শেরপা।

উৎস: ৬ ডিসেম্বর, ২০২২, কালের কন্ঠ।
৯৭.
বাংলাদেশে মোট কতটি বিভাগ আছে?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
বাংলাদেশের বিভাগসমূহ:
- বাংলাদেশ আটটি প্রধান প্রশাসনিক অঞ্চলে বিভক্ত যাদের বাংলায় বিভাগ হিসেবে অভিহিত করা হয়।
- বাংলাদেশের ৮টি বিভাগগুলো হলো:
• ঢাকা বিভাগ,
• চট্টগ্রাম বিভাগ,
• রাজশাহী বিভাগ,
• খুলনা বিভাগ,
• সিলেট বিভাগ,
• বরিশাল বিভাগ,
• রংপুর বিভাগ,
• ময়মনসিংহ বিভাগ।

উল্লেখ্য,
- ভাষা আন্দোলনের পূর্ববর্তী বিভাগ: ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী,
- সিলেট বিভাগ: ১৯৫৪ সাল,  
- খুলনা বিভাগ: ১৯৬০ সাল,
- বরিশাল বিভাগ: ১৯৯৩ সাল,
- রংপুর বিভাগ: ২০১০ সাল,
- সর্বশেষ ময়মনসিংহ বিভাগ: ২০১৫ সাল।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
৯৮.
বাংলাদেশের সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে?
  1. ১২তম
  2. ১৩তম
  3. ১৪তম
  4. ১৫তম
সঠিক উত্তর:
১৫তম
উত্তর
সঠিক উত্তর:
১৫তম
ব্যাখ্যা
পঞ্চদশ সংশোধনী:
- ২০১১ সালের ৩০ জুন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রের মূলনীতিগুলো পুনঃপ্রতিষ্ঠিত হয়।
- রাষ্ট্রের মূলনীতি হিসাবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার নীতি সংযোজন করা হয়।
- এই সংশোধনীর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের নায়ক শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতিও দেওয়া হয়।
- সংবিধানে ধর্ম নিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়, তবে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা হয়।
- এই সংশোধনীর দ্বারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়।
- জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়।

উৎস: ১৯ ডিসেম্বর ২০২১, বিবিসি বাংলা।
৯৯.
নিচের কোনটি বাংলাদেশের জাতীয় বৃক্ষ?
  1. আম বৃক্ষ
  2. কাঁঠাল বৃক্ষ
  3. সেগুন বৃক্ষ
  4. শাল বৃক্ষ
সঠিক উত্তর:
আম বৃক্ষ
উত্তর
সঠিক উত্তর:
আম বৃক্ষ
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয়:
- বাংলাদেশের জাতীয় বৃক্ষ: আম গাছ।
- জাতীয় পাখি: দোয়েল,
- জাতীয় ফল: কাঁঠাল,
- জাতীয় ফুল: শাপলা,
- জাতীয় মাছ: ইলিশ,
- জাতীয় পশু: রয়েল বেঙ্গল টাইগার,
- জাতীয় খেলা: কাবাডি,
- জাতীয় সঙ্গীত: আমার সোনার বাংলা,
- জাতীয় উদ্ভিদ উদ্যান: মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যান,
- জাতীয় উদ্যান: ভাওয়াল জাতীয় উদ্যান,
- জাতীয় জাদুঘর: ঢাকা জাদুঘর,
- জাতীয় শিশুপার্ক: ঢাকা শিশু পার্ক,
- জাতীয় মসজিদ: বায়তুল মোকাররম মসজিদ,
- জাতীয় প্রতীক: উভয় পাশে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান একটি শাপলা ফুল,
- জাতীয় মনোগ্রাম: লাল বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র, বৃত্তের উপরে লেখা ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ’ এবং নিচে লেখা ‘সরকার’। বৃত্তের দু’পাশে দুটি করে চারটি তারকা।

 উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। 
১০০.
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি?
  1. হিলি
  2. বেনাপোল
  3. বাংলাবান্ধা
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
বেনাপোল
উত্তর
সঠিক উত্তর:
বেনাপোল
ব্যাখ্যা
বেনাপোল স্থল বন্দর:
- বাংলাদেশের সর্ববৃহৎ স্থল বন্দর বেনাপোল স্থল বন্দর।
- বেনাপোল স্থল বন্দর যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অবস্থিত।
- মোট ৮৬.৬৮ একর এলাকা জুড়ে বিস্তৃত।
- স্থলবন্দরটি ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি/রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কাজ করে।।
- বাংলাদেশ-ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ তল্লাশী ঘাঁটি ও আন্তর্জাতিক স্থলবন্দর হিসেবে পরিচিত।
- দেশের স্থল বাণিজ্যের প্রায় ৯০% এ বন্দরের মাধ্যমে হয়ে থাকে।

কয়েকটি স্থলবন্দরের নাম ও অবস্থান:
- বেনাপোল স্থলবন্দর: বেনাপোল, শার্শা, যশোর।
- বুড়িমারী স্থলবন্দর: পাটগ্রাম, লালমনিরহাট।
- আখাউড়া স্থলবন্দর: আখাউড়া, বাহ্মনবাড়িয়া।
- ভোমরা স্থলবন্দর: ভোমরা, সাতক্ষীরা সদর।
- নাকুগাঁও স্থলবন্দর: নালিতাবাড়ী, শেরপুর।
- তামাবিল স্থলবন্দর: গোয়াইনঘাট সিলেট।
- সোনাহাট স্থলবন্দর: ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম।
- দর্শনা স্থলবন্দর: দামুরহুদা, চুয়াডাঙ্গা।
- বিলোনিয়া স্থলবন্দর: বিলোনিয়া, ফেনী।

উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ।