পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes৫৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫৬
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৫৬ প্রশ্ন

.
'অর্থী' এর বিপরীতার্থক শব্দ -
  1. সান্ত
  2. অভিযোগকারী
  3. প্রত্যর্থী
  4. অন্ত
সঠিক উত্তর:
প্রত্যর্থী
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যর্থী
ব্যাখ্যা
'অর্থী' এর বিপরীতার্থক শব্দ - প্রত্যর্থী।

উল্লেখ্য,
- 'অর্থী' শব্দের অর্থ - বাদী, অভিযোগকারী।
- 'প্রত্যর্থী' শব্দের অর্থ - আসামী, শত্রু, প্রতিপক্ষ।

অন্যদিকে,
- 'অনন্ত' এর বিপরীতার্থক শব্দ - অন্ত/সান্ত।

উৎস: ভাষা-শিক্ষা, দ. হায়াৎ মামুদ।
.
'কথামৃত' শব্দটি কোন সন্ধিযোগে গঠিত?
  1. ব্যঞ্জনসন্ধি
  2. স্বরসন্ধি
  3. বিসর্গসন্ধি
  4. নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর:
স্বরসন্ধি
উত্তর
সঠিক উত্তর:
স্বরসন্ধি
ব্যাখ্যা
স্বরসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনের নাম স্বরসন্ধি।

সন্ধির নিয়ম:

- অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয় মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়।

যেমন:
- নর + অধম = নরাধম,
- হিম + আলয় = হিমালয়,
- যথা + অর্থ = যথার্থ,
- বিদ্যা + আলয় = বিদ্যালয়,
- কথা + অমৃত = কথামৃত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'কন্যা' শব্দের সমার্থক শব্দ নয় -
  1. ভার্যা
  2. আত্মজা
  3. তনয়া
  4. দুহিতা
সঠিক উত্তর:
ভার্যা
উত্তর
সঠিক উত্তর:
ভার্যা
ব্যাখ্যা
'কন্যা' শব্দের সমার্থক শব্দ:
- মেয়ে, দুহিতা, আত্মজা, নন্দিনী, তনয়া, পুত্রী, ঝি।

অন্যদিকে,
'স্ত্রী' শব্দের সমার্থক শব্দ:
- পত্নী, ভার্যা, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দারা, জায়া, বধূ, বউ, বিবি, বেগম, গৃহিণী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'তার মতো' এর এক কথায় প্রকাশ -
  1. তনিমা
  2. তাদৃশ
  3. ত্বাদৃশ
  4. তন্তুজ
সঠিক উত্তর:
তাদৃশ
উত্তর
সঠিক উত্তর:
তাদৃশ
ব্যাখ্যা
• 'তার মতো' এর এক কথায় প্রকাশ - তাদৃশ

অন্যদিকে,
- 'তোমার মতো' এর এক কথায় প্রকাশ - ত্বাদৃশ।
- 'তন্তু থেকে জাত' এর এক কথায় প্রকাশ - তন্তুজ।
- 'তনুর ভাব' এর এক কথায় প্রকাশ - তনিমা।

উৎস: ভাষা-শিক্ষা, দ. হায়াৎ মামুদ।
.
কোনটি কর্মধারয় সমাস?
  1. গাছপাকা
  2. কুশীলব
  3. বাগবিতণ্ডা
  4. মহাত্মা
সঠিক উত্তর:
মহাত্মা
উত্তর
সঠিক উত্তর:
মহাত্মা
ব্যাখ্যা
কর্মধারয় সমাস:
- মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক কর্মধারয় সমাস ছাড়া অন্যান্য কর্মধারয় সমাসকে সাধারণ কর্মধারয় সমাস বলে।

যেমন:
- কাঁচা যে কলা = কাঁচকলা,
- দুঃ যে শাসন = দুঃশাসন,
- মহৎ যে আত্মা = মহাত্মা

অন্যদিকে,
- তৎপুরুষ সমাস - 'বাক্ দ্বারা বিতণ্ডা = বাগবিতণ্ডা।
- দ্বন্দ্ব সমাস - কুশ ও লব = কুশীলব।
- সপ্তমী তৎপুরুষ সমাস - গাছে পাকা = গাছপাকা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'বাঁধন' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √বন্ধ + অন
  2. √বাঁধ + অনা​
  3. √বাঁধ + অন
  4. √বাঁধ + ইক
সঠিক উত্তর:
√বাঁধ + অন
উত্তর
সঠিক উত্তর:
√বাঁধ + অন
ব্যাখ্যা
বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ:

(অন):
ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে 'অন' প্রত্যয়ের ব্যবহার হয়।
যেমন:-
- √নাচ্ + অন = নাচন
- √কাঁদ্ + অন = কাঁদন
- √বাঁধ + অন = বাঁধন
- √চল্ + অন = চলন

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'বন্দি শিবির থেকে' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. শামসুর রাহমান
  2. জীবনানন্দ দাশ
  3. কাজী নজরুল ইসলাম
  4. জসীম উদ্‌দীন
সঠিক উত্তর:
শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
শামসুর রাহমান
ব্যাখ্যা
'বন্দি শিবির থেকে' কাব্যগ্রন্থ:
- শামসুর রাহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের শরণার্থী শিবিরে আশ্রয় নেন।
- সেখান থাকাকালীন তিনি "মজলুম আদিব" ছদ্মনামে দেশ পত্রিকায় লিখতেন।
- তার লেখা “বন্দী শিবির থেকে” কাব্যগ্রন্থটি ১৯৭২ সালের জানুয়ারি মাসে কলকাতা থেকে প্রকাশিত হয়।
- এই কাব্যগ্রন্থের কবিতাগুলো মুক্তিযুদ্ধ চলাকালে রচিত।
- কাব্যগ্রন্থের শুরুতে ‘পুর্বলেখ’ শিরোনামে কবি এই কাব্যগ্রন্থটি রচনার প্রেক্ষাপট বর্ণনা করেন।

এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা:
- তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা,
- স্বাধীনতা তুমি,
- মধুস্মৃতি,
- রক্তাক্ত প্রান্তরে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
কোনটি অশুদ্ধ যুক্তবর্ণ?
  1. হ্‌ + ম = হ্ম
  2. ঞ্‌ + ক = ঙ্ক
  3. ঙ্‌ + গ = ঙ্গ
  4. ত্‌ + থ = ত্থ
সঠিক উত্তর:
ঞ্‌ + ক = ঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
ঞ্‌ + ক = ঙ্ক
ব্যাখ্যা
• অশুদ্ধ যুক্তবর্ণ - ঞ্‌ + ক = ঙ্ক
- এর শুদ্ধরূপ - ঙ্‌ + ক = ঙ্ক।

অন্যদিকে,
- ত্‌ + থ = ত্থ,
- ঙ্‌ + গ = ঙ্গ,
- হ্‌ + ম = হ্ম।
উপরিউক্ত যুক্তবর্ণগুলো শুদ্ধ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
‘সুদীপ্ত শাহীন’ কোন উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র?
  1. নিষিদ্ধ লোবান
  2. রাইফেল রোটি আওরাত
  3. আরেক ফাল্গুন
  4. আগুনের পরশমণি
সঠিক উত্তর:
রাইফেল রোটি আওরাত
উত্তর
সঠিক উত্তর:
রাইফেল রোটি আওরাত
ব্যাখ্যা
'রাইফেল রোটি আওরাত' উপন্যাস:
- ১৯৭১ সালের ২৫ মার্চ বর্বর পাক সেনারা যে নজিরবিহীন গণহত্যা চালিয়েছিল, সে জঘন্য ঘটনার বিবরণ দিয়ে আনোয়ার পাশার 'রাইফেল রোটি আওরাত' (১৯৭৩) উপন্যাসের সূচনা।
- এ উপন্যাসে ২৫ ও ২৬ মার্চের দু'রাতের কাহিনি বিবৃত হলেও এর পশ্চাতে ছায়া ফেলেছে অনেক ঘটনা, অনেক ইতিহাস।
- কেন্দ্রীয় চরিত্র সুদীপ্ত শাহীনকে মর্মমূলে স্থাপন করে ঔপন্যাসিক মূলত হানাদার বাহিনির বর্বরতার প্রচ্ছদপটকে প্রতিভাত করেছেন।
- এটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস। এটি রচিত হয় মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১-এর মার্চ থেকে এপ্রিল মাসে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; লাইভ এমসিকিউ লেকচার।
১০.
কোনটি শুদ্ধ বানান?
  1. নুপুর
  2. ত্বরিত
  3. কিনাঙ্ক
  4. অনুসঙ্গ
সঠিক উত্তর:
ত্বরিত
উত্তর
সঠিক উত্তর:
ত্বরিত
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'ত্বরিত'
- এটি একটি বিশেষণ পদ।

শব্দের অর্থ:
- ক্রমশ গতি বাড়ানোর হয়েছে এমন।

অন্যদিকে,
অনুসঙ্গ – অনুষঙ্গ, 
কিনাঙ্ক – কিণাঙ্ক, 
নুপুর – নূপুর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১১.
'অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে' - পঙ্‌ক্তিটির স্রষ্টা কে?
  1. ঈশ্বরচন্দ্র গুপ্ত
  2. বুদ্বদেব বসু
  3. কৃষ্ণচন্দ্র মজুমদার
  4. সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
সুধীন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
• 'উটপাখী' কবিতাটি সুধীন্দ্রনাথ দত্তের 'ক্রন্দসী' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
- গ্রন্থটি ১৯৩৭ সালে প্রকাশিত হয়।
- 'উটপাখী' কবিতার বিখ্যাত পঙ্‌ক্তি ‘অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে?'

সুধীন্দ্রনাথ দত্ত:
- তিনি ছিলেন কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক।
- ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে তাঁর জন্ম।
- ত্রৈমাসিক 'পরিচয়' পত্রিকা সম্পাদনা করে তিনি অমর হয়ে আছেন।
- সুধীন্দ্রনাথ ছিলেন ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১২.
মূর্ধন্য ব্যঞ্জন নয় কোনটি?
  1. ঢ়
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
মূর্ধন্য ব্যঞ্জন:
- দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা।
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে মূর্ধন্য ব্যঞ্জন বলে।
- ট, , , ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে,
কণ্ঠনালীয় ব্যঞ্জন:
- কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময়ে ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালি হয়ে সরাসরি বের হয়ে আসে।
- হাতি শব্দের কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৩.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত বিখ্যাত ছোটগল্প 'হৈমন্তী' কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
  1. ভারতী
  2. সবুজপত্র
  3. কল্লোল
  4. পরিচয়
সঠিক উত্তর:
সবুজপত্র
উত্তর
সঠিক উত্তর:
সবুজপত্র
ব্যাখ্যা
'হৈমন্তী' গল্প:
- ‘হৈমন্তী’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি ছোট গল্প।
- এই গল্পে 'হৈমন্তী'র ডাকনাম ছিলো শিশির।
- ছোটগল্পটি মাসিক সবুজপত্র পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- এটি রবীন্দ্রনাথের সমাজসমস্যামূলক ছোটগল্পগুলির মধ্যে অন্যতম।
- উল্লেখযোগ্য চরিত্র- হৈমন্তী (শিশির), গৌরীশংকর, অপু, বনমালী প্রমুখ।

গল্পের আরও কিছু বিখ্যাত উক্তি:
- জ্যৈষ্ঠের খররোদ্রই তো জ্যৈষ্ঠের অশ্রুশূণ্য রোদন।
- আমি পাইলাম ইহাকে পাইলাম।
- সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ। ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া; বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১৪.
কোনটি আরবি শব্দ?
  1. লেনদেন
  2. বাবুর্চি
  3. মজলুম
  4. দরদি
সঠিক উত্তর:
মজলুম
উত্তর
সঠিক উত্তর:
মজলুম
ব্যাখ্যা
• আরবি শব্দ - মজলুম

অন্যদিকে,
ফারসি শব্দ - দরদি।
তুর্কি শব্দ - বাবুর্চি।
হিন্দি শব্দ - লেনদেন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৫.
'শূণ্যপুরাণ' গ্রন্থটি কোন যুগের সাহিত্যকর্ম?
  1. প্রাচীন
  2. আধুনিক
  3. অন্ধকার
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
অন্ধকার
উত্তর
সঠিক উত্তর:
অন্ধকার
ব্যাখ্যা
'শূণ্যপুরাণ':
- এটি বিশেষভাবে ধর্মপূজাপদ্ধতি।
- 'শূণ্যপুরাণ' রামাই পণ্ডিত রচিত একটি ধর্মীয় তত্ত্বের গ্রন্থ - অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন
- গদ্যপদ্যে মিশ্রিত এই গ্রন্থটি একপ্রকারের চম্পুকাব্য।
- গ্রন্থটি ৫১টি অধ্যায়ে বিভক্ত। এর প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়।
- গ্রন্থটি অন্ধকার যুগের সাহিত্য নিদর্শন। কারো মতে এটি ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে রচিত।
- শূন্যপুরাণ নামহীন অবস্থায় পাওয়া গিয়েছিল - বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ১৩১৪ বঙ্গাব্দে 'বঙ্গীয় সাহিত্য পরিষৎ' শূন্যপুরাণ নামকরন করে প্রকাশ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
'লগ্ন > লগ্গ' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. অপিনিহিতি
  2. প্রগত সমীভবন
  3. পরাগত সমীভবন
  4. অন্যোন্য সমীভবন
সঠিক উত্তর:
প্রগত সমীভবন
উত্তর
সঠিক উত্তর:
প্রগত সমীভবন
ব্যাখ্যা
প্রগত সমীভবন:
- পূর্ব ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন ঘটে। অর্থাৎ পরবর্তী ধ্বনি পূর্ববর্তী ধ্বনির মতাে হয়, একে বলে প্রগত সমীভবন।

যেমন:
- চক্র > চক্ক,
- পক্ব > পক্ক,
- পদ্ম > পদ্দ,
- লগ্ন > লগ্গ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৭.
They make the employees ____ strict guidelines.
  1. followed
  2. follow
  3. following
  4. to follow
সঠিক উত্তর:
follow
উত্তর
সঠিক উত্তর:
follow
ব্যাখ্যা
• Causative Verb
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
Have, Get, Help, Let, Make ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিণত করা হয়।

• Causative Verb হিসেবে Make এর ব্যবহার:
- Make এরপর ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন এরপর Verb এর Base form বসে।
- কাউকে কোন কিছু করতে বাধ্য করা অথবা Have, Get এর চেয়ে বেশি জোর প্রদান করতে Make ব্যবহার করা হয়ে থাকে।

Correct Answer: They make the employees follow strict guidelines.

• More Example:
- She makes her kids brush their teeth before bed.
- My boss makes me stay late at work sometimes.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
১৮.
Can you recommend ___ me a good hotel?
  1. for
  2. to
  3. at
  4. No Preposition
সঠিক উত্তর:
No Preposition
উত্তর
সঠিক উত্তর:
No Preposition
ব্যাখ্যা
Transitive verb এরপর কোন Preposition বসে না।
- সরাসরি Object বসে।
- কিছু কিছু Transitive verb হলো: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি।

Correct Answer: Can you recommend me a good hotel?

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
১৯.
Choose the correct spelling.
  1. Billionnaire
  2. Bilionnaire
  3. Billionaiire
  4. Billionaire
সঠিক উত্তর:
Billionaire
উত্তর
সঠিক উত্তর:
Billionaire
ব্যাখ্যা
• The correct spelling is 'Billionaire' (Noun).
- English meaning: An extremely rich person, who has at least a thousand million pounds, dollars, etc. in money or property.
- Bangla meaning: মহাধনবান ব্যক্তি; ধনাঢ্য; ধনকুবের।

Synonym: Millionaire, Multimillionaire, Multibillionaire.

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam Webster Dictionary.
২০.
Rahim is in ___ prison for ___ murder.
  1. no article, a
  2. no article, an
  3. a, an
  4. the, no article
সঠিক উত্তর:
no article, a
উত্তর
সঠিক উত্তর:
no article, a
ব্যাখ্যা
• Article এর নিয়ম অনুসারে,
- School, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court of ইত্যাদি মূখ্য উদ্দেশ্যে (যেটা যেটার জন্য নির্মিত) ব্যবহৃত হলে কোন Article বসে না।
- যেমন:
- I go to school.
- He went to market.

একই ভাবে,
- Rahim went to the prison to see karim.
- কিন্তু স্থানগুলো অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের আগে Article বসে।

• দ্বিতীয় ক্ষেত্রে শব্দ (murder) টি Consonent এর উচ্চারণ দিয়ে শুরু হওয়ায় এর পূর্বে Article (a) বসবে।

Correct Answer: Rahim is in prison for a murder.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২১.
The synonym of the word 'Abhorrence' is -
  1. Sober
  2. Liking
  3. Loathing
  4. Expert
সঠিক উত্তর:
Loathing
উত্তর
সঠিক উত্তর:
Loathing
ব্যাখ্যা
• Abhorrence (Noun).
- English meaning: A strong feeling of hating somebody/something, especially for moral reasons.
- Bangla meaning: ঘৃণা; বিতৃষ্ণা; জুগুপ্সা।

Synonym: Detestation, Hatred, Abomination.
Antonym: Love, Affection, Devotion.

অন্যদিকে,
Sober - আত্মনিয়ন্ত্রিত; সংযমী;
Liking - পছন্দ;
Loathing - বিরাগ, ঘৃণার মনোভাব;
Expert - বিশেষজ্ঞ বা দক্ষ ব্যক্তি।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২২.
The antonym of the word 'Benefactor' is -
  1. Patron
  2. Malefactor
  3. Lesson
  4. Honour
সঠিক উত্তর:
Malefactor
উত্তর
সঠিক উত্তর:
Malefactor
ব্যাখ্যা
• Benefactor (Noun).
- English meaning: One that helps another with gifts or money.
- Bangla meaning: জনহিতকারী; দাতা; মহৎ ব্যক্তি।

Synonym: Donator, Patron, Contributor.
Antonym: Beneficiary, Recipient, Malefactor.

অন্যদিকে,
Patron - নৈতিক বা অর্থনৈতিক সাহায্যদাতা;
Malefactor - অপরাধী, মন্দ কাজে নিয়োজিত ব্যক্তি;
Lesson - শিক্ষা, উপদেশ, দৃষ্টান্ত;
Honour - সম্মান; সম্ভ্রম; শ্রদ্ধা।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৩.
We'd met before, ______?
  1. hadn't we
  2. wouldn't we
  3. haven't we
  4. hasn't we
সঠিক উত্তর:
hadn't we
উত্তর
সঠিক উত্তর:
hadn't we
ব্যাখ্যা
• Tag question করার নিয়ম:
- Tag question ব্যবহার করা হয় উক্তিটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
- Statement Positive হলে tag question টি Negative হবে।
- Subject ও Tense অনুসারে Auxiliary Verb দ্বারা tag question হয়।

Confusing Contraction Sentence এর tag question করার নিয়ম:
- যদি subject এরপর 'd থাকে অর্থাৎ, verb টি Base form এ আসে, তাহলে এটিকে Model auxiliary হিসেবে would ধরতে হবে।
Example: If I were a rich man, I'd establish a hospital, wouldn't I?

- তবে 'd এরপরের verb টি যদি Past Participle form এ থাকে তাহলে তাকে Past Perfect tense এর had হিসেবে ধরতে হবে।

Correct Sentence: We had met before, hadn't we?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৪.
Until she apologizes, I won't speak to her. Here, the underlined clause is -
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Prepositional Clause
  4. Adverbial Clause
সঠিক উত্তর:
Adverbial Clause
উত্তর
সঠিক উত্তর:
Adverbial Clause
ব্যাখ্যা
• Adverbial clause of time:
- Principal clause এর কাজ সম্পন্ন করার সময়কে নির্দেশ করে।
- Adverbial Clause of time টি Conjunctions of time দিয়ে শুরু হয়। যেমন: As soon as, Before, After, Hardly --- when, No sooner --- than, Since, The sooner ইত্যাদি দিয়ে শুরু করে কমা পর্যন্ত বা এগুলো থেকে শুরু করে শেষ পর্যন্ত Adverbial Clause এবং বাকী অংশ Principle Clause.
- Adverbial Clause of time, Principle Clause এর আগে বা পরে বসানো হয়।
- আগে বসলে Clause এ শেষে কমা বসে, পরে বসলে কমা বসে না।  

Correct Answer: Until she apologizes, I won't speak to her. Here, the underlined clause is - Adverbial Clause.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৫.
Meteorology is related to -
  1. Study of plants
  2. Study of weather and climate
  3. Study of oceans
  4. Study of the human body
সঠিক উত্তর:
Study of weather and climate
উত্তর
সঠিক উত্তর:
Study of weather and climate
ব্যাখ্যা
• Meteorology is related to - Study of weather and climate.

• Meteorology (Noun)
- English meaning: A science that deals with the atmosphere and its phenomena, especially weather and weather forecasting.
- Bangla meaning: আবহাওয়াবিজ্ঞান; আবহবিদ্যা।

Other options,
- Botany: Study of plants.

- Oceanography: Study of oceans.

- Anatomy: Study of the human body.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
২৬.
The task seemed too difficult for beginners. Here, the phrase is a/an -
  1. Noun Phrase
  2. Adverbial Phrase
  3. Adjective Phrase
  4. Prepositional Phrase
সঠিক উত্তর:
Adjective Phrase
উত্তর
সঠিক উত্তর:
Adjective Phrase
ব্যাখ্যা
• Adjective Phrase:
- যে Phrase গুলো Sentence এ Adjective এর মত কাজ করে, অর্থাৎ Noun এর অবস্থা, দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করে সেই Phrase গুলোকে Adjective Phrase বলে।
- Noun এরপর যদি কোন clause/ phrased বসে তাহলে সেটি হবে Adjective clause/ phrase.
- বাক্যেটিতে "The task seemed too difficult for beginners" too difficult অংশটি বাক্যের Noun "The task" কে modify করেছে। তাই এই অংশটুকু Adjective Phrase.

Correct answer: The task seemed too difficult for beginners. Here, the phrase is a/an - Adjective Phrase.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৭.
They fought a brave fight. Here, the word 'fought' is a/ an -
  1. Cognate verb
  2. Causative verb
  3. Linking verb
  4. Factitive verb
সঠিক উত্তর:
Cognate verb
উত্তর
সঠিক উত্তর:
Cognate verb
ব্যাখ্যা
• Cognate Verb:
Verb এবং Object একই জাতের অর্থ প্রকাশ করে।
- Verb এর Object কে বলা হয় Cognate Object.
- অর্থাৎ, কোন Intransitive verb যখন বাক্যস্থিত ক্রিয়াপদ বা verb এর মূলশব্দ (root word) থেকে উৎপন্ন নতুন কোন word বা শব্দকে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে Cognate verb বলা হয়।

Correct Answer: They fought a brave fight. Here, the word 'fought' is a/ an - Cognate Verb.


• Example:
- She smiled a warm smile. বাক্যের smiled হলো cognate verb ও smile হলো cognate object.
- He dreamt a wonderful dream. বাক্যের dreamt হলো cognate verb ও dream হলো cognate object.

• Causative Verb:
- যে Verb গুলো দিয়ে নিজের জন্য কাজ না করে বরং অন্যের জন্য কাজ করানো বুঝায় বা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়া বুঝায় সেগুলোই হলো Causative Verb.

 Factitive verb:
- Transitive verb এর Object থাকা সত্ত্বেও যদি object পরবর্তী noun অথবা adjective (complement) এর সাহায্য ছাড়া বাক্য পূর্ণ না হয়, তখন ঐ বাক্যে ব্যবহৃত verb কে Factitive verb বলে।
- কিছু factitive verbs হলো: Elect, Select, Make, Appoint, Call, Name ইত্যাদি।
Example: They elected him captain.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
২৮.
Choose the correct sentence.
  1. The climate of Nepal is colder than Bangladesh.
  2. The climate of Nepal is colder than those of Bangladesh.
  3. The climate of Nepal is colder than that of Bangladesh.
  4. The climate of Nepal is colder than that Bangladesh’s climate.
সঠিক উত্তর:
The climate of Nepal is colder than that of Bangladesh.
উত্তর
সঠিক উত্তর:
The climate of Nepal is colder than that of Bangladesh.
ব্যাখ্যা
Correct Sentence: The climate of Nepal is colder than that of Bangladesh.

• দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে Uncountable Noun এর পরিবর্তে that of এবং Plural Countable Noun এর পরিবর্তে those of ব্যবহৃত হয়।
- অন্যভাবে বলা যায়, কোনো Comparative sentence এর প্রথম অংশ যদি The + Noun + of + Noun হয়, তবে verb এর পরের অংশ হবে than + that/ those of হবে।

অন্যদিকে,
(ক) Sentence টিতে Comparative sentence এর প্রথম অংশের নিয়ম অনুসারে The + Noun + of + Noun (The climate of Nepal) হয়েছে, তাই দ্বিতীয় অংশে than এরপর that of হবে। কারণ, The climate of Nepal দ্বারা Uncountable Noun কে বুঝায়।

(খ) Sentence টিতে The climate of Nepal, Uncountable Noun কে বুঝায় তাই those of এর পরিবর্তে that of হবে।

(ঘ) দুটি Noun এর মধ্যে তুলনা করার সময় পূর্বের Noun এর পুনরাবৃত্তি পরিহার করতে হবে। তাই Sentence টিতে The climate of Nepal, Uncountable Noun কে বুঝায় তাই এখানে than that Bangladesh’s climate এর পরিবর্তে than that of Bangladesh হবে।


Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২৯.
Though the man has much riches, he wants more. (make it simple)
  1. Despite of his having much riches, he wants more.
  2. In spite of his having much riches, he wants more.
  3. In spite of his being much riches, he wants more.
  4. Because of his having much riches, he wants more.
সঠিক উত্তর:
In spite of his having much riches, he wants more.
উত্তর
সঠিক উত্তর:
In spite of his having much riches, he wants more.
ব্যাখ্যা
Though/ Although Clause- এ has/ have/ had থাকলে সে ক্ষেত্রে Complex Sentence কে Simple Sentence এ রূপান্তরের নিয়ম:
- Though/ Although এর পরিবর্তে Despite/ Inspite of বসে।
- Subject অনুসারে এর Possessive form বসে।
- has/ have/ had এর পরিবর্তে having বসে।
- প্রদত্ত Sentence এর বাকী অংশ বসবে।

Complex Sentence: Though the man has much riches, he wants more.
Simple Sentence: In spite of his having much riches, he want more.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩০.
His actions run counter to the company's policies. Here, what is the meaning of the idiom 'run counter to'?
  1. Generous
  2. Disobey
  3. Quite
  4. Contradict
সঠিক উত্তর:
Contradict
উত্তর
সঠিক উত্তর:
Contradict
ব্যাখ্যা
Run counter to
- English meaning: To be opposed to; To disagree with someone.
- Bangla meaning: বিরোধিতা করা, কারো সঙ্গে দ্বিমত পোষণ করা। 

উল্লিখিত অপশনগুলো,
Generous - উদার;
Disobey - আদেশ অমান্য করা;
Quite - সমগ্রভাবে, পরিপূর্ণভাবে;
Contradict - বিরুদ্ধ বা বিসদৃশ হওয়া।

Source: Live MCQ Lecture, Merriam Webster Dictionary, Accessible Dictionary.
৩১.
If she had prepared well, she ______ the competition.
  1. had won
  2. would have won
  3. have had won
  4. have won
সঠিক উত্তর:
would have won
উত্তর
সঠিক উত্তর:
would have won
ব্যাখ্যা
• Third Condition এর নিয়ম অনুসারে:
- If বা Had যুক্ত দুটি clause থাকে। 
- দুটি Clause এর যেকোন একটিতে If/ Had দিয়ে Clause টি শুরু হবে।
- If বা Had যুক্ত Clause টি Past Perfect Tense হয়। 
- ২য় Clause টি Past Perfect Conditional (would have, might have, should have, could have) বসে।
- Verb এর Past Participle form বসে।

Complete Sentence: If she had prepared well, she would have won the competition.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
৩২.
৫, ৯, ১৩, ১৭,.......... ধারাটিতে কত তম পদ ১৬৫?
  1. ৪১
  2. ৩৮
  3. ৪৫
  4. ৪৩
সঠিক উত্তর:
৪১
উত্তর
সঠিক উত্তর:
৪১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫, ৯, ১৩, ১৭,.......... ধারাটিতে কত তম পদ ১৬৫?

সমাধান:
এটি একটি সমান্তর ধারা। যার
প্রথম পদ, a = ৫
সাধারণ পার্থক্য, d = ৯ - ৫ = ৪

আমরা জানি,
n তম পদ = a + (n - ১) × d

প্রশ্নমতে,
⇒ a + (n - ১) × d = ১৬৫
⇒ ৫ + (n - ১) × ৪ = ১৬৫
⇒ ৫ + ৪n - ৪ = ১৬৫
⇒ ৪n = ১৬৫ - ১
⇒ ৪n = ১৬৪
⇒ n = ১৬৪/৪
⇒ n = ৪১

∴ ১৬৫ হল ধারাটির ৪১তম পদ
৩৩.
সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ১৫, ২০, ২৫ এবং ৩০ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
  1. ৩২০
  2. ৩৫০
  3. ২৮০
  4. ৩০০
সঠিক উত্তর:
৩০০
উত্তর
সঠিক উত্তর:
৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ১৫, ২০, ২৫ এবং ৩০ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?

সমাধান:
১৫, ২০, ২৫ এবং ৩০ এর ল.সা.গু'ই হবে নির্ণেয় গাছের সংখ্যা।
১৫, ২০, ২৫ এবং ৩০ এর ল.সা.গু = ৩০০

∴ সর্বমোট ৩০০ টি গাছ লাগাতে হবে।
৩৪.
১৫০ এর ২০% এর ২৫% = কত?
  1. ৭.৫
  2. ১৫
  3. ১২.৫
সঠিক উত্তর:
৭.৫
উত্তর
সঠিক উত্তর:
৭.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ এর ২০% এর ২৫% = কত?

সমাধান:
১৫০ এর ২০% এর ২৫% = ১৫০ × (২০/১০০) × (২৫/১০০)
= ১৫০ × (১/৫) × (১/৪)
= ৩০ × (১/৪)
= ৭.৫
৩৫.
৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত কত?
  1. ৪ : ৭
  2. ৫ : ১৪
  3. ৮ : ১১
  4. ৬ : ৭
সঠিক উত্তর:
৫ : ১৪
উত্তর
সঠিক উত্তর:
৫ : ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত কত?

সমাধান:
মিশ্র অনুপাত:
একাধিক সরল অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফলকে পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফলকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে মিশ্র অনুপাত বলে।

সুতরাং,
৪ : ৭ এবং ৫ : ৮ এর মিশ্র অনুপাত হলো,
(৪ × ৫) : (৭ × ৮)
= ২০ : ৫৬
= ৫ : ১৪

∴ মিশ্র অনুপাত ৫ : ১৪
৩৬.
বাসের ভাড়া ১৫% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা ১০% কমে গেল। এর ফলে বাস কর্তৃপক্ষের আয়ের শতকরা পরিবর্তন কত হবে?
  1. ৪% বৃদ্ধি
  2. ২.৫% বৃদ্ধি
  3. ২.৫% হ্রাস
  4. ৩.৫% বৃদ্ধি
সঠিক উত্তর:
৩.৫% বৃদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
৩.৫% বৃদ্ধি
ব্যাখ্যা
প্রশ্ন: বাসের ভাড়া ১৫% বৃদ্ধি পাওয়ায় যাত্রী সংখ্যা ১০% কমে গেল। এর ফলে বাস কর্তৃপক্ষের আয়ের শতকরা পরিবর্তন কত হবে?

সমাধান:
ধরি,
প্রাথমিক ভাড়া = P
এবং প্রাথমিক যাত্রী সংখ্যা = Q

∴ প্রাথমিক আয় = P × Q = PQ

যেহেতু,
ভাড়া ১৫% বৃদ্ধি পেয়েছে, তাই নতুন ভাড়া = P + (P এর ১৫/১০০)= ১.১৫P
যাত্রী সংখ্যা ১০% কমেছে, তাই নতুন যাত্রী সংখ্যা = Q - (Q এর ১০/১০০)= ০.৯০Q

∴ নতুন আয় = ১.১৫P × ০.৯০Q = ১.০৩৫PQ
∴ আয়ের পরিবর্তন = নতুন আয় - প্রাথমিক আয় =১.০৩৫PQ - PQ
=০.০৩৫PQ

∴ শতকরা পরিবর্তন = (নতুন আয়/প্রাথমিক আয়) × ১০০%
= (০.০৩৫PQ/PQ) × ১০০%
= ৩.৫%

∴ বাস কর্তৃপক্ষের আয় ৩.৫% বৃদ্ধি পাবে।
৩৭.
একটি সংখ্যার 5 গুণের সাথে 7 যোগ করলে যোগফল সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 8 কম হবে। সংখ্যাটি কত?
  1. 6
  2. 5
  3. 9
  4. 4
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: - 5
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
------------------------------------ 

প্রশ্ন: একটি সংখ্যার 5 গুণের সাথে 7 বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণের চেয়ে 8 কম হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
5x + 7 = 2x − 8
5x − 2x = −8 − 7
3x = - 15
∴ x = - 5

৩৮.
2x2 - 5x + 3 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?
  1. (2x - 3)(x - 1)
  2. (3x - 2)(x - 2)
  3. (2x + 3)(x - 2)
  4. (x - 3)(x + 1)
সঠিক উত্তর:
(2x - 3)(x - 1)
উত্তর
সঠিক উত্তর:
(2x - 3)(x - 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x2 - 5x + 3 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি?

সমাধান:
2x2 - 5x + 3
= 2x2 - 3x - 2x + 3
= x(2x - 3) - 1(2x - 3)
= (2x - 3)(x - 1)
৩৯.
a + b + c = 8 এবং a2 + b2 + c2 = 18 হলে, ab + bc + ca এর মান কত?
  1. 28
  2. 32
  3. 46
  4. 23
সঠিক উত্তর:
23
উত্তর
সঠিক উত্তর:
23
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 8 এবং a2 + b2 + c2 = 18 হলে, ab + bc + ca এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b + c = 6
এবং a2 + b2 + c2 = 14

আমরা জানি,
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
⇒ 2(ab + bc + ca) = (a + b + c)2 - (a2 + b2 + c2)
⇒ 2(ab + bc + ca) = (82 - 18)
⇒ 2(ab + bc + ca) = (64 - 18)
⇒ 2(ab + bc + ca) = 46
⇒ ab + bc + ca = 46/2
∴ ab + bc + ca = 23
৪০.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∠BAC কোণের মান কত?
  1. 60°
  2. 55°
  3. 30°
  4. 90°
সঠিক উত্তর:
55°
উত্তর
সঠিক উত্তর:
55°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∠BAC কোণের মান কত?


সমাধান:
চিমাধান:
আমরা জানি,
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।

∴ ∠BAC = (1/2) ∠BOC
= (1/2) × 110°
= 55°
৪১.
৬০০ জন লোকের জন্য ১৬ দিনের খাবার মজুত আছে। যদি আরও ২০০ জন লোক যোগ হয়, তাহলে ঐ খাবার কতদিন চলবে?
  1. ১৪ দিন
  2. ৮ দিন
  3. ১৬ দিন
  4. ১২ দিন
সঠিক উত্তর:
১২ দিন
উত্তর
সঠিক উত্তর:
১২ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০০ জন লোকের জন্য ১৬ দিনের খাবার মজুত আছে। যদি আরও ২০০ জন লোক যোগ হয়, তাহলে ঐ খাবার কতদিন চলবে?

সমাধান:
মোট লোক সংখ্যা = ৬০০ + ২০০ = ৮০০ জন

∴ ৬০০ জন লোকের জন্য খাবার আছে = ১৬ দিনের
∴ ১ জন লোকের জন্য খাবার আছে = (১৬ × ৬০০) দিনের
∴ ৮০০ জন লোকের জন্য খাবার আছে = (১৬ × ৬০০)/৮০০ = ১২ দিনের

∴ ঐ খাবার ১২ দিন চলবে।
৪২.
একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং পরিসীমা ১৮০ মিটার হলে, ঐ মাঠের ক্ষেত্রফল কত?
  1. ২২০০ বর্গ মিটার
  2. ১৮০০ বর্গ মিটার
  3. ১৬০০ বর্গ মিটার
  4. ২৪০০ বর্গ মিটার
সঠিক উত্তর:
১৮০০ বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১৮০০ বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং পরিসীমা ১৮০ মিটার হলে, ঐ মাঠের ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = x
∴ দৈর্ঘ্য = ২x

আমরা জানি,
পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)
⇒ ১৮০ = ২ × (২x + x)
⇒ ১৮০ = ২ × ৩x
⇒ x = ১৮০/৬
⇒ x = ৩০

প্রস্থ = ৩০ মিটার
∴ দৈর্ঘ্য = ২x = ২ × ৩০ = ৬০ মিটার

∴ ঐ মাঠের ক্ষেত্রফল = (দৈর্ঘ্য × প্রস্থ) বর্গ একক
= (৬০ × ৩০)
= ১৮০০ বর্গ মিটার
৪৩.
মুনাফা-আসল একত্রে ২১০০ টাকা। মুনাফা, আসলের ১/৫ হলে, মুনাফা কত টাকা?
  1. ৪২০ টাকা
  2. ৩৬৫ টাকা
  3. ৩৫০ টাকা
  4. ২৫০ টাকা
সঠিক উত্তর:
৩৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মুনাফা-আসল একত্রে ২১০০ টাকা। মুনাফা, আসলের ১/৫ হলে, মুনাফা কত টাকা?

সমাধান:
ধরি,
মুনাফা = ক টাকা
আসল = ৫ক টাকা
∴ মুনাফা-আসল = ক + ৫ক = ৬ক টাকা

প্রশ্নমতে,
৬ক = ২১০০
⇒ ক = ২১০০/৬
= ৩৫০ টাকা
∴ মুনাফা = ৩৫০ টাকা
৪৪.
  1. 356
  2. 322
  3. 119
  4. 240
সঠিক উত্তর:
322
উত্তর
সঠিক উত্তর:
322
ব্যাখ্যা
প্রশ্ন: 



সমাধান:
৪৫.
একটি রম্বসের কর্ণদ্বয় ৪২ সে.মি. ও ১৩ সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?
  1. ২৭৩ বর্গ সে.মি.
  2. ৩২৪ বর্গ সে.মি.
  3. ২৬৭ বর্গ সে.মি.
  4. ২৯৮ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
২৭৩ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৭৩ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয় ৪২ সে.মি. ও ১৩ সে.মি.। রম্বসের ক্ষেত্রফল কত?

সমাধান:
রম্বসের কর্ণদ্বয় ৪২ সে.মি. ও ১৩ সে.মি.

আমরা জানি,
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৪২ × ১৩ বর্গ সে.মি.
= ২৭৩ বর্গ সে.মি.
৪৬.
যদি 7x - 7x - 1 = 294 হয়, তাহলে xx এর মান কত?
  1. 25
  2. 49
  3. 27
  4. 36
সঠিক উত্তর:
27
উত্তর
সঠিক উত্তর:
27
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 7x - 7x - 1 = 294 হয়, তাহলে xx এর মান কত?

সমাধান:
7x - 7x - 1 = 294
⇒ 7 . 7x - 1 - 7x - 1 = 294
⇒ 7x - 1(7 - 1) = 294
⇒ 7x - 1 × 6 = 294
⇒ 7x - 1 = 294/6 = 49
⇒ 7x - 1 = 72
⇒ x - 1 = 2
⇒ x = 2 + 1
⇒ x = 3

∴ xx = 33 = 27
৪৭.
১০৮ কেজির মিশ্রণে চাল ও গমের অনুপাত ৭ : ৫ হলে, গমের তুলনায় চাল কত কেজি বেশি?
  1. ২৩ কেজি
  2. ১৮ কেজি
  3. ১৫ কেজি
  4. ২১ কেজি
সঠিক উত্তর:
১৮ কেজি
উত্তর
সঠিক উত্তর:
১৮ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ১০৮ কেজির মিশ্রণে চাল ও গমের অনুপাত ৭ : ৫ হলে, গমের তুলনায় চাল কত কেজি বেশি?

সমাধান:
দেওয়া আছে,
চাল ও গমের অনুপাত = ৭ : ৫
মোট ওজন = ১০৮ কেজি
অনুপাতের সমষ্টি = ৭ + ৫ = ১২

∴ মিশ্রনে চালের পরিমান = ১০৮ এর (৭/১২) কেজি
= ৬৩ কেজি

∴ গমের পরিমান = ১০৮ এর (৫/১২) কেজি
= ৪৫ কেজি

∴ চাল বেশি আছে = ৬৩ - ৪৫ = ১৮ কেজি।
৪৮.
মুক্তিযুদ্ধের সময় ঢাকা কোন সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
  1. ১ নং সেক্টর
  2. ২ নং সেক্টর
  3. ৬ নং সেক্টর
  4. ১০ নং সেক্টর
সঠিক উত্তর:
২ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
২ নং সেক্টর
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ ও ২ নং সেক্টর: 
- ১০ই এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সামরিক, বেসামরিক জনগণকে নিয়ে একটি মুক্তিযোদ্ধা বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়।
- সরকার বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে ১১জন সেক্টর কমান্ডার নিয়োগ করেছিল।
- এ ছাড়া বেশ কিছু সাব-সেক্টর এবং তিনটি ব্রিগেড ফোর্স গঠিত হয়।
- এসব বাহিনীতে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত বাঙালি সেনা কর্মকর্তা, সেনা সদস্য, পুলিশ, ইপিআর, নৌ ও বিমানবাহিনীর সদস্যগণ যোগদান করেন।
- প্রতিটি সেক্টরেই নিয়মিত সেনা, গেরিলা ও সাধারণ যোদ্ধা ছিল। এরা মুক্তিযোদ্ধা বা মুক্তিফৌজ নামে পরিচিত ছিল। 
- ২ নং সেক্টর  ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত।
- এ সেক্টরের বাহিনী গঠিত হয় ৪- ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে।
- আগরতলার ২০ মাইল দক্ষিণে মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর।
- সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার। 

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি, বোর্ড বই।
৪৯.
সুমাত্রা কোন দেশের অন্তর্গত একটি দ্বীপ?
  1. মালয়েশিয়া
  2. ইন্দোনেশিয়া
  3. থাইল্যান্ড
  4. ফিলিপাইন
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
সুমাত্রা: 
- সুমাত্রা ইন্দোনেশিয়ার মালয় দ্বীপপুঞ্জের বৃহত্তর সুন্দা দ্বীপপুঞ্জের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ, বোর্নিওর পরেই এর স্থান।
- তবে এককভাবে ইন্দোনেশিয়ার দ্বীপ হিসেবে সুমাত্রা বৃহত্তম (এ অঞ্চলে বোর্নিও আর নিউ গিনি সুমাত্রার চেয়ে বড় হলেও এসব দ্বীপে অন্য দেশের অংশ রয়েছে)।
- উত্তর-পূর্বে মালয় উপদ্বীপ থেকে মালাক্কা প্রণালী দ্বারা এবং দক্ষিণে জাভা দ্বীপ থেকে সুন্দা প্রণালী দ্বারা পৃথক।
- ২০০৪ সালে ভারত মহাসাগরীয় সুনামি দ্বীপটিকে ভয়াবহভাবে প্রভাবিত করে।
- উত্তর-পশ্চিম উপকূল ও আশেপাশের দ্বীপগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটে।
- সুমাত্রা তার বৈচিত্র্যময় জীববৈচিত্র্য ও উষ্ণমণ্ডলীয় বনাঞ্চলের জন্য বিখ্যাত।
- এটি ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্রগুলোর মধ্যে একটি।
- সুমাত্রা দ্বীপ তার প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিশ্বজুড়ে পরিচিত।

উৎস: Britannica.
৫০.
ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে কোন ডিভাইস?
  1. হাব
  2. মডুলেটর
  3. সুইচ
  4. ডিমডুলেটর
সঠিক উত্তর:
মডুলেটর
উত্তর
সঠিক উত্তর:
মডুলেটর
ব্যাখ্যা
মডেম:
- মডেম একটি ইলেকট্রনিক্স ডিভাইস।
- কম্পিউটার নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- মডেম এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে তথ্য আদান প্রদানে সহায়তা করে।
- মডেমের দুটি অংশ। যথা-
১। মডুলেটর (Modulator) ও
২। ডি-মডুলেটর (De-modulator)
- মডুলেটর ডিজিটাল সংকেতকে অ্যানালগ (Analog) সংকেতে রূপান্তর করে। এই রূপান্তরের ক্রিয়াকে বলা হয় মডুলেশন।
- ডিমডুলেটর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। এই রূপান্তর প্রক্রিয়াকে বলা হয় ডিমডুলেশন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
নম পেন কোন দেশের রাজধানী?
  1. ভিয়েতনাম
  2. লাওস
  3. থাইল্যান্ড
  4. কম্বোডিয়া
সঠিক উত্তর:
কম্বোডিয়া
উত্তর
সঠিক উত্তর:
কম্বোডিয়া
ব্যাখ্যা
কম্বোডিয়া: 
- কম্বোডিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোচীনা উপদ্বীপে অবস্থিত।
- রাজধানী: নম পেন। 
- চীন, ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ নদী ও স্থল বাণিজ্যপথের কেন্দ্র।
- ১১শ থেকে ১৩শ শতকের মধ্যে, খমের সাম্রাজ্য বর্তমান ভিয়েতনাম, লাওস ও থাইল্যান্ডের একটি বিশাল অংশ শাসন করতো।
- কম্বোডিয়ার সাংস্কৃতিক প্রভাব বিশেষ করে লাওস ও থাইল্যান্ডের উপর বিশাল ছিল।
- ফরাসি ঔপনিবেশিক শাসন ও মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ কম্বোডিয়ার ইতিহাসে গভীর প্রভাব ফেলেছে।
- রাজধানী নম পেন এখনো বহুমুখী এশীয় সংস্কৃতি ও ইউরোপীয় প্রভাবের প্রতিফলন বহন করে।
- কম্বোডিয়া তার সমৃদ্ধ ঐতিহ্য ও সাংস্কৃতিক প্রভাবের জন্য দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে বিবেচিত হয়।

উৎস: Britannica.
৫২.
স্থানীয় প্রশাসনের সর্বশেষ স্তর কোনটি?
  1. ইউনিয়ন
  2. উপজেলা
  3. জেলা
  4. বিভাগ
সঠিক উত্তর:
উপজেলা
উত্তর
সঠিক উত্তর:
উপজেলা
ব্যাখ্যা
উপজেলা প্রশাসনের গঠন: 
- স্থানীয় প্রশাসনের সর্বশেষ স্তর হল উপজেলা প্রশাসন।
- উপজেলা প্রশাসনের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।
- উপজেলা নির্বাহী অফিসার কেন্দ্রীয় প্রশাসন কর্তৃক নিয়োজিত হয়ে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করেন।
- উপজেলা নির্বাহী অফিসারকে সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ যাবতীয় কাজে সহযোগিতা করে থাকেন।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫৩.
জাপানের হিরোশিমা শহরে কবে পারমাণবিক বোমার বিস্ফোরণ করা হয়?
  1. ১ আগস্ট ১৯৪৫ সালে
  2. ৬ আগস্ট ১৯৪৫ সালে
  3. ৯ আগস্ট ১৯৪৫ সালে
  4. ১৫ আগস্ট ১৯৪৫ সালে
সঠিক উত্তর:
৬ আগস্ট ১৯৪৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
৬ আগস্ট ১৯৪৫ সালে
ব্যাখ্যা
হিরোশিমা: 
- হিরোশিমা জাপানের হোনশু দ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত।
- এটি হিরোশিমা উপসাগরের (Inland Sea) প্রধান শহর ও প্রশাসনিক কেন্দ্র।
- নামের অর্থ "বিস্তৃত দ্বীপ", যা ওটা নদীর ছয়টি শাখার ডেল্টার উপর অবস্থিত।
- ১৬শ শতকে সামন্তপ্রভু মোরি তেরুমোতো শহরটি দুর্গ নগরী হিসেবে প্রতিষ্ঠা করেন।
- ১৮৬৮ সালের পর এটি জাপানের গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্র হয়ে ওঠে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি মিত্রবাহিনীর সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিল।
- পরমাণু বোমা বিস্ফোরণ: ৬ আগস্ট ১৯৪৫ সাল। 
- মার্কিন বি-২৯ বোমারু বিমান সকাল ৮:১৫ মিনিটে প্রথম পরমাণু বোমাটি ফেলেছিল।
- বিস্ফোরণের ফলে শহরের অধিকাংশ অংশ ধ্বংস হয়ে যায়।
- ৭০,০০০ এর বেশি মানুষ তাৎক্ষণিকভাবে নিহত হন, এবং পরবর্তী বছরগুলোতে তেজস্ক্রিয়তার কারণে আরও বহু মানুষ মারা যান।
- হিরোশিমার উপর পরমাণু বোমা নিক্ষেপ ছিল মানব ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক ঘটনা।
- এর ফলে বিশ্বব্যাপী পারমাণবিক নিরস্ত্রীকরণ আন্দোলনের সূত্রপাত ঘটে।
- বর্তমানে হিরোশিমা শান্তি ও পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতীক হিসেবে পরিচিত।
- আজও হিরোশিমার শান্তি স্মৃতিসৌধ ও জাদুঘর বিশ্ববাসীকে যুদ্ধের বিভীষিকার কথা মনে করিয়ে দেয়।

উৎস: Britannica.
৫৪.
বাংলাদেশে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি? [মার্চ, ২০২৫]
  1. মারমা
  2. চাকমা
  3. ত্রিপুরা
  4. সাঁওতাল
সঠিক উত্তর:
চাকমা
উত্তর
সঠিক উত্তর:
চাকমা
ব্যাখ্যা
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনসংখ্যা: 
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার ১৫৯।
- জনশুমারিতে দেশের ৫০টি জাতিসত্তার জনসংখ্যা তুলে ধরা হয়।
- এর মধ্যে চাকমাদের সংখ্যা সবচেয়ে বেশি।
- ৫০টি জাতিসত্তার মধ্যে পার্বত্য চট্টগ্রামের জাতিগোষ্ঠী চাকমাদের সংখ্যা সবচেয়ে বেশি।
- সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে পার্বত্য চট্টগ্রামেরই দুই জাতিগোষ্ঠী মারমা ও ত্রিপুরা।
- চতুর্থ স্থানে আছে সমতলের জাতিগোষ্ঠী সাঁওতাল। 
- জেলার নিরিখে দেশে রাঙামাটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা সবচেয়ে বেশি।
- এ জেলায় এসব জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যা ৩ লাখ ৭২ হাজার ৮৬৪।
- এরপরই আছে আরেক পার্বত্য জেলা খাগড়াছড়ি।
- এখানে জাতিগোষ্ঠীর মানুষের সংখ্যা ৩ লাখ ৪৯ হাজার ৩৭৮।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২।
৫৫.
রাশিয়া ও জাপানের মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের নাম কী?
  1. কুরিল দ্বীপপুঞ্জ
  2. মার্শাল দ্বীপপুঞ্জ
  3. সেনকাকু দ্বীপপুঞ্জ
  4. স্প্রাটলি দ্বীপপুঞ্জ
সঠিক উত্তর:
কুরিল দ্বীপপুঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
কুরিল দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা
কুরিল দ্বীপপুঞ্জ: 
- রাশিয়া ও জাপানের মধ্যকার বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের নাম কুরিল দ্বীপপুঞ্জ। 

- কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার সাখালিন ওবলাস্তে (প্রদেশ) অবস্থিত।
- এটি রাশিয়ার কামচাটকা উপদ্বীপের দক্ষিণ প্রান্ত থেকে শুরু হয়ে জাপানের হোক্কাইডো দ্বীপের উত্তর-পূর্ব কোণে বিস্তৃত।
- দ্বীপপুঞ্জটি ১,২০০ কিলোমিটার দীর্ঘ এবং ৫৬টি দ্বীপ নিয়ে গঠিত।
- এটি প্যাসিফিক মহাসাগরীয় আগ্নেয় চক্রের (Pacific Ring of Fire) অংশ।
- এখানে ১০০টিরও বেশি আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে ৩৫টি সক্রিয়।
- দ্বীপপুঞ্জে বহু উষ্ণ প্রস্রবণ (Hot Springs) বিদ্যমান, এবং ভূমিকম্প ও সুনামি সাধারণ ঘটনা।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে, তবে জাপান দক্ষিণ কুরিল দ্বীপগুলির ওপর দাবি করে আসছে।
- জাপান এই দ্বীপগুলোকে "উত্তরাঞ্চলীয় ভূখণ্ড" (Northern Territories) হিসেবে উল্লেখ করে।
- কুরিল দ্বীপপুঞ্জ সামুদ্রিক বাণিজ্য ও সামরিক অবস্থানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- এখানে মাছ ধরার বিশাল সম্ভাবনা রয়েছে, যা উভয় দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।
- দ্বীপপুঞ্জের প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনা দ্বীপগুলির কৌশলগত মূল্য আরও বৃদ্ধি করেছে।
- কুরিল দ্বীপপুঞ্জ রাশিয়া ও জাপানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের একটি অন্যতম প্রধান ইস্যু এবং এখনো এ বিষয়ে স্থায়ী সমাধান হয়নি।

উৎস: Britannica.
৫৬.
প্রান্তিক লেক কোন জেলায় অবস্থিত?
  1. বান্দরবান
  2. রাঙ্গামাটি
  3. খাগড়াছড়ি
  4. চট্টগ্রাম
সঠিক উত্তর:
বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
বান্দরবান
ব্যাখ্যা
প্রান্তিক লেক: 
- প্রান্তিক লেক বান্দরবান জেলায় অবস্থিত। 
- প্রায় ২৫ একর জায়গাজুড়ে সৃষ্ট কৃত্রিম জলাশয় ‘প্রান্তিক লেক’ এর জলাভূমির আয়তন ২৫ একর হলেও পুরো কমপ্লেক্সটি আরো অনেক বড়।
- অপূর্ব সুন্দর এ লেকের চারিপাশ নানা প্রজাতির গাছগাছালিতে ভরপুর।
- পিকনিকের জন্য এটি অন্যতম লোভনীয় স্থান হিসেবে পরিচিতি পেয়েছে সর্বত্র।
- এটি বান্দরবান-কেরানীহাট সড়কের পাশে হলুদিয়া নামক স্থানে অবস্থিত। 
- বান্দরবান জেলা সদর থেকে ‘প্রান্তিক লেক’ এর দুরত্ব ১৪ কিলোমিটার।
- লেকটিতে উম্মুক্ত মাটির মঞ্চ, পিকনিক স্পট, বিশ্রামাগার এবং একটি উঁচু গোল ঘর ইত্যাদি স্থাপনা রয়েছে।
- গোল ঘরে বসে লেকের সৌন্দর্য সহজে উপভোগ করা যায়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।