পরীক্ষা আর্কাইভ

Science Expert

পরীক্ষাScience Expertতারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা – ৯: তড়িৎ ও দৈনন্দিন জীবনে পদার্থ বিজ্ঞান (Live Interactive Class – 18)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Science Expert

Science Expert · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
ইউরেনিয়াম ও ইউরেনিয়ামের যৌগ হতে অবিরাম স্বতঃস্ফূর্তভাবে এক প্রকার কণা এবং রশ্মি নির্গত হয়। এই ঘটনাকে বলে?
  1. ক) তেজস্ক্রিয়তা 
  2. খ) ফোটন
  3. গ) বেকেরেল
  4. ঘ) কুরি
সঠিক উত্তর:
ক) তেজস্ক্রিয়তা 
উত্তর
সঠিক উত্তর:
ক) তেজস্ক্রিয়তা 
ব্যাখ্যা
বিজ্ঞানী হেনরী বেকরেল সর্বপ্রথম লক্ষ করেন যে, ইউরেনিয়াম ও ইউরেনিয়ামের যৌগ হতে অবিরাম স্বতঃস্ফূর্তভাবে এক প্রকার কণা এবং রশ্মি নির্গত হয়। পরবর্তীতে পিয়ারে কুরী এবং তাঁর স্ত্রী মাদাম কুরী থোরিয়ামের মধ্যে এই একই গুণ আবিষ্কার করেন। কোন পদার্থ হতে স্বতঃস্ফূর্তভাবে অবিরাম এরূপ কণা বা রশ্মি নির্গত হওয়াকে তেজস্ক্রিয়তা বলে এবং যে পদার্থ হতে এরূপ কণা বা রশ্মি নির্গত হয় তাকে তেজস্ক্রিয় পদার্থ (Radioactive Substance) বলে।
.
তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত ঘটনা
  2. খ) তেজস্ক্রিয়তা একটি অবিরাম প্রক্রিয়া
  3. গ) তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার ঘটনা ।
  4. ঘ) সবগুলো 
সঠিক উত্তর:
ঘ) সবগুলো 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো 
ব্যাখ্যা
তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য
১।যে সকল মৌলের পারমাণবিক ভর ২০৬ (পারমাণবিক সংখ্যা ৮২) এর অধিক, সে সকল পদার্থ তেজস্ক্রিয়তা প্রদর্শন করে।
২। তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত ঘটনা।
৩। তেজস্ক্রিয়তা একটি অবিরাম প্রক্রিয়া।
৪। তেজস্ক্রিয় রশ্মি বা কণা ধনচার্জ যুক্ত, ঋণচার্জ যুক্ত এবং চার্জ নিরপেক্ষ হতে পারে।
৫। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার ঘটনা ।
৬। তেজস্ক্রিয়তার ফলে নতুন মৌলের সৃষ্টি হয়। যেমন- রেডিয়াম হতে হিলিয়াম ও র‍্যাডন সৃষ্টি হয়।
.
কোনটি তেজস্ক্রিয়তার একক?
  1. ক) Hp
  2. খ) Bq
  3. গ) Pa
  4. ঘ) k
সঠিক উত্তর:
খ) Bq
উত্তর
সঠিক উত্তর:
খ) Bq
ব্যাখ্যা
তেজস্ক্রিয়তা পরিমাপের জন্য যে একক ব্যবহার করা হয় তাকে তেজষ্ক্রিয়তার একক বলা হয়। একে Bq দ্বারা প্রকাশ করা হয়। প্রতি সেকেন্ডে একটি তেজষ্ক্রিয় বিভাজন বা তেজষ্ক্রিয় ক্ষয়কে এক বেকেরেল বলে। 
.
প্রতি সেকেন্ডে ________ সংখ্যক আলফা কণার বিকিরণকে এক রাদারফোর্ড বলে।
  1. ক) 102
  2. খ) 104
  3. গ) 108
  4. ঘ) 106
সঠিক উত্তর:
ঘ) 106
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 106
ব্যাখ্যা
তেজস্ক্রিয়তা পরিমাপের জন্য যে একক ব্যবহার করা হয় তাকে তেজষ্ক্রিয়তার একক বলা হয়। বেকেরেল, কুরি, রাদারফোর্ড ইত্যাদি একক ব্যবহৃত হয় তেজস্ক্রিয়তা পরিমাপে। প্রতি সেকেন্ডে 106 আলফা কণার বিকিরণকে এক রাদারফোর্ড বলে।
.
আলফা কণা প্রকৃতপক্ষে নিচের কোনটি?
  1. ক) সোডিয়াম নিউক্লিয়াস।
  2. খ) হিলিয়াম নিউক্লিয়াস।
  3. গ) পটাসিয়াম  নিউক্লিয়াস।
  4. ঘ) ক্যালসিয়াম নিউক্লিয়াস।
সঠিক উত্তর:
খ) হিলিয়াম নিউক্লিয়াস।
উত্তর
সঠিক উত্তর:
খ) হিলিয়াম নিউক্লিয়াস।
ব্যাখ্যা
আলফা রশ্মি বা আলফা কণা আসলে একটি হিলিয়াম নিউক্লিয়াস।
১। আলফা রশ্মি ধনাত্মক চার্জযুক্ত। চার্জের পরিমাণ
2 × 1.6 × 10-19 C
২। রশ্মির প্রত্যেকটি কণার ভর হাইড্রোজেন পরমাণুর ভরের চারগুণের সমান।
৩। এ রশ্মি বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। সুতরাং আলফা রশ্মির কণাগুলো চার্জযুক্ত।
81 এ রশ্মির আয়নায়ন ক্ষমতা খুব বেশি। এ ক্ষমতা β   রশ্মির তুলনায় 100 গুণ এবং γ রশ্মির তুলনায় 1000 গুণ।
৫ ৷ এ রশ্মি ফটোগ্রাফিক প্লেটের ওপর ক্রিয়া করে।
.
নিচের কোনটি আলফা কণার চার্জ?
  1. ক) 4 × 1.6 × 10-19
  2. খ) 3 × 1.6 × 10-19
  3. গ) 1.6 × 10-19
  4. ঘ) 2 × 1.6 × 10-19
সঠিক উত্তর:
ঘ) 2 × 1.6 × 10-19
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2 × 1.6 × 10-19
ব্যাখ্যা
আলফা রশ্মির বৈশিষ্ট;
১। আলফা রশ্মি ধনাত্মক চার্জযুক্ত। চার্জের পরিমাণ
2 x1.6 x 10-19 C
২। রশ্মির প্রত্যেকটি কণার ভর হাইড্রোজেন পরমাণুর ভরের চারগুণের সমান।
৩। এ রশ্মি বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। সুতরাং আলফা রশ্মির কণাগুলো চার্জযুক্ত।
81 এ রশ্মির আয়নায়ন ক্ষমতা খুব বেশি। এ ক্ষমতা β   রশ্মির তুলনায় 100 গুণ এবং γ রশ্মির তুলনায় 1000 গুণ।
৫ ৷ এ রশ্মি ফটোগ্রাফিক প্লেটের ওপর ক্রিয়া করে।
.
এক কুরী অর্থ প্রতি সেকেন্ডে-
  1. ক) 3.7 × 1011 আলফা কণার বিকিরণ
  2. খ) 3.5 × 1011 আলফা কণার বিকিরণ
  3. গ) 3.7 × 1010 আলফা কণার বিকিরণ
  4. ঘ) 3.8 × 1010 আলফা কণার বিকিরণ
সঠিক উত্তর:
গ) 3.7 × 1010 আলফা কণার বিকিরণ
উত্তর
সঠিক উত্তর:
গ) 3.7 × 1010 আলফা কণার বিকিরণ
ব্যাখ্যা
তেজস্ক্রিয়তা পরিমাপের জন্য যে একক ব্যবহার করা হয় তাকে তেজষ্ক্রিয়তার একক বলা হয়। তেজস্ক্রিয়তা পরিমাপের একটি একক কুরি।
প্রতি সেকেন্ডে 3.7×1010 আলফা কণার বিকিরণকে এক কুরী বলে। এ এককটি অত্যন্ত বড় বলে মিলি কুরী বা মাইক্রো কুরী একক সাধারণত ব্যবহার করা হয় ।
.
কোণটির আয়নায়ন ক্ষমতা সবচেয়ে বেশি?
  1. ক) আলফা রশ্মি 
  2. খ) গামা রশ্মি
  3. গ) বিটা রশ্মি
  4. ঘ) সবগুলোর সমান
সঠিক উত্তর:
ক) আলফা রশ্মি 
উত্তর
সঠিক উত্তর:
ক) আলফা রশ্মি 
ব্যাখ্যা
আলফা রশ্মি ধনাত্মক চার্জযুক্ত। চার্জের পরিমাণ
2 x1.6 x 10-19 C। এ রশ্মির আয়নায়ন ক্ষমতা খুব বেশি। এ ক্ষমতা β   রশ্মির তুলনায় 100 গুণ এবং γ রশ্মির তুলনায় 1000 গুণ। 
.
কোনটি আধান নিরপেক্ষ?
  1. ক) আলফা রশ্মি 
  2. খ) গামা রশ্মি
  3. গ) বিটা রশ্মি
  4. ঘ) সবগুলোর সমান
সঠিক উত্তর:
খ) গামা রশ্মি
উত্তর
সঠিক উত্তর:
খ) গামা রশ্মি
ব্যাখ্যা
- আলফা রশ্মি ধনাত্মক আধান বিশিষ্ট,
- বিটা রশ্মি ঋণাত্মক আধান বিশিষ্ট,
- গামা আধান নিরপেক্ষ।
- গামা রশ্মি অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ।
- গামা রশ্মির কোন চার্জ নেই।
- গামা রশ্মির কোন ভর নেই।
১০.
কোনটি গড় আয়ু এবং অর্ধায়ুর সঠিক সম্পর্ক?
  1. ক) গড় আয়ু= অর্ধায়ু/.৬৯৩
  2. খ) গড় আয়ু= অর্ধায়ু/২
  3. গ) গড় আয়ু= .৬৯৩/অর্ধায়ু
  4. ঘ) গড় আয়ু= অর্ধায়ু/.৮
সঠিক উত্তর:
ক) গড় আয়ু= অর্ধায়ু/.৬৯৩
উত্তর
সঠিক উত্তর:
ক) গড় আয়ু= অর্ধায়ু/.৬৯৩
ব্যাখ্যা
 
১১.
পরমাণু থেকে কোন পদ্ধতিতে শক্তি উৎপন্ন হয়?
  1. ক) ফিশন
  2. খ) ফিউশন
  3. গ) উভয়টি 
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) উভয়টি 
উত্তর
সঠিক উত্তর:
গ) উভয়টি 
ব্যাখ্যা
পরমাণু হতে দুটি পদ্ধতিতে শক্তি উৎপন্ন হয়। যথা-
১। ফিশন (Fission) এবং ২। ফিউশন (Fussion)।
ফিশন: যখন ভারী পরমাণুর নিউক্লিয়াস বিশ্লিষ্ট হয়ে প্রায় সমান ভরের দুটি নিউক্লিয়াসে পরিণত হয় এবং বিপুল পরিমাণ শক্তি নির্গত করে, তখন তাকে ফিশন বলে।
ফিউশন: যখন এক বা একাধিক হালকা নিউক্লিয়াস একত্রিত হয়ে একটি অপেক্ষাকৃত ভারী নিউক্লিয়াস গঠন করে এবং অত্যাধিক শক্তি নির্গত হয় তখন তাকে ফিউশন বলে। যেমন- ট্রাইটিয়ামের (1H3 ) সাথে ডিউটেরিয়াম (1D2 ) যুক্ত হয়ে হিলিয়াম উৎপন্ন হয়। এক্ষেত্রে প্রচন্ড শক্তি নির্গত হয়। 1H3 + 1D22He4 + onl+ শক্তি। 
১২.
কোন বিক্রিয়া একবার শুরু হলে তাকে চালানোর জন্য বাহির হতে কোন উৎস বা শক্তির প্রয়োজন হয় না।
  1. ক) শৃঙ্খল বিক্রিয়া 
  2. খ) উভমুখী বিক্রিয়া
  3. গ) তাপ উৎপাদী বিক্রিয়া
  4. ঘ) তাপহারী (তাপগ্রাহী) বিক্রিয়া
সঠিক উত্তর:
ক) শৃঙ্খল বিক্রিয়া 
উত্তর
সঠিক উত্তর:
ক) শৃঙ্খল বিক্রিয়া 
ব্যাখ্যা
শৃংখল বিক্রিয়া এমন একটি প্রক্রিয়া যা একবার শুরু হলে তাকে চালানোর জন্য বাহির হতে কোন উৎস বা শক্তির প্রয়োজন
হয় না। এ বিক্রিয়া একাকী চলতে থাকে। যেমন- ইউরেনিয়াম (92U235) পরমাণুর নিউক্লিয়াসকে একটি উচ্চ শক্তিসম্পন্ন নিউট্রন দিয়ে আঘাত করলে ফিশনের জন্য নিউক্লিয়াসটি প্রথমে দুইটি নিউক্লিয়াস বেরিয়াম এবং ক্রিপটনে পরিণত হবে। এবং সঙ্গে সঙ্গে তিনটি নিউট্রন উৎপন্ন হবে।
এ তিনটি নিউট্রন আরও তিনটি নিউক্লিয়াসের ফিশন ঘটাবে। ফলে আবারও পাওয়া যাবে নয়টি নিউট্রন। এ নয়টি নিউট্রন নয়টি নিউক্লিয়াসে ফিশনে ঘটিয়ে সাতাশটি নিউট্রন উৎপন্ন করবে। এভাবে ইউরেনিয়ামের নিউক্লিয়াস শেষ না হওয়া পর্যন্ত প্রক্রিয়াটি চলতে থাকবে। এ প্রক্রিয়াকে শৃংখল বিক্রিয়া বলে।
১৩.
কোনটি তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র?
  1. ক) তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গন বা অবক্ষয়ের হার ঐ মুহূর্তে উপস্থিত অক্ষত পরমাণুর সমান
  2. খ) তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গন বা অবক্ষয়ের হার ঐ মুহূর্তে উপস্থিত অক্ষত পরমাণুর ব্যস্তানুপাতিক ।
  3. গ) তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গন বা অবক্ষয়ের হার ঐ মুহূর্তে উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক 
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গন বা অবক্ষয়ের হার ঐ মুহূর্তে উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক 
উত্তর
সঠিক উত্তর:
গ) তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গন বা অবক্ষয়ের হার ঐ মুহূর্তে উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক 
ব্যাখ্যা
তেজস্ক্রিয়তার ক্ষয়সূত্র: কোন মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙ্গন বা অবক্ষয়ের হার ঐ মুহূর্তে উপস্থিত অক্ষত পরমাণুর সমানুপাতিক। 
১৪.
কোনটি এনালগ সিগন্যালের বৈশিষ্ট?
  1. ক) নির্দিষ্ট কোনও ব্যাপ্তি নেই
  2. খ) সময়ের সাথে পরিবর্তিত হয়।
  3. গ) এর মান একটি সর্বনিম্ন মান থেকে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ মান পর্যন্ত যে কোন মান হতে পারে।
  4. ঘ) সবগুলো। 
সঠিক উত্তর:
ঘ) সবগুলো। 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো। 
ব্যাখ্যা
অ্যানালগ সিগন্যাল সময়ের সাথে পরিবর্তিত হয়।
একটি এনালগ সংকেত একটি সাইন ওয়েভ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। অ্যানালগ সংকেত প্রশস্ততা, সময়কাল বা ফ্রিকোয়েন্সি এবং পর্যায় দ্বারা বর্ণিত হয়। অ্যানালগ সিগন্যালের কোনও নির্দিষ্ট ব্যাপ্তি নেই। অ্যানালগ সংকেত একটি তরঙ্গ আকারে ডেটা প্রেরণ করে।
১৫.
কোনটি ডিজিটাল সিগন্যালের বৈশিষ্ট?
  1. ক) 1, 0 দ্বারা প্রকাশ করা যায়
  2. খ) সময়ের সাথে পরিবর্তন হয় না
  3. গ) দুইটি অবস্থা, অন এবং অফ
  4. ঘ) সবগুলো 
সঠিক উত্তর:
ঘ) সবগুলো 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো 
ব্যাখ্যা
ডিজিটাল সিগন্যাল সময়ের সাথে পরিবর্তিত হয় না। এর দুইটি অবস্থা, ON, OFF। এর অফ এবং অন হতে কোন সময় লাগে না। যেমন কোন অ্যানালগ সিগন্যাল যদি শুন্য থেকে দশ ভোল্টে পরিবর্তিত হয় তাহলে তা সময়ের সাথে শুন্য, এক, দুই, তিন এভাবে পরিবর্তিত হবে। কিন্তু ডিজিটাল সিগন্যাল হয় শুন্য নয় তো একবারে দশ হবে।
১৬.
উপরের চিত্র কি ধরনের সিগন্যাল ?
  1. ক) অ্যানালগ
  2. খ) ডিজিটাল 
  3. গ) উভয়
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) ডিজিটাল 
উত্তর
সঠিক উত্তর:
খ) ডিজিটাল 
ব্যাখ্যা
ডিজিটাল সিগন্যাল সময়ের সাথে পরিবর্তিত হয় না। এর দুইটি অবস্থা, ON, OFF। এর অফ এবং অন হতে কোন সময় লাগে না। যেমন কোন অ্যানালগ সিগন্যাল যদি শুন্য থেকে দশ ভোল্টে পরিবর্তিত হয় তাহলে তা সময়ের সাথে শুন্য, এক, দুই, তিন এভাবে পরিবর্তিত হবে। কিন্তু ডিজিটাল সিগন্যাল হয় শুন্য নয় তো একবারে দশ হবে।
১৭.
গামা রশ্মির ভর______
  1. ক) হাইড্রোজেন পরমাণুর সমান
  2. খ) নেই
  3. গ) ইলেকট্রনের সমান
  4. ঘ) প্রোটনের সমান
সঠিক উত্তর:
খ) নেই
উত্তর
সঠিক উত্তর:
খ) নেই
ব্যাখ্যা
গামা রশ্মির বৈশিষ্ট;
১। গামা রশ্মি অতি ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ।
২। গামা রশ্মির কোন চার্জ নেই।
৩। গামা রশ্মির কোন ভর নেই।
৪ । এ রশ্মি বৈদ্যুতিক ও চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। সুতরাং গামা রশ্মির কণাগুলো চার্জহীন ।
৫। এ রশ্মি গ্যাসকে আয়নায়িত করতে পারে। এর আয়নায়ন ক্ষমতা আলফা এবং বিটা রশ্মির তুলনায় অনেক কম।
১৮.
তেজস্ক্রিয় মৌলের পারমাণবিক সংখ্যা সাধারণত কত হয়ে থাকে? 
  1. ক) ৮২ এর অধিক 
  2. খ) ২০ এর অধিক
  3. গ) ৭০ এর অধিক
  4. ঘ) ৯২ এর অধিক
সঠিক উত্তর:
ক) ৮২ এর অধিক 
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮২ এর অধিক 
ব্যাখ্যা
তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য:
১।যে সকল মৌলের পারমাণবিক ভর ২০৬ (পারমাণবিক সংখ্যা ৮২) এর অধিক, সে সকল পদার্থ তেজস্ক্রিয়তা প্রদর্শন করে।
২। তেজস্ক্রিয়তা একটি স্বতঃস্ফূর্ত ঘটনা।
৩। তেজস্ক্রিয়তা একটি অবিরাম প্রক্রিয়া।
৪। তেজস্ক্রিয় রশ্মি বা কণা ধনচার্জ যুক্ত, ঋণচার্জ যুক্ত এবং চার্জ নিরপেক্ষ হতে পারে।
৫। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয়ার ঘটনা ।
৬। তেজস্ক্রিয়তার ফলে নতুন মৌলের সৃষ্টি হয়। যেমন- রেডিয়াম হতে হিলিয়াম ও র‍্যাডন সৃষ্টি হয়। 

Source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম
১৯.
কত খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড এবং ভিলার্ড পরীক্ষার মাধ্যমে দেখান যে, তেজস্ক্রিয় পদার্থ হতে তিন প্রকার রশ্মি নির্গত হয়?
  1. ক) ১৮৫০
  2. খ) ১৮৯০ 
  3. গ) ১৮০০ 
  4. ঘ) ১৯০০
সঠিক উত্তর:
ঘ) ১৯০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯০০
ব্যাখ্যা
১৯০০ খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড এবং ভিলার্ড পরীক্ষার মাধ্যমে দেখান যে, তেজস্ক্রিয় পদার্থ হতে তিন প্রকার রশ্মি নির্গত হয়; যথা-
১। আলফা রশ্মি (α-rays)
২। বিটা রশ্মি (β-rays) এবং
৩। গামা রশ্মি (γ -rays) 

Source: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, এসএসসি প্রোগ্রাম