পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
বাংলাদেশ-০৩ - বাংলাদেশের সরকার ব্যবস্থাঃ আইন, শাসন ও বিচারবিভাগ সমূহ, আইন প্রণয়ন, নীতি নির্ধারণ, প্রসাশনিক ব্যবস্থাপনা কাঠামো, প্রসাশনিক পূণর্বিন্যাস ও সংস্কার। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাঃ রাজনৈতিক দলসমূহের গঠন, ভুমিকা ও কার্যক্রম, ক্ষমতাশীন ও বিরোধীদলের সম্পর্ক, সুশীল সমাজ ও চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ। - সিভিল সার্ভিসের গোড়াপত্তন এবং যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, জাপান, ভারত, নেপাল, শ্রীলঙ্কা ও পাকিস্তান সিভিল সার্ভিস। [শেষের অংশটা পিএসসির সিলেবাসে আন্তর্জাতিকের টপিক। তবে, সমন্বয়ের সুবিধার্থে এখানে দেয়া হল। পরীক্ষার আগে এটার উপর PDF দেয়া হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
ভারতবর্ষে প্রথম প্রতিষ্ঠিত সর্বভারতীয় রাজনৈতিক দল কোনটি?
  1. ক) নিখিল ভারত মুসলিম লীগ
  2. খ) ভারতীয় জাতীয় কংগ্রেস
  3. গ) ভারতীয় কমিউনিস্ট পার্টি
  4. ঘ) ভারতীয় জনতা পার্টি
সঠিক উত্তর:
খ) ভারতীয় জাতীয় কংগ্রেস
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারতীয় জাতীয় কংগ্রেস
ব্যাখ্যা
ভারতীয় উপমহাদেশের প্রথম প্রতিষ্ঠিত সর্বভারতীয় রাজনৈতিক দল হলো ‘ভারতীয় জাতীয় কংগ্রেস’৷
এটি ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা হলেন ইংরেজ সিভিলিয়ান অ্যালান অক্টোভিয়ান হিউম।
অন্যদিকে,
- মুসলিম লীগ : ১৯০৬ সালে
- ভারতীয় কমিউনিস্ট পার্টি : ১৯২৫ সালে
- ভারতীয় জনতা পার্টি : ১৯৮০ সালে।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
.
বাকশাল সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে?
  1. ক) শেখ মুজিবুর রহমান
  2. খ) তাজউদ্দিন আহমেদ
  3. গ) এম. মনসুর আলী
  4. ঘ) সৈয়দ নজরুল ইসলাম
সঠিক উত্তর:
গ) এম. মনসুর আলী
উত্তর
সঠিক উত্তর:
গ) এম. মনসুর আলী
ব্যাখ্যা
১৯৭৫ সালের ২৫ জানুয়ারী সকল রাজনৈতিক দল বিলুপ্ত করে বঙ্গবন্ধুর নেতৃত্বে একক জাতীয় দল হিসেবে ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামীলীগ বা বাকশাল’ গঠিত হয়৷
একইসাথে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু হয়।
বাকশাল সরকারের,
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমান
- প্রধানমন্ত্রী : ক্যাপ্টেন (অব.) এম. মনসুর আলী।
- বাকশাল সভাপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাকশাল সাধারণ সম্পাদক : ক্যাপ্টেন (অব.) এম. মনসুর আলী৷
(সূত্রঃ বাংলাপিডিয়া)
.
বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী কে?
  1. ক) প্রধান বিচারপতি
  2. খ) আইন সচিব
  3. গ) আইনমন্ত্রী
  4. ঘ) অ্যাটর্নি জেনারেল
সঠিক উত্তর:
ঘ) অ্যাটর্নি জেনারেল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অ্যাটর্নি জেনারেল
ব্যাখ্যা
অ্যাটর্নি জেনারেল বাংলাদেশ সরকারের প্রধান আইনজীবী।
সংবিধানের ৬৪ নং অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিমকোর্টের বিচারক হবার যোগ্য কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দান করে থাকেন।
তার পদের মেয়াদ রাষ্ট্রপতির ইচ্ছাধীন। তিনি পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলেরও সভাপতি।
বাংলাদেশের বর্তমান ১৬তম অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।
(সূত্রঃ বাংলাদেশ সংবিধান)
.
‘নির্ণায়ক ভোট’ প্রদান করেন কে?
  1. ক) প্রধানমন্ত্রী
  2. খ) চীফ হুইপ
  3. গ) স্পিকার
  4. ঘ) টেকনোক্র্যাট মন্ত্রী
সঠিক উত্তর:
গ) স্পিকার
উত্তর
সঠিক উত্তর:
গ) স্পিকার
ব্যাখ্যা
জাতীয় সংসদের কোন প্রস্তাবে বা সিদ্ধান্তে সভাপতি হিসেবে স্পিকার প্রদত্ত ভোটকে ‘নির্ণায়ক বা কাস্টিং ভোট’ বলে।
তবে স্পিকার সবক্ষেত্রে তার ভোটাধিকার প্রদান করতে পারে না। কোন প্রস্তাব পাশের ক্ষেত্রে যখন প্রস্তাবের পক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়ে, কেবল সেক্ষেত্রেই স্পিকার ‘নির্ণায়ক ভোট’ প্রয়োগ করতে পারেন।
(সূত্র: বাংলাদেশ সংবিধান)
.
নিচের কোন জেলাটি ময়মনসিংহ বিভাগের অন্তর্গত?
  1. ক) কিশোরগঞ্জ
  2. খ) টাঙ্গাইল
  3. গ) জামালপুর
  4. ঘ) সিরাজগঞ্জ
সঠিক উত্তর:
গ) জামালপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) জামালপুর
ব্যাখ্যা
২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর চারটি জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ যাত্রা শুরু করে।
জেলাগুলো হলো:
- ময়মনসিংহ
- জামালপুর
- নেত্রকোনা
- শেরপুর।
ময়মনসিংহ বিভাগের মোট আয়তন প্রায় ১০,৬৬৯ বর্গ কিমি এবং জনসংখ্যা প্রায় ১ কোটি ২০ লক্ষ।
অন্যদিকে,
- কিশোরগঞ্জ : ঢাকা বিভাগ
- টাঙ্গাইল : ঢাকা বিভাগ
- সিরাজগঞ্জ : রাজশাহী বিভাগ।
(সূত্রঃ ময়মনসিংহ বিভাগ ওয়েবসাইট)
.
বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন কে?
  1. ক) শেখ মুজিবুর রহমান
  2. খ) মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ
  3. গ) শাহ আব্দুল হামিদ
  4. ঘ) তাজউদ্দিন আহমেদ
সঠিক উত্তর:
খ) মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ
উত্তর
সঠিক উত্তর:
খ) মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ
ব্যাখ্যা
১৯৭২ সালের ২২শে মার্চ তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবু সায়িদ চৌধুরী সংবিধান রচনার উদ্দেশ্যে ‘বাংলাদেশ গণপরিষদ আদেশ’ জারি করেন। ৭ এপ্রিল এটির সংশোধনী আদেশ জারি করা হয়।
১০ এপ্রিল ৪১৪ জন সদস্যের উপস্থিতিতে বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এতে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ।
১০ ও ১১ই এপ্রিল এই অধিবেশনের মোট দুটি বৈঠক অনুষ্ঠিত হয়।
শাহ আবদুল হামিদ গণপরিষদের প্রথম স্পিকার এবং মোহাম্মদ উল্ল্যাহ প্রথম ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
(সূত্র: বাংলাদেশের সংবিধান : আরিফ খান)
.
জাপানে সিভিল সার্ভিসে নিয়োগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠানটি?
  1. ক) OPM
  2. খ) NPA
  3. গ) CSS
  4. ঘ) UPCS
সঠিক উত্তর:
খ) NPA
উত্তর
সঠিক উত্তর:
খ) NPA
ব্যাখ্যা
জাপানে সিভিল সার্ভিসে নিযোগ প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে থাকে National Personnel Authority (NPA).
এটি জাপান সরকারের কেন্দ্রিয় মানব সম্পদ বা সরকারি কর্মকর্তা-কর্মচারিদের ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত একটি নিরপেক্ষ ও বিশেষায়িত সংস্থা।
NPA ১৯৪৮ সালের ডিসেম্বরে ‘ন্যাশনাল পাবলিক সার্ভিস অ্যাক্ট’ এর অধীনে প্রতিষ্ঠিত হয়।
NPA এর কাজের মধ্যে রয়েছে:
- সিভিল সার্ভিস নিয়োগ পরিক্ষার আয়োজন
- সরকারি কর্মকর্তা-কর্মচারিদের নিয়োগ ও অবসানের বিধি বিধান সুপারিশ করা
- সিভিল সার্ভেন্টদের সুযোগ-সুবিধাদি দেখভাল করা প্রভৃতি।
(সূত্র: NPA ওয়েবসাইট)
.
কোন দেশের সিভিল সার্ভিসকে ‘Iron Rice Bowl’ বলা হয়?
  1. ক) নেপাল
  2. খ) চীন
  3. গ) জাপান
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
চীনের সিভিল সার্ভিসের চাকরিকে ‘Iron Rice Bowl’ বলা হয়।
চীনা সিভিল সার্ভিসে উচ্চ বেতন ও চাকরির নিরাপত্তার জন্যে একে এই নামে অভিহিত করা হয়।
সাধারণত চীনা কমিউনিষ্ট পার্টির সদস্যরাই এই সিভিল সার্ভিসে নিয়োগ লাভ করে থাকে।
(সূত্র: লাইভ এমসিকিউ লেকচার শীট)
.
কোন রাজবংশের শাসনামলে চীনে প্রথম আমলাতান্ত্রিক প্রশাসন ব্যবস্থা গড়ে উঠে?
  1. ক) কিন রাজবংশ
  2. খ) সং রাজবংশ
  3. গ) মিং রাজবংশ
  4. ঘ) হান রাজবংশ
সঠিক উত্তর:
ক) কিন রাজবংশ
উত্তর
সঠিক উত্তর:
ক) কিন রাজবংশ
ব্যাখ্যা
খ্রিস্টপূর্ব ২২১ থেকে খ্রিস্টপূর্ব ২০৭ অব্দে কিন রাজবংশের সময়ে চীনে প্রথম আমলাতান্ত্রিক প্রশাসন ব্যবস্থা গড়ে উঠে।
সং রাজবংশের (৯৬০-১২৭৯ খ্রিস্টাব্দ) সময়ে প্রথম যোগ্যতা ও পরিক্ষা পদ্ধতির প্রচলন হয়।
পরবর্তীতে বিভিন্ন সময়ে চীনের আমলাতন্ত্র বা সিভিল সার্ভিস সংস্কার হয়ে বর্তমান রূপ লাভ করেছে।
(সূত্র: লাইভ এমসিকিউ লেকচার শীট)
১০.
ভারতীয়দের মধ্যে কে সর্বপ্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিসে নিয়োগ লাভ করেন?
  1. ক) নওয়াব আব্দুল লতিফ
  2. খ) সতেন্দ্রনাথ ঠাকুর
  3. গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  4. ঘ) বিনয় সেন
সঠিক উত্তর:
খ) সতেন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
খ) সতেন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
ইন্ডিয়ান সিভিল সার্ভিসে নিয়োগ লাভকারী প্রথম ভারতীয় হলেন শ্রী সতেন্দ্রনাথ ঠাকুর।
১৮৬৪ সালে তিনি প্রতিযোগিতামূলক পরিক্ষার মাধ্যমে ইন্ডিয়ান সিভিল সার্ভিসে নিয়োগ লাভ করেন।
তিনি ছিলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সহোদর।
(সূত্র: Union Public Service Commission ওয়েবসাইট)
১১.
ব্রিটিশ ভারতে প্রথম ‘পাবলিক সার্ভিস কমিশন’ স্থাপিত হয় কবে?
  1. ক) ১৮৩৩ সালে
  2. খ) ১৮৫৮ সালে
  3. গ) ১৯২৬ সালে
  4. ঘ) ১৯৩৯ সালে
সঠিক উত্তর:
গ) ১৯২৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯২৬ সালে
ব্যাখ্যা
ব্রিটিশ ভারতে ১৯২৬ সালের ১ অক্টোবর প্রথম ‘পাবলিক সার্ভিস কমিশন’ স্থাপিত হয়।
চেয়ারম্যান সহ এই কমিশনের সদস্য ছিলো পাঁচজন। প্রথম চেয়ারম্যান ছিলেন স্যার রস বার্কার।
১৯৩৭ সালের ১ এপ্রিল এই কমিশন ‘ফেডারেল পাবলিক সার্ভিস কমিশন’ এবং ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ‘ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন’ নামে আত্মপ্রকাশ করে।
এর আগে ১৮৫৪ সালে ব্রিটিশ ভারতের জন্যে লন্ডনে একটি পাবলিক সার্ভিস কমিশন প্রতিষ্ঠা করা হয়।
(সূত্র: Union Public Service Commission ওয়েবসাইট)
১২.
ভারতের কেন্দ্রীয় সরকারের কর্মকমিশন কী নামে পরিচিত?
  1. ক) Federal Service Commission
  2. খ) Union Public Service Commission
  3. গ) Indian National Service Commission
  4. ঘ) India Civil Service Commission
সঠিক উত্তর:
খ) Union Public Service Commission
উত্তর
সঠিক উত্তর:
খ) Union Public Service Commission
ব্যাখ্যা
ভারতীয় সংবিধানের ৩১৫-৩২৩ ধারায় কর্মকমিশন সম্পর্কে বলা হয়েছে। সংবিধানের ৩১৫ ধারা অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকারের কর্মকমিশনের নাম Union Public Service Commission.
এর সদস্যদের নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় কর্মকমিশন ব্যতীত ভারতের রাজ্য সমূহের জন্যে পৃথক পাবলিক সার্ভিস কমিশন এবং একাধিক রাজ্যের জন্যে জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশনের বিধান রয়েছে।
(সূত্র: Union Public Service Commission ওয়েবসাইট)
১৩.
যুক্তরাষ্ট্রের ফেডারেল সিভিল সার্ভিস কমিশন গঠিত হয় কবে?
  1. ক) ১৮২৫ সালে
  2. খ) ১৮৫৬ সালে
  3. গ) ১৮৮৩ সালে
  4. ঘ) ১৯০৩ সালে
সঠিক উত্তর:
গ) ১৮৮৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৮৩ সালে
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রে সংবিধিবদ্ধভাবে ফেডারেল সিভিল সার্ভিস কমিশন গঠিত হয় ১৮৮৩ সালে The Pendleton Civil Service Reform Act-1883 এর মাধ্যমে।
১৯৭৮ সালে ফেডারেল সিভিল সার্ভিস কমিশনে সংস্কার করে একে তিনটি প্রতিষ্ঠানে বিকেন্দ্রীকরণ করা হয়। এগুলো হলো:
- অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট
- দ্য মেরিট সিস্টেম প্রোটেকশন বোর্ড
- দ্য ফেডারেল লেবার রিলেশন অথরিটি।
(সূত্র: অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট ওয়েবসাইট)
১৪.
‘অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট’ কোন দেশের প্রধান মানব সম্পদ এজেন্সি?
  1. ক) শ্রীলঙ্কা
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
‘অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট’ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মানব সম্পদ এজেন্সি।
এটি ১৯৭৮ সালের সিভিল সার্ভিস কমিশন সংস্কার আইনের মাধ্যমে গঠিত হয়। ১৯৭৮ সালে মার্কিন ফেডারেল সিভিল সার্ভিস কমিশন তিনটি সংস্থা বিকেন্দ্রীকরণ হলে ‘অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট’ এর সৃষ্টি হয়।
অপর দুটি বিভাগ হলো:
- দ্য মেরিট সিস্টেম প্রোটেকশন বোর্ড
- দ্য ফেডারেল লেবার রিলেশন অথরিটি।
(সূত্র: অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট ওয়েবসাইট)
১৫.
কতটি এজেন্সি যুক্তরাষ্ট্রের ফেডারেল সিভিল সার্ভিস কমিশনের ভূমিকা পালন করে?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ১টি
সঠিক উত্তর:
খ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩টি
ব্যাখ্যা
১৮৮৩ সালে গঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সিভিল সার্ভিস কমিশন ১৯৭৮ সালে বিভক্ত হয়ে তিনটি সংস্থায় প্রতিস্থাপিত হয়। এগুলো হলো:
- অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট
- দ্য মেরিট সিস্টেম প্রোটেকশন বোর্ড
- দ্য ফেডারেল লেবার রিলেশন অথরিটি।
(সূত্র: অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট ওয়েবসাইট)
১৬.
ICSC এর পূর্ণরূপ কী?
  1. ক) The Intergovernmental Civil Service Commission
  2. খ) The International Civil Service Commission
  3. গ) The Indian Cabinet Service Commission
  4. ঘ) The International Civil Service Congress
সঠিক উত্তর:
খ) The International Civil Service Commission
উত্তর
সঠিক উত্তর:
খ) The International Civil Service Commission
ব্যাখ্যা
ICSC এর পূর্ণরূপ হলো The Internatioanl Civil Service Commission.
এটি জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক ১৯৭৪ সালে গঠিত একটি স্বাধীন বিশেষজ্ঞ সিভিল সার্ভিস ফোরাম।
এটির সদরদপ্তর নিউইয়র্কে অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১৫ জন।
(সূত্র: ICSC ওয়েবসাইট)
১৭.
নেপালের ‘পাবলিক সার্ভিস কমিশন’ গঠিত হয় কবে?
  1. ক) ১৯৪০ সালে
  2. খ) ১৯৫১ সালে
  3. গ) ১৯৬২ সালে
  4. ঘ) ১৯৬৬ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৫১ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫১ সালে
ব্যাখ্যা
নেপালের ‘পাবলিক সার্ভিস কমিশন’ গঠিত হয় ১৯৫১ সালের ১৫ জুন।
২০০৭ সালের নেপালি সংবিধান অনুযায়ী ‘পাবলিক সার্ভিস কমিশন’ একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান।
একজন চেয়ারম্যান ও প্রয়োজনীয় সংখ্যক সদস্য নিয়ে এটি গঠিত।
এর সদস্যদের পদের মেয়াদ ৬ বছর।
(সূত্র: নেপাল পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট)
১৮.
উপনিবেশিক শ্রীলংকায় প্রথম ‘পাবলিক সার্ভিস কমিশন’ গঠিত হয় কবে?
  1. ক) ১৯৩১ সালে
  2. খ) ১৯৪৬ সালে
  3. গ) ১৯৫২ সালে
  4. ঘ) ১৯৫৬ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৪৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৪৬ সালে
ব্যাখ্যা
ব্রিটিশ শ্রীলংকায় প্রথম ‘পাবলিক সার্ভিস কমিশন’ গঠিত হয় ১৯৪৬ সালের ১৫ মে।
এই কমিশনের উপর সরকারি কর্মচারি-কর্মকর্তাদের নিয়োগ, বদলি, পদোন্নতি ও অপসারণ ক্ষমতা প্রভৃতি প্রদান করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে বর্তমান পর্যন্ত শ্রীলংকান পাবলিক সার্ভিস কমিশনে আরো ছয়বার সংশোধন আনা হয়।
৯ জন সদস্যের সমন্বয়ে শ্রীলংকান ‘পাবলিক সার্ভিস কমিশন’ গঠিত।
(সূত্র: শ্রীলংকান পাবলিক সার্ভিস কমিশন ওয়েবসাইট)
১৯.
পাকিস্তানের Central Superior Services এ মোট কতটি ক্যাডার গ্রুপ রয়েছে?
  1. ক) ৮টি
  2. খ) ১০টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৮টি
সঠিক উত্তর:
গ) ১২টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২টি
ব্যাখ্যা
পাকিস্তানের Central Superior Services এ মোট ১২টি ক্যাডার গ্রুপ রয়েছে।
এগুলো হলো:
- প্রশাসন সার্ভিস
- ফরেন সার্ভিস
- কাস্টমস সার্ভিস
- পুলিশ সার্ভিস
- অভ্যন্তরীণ রাজস্ব সার্ভিস
- অফিস ম্যানেজমেন্ট
- তথ্য
- বাণিজ্য
- সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট
- রেলওয়ে
- পোস্টাল এবং
- হিসাব ও নিরীক্ষা।
(সূত্র: Economy.pk)
২০.
কোন দেশের সিভিল সার্ভিস Home Civil Service নামে পরিচিত?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) পাকিস্তান
  3. গ) শ্রীলংকা
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ক) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাজ্য
ব্যাখ্যা
যুক্তরাজ্যের সিভিল সার্ভিস Home Civil Service নামে পরিচিত।
তবে এটির প্রকৃত নাম Her Majesty 's Home Civil Service বা Her Majesty 's Civil Service.
যুক্তরাজ্যের সিভিল সার্ভিস পৃথিবীর অন্যতম প্রাচীন সিভিল সার্ভিস।
(সূত্র: লাইভ এমসিকিউ লেকচার শীট)
২১.
পাকিস্তানের সিভিল সার্ভিস কমিশনের নাম কী?
  1. ক) DFCS
  2. খ) FPSC
  3. গ) PSC
  4. ঘ) PPSC
সঠিক উত্তর:
খ) FPSC
উত্তর
সঠিক উত্তর:
খ) FPSC
ব্যাখ্যা
পাকিস্তান সিভিল সার্ভিস কমিশনের নাম Federal Public Service Commission (FPSC)।
এটি ১৯২৬ সালে গঠিত হয়। ১ জন চেয়ার‌ম্যান ও প্রয়োজনীয় সংখ্যক সদস্যের সমন্বয়ে এটি গঠিত।
এটি পাকিস্তানের Central Superior Service পরিক্ষার আয়োজন করে থাকে।
(সূত্র: লাইভ এমসিকিউ লেকচার শীট)