পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

পরীক্ষাNTRCAতারিখ২৪ মার্চ, ২০২৪সময়55 minutes৯৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
১৬তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৯ (স্কুল পর্যায়)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) জব সল্যুশন

NTRCA · ২৪ মার্চ, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে?
  1. প্রমথ চৌধুরী
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. মোতাহার হোসেন চৌধুরী
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী
- প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল।
- 'বীরবলের হালখাতা' তাঁর প্রথম চলিত রীতিতে লিখিত গ্রন্থ।
- এটি ১৯০২ সালে প্রথম 'ভারতী' পত্রিকায় প্রকাশিত হয়।
- প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত সবুজপত্র পত্রিকা (১৯১৪) চলিত রীতি প্রবর্তনে মূল ভূমিকা পালন করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টি?
  1. ৫টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ১টি
ব্যাখ্যা
পরাশ্রয়ী ধ্বনি:
- ং, ঃ, ঁ এ তিনটি স্বাধীন ভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না। তাই এ বর্ণগুলােকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ।
- ং এর উচ্চারণ ঙ-এর উচ্চারণের মতাে। যেমন- রং (রঙ), বাংলা (বাংলা) ইত্যাদি।
- উচ্চারণে অভিন্ন হয়ে যাওয়ায় ং-এর বদলে ঙ এবং ঙ-এর বদলে ং-এর ব্যবহার খুবই সাধারণ। ং ঃ '-এ তিনটি বর্ণ স্বাধীনভাবে স্বতন্ত্র বর্ণ হিসেবে ভাষায় ব্যবহৃত হয় না। এ বর্ণে দ্যোতিত ধ্বনি অন্য ধ্বনির সঙ্গে মিলিত হয়ে একত্রে উচ্চারিত হয়। তাই এ বর্ণগুলােকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি ‘ষত্ব’ বিধানের নিয়মে শুদ্ধ?
  1. মাস্টার
  2. পোশাক
  3. জিনিস
  4. পোস্ট মাস্টার
অনির্ধারিত
ব্যাখ্যা
‘ষত্ব’ বিধানের নিয়মে সবগুলো বানান শুদ্ধ। 

ষত্ব বিধান: তৎসম শব্দের বানানে মূর্ধন্য ‘ষ’-এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে।
নিয়ম ও উদাহরণ :

১। অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের স ষ হয়। যেমন—ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
২। ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ’ হয়। যেমন—অভিষেক, সুষুপ্ত, অনুষঙ্গ, প্রতিষেধক, প্রতিষ্ঠান ইত্যাদি।
৩। ‘ঋ’ ও ঋ-কারের পর ‘ষ’ হয়। যেমন—ঋষি, কৃষক।
৪। তৎসম শব্দে ‘র’ এর পর ‘ষ’ হয়। যেমন—বর্ষা, ঘর্ষণ।
৫। ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ‘ষ’ যুক্ত হয়। যেমন—কষ্ট, কাষ্ঠ।
৬। কতগুলো শব্দে স্বভাবতই ‘ষ’ হয়। যেমন—ষড়ঋতু, আষাঢ়, ভাষা, মানুষ, দ্বেষ।
৭। বিদেশি শব্দে ‘ষ’ হয় না। যেমন—জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'দ্যুলোক' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. দু: + লোক
  2. দুই + লোক
  3. দ্বি + লোক
  4. দিব্ + লোক
ব্যাখ্যা
‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ দিব্‌ + লোক
- এটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধি।

ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোনো নিয়মানুসারেই যখন কোনো কর্ম ব্যাখ্যা করা যায় না। অথচ তা সংঘটিত হয়, তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেয়ার নাম নিপাতনে সিদ্ধ। 
কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধির উদাহরণ- 
আশ্চর্য = আ + চর্য
ষোড়শ = ষট্‌ + দশ
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
একাদশ = এক + দশ
বৃহস্পতি = বৃহৎ + পতি 
গোষ্পদ = গো + পদ 
বনস্পতি = বন্‌ + পতি
পরস্পর = পর্‌ + পর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না-এর উদাহরণ কোনটি?
  1. অগ্রনায়ক
  2. রতন
  3. আপন
  4. অনুষ্ঠান
ব্যাখ্যা
যেসকল ক্ষেত্রে ণ-ত্ব বিধান প্রযােজ্য নয়
• সমাসবদ্ধ শব্দে সাধারণত ণ-ত্ব বিধান খাটে না। এরূপ ক্ষেত্রে ‘ন হয়।
যেমন-ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক

• ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনাে ণ হয় না, ন হয়।
যেমন- অন্ত, গ্রন্থ, ক্রন্দন।।

• বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য বর্ণ (ণ) লেখার প্রয়ােজন হয় না।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'পুকুরে মাছ আছে - এখানে পুকুরে কোন অধিকরণ কারক?
  1. বৈষয়িক অধিকরণ
  2. ভাবাধিকরণ
  3. অভিব্যাপক অধিকরণ
  4. ঐকদেশিক অধিকরণ
ব্যাখ্যা
যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদন হয় তাকে বলে অধিকরণ কারক।
অধিকরণ কারক তিন প্রকার।
যথা-
১. আধারাধিকরণ,
২. কালাধিকরণ এবং
৩. ভাবাধিকরণ।


আধারাধিকরণ:
আধারাধিকরণ বা স্থানাধিকরণ কোন কোন স্থানকে বুঝায়। যেমন: তিলে তৈল আছে। ছেলেটি অঙ্কে কাচা। নদীতে পানি আছে।
এটি তিন ভাগে বিভক্ত। যথা : - ১. ঐকদেশিক, ২. অভিব্যাপক এবং ৩. বৈষয়িক।

১. ঐকদেশিক:
বিশাল স্থানের যে কোনো এক অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারাধিকরণ বলে। যেমন-
পুকুরে মাছ আছে। (পুকুরের যে কোনো একস্থানে)
বনে বাঘ আছে। (বনের যে কোনো এক অংশে)
আকাশে চাঁদ উঠেছে। (আকাশের কোনো এক অংশে)


উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
.
ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে-
  1. ধাতু প্রত্যয়
  2. শব্দ প্রত্যয়
  3. কৃৎ প্রত্যয়
  4. তদ্ধিত প্রত্যয়
ব্যাখ্যা
কৃৎ প্রত্যয়
যে-প্রত্যয় ধাতুর সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ-প্রত্যয় বলে।
- আর কৃৎ প্রত্যয়ান্ত শব্দকে বলে কৃদন্ত শব্দ। (অর্থাৎ যার অন্তে বা শেষে কৃৎ প্রত্যয় আছে) ।
যেমন: পড়্‌ + আ = পড়া। এখানে পড়া’ শব্দটি কৃদন্ত শব্দ। কৃৎ প্রত্যয়ে ধাতুর আগে ক্রিয়ামূল বা ধাতুমূল চিহ্ন √ বসে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
.
ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
  1. আমাদের সেনারা যুদ্ধে অপরাজেয়
  2. একদা ভানুর প্রভাতে ফুটিল কমল কলি
  3. চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়
  4. প্রভাতে উঠিল রবি লোহিত বরণ
ব্যাখ্যা
যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদন হয় তাকে বলে অধিকরণ কারক।
অধিকরণ কারক তিন প্রকার।
যথা-
১. আধারাধিকরণ,
২. কালাধিকরণ এবং
৩. ভাবাধিকরণ।

যদি কোনো ক্রিয়াবাচক বিশেষ্য অন্য ক্রিয়ার কোনোরূপ ভাবের অভিব্যক্তি প্রকাশ করে, তবে তাকে ভাবাধিকরণ বলে।
- ভাবাধিকরণে সর্বদাই সপ্তমী বিভক্তির প্রয়োগ হয় বলে একে ‘ভাবে সপ্তমী’ বলা হয়।
যেমন-
সূর্যোদয়ে অন্ধকার দূরীভূত হয়।
কান্নায় শোক মন্দীভূত হয়।
অনুরূপভাবে,
চন্দ্রোদয়ে কুমুদিনি বিকশিত হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
.
'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা'- এক কথায় প্রকাশ করলে কী হয়?
  1. প্রত্যুদ্গমন
  2. অগ্রগামী
  3. শুভ পদার্পণ
  4. স্বাগতম
ব্যাখ্যা
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা = প্রত্যুদ্‌গমন

কিছু এক কথায় প্রকাশের উদাহরণ- 
সন্ন্যাসীর আশ্রম = আখড়া 
সাক্ষাৎ দ্রষ্টা - সাক্ষী 
সম্রাটদের বিবরণ = শাহনামা। 
সুদে টাকা খাটানো = তেজারতি
সংসারের প্রতি বিরাগ = নির্বেদ 
যা সরোবরে জন্মে = সরোজ 
রন্ধনের যোগ্য = পাচ্য 
রঙ্গমঞ্চে দর্শিনীয় চিত্রপট = দৃশ্যপট

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১০.
'পেয়ারা' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. বাংলা
  2. পর্তুগিজ
  3. ফারসি
  4. হিন্দি
ব্যাখ্যা
পেয়ারা (বিশেষ্য) 
- পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। 
অর্থ: ক্রান্তীয় বা উপক্রান্তীয় অঞ্চলে চাষ করা হয় এমন মাঝারি আকৃতির চিরহরিৎ উদ্ভিদের অসংখ্য ছোট বীজবিশিষ্ট গোলাকৃতির ফল।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১১.
'তামার বিষ' বাগধারাটির অর্থ কী?
  1. অর্থের কুপ্রভাব
  2. অপচয়
  3. ক্ষণস্থায়ী বস্তু
  4. কৃপণের কড়ি
ব্যাখ্যা
'তামার বিষ' বাগধারাটির অর্থ = অর্থের কুপ্রভাব। 
অন্যদিকে, 
- তাসের ঘর বাগধারার অর্থ ক্ষণস্থায়ী বা ক্ষণস্থায়ী ঘর।
- তালপাতার সেপাই বাগধারার অর্থ ক্ষণজীবী।
- উড়নচণ্ডী বাগধারার অর্থ বেহিসেবি

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১২.
'গুণহীনের ব্যর্থ আস্ফালন'- অর্থটি কোন প্রবাদে ব্যক্ত হয়েছে?
  1. কানা ছেলের নাম পদ্মলোচন
  2. ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি
  3. অসারের তর্জন-গর্জন সার
  4. আসলে মুঘল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
ব্যাখ্যা
গুণহীনের ব্যর্থ আস্ফালন = অসারের তর্জন-গর্জন সার।
উল্লেখ্য-
- 'আসলে মুষল নেই ও ঢেকি ঘরে চাদোয়া' অর্থ - গুরুত্বপূর্ন কাজে মন না দিয়ে কম গুরুত্বপূর্ন কাজে মন দেয়া।
- 'ঘুঘু দেখেছ ফাদ দেখনি' অর্থ - কোন কাজের কঠিন অংশ না দেখে শুধু সহজ অংশ দেখা।
- 'কানা ছেলের নাম পদ্মলোচন' অর্থ - অযোগ্যের বিপরীত নামকরণ। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৩.
বিপরীতার্থে 'পরা' উপসর্গ যুক্ত শব্দ কোনটি?
  1. পরাকাষ্ঠা
  2. পরাক্লান্ত
  3. পরায়ণ
  4. পরাভব
ব্যাখ্যা
বিপরীতার্থে 'পরা' উপসর্গ যুক্ত শব্দ = পরাভব, পরাজয়, পরাধীন, পরাহত। 
অতিশয্য অর্থে 'পরা' উপসর্গ যুক্ত শব্দ = পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ, পরাক্রম। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
'বীণাপাণি' সমস্তপদটি কোন সমাস?
  1. ব্যাধিকরণ বহুব্রীহি
  2. ব্যতিহার বহুব্রীহি
  3. মধ্যপদলোপী বহুব্রীহি
  4. অলুক বহুব্রীহি
ব্যাখ্যা
বীণা পাণিতে যার = বীণাপাণি = ব্যাধিকরণ বহুব্রীহি।

ব্যাধিকরণ বহুব্রীহি সমাস:
বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনােটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে বলা হয় ব্যাধিকরণ বহুব্রীহি সমাস।
যেমন-
আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ,
কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব,
পাপে মতি যার = পাপমতি,
পদ্ম নাভিতে যার = পদ্মনাভ,
ধর্মে মতি যার = ধর্মমতি,
নীল কণ্ঠ যার = নীলকণ্ঠ,
দুষ্টু মতি যার = দুষ্টমতি,
নদী মাত যার = নদীমাতৃক,
ধর্মে প্রাণ আছে যার = ধর্মপ্রাণ,
উর্ণ নাভিতে যার = ঊর্ণনাভ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৫.
বাংলা বর্ণমালার উৎস কী?
  1. তিব্বতি লিপি
  2. ব্রাহ্মী লিপি
  3. খরোষ্ঠী লিপি
  4. দেবনাগরি লিপি
ব্যাখ্যা
বাংলা লিপির উদ্ভব হয়েছে ব্রাহ্মী লিপি থেকে।
- তাই বাংলা বর্ণমালার উৎস ব্রাহ্মী লিপি। 

ব্রাহ্মী লিপির তিনটি রূপ রয়েছে।
- সারদা,
- নাগর ও
- কুটিল।

- কুটিল রূপ থেকে এসেছে বাংলা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
'খ্রিষ্টান' কোন জাতীয় মিশ্র শব্দ?
  1. ইংরেজি + বাংলা
  2. ইংরেজি + আরবি
  3. ইংরেজি + ফারসি
  4. ইংরেজি + তৎসম
অনির্ধারিত
ব্যাখ্যা
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে, 
'খ্রিষ্টান' = ইংরেজি শব্দ। এটি মিশ্র শব্দ নয়।
'খ্রিস্টাব্দ' শব্দটি ইংরেজি + তৎসম শব্দের সমন্বয়ে গঠিত।
১৭.
'Call it a day'-এর যথার্থ অনুবাদ কোনটি?
  1. পুনরায় শুরু করা
  2. খুবই গুরুত্বপূর্ণ কাজ
  3. কাউকে ডেকে আনা
  4. একটি স্মরণীয় দিন
অনির্ধারিত
ব্যাখ্যা
Call it a day:
English Meaning: decide or agree to stop doing something / end a period of activity, especially resting content that enough has been done.
Bangla Meaning: কিছুতে সমাপ্তি টানতে একমত হওয়া
Ex. Sentence: I'm getting a bit tired now - let's call it a day.
Bangla Meaning: আমার খুব ক্লান্তি লাগছে, আজকের মত এখানেই শেষ করি।

অপশনে সঠিক উত্তর না থাকায়, প্রশ্নটি বাতিল করা হলো।

Source: Live MCQ Lecture and Oxford Dictionary.
১৮.
মরি! মরি। কী সুন্দর প্রভাতের রূপ'-এখানে অনন্বয়ী অব্যয় কীভাবে প্রকাশ পেয়েছে?
  1. যন্ত্রণা
  2. বিরক্তি
  3. সম্মতি
  4. উচ্ছ্বাস
ব্যাখ্যা
• যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোন সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে।
- বাক্যে 'মরি মরি' অনন্বয়ী অব্যয়।
- এর দ্বারা উচ্ছ্বাস অর্থ প্রকাশ পেয়েছে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১৯.
সম্বোধন পদের পরে যে চিহ্নটি ব্যবহৃত হয় তার নাম কী?
  1. কমা
  2. দাঁড়ি
  3. কোলন
  4. সেমিকোলন
ব্যাখ্যা
সম্বোধন’ অর্থ আহবান। যাকে সম্বোধন বা আহবান করে কিছু বলা হয়, তাকে সম্বোধন পদ বলে। ওহে মাঝি, আমাকে পার করো।
অনেক সম্বোধন পদের পূর্বে ওগো, ওরে, হে, অয়ি প্রভৃতি অব্যয়বাচক শব্দ বসে সম্বোধন সূচনা করে। যেমন: ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে, অয়ি নিরমল ঊষা, কে তোমাকে নিরমিল?
সম্বোধন পদের পর অনেক বিস্ময়সূচক চিহ্ন দেওয়া হয়। এই ধরনের বিস্ময়সূচক চিহ্নকে সম্বোধন চিহ্ন বলা হয়ে থাকে।
আধুনিক নিয়মে সম্বোধন চিহ্ন স্থানে কমা (,) চিহ্নের প্রয়োগ বেশি। যেমন: ওরে খোকা, এখানে আয়।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
২০.
'Book Post'-এর পারিভাষিক রূপ কোনটি?
  1. ডাকঘর
  2. খোলা ডাক
  3. উপবিধি
  4. লেখস্বত্ব
ব্যাখ্যা
Book post শব্দের বাংলা পরিভাষা হলো- খোলা ডাক
Post-office - ডাকঘর 
Copyright - লেখস্বত্ব

উৎস: ভাষা - শিক্ষা, ড. হায়াৎ মামুদ
২১.
কোনটি দেশি শব্দের উদাহরণ?
  1. লুঙ্গি
  2. খোকা
  3. সম্রাট
  4. গঞ্জ
ব্যাখ্যা
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ) অনুযায়ী, গঞ্জ = দেশি শব্দ।
কিন্তু, আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে, গঞ্জ = ফারসি শব্দ। 

অন্যদিকে, 
লুঙ্গী = ফারসি শব্দ।
খোকা = তুর্কি শব্দ। 
সম্রাট - সংস্কৃত শব্দ।
২২.
কোনটি রূপক কর্মধারয় সমাস?
  1. করকমল
  2. কালস্রোত
  3. করপল্লব
  4. কচুকাটা
ব্যাখ্যা
কর্মধারয় শব্দটির ব্যুৎপত্তি হলাে- কর্ম + ধৃ+ ণিচ + আ = কর্মধারয়। এতে সমান বিভক্তিযুক্ত বিশেষণ ও বিশেষ্য পদের মিলন হয় এবং পরপদে বিশেষ্যের অর্থ প্রধান থাকে। অর্থাৎ যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সাথে। বিশেষ্য বা বিশেষণভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধানরূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় কর্মধারয় সমাস। 


রূপক কর্মধারয় সমাস : উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হলে তাকে বলা হয় রূপক কর্মধারয় সমাস।
- এ সমাসে উপমেয় পদ পূর্বে এবং উপমান পদ পরে বসে এবং সমস্যমান পদে ‘রূপ' অথবা 'ই' যােগ করে ব্যাসবাক্য গঠন করা হয়।
যেমন-
- মন রূপ মাঝি= মনমাঝি,
- জীবন রূপ স্রোত = জীবনস্রোত,
অনুরূপভাবে, কাল রূপ স্রোত = কালস্রোত 
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু,
- ক্রোধ রূপ অনল = ক্রোধানল,
- মন রূপ বাউল = মনবাউল,
- দিল রূপ দরিয়া= দিলদরিয়া,
- নীল রূপ দরিয়া = নীলদরিয়া,
- হে রূপ সুধা = মেহসুধা,
- প্রাণ রূপ পাখি= প্রাণপাখি ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৩.
'উষ্ণীষ'-এর শব্দার্থ-
  1. অত্যন্ত উষ্ণ
  2. কুসুম কুসুম উষ্ণ
  3. পাগড়ি
  4. শীতের আমেজ
ব্যাখ্যা
উষ্ণীষ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = উষ্ণ+√ঈষ্‌+অ
অর্থ: পাগড়ি, কিরীট। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৪.
'নাটিকা' কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
  1. সমার্থে
  2. ক্ষুদ্রার্থে
  3. বৃহদার্ধে
  4. বিপরীতার্থে
ব্যাখ্যা
ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। 
নাটক - নাটিকা 
মালা - মালিকা 
গীত - গীতিকা 
পুস্তক - পুস্তিকা 

- এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
২৫.
'শিরে-সংক্রান্তি' বাগধারাটির অর্থ কী?
  1. আসন্ন বিপদ
  2. মাথা ব্যাথা
  3. মহাবিপদ
  4. মাথার বোঝা
ব্যাখ্যা
'শিরে সংক্রান্তি' বাগধারাটির অর্থ আসন্ন বিপদ বা সামনেই বিপদ।
উদাহরণ - আমার এখন শিরে সংক্রান্তি, কিভাবে সব সামলাব তাই ভাবছি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬.
He tried his best. (Negative)
  1. He did not try a little
  2. He did not stay unmoved
  3. He left no stone unturned
  4. He did not turn all stones.
ব্যাখ্যা
• He tried his best.
- সে সর্বাত্মক চেষ্টা করেছিল।
- এর negative form হচ্ছে -
- He left no stone unturned
-  সে চেষ্টার ত্রুটি রাখে নি।

Leave no stone unturned: (phrase)
- try every possible course of action in order to achieve something.
- চেষ্টার ত্রুটি না রাখা 

Source: Oxford Learner's Dictionary.
২৭.
She was used to ___ the poor.
  1. help
  2. helped
  3. helping
  4. to help
ব্যাখ্যা
• অতীতের অভ্যাস/ অভস্ত্যতা বোঝাতে used to ব্যবহৃত হয়।
- শুধু used to এর পর verb এর Base form বসে।

• কিন্তু be used to/ get used to এর পর verb+ing বসে। 
- Be used to/get used to এর পরে noun অথবা Gerund বসে।
- Structure: subject + be/get + used to + [verb + ing] / noun.
- be/get used to = অভ্যস্থ থাকা।

• যেহেতু প্রদত্ত প্রশ্নে used to এর পূর্বে was আছে তাই এরপরের verb টির সাথে ing যুক্ত হবে। 
- সঠিক বাক্যটি হবে - She was used to helping the poor.
২৮.
Which is the noun of the word 'brief'?
  1. briefly
  2. brevity
  3. brieve
  4. but
ব্যাখ্যা
• Brief (adjective)
English meaning: lasting only a short time or containing few words.
Bangla meaning: সংক্ষিপ্ত; ক্ষণিক।
- এর noun form হচ্ছে - Brevity (Noun) - সংক্ষিপ্ততা।

• অন্য অপশন গুলোর মধ্যে -
- briefly (adverb) সংক্ষেপে।
- but (conjunction) -কিন্তু।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৯.
It was high time we ____ our habits.
  1. changed
  2. change
  3. had changed
  4. should change
ব্যাখ্যা
• It is time ও It is high time এর পরে কোন verb না এসে subject আসলে ঐ verb এর past form হবে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে It is high time এরপর কোনো verb না এসে, subject এসেছে। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - changed.
- সম্পূর্ণ বাক্য - It is high time we changed our eating habits.

• আবার, বাক্যে  It is time ও It is high time এর পরে subject না এসে, কোন verb আসলে ঐ verb এর bare infinitive form (to + verb) হবে।
- যেমন: It is high time to change our eating habits.
৩০.
Curd is made ____ milk. 
  1. of
  2. by
  3. in
  4. from
ব্যাখ্যা
• Preposition এর নিয়মানুযায়ী, 
- কোন কিছু থেকে কোনো জিনিস তৈরি হলে যদি এর উপকরণ টি পরিবর্তন হয়ে যায় তাহলে make from হয়।
- যেমন - Butter is made from milk.
- এখানে মূল উপকরণ milk, যা পরিবর্তিত হয়ে butter হয়েছে।

• প্রদত্ত প্রশ্ন অনুযায়ী - Curd (দই) দুধ থেকে তৈরি করার পর মূল উপাদান (দুধ) আর দেখা যায় না।
- তাই এখানে Curd is made from milk.

• আর যদি উপকরণ টি অপরিবর্তিত থাকে তবে made of হয়।
- যেমন - The table is made of wood.
- She wore a beautiful necklace made of silver.
- এখানে মূল উপকরণ  অপরিবর্তিত রয়েছে।
৩১.
The Headmaster and the President of the school ____ present in the last meeting.
  1. was
  2. were
  3. had been
  4. have been
ব্যাখ্যা
- And দ্বারা যুক্ত দুই বা ততোধিক subject/noun যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে তাদের পরবর্তী verb টি singular হয়।
-  And দ্বারা যুক্ত দুই বা ততোধিক subject/noun যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে তাদের পরবর্তী verb টি plural হয়।
- একই ব্যক্তিকে নির্দেশ করছে নাকি ভিন্ন ভিন্ন ব্যক্তিকে সেটা বোঝার সহজ উপায় হচ্ছে -  দুইটি subject/ noun এর পুর্বে যদি article থাকে তবে তা দ্বারা ভিন্ন ভিন্ন ব্যক্তিকে নির্দেশ করে। আর যদি প্রথমটির পুর্বে article থাকে এবং দ্বিতীয়টির পুর্বে না থাকে তাহলে সেটি একজন ব্যক্তিকেই নির্দেশ করে। 

•.প্রশ্নে প্রদত্ত বাক্যে The Headmaster and President দ্বারা ভিন্ন ব্যক্তিকে বোঝাচ্ছে (কারণ দ্বিতীয় subject এর পুর্বেও article আছে) এবং last meeting দ্বারা অতীতে ঘটে যাওয়া কোনো কাজ নির্দেশ করছে।
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - were
সম্পূর্ণ বাক্য - The Headmaster and the President of the school were present in the last meeting.
৩২.
If he ____ a human being, he would not have done this.
  1. is
  2. was
  3. had been
  4. were
ব্যাখ্যা
 উল্লিখিত বাক্যটি Conditional sentence এর উদাহরণ।
- একটি Conditional sentence  এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত  
- 2. Consequence বা ফলাফল। 

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
- অথবা - Had + sub+ verb এর past participle + Sub+ would/ could/might + have + pp of verb.

• সুতরাং, 3rd Conditional এর নিয়মানুযায়ী, শূন্যস্থানে সঠিক উত্তর টি হবে - had been.
- Complete sentence: If he had been a human being, he would not have done this.
৩৩.
The antonym of the word 'benign' is-
  1. tenfold
  2. peaceful
  3. blessed
  4. malignant
ব্যাখ্যা
• Benign -
(১) (ব্যক্তি) সদয়; সহৃদয়; নম্র; ভদ্র।
(২) (আবহাওয়া ইত্যাদি) শান্ত; অনুকূল।
(৩) (ব্যাধি) বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ নয় এমন:

• Malignant -
(১) (ব্যক্তি বা তার আচরণ) অপকারী; ক্ষতিকর: 
(২) (রোগ) মারাত্মক; অতিপ্রবল।

অর্থাৎ, Benign এর antonym হচ্ছে Malignant 
--------------------
• অন্য অপশন গুলোর মধ্যে -
Tenfold - দশগুণ।
Peaceful - শান্তিপূর্ণ; শান্তিকামী:
Blessed - সৌভাগ্যবান.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
Do not _____ what you can do today.
  1. put on
  2. put to
  3. put off
  4. put left
ব্যাখ্যা
• Context অনুসারে শূন্যস্থানে put off বসবে। 
• Put off - to decide or arrange to delay an event or activity until a later time or date. ফেলে রাখা/মূলতবি রাখা।

• Complete Sentence: Do not put off what you can do today.
Bangla Meaning: আপনি আজ যা করতে পারেন তা ফেলে রাখবেন না।

• অন্যদিকে,
• put somebody on/ put on - কাউকে প্রতারিত করা/ প্রতারণা।
• put it on - (ক) (কথ্য) যা নয় তা-ই হওয়ার ভান করা; ভণ্ডামিপূর্ণ আচরণ করা।

Source: Cambridge Dictionary & Accessible Dictionary by Bangla Academy.
৩৫.
They tell us a tale about a tail. The word 'tale' is-
  1. noun
  2. verb
  3. adjective
  4. adverb
ব্যাখ্যা
- Article এবং preposition এর মধ্যকার wordটি Noun হয়।
- আবার এর মাঝখানে দুইটি word থাকলে শেষেরটি noun আর পূর্বেরটি Adjective হবে।
- আবার যদি এদের মাঝখানে তিনটি শব্দ থাকে তাহলে প্রথমটি Adverb, দ্বিতীয়টি Adjective এবং তৃতীয়টি noun.

• প্রদত্ত বাক্যে a একটি Determiner/article, এর পর মাত্র একটি শব্দ এবং এরপর preposition about থাকায় এটি noun হবে।

• Tale (noun) [countable noun] 
(১) গল্প; কাহিনি; উপাখ্যান; আখ্যান
(২) প্রতিবেদন; বিবরণ; বর্ণনা; বয়ান। 

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৬.
Move or die. (Simple)
  1. In case of your failure to move, you will die
  2. You move, you will die.
  3. If you move, you will die.
  4. Move and die.
ব্যাখ্যা
• একটি simple sentence এ শুধুমাত্র একটি clause থাকে অর্থাৎ একটি subject এবং একটি finite verb থাকে।

• এখানে অর্থের উপর ভিত্তি করে sentence টি কে simple করা হয়েছে।
• Move or die.
- সরো না হয় মরো।
• In case of your failure to move, you will die.
- সরতে ব্যর্থ হলে, তুমি মারা যাবে।

Or যুক্ত compound sentence কে simple করার সাধারণ নিয়ম:
without + verb + ing + sub + extension.
Example- Compound: move or die.
Simple: Without moving you will die.
৩৭.
Which one is correct?
  1. Omnious
  2. Extencion
  3. Hesitasion 
  4. Mischievous
ব্যাখ্যা
• The only correctly spelt word is:
- ঘ) Mischievous (অনিষ্টকর; দুষ্টবুদ্ধি; ক্ষতিকর)।

The correct spelling of the other words:
ক) Ominous (দুর্লক্ষণযুক্ত; অলক্ষুণে; অশুভ)
খ) Extension (সম্প্রসারণ; বিস্তার; প্রসার; ব্যাপ্তি) / Extinction (লোপ; মৃত্যু; ধ্বংস)।
গ) Hesitation (দ্বিধা; চলচিত্ততা)

Source: Accessible Dictionary by Bangla Academy
৩৮.
The opposite word of 'sluggish' is-
  1. animated
  2. dull
  3. heavy
  4. slow
ব্যাখ্যা
• Sluggish - নিষ্ক্রিয়; মন্থরগতি।

• অপধন্র উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Animated - প্রাণবন্ত, প্রাণচঞ্চল।
খ) Dull - নিষ্প্রভ; অনুজ্জ্বল
গ) Heavy - ভারী; গুরু; গুরুভার; গরীয়ান।
ঘ) Slow - ধীর; মন্থর.

• অর্থাৎ, sluggish এর opposite word হচ্ছে animated.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৯.
I saw him play. (Passive)
  1. He was seen by me play.
  2. Play was seen him by me.
  3. He was seen playing by me.
  4. He was seen to play by me.
ব্যাখ্যা
• Active voice থেকে passive voice করার নিয়ম:
- Active voice এর object টি passive voice এর subject হয়।
-Tense অনুযায়ী auxiliary verb বসে।
- তারপর মূল verb এর past participle হয়।
- Active voice এর subject টি passive voice এর object হয়।
- তার পূর্বে preposition (by, at, to, in) বসে।

• Need, see, bid, dare, make, hear, feel, let, know, behold, watch প্রভৃতি verb গুলোর পর Active Voice-এ to উহ্য থাকে।
- তবে passive করার সময় তাদের পরে to বসে।
- নিয়মানুযায়ী সঠিক উত্তর - He was seen to play by me.
৪০.
'Boot leg' means to-
  1. distribute
  2. export
  3. import
  4. smuggle
ব্যাখ্যা
• মূল পরীক্ষার প্রশ্নে Boot leg দেয়া থাকলেও শব্দটি হবে Bootleg.
- সঠিক উত্তর: Smuggle

• Bootleg (verb transitive) 
English Meaning: Make, distribute, or sell (alcoholic drink or a recording) illegally.
Bangla Meaning: শুল্ক ফাঁকি বা বেআইনিভাবে মদ চোলাই, বিক্রি, আমদানি-রপ্তানি করা।

• Smuggle:
English Meaning: Move (goods) illegally into or out of a country.
Bangla Meaning: গোপনে ও অবৈধভাবে (কাউকে বা কোনোকিছুকে) নিয়ে যাওয়া।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) distribute -  বিতরণ করা; বণ্টন করে দেওয়া
খ) export -রপ্তানি।
গ) import -  আমদানি করা।

Source: Oxford Dictionary & Accessible Dictionary by Bangla Acadedmy.
৪১.
While I (play) in the field, I saw a dead cow.
  1. playing
  2. was playing
  3. played
  4. were playing
ব্যাখ্যা
- শূন্যস্থানে সঠিক উত্তর- was playing.
- Complete sentence: While I was playing in the field, I saw a dead cow. 

• দুটি ঘটনার মধ্যে একটি ঘটার সময় আরেকটি ঘটতে থাকলে তখন ঘটমান বিষয়টির সাথে While বসে।

- While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে:
- While এর পর verb থাকলে verb+ing হয়।
• কিন্তু while এর পর subject থাকলে subject এর পর past continuous tense হয়।
- এখানে while এর পর subject - 'I' থাকার কারণে এর পরে continuous tense হিসেবে was playing বসবে।
৪২.
But for your help I ___ 
  1. would have failed.
  2. would fail.
  3. will fail.
  4. will have failed.
ব্যাখ্যা
• (ক) But for একটি phrase যার অর্থ - ​if it were not for বা ছাড়া/ব্যাতীত।
- এটি একটি past indicator তাই এরপর past tense বসে।

• But for একটি phrase যার অর্থ - ​if it were not for বা ছাড়া/ব্যাতীত।
- এটি একটি past indicator তাই এরপর past tense বসে।
- You use but for to introduce the only factor that causes a particular thing not to happen or not to be completely true.

-  But for your help, Iwould have failed. 
- বাক্যটির অর্থ তোমার সাহায্য না থাকলে আমি পরীক্ষায় পাশ করতে পারতাম না।
৪৩.
Choose the correct sentence :
  1. He had been hanged for murder.
  2. He has been hunged for murder.
  3. He was hanged for murder.
  4. He was hunged for murder.
ব্যাখ্যা
• Hang ফাঁসি দেয়া অর্থে এর past form ও past participle form হয় hanged।
- অপরদিকে, Hang কোনো কিছু ঝুলানো বা বস্তু ঝুলানো অর্থে এর past form ও past participle form হয় Hung।

• অর্থ অনুসারে এই বাক্যটি past indefinite tense এ হবে।
- তাই ফাঁসি দেয়া অর্থে সঠিক উত্তর হবে- He was hanged for murder.
৪৪.
I went there to seek a job. (Compound)
  1. I went there and seeked a job.
  2. I went there so that I could seek a job.
  3. I went there for seeking a job.
  4. I went there and sought a job.
ব্যাখ্যা
• Compound sentence-এ একের অধিক principal clause থাকে যাদেরকে co-ordinate clause বলা হয়।
- অর্থাৎ Compound sentence এ দুই বা ততোধিক principal clause বা co-ordinate clause থাকে।

• এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, else, both --- and , either --- or , neither — nor, not only --- but also ইত্যাদি co-ordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে।
- আর seek এর past/ past participle form হচ্ছে sought. প্রথম clause টি যেহেতু past tense এ আছে তাই দ্বিতীয় clause টিও past form এ হবে।

• সুতরাং, সঠিক উত্তর - I went there and sought a job.
৪৫.
Instead of 'confirm' we can say -
  1. bear out
  2. bear on
  3. bear to
  4. bear of
ব্যাখ্যা
• Confirm - দৃঢ়ভাবে প্রতিপন্ন করা; (ক্ষমতা, মালিকানা, মত অধিকার) দৃঢ়তরভাবে বলবৎ করা।
• Bear (something) out - (কোনো কিছু) নিশ্চিত করা। 
• Bear on/upon সম্পর্কযুক্ত হওয়া (কোনো কিছুর সঙ্গে); প্রাসঙ্গিক (কোনো কিছুর) হওয়া; প্রভাবশীল (কোনো কিছুর উপর) হওয়া

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৬.
What is the antonym of 'Abduct'?
  1. Take away unlawfully
  2. Kidnap
  3. Restore
  4. None of them
ব্যাখ্যা
• Abduct - অপহরণ করা।

• অপশন গুলোর মধ্যে -
ক) Take away unlawfully - বেআইনিভাবে নিয়ে যাওয়া।
খ) Kidnap - অপহরণ করা।
গ) Restore - ফিরিয়ে দেওয়া।

• অর্থাৎ, Abduct এর antonym হবে Restore.

Source: Accessible Dictionary by Bangla Academy
৪৭.
The father with his seven daughters ___ left the house.
  1. have
  2. are
  3. has
  4. was
ব্যাখ্যা
 • Along with, as well as, together with, including, addition to, accompanied by ইত্যাদি দ্বারা দুইটি subject যুক্ত হলে verb হবে প্রথম subject অনুযায়ী।
- প্রদত্ত বাক্যের প্রথম subject  হলো Five countries, subject plural হওয়ায় verb টিও plural হবে।।

• এখানে প্রথম noun - 'The father' singular form এ থাকায় verb টিও singular form এ হবে। 
- এবং এখানে শূন্যস্থানের পরে left থাকায় বাক্যটি perfect tense এ হবে।
- তাই শূন্যস্থানে has বসবে।
- সুতরাং সঠিক উত্তর হচ্ছে - The father with his seven daughters has left the house.

• Some other examples: 
- The President, accompanied by his wife, is traveling to Bangladesh.
- All of the books, including yours, are in that box.
- The man as well as his sons was present.
- The principal along with his students has been planting trees for two hours.
- Two books in addition to a pen were given to each of them.
- Karim together with many of his friends and relatives was present at the party.
৪৮.
She has no taste ___ music.
  1. of
  2. for
  3. to
  4. in
ব্যাখ্যা
• Taste (for) - রুচি; পছন্দ।
She has no taste for music. 
- সে গান পছন্দ করে না।

• Taste (of)
Meaning: বিশেষ স্বাদ থাকা
Example: The soup tastes of spices.

Source: Accessible Dictionary & Merriam-Webster Dictionary.
৪৯.
কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো।
  1. The authority criticised him.
  2. The authority took him to task.
  3. The authority took him to book.
  4. He authority gave reins to him.
ব্যাখ্যা
• Take someone to task for something 
- English meaning: To criticize someone.
- Bangla meaning: কাউকে তিরস্কার করা।

• English: The authorities took him to task.
- Bangla meaning: কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো।

Source: Cambridge Dictionary.
৫০.
সে নদীর কাছে এক কুটিরে বাস করতো।
  1. He lived a hut close with river.
  2. He lived in a hut close at the river.
  3. He lived in a hut close to the river.
  4. He lived in a hut close by the river.
ব্যাখ্যা
• Close by (something); 
English Meaning: nearby; adjacent; neighboring.
Bangla meaning: কাছে
Example sentence: The man lives close by the market.

তাই সঠিক ইংরেজি অনুবাদ হবে - He lived in a hut close by the river.

--------------------
• Close to
Almost or nearly

• Close with 
1: to approach close to.
2: to engage in hostile encounter at close quarters.
3: to ratify an agreement with.

• Close at hand idiom
- Near in time or place

Source: Merriam-webster Dictionary, Collins Dictionary and Accessible Dictionary.
৫১.
বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম কী?
  1. পুন্ড্র
  2. তাম্রলিপ্ত
  3. গৌড়
  4. হরিকেল
ব্যাখ্যা
- প্রাচীন বাংলার জনপদসমূহের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ও প্রাচীনতম জনপদ হিসেবে বিবেচনা করা হয় পুন্ড্র জনপদকে
- পুন্ড্র ‘জন’ বা জাতি এ জনপদ গঠন করেছিল। পুন্ড্ররা বঙ্গসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নিকটজন ছিল।
- পুন্ড্রদের রাজ্যের রাজধানীর নাম পুন্ড্রনগর।
- পুন্ড্র বাংলার প্রাচীনতম জনপদ
- বর্তমান বগুড়া শহরের অদূরে করতোয়া নদীর তীরে পুন্ড্রনগর অবস্থিত। পরবর্তী কালে এর নাম মহস্থানগড় হয়।
- সম্ভবত মৌর্য সম্রাট অশোকের রাজত্বকালে (খ্রি. পু. ২৭৩-২৩২ অব্দ) প্রাচীন পুন্ড্র রাজ্য স্বাধীনসত্তা হারায়।
- এ রাজ্যের বিস্তৃতি বর্তমান বগুড়া, রংপুর ও দিনাজপুর পর্যন্ত ছিল।

এছাড়াও প্রাচীন বাংলার আরো জনপদ সমূহ হচ্ছে:
- বঙ্গ
- বরেন্দ্র
- সমতট
- হরিকেল
- রাঢ়
- চন্দ্রদ্বীপ
- তাম্রলিপ্ত
- গঙ্গারিডাই
- গৌড় প্রভৃতি।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া।
৫২.
বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
  1. দ্রাবিড়
  2. নেগ্রিটো
  3. ভোট চীন
  4. অস্ট্রিক
ব্যাখ্যা
বাংলাদেশের আদি অধিবাসীদের মধ্যে প্রাচীনতম হলো অস্ট্রিক
প্রাচীনকালে আর্যপূর্ব জনগোষ্ঠীর যে চারটি শাখা এখানে বাস করতো তারা হলো- অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো ও ভোটচীনীয়।
উল্লিখিত চারটি জনগোষ্ঠীর মধ্যে অস্ট্রিক জনগোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গঠিত হয়েছে।

উৎসঃ বাংলাপিডিয়া।
৫৩.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় ১৯৬৬ সালের ____
  1. জানুয়ারি মাসে
  2. ফেব্রুয়ারি মাসে
  3. জুলাই মাসে
  4. আগস্ট মাসে
ব্যাখ্যা
- ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে একটি সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রতিরক্ষার দাবি সংবলিত একটি কর্মসূচি ঘোষণা করেন। ইতিহাসে এটিই ৬ দফা কর্মসূচি নামে পরিচিত।
- পরবর্তীতে ২৩ মার্চ, ১৯৬৬ সালে লাহোরের এক সংবাদ সম্মেলনে শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ৬ দফা দাবি ঘোষণা করেন।
- ৬ দফা দাবিকে বাঙালি জাতির ‘মুক্তির সনদ’ বা ‘ম্যাগনেকার্টা’ হিসাবে পরিচিত। ছয় দফা দাবি ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ এর ভিত্তিতে রচিত।

উৎস : বাংলাপিডিয়া।
৫৪.
'সংগ্রাম' ও 'প্রত্যাশা' কী?
  1. ধানের প্রজাতি
  2. পাখির প্রজাতি
  3. বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ
  4. বাংলাদেশ বিমান বাহিনীর দুটি যুদ্ধ বিমান
ব্যাখ্যা
- চীনে নবনির্মিত নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ ও ‘প্রত্যাশা’
- নৌবাহিনীর জন্য নবনির্মিত জাহাজ বানৌজা সংগ্রাম ও বানৌজা প্রত্যাশা’র প্রতিটির দৈর্ঘ্য ৯০ মিটার এবং প্রস্থ ১১ মিটার। জাহাজ দুটি ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম।
- নৌবাহিনীর জন্য গণচীনে নির্মিত দুটি করভেট নির্মাণের লক্ষ্যে চীনের শিপ বিল্ডিং অ্যান্ড অফশোর ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেডের সঙ্গে ২০১৫ সালের ২৯ সেপ্টেম্বরে চুক্তি স্বাক্ষরিত হয়। 
- ২০১৬ সালের ৯ আগস্ট জাহাজ দুটির স্টিল কাটিং এর মাধ্যমে নির্মাণকাজ শুরু হয় এবং ২০১৯ সালের ২৮ মার্চ সরবরাহকারী প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করে। 
 
উৎস: প্রথম আলো। 
৫৫.
AIDS রোগের জন্য নিচের কোন ভাইরাসটি দায়ী?
  1. SARS
  2. র‍্যাবিস
  3. HIV
  4. ইবোলা
ব্যাখ্যা
- AIDS রোগের পূর্ণনাম- Acquired Immune Deficiency Syndrome. 
- Human immunodeficiency virus বা HIV নামক ভাইরাস এই রোগ সৃষ্টির জন্য দায়ী। 
-  HIV এমনই ভয়ংকর জাতের ভাইরাস যে এ ভাইরাস মানুষের শরীরে অনুপ্রবেশ করার পর তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধীরে ধীরে নষ্ট করে দেয়। 
- ফলে HIV আক্রান্ত রোগী যে কোনো সংক্রামক রোগে আক্রান্ত হতে পারে এবং যা তাকে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দেয়।

উৎস: নবম দশম শ্রেণির জীববিজ্ঞান বোর্ড বই। 
৫৬.
কোথায় প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. ডেনমার্ক
  2. কেনিয়া
  3. বেইজিং
  4. মেক্সিকো
ব্যাখ্যা
- ১৯ জুন থেকে ২ জুলাই, ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ নারীদের নিয়ে চারটি বিশ্ব সম্মেলনের আয়োজন করেছে।
- প্রথম সম্মেলন ১৯৭৫ সালে মেক্সিকো সিটি,
- দ্বিতীয় সম্মেলন ১৯৮০ সালে কোপেনহেগেন,
- তৃতীয় সম্মেলন ১৯৮৫ সালে নাইরোবি এবং
- চতুর্থ সম্মেলন ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল। 

উৎস: জাতিসংঘের অফিশিয়াল সাইট (unwomen.org)। 
৫৭.
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?
  1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. তাজউদ্দিন আহমদ
  3. সৈয়দ নজরুল ইসলাম
  4. খন্দকার মোশতাক আহমেদ
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী প্রবাসী/মুজিবনগর সরকার গঠিত হয়। এই সরকার ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে শপথ গ্রহণ করে।
মুজিবনগর সরকার ছিলো রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা। এই সরকারের প্রধান ছিলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
মুজিবনগর মন্ত্রিসভার মোট সদস্য ছিলো ছয়জন।
মুজিবনগর সরকারের মন্ত্রিসভা:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমেদ
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী : এম মনসুর আলী
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী : এএইচএম কামরুজ্জামান
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মোশতাক আহমেদ।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী এবং স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র : তৃতীয় খণ্ড : পৃষ্ঠা-১৩, ১৯)।
৫৮.
ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
  1. ৩১তম
  2. ৩২তম
  3. ৩৩তম
  4. ৩৪তম
অনির্ধারিত
ব্যাখ্যা

২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি:
- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।

- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

[সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

তথ্যসূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।

৫৯.
দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কোন সংস্থা পুরস্কৃত করে?
  1. EU
  2. IDB
  3. ADB
  4. IFRC
ব্যাখ্যা
- আইএফআরসি (IFRC) দুর্যোগ ব্যবস্থাপনায় অসাধারণ সাফল্যের জন্য শেখ হাসিনাকে পুরস্কৃত করে।
- ২০১৬ সালে শেখ হাসিনার হাতে  ক্রেস্ট ও সনদ তুলে দেন আইএফআরসি-এর মহাসচিব আলহাজআস সাই।
- অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআরসি এর এশিয়া প্যাসেফিক অঞ্চলেরপরিচালক জেভিয়ার ক্যাসেলানোস এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজআহমেদ মজুমদার ও ভাইস চেয়ারম্যান সাংসদ হাবিবে মিল্লাত।
- অনুষ্ঠানে ২০২৫ সালের মধ্যে বিশ্বের ১০০ কোটি দুর্যোগ পীড়িত জনগোষ্ঠীকে অধিক দুর্যোগ-সহনশীল করে গড়ে তোলার বৈশ্বিক প্রচেষ্টায় শেখ হাসিনার ভূমিকার প্রশংসা করেন আলহাজ আস সাই।
 
উৎস: বিডিনিউজ২৪
৬০.
'বঙ্গবন্ধু স্যাটেলাইট-১' এর উৎক্ষেপণ দ্বারা বাংলাদেশ বিশ্বের কততম স্যাটেলাইট দেশ হিসেবে আত্মপ্রকাশ করে?
  1. ৩৭ তম
  2. ৪৭ তম
  3. ৫৭ তম
  4. ৬৭ তম
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ বাংলাদেশের প্রথম ভূস্থির যোগাযোগ ও সম্প্রচার উপগ্রহ।

উৎক্ষেপণ সময়ঃ
১১ মে ২০১৮ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকাল ৪ : ১৪ মিনিট
অর্থাৎ ১২ মে ২০১৮ বাংলাদেশ সময় ভোররাত ২ : ১৪ মিনিট

স্থানঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল-এ অবস্থিত কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড LC-39A থেকে Falcon 9 (Block 5) লঞ্চ ভেহিকেল এর মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট - ১ মহাকাশে নির্দিষ্ট কক্ষপথের উদ্দেশে যাত্রা শুরু করে।

গুরুত্বপূর্ণ তথ্যঃ
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের মাধ্যমে ৫৭তম দেশ হিসেবে স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হলো বাংলাদেশের নাম
মন্ত্রণালয়/বিভাগঃ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ)
বাস্তবায়নকারী সংস্থাঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
বাস্তবায়নকালঃ ১ জুলাই, ২০১৪ হতে ৩১ ডিসেম্বর, ২০১৮ পর্যন্ত
প্রাক্কলিত প্রকল্প ব্যয়ঃ ২৯৬৭.৯৫ কোটি টাকা
সংশোধিত প্রকল্প ব্যয়ঃ ২৭৬৫.৬৬ কোটি টাকা
নির্মাণ সংস্থাঃ বিশ্বের অন্যতম খ্যাতনামা স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান Thales Alenia Space France বঙ্গবন্ধু স্যাটেলাইটটি নির্মাণ করেছে। উৎক্ষেপণ করা হয় SpaceX এর Falcon 9 উৎক্ষেপণযানের মাধ্যমে।
Thales এর চুক্তিমূল্যঃ ১৯০৮.৭৫ কোটি টাকা।

সূত্রঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন
৬১.
২০১৯ সালের সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
  1. সেলিনা হোসেন
  2. শামসুর রাহমান
  3. অধ্যাপক আনিসুজ্জামান
  4. ফকরুল আলম
ব্যাখ্যা
- বাংলা একাডেমির সভাপতি ও জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান সার্ক সাহিত্য পুরস্কার-২০১৯ অর্জন করেন।
-  এর পূর্বে ২০১৫ সালে সেলিনা হোসেন, ২০১২ সালে ফখরুল আলম ও ২০০১ সালে শামসুর রাহমান এই পুরস্কার অর্জন করেন। 
- ২০০১ সাল থেকে পুরস্কার প্রদান করা হচ্ছে।
 
উৎস: বাংলা একাডেমি ওয়েবসাইট। 
৬২.
বিশ্ব মানবাধিকার দিবস কবে?
  1. ৮ মার্চ
  2. ৫ অক্টোবর
  3. ১০ ডিসেম্বর
  4. ২৪ সেপ্টেম্বর
ব্যাখ্যা
- ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়।
- ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘ কর্তৃক ৩০টি ধারা সম্বলিত সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহিত হয়।
- চুক্তি স্বাক্ষরের দিন ১০ ডিসেম্বরকে প্রতিবছর বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালন করা হয়।

(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)।
৬৩.
SMS-এর পূর্ণরূপ কী?
  1. Short Message Service
  2. Short Mail Service
  3. Simple Message Service
  4. Simple Mail Service
ব্যাখ্যা
- SMS – এর পূর্ণরূপ Short Message Service.
- দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন থেকে (Short Message Service) ও MMS (Multimedia Message Service) সার্ভিস শুরু হয়।
 
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৬৪.
বিগ এ্যাপেল কোন শহরের নাম?
  1. নতুন দিল্লি
  2. ইলামাবাদ
  3. নিউইয়র্ক
  4. শিকাগো
ব্যাখ্যা
- নিউইয়র্ক শহরের অনেক উপনাম আছে।
যেমন - ‘দ্যা সিটি দ্যাট নেভার স্লিপ্‌স’ অথবা ‘গথাম’।
- তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে - ‘দ্যা বিগ এপল’।

উৎসঃ ব্রিটানিকা। 
৬৫.
IMF এর সদর দপ্তর কোথায়?
  1. ওয়াশিংটন ডিসি
  2. নিউইয়র্ক
  3. জেনেভা
  4. রোম
ব্যাখ্যা
- জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF- International Monetary Fund)।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- এর কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ১২তম ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিলিনা জর্জিয়েভা।
- আইএমএফের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ক্রিস্টিন লাগার্দ।
- আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপিনাথ।

উৎসঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।
৬৬.
শ্রীলংকার মুদ্রার নাম কী?
  1. ডলার
  2. পাউন্ড
  3. টাকা
  4. রুপী
ব্যাখ্যা
- দেশের নাম - শ্রীলঙ্কা
- রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Democratic Socialist Republic of Sri Lanka
- রাজধানী - শ্রী জয়াবর্ধানেপুরা কোট্টে (Sri Jayawardenepura Kotte)
- মুদ্রার নাম - রুপী
- রাষ্ট্রীয় ভাষা - সিনহালা (Sinhala)
- সংসদের নাম - পার্লামেন্ট

উৎসঃ ব্রিটানিকা। 
৬৭.
বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
  1. জয়নুল আবেদিন
  2. কামরুল হাসান
  3. হামিদুর রহমান
  4. হাশেম খান 
ব্যাখ্যা
- বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনের বর্তমান রূপটির রূপকার শিল্পী কামরুল হাসান
- বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি রয়েছে তা গৃহীত হয় ১৯৭২ সালের ১২ জানুয়ারি।
- ১৯৭২ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশের জাতীয় পতাকার বর্তমান রূপটি সরকারিভাবে গৃহীত হয়। 
- ‘জাতীয় পতাকা’ গাঢ় সবুজ রঙের হবে এবং ১০:৬ দৈর্ঘ্য ও প্রস্থের আয়তক্ষেত্রাকার সবুজ রঙের মাঝখানে একটি লাল বৃত্ত থাকিবে।
- মানচিত্র খচিত বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন হিসেবে বিবেচ্য করা হয় শিব নারায়ণ দাসকে। 

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৬৮.
UNESCO বাংলাদেশের কোন ধরনের গানকে Heritage of Humanity (মানবতার ধারক)হিসেবে আখ্যায়িত করেছেন?
  1. কবি গান
  2. বাউল গান
  3. লালন গান
  4. ভাওয়াইয়া
ব্যাখ্যা
- মানবতার ইতিহাসে এই বাউল সংগীতের অপরিসীম সাংস্কৃতিক ও ঐতিহ্যগত গুরুত্ব বিবেচনায় ইউনেস্কো ২০০৫ সালে একে “Masterpiece of the Oral and Intangible Heritage of Humanity” হিসেবে ঘোষনা দেয়। 
- পরবর্তীতে ২০০৮ সালে ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সংক্রান্ত Intergovernmental Committee’র তৃতীয় অধিবেশনে বাংলাদেশের বাউল সংগীতকে Intangible Cultural Heritage of Humanity হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
 
(তথ্যসূত্র: www.bncu.gov.bd)। 
৬৯.
বাংলাদেশে সবচেয়ে বড় প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র কোনটি?
  1. হালদা নদী
  2. চলন বিল
  3. পশুর নদী
  4. মেঘনা নদী
ব্যাখ্যা
- বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হলো হালদা নদী
- এটি চট্টগ্রাম জেলায় অবস্থিত।
- এটি একটি মৎস্য অভয়াশ্রম।
- মুজিববর্ষ উপলক্ষ্যে সরকার হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করেছে।

(সূত্রঃ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ওয়েবসাইট)। 
৭০.
নাগরিকের প্রধান কর্তব্য হলো-
  1. রাষ্ট্রের সেবা করা
  2. রাষ্ট্রের আইন মেনে চলা
  3. নিয়মিত কর প্রদান করা
  4. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা
ব্যাখ্যা
- কর্তব্য হলো সমাজ ও রাষ্ট্রের প্রতি নাগরিকদের পালনীয় কতগুলো দায়িত্ব।
অধ্যাপক হ্যারল্ড জে. লাস্কি এর মতে,
- “কর্তব্য বলতে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের সর্বাঙ্গণ কল্যাণের জন্যে কোন কিছু করা বা না করার অধিকারকে বুঝায়।”
- রাষ্ট্রের প্রতি নাগরিকের প্রধান কর্তব্য হলো আনুগত্য প্রদর্শন
অন্যান্য কর্তব্যের মধ্যে রয়েছে:
- আইন মান্য করা
- নিয়মিত কর প্রদান করা
- সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা
- রাষ্ট্রের সেবা করা
- রাষ্ট্রীয় সম্পদের অপচয় না করা
- সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচন করা প্রভৃতি।

(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : প্রথমপত্র: একাদশ-দ্বাদশ শ্রেণী : মো. মোজাম্মেল হক)। 
৭১.
প্রকৃতিতে সবচেয়ে বেশি পাওয়া যায় কোন ধাতু?
  1. লোহা
  2. দস্তা
  3. পটাশিয়াম
  4. অ্যালুমিনিয়াম
ব্যাখ্যা
অ্যালুমিনিয়াম ধাতু প্রকৃতিতে সবচেয়ে বেশি ধাতু পাওয়া যায়। 

অ্যালুমিনিয়াম হালকা, টেকসই এবং কার্যকরী ধাতু। আমরা যে বাড়িতে থাকি, আমরা যে অটোমোবাইল চালাই, ট্রেন এবং বিমান যা আমাদেরকে দীর্ঘ দূরত্ব অতিক্রম করে নিয়ে যায়, আমরা প্রতিদিন যে মোবাইল ফোন এবং কম্পিউটার ব্যবহার করি তাতে, আমাদের ফ্রিজের ভিতরের তাকগুলিতে এবং আধুনিক অবস্থায় আমরা অ্যালুমিনিয়াম পেতে পারি। 

অ্যালুমিনিয়ামের ধর্মসমূহ- 
১. অ্যালুমিনিয়াম তাপ এবং বৈদ্যুতিক  সুপরিবাহী। 
২. হালকা কিন্তু টেকসই। 

অ্যালুমিনিয়ামের ব্যবহার-
১. বৈদ্যুতিক ট্রান্সমিশন লাইনে।  
২. ট্রানজিস্টর এবং সিপিইউতে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়। 

সূত্র- ব্রিটানিকা ওয়েবসাইট।
৭২.
গাড়ির ব্যাটারিতে ব্যবহৃত এসিড কোনটি?
  1. HNO3
  2. HCL
  3. H2SO4
  4. H3PO4
ব্যাখ্যা
- গাড়ীর ব্যাটারিতে সালফিউরিক এসিড ব্যবহৃত হয়। 
- বাসাবাড়ির আইপিএস (IPS) বা গাড়ির ব্যাটারির অত্যাবশ্যকীয় উপাদান হলাে সালফিউরিক অ্যাসিড (H2SO4)।
- সালফিউরিক এসিড ব্যাটারি এসিড নামে পরিচিত।

সূত্র:  ব্রিটানিকা ওয়েবসাইট।
৭৩.
ফোকেটিং (Folketing) কোন দেশের আইনসভা?
  1. বেলজিয়াম
  2. নরওয়ে
  3. ফিনল্যান্ড
  4. ডেনমার্ক
ব্যাখ্যা
- ডেনমার্কের আইনসভার নাম ফোকেটিং
- অন্যদিকে, নরওয়ের আইনসভার নাম স্টারটিং।
- ফিনল্যান্ডের আইনসভা : এডুসকু্টা।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট দেশগুলোর আইনসভা।
৭৪.
বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে কী বলে?
  1. পিসিকালচার
  2. এপিকালচার
  3. মেরিকালচার
  4. সেরিকালচার
ব্যাখ্যা
- বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে এপিকালচার বলে। 
- মৌমাছিপালন (Apiculture)  উন্নত পদ্ধতিতে মৌমাছির (Apis spp.) লালন-পালন ও মৌচাকের যত্নের মাধ্যমে তাদের তৈরি মধু আহরণ ও সংরক্ষণ। মৌমাছি পালনের মাধ্যমে মধু ও অন্যান্য উপজাতের বাণিজ্যিক উৎপাদন সম্ভব হয়।
- বাণিজ্যিক হিসেবে বাংলাদেশে Apis cerana indica সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌমাছি প্রজাতি। 

সূত্র- বাংলাপিডিয়া ওয়েবসাইট।
৭৫.
কোনটি স্থানীয় সরকার নয়?
  1. পৌরসভা
  2. পল্লী বিদ্যুৎ
  3. সিটি কর্পোরেশন
  4. উপজেলা পরিষদ
ব্যাখ্যা
-  স্থানীয় সরকার ব্যবস্থা নয়-পল্লী বিদ্যুৎ। 
- স্থানীয় সরকার বলতে স্থানীয় সরকার ব্যবস্থাকে বুঝায়।
- - ২০০৮ সালের মে মাসে জারিকৃত অধ্যাদেশ অনুযায়ী বর্তমানে বাংলাদেশের গ্রামাঞ্চলে তিন স্তর বিশিষ্ট এবং শহরাঞ্চলে দুই স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা বিদ্যমান। 
- স্তরগুলো হলো- গ্রাম পর্যায়ে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ এবং শহর পর্যায়ে পৌরসভা ও সিটি কর্পোরেশন।

উৎসঃ পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৭৬.
নিচের কোনটি অমুলদ সংখ্যা?
  1. 1.111...........
  2. 1.1010101............
  3. 1.1001001001...........
  4. 1.1010010001.............
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি অমুলদ সংখ্যা?

সমাধান:
যে সংখ্যাকে p/q  আকারে প্রকাশ করা যায় না, যেখানে p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0, সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়।
পূর্ণবর্গ নয় এরূপ যে কোনাে স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা।
যেমন√2 = 1.414213..., √3 = 1.732 ..., √2 = 1.118..., ইত্যাদি অমূলদ সংখ্যা।
কোনাে অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসেবে প্রকাশ করা যায় না।

আবার,
দশমিকের পরের ঘরগুলো যদি ভিন্ন ভিন্ন আকারে অসীম হয়, তবে সংখ্যাটি অমূলদ হবে।  
যেমন: 1.1010010001.............
৭৭.
কোনো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি-
  1. বর্গ
  2. রম্বস
  3. ট্রাপিজিয়াম
  4. আয়তক্ষেত্র
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে উহা একটি-

সমাধান:
- সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল।
- সামান্তরিকের কর্ণদ্বয় পরষ্পর অসমান।
- সামান্তরিকের কর্ণদ্বয় যদি পরস্পর সমান হয় তবে সামান্তরিকটি আয়তক্ষেত্র হবে।
- সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে, তা আয়ত।
৭৮.
p = a × b হলে এবং a ও b উভয়কে একত্রে ১০% বৃদ্ধি করা হলে p-এর মান শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ১৫%
  2. ২০%
  3. ২১%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: p = a × b হলে এবং a ও b উভয়কে একত্রে ১০% বৃদ্ধি করা হলে p-এর মান শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান:
p = a × b = ab

a ও b উভয়কে একত্রে ১০% বৃদ্ধি করা হয়, তাহল
p = (a + a এর 10%) × (b + b এর 10%)
⇒ p = (a + 10a/100) × (b + 10b/100)
⇒ p = (a + a/10) × (b + b/10)
⇒ p = (11a/10) (11b/10)
⇒ p = 121ab/100

ক্ষেত্রফল বৃদ্ধি = (121ab/100) - ab  
= (121ab - 100ab)/100
= 21ab/100
ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি = [{(21ab/100)/ab} × 100]%
= 21% 
৭৯.
Inx/(x - 1) এর মান নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য?
  1. x > 0 এবং x ≠ 1
  2. x ≥ 0 এবং x ≠ 1
  3. x > 0 অথবা x ≠ 1
  4. x ≥ 0 অথবা x ≠ 1
ব্যাখ্যা
প্রশ্ন: Inx/(x - 1) এর মান নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোন শর্তটি প্রযোজ্য?

সমাধান:
x এর মান  1 হলে প্রদত্ত রাশির মান অসঙ্গায়িত হয়। 
x এর মান  0 এর সমান বা 0 থেকে ছোট হলে প্রদত্ত রাশির মান অসঙ্গায়িত হয়। 
x > 0 এবং x ≠ 1 অর্থাৎ x এর মান  0 চেয়ে বড় এবং x ≠ 1 হলে প্রদত্ত রাশিটির মান সঙ্গায়িত হয়। 


Inx/(x - 1) এর মান নির্ণয়ের ক্ষেত্রে x > 0 এবং x ≠ 1 শর্তটি প্রযোজ্য
৮০.
৬টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.২ সে.মি. এবং এদের ৫টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.। ৬ষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ৩৫.১
  2. ৩৫.২
  3. ৩৫.৩
  4. ৩৫.৪
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি কাঠির গড় দৈর্ঘ্য ৪৪.২ সে.মি. এবং এদের ৫টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.। ৬ষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
৬টি কাঠির গড় দৈর্ঘ্য = ৪৪.২ সে.মি
৬টি কাঠির মোট দৈর্ঘ্য = (৪৪.২ × ৬) সে.মি
                                   = ২৬৫.২সে.মি

৫টির গড় দৈর্ঘ্য ৪৬ সে.মি.
৫টির মোট দৈর্ঘ্য = (৪৬ × ৫) সে.মি.
                           = ২৩০  সে.মি.

৬ষ্ঠ কাঠিটির দৈর্ঘ্য = (২৬৫.২ - ২৩০) সে.মি. 
                             = ৩৫.২ সে.মি.
৮১.
২৫% লাভে কোনো জিনিস ১৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে? 
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫% লাভে কোনো জিনিস ১৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে? 

সমাধান:
২৫% লাভে
বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা 
= ১২৫ টাকা 

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২৫ টাকা
বিক্রয়মূল্য ১৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৫)/১২৫ টাকা
= ১২ টাকা 

লাভ =(১৫ - ১২) টাকা = ৩টাকা
৮২.
নিচের কোনটি x3 - 6x2  + 11x - 6 এর উৎপাদক নয়?
  1. x - 1
  2. x - 2
  3. x - 3
  4. x - 4
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি x3 - 6x2  + 11x - 6 এর উৎপাদক নয়? 

সমাধান: 
এখানে,
f(x) = x3 - 6x2 + 11x - 6
f(4) = 43 - 6 × 42 + 11 × 4 - 6
f(4) = 64 - 96 + 44 - 6
= 6
∴ x - 4, f(x) এর উৎপাদক নয়।
৮৩.
a ≤ b এবং b ≤ a হলে নিচের কোনটি সত্য?
  1. a < b
  2. a > b
  3. a = b
  4. a ≠ b
ব্যাখ্যা
প্রশ্ন: a ≤ b এবং b ≤ a হলে নিচের কোনটি সত্য?

সমাধান:
a ≤ b এর ক্ষেত্রে a = b, a < b
এবং
b ≤ a এর ক্ষেত্রে b = a, b < a
সুতরাং 
a = b
৮৪.
2 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সে.মি. দূরের কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সে.মি.?
  1. 4.58
  2. 5.38
  3. 3
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:

ΔOAB এ 
পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই,
OB2 = OA2 + AB2
52 = 22 + AB2
25 - 4 =  AB2
AB2 = 21
AB = √21
AB = 4.582
৮৫.
সাতটি সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6 ও 7 সে.মি.। কয়টি ক্ষেত্রে চারটি বাহু দিয়ে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব নয়? 
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: সাতটি সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6 ও 7 সে.মি.। কয়টি ক্ষেত্রে চারটি বাহু দিয়ে চতুর্ভুজ অঙ্কন করা সম্ভব নয়?

সমাধান:
সাতটি সরলরেখার দৈর্ঘ্য যথাক্রমে 1, 2, 3, 4, 5, 6 ও 7 সে.মি.
আমরা জানি 
চতুর্ভুজের যেকোনো তিন বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষা বৃহত্তর হবে।

এখানে,
1 + 2 + 3 = 6 = 6 
1 + 2 + 3 = 6 < 7
1 + 2 + 4 = 7 = 7

এই তিনটি ক্ষেত্রে চতুর্ভুজ আঁকা সম্ভব নয়।
৮৬.
নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না?
  1. বর্গ
  2. আয়ত
  3. ট্রাপিজিয়াম
  4. রম্বস
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি বৃত্তস্থ চতুর্ভুজ হয় না?

সমাধান:
বৃত্তস্থ চতুর্ভুজের যে কোন দুইটি বিপরীত কোনের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয়। 
বর্গ, আয়ত, ট্রাপিজিয়াম - এই তিন চতুর্ভুজের দুইটি বিপরীত কোনের সমষ্টি সর্বদা দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয়। 
কিন্তু রম্বসের দুইটি বিপরীত কোনের  সমষ্টি কখনো দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি হয় না।
সুতরাং, রম্বস বৃত্তস্থ চতুর্ভুজ হয় না। 
৮৭.
Sin{(9π/2) + θ} =? 
  1. sinθ
  2. - sinθ
  3. cosθ
  4. - cosθ
ব্যাখ্যা
প্রশ্ন: Sin{(9π/2) + θ} =? 

সমাধান:
আমরা জানি 
Sin{(π/2) + θ} = cosθ
cos{(π/2) + θ} = - sinθ

Sin[{9(π/2)} + θ] = cosθ 

(π/2) এর বিজোড় গুণিতক হলে 
৮৮.
কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে বলে - 
  1. অন্তঃকেন্দ্র
  2. পরিকেন্দ্র
  3. লম্ব কেন্দ্র
  4. ভরকেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে বলে - 

সমাধান:
কোন ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তকে বলা হয় পরিবৃত্ত এবং কেন্দ্রকে বলে পরিকেন্দ্র।
৮৯.
tanθ = a/b হলে নিচের কোনটি সঠিক?
  1. sinθ = b/(a2 + b2)
  2. cosθ = a/√(a2 + b2)
  3. secθ = √(a2 + b2)/a
  4. cosecθ = √(a2 + b2)/a
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ = a/b হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
tanθ = a/b হলে

cosecθ = অতিভুজ/ লম্ব
            = √(a2 + b2)/a
৯০.
ax2 + b এর মান x = 1 হলে 1 এবং x = 3 হলে 25 হয়। x = 2  হলে এর মান কত?
  1. 5
  2. 10
  3. 15
  4. 20
ব্যাখ্যা
প্রশ্ন: ax2 + b এর মান x = 1 হলে 1 এবং x = 3 হলে 25 হয়। x = 2  হলে এর মান কত? 

সমাধান:
১ম শর্তমতে,
a(1)2 + b = 1
a + b = 1 ..................(1)
২য় শর্তমতে,
a(3)2 + b = 25
9a + b = 25......................(2)

(2) - (1)⇒
9a + b - a - b = 25 - 1
8a = 24
a = 3

(1)নং হতে পাই,
a + b = 1
3 + b = 1
b = 1 - 3
b = - 2

x  = 2 হলে 
ax2 + b = 3 × 22 + (- 2)
             = 12 - 2 
             = 10
৯১.
log10(0.001) = কত ?
  1. 3
  2. - 3
  3. 1/3
  4. -1/3
ব্যাখ্যা
প্রশ্ন: log10(0.001) = কত ? 

সমাধান:
log10(0.001) 
= log10(1/1000)
= log10(1/103)
= log1010- 3
= - 3log1010
= - 3 × 1
= - 3
৯২.
a2 - 3a, a3 - 9a এবং a3 - 4a2 + 3a এর গ. সা.গু  = ?
  1. a(a - 3)
  2. (a - 3)
  3. a
  4. a(a + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 3a, a3 - 9a এবং a3 - 4a2 + 3a এর গ. সা.গু  = ?

সমাধান:
১ম রাশি =a2 - 3a 
             = a(a - 3)
২য় রাশি = a3 - 9a
              = a(a2 - 9)
              = a{a2- 32}
              =a(a + 3)(a - 3)

৩য় রাশি  = a3 - 4a2 + 3a
              = a(a2 - 4a + 3)
              = a(a2 - 3a - a + 3)
              = a{a(a - 3) - 1(a - 3)}
              =a(a - 3)(a - 1)
নির্ণেয় গ.সা.গু = a(a - 3)
৯৩.
একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?
  1. √2/2
  2. √2
  3. 2√2
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের পরিসীমা এর কর্ণের দৈর্ঘ্যের কত গুণ?

সমাধান:
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = a 
বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2a

বর্গক্ষেত্রের পরিসীমা/ কর্ণের দৈর্ঘ্য= 4/√2
বর্গক্ষেত্রের পরিসীমা/ কর্ণের দৈর্ঘ্য= (√2 × 2√2)/√2

বর্গক্ষেত্রের পরিসীমা=2√2(কর্ণের দৈর্ঘ্য)
৯৪.
চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে?
  1. 90°
  2. 135°
  3. 175°
  4. 210°
ব্যাখ্যা
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের অনুপাত 1 : 2 : 2 : 3 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত হবে?

সমাধান:
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
চার কোণের অনুপাত = ১ : ২ : ২ : ৩
অনুপাতগুলোর সমষ্টি = ১ + ২ + ২ + ৩ = ৮
বৃহত্তম কোণ = (৩৬০ এর ৩/৮)° = ১৩৫°
৯৫.
যদি 12 সদস্যবিশিষ্ট কোনো কমিটির সদস্যের মধ্যে 9 জন মহিলা হয়, তবে সদস্যদের মধ্যে শতকরা কত ভাগ পুরুষ?
  1. 25%
  2. 40%
  3. 15%
  4. 20%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 12 সদস্যবিশিষ্ট কোনো কমিটির সদস্যের মধ্যে 9 জন মহিলা হয়, তবে সদস্যদের মধ্যে শতকরা কত ভাগ পুরুষ?

সমাধান:
পুরুষ = ১২ - ৯ = ৩ জন

১২ সদস্যের মধ্যে পুরুষ ৩ জন 
১ সদস্যের মধ্যে পুরুষ ৩/১২ জন
১০০ সদস্যের মধ্যে পুরুষ (৩ × ১০০)/১২ জন
= ২৫ জন
৯৬.
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে? 
  1. 411
  2. 111
  3. 211
  4. 311
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 15 20 ও 25 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 11 অবশিষ্ট থাকে? 

সমাধান:
ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 12, 15 20 ও 25 এর ল.সা.গু থেকে 11 বেশি 

12 = 2 × 2 ×3
15 = 3 × 5
20 = 2 × 2 × 5
25 = 5 × 5

12, 15 20 ও 25 এর ল.সা.গু  = 2× 2 × 3 × 5 × 5 = 300

ক্ষুদ্রতম সংখ্যাটি = 300 + 11 = 311
৯৭.
যদি x + 1/x = - 5 হয়, তবে x/(x2 + x + 1) এর মান কত?
  1. 1/4
  2. 4
  3. - 4
  4. - 1/4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 1/x = - 5 হয়, তবে x/(x2 + x + 1) এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
x + 1/x =  - 5 
(x2 + 1)/x = - 5
x2 + 1 = - 5x

x/(x2 + x + 1) = x/(- 5x + x )
                       = x/- 4x
                       = - 1/4
৯৮.
80 এর 75% এর 25% = কত? 
  1. 10
  2. 15
  3. 20
  4. 25
ব্যাখ্যা
প্রশ্ন: 80 এর 75% এর 25% = কত? 

সমাধান:
= (80 এর 75/100) এর 25%
= 60 এর 25%
= 60 এর 25/100
= 15
৯৯.
কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে 1/2 হয় এবং হরের সাথে 1 যোগ  করলে তা 1/3 হয়, ভগ্নাংশটি = কত?
  1. 2/7
  2. 1/8
  3. 3/8
  4. 3/5
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ভগ্নাংশের লবের সাথে 1 যোগ করলে 1/2 হয় এবং হরের সাথে 1 যোগ  করলে তা 1/3 হয়, ভগ্নাংশটি = কত?

সমাধান:
ধরি 
ভগ্নাংশের লব x 
ভগ্নাংশের হর y 
১ম শর্তমতে
(x + 1)/y = 1/2
2x + 2 = y
2x - y = - 2 ....................(1)

২য় শর্তমতে  
x/(y + 1) = 1/3
3x = y + 1
3x - y = 1.....................(2)
(2) - (1) ⇒
3x -y - 2x + y = 1 - (- 2)
x = 1 + 2 
x = 3
(1) নং হতে পাই 
2 × 3 - y = - 2
6 - y = - 2
- y = - 2 - 6
- y = - 8
y = 8

ভগ্নাংশটি = 3/8
১০০.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. 4
  2. 9
  3. 12
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
বৃত্তের ব্যাস n গুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল n2গুন বৃদ্ধি পায়।
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাবে