পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
বিগত এক সপ্তাহের (২ ডিসেম্বর - ৮ ডিসেম্বর) Live MCQ Daily NewsPicker ও ৯ ডিসেম্বর Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
কয়জন বিশিষ্ট নারীকে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ প্রদান করা হয়েছে?
  1. ৩ জন
  2. ৪ জন
  3. ৫ জন
  4. ৬ জন
ব্যাখ্যা

বেগম রোকেয়া পদক, ২০২৫:
- বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবোজ্জ্বল ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে ‘বেগম রোকেয়া পদক ২০২৫’ পান ৪ জন বিশিষ্ট নারী।

- তারা হলেন: 
• নারী শিক্ষা (গবেষণা)- ড. রুভানা রাকিব, 
• নারী অধিকার (শ্রম অধিকার)- কল্পনা আক্তার,
• মানবাধিকার- ড. নাবিলা ইদ্রিস ও
• নারী জাগরণ (ক্রীড়া)- রিতু পর্ণা চাকমা।

- ৯ ডিসেম্বর, ২০২৫ রোকেয়া দিবস পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চারজনের হাতে রোকেয়া পদক তুলে দেওয়া হয়।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [link]

.
বর্তমানে দেশে কয়টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান রয়েছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৩১টি
  2. ৩৫টি
  3. ৩৭টি
  4. ৪০টি
ব্যাখ্যা

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (Finance Companies (FCs)):
- ফাইন্যান্স কোম্পানি (FCs) হলো এমন ধরনের আর্থিক প্রতিষ্ঠান, যেগুলো ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর আওতায় লাইসেন্সপ্রাপ্ত এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিয়ন্ত্রিত ও তত্ত্বাবধানে পরিচালিত।
- দেশে প্রথম আর্থিক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয় ১৯৮১ সালে।
- দেশে বর্তমানে ৩৫টি আর্থিক প্রতিষ্ঠান কাজ করছে।
- এর মধ্যে ২টি সম্পূর্ণ সরকারি মালিকানাধীন, ১টি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের সহায়ক, ২টি সরকার এবং বিদেশী সরকারি সংস্থার যৌথ মালিকানাধীন, ১৯টি বেসরকারি দেশীয় উদ্যোক্তাদের দ্বারা প্রতিষ্ঠিত এবং ১১টি দেশী-বিদেশী উদ্যোক্তাদের যৌথ উদ্যোগ।
- ফাইন্যান্স কোম্পানির প্রধান অর্থের উৎস হলো মেয়াদি আমানত (কমপক্ষে তিন মাসের মেয়াদ), ব্যাংক ও অন্যান্য ফাইন্যান্স কোম্পানি থেকে ঋণ সুবিধা, কল মানি, বন্ড এবং সিকিউরিটাইজেশন।

উৎস: Bangladesh Bank ওয়েবসাইট। [link]

.
গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয় কবে?
  1. ৩০ নভেম্বর, ২০২৫
  2. ০১ ডিসেম্বর, ২০২৫
  3. ০৩ ডিসেম্বর, ২০২৫
  4. ০৫ ডিসেম্বর, ২০২৫
ব্যাখ্যা

গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫:
- গুমের অপরাধে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড রেখে ১ ডিসেম্বর, ২০২৫ গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়।
- গুম একটি চলমান অপরাধ হিসেবে বিবেচিত হবে বলে উল্লেখ করা হয়েছে অধ্যাদেশে।
- অধ্যাদেশে জেলা ও বিভাগীয় পর্যায়ে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে।
- এই অধ্যাদেশের অধীনে অপরাধ জামিন ও আপস অযোগ্য হিসেবে বিবেচিত হবে।
- এ ছাড়া গুমের আদেশ বা অনুমতি দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও সমান সাজার বিধান রাখা হয়েছে।

তথ্যসূত্র: গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫।

.
সম্প্রতি, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে কোথায় শান্তি চুক্তি সই হয়?  [ডিসেম্বর, ২০২৫]
  1. প্যারিস, ফ্রান্স
  2. কিগালি, রুয়ান্ডা
  3. ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র
  4. কিনশাসা, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো
ব্যাখ্যা

গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ও রুয়ান্ডার শান্তি চুক্তি:
- গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ও রুয়ান্ডার মধ্যে শান্তি চুক্তিটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে, ৪ ডিসেম্বর, ২০২৫ তারিখে স্বাক্ষরিত হয়েছে।
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির মধ্যস্থতা করেছেন। 
- চুক্তিটি কঙ্গোর পূর্বাঞ্চলে চলমান সংঘাত নিরসন এবং দুই দেশের মধ্যেকার দীর্ঘস্থায়ী শত্রুতা অবসানের লক্ষ্যে সম্পাদিত হয়েছিল। 
- প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে ওয়াশিংটনে এক শীর্ষ সম্মেলনে শান্তিচুক্তিতে সই করেছেন কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি ও রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে।
- যুক্তরাষ্ট্র আশা করছে, দুই দেশের বিরোধ মিটলে খনিজসমৃদ্ধ এ অঞ্চলে মার্কিন বিনিয়োগ বাড়ানোর পথ খুলবে।
- এর আগে ট্রাম্প কঙ্গো ও রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রীদের দিয়ে গত জুন মাসে একটি শান্তিচুক্তি সই করান।

তথ্যসূত্র- বাসস। [link]

.
ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে কোন দেশ? [ডিসেম্বর, ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. জাপান
  3. রাশিয়া
  4. ইসরায়েল
ব্যাখ্যা

ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র:
- ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎকেন্দ্র তৈরি করছে রাশিয়া।
- ভারতের তামিলনাড়ু রাজ্যের কুণ্ডনকুলমে বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ চলছে।
- তামিলনাড়ু রাজ্যের কুণ্ডনকুলমে নির্মাণাধীন এই বিদ্যুৎকেন্দ্রটি ছয়টি রিঅ্যাক্টর নিয়ে গঠিত।
- যার মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা হবে ছয় হাজার মেগাওয়াট।
- বিদ্যুৎকেন্দ্রের ছয়টি ইউনিটের মধ্যে দুটি এরই মধ্যে গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। চারটির নির্মাণকাজ চলছে।

উল্লেখ্য,
- ২০২৫ সালের শুরুতে ভারত ঘোষণা দেয়, তারা ২০৭০ সালের মধ্যে ১০০ গিগাওয়াটের পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক করেছে।
- এই লক্ষ্যমাত্রা বর্তমান সক্ষমতার চেয়ে ১০ গুণ বেশি, যা পূরণে ছোট আকারের চুল্লিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

.
সম্প্রতি, যুক্তরাষ্ট্র কয়টি দেশ থেকে অভিবাসন প্রক্রিয়া স্থগিত করেছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ১৬টি
  2. ১৯টি
  3. ২১টি
  4. ২৩টি
ব্যাখ্যা

অভিবাসন প্রক্রিয়া স্থগিত:
- সম্প্রতি, ১৯টি দেশের সব ধরনের অভিবাসন আবেদন প্রক্রিয়া অস্থায়ীভাবে স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। 
- এ সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তা–সম্পর্কিত উদ্বেগকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
- তালিকায় অন্তর্ভুক্ত দেশের সবই ইউরোপীয় অঞ্চলের বাইরের।
- যে ১৯টি দেশকে লক্ষ্য করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়াটোরিয়াল গিনি, ইরিত্রিয়া, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন ইত্যাদি।
- নতুন নীতিতে এসব দেশের নাগরিকদের সব আবেদন স্থগিত করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি আবেদনকারীর ওপর সম্পূর্ণ পুনঃপর্যালোচনা চালাতে হবে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

.
বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও গভীর সমুদ্রতলীয় টানেল তৈরি করছে কোন দেশ? [ডিসেম্বর, ২০২৫]
  1. চীন
  2. কানাডা
  3. নরওয়ে
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

দীর্ঘ ও গভীর সমুদ্রতলীয় টানেল:
- বিশ্বের সবচেয়ে দীর্ঘ ও গভীর সমুদ্রতলীয় টানেল তৈরি করতে যাচ্ছে নরওয়ে।
- দেশটির পশ্চিম উপকূলের বড় শহরগুলোর মধ্যে যাতায়াত সহজ করতে এবং ফেরিনির্ভরতা কমাতে এটি নির্মাণ করা হচ্ছে।
- প্রকল্পটির নাম দেওয়া হয়েছে 'রগফাস্ট'।
- ২৭ কিলোমিটার দীর্ঘ এই টানেলটি সমুদ্রপৃষ্ঠের সর্বোচ্চ ৩৯২ মিটার (১ হাজার ২৮৬ ফুট) গভীর দিয়ে যাবে।
- এই প্রকল্পে খরচ হচ্ছে প্রায় ২ হাজার ৫০০ কোটি নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ২ দশমিক ৪ বিলিয়ন ডলার)।
- ২০৩৩ সাল নাগাদ টানেলটি চলাচলের জন্য খুলে দেওয়া হবে।

তথ্যসূত্র- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। [link]

.
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয় কবে?
  1. ১ ডিসেম্বর
  2. ২ ডিসেম্বর
  3. ৩ ডিসেম্বর
  4. ৪ ডিসেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস:
- প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়। 
- ১৯৯২ সালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন শুরু হয়।
- ১৯৯৯ সাল থেকে একই দিন অর্থাৎ ৩ ডিসেম্বর বাংলাদেশ সরকার জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা শুরু করে।
- দিবসটির ২০২৫ সালের প্রতিপাদ্য ‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’।

উল্লেখ্য,
- প্রতিবন্ধী মানুষের অধিকার সুরক্ষা, তাদের কল্যাণ ও উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ২০০৬ সালের ১৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ‘প্রতিবন্ধী অধিকার সনদ’ অনুমোদন করে।
- এই সনদের আলোকে বাংলাদেশ সরকার ২০১৩ সালে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’ প্রণয়ন করে।

তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন। 

.
প্রথম ফিফা শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন কে?
  1. লিওনেল মেসি
  2. ডোনাল্ড ট্রাম্প
  3. জিয়ান্নি ইনফান্তিনো
  4. ভ্লাদিমির পুতিন
ব্যাখ্যা

প্রথম ফিফা শান্তি পুরস্কার:
- বৈশ্বিক ফুটবল সংস্থা ফিফার প্রথম শান্তি পুরস্কারে ভূষিত হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ২০২৫ সাল থেকে এই পুরস্কার চালু করেছেন, যা এমন ব্যক্তিকে দেওয়া হচ্ছে যিনি শান্তির জন্য অসাধারণ ও অনন্য পদক্ষেপ নিয়েছেন এবং সারা বিশ্বের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। 
- ৫ ডিসেম্বর, ২০২৫ ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুতে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ড্র অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১০.
কোন আন্তর্জাতিক সম্মেলনে 'বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান' অনুমোদন দেয়া হয়?
  1. কপ-৩০ সম্মেলন, ২০২৫
  2. জি- ২০ সম্মেলন, ২০২৫
  3. ৪৭তম আসিয়ান সম্মেলন, ২০২৫
  4. বিশ্ব সামাজিক শীর্ষ সম্মেলন ২০২৫
ব্যাখ্যা

বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান (জিএপি-গ্যাপ):
- ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো নতুন বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান (জিএপি-গ্যাপ) অনুমোদন করেছে।
- এই পরিকল্পনা ২০২৬ থেকে ২০৩৪ সাল পর্যন্ত ন্যূনতম লক্ষ্য নির্ধারণ করেছে।
- নতুন পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো জলবায়ু নীতি, পরিকল্পনা, প্রকল্প ও অর্থায়নের প্রতিটি স্তরে লিঙ্গভিত্তিক সমতা এবং অংশগ্রহণ নিশ্চিত করা।
- এখানে ‘নারী’ বলতে কেবল সাধারণ নারী নয়; আদিবাসী, গ্রামীণ, কৃষিজীবী, প্রতিবন্ধী এবং অন্যান্য প্রান্তিক ও উপেক্ষিত গোষ্ঠীর নারীর অংশগ্রহণ ও প্রাপ্যতা নিশ্চিত করার ব্যবস্থাও রাখা হয়েছে।
- এ ছাড়া নারীমুখী ও কমিউনিটিভিত্তিক প্রকল্প এবং জেন্ডার সংবেদনশীল জলবায়ু অর্থায়ন (জেন্ডার রেসপন্সিভ ক্লাইমেট ফিন্যান্স) ব্যবস্থার প্রতিশ্রুতিও এসেছে।

উল্লেখ্য,
- জলবায়ু আলোচনায় লিঙ্গসমতা অন্তর্ভুক্তির যাত্রা শুরু হয় ২০১৪ সালে কপ২০-এ ‘লিমা ওয়ার্ক প্রোগ্রাম অন জেন্ডার’ গ্রহণের মাধ্যমে।
- ২০১৭ সালে কপ২৩-এ প্রথম জেন্ডার অ্যাকশন প্ল্যান-গ্যাপ গৃহীত হয়, যা জলবায়ু নীতি ও কর্মসূচিতে নারীর অংশগ্রহণকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়।
- ২০১৯ সালের কপ২৫-এ এটি  ‘এনহান্সড লিমা ওয়ার্ক প্রোগ্রাম অন জেন্ডার’ হিসেবে আরও শক্তিশালী হয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১১.
সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতার দিক থেকে বিশ্বের সবচেয়ে উঁচু দেশ কোনটি?
  1. নেপাল
  2. ভুটান
  3. তাজিকিস্তান
  4. আফগানিস্তান
ব্যাখ্যা

উচ্চতম দেশ:
- সমুদ্রপৃষ্ঠ থেকে গড় উচ্চতার দিক দিয়ে ভুটানের অবস্থান বিশ্বে শীর্ষে, অর্থাৎ এটি বিশ্বের সবচেয়ে উঁচু দেশ।
- দেশটির গড় উচ্চতা প্রায় ১০ হাজার ৭৬০ ফুট।
- ভুটানের উত্তরাঞ্চলে রয়েছে গ্রেটার হিমালয় রেঞ্জের উঁচু উঁচু সব চূড়া।
- ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ গাংখার পুনসুমের অবস্থানও এখানে।
- সমুদ্রপৃষ্ঠ থেকে গাংখার পুনসুমের উচ্চতা ২৪ হাজার ৮৪০ ফুট।
- এটি বিশ্বের এমন একটি উচ্চ শৃঙ্গ, যেখানে এখন পর্যন্ত কেউ আরোহণ করেননি।

তথ্যসূত্র- worldatlas.com [link]

১২.
বিশ্বব্যাংকের কনটেইনার পোর্ট পারফরম্যান্স অনুযায়ী, চট্টগ্রামে বন্দরের অবস্থান কততম? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৩১৭তম
  2. ৩২৭তম
  3. ৩৩৭তম
  4. ৩৪৭তম
ব্যাখ্যা

চট্টগ্রাম বন্দর:
- দেশের অর্থনীতির প্রধান প্রবেশদ্বার চট্টগ্রামে বন্দর।
- দেশের ৯২ শতাংশ সমুদ্র–বাণিজ্য ও ৯৮ শতাংশ কনটেইনার কার্গো এখান দিয়ে ওঠানো নামানো হয়।
- ২০২৫ অর্থবছরে রেকর্ড ৩ দশমিক ৩ মিলিয়ন টিইইউ হ্যান্ডল করা হয়েছে।
- বিশ্বব্যাংকের কনটেইনার পোর্ট পারফরম্যান্স অনুযায়ী চট্টগ্রামের অবস্থান ৩৩৭তম/৪০৫।
- টার্মিনালের ক্রেন উৎপাদনশীলতা মাত্র ১৮-২১ মুভ/ঘণ্টায়, যেখানে আন্তর্জাতিক মান ৩৫-৪৫।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১৩.
বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট- ২০২৫ অনুসারে, গত ৫ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ কত শতাংশ বেড়েছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ২২ শতাংশ
  2. ৩২ শতাংশ
  3. ৪২ শতাংশ
  4. ৫২ শতাংশ
ব্যাখ্যা

বৈদেশিক ঋণের পরিমাণ:
- বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৫ অনুসারে, গত ৫ বছরে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ বেড়েছে ৪২ শতাংশ।
- পাঁচ বছরে আগে অর্থাৎ ২০২০ সালে এর পরিমাণ ছিল ৭ হাজার ৩৫৫ কোটি ডলার।
- ২০২৪ সাল শেষে বাংলাদেশের বৈদেশিক ঋণ ১০ হাজার ৪৪৮ কোটি ডলারে দাঁড়িয়েছে। 
- এই হিসাব সরকারি ও বেসরকারি- দুই ধরনের ঋণের ওপর ভিত্তি করে তৈরি করেছে বিশ্বব্যাংক।
- এছাড়া, বৈদেশিক ঋণের সুদ ও আসল পরিশোধের পরিমাণ গত পাঁচ বছরে দ্বিগুণ হয়েছে।

উল্লেখ্য,
- বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ পায়।
- মোট ঋণের প্রায় ২৬ শতাংশই বিশ্বব্যাংকের কাছ থেকে পেয়েছে বাংলাদেশ।
- এরপর আছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [link]

১৪.
বিশ্বের সংরক্ষিত মোট তেলের এক-পঞ্চমাংশ কোন দেশে মজুত রয়েছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. ভেনেজুয়েলা
  3. সৌদি আরব
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

বিশ্বের সংরক্ষিত তেলের মজুত:
- বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি তেলের ভান্ডার ভেনেজুয়েলা।
- যুক্তরাষ্ট্রের জ্বালানিবিষয়ক তথ্য সরবরাহকারী কর্তৃপক্ষের (ইআইএ) হিসাবে, ভেনেজুয়েলার কাছে ৩০৩ বিলিয়ন ব্যারেলের অপরিশোধিত তেলের ভান্ডার রয়েছে, যা ইরাকের চেয়েও বেশি।
- এটি বিশ্বে সংরক্ষিত মোট তেলের ৫ ভাগের ১ ভাগ।
- তবে ভেনেজুয়েলা খুব কম পরিমাণ তেল উত্তোলন করে- প্রতিদিন ১০ লাখ ব্যারেল।
- এটি বিশ্বের মোট উত্তোলনের মাত্র শূন্য দশমিক ৮ শতাংশ।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [link]

১৫.
সম্প্রতি, ইউনেস্কোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায়' কোন শাড়ি বুনন শিল্প স্থান পেয়েছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. জামদানি শাড়ি
  2. টাঙ্গাইল শাড়ি
  3. রাজশাহী সিল্ক শাড়ি
  4. মনিপুরী শাড়ি
ব্যাখ্যা

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা:
- বাংলাদেশের শতাব্দীপ্রাচীন টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প ইউনেসকোর 'অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের' তালিকায় স্থান পেয়েছে।
- ৯ ডিসেম্বর, ২০২৫ ভারতের নয়াদিল্লিতে ইউনেস্কো ২০০৩ কনভেনশনের চলমান ২০-তম আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
- যা এই কনভেনশনের অধীনে বাংলাদেশের জন্য ষষ্ঠ স্বীকৃতি।

উল্লেখ্য,
- এর আগে ২০০৮ সালে বাংলাদেশের বাউল গান, ২০১৩ সালে জামদানি বুনন শিল্প, ২০১৬ সালে মঙ্গল শোভাযাত্রা, ২০১৭ সালে শীতলপাটি বুনন শিল্প এবং ২০২৩ সালে ‘ঢাকার রিকশা ও রিকশাচিত্র’ ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পায়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১৬.
প্রথম ফিফা নারী ফুটসাল বিশ্বকাপ- ২০২৫ এর শিরোপা জিতেছে কোন দেশ?
  1. স্পেন
  2. ব্রাজিল
  3. পর্তুগাল
  4. আর্জেন্টিনা
ব্যাখ্যা

ফিফা নারী ফুটসাল বিশ্বকাপ- ২০২৫:
- প্রথমবারের মতো মাঠে গড়ানো ফিফা ফুটসাল নারী বিশ্বকাপে শিরোপা জিতেছে ব্রাজিল।
- ৭ ডিসেম্বর, ২০২৫ ফিলিপাইনের ম্যানিলায় ফিলস্পোর্টস অ্যারেনায় ফাইনালে পর্তুগাল নারী দলকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে ব্রাজিলের নারী দল।
- আসরে সর্বোচ্চ ৭ গোল করে গোল্ডেন বুট জিতেছেন সেলেসাওদের এমিলি মারকন্ডেস।
- সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন পর্তুগালের আনা ক্যাথারিনা।
- ১৬ দেশের এই আসরে সেমিফাইনালে হারের পর তৃতীয় হয়েছে স্পেন এবং চতুর্থ আর্জেন্টিনা।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১৭.
‘সম্মিলিত ইসলামী ব্যাংক'-কে তফসিলি ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত করা হয় কবে?
  1. ২৮ নভেম্বর, ২০২৫
  2. ৩০ নভেম্বর, ২০২৫
  3. ১ ডিসেম্বর, ২০২৫
  4. ২ ডিসেম্বর, ২০২৫
ব্যাখ্যা

সম্মিলিত ইসলামী ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংক নতুন প্রজ্ঞাপনে ১ ডিসেম্বর, ২০২৫ থেকে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-কে তফসিলি ব্যাংকের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
- এর আগে ৩০ নভেম্বর, ২০২৫ বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংককে একীভূত করে নতুন 'সম্মিলিত ইসলামী ব্যাংক' গঠনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
- সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা।
- এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি এবং আমানতকারীদের শেয়ার থেকে আসবে বাকি ১৫ হাজার কোটি টাকা।
- অনুমোদিত মূলধন রাখা হয়েছে ৪০ হাজার কোটি।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১৮.
'শাদান স্বর্ণখনি' কোন দেশে অবস্থিত?
  1. ইরাক
  2. ইরান
  3. পাকিস্তান
  4. সৌদি আরব
ব্যাখ্যা

শাদান স্বর্ণখনি:
- শাদান স্বর্ণখনি ইরানের পূর্বাঞ্চলীয় দক্ষিণ খোরাসান প্রদেশে অবস্থিত।
- সম্প্রতি, শাদান স্বর্ণখনিতে নতুন মজুদের সন্ধান মিলেছে।
- নতুন মজুদে প্রায় ৭ দশমিক ৯৫ মিলিয়ন টন অক্সাইড স্বর্ণ আকরিক এবং ৫৩ দশমিক ১ মিলিয়ন টন সালফাইড স্বর্ণ আকরিক রয়েছে।
- নতুন মজুতকে ফার্স নিউজ এজেন্সি দেশের গুরুত্বপূর্ণ খনিগুলোর একটি হিসেবে উল্লেখ করেছে।

উল্লেখ্য,
- ইরানে মোট ১৫টি স্বর্ণখনি রয়েছে।
- এর মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলের জারশোরান খনিটি সবচেয়ে বড়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১৯.
বর্তমানে বিশ্বের শীর্ষ ১০ মেগা সিটির কয়টি এশিয়া মহাদেশে অবস্থিত? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৫টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
ব্যাখ্যা

মেগা সিটি:
- এক কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলা হয়।
- জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ অনুযায়ী, বর্তমানে বিশ্বে ৩৩টি মেগা সিটি রয়েছে।
- এই মেগা সিটিগুলোর মধ্যে প্রথম ১০টির ৯টিই এশিয়া মহাদেশে অবস্থিত।
- তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
- জাকার্তায় ৪ কোটি ১৯ লাখের বেশি মানুষ বসবাস করেন।
- বাংলাদেশের রাজধানী ঢাকা (৩ কোটি ৬৬ লাখ) এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল নগর।
- ঢাকার পরে আছে জাপানের রাজধানী টোকিও। টোকিওর বর্তমান জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ।

উল্লেখ্য,
- পরবর্তীতে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি (বাসিন্দা ৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।
- এশিয়ার বাইরে শীর্ষ ১০-এ স্থান পাওয়া একমাত্র মেগা সিটি মিসরের কায়রো। কায়রোর বর্তমান বাসিন্দা ৩ কোটি ২০ লাখ।

তথ্যসূত্র- World Urbanization Prospects 2025. [link]

২০.
অক্সফোর্ড ডিকশনারির ২০২৫ সালের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. Parasocial
  2. Rage bit
  3. Vibe Coding
  4. Rage bait
ব্যাখ্যা

অক্সফোর্ড ডিকশনারির বর্ষসেরা শব্দ, ২০২৫:
- ২০২৫ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ’রেজ বেইট' (Rage bait)-কে বেছে নিয়েছে অক্সফোর্ড ডিকশনারি।
- অক্সফোর্ডের সংজ্ঞা অনুযায়ী, রেজ বেইট হলো এমন অনলাইন কনটেন্ট যা ইচ্ছাকৃতভাবে মানুষকে হতাশ, উত্তেজিত বা ক্ষুব্ধ করার জন্য তৈরি করা হয়।
- এর মূল উদ্দেশ্য হলো নেতিবাচক আবেগকে পুঁজি করে ওয়েবসাইটের ট্রাফিক বাড়ানো বা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পরিচিতি বৃদ্ধি করা।
- যুক্তরাজ্যভিত্তিক এই অভিধান এক বিবৃতিতে বলেছে, এ বছর শব্দটির ব্যবহার তিন গুণ বেড়েছে।

অন্যদিকে,
- কলিন্স ডিকশনারি ২০২৫ সালে বর্ষসেরা শব্দ হিসেবে ‘ভাইব কোডিং’কে বেছে নিয়েছে।
- ‘ভাইব কোডিং’ বলতে একধরনের সফটওয়্যার বানানো বোঝায়, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে সাধারণ ভাষাকে কম্পিউটার কোডে রূপান্তরিত করা হয়।
- কেমব্রিজ ডিকশনারির এই বছরের সেরা শব্দ হচ্ছে ‘প্যারাসোশ্যাল’। ‘প্যারাসোশ্যাল’ বলতে অনলাইনে অচেনা কারও সঙ্গে গড়ে তোলা সম্পর্ককে বোঝায়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]