পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes১২ বৈধ · ১ অসম্পূর্ণ
মোট প্রশ্ন১৩
সিলেবাস
বাংলা ব্যাকরণ:
টপিকসমূহ:
শব্দপ্রকরণ (লিঙ্গ/পুরুষবাচক-স্ত্রীবাচক শব্দ; সংখ্যাবাচক শব্দ; দ্বিরুক্ত বাচক শব্দ/শব্দ দ্বিত্ব; বচন; পদাশ্রিত নির্দেশক।)
উৎস: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই।
(ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।)
• ধ্বন্যাত্মক দ্বিত্ব: কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে। যেমন- ঠন একটি ধ্বন্যাত্মক শব্দ। ঠন শব্দটি পর পর দুই বার বা কখনো ততোধিক বার ব্যবহৃত হলে ধ্বন্যাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়। কয়েকটি ধ্বন্যাত্বক দ্বিত্বের উদাহরণ: কুট কুট, কোঁত কোঁত, কুটুস কুটুস, খক খক, খুটুর খুটুর, টুং টুং, ঢং ঢং, ঝমঝম, ধুপ ধুপর শোঁ শোঁ ইত্যাদি।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৪.
'বচন' কীসের ধারনা দেয়?
ক
ক) লিঙ্গের
খ
খ) পদের
গ
গ) বর্গের
ঘ
ঘ) সংখ্যার
ব্যাখ্যা
বচন হলাে সংখ্যার ধারণা। বচনের মাধ্যমে গণনাবাচক বিশেষ্য ও সর্বনাম শব্দের সংখ্যা নির্দেশিত হয়। - বাংলা ভাষায় বচন দ্বিবিধ: একবচন ও বহুবচন। সাধারণত কিছু শব্দাংশ বা লগ্নক একবচন শব্দের পরে যুক্ত হয়ে বহুবচন শব্দ তৈরি করে।
অনেক ক্ষেত্রে বচন লগ্নক ব্যবহৃত না হলেও বহুবচন হতে পারে। যেমন - - বাজারে লােক কম। - মৌমাছি মৌচাক বানায়। - সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৫.
নিম্নের কোনটি ক্লীব লিঙ্গের উদাহরণ?
ক
ক) শিল্পী
খ
খ) শিশু
গ
গ) মানুষ
ঘ
ঘ) পাহাড়
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। এ চার প্রকার লিঙ্গ হলাে - ১. পুংলিঙ্গ ২. স্ত্রীলিঙ্গ ৩. ক্লীবলিঙ্গ ও ৪. উভয়লিঙ্গ
পুংলিঙ্গ : যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বােঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ। এসব নামবাচক শব্দের উদাহরণ হলাে- কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গােয়ালা, কিশাের, প্রবীণ ইত্যাদি।
স্ত্রীলিঙ্গ : যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বােঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে। এসব স্ত্রীবাচক শব্দের উদাহরণ হলাে- কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশােরী, প্রবীণা ইত্যাদি।
ক্লীবলিঙ্গ : যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনােটিই বােঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ। এসব শব্দের উদাহরণ হলাে- গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি।
উভয় লিঙ্গ : যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বােঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ। উভয়লিঙ্গের উদাহরণ হলাে- শিল্পী, ডাক্তার, শিশু, মানুষ, কবি ইত্যাদি।
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬.
তারিখকবাচক সংখ্যাশব্দ কোনটি?
ক
ক) ৩য়
খ
খ) তৃতীয়
গ
গ) তেসরা
ঘ
ঘ) তেহাই
ব্যাখ্যা
তারিখ পূরণবাচক: বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যাশব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়। যথা: পহেলা বা পয়লা (১লা), দোসরা (২রা), তেসরা (৩রা), চৌঠা (৪ঠা), পাঁচই (৫ই), ছয়ই (৬ই), সাতই (৭ই), আটই (৮ই), নয়ই (৯ই), দশই (১০ই),
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৭.
'-বর্গ' লগ্নক যুক্ত হয় কোন ক্ষেত্রে?
ক
ক) প্রাণীর বহুবচনে
খ
খ) বস্তুর বহুবচনে
গ
গ) শিশুর বহুবচনে
ঘ
ঘ) মানী পক্ষের বহুবচনে
ব্যাখ্যা
- মানী পক্ষের বহুবচন করার সময়ে ‘গণ’ ‘বৃন্দ’ ‘মণ্ডলী’ ‘বর্গ’ ইত্যাদি লগ্নক করা হয়। যেমন- গণ - সদস্যগণ, সচিবগণ বৃন্দ - দর্শকবৃন্দ, শিক্ষকবৃন্দ মণ্ডলী - সুধীমণ্ডলী, সম্পাদকমণ্ডলী বর্গ - পণ্ডিতবর্গ, মন্ত্রীবর্গ।
- প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে ‘সব’ ‘সমূহ’ ‘আবলি’ ‘মালা’ ইত্যাদি লগ্নক যোগ করতে হয়।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৮.
লিঙ্গের সঠিক প্রয়োগ ঘটেছে কোন বাক্যে?
ক
ক) আঁখি খুবই বুদ্ধিমান মেয়ে।
খ
খ) সে আমার কনিষ্ঠ বোন
গ
গ) নার্গিস আখতার একজন সহকারী শিক্ষক।
ঘ
ঘ) বর্তমান কিশোর মেয়েদের স্বাস্থ্যজ্ঞান প্রয়োজন।
ব্যাখ্যা
বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না। - যেমন - নার্গিস আখতার একজন সহকারী শিক্ষক। - নমিতা রায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি।
অন্যান্য বাক্যের সঠিক প্রয়োগ- আঁখি খুবই বুদ্ধিমতী মেয়ে। সে আমার কনিষ্ঠা বোন। বর্তমান কিশোরী মেয়েদের স্বাস্থ্যজ্ঞান প্রয়োজন।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৯.
পুনরাবৃত্ত দ্বিত্ব কয় প্রকার?
ক
ক) ২
খ
খ) ৩
গ
গ) ৪
ঘ
ঘ) ৫
ব্যাখ্যা
অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে। শব্দদ্বিত্ব তিন ধরনের: - অনুকার দ্বিত্ব, - ধ্বন্যাত্মক দ্বিত্ব ও - পুনরাবৃত্ত দ্বিত্ব।
পুনরাবৃত্ত দ্বিত্ব: পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে। যেমন - জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে ইত্যাদি।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১০.
'এক' সংখ্যার ক্রমিক অবস্থান কোনটি?
ক
ক) 'প্রথম'
খ
খ) 'প্রথমা'
গ
গ) 'পহেলা'
ঘ
ঘ) সবগুলো
ব্যাখ্যা
পূরণবাচক সংখ্যাশব্দ দিয়ে কোন সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায়। যেমনঃ 'এক' সংখ্যার ক্রমিক অবস্থান 'প্রথম', 'প্রথমা', 'পহেলা' ইত্যাদি। এগুলোকে পূরণবাচক সংখ্যা শব্দ বলে।
উল্লেখ্য, পূরণবাচক শব্দ ৩ প্রকার। যথা - - সাধারণ পূরণবাচক - তারিখ পূরণবাচক ও - ভগ্নাংশ পূরণবাচক
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১১.
পদের দ্বিরুক্তি ঘটে কোথায়?
ক
ক) বলা -কওয়া নেই, সে চলে এলো।
খ
খ) ভালো ভালো ফল এনেছ।
গ
গ) গাছে বড় বড় বরই হয়েছে।
ঘ
ঘ) আমার সন্তান যেনো থাকে দুধে ভাতে।
ব্যাখ্যা
পদের দ্বিরুক্তি: দুটি পদে একই বিভক্তি প্রয়োগ করা হয়, শব্দ দুটি ও বিভক্তি অপরিবর্তিত থাকে। যেমন: দেশে দেশে ধন্য ধন্য করতে লাগলো। আবার, দ্বিতীয় পদের আংশিক পরিবর্তনও ঘটে, কিন্তু পদ বিভক্তি অবিকৃত থাকে। যেমন - চোর হাতে নাতে ধরা পড়েছে। আমার সন্তান যেনো থাকে দুধে ভাতে।
অপশনে উল্লেখিত বাকিগুলো শব্দের দ্বিরুক্তি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
কোন বাক্যটি বহুবচন প্রদর্শন করে?
ক
ক) বাজারে লােক কম
খ
খ) বাজারে লােকটি কম
গ
গ) বাজারে লােকটা কম
ঘ
ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
অনেক ক্ষেত্রে বচন লগ্নক ব্যবহৃত না হলেও বহুবচন হতে পারে। যেমন - - বাজারে লােক কম। - মৌমাছি মৌচাক বানায়। - সমাজে নারীর ক্ষমতায়ন নিয়ে তিনি গবেষণা করছেন।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৩.
কোন বাক্যে পদাশ্রিত নির্দেশক দ্বারা অনির্দিষ্টতা বুঝায়?
ক
ক) পোয়াটাক দুধ দাও।
খ
খ) সবটুকু ঔষধই খেয়ে ফেলো।
গ
গ) একখানা বই কিনে দাও।
ঘ
ঘ) দুখানা কম্বল চেয়েছিলাম।
অনির্ধারিত
ব্যাখ্যা
বিভিন্ন পদাশ্রিত নির্দেশকের ব্যবহারঃ
১) টি, টাঃ ক) ‘এক’-র সঙ্গে ‘টি/টা’ যুক্ত হলে তা অনির্দিষ্টতা বোঝায়। কিন্তু অন্য সংখ্যাবাচক শব্দের সঙ্গে ‘টি/টা’ যুক্ত হলে নির্দিষ্টতা বোঝায়। যেমন- একটি দেশ, সে যেমনেই হোক দেখতে।(যে কোন একটি দেশ, অনির্দিষ্ট) তিনটি টাকা, দশটি বছর।(নির্দিষ্ট সংখ্যক টাকা ও বছর, নির্দিষ্ট) খ) নির্দেশক সর্বনামের সঙ্গে ‘টি/টা’ যুক্ত হলে সেগুলো সুনির্দিষ্ট হয়ে যায়। যেমন- এটা নয়, ওটা আনো। ওইটেই আমার প্রিয় গান। গ) নিরর্থকভাবেও টি/টা ব্যবহৃত হতে পারে। যেমন- সারাটি সকাল তোমার আশায় বসে আছি। ন্যাকামিটা এখন রাখ।
২) গোটাঃ বচনবাচক/সংখ্যাত্মক শব্দের আগে বসে। নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা, দুই-ই বোঝাতে পারে। যেমন- গোটা দেশটাই ছারখার হয়ে গেছে। (নির্দিষ্ট) গোটা তিনেক আম দাও। (অনির্দিষ্ট)
৩) খানা, খানিঃ বচনবাচক/সংখ্যাত্মক শব্দের পরে বসে। নির্দিষ্টতা কিংবা অনির্দিষ্টতা, দুই-ই বোঝাতে পারে। যেমন- দু’খানা কম্বল চেয়েছিলাম। (নির্দিষ্ট) একখানা বই কিনে নিও। (অনির্দিষ্ট)