পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৪৩
সিলেবাস
পরীক্ষা - ৩ [প্রাথমিক শিক্ষক নিয়োগ ৩য় ধাপের জন্য] [মোট নম্বর - ৭৫] ফুল মডেল টেস্ট - ১ [প্রাথমিক শিক্ষক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর পরীক্ষা]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৪৩ প্রশ্ন

.
'সবে তো কলির সন্ধ্যা, অনেক দুঃখ এখনও বাকি আছে। - বাক্যে 'কলির সন্ধ্যা' কী অর্থ প্রকাশ করছে?
  1. অপ্রত্যাশিত বাধা
  2. দুর্দিনের সূত্রপাত
  3. বিপদগ্রস্থ কাণ্ডারি
  4. দরিদ্র কিন্তু বিলাসী
সঠিক উত্তর:
দুর্দিনের সূত্রপাত
উত্তর
সঠিক উত্তর:
দুর্দিনের সূত্রপাত
ব্যাখ্যা
• 'কলির সন্ধ্যা' বাগধারার অর্থ - দুর্দিনের সূত্রপাত

অন্যদিকে,
- 'কলমি কাপ্তেন' বাগধারার অর্থ - দরিদ্র কিন্তু বিলাসী।
- 'ওঝার ঘাড়ে ভূত' বাগধারার অর্থ - বিপদগ্রস্থ কাণ্ডারি।
- 'অকালের বাদলা' বাগধারার অর্থ - অপ্রত্যাশিত বাধা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'নদ্যম্বু' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নদী + অম্বু
  2. নদ + দম্বু
  3. নদী + ম্বু
  4. নদ + অম্বু
সঠিক উত্তর:
নদী + অম্বু
উত্তর
সঠিক উত্তর:
নদী + অম্বু
ব্যাখ্যা
• ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বাঈ স্থানে 'য' বা য(্য) ফলা হয়।
- য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
 যেমন:
- অতি + অন্ত = অত্যন্ত।
- ইতি + আদি = ইত্যাদি।
- অতি + উক্তি = অত্যুক্তি।
- প্রতি + ঊষ = প্রত্যূষ।
- মসী + আধার = মস্যাধার।
- প্রতি + এক = প্রত্যেক।
- নদী + অম্বু = নদ্যম্বু

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি?
  1. রাইফেল রোটি আওরাত
  2. প্রিয়যোদ্ধা প্রিয়তম
  3. হাঙর নদী গ্রেনেড
  4. নিষিদ্ধ লোবান
সঠিক উত্তর:
রাইফেল রোটি আওরাত
উত্তর
সঠিক উত্তর:
রাইফেল রোটি আওরাত
ব্যাখ্যা
রাইফেল রোটি আওরাত:
- ১৯৭১ সালের ২৫ মার্চ বর্বর পাক সেনারা যে নজিরবিহীন গণহত্যা চালিয়েছিল, সে জঘন্য ঘটনার বিবরণ দিয়ে আনোয়ার পাশার ' রাইফেল রোটি আওরাত' (১৯৭৩) উপন্যাসের সূচনা।
- এ উপন্যাসে ২৫ ও ২৬ মার্চের দুরাতের কাহিনি বিবৃত হলেও এর পশ্চাতে ছায়া ফেলেছে অনেক ঘটনা, অনেক ইতিহাস।
- কেন্দ্রীয় চরিত্র সুদীপ্ত শাহীনকে মর্মমূলে স্থাপন করে ঔপন্যাসিক মূলত হানাদার বাহিনির বর্বরতার প্রচ্ছদপটকে প্রতিভাত করেছেন।
- এটি মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম উপন্যাস।
- এটি রচিত হয় মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১-এর মার্চ থেকে এপ্রিল মাসে।

আনোয়ার পাশা:
- আনোয়ার পাশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সাহিত্যিক।
- জন্ম ১৯২৮ সালের ১৫ এপ্রিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরের ডাবকাই গ্রামে।

 তাঁর রচিত উপন্যাস: 
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত (মুক্তিযুদ্ধভিত্তিক)।

তাঁর রচিত কাব্যগ্রন্থ: 
- 'নদী নিঃশেষিত হলে',
- 'সমুদ্র শৃঙ্খলাতা উজ্জয়িনী' ও
- 'অন্যান্য কবিতা'।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) লাইভ এমসিকিউ লেকচার -১৭।
.
বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি?
  1. ৩৯টি
  2. ৪০টি
  3. ৫০টি
  4. ১১টি
সঠিক উত্তর:
৫০টি
উত্তর
সঠিক উত্তর:
৫০টি
ব্যাখ্যা
•  বাংলা বর্ণমালায় মোট বর্ণ - ৫০টি।

মাত্রাভেদে বর্ণমালা:
- বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণের সংখ্যা ৩২টি।
- বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ সংখ্যা ১০টি।
- বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে ৮টি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
‘বহ্নি’ নিচের কোন শব্দের প্রতিশব্দ?
  1. বাতাস
  2. অগ্নি
  3. দিবস
  4. কিরণ
সঠিক উত্তর:
অগ্নি
উত্তর
সঠিক উত্তর:
অগ্নি
ব্যাখ্যা
• ‘বহ্নি’ শব্দের প্রতিশব্দ - অগ্নি।

'আগুন' শব্দের সমার্থক শব্দ: 
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

অন্যদিকে,
'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু।

'দিবস' শব্দের সমার্থক শব্দ: 
- দিবা, অহ, অহ্ন, বার, রোজ, বাসর, অহোরাত্র, দিনরাত্রি, দিবসরজনী, দিনরজনী, দিনযামিনী, সাবন, অষ্টপ্রহর, আটপ্রহর।

'বাতাস' শব্দের সমার্থক শব্দ: 
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি ( ২০২২ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
.
‘ঝাল-টাল’ কোন ধরনের শব্দদ্বিত্ব?
  1. ধ্বন্যাত্মক শব্দদ্বিত্ব
  2. বিভক্তিহীন শব্দদ্বিত্ব
  3. পুনরাবৃত্ত শব্দদ্বিত্ব
  4. অনুকার শব্দদ্বিত্ব
সঠিক উত্তর:
অনুকার শব্দদ্বিত্ব
উত্তর
সঠিক উত্তর:
অনুকার শব্দদ্বিত্ব
ব্যাখ্যা
অনুকার দ্বিত্ব:
- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে।
- এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরনে তৈরি হয়।
- এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়।
- তাতে শব্দের খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়।
যেমন:
- ঝাল-টাল, মোটাসোটা, নরম-সরম, ব্যাপার-স্যাপার, বুঝে-সুঝে, অল্পসল্প, বুদ্ধিশুদ্ধি, গুটিশুটি, অঙ্কটঙ্ক, আমটাম।

অন্যদিকে: 
ধ্বন্যাত্মক দ্বিত্ব:
- কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
যেমন-
- ঠন একটি ধ্বন্যাত্মক শব্দ। ঠন শব্দটি পর পর দুই বার বা কখনো ততোধিক বার ব্যবহৃত হলে ধ্বন্যাত্মক দ্বিত্ব সৃষ্টি হয়।
- কয়েকটি ধ্বন্যাত্বক দ্বিত্বের উদাহরণ:
- কুট কুট, কোঁত কোঁত, কুটুস কুটুস, খক খক, খুটুর খুটুর, টুং টুং, ঢং ঢং, ঝমঝম, ধুপ ধুপর শোঁ শোঁ ইত্যাদি।

পুনরাবৃত্ত দ্বিত্ব:
- পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে। পুনরাবৃত্ত দ্বিত্ব বিভক্তিহীন বা বিভক্তিযুক্ত হতে পারে।
 যেমন
- জ্বর জ্বর, পর পর, কবি কবি, হাতে হাতে, কথায় কথায়, জোরে জোরে ইত্যাদি।

বিভক্তিহীন পুনরাবৃত্ত:
- ভালো ভালো (কথা), কত (লোক), হঠাৎ হঠাৎ (ব্যথা), ঘুম ঘুম (চোখ), উড় উড় (মন), গরম গরম (জিলাপি), হায় হায় (করা)।

বিভক্তিযুক্ত পুনরাবৃত্ত:
- কথায় কথায় (বাড়া), মজার মজার (কথা), ঝাঁকে ঝাঁকে (চলা), চোখে চোখে (রাখা), মনে মনে (হাসা), সুরে সুরে (বলা), পথে পথে (হাঁটা)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
'Breach' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বিশ্বাসভঙ্গ
  2. চুক্তিভঙ্গ
  3. ভঙ্গ
  4. শর্তভঙ্গ
সঠিক উত্তর:
ভঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ভঙ্গ
ব্যাখ্যা
• 'Breach' এর বাংলা পরিভাষা - ভঙ্গ

অন্যদিকে: 
- 'Breach of condition' এর বাংলা পরিভাষা - শর্তভঙ্গ।
- 'Breach of contract' এর বাংলা পরিভাষা - চুক্তিভঙ্গ।
- 'Breach of trust' এর বাংলা পরিভাষা - বিশ্বাসভঙ্গ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
Which one is not a verb?
  1. advise
  2. dream
  3. beautify
  4. advice
সঠিক উত্তর:
advice
উত্তর
সঠিক উত্তর:
advice
ব্যাখ্যা
• 'advice' is not a verb.

• advice (noun)
English Meaning: recommendation regarding a decision or course of conduct.
Bangla Meaning: উপদেশ; পরামর্শ।

Example Sentence: My advice is to sell your old car and get a new one.

• advise (verb)
English Meaning: to give (someone) a recommendation about what should be done.
Bangla Meaning: পরামর্শ/উপদেশ দেওয়া; সুপারিশ করা।

Example: I advise you to reconsider your decision.

• dream (noun) (verb)
English Meaning:  to have a series of thoughts, images, or emotions while sleeping: to have a dream.
Bangla Meaning: স্বপ্ন দেখা; কল্পনা করা।

Example:
1. Stop dreaming and get to work! ('dream' as a verb)
2. When I was growing up my dream was to perform in front of millions of people. ('dream' as a noun)

• beautify (verb)
English Meaning: to make beautiful or add beauty to.
Bangla Meaning: সুন্দর করা।

Example: Planting flowers along the boulevards will help to beautify the town.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
.
"I plan to book a flight for my vacation and bring a good book to read on the plane."
The underlined words are respectively -
  1. verb and noun
  2. noun and verb
  3. adjective and adverb
  4. adverb and adjective
সঠিক উত্তর:
verb and noun
উত্তর
সঠিক উত্তর:
verb and noun
ব্যাখ্যা
• I plan to book a flight for my vacation and bring a good book to read on the plane.
• The underlined words are respectively - verb and noun.
→ Infinitive 'to' এর পরে verb এর base form হিসেবে book বসেছে আর good = adjective, book = noun টিকে modify করেছে। 

• 'Book' is both a noun and a verb.
• 'Book' ক্ষেত্রবিশেষে adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে। 

→ book (as a noun)
English Meaning: a set of written sheets of skin or paper or tablets of wood or ivory.
Bangla Meaning: বই; পুস্তক; খাতা।

→ book (as a verb)
English Meaning: to register (something, such as a name) for some future activity or condition (as to engage transportation or reserve lodgings).
Bangla Meaning:  লিপিবদ্ধ করা; খাতায় তোলা।

→ book (as an adjective)
English Meaning: derived from books and not from practical experience.
Bangla Meaning: বই থেকে প্রাপ্ত কিন্তু বাস্তব অভিজ্ঞতা থেকে নয়।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১০.
What does the idiom "To err is human" mean?
  1. Humans never make mistakes.
  2. Making mistakes is a natural part of being human.
  3. Making errors is rare for humans.
  4. Only divine beings make errors.
সঠিক উত্তর:
Making mistakes is a natural part of being human.
উত্তর
সঠিক উত্তর:
Making mistakes is a natural part of being human.
ব্যাখ্যা
•  The idiom "To err is human" means that making mistakes is a natural part of being human.

→ to err is human (idiom)
English Meaning: it is normal for people to make mistakes.
Bangla Meaning: ভুল করা মানুষের স্বভাব।

Example Sentence: 
1. To err is human, and we all make mistakes from time to time.
2. It's important to remember that to err is human, and forgiveness is divine.
3. Managers should recognize that to err is human and foster a culture of learning and improvement.

Source: merriam-webster.
১১.
Identify the incorrect sentence.
  1. Please write in pen on both sides of the paper.
  2. I haven't got anything to write with.
  3. Write your name at the top of the paper.
  4. The ‘b’ had been wrongly written of a d’.
সঠিক উত্তর:
The ‘b’ had been wrongly written of a d’.
উত্তর
সঠিক উত্তর:
The ‘b’ had been wrongly written of a d’.
ব্যাখ্যা
• Incorrect sentence: The ‘b’ had been wrongly written of a d’. (অপশন 'ঘ')
• Correct Sentence: The ‘b’ had been wrongly written as a d’.

→ write in (as a noun)
Meaning: a candidate whose name is written in.

→ write in (as a verb)
Meaning: to insert in a document or text.

• write in ink অর্থ কালি ব্যবহার করে/কালি দ্বারা।

write in vs write with:
 → write in something: Please write in pen on both sides of the paper.
 → write with something: I haven't got anything to write with.
→ write something: Write your name at the top of the paper.

Source: 
1. merriam-webster.
2. Oxford Dictionary.
১২.
Find the correctly spelt word.
  1. Defferance
  2. Defference
  3. Deference
  4. Differense
সঠিক উত্তর:
Deference
উত্তর
সঠিক উত্তর:
Deference
ব্যাখ্যা
• The correct spelt word is Deference. অপশন (গ)

• Deference (noun)
English Meaning: respect and esteem due to a superior or an elder.
Bangla Meaning: অন্যের ইচ্ছার কাছে নতিস্বীকার; অন্যের মতামত গ্রাহ্যকরণ; মান্যত্ব; বশবর্তিতা; সম্মান; শ্রদ্ধা।

Example Sentence:
- The student showed great deference to his professor by carefully listening to her feedback and implementing suggested changes in his research paper.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৩.
What is the synonym for "Danger"?
  1. Safety
  2. Jeopardy
  3. Protection
  4. Preservation
সঠিক উত্তর:
Jeopardy
উত্তর
সঠিক উত্তর:
Jeopardy
ব্যাখ্যা
• The synonym for 'Danger' is - Jeopardy.

• Danger (as a noun)
English Meaning: the state of not being protected from injury, harm, or evil.
Bangla Meaning: বিপদ; ঝুঁকি; আশঙ্কা; শঙ্কা।

অন্যদিকে,
→ Safety - নিরাপত্তা।
→ Jeopardy - বিপদ; ঝুঁকি; ক্ষতি।
→ Protection - সংরক্ষণ; পাহারা; তত্ত্বাবধান।
→ Preservation -  রক্ষা; রক্ষণ; সংরক্ষা; সংরক্ষণ; পরিরক্ষণ; ত্রাণ।

Source:
1.  merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৪.
We didn’t find _______ the news until we got back from dinner.
  1. of
  2. out
  3. in
  4. off
সঠিক উত্তর:
out
উত্তর
সঠিক উত্তর:
out
ব্যাখ্যা
Complete Sentence: We didn’t find out the news until we got back from dinner.

• find out (phrasal verb)
English Meaning: to learn by study, observation, or search/to catch in an offense (such as a crime).
Bangla Meaning: অধ্যয়ন করে, হিসাব করে বা তদন্ত করে শেখা বা জানা।

Example Sentence:
1. I need to find out the details of the meeting schedule for next week.
2. Let's find out if the restaurant is still open before we make a reservation.

অন্যদিকে,
→ Find in: I couldn't find my keys in the usual spot.
→ Find on: I always find interesting articles on that website.
→ Find at: You can find the information at the bottom of the page.
→ Find by: I managed to find the solution by carefully reading the instructions.
→ Find with: The detective was able to find the culprit with the help of new evidence.
→ Find through: I had to find through a stack of papers to locate the right document.
→ Find after: She was relieved to find the missing item after searching for hours.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৫.
Ratul walks as if he ____ lame.
  1. is
  2. had been
  3. were
  4. has
সঠিক উত্তর:
were
উত্তর
সঠিক উত্তর:
were
ব্যাখ্যা
Complete Sentence: Ratul walks as if he were lame.

• As if/as though
→ as if/as though এর পূর্বে present indefinite tense থাকলে as if/as though এর পরে past indefinite/perfect tense হয় এবং be verb থাকলে সবসময় were হয়।

Example Sentence:
- He talks as if he knew everything.
- He talks as if he were my boss.
- Ross always sounds as if he's drunk.
১৬.
Students should be attentive ________ their lessons.
  1. at
  2. to
  3. on
  4. in
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
Complete Sentence: Students should be attentive to their lessons.

• Attendtive to - মনোযোগ দেওয়া; মনোনিবেশ করা; যত্নবান হওয়া; যত্ন নেওয়া।

অপশন আলোচনা:
• Attend at - গমন করা।
→ He does not attend at his office in time.

• Attend on - পরিচর্যা/সেবা/তত্ত্বাবধান করা; যত্ন নেওয়া।
→ A nurse attends on patients.

Source:
1. Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
2. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৭.
Identify the correct sentences.
  1. Twinkle, twinkle, little star,
    How I wonder what do you are?
  2. Twinkle, twinkle, little star.
    How I wonder what are you?
  3. Twinkle, twinkle, little star.
    How I wonder what do you are!
  4. Twinkle, twinkle, little star,
    How I wonder what you are!
সঠিক উত্তর:
Twinkle, twinkle, little star,
How I wonder what you are!
উত্তর
সঠিক উত্তর:
Twinkle, twinkle, little star,
How I wonder what you are!
ব্যাখ্যা
• অপশন (ঘ) - Correct sentence.

Twinkle, Twinkle, Little Star

Twinkle, twinkle, little star,
How I wonder what you are!
Up above the world so high,
Like a diamond in the sky. - BY JANE TAYLOR

• Title: Twinkle, Twinkle, Little Star
→ Composer: lyrics গুলো Jane Taylor এর বিখ্যাত কবিতা "The Star" থেকে নেয়া হয়েছে।
→ Published: কবিতাটি "Rhymes for the Nursery" নামে প্রথম প্রকাশিত হয় 1806 সালে ।
→ Theme: The poem is a lullaby and is often sung to children as a bedtime song. It expresses wonder and admiration for the star.

→ Famous Opening Lines: "Twinkle, twinkle, little star, How I wonder what you are!"
→ Cultural Impact: "Twinkle, Twinkle, Little Star" is one of the most well-known and widely recognized nursery rhymes globally.
→ Educational Value: The rhyme is often used to help young children learn about stars and engage in the rhythm and repetition of language.
→ Legacy: The simplicity and sweetness of the poem have contributed to its enduring popularity, making it a timeless piece in children's literature and music.
 
Source: poetryfoundation.org
১৮.
None can live alone. Here, the underlined word is -
  1. a pronoun
  2. an adjective
  3. an adverb
  4. a preposition
সঠিক উত্তর:
an adverb
উত্তর
সঠিক উত্তর:
an adverb
ব্যাখ্যা
• None can live alone. Here, the underlined word is - an adverb.

→ উক্ত বাক্যে alone শব্দটি adverb হিসাবে ব্যবহৃত হয়েছে।
→ কারণ, শব্দটি 'live' verb কে modify করেছে বলে এটি Adverb.

→ Alone (adverb) অর্থ (= by oneself/itself) নিজে নিজে; একা একা; কারো সাহায্য ছাড়া।
১৯.
Which part of speech does the word 'Answer' belong to?
  1. Noun
  2. Verb
  3. ক + খ
  4. None of these
সঠিক উত্তর:
ক + খ
উত্তর
সঠিক উত্তর:
ক + খ
ব্যাখ্যা
• 'The word Answer' belongs to - Noun and Verb. (অপশন গ = ক + খ)

• answer (noun)
English Meaning: something spoken or written in reply to a question.
Bangla Meaning: প্রত্যুত্তর; জবাব; উত্তর।

• answer (verb)
English Meaning: to speak or write in reply
Bangla Meaning: উত্তর বা প্রত্যুত্তর দেওয়া; জবাব দেওয়া।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
What is the antonym for 'Pious'?
  1. Devoted
  2. Good
  3. Treacherous
  4. Loyal
সঠিক উত্তর:
Treacherous
উত্তর
সঠিক উত্তর:
Treacherous
ব্যাখ্যা
• The antonym for 'Pious' is - Treacherous. (অপশন 'গ')

• Pious (adjective)
English Meaning: showing a devotion to God and to a life of virtue.
Bangla Meaning: ধার্মিক; সাধু; সৎ।

অন্যদিকে,
→ Devoted - একান্তভাবে নিয়োজিত; অনুরক্ত।
→ Good - ভালো; তুষ্টিকর।
→ Treacherous - প্রতারক; বিশ্বাসঘাতক।
→ Loyal - বিশ্বাসী ও অনুগত।

Source:
1.  merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২১.
If a plan or effort "ends in smoke," what has likely happened?
  1. It has concluded successfully.
  2. It has led to a big celebration.
  3. It has created a lot of excitement.
  4. It has failed to achieve the desired outcome.
সঠিক উত্তর:
It has failed to achieve the desired outcome.
উত্তর
সঠিক উত্তর:
It has failed to achieve the desired outcome.
ব্যাখ্যা
• If a plan or effort "ends in smoke," → It has failed to achieve the desired outcome. 

• end in smoke (idiom)
English Meaning: Fail.
Bangla Meaning: ব্যর্থ হওয়া।

Example Sentence:
1. Despite all their efforts, the ambitious startup's plans to revolutionize the industry eventually ended in smoke.
2. The scientific experiment, which held great promise, unfortunately, ended in smoke when unexpected complications arose during the testing phase.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২২.
Which of the following is not written by Charles Dickens?
  1. Hard Times
  2. The Tempest
  3. A Tale of Two Cities
  4. Bleak House
সঠিক উত্তর:
The Tempest
উত্তর
সঠিক উত্তর:
The Tempest
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মধ্যে - The Tempest (play) was written by William Shakespeare.
→ The Tempest is known as Shakespeare's Swan Song or Last Work.
→ Tempest অর্থ হচ্ছে Violent Storm.

• Charles Dickens:
→ Boz' was the pseudonym of Charles Dickens.
→ He was considered the greatest novelist of the Victorian era.

• Best Works (novels):
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations, and
- Hard Times.

Source: Britannica.
২৩.
Which part of speech does not 'Primary' belong to?
  1. Adjective
  2. Noun
  3. Conjunction
  4. Verb
সঠিক উত্তর:
Conjunction
উত্তর
সঠিক উত্তর:
Conjunction
ব্যাখ্যা
• 'Primary' doesn't belong to 'Conjunction'.

• Primary (as a noun)
Meaning: something that stands first in rank, importance, or value.

• Primary (as an adjective)
Meaning: first in order of time or development.

• Primary (as a verb)
Meaning: to run against (an incumbent) in a primary election.

Bangla Meaning: প্রথম; প্রাথমিক; আদ্য; আদি; আদিম; মুখ্য; প্রধান।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৪.
The renowned speaker was invited ________ deliver a keynote address at the conference.
  1. with
  2. on
  3. of
  4. to
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
Complete Sentence: The renowned speaker was invited to deliver a keynote address at the conference.

• Invite to:
→ Meaning: আমন্ত্রণ জানানো।
→ Invite এর পরে সাধারণত 'to' preposition বসে।

Example Sentence:
1. We were pleasantly surprised when we were invited to attend the exclusive event.
2. They were invited to our party.
২৫.
A person who is a hater of knowledge and learning -
  1. Bibliophile
  2. Misologist
  3. Philologist
  4. Misogynist
সঠিক উত্তর:
Misologist
উত্তর
সঠিক উত্তর:
Misologist
ব্যাখ্যা
• A person who is a hater of knowledge and learning is called a 'Misologist'.

• Misologist (noun)
English Meaning: a hater of knowledge and learning.
Bangla Meaning: জ্ঞানবিদ্বেষী; যে নতুন কিছু শিখতে অপছন্দ করে।

অপশন আলোচনা:
→ Bibliophile (noun)
English Meaning: a lover of books especially for qualities of format.
Bangla Meaning: গ্রন্থমনস্ক বা গ্রন্থপ্রিয় ব্যক্তি।

→ Philologist (noun)
English Meaning: the scholar of literature and of disciplines relevant to literature or to language as used in literature.
Bangla Meaning: ভাষাবিজ্ঞানী; ভাষাতত্ত্ববিদ।

→ Misogynist (noun)
English Meaning: a person who hates women.
Bangla Meaning: নারীবিদ্বেষী।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৬.
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ১০৫ টাকা। কলমটির মূল্য ২০ টাকা বেশি ও বইটির মূল্য ১৭ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? 
  1. ৪৬ টাকা
  2. ৪৯ টাকা
  3. ৫৩ টাকা
  4. ৫২ টাকা
সঠিক উত্তর:
৫৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ১০৫ টাকা। কলমটির মূল্য ২০ টাকা বেশি ও বইটির মূল্য ১৭ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? 

সমাধান: 
মনে করি, 
কলমের মূল্য = x টাকা এবং 
বইয়ের মূল্য = (১০৫ - x) টাকা 

প্রশ্নমতে, 
x + ২০ = ২ {(১০৫ - x) - ১৭} 
বা, x + ২০ = ২১০ - ২x -৩৪ 
বা, x + ২x = ১৭৬ - ২০ 
বা, ৩x = ১৫৬ 
বা, x = ১৫৬/৩ 
∴ x = ৫২ 

∴ বইটির মূল্য = (১০৫ - ৫২) টাকা 
= ৫৩ টাকা।
২৭.
একটি রাস্তার একপাশে ১০০ মিটার অন্তর গাছ লাগানো হল। প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব ৩.০ কি.মি হলে রাস্তায় মোট কতটি গাছ লাগানো হল?
  1. ২১টি 
  2. ২০টি
  3. ৩০টি  
  4. ৩১টি
সঠিক উত্তর:
৩১টি
উত্তর
সঠিক উত্তর:
৩১টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাস্তার একপাশে ১০০ মিটার অন্তর গাছ লাগানো হল। প্রথম গাছ ও শেষ গাছের মধ্যে দূরত্ব ৩.০ কি.মি হলে রাস্তায় মোট কতটি গাছ লাগানো হল? 

সমাধান: 
আমরা জানি, 
১ কি.মি = ১০০০ মিটার 
∴ ৩ কি.মি = ৩০০০ মিটার 

∴ মোট গাছ ={(শেষ পদ - ১ম পদ)/অন্তর} + ১ 
= {(৩০০০ - ০)/১০০} + ১ 
= ৩০ + ১ 
= ৩১টি 

∴ মোট গাছ লাগানো হল = ৩১টি।
২৮.
একজন দোকানদার ৪৮০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করেছে। একটি চেয়ার ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করেছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে? 
  1. ৩০০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৬০০ টাকা
  4. ৮০০ টাকা
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ৪৮০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করেছে। একটি চেয়ার ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করেছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে? 

সমাধান: 
১ম চেয়ারের বিক্রয় মূল্য = ১২০ টাকা 
∴ ১ম চেয়ারের ক্রয় মূল্য = (৪৮০০ × ১০০)/১২০ টাকা 
= ৪০০০ টাকা 

আবার, 
২য় চেয়ারের বিক্রয় মূল্য = ৮০ টাকা 
∴ ২য় চেয়ারের ক্রয় মূল্য = (৪৮০০ × ১০০)/৮০ টাকা 
= ৬০০০ টাকা 

∴ মোট বিক্রয় মূল্য = (৪৮০০ + ৪৮০০) টাকা 
= ৯৬০০ টাকা
মোট ক্রয় মূল্য = (৪০০০ + ৬০০০) টাকা 
= ১০,০০০ টাকা 

∴ মোট লোকসান = (১০,০০০ - ৯৬০০) টাকা 
= ৪০০ টাকা 

∴ সব মিলিয়ে লোকসান হয়েছে = ৪০০ টাকা।
২৯.
x2 - 11x + 30 এবং x3 - 4x2 - 2x - 15 এর গ.সা.গু. কত?
  1. x - 6
  2. x2 + x + 3
  3. x - 5
  4. x2 - x + 3
সঠিক উত্তর:
x - 5
উত্তর
সঠিক উত্তর:
x - 5
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 11x + 30 এবং x3 - 4x2 - 2x - 15 এর গ.সা.গু. কত? 

সমাধান: 
x2 - 11x + 30 
= x2 - 6x - 5x + 30 
= x(x - 6) -5(x - 6) 
= (x - 6) (x - 5) 

আবার,
x3 - 4x2 - 2x - 15 
x = 5 বসালে রাশিটির মান শূন্য হয়। 
∴ (x - 5) রাশিটির একটি উৎপাদক। 

এখন, 
x3 - 4x2 - 2x - 15 
= x3 - 5x2 + x2 - 5x + 3x - 15 
= x2(x - 5) + x(x - 5) + 3(x - 5) 
= (x - 5) (x2 + x + 3) 

∴ নির্ণেয় গ.সা.গু. = (x - 5) ।
৩০.
3, 5, 9, 17, 33..........ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? 
  1. 61
  2. 65
  3. 73
  4. 68
সঠিক উত্তর:
65
উত্তর
সঠিক উত্তর:
65
ব্যাখ্যা
প্রশ্ন: 3, 5, 9, 17, 33..........ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান: 
3, 5, 9, 17, 33.........
এখানে,
ধারাটি x + 2, x + 4, x + 8 এভাবে বৃদ্ধি পাচ্ছে।
∴ 1 + 2 = 3
1 + 4 = 5 
1 + 8 = 9
1 + 16 = 17 
1 + 32 = 33
অনুরূপভাবে, 
1 + 64 = 65 

∴ ধারাটির পরবর্তী সংখ্যাটি = 65. 
৩১.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২ ডিগ্রি হলে, তার বাহুর সংখ্যা কত?
  1. 12
  2. 16
  3. 18
  4. 20
সঠিক উত্তর:
20
উত্তর
সঠিক উত্তর:
20
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তঃস্থ কোণ ১৬২ ডিগ্রি হলে, তার বাহুর সংখ্যা কত? 

সমাধান: 
মনে করি, 
বাহুর সংখ্যা = n 
আমরা জানি, 
সুষম বহুভুজে মোট উৎপন্ন অন্তঃস্থ কোণ = {(n - ২)/n} × ১৮০° 

প্রশ্নমতে, 
{(n - ২)/n} × ১৮০° = ১৬২° 
বা,  ১৮০n - ৩৬০ = ১৬২n 
বা, ১৮০n - ১৬২n = ৩৬০ 
বা, ১৮n = ৩৬০ 
বা, n = ৩৬০/১৮ 
∴ n = ২০ 

∴ বাহুর সংখ্যা = ২০।
৩২.
একটি জারে দুধ ও পানির অনুপাত ৬ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ১০ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? 
  1. ২ লিটার
  2. ৪ লিটার
  3. ৬ লিটার
  4. ৮ লিটার
সঠিক উত্তর:
২ লিটার
উত্তর
সঠিক উত্তর:
২ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জারে দুধ ও পানির অনুপাত ৬ : ১। দুধের পরিমাণ যদি পানি অপেক্ষা ১০ লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
দুধ : পানি = ৬ : ১ 
ধরি, 
দুধের পরিমাণ = ৬x লিটার 
এবং পানির পরিমাণ = x লিটার 

শর্তমতে, 
৬x - x = ১০ 
বা, ৫x = ১০ 
বা, x = ১০/৫ 
∴ x = ২ 

∴ পানির পরিমাণ = ২ লিটার।
৩৩.
একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল 216 বর্গমিটার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? 
  1. 4√3
  2. 4√2
  3. 6√3
  4. 6√2
সঠিক উত্তর:
6√3
উত্তর
সঠিক উত্তর:
6√3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল 216 বর্গমিটার, ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
আমরা জানি, 
ঘনকের সম্পূর্ণ পৃষ্টের ক্ষেত্রফল = 6a

প্রশ্নমতে, 
6a2 = 216 
বা, a2 = 216/6 
বা, a2 = 36 
বা, a = √36 
∴ a = 6 
ঘনকের কর্ণের দৈর্ঘ্য = a√3 
= 6√3 মিটার। 

∴ ঘনকের কর্ণের দৈর্ঘ্য = 6√3 মিটার।
৩৪.
কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? 
  1. ২, ৪, ৫
  2. ২, ৪, ৭
  3. ৪, ৫, ৬
  4. ৩, ৪, ৬
সঠিক উত্তর:
২, ৪, ৭
উত্তর
সঠিক উত্তর:
২, ৪, ৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? 

সমাধান: 
তিনটি বাহু দেয়া থাকলে তাদের দ্বারা ত্রিভুজ গঠন করার শর্ত হলো - 
"যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে"। 

অপশন ক) তে, ২ + ৪ = ৬ > ৫; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব। 
অপশন খ) তে, ২ + ৪ = ৬ > ৭; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয়। 
অপশন গ) তে, ৪ + ৫ = ৯ < ৬; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব। 
অপশন ঘ) তে, ৩ + ৪ = ৭ > ৬; যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব। 
৩৫.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত? 
  1. 1
  2. 2
  3. - 2
  4. - 1
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি, 
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x + (1/x) = 2 
বা, (x2 + 1)/x = 2 
বা, x2 + 1 = 2x 
বা, x2 - 2x + 1 = 0 
বা, x2 - 2.x.1 + 12 = 0 
বা, (x - 1)2 = 0 
বা, x - 1 = 0 
∴ x = 1 

∴ সংখ্যাটি = 1.
৩৬.
জাতিসংঘের মহাসচিব দ্যাগ হ্যামারশোল্ড কত সালে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ১৯৫১ সালে
  2. ১৯৫৮ সালে
  3. ১৯৬১ সালে
  4. ১৯৬৩ সালে
সঠিক উত্তর:
১৯৬১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৬১ সালে
ব্যাখ্যা
দ্যাগ হ্যামারশোল্ড:
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড।
- তিনি সুইডেনের অধিবাসী ছিলেন।
- ১৯৬১ সালে তিনি আফ্রিকার উত্তর রোডেশিয়ায় (জাম্বিয়া) বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য,
- জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহতদের জন্য সর্বোচ্চ পদক 'দ্যাগ হ্যামারশোল্ড মেডেল' প্রবর্তন করা হয়।

উৎস: UN ওয়েবসাইট।
৩৭.
NAM-এর বর্তমান সদস্য -
  1. ১২০টি
  2. ১৫৭টি
  3. ১৬৬টি
  4. ১৮৯টি
সঠিক উত্তর:
১২০টি
উত্তর
সঠিক উত্তর:
১২০টি
ব্যাখ্যা
NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়। 
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২০টি।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ন্যাম-এর সদস্য পদ লাভ করে।

উল্লেখ্য, 
- সর্বশেষ NAM-এর ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হয়।

উৎস: NAM ওয়েবসাইট।
৩৮.
কোন শিল্পকে ২০২৪ সালের বর্ষপণ্য হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার?
  1. পাটজাত শিল্প
  2. আইসিটি পণ্য
  3. সিরামিক পণ্য
  4. হস্তশিল্প
সঠিক উত্তর:
হস্তশিল্প
উত্তর
সঠিক উত্তর:
হস্তশিল্প
ব্যাখ্যা
২০২৪ সালের বর্ষপণ্য:
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখায় হস্তশিল্পকে ২০২৪ সালের ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছেন।

উল্লেখ্য,
- ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) ২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন।
-  প্রধানমন্ত্রী বলেন এটি নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা পালন করছে।
- মহিলাদের অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীল করে তুলছে এবং তাদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করছে।
- হস্তশিল্প দারিদ্র্য বিমোচনেও অবদান রাখছে।

উৎস: ২১ জানুয়ারী ২০২৪, প্রথম আলো।
৩৯.
২০২৩ সালে 'বর্ষসেরা নারী খেলোয়াড়' কে?
  1. আইতানা বোনমাতি
  2. আদা হেগারবার্গ
  3. পার্নিল হার্ডার
  4. লিয়েকে মার্টেন্স
সঠিক উত্তর:
আইতানা বোনমাতি
উত্তর
সঠিক উত্তর:
আইতানা বোনমাতি
ব্যাখ্যা
২০২৩ সালে 'ফিফা দ্য বেস্ট':
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি (আর্জেন্টিনা),
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (স্পেন),
- পুরুষ গোলকিপার: এদেরসন (ব্রাজিল),
- নারী গোলকিপার: মেরি আর্পস (ইংল্যান্ড),
- পুরুষ কোচ: পেপ গার্দিওলা (স্পেন),
- নারী কোচ: সারিনা ভাইগমান (নেদারল্যান্ডস),
- ফিফা পুসকাস অ্যাওয়ার্ড: গিলের্মে মাদরুগা (ব্রাজিল),
- ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড: মার্তা (ব্রাজিল),
- ফিফা ফেয়ারপ্লে অ্যাওয়ার্ড: ব্রাজিল জাতীয় ফুটবল দল,
- ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: হুগো দানিয়েল ইনিগুয়েজ (আর্জেন্টিনা)।

উৎস: FIFA ওয়েবসাইট। 
৪০.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট -
  1. কেনেডি
  2. আব্রাহাম লিংকন
  3. বারাক ওবামা
  4. জিমি কার্টার
সঠিক উত্তর:
বারাক ওবামা
উত্তর
সঠিক উত্তর:
বারাক ওবামা
ব্যাখ্যা
বারাক ওবামা:
- মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা।
- ২০০৮ সালে মাত্র ৪৭ বছর বয়সে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে প্রবেশ করেন।
- ২০০৯ সালের ২০ জানুয়ারি শপথ নেন তিনি।
- তিনি ছিলেন ডেমোক্র্যাটিক পার্টির সদস্য।
- দেশটির ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন বারাক ওবামা।
- এর আগে আইনজীবী ও সামাজিক সংগঠক হিসেবে কাজ করেন তিনি।
- দুই মেয়াদে টানা আট বছর মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ওবামা।

উল্লেখ্য,
- ২০০৯ সালে শান্তিতে নোবেল পান মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

উৎস:  Britannica.
৪১.
নিচের কোনটির অভাব হলে পাতা বেগুনি হয়ে যায়?
  1. নাইট্রোজেন
  2. পটাশিয়াম
  3. ফসফরাস
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
ফসফরাস
উত্তর
সঠিক উত্তর:
ফসফরাস
ব্যাখ্যা
নাইট্রোজেন:
- নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে।
- ক্লোরোফিলের অভাবে পাতা হলুদ হয়ে যায়।
- পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে 'ক্লোরোসিস' বলে।

ফসফরাস:
- ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যায়।
- পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয় এমনকি পাতা, ফুল ও ফল ঝরে যেতে পারে।
- উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায়।

পটাশিয়াম:
- পটাশিয়ামের অভাবে পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয় এবং মৃত অঞ্চল সৃষ্টি হয়।
- পাতার কিনারায় পুড়ে যাওয়া সদৃশ বাদামি রং দেখা যায় এবং পাতা কুঁকড়ে আসে।
- উদ্ভিদের বৃদ্ধি কম হয় এবং শীর্ষ ও পার্শ্ব মুকুল মরে যায়।

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪২.
দুর্যোগ ঝুঁকি প্রশমনে 'সেন্দাই ফ্রেমওয়ার্ক'-এর কয়টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে?
  1. ৩টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
সঠিক উত্তর:
৭টি
উত্তর
সঠিক উত্তর:
৭টি
ব্যাখ্যা
সেন্দাই ফ্রেমওয়ার্ক:
-  ১৪ মার্চ - ১৮ মার্চ ২০১৫ তারিখে জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের তৃতীয় দুর্যোগের ঝুঁকিহ্রাস বিষয়ক সম্মেলন।
- এই সম্মেলনের শেষদিন দুর্যোগের ঝুঁকি হ্রাস সংক্রান্ত সেন্দাই ফ্রেমওয়ার্ক: ২০১৫-৩০ গৃহীত হয়।
- এই ফ্রেমওয়ার্কে ২০৩০ সালের মধ্যে অর্জনের জন্যে সাতটি লক্ষ্য এবং চারটি অগ্রাধিকারের রূপরেখা স্থির করা হয়।
- দুর্যোগ ঝুঁকি প্রশমনে টেকসই ব্যবস্থাপনা এবং যথাযথ বিনিয়োগ নিশ্চিত করাই এ সম্মেলনের প্রধান লক্ষ্য।

সাতটি লক্ষ্য:
- ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী দুর্যোগে মৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে হ্রাস করা,
- ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী আক্রান্ত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা,
- ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক মোট দেশজ উৎপাদনের (জিডিপি) সাথে সরাসরি দুর্যোগের অর্থনৈতিক ক্ষতি হ্রাস করা,
- ২০৩০ সালের মধ্যে গুরুতর অবকাঠামোর দুর্যোগের ক্ষয়ক্ষতি এবং স্বাস্থ্য ও শিক্ষার সুবিধাগুলির মধ্যে মৌলিক পরিষেবাগুলির ব্যাঘাতকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করা,
- ২০২০ সালের মধ্যে জাতীয় এবং স্থানীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশলসহ দেশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা,
- ২০৩০ সালের মধ্যে এই কাঠামো বাস্তবায়নের জন্য তাদের জাতীয় কর্মের পরিপূরক করার জন্য পর্যাপ্ত এবং টেকসই সহায়তার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলির জন্য আন্তর্জাতিক সহযোগিতা যথেষ্ট পরিমাণে বৃদ্ধি করা,
- ২০৩০ সালের মধ্যে বহু-বিপদ প্রারম্ভিক সতর্কতা ব্যবস্থা এবং দুর্যোগ ঝুঁকির তথ্য এবং মূল্যায়নের প্রাপ্যতা এবং অ্যাক্সেস উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।

উৎস: UNDRR ওয়েবসাইট।
৪৩.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
  1. ট্রোজান হর্স
  2. ভিয়েনা
  3. সিআইএইচ
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস:
- মূলত কম্পিউটার ভাইরাস কম্পিউটারে প্রবেশ করার পর ভাইরাসের বংশবিস্তার হতে থাকে এবং একপর্যায়ে সম্পূর্ণ কম্পিউটারকে সংক্রমিত করে অচল করে দেয়।
- সাধারণত ইন্টারনেটে বিভিন্ন তথ্য, ফাইল, সফটওয়্যার, ই-মেইল ইত্যাদির মাধ্যমে এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারের সাথে আদান-প্রদানের ফলে ভাইরাস আক্রমণ হতে পারে।
কয়েকটি কম্পিউটার ভাইরাস:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ভিবিএস/আকুই,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- সিআইএইচ ইত্যাদি।

উল্লেখ্য,
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং- হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে Chen Ing-hau (CIH)। চেরনোবিল (Chernobyl) ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।