পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
বিগত এক সপ্তাহের (১৮ মার্চ - ২৪ মার্চ) Live MCQ Daily NewsPicker ও ২৫ মার্চ Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
যমুনা রেলসেতু প্রকল্পে অর্থায়ন করেছে কোন দেশ?
  1. চীন
  2. জাপান
  3. রাশিয়া
  4. ভারত
ব্যাখ্যা
যমুনা রেল সেতু:
- যমুনা সেতু যমুনার নদীর ওপর অবস্থিত রেল সেতু।
- সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে।
- সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।
- সেতুর মোট স্প্যান ৪৯টি।
- সেতুর মোট পিলার রয়েছে ৫০টি।
- সেতুটিতে ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ করা হয়েছে।
- ১৮ মার্চ, ২০২৫ তারিখে যমুনা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

উল্লেখ্য,
- যমুনা নদীত রেলসেতু নির্মাণের প্রকল্প নেওয়া হয় ২০১৬ সালের ডিসেম্বরে।
- প্রকল্পের নকশা প্রণয়নসহ সেতুর নির্মাণ ব্যয় প্রথমে ধরা হয়েছিল ৯ হাজার ৭৩৪ কোটি ৭ লাখ টাকা। পরে ব্যয় বেড়ে দাঁড়ায় ১৬ হাজার ৭৮০ কোটি ৯৬ লাখ টাকা।
- এর মধ্যে ২৭ দশমিক ৬০ শতাংশ দেশীয় অর্থায়ন এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়ন করছে ৭২ দশমিক ৪০ শতাংশ। 

উৎস:
i) প্রথম আলো।
ii) সেতু বিভাগ ওয়েবসাইট।
.
World Happiness Report 2025 অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের কততম সুখী দেশ? [মার্চ, ২০২৫]
  1. ১২৪ তম
  2. ১২৯ তম
  3. ১৩৪ তম
  4. ১৪২ তম
ব্যাখ্যা
World Happiness Report 2025:
- গ্যালাপ, দ্য অক্সফোর্ড ওয়েলবিইং রিসার্চ সেন্টার ও জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ও একটি সম্পাদকীয় বোর্ডের যৌথ উদ্যোগে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
- বিশ্বের ১৪০টিরও বেশি দেশও থেকে গ্যালাপ বিশ্ব জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
- অংশগ্রহণকারী মানুষদের আগের ৩ বছর (এবারের প্রতিবেদনের ক্ষেত্রে ২০২২-২০২৪) তাদের জীবন কেমন কেটেছে, তা মূল্যায়ন করা হয়।
- টানা অষ্টম বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশ হয়েছে ফিনল্যান্ড।
- আর সবচেয়ে অসুখী দেশের তকমা অর্জন করেছে আফগানিস্তান।
- তালিকা অনুযায়ী ১৪৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪ তম।
-  গত বছর ১৪৩ দেশের মধ্যে ১২৯তম অবস্থানে ছিল দেশটি।

এছাড়া,
দক্ষিণ এশিয়ার নেপাল ৯২, পাকিস্তান ১০৯, ভারত ১১৮, মিয়ানমার ১২৬ ও শ্রীলঙ্কার অবস্থান ১৩৩তম অবস্থানে রয়েছে।

উৎস: World Happiness Report 2025 রিপোর্ট।
.
আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত হয় কবে?
  1. ২১ মার্চ
  2. ২২ মার্চ
  3. ২৩ মার্চ
  4. ২৪ মার্চ
ব্যাখ্যা
আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস:
- ২১ মার্চ আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস।
- জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো, প্রতি বছর বর্ণবৈষম্য বিলোপ দিবস পালন করে আসছে। 
- এই দিবসের পটভূমিতে রয়েছে ১৯৬০ সালের ২১ মার্চ দক্ষিণ আফ্রিকার শার্পভিল এলাকায় সংঘটিত একটি মর্মান্তিক ঘটনা, যেখানে বর্ণবাদবিরোধী শান্তিপূর্ণ বিক্ষোভে পুলিশের গুলিতে ৬৯ জন নিহত হন।
-  ১৯৬৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ পৃথিবীর সব দেশ থেকে জাতিভেদ ও বর্ণবৈষম্যের মতো ভয়ানক ব্যাধিকে নির্মূল করতে সোচ্চার হয়।
- এরই ধারাবাহিকতায় ১৯৭৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ এই দিনটি আন্তর্জাতিক বর্ণবৈষম্য বিলোপ দিবস হিসেবে ঘোষণা করে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট।
.
মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী ‘ARSA’ এর পূর্ণরূপ কী?
  1. Armed Rohingya Security Alliance
  2. Arakan Rohingya Salvation Army
  3. Army of Rohingya State Alliance
  4. Arakan Resistance and Security Army
ব্যাখ্যা
Arakan Rohingya Salvation Army (ARSA):
- ARSA হল একটি সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী যা মিয়ানমারের রাখাইন রাজ্যে (পূর্বের আরাকান) রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বার্থ রক্ষার নামে কার্যক্রম চালায়।
- ARSA-আনুমানিক ২০১৩ সালে গঠিত হয়েছিল।
- পূর্বে Harakah al-Yaqin (HaY) নামে পরিচিত ছিল।
- এরা মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য একটি গণতান্ত্রিক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র তৎপরতা চালিয়ে আসছে।
- ২০১৬ ও ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়।
- ২০১৭ সালের আগস্টে ARSA-র হামলার প্রতিক্রিয়ায় মিয়ানমার সেনাবাহিনী ব্যাপক দমন-পীড়ন চালায়, যার ফলে দশ লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।

সম্প্রতি,
- র‍্যাব নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ থেকে আরসা প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে।

তথ্যসূত্র: বিবিসি। [Link]
.
সম্প্রতি, বাংলাদেশ ব্যাংক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে কয়টি নতুন বিভাগ চালু করেছে? [মার্চ, ২০২৫]
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক অর্ডার-১৯৭২ এর অধীনে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংক স্থাপিত হয়।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।

সম্প্রতি,
বিভিন্ন কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনার লক্ষ্যে নতুন চারটি বিভাগ চালু করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন চালু হওয়া বিভাগগুলোর মধ্যে রয়েছে—
- ব্যাংক পরিদর্শন বিভাগ-৯,
- পরিদর্শন পরিপালন বিভাগ,
- মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যকলাপে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এবং
- ইসলামী ব্যাংকিং রেগুলেশন্স অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট।

- নতুন এই বিভাগগুলো যুক্ত হওয়ায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগ সংখ্যা ৬১ থেকে বেড়ে ৬৫-এ দাঁড়িয়েছে।

তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন। [Link]
.
‘হারেৎজ’ কোন দেশের প্রভাবশালী সংবাদপত্র?
  1. সিরিয়া
  2. ফিলিস্তিন
  3. ইসরায়েল
  4. লেবানন
ব্যাখ্যা
'হারেৎজ’ পত্রিকা:
সংবাদপত্রের নাম: হারেৎজ (Haaretz)।
দেশ: ইসরায়েল।
প্রতিষ্ঠিত: ১৯১৮ সালে।
ভাষা: মূলত হিব্রু, তবে এর একটি ইংরেজি সংস্করণও রয়েছে।
ধরণ: দৈনিক পত্রিকা।
প্রকাশনা সদর দফতর: তেল আবিব, ইসরায়েল।

উল্লেখ্য,
- হারেৎজ পত্রিকা ইসরায়েলের অন্যতম প্রভাবশালী ও প্রাচীনতম দৈনিক।
- ইসরায়েলের নীতির সমালোচনা ও ফিলিস্তিনি ইস্যুতে স্বাধীন মতামত প্রকাশের জন্য পরিচিত।
- সম্প্রতি, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনে ইসরায়েলকেই অভিযুক্ত করেছে হারেৎজ।
- প্রভাবশালী এই সংবাদপত্রটি বলেছে, হামাস নয়, গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল।
- এছাড়া গাজায় নতুন করে আক্রমণ চালানোর উদ্দেশ্য ছিল জিম্মি, জীবিত এবং মৃতদের মুক্তি দেওয়া বলে নেতানিয়াহু যে দাবি করেছেন সেটিকেও আরেকটি মিথ্যা বলেও নিন্দা জানিয়েছে হারেৎজ।

উৎস: পত্রিকা রিপোর্ট। [Link]
.
সম্প্রতি, জুলাই অভ্যুত্থানে আক্রান্তদের সহায়তা প্রকল্পে ২০ লাখ ইউরো বরাদ্দ দিয়েছে- [মার্চ, ২০২৫]
  1. ইউনেস্কো
  2. জাতিসংঘ
  3. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  4. ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)
ব্যাখ্যা
জুলাই অভ্যুত্থানে আক্রান্তদের সহায়তা প্রকল্প:
- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) জুলাই গণ-অভ্যুত্থানে সহিংসতার শিকার আট হাজার ব্যক্তির সহায়তায় ২০ লাখ ইউরো বরাদ্দ করেছে।
- ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে “দ্য পাথওয়েজ টু হিলিং: এ সারভাইভার সেন্ট্রেড অ্যাপ্রোচ টু অ্যাড্রেস ভায়োলেন্স অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশনস” এ প্রকল্প চালু করা হয়েছে।
- প্রকল্পটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) মাধ্যমে বাস্তবায়ন করা হবে।
- এতে সহায়তা করবে বাংলাদেশ সরকার।
-  প্রকল্পটির মাধ্যমে আক্রান্ত ব্যক্তিদের ঔষধজাত পণ্য, অগ্রাধিকার ভিত্তিতে মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং নিশ্চিত করা হবে।
- বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়ন যত দিন এ প্রয়োজনীয়তা অনুভব করবে, তত দিন এটা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

উৎস: পত্রিকা রিপোর্ট। [Link]
.
তোরখাম বাণিজ্যিক রুট কোন দুই দেশের সীমান্তে অবস্থিত?
  1. ভারত ও পাকিস্তান
  2. চীন ও পাকিস্তান
  3. পাকিস্তান ও আফগানিস্তান
  4. ইরান ও আফগানিস্তান
ব্যাখ্যা
তোরখাম বাণিজ্যিক রুট:
- তোরখাম বাণিজ্যিক রুট পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সীমান্ত পথ।
- পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলা এবং আফগানিস্তানের নাংগারহার প্রদেশের সংযোগস্থলে অবস্থিত এই সীমান্ত পথটি দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার মধ্যে অন্যতম প্রধান বাণিজ্যিক করিডোর।
- আফগানিস্তানের জন্য এটি পাকিস্তানের করাচি ও গোয়াদর বন্দরের সাথে সংযোগ স্থাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, যার মাধ্যমে খাদ্যপণ্য, ওষুধ, নির্মাণ সামগ্রী, টেক্সটাইলসহ নানা বাণিজ্যিক পণ্য আমদানি-রপ্তানি করা হয়।
- এই সীমান্ত পথ শুধু বাণিজ্যিকভাবেই নয়, কৌশলগতভাবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- ঐতিহাসিকভাবে এটি খাইবার গিরিপথের অংশ, যা বিভিন্ন সামরিক অভিযানের গুরুত্বপূর্ণ পথ ছিল।
- তবে নিরাপত্তা চ্যালেঞ্জ, রাজনৈতিক টানাপোড়েন ও চোরাচালান রোধের কারণে এই সীমান্তে কঠোর নজরদারি রাখা হয়। 

উল্লেখ্য,
- গত ২১ ফেব্রুয়ারি আফগান বাহিনী পাকিস্তানের দাবি করা ভূখণ্ডে নির্মাণকাজ শুরু করলে সীমান্তে উত্তেজনা দেখা দেয়, যার ফলে তোরখাম ক্রসিং বন্ধ হয়ে যায়।
- দীর্ঘ ২৮ দিন সীমান্ত বন্ধ থাকার পর সমঝোতায় চালু হয়েছে তোরখাম বাণিজ্যিক রুট।

উৎস: পত্রিকা রিপোর্ট। [Link]
.
বাংলাদেশে প্রথমবারের মতো সমুদ্রপথে ফেরি চলাচল শুরু হয়েছে কোন রুটে?
  1. মংলা-খুলনা
  2. বরিশাল-পটুয়াখালী
  3. চট্টগ্রাম - সন্দ্বীপ
  4. কক্সবাজার - সেন্টমার্টিন
ব্যাখ্যা
সমুদ্রপথে ফেরি চলাচল:
- দেশে প্রথমবারের মতো সমুদ্রপথে চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
- এর মাধ্যমে ফেরি যুগে প্রবেশ করল চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপ।
- চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরিঘাট থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ফেরিঘাট নৌপথে এই ফেরি চলাচল করবে।
- ২৪ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেরার বাঁশবাড়িয়া ঘাটে নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন এই ফেরি সেবার উদ্বোধন করেন।
- ফেরি 'কপোতাক্ষ' দিয়ে শুরু হওয়া এই সেবা প্রতিদিন চারবার যাতায়াত করবে, যা সন্দ্বীপের প্রায় চার লাখ মানুষের জন্য সরাসরি যোগাযোগের নতুন দ্বার উন্মুক্ত করেছে।
- এই ফেরি সেবা চালুর ফলে বাস, ট্রাক, ট্যাংক লরি, মিনিবাস, প্রাইভেট কারসহ সব ধরনের যানবাহন সরাসরি দ্বীপে পৌঁছানোর সুযোগ সৃষ্টি হয়েছে।

উৎস: পত্রিকা রিপোর্ট। [Link]
১০.
কোন দেশ যুক্তরাষ্ট্রকে 'স্ট্যাচু অব লিবার্টি' উপহার দিয়েছিল?
  1. ফ্রান্স
  2. জাপান
  3. ইতালি
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
'স্ট্যাচু অব লিবার্টি':
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে খ্যাত স্ট্যাচু অব লিবার্টি'।
- নিউইয়র্কের লিবার্টি দ্বীপে সগৌরবে দাঁড়িয়ে আছে 'স্ট্যাচু অব লিবার্টি'।
- বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ১৮৮৫ সালে ফ্রান্সের পক্ষ থেকে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া হয়।
- মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫১ ফুট। বেদিসহ এর উচ্চতা ৩০৫ ফুট (৯৩ মিটার)।
- ভাস্কর্যটি রোমান দেবী লিবার্টাসের আদলে গড়া। ভাস্কর্যটির নকশা করেন ফরাসি স্থপতি ফ্রেডেরিক বার্থোলডি।
- ১৮৮৬ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
- যুক্তরাষ্ট্র সরকার ১৯২৪ সালে একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে।

সম্প্রতি,
- ফ্রান্সের পক্ষ থেকে ১৮৮৫ সালে উপহার হিসেবে দেওয়া এই ভাস্কর্য এখন দেশটিতে ফেরত চাওয়ার দাবি তুলেছেন এক ফরাসি আইন প্রণেতা।
-  ফরাসি আইনপ্রণেতার দাবি, যে কারণে এটি উপহার দেওয়া হয়েছিল, সেই মূল্যবোধ আর যুক্তরাষ্ট্রে নেই।

উৎস: Britannica, পত্রিকা রিপোর্ট। [Link]
১১.
বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় কবে?
  1. ২০ মার্চ
  2. ২১ মার্চ
  3. ২২ মার্চ
  4. ২৩ মার্চ
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া দিবস:
- প্রতি বছর ২৩ মার্চ বিশ্বব্যাপী বিশ্ব আবহাওয়া দিবস উদযাপিত হয়।
- ১৯৫০ সালের ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া সংস্থা গঠন করা হয়।
- ১৯৫১ সাল থেকে বিশ্বে ২৩ মার্চ এই দিবস পালিত হয়ে আসছে।
- আবহাওয়া ও জলবায়ুর গুরুত্ব তুলে ধরতে বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯৩টি সদস্য দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলে পালিত হয় ‘বিশ্ব আবহাওয়া দিবস’।

উল্লেখ্য,
- ২০২৫ সালে দিবসটির প্রতিপাদ্য বিষয় ‘সম্মিলিতভাবে আবহাওয়ার সতর্কবার্তার বাধা দূরীকরণ’।
- এই প্রতিপাদ্য জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের ওপর এবং প্রাথমিক সতর্কতা ব্যবস্থা উন্নত করার জন্য বিশ্বব্যাপী সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে।

উৎস: WMO ওয়েবসাইট।
১২.
বর্তমানে বাংলাদেশে দাবায় কতজন নারী আন্তর্জাতিক মাস্টার রয়েছে? [মার্চ, ২০২৫]
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৫ জন
ব্যাখ্যা
বাংলাদেশে নারী আন্তর্জাতিক মাস্টার:
- FIDE (বিশ্ব দাবা সংস্থা) কর্তৃক নির্ধারিত কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলে দাবাড়ুরা WIM খেতাব অর্জন করতে পারেন। 

বর্তমানে বাংলাদেশে দাবায় ৪ জন নারী আন্তর্জাতিক মাস্টার (WIM - Woman International Master) রয়েছেন। তারা হলেন:
- রাণী হামিদ;
- শামীমা সুলতানা;
- শিরিন সুলতানা;
- ওয়াদিফা আহমেদ (সর্বশেষ WIM উপাধি অর্জনকারী)।

উল্লেখ্য,
- ১৯৮৫ সালে প্রথম মহিলা আন্তর্জাতিক মাস্টার হয়েছিলেন রাণী হামিদ।
- সম্প্রতি, শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত এশিয়ান জোনাল দাবা চ্যাম্পিয়নশিপের মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের দাবাড়ু ওয়াদিফা আহমেদ। এ নিয়ে চতুর্থ মহিলা আন্তর্জাতিক মাস্টার পেল বাংলাদেশ।

উৎস: পত্রিকা রিপোর্ট। [Link]
১৩.
সম্প্রতি, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ ৯ মাস কাটিয়ে পৃথিবীতে ফেরা দুই নভোচারীর নাম কী? [মার্চ, ২০২৫]
  1. স্কট কেলি ও মার্ক ভান্দে
  2. নিকোল মান ও জোশ ক্যাসাডা
  3. টম মার্শবার্ন ও রাজা চারি
  4. বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস
ব্যাখ্যা
বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস:
- দীর্ঘ নয় মাস মহাকাশে কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরলেন নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস।

-  ২০২৪ সালের জুন মাসে মার্কিন মহাকাশযান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের তৈরি স্টারলাইনার মহাকাশযানের প্রথম মনুষ্যবাহী পরীক্ষামূলক মিশন হিসাবে তারা যাত্রা শুরু করেছিলেন।
- কিন্তু বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার কারণে নভোচারীদের প্রত্যাবর্তন বিলম্বিত হয়। সেপ্টেম্বরে স্টারলাইনারটি খালি অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আনা হয়।
- দীর্ঘ প্রতীক্ষার পর নাসা-স্পেসএক্স যৌথভাবে আইএসএসে ক্রু-নাইন মিশনের ফ্যালকন ৯ রকেট পাঠায়।
- এ মিশনের মাধ্যমে বুচ ও সুনিতাকে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়।

উৎস: পত্রিকা রিপোর্ট। [Link]
১৪.
‘এনডব্লিউএ ১৫৯১৫ (NWA 15915)’ কী?
  1. অত্যাধুনিক যুদ্ধবিমান
  2. বিরল উল্কাপিণ্ড
  3. সামরিক গোয়েন্দা ড্রোন
  4. দুর্লভ প্রজাতির সামুদ্রিক প্রাণী
ব্যাখ্যা
‘এনডব্লিউএ ১৫৯১৫':
- বিরল উল্কাপিণ্ডটির পুরো নাম নর্থওয়েস্ট আফ্রিকা ১৫৯১৫।
- উল্কাপিণ্ডটি পাথুরে অ্যাকনড্রাইট দিয়ে তৈরি, যা অন্য কোনো উল্কাপিণ্ড বা গ্রহের মধ্যে দেখা যায়নি।
- ২০২৩ সালে আলজেরিয়ায় আবিষ্কৃত উল্কাপিণ্ডটির বিভিন্ন উপাদান বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানিয়েছেন, ২.৮৪ কিলোগ্রাম ওজনের এই শিলা সম্ভবত অন্য কোনো গ্রহের অংশ ছিল। 
- বিজ্ঞানীদের ধারণা, এনডব্লিউএ ১৫৯১৫ নামের উল্কাপিণ্ডটি সম্ভবত বুধ গ্রহের মতো অন্য কোনো গ্রহ থেকে এসেছে।
- এই বিরল উল্কাপিণ্ডটি সৌরজগতের প্রাথমিক সময়কার বিশৃঙ্খল অবস্থা সম্পর্কে জানার সুযোগ তৈরি করে দিয়েছে।

উৎস: পত্রিকা রিপোর্ট। [Link]
১৫.
‘ইএলএন (ELN)’ কোন দেশভিত্তিক গেরিলা গোষ্ঠী?
  1. পেরু
  2. নাইজেরিয়া
  3. মেক্সিকো
  4. কলম্বিয়া
ব্যাখ্যা
ইএলএন (ন্যাশনাল লিবারেশন আর্মি):
- ইএলএন কলম্বিয়ার সবচেয়ে পুরনো সক্রিয় গেরিলা গোষ্ঠী। 

- ১৯৬৪ সালে কলম্বিয়ায় জাতীয় মুক্তি বাহিনী "গৃহযুদ্ধ" শুরু করার পর থেকে কলম্বিয়ায় ২০০,০০০ এরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হয়।
- ফ্যাবিও ভাস্কেজ কাস্তানো নামে একজন উদারপন্থী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দ্বারা প্রতিষ্ঠিত এই দলটি একটি মার্কসবাদী সংগঠন হিসেবে গঠিত হয়েছিল।
- এটি কলম্বিয়ার সরকার এবং সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ের নামে দীর্ঘদিন ধরে বিদ্রোহ চালিয়ে আসছে।।
- এই দলটি নিজেদেরকে দরিদ্রদের সমর্থক হিসেবে দেখে এবং কলম্বিয়ায় বিদেশী প্রভাবের অবসান ঘটাতেও চায়।
- তবে তাদের বিরুদ্ধে সরকারবিরোধী লড়াই, অপহরণ, চাঁদাবাজি এবং মাদক পাচারের অভিযোগ রয়েছে।

সম্প্রতি,
- ইএলএন গেরিলারা বর্তমানে ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি বিশাল ভূখণ্ড নিয়ন্ত্রণ করে।
- যেখানে লড়াইয়ের ফলে প্রায় ৫৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

উৎস: encyclopedia.com [Link]