পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ৮ এপ্রিল, ২০২০সময়25 minutes৫৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬০
সিলেবাস
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের নাম: সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২২.১১.২০১৯ Faculty Name: Institute of Business Administration (IBA)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ৮ এপ্রিল, ২০২০ · ৬০ প্রশ্ন

.
একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ৩ ফুট থেকে বৃদ্ধি করে ৬ ফুট করা হলে, ক্ষেত্রফল কতগুণ বাড়বে?
  1. ক) ২ গুণ
  2. খ) ৩ গুণ
  3. গ) ৪ গুণ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

আমরা জানি,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)²
সুতরাং বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল/আদি ক্ষেত্রফল = ৬²/৩² = ৩৬/৯ = ৪ গুণ।

.
দুইটি সংখ্যার অনুপাত ২.৫ : ৩.৫ প্রথমটি ১৫ টি , অপরটি কত?
  1. ক) ৫
  2. খ) ১৪
  3. গ) ২১
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্নমতে,
১ম সংখ্যাঃ ২য় সংখ্যা = ২.৫ঃ৩.৫
বা, ১ম সংখ্যা/২য় সংখ্যা = ২.৫/৩.৫
বা, ১৫/২য় সংখ্যা = ২৫/৩৫
বা, ২য় সংখ্যা = (১৫ × ৩৫)/২৫ = ২১

.
একটি ত্রিভুজের ভূমি ১২ ইঞ্চি এবং উচ্চতা ৮ ইঞ্চি হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ক) ৪০ বর্গ ইঞ্চি
  2. খ) ৪৮ বর্গ ইঞ্চি
  3. গ) ৪৮ ইঞ্চি
  4. ঘ) ৪০ ইঞ্চি
ব্যাখ্যা
সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২×ভূমি×উচ্চতা = ১/২×১২×৮ = ৪৮ বর্গ ইঞ্চি।
.
x = 1 হলে , (x4−1/x4) এর মান কত?
  1. ক) 1/4
  2. খ) 3/4
  3. গ) 1
  4. ঘ) 0
ব্যাখ্যা
সুতরাং x4−1/x4 = 14−1/14 = (1 - 1)/1 = 0
.
A = 2 হলে, 5/A এর মান কত?
  1. ক) 1
  2. খ) 5/2
  3. গ) 5
  4. ঘ) 0
ব্যাখ্যা
সুতরাং 5/A = 5/2
.
0.1 X 0.01 + 1 এর মান কত?
  1. ক) 1.01
  2. খ) 1.001
  3. গ) 2.01
  4. ঘ) 0.001
ব্যাখ্যা
সুতরাং 0.1 X 0.01 + 1 = 0.001 + 1 = 1.001
.
লবণের মূল্য ২৫% বৃদ্ধি পাওয়ায় কোনো ব্যক্তির লবণের ব্যয় শতকরা কতভাগ কমালে লবণের ব্যয় অপরিবর্তিত থাকবে?
  1. ক) ২৫%
  2. খ) ২০%
  3. গ) ১৫%
  4. ঘ) ১০%
ব্যাখ্যা

লবণের পূর্বমূল্য ১০০ টাকা হলে ২৫% বৃদ্ধিতে বর্তমান মূল্য ১২৫ টাক।
১২৫ টাকায় খরচ কমাতে হবে ২৫ টাকা
∴ ১০০ 〃 〃 〃 〃 (২৫×১০০)/১২৫ টাকা
= ২০%

.
একটি চতুর্ভুজের দৈর্ঘ্য ৪ ইঞ্চি এবং প্রস্থ ৩ ইঞ্চি হলে, এর পরিসীমা কত?
  1. ক) ৭ ইঞ্চি
  2. খ) ১৪ বর্গ ইঞ্চি
  3. গ) ৭ বর্গ ইঞ্চি
  4. ঘ) ১৪ ইঞ্চি
ব্যাখ্যা

আমরা জানি,
চতুর্ভুজের পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ)
∴ চতুর্ভুজের পরিসীমা = ২ × (৪ + ৩) = ২ × ৭ = ১৪ ইঞ্চি।

.
একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 মিটার হলে, উহার ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) √3
  2. খ) 3
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)×(বাহু)²
বা,সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)×(2)² =√3 বর্গ মিটার।

১০.
একটি সামন্তরিকের ভূমি ৪ ফুট এবং উচ্চতা ৩ ফুট হলে, উহার ক্ষেত্রফল কত বর্গফুট?
  1. ক) ১৪
  2. খ) ১২
  3. গ) ১৮
  4. ঘ) ৭
ব্যাখ্যা

আমরা জানি,
সামন্তরিকের ক্ষেত্রফল = সামন্তরিকের ভূমি × উচ্চতা
∴ সামন্তরিকের ক্ষেত্রফল = ৪ × ৩ = ১২ বর্গফুট।

১১.
x-y = 4 এবং xy = 60 হলে, x+y এর মান কত?
  1. ক) 16
  2. খ) ±16
  3. গ) 4
  4. ঘ) ±64
ব্যাখ্যা

আমরা জানি,
(x + y)^2 = (x - y)^2 + 4xy
বা, (x + y)^2 = (4)^2 + 4 × 60
বা, (x + y)^2 = 256
বা, x + y = ±√256
∴ x + y = ±16

১২.
কাপ্তাই থেকে প্লাবিত পার্বত্য চট্রগ্রামের উপত্যকাকে কী বলা হয়?
  1. ক) ভেঙ্গি ভেলী
  2. খ) সাঙ্গু ভেলী
  3. গ) হালদা ভেলী
  4. ঘ) সাজেক ভেলী
ব্যাখ্যা

ভেঙ্গি ভেলী - কাপ্তাই লেক
বালিশিরা ভেলী - মৌলভীবাজার
হালদা ভেলী - খাগড়াছড়ি
সাজেক ভ্যালী - রাঙামাটি
সাঙ্গু ভ্যালি - চট্টগ্রাম
নাপিত খালি ভ্যালি - কক্সবাজার
মাইনমুখী ভ্যালি - রাঙামাটি
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।

১৩.
বাংলাদেশ ভূ-খন্ড সৃষ্টির আগে এখানে কী ছিল?
  1. ক) ডেল্টা বেসিন
  2. খ) বঙ্গ বেসিন
  3. গ) ভারত মহাসাগরীয় বেসিন
  4. ঘ) সাগর
ব্যাখ্যা
বাংলাদেশ (বঙ্গীয় বদ্বীপ) ← বঙ্গ বেসিন (বঙ্গীয় অববাহিকা) ← সাগর।
অর্থাৎ বাংলাদেশ ভূ-খন্ড সৃষ্টির পূর্বে এখানে বঙ্গ বেসিন (বঙ্গীয় অববাহিকা) অবস্থিত ছিল।
ভূত্বকীয় ভারতীয় প্লেট (Indian Plate) এবং এশিয়ান প্লেটের (Asian Plate) সংঘর্ষের ফলে বঙ্গীয় অববাহিকার উৎপত্তি হয়েছে। ইয়োসিন উপযুগের শেষাংশে এই সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে একদিকে টেথিস সাগরের বিলুপ্তি এবং অপরদিকে হিমালয় পর্বতের সৃষ্টি-এই দুটি ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়ে বঙ্গীয় অববাহিকার জন্ম হয় এবং ক্রমাগতভাবে তা হিমালয় পর্বত থেকে আগত নদীধারা কর্তৃক বাহিত পলিমাটি দ্বারা ভরাট হয়ে বঙ্গীয় বদ্বীপের সৃষ্টি করে। উৎসঃ বাংলাপিডিয়া।
১৪.
মুক্তিযুদ্ধে মোট সাব-সেক্টর কয়টি ছিল?
  1. ক) ১১ টি
  2. খ) ৫৪ টি
  3. গ) ৬৪ টি
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে ১১ টি সেক্টর ও ৬৪ টি সাব-সেক্টরে ভাগ করা হয়। ৬৪ ট সাব-সেক্টর পরবর্তীতে ৬৪ টি জেলা হয়। উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
১৫.
'বাংলাদেশ কথা কয়' বইটির লেখক কে?
  1. ক) শামসুল হুদা চৌধুরী
  2. খ) অ্যান্থনী মাসকারেনহাস
  3. গ) আব্দুল মোমেন
  4. ঘ) আব্দুল গাফ্ফার চৌধুরী
ব্যাখ্যা
আবদুল গাফফার চৌধুরী রচিত উপন্যাসঃ চন্দ্রদ্বীপের উপাখ্যান (প্রথম), নাম না জানা ভোর, নীল যমুনা ও শেষ রাত্রির চাঁদ। গল্পগ্রন্থঃ কৃষ্ণপক্ষ, সম্রাটের ছবি, সুন্দর হে সুন্দর। বাংলাদেশ কথা কয়- তার সম্পাদনা গ্রন্থ। তিনি “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি” গানের রচয়িতা। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৬.
১৬. গণপরিষদে বাংলাদেশের সংবিধান কবে গৃহীত হয়?
  1. ক) ১২ অক্টোবর, ১৯৭২
  2. খ) ০৪ নভেম্বর, ১৯৭২
  3. গ) ১৪ ডিসেম্বর, ১৯৭২
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
গণপরিষদে সংবিধান ১৯৭২ সালের ১২ অক্টোবর উত্থাপিত হয় ও আলোচনা শেষে ৪ নভেম্বর তা গৃহীত হয়। ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বরে তা বলবৎ হয়। উৎসঃ বাংলাপিডিয়া
১৭.
মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে কার সুপারিশ আবশ্যক হয়?
  1. ক) মাননীয় প্রধানমন্ত্রী
  2. খ) অ্যাটর্নী জেনারেল
  3. গ) আইনমন্ত্রী
  4. ঘ) কারোরই নয়
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত। তিনি প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ব্যতীত অন্য সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কর্ম সম্পাদন করে থাকেন। জরুরি অবস্থা জারি, সংসদ অধিবেশন আহবান, স্থগিত বা ভঙ্গ করা, প্রধানমন্ত্রী ব্যতীত মন্ত্রীসভার অন্যান্য সদস্যের নিয়োগ সকল ক্ষেত্রে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সুপারিশ গ্রহণ করে থাকেন। সূত্রঃ বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
১৮.
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
  1. ক) বনফুল
  2. খ) শ্যামলী
  3. গ) ঝরা পালক
  4. ঘ) পূরবী
ব্যাখ্যা
ঝরা পালক (১৯২৮) জীবনানন্দ দাশ প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। তার অন্যান্য কাব্যগ্রন্থ গুলো হচ্ছে- ধূসর পাণ্ডুলিপি, রুপসী বাংলা, সাতটি তারার তিমির, বনলতা সেন, মহাপৃথিবী, বেলা অবেলা কালবেলা ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৯.
তৃষ্ণার্ত এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. ক) তৃষ্ণা + আর্ত
  2. খ) তৃষ্ণা + ঋত
  3. গ) উভয়ই
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
সন্ধির নিয়ম অনুযায়ী আ+ঋ = আর হয়। সুতরাং তৃষ্ণা + ঋত = তৃষ্ণার্ত; ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত। তৃষ্ণা + ঋত। উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
২০.
অকাল কুষ্মান্ড ছেলেটিকে সাহায্য করতে পার। বাক্যটিতে 'অকাল কুষ্মান্ড' ব্যবহৃত হয়েছে?
  1. ক) যৌগিক শব্দ হিসেবে
  2. খ) অতিশায়ন হিসেবে
  3. গ) বাগধারা হিসেবে
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
অকাল কুষ্মান্ড বাগধারাটির অর্থ অপদার্থ। উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।
২১.
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না ; তাকে বলে -
  1. ক) বনজ
  2. খ) পরগাছা
  3. গ) বনস্পতি
  4. ঘ) আগাছা
ব্যাখ্যা
ফল পাকলে যে গাছ মরে যায়- ওষধি।
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না- বনস্পতি।
যে গাছ অন্য কোন কাজে লাগে না- আগাছা।
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে- পরগাছা।
সূত্র: উচ্চতর স্বনির্ভর বিশুদ্ধ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
তোমার এ পূণ্য প্রচেষ্টা সফল হোক। বাক্যটিতে 'পূণ্য' শব্দটি হলো-
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) অব্যয়
  4. ঘ) ক্রিয়া
ব্যাখ্যা
বাক্যটিতে পূণ্য শব্দটি প্রচেষ্টা শব্দকে বিশেষিত করেছে। তাই শব্দটি এই বাক্যে একটি বিশেষণবাচক শব্দ।
সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
২৩.
যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃৎপিন্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয়, তাকে বলে-
  1. ক) শিরা
  2. খ) ধমনী
  3. গ) হৃৎপিন্ড
  4. ঘ) কৈশিক জালিকা
ব্যাখ্যা
যেসব রক্তনালির মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে বাহিত হয়, তাকে ধমনি বা আর্টারি বলে। উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।
২৪.
রক্তে কোলেস্টরল উপকারী , যদি রক্তে বেশি থাকে -
  1. ক) LDL
  2. খ) HDL
  3. গ) উভয়টি (ক+খ)
  4. ঘ) tg
ব্যাখ্যা
কোলেস্টেরল হাইড্রোকার্বন কোলেস্টেইন থেকে উৎপন্ন একটি যৌগ। এটি প্রাণী কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান।
লিপোপ্রোটিন নামক যৌগ সৃষ্টির মাধ্যমে রক্তে প্রবাহিত হয়। তিন প্রকার লিপোপ্রোটিন দেখা যায়। HDL (High-Density Lipoprotein, or “good” cholesterol)-কে সাধারণত ভাল কোলেস্টেরল বলা হয়। এটি হৃদরোগের ঝুঁকি কমায়। LDL (Low-Density Lipoprotein, or “bad” cholesterol)-কে খারাপ কোলেস্টেরল বলা হয়। সাধারণত আমাদের রক্তে ৭০% LDL থাকে। ব্যক্তি বিশেষে এর পার্থক্য দেখা যায়। Triglycerides লিপোপ্রোটিন বা কোলেস্টেরল আমাদের খাদ্যে এবং শরীরে চর্বি হিসেবে থাকে। সূত্রঃ জীববিজ্ঞান(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
২৫.
পালংশাক সবজি হিসেবে -
  1. ক) অম্লধর্মী
  2. খ) ক্ষারধর্মী
  3. গ) স্নেহধর্মী
  4. ঘ) শর্করা
ব্যাখ্যা
বেশকিছু খাদ্যদ্রব্য আছে যেগুলো কিছুটা ক্ষারধর্মী এবং ফলে এসিডিটি নিষ্ক্রিয় করতে পারে। এসব খাদ্যের মধ্যে রয়েছে বেশিরভাগ শাকসবজি। যেমন- ব্রকলি, পুঁইশাক, পালংশাক, গাজর, শিম, বিট, লেটুসপাতা, মাশরুম, ভুট্টা, আলু, ফুলকপি ইত্যাদি। উৎসঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৬.
টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম হলো-
  1. ক) সোডিয়াম ক্লোরাইড
  2. খ) সোডিয়াম কার্বনেট
  3. গ) সোডিয়াম স্টিয়ারেট
  4. ঘ) সোডিয়াম গ্লুটামেট
ব্যাখ্যা
খাবার লবণের রাসায়নিক নাম সোডিয়াম ক্লোরাইড। টেস্টিং সল্ট নামে পরিচিত আরেকটি লবণ আছে যার রাসায়নিক নাম সোডিয়াম গ্লুটামেট বা মনো সোডিয়াম গ্লুটামেট। এটি শুষ্ক খাবার যেমন পাউরুটি, চানাচুর প্রভৃতির স্বাদ বাড়িয়ে তোলে। সূত্রঃ পৃষ্ঠা নং- ১৬১, ২০২০ শিক্ষাবর্ষ, বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৭.
সুনামি সৃষ্টি হতে পারে যে কারণে -
  1. ক) সমুদ্র তলদেশে ভূমিকম্প
  2. খ) অগ্নেয়গিরির আগ্ন্যুৎপাত
  3. গ) ভূমিকম্প
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
সুনামি হলাে পানির এক মারাত্মক ঢেউ যা সমুদ্রের মধ্যে বা বিশাল হ্রদে ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সৃষ্টি হয়ে থাকে। পানির নিচে কোনাে পারমাণবিক বা অন্য কোনাে বিস্ফোরণ, ভূপাত ইত্যাদি কারণেও সুনামি হতে পারে। উৎসঃ নবম-দশম শ্রেণীর ভূগোল বই।
২৮.
মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে SMS সেবা চালু হয়?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
ব্যাখ্যা

দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো-
১। দ্বিতীয় প্রজন্মে ডিজিটাল মোবাইল নেটওয়ার্ক সিস্টেম চালু হয়।
২। GSM প্রযুক্তিতে ভয়েস ও ডাটা প্রেরণ করা সম্ভব।
৩। সিগনাল উন্নয়নের জন্য ডিজিটাল সিস্টেম ব্যবহার করা হয়।
৪। পেজিং সিস্টেম ব্যবহার করা হয়।
৫। SMS (Short Message Service) ও MMS (Multimedia Message Service) সার্ভিস শুরু হয়।
৬। মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস চালু হয়।
উৎসঃ লাইভ এমসিকিউ আর্কাইভ।

২৯.
GPRS এর Full Meaning কী?
  1. ক) General Packet Radio Services
  2. খ) Global Packet Radio Services
  3. গ) Global Package Radio Services
  4. ঘ) General Package Radio Services
ব্যাখ্যা
মোবাইল ফোনে ব্যবহৃত GPRS প্রযুক্তির পূর্ণরূপ General Packet Radio Service। ইন্টারনেটের জন্য প্রথমে GPRS এবং পরে EDGE প্রযুক্তি চালু হয়। GPRS এর স্পিড 50Kbit/s এবং EDGE এর স্পিড 250Kbit/s।
৩০.
Database এর রেকর্ড বাদ দেয়ার অপশন কোনটি?
  1. ক) Delete Data
  2. খ) Delete Field
  3. গ) Delete Record
  4. ঘ) Delete Row
ব্যাখ্যা
MS Access এর ক্ষেত্রে প্রশ্নটি করা হয়েছে মনে হচ্ছে। বোর্ড বই থেকে সরাসরি তুলে দেয়া প্রশ্ন এটা। Database এর রেকর্ড বাদ দেয়ার জন্য Delete Record ক্লিক করতে হয়।
৩১.
আমি বইটি পড়িতে থাকিব -বাক্যটির ইংরেজি হবে-
  1. ক) I shall reading the book
  2. খ) I can be reading the book
  3. গ) I shall be reading the book
  4. ঘ) I should reading the book
ব্যাখ্যা
বাক্যটি Future Continuous Tense এর গঠন অনুযায়ী গঠিত হয়েছে।
৩২.
Education should teach all to ________।.
  1. ক) oil one's tongue
  2. খ) oil your own machine
  3. গ) oil the car
  4. ঘ) oil the wheel
ব্যাখ্যা
Oil your own machine একটি Proverb এর অর্থ হলো – আপন চরকায় তেল দাও।
৩৩.
Choose the correct sentence :
  1. ক) Cattle is grazing in the field
  2. খ) Cattle are grazing in the field
  3. গ) Cattle were grazing in the field
  4. ঘ) Cattles are grazing in the field
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তরঃ খ এবং গ উভয়ই।
The cattle were grazing in the field. The word “cattle” is a collective noun and implies a herd of domestic animals. It is therefore in the plural form. However, the wrong form of the plural version is used in the question, “cattles”.
৩৪.
Fill in the blank with appropriate words. ________ my advice , he did not work hard.
  1. ক) In point of
  2. খ) In respect of
  3. গ) In order to
  4. ঘ) In spite of
ব্যাখ্যা
কোন কিছু সত্বেও অর্থে in spite of/despite ব্যবহৃত হয়।
৩৫.
It takes two to make a quarrel. এ বাক্যটির বাংলা অনুবাদ কী?
  1. ক) বিপদ কখনো একা আসে না
  2. খ) এক মাঘে শীত যায় না
  3. গ) এক হাতে তালি বাজে না
  4. ঘ) নাচতে না জানলে উঠান বাকা
ব্যাখ্যা
এক হাতে তালি বাজে না।-
It takes two to make a quarrel or battle.
Both are to blame in a quarrel.
৩৬.
What is the verb of the word LARGE?
  1. ক) Larger
  2. খ) Largest
  3. গ) Enlarged
  4. ঘ) Enlarge
ব্যাখ্যা
Enlarge (verb): বিস্তৃত বা প্রসারিত করা; বড় করা।
৩৭.
Fill in the blank with appropriate words: We _______ the boy not to run in the sun.
  1. ক) advised
  2. খ) will advise
  3. গ) shall advised
  4. ঘ) advise
ব্যাখ্যা
Right form of verbs এর নিয়মানুসারে Universal truth (চিরন্তন সত্য), Habitual fact (অভ্যাসগত কর্ম) বোঝালে Present indefinite tense হয়। তাই বাক্যটিতে সঠিক উত্তর হিসেবে advise বসবে।
৩৮.
Fill in the blank with appropriate words : He has every hope ________ success.
  1. ক) for
  2. খ) to
  3. গ) of
  4. ঘ) by
অনির্ধারিত
ব্যাখ্যা
Hope of/for- আশা; ভরসা; প্রত্যাশা।
সূত্রঃ বাংলা একাডেমী অভিধান।
৩৯.
শূন্যস্থানে সঠিক Preposition কোনটি বসবে? He is good _____ drawing.
  1. ক) to
  2. খ) for
  3. গ) at
  4. ঘ) in
ব্যাখ্যা
দক্ষতা/অদক্ষতা বুঝাতে শব্দের সাথে at ব্যবহৃত হয়। যেমন- good at, bad at etc.
৪০.
'তোমাকে ছাড়া আমার চলে না' ইহার ইংরেজি হবে-
  1. ক) I could not do without you.
  2. খ) I will not do without you.
  3. গ) I cannot do without you.
  4. ঘ) I have not do without you.
ব্যাখ্যা
'তোমাকে ছাড়া আমার চলে না’ বাক্যটির সঠিক ইংরেজি হলো- I cannot do without you.
৪১.
What is the meaning of 'Null and void'?
  1. ক) অকেজো
  2. খ) বৃথা
  3. গ) ধ্বংস করা
  4. ঘ) অজ্ঞ
ব্যাখ্যা
“Null and Void” এর বাংলা পরিভাষা 'বাতিল' বা ‘অকেজো’।
৪২.
নিম্নের বাক্যগুলোর কোনটি শুদ্ধ?
  1. ক) You came late today
  2. খ) You have come late today
  3. গ) You had come late today
  4. ঘ) You come late today
ব্যাখ্যা
You have come late today- তুমি আজকে দেরি করে এসেছ। বাক্যটি Present Perfect Tense এর গঠন অনুযায়ী হয়েছে; এবং এটি শুদ্ধ বাক্য।
৪৩.
Which is the correct translation of -'অতি লোভে তাঁতি নষ্ট '
  1. ক) No risk no gain
  2. খ) As you sow, So shall you reap
  3. গ) Grasp all, lose all
  4. ঘ) Look before you leap
ব্যাখ্যা
অতি লোভে তাঁতি নষ্ট-
Kill the goose that lays golden eggs.
Grasp all, lose all
Covet all lose all.
৪৪.
Goodwill কোন parts of speech?
  1. ক) Pronoun
  2. খ) Noun
  3. গ) Verb
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
Goodwill (noun)- বন্ধুত্বের মনোভাব: a policy of goodwill; a goodwill visit.
৪৫.
Which is the complex sentence: ‘Unfortunately, he failed'-
  1. ক) He is unfortunately failed.
  2. খ) It is unforunately that he failed.
  3. গ) He is failded unfortunately.
  4. ঘ) It is unfortunate that he failed.
ব্যাখ্যা
যে Sentence এ একটি Principle Clause এবং এক বা একাধিক Subordinate clause (if, though, as because, since, that ,when , why, who, while ইত্যাদি) থাকে, তাকে Complex Sentence বলে।
৪৬.
International Atomic Energy Agency 'র সদরদপ্তর কোথায়?
  1. ক) জেনেভা
  2. খ) জেদ্দা
  3. গ) ভিয়েনা
  4. ঘ) রোম
ব্যাখ্যা
IAEA (International Atomic Energy Agency) ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর ভিয়েনায় অবস্থিত। এর বর্তমান মহাপরিচালক আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি। বর্তমান সদস্য সংখ্যা ১৭১। IAEA ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পায় লাভ করে। সূত্রঃ IAEA ওয়েবসাইট।
৪৭.
জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত-
  1. ক) নিউইয়র্ক
  2. খ) টোকিও
  3. গ) রোম
  4. ঘ) কোস্টারিকা
ব্যাখ্যা
১৯৭৩ সালের ৬ ডিসেম্বর জাপানের টোকিওতে জাতিসংঘ বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এটি কার্যক্রম শুরু করে ১৯৭৬ সালে। কোস্টারিকায় জাতিসংঘ শান্তি বিশ্ববিদ্যালয় (১৯৮০) অবস্থিত। নয়াদিল্লিতে সার্ক বিশ্ববিদ্যালয় (২০১০) অবস্থিত। সূত্রঃ জাতিসংঘ ও সার্ক ওয়েবসাইট।
৪৮.
বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?
  1. ক) যমুনা
  2. খ) হাড়িয়াভাঙ্গা
  3. গ) নাফ
  4. ঘ) হালদা
ব্যাখ্যা
বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী হাড়িয়াভাঙ্গা এবং বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী নাফ। উৎসঃ বাংলাপিডিয়া।
৪৯.
বাংলাদেশের প্রধান বর্জ্য বিদ্যুৎকেন্দ্র হবে কোন জেলায়?
  1. ক) কুমিল্লা
  2. খ) চট্রগ্রাম
  3. গ) খুলনা
  4. ঘ) ব্রাহ্মণবাড়িয়া
অনির্ধারিত
ব্যাখ্যা
দেশের প্রথম বর্জ্য বিদ্যুৎ প্রকল্প স্থাপন করা হচ্ছে কুষ্টিয়া পৌরসভাতে। অস্ট্রেলিয়ার ওয়েস্ট পাওয়ার প্লান্ট লিমিটেড এটি তৈরী করবে। এর উৎপাদন ক্ষমতা ১০০ কিলোওয়াট। ব্যয় হবে সাড়ে আট কোটি টাকা। (সূত্রঃ সমকাল, ২৪ অক্টোরব ২০১৯)
৫০.
পৃথিবীর সর্বাধিক দ্বীপপুঞ্জের দেশ কোনটি?
  1. ক) রাশিয়া
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র। প্রধান দ্বীপগুলো হলো সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি। সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস।
৫১.
পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কিলোমিটার?
  1. ক) ৬.১৫
  2. খ) ৬.১৭
  3. গ) ৬.১১
  4. ঘ) ৬.২১
ব্যাখ্যা
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি। এর স্প্যান সংখ্যা ৪১ টি। প্রতিটির দৈর্ঘ্য ১৫০ মিটার। সূত্রঃ প্রথম আলো।
৫২.
টি-২০ বিশ্বকাপ ক্রিকেট প্রথম অনুষ্ঠিত হয়-
  1. ক) ২০০৬ সালে
  2. খ) ২০০৮ সালে
  3. গ) ২০০৭ সালে
  4. ঘ) ২০১২ সালে
ব্যাখ্যা
টুয়েন্টি-২০ বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা হিসেবে ১১ সেপ্টেম্বর-২৪ সেপ্টেম্বর, ২০০৭ পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তানকে হারিয়ে ভারত প্রতিযোগিতায় জয়ী হয়। সূত্রঃ বিবিসি।
৫৩.
জি-৭ এর একমাত্র এশীয় দেশ-
  1. ক) কোরিয়া
  2. খ) জাপান
  3. গ) চীন
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
G-7 বা Group-7 হলো বিশ্বের শীর্ষ ধনী ৭ টি দেশের অর্থনৈতিক সংগঠন। ১৯৭৫ সালে ৬ টি দেশ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান) নিয়ে যাত্রা শুরু করে এবং পরবর্তী এতে কানাডা ও রাশিয়া যোগ দেয়। তবে ২০১৬ সালে ক্রিমিয়া সংকটকে ঘিরে রাশিয়াকে এই জোট থেকে বের করে দেওয়া হয়। G-7 এর একমাত্র এশীয় সদস্য জাপান। সূত্রঃ ব্রিটানিকা।
৫৪.
'কান্দাহার' কোন দেশের শহর?
  1. ক) কাজাকিস্তান
  2. খ) ইরান
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
কান্দাহার দক্ষিণ আফগানিস্তানের একটি শহর এবং কান্দাহার প্রদেশের রাজধানী। সূত্রঃ ব্রিটানিকা।
৫৫.
পক প্রণালী কোন দুটি দেশকে প্রথক করেছে?
  1. ক) ভারত ও পাকিস্তান
  2. খ) ভারত ও চীন
  3. গ) ভারত ও শ্রীলংকা
  4. ঘ) ভারত ও ভুটান
ব্যাখ্যা
ভারতকে শ্রীলংকা হতে পৃথক করেছে পক প্রণালী। জিব্রাল্টার প্রণালী আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা(মরক্কো) ও ইউরোপ(স্পেন) মহাদেশকে পৃথক করেছে। সূত্রঃ ওয়ার্ল্ড এটলাস।
৫৬.
ইন্টারফ্যাক্স হলো-
  1. ক) কোরিয়ার একটি বার্তা সংস্থা
  2. খ) রাশিয়ার একটি বার্তা সংস্থা
  3. গ) চীনের একটি বার্তা সংস্থা
  4. ঘ) জাপানের একটি বার্তা সংস্থা
ব্যাখ্যা
ইন্টারফ্যাক্স রাশিয়ার সরকারি বার্তা সংস্থা। সূত্রঃ ব্রিটানিকা।
৫৭.
বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে-
  1. ক) ২৩ তম অলিম্পিকে
  2. খ) ২১ তম অলিম্পিকে
  3. গ) ২৬ তম অলিম্পিকে
  4. ঘ) ১২ তম অলিম্পিকে
ব্যাখ্যা
১৯৮৪ সালে লস এঞ্জেলেস এ অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস (২৩ তম আসর) এ ১৮ টি দেশ (বাংলাদেশ সহ) প্রথম বারের মত অংশগ্রহণ করেছিল। সূত্রঃ জাতীয় দৈনিক পত্র-পত্রিকা।
৫৮.
মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বিশ্বের কোন দেশটি সহায়তা করছে?
  1. ক) চীন
  2. খ) জাপান
  3. গ) কোরিয়া
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
কক্সবাজারের মাতারবাড়িতে ১২ শ’মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে। জাপানের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে মাতারবাড়ির এই বিদ্যুৎকেন্দ্র হবে বাংলাদেশের অন্যতম বড় প্রকল্প। সূত্রঃ একুশে টিভি।
৫৯.
আগুনের দ্বীপ কোনটি?
  1. ক) আইসল্যান্ড
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) আইল্যান্ড
  4. ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
Iceland is a land of vivid contrasts of climate, geography, and culture. Sparkling glaciers, such as Vatna Glacier, Europe’s largest, lie across its ruggedly beautiful mountain ranges; abundant hot geysers provide heat for many of the country’s homes and buildings and allow for hothouse agriculture year-round; and the offshore Gulf Stream provides a surprisingly mild climate for what is one of the northernmost inhabited places on the planet. Source: Britannica.
৬০.
কত সালে ফুটবল বিশ্বকাপ শুরুর ১০০ বছর পূর্ণ হবে?
  1. ক) ২০৩২
  2. খ) ২০২৬
  3. গ) ২০২২
  4. ঘ) ২০৩০
ব্যাখ্যা
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। সেবার ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকরা। আগামী ২০৩০ সালে ১০০ বছর পূর্ণ হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের। আর এ কারণেই প্রথম বিশ্বকাপের দুই ফাইনালিস্ট বিশ্বকাপ ঘরে ফেরাতে চাইছে। সূত্রঃ ডেইলি স্টার।