পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১১৬
সিলেবাস
৪৬তম বি.সি.এস. ফাইনাল মডেল টেস্ট ⎯ ৮ [২০০ মার্কের ফুল মডেল টেস্ট]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১১৬ প্রশ্ন

.
'মহাকবি আলাওল' - নাটকটি কে রচনা করেন ?
  1. সানাউল হক
  2. আবু জাফর ওবায়দুল্লাহ
  3. সিরাজুল ইসলাম চৌধুরী
  4. সিকান্‌দার আবু জাফর
সঠিক উত্তর:
সিকান্‌দার আবু জাফর
উত্তর
সঠিক উত্তর:
সিকান্‌দার আবু জাফর
ব্যাখ্যা
• 'মহাকবি আলাওল' নাটকটি রচনা করেছেন- সিকান্‌দার আবু জাফর।

সিকান্‌দার আবু জাফর:
- তিনি ১৯১৯ সালের ১৯শে মার্চ তৎকালীন তেঁতুলিয়া গ্রাম, খুলনায় বর্তমানে সাতক্ষীরা জেলায় জন্মগ্রহণ করেন। 
- তিনি একাধারে কবি, সঙ্গীতরচয়িতা, নাট্যকার ও সাংবাদিক ছিলেন। 
- তিনি দৈনিক 'ইত্তেফাক' পত্রিকার সহযোগী সম্পাদক, দৈনিক 'মিল্লাত' পত্রিকার সহযোগী সম্পাদক এবং মাসিক 'সমকাল' পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 
- 'আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই' এই বিখ্যাত গানটি তিনি রচনা করেন। 
- তিনি ১৯৬৬ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 

তাঁর রচিত গ্রন্থাবলি:
কবিতা:
- প্রসন্ন প্রহর,
- বৈরীবৃষ্টিতে,
- তিমিরান্তক,
- কবিতা,
- বৃশ্চিকলগ্ন।

উপন্যাস:
- মাটি আর অশ্রু, 
- জয়ের পথে,
- পূরবী,
- নবী কাহিনী।

নাটক:
- শকুন্ত উপাখ্যান,
- সিরাজউদ্দৌলা,
- মহাকবি আলাওল।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
.
'কালের যাত্রা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি -
  1. উপন্যাস
  2. নাটক
  3. ছোটগল্প
  4. কাব্যগ্রন্থ
সঠিক উত্তর:
নাটক
উত্তর
সঠিক উত্তর:
নাটক
ব্যাখ্যা
• 'কালের যাত্রা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি - 'নাটক'। 
-------------------------- 
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর 'বনফুল' কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম 'গীতাঞ্জলি' কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

• তাঁর রচিত উল্লেখযোগ্য নাটক:
- রুদ্র চন্দ্র,
- বাল্মীকি প্রতিভা ,
- কালের যাত্রা,
- তাসের দেশ,
- ডাকঘর,
- মালিনী ইত্যাদি।
----------------
• 'কালের যাত্রা' নাটক: 
- নাটকটি ১৯৩২ সালে প্রকাশিত হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুর ‘কালের যাত্রা’ নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন। 
- রথযাত্রা, রথের রশি, কবির দীক্ষা নামে কয়েকটি দৃশ্যে নাটকটি রচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
'শৈশবে সদুপদেশ যাহার না রোচে,
জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে।
চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে,
কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে?' - কবিতাংশটুকুর রচয়িতা কে?
  1. যতীন্দ্রনাথ বাগচী
  2. কুসুমকুমারী দাশ
  3. শেখ ফজলুল করিম
  4. রজনীকান্ত সেন
সঠিক উত্তর:
রজনীকান্ত সেন
উত্তর
সঠিক উত্তর:
রজনীকান্ত সেন
ব্যাখ্যা
'শৈশবে সদুপদেশ যাহার না রোচে,
জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে।
চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে,
কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে?' - কবিতাংশটুকুর রচয়িতা রজনীকান্ত সেন। 

• কবিতাংশটুকুর মূলভাব:
- জীবনে সফলতা অর্জনের জন্যে ছোটবেলা থেকেই নৈতিক সততার শিক্ষাগ্রহণ করা উচিত।
- শৈশবে সৎকাজ করতে না শিখলে পরে আর সে অভ্যাস গড়ে ওঠে না।
------------------------
• রজনীকান্ত সেন: 
- রজনীকান্ত সেন (১৮৬৫-১৯১০) কবি, গীতিকার, সঙ্গীতশিল্পী।
- তিনি কবিতাও রচনা করতেন এবং ‘কান্তকবি’ নামে খ্যাত ছিলেন।
- তাঁর কবিতা ও গানের বিষয়বস্তু ছিল প্রধানত ভক্তি ও দেশপ্রেম।

• তাঁর রচিত গ্রন্থগুলি: 
- বাণী,
- কল্যাণী, 
- অমৃত, 
- অভয়া, 
- আনন্দময়ী, 
- বিশ্রাম, 
- সদ্ভাবকুসুম, 
- শেষদান, 
- পথচিন্তামণি এবং
- অভয় বিহার। 

এগুলির মধ্যে
- 'বাণী ও কল্যাণী' গানের সঞ্চয়ন,
- 'পথচিন্তামণি' একটি কীর্তনগ্রন্থ,
- আর 'অভয় বিহার' একটি গীতিকাব্য।

উপযুক্ত কাল - কবিতা,
- রজনীকান্ত সেন। 

শৈশবে সদুপদেশ যাহার না রোচে,
জীবনে তাহার কভু মূর্খতা না ঘোচে।
চৈত্র মাসে চাষ দিয়া না বোনে বৈশাখে,
কবে সেই হৈমন্তিক ধান্য পেয়ে থাকে?

সময় ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম,
ফল চাহে,- সে ও অতি নির্ব্বোধ, অধম।
খেয়া-তরী চ’লে গেলে বসে এসে তীরে,
কিসে পার হবে, তরী না আসিলে ফিরে?

উৎস: উপযুক্ত কাল - কবিতা, রজনীকান্ত সেন এবং বাংলাপিডিয়া। 
.
উপজাতীয় জীবনকাহিনি নিয়ে রচিত উপন্যাস -
  1. সংশপ্তক
  2. কর্ণফুলী
  3. বরফ গলা নদী
  4. পদ্মার পলিদ্বীপ
সঠিক উত্তর:
কর্ণফুলী
উত্তর
সঠিক উত্তর:
কর্ণফুলী
ব্যাখ্যা
• আলাউদ্দিন আল আজাদ রচিত উপজাতীয়দের জীবনকাহিনি নিয়ে রচিত উপন্যাস - ‘কর্ণফুলী’।
--------------------
• 'কর্ণফুলী' উপন্যাস: 
- সাহিত্যিক আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত উপন্যাস কর্ণফুলী।
- তাঁর 'কর্ণফুলী' উপন্যাস পাহাড় সমুদ্র ঘেরা একটি বিশেষ জনপদের উপন্যাস।
- উপন্যাসে চাকমা উপজাতির কথা উল্লেখ করা হয়েছে। 
- আদিবাসী রাঙ্গামিলা, প্রেমিক দেওয়ানপুত্র (চাকমা), বাঙালি ইসমাইল, জলি, রমজান প্রমুখের জীবন যাপন ও প্রণয় এ উপন্যাসে বর্ণিত।
- উপজাতীয় জীবন কাহিনি নিয়ে রচিত চাকমাদের জীবন সংগ্রামের চিত্র এ উপন্যাসের উপজীব্য।
- এতে চাকমা ভাষা ব্যবহার করা হয়েছে।
----------------------
আলাউদ্দিন আল আজাদ:
- তিনি একাধারে শিক্ষাবিদ, কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, শিশুসাহিত্যিক, গবেষক, সাহিত্য-সমালোচক ছিলেন।
- জন্ম ৬ মে ১৯৩২ সালে, নরসিংদী জেলার রায়পুর থানার রামনগর গ্রামে।
- ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে অনার্সসহ স্নাতক (১৯৫৩) ও স্নাতকোত্তর (১৯৫৪)।
- তেইশ নম্বর তৈলচিত্র উপন্যাসটির বিষয়বস্ত্ত অবলম্বনে বসুন্ধরা নামে চলচ্চিত্র নির্মাণ করেন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্ত।

তাঁর উল্লেখযোগ্য গল্পগন্থ: 
- জেগে আছি,
- ধানকন্যা,
- জীবন জমিন প্রভৃতি।

তাঁর উপন্যাস:
- তেইশ নম্বর তৈলচিত্র,
- কর্ণফুলী,
- শেষরাত বসন্তের প্রথমদিন,
- ক্ষুধা ও আশা,
- শ্যামল ছায়ার সংবাদ।

নাটক:
- ধন্যবাদ,
- নিঃশব্দ যাত্রা,
- নরকে লাল গোলাপ।

কাব্যগ্রন্থগুলো মধ্যে:
- মানচিত্র,
- ভোরের নদীর মোহনায় জাগরণ,
- লেলিহান পাণ্ডুলিপি,
- নিখোঁজ সনেটগুচ্ছ, 
- সাজঘর,
- শ্রেষ্ঠ কবিতা।
---------------------
অন্য অপশনে,
• ‘বরফ গলা নদী’ উপন্যাসটির রচয়িতা জহির রায়হান।
- এটি একটি ক্ষয়িষ্ণু নিম্নবিত্ত পরিবারের বিপর্যয়ের কথাচিত্র।

• শহীদুল্লা কায়সারের এক কালজয়ী উপন্যাস ‘সংশপ্তক' (১৯৬৫)।
- এর বৃহত্তম পটভূমিতে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, মন্বন্তর, পাকিস্তান আন্দোলন, সাম্প্রদায়িক দাঙ্গা ও পাকিস্তান প্রতিষ্ঠার ঘটনা।

• পদ্মার পলিদ্বীর আবু ইসহাক রচিত একটি সামাজিক উপন্যাস।
- এটি পদ্মার বুকে জেগে উঠা চরে শ্রমজীবী মানুষের সংগ্রাম নিয়ে রচিত একটি উপন্যাস। 

উৎস:
১) বাংলাপিডিয়া।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাস, ড. সৌমিত্র শেখর।
.
'মানসিংহ ভবানন্দ উপাখ্যান' এর রচয়িতা -
  1. দ্বিজ চণ্ডীদাস
  2. ভারতচন্দ্র রায়গুণাকর
  3. কানাহরি দত্ত
  4. বিজয় গুপ্ত
সঠিক উত্তর:
ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তর
সঠিক উত্তর:
ভারতচন্দ্র রায়গুণাকর
ব্যাখ্যা
• 'মানসিংহ ভবানন্দ উপাখ্যান' এর রচয়িতা - 'ভারতচন্দ্র রায়গুণাকর'। 
---------------- 
• অন্নদামঙ্গল কাব্য:

- অন্নদামঙ্গল কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
- তাকে মধ্যযুগের প্রথম নাগরিক কবি বলা হয়। 
- এই কাব্যের প্রধান চরিত্র: মানসিংহ, ভবানন্দ, বিদ্যাসুন্দর, মালিনী, ঈশ্বরী পাটনী ইত্যাদি।

• অন্নদামঙ্গল কাব্যের ভাগ ৩টি।
যথা -
১. অন্নদামঙ্গল, 
২. বিদ্যাসুন্দর, 
৩. মানসিংহ-ভবানন্দ উপাখ্যান। 
 
- অন্নদামঙ্গল কাব্যের চরিত্র ঈশ্বরী পাটনীর উক্তি:
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে'।

• অন্নদামঙ্গল কাব্যের কিছু বিখ্যাত পঙক্তি হলো - 
- 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।’
- 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?'
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।’

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব' গ্রন্থের রচয়িতা কে?
  1. মুহাম্মদ দানীউল হক
  2. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  3. ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  4. মুহম্মদ আবদুল হাই
সঠিক উত্তর:
মুহম্মদ আবদুল হাই
উত্তর
সঠিক উত্তর:
মুহম্মদ আবদুল হাই
ব্যাখ্যা
• মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম- ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব।

• ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব:
- বাংলা ভাষার ধ্বনির গঠন, উচ্চারণ ও ব্যবহারবিধি সংক্রান্ত বৈজ্ঞানিক ব্যাখ্যা-বিশে­ষণ দিয়ে রচিত 
- তাঁর ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থটি মুহম্মদ আবদুল হাইকে আন্তর্জাতিক খ্যাতি দান করে।
- ভাষাতত্ত্বের মৌলিক বিষয় নিয়ে এরূপ উচ্চমানসম্পন্ন গবেষণাগ্রন্থ দুই বাংলার মধ্যে তিনি প্রথম রচনা করেন। 
- ধ্বনিবিজ্ঞানী হিসেবে গ্রন্থটি তাঁকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।

মুহম্মদ আবদুল হাই:
- মুহম্মদ আবদুল হাই একজন শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, ভাষাবিজ্ঞানী।
- তিনি ২৬ নভেম্বর ১৯১৯ সালে মুর্শিদাবাদের রাণীনগর থানার মরিচা গ্রামে জন্ম গ্রহণ করেন।
- তাঁর রচিত গ্রন্থ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব (১৯৬৪)।

 • মুহাম্মদ আবদুল হাই রচিত গ্রন্থ:
- সাহিত্য ও সংস্কৃতি,
- তোষামোদ ও রাজনীতির ভাষা,
- ভাষা ও সাহিত্য,
- ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব,
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত প্রভৃতি।

উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
সংস্কৃত ভাষায় পদাবলির আদি রচয়িতা -
  1. বিদ্যাপতি
  2. জয়দেব
  3. জ্ঞানদাস
  4. বড়ু চণ্ডীদাস
সঠিক উত্তর:
জয়দেব
উত্তর
সঠিক উত্তর:
জয়দেব
ব্যাখ্যা
• সংস্কৃত ভাষায় পদাবলির আদি রচয়িতা - 'জয়দেব'। 

বৈষ্ণব পদাবলি: 
- বৈষ্ণব পদাবলি মধ্যযুগের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ফসল।
- বাঙালি কবি জয়দেবকে বৈষ্ণব পদাবলির প্রথম পদকর্তা বলা হয়।
- রাধাকৃষ্ণের প্রেমলীলা অবলম্বনে রচিত ‘গীতগোবিন্দম্‌' কাব্যটি আদি বৈষ্ণব পদাবলির নিদর্শন। তবে এটি বাংলা ভাষায় নয়, সংস্কৃত ভাষায়।
- পরবর্তীতে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় প্রথম বৈষ্ণব পদ রচনা করেন।
- বাংলা ভাষায় প্রথম বৈষ্ণব পদাবলির রচনা করেন চণ্ডীদাস।

• বৈষ্ণব পদাবলিতে কৃষ্ণের প্রধান প্রেমিকা শ্রীরাধাকে নায়িকা বলা হয়। পদাবলিতে নায়িকার ৮ টি অবস্থা।

• এই কাব্যে পাঁচটি রস রয়েছে।
যথা:
১. শান্তরস,
২. দাস্যরস,
৩. সখ্যরস,
৪. বাৎসল্যরস ও
৫. মধুররস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাল নীল দীপাবলি।
.
কোনটি আব্দুল্লাহ আল মামুন রচিত এক চরিত্র নির্ভর নাটক?
  1. সুবচন নির্বাসনে
  2. এখনও ক্রীতদাস
  3. কোকিলারা
  4. হায় পার্বতী
সঠিক উত্তর:
কোকিলারা
উত্তর
সঠিক উত্তর:
কোকিলারা
ব্যাখ্যা
‘কোকিলারা’ নাটক:
- আবদুল্লাহ আল মামুন রচিত এক চরিত্র বিশিষ্ট নাটক।
- গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৯০ খ্রিষ্টাব্দে।
- তবে ঢাকা গাইড হাউজ মিলনায়তনে ১৯৮৯ খ্রিষ্টাব্দের ১৯শে জানুয়ারি প্রথম অভিনীত হয়।
- বাংলাদেশের নারীদের তিনটি রূপ তিন কোকিলা।

আবদুল্লাহ আল মামুন:
- একজন প্রসিদ্ধ বাংলাদেশী নাট্যকার, নাট্যনির্দেশক, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক।
- ১৯৪২ সালের ১৩ জুলাই জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন।
- আবদুল্লাহ আল মামুন - রচিত ''কোকিলারা'' একটি এক চরিত্র বিশিষ্ট নাটক।
- তাঁর মৃত্যু ২১ আগস্ট ২০০৮।

তাঁর প্রকাশিত বিখ্যাত নাটকগুলো:
- শপথ,
- সুবচন নির্বাসনে,
- এখনও দুঃসময়,
- এবার ধরা দাও,
- শাহজাদীর কালো নেকাব,
- এখনও ক্রীতদাস,
- কোকিলারা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
  1. বিস্ময় চিহ্ন
  2. কোলন
  3. দাঁড়ি
  4. প্রশ্ন চিহ্ন
সঠিক উত্তর:
কোলন
উত্তর
সঠিক উত্তর:
কোলন
ব্যাখ্যা
• প্রান্তিক যতিচিহ্ন বা বিরাম চিহ্ন নয় - কোলন।

⇒ বিরাম চিহ্ন:
মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে বিরামচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতিচিহ্নও বলা হয়।

- বাক্যের শেষে বসে ৪টি যতিচিহ্ন বা বিরাম চিহ্ন।
- এগুলো হলো:
১. দাঁড়ি (।)
২. প্রশ্নচিহ্ন (?)
৩. বিস্ময়চিহ্ন (!)
৪. দুই দাঁড়ি (।।)।
- এগুলোকে প্রান্তিক যতিচিহ্ন বা বিরাম চিহ্ন বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
কোনগুলো দন্ত ধ্বনি?
  1. ট ঠ ড ঢ
  2. ত থ দ ধ
  3. প ফ ব ভ
  4. ক খ গ ঘ
সঠিক উত্তর:
ত থ দ ধ
উত্তর
সঠিক উত্তর:
ত থ দ ধ
ব্যাখ্যা
বাংলা বর্ণমালায় (ক - ম) পর্যন্ত এই ২৫টি বর্ণকে একত্রে স্পর্শ ধ্বনি বলা হয়।

এরমধ্যে,
ক - বর্গীয় (ক, খ, গ, ঘ, ঙ) - এই ৫টি কণ্ঠ ধ্বনি,
চ - বর্গীয় (চ, ছ, জ, ঝ, ঞ) - ৫টি তালব্য ধ্বনি,
ট - বর্গীয়( ট, ঠ, ড, ঢ, ণ) - এই ৫টি মূর্ধন্য ধ্বনি,
ত - বর্গীয় (ত, থ, দ, ধ, ন) - পাঁচটি দন্ত ধ্বনি এবং
প - বর্গীয় (প, ফ, ব, ভ, ম) - এই ৫টি ওষ্ঠ্য ধ্বনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)।
১১.
'Divulge' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ইঙ্গিত দেওয়া
  2. প্রকাশ করা
  3. সংস্করণ
  4. সংকর
সঠিক উত্তর:
প্রকাশ করা
উত্তর
সঠিক উত্তর:
প্রকাশ করা
ব্যাখ্যা
• 'Divulge' এর বাংলা পরিভাষা : 'প্রকাশ করা'। 

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
Ethics - নীতিবিদ্যা। 
High standard - উচ্চমান।
Good manners - সদাচার।  
Constitution - সংবিধান।
Constituency - নির্বাচনী এলাকা/  নির্বাচকমণ্ডলী।
Manifesto - ইশতেহার।
Manuscript - পাণ্ডুলিপি।
Edition - সংস্করণ।
Manual - সারগ্রন্থ।
Memorandum - স্মারকলিপি।
Gazette - ঘোষণাপত্র।
Invoice - চালান, প্রেরিতক-সূচি।
Armour - বর্ম।
Constipation - কোষ্ঠকাঠিন্য।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
১২.
'মার্গ' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. জ্ঞান
  2. ধর্ম
  3. পথ
  4. পর্বত
সঠিক উত্তর:
পথ
উত্তর
সঠিক উত্তর:
পথ
ব্যাখ্যা
• 'মার্গ' শব্দের প্রতিশব্দ- 'পথ'। 

• 'পথ' শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- রাস্তা,
- মার্গ,
- সরণি,
- সড়ক,
- রাহা,
- নিগম,
- বাট,
- অয়ন ইত্যাদি। 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৩.
'শর্বরী' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি ?
  1. কুটিল
  2. স্থির
  3. দিবস
  4. কুৎসিত
সঠিক উত্তর:
দিবস
উত্তর
সঠিক উত্তর:
দিবস
ব্যাখ্যা
• 'শর্বরী' শব্দের অর্থ - 'রাত্রি'।
- 'শর্বরী' শব্দের বিপরীত শব্দ - 'দিবস'।

• আরো কিছু বিপরীতার্থক শব্দ: 
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- ‘তেজ’ শব্দের বিপরীতার্থক শব্দ - নিস্তেজ।
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দা = প্রসারণ।
- ‘ত্বরা’ শব্দের বিপরীতার্থ শব্দ = বিলম্ব।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
১৪.
'সওগাত' শব্দটি কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. তুর্কি
  3. ফরাসি
  4. আরবি
সঠিক উত্তর:
তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
তুর্কি
ব্যাখ্যা
• সওগাত, (বিশেষ্য) : 
- তুর্কি শব্দ। 

• সওগাত' শব্দের অর্থ: 
- উপঢৌকন;
- উপহার;
- ভেট। 
---------------------- 
• তুর্কি ভাষার কিছু শব্দ: 
- কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, বেগম, বাবা ইত্যাদি।

সূত্র: অভিগম্য অভিধান বাংলা একাডেমি।
১৫.
'হৃষ্টপুষ্ট' কোন সমাসের উদাহরণ?
  1. দ্বন্দ্ব সমাস
  2. কর্মধারয় সমাস
  3. বহুব্রীহি সমাস
  4. তৎপুরুষ সমাস
সঠিক উত্তর:
কর্মধারয় সমাস
উত্তর
সঠিক উত্তর:
কর্মধারয় সমাস
ব্যাখ্যা
• যিনি হৃষ্ট তিনিই পুষ্ট = 'হৃষ্টপুষ্ট'; কর্মধারয় সমাসের উদাহরণ।

• কর্মধারয় সমাস:
যে সমাসে বিশেষণ বা বিশেষণ ভাবাপন্ন পদের সঙ্গে বিশেষ্য বা বিশেষণ ভাবাপন্ন পদের মিলন ঘটে ও পরপদের অর্থের প্রাধান্য থাকে, কর্মধারয় সমাস বলে।
যেমন -
যে চালাক সেই চতুর = চালাক-চতুর।
----------------------
অন্য অপশনে, 
• দ্বন্দ্ব সমাস:
যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন: ক্ষুধা ও পিপাসা = ক্ষুৎপিপাসা।

• তৎপুরুষ সমাস: 
- সমাস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস।
- এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।
যেমন,
মামার বাড়ি = মামাবাড়ি,
ধানের খেত = ধানখেত।

• বহুব্রীহি সমাস:
যে সমাসে পূর্ব বা পর কোন পদের অর্থ না বুঝিয়ে তৃতীয় কোন অর্থ প্রকাশ করে তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন: দশ আনন যার = দশানন, চতুষ্পদ = চার পা বিশিষ্ট প্রাণী, পদ্মনাভ = পদ্ম নাভিতে যার ইত্যাদি।

সূত্র: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
Very well, let's agree to never bring it up again.
Here, the word 'well' is used as -
  1. Noun
  2. Verb
  3. Adjective
  4. Interjection
সঠিক উত্তর:
Interjection
উত্তর
সঠিক উত্তর:
Interjection
ব্যাখ্যা

• Well (interjection):
Meaning - (১) (বিস্ময় প্রকাশ): Well, who would have thought it, যা-ই বল কে এমনটা ভাবতে পেরেছিল!
(২) (স্বস্তি প্রকাশক): Well, here we are at last, যাক বাবা/বাঁচা গেল, শেষ পর্যন্ত এলাম তাহলে! 
(৩) (প্রতিকূলতাকে মেনে নেওয়া অর্থে): Well, it can’t be helped, কী আর করা; এমনটি ঘটবেই, এর কোনো প্রতিকার নেই।
(৪) (মতৈক্য বা সমঝোতা প্রকাশক): Very well, we shall never mention it again, বেশ ঠিক আছে...
(৫) (ছাড় দেওয়া অর্থে) : Well, you may be right, হু, তোমার কথা ঠিক হলেও হতে পারে।
(৬) (কোনো কথা, গল্প, প্রসঙ্গ ইত্যাদি পুনরায় শুরু করতে গিয়ে ব্যবহার করা হয়): Well, as I was saying...well, the next day...

• Very well, let's agree to never bring it up again.
- এই বাক্যটিতে 'well' দ্বারা সমঝোতা প্রকাশ করছে। 
- তাই, এখানে 'well' শব্দটি Interjection হিসেবে ব্যবহৃত হয়েছে। 

এছাড়াও, 'Well' শব্দটি অন্যান্য Parts of Speech হিসেবেও ব্যবহৃত হতে পারে। 
• Well (verb): 
English Meaning - (of liquid) to appear on the surface of something or come slowly out from somewhere. 
Bangla Meaning - (verb intransitive) well out (from/of) ঝরনা থেকে পানির মতো প্রবাহিত হওয়া: Blood was welling out: from the wound wellover উপরে ওঠা; উপচে পড়া।

• Well (noun):
Meaning - (১) কূপ; কুয়া।
(২) খনিজ তেলের জন্য খোঁড়া গর্ত: The oil wells of Saudi Arabia, সৌদি আরবের তেলকূপসমূহ।
(৩) (প্রাচীন প্রয়োগ বা স্থানের নামে) ঝরনা; (লাক্ষণিক) উৎস।
(৪) কোনো অট্টালিকার অভ্যন্তরে সিঁড়ি বা লিফটের ঘর।
(৫) (British/Britain) আদালতভবনে ব্যারিস্টার প্রমুখের জন্য রেলিং দিয়ে ঘেরা স্থান।
(৬) well-deck (noun) জাহাজের প্রধান ডেকে দেওয়াল দিয়ে ঘেরা স্থান।

• Well (adjective):
Meaning - (১) সুস্থ: He is getting well;
(২) সন্তোষজনক অবস্থায়: All’s well that ends well.
(৩) যুক্তিযুক্ত; কাম্য: It would be well to finish it before nightfall.
(৪) শুভ; জোরকপাল; বাঁচোয়া: It was well for us that nobody noticed us. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

১৭.
They had their son _____ abroad for a semester.
  1. study
  2. to study
  3. studied
  4. studying
সঠিক উত্তর:
study
উত্তর
সঠিক উত্তর:
study
ব্যাখ্যা

Causative Verb:
- যে verb দ্বারা অপর কারো কোনো কাজ করার কারণ ঘটানো বুঝায় তাকে বলে Causative Verb. 
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• প্রদত্ত sentence এর 'had' হচ্ছে Causative Verb. 
- তাই, এর পরের verb টির base form (bare infinitive) বসবে।

Complete Sentence - They had their son study abroad for a semester.

১৮.
The word 'Catastrophe' means -
  1. Felicity
  2. Setback
  3. Calamity
  4. Near miss
সঠিক উত্তর:
Calamity
উত্তর
সঠিক উত্তর:
Calamity
ব্যাখ্যা

Catastrophe (noun): 
English Meaning - A sudden event that causes very great trouble or destruction. 
Bangla Meaning - বিপর্যয়; আকস্মিক বিপত্তি (বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড)।

Example Sentences: 
- They were warned of the ecological catastrophe to come.
- The emigration of scientists is a catastrophe for the country.

Options, 
• Felicity (পরিতৃপ্তি) - Happiness, luck, or a condition that produces positive results. 
• Setback (প্রতিবন্ধক) - Something that happens that delays or prevents a process from developing. 
• Calamity (বিপর্যয়) - An event that causes much suffering to many people. 
• Near miss (অতি অল্পের জন্য ব্যর্থ লক্ষ্যসন্ধান) - A situation in which something almost hits something else. 

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে - Calamity. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

১৯.
Which of the following words is similar to 'Convoluted'?
  1. Intricate
  2. Sanction
  3. Expressed
  4. Uniform
সঠিক উত্তর:
Intricate
উত্তর
সঠিক উত্তর:
Intricate
ব্যাখ্যা
• Convoluted (adjective):
English Meaning: (Especially of expression in speech or writing) Having a complicated structure and therefore difficult to understand.
Bangla Meaning: (জীববিদ্যা, প্রাণিবিদ্যা) জটপাকানো; কুণ্ডলীকৃত; মোচড়ানো (যেমন ভেড়ার শিং); (লাক্ষণিক) জটিল এবং দুরূহ: a convoluted argument.

• Synonyms: Complex (জটিল; দুর্বোধ্য), Puzzling (হতবুদ্ধিকর), Perplexing (জটিল), Intricate (বিভ্রান্তিকর), Sophisticated (সুক্ষ্ম)।
• Antonyms: Simple (সরল), Straightforward (সহজবোধ্য; সহজসাধ্য), Plain (স্পষ্ট, জটিলতাহীন), Unvaried (বৈচিত্র্যহীন), Uniform (অভিন্ন)।

Example Sentence:
1. Sometimes convoluted word structures just aren't appropriate.
2. A convoluted explanation that left the listeners even more confused than they were before.

Other options, 
Sanction - অনুজ্ঞা; 
Expressed - ব্যক্ত।

Source: Live MCQ Lecture.
২০.
We watched _____ horror as they pulled the bodies from the wreckage.
  1. to
  2. in
  3. by
  4. at
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা

• অবস্থা বা মানসিক অবস্থা বুঝাতে preposition হিসেবে 'in' ব্যবহৃত হয়। 
যেমন: 
- The baby is in a deep sleep.
- They are in debt.
- He is in pain after the accident.
- She is in a state of confusion.

তাই, Complete Sentence - We watched in horror as they pulled the bodies from the wreckage.

• আরো কিছু ক্ষেত্রে Preposition হিসেবে 'in' এর ব্যবহার: 
1. অবস্থানের ক্ষেত্রে ভিতরে বা মধ্যে বোঝাতে in বসে।
যেমন: My pen was in the drawer. We are in the class.

2. সপ্তাহ, মাস, ঋতু, বছর, শতাব্দী ও সহস্রাব্দের পূর্বে in বসে।
যেমন: We will go in March. She likes to travel in winter. In the first week.

3. স্থানের ক্ষেত্রে বড়ো স্থানের পূর্বে in বসে।
যেমন: Bangladesh is a country in Asia. He lives in Dhaka.

4. কোনো পাঠ্য বা গবেষণার বিষয়ের পূর্বে in বসে।
যেমন: He studies in physics. She completed masters in economics.

5. পরিধান করে আছে এমন বোঝাতে in বসে।
যেমন: The boy in a blue shirt is my friend. She was in jeans.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Live MCQ Lecture. 

২১.
What is the plural form of 'Bandit'?
  1. Bandits
  2. Banditti
  3. Banditties
  4. A & B both
সঠিক উত্তর:
A & B both
উত্তর
সঠিক উত্তর:
A & B both
ব্যাখ্যা

Bandit (noun): 
English Meaning - 1. A thief with a weapon, especially one belonging to a group that attacks people travelling through the countryside. 
2. An outlaw who lives by plunder. 

Bangla Meaning - দস্যু (বিশেষত যারা অরণ্যে বা পার্বত্যপথে পথিকদের এবং আজকের দিনে ব্যাংক বা অফিস আক্রমণ করে), পথতস্কর; লুটেল; লুটেরা; ডাকাত; রাহাজান।

• Bandit এর plural form Bandits ও Banditti উভয়ই। 

• আরো কিছু শব্দের ক্ষেত্রে Double plural হয়। যেমন -
Formula → Formulas / Formulae;
Focus → Focuses / Foci;
Ultimatum → Ultimatums / Ultimata;
Radius → Radiuses / Radii; 
Syllabus → Syllabuses / Syllabi, etc. 

Source: Merriam-Webster Dictionary. 

২২.
Antonym of the word 'Fatuous' is -
  1. Confounding
  2. Reasonable
  3. Equivocal
  4. Imbecile
সঠিক উত্তর:
Reasonable
উত্তর
সঠিক উত্তর:
Reasonable
ব্যাখ্যা

Fatuous [ফ্যাচিউআস্] (adjective):
• English Meaning: Stupid, not correct, or not carefully thought about.
• Bangla Meaning: বোকা; জড়বুদ্ধি; বোকার ন্যায় আত্মতুষ্টি প্রদর্শনকারী: a fatuous smile.

• Synonyms: Foolish (বোকামিপূর্ণ; মূর্খতাপূর্ণ), Stupid (জড়বুদ্ধি; নির্বোধ), Idiotic (নির্বোধ; মূঢ়), Inane (নির্বোধ), Imbecile (পাগল)। 
• Antonyms: Intelligent (বুদ্ধিমান; মেধাবী), Sensible (বিচারবুদ্ধিসম্পন্ন; সুবুদ্ধিসম্পন্ন), Reasonable (যুক্তিসঙ্গত), Smart (স্মার্ট), Bright (বুদ্ধিমান)।

• Other Forms: 
- Fatuously (adverb).
- Fatuity [ফাটিউআটি America(n) ফাটুউআটি] (noun) জড়ত্ববোধসম্পন্ন অবস্থা। [countable noun] (plural fatuities) fatuity remark.
• Example Sentence: 
1. I'd say the letter is the slightly more fatuous article.
2. When passion and commitment are present but without intimacy, the experience is fatuous love.

Other options, 
Confounding - বিভ্রান্তিকর।
Equivocal - দ্ব্যর্থবোধক। 

Source: Live MCQ lecture.

২৩.
Choose the correct sentence construction.
  1. For the discounted group rate, you have to pay out earlier for the concert tickets.
  2. For the discounted group rate, you have to paying out earlier for the concert tickets.
  3. For the discounted group rate, you have to pay back earlier for the concert tickets.
  4. For the discounted group rate, you have to paying back earlier for the concert tickets.
সঠিক উত্তর:
For the discounted group rate, you have to pay out earlier for the concert tickets.
উত্তর
সঠিক উত্তর:
For the discounted group rate, you have to pay out earlier for the concert tickets.
ব্যাখ্যা

Pay something out (phrasal verb):
English Meaning - To pay a particular amount of money, especially a large amount, for something. 
Bangla Meaning - সব ধরনের ব্যয় চূড়ান্ত করতে টাকা প্রদান করা।

• প্রদত্ত sentence এ 'have to' ব্যবহৃত হয়েছে। 
- 'have to' এর পর infinitive ব্যবহৃত হয়।
- তাই, 'paying out' ভুল ব্যবহার। 
- সঠিক হচ্ছে 'pay out'.

এছাড়াও, earlier (early এর comparative form)- কোনো সময়ের প্রারম্ভে; নির্ধারিত বা যথাসময়ের পূর্বে।

তাই, Correct Sentence - For the discounted group rate, you have to pay out earlier for the concert tickets. 

অপশনসমূহের মধ্যে, 
Pay back - সমুচিত/প্রতিতুলনীয় প্রতিশোধ নেওয়া। - সমুচিত/প্রতিতুলনীয় প্রতিশোধ নেওয়া।

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

২৪.
Change the following sentence into a compound sentence:
As the sun began to set, the temperature dropped significantly.
  1. The sun began to set, the temperature dropped significantly.
  2. The temperature dropped significantly when the sun began to set.
  3. The sun began to set and the temperature dropped significantly.
  4. The sun begin to set, and as a result, the temperature dropped significantly.
সঠিক উত্তর:
The sun began to set and the temperature dropped significantly.
উত্তর
সঠিক উত্তর:
The sun began to set and the temperature dropped significantly.
ব্যাখ্যা

Complex to Compound: 
• Complex sentence এর একটি clause এর আগে যদি as থাকলে Compound sentence এ পরিণত করার নিয়ম: 
- As তুলে দিতে হবে + 
- As এর পরবর্তী clause টি লিখতে হবে + 
- and বসবে + 
- শেষে অপর clause- টি বসবে।

Examples: 
Complex: As I climbed up the hill, I saw many interesting sights.
Compound: I climbed up the hill and I saw many interesting sights.

Complex: As he was ill, he could not attend the meeting. 
Compound: He was ill and he could not attend the meeting.

তাই, সঠিক উত্তর: The sun began to set and the temperature dropped significantly.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain. 

২৫.
As a librarian, part of her job is to acquaint patrons _______ the library's resources and services.
  1. to
  2. with
  3. for
  4. by
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা

Acquaint someone/yourself with something (phrasal verb): 
English Meaning - To make someone or yourself familiar with something. 
Bangla Meaning - পরিচিত হওয়া।

Example Sentences: 
- Take time to acquaint yourself with the rules.
- The tour guide acquainted the group with the landmarks and historical sites of the city.

Complete Sentence - As a librarian, part of her job is to acquaint patrons with the library's resources and services.

Source: Cambridge Dictionary. 

২৬.
The CEO, along with the board of directors, ____ developing the company's strategic plan.
  1. is
  2. are
  3. being
  4. together
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
Along with someone/something (phrase): 
English Meaning - In addition to someone or something else. 
Bangla Meaning - সংলগ্ন হওয়া। 

• with, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোন noun বা pronoun যুক্ত হলে এদের পূর্ববর্তী subject অনুযায়ী verb হয়।
Examples: 
- The principal along with the teachers was present in the meeting yesterday.
- Mr. Amin accompanied by his colleagues was present at the party.

Complete Sentence - The CEO, along with the board of directors, is developing the company's strategic plan.
২৭.
When Sarah presented her project to the team, James unexpectedly shared a similar idea, trying to _________.
  1. kick the bucket
  2. chew the fat
  3. jump on the bandwagon
  4. steal someone's thunder
সঠিক উত্তর:
steal someone's thunder
উত্তর
সঠিক উত্তর:
steal someone's thunder
ব্যাখ্যা

Steal someone's thunder (idiom):
English Meaning - To do what someone else was going to do before they do it, especially if this takes success or praise away from them. 
Bangla Meaning - আগেই আন্দাজ করে কারো তাক লাগানোর চেষ্টাকে নস্যাৎ করা।

Example Sentences:
- The team had been working tirelessly on their project, but a rival team stole their thunder by launching a similar product first.
- The scientist was ready to present his research findings, but a colleague stole his thunder by publishing a similar study just a day before his presentation.

Complete Sentence - When Sarah presented her project to the team, James unexpectedly shared a similar idea, trying to steal someone's thunder. 

Other options, 
Kick the bucket - to stop living/ মৃত্যুবরণ করা; অক্কা পাওয়া।
Chew the fat - to talk with someone in an informal and friendly way/ কোনো কিছু নিয়ে অনবরত অসন্তোষ প্রকাশ করা।
Jump on the bandwagon - To join an activity that has become very popular or to change your opinion to one that has become very popular so that you can share in its success/ সবার সাথে তাল মিলানো। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

২৮.
What is a one-word substitute for the feeling of sentimental longing or wistful affection for the past?
  1. Reminiscence
  2. Sonorous
  3. Reverie
  4. Nostalgia
সঠিক উত্তর:
Nostalgia
উত্তর
সঠিক উত্তর:
Nostalgia
ব্যাখ্যা

Nostalgia (noun): 
English Meaning - A feeling of pleasure and also slight sadness when you think about things that happened in the past. 
Bangla Meaning - গৃহকাতরতা; অতীতবিধুরতা। 

Example Sentences: 
- Some people feel nostalgia for their schooldays.
- Hearing that song again filled him with nostalgia.

Other options, 
Reminiscence (স্মৃতিচারণ) - The act of remembering events and experiences from the past. 
Sonorous (ধ্বনিময়) - Having a deep, pleasant sound. 
Reverie (স্বপ্নকল্পনা) - (a state of having) pleasant dream-like thoughts. 

Source: Cambridge Dictionary. 

২৯.
The politician tried to _____ the controversy by changing the subject.
  1. gloss over
  2. suss out
  3. plow through
  4. lash out
সঠিক উত্তর:
gloss over
উত্তর
সঠিক উত্তর:
gloss over
ব্যাখ্যা

Gloss over something (phrasal verb): 
English Meaning - To avoid considering something, such as an embarrassing mistake, to make it seem not important, and to quickly continue talking about something else. 
Bangla Meaning - ছদ্মাবরণ পরানো; আড়াল করা বা দোষ কাটানো। 

Example Sentences: 
- She glossed over the company's declining profits.
- The documentary glossed over some important issues.

Complete Sentence - The politician tried to gloss over the controversy by changing the subject.

Other options, 
Suss out - To realize, understand, or discover something (কোনো কিছু বুঝতে পারা)। 
Plow through - To go through a substance or an area of something with difficulty (বাধাবিপত্তি ঠেলে/অতিক্লেশে অগ্রসর হওয়া)। 
Lash out - To spend a large amount of money in a way that is unnecessary or that wastes it (তীব্রভাবে (কথা দ্বারা বা শারীরিকভাবে) আক্রমণ করা)। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

৩০.
Which playwright was closely associated with the Globe Theatre and had many of his plays performed there?
  1. Ben Jonson
  2. Christopher Marlowe
  3. John Webster
  4. William Shakespeare
সঠিক উত্তর:
William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
William Shakespeare
ব্যাখ্যা
• William Shakespeare (1564-1616):
- তিনি জন্মগ্রহণ করেন ২৩ এপ্রিল, ১৫৬৪।
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- He was called 'Bard of Avon' or 'Swan of Avon'.
- He is considered by many to be the greatest dramatist of all time. 
- তিনি ১৫৪ টি সনেট, ৩টি long narrative poem, ৩৭ টি play লিখেন।
- ১৫৯৯ সালে তিনি এবং অন্যরা মিলে লন্ডনে প্রতিষ্ঠা করেন "Globe Theatre".
- ১৫৯৯ সালের পর Globe Theatre এ William Shakespeare এর নাটকগুলো perform হয়। 

Notable works: 
• Tragedies:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar, etc.

• Comedies:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream etc.

Source: Encyclopedia Britannica. 
৩১.
“Happiness in intelligent people is the rarest thing I know.” is quoted by -
  1. D.H. Lawrence
  2. George Orwell
  3. Ernest Hemingway
  4. Virginia Woolf
সঠিক উত্তর:
Ernest Hemingway
উত্তর
সঠিক উত্তর:
Ernest Hemingway
ব্যাখ্যা

The Garden of Eden (novel): 
- Ernest Hemingway রচিত একটি উপন্যাস। 
- এটি তাঁর মৃত্যুর পর প্রকাশিত হওয়া অসম্পূর্ণ উপন্যাস। 
- ১৯৮৬ সালে প্রকাশিত হয়। 
- এর প্রেক্ষাপট ১৯২০ সালের French Riviera তে অবস্থানকৃত American writer, David Bourne এর কাহিনি। 

এই উপন্যাসের কিছু উক্তিসমূহ, 
- “Happiness in intelligent people is the rarest thing I know.”
- “I'm with you. No matter what else you have in your head I'm with you and I love you.”
- “Everybody has strange things that mean things to them. You couldn't help it.”

Ernest Hemingway (1899-1961): 
- Ernest Hemingway একজন আমেরিকান novelist এবং short-story writer. 
- তাঁর সংক্ষিপ্ত এবং সুস্পষ্ট গদ্যশৈলী বিংশ শতকে American and British কথাসাহিত্যে একটি শক্তিশালী প্রভাব ফেলেছিল।

• His famous novels:
- For Whom The Bell Tolls;
- The Old Man and The Sea;
- A Farewell to Arms;
- The Sun Also Rises;
- Death in the Afternoon.

Source: 
1. The Garden of Eden by Ernest Hemingway. 
2. Encyclopedia Britannica. 

৩২.
Who is known as the 'Great Master of Blank Verse'?
  1. Geoffrey Chaucer
  2. John Milton
  3. Alexander Pope
  4. William Wordsworth
সঠিক উত্তর:
John Milton
উত্তর
সঠিক উত্তর:
John Milton
ব্যাখ্যা

John Milton (1608-1674): 
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian.
- তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- তাকে বলা হয় 'Epic poet.'
- এছাড়াও, তিনি 'Great Master of Blank Verse' হিসেবে পরিচিত। 
- Milton is best known for Paradise Lost.

• Some notable poems of John Milton:
- Paradise Lost;
- Paradise Regained;
- On Shakespeare; 
- Lycidas; 
- On the Morning of Christ’s Nativity. 

Source: 
1. Encyclopedia Britannica. 
2. Live MCQ Lecture. 

৩৩.
'She Walks in Beauty' by Lord Byron is a -
  1. Lyric poem
  2. Satiric poetry
  3. Narrative poetry
  4. Dramatic eulogy
সঠিক উত্তর:
Lyric poem
উত্তর
সঠিক উত্তর:
Lyric poem
ব্যাখ্যা

She Walks in Beauty (poem): 
- এটি Lord Byron রচিত একটি lyric poem. 
- তিনি ১৮১৪ সালে কবিতাটি রচনা করেন। 
- The speaker of this poem contemplates the beauty of a certain woman.
- এই কবিতার Opening line হচ্ছে: 
She walks in beauty, like the night
Of cloudless climes and starry skies;

Lord Byron ((1788-1824):
- তার পুরো নাম George Gordon Byron.
- তিনি একজন British Romantic Poet এবং Satirist ছিলেন।
- তার কন্যা Lady Ada Augusta (প্রথম কম্পিউটার প্রোগ্রামার)। 
- তার বিখ্যাত epic(মহাকাব্য) Don Juan.

• Best Works (Poems):
- Beppo,
- Childe Harold’s Pilgrimage,
- Don Juan,
- English Bards and Scotch Reviewers,
- Giaour (poetry), 
- Hours of Idleness,
- She Walks in Beauty, 
- The Bride of Abydos,
- The Prisoner of Chillon,
- The Two Foscar, etc.

Source: 
1. Spark Notes. 
2. Encyclopedia Britannica. 

৩৪.
_____________ is an Irish comic dramatist, literary critic, and socialist propagandist who won the Nobel Prize in 1925.
  1. Samuel Beckett
  2. George Bernard Shaw
  3. W.H. Auden
  4. Bertrand Russell
সঠিক উত্তর:
George Bernard Shaw
উত্তর
সঠিক উত্তর:
George Bernard Shaw
ব্যাখ্যা

• George Bernard Shaw (1856-1950):
- তিনি একাধারে Irish comic dramatist, literary critic, এবং socialist propagandist.
- George Bernard Shaw is considered to be the greatest modern English dramatist.
- তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন। 

• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion; 
- Mrs. Warren's Profession;
- Arms and the Man;
- Heartbreak House;
- Caesar and Cleopatra;
- Man and Superman;
- The Doctor's Dilemma;
- St. Joan of Arc etc.

Source: Encyclopedia Britannica. 

৩৫.
Pope is famous for translating which ancient epic poem into English?
  1. The Iliad
  2. The Odyssey
  3. The Aeneid
  4. Both The Iliad and The Odyssey
সঠিক উত্তর:
Both The Iliad and The Odyssey
উত্তর
সঠিক উত্তর:
Both The Iliad and The Odyssey
ব্যাখ্যা

Alexander Pope (1688-1744): 
- তিনি Neo-Classical Period- এর Augustan Age এর কবি। 
- তার নাম অনুসারে Augustan Age এর নামকরণ করা হয় 'Age of Pope'.
- Mock Heroic Poet নামে পরিচিত। 
- তিনি গ্রিক কবি Homer এর কালজয়ী সৃষ্টি 'The Iliad' & 'The Odyssey' কাব্যগ্রন্থ ইংরেজিতে অনুবাদ করেন।

• His notable poems:
- The Rape of the Lock
- An Essay on Criticism,
- The Dunciad,
- The Imitation of Horace,
- An Essay on Man.

Source: Encyclopedia Britannica and British Library.

৩৬.
Who wrote the novel 'The Alchemist'?
  1. Ben Jonson
  2. John Webster
  3. Paulo Coelho
  4. Jorge Luis Borges
সঠিক উত্তর:
Paulo Coelho
উত্তর
সঠিক উত্তর:
Paulo Coelho
ব্যাখ্যা

The Alchemist (novel): 
- Paulo Coelho রচিত একটি উপন্যাস। 
- এটি পর্তুগিজ ভাষায় রচিত। 
- এই উপন্যাসের কাহিনি রচিত হয়েছে Santiago নামক এক মেষপালককে ঘিরে। 

এই উপন্যাসের বিখ্যাত উক্তিসমূহ হচ্ছে: 

“And, when you want something, all the universe conspires in helping you to achieve it.”
- “It's the possibility of having a dream come true that makes life interesting.”

Paulo Coelho: 
- তিনি একজন Brazilian novelist. 
- তার জন্ম ১৯৪৭ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে। 

তার রচিত কিছু উপন্যাস: 
- Adultery; 
- Eleven Minutes; 
- Hippie; 
- The Alchemist, etc. 

উল্লেখ্য, 'The Alchemist' নামে Ben Jonson এর একটি play আছে। 

Source: Encyclopedia Britannica. 

৩৭.
Which of these is considered Shakespeare's first published work?
  1. The Two Gentlemen of Verona
  2. Venus and Adonis
  3. The Taming of the Shrew
  4. Richard III
সঠিক উত্তর:
Venus and Adonis
উত্তর
সঠিক উত্তর:
Venus and Adonis
ব্যাখ্যা

Venus and Adonis (poem): 
- এটি William Shakespeare রচিত একটি narrative poem. 
- এটি ১৫৯৩ সালে প্রকাশিত হয়। 
- এটি William Shakespeare এর প্রথম প্রকাশিত সাহিত্য হিসেবে বিবেচিত। 
- Classical mythology এর উপর ভিত্তি করে রচিত। 

Shakespeare রচিত তিনটি narrative poems:
- Venus and Adonis;
- The Rape of Lucrece;
- A Lover's Complaint.

• তাঁর বিখ্যাত কিছু কমেডি -
- Twelfth night,
- All’s well that End’s well,
- As you like it,
- The comedy of errors,
- A Midsummer Night's Dream.

• তার বিখ্যাত কিছু ট্রাজেডি –
- Hamlet,
- King Lear,
- Othello,
- Macbeth, 
- Romeo and Juliet.

Source: 
1. The Norton Anthology of English Literature (9th Edition, Vol. B). 
2. "William Shakespeare: A Compact Documentary Life" by Samuel Schoenbaum. 
3. Encyclopedia Britannica. 

৩৮.
“A lady's imagination is very rapid; it jumps from admiration to love, from love to matrimony in a moment.”
This quote is taken from which of Jane Austen's novel?
  1. Pride and Prejudice
  2. Sense and Sensibility
  3. Emma
  4. Persuasion
সঠিক উত্তর:
Pride and Prejudice
উত্তর
সঠিক উত্তর:
Pride and Prejudice
ব্যাখ্যা
• Pride and Prejudice:
- এটি Jane Austen লিখিত romantic novel.
- এটি একটি classic English literature.
- এটি একটি Romantic novel, যেখানে Darcy এবং Elizabeth একে অপরের প্রেমে পরে তাদের মাঝে অনেক differences থাকার পরেও।

• Some Quotes:
- “A lady's imagination is very rapid; it jumps from admiration to love, from love to matrimony in a moment.”
- “It is a truth universally acknowledged, that a single man in possession of a good fortune, must be in want of a wife.”
- “Angry people are not always wise.”

• Jane Austen: 
- তিনি একজন English novelist.
- She first gave the novel its distinctly modern character through her treatment of ordinary people in everyday life.

• Notable novels: 
- Sense and Sensibility (1811),
- Pride and Prejudice (1813),
- Mansfield Park (1814),
- Emma (1815), etc. 

Source: Encyclopedia Britannica.
৩৯.
From which play are the characters Maurya and Bartley taken?
  1. "Waiting for Godot" by Samuel Beckett
  2. "The Importance of Being Earnest" by Oscar Wilde
  3. "The Great Gatsby" by F. Scott Fitzgerald
  4. "Riders to the Sea" by John Millington Synge
সঠিক উত্তর:
"Riders to the Sea" by John Millington Synge
উত্তর
সঠিক উত্তর:
"Riders to the Sea" by John Millington Synge
ব্যাখ্যা
Riders to the Sea: 
- It is a one-act play by John Millington Synge.
- ১৯০৩ সালে এই playটি প্রকাশিত হয়।
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland and is based on a tale Synge heard there.
- It won critical acclaim as one of dramatic literature’s greatest one-act plays.
- Riders to the Sea is set in the Aran Islands off the west coast of Ireland.
- Synge মূলত আরান দ্বীপপুঞ্জে শোনা একটি গল্পের উপর ভিত্তি করে তার এই play টি রচনা করেছিলেন। 

• Characters from the play - 
- Maurya,
- Bartley (the youngest son of the family),
- Cathleen,
- Nora (Nora is the daughter of Maurya),
- The Priest.

• John Millington Synge (1871 - 1909): 
- John Millington Synge was an Irish dramatist.
- He was a leading figure in the Irish literary Renaissance.
- সাহিত্যজীবনের শুরুর দিকে তিনি সমালোচনা মূলক গ্রন্থ রচনা করলেও W. B Yeats এর অনুপ্রেরনায় তিনি নাটক লিখতে শুরু করেন।

• উল্লেখযোগ্য সাহিত্য কর্ম - 
- In the Shadow of the Glen (1903), 
- Riders to the Sea (1904),
- The Well of the Saints (1905),
- The Playboy of the Western World (1907),
- The Tinker's Wedding (1907),
- Deirdre of the Sorrows (1910).

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman and Britannica.
৪০.
একজন মাঝি স্রোতের বিপরীতে ৫ ঘণ্টায় ২০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। স্রোতের দিকে একই পথ অতিক্রম করতে তাঁর ৩ ঘণ্টা সময় লাগে। নৌকার বেগ নির্ণয় করুন।
  1. ৫.৩৩ কি.মি./ঘণ্টা
  2. ৬.৬৬ কি.মি./ঘণ্টা
  3. ৫.৬৬ কি.মি./ঘণ্টা
  4. ৬.৩৩ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
৫.৩৩ কি.মি./ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৫.৩৩ কি.মি./ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মাঝি স্রোতের বিপরীতে ৫ ঘণ্টায় ২০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। স্রোতের দিকে একই পথ অতিক্রম করতে তাঁর ৩ ঘণ্টা সময় লাগে। নৌকার বেগ নির্ণয় করুন।

সমাধান:
ধরি,
নৌকার বেগ x কি.মি./ঘণ্টা
স্রোতের বেগ y কি.মি./ঘণ্টা

x - y = 20/5
∴ x - y = 4 .........(1)

x + y = 20/3 ............(2)

(1) + (2) হতে পাই,
x - y + x + y = 4 + 20/3
⇒ 2x = (12 + 20)/3
⇒ 2x = 32/3
⇒ x = 32/(3 ×2)
⇒ x = 16/3
∴ x = 5.33

∴ নৌকার বেগ 5.33 কি.মি./ঘণ্টা
৪১.
যদি x - 1/x = 7 হলে, x4 + 1/x4 এর মান কত?
  1. 2401
  2. 2211
  3. 2599
  4. 2603
সঠিক উত্তর:
2599
উত্তর
সঠিক উত্তর:
2599
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x - 1/x = 7 হলে, x4 + 1/x4 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x - 1/x = 7
⇒ (x - 1/x)2 = 72
⇒ x2 + 1/x2 - 2.x.(1/x) = 49
⇒ x2 + 1/x2 = 51
⇒ (x2 + 1/x2)2 = (51)2
⇒ x4 + 1/x4 + 2.x2.(1/x2) = 2601
∴ x4 + 1/x4 = 2599
৪২.
3, 5 এবং 7 এই তিনটি সংখ্যা ব্যবহার করে কতগুলি দুই অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে? (অঙ্কগুলির পুনরাবৃত্তির অনুমতি রয়েছে)
  1. 9
  2. 8
  3. 3
  4. 6
সঠিক উত্তর:
9
উত্তর
সঠিক উত্তর:
9
ব্যাখ্যা
প্রশ্ন: 3, 5 এবং 7 এই তিনটি সংখ্যা ব্যবহার করে কতগুলি দুই অঙ্কের সংখ্যা তৈরি করা যাবে? (অঙ্কগুলির পুনরাবৃত্তির অনুমতি রয়েছে)

সমাধান:
3 , 5 এবং 7 এই তিনটি সংখ্যা ব্যবহার করে দুই অঙ্কের সংখ্যা তৈরি হতে পারে = 3 × 3 = 9

9 টি দুই অঙ্কের সংখ্যা সৃষ্টি হতে পারে।
সংখ্যাগুলো: 33, 35, 37, 53, 55, 57, 73, 75, 77
৪৩.
হাসিব ৮ দিনে ১টি কাজের ১/৩ অংশ করে চলে গেল। তারপর রাকিব কাজে যোগ দিয়ে ৫ দিন কাজ করে চলে গেল। হাসিব পুনরায় কাজে যোগ দিয়ে অবশিষ্ট কাজ ১২ দিনে শেষ করল। রাকিব একা সম্পূর্ণ কাজটি কতদিনে করতে পারবে?
  1. ২০ দিনে
  2. ২৫ দিনে
  3. ৩০ দিনে
  4. ৩৫ দিনে
সঠিক উত্তর:
৩০ দিনে
উত্তর
সঠিক উত্তর:
৩০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: হাসিব ৮ দিনে ১টি কাজের ১/৩ অংশ করে চলে গেল। তারপর রাকিব কাজে যোগ দিয়ে ৫ দিন কাজ করে চলে গেল। হাসিব পুনরায় কাজে যোগ দিয়ে অবশিষ্ট কাজ ১২ দিনে শেষ করল। রাকিব একা সম্পূর্ণ কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
হাসিব ৮ দিনে করে ১/৩ অংশ
হাসিব ১ দিনে করে ১/(৩ × ৮) অংশ = ১/২৪ অংশ
হাসিব ১২ দিনে করে = ১২/২৪ অংশ = ১/২ অংশ 

∴ হাসিব মোট কাজ করে = (১/৩ + ১/২) অংশ 
= (২ + ৩)/৬ অংশ
= ৫/৬ অংশ 

রাকিব করে = (১ - ৫/৬)  অংশ
= ১/৬ অংশ

রাকিব ১/৬ অংশ করে ৫ দিনে
রাকিব ১ বা সম্পূর্ণ অংশ করে (৫ × ৬) দিনে
= ৩০ দিনে
৪৪.
যদি x + 2y = 4 এবং x/y = 2 হয়, তাহলে x =?
  1. 0
  2. 2
  3. 1/2
  4. 1
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 2y = 4 এবং x/y = 2 হয়, তাহলে x =?

সমাধান:
x/y = 2
∴ x = 2y .....(1)

x + 2y = 4
⇒ 2y + 2y = 4
⇒ 4y = 4
∴ y = 1

(1) নং হতে পাই,
x = 2y
⇒ x = 2 × 1
∴ x = 2
৪৫.
প্রদত্ত চিত্রে, ∠BOD = 120° হলে, ∠BAD + ∠BED = কত?
  1. 90°
  2. 180°
  3. 60°
  4. 120°
সঠিক উত্তর:
120°
উত্তর
সঠিক উত্তর:
120°
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে, ∠BOD = 120° হলে, ∠BAD + ∠BED = কত?


সমাধান:
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
BCD চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ∠BAD কেন্দ্রস্থ কোণ ∠BOD
∠BOD = 120° হলে, ∠BAD = 60°

BCD চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ ∠BED  কেন্দ্রস্থ কোণ ∠BOD
∠BOD = 120° হলে, ∠BED = 60°

∠BAD + ∠BED = 60° + 60° = 120°
৪৬.
একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। মুদ্রায় টেল এবং ছক্কায় বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত?
  1. 1/12
  2. 1/6
  3. 1/4
  4. 1/3
সঠিক উত্তর:
1/4
উত্তর
সঠিক উত্তর:
1/4
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলো। মুদ্রায় টেল এবং ছক্কায় বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা কত? 

সমাধান:
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র গুলো
{1H, 1T, 2H, 2T, 3H, 3T, 4H, 4T, 5H, 5T, 6H, 6T} = 12টি 

মুদ্রায় টেল এবং ছক্কায় বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল ={1T, 3T, 5T} = 3টি 

∴ নির্ণেয় সম্ভাবনা = 3/12 = 1/4
৪৭.
১০ টাকায় ৬টি হিসেবে লেবু কিনে ১২ টাকায় ৫টি হিসেবে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?
  1. ৪০%
  2. ৪২%
  3. ৪৪%
  4. ৪৬%
সঠিক উত্তর:
৪৪%
উত্তর
সঠিক উত্তর:
৪৪%
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ টাকায় ৬টি হিসেবে লেবু কিনে ১২ টাকায় ৫টি হিসেবে বিক্রয় করলে শতকরা কত লাভ হয়?

সমাধান:
৬টি লেবুর ক্রয়মূল্য ১০ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১০/৬ টাকা 
= ৫/৩ টাকা 

৫টি লেবুর বিক্রয়মূল্য ১২ টাকা 
১টি লেবুর বিক্রয়মূল্য ১২/৫ টাকা 

∴ লাভ হয় = (১২/৫ - ৫/৩) টাকা
= (৩৬ - ২৫)/১৫ টাকা
= ১১/১৫ টাকা 

৫/৩ টাকায় লাভ হয় ১১/১৫ টাকা
১ টাকায় লাভ হয় (১১ × ৩)/(১৫ × ৫) টাকা
১০০ টাকায় লাভ হয় (১১ × ৩ × ১০০)/(১৫ × ৫) টাকা 
= ৪৪ টাকা 
∴ ৪৪% লাভ হয়
৪৮.
27x4 + 8xy3 এর উৎপাদকে বিশ্লেষণ নীচের কোনটি?
  1. x(3x - 2y)(9x2 - 6xy + 4y2)
  2. x(3x + 2y)(9x2 - 6xy + 4y2)
  3. x(3x + 2y)(9x2 + 6xy + 4y2)
  4. x(3x - 2y)(9x2 + 6xy + 4y2)
সঠিক উত্তর:
x(3x + 2y)(9x2 - 6xy + 4y2)
উত্তর
সঠিক উত্তর:
x(3x + 2y)(9x2 - 6xy + 4y2)
ব্যাখ্যা
প্রশ্ন: 27x4 + 8xy3 এর উৎপাদকে বিশ্লেষণ নীচের কোনটি?

সমাধান:
27x4 + 8xy3
= x(27x3 + 8y3)
= x{(3x)3 + (2y)3}
= x(3x + 2y){(3x)2 - 3x.2y + (2y)2}
= x(3x + 2y)(9x2 - 6xy + 4y2)
৪৯.
বেলনের ভূমির ব্যাস 2 মিটার, উচ্চতা 7 মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?
  1. 88 বর্গমিটার
  2. 35 বর্গমিটার
  3. 44 বর্গমিটার
  4. 70 বর্গমিটার
সঠিক উত্তর:
44 বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
44 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: বেলনের ভূমির ব্যাস 2 মিটার, উচ্চতা 7 মিটার হলে, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত?

সমাধান: 
দেওয়া আছে,
বেলনের ভূমির ব্যাস 2 মিটার
∴ ভূমির ব্যাসার্ধ r = 1 মিটার
বেলনের উচ্চতা h = 7 মিটার 

আমরা জানি,
বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল = 2πrh 
= 2 × (22/7) × (1) × 7 বর্গ মিটার
= 44 বর্গমিটার
৫০.
  1. a16/b8
  2. a16.b8
  3. a/b
  4. 1
সঠিক উত্তর:
a16/b8
উত্তর
সঠিক উত্তর:
a16/b8
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৫১.
8, 32 এবং 128 এর জ্যামিতিক গড় কত?
  1. 56
  2. 32
  3. 64
  4. 48
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা
প্রশ্ন: 8, 32 এবং 128 এর জ্যামিতিক গড় কত?

সমাধান: 
আমরা জানি,
n সংখ্যক সংখ্যার গুণোত্তর গড় বা জ্যামিতিক গড় =
 
∴ 8, 32 এবং 128 এর জ্যামিতিক গড় = (8 × 32 × 128)1/3
= (23 × 25 × 27)1/3
= (215)1/3
= 25
= 32
৫২.
Which one is correct?
  1. Deeisive
  2. Decisive
  3. Deskive
  4. Desicive
সঠিক উত্তর:
Decisive
উত্তর
সঠিক উত্তর:
Decisive
ব্যাখ্যা
শুদ্ধবানান: Decisive
এর অর্থ: নিশ্চায়ক, নিষ্পত্তিকারক
৫৩.
রাসেল বার্ষিক পরীক্ষায় মেধাক্রমে ৯ম অবস্থানে এবং মেধার নিম্নক্রম হতে ৩০ তম অবস্থানে রয়েছে। রাসেলের শ্রেণিতে মোট কতজন শিক্ষার্থী আছে?
  1. ৩৬ জন
  2. ৩৭ জন
  3. ৩৮ জন
  4. ৩৯ জন
সঠিক উত্তর:
৩৮ জন
উত্তর
সঠিক উত্তর:
৩৮ জন
ব্যাখ্যা
প্রশ্ন: রাসেল বার্ষিক পরীক্ষায় মেধাক্রমে ৯ম অবস্থানে এবং মেধার নিম্নক্রম হতে ৩০ তম অবস্থানে রয়েছে। রাসেলের শ্রেণিতে মোট কতজন শিক্ষার্থী আছে?

সমাধান:
মেধাক্রমে রাসেল ৯ম, সুতরাং, রাসেলের সামনে আরও ৮ জন আছে।
মেধার নিম্নক্রমে ৩০ তম, সুতরাং, রাসেলের পিছনে আরও ২৯ জন আছে।

∴ মোট শিক্ষার্থী = (৮ + ১ + ২৯) জন
= ৩৮ জন 
৫৪.
A, B, C, D এবং E একটি খেলার মাঠে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে । B, D-এর ডানদিকে 40 মিটারে দূরে অবস্থান করছে। A, B এর দক্ষিণে 60 মিটার দূরে অবস্থান করছে। C, D এর পশ্চিমে 25 মিটার দূরে অবস্থান করছে। E, A এর উত্তরে 90 মিটার দূরে অবস্থান করছে। B-এর বাম দিকে থাকা ব্যক্তির উত্তর-পূর্বে কে রয়েছে?
  1. D
  2. E
  3. C
  4. A
সঠিক উত্তর:
E
উত্তর
সঠিক উত্তর:
E
ব্যাখ্যা

প্রশ্ন: A, B, C, D এবং E একটি খেলার মাঠে উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে । B, D-এর ডানদিকে 40 মিটারে দূরে অবস্থান করছে। A, B এর দক্ষিণে 60 মিটার দূরে অবস্থান করছে। C, D এর পশ্চিমে 25 মিটার দূরে অবস্থান করছে। E, A এর উত্তরে 90 মিটার দূরে অবস্থান করছে। B-এর বাম দিকে থাকা ব্যক্তির উত্তর-পূর্বে কে রয়েছে?

সমাধান:
প্রদত্ত তথ্যানুসারে চিত্র অংকনের পর দেখা যায় যে
B-এর বাম দিকে থাকা ব্যক্তি D।
D ব্যক্তির উত্তর-পূর্বে E  রয়েছে।


৫৫.
একটি বড় বাক্সের ভিতর ৪টি বক্স আছে। প্রতিটি বক্সের ভিতরে ৬টি ছোট বক্স আছে। মোট বক্সের সংখ্যা কত?
  1. ২৪টি
  2. ২৮টি
  3. ৩০টি
  4. ২৯টি
সঠিক উত্তর:
২৯টি
উত্তর
সঠিক উত্তর:
২৯টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বড় বাক্সের ভিতর ৪টি বক্স আছে। প্রতিটি বক্সের ভিতরে ৬টি ছোট বক্স আছে। মোট বক্সের সংখ্যা কত?

সমাধান:
বড় বক্স ১টি
এর ভিতরে বক্স আছে ৪টি 
৪টিতে ৬টি করে মোট ছোট বক্স (৬  × ৪)টি = ২৪টি

∴ মোট বক্স আছে (১ + ৪ + ২৪)টি
= ২৯টি
৫৬.
প্রদত্ত চিত্র অনুসারে 2 এর বিপরীতে কোন সংখ্যাটি রয়েছে?
  1. 1
  2. 3
  3. 4
  4. 5
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্র অনুসারে 2 এর বিপরীতে কোন সংখ্যাটি রয়েছে?


সমাধান:
2 এর পাশাপাশি অবস্থান করছে 3, 6, 4, 1
2 এর বিপরীতে 5 সংখ্যাটি রয়েছে।
৫৭.
সমার্থক নয় এমন শব্দগুচ্ছ চিহ্নিত করুন।
  1. মঙ্গল ও কল্যাণ
  2. কেশব ও গোপাল
  3. বিভু ও সুধাংশু
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
বিভু ও সুধাংশু
উত্তর
সঠিক উত্তর:
বিভু ও সুধাংশু
ব্যাখ্যা
মঙ্গল - শুভ; ভালো; উপকার; কল্যাণ

গোপাল: হিন্দু পুরাণোক্ত শ্রীকৃষ্ণের বালক বয়সের নাম।
কেশব: কৃষ্ণ; বিষ্ণু।

বিভু: পরমেশ্বর; ঈশ্বর।
চন্দ্র এর অন্য সমর্থক শব্দগুলো হল: চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, সুধানিধি,কলানিধি ইত্যাদি।

∴ বিভু ও সুধাংশু সমার্থক নয়।
৫৮.
আগামী পরশু যদি রবিবার হয় তবে, গতকাল কী বার ছিল?
  1. বুধবার 
  2. বৃহস্পতিবার
  3. মঙ্গলবার 
  4. শুক্রবার
সঠিক উত্তর:
বৃহস্পতিবার
উত্তর
সঠিক উত্তর:
বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: আগামী পরশু যদি রবিবার হয় তবে, গতকাল কী বার ছিল?

সমাধান:
আগামী পরশু ⇒ রবিবার
আগামীকাল ⇒ শনিবার 
আজ ⇒ শুক্রবার
গতকাল ⇒ বৃহস্পতিবার
৫৯.
যদি, ৭ + ৪ = ৩১১, ৮ + ৫ = ৩১৩, ৩ + ২ = ১৫ হয় তবে,
৬ + ৩ = ?
  1. ৯০
  2. ৩৬
  3. ৩৯
  4. ১৮
সঠিক উত্তর:
৩৯
উত্তর
সঠিক উত্তর:
৩৯
ব্যাখ্যা
প্রশ্ন: যদি, ৭ + ৪ = ৩১১, ৮ + ৫ = ৩১৩, ৩ + ২ = ১৫ হয় তবে,
৬ + ৩ = ?

সমাধান:
এখানে যোগফলের প্রথম অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের বিয়োগফল এবং দ্বিতীয় অঙ্কটি হবে অঙ্কদ্বয়ের যোগফল। যথা-
৭ + ৪ = (৭ - ৪) এবং (৭ + ৪) = ৩১১,
৮ + ৫  = (৮ - ৫) এবং (৮ + ৫) = ৩১৩,
৩ + ২ = (৩ - ২) এবং (৩ + ২) = ১৫
এবং ৬ + ৩ = (৬ - ৩) এবং (৬ + ৩) = ৩৯
 
৬০.
NIGHT = 35217 হলে THING =?
  1. 35721
  2. 75312
  3. 71532
  4. 72351
সঠিক উত্তর:
71532
উত্তর
সঠিক উত্তর:
71532
ব্যাখ্যা
প্রশ্ন: NIGHT = 35217 হলে THING =?

সমাধান:
NIGHT = 35217
N = 3
I = 5
G = 2
H = 1
T = 7

∴ THING = 71532
৬১.
প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে?
  1. 11টি
  2. 12টি
  3. 13টি
  4. 14টি
সঠিক উত্তর:
11টি
উত্তর
সঠিক উত্তর:
11টি
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে কতটি ত্রিভুজ আছে?

সমাধান:
প্রদত্ত চিত্রে ত্রিভুজ আছে = 1,2,4,7,6, 25, 47,54, 67, 256, 347 = 11টি
৬২.
ঘড়িতে যখন ৯টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটি কত হবে?
  1. ৭৫°
  2. ৯০°
  3. ১০৫°
  4. ১২০°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: ঘড়িতে যখন ৯টা বাজে তখন ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণটি কত হবে?

সমাধান: 
মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |°
= | (১১ × ০ - ৬০ × ৯)/২ |°
= | - ৫৪০ /২ |°
= | - ২৭০ |°
= ২৭০° ; [যা একটি প্রবৃদ্ধ কোণ]
= ৩৬০° - ২৭০° [প্রবৃদ্ধ কোণ হলে ৩৬০° থেকে বিয়োগ করে সূক্ষ্মকোণ বের করা হয়]
= ৯০°
৬৩.
২১২, ১৭৯, ১৪৬, ১১৩, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?
  1. ৯৬
  2. ১০১
  3. ৮০
  4. ৭৬
সঠিক উত্তর:
৮০
উত্তর
সঠিক উত্তর:
৮০
ব্যাখ্যা
প্রশ্ন: ২১২, ১৭৯, ১৪৬, ১১৩, ?
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যা বসবে?

সমাধান:
২১২ - ৩৩ = ১৭৯
১৭৯ - ৩৩ = ১৪৬
১৪৬ - ৩৩ = ১১৩
১১৩ - ৩৩ = ৮০ 
৬৪.
শূন্যস্থানে কোন বর্ণ বসবে?
  1. P, I
  2. D, T
  3. P, Q
  4. O, T
সঠিক উত্তর:
P, I
উত্তর
সঠিক উত্তর:
P, I
ব্যাখ্যা
সমাধান: শূন্যস্থানে কোন বর্ণ বসবে?

সমাধান:
DEPOSITS
এর অর্থ ⇒ আমানত রাখা; অপরের প্রাপ্য অর্থ আংশিক শোধ করা; জমা দেওয়া।
৬৫.
সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে বস্তুর সরণের হারকে কী বলা হয়?
  1. গড় বেগ
  2. সুষম বেগ
  3. অসম বেগ
  4. তাৎক্ষণিক বেগ
সঠিক উত্তর:
তাৎক্ষণিক বেগ
উত্তর
সঠিক উত্তর:
তাৎক্ষণিক বেগ
ব্যাখ্যা
বেগ (Velocity): 
- সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। 

গড় বেগ (Average Velocily): 
- যেকোনো সময় ব্যবধানে বস্তুর গড়ে প্রতি একক সময়ে যে সরণ হয় তাকে বস্তুটির গড় বেগ বলে। 
- যেকোনো সময় ব্যবধানে কোনো বস্তুর মোট সরণকে ঐ সময় ব্যবধান দ্বারা ভাগ করে গড় বেগ নির্ণয় করা হয়। 

তাৎক্ষণিক বেগ (Instantaneous Velocity): 
- বস্তু কণার কোনো বিশেষ মুহূর্তের বেগকে তাৎক্ষণিক বেগ বলা হয়ে থাকে। 
- কোনো বস্তুর তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে হলে সময় ব্যবধান অবশ্যই অত্যন্ত ক্ষুদ্র (প্রায় শূন্যের কাছাকাছি) হতে হবে। 
- সময় ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে তাৎক্ষণিক বেগ বলে।

মধ্যবেগ (Mean Velocity): 
- কোনো একটি গতিশীল বস্তুর প্রথম ও শেষ বেগ এর অভিমুখ একই হলে তাদের গড়কে মধ্য বেগ বলে। 

সুষমবেগ (Uniform velocity): 
- বেগ যদি সব সময় ধ্রুব থাকে তাহলে তাকে সুষমবেগ বলে। 
- অর্থাৎ কোনো বস্তু যদি নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান পথ অতিক্রম করে তাহলে বস্তুর বেগকে সুষমবেগ বলে। 
যেমন: শব্দের বেগ, আলোর বেগ ইত্যাদি। 

অসম বেগ (Non-uniform Velocity): 
- বেগ যদি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম হয় তাহলে তাকে অসম বেগ বলে। 
- যদি কোনো বস্তুর বেগের মান বা দিক বা উভয় পরিবর্তিত হয় তখন সেই বেগকে অসম বেগ বলে। 

উৎস: পদার্থ প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৬.
উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য ম্যাক্রোনিউট্রিয়েন্ট কতটি? 
  1. ১৬ টি
  2. ১২ টি
  3. ১০ টি
  4. ৬ টি
সঠিক উত্তর:
১০ টি
উত্তর
সঠিক উত্তর:
১০ টি
ব্যাখ্যা
অত্যাবশ্যকীয় উপাদান: 
- উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য একান্ত প্রয়োজনীয় ১৬টি পুষ্টি উপাদানকে সমষ্টিগতভাবে অত্যাবশ্যকীয় উপাদান বলা হয়। 
- এই উপাদানগুলো সব ধরনের উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, শারীরবৃত্তীয় কাজ এবং প্রজননের জন্য প্রয়োজন। 
- অত্যাবশ্যকীয় ১৬টি উপাদানের মধ্যে উদ্ভিদ কোনো কোনো উপাদান বেশি পরিমাণে গ্রহণ করে,আবার কোনো কোনো উপাদান সামান্য পরিমাণে গ্রহণ করে। 
- উদ্ভিদ কর্তৃক গৃহীত অত্যাবশ্যকীয় খনিজ পুষ্টির পরিমাণের উপর ভিত্তি করে এদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। 
যেমন: ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান এবং মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান। 

ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান: 
- উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে দরকার হয়, সেগুলোকে ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো উপাদান বলা হয়। 
- ম্যাক্রো উপাদান ১০টি। 

যথা: নাইট্রোজেন (N), পটাশিয়াম (K), ফসফরাস (P), ক্যালসিয়াম (Ca), ম্যাগনেসিয়াম (Mg), কার্বন (C), হাইড্রোজেন (H), অক্সিজেন (O), সালফার (S) এবং লৌহ (Fe)। 

মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান: 
- উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে দরকার হয়, সেগুলোকে মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো উপাদান বলে। 
- মাইক্রো উপাদান ৬টি। 

যথা: দস্তা বা জিংক (Zn), ম্যাংঙ্গানিজ (Mn), মোলিবডেনাম (Mo), বোরন (B), তামা বা কপার (Cu) এবং ক্লোরিন (Cl)। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৭.
বায়ুমণ্ডলে ওজোন গ্যাসের পরিমাণ কত?
  1. ০.০৩%
  2. ০.০১%
  3. ০.০০১%
  4. ০.০০০১%
সঠিক উত্তর:
০.০০০১%
উত্তর
সঠিক উত্তর:
০.০০০১%
ব্যাখ্যা
বায়ুমণ্ডলে বিভিন্ন উপাদানের পরিমাণ:
- নাইট্রোজেনের (N2) পরিমাণ ৭৮.০২%,
- অক্সিজেনের (O2) পরিমাণ ২০.৭১%,
- আর্গনের (Ar) এর পরিমাণ ০.৮০%,
- কার্বন ডাই-অক্সাইডের (CO2) পরিমাণ ০.০৩%,

- ওজোনের পরিমাণ (O3) ০.০০০১%,
- জলীয় বাষ্পের পরিমাণ (H2O) ০.৪১%,
- ধূলিকণা ও কনিক্সের পরিমাণ ০.০১%,
- অন্যান্য গ্যাসের পরিমাণ ০.০১৯৯%।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম - দশম শ্রেণি।
৬৮.
দস্তার ইলেক্ট্রন সংখ্যা কত?
  1. ২৮
  2. ২৯
  3. ৩০
  4. ৩১
সঠিক উত্তর:
৩০
উত্তর
সঠিক উত্তর:
৩০
ব্যাখ্যা
• Zn (দস্তা):
- দস্তার এর রাসায়নিক প্রতীক  Zn.
- এর পারমাণবিক সংখ্যা ৩০।
- এর ইলেক্ট্রন সংখ্যা ৩০।
- এটি ৪র্থ পর্যায়ের গ্রুপ ১৪ তে অবস্থিত। 


figure: periodic table. (image source:ptable.com)

অপশন আলোচনা:
- নিকেলের (Ni) ইলেক্ট্রন সংখ্যা ২৮।
- নিকেলের (Ni) ইলেক্ট্রন সংখ্যা ২৮।
- কপারের (Cu) ইলেক্ট্রন সংখ্যা ২৯।
- গ্যালিয়ামের (Ga) ইলেক্ট্রন সংখ্যা ৩১।

উৎস: রসায়ন, নবম - দশম শ্রেণি।
৬৯.
এক্সরে রশ্মির বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. এক্সরে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। 
  2. এক্সরে আলোর সমবেগে গমন করে।
  3. এক্সরে আলোর তড়িৎ ক্রিয়া প্রদর্শন করে।
  4. এক্সরে তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়।
সঠিক উত্তর:
এক্সরে তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়।
উত্তর
সঠিক উত্তর:
এক্সরে তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়।
ব্যাখ্যা
এক্সরে রশ্মির বৈশিষ্ট্য:
১. এক্সরে সরল পথে গমন করে। 
২. এক্সরে অদৃশ্য রশ্মি। 
৩. এক্সরে তড়িৎচুম্বকীয় আড় তরঙ্গ। 
৪. এর তরঙ্গ দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চেয়ে অনেক ছোট। 
৫. এটি আলোর সমবেগে গমন করে।
৬. আলোর ন্যায় প্রতিফলন, প্রতিসরণ, অপবর্তন ঘটে ।
৭. এই রশ্মি আলো তড়িৎ ক্রিয়া প্রদর্শন করে।
৮. এক্সরে তড়িৎ ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। সুতরাং এর কোন চার্জ নাই।
৯. এই রশ্মি গ্যাসের মধ্য দিয়ে গমনের সময় গ্যাসকে আয়নিত করে।
১০. এক্সরের ভেদন ক্ষমতা অত্যধিক।
১১. এক্সরে জীবন্ত কোষকে ধ্বংস করতে পারে।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
নিচের কোনটি ধারাবাহিক প্রক্রিয়া?
  1. লিগনাইট কয়লা → পিট কয়লা → বিটুমিনাস কয়লা → অ্যানথ্রাসাইট কয়লা
  2. অ্যানথ্রাসাইট কয়লা → লিগনাইট কয়লা → বিটুমিনাস কয়লা → পিট কয়লা
  3. পিট কয়লা → লিগনাইট কয়লা → অ্যানথ্রাসাইট কয়লা → বিটুমিনাস কয়লা
  4. পিট কয়লা → লিগনাইট কয়লা → বিটুমিনাস কয়লা → অ্যানথ্রাসাইট কয়লা
সঠিক উত্তর:
পিট কয়লা → লিগনাইট কয়লা → বিটুমিনাস কয়লা → অ্যানথ্রাসাইট কয়লা
উত্তর
সঠিক উত্তর:
পিট কয়লা → লিগনাইট কয়লা → বিটুমিনাস কয়লা → অ্যানথ্রাসাইট কয়লা
ব্যাখ্যা
কয়লা (Coal): 
- প্রাকৃতিক কারণে গাছপালা ভূগর্ভে মাটির নিচে চাপা পড়ে। 
- সুদীর্ঘকাল যাবৎ অধিক চাপ ও তাপের প্রভাবে ঐ চাপাপড়া গাছপালার মধ্যে ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে। 
- তখন স্তরীভূত ও কঠিন পদার্থরূপে পরিণত ঐ দহনযোগ্য জীবাশ্মকে কয়লা বলে। 
- ভূগর্ভে চাপাপড়া উদ্ভিদের কয়লায় রূপান্তরের প্রাথমিক রূপ হলো পিট কয়লা। 
- তারপর ধারাবাহিক রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে লিগনাইট কয়লা, বিটুমিনাস কয়লা ও শেষে উন্নত অ্যানথ্রাসাইট কয়লায় পরিণত হয়। 

উৎস: রসায়ন দ্বিতীয় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হাজারী ও নাগ)।
৭১.
কোষ বিভাজন সর্বপ্রথম কে প্রত্যক্ষ করেন এবং কত সালে?
  1. কার্লএরেকি, ১৯১৮ সালে
  2. মেন্ডেল, ১৯১৯ সালে
  3. ওয়াল্টার ফ্লেমিং, ১৮৮২ সালে
  4. ওয়াটসন ও ক্রিক, ১৯১৯ সালে
সঠিক উত্তর:
ওয়াল্টার ফ্লেমিং, ১৮৮২ সালে
উত্তর
সঠিক উত্তর:
ওয়াল্টার ফ্লেমিং, ১৮৮২ সালে
ব্যাখ্যা
কোষ বিভাজন:
- বিভাজনের মাধ্যমে সংখ্যাবৃদ্ধি কোষের একটি স্বাভাবিক এবং অতি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
- এককোষী জীব যেমন- ব্যাকটেরিয়া, ইষ্ট, Navicula শৈবাল প্রভৃতি বার বার বিভাজনের মাধ্যমে একটি থেকে অসংখ্য এককোষী জীবে পরিণত হয়।
- বিশালদেহী একটি বটগাছের সূচনাও কিন্তু একটি মাত্র কোষ জাইগোট হতে। 

- রুডলফ ভিরশাও (Rudolf Virchow, 1858) যথার্থই বলেছেন, গাছ থেকে যেমন গাছের সৃষ্টি হয়, প্রাণী থেকে সৃষ্টি হয় প্রাণীর তেমন কোষ থেকে কেবল কোষেরই সৃষ্টি হতে পারে।
- এককোষী নিষিক্ত ডিম্বক হতে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটি পরিণত মানুষের সৃষ্টি হয়।
- কোষ বিভাজন একটি মৌলিক ও অত্যাবশ্যকীয় প্রক্রিয়া যার মাধ্যমে জীবের দৈহিক বৃদ্ধি ও বংশ বৃদ্ধি ঘটে।

- যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে একাধিক কোষের সৃষ্টি করে তাকে কোষ বিভাজন বলা হয়।
- যে কোষটি বিভাজিত হয় তাকে মাতৃকোষ এবং বিভাজনের ফলে যে নতুন কোষ উৎপন্ন হয়, তাকে অপত্য কোষ বলা হয়।
- Walter Flemming (১৮৮২) খ্রিস্টাব্দে সামুদ্রিক সালামান্ডার কোষে প্রথম কোষ বিভাজন প্রত্যক্ষ করেন।

সূত্র: জীববিজ্ঞান, এসএসসি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭২.
দেহের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে -
  1. হিমোগ্লোবিন 
  2. শ্বেত রক্তকণিকা 
  3. লোহিত রক্তকণিকা 
  4. অণুচক্রিকা 
সঠিক উত্তর:
অণুচক্রিকা 
উত্তর
সঠিক উত্তর:
অণুচক্রিকা 
ব্যাখ্যা
রক্তকণিকা: 
- মানুষের রক্তে ৩ ধরনের রক্তকণিকা রয়েছে। 
যথা - 
১. লোহিত রক্তকণিকা, 
২. শ্বেত রক্তকণিকা ও 
৩. অনুচক্রিকা। 

লোহিত রক্তকণিকা: 
- লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত যৌগ থাকে যার জন্য রক্ত লাল হয়। 
- লোহিত রক্ত কণিকায় নিউক্লিয়াস নেই। 
- এ কণিকা দেখতে অনেকটা বৃত্তের মতো দ্বি-অবতল। 
- লোহিত রক্ত কণিকার গড় আয়ু ১২০ দিন। 

শ্বেত রক্তকণিকা: 
- শ্বেত কণিকার নির্দিষ্ট কোনো আকার নেই। 
- এগুলো হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ। 
- শ্বেত কণিকার গড় আয়ু ১ থেকে ১৫ দিন। 
- শ্বেত রক্ত কণিকাকে দেহের প্রহরী বলা হয়। 

অণুচক্রিকা: 
- অণুচক্রিকা হলো গোলাকার, ডিম্বাকার বা রড আকারের। 
- এতে নিউক্লিয়াস থাকে না। 
- অণুচক্রিকা দেহের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। 
- অনুচক্রিকার গড় আয়ু ৫ থেকে ১০দিন। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৩.
একই সাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করেনা কোনটি?
  1. টাচ স্ক্রিন
  2. মডেম
  3. ডিজিটাইজার
  4. পেনড্রাইভ
সঠিক উত্তর:
ডিজিটাইজার
উত্তর
সঠিক উত্তর:
ডিজিটাইজার
ব্যাখ্যা
- ডিজিটাইজার একটি ইনপুট ডিভাইস।

♦ ইনপুট ডিভাইস:

- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো -
Keyboard, Mouse, Trackball, Joystick, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

♦ আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- 
Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

♦ ইনপুট-আউটপুট ডিভাইস: 
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে। 
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো -
Pendrive, Modem, Touch screen ইত্যাদি। 

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৪.
জাতীয়ভাবে সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তির বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে কোনটি?
  1. বেসিস
  2. বিএসসিআইএস
  3. টেশিস
  4. সবগুলোই
সঠিক উত্তর:
বেসিস
উত্তর
সঠিক উত্তর:
বেসিস
ব্যাখ্যা
- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) বাংলাদেশের সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তি সেবা খাতের একটি বাণিজ্য সংগঠন।
- এটি জাতীয়ভাবে সফটওয়্যার এবং তথ্যপ্রযুক্তির বিশ্ববাজারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।
- এটি ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- বেসিসের প্রতিষ্ঠাকালীন সদস্যসংখ্যা ছিল ১৮।
- বর্তমানে ১ হাজার ১৭১টি সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান বেসিসের সদস্য।
- বেসিসের মূল লক্ষ্য বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতা প্রদর্শন।
- স্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের সক্ষমতা প্রদর্শনের লক্ষ্যে স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন অনুষ্ঠান, মেলা ও সম্মেলন আয়োজন করে বেসিস। 
- নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে বেসিসের আছে বেসিস উইমেন ফোরাম।
- প্রযুক্তি খাতে নারী উদ্যোক্তাদের সহায়তা করা এবং নতুন উদ্যোক্তা তৈরি এই ফোরামের অন্যতম কাজ। 

উৎস: প্রথম আলো।
৭৫.
101010 বাইনারি নাম্বারের সমতুল্য ডেসিমেল নাম্বার কোনটি?
  1. 37
  2. 42
  3. 47
  4. 53
সঠিক উত্তর:
42
উত্তর
সঠিক উত্তর:
42
ব্যাখ্যা
(101010)₂ = (1 × 2⁵) + (0 × 2⁴) + (1 × 2³) + (0 × 2²) + (1 × 2¹) + (0 × 2⁰)
= 32 + 0 + 8 + 0 + 2 + 0
= (42)₁₀
৭৬.
মেশ টপোলজিতে 5 টি নোডের জন্য মোট তারের সংখ্যা কত?
  1. 5 টি
  2. 10 টি
  3. 24 টি
  4. 25 টি
সঠিক উত্তর:
10 টি
উত্তর
সঠিক উত্তর:
10 টি
ব্যাখ্যা
• মেশ টপোলজি (Mesh Topology):
- যদি কোনো নেটওয়ার্কে ডিভাইস বা পিসিসমূহ একে অপরের সাথে সরাসরি যুক্ত থাকে, তাহলে তাকে মেশ টপোলজি বলা হয়।
- এতে ডেটা কমিউনিকেশনে অনেক বেশি নিশ্চয়তা থাকে এবং নেটওয়ার্কের সমস্যা খুব সহজে সমাধান করা যায়।
- রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটারকে প্রতিটি কম্পিউটারের সাথে অতিরিক্ত নোড দিয়ে সংযুক্ত করলেই তা মেশ টপোলজিতে রূপান্তরিত হবে।
- মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় সার্ভার বা ডিভাইস প্রয়োজন পড়ে না।
- নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট বা পিয়ার টু পিয়ার লিংক বলা হয়।
- একে সম্পূর্ণরূপে আন্তসংযুক্ত বা Completely interconnected টপোলজিও বলা হয়ে থাকে।
- এই টপোলজিতে n সংখ্যক নোডের জন্য প্রতিটি নোডে (n - 1)টি সংযোগের প্রয়োজন হয়। ফলে নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে n(n - 1)/2.

• নোড n = 5 হলে, তারের সংখ্যা = 5(5 - 1)/2 = 10 টি

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৭৭.
কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের কোন হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে?
  1. অপারেটিং সিস্টেম
  2. হার্ড ডিস্ক
  3. মাইক্রোপ্রসেসর
  4. সিডি
সঠিক উত্তর:
মাইক্রোপ্রসেসর
উত্তর
সঠিক উত্তর:
মাইক্রোপ্রসেসর
ব্যাখ্যা
• মাইক্রোপ্রসেসর:
- কম্পিউটারের কার্যব্যবস্থাকে সঠিকভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য কম্পিউটারের যে অংশটি বা হার্ডওয়্যারটি সর্বাধিক ভূমিকা পালন করে, তাকে মাইক্রোপ্রসেসর বা প্রসেসর হিসেবে অভিহিত করা হয়।
- মাইক্রোপ্রসেসর হলো সিলিকনের তৈরি এক ধরনের ভিএলএসআই (VLSI-Very Large Scale Integration) চিপ।
- একটি একক ভিএলএসআই সিলিকন চিপের মধ্যে এক মিলিয়নেরও অধিক ডায়োড, ট্রানজিস্টর, রেজিস্টার, ক্যাপাসিটর ইত্যাদি একীভূত থাকে।
- মাইক্রোপ্রসেসর কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ হিসেবে কাজ করে।
- মাইক্রোপ্রসেসরকেই মাইক্রোকম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেইন বলা হয়। 
- বিটের সংখ্যার ওপর ভিত্তি করে মাইক্রোপ্রসেসরের নামকরণ করা হয়ে থাকে। যেমন: 4 বিট মাইক্রোপ্রসেসর, 16 বিট মাইক্রোপ্রসেসর, 32 বিট মাইক্রোপ্রসেসর, 64 বিট মাইক্রোপ্রসেসর ইত্যাদি।
- যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর উদ্ভাবন করে।
- এটি ছিলো Intel 4004 নামের 4 বিট মাইক্রোপ্রসেসর। 

• ৪ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর:  ৪০০৪, ৪০৪০।
• ৮ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর: ৮০০৮, ৮০৮০।
• ১৬ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর: ৮০৮৬, ৮০৮৮,৮০১৮৬।
• ৬৪ বিট বিশিষ্ট মাইক্রোপ্রসেসর: Intel Core i3, Core i5, Core i7, Intel Itanium.

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮.
Extended ASCII কোড কত বিট বিশিষ্ট?
  1. ৩ বিট
  2. ৮ বিট
  3. ১৬ বিট
  4. ৩২ বিট
সঠিক উত্তর:
৮ বিট
উত্তর
সঠিক উত্তর:
৮ বিট
ব্যাখ্যা
• অ্যাসকি কোড:
- ASCII একটি শব্দ সংক্ষেপ যার পূর্ণ নাম American Standard Code for Information Interchange.
- এটি একটি বহুল ব্যবহৃত আলফানিউমেরিক কোড যা মাইক্রো কম্পিউটার, মিনি কম্পিউটারসহ অনেক মেইনফ্রেম কম্পিউটারে ব্যবহৃত হয়।
- অ্যাসকি কোড ৭টি বিট নিয়ে গঠিত। যেমন, A অক্ষরটির অ্যাসকি কোড 1000001.
- ASCII কোড দ্বারা 27 অর্থাৎ 128টি বিভিন্ন অংক, অক্ষর ও চিহ্ন নির্দিষ্ট করা যায়।
- ASCII কোডের ডান দিকের চারটি বিটকে সংখ্যাসূচক বিট এবং বামদিকের তিনটি বিটকে জোন বলা হয়।
- তবে একেবারে বামে একটি প্যারিটি বিট (Parity Bit) যোগ করে অ্যাসকিকে ৮ বিট (ASCII-8)-এ রূপান্তর করা হয়।
- একে Extended ASCII Code বলা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
সোহরাই কাদের উৎসব?
  1. সাঁওতাল
  2. চাকমা
  3. গারো
  4. খাসিয়া
সঠিক উত্তর:
সাঁওতাল
উত্তর
সঠিক উত্তর:
সাঁওতাল
ব্যাখ্যা
সাঁওতাল:
→ সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী।
→ তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
→ সাঁওতালরা অস্ট্রিক ভাষাভাষী আদি-অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর।
→ তাদের বছর শুরু হয় ফাল্গুন মাসে। 

→ সাঁওতালদের প্রধান উৎসব - সোহরাই।
→ সাঁওতালদের সমাজ হলো - পিতৃতান্ত্রিক।
→ সাঁওতালদের প্রধান উপাস্য যদিও সূর্য (তাদের ভাষায় সিং বোঙ্গা)।
→ সোহরাই উৎসব সাঁওতালদের একপ্রকার জাতীয় উৎসব যা পৌষ সংক্রান্তির দিন অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদ্যাপিত হয়।
→ সাঁওতাল সমাজ প্রধানত কৃষিজীবী।

→ সাঁওতালি ভাষা অস্ট্রিক ভাষার পরিবারভুক্ত। কোল ও মুন্ডারি ভাষার সঙ্গে সাঁওতালি ভাষার সাদৃশ্য রয়েছে।
→ সাঁওতালদের যেমন ভাষা আছে কিন্তু লেখ্য বর্ণমালা নেই,
→ তাদের ধর্ম আছে কিন্তু কোন আনুশাসনিক ধর্মগ্রন্থ নেই।
→ সাঁওতালদের মধ্যে এখনও ১২টি গোত্রবিভাগ রয়েছে। 
তাদের সামাজিক অনুষ্ঠান:
→ নববর্ষের মাস ফাল্গুনে অনুষ্ঠিত হয় স্যালসেই উৎসব, তেমনি চৈত্রে বোঙ্গাবোঙ্গি, বৈশাখে হোম, আশ্বিনে দিবি, পৌষ শেষে সোহরাই উৎসব পালিত হয়। 

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৮০.
জাতিসংঘ স্বীকৃত ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ হিসেবে খ্যাত কোনটি?
  1. স্মার্ট সাইবার সিকিউরিটি
  2. সামাজিক নিরাপত্তা কর্মসূচি
  3. প্রবাসী সুরক্ষা
  4. কমিউনিটি ক্লিনিক
সঠিক উত্তর:
কমিউনিটি ক্লিনিক
উত্তর
সঠিক উত্তর:
কমিউনিটি ক্লিনিক
ব্যাখ্যা
• কমিউনিটি ক্লিনিক:
→ প্রধানমন্ত্রীর দশটি অসাধারণ উদ্যোগের অন্যতম একটি কমিউনিটিভিত্তিক স্বাস্থ্যসেবার জন্য কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। 
→ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসামান্য উদ্ভাবন 'কমিউনিটি ক্লিনিক'-কে জাতিসংঘ 'দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ' হিসেবে স্বীকৃতি দিয়েছে।
→ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে বাংলাদেশে এই অনন্য কমিউনিটি ক্লিনিকভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা চালু করেছিলেন।

তথ্যসূত্র: প্রথম আলো ও ডেইলি স্টার।
৮১.
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদান্তে প্রত্যাশিত গড় আয়ু হবে -
  1. ৭২ বছর
  2. ৭৩ বছর
  3. ৭৪ বছর
  4. ৭৫ বছর
সঠিক উত্তর:
৭৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৭৪ বছর
ব্যাখ্যা
পঞ্চবার্ষিক পরিকল্পনা:
- বাংলাদেশে পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করে- পরিকল্পনা কমিশন।
- স্বাধীন বাংলাদেশের এ পর্যন্ত মোট ৮ টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- যার মধ্যে এ পর্যন্ত ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ জুলাই, ২০২০ - জুন, ২০২৫।
- প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল ১৯৭৩-১৯৭৮।
- অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদান্তে মাথাপিছু আয় হবে - ৩০৫৯ মার্কিন ডলার।
- মেয়াদান্তে জিডিপির প্রবৃদ্ধি হবে ৮.৫১%
- মেয়াদান্তে মুদ্রাস্ফীতি হবে - ৪.৬০%
- মেয়াদান্তে প্রত্যাশিত গড় আয়ু হবে - ৭৪ বছর।

তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন।
৮২.
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য (র‌্যাম্পসহ) কত?
  1. ৪৫.৭৩ কিমি.
  2. ৪৩.৬৭ কিমি.
  3. ৪৭.৬৩ কিমি.
  4. ৪৬.৭৩ কিমি.
সঠিক উত্তর:
৪৬.৭৩ কিমি.
উত্তর
সঠিক উত্তর:
৪৬.৭৩ কিমি.
ব্যাখ্যা
• ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের:
→ উড়ালসড়কটি তৈরি হচ্ছে সরকারের সেতু বিভাগের তত্ত্বাবধানে।
→ মূল উড়ালসড়ক ১৯ দশমিক ৭৩ কিলোমিটার।
→ প্রকল্পে ওঠা-নামার জন্য ২৭ কিলোমিটার দীর্ঘ ৩১টি র‌্যাম্প (সংযোগ সড়ক) রয়েছে।
→ র‌্যাম্পসহ উড়ালসড়কের মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার।
--------------------------
→ ২০১১ সালের ১৯ জানুয়ারি প্রথম চুক্তি স্বাক্ষর হয়। ঐ বছরের জুন মাসে উড়ালসড়কের নির্মাণকাজের উদ্বোধন হয়।
→ উদ্বোধন হয় ২ সেপ্টেম্বর, ২০২৩ সালে।

তথ্যসূত্র: বাংলাদেশ সেতু বিভাগ ও ইত্তেফাক পত্রিকা।
৮৩.
লোদী বংশের শেষ সুলতান কে?
  1. ইব্রাহিম লোদী
  2. বাহলুল লোদী
  3. দৌলত খান লোদী
  4. সিকান্দার লোদী
সঠিক উত্তর:
ইব্রাহিম লোদী
উত্তর
সঠিক উত্তর:
ইব্রাহিম লোদী
ব্যাখ্যা
পানিপথের প্রথম যুদ্ধ, ১৫২৬ খ্রিস্টাব্দ:
→ বাবর বুঝেছিলেন পানিপথের প্রান্তরের যুদ্ধে জয় লাভ করলে তাঁর দিল্লির সিংহাসনে বসার পথ সহজ হয়ে যাবে।
→ তাই তিনি দিল্লির নিকটবর্তী পানিপথ প্রান্তরে দিল্লির লোদী বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদীর সাথে যুদ্ধে জড়িয়ে পরেন। তারিখটি ছিল ১৫২৬ খ্রিস্টাব্দে ১২ এপ্রিল।
→ বাবরের আত্মজীবনী তুযুক-ই-বাবরী থেকে জানা যায়, এ সময়ে তাঁর সাথে বার হাজার সৈন্য ছিল।
→ তাছাড়া পাঞ্জাব জয়ের পর কিছু সংখ্যক অতিরিক্ত সৈন্যও তাঁর সাথে যোগদান করে।
→ তাঁর জ্যৈষ্ঠপুত্র হুমায়ুনও তাঁর সাথে যোগ দিয়েছিলেন।
→ অপরদিকে ইব্রাহিম লোদীর সৈন্য সংখ্যা ছিল এক লক্ষ। পানিপথ প্রান্তরে বাবর ভিন্ন রকম যুদ্ধ কৌশল গ্রহণ করেছিলেন।
→ প্রতিরক্ষা হিসেবে পরিখা খনন করেন। আর ভারতবর্ষে প্রথমবারের মতো কামান ও গোলন্দাজ বাহিনী ব্যবহার করেন। শেষ পর্যন্ত যুদ্ধে ইব্রাহিম লোদী পরাজিত ও নিহত হন। 

তথ্যসূত্র: ইতিহাস (১ম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪.
‘তৈচাকমা’ জলপ্রপাতটি কোন জেলায় অবস্থিত?
  1. সিলেট
  2. খাগড়াছড়ি
  3. রাঙামাটি
  4. বান্দরবান
সঠিক উত্তর:
খাগড়াছড়ি
উত্তর
সঠিক উত্তর:
খাগড়াছড়ি
ব্যাখ্যা
• তৈচাকমা জলপ্রপাত:
খাগড়াছড়ির দীঘিনালা থেকে সাত কিলোমিটার দূরে জলপ্রপাতটির অবস্থান।
→ ত্রিপুরা ভাষার তৈচাকমা মানে লাল পানি, আর চাকমা ভাষায় রাঙাপানি। তবে এখন পানির রং স্বচ্ছ।
→ এছাড়াও রাঙামাটি জেলায় রয়েছে কাট্টলী বিল, চিৎমরম বৌদ্ধ বিহার, ফুরমোন পাহাড় ইত্যাদি।

তথ্যসূত্র: প্রথম আলো ও রাঙামাটি জেলার ওয়েবসাইট।
৮৫.
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ-এর সমাধিস্থল কোন জেলায়?
  1. ব্রাহ্মণবাড়িয়া
  2. রাঙ্গামাটি
  3. চাঁপাইনবাবগঞ্জ
  4. কুষ্টিয়া
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
উত্তর
সঠিক উত্তর:
রাঙ্গামাটি
ব্যাখ্যা
• মুন্সী আব্দুর রউফ, বীরশ্রেষ্ঠ:
- জন্ম: ১৯৪৩ সালের ৮ মে, ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে।।
- খেতাবের সনদ নম্বর ০২।
- মুন্সী আব্দুর রউফ ইপিআর বাহিনীতে চাকরি করতেন।
- তিনি ১৯৬৩ সালে ইস্ট পাকিস্তান রাইফেলসে যোগ দেন।
- ল্যান্স নায়েক মুন্সী আবদুর রউফ ১৯৭১ সালের ২৬ মার্চে মুক্তিযুদ্ধে যোগ দেন। 
- ১৯৭১ সালে চট্টগ্রাম সেক্টরের অধীন ১১ নম্বর উইংয়ে কর্মরত ছিলেন। 
- তিনি সাতজন বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম শহীদ।
- তিনি শহীদ ২০ এপ্রিল, ১৯৭১।
- বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের সমাধি - রাঙামাটির বুড়িঘাটে।


তথ্যসূত্র: চিরন্তন ৭১, প্রথম আলো।
৮৬.
কত খ্রিস্টাব্দে দিনেমারগণ উপমহাদেশে বাণিজ্য করার জন্য ‘দিনেমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠন করে?
  1. ১৬১৬ খ্রিস্টাব্দে
  2. ১৬১৭ খ্রিস্টাব্দে
  3. ১৬১৮ খ্রিস্টাব্দে
  4. ১৬১৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:
১৬১৬ খ্রিস্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
১৬১৬ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
• দিনেমার:
→ ডেনমার্কের অধিবাসীদের দিনেমার বলা হয়।
১৬১৬ খ্রিস্টাব্দে দিনেমারগণ উপমহাদেশে বাণিজ্য করার জন্য ‘দিনেমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ গঠন করে এবং দক্ষিণ ভারতের ত্রিবাঙ্কুরে ও কলকাতার শ্রীরামপুরে তাদের বাণিজ্য কুঠি স্থাপন করে।
→ অবশেষে দিনেমারগণ কোনো প্রকার বাণিজ্যিক সফলতা ছাড়াই এদেশ থেকে চিরতরে বিদায় নেয়।

তথ্যসূত্র: ইতিহাস (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৭.
উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন করেছিলেন কে?
  1. নূরুল আলম
  2. মাওলানা ভাসানী
  3. ধীরেন্দ্রনাথ দত্ত
  4. কামাল ফারুক
সঠিক উত্তর:
ধীরেন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
ধীরেন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
ধীরেন্দ্রনাথ দত্ত:
– ২৩ ফেব্রুয়ারি, ১৯৪৮ সালে গণপরিষদের অধিবেশনে কংগ্রেস দলীয় সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও গণপরিষদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহারের দাবি উত্থাপন করেন।
– আওয়ামী লিগের জাতীয় পরিষদ সদস্য আদেল উদ্দিন আহমেদ জাতীয় পরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার বিল উত্থাপন করেন। 
– ১৬ ফেব্রুয়ারি, ১৯৫৬ সালে পাকিস্তানের জাতীয় পরিষদে বাংরাকে অন্যতম রাষ্ট্রভাষা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
– ১৯৫৬ সালের সংবিধানে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
– সরকারী কাগজে বাংলা ভাষা ব্যবহার না করার সিদ্ধান্তের প্রতিবাদ জানান – ধীরেনদ্রনাথ দত্ত।

তথ্যসূত্র: ইতিহাস ১ম পত্র (এস এস সি) উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।
৮৮.
বাংলাদেশের বৃহত্তর হাওর ’হাকালুকি হাওর’ কোন দুটি জেলা জুড়ে বিস্তৃত?
  1. মৌলভীবাজার ও সিলেট
  2. মৌলভীবাজার ও হবিগঞ্জ
  3. হবিগঞ্জ ও সুনামগঞ্জ
  4. মৌলভীবাজার ও সুনামগঞ্জ
সঠিক উত্তর:
মৌলভীবাজার ও সিলেট
উত্তর
সঠিক উত্তর:
মৌলভীবাজার ও সিলেট
ব্যাখ্যা
• হাকালুকি হাওর:
→ বাংলাদেশের বৃহত্তর হাওর।
→ এটি মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত।
→ হাকালুকি হাওরের আয়তন ১৮১.১৫ বর্গ কিমি।
→ হাওরটি ৫টি উপজেলা ও ১১টি ইউনিয়ননিয়ে বিস্তৃত। 
→ হাকালুকি হাওরের বিশাল জলরাশির মূল প্রবাহ হলো জুরী এবং পানাই নদী। এইজলরাশি হাওরের উত্তর-পশ্চিমে অবস্থিত কুশিয়ারা নদী দিয়ে প্রবাহিত হয়।

তথ্যসূত্র: সিলেট জেলার ওয়েবসাইট।
৮৯.
কোন মুগল সম্রাটকে শের শাহ যুদ্ধে পরাজিত করেন?
  1. হুমায়ুন
  2. বাবর
  3. আকবর
  4. জাহাঙ্গীর
সঠিক উত্তর:
হুমায়ুন
উত্তর
সঠিক উত্তর:
হুমায়ুন
ব্যাখ্যা
শেরশাহ:
→ পানিপথের যুদ্ধে সম্রাট বাবর আফগান শক্তিকে পরাজিত করলেও সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারেন নি। পরবর্তীকালে যাঁর নেতৃত্বে আফগানরা নতুনভাবে শক্তি সঞ্চয় করে তিনি হচ্ছেন শেরশাহ।
→ বাল্যকালে তার নাম ফরিদ।
→ শেরশাহের জন্ম ১৪৭২ খ্রিস্টাব্দে।
→ তিনি বিহারের শাসনকর্তা বাহারাম খানের অধীনে কর্মরত থাকাকালীন নিজগুণে তাঁর আস্থা অর্জনে সক্ষম হন। এ সময় একটি বাঘ হত্যা করে অসীম সাহসিকতার পরিচয় দিলে ফরিদ ‘শের খান’ উপাধিতে ভূষিত হন।
→ পরবর্তীকালে চৌসার যুদ্ধে সম্রাট হুমায়ুনকে পরাজিত করে ‘শেরশাহ’ উপাধি ধারণ করে দিল্লির সিংহাসনে বসেন তিনি।

তথ্যসূত্র: ইতিহাস (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯০.
জাতীয় চার নেতাকে হত্যা করা হয় কখন?
  1. ১৫ আগস্ট, ১৯৭৫
  2. ২৬ সেপ্টেম্বর, ১৯৭৫
  3. ১ নভেম্বর, ১৯৭৫
  4. ৩ নেভেম্বর, ১৯৭৫
সঠিক উত্তর:
৩ নেভেম্বর, ১৯৭৫
উত্তর
সঠিক উত্তর:
৩ নেভেম্বর, ১৯৭৫
ব্যাখ্যা
জাতীয় চার নেতা:
- ১৯৭৫ সালের ৩ নভেম্বর জাতীয় চার নেতা- সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়েছিল।
- তাদের এই হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবস পালন করা হয়।
- বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর আওয়ামী লীগ নেতৃত্ব যখন অনেকটা দিশেহারা, সে সময় দলের গুরুত্বপূর্ণ এই চার নেতাসহ অনেককে বন্দি করা হয়েছিল।
- শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা দেশ থেকে নির্বাসিত হওয়ার পূর্বে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটকরত চার জাতীয় নেতাকে হত্যা করার সিদ্ধান্ত নেয়।
- কতিপয় সেনা কর্মকর্তা পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে আটক এই চার নেতাকে গুলি করে এবং বেয়নেট দিয়ে বিদ্ধ করে হত্যা করে।

সূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯১.
সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থার সদর দপ্তরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করা হয়েছে?
  1. UNDP
  2. WHO
  3. FAO
  4. UNWTO
সঠিক উত্তর:
FAO
উত্তর
সঠিক উত্তর:
FAO
ব্যাখ্যা
বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ:
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য ও কৃষি সংস্থা (FAO) সদর দপ্তরে বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষের উদ্বোধন করেন।
- বাংলাদেশ এবং এফএওর মধ্যে পঞ্চাশ বছরের সম্পর্কের প্রতীক এই কক্ষ।
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালে এফএওর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশের জনগণকে নিপীড়ন, দারিদ্র্য ও ক্ষুধা থেকে মুক্ত করাই বঙ্গবন্ধুর সারা জীবনের লক্ষ্য ছিল।
- মুজিব বর্ষ’ ২০২০-২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালনের সময় এ শৈল্পিক কাজটি করা হয়েছিল।
- এটি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে।
- এটি আমাদের সাধারণ মানুষের হৃদয়ে বঙ্গবন্ধুর স্থানের সাক্ষ্য বহন করে।

উৎস: ২৫ জুলাই, ২০২৩, যুগান্তর।
৯২.
’জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ’-এটি সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে?
  1. ২২
  2. ৩৪(১)
  3. ৫৫
  4. ৯১(২)
সঠিক উত্তর:
৩৪(১)
উত্তর
সঠিক উত্তর:
৩৪(১)
ব্যাখ্যা
সংবিধান:
→ সংবিধানের ৩৪(১) অনুচ্ছেদে সকল প্রকার জবরদস্তি-শ্রম নিষিদ্ধ করা হয়েছে।
→ ৩৪ (১) নং অনুচ্ছেদে বলা হয়েছে, সকল প্রকার জবরদস্তি-শ্রম নিষিদ্ধ; এবং এই বিধান কোনভাবে লঙ্ঘিত হলে তা আইনতঃ দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।
→ (২) এই অনুচ্ছেদের কোন কিছুই সেই সকল বাধ্যতামূলক শ্রমের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যেখানে
→ (ক) ফৌজদারী অপরাধের জন্য কোন ব্যক্তি আইনতঃ দণ্ডভোগ করিতেছেন; অথবা
→ (খ) জনগণের উদ্দেশ্য সাধনকল্পে আইনের দ্বারা তাহা আবশ্যক হইতেছে।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
৯৩.
কত খ্রিস্টাব্দে মীর কাশিম বাংলার সিংহাসনে বসেন?
  1. ১৭৬০ খ্রিস্টাব্দে
  2. ১৭৬২ খ্রিস্টাব্দে
  3. ১৭৬৩ খ্রিস্টাব্দে
  4. ১৭৬৫ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:
১৭৬০ খ্রিস্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
১৭৬০ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
মীর কাশিম:
- পলাশীর যুদ্ধে ইংরেজদের সাহায্য করার পুরস্কার স্বরূপ বিশ্বাসঘাতক মীর জাফর বাংলার মসনদ লাভ করেন।
- ১৭৬০ খ্রিস্টাব্দে ইংরেজরা মীর জাফরের জামাতা মীর কাশিমকে বাংলার মসনদে অধিষ্ঠিত করেন।
- অবশ্য তিনিও কোম্পানিকে অনেক সুবিধাদানের শর্ত সাপেক্ষে ক্ষমতা লাভ করেন। 
- স্বাধীনচেতা মীর কাশিম ইংরেজদের বাংলার স্বার্থ বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ করলে ইংরেজরা তাঁকে সন্দেহের চোখে দেখতে শুরু করে এবং ভেতরে ভেতরে নিজেরাও প্রস্তুত হতে থাকে।
- এ সময় গভর্নর এলিস হঠাৎ করে পাটনা দখল করলে মীর কাশিম তা পুনরুদ্ধার করেন। 

তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৪.
বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন -
  1. সৈয়দ নজরুল ইসলাম
  2. তাজউদ্দিন আহমেদ
  3. এ.এইচ.এম. কামরুজ্জামান
  4. কর্নেল ওসমানী
সঠিক উত্তর:
সৈয়দ নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
সৈয়দ নজরুল ইসলাম
ব্যাখ্যা
মুজিবনগর সরকার:
- ১৯৭১ সালের ১০ এপ্রিল অস্থায়ী প্রবাসী/মুজিবনগর সরকার গঠিত হয়।
- এই সরকার শপথ গ্রহণ করে - ১৭ এপ্রিল, ১৯৭১ সালে।
- এই সরকারের রাষ্ট্রপতি ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।
- উপরাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম।
- অর্থ, শিল্প ও বাণিজ্য মন্ত্রী ছিলেন এম. মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন এবং কৃষি মন্ত্রী ছিলেন এ. এইচ. এম. কামরুজ্জামান।
- পররাষ্ট্র, আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী ছিলেন খন্দকার মুশতাক আহমেদ।
- মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন - এম.এ.জি ওসমানী।

যেহেতু, সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন, সেহেতু তিনিই কার্যত মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেন।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।
৯৫.
বাংলাদেশে আউশ ধান উত্তোলনের সময় -
  1. ডিসেম্বর – জানুয়ারির শুরু
  2. জুনের শেষ–সেপ্টেম্বরের শুরু
  3. মধ্য নভেম্বর–মধ্য জানুয়ারি
  4. মধ্য জুলাই – আগস্টের শুরু
সঠিক উত্তর:
মধ্য জুলাই – আগস্টের শুরু
উত্তর
সঠিক উত্তর:
মধ্য জুলাই – আগস্টের শুরু
ব্যাখ্যা
• ধান উৎপাদন:
- আউশ ধান রোপনের সময়=মধ্য মার্চ – মধ্য এপ্রিল।
- আউশ ধান উত্তোলনের সময় =মধ্য জুলাই – আগস্টের শুরু

- আমন ধান রোপনের সময়=জুনের শেষ – সেপ্টেম্বরের শুরু।
- আমন ধান উত্তোলনের সময়= ডিসেম্বর – জানুয়ারির শুরু।

- বোরো ধান রোপনের সময়= মধ্য নভেম্বর – মধ্য জানুয়ারি।
- বোরো ধান উত্তোলনের সময় = এপ্রিল – মে।

উৎস: কৃষি পরিসংখ্যান গ্রন্থ-২০২২।
৯৬.
বাংলাদেশে মূল্য সংযোজন কর প্রথম প্রবর্তিত হয় কত সালে?
  1. ১ জানুয়ারি, ১৯৯১
  2. ১ জুলাই, ১৯৯১
  3. ৫ জানুয়ারি, ১৯৯২
  4. ১২ জুলাই, ১৯৯২
সঠিক উত্তর:
১ জুলাই, ১৯৯১
উত্তর
সঠিক উত্তর:
১ জুলাই, ১৯৯১
ব্যাখ্যা
• মূল্য সংযোজন কর (VAT):
- মূল্য সংযোজন কর বা Value Added Tax (VAT) হলো এক প্রকার পরোক্ষ কর।
- বাংলাদেশে ১৯৯১ সালের ১ জুলাই থেকে ভ্যাট চালু হয়।
- ২০১২ সালে এটি সংশোধন করে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ পাশ হয় যা ১ জুলাই, ২০১৯ থেকে কার্যকর হয়।

তথ্যসূত্র: জাতীয় রাজস্ব বোর্ড ওয়েবসাইট।
৯৭.
NDB এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. উরুগুয়ে
  2. রাশিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. মিশর
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
New Development Bank:
- ২০১৪ সালের ১৫ জুলাই ষষ্ঠ ব্রিকস সামিট চলাকালে NDB প্রতিষ্ঠার লক্ষ্যে আর্টিকল অব এগ্রিমেন্টস স্বাক্ষরিত হয় যা ২০১৫ সালের জুলাই মাসে কার্যকর হয়।
- ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি NDB পুরোপুরি কার্যক্রম শুরু করে।
- New Development Bank (NDB) এর সদর দপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি - ভারত, ব্রাজিল, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা।
- বর্তমান সদস্য দেশ ৮ টি।
- সর্বশেষ সদস্য দেশ - মিশর (২০ -২-২০২৩)।
-  উরুগুয়ে প্রসপেক্টিভ এর সদস্য।
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।
- বাংলাদেশ ১৬ সেপ্টেম্বর ২০২১ সালে এবং সংযুক্ত আরব আমিরাত ৪ অক্টোবর ২০২১ এর সদস্যপদ।

উৎস: NDB ওয়েবসাইট।
৯৮.
ফিফার বর্তমান সদস্য সংখ্যা কতটি?
  1. ২১০টি
  2. ২১১টি
  3. ২১২টি
  4. ২১৩টি
সঠিক উত্তর:
২১১টি
উত্তর
সঠিক উত্তর:
২১১টি
ব্যাখ্যা
• FIFA:
- FIFA এর পূর্ণরূপ- Federation of International Football Association.
- প্রতিষ্ঠা লাভ করে - ২১ মে, ১৯০৪ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ - ৭টি।
- ফিফার বর্তমান সদস্য - ২১১টি।
- বর্তমান প্রেসিডেন্ট - জিয়ান্নি ইনফান্তিনো।
- ফিফার উদ্যোগে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় - ১৯৩০ সালে।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফার সদস্যপদ লাভ করে।

উৎস: ফিফা ওয়েবসাইট। [লিঙ্ক]
৯৯.
UNEP কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. কুয়েত
  3. চীন
  4. কাতার
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

• গ্রিন হাউস গ্যাস নিঃসরণ:
২০ নভেম্বর ২০২৩ সালে UNEP কর্তৃক প্রকাশিত Emissions Gap Report অনুযায়ী,
• গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ -
১। চীন
২। যুক্তরাষ্ট্র।
৩। ভারত
৪। ইউরোপীয় ইউনিয়ন।
৫। রাশিয়া।

• মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নিঃসরণে শীর্ষ দেশ -
১। যুক্তরাষ্ট্র।
২। রাশিয়া
৩। চীন
৪। ব্রাজিল
৫। ইউরোপীয় ইউনিয়ন।

উৎস: Emissions Gap Report 2023।[লিঙ্ক]
১০০.
লাদাখ ভারতীয় উপমহাদেশের কোন দিকে অবস্থিত?
  1. উত্তর পশ্চিম কোণে
  2. দক্ষিণ পূর্বে কোণে
  3. দক্ষিণ পশ্চিম কোণে
  4. পূর্বে পশ্চিম কোণে
সঠিক উত্তর:
উত্তর পশ্চিম কোণে
উত্তর
সঠিক উত্তর:
উত্তর পশ্চিম কোণে
ব্যাখ্যা
লাদাখ:
- এটি উত্তর-পশ্চিম ভারতীয় উপমহাদেশ অবস্থিত ।
- প্রশাসনিকভাবে, লাদাখকে পাকিস্তান (উত্তর-পশ্চিম), গিলগিট-বালতিস্তানের অংশ হিসাবে এবং ভারত (দক্ষিণ-পূর্ব), লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ হিসাবে ভাগ করা হয়েছে।
- লাদাখ প্রায় ৪৫,০০০ বর্গ মাইল (১১৭,০০০ বর্গ কিমি) জুড়ে রয়েছে।
- লাদাখ পৃথিবীর উচ্চতম অঞ্চলগুলির মধ্যে একটি।
- এর প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি প্রধানত উচ্চ সমভূমি এবং গভীর উপত্যকা নিয়ে গঠিত।

উৎস: ব্রিটানিকা। [লিঙ্ক]
১০১.
কোন সংস্থাটি 'Global Financial Stability Report & World Economic Outlook' রিপোর্ট প্রকাশ করে?
  1. UNCTAD
  2. WTO
  3. IMF
  4. WEF
সঠিক উত্তর:
IMF
উত্তর
সঠিক উত্তর:
IMF
ব্যাখ্যা
• আন্তর্জাতিক মুদ্রা তহবিল:
- প্রতিষ্ঠা গঠনের সিদ্ধান্ত - ৪ জুলাই, ১৯৪৪ সালে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর - ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু - মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান - নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন  - Bretton Woods Conference।
- সদস্য সংখ্যা - ১৯০টি দেশ।
- সদর দপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
• IMF পর্যবেক্ষণ থেকে বিভিন্ন রিপোর্ট প্রকাশ করে থাকে। যেমন
- World Economic Outlook,
- Global Financial Stability Report,
- Fiscal Monitor ইত্যাদি।

উৎস: IMF ওয়েবসাইট।
১০২.
২০২৪ সালে ইউরোপীয় কমিশন ইউরোপের সবুজ রাজধানী হিসেবে কোনটিকে স্বীকৃতি দেয়?
  1. ভ্যালেন্সিয়া, স্পেন
  2. অসলো, নরওয়ে
  3. ভেনিস, ইতালি
  4. তালিন, এস্তোনিয়া
সঠিক উত্তর:
ভ্যালেন্সিয়া, স্পেন
উত্তর
সঠিক উত্তর:
ভ্যালেন্সিয়া, স্পেন
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ইউরোপের সবুজ রাজধানী:
- ইউরোপীয় কমিশন ইউরোপের সবুজ রাজধানী হিসেবে স্পেনের ভ্যালেন্সিয়াকে স্বীকৃতি দিয়েছে।
- ইউরোপীয় কমিশনের মতে ভ্যালেন্সিয়াতে ৫০ লাখ বর্গমিটার সবুজ এলাকা রয়েছে।
- কমিশনের প্রতিবেদন অনুযায়ী,এর আয়তন ১৩৪ দশমিক ৬ বর্গকিলোমিটার।
- বিজয়ী শহর কর্তৃপক্ষকে পরিবেশের টেকসই উন্নয়ন কর্মসূচির জন্য ছয় লাখ ইউরো দেওয়া হয়।

অন্যদিকে,
- আগে সবুজ রাজধানী খেতাব পাওয়া শহরগুলো হলো - এস্তোনিয়ার রাজধানী তালিন ও নরওয়ের রাজধানী অসলো।

উৎস: রয়টার্স ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।

১০৩.
ইউরোপে অবাধ চলাচল সংক্রান্ত 'শেনজেন চুক্তি' স্বাক্ষরিত হয় কোন দেশে?
  1. বেলজিয়ামে
  2. হাঙ্গেরিতে
  3. ডেনমার্কে
  4. লুক্সেমবার্গে
সঠিক উত্তর:
লুক্সেমবার্গে
উত্তর
সঠিক উত্তর:
লুক্সেমবার্গে
ব্যাখ্যা
শেনজেন চুক্তি:
- শেনজেন চুক্তি হলো অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি যা ১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে স্বাক্ষরিত হয়।
- এটি ১৯৯৫ সালে ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি দেশ- ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ-এর মধ্যে একটি আন্তঃসরকারি প্রকল্প হিসাবে শুরু হয়েছিল এবং ধীরে ধীরে বিশ্বের বৃহত্তম বিনামূল্যে ভ্রমণ এলাকায় পরিণত হয়েছে।
- বর্তমানে ইউরোপের ২৯টি দেশ শেনজেন এলাকার অন্তর্ভুক্ত।

সূত্র: শেনজেন ভিসা ইনফো ওয়েবসাইট।[লিঙ্ক]
১০৪.
২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. রুয়ান্ডা
  2. সামোয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
সামোয়া
উত্তর
সঠিক উত্তর:
সামোয়া
ব্যাখ্যা
• কমনওয়েলথ:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- ব্রিটিশ শাসনাধীন না হয়েও কমনওয়েলথের সদস্যদেশ চারটি – মোজাম্বিক, গ্যাবন, রুয়ান্ডা ও টোগো।

এছাড়াও,
- ২০২৪ সালের ২৭ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে – সামোয়া।

উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
১০৫.
নিচের কোনটি 'Great Charter' হিসেবে পরিচিত?
  1. French Revolution
  2. Retention of Rights
  3. Bill of Rights
  4. Magna Carta
সঠিক উত্তর:
Magna Carta
উত্তর
সঠিক উত্তর:
Magna Carta
ব্যাখ্যা
Magna Carta:
- ম্যাগনা কার্টা গ্রেট চার্টার নামেও পরিচিত।
-
ম্যাগনা কার্টা ("গ্রেট চার্টার") হল রাজনৈতিক স্বাধীনতা নিশ্চয়তা প্রদানকারী একটি দলিল।
- ব্রিটেনের রাজা জন এবং ব্রিটেনের জনগণের মধ্যে ১২১৫ সালের ১৫ জুন লন্ডনের রানিমেড নামক স্থানে ঐতিহাসিক মাগনা কার্টা চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মাধ্যমে রাজার ক্ষমতা সীমিত করা হয় এবং জনগণের অধিকার স্বীকৃত হয়।
- ম্যাগনা কার্টায় উল্লেখ করা হয় সকলেই আইনের অধীন, কেউ আইনের উর্ধ্বে নয়। 
- এটি অন্যতম সাংবিধানিক দলিল।
- এটিকে ব্রিটেনের প্রথম শাসনতন্ত্রও বলা হয়।

উৎস: History Channel & Britannica.com [link]
১০৬.
ভুটানের সর্বোচ্চ সম্মাননা 'The Order of The Druk Gyalpo' পদক লাভ করেন -
  1. নরেন্দ্র মোদী
  2. শেখ হাসিনা
  3. মমতা ব্যানার্জী
  4. জোকো উইডোডো
সঠিক উত্তর:
নরেন্দ্র মোদী
উত্তর
সঠিক উত্তর:
নরেন্দ্র মোদী
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মান:
 - ভুটানের সর্বোচ্চ নাগরিক সম্মাননা 'The Order of The Druk Gyalpo' দেওয়া হয় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
- এই সম্মান প্রদান করেন ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক।
- বিশ্ব নেতাদের মধ্যে প্রথম নরেন্দ্র মোদীইকে এই সম্মানে সম্মানিত করা হয়। 
- এই সম্মাননার প্রেক্ষিতে  ভারতের প্রধানমন্ত্রী বলেন এই সম্মানের মাধ্যমে ১৪০ কোটি ভারতবাসীকে সম্মানিত করা হয়েছে।

উৎস: pmindia.gov [link]
১০৭.
প্রথম Global Refugee Forum কোথায় অনুষ্ঠিত হয়?
  1. সুইজারল্যান্ডে
  2. জার্মানিতে
  3. কিউবায়
  4. জাম্বিয়ায়
সঠিক উত্তর:
সুইজারল্যান্ডে
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ডে
ব্যাখ্যা
• UNHCR:
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- এটি শরণার্থীদের নিয়ে কাজ করে। 
- ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) গঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- সংস্থাটি ২ বার (১৯৫৪ এবং ১৯৮১ সালে) নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- ২০১৯ সালে প্রথম গ্লোবাল রিফিউজি ফোরাম অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের জেনেভায় । 

উৎস: UNHCR ওয়েবসাইট।[লিঙ্ক]
১০৮.
২০২৪ সালে IMO এর ১৭৬তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
  1. কিরগিজস্তান
  2. স্পেন
  3. তাজিকিস্তান
  4. অস্ট্রিয়া
সঠিক উত্তর:
কিরগিজস্তান
উত্তর
সঠিক উত্তর:
কিরগিজস্তান
ব্যাখ্যা
IMO: 
- International Maritime Organisation (IMO) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
- তবে কার্যকর হয় ১৯৫৮ সালে এবং ১৯৮২ সালে IMO নামধারণ করে।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO)।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৬টি এবং সহযোগী সদস্য ৩টি।
- সর্বশেষ সদস্য দেশ - কিরগিজস্তান (২০২৪)।

উৎস: IMO ওয়েবসাইট।[লিঙ্ক]
১০৯.
World Watch Institute কোন দেশভিত্তিক পরিবেশবাদী প্রতিষ্ঠান?
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. জার্মানি
  4. সুইডেন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
World Watch Institute:
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি পরিবেশবাদী গবেষণা প্রতিষ্ঠান।
- এটি বিশ্বের প্রথম বেসরকারি স্বাধীন পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা।
- মার্কিন বিজ্ঞানী ও অর্থনীতিবিদ লেস্টার ব্রাউন ১৯৭৪ সালে এটি প্রতিষ্ঠা করেন।
- প্রধান কার্যালয় ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

সূত্র: Climate Action Network ওয়েবসাইট।
১১০.
বাংলাদেশে কত সালে প্রথম জিআইএস প্রযুক্তি চালু হয়?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৯২ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯৪ সালে
সঠিক উত্তর:
১৯৯১ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯১ সালে
ব্যাখ্যা
• জিআইএস (GIS):
- এর পূর্ণরূপ হচ্ছে Geographic information systems.
- Geographical Information System (GIS) বা ভৌগোলিক তথ্য পদ্ধতি হলো ভৌগোলিক তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ ব্যবস্থা।
- সাধারণ অর্থে জিআইএস বলতে স্থানিক ও অস্থানিক উপাত্ত সংগ্রহ করে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে তথ্য সমন্বয় করে তা মানচিত্রে উপস্থাপন করাকে বুঝায়। অর্থাৎ জিআইএস হলো কম্পিউটারের মাধ্যমে কোনো তথ্য ধারণ করে ভূ-পৃষ্ঠের কোনো অবস্থানের চিত্র বর্ণনা করা।
==============
 → ১৯৬৪ সালে কানাডিয়ান — The Canadian Geographic Information System (CGIS)' এর মাধ্যমে জিআইএস এর ব্যবহার শুরু হয়।  → সত্তরের দশকে নগর পরিকল্পনায় প্রথম কম্পিউটারভিত্তিক জিআইএস ব্যবহার করা হয়।
 → ১৯৮০ সালের পর জিআইএস এর ব্যাপক প্রসার ঘটে।
 → বাংলাদেশে ১৯৯১ সালে প্রথম জিআইএস এর ব্যবহার শুরু হয়।

উৎস: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১১.
নিচের কোন দ্বীপটি জাপানে অবস্থিত নয়?
  1. হোক্কাইডো
  2. কিউসু
  3. শিকোকু
  4. বোর্নিও
সঠিক উত্তর:
বোর্নিও
উত্তর
সঠিক উত্তর:
বোর্নিও
ব্যাখ্যা
• জাপান:
- জাপান একটি দ্বীপরাষ্ট্র।
- জাপানের প্রধান চারটি রয়েছে।
- এগুলো হলো:
→ শিকোকু,
→ কিউসু, 
→ হনসু ও
→ হোক্কাইডো।

- আয়তনে বৃহত্তম দ্বীপ হনসু।
- রাজধানী টোকিও হনসু দ্বীপে অবস্থিত।
- হনসু জাপানের মূল ভূখণ্ড হিসেবে গণ্য হয়। 
- জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজি এবং এর বৃহত্তম হ্রদ, বিওয়া হ্রদ এই দ্বীপে অবস্থিত।

উৎস: Britannica & world Atlas.
১১২.
নদীর মোহনাতে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে কী ধরনের সমভূমি বলা হয়?
  1. হিমবাহ
  2. ব-দ্বীপ
  3. উপকূলীয়
  4. সামুদ্রিক
সঠিক উত্তর:
ব-দ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
ব-দ্বীপ
ব্যাখ্যা
 নদীর মোহনাতে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি হয় তাকে ব-দ্বীপ সমভূমি বলা হয়।

• ব-দ্বীপ:
- নদীর গতিপথের সর্বশেষ পর্যায়ে অর্থাৎ সমুদ্রে পতিত হওয়ার পূর্বে নদীর গতি সর্বাধিক মন্থর থাকে এবং পানিতে পলির পরিমাণ থাকে সর্বাধিক। ফলে নদীর মোহনাতে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হয়।
- এ পলি সঞ্চিত হতে হতে বাংলা মাত্রাহীন ‘ব’ এর মতো যে সমভূমির সৃষ্টি হয় তাকে ব-দ্বীপ বলে।
- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশ, পাকিস্তানের সিন্ধু, মিশরের নীল, ব্রহ্মদেশের ইরাবতী, চীনের ইয়াংসি, হোয়াংহো, উত্তর আমেরিকার মিসিসিপি, ইতালির পো প্রভৃতি নদীর মোহনায় বিস্তীর্ণ ব-দ্বীপ গঠিত হয়েছে।

তথ্যসূত্র: ভূগোল (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১৩.
কোন দেশটি নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত দেশ নয়?
  1. ইন্দোনেশিয়া
  2. নেপাল
  3. ব্রুনাই
  4. ফিলিপাইন
সঠিক উত্তর:
নেপাল
উত্তর
সঠিক উত্তর:
নেপাল
ব্যাখ্যা
নিরক্ষীয় জলবায়ুর অন্তর্গত দেশ নয় - নেপাল।

• নিরক্ষীয় জলবায়ু:
- নিরক্ষরেখায় অবস্থানকারী দেশসমূহ এবং এই নিরক্ষরেখার কাছাকাছি অবস্থানরত দেশসমূহে নিরক্ষীয় জলবায়ু বিরাজমান বলে একে বলা হয় নিরক্ষীয় জলবায়ু।

• অবস্থান ও দেশসমূহ:
- নিরক্ষরেখার উভয় পাশে ৫° অক্ষাংশের মধ্যে নিরক্ষীয় অঞ্চল অবস্থিত।
- সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়নের ফলে এ অঞ্চলে দুইবার মাত্রাতিরিক্ত তাপমাত্রা দেখা যায়।
- কোনো কোনো স্থানে নিরক্ষরেখার উত্তর ও দক্ষিণে ১০° অক্ষাংশের সীমা পর্যন্ত নিরক্ষরেখা বিস্তৃত।

- বিষুবরেখার পার্শ্ববর্তী ৯৬৫ কি. মি. এলাকাজুড়ে এই জলবায়ুর প্রভাব বিস্তৃত।
- আফ্রিকার কঙ্গো নদী অববাহিকা ও গিনি উপকূলীয় এলাকা, মধ্য আমেরিকার পূর্ব উপকূলের পানামা, হন্ডুরাস, কোস্টারিকা, নিকারাগুয়া এবং দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল এই জলবায়ু অঞ্চলের অর্ন্তগত।

- এছাড়াও নিরক্ষরেখার কাছাকাছি অবস্থিত দেশগুলো যেমন- মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ফিলিপাইন, আমাজান নদীর অববাহিকা, পেরু, ইকুয়েডর ও কলম্বিয়ার দক্ষিণাঞ্চল জুড়েও এই জলবায়ু প্রভাব বিস্তার করে।

তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১৪.
কর্তব্য কি?
  1. নীতিনিষ্ট আচরণ
  2. অপরিহার্য আচরণ
  3. আবশ্যকীয় প্রাপ্তি
  4. দায়িত্বের প্রতি শ্রদ্ধাপ্রদর্শন
সঠিক উত্তর:
নীতিনিষ্ট আচরণ
উত্তর
সঠিক উত্তর:
নীতিনিষ্ট আচরণ
ব্যাখ্যা
• কর্তব্য:
→ কর্তব্য হচ্ছে মানুষের এমন এক নীতিনিষ্ঠ আচরণ, যা সকল সময়ই সর্বপ্রকার মানুষ পালন করতে বাধ্য থাকে।
→ নৈতিক কর্তব্য নিয়মিত পালন করার মানসিক প্রবণতা বা অভ্যাস থেকেই মানুষের মধ্যে সদগুণ গড়ে উঠে এবং কর্তব্য সম্পাদনের মধ্য দিয়েই সদগুণ প্রকাশিত হয়ে থাকে।
→  কর্তব্যের স্বরূপ প্রসঙ্গে ম্যাকেনজী বলেন যে, কর্তব্য হচ্ছে এমন এক বিশেষ ধরণের কাজ- যা আমাদের করা উচিত।
কর্তব্যের কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে, যেমন :
→  ১. কর্তব্য হচ্ছে ন্যায় কাজ, যা অনেক লোকই পরিহার করতে প্রবৃত্ত হয় ;
→  ২. কাজটি যে করছে তার চেয়ে অন্যের উপরই কর্তব্যের অধিকাংশ গুরুত্বপূর্ণ ফলাফল বর্তে বলেই আমাদের মধ্যে কর্তব্যকে পরিহার করার প্রবণতা দেখা দেয় ;
→ ৩. কর্তব্য এমনভাবে অনুমোদনের ভাবাবেগ উদ্রেক করে, যা নিছক ন্যায় কাজ করে না।
→  কর্তব্যকে কেউ কেউ তিনটি শ্রেণীতে বিভক্ত করেন ; যেমন-আত্মকেন্দ্রিক, পরকেন্দ্রিক ও আদর্শ কেন্দ্রিক। আবার কেউ কেউ দু’ধরনের কর্তব্যের কথা বলেছেন, যেমন- নির্দিষ্ট ও অনির্দিষ্ট।
→  নির্দিষ্ট কর্তব্যের ক্ষেত্রে ব্যক্তির জ্ঞান সুষ্পষ্ট থাকে। পক্ষান্তরে অনির্দিষ্ট কর্তব্যের ক্ষেত্রে ব্যক্তির সুষ্পষ্ট জ্ঞান থাকে না। 

তথ্যসূত্র: এসএসএইচএল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১৫.
আইনগত সাম্যের মূল কথা হচ্ছে -
  1. যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের বণ্টন
  2. আইনের চোখে সকলেই সমান
  3. সকল নাগরিকের সমান অধিকার থাকা
  4. সকল মানুষ যোগ্যতা অনুযায়ী একই ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবে
সঠিক উত্তর:
আইনের চোখে সকলেই সমান
উত্তর
সঠিক উত্তর:
আইনের চোখে সকলেই সমান
ব্যাখ্যা
• আইনগত সাম্য (Legal Equality):
- 'আইনের চোখে সকলেই সমান' এটিই হচ্ছে আইনগত সাম্যের মূল কথা। সমাজে যখন বৈষম্যমূলক আইন থাকে না, সকল মানুষের আইনের আশ্রয় গ্রহণের সুযোগ থাকে তখনই আইনগত সাম্য প্রতিষ্ঠিত হয়।
- আইনের অনুশাসন অর্থাৎ বিনা অপরাধে গ্রেফতার এবং বিনাবিচারে আটক না রাখার বিধান কার্যকর হলে আইনগত সাম্য প্রতিষ্ঠার পথ সুগম হয়।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১৬.
'যেখানে আইন থাকেনা, সেখানে স্বাধীনতা থাকতে পারে না'- উক্তিটিতে কী প্রকাশ পাচ্ছে?
  1. আইন স্বাধীনতার প্রচারক
  2. আইন স্বাধীনতার সম্পূরক
  3. আইন স্বাধীনতার রক্ষক
  4. আইন স্বাধীনতার প্রতিবন্ধক
সঠিক উত্তর:
আইন স্বাধীনতার রক্ষক
উত্তর
সঠিক উত্তর:
আইন স্বাধীনতার রক্ষক
ব্যাখ্যা
আইন:
- আইন শব্দটি ফার্সি শব্দ।
- সভ্য সমাজের মানদণ্ড হলো - আইনের শাসন।
- সাংবিধানিক আইন বা বিধি-বিধানে সরকার পরিচালিত হয়।
- 'যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই আইন'- উক্তিটি করেন - এরিস্টটল।
- 'যেখানে আইন থাকেনা, সেখানে স্বাধীনতা থাকতে পারে না' উক্তিটিতে প্রকাশ পাচ্ছে - আইন স্বাধীনতার রক্ষক।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।