পরীক্ষা আর্কাইভ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

পরীক্ষাউপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
"পরীক্ষা - ৯ বিষয়: সাধারণ জ্ঞান টপিক: ১. বাংলাদেশের সংবিধান ২. বাংলাদেশের অর্থনীতি ৩. বাংলাদেশের শিল্প ও বাণিজ্য ৪. বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি।"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived]

উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ [Archived] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, বাংলাদেশের অর্থনীতির খাত কয়টি?
  1. ১৫টি
  2. ০৫টি
  3. ১৯টি
  4. ১০টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
---------------------------------- 
• অর্থনৈতিক সমীক্ষা ২০২৪: 

- অর্থনীতির মোট খাত: ১৯টি (২০১৫-১৬ ভিত্তিবছর)।

১৯টি খাত:   
১। কৃষি ও বনজ এবং মৎস্য সম্পদ (উপখাত - ৪টি)।
২। খনিজ ও খনন (গ্যাস, তেল ইত্যাদি) (উপখাত - ২টি)।
৩। ম্যানুফ্যাকচারিং (উপখাত - ৩টি)।
৪। বিদ্যুৎ, গ্যাস, বাষ্প এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (উপখাত - ২টি)।
৫। পানি সরবরাহ, পয়নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পুর্নব্যবহার কার্যক্রম। 
৬। নির্মাণ।
৭। পাইকারি ও খুচরা বাণিজ্য, যানবাহন ও মোটরসাইকেল মেরামত।
৮। পরিবহণ এবং সংরক্ষণ (উপখাত - ৫টি)।
৯। আবাসন এবং খাদ্য পরিবেশন কার্যক্রম।
১০। তথ্য ও যোগাযোগ।
১১। আর্থিক এবং বীমা কার্যক্রম (উপখাত-৩টি)।
১২। রিয়েল এস্টেট কার্যক্রম।
১৩। পেশাদার, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত কার্যক্রম।
১৪। প্রশাসনিক ও সহায়তামূক পরিষেবা কার্যক্রম।
১৫। জনপ্রশাসন ও প্রতিরক্ষা।
১৬। শিক্ষা।
১৭। মানবস্বাস্থ্য ও সামাজিক সেবা কার্যক্রম।
১৮। শিল্পকলা ও বিনোদন।
১৯। অন্যান্য সেবা কার্যক্রম।

উল্লেখ্য, 
- ২০০৫-০৬ ভিত্তি বছরের খাত ছিল: ১৫টি।

উৎস:
- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
.
SME খাতের উদ্যোক্তাদের প্রধান উদ্দেশ্য কী?
  1. বৃহৎ শিল্পের প্রসার
  2. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন
  3. আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ
  4. সরকারি খাতের উন্নয়ন
ব্যাখ্যা
• ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তার সাথে সম্পর্কিত - Small and medium-sized Enterprises (SME).
--------------- 
ক্ষুদ্র শিল্প:
উৎপাদনের ক্ষেত্রে ‘ক্ষুদ্র বা ছোট শিল্প’ বলতে সেসব শিল্পপ্রতিষ্ঠানকে বোঝাবে, যেসব প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য ৭৫ লাখ থেকে ১৫ কোটি টাকা। পাশাপাশি যেসব শিল্পপ্রতিষ্ঠানে ২৬-১২০ জন শ্রমিক রয়েছে।

মাঝারি শিল্প:
উৎপাদন খাতে ‘মাঝারি শিল্প’ বলতে সেসব শিল্পপ্রতিষ্ঠানকে বোঝাবে, যাদের জমি ও কারখানা ভবন ছাড়া স্থায়ী সম্পদের মূল্য ১৫ কোটি থেকে ৫০ কোটি টাকা। পাশাপাশি যেসব শিল্পপ্রতিষ্ঠানে ১২১-৩০০ জন শ্রমিক রয়েছে।

Vision of SME:
দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং এর ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) প্রচার করা।

উৎস: শিল্প মন্ত্রনালয়ের ওয়েবসাইট. Small & Medium Enterprise Foundation.
.
নিচের কোন জেলায় কোনো EPZ নেই?
  1. নীলফামারী
  2. পাবনা
  3. নারায়ণগঞ্জ
  4. রাজশাহী
ব্যাখ্যা
• ইপিজেড:
- BEPZA প্রতিষ্ঠিত হয় - ১৯৮০ সালে।
- প্রথম ইপিজেড প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের পতেঙ্গায়।
- যাত্রা শুরু - ১৯৮৩ সালে।
- বাংলাদেশের মোট ইপিজেডের সংখ্যা ০৯ টি। 
- সরকারি ইপিজেড ৮টি এবং বেসরকারি ১ টি। 

• সরকারি EPZ:
- বাংলাদেশে সরকারি EPZ এর সংখ্যা ৮ টি।
এগুলোর অবস্থান হলো-
- চট্টগ্রাম, সাভার, মংলা (খুলনা), উত্তরা (নীলফামারী), ঈশ্বরদী (পাবনা), কুমিল্লা, কর্ণফুলী (চট্টগ্রাম) ও আদমজী (নারায়ণগঞ্জ)

- এট ১৯৮০ সালে বাংলাদেশ সরকার কর্তৃক সংসদে পাশ হওয়া আইনবলে ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশের EPZ সমূহের ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রন করে BEPZA.
- দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ উত্তরা, নীলফামারী।

অন্যদিকে,
রাজশাহীতে কোনো - EPZ নেই।

উৎস: বেপজা ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি শেয়ার বাজারের সাথে সম্পর্কিত?
  1. KPI
  2. IPO
  3. FDI
  4. NBR
ব্যাখ্যা
• IPO (Initial Public Offering):
- এটি একটি প্রক্রিয়া যেখানে কোনো প্রাইভেট কোম্পানি প্রথমবারের মতো জনসাধারণের জন্য তার শেয়ার বিক্রি করে স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়। এর মাধ্যমে কোম্পানিটি প্রথমবারের মতো পুঁজিবাজারে প্রবেশ করে এবং বিনিয়োগকারীদের কাছ থেকে মূলধন সংগ্রহ করে।

IPO সম্পর্কে কিছু মূল বিষয়:
- IPO এর মাধ্যমে কোম্পানিটি প্রথমবার শেয়ার বাজারে বিক্রয়ের জন্য উন্মুক্ত করে।
- IPO এর পর, কোম্পানি প্রাইভেট থেকে পাবলিক কোম্পানিতে রূপান্তরিত হয়।

লক্ষ্য:
মূলত কোম্পানি নতুন পুঁজি সংগ্রহ, ব্যবসা সম্প্রসারণ এবং ঋণ পরিশোধের জন্য IPO এর মাধ্যমে অর্থ সংগ্রহ করে।
উদাহরণ:
কোনো কোম্পানি যদি শেয়ার মার্কেটে IPO এর মাধ্যমে তালিকাভুক্ত হয়, তাহলে সাধারণ জনগণ সেই কোম্পানির শেয়ার কিনতে পারে এবং কোম্পানির মালিকানার অংশীদার হতে পারে। উদাহরণস্বরূপ, যদি কোনো কোম্পানি নতুন প্রকল্প বা বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহ করতে চায়, তারা তাদের শেয়ারের কিছু অংশ জনসাধারণের কাছে বিক্রি করে IPO এর মাধ্যমে।

অন্যদিকে,
KPI - (Key Performance Indicator)- সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দক্ষতা যাচাই করা হয়।
FDI - (Foreign Direct Investment) হলো বিদেশি বিনিয়োগ, যা বিদেশি বিনিয়োগকারীদের পক্ষ থেকে কোনো দেশের অর্থনীতিতে সরাসরি বিনিয়োগের প্রক্রিয়া।
NBR- (National Board of Revenue) হলো বাংলাদেশের রাজস্ব বিভাগ, যা মূলত কর এবং শুল্ক নিয়ে কাজ করে।

উৎস: বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
"বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র" বলে উল্লেখ আছে সংবিধানের কত নং অনুচ্ছেদে?
  1. অনুচ্ছেদ ১
  2. অনুচ্ছেদ ২
  3. অনুচ্ছেদ ৬
  4. অনুচ্ছেদ ৮
ব্যাখ্যা
• বাংলাদেশের সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ:

- অনুচ্ছেদ ১: বাংলাদেশ একটি একক, স্বাধীন ও সার্বভৌম প্রজাতন্ত্র, যা 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামে পরিচিতি।
- অনুচ্ছেদ ২: প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা।
- অনুচ্ছেদ ৩: প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা।
- অনুচ্ছেদ ৫: প্রজাতন্ত্রের রাজধানী ঢাকা৷
- অনুচ্ছেদ ৬: নাগরিকত্ব।
- অনুচ্ছেদ ৮: রাষ্ট্র পরিচালনার মূলনীতি

উৎস: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান।
.
"Inside Bengal Politics: 1936-1947: Unpublished Correspondence of Partition Leaders" গ্রন্থটির লেখক কে?
  1. হারুন-অর-রশিদ
  2. রেহমান সোবহান
  3. ড. মুহাম্মদ ইউনুস
  4. বিচারপতি আবু সাঈদ চৌধুরী
ব্যাখ্যা
হারুন-অর-রশিদ:
- হারুন-আর-রশিদ একজন জনপ্রিয় প্রাবন্ধিক, গবেষক, কলাম লেখক এবং বহু গ্রন্থের প্রণেতা।
- ১৯৪৭-পূর্ব ব্রিটিশ ঔপনিবেশিক শাসনাধীন অবিভক্ত বাংলা, পাকিস্তানি শাসনকাল, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সমসাময়িক ভারত ও বাংলাদেশের রাজনীতি, এর গতিধারা ও রাজনৈতিক উন্নয়ন’ তাঁর গবেষণার ক্ষেত্র।
- বাঙালির রাষ্ট্রচিন্তা ও স্বাধীন জাতি-রাষ্ট্র গঠন সব সময় তাঁর গবেষণার কেন্দ্রীয় বিষয়।
- প্রফেসর হারুন-অর-রশিদ বর্তমানে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিতে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধের এনসাইক্লোপিডিয়া’ (২০ খণ্ড) রচনা প্রকল্পের প্রধান হিসেবে গবেষণাকর্মে নিয়োজিত।
- বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় অবদান রাখার জন্য ২০২১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত হন।

তাঁর গবেষণা-গ্রন্থসমূহ:
- The Foreshadowing of Bangladesh.
- Inside Bengal Politics 1936-1947 : Unpublished Correspondence of Partition Leaders.
- বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুনর্পাঠ, 
- বাঙালির রাষ্ট্রচিন্তা ও স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, 
- বাংলাদেশ : রাজনীতি সরকার ও শাসনতান্ত্রিক উন্নয়ন (১৭৫৭-২০১৮),
- আমাদের বাঁচার দাবী’ : ৬ দফার ৫০ বছর, 
- ৭ই মার্চের ভাষণ কেন বিশ্ব ঐতিহ্য-সম্পদ : বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ।

উৎস: ক্যামব্রিজ ইউনাভার্সিটি প্রেস, ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইন লাইব্রেরি ও পত্রিকার প্রতিবেদন।
.
জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ (NCID)-এর সভাপতি কে?
  1. রাষ্ট্রপতি
  2. বানিজ্যমন্ত্রী
  3. শিল্পমন্ত্রী
  4. প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
• জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ (NCID):
- দেশব্যাপী ব্যাপক ভিত্তিতে ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি জাতীয় শিল্প উন্নয়ন পরিষদ (NCID) গ্রহণ করে থাকে।
- - এই পরিষদ দেশে বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠার লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করে থাকে।
- এ পরিষদের সভাপতি হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী।
- এবং সহ সভাপতি হলেন মাননীয় শিল্পমন্ত্রী।
 
উৎস: শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইট। 
.
বাংলাদেশ নিচের কোন সংস্থাটির সদস্য নয়?
  1. NAM
  2. BRICS
  3. BIMSTEC
  4. OIC
ব্যাখ্যা
• বাংলাদেশ — BRICS এর সদস্য নয়।

• BRICS এর সদস্যদেশ:
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ও ইথিওপিয়া।

এছাড়াও - 
- বাংলাদেশ OIC এর সদস্য (২৩ ফেব্রুয়ারি, ১৯৯৪)।
- বাংলাদেশ NAM এর সদস্যপদ লাভ করে - ২৭ সেপ্টেম্বর, ১৯৭২ সালে।
- বাংলাদেশ BIMSTEC এর প্রতিষ্ঠাকালীন সদস্য (৬ জুন, ১৯৯৭ সালে)।

বাংলাদেশ যেসব আন্তর্জাতিক সংস্থার সদস্য তার কতিপয় নাম উল্লেখ করা হলো:
- (UN), IBRD, IDA, IFC, ICSID, MIGA, IMF, ILO, FAO, UNESCO, UPU, ITU, WMO, UNIDO, IFAD, IAEA, WTO, UNHCR, UNCTAD, UNFPA, UNDP, CEDAW, IPCC, OIC, NAM, কমনওয়েলথ, সিরডাপ, জি-৭৭, সার্ক, বিমসটেক প্রভৃতি।

তথ্যসূত্র:
- সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
.
সরকারি খাতে বাংলাদেশের পাবলিক সেক্টর কর্পোরেশনগুলোর মধ্যে সর্ববৃহৎ শিল্প সংস্থা কোনটি?
  1. বাংলাদেশ পর্যটন শিল্প
  2. বাংলাদেশ রেলওয়ে
  3. বাংলাদেশ ক্যামিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন
  4. বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-------------------- 
• বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন-বিসিআইসি (Bangladesh Chemical Industries Corporation-BCIC):

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) সরকারি খাতে বাংলাদেশের পাবলিক সেক্টর কর্পোরেশনগুলোর মধ্যে সর্ববৃহৎ শিল্প সংস্থা।

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) দীর্ঘদিন থেকে সফলতার সাথে ইউরিয়া সার উৎপাদন ও ব্যবস্থাপনার মাধ্যমে দেশে সারের চাহিদা পূরণ করে আসছে।

বর্তমানে বিসিআইসি’র অধীনে ৮টি চালু শিল্প কারখানা রয়েছে।
চালু কারখানাগুলোর মধ্যে,
৪টি ইউরিয়া সার কারখানা, ১টি ডিএপি সার কারখানা, ১টি টিএসপি সার কারখানা, ১টি কাগজ কারখানা, ১টি সিমেন্ট কারখানা, ১টি গ্লাসশীট কারখানা ও ১টি স্যানিটারীওয়্যার ইস্যুলেটর কারখানা রয়েছে।

বিসিআইসি’র উৎপাদিত পণ্যের ৮০ শতাংশই বিভিন্ন রাসায়নিক সার, যার মধ্যে ৭০ শতাংশ ইউরিয়া সার এবং ১০ শতাংশ অন্যান্য সার।

উৎস:
- বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৪।
১০.
বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে নিতে সংবিধানের আনা হয় কত সালে?
  1. ২০১৫ সালে
  2. ২০১৪ সালে
  3. ২০১৬ সালে
  4. ২০১৭ সালে
ব্যাখ্যা
• বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে নিতে — ২০১৪ সালে সংবিধানের ষোড়শ সংশোধনী আনা হয়।

ষোড়শ সংশোধনী-
- উত্থাপন:২০১৪ সালের ৭ সেপ্টম্বর।
- গৃহীত: :২০১৪ সালের ১৭ সেপ্টম্বর।
- রাষ্ট্রপতির সম্মতি লাভ: ২০১৪ সালের ২২ সেপ্টম্বর।

ষোড়শ সংশোধনীর আলোচ্য বিষয়-
৭২ এর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেওয়ার বিধান পাস করা হয় এই সংশোধনীর মাধ্যমে।

উৎস: বাংলাদেশের সংবিধান।
১১.
'আলকাপ গান' বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?
  1. সিলেট
  2. ময়মনসিংহ
  3. পার্বত্য চট্টগ্রাম
  4. রাজশাহী
ব্যাখ্যা
• আলকাপ গান:
- আলকাপ গান পালাগানের একটি শাখা।
- সাধারণত পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম ও মালদহ এবং বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এ গানের প্রচলন বেশি।
- আলকাপ একটি দলীয় ও মিশ্র প্রকৃতির সঙ্গীত প্রদর্শন। এতে নাচ, গান, কথা, ছড়া, অভিনয় ইত্যাদির মিশ্রণ আছে। 
 - আলকাপ গানের প্রধান দুটি অংশ- গান গাওয়া ও বোল বা ছড়া কাটা।
- গানের বিষয়বস্ত্ত সাধারণত রাধাকৃষ্ণলীলা ও অন্যান্য পৌরাণিক কথা, আর ছড়ার বিষয়বস্ত্ত সমকালের সামাজিক ঘটনা। 
- সারি গান  এক প্রকার  লোকসঙ্গীত, যা শ্রমসঙ্গীত বা কর্মসঙ্গীত নামেও পরিচিত।
- নৌকার মাঝি-মাল্লাদের গান হিসেবেই এর প্রধান পরিচয়।
- মাঝিরা সারিবদ্ধভাবে বসে বৈঠা টানার তালে তালে এ গান গায় বলেই এর নাম হয়েছে সারি গান।

উৎস:
- বাংলাপিডিয়া।
১২.
Export Promotion Bureau (EPB) এর প্রধান দায়িত্ব কী?
  1. দেশের অভ্যন্তরীণ ব্যবসা বৃদ্ধি করা
  2. রপ্তানি বাণিজ্য প্রসার করা
  3. উৎপাদন খাতের উন্নয়ন করা
  4. সরকারি বেসরকারি অংশীদারিত্বের সেবা প্রদান
ব্যাখ্যা
• Export Promotion Bureau (EPB):
- ‘রপ্তানি উন্নয়ন ব্যুরো’ বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা।
- ১৯৬২ সালে প্রতিষ্ঠিত পাকিস্তান রপ্তানি উন্নয়ন ব্যুরো।
- ১৯৭৭ সালে ও ২০১৫ সালে পুনর্গঠিত হয়ে বর্তমান ‘রপ্তানি উন্নয়ন ব্যুরো’তে রূপান্তরিত হয়।
- দেশের রপ্তানি বাণিজ্যের প্রসারে এটি কাজ করে থাকে।
- এ লক্ষ্যে EPB বাণিজ্য মেলা ও রপ্তানি মেলার আয়োজন, নতুন নতুন রপ্তানি পণ্য ও বাজার অনুসন্ধান, রপ্তানি বিষয়ক তথ্য-উপাত্ত প্রকাশ ও সংরক্ষণ ইত্যাদি কাজ করে থাকে।

সূত্র: 
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ওয়েবসয়াইট।