পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২৫ আগস্ট, ২০২৩সময়55 minutes৭৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ (শীতলক্ষ্যা) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ১৪.০৪.২০১৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২৫ আগস্ট, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
'এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে।' পঙক্তিটি কোন কবির রচনা?
  1. ক) জসীমউদ্দীন
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) সত্যেন্দ্রনাথ দত্ত
  4. ঘ) আবদুল কাদির
সঠিক উত্তর:
ক) জসীমউদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
ক) জসীমউদ্দীন
ব্যাখ্যা
• জসীমউদ্‌দীন ও কবর কবিতা সম্পর্কে তথ্য: 
- কবর কবিতাটি কবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ ‘রাখালী’ (১৯২৭) এর অন্তর্ভুক্ত।
- এই কাব্যে মোট ১৯ টি কবিতা সংকলিত হয়েছে।
- কবর কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায়।
- এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত যাতে ১১৮ টি পঙক্তি আছে।

'এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে,
গাড়িয়া দিয়াছি কত সোনামুখ নাওয়ায়ে চোখের জলে।'
- পঙক্তিটি কবি জসীমউদ্দীনের 'কবর' কবিতা থেকে নেওয়া।

কবর কবিতা,
--------জসীমউদ্‌দীন। 

এইখানে তোর দাদীর কবর ডালিম গাছের তলে,
তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে।
এতটুকু তারে ঘরে এনেছিনু সোনার মতন মুখ,
পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইত বুক।
এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা,
সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা।
সোনালী ঊষায় সোনামুখে তার আমার নয়ন ভরি,
লাঙ্গল লইয়া ক্ষেতে ছুটিতাম গাঁয়ের ও-পথ ধরি।
যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত,
এ কথা লইয়া ভাবি-সাব মোর তামাশা করিত শত।

এমন করিয়া জানিনা কখন জীবনের সাথে মিশে,
ছোট-খাট তার হাসি-ব্যথা মাঝে হারা হয়ে গেনু দিশে।
বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা,
আমারে দেখিতে যাইও কিন্তু উজান-তলীর গাঁ।
শাপলার হাটে তরমুজ বেচি দু পয়সা করি দেড়ী,
পুঁতির মালা এক ছড়া নিতে কখনও হতনা দেরি।
দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে,
সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে !
হেস না–হেস না–শোন দাদু সেই তামাক মাজন পেয়ে,
দাদী যে তোমার কত খুশি হোত দেখিতিস যদি চেয়ে।
নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, ‘এতদিন পরে এলে,
পথপানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আঁখি জলে।’

আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায়,
কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝ্ঝুম নিরালায়।
হাত জোড় করে দোয়া মাঙ্ দাদু, ‘আয় খোদা, দয়াময়,
আমার দাদীর তরেতে যেন গো ভেস্ত নাজেল হয়।’

তার পরে এই শুন্য জীবনে যত কাটিয়াছি পাড়ি,
যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি।
শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি
গনিয়া গনিয়া ভুল করে গনি সারা দিনরাত জাগি।
এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে,
গাড়িয়া দিয়াছি কতসোনা মুখ নাওয়ায়ে চোখের জলে।
মাটিরে আমি যে বড় ভালবাসি, মাটিতে লাগায়ে বুক,
আয় আয় দাদু, গলাগলি ধরে কেঁদে যদি হয় সুখ। (সংক্ষেপিত) 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, কবর কবিতা ও বাংলাপিডিয়া।
.
‘জাহান্নম হইতে বিদায়’ শওকত ওসমান রচিত একটি -
  1. ক) ছোটগল্প
  2. খ) উপন্যাস
  3. গ) নাটক
  4. ঘ) প্রবন্ধ
সঠিক উত্তর:
খ) উপন্যাস
উত্তর
সঠিক উত্তর:
খ) উপন্যাস
ব্যাখ্যা
• শওকত ওসমানের মুক্তিযুদ্ধভিত্তিক রচিত উপন্যাস- 'জাহান্নাম হইতে বিদায়'।

• ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাস: 
- মুক্তিযুদ্ধকালীন পলায়ন-পর মধ্যবিত্তের চিত্র প্রকাশ পেয়েছে - ‘জাহান্নাম হইতে বিদায়’ উপন্যাসে ।
- শওকত ওসমানের 'জাহান্নাম হইতে বিদায়' বাংলাদেশের মুক্তিযুদ্ধের বছর রচিত ও প্রকাশিত গ্রন্থ।
- ১৯৭১ সালে লেখক এই গ্রন্থ রচনা করেন। অবশ্য তখন তিনি কলকাতায় অবস্থান করছিলেন এবং তাই বইটি বের হয় কলকাতার আনন্দ পাবলিশার্স থেকে।
- এই উপন্যাসটি প্রকাশ পেলে তা পাঠ করে পশ্চিমবঙ্গের বাঙালি পাঠকসহ সেখানে অবস্থানকারী বাংলাদেশের স্বাধীনতাকামী শরণার্থী বাঙালিরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে আশাবাদী হয়ে ওঠেন।

• উপন্যাসের অন্যতম চরিত্র গাজী রহমানের অভিজ্ঞতায় শওকত ওসমান তুলে ধরেছেন যুদ্ধকালীন পাকিবর্বরতা।
- গাজী রহমান যুদ্ধকালের সাহসী মুক্তিযোদ্ধা নয়।
- বরং সে সময় নিরাপদ আশ্রয়ের সন্ধানে পথে নামে সে।
- এক সময় দেশের সীমান্ত পেরিয়ে নিরাপদ বোধ করে নিজে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
.
মুনীর চৌধুরী রচিত ‘কেউ কিছু বলতে পারে না’ একটি -
  1. ক) উপন্যাস
  2. খ) গল্প
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) অনুবাদ নাটক
সঠিক উত্তর:
ঘ) অনুবাদ নাটক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অনুবাদ নাটক
ব্যাখ্যা
• মুনীর চৌধুরী রচিত 'কেউ কিছু বলতে পারে না' একটি- অনুবাদ নাটক

• মুনীর চৌধুরী: 
-তিনি ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী ও শহীদ বুদ্ধিজীবী। 
- ১৯২৫ সালের ২৭ নভেম্বর মানিকগঞ্জ শহরে তাঁর জন্ম।
- তাঁর পৈতৃক নিবাস নোয়াখালী জেলায়।
- তাঁর একটি বিশেষ কীর্তি বাংলা টাইপ রাইটারের কি-বোর্ড (১৯৬৫) উদ্ভাবন, যা ‘মুনীর অপটিমা’ নামে পরিচিত।

• মুনীর চৌধুরীর অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

• মৌলিক নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দন্ডকারণ্য।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থ:
- মীর মানস। 
- তুলনামূলক সমালোচনা। 
- বাংলা গদ্যরীতি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) তেজস্ক্রীয়তা
  2. খ) তেজষ্ক্রিয়তা
  3. গ) তেজস্ক্রিয়তা
  4. ঘ) তেজোস্ক্রীয়তা
সঠিক উত্তর:
গ) তেজস্ক্রিয়তা
উত্তর
সঠিক উত্তর:
গ) তেজস্ক্রিয়তা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'তেজস্ক্রিয়তা' বানানটি শুদ্ধ।

• 'তেজস্ক্রিয়' শব্দের অর্থ-
- নিউক্লিয়াস বিভাজনের ফলে পরমাণুকেন্দ্র থেকে স্বতঃস্ফূর্তভাবে আলফা বিটা বা গামা রশ্মির বিকিরণ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) রৌদ্রকরজ্জল
  2. খ) রৌদ্রকরোজ্জ্বল
  3. গ) রৌদ্রকরজ্জ্বল
  4. ঘ) রৌদ্রকরোজ্জল
সঠিক উত্তর:
খ) রৌদ্রকরোজ্জ্বল
উত্তর
সঠিক উত্তর:
খ) রৌদ্রকরোজ্জ্বল
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'রৌদ্রোজ্জ্বল'- বানানটি শুদ্ধ।

• 'রৌদ্রোজ্জ্বল' শব্দের অর্থ- সূর্যের আলোয় উদ্ভাসিত।
তবে, বিভিন্ন সাহিত্যে রৌদ্রকরোজ্জ্বল শব্দটি ব্যবহার করেছেন। 
- (রৌদ্রকরোজ্জ্বল চেতনার প্রতিভূ- আহমদ শরীফ)। 
.
টাকায়  টাকা হয়’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় ৭মী
  2. খ) করণে ৭মী
  3. গ) অপাদানে ৭মী
  4. ঘ) অধিকরণে ৭মী
সঠিক উত্তর:
গ) অপাদানে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
গ) অপাদানে ৭মী
ব্যাখ্যা
• অপাদান কারক:
- যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।

 • 'টাকায় টাকায় হয়'- বাক্যটিতে 'কি হতে উৎপন্ন হয়' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, টাকা হতে।
- আবার 'এ, য়, তে' হলো সপ্তমী বিভক্তি।
তাই বলা যায়, 'টাকায় টাকায় হয়'- বাক্যটি অপাদানে কারণে ৭মী বিভক্তি।  
 
• অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়ােগ -

- টাকায় টাকায় হয় = অপাদানে ৭মী বিভক্তি।
- এ বনে বাঘের ভয় = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- মেঘ থেকে বৃষ্টি হয় = অপাদান কারকে ৫মী বিভক্তি। 
- তিলে তৈল হয় = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- তিথির চেয়ে বিথী বড় = অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি।
- পরাজয়ে ডরে না বীর = অপাদান কারকে ৭মী বিভক্তি।
- বিপদে মাের রক্ষা কর = অপাদান কারকে ৭মী বিভক্তি ।
- লােভে পাপ পাপে মৃত্যু = অপাদান কারকে ৭মী বিভক্তি ।
- ছাদ থেকে পানি পড়ে = অপাদান কারকে ৫মী বিভক্তি। 

[তবে বাংলা ২য় পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের 'টাকায় টাকায় হয় - করণে ৭মী' দেওয়া আছে, যা প্রকৃতপক্ষে ভুল।] 

উৎস:
১. বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি।
২. বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩. বাংলা ২য় পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
আজকে নগদ কালকে ধার’ - বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় ২য়া
  2. খ) কর্মে ২য়া
  3. গ) অপাদানে ২য়া
  4. ঘ) অধিকরণে ২য়া
সঠিক উত্তর:
ঘ) অধিকরণে ২য়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অধিকরণে ২য়া
ব্যাখ্যা
অধিকরণ কারক:
- ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক।
- আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
- অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।

• বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
অধিকরণ কারকে সাধারণত সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই। কাল (সময়) সকালে সূর্য উঠবে।

‘আজকে নগদ কালকে ধার’- বাক্যে নিম্নরেখ শব্দটি অধিকরণ কারকে ২য়া বিভক্তির প্রয়োগ ঘটেছে।
বাক্যটি ক্রিয়া নিষ্পন্ন হওয়ার কালকে বোঝাচ্ছে। 
কিন্তু এতে ‘-কে’ বিভক্তি যুক্ত হয়েছে। তাই বাক্যটি অধিকরণ কারকে ২য়া বিভক্তি প্রকাশ করে। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
.
‘খাসমহল’ (খাস যে মহল) কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) তৎপুরুষ
  3. গ) অব্যয়ীভাব
  4. ঘ) বহুব্রীহি
সঠিক উত্তর:
ক) কর্মধারয়
উত্তর
সঠিক উত্তর:
ক) কর্মধারয়
ব্যাখ্যা
• কর্মধারয় সমাস:
- বিশেষ্য ও বিশেষণ পদে বা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে যে সমাস  হয় এবং যেখানে পরপদের অর্থ প্রাধান্য পায়  তাকে কর্মধারয় সমাস বলে। 
যেমন, 
- ক্ষুধিত-পাষাণ =ক্ষুধিত যে পাষাণ।
- অক্ষয়কীর্তি = অক্ষয় যে কীর্তি। 
- অর্ধপথ = অর্ধ যে পথ।
- খাসমহল = খাস যে মহল। 
- নবান্ন = নব যে অন্ন। 

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ। 
.
‘তেপান্তর’ (তিন প্রান্তরের সমাহার) কোন সমাস?
  1. ক) তৎপুরুষ
  2. খ) দ্বিগু
  3. গ) কর্মধারয়
  4. ঘ) দ্বন্দ্ব
সঠিক উত্তর:
খ) দ্বিগু
উত্তর
সঠিক উত্তর:
খ) দ্বিগু
ব্যাখ্যা
• দ্বিগু সমাস: 
যে সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে এবং পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে।
যেমন : 
- তেমাথা = তিন মাথার সমাহার,
- ত্রিফলা = তিন ফলের সমাহার,
- তেপান্তর = তিন প্রান্তরের সমাহার,
- ত্রিপদী = তিন পদের সমাহার,
- ত্রিকাল = তিন কালের সমাহার
- ত্রিলোক = তিন লোকের সমাহার ইত্যাদি।

উৎস : বাংলা একাডেমি প্রমিত ব্যবহারিক ব্যাকরণ ও ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
১০.
‘যা দীপ্তি পাচ্ছে’ - এক কথায় কী হবে?
  1. ক) সন্দীপন
  2. খ) দীপ্তিমান
  3. গ) আলোকিত
  4. ঘ) দেদীপ্যমান
সঠিক উত্তর:
ঘ) দেদীপ্যমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দেদীপ্যমান
ব্যাখ্যা
• দেদীপ্যমান (বিশেষণ):
অর্থ - অত্যন্ত উজ্জ্বল বা দীপ্তিময় দেখাচ্ছে এমন; অতিশয় দীপ্তিশীল; জাজ্বল্যমান (আমার সম্মুখে দেদীপ্যমান হইয়া উঠিল-রবীন্দ্রনাথ ঠাকুর)।

(তৎসম বা সংস্কৃত) √দীপ্‌+য(যঙ্‌)+মান(শানচ্‌)।

এক কথায় প্রকাশের ক্ষেত্রে -
• নবম-দশম শ্রেণির ব্যাকরণ বোর্ড বই এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর অনুসারে: 
- যা দীপ্তি পাচ্ছে/ যা পুনঃ পুনঃ দীপ্তি পাচ্ছে - দেদীপ্যমান।

 
• ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ অনুসারে:
- যা দীপ্তি পাচ্ছে - দীপ্তিমান। 

তবে, এসব উৎসের মধ্যে নবম-দশম শ্রেণির ব্যাকরণ বোর্ড বই অধিক গ্রহনযোগ্য হিসেবে আমরা উত্তর হিসেবে- যা দীপ্তি পাচ্ছে- দেদীপ্যমান নিতে পারি। 

উৎস: বাংলা একাডেমি অভিধান, ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
‘যে বাস্তু থেকে উৎখাত হয়েছে’ - এক কথায় কী হবে?
  1. ক) উদ্বাস্তু
  2. খ) সর্বহারা
  3. গ) বস্তিহীন
  4. ঘ) কাঙ্গাল
সঠিক উত্তর:
ক) উদ্বাস্তু
উত্তর
সঠিক উত্তর:
ক) উদ্বাস্তু
ব্যাখ্যা
• কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
- 'যে বাস্তু থেকে উৎখাত হয়েছে' = উদ্বাস্তু,
- 'যার বাসস্থান নেই' = অনিকেত,
- 'স্থায়ী ঠিকানা নেই যার' = উদ্বাস্তু, 
- 'যার সর্বস্ব হারিয়েছে'- সর্বহারা। 
- যার সর্বস্ব হারিয়ে গেছে - সর্বহারা। 

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১২.
‘দ্যুলোক’ শব্দের সন্ধি - বিচ্ছেদ কোনটি?
  1. ক) দু + লোক
  2. খ) দুল + অক
  3. গ) দিব + লোক
  4. ঘ) দ্যু + অক
সঠিক উত্তর:
গ) দিব + লোক
উত্তর
সঠিক উত্তর:
গ) দিব + লোক
ব্যাখ্যা
• ‘দ্যুলোক’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ দিব্‌ + লোক।
- এটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধি।

• নিপাতনে সিদ্ধ
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসরণ করে না। এগুলোকে নিপাতনে সিদ্ধ বলে।

কয়েকটি নিপাতনে সিদ্ধ ব্যাঞ্জন সন্ধির উদাহরণ- 
আশ্চর্য = আ + চর্য
ষোড়শ = ষট্‌ + দশ
পতঞ্জলি = পতৎ + অঞ্জলি
একাদশ = এক + দশ
বৃহস্পতি = বৃহৎ + পতি 
গোষ্পদ = গো + পদ 
বনস্পতি = বন + পতি
পরস্পর = পর + পর ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) সরোজ
  2. খ) মহীধর
  3. গ) বৈভব
  4. ঘ) উদক
সঠিক উত্তর:
খ) মহীধর
উত্তর
সঠিক উত্তর:
খ) মহীধর
ব্যাখ্যা
• পর্বত শব্দের সমার্থক শব্দ: 
- অচল,
- মহীধর, 
- গিরি,
- পাহাড়,
- অদ্রি,
- ভূধর,
- শৈল,
- নগ ইত্যাদি।

• 'পদ্ম' এর সমার্থক শব্দ-সরোজ'। 
• 'বৈভব' এর সমার্থক শব্দ- ঐশ্বর্য; ধন; সম্পদ। 
• 'পানি' এর সমার্থক শব্দ- 'উদক'।  

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা ব্যাকরণ। 
১৪.
‘নিমগ্ন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) উদাসীন
  2. খ) জাগরিত
  3. গ) অপকর্ষ
  4. ঘ) নিস্তেজ
সঠিক উত্তর:
ক) উদাসীন
উত্তর
সঠিক উত্তর:
ক) উদাসীন
ব্যাখ্যা
• 'নিমগ্ন' এর বিপরীত শব্দ 'উদাসীন'। 

অন্যদিকে, 
'জাগরিত' এর বিপরীত শব্দ- 'নিদ্রিত',
'উৎকর্ষ' এর বিপরীত শব্দ-'অপকর্ষ',
'তেজী' এর বিপরীত শব্দ– 'নিস্তেজ'। 

উৎস: ভাষা শিক্ষা -হায়াৎ মামুদ।
১৫.
‘নির্মম’ - কোন বাগধারা দিয়ে বুঝানো হয়েছে?
  1. ক) ইঁদুর কপালো
  2. খ) অন্তর টিপুনী
  3. গ) বিষের পুটুলি
  4. ঘ) মাছের মা
সঠিক উত্তর:
ঘ) মাছের মা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মাছের মা
ব্যাখ্যা
• 'মাছের মা' বাগধারার অর্থ- 'নিষ্ঠুর'। 

• 'মাছের মা' বাগধারার ব্যাখ্যা: 
- বাঙালির চিরকালীন ধারণা এই যে, মা মাছ বাচ্চাদের লালন পালন না করে তাদের ধরে খেয়ে ফেলে নৃশংসের মতো।
- মা মাছ দয়া মায়াহীন। সে বাচ্চা খেতেও দ্বিধা করে না- এমন অনুমান থেকে 'মাছের মা' বাগ্‌ধারা ও 'মাছের মায়ের পুত্রশোক' প্রবাদটি চালু হয়েছে। 
- 'মাছের মায়ের পুত্রশোক' প্রবাদটির অর্থ = কৃত্রিম শোক। 

• অন্তর টিপুনী মানে হচ্ছে গোপন ব্যথা/ অলক্ষ্যে অন্যের হৃদয়ে আঘাত দেওয়া।
বাক্য গঠন: অন্তরটিপুনি স্বভাবের জন্য অনেক সময় অন্যের বিরক্তিভাজন হতে হয়। 

• 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ = মন্দ ভাগ্য।
উদাহরণ: তার মত ইঁদুর কপালে লোক খুব কমই দেখেছি।

• 'বিষের পুটুলি' বাগধারাটির অর্থ- 'বিদ্বেষী'। 
বাক্য গঠন: তাদের দুইজনে মোটেও বনিবনা নেই, একজন যেন আরেকজনের বিষের পুটুলি। 

উৎস: প্রবাদের উৎসসন্ধান, সমর পাল, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Guillotine
  2. খ) Gillotine
  3. গ) Guilotine
  4. ঘ) Giullotine
সঠিক উত্তর:
ক) Guillotine
উত্তর
সঠিক উত্তর:
ক) Guillotine
ব্যাখ্যা
• Guillotine (noun)
English Meaning: 
1. A machine for beheading by means of a heavy blade that slides down in vertical guides.
2. A shearing machine or instrument (such as a paper cutter) that in action resembles a guillotine. 

Bangla Meaning: 
(১) (ফ্রান্সে অপরাধীদের) শিরশ্ছেদ করার যন্ত্রবিশেষ।
(২) বইয়ের কিনার, কাগজ ইত্যাদি কেটে সমান করার যন্ত্রবিশেষ।
(৩) (সংসদে) (অতিরিক্ত বিতর্ক সৃষ্টির মাধ্যমে) কোনো প্রস্তাবিত বিল বা আইনের খসড়ার অনুমোদন ব্যাহত করার প্রয়াসকে ভোট গ্রহণের সময় নির্ধারণের মাধ্যমে থামানোর পদ্ধতি।

Source: Bangla Academy Dictionary and Merriam Webster Dictionary.
১৭.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Mustach
  2. খ) Moustach
  3. গ) Moustache
  4. ঘ) Mustache
সঠিক উত্তর:
গ) Moustache
উত্তর
সঠিক উত্তর:
গ) Moustache
ব্যাখ্যা
Moustache (British) / Mustache (American)
English Meaning: a strip of hair left to grow above the upper lip.
Bangla Meaning: গৌফ; গুম্ফ; মোচ।

• সাধারণত চাকুরীর পরীক্ষায় এবং academic spelling এর ক্ষেত্রে British spelling অনুসরণ করা হয়।
- সে অনুযায়ী Moustache বানান টিকে উত্তর হিসাবে নেয়া হয়েছে।
- অপশনে যদি শুধু American spelling থাকে, তবে সেটি সঠিক উত্তর হিসাবে বিবেচিত হবে।

Source: Bangla Academy Dictionary.
১৮.
He has no control ___ himself বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে __
  1. ক) in
  2. খ) on
  3. গ) at
  4. ঘ) over
সঠিক উত্তর:
ঘ) over
উত্তর
সঠিক উত্তর:
ঘ) over
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - over.
- Complete sentence: He has no control over himself.

• Control over someone- কারো উপরে নিয়ন্ত্রন বা কর্তৃত্ব। 
- অর্থাৎ কারো উপরে নিয়ন্ত্রন বা কর্তৃত্ব না থাকা বা থাকা বোঝাতে control এরপর over ব্যবহৃত হয়।
১৯.
He is callous ___ his studies বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে __
  1. ক) on
  2. খ) to
  3. গ) for
  4. ঘ) in
সঠিক উত্তর:
খ) to
উত্তর
সঠিক উত্তর:
খ) to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
- Complete sentence: He is callous to his studies.

• Callous (to) (লাক্ষণিক) বিচেতন; নিশ্চেতন; উদাসীন।
- উদাসীন অর্থে Callous এর সাথে appropriate preposition রূপে to ব্যবহৃত হয়।
২০.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) Did he take leave of you?
  2. খ) Did he take your leave?
  3. গ) Did he take leave from you?
  4. ঘ) Did he take leave off you?
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) Did he take leave of you? এবং খ) Did he take your leave?
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
================

প্রশ্নটি phrase এর উপর ভিত্তি করে করা হয়েছে।

• Take leave of or Take your (one's) leave:
(phrase) 
Meaning: to say goodbye to someone.
Bangla meaning: বিদায় গ্রহণ করা।

Example sentence:
- It was late when they finally took leave of their friends and headed home.
- After a few minutes of polite conversation, he took his leave.

অন্য অপশনের মধ্যে -
গ) take leave এর পর from বসে না।

ঘ) Did he take leave off you? - বাক্যটি অর্থগত দিক থেকে ভুল
- কারণ leave off - থামা।

Source: Britannica Dictionary, Cambridge Dictionary, Collins Dictionary, Merriam-Webster Dictionary and Accessible Dictionary.

২১.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) Anis copied the answer word by word.
  2. খ) Anis copied the answer word with word.
  3. গ) Anis copied the answer word for word.
  4. ঘ) Anis copied the answer word in word.
সঠিক উত্তর:
গ) Anis copied the answer word for word.
উত্তর
সঠিক উত্তর:
গ) Anis copied the answer word for word.
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্য হচ্ছে - Anis copied the answer word for word

• Word for word means using exactly the same words.
- Bangla Meaning: একদম হুবহু শব্দ ব্যবহার করা।
- যেহেতু বাক্যে নকল করার কথা উল্লেখ রয়েছে, তাই word for word এর ব্যবহার সঠিক।
২২.
কোনটি 'sober' শব্দের সমার্থক শব্দ?
  1. ক) Informal
  2. খ) Sedate
  3. গ) Ominary
  4. ঘ) Boisterous
সঠিক উত্তর:
খ) Sedate
উত্তর
সঠিক উত্তর:
খ) Sedate
ব্যাখ্যা
• Sober
English Meaning: not affected by alcohol; not drunk, serious, sensible, and solemn.
Bangla Meaning:  আত্মনিয়ন্ত্রিত; সংযমী; মিত্যাচারী; ঐকান্তিক; ধীর স্থির; শান্ত; পরিমিত

• অপশনে উল্লেখিত শব্দ গুলোর অর্থ -

ক) Informal
English Meaning: having a relaxed, friendly, or unofficial style, manner, or nature.
Bangla Meaning: অনৈয়মিক; নিয়মব্যতিরেকী; অবৈধিক; লৌকিকতাবর্জিত; অনানুষ্ঠানিক; ঘরোয়া

খ) Sedate
English Meaning: calm, dignified, and unhurried.
Bangla Meaning:  অচঞ্চল; অক্ষুব্ধ; সমাহিত; শান্ত; প্রসন্ন।

গ) Ominary
- এটি একটি Latin ancient word/ archaic word.
- সম্ভবত এর দ্বারা ভবিষ

ঘ) Boisterous
English Meaning: noisy, energetic, and cheerful.
Bangla Meaning: অমার্জিত; হৈচৈপূর্ণ; উল্লাসময়।


• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Sedate শব্দটি Sober এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
২৩.
'Opinion' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) Fact
  2. খ) Misgiving
  3. গ) Knowledge
  4. ঘ) Belief
সঠিক উত্তর:
ঘ) Belief
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Belief
ব্যাখ্যা
• Opinion - 
English Meaning: a view or judgement formed about something, not necessarily based on fact or knowledge.
Bangla Meaning:  পূর্ণাঙ্গজ্ঞানের উপর প্রতিষ্ঠিত নয় এমন বিশ্বাস বা ধারণা; মত।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Fact
English Meaning: a thing that is known or proved to be true.
Bangla Meaning:  ঘটনা।

খ) Misgiving
English Meaning: a feeling of doubt or apprehension about the outcome or consequences of something.
Bangla Meaning: সন্দেহ; সংশয়; অবিশ্বাস; আশঙ্কা।

গ) Knowledge
English Meaning: acts, information, and skills acquired through experience or education; the theoretical or practical understanding of a subject.
Bangla Meaning:  জ্ঞান; অবগতি

ঘ) Belief
English Meaning: an acceptance that something exists or is true, especially one without proof.
Bangla Meaning: বিশ্বাস; আস্থা; প্রত্যয়।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Belief শব্দটি Opinion শব্দটির সমার্থক অর্থ প্রকাশ করে।
২৪.
'You should keep your promise.' বাক্যটির passive form হবে __
  1. ক) Your promise should be kept by you
  2. খ) Your promise is to be kept by you
  3. গ) Your promise should keep by you
  4. ঘ) Your promise should kept by you
সঠিক উত্তর:
ক) Your promise should be kept by you
উত্তর
সঠিক উত্তর:
ক) Your promise should be kept by you
ব্যাখ্যা
• Voice এর ক্ষেত্রে,
- প্রথমে Active voice এর object টির subject রূপে বসবে।
- should be
- মূল verb এর past participle বসবে।

• Structure: প্রথমে object টির subject রূপ হবে + should be + মূল verb এর past participle.
- সেই অনুসারে, সঠিক উত্তর, Your promise should be kept.
২৫.
Am I wanted by you? বাক্যটির Active form হবে ___
  1. ক) Did you want me?
  2. খ) Do you want me?
  3. গ) Are you wanted me?
  4. ঘ) Have you wanted me?
সঠিক উত্তর:
খ) Do you want me?
উত্তর
সঠিক উত্তর:
খ) Do you want me?
ব্যাখ্যা
• সঠিক উত্তরটি হচ্ছে- Do you want me?
• Interrogative Sentence এর Active Voice কে Passive voice এ রূপান্তর করার নিয়ম: 
- এ ধরণের বাক্য যদি Do verb দিয়ে শুরু হয়, তাহলে প্রথমে তাকে Assertive Sentence- এ পরিণত করে তারপর তাকে Interrogative Sentence- এ পরিবর্তন করা সুবিধাজনক। 

Active Voice: Do you want me?
Assertive: You want me- I am wanted by you. 
Passive Voice: Am I wanted by you?

Source: Applied English Grammar & Composition by P. C. Das.
২৬.
কোনটি Collective Noun?
  1. ক) Boy
  2. খ) Books
  3. গ) Library
  4. ঘ) Mouth
সঠিক উত্তর:
গ) Library
উত্তর
সঠিক উত্তর:
গ) Library
ব্যাখ্যা
• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
- library contains many books that's why it is a collective noun.

অন্য অপশন গুলোর মধ্যে - 
• Boy, Books এবং Mouth হচ্ছে common noun.
 - Common Noun: A common noun is one which is common to each member of class of persons or things.
- যে noun কোন এক শ্রেণির ব্যাক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বুঝায় তাকে common noun বলে।
২৭.
'Slave' শব্দটির Abstract Noun হবে __
  1. ক) Slavery
  2. খ) Slave
  3. গ) Slaverer
  4. ঘ) Slaves
সঠিক উত্তর:
ক) Slavery
উত্তর
সঠিক উত্তর:
ক) Slavery
ব্যাখ্যা
• Slave 
English Meaning: a person who is forced to work for and obey another and is considered to be their property; an enslaved person.
Bangla Meaning: ক্রীতদাস; কেনা গোলাম।
- এর Abstract noun হচ্ছে - Slavery (দাসত্ব)

• Abstract Noun: 
- Abstract Noun হলো সেই noun যা কোন অবস্তুগত ধারণা বা গুণকে নির্দেশ করে; যার কোন বাহ্যিক অস্তিত্ব নেই এবং যা ছোঁয়া যায় না; গন্ধ বা শ্রবণ দ্বারা বুঝা যায় না; কিন্তু শুধু কল্পনা দ্বারা বুঝা যায়।
- Slavery দ্বারা দাসত্ব বা ক্রীতদাসের অবস্থা বোঝায় তাই এটি - Abstract Noun.
২৮.
সহজ নিয়ম : Anwar said, 'I have done the sum.' বাক্যটির indirect speech হবে __
  1. ক) Anwar said that I have done the sum.
  2. খ) Anwar said that I had done the sum.
  3. গ) Anwar said that he had done the sum.
  4. ঘ) Anwar said that he has done the sum.
সঠিক উত্তর:
গ) Anwar said that he had done the sum.
উত্তর
সঠিক উত্তর:
গ) Anwar said that he had done the sum.
ব্যাখ্যা
• Narration এর নিয়মানুযায়ী,
 - প্রথমত, reporting verb এর tense অনুযায়ী indirect speech এ পরিবর্তন আসবে।
- reporting verb এবং reporting speech উভয়েই past indefinite থাকলে, indirect করার সময় reported speech কে past perfect tense এ রূপান্তরিত করতে হবে।
- কমার বদলে that বসবে।

• সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Anwar said that he had done the sum.
২৯.
He asked me where I had gone the previous day ___ বাক্যটির direct speech হবে __
  1. ক) He said to me 'Where did you go yesterday?'
  2. খ) He asked me, 'Where have you gone yesterday?'
  3. গ) He asked me, 'Where had you gone previous day?'
  4. ঘ) He said to me, 'Where did you go previous day?'
সঠিক উত্তর:
ক) He said to me 'Where did you go yesterday?'
উত্তর
সঠিক উত্তর:
ক) He said to me 'Where did you go yesterday?'
ব্যাখ্যা
• He asked me where I had gone the previous day ___ বাক্যটির direct speech হবে - He said to me 'Where did you go yesterday?'
- Indirect speech এ that clause টি past perfect tense এ হওয়ায় direct speech এ তা reported speech এ পরিণত হবে এবং তা past indefinite /present perfect tense এ হবে।
- Indirect speech এ told/ asked me থাকলে direct speech এ তা said to হয়।
- Indirect speech এ pervious day থাকলে direct speech এ তা yesterday তে পরিণত হবে।
- that এর বদলে কমা বসবে।

•  Indirect speech এ that clause টি past perfect tense এ থাকলে তা past indefinite/present perfect tense হলেও খ) He asked me, 'Where have you gone yesterday?' উত্তর হবে না, কারন yesterday থাকলে বাক্য সবসময় past indefinite এ হয়।
৩০.
'At home' -এর অর্থ __
  1. ক) Familiar with
  2. খ) Try to make a home
  3. গ) One who has lost home
  4. ঘ) Home made of bricks.
সঠিক উত্তর:
ক) Familiar with
উত্তর
সঠিক উত্তর:
ক) Familiar with
ব্যাখ্যা
• At home (Phrase)
English Meaning: skilled / comfortable/ confident or relaxed about doing or using something.
Bangla Meaning: দক্ষ, ঘরের মত আরামপ্রদ।

• Synonyms:
- confident with
- proficient in
- used to
- familiar with

• Example:
1. He is at home in English.
2. I never feel at home in Dhaka city.

Source: Live MCQ Lecture and Oxford Learners Dictionary.
৩১.
দুইটি রাশির অনুপাত ৪ : ৭। পূর্ব রাশি ১৬ হলে উত্তর রাশি কত?
  1. ক) ২৪
  2. খ) ২৮
  3. গ) ৩০
  4. ঘ) ৩৫
সঠিক উত্তর:
খ) ২৮
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি রাশির অনুপাত ৪ : ৭। পূর্ব রাশি ১৬ হলে উত্তর রাশি কত?

সমাধান:
ধরি,
উত্তর রাশি = ক

প্রশ্নমতে,
৪ : ৭ = ১৬ : ক
বা, (৪/৭) = (১৬/ক)
বা, ৪ক = ১৬ × ৭
বা, ক =  ১৬ × ৭/৪
∴ ক = ২৮
∴ উত্তর রাশি ২৮
৩২.
দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী?
  1. ক) ৭ ও ১১
  2. খ) ১০ ও ১৪
  3. গ) ১০ ও ১৬
  4. ঘ) ১২ ও ১৮
সঠিক উত্তর:
গ) ১০ ও ১৬
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০ ও ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি ২ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী?

সমাধান:
মনেকরি 
সংখ্যা দুইটি ৫ক ও ৮ক

প্রশ্নমতে
(৫ক + ২)/(৮ক + ২) = ২/৩
১৬ক + ৪ = ১৫ক + ৬
১৬ক - ১৫ক = ৬ - ৪ 
ক = ২ 

অতএব
সংখ্যা দুইটি ৫ ×২ = ১০  ও ৮ × ২ = ১৬ 
৩৩.
পিতা ও দুই পুত্রের গড় বয়স ২৪ বছর। তিন বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল ১৫ বছর। পিতার বর্তমান বয়স কত?
  1. ক) ৩২ বছর
  2. খ) ৩৩ বছর
  3. গ) ৩৪ বছর
  4. ঘ) ৩৬ বছর
সঠিক উত্তর:
ঘ) ৩৬ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও দুই পুত্রের গড় বয়স ২৪ বছর। তিন বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল ১৫ বছর। পিতার বর্তমান বয়স কত?

সমাধান: 
 পিতা ও দুই পুত্রের গড় বয়স ২৪ বছর। 
 পিতা ও দুই পুত্রের মোট বয়স ২৪ × ৩ বছর = ৭২ বছর 

তিন বছর পূর্বে দুই পুত্রের গড় বয়স ছিল ১৫ বছর
তিন বছর পূর্বে দুই পুত্রের মোট বয়স ছিল ১৫ × ২ বছর = ৩০ বছর

বর্তমানে  দুই পুত্রের মোট বয়স = (৩০ + ৩ + ৩) বছর = ৩৬ বছর 
পিতার বর্তমান বয়স = ৭২ - ৩৬ = ৩৬ বছর 
৩৪.
লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কিমি ও ৫ কিমি। নদীপথে ৩০ কিমি যেয়ে আবার ফিরে আসতে সময় লাগবে -
  1. ক) (৭/২) ঘণ্টা
  2. খ) ৪ ঘণ্টা
  3. গ) (৯/২) ঘণ্টা
  4. ঘ) ৫ ঘণ্টা
সঠিক উত্তর:
গ) (৯/২) ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
গ) (৯/২) ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘণ্টায় ১৫ কিমি ও ৫ কিমি। নদীপথে ৩০ কিমি যেয়ে আবার ফিরে আসতে সময় লাগবে -

সমাধান: 
স্রোতের অনুকূলে, 
লঞ্চের গতিবেগ = (১৫ + ৫) কি.মি./ঘণ্টা
= ২০ কি.মি./ঘণ্টা
∴ ৩০ কি.মি. পথ যেতে প্রয়োজনীয় সময় = ৩০/২০ ঘন্টা = ১.৫ ঘণ্টা

আবার, 
স্রোতের প্রতিকূলে,
লঞ্চের গতিবেগ = (১৫ - ৫) কি.মি./ঘণ্টা
= ১০ কি.মি./ঘন্টা। 
∴ ৩০ কি.মি. পথ ফিরে আসতে প্রয়োজনীয় সময় = ৩০/১০ ঘন্টা = ৩.০ ঘণ্টা

∴ নির্ণেয় সময় = (১.৫ + ৩.০) ঘণ্টা 
= ৪.৫ ঘণ্টা
= ৪৫/১০ ঘণ্টা
= ৯/২ ঘণ্টা
৩৫.
কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ঐ বাড়িতে ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কত দিন চলবে?
  1. ক) ২৫ দিন
  2. খ) ২৪ দিন
  3. গ) ২০ দিন
  4. ঘ) ২২ ‍দিন
সঠিক উত্তর:
ক) ২৫ দিন
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৫ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে। ঐ বাড়িতে ২ জন মেহমান আসলে ঐ খাবারে তাদের কত দিন চলবে?

সমাধান:
২ জন মেহমান আসলে মোট লোক সংখ্যা = ১০ + ২  = ১২ জন

১০ জন লোকের খাবার আছে ৩০ দিনের 
১ জন লোকের খাবার আছে ৩০ × ১০ দিনের 
১২ জন লোকের খাবার আছে (৩০ × ১০)/১২ দিনের 
= ২৫ দিনের 
৩৬.
কোনো পরিবারে মজুদ খাদ্যে ৪ জন সদস্যের ১৮ দিন চলে । মেহমান আসায় ঐ খাদ্যে ১২ দিন চললে কতজন মেহমান এসেছিল?
  1. ক) ২ জন
  2. খ) ৪ জন
  3. গ) ৬ জন
  4. ঘ) ৮ জন
সঠিক উত্তর:
ক) ২ জন
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরিবারে মজুদ খাদ্যে ৪ জন সদস্যের ১৮ দিন চলে । মেহমান আসায় ঐ খাদ্যে ১২ দিন চললে কতজন মেহমান এসেছিল?

সমাধান:
১৮ দিনের খাবার আছে ৪ জনের
১ দিনের খাবার আছে ৪ × ১৮ জনের
১২ দিনের খাবার আছে (৪ × ১৮)/১২ জনের
= ৬ জনের 

মেহমান এসেছিল= ৬ - ৪ = ২ জন 
৩৭.
একটি কলম ১৯০ টাকায় বিক্রয় করাতে ৫% ক্ষতি হয়। কলমটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১৯৫ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ২১০ টাকা
  4. ঘ) ২২০ টাকা
সঠিক উত্তর:
খ) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ১৯০ টাকায় বিক্রয় করাতে ৫% ক্ষতি হয়। কলমটির ক্রয়মূল্য কত?

সমাধান:
৫% ক্ষতিতে 
বিক্রয়মূল্য = (১০০ - ৫) টাকা
= ৯৫ টাকা

বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯৫ টাকা
বিক্রয়মূল্য ১৯০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৯০)/৯৫ টাকা
= ২০০ টাকা
৩৮.
একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। আসাদ ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?
  1. ক) ৭০%
  2. খ) ৭৫%
  3. গ) ৮০%
  4. ঘ) ৮৫%
সঠিক উত্তর:
গ) ৮০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পরীক্ষায় ৭৫টি প্রশ্ন ছিল। আসাদ ৬০টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে। সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে?

সমাধান:
৭৫ টি প্রশ্নের মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে ৬০টি 
১ টি প্রশ্নের মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে ৬০/৭৫ টি 
১ টি প্রশ্নের মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে (৬০ × ১০০)/৭৫ টি 
= ৮০ টি
৩৯.
বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদ-আসলে ৪৭৬ টাকা হবে?
  1. ক) ৪%
  2. খ) (৯/২)%
  3. গ) ৫%
  4. ঘ) ৬%
সঠিক উত্তর:
ক) ৪%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪%
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদ-আসলে ৪৭৬ টাকা হবে?

সমাধান: 
সুদ = (৪৭৬ - ৪২৫) টাকা
= ৫১ টাকা 

৪২৫ টাকার ৩ বছরের সুদ ৫১ টাকা 
১ টাকার ১ বছরের সুদ ৫১/(৪২৫ × ৩) টাকা 
∴ ১০০ টাকার ১ বছরের সুদ (৫১ × ১০০)/(৪২৫ × ৩) টাকা
= ৪ টাকা
৪০.
নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?
  1. ক) ৩/৪
  2. খ) ৫/৯
  3. গ) ৭/১২
  4. ঘ) ১১/১৮
সঠিক উত্তর:
খ) ৫/৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫/৯
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম?

সমাধান:
৩/৪ = ০.৭৫
৫/৯ =০.৫৫
৭/১২ =০.৫৮
১১/১৮ = ০.৬১
৪১.
(০.০১) এর মান কোন ভগ্নাংশটির সমান?
  1. ক) ১/১০
  2. খ) ১/১০০
  3. গ) ১/১০০০
  4. ঘ) ১/১০০০০
সঠিক উত্তর:
ঘ) ১/১০০০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১/১০০০০
ব্যাখ্যা
প্রশ্ন: (০.০১)  এর মান কোন ভগ্নাংশটির সমান?

সমাধান:
(০.০১)২ = ০.০০০১ = ১/১০০০০
৪২.
যদি (x - 5)(a + x) = x2 - 25 হয়, তবে a এর মান কত?
  1. ক) - 5
  2. খ) 5
  3. গ) 25
  4. ঘ) - 25
সঠিক উত্তর:
খ) 5
উত্তর
সঠিক উত্তর:
খ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x - 5)(a + x) = x2 - 25 হয়, তবে a এর মান কত?

সমাধান:
(x - 5) (a + x) = x2 - 25
(x - 5) (a + x) = (x - 5)(x + 5)
a + x = x + 5
a = 5 
৪৩.
9x2 + 24x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?
  1. ক) 16
  2. খ) 25
  3. গ) 36
  4. ঘ) 49
সঠিক উত্তর:
ক) 16
উত্তর
সঠিক উত্তর:
ক) 16
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 + 24x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?

সমাধান :
 9x2 + 24x
= (3x)2 + 2.3x.4 + 42 - 42
= (3x + 4)2 -16
∴   9x2 + 24x এর সাথে 16 যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে।
৪৪.
কোনো ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে বলে -
  1. ক) ভরকেন্দ্র
  2. খ) পরিকেন্দ্র
  3. গ) অন্তঃকেন্দ্র
  4. ঘ) লম্ববিন্দু
সঠিক উত্তর:
গ) অন্তঃকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) অন্তঃকেন্দ্র
ব্যাখ্যা
অন্তঃকেন্দ্রঃ ত্রিভুজের তিন কোণের সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে তাকে অন্তঃকেন্দ্র বলে।
পরিকেন্দ্রঃ ত্রিভুজের যেকোন দুই বাহুর লম্বদ্বিখন্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
ভরকেন্দ্রঃ ত্রিভুজের মধ্যমাত্রয়ের ছেদবিন্দুকে ভরকেন্দ্র বলে।
৪৫.
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি -
  1. ক) সূক্ষ্মকোণ
  2. খ) স্থুলকোণ
  3. গ) পূরককোণ
  4. ঘ) সরলকোণ
সঠিক উত্তর:
ক) সূক্ষ্মকোণ
উত্তর
সঠিক উত্তর:
ক) সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
- সমকোণী ত্রিভুজের একটি কোণ এক সমকোণ, অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ। 
- সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুইটির প্রত্যেকটি সূক্ষ্মকোণ ।
৪৬.
‘খাসিয়া উপজাতি’ কোন জেলায় অধিক বাস করে?
  1. ক) রাঙ্গামাটি
  2. খ) সিলেট
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) বান্দরবান
সঠিক উত্তর:
খ) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
খ) সিলেট
ব্যাখ্যা
ক্ষুদ্র জাতি গোষ্ঠী:

- রাজবংশী উপজাতির বসবাস রংপুর।
- বাংলাদেশে মনিপুরী, খাসিয়া উপজাতি বাস করে সিলেট অঞ্চলে।
- রাঙ্গামাটিতে বাস করে চাকমা, মারমা, তনচংগা সহ বেশ কয়েকটি উপজাতির অংশবিশেষ।
- গারো ও হাজংদের বসবাস ময়মনসিংহ অঞ্চলে।
- রাখাইন উপজাতিরা বসবাস করে পটুয়াখালীতে।
- সাওতাল - রাজশাহী, রংপুর।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট জেলার সরকারি ওয়েবসাইট।
৪৭.
দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
  1. ক) লালমনিরহাট
  2. খ) কুড়িগ্রাম
  3. গ) নীলফামারী
  4. ঘ) পঞ্চগড়
সঠিক উত্তর:
ক) লালমনিরহাট
উত্তর
সঠিক উত্তর:
ক) লালমনিরহাট
ব্যাখ্যা
ছিটমহল:

- লালমনিরহাট জেলায় দহগ্রাম ছিটমহলটি অবস্থিত।
- লালমনিরহাটকে ছিটমহলবেষ্টিত জেলা বলা যায়।
- এ জেলায় ৩৩ টি ছিটমহল রয়েছে।
- এ জেলার বৃহত্তম ছিটমহল দুটি হচ্ছে দহগ্রাম ও আঙ্গরপোতা।
- তিন বিঘা করিডরের মাধ্যমে এই দুই ছিটমহলকে মূল ভূখন্ডের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়েছে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৪৮.
সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত?
  1. ক) রায়মঙ্গল
  2. খ) বালেশ্বর
  3. গ) মাতামুহুরী
  4. ঘ) রূপসা
সঠিক উত্তর:
খ) বালেশ্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) বালেশ্বর
ব্যাখ্যা
সুন্দরবন:

- বাংলাদেশ এবং ভারত জুড়ে বিস্তৃত সুন্দরবনের বৃহত্তর অংশটি (৬২%) বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থিত।
- দক্ষিণে বঙ্গোপসাগর; পূর্বে বালেশ্বর নদী আর উত্তরে বেশি চাষ ঘনত্বের জমি বরাবর সীমানা।
- উঁচু এলাকায় নদীর প্রধান শাখাগুলো ছাড়া অন্যান্য জলধারাগুলো সর্বত্রই বেড়িবাঁধ ও নিচু জমি দ্বারা বহুলাংশে বাঁধাপ্রাপ্ত।
- এটি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী অঞ্চল জুড়ে রয়েছে বাংলাদেশে।
- বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সুন্দরবন অবস্থিত।

তথ্যসূত্র - খুলনা জেলা অফিসিয়াল ওয়েবসাইট।
৪৯.
হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) টেকনাফ
  3. গ) কক্সবাজার
  4. ঘ) বান্দরবান
সঠিক উত্তর:
গ) কক্সবাজার
উত্তর
সঠিক উত্তর:
গ) কক্সবাজার
ব্যাখ্যা
হিমছড়ি:

- হিমছড়ি কক্সবাজার জেলায় অবস্থিত।
- জেলা সদর হতে ৯ কিঃমিঃ দূরে হিমছড়ি অবস্থিত।
- এখানে কয়েকটি প্রাকৃতিক ঝর্ণা রয়েছে।
- ২৯ এপ্রিল, ১৯৯১ সালে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে হিমছড়িসহ আশে পাশে অনেক পর্যটন স্পট দারুণভাবে ক্ষতিসাধন হয়।
- সিঁড়ি বেয়ে উঁচু পাহাড়ে উঠে সাগর, পাহাড় ও কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য অতিসহজে উপভোগ করা যায়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও কক্সবাজার জেলার অফিসিয়াল ওয়েবসাইট।
৫০.
‘আনন্দবিহার’ কোথায় অবস্থিত?
  1. ক) ঢাকার মালিবাগে
  2. খ) কুমিল্লার ময়নামতিতে
  3. গ) দিনাজপুরের ফুলবাড়িতে
  4. ঘ) চট্টগ্রামের রাউজানে
সঠিক উত্তর:
খ) কুমিল্লার ময়নামতিতে
উত্তর
সঠিক উত্তর:
খ) কুমিল্লার ময়নামতিতে
ব্যাখ্যা
আনন্দবিহার:

- প্রত্নতাত্ত্বিক দিক থেকে সমৃদ্ধ আনন্দবিহার কুমিল্লার নিকটবর্তী ময়নামতি এলাকায় অবস্থিত।
- এ বিহার ময়নামতীতে আবিষ্কৃত সৌধমালার মধ্যে সর্ববৃহৎ।
- এ এলাকার সর্ববৃহৎ পুষ্করিণীসহ আনন্দবিহার কমপ্লেক্সটি সাত শতকের শেষ বা আট শতকের প্রথম দিকের কোনো এক সময়ে প্রথম দেববংশের তৃতীয় শাসক শ্রী আনন্দ দেব কর্তৃক নির্মিত হয়।
- ১৯৪৪-৪৫ সালে ইটলুণ্ঠনকারী ঠিকাদারদের দ্বারা এবং পরে সেনানিবাস তৈরীর সময় প্রত্নস্থলটির প্রভূত ক্ষতি সাধিত হয়।
- বর্গাকৃতি এ বিহারের প্রত্যেক দিকের পরিমাপ ১৯৮ মিটার।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫১.
লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে?
  1. ক) শায়েস্তা খান
  2. খ) মুর্শিদকুলি খান
  3. গ) সুবাদার ইসলাম খান
  4. ঘ) যুবরাজ মোহাম্মদ আযম
সঠিক উত্তর:
ঘ) যুবরাজ মোহাম্মদ আযম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুবরাজ মোহাম্মদ আযম
ব্যাখ্যা
লালবাগ কেল্লা:

- সর্বপ্রথম লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করেন যুবরাজ মোহাম্মদ আযম।
- মাঝে এর কাজ বন্ধ হয়ে গেলে ১৬৮০ সালে শায়েস্তা খান পুনরায় এর কাজ শুরু করে এটি নির্মাণ করেন।
- একদম শুরুর দিকে এই কেল্লার নাম ছিল “কেল্লা আওরঙ্গবাদ”।
- লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ সালে।
- তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন।
- আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেব এর পুত্র আর সম্রাট শাহ জাহানের নাতি।
- কেল্লার চত্বরে তিনটি স্থাপনা রয়েছে-
১. কেন্দ্রস্থলের দরবার হল ও হাম্মাম খানা।
২. পরীবিবির সমাধি।
৩. উত্তর পশ্চিমাংশের শাহী মসজিদ।

তথ্যসূত্র - ঢাকা জেলা অফিসিয়াল ওয়েবসাইট।
৫২.
বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন -
  1. ক) বাদশা আকবর
  2. খ) বিজয় সেন
  3. গ) লক্ষণ সেন
  4. ঘ) ইলিয়াস শাহ
সঠিক উত্তর:
ক) বাদশা আকবর
উত্তর
সঠিক উত্তর:
ক) বাদশা আকবর
ব্যাখ্যা
পহেলা বৈশাখ:

- এক সময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে।
- তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর।
- এই কৃষিকাজের সুবিধার্থেই মুগল সম্রাট  আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন।
- তা কার্যকর হয় তাঁর সিংহাসন-আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)।
- হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়।
- নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।
- বাংলা নববর্ষ পালনের সূচনা হয় মূলত আকবরের সময় থেকে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫৩.
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কোন সালে গঠিত হয়?
  1. ক) ১৯৯৮ সালে
  2. খ) ২০০০ সালে
  3. গ) ২০০১ সালে
  4. ঘ) ২০০২ সালে
সঠিক উত্তর:
গ) ২০০১ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২০০১ সালে
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়:

- ২০০১ সনের ২৩ অক্টোবর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয়।
- সর্বপ্রথম বর্তমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভবনে ৩ টি কক্ষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম আরম্ভ হয়।
- মন্ত্রণালয়ের কাজের গুরুত্ব বৃদ্ধি পাওয়ায় মন্ত্রণালয়ের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের নিমিত্ত ও মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যদের নির্বিঘ্নে সেবা প্রদানের সুবিধার্থে ২০০২ সালে বিআরটিবি ভবন,এলেনবাড়ী, তেজগাঁও-এ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় স্থানান্তরিত হয়।
- পরবর্তীতে কাজের কলেবর ব্যাপকহারে বৃদ্ধি পাওয়ায় বর্তমান ঠিকানা সচিবালয় লিংক রোড, ঢাকার সরকারি পরিবহন পুলভবনের ৬ষ্ঠ ও ৭ম তলায় গত ১০/১০/২০০৬ তারিখ হতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট।
৫৪.
সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
  1. ক) মেসোপটেমিয়ায়
  2. খ) পারস্যে
  3. গ) মিশরে
  4. ঘ) রাশিয়ায়
সঠিক উত্তর:
ক) মেসোপটেমিয়ায়
উত্তর
সঠিক উত্তর:
ক) মেসোপটেমিয়ায়
ব্যাখ্যা
মেসোপটেমীয় সভ্যতা:

- বর্তমান ইরাকের ইউফ্রেতিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ বছর পূর্বে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল।
- মেসোপটেমীয়ায় সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসেরীয় এবং ক্যালডীয় নামে চারটি সভ্যতা গড়ে উঠে।
- এদের মধ্যে সবার আগে গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা।
- খ্রিস্টপূর্ব প্রায় পাঁচ হাজার বছর পূর্বে মেসোপটেমীয়ার দক্ষিণাংশে ও পারস্য উপসাগরীয় অঞ্চলে সুমেরীয়রা বসতি স্থাপন করেন।
- খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দে সুমেরীয় সভ্যতার পতন ঘটে। মেসোপটেমিয়ায় সবার শেষে ক্যালডীয় সভ্যতা গড়ে উঠেছিল।

তথ্যসূত্র - Britannica.com
৫৫.
নিচের কোনটি যকৃতের রোগ?
  1. ক) কলেরা
  2. খ) টাইফয়েড
  3. গ) জন্ডিস
  4. ঘ) হাম
সঠিক উত্তর:
গ) জন্ডিস
উত্তর
সঠিক উত্তর:
গ) জন্ডিস
ব্যাখ্যা
• জন্ডিস:
- জন্ডিস হলো ভাইরাস জনিত রোগ। 
- জন্ডিস হলে রক্তে বিলরুবিনের মাত্রা বেড়ে যায় ফলে ত্বক, চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়। 
- বিলিরুবিন তৈরি হয় যকৃতে এবং অস্থিমজ্জায়। জমা হয় প্লীহাতে।
- যকৃতের মধ্যে অবস্থিত প্লীহা বিলিরুবিন উৎপন্ন হওয়ার প্রধান স্থান হিসেবে স্বীকৃত।
- যা কনজুগেশনের মাধ্যমে যকৃতে পৌঁছায়। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৬.
রক্তশূন্যতা বলতে বুঝায় __
  1. ক) রক্তের পরিমাণ কমে যাওয়া
  2. খ) হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া
  3. গ) রক্তরসের পরিমাণ কমে যাওয়া
  4. ঘ) অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া
সঠিক উত্তর:
খ) হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া
ব্যাখ্যা
• রক্তশূন্যতা (Anemia):
- রক্তে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের তুলনায় কমে যাওয়াই রক্তাশূন্যতার প্রধান কারণ।
- খাদ্যের প্রধান উপাদান ভিটামিন বি১২ এর অভাবে এ রোগ দেখা যায়।
- বাংলাদেশ সাধারণত লৌহ ঘটিত আমিষের অভাবে এ রোগ দেখা যায়।
- শিশুদের ও গর্ভধারণ ক্ষমতাসম্পন্ন মহিলাদের ক্ষেত্রে এ রোগ বেশি সংঘটিত হয়।

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
সিস্টোলিক চাপ বলতে বুঝায় __
  1. ক) হৃৎপিণ্ডের সংকোচন চাপ
  2. খ) হৃৎপিণ্ডের প্রসারণ চাপ
  3. গ) হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ চাপ
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) হৃৎপিণ্ডের সংকোচন চাপ
উত্তর
সঠিক উত্তর:
ক) হৃৎপিণ্ডের সংকোচন চাপ
ব্যাখ্যা
• রক্ত সঞ্চালন: 
- সিস্টোলিক চাপ বলতে বোঝায় হৃৎপিন্ডের সংকোচন চাপ।
- হৃদপিন্ডের প্রসারনকে বলা হয় ডায়াস্টোল এবং সংকোচন কে বলা হয় সিস্টোল।
- হৃদপিণ্ড অনবরত সংকোচন-প্রসারনের মাধ্যমে রক্ত প্রবাহকে ক্রমাগত সঞ্চালন করে।
- হৃদপিণ্ড যখন সংকুচিত হয় তখন রক্ত চাপের ফলে ধমনীতে প্রবেশ করে। আবার প্রসারিত হলে রক্ত ধমনী থেকে হৃদপিন্ডে ফিরে আসে। 

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
বটের বীজের বিস্তার ঘটে কিসের সাহায্যে?
  1. ক) পাখি
  2. খ) পানি
  3. গ) বাতাস
  4. ঘ) এর কোনোটিই নয়
সঠিক উত্তর:
ক) পাখি
উত্তর
সঠিক উত্তর:
ক) পাখি
ব্যাখ্যা
• পরাগায়ন: 
- পরাগায়নকে পরাগ সংযোগও বলা হয়। পরাগায়ন ফল এবং বীজ উৎপাদন প্রক্রিয়ার পূর্বশর্ত।
- ফুলের পরাগধানী থেকে পরাগরেণুর একই ফুলে অথবা একই জাতের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে।
- পরাগায়ন দু'প্রকার। যথা: স্ব-পরাগায়ন ও পর-পরাগায়ন।

• স্ব-পরাগায়ন:
- একই ফুলে বা একই গাছের ভিন্ন দুটি ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে স্ব-পরাগায়ন বলে।
- সরিষা, কুমড়া, ধুতুরা ইত্যাদি উদ্ভিদে স্ব-পরাগায়ন ঘটে।

• পর-পরাগায়ন:
- একই প্রজাতির দুটি ভিন্ন উদ্ভিদের ফুলের মধ্যে যখন পরাগায়ন ঘটে তখন তাকে পর-পরাগায়ন বলে।
- শিমুল, পেঁপে ইত্যাদি গাছের ফুলে পর-পরাগায়ন হতে দেখা যায়।

• পরাগায়নের মাধ্যমগুলোর সাহায্য পেতে ফুলের গঠনে কিছু পরিবর্তন লক্ষ করা যায়। একে অভিযোজন বলা হয়। অভিযোজনগুলো নিম্নরূপ:

পতঙ্গপরাগী ফুলের অভিযোজন:
- ফুল বড়, রঙিন, মধুগ্রন্থিযুক্ত।
- পরাগরেণু ও গর্ভমুণ্ড আঠালো এবং সুগন্ধযুক্ত, যেমন, জবা, কুমড়া, সরিষা ইত্যাদি।

বায়ুপরাগী ফুলের অভিযোজন:
- ফুল বর্ণ, গন্ধ ও মধুগ্রন্থিহীন। পরাগরেণু হালকা, অসংখ্য ও আকারে ক্ষুদ্র।
- এদের গর্ভমুণ্ড আঠালো, শাখান্বিত, কখনো পালকের ন্যায়, যেমন, ধান।

পানিপরাগী ফুলের অভিযোজন:
- এরা আকারে ক্ষুদ্র, হালকা এবং অসংখ্য। এরা সহজেই পানিতে ভাসতে পারে।
- এসব ফুলে সুগন্ধ নেই। পরিণত পুং ফুল বৃত্ত থেকে খুলে পানিতে ভাসতে থাকে, যেমন, পাতাশ্যাওলা।

প্রাণিপরাগী ফুলের অভিযোজন:
- এসব ফুল মোটামুটি বড় ধরনের হয়। তবে ছোট হলেও ফুলগুলো পুষ্পমঞ্জরিতে সজ্জিত থাকে।
- এদের রং আকর্ষণীয় হয়। এসব ফুলে গন্ধ থাকতে পারে বা নাও থাকতে পারে। যেমন, কদম, শিমুল, কচু ইত্যাদি।
- বটের বিস্তার ঘটে পাখির সাহায্যে। 

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি ও ব্রিটানিকা।
৫৯.
নাইট্রোজেন থেকে কোন সার তৈরি করা হয়?
  1. ক) পটাশ
  2. খ) টিএসপি
  3. গ) ইউরিয়া
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ইউরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউরিয়া
ব্যাখ্যা
• ইউরিয়া সার:
- নাইট্রোজেন গ্যাস থেকে ইউরিয়া সার প্রস্তুত করা হয়।
- নাইট্রোজেন গ্যাসকে একটি বিশেষ প্রক্রিয়ায় অ্যামোনিয়ায় রূপান্তরিত করা হয়।
- অ্যামোনিয়া থেকে ইউরিয়া সার উৎপন্ন হয়।
- এতে নাইট্রোজেনের পরিমাণ থাকে ৪৬%। 
- ইউরিয়া সার নাইট্রোজেন সরবরাহ করে থাকে যা শিকড়ের বৃদ্ধিতে সহায়তা করে। 

উৎস: কৃষি বাতায়ন ওয়েবসাইট।
৬০.
তেল বা চর্বি হচ্ছে এক ধরনের __
  1. ক) অ্যালকোহল
  2. খ) অ্যালডিহাইড
  3. গ) ডিটারজেন্ট
  4. ঘ) এস্টার
সঠিক উত্তর:
ঘ) এস্টার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এস্টার
ব্যাখ্যা
• তেল ও চর্বি: 
- তৈল ও চর্বিকে একত্রে লিপিড বলে। 
- তৈল ও চর্বি হলো গ্লিসারল বা গ্লিসারিন এর উচ্চতর ফ্যাটি এসিডের এস্টার। 
- উচ্চতর ফ্যাটি এসিডের মধ্যে সম্পৃক্ত পামিটিক এসিড (C15H31CO2H), স্টেয়ারিক এসিড (C17H35CO2H) এবং অসম্পৃক্ত অলিয়িক এসিড (C17H33CO2H), লিনোলিক এসিড (C17H31CO2H) ইত্যাদি উল্লেখযোগ্য। 

• তৈল ও চর্বির পার্থক্য: 
১. সম্পৃক্ত কার্বক্সিলিক এসিডের গ্লিসারিন এস্টার হলো কঠিন চর্বি এবং অসম্পৃক্ত কার্বক্সিলিক এসিডের গ্লিসারিন এস্টার হলো তেল। 
২. তেলের গলনাঙ্ক 20°C এর কম হয়, কিন্তু চর্বির গলনাঙ্ক 20°C এর অধিক হয়। 
৩. তেল উদ্ভিদদেহে কিন্তু চর্বি প্রাণিদেহে উৎপন্ন হয়। 

উৎস: রসায়ন-২য় পত্র (হাজারী ও নাগ), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬১.
কোন রঙের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি?
  1. ক) লাল
  2. খ) বেগুনি
  3. গ) সবুজ
  4. ঘ) হলুদ
সঠিক উত্তর:
খ) বেগুনি
উত্তর
সঠিক উত্তর:
খ) বেগুনি
ব্যাখ্যা
• দৃশ্যমান আলোক তরঙ্গ:
- তাড়িতচৌম্বকীয় বর্ণালির অতিবেগুনি রশ্মির পরের একটি অতি ক্ষুদ্র অংশ আমাদের চোখে দৃশ্যমান হয় একে বলা হয় দৃশ্যমান বিকিরণ বা দৃশ্যমান আলোক তরঙ্গ। - এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যরে পরিসর 4×10-7m থেকে 7×10-7m মাত্র।
- এই পরিসরের বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যরে জন্য আলোর বিভিন্ন বর্ণ দেখা যায়।
- এদের বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল এই সাতটি ভাগে ভাগ করা হয়।
- এদের মধ্যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম এবং লাল আলোর সবচেয়ে বেশি।
- যে বর্ণের আলোর তরঙ্গদৈর্ঘ্য যত বেশি, তার প্রতিসরণ, বিচ্যুতি ও বিক্ষেপণ তত কম।
- বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে বেশি
- আর লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বলে এর বিক্ষেপণ, প্রতিসরণ ও বিচ্যুতি সবচেয়ে কম।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সবচেয়ে বেশি কোথায়?
  1. ক) ভূ - পৃষ্ঠে
  2. খ) ভূ - কেন্দ্রে
  3. গ) ভূ - পৃষ্ঠ থেকে ৬০০ মিটার উপরে
  4. ঘ) ভূ - পৃষ্ঠ থেকে ৬০০ মিটার নিচে
সঠিক উত্তর:
ক) ভূ - পৃষ্ঠে
উত্তর
সঠিক উত্তর:
ক) ভূ - পৃষ্ঠে
ব্যাখ্যা
• কোনো বস্তু যে পরিমাণ বল দ্বারা পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাকে তার ওজন বলে।
- আমরা জানি, W = mg এখানে, g = অভিকর্ষজ ত্বরণ। যার মান 9.8.
- এই g এর মান ভূ-পৃষ্ঠ থেকে যত নিচে/উপরে যাওয়া যায় g এর মান তত কমতে থাকে।
- এজন্য g এর মান পাহাড়ে বা খনির ভেতরে কম। মেরু অঞ্চলে g এর মান বিষুব অঞ্চলের চেয়ে বেশি।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি। 
৬৩.
কোনটি সপুস্পক উদ্ভিদ নয়?
  1. ক) আম
  2. খ) অ্যাগারিকাস
  3. গ) শিমুল
  4. ঘ) পেয়ারা
সঠিক উত্তর:
খ) অ্যাগারিকাস
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যাগারিকাস
ব্যাখ্যা
• সপুষ্পক উদ্ভিদ:
- সপুষ্পক উদ্ভিদে ফুল উৎপন্ন হয়। যেমন: আম, কাঁঠাল, শাপলা, জবা ইত্যাদি।
- এদের দেহ সুস্পষ্টভাবে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত।
- কোনো উদ্ভিদ ফল উৎপন্ন করে আবার কোনটি ফল উৎপন্ন করে না, তাই বীজগুলো অনাবৃত থাকে।
- এরা প্রধানত দুই ধরনের যথা: নগ্নবীজী উদ্ভিদ ও আবৃতবীজী উদ্ভিদ।
- এদের দেহে অত্যন্ত উন্নত ধরনের পরিবহন কলা উপস্থিত থাকে। 

• অপুষ্পক উদ্ভিদ:
- উদ্ভিদের মধ্যে কিছুসংখ্যক উদ্ভিদে ফুল ও ফল হয় না। এরা স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে। এদের অপুষ্পক উদ্ভিদ বলে।
- এদের অনেকের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। যথা: অ্যাগারিকাস ও স্পাইরোগাইরা, মস, ফার্ণ ইত্যাদি।

উৎস: বিজ্ঞান, ৬ষ্ঠ শ্রেণি (বোর্ড বই)।  
৬৪.
বাংলাদেশ কত তারিখে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে?
  1. ক) ২০ জুন ২০০০
  2. খ) ২২ জুন ২০০০
  3. গ) ২৪ জুন ২০০০
  4. ঘ) ২৬ জুন ২০০০
সঠিক উত্তর:
ঘ) ২৬ জুন ২০০০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৬ জুন ২০০০
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ:

- ক্রিকেটে বাংলাদেশ ২০০০ সালের ২৬ জুন টেস্ট মর্যাদা লাভ করে।
- বাংলাদেশ টেস্ট ম্যাচে প্রথম জয় পায় ২০০৫ সালে।
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে ১০ নভেম্বর ২০০০ সালে।
- প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০০ রান করে বাংলাদেশ।
- টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় কোন দলের বিপক্ষে জিম্বাবুয়ে।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।

তথ্যসূত্র - বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট।
               দৈনিক প্রথম আলো, ০৬ জানুয়ারি ২০১৭।
               দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮।
               সময় নিউজ, ১৪ জুন ২০২৩।
৬৫.
২০১২ সালের এশিয়া কাপের ক্রিকেট ফাইনালে বাংলাদেশ কত রানে পাকিস্তানের কাছে হারে?
  1. ক) ২ রান
  2. খ) ৩ রান
  3. গ) ৫ রান
  4. ঘ) ৭ রান
সঠিক উত্তর:
ক) ২ রান
উত্তর
সঠিক উত্তর:
ক) ২ রান
ব্যাখ্যা
২০১২ সালে এশিয়া কাপে রানার্স-আপ হয় বাংলাদেশ।
২০১২ সালের এশিয়া কাপের ক্রিকেট ফাইনালে বাংলাদেশ ২ রানে পাকিস্তানের কাছে হারে।
এই প্রশ্নের উত্তর বর্তমানে আর প্রযোজ্য হবে না।

অন্যদিকে,
- ২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপ ক্রিকেটে (টি টোয়েন্টি ফরমেট) চ্যাম্পিয়ন হয় শ্রীলংকা এবং রানার্স আপ হয় পাকিস্তান। - ২০২৩ সালের এশিয়া কাপ ক্রিকেট (ওয়ানডে ফরমেট) পাকিস্তানে অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
৬৬.
কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পরপর?
  1. ক) ২ বছর
  2. খ) ৩ বছর
  3. গ) ৪ বছর
  4. ঘ) ৫ বছর
সঠিক উত্তর:
গ) ৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ বছর
ব্যাখ্যা
কমনওয়েলথ গেমস:

- কমনওয়েলথ গেমস শুরু হয় চার বছর পর পর।
- কমনওয়েলথ গেমস একটি আন্তর্জাতিক এবং বহু ক্রীড়া বিষয়ে কমনওয়েলথভুক্ত দেশসমূহের অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের প্রতিযোগিতা বিশেষ।
- প্রতিযোগিতাটি সর্বপ্রথম ১৯৩০ সালে প্রবর্তিত হয়।
- ৫৪ সদস্যবিশিষ্ট কমনওয়েলথভুক্ত দেশসহ ৭১টি দল কমনওয়েলথ গেমসে অংশ নেয়।
- কমনওয়েলথ গেমসের নীতিবাক্য মানবতা – সমতা – লক্ষ্য।

তথ্যসূত্র - জাতীয় শিক্ষক বাতায়ন ওয়েবসাইট।
৬৭.
গোবি মরুভূমি কোথায় অবস্থিত?
  1. ক) এশিয়া
  2. খ) উত্তর আফ্রিকা
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ক) এশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) এশিয়া
ব্যাখ্যা

গোবি মরুভূমি:

- চীনে গোবি মরুভূমি অবস্থিত।
- গোবি মরুভূমি (Gobi Desert) মধ্য এশিয়ায় অবস্থিত একটি বিশাল মরুভূমি।
- মরুভূমিটির অবস্থান মঙ্গোলিয়া ও চীন - দুই দেশে বিস্তৃত।
- এর আয়তন আনুমানিক ১৩ লক্ষ (১২ লক্ষ ৯৫ হাজার) বর্গকিলোমিটার।

অন্যদিকে,
- থর মরুভূমি : ভারত ও পাকিস্তান।
- গোবি মরুভূমি : চীন ও মঙ্গোলিয়া।
- মোজাবে মরুভূমি : যুক্তরাষ্ট্র।
- সাহারা মরুভূমি : আফ্রিকা।

[প্রশ্নে যেহেতু স্পেসিফিক দেশ চায় নি বরং কোথায় অবস্থিত জানতে চাওয়া হয়েছে, সেহেতু এখানে এশিয়া অধিক গ্রহণযোগ্য উত্তর।]

তথ্যসূত্র - Britannica.com

৬৮.
কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
  1. ক) জর্ডান
  2. খ) ইরাক
  3. গ) কুয়েত
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
খ) ইরাক
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরাক
ব্যাখ্যা
বাংলাদেশকে স্বীকৃতি:

- ইরাক প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ৮ জুলাই ১৯৭২ সালে। 
- এটি মধ্যপ্রাচ্যের স্বীকৃতিদানকারী প্রথম দেশ ছিল।
- লেবানন বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২৮ মার্চ, ১৯৭৩।
- ইরান বাংলাদেশকে স্বীকৃতি দেয় ২২ ফেব্রুয়ারি ১৯৭৪।
- সৌদি আরব ১৯৭৫ সালের ১৬ আগস্ট বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।

তথ্যসূত্র - বঙ্গভবনের শতবর্ষ (বঙ্গভবন) ও বাংলাদেশের তারিখ (বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান)।
৬৯.
পানিতে অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত কত?
  1. ক) ২ : ১
  2. খ) ১ : ২
  3. গ) ১৬ : ১
  4. ঘ) ১ : ১৬
সঠিক উত্তর:
খ) ১ : ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১ : ২
ব্যাখ্যা
• পানির রাসায়নিক গঠন:
- পানি দুই পরমাণু হাইড্রোজেন ও এক পরমাণু অক্সিজেন দিয়ে গঠিত। তাই অক্সিজেন ও হাইড্রোজেনের অনুপাত ১ : ২। 
- এর আনবিক সংকেত H2O এবং আণবিক ভর ১৮।

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
হোয়াইট হাউস যে শহরে অবস্থিত __
  1. ক) নিউইয়র্কে
  2. খ) ওয়াশিংটনে
  3. গ) শিকাগোতে
  4. ঘ) হনলুলুতে
সঠিক উত্তর:
খ) ওয়াশিংটনে
উত্তর
সঠিক উত্তর:
খ) ওয়াশিংটনে
ব্যাখ্যা
হোয়াইট হাউস:

- হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন।
- এটি ওয়াশিংটন ডি. সির পেনসিলভানিয়া এভিনিউয়ে অবস্থিত।
- এই বাসভবনটি ১৭৯২ থেকে ১৮০০ সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়।
- জন অ্যাডামসের পর থেকে যুক্তরাষ্ট্রের সকল রাষ্ট্রপতিই এই বাসভবনে ছিলেন।

তথ্যসূত্র - Britannica.com
৭১.
পানি বরফে পরিণত হলে কি ঘটবে?
  1. ক) ঘনত্ব বেড়ে যাবে
  2. খ) আয়তন বেড়ে যাবে
  3. গ) ভর কমে যাবে
  4. ঘ) আয়তনের পরিবর্তন ঘটবে না
সঠিক উত্তর:
খ) আয়তন বেড়ে যাবে
উত্তর
সঠিক উত্তর:
খ) আয়তন বেড়ে যাবে
ব্যাখ্যা
বরফ:
- একই পরিমাণ পানি যখন বরফে পরিণত হয় তখন বরফের আয়তন বেড়ে যায়।
- সমপরিমাণ ওজনের বরফ পানির চেয়ে বেশি জায়গা দখল করে বলেই বরফ পানিতে ভাসে।
- বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি।
- বরফ পানিতে পরিণত হলে আয়তন কমে যায়।

তথ্যসূত্র - britannica.com
৭২.
উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র __
  1. ক) ক্রনমিটার
  2. খ) ওডোমিটার
  3. গ) ট্যাকোমিটার
  4. ঘ) অলটিমিটার
সঠিক উত্তর:
গ) ট্যাকোমিটার
উত্তর
সঠিক উত্তর:
গ) ট্যাকোমিটার
ব্যাখ্যা
• উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার
- ওডোমিটার হলো মোটর গাড়ির গতি নির্ণায়ক যন্ত্র।
- অলটিমিটার হলো উচ্চতা নির্ণায়ক যন্ত্র।
- ক্রনোমিটার হলো একটি নির্দিষ্ট ধরনের সময় পরিমাপের যন্ত্র।

উৎস: ব্রিটানিকা। 
৭৩.
কুকুরের মুখে দাঁতের সংখ্যা কত?
  1. ক) ২৮
  2. খ) ৩২
  3. গ) ৪০
  4. ঘ) ৪৪
সঠিক উত্তর:
ঘ) ৪৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪৪
ব্যাখ্যা
• কুকুরের দুই সেট দাঁত থাকে।
- তাদের চোয়ালের উপরে ২০টি এবং নীচে ২২টি দাঁত থাকে। 
- ২৮টি দাঁত ছয় থেকে আট সপ্তাহ বয়সের মধ্যে ফুটে ওঠে কুকুরছানার। 
- ছয় থেকে সাত মাস বয়সে প্রাপ্তবয়স্ক কুকুরের ৪২টি দাঁত হয়।
- তবে কুকুর Chow Chow অন্য সব কুকুরের থেকে ভিন্ন। তাদের ৪৪টি দাঁত আছে। 

* অপশনে ৪২ না থাকায় কুকুরের মুখে দাঁতের সংখ্যা ৪৪টি সঠিক উত্তর হিসেবে নেয়া হয়েছে।

উৎস: ব্রিটানিকা।
৭৪.
নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ?
  1. ক) অ্যাথলিটস ফুট
  2. খ) হাম
  3. গ) দাদ
  4. ঘ) কুষ্ঠ
সঠিক উত্তর:
ঘ) কুষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কুষ্ঠ
ব্যাখ্যা
• ব্যাকটেরিয়াজনিত রোগ:
- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি। 

• ভাইরাস ঘটিত রোগ:
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: জন্ডিস, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
৭৫.
কোন গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা ওয়াটার তৈরি করা হয়?
  1. ক) অক্সিজেন
  2. খ) কার্বন ডাই-অক্সাইড
  3. গ) নাইট্রোজেন
  4. ঘ) হাইড্রোজেন
সঠিক উত্তর:
খ) কার্বন ডাই-অক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
খ) কার্বন ডাই-অক্সাইড
ব্যাখ্যা
• কার্বনেটেড ওয়াটার:
- কার্বন ডাই-অক্সাইড গ্যাসকে অত্যধিক চাপে তরল করে সোডা ওয়াটার বা কার্বনেটেড ওয়াটার তৈরি করা হয়। 
- এটি মিষ্টি কোমল পানীয়ের প্রধান উপাদান (90% এর বেশি)।
- এটি একটি বুদবুদ পানীয় তৈরি করে যা স্পার্কলিং ওয়াটার, ক্লাব সোডা, সোডা ওয়াটার, সেল্টজার ওয়াটার এবং ফিজি ওয়াটার নামেও পরিচিত।

উৎস: ব্রিটানিকা। 
৭৬.
বার্সেলোনা নগরী কোথায় অবস্থিত?
  1. ক) ইতালিতে
  2. খ) পর্তুগালে
  3. গ) স্পেনে
  4. ঘ) ফ্রান্সে
সঠিক উত্তর:
গ) স্পেনে
উত্তর
সঠিক উত্তর:
গ) স্পেনে
ব্যাখ্যা
বার্সেলোনা:

- বার্সেলোনা স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ শহর।
- এটি একটি স্পেনীয় স্বায়ত্তশাসিত সম্প্রদায় কাতালোনিয়ার রাজধানী হিসেবে কাজ করে।
- বার্সেলোনায় জাদুঘর, প্রাসাদ, ঐতিহাসিক ভবন, সাংস্কৃতিক কেন্দ্র ইত্যাদির মতো অসংখ্য আকর্ষণ রয়েছে।
- শহরটি একটি সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের সাথে জড়িত।
- এটি স্পেনের সর্বাধিক পরিদর্শন করা শহরগুলির মধ্যে একটি। 

তথ্যসূত্র - Worldatlas.com
৭৭.
‘পাবলো পিকাসো’ কে ছিলেন?
  1. ক) চিত্রশিল্পী
  2. খ) সঙ্গীত শিল্পী
  3. গ) দার্শনিক
  4. ঘ) সাহিত্যিক
সঠিক উত্তর:
ক) চিত্রশিল্পী
উত্তর
সঠিক উত্তর:
ক) চিত্রশিল্পী
ব্যাখ্যা
পাবলো পিকাসো:

- বিশ্বখ্যাত চিত্রশিল্পী পাবলো পিকাসো ২৫ অক্টোবর, ১৮৮১ সালে স্পেনের মালাগায় জন্মগ্রহন করেন। 
- নন্দিত শিল্পী পাবলো পিকাসো তার বিখ্যাত "Guernica" চিত্রকর্মটি অঙ্কন করেন ১৯৩৭ সালের দিকে। এখানে নাৎসি বাহিনীর নানা আক্রমণের দৃশ্য তুলির আঁচড়ে তুলে আনার একটি প্রচেষ্টা ছিল। 
- পিকাসোর অন্যান্য বিখ্যাত চিত্রকর্ম - Guernica, Les Demoiselles d'Avignon, The Weeping Woman, The Old Guitarist, Self- Portrait, Le Réve ইত্যাদি।
- ৮ এপ্রিল, ১৯৭৩ সালে ফ্রান্সের মৌগিন্সে মৃত্যুবরণ করেন।

তথ্যসূত্র - ইতিহাস ২য় পত্র, একাদশ -দ্বাদশ শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৭৮.
আন্তর্জাতিক রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) হেগ
  2. খ) লন্ডন
  3. গ) জেনেভা
  4. ঘ) ওয়াশিংটন
সঠিক উত্তর:
গ) জেনেভা
উত্তর
সঠিক উত্তর:
গ) জেনেভা
ব্যাখ্যা
রেডক্রস:

- বিশ্বের দুঃস্থ মানুষের সেবায় নিয়োজিত অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন হলো- রেডক্রস।
- ১৮৬৩ সালে হেনরি ডুনান্ট রেডক্রস প্রতিষ্ঠা করেন।
- রেডক্রস মুসলিম বিশ্বে রেডক্রিসেন্ট এবং ইসরাইলে রেডক্রিস্টাল নামে পরিচিত।
- সুইজারল্যান্ডের জেনেভায় রেডক্রসের সদর দপ্তর অবস্থিত।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি এ পর্যন্ত শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র - রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট মুভমেন্টের ওয়েবসাইট।
৭৯.
উচ্চ পর্বতের উপর পানির স্ফুটনাষ্ক কমে যায়, কারণ ঐ উচ্চতায় __
  1. ক) বায়ুর চাপ বেশি
  2. খ) বায়ুর চাপ কম
  3. গ) সূর্য তাপের প্রখরতা বেশি
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
খ) বায়ুর চাপ কম
উত্তর
সঠিক উত্তর:
খ) বায়ুর চাপ কম
ব্যাখ্যা
• পানির স্ফুটনাঙ্ক বায়ুমণ্ডলীয় চাপের সাথে পরিবর্তিত হয়।
- নিম্নচাপ বা উচ্চ উচ্চতায়, স্ফুটনাঙ্ক কম থাকে।
- পৃথিবীর পৃষ্ঠে বায়ুর চাপ সবচেয়ে বেশি। তাই পৃথিবীর পৃষ্ঠে পানির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি অর্থাৎ ১০০° সেলসিয়াস।
- কিন্তু পৃথিবী হতে যত উপরে উঠা যায় তত বায়ুর চাপ কমে যায়, ফলে স্ফুটনাঙ্ক হ্রাস পায়।
- সুউচ্চ পর্বতে বায়ুর চাপ পৃথিবীর বায়ুর চাপ অপেক্ষা কম বিধায় পর্বতের উপর পানির স্ফুটনাঙ্ক কম। তাই পর্বতের উপর পানি কম তামপাত্রায় ফুটতে থাকে।
- মাউন্ট এভারেস্টের শীর্ষে নিম্ন বায়ুমণ্ডলীয় চাপে, বিশুদ্ধ জল প্রায় 154°F (68°C) এ ফুটতে থাকে।

উৎস: ব্রিটানিকা। 
৮০.
বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
  1. ক) বান্দরবান
  2. খ) রাঙামাটি
  3. গ) নারায়ণগঞ্জ
  4. ঘ) এর কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) নারায়ণগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) নারায়ণগঞ্জ
ব্যাখ্যা
ক্ষুদ্রতম জেলা:

- আয়তনে বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ।
- ১৯৮৪ সালে নারায়ণগঞ্জ জেলা প্রতিষ্ঠিত। 
- এর আয়তন ৬৮৪.৩৭ বর্গকিলোমিটার।
- নারায়ণগঞ্জ সোনালী আশ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত।
-নারায়ণগঞ্জের মধ্য দিয়ে শীতলক্ষ্যা নদী প্রবাহিত।

অন্যদিকে,
- আয়তন অনুযায়ী বাংলাদেশের বৃহত্তম জেলা হল রাঙ্গামাটি।
- প্রতিষ্ঠাকালের দিক থেকে যশোর বাংলাদেশের সবচেয়ে পুরাতন জেলা।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বার্তায়ন।