পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলীঃ যুদ্ধ, বিপ্লব, প্রতিরক্ষা, চুক্তি, সনদ, সম্মেলন, সংস্থা ও সংগঠন। সোর্সঃ যেকোনো গাইড বই এবং বোর্ড বইগুলোই যথেষ্ট। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে। [শিক্ষক নিয়োগের বিগত বছরের প্রশ্নে ২ নভেম্বর থেকে Job Solution বাটনে নিয়মিত পরীক্ষা হচ্ছে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
CVF-20 এর 2020-2022 মেয়াদের সভাপতি কে?
  1. ক) নরেন্দ্র মোদী
  2. খ) শেখ হাসিনা
  3. গ) জো বাইডেন
  4. ঘ) এঞ্জেলা মার্কেল
সঠিক উত্তর:
খ) শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
খ) শেখ হাসিনা
ব্যাখ্যা

জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে থাকা দেশগুলোর জোট ‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ' এবং ‘ভালনারেবল টোয়েন্টি’ বা ভি-২০ গ্রুপ।
২০০৯ সালে গঠিত এই জোটের বর্তমান সদস্য - ৪৮টি।
দ্বিতীয়বারের মত CVF-20 বা V-20 জোটের সভাপতির দায়িত্ব নিয়েছে বাংলাদেশ।
আগামী ২০২০-২০২২ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করবেন - প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে ২০১১ থেকে ২০১৩ মেয়াদে এ জোটের সভাপতির দায়িত্ব পালন করেছিল বাংলাদেশ।
উৎসঃ CVF website ও পত্রিকা রিপোর্ট।

.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নিচের কে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন না?
  1. ক) চার্চিল
  2. খ) চেম্বারলেন
  3. গ) এটলি
  4. ঘ) গ্লাডস্টোন
সঠিক উত্তর:
ঘ) গ্লাডস্টোন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্লাডস্টোন
ব্যাখ্যা

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪০ সালের মে পর্যন্ত চেম্বারলেন, মাঝে চার্চিল এবং যুদ্ধের শেষ পর্যন্ত এটলি ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

.
নিচের কোন গেরিলা সংগঠনের সাথে পরেশ বড়ুয়া জড়িত?
  1. ক) রেড আর্মি
  2. খ) এল.টি. টি. ই
  3. গ) উলফা
  4. ঘ) ইউনিটা
সঠিক উত্তর:
গ) উলফা
উত্তর
সঠিক উত্তর:
গ) উলফা
ব্যাখ্যা

পরেশ বড়ুয়া উলফা বা (United Liberation front of Assam-ULFA) এর সামরিক শাখার প্রধান। উলফা ভারতের আসাম রাজ্যের স্বাধীনতাকামী সংগঠন। এটি ৭ এপ্রিল ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, উলফা’র রাজনৈতিক শাখার নেতৃত্ব দেন অনুপ চেটিয়া। বর্তমানে উলফার কার্যক্রম সেভাবে পরিলক্ষিত হচ্ছে না কেননা এর শীর্ষ নেতারা জেলে।
উৎসঃ South Asian Terrorism portal.

.
ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক কে?
  1. ক) ইউকিয়ো আমানো
  2. খ) ক্রিস্টালিনা জর্জিয়েভা
  3. গ) আন্দ্রে আজুলে
  4. ঘ) ইরিনা বোকোভা
সঠিক উত্তর:
গ) আন্দ্রে আজুলে
উত্তর
সঠিক উত্তর:
গ) আন্দ্রে আজুলে
ব্যাখ্যা

ইউনেস্কোর বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আন্দ্রে আজুলে। তিনি ২০১৭ সালের ১৫ নভেম্বর চার বছর মেয়াদে সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভার স্থালে দায়িত্বভার গ্রহন করেন।
অন্যদিকে,
ইউকিয়ো আমানো IAEA এর সাবেক মহাপরিচালক এবং
ক্রিস্টালিনা জর্জিয়েভা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক।
উৎসঃ ইউনেস্কো ওয়েবসাইট।

.
ঘোষিত পারমানবিক শক্তিধর দেশ কয়টি?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
ঘ) ৮টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮টি
ব্যাখ্যা

১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম পারমানবিক শক্তিধর দেশের পরিচয় পায় বিশ্ব । এরপর একে একে
রাশিয়া - ১৯৪৯ সালে,
যুক্তরাজ্য – ১৯৫২ সালে,
ফ্রান্স – ১৯৬০ সালে,
চীন – ১৯৬৪ সালে,
ভারত – ১৯৭৪ সালে,
পাকিস্তান - ১৯৯৮ সালে এবং
উত্তর কোরিয়া – ২০০৬ সালে পারমানবিক শক্তিধর দেশে পরিণত হয়।
তবে, অনেকেই ইসরাইলকেও পারমানবিক শক্তিধর দেশ দেশ হিসেবে মনে করে।
উৎসঃ স্ব-স্ব দেশের ওয়েবসাইট।

.
নিচের কোনটি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমান নয়?
  1. ক) এফ-১৬
  2. খ) মিগ-২৯
  3. গ) স্টেলথ
  4. ঘ) সি-১৩০
সঠিক উত্তর:
খ) মিগ-২৯
উত্তর
সঠিক উত্তর:
খ) মিগ-২৯
ব্যাখ্যা

এফ-১৬ (জঙ্গি বিমান), স্টেলথ (রাডারের নজরে এড়াতে সক্ষম) এবং সি—১৩০ (সামরিক পরিবহন বিমান) হচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান।
অন্যদিকে,
মিগ-২৯, মিগ-২১ ইয়াক-১৩০ হচ্ছে রাশিয়ার তৈরি যুদ্ধ বিমান।

.
কোন রাষ্ট্রটি পরমানু অস্ত্র বিস্তাররোধ চুক্তি স্বাক্ষর করেনি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) চীন
  3. গ) ভারত
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা

পারমানবিক অস্ত্রের প্রসার রোধকল্পে ১৯৬৮ সালের ১ জুলাই NPT বা Non-Proliferation Treaty চুক্তি স্বাক্ষরিত হয় এবং ১৯৭০ সালের ৫ মার্চ তা কার্যকর হয়।
ভারত, পাকিস্তান, ইসরাইল এবং দক্ষিণ সুদান এ চুক্তিতে স্বাক্ষর করেনি।
উল্লেখ্য যে, ২০০৩ সালে উত্তর কোরিয়া নিজেকে নিরস্ত্রীকরণ ও অস্ত্র নিয়ন্ত্রন চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

.
কোন যুদ্ধ চলাকালে বেলফোর ঘোষণা করা হয়?
  1. ক) আফিম যুদ্ধ
  2. খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ
  3. গ) শীতল যুদ্ধ
  4. ঘ) প্রথম বিশ্বযুদ্ধ
সঠিক উত্তর:
ঘ) প্রথম বিশ্বযুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রথম বিশ্বযুদ্ধ
ব্যাখ্যা
১৯১৭ সালের ২ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে বৃটেনের তৎকালীন পররাষ্ট্র সচিব স্যার আর্থার বেলফোর প্রখ্যাত ব্রিটিশ-ইহুদী লর্ড রথচাইল্ডের কাছে প্যালেস্টাইনে ইহুদিদের একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে যে চিঠি লিখেছেন সেটাই ইতিহাসে বেলফোর ঘোষণা নামে খ্যাত।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
.
নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমার নাম কী?
  1. ক) লিটল বয়
  2. খ) ফ্যাটম্যান
  3. গ) প্যাট্রিয়ট
  4. ঘ) ডেস্ট্রয়ার
সঠিক উত্তর:
খ) ফ্যাটম্যান
উত্তর
সঠিক উত্তর:
খ) ফ্যাটম্যান
ব্যাখ্যা

জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট হেনরি ট্রুম্যান।
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের নাগাসাকি শহরের ওপর ১৯৪৫ সালের ৯ আগষ্ট ফ্যাটমান নামের নিউক্লীয় বোমার বিস্ফোরণ ঘটায়।
উল্লেখ্য যে, ১৯৪৫ সালের ৬ আগষ্ট হিরোশিমা শহরের ওপর যুক্তরাষ্ট্র লিটল বয় নামের নিউক্লীয় বোম ফেলে।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

১০.
‘টিউলিপ বিপ্লব’ সংঘটিত হয় কোন দেশে?
  1. ক) জর্জিয়া
  2. খ) কিরগিজস্তান
  3. গ) ইউক্রেন
  4. ঘ) তিউনিশিয়া
সঠিক উত্তর:
খ) কিরগিজস্তান
উত্তর
সঠিক উত্তর:
খ) কিরগিজস্তান
ব্যাখ্যা

কিরগিজস্তানে ২০০৫ সালে টিউলিপ বিপ্লব সংঘটিত হয়।
অন্যদিকে,
২০০৩ সালে জর্জিয়ায় রোজ বিপ্লব,
২০০৪ সালে ইউক্রেনে অরেঞ্জ বা কমলা বিপ্লব এবং
২০১০ সালে তিউনিশিয়ায় আরব বসন্তের সূচনা হয়।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।

১১.
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান মহাপরিচালক কে?
  1. ক) ইউকিয়ো আমানো
  2. খ) ড. মরিস স্কট
  3. গ) টেড্রস আধানম
  4. ঘ) হামজা হেদিজোতোবা
সঠিক উত্তর:
গ) টেড্রস আধানম
উত্তর
সঠিক উত্তর:
গ) টেড্রস আধানম
ব্যাখ্যা

বিশ্ব স্বাস্থ্য সংখ্যার বর্তমান মহাপরিচালক ইথিউপিয়ার নাগরিক টেড্রস আধানম গেব্রেইস।
১৯৪৮ সালের ৭ এপ্রিল World Health Organization প্রতিষ্ঠিত হয় । তাই ৭ এপ্রিলকে প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয়। এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
উৎসঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

১২.
বামিয়ান যুদ্ধ কোন দেশে সংঘটিত হয়?
  1. ক) মায়ানমার
  2. খ) আফগানিস্তান
  3. গ) ভারত
  4. ঘ) নেপাল
সঠিক উত্তর:
খ) আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
খ) আফগানিস্তান
ব্যাখ্যা

বামিয়ান আফগানিস্তানের একটি শহর। প্রথম ইঙ্গ আফগান যুদ্ধ সংঘটিত হয় ১৮৩৯-৪২ সাল পর্যন্ত। এই যুদ্ধে বামিয়ান শহর জড়িত ছিল।
উল্লেখ্য যে, প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ আফগানিস্তান ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সংঘটিত হয়। এতে আফগান জয়লাভ করে। গ্রেট গেমের সময় সংগটিত সংঘর্ষের মধ্যে এটি অন্যতম প্রধান যুদ্ধ।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।