পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩১
সিলেবাস
শওকত আলী, শওকত ওসমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শহীদ কাদরী, শহীদুল্লা কায়সার, শামসুজ্জামান খান, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যেন সেন, সত্যেন্দ্রনাথ দত্ত, সমর সেন, সরদার জয়েন উদ্দিন, সানাউল হক, সিকান্দার আবু জাফর, সিরাজুল ইসলাম চৌধুরী, স্বর্ণকুমারী দেবী, সোমেন চন্দ, হরপ্রসাদ শাস্ত্রী, সুকান্ত ভট্টাচার্য, সুকুমার রায়, সুধীন্দ্রনাথ দত্ত, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সুফিয়া কামাল, সেলিনা হোসেন, সেলিম আল দীন, সৈয়দ আলী আহসান, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, সৈয়দ ওয়ালীউল্লাহ, সৈয়দ মুজতবা আলী, সৈয়দ শামসুল হক, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ। [প্রধান সাহিত্যিকগণের তথ্যগুলো ভালভাবে পড়বেন। আর বাকীদের ব্যাসিক তথ্যগুলো পড়বেন।] সোর্স: যেকোনো গাইড বই এবং সাথে যেকোনো একজন একাডেমিক ব্যক্তির বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন

.
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর রচনা কোনটি?
  1. ক) নয়নচারা
  2. খ) স্বজাতি প্রেম 
  3. গ) অনেক আকাশ
  4. ঘ) নির্ভয় করো হে
ব্যাখ্যা
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী লেখক, বাগ্মী এবং কৃষক নেতা।
তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন (এ কারণেই তিনি তাঁর নামের সঙ্গে ‘সিরাজী’ উপাধি যুক্ত করেন)।
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ১৮৮০ খ্রিস্টাব্দের ১৩ জুলাই সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ: 
- অনল প্রবাহ
- আকাঙ্ক্ষা
- উচ্ছ্বাস 
- উদ্বোধন
- নব উদ্দীপনা
- স্পেন বিজয় কাব্য
- সঙ্গীত সঞ্জীবনী 
- প্রেমাঞ্জলি 

তাঁর রচিত উপন্যাস 
- রায়নন্দিনী
- তারাবাঈ
- ফিরোজা বেগম
- নূরুদ্দীন 

তাঁর রচিত  প্রবন্ধ 
- স্বজাতি প্রেম 
- তুর্কি নারী জীবন 
- স্পেনীয় মুসলান সভ্যতা 

ভ্রমণ কাহিনী: 
 -তুরস্ক ভ্রমণ  

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
কোন গ্রন্থ রচনার জন্য শওকত ওসমান আদমজি পুরস্কার লাভ করেন?
  1. জাহান্নম হইতে বিদায়
  2. ক্রীতদাসের হাসি
  3. দুই সৈনিক
  4. পতঙ্গ পিঞ্জর
ব্যাখ্যা
শওকত ওসমানের ''ক্রীতদাসের হাসি” (১৯৬২) উপন্যাসটিতে প্রতীকাশ্রয়ে তৎকালীন পাকিস্তানিদের বিরূপ শাসনের সমালােচনা করা হয়েছে।
- বাগদাদের বাদশা হারুন অর রশিদ অত্যাচারী। সে ক্রীতদাস তাতারি ও বাঁদি মেহেরজানের প্রণয়ে বাধা সৃষ্টি এবং তাতারিকে গৃহবন্দি ও অত্যাচার করে। তাতারি আমৃত্যু বাদশা হারুনের নির্যাতনের প্রতিবাদ করে যায়।
- এখানে তাতারি বাঙালি জনতার এবং বাদশা হারুন আইয়ুব খানের প্রতীক তাতারির হাসি উপন্যাসে বাঙালির স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে।
- এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত। এই গ্রন্থ রচনার জন্য তাঁকে আদমজি পুরস্কার দেয়া হয়৷

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'প্রদোষে প্রাকৃতজন' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) শওকত আলী
  2. খ) শওকত ওসমান
  3. গ) নীলিমা ইব্রাহিম
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
প্রদোষে প্রাকৃতজন (১৯৮৪) উপন্যাস এর লেখক শওকত আলী
সেন রাজাদের রাজত্বকাল এবং তুর্কি আক্রমণের অব্যবহিত পূর্ব সময়ের পটভূমিতে এই কাহিনী রচিত।
তার অন্যান্য উপন্যাস -
- দক্ষিণায়নের দিন,
- পিঙ্গল আকাশ,
- কুলায় কালস্রোত,
- যাত্রা,
- পূর্বরাত্রি পূর্বদিন,
- যেতে চাই,
- ওয়ারিশ,
- বাসর মধুচন্দ্রিমা,
- উত্তরের ক্ষেপ,
- দলিল,
- হিসাবনিকাশ,
- উপরে ছাপ , ইত্যাদি 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
'পেশোয়ার থেকে তাসখন্দ' ভ্রমণকাহিনীটির রচয়িতা কে?
  1. ক) শহীদ কাদরী
  2. খ) শামসুর রাহমান
  3. গ) শহীদুল্লা কায়সার
  4. ঘ) সৈয়দ ওয়ালীউল্লাহ
ব্যাখ্যা
- শহীদুল্লাহ কায়সার একজন বাঙালি লেখক, সাংবাদিক ও বুদ্ধিজীবী ছিলেন।
- তাঁর প্রকৃত নাম ছিল আবু নঈম মোহাম্মদ শহীদুল্লাহ্।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাসঃ
- সংশপ্তক (১৯৬৫),
- সারেং বউ (১৯৬২)।

স্মৃতিকথাঃ
- রাজবন্দীর রোজনামচা (১৯৬২)।

ভ্রমণবৃত্তান্তঃ
- পেশোয়ার থেকে তাসখন্দ (১৯৬৬)।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'কাশবনের কন্যা' উপন্যাসে কোন অঞ্চলের জীবনচিত্র অঙ্কিত হয়েছে?
  1. ক) খুলনা
  2. খ) বরিশাল
  3. গ) যশোর
  4. ঘ) নোয়াখালী
ব্যাখ্যা
শামসুদ্‌দীন আবুল কালামের 'কাশবনের কন্যা' উপন্যাসে গ্রামকে এমনভাবে তুলে আনা হয়েছে যে, দুঃখ-দারিদ্র থাকলেও গ্রামই সুখের স্বর্গ, সমস্ত বিশ্বাসের আধার।
উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকজীবন, গ্রামীণ দিগন্ত ফটোগ্রাফিকভাবে চিত্রায়িত।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
শওকত আলী রচিত 'যাত্রা' কী ধরণের রচনা?
  1. ক) ভ্রমণ কাহিনী
  2. খ) উপন্যাস
  3. গ) ছোটগল্প
  4. ঘ) নাটক
ব্যাখ্যা
শওকত আলীর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘যাত্রা’ মুক্তিযুদ্ধের পরপরই রচিত হলেও প্রকাশ পায় ১৯৭৬ সালে।
১৯৭১ সালের শুরুর দিককার ঘটনাকে আশ্রয় করে লেখা উপন্যাসে তিনি ২৫শে মার্চের বর্বরোচিত হামলার ফলে ঢাকায়-সৃষ্ট মানবিক বিপর্যয়কে চমৎকারভাবে চিত্রিত করেছেন। পাকিস্তানি নৃশংসতা ও নির্মমতার ভাষ্যচিত্র বলা যায় শওকত আলীর ‘যাত্রা’ উপন্যাসকে।

সূত্র: বিভিন্ন পত্রিকার রিপোর্ট
.
‘আঠারো বছর বয়স’ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. ক) অভিযান
  2. খ) ছাড়পত্র
  3. গ) হরতাল
  4. ঘ) পূর্বাভাস
ব্যাখ্যা
সুকান্ত ভট্টাচার্য,মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন।
তাঁর পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার কোটালিপাড়ায়।
পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য কলকাতায় পুস্তক ব্যবসা করতেন।
'আঠারো বছর বয়স' কবিতাটি সুকান্ত ভট্টাচার্যের 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের অন্তর্গত।

তাঁর রচনাবলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য:
- ছাড়পত্র (১৯৪৭),
- পূর্বাভাস (১৯৫০),
- মিঠেকড়া (১৯৫১),
- অভিযান (১৯৫৩),
- ঘুম নেই (১৯৫৪),
- হরতাল (১৯৬২),
- গীতিগুচ্ছ (১৯৬৫) প্রভৃতি।

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।]
.
'পালামৌ' ভ্রমণ কাহিনীর রচয়িতা -
  1. ক) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  3. গ) হরপ্রসাদ শাস্ত্রী
  4. ঘ) সত্যেন সেন
ব্যাখ্যা
সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পালামৌ বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ভ্রমণ কাহিনী৷
পালামৌ ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি জেলা৷
এই জেলা ভ্রমণের অভিজ্ঞতা সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় তার পালামৌ গ্রন্থে তুলে ধরেছেন।
এটি প্রথমে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়।
(সূত্রঃ পালামৌ : সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়)
.
সুফিয়া কামাল রচিত কাব্যগ্রন্থ নয় কোনটি?
  1. ক) অভিযাত্রিক 
  2. খ) মায়া কাজল
  3. গ) সাঁঝের মায়া
  4. ঘ) কেয়ার কাঁটা
ব্যাখ্যা
- সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
- সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে।- 
- তাকে 'জননী সাহসিকা' বলা হয়।
- তিনি রবীন্দ্র কাব্য ধারার 'গীতিকবিতা' রচনা করতেন।
- তিনি 'বেগম' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'সাঁঝের মায়া'।
- বেগম রোকেয়ার সামাজিক আদর্শ সুফিয়া কামালকে আজীবন প্রভাবিত করেছে। তিনি রোকেয়ার ওপর অনেক কবিতা রচনা করেন এবং তাঁর নামে 'মৃত্তিকার ঘ্রাণ' সংকলনটি উৎসর্গ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ: 
- সাঁঝের মায়া,
- মায়া কাজল,
- মন ও জীবন 
- উদাত্ত পৃথিবী 
- অভিযাত্রিক 
- মোর যাদুদের সমাধি পরে 

গল্পঃ
- কেয়ার কাঁটা।

আত্মজীবনীঃ
- একালে আমাদের কাল।

স্মৃতিকথা/ ডায়েরীঃ
- একাত্তরের ডায়েরী।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
১০.
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী রচিত 'নব উদ্দীপনা' হলো-
  1. ক) প্রবন্ধ 
  2. খ) উপন্যাস
  3. গ) কাব্যগ্রন্থ
  4. ঘ) নাটক
ব্যাখ্যা
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী লেখক, বাগ্মী এবং কৃষক নেতা।
তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন (এ কারণেই তিনি তাঁর নামের সঙ্গে ‘সিরাজী’ উপাধি যুক্ত করেন)।
সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ১৮৮০ খ্রিস্টাব্দের ১৩ জুলাই সিরাজগঞ্জে জন্মগ্রহণ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ: 
- অনল প্রবাহ
- আকাঙ্ক্ষা
- উচ্ছ্বাস 
- উদ্বোধন
- নব উদ্দীপনা
- স্পেন বিজয় কাব্য
- সঙ্গীত সঞ্জীবনী 
- প্রেমাঞ্জলি 

তাঁর রচিত উপন্যাস 
- রায়নন্দিনী
- তারাবাঈ
- ফিরোজা বেগম
- নূরুদ্দীন 

তাঁর রচিত  প্রবন্ধ 
- স্বজাতি প্রেম 
- তুর্কি নারী জীবন 
- স্পেনীয় মুসলান সভ্যতা 

ভ্রমণ কাহিনী: 
 -তুরস্ক ভ্রমণ  

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১১.
শামসুর রাহমান রচিত 'উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ' কাব্যগ্রন্থে কয়টি কবিতা সংকলিত হয়েছে?
  1. ক) ১৬টি
  2. খ) ১৯টি
  3. গ) ২৩টি
  4. ঘ) ২১টি
ব্যাখ্যা
২৩ টি কবিতার সমাহারে শামসুর রাহমানের 'উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ' কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৮২ সালে৷
১৯৭৫ থেকে ১৯৮২ সাল পর্যন্ত দেশে সংঘটিত একাধিক সামরিক অভ্যুত্থান এবং সামরিক শাসনের যূপকাষ্ঠে দেশ ও জনগণের চরম অবস্থার প্রতিফলন আছে এ কাব্যগ্রন্থে৷
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. ক) আঙ্গুর
  2. খ) স্বদেশ
  3. গ) সমকাল
  4. ঘ) শিখা
ব্যাখ্যা
সিকান্দার আবু জাফর সম্পাদিত ১৯৫৭ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত মাসিক সাহিত্যপত্র ‘সমকাল'।
এর সহকারী সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। তৎকালীন পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশের আধুনিক সাহিত্যের বীজতলা নির্মাণে ‘সমকালে’র ভূমিকা অনস্বীকার্য।
পঞ্চাশ ও ষাটের দশকের বাংলাদেশের বাঙালি উল্লেখযােগ্য লেখকদের মধ্যে এমন কেউ নেই যিনি 'সমকালে' লেখেন নি। 'সমকালে' লেখা ছিল গর্বের।
সম্পাদক সিকান্দার আবু জাফর একজন সংগঠকের মতাে বাংলাদেশের বাঙালি লেখকদের বিনির্মাণে ‘সমকাল' পত্রিকা নিয়ে এগিয়ে এসেছিলেন।

'সমকাল' ছাড়াও তিনি দৈনিক ইত্তেফাক (সহযোগী সম্পাদক) ও দৈনিক মিল্লাত (সহযোগী সম্পাদক) পত্রিকার সাথে যুক্ত ছিলেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১৩.
'দাঙ্গা' গল্পটির লেখক কে?
  1. ক) সৈয়দ ওয়ালীউল্লাহ
  2. খ) সুকান্ত ভট্টাচার্য
  3. গ) সোমেন চন্দ
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
- সোমেন চন্দ নরসিংদী জেলার পলাশ উপজেলার বালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত সাহিত্যিক ও রাজনীতিবিদ ছিলেন।
- সোমেন চন্দের ছদ্মনাম, 'ইন্দ্রকুমার সোম।'
- তাঁর রচিত গল্প- ইঁদুর, দাঙ্গা, সংকেত, স্বপ্ন, বনস্পতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪.
'বাঙালীর একমাত্র ভরসা তৈল' - কে বলেছিলেন?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) হরপ্রসাদ শাস্ত্রী
  3. গ) সৈয়দ মুজতবা আলী
  4. ঘ) উপরের কেউই নয়
ব্যাখ্যা
বাঙালীর বল নাই, বিক্রম নাই, বিদ্যাও নাই, বুদ্ধিও নাই। সুতরাং বাঙালীর একমাত্র ভরসা তৈল — বাঙালীর যে কেহ কিছু করিয়াছেন, সকলই তৈলের জোরে, বাঙালীদিগের তৈলের মূল্য অধিক নয়; এবং কি কৌশলে সেই তৈল বিধাতৃপুরুষদিগের সুখসেব্য হয়, তাহাও অতি অল্পলোক জানেন। যাঁহারা জানেন, তাঁহাদিগকে আমরা ধন্যবাদ দিই। তাঁহারাই আমাদের দেশের বড় লোক, তাঁহারাই আমাদের দেশের মুখ উজ্জ্বল করিয়া আছেন।
- তৈল প্রবন্ধ, হরপ্রসাদ শাস্ত্রী।

- হরপ্রসাদ শাস্ত্রী বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা।
- তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ এর আবিষ্কারক।
- 'কাঞ্চনমালা' ও 'বেণের মেয়ে' তাঁর রচিত উপন্যাস।
- তাঁর রচিত অন্যান্য গ্রন্থ- হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষার বৌদ্ধগান ও দোহা, প্রাচীন বাংলার গৌরব, মেঘদূত ব্যাখ্যা, ভারত মহিলা, বাঙ্গালা ব্যাকরণ ইত্যাদি।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার।
১৫.
সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত গ্রন্থ কোনটি?
  1. ক) অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ
  2. খ) সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ
  3. গ) বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
সুনীতিকুমার চট্টোপাধ্যায় রচিত বিখ্যাত গ্রন্থঃ
- অরিজিন এন্ড ডেভেলপমেন্ট অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ,
- সরল ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ,
- বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর
১৬.
'উদাত্ত পৃথিবী' কী ধরণের রচনা?
  1. ক) কবিতা
  2. খ) উপন্যাস
  3. গ) ছোটগল্প
  4. ঘ) নাটিকা
ব্যাখ্যা
'উদাত্ত পৃথিবী' বেগম সুফিয়া কামাল রচিত একটি কবিতা।

বেগম সুফিয়া কামাল একজন কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী।
সুফিয়া কামালের জন্ম ১৯১১ সালের ২০ জুন বরিশালের শায়েস্তাবাদে এক অভিজাত পরিবারে।

কবিতা:
সাঁঝের মায়া 
মন ও জীবন 
উদাত্ত পৃথিবী 
অভিযাত্রিক 
মোর যাদুদের সমাধি পরে
মায়া কাজল

গল্প:
কেয়ার কাঁটা 

শিশুতোষ: 
ইতল বিতল 
নওল কিশোরের দরবারে

আত্মজীবনী: একালে আমাদের কাল
ডায়েরি: একাত্তরের ডায়রী

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া]
১৭.
'সেলিম আল দীন' ছিলেন মূলত একজন -
  1. ক) কবি
  2. খ) নাট্যকার
  3. গ) ঔপন্যাসিক
  4. ঘ) ক ও গ
ব্যাখ্যা
সেলিম আল দীন বাংলা সাহিত্যের প্রতিথযশা নাট্যব্যক্তিত্ব।

সেলিম আল দীন রচিত নাটকগুলো হলো:
- সর্প বিষয়ক গল্প ও অন্যান্য,
- বাসন,
- কেরামতমঙ্গল,
- কীর্তন খোলা, 
- হাতহদাই,
- শকুন্তলা,
- মুনতাসীর ফ্যান্টাসি,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- চাকা, যৈবতী কন্যার মন,
- হরগজ, নিমজ্জন,
- একটি মারমা রূপকথা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৮.
'একগ্লাস অন্ধকার' - কার রচনা?
  1. ক) রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
  2. খ) সুকান্ত ভট্টাচার্য
  3. গ) শামসুর রাহমান
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (১৯৫৬-১৯৯১) একজন কবি। তাঁর জন্ম বরিশালে, ১৯৫৬ সালের ১৬ অক্টোবর।
- তাঁর প্রকৃত নাম শেখ মোহাম্মদ শহীদুল্লাহ ; ‘রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’ নামটি তিনি নিজে গ্রহণ করেন। 
- সাহিত্য-সাধনার স্বীকৃতিস্বরূপ ১৯৮০ সালে তিনি ‘মুনীর চৌধুরী স্মৃতিপুরস্কার’ লাভ করেন।

রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর কাব্যগ্রন্থঃ

- মানুষের মানচিত্র (১৯৮৪) 
- ছোবল (১৯৮৬),
- গল্প (১৯৮৭),
- দিয়েছিলে সকল আকাশ (১৯৮৮),
- মৌলিক মুখোশ (১৯৯০) ও
- একগ্লাস অন্ধকার (১৯৯২)

[উৎস: বাংলাপিডিয়া]
১৯.
'রাজলক্ষ্মী' চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে পাওয়া যায়?
  1. ক) শেষ প্রশ্ন
  2. খ) শ্রীকান্ত
  3. গ) দেবদাস
  4. ঘ) দেনা-পাওনা
ব্যাখ্যা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একজন কথাশিল্পী।
১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭)  ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। 

'শ্রীকান্ত' উপন্যাসটি শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস। এর চারটি খন্ড।
উপন্যাসটির উল্লেখযোগ্য চরিত্র-
- শ্রীকান্ত,
- রাজলক্ষ্মী,
- অন্নদাদিদি,
- অভয়া,
- রোহিণী,
- কমললতা প্রমুখ।

তাঁর রচিত বিখ্যাত উপন্যাসঃ
- দেনা-পাওনা,
- বড়দিদি,
- বিরাজবৌ,
- পন্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয়।

সাহিত্যকর্মে অসাধারণ অবদানের জন্য শরৎচন্দ্র কুন্তলীন পুরস্কার (১৯০৩), জগত্তারিণী স্বর্ণপদক (১৯২৩), বঙ্গীয় সাহিত্য পরিষদের সদস্যপদ (১৯৩৪) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি (১৯৩৬) লাভ করেন।

[উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর , বাংলাপিডিয়া]
২০.
"সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী
অবাক তাকিয়ে রয়ঃ
জ্বলে পুড়ে-মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়।"
- উদৃতাংশটুকু কোন কবিতার অন্তর্গত?
  1. ক) সাবাস বাংলাদেশ
  2. খ) হরতাল
  3. গ) দুর্মর
  4. ঘ) আঠারো বছর বয়স
ব্যাখ্যা
দুর্মর (পূর্বাভাস)
সুকান্ত ভট্টাচার্য

হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ
কেঁপে কেঁপে উঠে পদ্মার উচ্ছ্বাসে,
সে কোলাহলের রুদ্ধস্বরের আমি পাই উদ্দেশ
জলে ও মাটিতে ভাঙ্গনের বেগ আসে।

হঠাৎ নিরীহ মাটিতে কখন,
জন্ম নিয়েছে সচেতনতার ধান,
গত আকালের মৃত্যুকে মুছে
আবার এসেছে বাংলাদেশের প্রাণ

“হয় ধান নয় প্রাণ” এ শব্দে
সারা দেশ দিশাহারা,
একবার মরে ভুলে গেছে আজ
মৃত্যুর ভয় তারা।
সাবাস, বাংলাদেশ, এ পৃথিবী
অবাক তাকিয়ে রয়:
জ্বলে পুড়ে-মার ছারখার
তবু মাথা নোয়াবার নয়।

এবার লোকের ঘরে ঘরে যাবে
সোনালী নয়কো, রক্তে রঙিন ধান,
দেখবে সকলে সেখানে জ্বলছে
দাউ দাউ করে বাংলা দেশের প্রাণ॥
২১.
'বিদ্রোহ' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) সত্যেন সেন
  3. গ) স্বর্ণকুমারী দেবী
  4. ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
স্বর্ণকুমারী দেবী কবি, নাট্যকার, সাংবাদিক ও সমাজকর্মী।
তিনি জোড়াসাকোঁর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
স্বর্ণকুমারী দেবেন্দ্রনাথ ঠাকুর এর দশম সন্তান এবং রবীন্দ্রনাথ ঠাকুর এর ভগ্নী। 

তাঁর রচিত উপন্যাস: 
- দীপ নির্বাণ 
- মেবার রাজ
- মালতি 
- বিদ্রোহ 
- বিচিত্রা 
- স্বপ্নবাণী 
- মিলনরাত্র্রী 

তাঁর রচিত নাটক: 
- বসন্ত উৎসব 
- বিবাহ উৎসব 
- দেব কৌতুক 

তাঁর রচিত কাব্য: 
- গাথা 
- কবিতা ও গান 

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর]
২২.
শামসুর রাহমানের কাব্যগ্রন্থ নয় কোনটি?
  1. ক) ফিরিয়ে নাও ঘাতক কাঁটা
  2. খ) নিরালোকে দিব্যরথ
  3. গ) রৌদ্র করোটিতে
  4. ঘ) পারাপার
ব্যাখ্যা
শামসুর রাহমান (১৯২৯-২০০৬) আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ও একজন নাগরিক কবি।

তাঁর রচিত কাব্যগ্রন্থ-
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে (প্রথম প্রকাশিত),
- বন্দী শিবির থেকে (স্বাধীনতা তুমি, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতা দুটি এই কাব্যগ্রন্থের অন্তর্গত)
- রৌদ্র করোটিতে,
- আমি অনাহারী,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- দুঃসময়ের মুখোমুখি,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- এক ধরনের অহংকার,
- বাংলাদেশ স্বপ্ন দ্যাখে,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- এক ফোঁটা কেমন অনল,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,
- হরিণের হাড় ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৩.
'জন্ম যদি তব বঙ্গে' গল্পের রচয়িতা কে?
  1. ক) শামসুর রাহমান
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. ঘ) শওকত ওসমান
ব্যাখ্যা
শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস -
 -ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- জাহান্নাম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাঙ্গী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম,
- জননী,
- চৌরসন্ধি, ইত্যাদি।

শওকত ওসমান রচিত নাটক -
- তস্কর নস্কর,
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা,
- আমলার মামলা।

শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ -
 -ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- পিঁজরাপোল,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৪.
শামসুর রাহমানের 'স্বাধীনতা তুমি' কবিতায় মিছিল কীরূপ ছিল?
  1. ক) পতাকা-শোভিত
  2. খ) শ্লোগান-মুখর
  3. গ) ঝাঁঝালো
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
স্বাধীনতা তুমি
রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।
স্বাধীনতা তুমি
কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো
মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-
স্বাধীনতা তুমি
শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা
স্বাধীনতা তুমি
পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।

-- (স্বাধীনতা তুমি – শামসুর রাহমান)
২৫.
শওকত ওসমান রচিত উপন্যাস নয় কোনটি?
  1. ক) জলাঙ্গী
  2. খ) চৌরসন্ধি
  3. গ) জননী
  4. ঘ) তস্কর নস্কর
ব্যাখ্যা
শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস -
 -ক্রীতদাসের হাসি, 
- সমাগম, 
- রাজা উপাখ্যান, 
- জাহান্নাম হইতে বিদায়, 
- দুই সৈনিক, 
- নেকড়ে অরণ্য, 
- পতঙ্গ পিঞ্জর, 
- রাজসাক্ষী, 
- জলাঙ্গী, 
- পুরাতন খঞ্জর,
- বনি আদম, 
- জননী, 
- চৌরসন্ধি, ইত্যাদি।

শওকত ওসমান রচিত নাটক -
- তস্কর নস্কর, 
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা, 
- আমলার মামলা।

শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ -
 -ঈশ্বরের প্রতিদ্বন্দী, 
- পিঁজরাপোল, 
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৬.
'বাঙালিকে কে বাঁচাবে' প্রবন্ধের রচয়িতা কে?
  1. ক) ইসমাইল হোসেন সিরাজী
  2. খ) শামসুর রাহমান
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) সিরাজুল ইসলাম চৌধুরী
ব্যাখ্যা
'বাঙালিকে কে বাঁচাবে' প্রবন্ধের রচয়িতা সিরাজুল ইসলাম চৌধুরী।

তাঁর রচিত অন্যান্য প্রবন্ধঃ
- গণতন্ত্রের সন্ধানে
- অন্বেষা,
- দ্বিতীয় ভুবন,
- নিরাশ্রয় গৃহী,
- আরণ্যক দৃশ্যাবলী,
- স্বাধীনতা ও সংস্কৃতি, 
- নেতা জনতা ও রাজনীতি, ইত্যাদি।

বাবুলের বেড়ে ওঠা  তাঁর রচিত ছোটদের উপন্যাস।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৭.
'একটি তুলসী গাছের কাহিনী' গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত?
  1. ক) নয়নচারা
  2. খ) দুই তীর ও অন্যান্য গল্প
  3. গ) তরঙ্গভঙ্গ
  4. ঘ) উজানে মৃত্যু
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ একজন  কথাসাহিত্যিক, নাট্যকার।
তিনি ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ (ডেপুটি) বাড়িতে  জন্মগ্রহণ করেন। 
বাংলা একাডেমি পুরস্কার(১৯৬১), আদমজি পুরস্কার (১৯৬৫), একুশে পদক (১৯৮৩) লাভ করেন। 
“একটি তুলসী গাছের কাহিনী” গল্পটি “দুই তীর ও অন্যান্য গল্প “ গ্রন্থ থেকে নেয়া ।

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।

নাটক:
- বহিপীর,
- সুড়ঙ্গ,
- তরঙ্গভঙ্গ,
- উজানে মৃত্যু ইত্যাদি।

উপন্যাস:
- লালসালু,
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো,
- দি আগলি এশিয়ান ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।
২৮.
রবীন্দ্রনাথের কাব্যধারার বিপরীতে কবিতা লিখেন কে?
  1. ক) সোমেন চন্দ
  2. খ) হরপ্রসাদ শাস্ত্রী
  3. গ) সমর সেন
  4. ঘ) রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
ব্যাখ্যা
সমর সেন বাংলা সাহিত্যের আধুনিক যুগের নাগরিক কবি হিসেবে পরিচিত।
তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যধারার বিপরীতে কবিতা লিখতেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থঃ

- কয়েকটি কবিতা,
- গ্রহণ ও অন্যান্য কবিতা,
- নানাকথা,
- খোলাচিঠি,
- তিন পুরুষ এবং
- সমর সেনের কবিতা।

তাঁর রচিত গদ্যগ্রন্থঃ বাবু বৃত্তান্ত।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯.
'আলবেরুনী' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) সৈয়দ ওয়ালীউল্লাহ
  2. খ) সত্যেন সেন
  3. গ) সৈয়দ মুজতবা আলী
  4. ঘ) সিকান্দার আবু জাফর
ব্যাখ্যা
১৯৬৯ সালে প্রকাশিত সত্যেন সেন রচিত জীবন ভিত্তিক উপন্যাস 'আলবেরুনী'। বইটির পাণ্ডুলিপি তিনি জেলে বসে লিখেছেন।

সত্যেন সেন রচিত অন্যান্য উপন্যাস:
- ভোরের বিহঙ্গী, ‌
- অভিশপ্ত নগরী,
- পাপের সন্তান,
- সাত নম্বর ওয়ার্ড,
- পদচিহ্ন,
- রুদ্ধদ্বার মুক্তপ্রাণ, ইত্যাদি ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩০.
সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ নয় কোনটি?
  1. ক) ছাড়পত্র
  2. খ) ঘুম নেই
  3. গ) সহসা সচকিত
  4. ঘ) হরতাল
ব্যাখ্যা
সুকান্ত ভট্টাচার্য,মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
১৯২৬ সালের ১৫ আগস্ট কলকাতায় মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন।
তাঁর পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার কোটালিপাড়ায়।
পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য কলকাতায় পুস্তক ব্যবসা করতেন।

তাঁর রচনাবলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য:
- ছাড়পত্র (১৯৪৭),
- পূর্বাভাস (১৯৫০),
- মিঠেকড়া (১৯৫১),
- অভিযান (১৯৫৩),
- ঘুম নেই (১৯৫৪),
- হরতাল (১৯৬২),
- গীতিগুচ্ছ (১৯৬৫) প্রভৃতি।

'সহসা সচকিত' সৈয়দ আলী আহসান রচিত কাব্যগ্রন্থ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩১.
'উজানে মৃত্যু' নাটকটির রচয়িতা কে?
  1. ক) শামসুদ্দীন আবুল কালাম
  2. খ) সেলিম আল দীন
  3. গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
  4. ঘ) সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
সৈয়দ ওয়ালীউল্লাহ একজন  কথাসাহিত্যিক, নাট্যকার।
তিনি ১৯২২ সালের ১৫ আগস্ট চট্টগ্রামের ষোলশহরে সৈয়দ (ডেপুটি) বাড়িতে  জন্মগ্রহণ করেন। 
বাংলা একাডেমি পুরস্কার(১৯৬১), আদমজি পুরস্কার (১৯৬৫), একুশে পদক (১৯৮৩) লাভ করেন।

সৈয়দ ওয়ালীউল্লাহ্‌ রচিত গল্পগ্রন্থ:
- নয়নচারা,
- দুই তীর ও অন্যান্য গল্প।

নাটক:
- বহিপীর,
- সুড়ঙ্গ,
- তরঙ্গভঙ্গ,
- উজানে মৃত্যু ইত্যাদি।

উপন্যাস:
- লালসালু,
- চাঁদের অমাবস্যা,
- কাঁদো নদী কাঁদো,
- দি আগলি এশিয়ান ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর।