পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
বাংলা সাহিত্যের আধুনিক যুগ - শওকত আলী, শওকত ওসমান, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়,শহীদ কাদরী, শহীদুল্লা কায়সার, শামসুজ্জামান খান, শামসুদ্দীন আবুল কালাম, শামসুর রাহমান, সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়, সত্যেন সেন, সত্যেন্দ্রনাথ দত্ত, সমর সেন, সরদার জয়েন উদ্দিন, সানাউল হক, সিকান্দার আবু জাফর, সিরাজুল ইসলাম চৌধুরী, স্বর্ণকুমারী দেবী, সোমেন চন্দ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
‘ইঁদুর’ - ছোটগল্পটির রচয়িতা কে?
  1. ক) সত্যেন সেন
  2. খ) শওকত আলী
  3. গ) সোমেন চন্দ
  4. ঘ) সানাউল হক
সঠিক উত্তর:
গ) সোমেন চন্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) সোমেন চন্দ
ব্যাখ্যা
ঢাকার ‘প্রগতি লেখক সংঘ’ -এর প্রতিষ্ঠাতা সোমেন চন্দ। তার লেখা অসাধারণ ছোটগল্প - ইঁদুর। হুমায়ুন আহমেদ জানিয়েছিলেন - এই ছোট গল্পটি পড়েই তার কথাসাহিত্য রচনার অনুপ্রেরনা পেয়েছিলেন। ফ্যাসিবাদী সমর্থকদের হাতে ছুরিকাহত হয়ে তিনি নিহত হন। তার গল্পের গ্রন্থঃ সংকেত ও অন্যান্য গল্প, বনস্পতি ও অন্যান্য গল্প ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
দীপ নির্বাণ - উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) শওকত আলী
  3. গ) স্বর্ণকুমারী দেবী
  4. ঘ) শওকত ওসমান
সঠিক উত্তর:
গ) স্বর্ণকুমারী দেবী
উত্তর
সঠিক উত্তর:
গ) স্বর্ণকুমারী দেবী
ব্যাখ্যা
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম নারী উপন্যাস রচয়িতা - স্বর্ণকুমারী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুরের বোন ছিলেন। তার উল্লেখযোগ্য উপন্যাসঃ দীপ নির্বাণ, মেবার রাজ, মালতী, বিদ্রোহ, বিচিত্রা, মিলনরাত্রি ইত্যাদি। নাটকঃ - বসন্ত উৎসব, বিবাহ উৎসব, দেব কৌতুক, ইত্যাদি। কাব্যঃ গাথা, কবিতা ও গান। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
পাল রাজাদের রাজত্ব ও বাংলায় তুর্কি আক্রমনের অব্যবহিত পূর্ব সময়ের পটভূমিতে রচিত শওকত আলী রচিত উপন্যাস কোনটি?
  1. ক) পিঙ্গল আকাশ
  2. খ) ওয়ারিশ
  3. গ) কালস্রোত
  4. ঘ) প্রাদোষে প্রাকৃতজন
সঠিক উত্তর:
ঘ) প্রাদোষে প্রাকৃতজন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রাদোষে প্রাকৃতজন
ব্যাখ্যা
শওকত আলীর অন্যান্য উপন্যাসঃ যাত্রা, পিঙ্গল আকাশ, দক্ষিণায়নের দিন, কুলায় কালস্রোত, পূর্বরাত্রি ও পূর্বদিন, উত্তরের খেপ ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস কোনটি?
  1. ক) গৃহদাহ
  2. খ) দত্তা
  3. গ) পথের দাবী
  4. ঘ) দেনাপাওনা
সঠিক উত্তর:
গ) পথের দাবী
উত্তর
সঠিক উত্তর:
গ) পথের দাবী
ব্যাখ্যা
শরৎচন্দ্রের রাজনৈতিক উপন্যাস - পথের দাবী (১৯২৬)। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র - এক গুপ্ত বিপ্লবী দলের নায়ক সব্যসাচী। কারো কারো মতে, সব্যসাচী চরিত্রে বিপ্লবী - রাসবিহারী বসুর ছায়াপাত ঘটেছে। গ্রন্থটি প্রকাশের সাথে সাথে সরকার কর্তৃক নিষিদ্ধ করে। উপন্যাসটি বাংলা ১৩২৯ সালের ফাল্গুন সংখ্যা থেকে “বঙ্গবাণী” পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
কিরণময়ী - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) দত্তা
  2. খ) অরক্ষণীয়া
  3. গ) চরিত্রহীন
  4. ঘ) শ্রীকান্ত
সঠিক উত্তর:
গ) চরিত্রহীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চরিত্রহীন
ব্যাখ্যা
চরিত্রহীন (১৯১৭) উপন্যাস প্রথমে ‘যমুনা’ পত্রিকায় কিছুটা প্রকাশিত হয়। উপন্যাস্যের উল্লেখযোগ্য চরিত্র - সতীশ, সাবিত্রী, দিবাকর ও কিরণময়ী। শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্রের আত্মজৈবনিক উপন্যাস। এর চারটি খন্ড। উল্লেখযোগ্য চরিত্র- শ্রীকান্ত, রাজলক্ষ্মী, অন্নদাদিদি, অভয়া, রোহিণী, কমললতা প্রমুখ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
পুঁই ডালিমের কাব্য - কি ধরনের গ্রন্থ?
  1. ক) উপন্যাস
  2. খ) কাব্য
  3. গ) প্রবন্ধ
  4. ঘ) গল্প
সঠিক উত্তর:
ঘ) গল্প
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গল্প
ব্যাখ্যা
শামসুদ্দীন আবুল কালাম রচিত গল্পগ্রন্থঃ অনেক দিনের আশা, ঢেউ, পথ জানা নাই, দুই হৃদয়ের তীর, পুঁই ডালিমের কাব্য প্রভৃতি। তার উপন্যাসঃ আলমগড়ের উপকথা, কাশবনের কন্যা (গ্রামীণ পটভূমি), জায়মঙ্গল (আঞ্চলিক উপন্যাস; পটভূমি - সুন্দরবন), সমুদ্র বাসর, কাঞ্চনগ্রাম ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
শহীদুল্লাহ কায়সারের মহাকাব্যিক উপন্যাস কোনটি?
  1. ক) রাজবন্দীর রোচনামচা
  2. খ) সারেং বৌ
  3. গ) সংশপ্তক
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
গ) সংশপ্তক
উত্তর
সঠিক উত্তর:
গ) সংশপ্তক
ব্যাখ্যা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের অব্যবহিত পূর্ববর্তীকাল থেকে ভাষা আন্দোলনের পূর্বকাল অবধি বাংলাদেশের সামাজিক - রাজনৈতিক পরিবর্তনের ও রূপান্তরের চিত্র ধারন করা উপন্যাস - সংশপ্তক। এটি শহীদুল্লাহ কায়সারের মহাকব্যিক উপন্যাস। এটি ১৯৬৫ সালে প্রকাশিত হয়। উল্লেখযোগ্য চরিত্রঃ রাবেয়া খাতুন, জাহেদ, সেকেন্দার, মালু, হুরমতি, লেকু, রমজান, রামদয়াল প্রমুখ। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি শামসুর রাহমান রচিত উপন্যাস?
  1. ক) উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
  2. খ) অদ্ভুত আঁধার এক
  3. গ) রোদ্র করোটিতে
  4. ঘ) হরিণের হাড়
সঠিক উত্তর:
খ) অদ্ভুত আঁধার এক
উত্তর
সঠিক উত্তর:
খ) অদ্ভুত আঁধার এক
ব্যাখ্যা
শামসুর রাহমান মোট ৪ টি উপন্যাস লিখেছেন। অক্টোপাস, অদ্ভুত আঁধার এক, নিয়ত মন্তাজ, এলো সে অবেলায়। তার কিছু কাব্যগ্রন্থঃ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে; রোদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে, আদিগন্ত নগ্ন পদধ্বনি, শূন্যতায় তুমি শোকসভা, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি ভ্রমন কাহিনী নয়?
  1. ক) বন্দর থেকে বন্দরে
  2. খ) পেশোয়ার থেকে তাসখন্দ
  3. গ) চার ইয়ারি কথা
  4. ঘ) দেশে বিদেশে
সঠিক উত্তর:
গ) চার ইয়ারি কথা
উত্তর
সঠিক উত্তর:
গ) চার ইয়ারি কথা
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের বিখ্যাত ভ্রমণকাহিনীঃ
বন্দর থেকে বন্দরে (১৯৬৪)- সানাউল হক। (অস্ট্রেলিয়া ভ্রমণ নিয়ে রচিত রম্য ধরনের কাহিনী)
পেশোয়ার থেকে তাসখন্দ (১৯৬৬)- শহীদুল্লাহ কায়সার।
পালামৌ (১৮৮০-১৮৮২)- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। এটি বাংলা সাহিত্যের প্রথম ভ্রমণকাহিনী।
দেশে বিদেশে (১৯৪৯)- সৈয়দ মুজতবা আলী।

চার ইয়ারি কথা
- প্রমথ চৌধুরী রচিত গল্পগ্রন্থ।

উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১০.
আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই - গানটির রচয়িতা কে?
  1. ক) সানাউল হক
  2. খ) সিকান্দার আবু জাফর
  3. গ) সমর সেন
  4. ঘ) সত্যেন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর:
খ) সিকান্দার আবু জাফর
উত্তর
সঠিক উত্তর:
খ) সিকান্দার আবু জাফর
ব্যাখ্যা
সিকান্দার আবু জাফর - মাসিক “সমকাল” পত্রিকা সম্পাদনা করে বিখ্যাত হয়ে আছেন। তার রচিত বিখ্যাত্র গান - আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই। তার রচিত বিখ্যাত নাটক - শকুন্ত উপাখ্যান, সিরাজউদৌলা, মহাকবি আলাওল ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১১.
প্রতিরোধ সংগ্রামে বাংলাদেশ - কার রচনা?
  1. ক) শামসুর রাহমান
  2. খ) হাসান হাফিজুর রহমান
  3. গ) সত্যেন সেন
  4. ঘ) সিকান্দার আবু জাফর
সঠিক উত্তর:
গ) সত্যেন সেন
উত্তর
সঠিক উত্তর:
গ) সত্যেন সেন
ব্যাখ্যা
ইতিহাস সংবলিত সত্যেন সেনের রচনা - মহাবিদ্রোহের কাহিনী, প্রতিরোধ সংগ্রামের কাহিনী, বাংলাদেশের কৃষকের সংগ্রাম ইত্যাদি। তার বিখ্যাত উপন্যাস - ভোরের বিহঙ্গী, অভিশপ্ত নগরী, পাপের সন্তান, পদচিহ্ন, আল বেরুনী ইত্যাদি। উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।