ব্যাখ্যা
- এর বিপরীত সাবেক।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ৩১ প্রশ্ন
- শহীদ কাদরী স্বাধীন বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন আধুনিক কবি।
বাংলা কবিতার পঞ্চাশ দশকের সর্বোচ্চ সম্ভাবনা ও সাফল্য দেখা যায় তার প্রথম কাব্যগ্রন্থ উত্তরাধিকারে।
তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো হলো-
- উত্তরাধিকার (প্রথম),
- তোমাকে অভিবাদন প্রিয়তমা,
- কোথাও কোনো ক্রন্দন নেই,
- আমার চুম্বনগুলো পৌঁছে দাও।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
- যেখানে বিশেষণ বা বিশেষণভাবাপন্ন পদের সাথে বিশেষ্য বা বিশেষ্যভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। যেমন-
- নীল যে পদ্ম = নীলপদ্ম,
- শান্ত অথচ শিষ্ট = শান্তশিষ্ট,
- কাঁচা অথচ মিঠা = কাঁচামিঠা ইত্যাদি।
পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষ বাচক হয়। যেমন-
- মহতী যে কীর্তি = মহাকীর্তি,
- সুন্দরী যে লতা = সুন্দরলতা।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
- প্রদত্ত প্রশ্নের অপশনে শুদ্ধ বানানটি হচ্ছে অগ্ন্যাশয়।
- পিপীলীকা শব্দের শুদ্ধ বানান পিপীলিকা।
- বুদ্ধিজীবি শব্দের শুদ্ধ বানান বুদ্ধিজীবী।
- অন্তঃসত্তা শব্দের শুদ্ধ বানান অন্তঃসত্ত্বা।
উৎসঃ বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।
- যে pronoun দ্বারা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পরস্পরকে বুঝায় তাকে Reciprocal pronoun বলে।
- যেমন- each other, one another.
- Two sisters love each other.
- They fought with one another.
- The students love one another.
- The two sisters help each other.
- সাধারণত দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝাতে each other.
- দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝাতে one another ব্যবহৃত হয়।
- each other ও one another সাধারণত বাক্যের শেষে বসে।
The synonym of the word 'subterfuge' is trickery.
- subterfuge ও trickery শব্দের অর্থ প্রতারণা, ধোঁকা।
- simplicity শব্দের অর্থ সরলতা।
- smartness শব্দের অর্থ পরিপাটিতা।
- subtlety শব্দের অর্থ সূক্ষ্মতা, চতুরতা।
- সাধারণত Verb কে How (কিভাবে), Where (কোথায়), When (কখন), Why (কেন) দ্বারা প্রশ্ন করে যে clause পাওয়া যায় তাকে Adverbial clause বলে।
- এখানে বাক্যটিতে আমি কিভাবে গিয়েছিলাম? 'How' দ্বারা প্রশ্ন করা হয়েছে।
- তাই এটি একটি Adverbial clause।
- সাধারণত যে সকল word কোন Noun ও Pronoun ছাড়া Adjective, Verb, অন্য কোন Adverb অথবা কোন sentence কে Modify বা Qualify করে তাদের কে Adverb বলে।
- প্রদত্ত বাক্যে late শব্দটি arrived, verb কে Modify বা Qualify করেছে।
- তাই প্রদত্ত বাক্যে late শব্দটি Adverb।
এখানে তামা ও সোনার অনুপাত = ৩ঃ১।
সুতরাং মোট মিশ্রণের অনুপাত = ৩ + ১ = ৪
মিশ্রণে সোনার অনুপাত = ৩/৪ × ১৬ গ্রাম
= ১২ গ্রাম।
এবং মিশ্রণে তামার অনুপাত = ১/৪ × ১৬ গ্রাম = ৪ গ্রাম।
নতুন মিশ্রণে সোনা মিশাতে হবে, (১২ + ক)/৪ = ৪/১
বা, ১২ + ক = ১৬
বা, ক = ১৬-১২
বা, ক = ৪ গ্রাম।
১টি লেবুর ক্রয়মূল্য ১/৬ টাকা এবং ১ টি লেবুর বিক্রয়মূল্য = ১/৫ টাকা।
লাভ = (১/৫ - ১/৬) টাকা = (৬-৫)/৩০ টাকা = ১/৩০ টাকা।
তাহলে ১/৬ টাকায় লাভ হয় ১/৩০ টাকা
সুতরাং ১০০ টাকায় লাভ হয় (৬ × ১০০)/৩০ টাকা
= ২০%
আমরা জানি,
ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা
বা, ৮৪ = ১/২ × ভূমি × ১২ [শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য = উচ্চতা]
বা, ভূমি × ৬ = ৮৪
বা, ভূমি = ৮৪/৬
বা, ভূমি = ১৪
এখানে, ক × ৩/১০০ = ০.৩
বা, ৩ক = ৩০
বা, ক = ৩০/৩
বা, ক = ১০
এখানে, ৩, ১, ২ লবগুলোর ল.সা.গু = ৬।
এবং ৫, ৪, ৩ হরগুলোর গ.সা.গু = ১
আমরা জানি, ভগ্নাংশের ল.সা.গু = লবগুলোর ল.সা.গু / হরগুলোর গ.সা.গু।
সুতরাং ৩/৫, ১/৪, ২/৩ সংখ্যাগুলোর ল.সা.গু = ৬/১
= ৬
দেওয়া আছে,
মুনাফা, I = ৪৮০ টাকা
আসল, p = ৮০০ টাকা
সুদের হার, r = ৬/১০০
এবং সময়, n = ?
আমরা জানি,
মুনাফা, I = pnr
বা, n = I/pr
বা, n = ৪৮০/(৮০০×৬/১০০)
বা, n = ৪৮০/৪৮
বা, n = ১০
3x - 2 > 2x -1
বা, 3x - 2 + 2 > 2x - 1 + 2
বা, 3x > 2x + 1
বা, 3x-2x > 2x + 1 - 2x
বা, x > 1
আমরা জানি,
৫০ থেকে ১০০ এর মধ্যে বৃহত্তম মৌলিক সংখ্যা = ৯৭ এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা = ৫৩।
সুতরাং সংখ্যা দুটির মধ্যে পার্থক্য = ৯৭ - ৫৩
= ৪৪
a3 - 7a - 6
= a3 + a2 - a2 - a - 6a - 6
= a2(a + 1) - a(a + 1) - 6(a + 1)
= (a + 1) (a2 - a - 6)
= (a + 1) (a2 - 3a + 2a - 6)
= (a + 1) {a(a - 3) + 2(a - 3)}
= (a + 1) (a + 2) (a - 3)
৩ × ২ + ১ = ৭
৭ × ২ + ১ = ১৫
১৫ × ২ + ১ = ৩১
৩১ × ২ + ১ = ৬৩
৬৩ × ২ + ১ = ১২৭
অর্থাৎ, প্রদত্ত সংখ্যা × ২ + ১ = পরবর্তী সংখ্যা।
দেওয়া আছে, 8x + 4 = 48
বা, 4(2x + 1) = 48
বা, (2x + 1) = 48/4
বা, (2x + 1) = 12
(১৫ + ১৭ + ১৯)/৩ = (১৩ + ২১ + ক)/৩
বা, ১৫ + ১৭ + ১৯ = ১৩ + ২১ + ক
বা, ৫১ = ৩৪ + ক
বা, ক = ৫১ - ৩৪
বা, ক = ১৭
- রফিক উদ্দিন ভাষা আন্দোলনের প্রথম শহীদ।
- আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ) ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ।
- মতিউর রহমান মল্লিক, সার্জেন্ট জহুরুল হক, মুহম্মদ শামসুদ্দোহা, শহীদ আনোয়ারা বেগম, শহীদ রুস্তম উনারা ঊনসত্তরের গণঅভ্যুত্থানে শহীদ হন।
উৎসঃ বাংলাপিডিয়া ও বাংলাদেশ ও বিশ্বপরিচয় নবম-দশম শ্রেণি।
- নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বা প্রাণশক্তি বলা হয়।
- রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।
- জীবদেহের প্রধান উপাদান ক্রোমোজোম।
- মাইটোকনড্রিয়াকে কোষের পাওয়ার হাউজ বলা হয়।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
- 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' পুস্তিকার লেখক ছিলেন ৩ জন।
- লেখক তিন জন হলেনঃ অধ্যাপক আবুল কাশেম, ড. কাজী মোতাহার হোসেন ও আবুল মনসুর আহমদ।
- ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে ৩ সদস্যবিশিষ্ট 'তমুদ্দন মজলিস' ভাষা আন্দোলনের গোড়াপত্তন করে।
- ১৯৪৭ সালের সেপ্টেম্বর মাসে অধ্যাপক কাজী মোতাহার হোসেন, আবুল মনসুর আহমদ ও আবুল কাশেমের তিনটি প্রবন্ধ নিয়ে 'পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু' শীর্ষক প্রকাশিত একটি পুস্তিকায় বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার আহ্বান জানানো হয়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
- ৪ ডিসেম্বর ১৯৫৩ সালে গঠিত হয় যুক্তফ্রন্ট।
- যুক্তফ্রন্ট কর্তৃক নির্বাচনী প্রচারণা পরিচালিত হয় ২১ দফার ভিত্তিতে।
- ২১ দফার অন্যতম রচয়িতা ছিলেন আবুল মনসুর আহমদ।
- ২১ দফার প্রথম দফাটি ছিল বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দান।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম রাষ্ট্র ছিল ভারত ও সোভিয়েত ইউনিয়ন।
- অন্যদিকে, বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল চীন ও যুক্তরাষ্ট্র।
উৎসঃ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ও জাতীয় তথ্য বাতায়ন।
- বর্তমানে বাংলাদেশে নদী বন্দর ৩৫টি।
- বাংলাদেশের সর্বশেষ নদীবন্দর বালাগঞ্জ, সিলেট।
- ৩৪ তম নদীবন্দর মীরসরাই রাসমতি নদীবন্দর।
- ৩৩ তম নদীবন্দর মেঘাইঘাট নাটুয়াপাড়া, সিরাজগঞ্জ।
- বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর নারায়ণগঞ্জ।
উৎসঃ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইট।
- জাতিসংঘের নিরস্ত্রীকরণ সংস্থা 'UNODA' (United Nations Office for Disarmament Affairs) ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান ইজুমি নাকামিতসু।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- জাতিসংঘের জনসংখ্যা তহবিল হচ্ছে UNFPA।
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা হচ্ছে IAEA।
- বিশ্ব বেসামরিক বিমান সংস্থা ICAO।
উৎসঃ সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।