পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
বিষয় - মানসিক দক্ষতা টপিক - ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) i) ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন; ii) সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয়; iii) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা; iv) সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস; v) সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
ব্যাঙের সর্দি : অসম্ভব বস্তু :: ঝিঙেফুল : ?
  1. সামান্য
  2. কদাচি
  3. আয়ু ফুরিয়ে আসা
  4. ঢিলেমি
ব্যাখ্যা
প্রশ্ন: ব্যাঙের সর্দি : অসম্ভব বস্তু :: ঝিঙেফুল : ?

সমাধান:
- ব্যাঙের সর্দি - অসম্ভব বস্তু।

- 'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ 'আয়ু ফুরিয়ে আসা'
- 'কালে ভদ্রে' বাগধারার অর্থ 'কদাচিৎ',
- 'কেউ কেটা' বাগধারার অর্থ 'সামান্য'
- 'গয়ংগচ্ছ' বাগধারার অর্থ 'ঢিলেমি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
নিচের কোনটি ভিন্ন?
  1. জাতীয়তাবাদ
  2. ধর্মনিরপেক্ষতা
  3. সমাজতন্ত্র
  4. সার্বভৌমত্ব
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
• অপশনে উল্লেখিত সার্বভৌমত্ব ছাড়া বাকি সবগুলোই বাংলাদেশের সংবিধানের মূলনীতির অংশ।


প্রস্তাবনা এবং অনুচ্ছেদ ৮ অনুযায়ী বাংলাদেশের সংবিধানের মূলনীতি চারটি। যথা-
- জাতীয়তাবাদ,
- গণতন্ত্র,
- ধর্মনিরপেক্ষতা ও
- সমাজতন্ত্র

উৎস: বাংলাদেশের সংবিধান।
.
আকস্মিকভাবে কোনো কঠিন বিপদে পড়লে আপনি কী করবেন?
  1. কোনমতেই প্রকাশ করবেন না
  2. বিপদ এড়িয়ে চলবেন
  3. বন্ধু বান্ধবদের সহায়তায় উদ্ধার পাওয়ার চেষ্টা করবেন
  4. ধীরস্থীরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিপদ জয় করতে চেষ্টা করবেন
ব্যাখ্যা
প্রশ্ন: আকস্মিকভাবে কোনো কঠিন বিপদে পড়লে আপনি কী করবেন?

সমাধান:
যে কোনো বিপদে উত্তেজিত না হয়ে ধীর স্থির থাকলে বিপদ অতিক্রম করার কোন না কোন উপায় মাথায় আসে অন্যথায় হিতে বিপরীতও হতে পারে। নিজের বিপদ একা কাটানোর চেষ্টা করলে নিজের মনপছন্দ উপায়ে তা অতিক্রান্ত করা যাবে। যদি একান্তই নিজে একা বিপদ মোকাবিলা না করা যায় তখন বন্ধুদের সাহায্য নিতে হবে।
অতএব সঠিক উত্তর- ধীরস্থীরভাবে সিদ্ধান্ত নিয়ে নিজেই বিপদ জয় করতে চেষ্টা করবেন।
.
যদি RBHDMBD = SCIENCE হয়, DMFKHRG = কী হবে?
  1. PHYSICS
  2. ENGLISH
  3. COMMERCE
  4. AMERICA
ব্যাখ্যা
প্রশ্ন: যদি RBHDMBD = SCIENCE হয়, DMFKHRG = কী হবে?

সমাধান:
দেওয়া আছে,
RBHDMBD = SCIENCE
এখানে প্রতিটি বর্ণ, বর্ণমালায় তার পরের অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়।

∴ DMFKHRG = ENGLISH
.
The devil would not listen to ____.
  1. the wise
  2. the human
  3. the scriptures
  4. a fall
ব্যাখ্যা
প্রশ্ন: The devil would not listen to ____

সমাধান:
The devil would not listen to the scriptures.
এটি একটি প্রবাদ বাক্য, যার বাংলা অর্থ -
'' চোরে না শোনে ধর্মের কাহিনী।''
.
MODERN = 69 হলে, SMART = কত?
  1. 71
  2. 79
  3. 82
  4. 96
ব্যাখ্যা
প্রশ্ন: MODERN = 69 হলে, SMART = কত?

সমাধান:

M + O + D + E + R + N = 13 + 15 + 4 + 5 + 18 + 14 = 69
S + M + A + R + T = 19 + 13 + 1 + 18 + 20 = 71
.
N, M, D, B ও J এর মধ্যে N, M থেকে লম্বা। D, J থেকে খাটো। N, B থেকে খাটো। M, J থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?
  1. N
  2. M
  3. B
  4. J
ব্যাখ্যা
প্রশ্ন: N, M, D, B ও J এর মধ্যে N, M থেকে লম্বা। D, J থেকে খাটো। N, B থেকে খাটো। M, J থেকে লম্বা। সবচেয়ে লম্বা কে?

সমাধান:
সম্পর্কগুলো:
N > M
j > D
B > N 
M > J

∴ B > N > M > J > D
অতএব, সবচেয়ে লম্বা B.
.
He died ___ the battle field.
  1. over
  2. in
  3. about
  4. by
ব্যাখ্যা
প্রশ্ন: He died ___ the battle field.

সমাধান:
♦ Prepositions with die
১। যুদ্ধক্ষেত্রে বা ঘুমের মধ্যে বা শান্তিতে মারা গেলে Die in বসে ।
- He died in the battle field.
- His uncle died in sleep.
- His mother died in peace.

২। কোন accident এ মারা গেলে in বসে । Many people die in an accident.He died in a car crash.
এরসাথে by বসালে ভুল হবে । He died by a car crash.

৩। দেশের জন্য বা কোন আদর্শের জন্য মারা গেলে die for বসে ।
- Many men died in 1971 for our freedom.

৪। রোগে মারা গেলে বা আঘাত পেয়ে মারা গেলে dies of বা die from বসে ।
- The man died from cancer/cholera.

৫। অবহেলায় মারা গেলে die through বসে।
- He died through negligence.

৬। ক্ষতের বা আঘাতের কারণে মারা যাওয়া বুঝাতে of/from ব্যবহৃত হয়।
The cyclist died from his injuries.

Sources - Oxford, Cambridge, and Merriam Webster Dictionary. Common Mistakes in English by T J Fitikides
.
বায়ুচাপ : ব্যারোমিটার :: সমুদ্রের গভীরতা : ?
  1. ল্যাকটোমিটার
  2. স্পিডোমিটার
  3. থার্মোমিটার
  4. ফ্যাদোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: বায়ুচাপ : ব্যারোমিটার :: সমুদ্রের গভীরতা :  ?

সমাধান:
• বায়ুচাপ মাপার যন্ত্র ব্যারোমিটার।
• ফ্যাদোমিটার দ্বারা সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়।
• ল্যাকটোমিটার হলো দুধের বিশুদ্ধতা নির্ণায়ক যন্ত্র।
• থার্মোমিটার হলো তাপমাত্রা পরিমাপক যন্ত্র।
• স্পিডোমিটার, একটি যন্ত্র যা একটি গাড়ির গতি নির্দেশ করে।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
আজ বাংলার মানুষ ________ চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়।
  1. আশ্রয়
  2. সংগ্রাম
  3. বিচার
  4. মুক্তি
ব্যাখ্যা
প্রশ্ন: আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়।

সমাধান:
উল্লেখিত লাইনটি ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকার রমনায় অবস্থিত রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণ থেকে সংগৃহীত।
ভাষণটি হলো:
"আজ দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বুঝেন। আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি- আজ ঢাকা, চট্টগ্রাম, রংপুর ও যশোরের রাজপথ আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে।

আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কি অন্যায় করেছিলাম, নির্বাচনে বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল এসেম্বলী বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈয়ার করবো এবং এই দেশকে আমরা গড়ে তুলবো, এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, তেইশ বৎসরের করুণ ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস। তেইশ বৎসরের ইতিহাস মুমূর্ষু নরনারীর আর্তনাদের ইতিহাস; বাঙলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। ১৯৫২ সালে রক্ত দিয়েছি। ১৯৫৪ সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। ১৯৫৮ সালে আইয়ুব খান মার্শাল ল’ জারি করে দশ বৎসর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। ১৯৬৬ সালে ছয়দফা আন্দোলনে ৭ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। ১৯৬৯-এর আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পর যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন, দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন। আমরা মেনে নিলাম।.............."
১১.
Copperfastened শব্দটি থেকে নিচের কোনটি তৈরি করা সম্ভব নয়?
  1. Perfect
  2. Stand
  3. Fast
  4. Telent
ব্যাখ্যা
প্রশ্ন: Copperfastened শব্দটি থেকে নিচের কোনটি তৈরি করা সম্ভব নয়?

সমাধান:
Telent শব্দটির l বর্ণটি Copperfastened শব্দটিতে নেই। এজন্য Telent শব্দটি তৈরি করা যাবে না।
১২.
বঙ্গভবনের সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে ‘রাইসিনা হিল’ এর সাথে কোন দেশ সম্পর্কিত?
  1. স্পেন
  2. নেপাল
  3. ভারত
  4. সাউথ আফ্রিকা
ব্যাখ্যা
প্রশ্ন: বঙ্গভবনের সাথে বাংলাদেশ যেভাবে সম্পর্কিত, ঠিক সেভাবে ‘রাইসিনা হিল’ এর সাথে কোন দেশ সম্পর্কিত?

সমাধান:
- বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন।
- ভারতের রাষ্ট্রপতির বাসভবন রাইসিনা হিলস।
১৩.
Virus : Typhoid :: Bacteria : ?
  1. Diphtheriae
  2. Polio
  3. Tuberculosis
  4. Gonorrhea
ব্যাখ্যা
প্রশ্ন: Virus : Typhoid :: Bacteria : ?

সমাধান:
টাইফয়েড যেমন ভাইরাস ঘটিত রোগ নয় ঠিক তেমনি পোলিও ব্যাকটেরিয়া ঘটিত রোগ নয়।
অর্থাৎ, টাইফয়েডের সাথে যেমন ভাইরাসের কোন সম্পর্ক নাই, তেমনি পোলিও-এর সাথে ব্যাকটেরিয়ার কোন সম্পর্ক নেই। 

• ব্যাকটেরিয়াজনিত রোগ:
- ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ব্যাকটেরিয়া জনিত রোগ: যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিংকাশি, ধনুষ্টংকার, নিউমোনিয়া, মেনিনজাইটিস, কলেরা, গনোরিয়া, সিফিলিস, টাইফয়েড, আমাশয়, প্লেগ, কুষ্ঠ ইত্যাদি।

• ভাইরাস ঘটিত রোগ:
- ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলে।
- কয়েকটি উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগ: জন্ডিস, পোলিও, জলাতঙ্ক, কোভিড-১৯, হার্পিস, দাদ, গুটি বসন্ত, জল বসন্ত, হাম, মাম্পস, ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু ইত্যাদি।

উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৪.
আপনার পাশের বাড়িতে আগুন লাগলে কোন কাজটি প্রথমে করা আপনার জন্য অধিক যুক্তিযুক্ত?
  1. সাহায্য করুন বলে চিৎকার করা
  2. ফায়ার সার্ভিসকে জানানো
  3. সেফটির জন্য বাসা থেকে পালিয়ে যাওয়া
  4. পানি দিয়ে আগুন নিভানো
ব্যাখ্যা
প্রশ্ন: আপনার পাশের বাড়িতে আগুন লাগলে কোন কাজটি করা আপনার জন্য অধিক যুক্তিযুক্ত?

সমাধান:
আপনার পাশের বাড়িতে আগুন লাগলে প্রথমে ফায়ার সার্ভিসকে জানানোই অধিক যুক্তিযুক্ত কাজ।
১৫.
একটি ছেলেকে পরিচয় করিয়ে দিয়ে একটি মেয়ে বলল, 'সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।' মেয়েটি ছেলেটির সম্পর্ক কী হয়?
  1. মা
  2. বোন
  3. ফুফু
  4. দাদী
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছেলেকে পরিচয় করিয়ে দিয়ে একটি মেয়ে বলল, 'সে আমার মামার বাবার একমাত্র মেয়ের ছেলে।' মেয়েটি ছেলেটির সম্পর্ক কী হয়?

সমাধান: 
 মেয়ের মামার বাবা হলো মেয়েটির নানা 
মেয়েটির নানার একমাত্র মেয়ে মেয়েটির মা 
মেয়েটির মায়ের ছেলে হলো মেয়েটির ভাই 
- মেয়েটি ছেলেটির বোন হয়।
১৬.
রবীন্দ্রনাথ ঠাকুর : ১২৬৮ : : কাজী নজরুল ইসলাম : ?
  1. ১৩০৬
  2. ১৮৯৯
  3. ১৮৬১
  4. ১৯৭৬
ব্যাখ্যা
প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর : ১২৬৮ : : কাজী নজরুল ইসলাম : ?

সমাধান:
রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা জন্মসাল ১২৬৮ বঙ্গাব্দ
কাজী নজরুল ইসলামের বাংলা জন্মসাল ১৩০৬ বঙ্গাব্দ
১৭.
ছোট কাটরা : শায়েস্তা খান :: বড় কাটরা : ?
  1. মীরজুমলা
  2. শাহ সুজা
  3. হুমায়ূন
  4. শাজাহান
ব্যাখ্যা
মুঘল আমল:
- ছোট কাটরা হল পুরাতন ঢাকার একটি মুঘল স্থাপত্য নিদর্শন।
- এটি বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার চকবাজারের হাকিম হাবিবুর রহমান লেনে অবস্থিত।
- মুঘল সুবাদার শায়েস্তা খান ১৬৬৪ সালের দিকে এটি নির্মাণ করেন।
- শাহ সুজা নির্মাণ করেন ১৬৪৪ সালে বড় কাটরা ।
- ছোট কাটরা  নির্মান করেন শায়েস্তা খান এবং বড় কাটরা নির্মান করেন শাহ সুজা ।

উৎস: বাংলাপিডিয়া।
১৮.
নিচের কোনটি ভিন্নধর্মী শব্দ?
  1. পাবক
  2. তুরগ
  3. সর্বভুক
  4. বায়ুসখা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্নধর্মী শব্দ?

সমাধান:
পাবক, সর্বভুক ও বায়ুসখা হলো আগুনের সমার্থক শব্দ। অন্যদিকে তুরগ হলো ঘোড়ার সমার্থক শব্দ। এদিক থেকে এটি ভিন্ন।

• 'অগ্নি/আগুন' এর সামর্থক শব্দ:
- অনল, বহ্নি, হুতাশন, কৃশানু, পাবক, দহন, সর্বভুক, বায়ুসখা ইত্যাদি।

• ‘অশ্ব’ এর সমার্থক শব্দ:
- তুরগ, ঘোড়া, ঘোটক, হয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৯.
কোন উত্তরটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. প্রতিতি
  2. স্টেশন
  3. বাল্মীকি
  4. সচ্ছল
ব্যাখ্যা
‘প্রতিতি’ বানানটি অশুদ্ধ।
যার শুদ্ধ বানান হলো ‘প্রতীতি’

প্রতীতি (বিশেষ্য) 
অর্থ: 
- উপলব্ধ, জ্ঞান
- বিশ্বাস, প্রত্যয়।

অপরদিকে, স্টেশন, বাল্মীকি, সচ্ছল সবগুলো বানানই শুদ্ধ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২০.
If MENTAL is coded as NVMGZO then ABILITY is coded as- 
  1. ZBORGHT
  2. ZYRORGB
  3. ZBOTGHF
  4. ZYRMRGN
ব্যাখ্যা

প্রশ্ন: If MENTAL is coded as NVMGZO then ABILITY is coded as- 

সমাধান:

ইংরেজি বর্ণগুলোকে Ascending ও Descending অর্ডারে সাজিয়ে পাই,
MENTAL = NVMGZO
∴ ABILITY = ZYRORGB

২১.
যদি DHAKA কে সাংকেতিক ভাষায় 481111 লেখা হয়, তাহলে CUMILLA-এর সাংকেতিক ভাষা নিচের কোনটি হবে?
  1. 32113912121
  2. 36131313
  3. 362222
  4. 3121393221
ব্যাখ্যা
প্রশ্ন: যদি DHAKA কে সাংকেতিক ভাষায় 481111 লেখা হয়, তাহলে CUMILLA-এর সাংকেতিক ভাষা নিচের কোনটি হবে?

সমাধান:

DHAKA = 481111
এখানে,
D = 4
H = 8
A = 1
K = 11
A = 1

∴ CUMILLA = 32113912121
C = 3
U = 21
M = 13
I = 9
L = 12
L = 12
A = 1