পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
বাংলাদেশের সংবিধান : প্রস্তাবনা ও বৈশিষ্ট্য, মৌলিক অধিকারসহ রাষ্ট্র পরিচালনার মূলনীতিসমূহ, সংবিধানের সংশোধনীসমূহ। বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। সোর্সঃ বাংলাদেশের সংবিধান, যেকোনো গাইড বই, বিগত ১২ মাসের সাম্প্রতিক পত্রিকা (Live MCQ সাম্প্রতিক সমাচার দেখুন)। এবং সম্ভব হলে সম্পর্কিত বাংলাদেশ সরকারেরে বিভিন্ন ওয়েবসাইট (যেমন, nrigostisanad.gov.bd, bangladesh.gov.bd) থেকে এই টপিকের সাধারণ তথ্যাবলী দেখে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
সংবিধানের ৯ অনুচ্ছেদে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদের স্থলে ‘বাঙালী’ জাতীয়তাবাদ প্রতিস্থাপন করা হয় কত সালে?
  1. ক) ২০০৯
  2. খ) ২০১১
  3. গ) ২০১৩
  4. ঘ) ২০১৪
সঠিক উত্তর:
খ) ২০১১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১১
ব্যাখ্যা

সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ‘বাঙালী জাতীয়তাবাদ’ এর পরিবর্তে ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ প্রবর্তিত হয়।
আবার ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ‘বাংলাদেশী’ জাতীয়তাবাদের স্থলে ‘বাঙালী’ জাতীয়তাবাদ পূণঃপ্রতিস্থাপন করা হয়।
সনবিধানের ৬ অনুচ্ছেদ অনুসারে-
(১) বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে।
(২) বাংলাদেশের জনগণ জাতি হিসাবে বাঙালী এবং নাগরিকগণ বাংলাদেশী বলিয়া পরিচিত হইবেন।
[সূত্রঃ বাংলাপিডিয়া, বাংলাদেশের সংবিধান এবং parliament.gov.bd]

.
পাংখোয়া উপজাতিদের ধর্ম বিশ্বাস কোনটি?
  1. ক) বৌদ্ধ
  2. খ) সাংসারেক
  3. গ) শিকাম
  4. ঘ) হিন্দু
সঠিক উত্তর:
ক) বৌদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ক) বৌদ্ধ
ব্যাখ্যা
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১৩টি অদিবাসী জনগোষ্ঠীর মধ্যে পাংখোয়া অন্যতম। পার্বত্য রাঙামাটি জেলার সাজেক উপত্যকা থেকে বান্দরবানের রুমা পর্যন্ত এবং পাশ্ববর্তী ভারতের মিজোরাম রাজ্য সংলগ্ন সীমান্ত এলাকায় পাংখোয়া জাতির বসবাস রয়েছে। পাংখোয়া জনগোষ্ঠী নিজেদের ধর্মবিশ্বাসে বৌদ্ধ বলে দাবি করে থাকে। তবে একাধিক আদিবাসী জনগোষ্ঠীর মতো প্রকৃতি উপাসনাও পাংখোয়া সমাজে প্রচলিত। তাদের সৃষ্টিকর্তার নাম ‘পত্যেন’, যেমন লুসেইদের ‘পুথিয়ান’। বিশ্বসৃষ্টি সম্পর্কে তাদের সমাজে অনেক পৌরাণিক গল্পকাহিনী প্রচলিত আছে। সৃষ্টিকর্তা ‘পত্যেন’-এর পরই তাদের প্রধান উপাস্য দেবতার নাম ‘খোজিং’।
সূত্রঃ nrigostisanad.gov.bd
.
NAEM এর পূর্ণরূপ কি?
  1. ক) National Academy for Educational and Management
  2. খ) National Academy for Environment Management
  3. গ) National Academy for Economics and Management
  4. ঘ) National Academy for Educational Management
সঠিক উত্তর:
ঘ) National Academy for Educational Management
উত্তর
সঠিক উত্তর:
ঘ) National Academy for Educational Management
ব্যাখ্যা
National Academy for Educational Management (NAEM) was established in July 1991 as an apex institute for giving training and undertaking research on educational planning and management.
উৎসঃ বাংলাপিডিয়া
.
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কয়টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন ও প্রকাশ করেছে?
  1. ক) ২ টি
  2. খ) ৩ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) ৫ টি
সঠিক উত্তর:
ঘ) ৫ টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫ টি
ব্যাখ্যা
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) ৫ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রণয়ন ও প্রকাশ করছে। নৃ-গোষ্ঠীগুলো হলো - চাকমা, মারমা, ত্রিপুরা (ককবরক), গারো ও ওঁরাও (সাদরি)।
সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২০
.
বাংলাদেশের ‘গ্লোব বায়োটেক’ কর্তৃক উদ্ভাবিত করোনার ভ্যাকসিন এর নাম কি?
  1. ক) ব্যানভ্যাক্স
  2. খ) ব্যানকোভিড
  3. গ) বঙ্গভ্যাক্স
  4. ঘ) বঙ্গভিড
সঠিক উত্তর:
গ) বঙ্গভ্যাক্স
উত্তর
সঠিক উত্তর:
গ) বঙ্গভ্যাক্স
ব্যাখ্যা

বাংলাদেশের গ্লোব বায়োটেক এর উদ্ভাবিত তিনটি করোনা ভাইরাস টীকা ১৫ অক্টোবর, ২০২০ তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) তালিকাভুক্ত করেছে। এখন পর্যন্ত গ্লোব বায়োটেকই সফলভাবে ৩টি টীকা উৎপাদনকারী একমাত্র প্রতিষ্ঠান। গ্লোবের উদ্ভাবিত ভ্যাকসিনটির নাম প্রথমে ব্যানকোভিড রাখা হলেও পরবর্তীতে ১ ডিসেম্বর এর নাম পরিবর্তন করে বঙ্গভ্যাক্স রাখা হয়।
সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২০ এবং independent24.com

.
দেশে বর্তমানে স্বাক্ষরতার হার কত?
  1. ক) ৭২.৫%
  2. খ) ৭৩.২%
  3. গ) ৭৪.৭%
  4. ঘ) ৭৫.৩%
সঠিক উত্তর:
গ) ৭৪.৭%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৪.৭%
ব্যাখ্যা
দেশে বর্তমানে স্বাক্ষরতার হার - ৭৪.৭% (প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রীর প্রদত্ত তথ্য)।
সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, অক্টোবর ২০২০।
.
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোন জেলায় প্রতিষ্ঠিত হবে?
  1. ক) কিশোরগঞ্জ
  2. খ) খুলনা
  3. গ) গোপালগঞ্জ
  4. ঘ) ফরিদপুর
সঠিক উত্তর:
খ) খুলনা
উত্তর
সঠিক উত্তর:
খ) খুলনা
ব্যাখ্যা
দেশের পঞ্চম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে খুলনায়। নাম হবে ‘শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়’।
সূত্রঃ প্রথম আলো
.
IEDCR এর পূর্ণরূপ কি?
  1. ক) Institute of Epidemiology, Disease Control and Research
  2. খ) Institute of Epidemiology, Disease Control and Report
  3. গ) Institute of Epidemic Disease Control and Research
  4. ঘ) Institute of Epidemic Disease Control and Report
সঠিক উত্তর:
ক) Institute of Epidemiology, Disease Control and Research
উত্তর
সঠিক উত্তর:
ক) Institute of Epidemiology, Disease Control and Research
ব্যাখ্যা
IEDCR এর পূর্ণরূপ - Institute of Epidemiology, Disease Control and Research (রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট)
সূত্রঃ IEDCR এর ওয়েবসাইট
.
‘জীবনতরী’ হলো -
  1. ক) একটি সেচ্ছাসেবী সংগঠন
  2. খ) একটি ভাসমান হাসপাতাল
  3. গ) একটি কাব্যগ্রন্থ
  4. ঘ) একটি নাটক
সঠিক উত্তর:
খ) একটি ভাসমান হাসপাতাল
উত্তর
সঠিক উত্তর:
খ) একটি ভাসমান হাসপাতাল
ব্যাখ্যা
'জীবনতরী' একটি ভাসমান হাসপাতাল।
[সূত্র: প্রথম আলো]
১০.
সম্প্রতি ঝাড়খন্ড চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের কোন সিনেমা পুরস্কার লাভ করেছে?
  1. ক) বালিঘড়ি
  2. খ) জলঘড়ি
  3. গ) গেরিলা
  4. ঘ) মাটির ময়না
সঠিক উত্তর:
খ) জলঘড়ি
উত্তর
সঠিক উত্তর:
খ) জলঘড়ি
ব্যাখ্যা
সম্প্রতি ঝাড়খন্ড চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের আসাদ জামানের সিনেমা ‘জলঘড়ি’ (জলঘড়ি - স্টোরি নেভার ডাই) পুরস্কার লাভ করেছে।
সূত্রঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২০
১১.
সিরডাপ - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) দিল্লি
  2. খ) কাঠমান্ডু
  3. গ) ঢাকা
  4. ঘ) কুয়ালালামপুর
সঠিক উত্তর:
গ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ঢাকা
ব্যাখ্যা

CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালের বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে এটি প্রতিষ্ঠিত হয়। এটির সদর দপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সিরডাপ কার্যালয় চামেলি হাউস নামে পরিচিত। এর সদস্য সংখ্যা ১৫।
উৎসঃ সিরডাপ ওয়েবসাইট।

১২.
বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
  1. ক) সৈয়দ আমীর আলী
  2. খ) নওয়াব আবদুল লতিফ
  3. গ) স্যার সলিমুল্লাহ
  4. ঘ) স্যার সৈয়দ আহমেদ খান
সঠিক উত্তর:
খ) নওয়াব আবদুল লতিফ
উত্তর
সঠিক উত্তর:
খ) নওয়াব আবদুল লতিফ
ব্যাখ্যা
বাংলার মুসলমানদের নবজাগরণে নওয়াব আবদুল লতিফের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি মুসলমানদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য সচেষ্ট হন। এ ক্ষেত্রে তাঁর বড় অবদান ছিল ১৮৬৩ খ্রিস্টাব্দে ‘মুসলিম সাহিত্য সমাজ’ বা ‘মোহামেডান লিটারারী সোসাইটি’ প্রতিষ্ঠা।
সূত্র- বোর্ড বই, নবম-দশম শ্রেণি।
১৩.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন কলেজের শিক্ষার্থী ছিলেন?
  1. ক) কলকাতা ইসলামিয়া কলেজ
  2. খ) ফোর্ট উইইয়াম কলেজ
  3. গ) ঢাকা কলেজ
  4. ঘ) এডওয়ার্ড কলেজ
সঠিক উত্তর:
ক) কলকাতা ইসলামিয়া কলেজ
উত্তর
সঠিক উত্তর:
ক) কলকাতা ইসলামিয়া কলেজ
ব্যাখ্যা
১৯৪২ সালে শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জ মিশন স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। একই বছরে তিনি কলকাতা ইসলামিয়া কলেজে (বর্তমানে মৌলানা আজাদ কলেজ) ভর্তি হন। ১৯৪৭ সালে এই কলেজ থেকেই তিনি স্নাতক সম্পন্ন করেন।
সূত্র: bhbfc.gov.bd