পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৪১
সিলেবাস
৪১তম বিসিএস সাবজেক্ট ফাইনাল - আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ [১০০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৪১ প্রশ্ন

.
নিচের কোন সভ্যতা সাগরের তীরে গড়ে উঠেছিলো?
  1. ক) সুমেরীয় সভ্যতা
  2. খ) গ্রিক সভ্যতা
  3. গ) সিন্ধু সভ্যতা
  4. ঘ) মিশরীয় সভ্যতা
ব্যাখ্যা
গ্রিক সভ্যতা প্রাচীন গ্রিসের কয়েকটি নগরকে কেন্দ্র করে গড়ে উঠেছিলো। আড্রিয়াটিক, ঈজিয়ান ও ভূমধ্যসাগর সাগর দ্বারা বেষ্টিত হওয়ায় গ্রিক সভ্যতাকে ‘ওসেনিয়ান বা সাগরীয়’ সভ্যতাও বলা হয়।
অন্যদিকে,
- সুমেরীয় সভ্যতা : ইউফ্রেতিস ও টাইগ্রিস নদীকেন্দ্রিক
- সিন্ধু সভ্যতা : সিন্ধু নদীর তীরে
- মিশরীয় সভ্যতা : নীলনদের তীরে।
(সূত্রঃ উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস : প্রথমপত্র : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
.
কোন ক্রমটি সঠিক?
  1. ক) প্লেটো-সক্রেটিস-এরিস্টটল
  2. খ) সক্রেটিস-এরিস্টটল-প্লেটো
  3. গ) এরিস্টটল-প্লেটো-সক্রেটিস
  4. ঘ) সক্রেটিস-প্লেটো-এরিস্টটল
ব্যাখ্যা
প্রাচীন গ্রিসের দার্শনিক সক্রেটিসের শিষ্য ছিলেন প্লেটো। প্লেটোর শিষ্য ছিলেন এরিস্টটল এবং এরিস্টটলের শিষ্য ছিলেন আলেকজান্ডার।
(সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা)
.
উইকিলিকসের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) এডওয়ার্ড স্নোডেন
  2. খ) জুলিয়ান অ্যাসাঞ্জ
  3. গ) রুপার্ট মারডক
  4. ঘ) জেফ বেজোস
ব্যাখ্যা
উইকিলিকস হলো একটি আন্তর্জাতিক মিডিয়া সংস্থা যা বিভিন্ন গোপন নথিপত্র ফাঁসের জন্যে আলোচিত।
২০০৬ সালে অস্ট্রেলিয়ান নাগরিক জুলিয়ান অ্যাসাঞ্জ এটি প্রতিষ্ঠা করেন। ২০০৭ সালে এটি অফিসিয়ালি চালু হয়।
২০১২ সালের জুনে অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন। ২০১৯ সালের ১ মে তাকে লন্ডন পুলিশ গ্রেফতার করে এবং বর্তমানে তিনি লন্ডনে বন্দি আছেন।
এডওয়ার্ড স্নোডেন হলেন সিআইএ এর সাবেক কর্মচারী যার বিরুদ্ধে গোপন নথি ফাঁস করে উইকিলিকসের হাতে দেওয়ার অভিযোগ রয়েছে।
(সূত্রঃ উইকিলিকস এবং সিএনএন)
.
কাতারের বর্তমান আমীর কে?
  1. ক) মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান
  2. খ) শেখ নওয়াফ আল আহমেদ আল সাবাহ
  3. গ) হামাদ বিন ইসা আল খলিফা
  4. ঘ) শেখ তামিম বিন হামাদ আল থানি
ব্যাখ্যা
উপসাগরীয় আরব রাষ্ট্র কাতারের বর্তমান আমির হলেন ‘শেখ তামিম বিন হামাদ আল থানি’। তিনি ২০১৩ সাল থেকে কাতারের আমিরের দায়িত্ব পালন করছেন।
অন্যদিকে,
- হামাদ বিন ইসা আল খলিফা : বাহরাইনের বর্তমান বাদশাহ
- শেখ নওয়াফ আল আহমেদ আল সাবাহ : কুয়েতের বর্তমান আমির
- মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান : দুবাইয়ের ডেপুটি ক্রাউন প্রিন্স।
(সূত্র: দেশগুলোর সরকারি ওয়েবসাইট)
.
নিচের কোনটি সমুদ্র বন্দরবিহীন রাষ্ট্র?
  1. ক) গুয়েতেমালা
  2. খ) ইথিওপিয়া
  3. গ) সিরিয়া
  4. ঘ) পোল্যান্ড
ব্যাখ্যা
উল্লিখিত অপশনসমূহের মধ্যে ইথিওপিয়া সমুদ্র বন্দরবিহীন বা স্থলবেষ্টিত রাষ্ট্র।
অন্যদিকে,
- পোল্যান্ডের সমুদ্র বন্দরের নাম : ডানজিগ
- সিরিয়ার সমুদ্র বন্দরের নাম : লাতাকিয়া
- গুয়েতেমালার সমুদ্র বন্দরের নাম : পোর্ট সানজোসে এবং পোর্ট সান্টো টমাস ডি কাস্টিলা।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
.
সর্বশেষ ন্যাম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) মিশর
  2. খ) ভারত
  3. গ) আজারবাইজান
  4. ঘ) মালয়েশিয়া
ব্যাখ্যা
২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকুতে ১৮তম ন্যাম (জোট নিরপেক্ষ আন্দোলন) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে পরবর্তী তিন বছরের জন্যে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহান আলিয়েভ ন্যামের চেয়ারপার্সনের দায়িত্ব গ্রহণ করেন।
১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর সাবেক যুগোশ্লাভিয়ার রাজধানী বেলগ্রেডে প্রথম ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ন্যামের বর্তমান সদস্য সংখ্যা ১২০টি।
(সূত্রঃ ন্যাম ওয়েবসাইট)
.
ITU প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৮৩৫ সালে
  2. খ) ১৮৬৫ সালে
  3. গ) ১৮৭৮ সালে
  4. ঘ) ১৮৮৯ সালে
ব্যাখ্যা
ITU (International Telecommunicaion Union) বর্তমানে অস্তিত্বশীল সবচেয়ে পুরনো সংগঠন। এটি ১৮৬৫ সালের ১৭ মে প্রতিষ্ঠিত হয়।
শুরুতে এটির নাম ছিলো International Telegraph Union. ১৯৩৪ সালের ১ জানুয়ারি এটি ITU নাম ধারণ করে।
এটির সদরদপ্তর জেনেভায় অবস্থিত। বর্তমান সদস্য রাষ্ট্রের সংখ্যা ১৯৩টি। বর্তমান সেক্রেটারি জেনারেল হাউলিন ঝাও।
(সূত্রঃ ITU ওয়েবসাইট)
.
নিচের কোনটি Soft Loan Window নামে পরিচিত?
  1. ক) International Monetary Fund
  2. খ) International Development Association
  3. গ) International Finance Corporation
  4. ঘ) International Bank for Reconstruction and Development
ব্যাখ্যা
IDA (International Development Association) তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়।
যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।
বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়।
(সূত্রঃ IDA ওয়েবসাইট)
.
কোন সংস্থাটি ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে?
  1. ক) FAO
  2. খ) ILO
  3. গ) WHO
  4. ঘ) WFP
ব্যাখ্যা
২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
গত বছর সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়। এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত। বর্তমান নির্বাহী পরিচালক ডেভিড বিসলি।
(সূত্রঃ WFP ও নোবেল পুরস্কার ওয়েবসাইট)
১০.
নিচের কোন সংস্থাটির সদরদপ্তর ‘ভিয়েনা’ শহরে অবস্থিত নয়?
  1. ক) IAEA
  2. খ) OPEC
  3. গ) UNIDO
  4. ঘ) OECD
ব্যাখ্যা
উল্লিখিত অপশনসমূহের মধ্যে UNIDO, IAEA এবং OPEC এর সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শহরে অবস্থিত।
অন্যদিকে, OECD এর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
(সূত্রঃ সংস্থাগুলোর ওয়েবসাইট)
১১.
আঙ্কটাডের ১৫তম মন্ত্রীপর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) কেনিয়া
  2. খ) বার্বাডোস
  3. গ) মেক্সিকো
  4. ঘ) কাজাখস্তান
ব্যাখ্যা
UNCTAD এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম হলো মন্ত্রীপর্যায়ের সম্মেলন। প্রতি চারবছর পরপর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
পরবর্তী ১৫তম আঙ্কটাড মন্ত্রীপর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২১ সালের ৩-৮ অক্টোবর বার্বাডোসের ব্রিজটাউনে।
সর্বশেষ ১৪তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ১৭-২২ জুলাই কেনিয়ার নাইরোবি শহরে।
(সূত্রঃ আঙ্কটাড ওয়েবসাইট)
১২.
ইসলামি সহযোগিতা সংস্থার নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন কে?
  1. ক) ইব্রাহিম মোহাম্মদ সোলিহ
  2. খ) নওয়াফ আল হজ্জরাফ
  3. গ) মোহাম্মদ ইব্রাহিম তাহা
  4. ঘ) আব্দুর রহমান আল বিশায়ি
ব্যাখ্যা
ইসলামি সহযোগিতা সংস্থার (OIC) নতুন ১২তম মহাসচিব নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম তাহা।
তিনি আফ্রিকান রাষ্ট্র শাদের নাগরিক।
২০২১ সালের ১৭ নভেম্বর থেকে তিনি OIC এর বর্তমান ১১তম মহাসচিব সৌদি আরবের ড. ইউসুফ বিন আল-ওথাইমিনের স্থলাভিষিক্ত হবেন।
(সূত্র: OIC ওয়েবসাইট)
১৩.
সম্প্রতি মঙ্গলগ্রহের উদ্দেশ্যে প্রেরিত চীনের মহাকাশ মিশনের নাম কী?
  1. ক) ঝাই গ্যাং-২
  2. খ) তিয়ানওয়েন-১
  3. গ) মিনওয়াং-২
  4. ঘ) ঝিয়াংশান-৩
ব্যাখ্যা
সম্প্রতি গত ১০ ফেব্রুয়ারি ২০২১ বিশ্বের ষষ্ঠ দেশ হিসেবে চীনের একটি মহাকাশযান মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করতে সক্ষম হয়। চীনের এই মঙ্গল অভিযানের নাম হলো তিয়ানওয়েন-১।
চলতি বছরের মে/জুন মাসে এই মিশনের সাথে যুক্ত একটি রোভার যান মঙ্গলপৃষ্ঠে অবতরণ করবে।
চীন এর আগেও মঙ্গলের উদ্দেশ্যে মহাকাশ অভিযান প্রেরণ করলেও তা মঙ্গলের কক্ষপথে প্রবেশ করতে সক্ষম হয়নি।
(সূত্র: স্পেস ডটকম এবং ডয়েচভেলে)
১৪.
সম্প্রতি ৪১তম জিসিসি সামিট কোন শহরে অনুষ্ঠিত হয়?
  1. ক) মানামা
  2. খ) আল উলা
  3. গ) দাম্মাম
  4. ঘ) আল খায়মা
ব্যাখ্যা
গত ৫ জানুয়ারি ২০২১ ৪১তম জিসিসি (উপসাগরীয় সহযোগিতা সংস্থা) শীর্ষ সম্মেলন সৌদি আরবের আল উলা শহরে অনুষ্ঠিত হয়।
এই সম্মেলনে কাতারের অংশগ্রহণের মাধ্যমে সাড়ে তিন বছরের অধিক সময় পর কাতারের উপর থেকে সৌদি নেতৃত্বাধীন জোট তাদের আরোপিত অবরোধ প্রত্যাহার করে নেয়।
(সূত্র: আল জাজিরা)
১৫.
কোন দেশটি সর্বপ্রথম ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত কোভিড-১৯ এর প্রতিষেধক টিকার অনুমোদন প্রদান করে?
  1. ক) তুরস্ক
  2. খ) জার্মানি
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) পোল্যান্ড
ব্যাখ্যা
প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত ২ ডিসেম্বর ২০২০ ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকার অনুমোদন প্রদান করে। ৮ ডিসেম্বর থেকে টিকাটির প্রথম প্রয়োগও শুরু হয় যুক্তরাজ্যে।
ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকার নাম হলো tozinameran, কোডনেম BNT162b2 এবং ব্র্যান্ডিং নাম Comirnaty.
টিকাটির উদ্ভাবন করে জার্মান প্রতিষ্ঠান বায়োএনটেক। বায়োএনটেকের প্রতিষ্ঠাতা হলেন তুর্কি বংশোদ্ভুত মুসলিম দম্পতি উগার সাহিন এবং ওজলেম টুরেসি।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
১৬.
২০২০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. ক) রবার্ট বি উইলসন
  2. খ) আন্দ্রিয়া গেজ
  3. গ) ইমানুয়েল শারপন্টিয়ের
  4. ঘ) খ + গ
ব্যাখ্যা
নিলাম তত্ত্বের উন্নয়ন ও নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্যে ২০২০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল মিলগ্রম এবং রবার্ট বি উইলসন।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস গত ১২ই অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে।
অন্যদিকে, আন্দ্রিয়া ঘেজ ২০২০ সালে পদার্থ বিজ্ঞানে এবং এমানুয়েল শারপন্টিয়ের রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন।
(সূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট)
১৭.
প্রথম নারী হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক নির্বাচিত হয়েছেন কে?
  1. ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা
  2. খ) এনগোজি ওকোঞ্জো ইওয়েলা
  3. গ) অংশুলা কান্তা
  4. ঘ) ফার্নান্দো মারিয়া এস্পিনা
ব্যাখ্যা
প্রথম নারী হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক নির্বাচিত হয়েছেন নাইজেরিয়ার সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী এনগোজি ওকোঞ্জো ইওয়েলা।
১ মার্চ ২০২১ তিনি সংস্থাটির সপ্তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তার মেয়াদ ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত।
(সূত্র: বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট)
১৮.
গ্লোবাল ফায়ারপাওয়ার সংস্থার ২০২১ সালের প্রতিবেদন অনুসারে সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. ক) তুরস্ক
  2. খ) সৌদি আরব
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবার ফায়ারপাওয়ার প্রকাশিত ২০২১ সালের মিলিটারি স্টেন্থ র‌্যাংকিংয়ে সামরিক শক্তিতে মুসলিম বিশ্বে শীর্ষ দেশসমূহ:
- পাকিস্তান : বিশ্বে দশম
- তুরস্ক : একাদশ
- মিশর : ত্রয়োদশ
- বাংলাদেশ : বিশ্বে ৪৫তম।
অন্যদিকে, সামরিক শক্তিতে বিশ্বে:
- প্রথম : যুক্তরাষ্ট্র
- দ্বিতীয় : রাশিয়া
- তৃতীয় : চীন।
(সূত্র: গ্লোবার ফায়ারপাওয়ার ওয়েবসাইট)
১৯.
মডার্না উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা কোনটি?
  1. ক) mRNA-1273
  2. খ) tozinameran
  3. গ) Covishield
  4. ঘ) Janssen
ব্যাখ্যা
- মডার্নার টিকার নাম : mRNA-1273
- ফাইজার-বায়োএনটেকের টিকার নাম : tozinameran
- জনসন অ্যান্ড জনসন : Janssen
- অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিাকর নাম : Covishield
- গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট : Sputnik-V.
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার)
২০.
ইউরোপের কোন দেশে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়?
  1. ক) ইতালি
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) ফ্রান্স
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
ইউরোপে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২৪ জানুয়ারি ২০২০ ফ্রান্সে। পরবর্তীতে তা ইউরোপের অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে।
ইউরোপে করোনা আক্রান্তে শীর্ষদেশ রাশিয়া (৪১.৫ লক্ষ) এবং মৃতের সংখ্যায় শীর্ষে যুক্তরাজ্য (১.২ লক্ষ)।
(সূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট)
২১.
নিচের কোনটি সামরিক জোট?
  1. ক) জেনেভা চুক্তি
  2. খ) প্যারিস প্যাক্ট
  3. গ) বেনেলাক্স
  4. ঘ) ওয়ারশ প্যাক্ট
ব্যাখ্যা
ওয়ারশ প্যাক্ট (Warsaw Pact-Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance) হলো স্নায়ুযুদ্ধের সময়ে ১৯৫৫ সালের ১৪ মে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত একটি সামরিক চুক্তি।
ন্যাটো জোটের পাল্টা জোট হিসেবে এটি গঠিত হয়। এই চুক্তির অংশীদার দেশগুলো হলো:
- সোভিয়েত ইউনিয়ন
- আলবেনিয়া
- বুলগেরিয়া
- পূর্ব জার্মানি
- হাঙ্গেরি
- পোল্যান্ড
- রোমানিয়া এবং
- চেকোশ্লোভাকিয়া।
১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ওয়ারশ প্যাক্টেরও বিলুপ্তি ঘটে।
অন্যদিকে,
- জেনেভা চুক্তির (১৯৫৪) মাধ্যমে ভিয়েতনামকে দুভাগে ভাগ করা হয়।
- বেনেলাক্স হলো রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
(সূত্রঃ এনসাক্লোপিডিয়া ব্রিটানিকা এবং লাইভ এমসিকিউ লেকচার শীট)
২২.
আরব বসন্তে প্রথম কোন শাসকের পতন ঘটেছিলো?
  1. ক) মুয়াম্মার গাদ্দাফি
  2. খ) জাইন এল বেন আলী
  3. গ) ওমর আল বশির
  4. ঘ) আলী আব্দুল্লাহ সালেহ
ব্যাখ্যা
আরব বসন্ত হলো গত দশকে আরব মুসলিম দেশগুলোতে সংঘটিত হওয়া সিরিজ বা ধারাবাহিক গণঅভ্যুত্থান। ২০১০ সালের ডিসেম্বরে ‘বোয়াজিজি’ নামে এক ফলবিক্রেতা কর্তৃক নিজ শরীরে আগুন ধরিয়ে দেওয়ার মাধ্যমে তিউনেশিয়ায় আরব বসন্তের সূত্রপাত ঘটে।
এর ফলে ১৪ মার্চ ২০১১ আরব বিশ্বে সর্বপ্রথম তিউনেশিয়ার স্বৈরশাসক ‘জাইন এল বেন আলী’ এর পতন ঘটে।
পরবর্তীতে এই গণবিক্ষোভ মিসর, ইয়েমেন, লিবিয়া, সিরিয়া, বাহরাইন ও মরক্কোতে ছড়িয়ে পড়ে। লিবিয়া, সিরিয়া ও ইয়েমেনে গণআন্দোলন গৃহযুদ্ধে রূপ নিয়েছে।
(সূত্রঃ হিস্টোরি ডটকম এবং দ্য গার্ডিয়ান)
২৩.
সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট ছিলেন কে?
  1. ক) মিখাইল মিশুতিন
  2. খ) মিখাইল গর্বাচেভ
  3. গ) বরিস ইয়েলেৎসেন
  4. ঘ) লিওনিদ ব্রেজনেভ
ব্যাখ্যা
সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট (কমিউনিস্ট পার্টির চেয়ারম্যান) ছিলেন মিখাইল গর্বাচেভ। তিনি ১৯৮৫ সালে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৫ ডিসেম্বর ১৯৯১ পদত্যাগ করেন।
তিনি গ্লাস্তনস্ত ও পেরেস্ত্রেইকা নীতির প্রবর্তক। তিনি ১৯৯০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
(সূত্রঃ ব্রিটানিকা)
২৪.
নিচের কোন দেশটিতে কার্বন নিঃসরণের তুলনায় কার্বন শোষণ ক্ষমতা অধিক?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) ভুটান
  4. ঘ) সুইডেন
ব্যাখ্যা
বিশ্বের প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ ভুটান।
দেশটির বার্ষিক কার্বন নিঃসরণের পরিমাণ ২০ লক্ষ টন এবং বিপরীতে কার্বন শোষণের ক্ষমতা ৬০ লক্ষ টন।
তাই ভুটানকে কার্বন প্রভাবমুক্ত দেশ বলা হয়। দেশটির মোট আয়তনের প্রায় ৭০ ভাগই বনভূমি।
(সূত্র: গ্রোবাল ভিশন ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
২৫.
রামসার কনভেনশন কী উদ্দেশ্যে গৃহীত হয়?
  1. ক) জলাভূমির সংরক্ষণ
  2. খ) ক্ষতিকর বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ
  3. গ) কার্বন নিঃসরণ হ্রাস করা
  4. ঘ) জীবাণুঘটিত অস্ত্রের ব্যবহার নিষিদ্ধকরণ
ব্যাখ্যা
রামসার কনভেনশনের বিষয়বস্তু হলো জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার নিশ্চিত করা।
এই কনভেনশন ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে ইরানের রামসার শহরে অনুষ্ঠিত হয়। কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর।
১৭১টি দেশ এটির অংশীদার। বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর রামসার সনদ কার্যকর করে।
বাংলাদেশের টাঙ্গুয়ার হাওর ও সুন্দরবন রামসার সাইট।
(সূত্রঃ রামসার কনভেনশন ওয়েবসাইট)
২৬.
ইরান ও ছয় জাতির মধ্যে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা চুক্তি কোনটি?
  1. ক) Joint Comprehensive Plan Of Action
  2. খ) Joint Comprehensive & Progressive Action
  3. গ) Joint Comprehensive Nuclear Deal
  4. ঘ) UN-Iran Nuclear Joint Action Plan
ব্যাখ্যা
ইরানের পরমাণু ইস্যুতে নিরাপত্তা পরিষদের ৫টি দেশ ও জার্মানির সাথে ইরান সরকারের স্বাক্ষরিত চুক্তি Joint Comprehensive Plan Of Action (JCPOA) নামে পরিচিত।
২০১৫ সালের ১৪ জুলাই অস্ট্রিয়ার ভিয়েনায় এই চুক্তি স্বাক্ষরিত হয় যা ২০১৬ সালের ১৬ জানুয়ারী কার্যকর হয়। পরবর্তীতে নিরাপত্তা পরিষদ এটি অনুমোদন করে।
ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেয়। এই চুক্তির ফলে ২০২০ সালের অক্টোবরে ইরানের উপর থেকে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যায়।
(সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড ও আল জাজিরা)
২৭.
‘Vulnerable-20’ জোটের বর্তমান সভাপতি কে?
  1. ক) মালদ্বীপ
  2. খ) নাউরু
  3. গ) পেরু
  4. ঘ) বাংলাদেশ
ব্যাখ্যা
Vulnerable-20 (V-20) হলো জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিতে থাকা দেশগুলোর অর্থমন্ত্রীদের ফোরাম।
২০১৫ সালের অক্টোবরে পেরুর রাজধানী লিমায় এটি গঠিত হয়। এর নাম V-20 হলেও এর সদস্য সংখ্যা ৪৮টি দেশ।
বাংলাদেশ ২০২০-২০২২ মেয়াদে V-20 জোটের সভাপতির দায়িত্ব পালন করছে।
(সূত্রঃ Vulnerable-20 ওয়েবসাইট)
২৮.
পরিবেশ দূষণের জন্যে মুখ্যত দায়ী কোনটি?
  1. ক) যানবাহন থেকে নির্গত ধোঁয়া
  2. খ) বনভূমি উজারকরণ
  3. গ) জীবাশ্ম জ্বালানীর ব্যবহার
  4. ঘ) কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার
ব্যাখ্যা
পরিবেশ দূষণের জন্যে মুখ্যত দায়ী হলো বনভূমি উজারকরণ।
জনসংখ্যার আধিক্য, শিল্পায়ন ও নগরায়নের প্রভাবে বনভূমি ধ্বংস হচ্ছে। যার কারণে প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে।
জাতিসংঘের মতে বিগত এক দশক ধরে প্রতি মিনিটে প্রায় ৮ হেক্টর করে বনভূমি ধ্বংস হয়েছে। পরিবেশ দূষণের অন্যান্য কারণের মধ্যে রয়েছে:
- যানবাহন ও কল-কারখানার নির্গত ধোঁয়া
জীবাশ্ম জ্বালানীর ব্যবহার
- রাসায়নিক পদার্থের ব্যবহার
- কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার প্রভৃতি।
(সূত্র: মাধ্যমিক বিজ্ঞান এবং FAO ওয়েবসাইট)
২৯.
বিশ্ব বন দিবস পালিত হয়?
  1. ক) ২১ মার্চ
  2. খ) ২৩ মার্চ
  3. গ) ২৫ এপ্রিল
  4. ঘ) ২৭ সেপ্টেম্বর
ব্যাখ্যা
- ২১ মার্চ : বিশ্ব বন দিবস
- ২৩ মার্চ : বিশ্ব আবহাওয়া দিবস
- ২৫ এপ্রিল : বিশ্ব ম্যালেরিয়া দিবস
- ২৭ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৩০.
কতটি দেশ USMCA চুক্তির অংশীদার?
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৭টি
ব্যাখ্যা
USMCA (The United States-Mexico-Canada Agreement) হলো যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার মধ্যে স্বাক্ষরিত নতুন মুক্ত বাণিজ্য চুক্তি।
এটি পূ্র্বেকার NAFTA চুক্তির স্থলে ৩০ নভেম্বর ২০১৮ সালে স্বাক্ষরিত হয় এবং ১ জুলাই ২০২০ থেকে কার্যকর হয়।
(সূত্রঃ মার্কিন বাণিজ্য বিভাগ ওয়েবসাইট)
৩১.
টেকসই উন্নয়ন অভীষ্টের কত নং লক্ষ্যমাত্রায় জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে?
  1. ক) ১০ নং লক্ষ্যমাত্রা
  2. খ) ১৩ নং লক্ষ্যমাত্রা
  3. গ) ১৪ নং লক্ষ্যমাত্রা
  4. ঘ) ১৭ নং লক্ষ্যমাত্রা
ব্যাখ্যা
জাতিসংঘের উদ্যোগে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের জন্যে ১৭টি টেকসই উন্নয়ন অভীষ্ট (SDG) নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে SDG এর ১৩ নং লক্ষ্যমাত্রায় জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব মোকাবেলায় জরুরি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
অন্যদিকে,
- ১০ নং লক্ষ্যমাত্রা : বৈষম্য হ্রাস করা
- ১৪ নং লক্ষ্যমাত্রা : সামুদ্রিক সম্পদের সংরক্ষণ ও টেকসই ব্যবহার
- ১৭ নং লক্ষ্যমাত্রা : SDG এর লক্ষ্যসমূহ অর্জনের জন্যে বৈশ্বিক অংশীদারিত্ব সুদৃঢ় করা।
(সূত্রঃ Sustainable Development Goals ওয়েবসাইট)
৩২.
পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি রোধের জন্যে কোন চুক্তিটি গৃহিত হয়?
  1. ক) মন্ট্রিয়াল প্রটোকল
  2. খ) কিয়োটো প্রটোকল
  3. গ) বাসেল কনভেনশন
  4. ঘ) অটোয়া চুক্তি
ব্যাখ্যা
বৈশ্বিক উষ্ণায়নের জন্যে দায়ী গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমানোর উদ্দেশ্যে ১৯৯৭ সালের ১১ ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে ‘কিয়োটো প্রটোকল’ গৃহিত হয়।
এটির অংশীদার ১৯২টি দেশ ও সংস্থা। ২০০৫ সালের ১৬ ফেব্রুয়ারি এটি কার্যকর হয়।
২০১২ সালে এর মেয়াদ শেষ হলে দোহা এমেন্ডমেন্টের মাধ্যমে এর মেয়াদ ২০২০ সাল পর্যন্ত বৃদ্ধি করা হলেও এখনো কার্যকর হয়নি।
অন্যদিকে,
- মন্ট্রিয়াল প্রটোকল : ওজোনস্তরের ক্ষয়সাধনকারী পদার্থের নিঃসরণ হ্রাস
- বাসেল কনভেনশন : ক্ষতিকর বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ
- অটোয়া চুক্তি : স্থলাইন নিষিদ্ধকরণ।
(সূত্রঃ UNFCCC ওয়েবসাইট)
৩৩.
অরেঞ্জ বিপ্লব সংঘটিত হয় কোন দেশে?
  1. ক) তিউনেশিয়া
  2. খ) ইউক্রেন
  3. গ) জর্জিয়া
  4. ঘ) কিরগিজস্তান
ব্যাখ্যা
- ইউক্রেন : অরেঞ্জ বিপ্লব
- জর্জিয়া : রোজ বিপ্লব
- কিরগিজস্তান : টিউলিপ বিপ্লব
- তিউনেশিয়া : জেসমিন বিপ্লব।
(সূত্রঃ ব্রিটানিকা)
৩৪.
মিউনিখ নিরাপত্তা সম্মেলন সাধারণত কোন মাসে অনুষ্ঠিত হয়?
  1. ক) জানুয়ারি
  2. খ) ফেব্রুয়ারি
  3. গ) সেপ্টেম্বর
  4. ঘ) অক্টোবর
ব্যাখ্যা
মিউনিখ নিরাপত্তা সম্মেলন হলো আন্তর্জাতিক পরিসরের শীর্ষস্থানীয় নিরাপত্তা পলিসি বিষয়ক ফোরাম।
১৯৬৩ সাল থেকে সাধারণত বছরের ফেব্রুয়ারি মাসে এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে।
চলতি বছরের ৫৭তম সম্মেলন ১৯-২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনে বিশ্বের চলমান নিরাপত্তা হুমকি বা ঝুঁকি সংক্রান্ত বিষয় নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়।
(সূত্র: মিউনিখ নিরাপত্তা সম্মেলন ওয়েবসাইট)
৩৫.
লাদাখ সীমান্তে চীন ও ভারতের মধ্যকার সীমারেখা কী নামে পরিচিত?
  1. ক) লাইন অব কন্ট্রোল
  2. খ) ডুরান্ড লাইন
  3. গ) লাইন অব একচুয়াল কন্ট্রোল
  4. ঘ) ব্লু লাইন
ব্যাখ্যা
- লাইন অব একচুয়াল কন্ট্রোল : চীন ও ভারত
- লাইন অব কন্ট্রোল : ভারত ও পাকিস্তান
- ডুরান্ড লাইন : পাকিস্তান ও আফগানিস্তান
- ব্লু লাইন : ইসরাইল ও লেবানন
- সনোরা লাইন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
- ওডারনিস লাইন : জার্মানি ও পোল্যান্ড
- সিগফ্রিড লাইন : জার্মানি ও ফ্রান্স
- হিন্ডারবার্গ লাইন : জার্মানি ও ফ্রান্স
- গ্রিন লাইন : ইসরাইল ও জর্ডান।
(সূত্র: ব্রিটানিকা ও আটলান্টিক কাউন্সিল ওয়েবসাইট)
৩৬.
শেনজেন এরিয়াভুক্ত দেশের সংখ্যা কতটি?
  1. ক) ১৯টি
  2. খ) ২২টি
  3. গ) ২৬টি
  4. ঘ) ৩৪টি
ব্যাখ্যা
শেনজেন চুক্তি হলো অবাধ চলাচল সংক্রান্ত একটি চুক্তি যা লুক্সেমবার্গের শেনজেন শহরে ১৯৮৫ সালের ১৪ জুন স্বাক্ষরিত হয়।
বর্তমানে ২২টি ইইউ এবং ৪টি নন-ইইউ দেশসহ মোট ২৬টি দেশ শেনজেন এরিয়াভুক্ত।
দেশগুলো হলো:
- অস্ট্রিয়া
- বেলজিয়াম
- চেকিয়া (চেক রিপাবলিক)
- ডেনমার্ক
- এস্তোনিয়া
- ফিনল্যান্ড
- ফ্রান্স
- জার্মানি
- গ্রিস
- হাঙ্গেরি
- আইসল্যান্ড
- ইতালি
- লাটভিয়া
- লিচেনস্টাইন
- লিথুয়ানিয়া
- লুক্সেমবার্গ
- মাল্টা
- নেদারল্যান্ডস
- নরওয়ে
- পোল্যান্ড
- পর্তুগাল
- স্লোভাকিয়া
- স্লোভেনিয়া
- স্পেন
- সুইডেন
- সুইজারল্যান্ড।
(সূত্র: শেনজেন ভিসা ওয়েবসাইট)
৩৭.
নিচের কোন দেশটি ন্যাটো জোটের সদস্য নয়?
  1. ক) সাইপ্রাস
  2. খ) ইসরাইল
  3. গ) জার্মানি
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
- সাইপ্রাস, জার্মানি ও ইতালিসহ ন্যাটো জোটের বর্তমান সদস্য সংখ্যা ৩০টি।
- ইসরাইল ন্যাটোর সদস্য নয়।
- ন্যাটোর সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)।
- ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- NATO (North Atlantic Treaty Organisation) একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- স্নায়ুযুদ্ধ চলাকালে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে এই জোট গঠিত হয়।
- এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলস শহরে অবস্থিত।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।
(সূত্রঃ ন্যাটো ওয়েবসাইট)
৩৮.
ডগলাস স্টুয়ার্ট কোন উপন্যাসের জন্যে ‘বুকার পুরস্কার-২০২০’ লাভ করেন?
  1. ক) দ্য ওয়াইল্ড আইরিস
  2. খ) দ্য ডিসকমফোর্ট অব ইভেনিং
  3. গ) শুগি বেইন
  4. ঘ) মিল্কম্যান
ব্যাখ্যা
স্কটিশ-আমেরিকান লেখক ডগলাস স্টুয়ার্ট তার ‘শুগি বেইন’ উপন্যাসের জন্যে ‘বুকার পুরস্কার-২০২০’ লাভ করেন।
অন্যদিকে,
নেদারল্যান্ডের লেখিকা মার্কি লুকাস রিজনেভেল্ড তার ‘দ্য ডিসকমফোর্ট অব ইভেনিং’ উপন্যাসের জন্যে ২০২০ সালে ‘ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার’ লাভ করেন।
(সূত্র: বুকার পুরস্কার ওয়েবসাইট)
৩৯.
৯২তম অস্কার বিজয়ী ‘প্যারাসাইট’ চলচ্চিত্রটি কোন ভাষায় নির্মিত?
  1. ক) ফারসি
  2. খ) স্পেনিশ
  3. গ) চীনা
  4. ঘ) কোরীয়
ব্যাখ্যা
২০২০ সালের ৯২তম অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভকারী ‘প্যারাসাইট’ চলচ্চিত্রটি কোরীয় ভাষায় নির্মিত।
অস্কারের ইতিহাসে এটিই প্রথমবারের মতো ইংরেজি ব্যতীত অন্য কোন ভাষায় নির্মিত চলচ্চিত্র হিসেবে সেরা চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
‘প্যারাসাইট’ চলচ্চিত্রটি সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র, সেরা পরিচালক (বং জন হো) ও সেরা মৌলিক চিত্রনাট্য নির্মাতা মিলিয়ে মোট ৪টি পুরস্কার লাভ করেছে।
(সূত্রঃ অস্কার ওয়েবসাইট)
৪০.
ফোর্বস সাময়িকীর মতে ২০২০ সালের বিশ্বের শীর্ষ ক্ষমতাধর নারী কে?
  1. ক) রাণী দ্বিতীয় এলিজাবেথ
  2. খ) কমলা হ্যারিস
  3. গ) অপেরা উইনফ্রে
  4. ঘ) অ্যাঞ্জেলা মার্কেল
ব্যাখ্যা
ফোর্বস সাময়িকী তালিকা অনুসারে ২০২০ সালের শীর্ষ ক্ষমতাধর নারী:
- প্রথম : অ্যাঞ্জেলা মার্কেল
- দ্বিতীয় : ক্রিস্টিন লাগার্দ
- তৃতীয় : কমলা হ্যারিস
- ৩৮তম : শেখ হাসিনা।
(সূত্র: ফোর্বস সাময়িকী)
৪১.
নিচের কোনটি বিমান সংস্থা নয়?
  1. ক) লুফথানসা
  2. খ) বারিজ
  3. গ) ইবেরিয়া
  4. ঘ) বার্কলেস
ব্যাখ্যা
- লুফথানসা : জার্মানির বিমান সংস্থা
- বারিজ : ব্রাজিলের বিমান সংস্থা
- ইবেরিয়া : স্পেনের বিমান সংস্থা
- বার্কলেস : যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক ব্যাংক।
(সূত্র: প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট)