পরীক্ষা আর্কাইভ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

পরীক্ষাসাম্প্রতিক সমাচার পরীক্ষাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
বিগত এক সপ্তাহের (২৫ নভেম্বর - ১ ডিসেম্বর) Live MCQ Daily NewsPicker ও ২ ডিসেম্বর Live MCQ Weekly Bulletin এর উপর লাইভ পরীক্ষা।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সাম্প্রতিক সমাচার পরীক্ষা

সাম্প্রতিক সমাচার পরীক্ষা · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে কোন দেশ? 
  1. পেরু
  2. ব্রাজিল
  3. কেনিয়া
  4. নাইজেরিয়া
ব্যাখ্যা

এক ডোজের ডেঙ্গুর টিকা:
- বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে ব্রাজিল।
- ২৬ নভেম্বর, ২০২৫  ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ এই টিকার অনুমোদন দিয়ে একে ‘ঐতিহাসিক অর্জন’ অভিহিত করেছেন।
- ব্রাজিলের স্বাস্থ্য খাত নিয়ন্ত্রণকারী সংস্থা এনভিসা ১২ থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিদের শরীরে বুটানটান–ডিভি নামের টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
- এই টিকা তৈরি করেছে ব্রাজিলের সাও পাওলোতে অবস্থিত প্রতিষ্ঠান বুটানটান ইনস্টিটিউট।
- এই টিকা উৎপাদনের জন্য চীনের কোম্পানি উসিবায়োলোজিক্স–এর সঙ্গে একটি চুক্তি করেছে ব্রাজিল।
- চুক্তি অনুযায়ী ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে প্রায় তিন কোটি ডোজ টিকা তৈরি করে দেবে চীনা কোম্পানিটি।

উল্লেখ্য,
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বে শুধু টিএকে–০০৩ নামে ডেঙ্গুর একটি টিকা আছে।
- এই টিকার দুই ডোজ নিতে হয় তিন মাসের ব্যবধানে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

.
ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? [ডিসেম্বর, ২০২৫]
  1. রোম, ইতালি
  2. মারাকেশ, মরক্কো
  3. গ্লাসগো, যুক্তরাজ্য
  4. ভিয়েনা, অস্ট্রিয়া
ব্যাখ্যা

ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন:
- আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন ২৪ থেকে ২৭ নভেম্বর, ২০২৫ পর্যন্ত মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত হয়।
- ইন্টারপোলের সদস্যভুক্ত ১৯৬টি দেশের পুলিশপ্রধান ও প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন।
- ইন্টারপোলের এ সম্মেলনে আন্তর্জাতিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়।
- এর মধ্যে সাইবার অপরাধ ও ডেটাভিত্তিক তদন্ত, আন্তদেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধ, বিশ্বব্যাপী স্ক্যাম সেন্টার উচ্ছেদ, ইন্টারপোলের উদ্ভাবনী পুলিশি সক্ষমতা উন্নয়ন এবং নারী পুলিশ নেতৃত্বের বিকাশ উল্লেখযোগ্য।

উল্লেখ্য,
ইন্টারপোল (Interpol):
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি (সর্বশেষ সদস্য: পালাউ)।

তথ্যসূত্র: Interpol ওয়েবসাইট।

.
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয় কবে?
  1. ২৫ নভেম্বর, ২০২৫
  2. ২৮ নভেম্বর, ২০২৫
  3. ৩০ নভেম্বর, ২০২৫
  4.  ১ ডিসেম্বর, ২০২৫
ব্যাখ্যা

সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫:
- বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে ৩০ নভেম্বর, ২০২৫ সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়। 
- এর আগে গত ২০ নভেম্বর, ২০২৫ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়।
- অধ্যাদেশ অনুযায়ী, বিচারকাজে নিয়োজিত বিচারকদের পদায়ন, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ও ছুটিবিষয়ক সব সিদ্ধান্ত ও অন্যান্য আনুষঙ্গিক বিষয় এই সচিবালয়ের হাতে থাকবে।
- সুপ্রিম কোর্ট সচিবালয়ের সার্বিক নিয়ন্ত্রণ প্রধান বিচারপতির ওপর ন্যস্ত থাকবে এবং সচিবালয়ের সচিব প্রশাসনিক প্রধান হবেন।

উল্লেখ্য,
- বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রীকরণ নিশ্চিতকরণে প্রধান বিচারপতির উদ্যোগে ২০২৪ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনসংক্রান্ত প্রস্তাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়।
- প্রস্তাবে সংবিধানের ১০৯ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের অধস্তন আদালত ও ট্রাইবুনালের ওপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ কার্যকরভাবে পালনের জন্য একটি আলাদা সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

.
বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল নগরের তালিকায় ঢাকার অবস্থান কততম? [ডিসেম্বর, ২০২৫]
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা

বিশ্বের জনবহুল নগর:
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের প্রতিবেদন অনুযায়ী, ঢাকা এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল নগর।
- ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রস্পেক্টস ২০২৫–এ বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর ইন্দোনেশিয়ার জাকার্তা।
- এরপরই ঢাকার অবস্থান।
- ঢাকায় এখন প্রায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ বসবাস করছে।
- ২০০০ সালে ঢাকা ছিল বিশ্বের নবম জনবহুল নগর। জনসংখ্যা ছিল ১ কোটি ৭৪ লাখ।
- ২৫ বছরের ব্যবধানে ঢাকা তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে উঠে এসেছে। এ সময়ে ঢাকায় জনসংখ্যা বৃদ্ধির বার্ষিক হার ২ দশমিক ৯৬ শতাংশ।
- প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে, ২০৫০ সালে সবচেয়ে জনবহুল নগরের বৈশ্বিক তালিকায় প্রথম স্থানে উঠে আসবে ঢাকা।

উল্লেখ্য,
- ৩ কোটি ৩৪ লাখ বৈশ্বিক জনসংখ্যা নিয়ে তালিকায় জাপানের টোকিও এখন ৩ নম্বরে।
- টোকিওর পর তালিকায় আছে যথাক্রমে ভারতের নয়াদিল্লি ও চীনের সাংহাই।

তথ্যসূত্র- World Urbanization Prospects 2025, পত্রিকা প্রতিবেদন।

.
দ্বিপক্ষীয় বাণিজ্যে এশিয়ার কোন দেশের সাথে বাংলাদেশের সর্বাধিক ঘাটতি রয়েছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ভারত
  2. চীন
  3. জাপান
  4. পাকিস্তান
ব্যাখ্যা

বাণিজ্য ঘাটতি:
- এশিয়া মহাদেশে দ্বিপক্ষীয় বাণিজ্যে চীনের সাথে বাংলাদেশের সর্বাধিক ঘাটতি রয়েছে।
- চীন থেকে গত অর্থবছরে (২০২৪-২৫) পণ্য আমদানি হয়েছে ২ হাজার ৬১ কোটি ডলারের। 
- এর বিপরীতে বাংলাদেশ রপ্তানি করেছে ৭৪ কোটি ডলারের পণ্য।
- তাতে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি ১ হাজার ৯৮৭ কোটি ডলারের।
- চীনের পরেই বড় ঘাটতি ভারতের সঙ্গে।
- গত অর্থবছরে দেশটি থেকে আমদানি হয়েছে ৯৬৮ কোটি ডলার পণ্য।
- রপ্তানি হয়েছে ১৮২ কোটি ডলারের পণ্য। তাতে বছর শেষে দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি ৭৮৬ কোটি ডলারের।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

.
সম্প্রতি, বাংলাদেশের কোন জেলায় ই-পারিবারিক আদালত কোথায়  চালু হয়েছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ঢাকায়
  2. চট্টগ্রামে
  3. কুমিল্লায়
  4. ফেনীতে
ব্যাখ্যা

ই-পারিবারিক আদালত:
- বিচারব্যবস্থাকে আধুনিক ও সহজ করে তুলতে ৩০ নভেম্বর, ২০২৫ চট্টগ্রাম আদালতে চালু হয়েছে ই–পারিবারিক আদালত।
- ডিজিটাল প্রযুক্তিনির্ভর এই আদালতে মামলার আবেদন থেকে শুরু করে দৈনন্দিন সব কার্যক্রম অনলাইনে পরিচালিত হবে।
- ই–পারিবারিক আদালতে পাঁচ বিষয়ের বিচারিক কার্যক্রম পরিচালিত হবে।
- এগুলো হলো বিবাহবিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, মোহরানা, ভরণপোষণ, সন্তানের অভিভাবকত্ব ও হেফাজত।
- আদালত সূত্র জানায়, ই–পারিবারিক কোর্ট নামের ওয়েবসাইটটি বাদী, বিবাদী, আইনজীবী, আদালতের সহায়ক কর্মচারী, বিচারক ও সাধারণ জনগণ সবাই ব্যবহার করতে পারবেন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

.
বিশ্বব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনমতে, দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. ভারত
  2. নেপাল
  3. বাংলাদেশ
  4. শ্রীলংকা
ব্যাখ্যা

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ:
- বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ অ্যান্ড আদার সাউথ এশিয়ান কান্ট্রিজ ক্লাইমেট রেজিলিয়েন্স উইল বি প্রাইভেট সেক্টর লেড’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়া বিশ্বের সবচেয়ে জলবায়ু–ঝুঁকিপূর্ণ অঞ্চলের একটি।
- ২০৩০ সালের মধ্যে এই অঞ্চলের ৯০ শতাংশ মানুষ চরম উচ্চ তাপের ঝুঁকিতে থাকবে ও প্রায় এক-চতুর্থাংশ মানুষ বন্যার ঝুঁকিতে থাকবে।
- আর এর মধ্যেই সবচেয়ে ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ।
- দেশের ২৫০টি উপকূলীয় গ্রামে পরিচালিত এক জরিপে দেখা গেছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে সবচেয়ে জরুরি জলবায়ু সহনশীল অবকাঠামো।
- দীর্ঘ মেয়াদে ৫৭ শতাংশ পরিবার পর্যাপ্ত দুর্যোগ-সুরক্ষা অবকাঠামোর অভাবকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

.
বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান থেকে সফল ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে কোন দেশ? 
  1. ইরান
  2. তুরস্ক
  3. ইরাক
  4. পাকিস্তান
ব্যাখ্যা

বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা:
- প্রথমবারের মতো তুরস্ক একটি মনুষ্যবিহীন যুদ্ধবিমান থেকে ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
- তুরস্কের ওই মনুষ্যবিহীন যুদ্ধবিমানের নাম বায়রাক্টর কিজিলেলমা।
- তুরস্কের সিনোপ উপকূলে কিজেলেলমার এই সফল পরীক্ষা চালানো হয়েছে।
- এতে দেশীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য 'গোকডোগান' (GOKDOGAN) ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
- এটি নির্ভুলতার সঙ্গে উচ্চ-গতির লক্ষ্যবস্তুতে আঘাত করে।
- দেশটির শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তি কোম্পানি বাইকার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে অত্যাধুনিক এই সমরাস্ত্র তৈরি করেছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

.
World Urbanization Prospects 2025 প্রতিবেদনমতে, বর্তমানে বিশ্বের শীর্ষ মেগাসিটি কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. টোকিও, জাপান
  2. ঢাকা, বাংলাদেশ
  3. সাংহাই, চীন
  4. জাকার্তা, ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

বৈশ্বিক নগরায়ণ সম্ভাবনা, ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: World Urbanization Prospects 2025.
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫। 
প্রকাশক: জাতিসংঘ অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ। 

প্রতিবেদন অনুযায়ী, শীর্ষ পাঁচ মেগাসিটি-
১. জাকার্তা, ইন্দোনেশিয়া- ৪,১৯,১৪,০০০;
২. ঢাকা, বাংলাদেশ- ৩,৬৫,৮৫,০০০;
৩. টোকিও, জাপান- ৩,৩৪,১৩,০০০;
৪. নয়াদিল্লি, ভারত- ৩,০২,২২,০০০;
৫. সাংহাই, চীন- ২,৯৫,৫৯,০০০।

উল্লেখ্য,
- এক কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলা হয়।
- বিশ্বের বর্তমানে মহানগর বা মেগা সিটির সংখ্যা ৩৩টি।

তথ্যসূত্র- World Urbanization Prospects 2025. [link]

১০.
২০২৫–২৬ অর্থবছরে এনবিআরের সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কত? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা
  2. ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা
  3. ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা
  4. ৫ লাখ ৭৪ হাজার কোটি টাকা
ব্যাখ্যা

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা:
- চলতি ২০২৫-২৬ অর্থবছরের মূল বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চার লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়।
- প্রায় পাঁচ মাসের মাথায় ৫৫ হাজার কোটি টাকা বাড়িয়ে পাঁচ লাখ ৫৪ হাজার কোটি টাকা করা হয়েছে।
- নতুন লক্ষ্যমাত্রা বিদ্যমান টার্গেটের তুলনায় প্রায় ১১ শতাংশ বেশি।
- এনবিআরের পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরে রাজস্ব আদায়ের গড় প্রবৃদ্ধি ছিল প্রায় ১৫ শতাংশ।

 তথ্যসূত্র- দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। [link]

১১.
‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয় কবে?
  1. ২০ নভেম্বর, ২০২৫
  2. ২২ নভেম্বর, ২০২৫
  3. ২৫ নভেম্বর, ২০২৫
  4. ২৭ নভেম্বর, ২০২৫
ব্যাখ্যা

গণভোট অধ্যাদেশ, ২০২৫:
- ২৫ নভেম্বর, ২০২৫ তারিখে ‘গণভোট অধ্যাদেশ, ২০২৫’ এর গেজেট জারি করা হয়।
- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে আয়োজন করা হবে গণভোট। 
- গণভোটে চারটি বিষয়ের ওপর একটি প্রশ্ন উপস্থাপন করা হবে।
- গণভোটের ব্যালট জাতীয় নির্বাচনের ব্যালট থেকে আলাদা এবং ভিন্ন রঙের হবে।
- এছাড়া, জাতীয় সংসদ নির্বাচনের মতো গণভোটেও প্রবাসীসহ চার শ্রেণির নাগরিকদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ রাখা হয়েছে। 

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

১২.
ডেনমার্কে সাথে লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনা সংক্রান্ত মূল কনসেশন চুক্তিটি কত বছর মেয়াদী? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৩০ বছর
  2. ৩৩ বছর
  3. ৩৫ বছর
  4. ৩৮ বছর
ব্যাখ্যা

লালদিয়া কনটেইনার টার্মিনাল চুক্তি:
- কনসেশন চুক্তি হয় সরকারি–বেসরকারি অংশীদারির প্রকল্পের আওতায় সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে।
- সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য কোনো টার্মিনাল উন্নয়ন বা টার্মিনাল নির্মাণের জন্য জমি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তুলে দেওয়া হয়।
- বেসরকারি প্রতিষ্ঠান বিনিয়োগ করে টার্মিনাল নির্মাণ বা উন্নয়ন করে।
- এর বিনিময়ে বেসরকারি প্রতিষ্ঠান নির্ধারিত সেবার বিনিময়ে মাশুল আদায় করে।
- মাশুলের নির্ধারিত অংশ দর–কষাকষির মাধ্যমে পায় সরকারি সংস্থা।

উল্লেখ্য,
- পতেঙ্গায় লালদিয়ার চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনায় ১৭ নভেম্বর, ২০২৫ ডেনমার্কের মায়ের্সক গ্রুপের এপিএম টার্মিনালসের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চুক্তি সই হয়।
- মূল কনসেশন চুক্তিটি ৩৩ বছরের।
- এর মধ্যে নির্মাণে ৩ বছর এবং বাকি ৩০ বছর পরিচালনার।
- শর্ত পূরণ হলে আরও ১৫ বছর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

১৩.
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয় কবে?
  1. ২৫ নভেম্বর
  2. ২৭ নভেম্বর
  3. ২৮ নভেম্বর
  4. ৩০ নভেম্বর
ব্যাখ্যা

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস:
- ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়।
- ২০২৫ সালের এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে, ‘নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সাইবার সহিংসতা রোধে ঐক্যবদ্ধ হোন’।
- ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে পালনের দাবি উত্থাপন করা হয়।
- ১৯৯৩ সালে ভিয়েনা মানবাধিকার সম্মেলনে দিবসটিকে স্বীকৃতি দিয়ে ঘোষণা করা হয়, ‘নারীর অধিকার মানবাধিকার, নারীর প্রতি সহিংসতা মানবাধিকার লঙ্ঘন’।
- ২০০০ সালের ৭ ফেব্রুয়ারি জাতিসংঘ সাধারণ পরিষদ ২৫ নভেম্বরকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১৪.
২০২৬ সালের জি-২০ শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্র কোন দেশের অংশগ্রহণ নিষিদ্ধ করেছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. রাশিয়া
  2. জাপান
  3. ব্রাজিল
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

জি-২০ শীর্ষ সম্মেলন, ২০২৬:
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ সালের জি-২০ শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ নিষিদ্ধ করেছেন।
- তিনি জানিয়েছেন, আগামী বছর যুক্তরাষ্ট্রের মায়ামিতে ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্টে অনুষ্ঠিতব্য এই সম্মেলনে দক্ষিণ আফ্রিকাকে আমন্ত্রণ জানানো হবে না। 
- এই সিদ্ধান্তের পেছনে মূলত শ্বেতাঙ্গ কৃষকদের ওপর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং জি-২০ জোটের সভাপতিত্ব হস্তান্তর নিয়ে কূটনৈতিক টানাপোড়েন কাজ করেছে। 

উল্লেখ্য,
- ২০২৫ সালের জি-২০ শীর্ষ সম্মেলন ২২-২৩ নভেম্বর, ২০২৫ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে যুক্তরাষ্ট্র অংশ নেয়নি।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১৫.
সাম্প্রতিক মৎস্যসম্পদ জরিপে, দেশের সমুদ্রসীমায় নতুন কত প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৫৫ প্রজাতির
  2. ৬০ প্রজাতির
  3. ৬৫ প্রজাতির
  4. ৬৮ প্রজাতির
ব্যাখ্যা

মৎস্যসম্পদ জরিপ, ২০২৫:
- সম্প্রতি, মৎস্য অধিদপ্তর এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)-এর যৌথ উদ্যোগে পরিচালিত সামুদ্রিক মৎস্যসম্পদ জরিপে বঙ্গোপসাগরে নতুন আরও ৬৫ প্রজাতির মাছ শনাক্ত হয়েছে।
- এর ফলে সাগরে মাছের মোট প্রজাতির সংখ্যা ৪৭৫ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৪০-এ। 
- জাতিসংঘের গবেষণা জাহাজ ব্যবহার করে ২১ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত জরিপটি পরিচালিত হয়।
- এই মাসব্যাপী জরিপে ৮টি দেশের ২৪ জন বিজ্ঞানী অংশ নেন।
- জরিপ চলাকালে বঙ্গোপসাগরের ৬৮টি স্টেশন থেকে তথ্য সংগ্রহ করা হয়।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

১৬.
‘হায়লি গুব্বি’ আগ্নেয়গিরি কোন দেশে অবস্থিত?
  1. নাইজেরিয়া
  2. ইথিওপিয়া
  3. কেনিয়া
  4. তানজানিয়া
ব্যাখ্যা

‘হায়লি গুব্বি’ আগ্নেয়গিরি:
- ইথিওপিয়ার উত্তরাঞ্চলের একটি সুপ্ত আগ্নেয়গিরি হচ্ছে ‘হায়লি গুব্বি’ আগ্নেয়গিরি।
- আগ্নেয়গিরিটি ইথিওপিয়ার আফার অঞ্চলে আদ্দিস আবাবা থেকে প্রায় ৮০০ কিলোমিটার উত্তর-পূর্বে ইরিত্রিয়া সীমান্তের কাছে অবস্থিত।
- প্রায় ৫০০ মিটার উচ্চতার এ আগ্নেয়গিরি রিফট ভ্যালির মধ্যে অবস্থিত।
- প্রায় ১২ হাজার বছর নিষ্ক্রিয় থাকার পর প্রথমবারের মতো গত ২৩ নভেম্বর, ২০২৫ এই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে।
- এ অগ্ন্যুৎপাতের ধোঁয়া আকাশে ১৪ কিলোমিটার পর্যন্ত ওপরে উঠে যায়।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]

১৭.
সম্প্রতি, কোন দেশের পার্লামেন্ট নারী হত্যার শাস্তির আলাদা বিধান রেখে বিল পাস করেছে? [ডিসেম্বর, ২০২৫]
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. সুইডেন
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

ফেমিসাইড বা নারী হত্যার বিরুদ্ধে স্বতন্ত্র আইন:
- ফেমিসাইড হলো নারী হওয়ার কারণে কাউকে বিদ্বেষমূলকভাবে নিশানা করে হত্যা করা।
- ২৫ নভেম্বর, ২০২৫ ইতালিতে ফেমিসাইড বা নারী হত্যার বিরুদ্ধে স্বতন্ত্র একটি আইন পাস করতে দেশটির পার্লামেন্ট সদস্যরা সর্বসম্মতিক্রমে ভোট দিয়েছেন।
- ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বিলটি উত্থাপন করেছিলেন।
- আইনে এ ধরনের অপরাধের ক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১৮.
২০২৫ সালের কেমব্রিজ ডিকশনারির নির্বাচিত বর্ষসেরা শব্দ কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. Paranoid
  2. Parasocial
  3. Paracausal
  4. Paradigmatic
ব্যাখ্যা

 কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ, ২০২৫:
- কেমব্রিজ ডিকশনারি ২০২৫ সালের জন্য সেরা শব্দ নির্বাচিত হয়েছে ‌'প্যারাসোশ্যাল' (Parasocial)। 
- পরিচিত নয় এমন কোনো মানুষ—এমনকি যাঁর সম্পর্কে তেমন কিছু জানেনও না এমন ব্যক্তি সম্পর্কে যে অনুভূতি, তা বোঝাতে ‘প্যারাসোশ্যাল’ শব্দটি ব্যবহার করা হয়।
- ১৯৫৬ সালের শব্দটির উৎপত্তি।
- সেই সময়ের বিখ্যাত সমাজবিজ্ঞানী ডোনাল্ড হরটন এবং রিচার্ড ওহল এই শব্দটি প্রথম ব্যবহার করেন।
- ২০২৫ সালের সামাজিক বাস্তবতা ও মানুষের অনলাইন আচরণের রূপান্তরকে ফুটিয়ে তুলতে “parasocial” শব্দটি বেছে নেওয়া হয়েছে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন।

১৯.
বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ: দারিদ্র্য ও বৈষম্য বিশ্লেষণ, সমৃদ্ধির পথে অগ্রযাত্রা’ প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশে দরিদ্র মানুষের সংখ্যা কত? [ডিসেম্বর, ২০২৫]
  1. ১ কোটি ৬০ লাখ
  2. ২ কোটি ৬০ লাখ
  3. ৩ কোটি ৬০ লাখ
  4. ৪ কোটি ৬০ লাখ
ব্যাখ্যা

দারিদ্র্যের হার:
- ‘বাংলাদেশ: দারিদ্র্য ও বৈষম্য বিশ্লেষণ, সমৃদ্ধির পথে অগ্রযাত্রা’ শীর্ষক প্রতিবেদনে বিশ্বব্যাংক দারিদ্র্যের হারের নতুন হিসাব দিয়েছে।
- প্রতিবেদনে বিশ্বব্যাংক জানিয়েছে দেশে দরিদ্র মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লাখ।
- ২০২৫ সালে দারিদ্র্যের হার হতে পারে ২১ শতাংশের কিছু বেশি।
- বিশ্বব্যাংকের হিসাবটি মূলত প্রাক্কলন, যা করা হয়েছে ‘মাইক্রো-সিমুলেশন মডেল’ নামের একটি পদ্ধতি ব্যবহার করে।
- শ্রমবাজারের গতিশীলতা, প্রবাসী আয় এবং সরকারের ভর্তুকি ব্যয়কে ভিত্তি ধরে মাইক্রো-সিমুলেশন মডেলে দারিদ্র্যের হার পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

উল্লেখ্য,
- দেশে দারিদ্র্যের হার হিসাব করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
- সংস্থাটির খানা আয়–ব্যয় জরিপে এ তথ্য উঠে আসে। 
- সর্বশেষ খানা আয়-ব্যয় জরিপ করা হয়েছিল ২০২২ সালে।
- তখন সার্বিক দারিদ্র্য হার ছিল ১৮ দশমিক ৭ শতাংশ।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

২০.
'মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে- ২০২৫’ অনুযায়ী, বর্তমানে দেশে নারীদের মোট প্রজনন হার কত? [ডিসেম্বর, ২০২৫]
  1. ১ দশমিক ৪
  2. ২ দশমিক ৪
  3. ৩ দশমিক ৪
  4. ৪ দশমিক ৪
ব্যাখ্যা

মোট প্রজনন হার:
- দেশের জনসংখ্যা এখন ১৮ কোটির বেশি।
- দেশে প্রতি বর্গকিলোমিটারে ১ হাজার ২০০ জনের বেশি মানুষ বাস করে।
- ইউনিসেফ ও বিবিএসের সর্বশেষ জরিপ বলছে, নারীদের গড় সন্তান জন্মদান হার বেড়েছে।
- ১৬ নভেম্বর, ২০২৫ প্রকাশিত ‘মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে ২০২৫’-এ বলা হয়েছে, নারীদের গড় সন্তান জন্মদান হার বা মোট প্রজনন হার ২ দশমিক ৪।
- ১৯৯৬ থেকে ২০০০ সাল পর্যন্ত টিএফআর ৩ দশমিক ৩ ছিল।
- আবার ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত টিএফআর ২ দশমিক ৩ ছিল।
- ২০১২ সালের জনসংখ্যা নীতিতে বলা হয়েছিল, ২০১৫ সালের মধ্যে টিএফআর ২ দশমিক ১ করা হবে।

উল্লেখ্য,
- প্রজননক্ষম নারী সারা জীবনে (২৫ থেকে ৪৯ বছর বয়স পর্যন্ত) গড়ে যত সন্তানের জন্ম দে, তাকে বলা হয় মোট প্রজনন হার (টোটাল ফার্টিলিটি রেট বা টিএফআর)।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]