পরীক্ষা আর্কাইভ

Science Expert

পরীক্ষাScience Expertতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
পরীক্ষা – ২: টপিকঃ ধাতু ও তাদের যৌগসমূহ, পদার্থের ক্ষয়, সাবানের কাজ এবং পদার্থের গঠন (Live Interactive Class – 3, 4)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Science Expert

Science Expert · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
কোনটি ধাতু নয়? 
  1. ক) ক্যালসিয়াম 
  2. খ) তামা 
  3. গ) পারদ 
  4. ঘ) হীরা 
সঠিক উত্তর:
ঘ) হীরা 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হীরা 
ব্যাখ্যা
হীরা মূলত কার্বনের একটি রুপভেদ।
কার্বন একটি অধাতু। তাই হীরাও অধাতু।

গ্রাফাইট কার্বনের আরেকটি রুপভেদ।
.
কোনটি বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম? 
  1. ক) Au
  2. খ) Cu
  3. গ) Ag
  4. ঘ) All of these
সঠিক উত্তর:
ঘ) All of these
উত্তর
সঠিক উত্তর:
ঘ) All of these
ব্যাখ্যা
স্বর্ন (Au)
তামা (Cu)
সিলভার (Ag)
- প্রতিটি বিদ্যুৎ পরিবহনে সক্ষম।
- সিলভার বা রূপা (Ag) – এই ধাতুর বিদ্যুৎ পরিবহন ক্ষমতা সবচেয়ে বেশি।
.
পরমাণু অস্ত্র তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? 
  1. ক) Si
  2. খ) U
  3. গ) Ca
  4. ঘ) Mg
সঠিক উত্তর:
খ) U
উত্তর
সঠিক উত্তর:
খ) U
ব্যাখ্যা
পরমানু অস্ত্র তৈরিতে ইউরেনিয়াম (U) ব্যবহৃত হয়।
ইউরেনিয়াম (U) – প্রকৃতিতে  প্রাপ্ত সবচেয়ে বেশি ভারী মৌল, তেজস্ক্রিয় গবেষণা এবং নিউক্লিয়ার বিক্রিয়ায় ব্যবহৃত হয় এটি।
.
হ্যালোজেন সমূহ পর্যায় সারণীতে কোন গ্রুপে অবস্থিত? 
  1. ক) গ্রুপ ১ 
  2. খ) গ্রুপ ২ 
  3. গ) গ্রুপ ১৭
  4. ঘ) গ্রুপ ১৮ 
সঠিক উত্তর:
গ) গ্রুপ ১৭
উত্তর
সঠিক উত্তর:
গ) গ্রুপ ১৭
ব্যাখ্যা
হ্যালোজন অর্থ সামুদ্রিক লবণ উৎপাদনকারী। এদের অবস্থান গ্রুপ ১৭ তে। 
- গ্রুপ ১৮ তে নিষ্ক্রিয় গ্যাসসমূহ অবস্থান করে।
- গ্রুপ ১ কে বলা হয় ক্ষার ধাতু।
- গ্রুপ ২ কে বলা হয় মৃত ক্ষার ধাতু। 
.
আঘাত করলে কোনো শব্দ হয় না কোনটিতে? 
  1. ক) Sb
  2. খ) Sn
  3. গ) Fe
  4. ঘ) Cu
সঠিক উত্তর:
ক) Sb
উত্তর
সঠিক উত্তর:
ক) Sb
ব্যাখ্যা
এন্টিমনি (Sb) -এই ধাতুকে আঘাত করলে কোনো শব্দ হয় না।
এটি একটি মৌলিক পদার্থ এবং পারমাণবিক সংখ্যা ৫১।
এটি একটি চকচকে ধূসর ধাতু।
.
কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
  1. ক) ম্যাগনেসিয়াম
  2. খ) ক্যালসিয়াম
  3. গ) সোডিয়াম
  4. ঘ) পারদ
সঠিক উত্তর:
গ) সোডিয়াম
উত্তর
সঠিক উত্তর:
গ) সোডিয়াম
ব্যাখ্যা
পানিতে ভাসে এবং ছুরি দিয়ে কাটা যায়, সোডিয়ামকে পোড়ালে উজ্জ্বল হলুদ বর্ণের শিখা পাওয়া যায়, এটি পানির থেকেও হালকা হয়।
.
চাপের একক কোনটি?
  1. ক) N
  2. খ) Kg
  3. গ) Pa
  4. ঘ) m/s
সঠিক উত্তর:
গ) Pa
উত্তর
সঠিক উত্তর:
গ) Pa
ব্যাখ্যা
কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত মোট বলের মানকে চাপ বলে।
চাপের একক নিউটন/বর্গমিটার (Nm −2), একে প্যাসকেল (pa) ও বলা হয়।
.
কোনটি হ্যালোজেন গ্রুপভুক্ত? 
  1. ক) Na
  2. খ) Ca
  3. গ) F
  4. ঘ) Mg
সঠিক উত্তর:
গ) F
উত্তর
সঠিক উত্তর:
গ) F
ব্যাখ্যা
পর্যায় সারণীতে গ্রুপ ১৭ এর অন্তর্ভুক্ত গ্যাস সমূহ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন কে হ্যালোজেন বলে।  
হ্যালোজেন অর্থ সামুদ্রিক লবণ উৎপাদনকারী।
.
কোন বস্তুর ভেসে থাকার যে প্রবণতা তাকে কি বলে? 
  1. ক) গতি শক্তি
  2. খ) প্লবতা
  3. গ) জড়তা 
  4. ঘ) ভরবেগ 
সঠিক উত্তর:
খ) প্লবতা
উত্তর
সঠিক উত্তর:
খ) প্লবতা
ব্যাখ্যা
প্লবতা: কোনো বস্তু সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে তরল বা বায়বীয় পদার্থের চাপের জন্য বস্তুটি উপরের দিকে যে লব্ধি বল অনুভব করে তাকে প্লবতা বলে। প্লবতার একক নিউটন।
১০.
বিশুদ্ধ সোনা কত ক্যারেটের হয়?
  1. ক) ২৪
  2. খ) ২২
  3. গ) ২০
  4. ঘ) ১৮
সঠিক উত্তর:
ক) ২৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ২৪
ব্যাখ্যা
24k স্বর্ণকে বিশুদ্ধ স্বর্ণ বা 100 শতাংশ স্বর্ণ বলা হয়। এটি স্বতন্ত্র উজ্জ্বল হলুদ রঙ ধারণ করে।
১১.
কোনটি প্লাস্টার অফ প্যারিস?
  1. ক) CaSO4. 1/2 H2O
  2. খ) Ca(OCl)Cl
  3. গ) CaCO3
  4. ঘ) CaO
সঠিক উত্তর:
ক) CaSO4. 1/2 H2O
উত্তর
সঠিক উত্তর:
ক) CaSO4. 1/2 H2O
ব্যাখ্যা
প্লাস্টার অফ প্যারিস (POP), একটি দ্রুত কঠিনে পরিণত হওয়া সাদা গুঁড়ো (ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট) সমন্বিত জিপসাম প্লাস্টার, যা আর্দ্র হয়ে শুকিয়ে যাওয়ার পরে শক্ত হয়। এটি প্লাস্টার অফ প্যারিস হিসাবেও পরিচিত, কারণ POP তৈরির জন্য, ফ্রান্সের রাজধানী শহর প্যারিসের নিকটে প্রচুর পরিমাণে জিপসাম পাওয়া যায়।
১২.
পানি পরিশোধনে ব্যবহৃত হয় কোনটি? 
  1. ক) K2SO4AL2(SO4)3.24H2O
  2. খ) CaCO3
  3. গ) CO2
  4. ঘ) Ca(OCl)Cl
সঠিক উত্তর:
ক) K2SO4AL2(SO4)3.24H2O
উত্তর
সঠিক উত্তর:
ক) K2SO4AL2(SO4)3.24H2O
ব্যাখ্যা
ফিটকিরি বা পটাশ এলাম: এক প্রকার অর্ধস্বচ্চ কাচ সদৃশ কঠিন পদার্থ। রাসায়নিক নাম আর্দ্র পটাসিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট K2SO4AL2(SO4)324H2O
পানি পরিশোধনে এটি ব্যবহৃত হয়। ফিটকিরি এন্টিসেপ্টিক হিসেবেও ব্যবহৃত হয়।
১৩.
শিখা পরীক্ষার ইটের মত লাল বর্ণ ধারণ করে কোনটি? 
  1. ক) সোডিয়াম 
  2. খ) পটাসিয়াম 
  3. গ) তামা  
  4. ঘ) ক্যালসিয়াম 
সঠিক উত্তর:
ঘ) ক্যালসিয়াম 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্যালসিয়াম 
ব্যাখ্যা
শিখা পরীক্ষা হল রসায়নের পরীক্ষায় ব্যবহার করা একটি বিশ্লেষণমূলক পদ্ধতি, এটি বিভিন্ন উপাদানের সনাক্তকরণের পরীক্ষা। শিক্ষা পরীক্ষার ধাতুসমূহ নিন্মোক্ত বর্ন ধারণ করে। 

ধাতু  --  শিখা পরীক্ষায় বর্ণ 
সোডিয়াম - সোনালি হলুদ 
পটাশিয়াম - বেগুনী 
তামা - গাঢ সবুজ 
ক্যালসিয়াম - লাল বর্ণ (ইটের ন্যায়)