পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
"Award Mania: Season - 9” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- [এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আজ বা যেকোন সময় পরীক্ষা শুরু করা হলেও নির্দিষ্ট সময়ে পুরো সিলেবাস সম্পন্ন হবে] বিষয় - বাংলা সাহিত্য টপিকসমূহ: ১. বাংলা সাহিত্যের যুগ বিভাগ; ২. বাংলা সাহিত্যের প্রাচীন যুগ; ৩. অন্ধকার যুগ ও তাঁর সাহিত্যকর্ম; ৪. কবি সাহিত্যিকদের ছদ্মনাম ও উপাধি; ৫. সাহিত্য বিষয়ক গুরুত্বপূর্ণ পত্রিকা ও সাময়িকী; ৬. বাংলা সাহিত্যের আধুনিক যুগের বিভিন্ন সাহিত্য কর্মের গুরুত্বপূর্ণ সংলাপ/উক্তি। এবং Subject - English Language and Grammar Topics: 1. Noun [The Determiner, Number&Gender, The Pronoun] 2. Adjective, Adverb. Prepostion.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
‘পূর্বমেঘ’ সাহিত্য পত্রিকার সম্পাদক কে?
  1. মনোমোহন বসু
  2. জিল্লুর রহমান সিদ্দিকী
  3. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  4. মোহাম্মদ নাসিরউদ্দীন
সঠিক উত্তর:
জিল্লুর রহমান সিদ্দিকী
উত্তর
সঠিক উত্তর:
জিল্লুর রহমান সিদ্দিকী
ব্যাখ্যা
‘পূর্বমেঘ’ পত্রিকা:
- ঢাকা থেকে নির্ভেজাল সাহিত্যপত্রিকা প্রকাশ ও তা টিকিয়ে রাখা যখন কষ্টকর ছিল, সে সময়েই রাজশাহি থেকে ‘পূর্বমেঘ’ (১৯৬০) নামে সাহিত্যপত্রিকা প্রকাশ হয় এবং এক দশকের বেশি সময় টিকে থাকে।
- বঙ্গাব্দের হিসেবে ১৩৬৭ থেকে ১৩৭৮ পর্যন্ত ‘পূর্বমেঘের’ আয়ুকাল।
- পত্রিকার সম্পাদক ছিলেন জিল্লুর রহমান সিদ্দিকী ও মুস্তফা নূরউল ইসলাম এবং প্রকাশক ছিলেন এ. আর. মল্লিক।
- উচ্চমার্গীয় সাহিত্যালোচনার পাশাপাশি সৃজনশীল রচনার নমাদর ছিল এ পত্রিকায়।
- ঢাকা থেকে যেকালে ‘সমকাল’ (১৯৫৭) প্রকাশ হচ্ছে, ঠিক সে-কালেই রাজশাহী থেকে ‘পূর্বমেঘ’ প্রকাশ দেশে সাহিত্য চর্চার ইতিবাচক উত্তরণকে চিহ্নিত করে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
"যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ
মানেই আমার প্রতি তোমার অবহেলা" - কবিতাংশটুকুর রচয়িতা কে?
  1. সুনীল গঙ্গোপাধ্যায়
  2. জসীম উদ্দীন
  3. মীর মশাররফ হোসেন
  4. নির্মলেন্দু গুণ
সঠিক উত্তর:
নির্মলেন্দু গুণ
উত্তর
সঠিক উত্তর:
নির্মলেন্দু গুণ
ব্যাখ্যা
"যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, যুদ্ধ
মানেই আমার প্রতি তোমার অবহেলা" - কবিতাংশটুকু নির্মলেন্দু গুণ এর 'প্রেমাংশুর রক্ত চাই' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত 'যুদ্ধ' কবিতার অন্তর্গত।

নির্মলেন্দু গুণ:
- নির্মলেন্দু গুণ ১৯৪৫ সালে নেত্রকোনার বারহাট্টার কাশবন গ্রামে জন্মগ্রহণ করেন।
- নির্মলেন্দু গুণ এর সম্পূর্ণ নাম ‘নির্মলেন্দু প্রকাশ গুণ চৌধুরী’। বাংলাদেশের কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণ কে।
- তাঁকে ১৯৮২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়।
- এছাড়া ১৯৮২ সালেই আলাওল সাহিত্য পুরস্কার, ২০০১ সালে একুশে পদক প্রদান করা হয়।

নির্মলেন্দু গুণ রচিত কাব্যগ্রন্থ:
- প্রেমাংশুর রক্ত চাই,
- না প্রেমিক না বিপ্লবী,
- দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
- ও বন্ধু আমার,
- চাষাভূষার কাব্য,
- পৃথিবীজোড়া গান,
- দূর হ দুঃশাসন ইত্যাদি।

তাঁর রচিত ভ্রমণকাহিনি:
- ভলগার তীরে,
- গীনসবার্গের সঙ্গে,
- আমেরিকায় জুয়া খেলার স্মৃতি,
- ভ্রমি দেশে দেশে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
রফিক আজাদ সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. সাহিত্য
  2. সাধনা
  3. স্বাক্ষর
  4. নয়া সড়ক
সঠিক উত্তর:
স্বাক্ষর
উত্তর
সঠিক উত্তর:
স্বাক্ষর
ব্যাখ্যা
'স্বাক্ষর' পত্রিকা:
- বাংলাদেশের ইতিহাসে উত্তাল ষাটের দশকে যে-কয়েকটি লিটল ম্যাগাজিন ব্যাপক সাড়া জাগিয়েছিল, 'স্বাক্ষর' এগুলোর একটি।
- ১৯৬৩ খ্রিষ্টাব্দে 'স্বাক্ষর-এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়।
- এর সম্পাদক ছিলেন দুই কবি; রফিক আজাদ ও সিকদার আমিনুল হক। পরে বিভিন্নজন এর সম্পাদকতার সঙ্গে যুক্ত ছিলেন। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন: ইমরুল চৌধুরী, প্রশান্ত ঘোষাল, আসাদ চৌধুরী, রণজিৎ পালচৌধুরী।
- সাহিত্যে প্রথাবদ্ধতার বিরুদ্ধে ছিল এঁদের সংগ্রাম। রবীন্দ্র-রোম্যান্টিকতা, জীবনানন্দীয় প্রণয়- আকুলতা, সমাজবাদী মতবাদনিষ্ঠতার বিরুদ্ধে পাশ্চাত্য দর্শন প্রভাবিত হয়ে 'স্বাক্ষরে'র লেখকগণ লেখনীধারণ করেন।
- জীবনের নর্থকতাকে পরিত্যাজ্য মনে করেন নি তাঁরা। যৌনতা, বিশেষ করে নাগরিক যৌনাচার নানা মাত্রায় উঠে এসেছে তাঁদের সাহিত্যে। বাংলাদেশের বাংলা সাহিত্য বিকাশে সে কারণে 'স্বাক্ষর'-এর ভূমিকা প্রশংসার্হ।

অন্যদিকে,
- সুধীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত পত্রিকা - সাধনা।
- সুরেশ্চন্দ্র সমাজপতি সম্পাদিত পত্রিকা - সাহিত্য।
- 'নয়া সড়ক' পত্রিকা সম্পাদিত হতো আবু জাফর শামসুদ্দীন ও মোহাম্মদ নাসির আলির যৌথ সম্পাদনায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
"বিপদে মোরে রক্ষা করো
এ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়।" - চরণদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. বলাকা
  2. গীতাঞ্জলি
  3. মানসী
  4. সেঁজুতি
সঠিক উত্তর:
গীতাঞ্জলি
উত্তর
সঠিক উত্তর:
গীতাঞ্জলি
ব্যাখ্যা
• বিপদে মোরে রক্ষা করো
এ নহে মোর প্রার্থনা,
বিপদে আমি না যেন করি ভয়। - চরণদ্বয় রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বিপদে মোরে রক্ষা করো' কবিতার 'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত। ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
- এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- রবীন্দ্রনাথের প্রথম অভিনয় ছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের এমন কর্ম আর করব না নাটকে অলীকবাবুর ভূমিকায়।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপূট,
- সেঁজুতি,
- শেষলেখা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
চর্যাপদের কবি কুক্কুরীপা কোন অঞ্চলের বাসিন্দা ছিলো?
  1. নেপাল
  2. উড়িষ্যা
  3. তিব্বত
  4. মগধ
সঠিক উত্তর:
তিব্বত
উত্তর
সঠিক উত্তর:
তিব্বত
ব্যাখ্যা
কুক্কুরীপা:
- ধারণা করা হয় কুক্কুরীপা খ্রিষ্টীয় অষ্টম শতকে বর্তমান ছিলেন। এবং তিনি তিব্বতের কাছাকাছি কোনো এক অঞ্চলের বাসিন্দা।
- কুক্কুরীপা চর্যাপদের ২, ২০ ও ৪৮নং পদের রচয়িতা।
- তাঁর রচিত ৪৮নং পদটি খুঁজে পাওয়া যায় নি।

কুক্কুরীপা রচিত অতিপরিচিত দুটি পঙক্তি হলো:
“দিবসহি বহূড়ী কাউহি ডর ভাই।
রাতি ভইলে কামরু জাই।।” - চর্যাপদের ২নং পদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
“প্রীতি প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাসে কুঁড়ে ঘরে।” - চরণ দুটির রচয়িতা কে?
  1. সুকান্ত ভট্টাচার্য
  2. শেখ ফজলুল করিম
  3. অতুলপ্রসাদ সেন
  4. দ্বিজেন্দ্রলাল রায়
সঠিক উত্তর:
শেখ ফজলুল করিম
উত্তর
সঠিক উত্তর:
শেখ ফজলুল করিম
ব্যাখ্যা
“প্রীতি প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাসে কুঁড়ে ঘরে।” চরণ দুটির রচয়িতা -  শেখ ফজলুল করিম

স্বর্গ ও নরক
 শেখ ফজলুল করিম

কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহুদূর ?
মানুষেরি মাঝে স্বর্গ নরক, –মানুষেতে সুরাসুর !
রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায় গো লয়,
আত্মগ্লানির নরক-অনলে তখনি পুড়িতে হয়।
প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরি কুঁড়ে ঘরে

শেখ ফজলল করিম:
- তিনি ১৮৮২ সালে রংপুর জেলার কাকিনা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, সাহিত্যিক, সম্পাদক।
- তিনি হযরত মুহম্মদ (স) এর চারিত্র্য-মাহাত্ম্য ও ধর্মজীবন অবলম্বনে রচনা করেন 'পরিত্রাণ' নামক কাব্য।
- সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য নদীয়া সাহিত্য সভা তাঁকে সাহিত্যবিশারদ (১৯১৬) এবং কাব্যরত্নাকর (১৯১৭) উপাধি দিয়ে সম্মানিত করে।

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্য:
- ভগ্নবীণা,
- ভক্তি পুষ্পাঞ্জলি,
- গাঁথা,
- প্রেমের স্মৃতি,
- পথ ও পাথেয়,
- উচ্ছ্বাস।

উৎস: বাংলাপিডিয়া; 'স্বর্গ ও নরক' কবিতা, শেখ ফজলল করিম।
.
'শূন্যপুরাণ' এক ধরনের -
  1. জৈন ধর্মগ্রন্থ
  2. ধর্মপূজাপদ্ধতি
  3. বৌদ্ধ কাব্য
  4. সাধনপদ্ধতি
সঠিক উত্তর:
ধর্মপূজাপদ্ধতি
উত্তর
সঠিক উত্তর:
ধর্মপূজাপদ্ধতি
ব্যাখ্যা
'শূন্যপুরাণ':
- 'শূন্যপুরাণ' রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ এবং অন্ধকার যুগের একটি সাহিত্য নিদর্শন।
- ‘শূন্যপুরাণ’ বিশেষভাবে ধর্মপূজাপদ্ধতি। গদ্যপদ্যে মিশ্রিত এই গ্রন্থটি একপ্রকারের চম্পুকাব্য।
- গ্রন্থটি ৫১টি অধ্যায়ে বিভক্ত। এর প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়। কারো মতে গ্রন্থটি ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে রচিত।
- শূন্যপুরাণ নামহীন অবস্থায় পাওয়া গিয়েছিল - বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ১৩১৪ বঙ্গাব্দে 'বঙ্গীয় সাহিত্য পরিষৎ' থেকে শূন্যপুরাণ নামকরণ করে প্রকাশ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বীণাপা'র গুরু কে ছিলেন?
  1. ভুসুকুপা
  2. ভাদেপা
  3. লুইপা
  4. শবরপা
সঠিক উত্তর:
ভাদেপা
উত্তর
সঠিক উত্তর:
ভাদেপা
ব্যাখ্যা
বীণাপা:
- বীণাপা'র জন্ম খ্রিষ্ট্রীয় নবম শতকে, গৌড়ে।
- তাঁর গুরু ছিলেন - ভাদেপা।
- তিনি সংস্কৃতগ্রন্থ বজ্রডাকিনী নিষ্পন্নক্রম রচনা করেন।
- তিনি চর্যাপদের ১৭ং পদ রচনা করেন। তাঁর পদের বিশেষত্ব হচ্ছে, এখানে সূর্য-চন্দ্রকে চমৎকার উপমায় উপস্থাপন করা হয়েছে।

চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবার গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে। চর্যাপদ তিব্বতি ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র।
- ১৯৩৮ সালে প্রবোধচন্দ্র বাগচী চর্যাপদের তিব্বতী ভাষার অনুবাদ আবিষ্কার করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।
.
‘‘মহাজ্ঞানী মহাজন,
যে পথে করে গমন হয়েছেন
প্রাতঃস্মরনীয়।” - পঙ্‌ক্তিটির রচয়িতা কে?
  1. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  2. নবীনচন্দ্র সেন
  3. সুকান্ত ভট্টাচার্য
  4. রজনীকান্ত সেন
সঠিক উত্তর:
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
ব্যাখ্যা
‘‘মহাজ্ঞানী মহাজন,
যে পথে ক’রে গমন হয়েছেন
প্রাতঃস্মরনীয়।” - পঙক্তিটি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের 'জীবন সঙ্গীত' কবিতার অংশ।

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়:
- তিনি হুগলির গুলিটা গ্রামে ১৮৩৮ সালে জন্মগ্রহণ করেন।
- কর্মজীবনে হেমচন্দ্র আইনজীবী হিসেবেই প্রতিষ্ঠা লাভ করেন।
- তাঁকে বলা হয় মহাকাব্যের কবি। 'বাংলার মিল্টন' তাঁর উপাধি।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- বীরবাহু, 
- আশাকানন, 
- ছায়াময়ী, 
- দশমহাবিদ্যা, 
- চিত্তবিকাশ, 
- চিন্তাতরঙ্গিণী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
কোন লেখকের ছদ্মনাম 'লেখরাজ সামন্ত'?
  1. প্যারীচাঁদ মিত্র
  2. কালিকানন্দ
  3. প্রেমেন্দ্র মিত্র
  4. শম্ভু মিত্র
সঠিক উত্তর:
প্রেমেন্দ্র মিত্র
উত্তর
সঠিক উত্তর:
প্রেমেন্দ্র মিত্র
ব্যাখ্যা
• 'প্রেমেন্দ্র মিত্র' এর ছদ্মনাম - লেখরাজ সামন্ত

অন্যদিকে,
- 'প্যারীচাঁদ মিত্র' এর ছদ্মনাম - টেকচাঁদ ঠাকুর।
- 'শম্ভু মিত্র' এর ছদ্মনাম - প্রসাদ দত্ত।
- 'কালিকানন্দ' এর ছদ্মনাম - অবধূত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
বাংলা সাহিত্যে যুগসন্ধিক্ষণের সময়কাল কোনটি?
  1. ১৭০০-১৭৫০ খ্রিস্টাব্দ
  2. ১৮৫০-১৯০০ খ্রিস্টাব্দ
  3. ১৭৫০-১৮০০ খ্রিস্টাব্দ
  4. ১৭৬০-১৮৬০ খ্রিস্টাব্দ
সঠিক উত্তর:
১৭৬০-১৮৬০ খ্রিস্টাব্দ
উত্তর
সঠিক উত্তর:
১৭৬০-১৮৬০ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা
যুগসন্ধির কাল:
- ১২০১-১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়টাকে বাংলা সাহিত্যের মধ্যযুগ হিসেবে ধরা হয়।
- আর ১৮০১ খ্রিস্টাব্দ - বর্তমান হচ্ছে আধুনিক যুগ।
- এর মধ্যে ১৭৬০ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের 'যুগসন্ধির কাল' বলা হয়। মধ্যযুগের শেষ ও আধুনিকযুগের সূচনালগ্নের এই শত বছরে চলেছে একটি নীরব প্রস্তুতি। এই প্রস্তুরি প্রধান পুরোহিত ছিলেন কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- ১৭৬০ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে 'যুগসন্ধির কাল' বা 'যুগসন্ধিক্ষণ' বা 'অবক্ষয় যুগ' বলা হয়ে থাকে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও লাইভ এমসিকিউ লেকচার।
১২.
"উষ্ণা উষ্ণা পাবত তহিঁ সবই সবরী বালী।
মোরাঙ্গ পীচ্ছ পরিহাণ সবী গীবত গুঞ্জরী।।" - পদটির রচয়িতা কে?
  1. শান্তিপা
  2. শবরপা
  3. চাটিল্লপা
  4. আর্যেবপা
সঠিক উত্তর:
শবরপা
উত্তর
সঠিক উত্তর:
শবরপা
ব্যাখ্যা
শবরপা:
- ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের সর্বাপেক্ষা প্রাচীন কবি শবরপা।
- তিনি ছিলেন নাগার্জুনের শিষ্য।
- শবরপার জীবনকাল ৬৮০ - ৭৬০ খ্রিস্টাব্দ বলে অনুমান করা হয়।
- শবরপা চর্যাপদের প্রথম পদকর্তা ও লুইপার গুরু ছিলেন।
- ২৮ ও ৫০ নং পদের রচয়িতা তিনি।
- সংস্কৃত ও অপভ্রংশ মিলে তিনি মোট ১৬টি গ্রন্থ রচনা করেন।

• 'শবরপা' রচিত উল্লেখযোগ্য পঙক্তি -
"উষ্ণা উষ্ণা পাবত তহিঁ সবই সবরী বালী।
মোরাঙ্গ পীচ্ছ পরিহাণ সবী গীবত গুঞ্জরী।।"

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
Don’t worry, there is ________ milk in the fridge for your cereal.
  1. a few
  2. a little
  3. few
  4. more
সঠিক উত্তর:
a little
উত্তর
সঠিক উত্তর:
a little
ব্যাখ্যা
• Complete Sentence: Don’t worry, there is a little milk in the fridge for your cereal.

• Determiner হচ্ছে noun/pronoun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাপ নির্দেশক।
- a few বা a little উভয়ের অর্থই হচ্ছে অল্প কয়েকটি বা অল্প পরিমাণ।
- অল্প কয়েকটি অর্থে countable noun এর পূর্বে a few বসে।

- কিন্তু অল্প একটু বা সামান্য পরিমাণ অর্থে uncountable noun এর পূর্বে a little বসে।
- তাই নিয়মানুসারে, বাক্যটিতে 'milk' uncountable noun. তাই, এর পূর্বে determiner হিসেবে 'a little' বসবে।
১৪.
The chef is adept _________ creating unique fusion dishes that delight his patrons.
  1. for
  2. with
  3. by
  4. at
সঠিক উত্তর:
at
উত্তর
সঠিক উত্তর:
at
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - at.
- Complete sentence: The chef is adept at creating unique fusion dishes that delight his patrons.

• Adept (Adjective) Adept (Noun)
English Meaning: Very skilled or proficient at something;  A person who is skilled or proficient at something.
Bangla Meaning: সুদক্ষ, কুশলী।
- সুদক্ষ, কুশলী অর্থে adept এর সাথে appropriate preposition হিসেবে in/at বসে। 

Example:
- She is adept at cutting through red tape.
- He is an adept at imitation.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
১৫.
'Drone' denotes the masculine form of -
  1. Mare
  2. Bitch
  3. Roe
  4. Bee
সঠিক উত্তর:
Bee
উত্তর
সঠিক উত্তর:
Bee
ব্যাখ্যা
• Bee -(স্ত্রী মৌমাছি) এর masculine gender হচ্ছে - Drone - (পুরুষ মৌমাছি)। 

অন্য অপশনে, 
• Bitch (কুকুরী) এর Masculine Gender -Dog (কুকুর)।
• Mare (ঘোটকী) এর Masculine Gender- Horse. 
• Roe (হরিণী) এর Masculine Gender- Hart (হরিণ)।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৬.
Hemal runs fast. Here the 'fast' is-
  1. Adjective
  2. Adverb
  3. Verb
  4. Conjunction
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা
• Hemal runs fast.
- Here the 'fast' is - Adverb.
• উল্লিখিত প্রশ্নে 'fast' হচ্ছে adverb.

• এখানে fast দ্বারা 'run' verb কে modify করা হয়েছে। তাই এটি adverb.
- এছাড়াও, এটি যেহেতু verb সংঘটিত হওয়ার ধরণ (দ্রুত দৌড়ায়) বুঝাচ্ছে তাই এটি Adverb of Manner.
- Adverb: a word that describes or gives more information about a verb, adjective, adverb, or phrase.
- ক্রিয়া বিশেষণ: একটি শব্দ যা একটি ক্রিয়া, বিশেষণ, ক্রিয়া বিশেষণ, বা বাক্যাংশ সম্পর্কে বর্ণনা করে বা আরও তথ্য দেয়।
১৭.
The plural form of the word 'Beau' -
  1. Belle
  2. Beauiex
  3. Beaux
  4. Both A & C
সঠিক উত্তর:
Beaux
উত্তর
সঠিক উত্তর:
Beaux
ব্যাখ্যা
• Beau:
English meaning: a boyfriend.
Bangla meaning: নাগর, প্রণয়ী।

Plural: beaux, beaus.
Feminine form: Belle.

Source: Cambridge & Accessible &  Dictionary.
১৮.
It is you who ________ in control of your destiny, so don’t let anyone tell you otherwise.
  1. is
  2. are
  3. has
  4. am
সঠিক উত্তর:
are
উত্তর
সঠিক উত্তর:
are
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - are.
- Complete Sentence: It is you who are in control of your destiny, so don’t let anyone tell you otherwise.
 
• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/pronoun) অনুযায়ী verb বসে।
• তাই উপরের বাক্যে Antecedent ‘you’ থাকায় শূন্যস্থানে arew বসবে।
 
• More Example:
- It is I who am to blame.
- It is you who are to leave.
- It is he who is to go.
১৯.
She spent ________ dollars on a small gift for her friend's birthday.
  1. fewer
  2. little
  3. a little
  4. a few
সঠিক উত্তর:
a few
উত্তর
সঠিক উত্তর:
a few
ব্যাখ্যা
• Complete sentence: She spent a few dollars on a small gift for her friend's birthday.

• A few + Countable Noun হয়।
- যেহেতু 'dollar' countable noun তাই এর পূর্বে a few বসবে এবং যেহেতু কিছু সংখ্যক নির্দেশ করছে তাই dollars হবে। 

• little, a little, a few, few এর ব্যবহার: 
- এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।
- Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
- Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে। 

• A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।
Few - নেই বললেই চলে।
A few - সামান্য পরিমাণে/ কয়েকটি। 

• Little ও Few এর ব্যবহার:
• সাধারণত যেসব জিনিস গণনা করা যায় না (uncountable nouns) তাদের সঙ্গে  little ব্যবহৃত হয় এবং
• যেসব জিনিস গণনা করা যায় ও যাদের বহুবচন হয় (countable nouns and which have plurals) তাদের সঙ্গে  Few ব্যবহৃত হয়.
• অপরদিকে a little এবং a few অনেকটা ইতিবাচক অর্থে ব্যবহৃত হয় ।কিছু পরিমাণ অর্থে এ দুটি ব্যবহৃত হয় (a few and a little are used more positively. Their meaning is closer to some).
২০.
I don’t think we need to spend much money on decorations for the party.
Here 'much' is -
  1. Pronominal adjective
  2. Quantitative adjective
  3. Numeral adjective
  4. Descriptive adjective
সঠিক উত্তর:
Quantitative adjective
উত্তর
সঠিক উত্তর:
Quantitative adjective
ব্যাখ্যা
• Quantitative adjective: 
- যে adjective দ্বারা uncountable noun এর পরিমাণ নির্দেশ করে তাকে Quantitive adjective বলে।
- এই ধরনের adjective কোন কিছুর পরিমাণ নির্দেশ করে।
- Some Quantitive adjective: much, a little, whole, some, enough, all, half, sufficient etc. 

• উল্লিখিত প্রশ্নের much একটি Quantitive adjective.
যেমন: I don’t think we need to spend much money on decorations for the party.
- এখানে much শব্দটি uncountable noun 'money' এর আগে বসে এর পরিমাণ নির্দেশ করছে তাই এটি Quantitative adjective.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
২১.
Her office was furnished _________ state-of-the-art equipment to help her work efficiently.
  1. on
  2. of
  3. to
  4. with
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
• Complete sentence: Her office was furnished with state-of-the-art equipment to help her work efficiently.

• Furnish with:
- Bangla Meaning: সাজানো।

• Appropriate preposition এর ক্ষেত্রে,
- Furnish এর সাথে 'সাজানো' অর্থ বুঝাতে with বসে।
- এই বাক্যটির ক্ষেত্রে with বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হয়।
- তাই এই বাক্যে preposition হিসেবে with বসবে।
২২.
This new software will be advantageous ________ businesses looking to streamline operations.
  1. for
  2. of
  3. with
  4. None of the above
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা
• Complete sentence: This new software will be advantageous for businesses looking to streamline operations.

• Advantageous:
English meaning: something that is advantageous helps you or is useful to you.
Bangla meaning: লাভজনক; উপকারক; সুবিধাজনক।
- advantageous এরপর preposition হিসেবে "to বা, for" হবে।

• advantageous for sb:
- How can we make economic growth more advantageous for small communities?

• advantageous to/for sb:
- Pre-selling is advantageous to both customers and stores.

Source: Cambridge Dictionary.
২৩.
Find the singular number.
  1. Media
  2. Phenomena
  3. Criteria
  4. Curriculum
সঠিক উত্তর:
Curriculum
উত্তর
সঠিক উত্তর:
Curriculum
ব্যাখ্যা
Curriculum: 
English Meaning - All the courses given in a school, college, etc., or a particular course of study in one subject. 
Bangla Meaning - পাঠ্যসূচি; পাঠক্রম।
- এর Plural form হচ্ছে Curricula, Curriculums. 

বিদেশি ভাষা থেকে আগত কিছু উল্লেখযোগ্য শব্দের singular-plural form দেওয়া হলো: 
Singular → Plural
Datum → Data;
Phenomenon → Phenomena;
Forum → Forums;
Oasis → Oases;
Radius → Radii;

Medium → Media;
Formula → Formulas;
Focus → Focuses / Foci;
Crisis → Crises;
Curriculum → Curricula/ Curriculums;

Analysis → Analyses;
Agendum → Agenda;
Ultimatum → Ultimata / Ultimatums;
Criterion → Criteria;
Ovum → Ova;
Index → Indexes (in books), Indices (in mathematics).

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
২৪.
The two friends helped each other with their assignments.
Here 'each other' is -
  1. Indefinite Pronoun
  2. Reciprocal pronoun
  3. Demonstrative Pronoun
  4. Distributive Pronoun
সঠিক উত্তর:
Reciprocal pronoun
উত্তর
সঠিক উত্তর:
Reciprocal pronoun
ব্যাখ্যা
• The two friends helped each other with their assignments.
- Here 'each other' is - Reciprocal pronoun.

• Reciprocal pronoun:
- এই pronoun একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝায়।
- পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে each other এবং one another এই দুইটি pronoun ব্যবহার করা হয়, যারা reciprocal pronoun নামে পরিচিত।
- One another, Each other হচ্ছে Reciprocal pronoun.

• Each other: "Each other" ব্যবহৃত হয় দু'জনের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে।
Example: John and Mary hugged each other. 

• One another: "One another" ব্যবহৃত হয় দু'জনের অধিক জনের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে।
Example: The team members supported one another. 

• Pronoun ৮ প্রকার।
- যথা-
1. Personal Pronoun (I, we, me, it),
2. Demonstrative Pronoun (this, that),
3. Interrogative Pronoun (what, who),
4. Relative Pronoun (what, who, that),
5. Indefinite Pronoun (one, some, any, all, many),
6. Distributive Pronoun (each, every),
7. Reflexive Pronoun (myself, themselves),
8. Reciprocal Pronoun (each other, one another).
২৫.
The deadline for the project is drawing near.
The underlined word is a/an -
  1. verb
  2. preposition
  3. adjective
  4. adverb
সঠিক উত্তর:
adverb
উত্তর
সঠিক উত্তর:
adverb
ব্যাখ্যা
• The deadline for the project is drawing near.
- এই বাক্যটিতে near শব্দটি adverb. 
- কারণ, ইহা drawing verb কে modify করেছে।

• Adverb: 
- যে Word কোনো Verb কেমন করে, কোথায়, কখন কার্য সম্পন্ন করে,  অথবা কোনো Adjective ও অন্য Adverb -এর দোষ-গুণ নির্দেশ করে, তাকে Adverb বলে।

Reference: Oxford Practice Grammar, John Eastwood.
২৬.
Identify the feminine gender among them.
  1. Bull
  2. Widower
  3. Widow
  4. Wizard
সঠিক উত্তর:
Widow
উত্তর
সঠিক উত্তর:
Widow
ব্যাখ্যা
• The feminine gender is - Widow. 
- এর masculine gender হচ্ছে - Widower.

• Widow - বিধবা। - feminine gender.
• Widower - বিপত্নীক। - masculine gender.

• Wizard - যাদুকর (masculine gender),
- এর Feminine gender হচ্ছে Witch (ডাইনি)

• Bull - বলদ; ষাঁড় (masculine gender),
- এর femenine gender হচ্ছে Cow (গাভীI)

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৭.
What is the adjective form of 'Idolatry'?
  1. Idolatress
  2. Idolatrous
  3. Idolater
  4. Idolatry
সঠিক উত্তর:
Idolatrous
উত্তর
সঠিক উত্তর:
Idolatrous
ব্যাখ্যা
• Idolatry: (Noun)
English Meaning: 
- Very great admiration or respect for someone, often too great.
- The act of praying to a picture or object as part of a religion.

Bangla Meaning: 
(১) [countable noun, uncountable noun] পৌত্তলিকতা; পুতুল-পূজা; মূর্তিপূজা; প্রতিমাপূজা।
(২) (কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি) অতিভক্তি; অত্যনুরাগ।

Synonyms: Idolizing (সম্মান করা), Worshipping (পূজা করা), Admiration (প্রশস্তিবোধ; শ্রদ্ধাবোধ), Deification (দেবত্বারোপ), Adulation (তোষণ)। 

Antonyms: Vilification (কলঙ্করটনা; কলঙ্ক লেপন; অপবাদরটনা), Ridicule (বিদ্রুপ করা), Condemnation (নিন্দা করা), Scorn (অবজ্ঞা করা), Disrespect (অসম্মান করা, অশ্রদ্ধা করা)।  

Other Forms:
- Idolater (noun) (১) প্রতিমাপূজক; পৌত্তলিক। (২) পরম ভক্ত; পূজারি।
- Idolatress (noun) প্রতিমাপূজারিণী।
- Idolatrous (adjective) (ব্যক্তি) পৌত্তলিক; প্রতিমাপূজক।
- Idolatrously (adverb) পৌত্তলিকের মতো।

Example Sentence: 
1. No matter what form religion may take; idolatry is the foundation of its worship.
2. Her idolatry of her favorite rock star is one step removed from stalking.

Source: Live MCQ Lecture.
২৮.
We went to the train station to see him _________ before his journey to another city.
  1. of
  2. away
  3. after
  4. off
সঠিক উত্তর:
off
উত্তর
সঠিক উত্তর:
off
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - off.
- Complete sentence: We went to the train station to see him off before his journey to another city.

• See someone off (phrasal verb):
English Meaning - To go to the place that someone is leaving in order to say goodbye to them.
Bangla Meaning - রেলস্টেশন, বিমানবন্দর, জাহাজঘাট ইত্যাদি পর্যন্ত গিয়ে কাউকে বিদায় জানানো।

• Example:
- My parents saw me off at the airport.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২৯.
He has ______ interest in sports but loves reading books instead.
  1. not
  2. no
  3. none
  4. any
সঠিক উত্তর:
no
উত্তর
সঠিক উত্তর:
no
ব্যাখ্যা
•  Complete Sentence: He has no interest in sports but loves reading books instead.

• সাধারণত No বসে noun এর পূর্বে৷
- Proper Noun ছাড়া সকল Noun এর পূর্বে no বসে, not বসে না।
- Interest যেহেতু abstract noun তাই এর পূর্বে no বসবে।

• Structure:
- Subject + have/has/had + no + noun.
- সাধারনত affirmative sentence এ no বসে।
- অপরদিকে not ব্যবহার হয় negative sentence এ।

• Determiner সাধারণত noun এর পূর্বে বসে noun এর নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে।
- এই বাক্যে noun- interest এর পূর্বে ‘no’ শব্দটি determiner হিসাবে ব্যবহৃত হয়েছে।

• অন্যদিকে, 
- None সরাসরি কোন Noun এর আগে বসে না।
- not, any বসালে বাক্যের অর্থ ঠিক থাকে না।
৩০.
Her speech was larded ______ literary quotations.
  1. in
  2. for
  3. of
  4. with
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
• Complete Sentence: Her speech was larded with literary quotations.

• lard something with something (phrasal verb with lard verb)
English Meaning: If speech or a piece of writing is larded with a particular type of language, it has a lot of that type of language.
Bangla Meaning: অতিরিক্ত কিছু যোগ করা।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.