উত্তর
ব্যাখ্যা
• কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়।
যথা-
- ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ভাষা, ঊষা, পৌষ, কলুষ, পাষাণ, মানুষ, ঔষধ, ষড়যন্ত্র, ভূষণ, দ্বেষ ইত্যাদি।
অন্যদিকে,
------------------
• ঋ’এবং ঋ কারের পর ‘ষ’ হয়। যথা- ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি।
• ট-বর্গীয় ধ্বনির সঙ্গে 'ষ' যুক্ত হয়। যথা: কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
• তৎসম শব্দে ‘র'-এর পর 'ষ' হয়। যথা- বর্ষা, ঘর্ষণ, বৰ্ষণ, ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।