পরীক্ষা আর্কাইভ

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]

পরীক্ষাপেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]তারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
পরীক্ষা - ২০ বিষয়: সাধারণ জ্ঞান - ৬ টপিক: ১. আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন ইত্যাদি ২. আন্তর্জাতিক গুরত্বপূর্ণ চুক্তিসমূহ ৩. মহাদেশ ও গুরুত্বপূর্ণ দেশের সাধারণ তথ্য (রাজধানী, মুদ্রা ইত্যাদি),
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived]

পেট্রোবাংলা প্রিলি ও লিখিত সমন্বিত প্রস্তুতি [Archived] · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
Which agreement was executed between Israel and the PLO party with the aim of establishing peace?
  1. Oslo Agreement
  2. Madrid Agreement
  3. Dayton Agreement
  4. Paris Agreement
  5. None of these
ব্যাখ্যা
শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইসরায়েল ও ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন পিএলও পার্টির মধ্যে অসলো চুক্তি সই হয়।

পিএলও (PLO):
- PLO-এর পূর্ণরূপ: Palestine Liberation Organization.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৬৪ সালে।
- সদর দপ্তর: রামাল্লাহ, ফিলিস্তিন।
- PLO-এর প্রথম চেয়ারম্যান: আহমদ শুকিরি ।
- PLO-এর তৃতীয় চেয়ারম্যান- ইয়াসির আরাফাত।
- সংগঠনটি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৪ সাল থেকে পিএলও জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে।

⇒ অসলো চুক্তি:
- শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৯৩ সালের ১৩ সেপ্টেম্বর অসলো চুক্তি করে ইসরায়েল ও ফিলিস্তিন।
- এর মধ্যস্থতা করে যুক্তরাষ্ট্র।
- হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলি প্রধানমন্ত্রী ইতজাক রাবিনের মধ্যে অসলো চুক্তি সই হয়।
- অসলো শান্তি চুক্তিতে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করেছিলো প্রয়াত ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন পিএলও পার্টি।

উৎস: Britannica.
.
'Jasmine Revolution' is involved in which country?
  1. Egypt
  2. Yemen
  3. Syria
  4. Libya
  5. Tunisia
ব্যাখ্যা
'জেসমিন বিপ্লব' তিউনিসিয়ার সাথে জড়িত।

জেসমিন বিপ্লব:
- তিউনিসিয়ায় জেসমিন বিপ্লব সংগঠিত হয় ২০১১ সালে।
- আরব বসন্ত শুরুর পর এই বিপ্লব হয়।
- তিউনেশিয়ার জাতীয় ফুল হচ্ছে জেসমিন ফুল।
- এ কারণেই এই বিপ্লব জেসমিন বিপ্লব হিসেবে পরিচিতি পায়।

⇒ আরব বসন্ত:
- আরব বসন্তের সূচনা হয় তিউনিসিয়ায়।
- তিউনিসিয়া উত্তর আফ্রিকা মহাদেশের একটি দেশ।
- ২০১০ এবং ২০১১ সালে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায় গণতন্ত্রপন্থী বিক্ষোভ এবং বিদ্রোহের ঢেউ শুরু হয়েছিল।
- এই বিক্ষোভ পরে মিশর, লিবিয়া, সিরিয়া, ইয়েমেনসহ বিভিন্ন দেশে ছড়িয়ে যায়।
- প্রথমে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতন হয়।
- পরে লিবিয়ায় মুয়াম্মর আল-গাদ্দাফি জমানার অবসান হয়।
- এক হিসাবে বলা হয় আরব বসন্তের ফলে মাত্র পৌনে দুই বছরে লিবিয়া, সিরিয়া, মিশর, তিউনিসিয়া, বাহরাইন ও ইয়েমেনের মোট ক্ষতি হয়েছে দুই হাজার ৫৬ কোটি ডলার।

উৎস: Britannica.
.
Which of the following countries is not a member of ASEAN?
  1. Singapore
  2. India
  3. Indonesia
  4. Cambodia
  5. Brunei
ব্যাখ্যা
ভারত ASEAN জোটভুক্ত নয়।

ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।
- আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- বাংলাদেশ ARF এর সদস্য।

উৎস: ASEAN ওয়েবসাইট।
.
The Nuclear Non- Proliferation Treaty came into force in -
  1. 1967
  2. 1968
  3. 1969
  4. 1970
  5. 1971
ব্যাখ্যা
NPT চুক্তি কার্যকর হয় ১৯৭০ সালে।

NPT চুক্তি:
- NPT এর পূর্ণরূপ: Nuclear Non- Proliferation Treaty.
- এটি হলো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি।
- স্বাক্ষরিত হয়: ১ জুলাই, ১৯৬৮।
- কার্যকর হয়: ৫ই মার্চ, ১৯৭০।
- স্বাক্ষরিত দেশ: ১৯১টি।
- আণবিক অস্ত্র উৎপাদক রাষ্ট্রের সংখ্যা ৯টি।
- রাষ্ট্রগুলো হলো: চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া ও ইসরায়েল।

উল্লেখ্য,
- বাংলাদেশ পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (NPT) স্বাক্ষর করে: ২৭ সেপ্টেম্বর, ১৯৭৯ সালে।

উৎস: i) Arms Control Association ওয়েবসাইট।
         ii) UNODA ওয়েবসাইট।
.
One of the world's largest office buildings' Pentagon' is located in -
  1. New York, U.S
  2. Mississippi, U.S
  3. Virginia, U.S
  4. California, U.S
  5. New Hampshire, U.S
ব্যাখ্যা
বিশ্বের ২য় বৃহত্তম অফিস ভবন 'পেন্টাগন' যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত।

পেন্টাগন:
- পেন্টাগন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর।
- এটি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আর্লিংটনে অবস্থিত।
- আমেরিকান সামরিক শক্তির প্রতীক, কংক্রিট এবং ইস্পাত ভবন বিশ্বজুড়ে স্বীকৃত।
- এর আকৃতি পঞ্চভুজাকৃতির বলে এর নাম পেন্টাগন করা হয়েছে।
- বর্তমানে এটি বিশ্বের ২য় বৃহত্তম অফিস ভবন।
- বিশাল ৬.২৪ মিলিয়ন বর্গ ফুট কংক্রিটের কাঠামোটি ৩৪ একর জুড়ে অফিস বিল্ডিং।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে (১৯৩৯-৪৫) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশের প্রাক্কালে ক্রমবর্ধমান যুদ্ধ বিভাগের জন্য নির্মিত হয়েছিল।
- সদর দপ্তরটি মাত্র সতেরো মাসের মধ্যে নির্মিত হয়েছিল।
- পরবর্তী বছরগুলিতে পেন্টাগন শীতল যুদ্ধ এবং ভিয়েতনাম যুদ্ধ (১৯৬১-৭৫) থেকে ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধ পর্যন্ত আরও অনেক সমালোচনামূলক সিদ্ধান্তের জন্য সেটিং করেছে।

এছাড়াও,
- ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর, নাইন-ইলেভেন হামলায় সন্ত্রাসীরা পেন্টাগনে একটি হাইজ্যাক করা যাত্রীবাহী জেট উড়েছিল।
- ১৮৪ জনকে তখন হত্যা করা হয়েছিল এবং ভবনটিকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছিল।

উৎস: Britannica.
.
TRIPS agreement prepared on -
  1. Bilateral trade
  2. Climate
  3. Peace
  4. Patent
  5. None of these
ব্যাখ্যা
TRIPS হলো মেধাস্বত্ব (Patent) বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।

TRIPS:
- TRIPS এর পূর্ণরূপ: Trade Related Aspects of Intellectual Property Rights.
- এটি হলো বিশ্ব বাণিজ্য সংস্থা গৃহিত বুদ্ধিবৃত্তিক সম্পদের মেধাস্বত্ব বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি।
- এটি ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে মরক্কোর মারাক্কাশে গৃহিত হয়।
- ১৯৯৫ সালের ১লা জানুয়ারি থেকে কার্যকর হয়।
- উন্নয়নশীল ও এলডিসিভুক্ত দেশগুলোর জন্যে TRIPS চুক্তি কার্যকরের রেয়াত সুবিধা প্রদান করা হয়।
- স্বল্পোন্নত দেশগুলোর জন্য বাণিজ্য সংশ্লিষ্ট মেধাস্বত্ব (TRIPS) চুক্তি রহিতের সুবিধা আরও ১৩ বছর (১ জুলাই, ২০৩৪ পর্যন্ত) বাড়ানো সংক্রান্ত প্রস্তাব সুইজারল্যান্ডের জেনেভায় WTO'র TRIPS কাউন্সিলে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

উৎস: WTO ওয়েবসাইট।
.
Badminton is the national sport of which country?
  1. China
  2. Sri Lanka
  3. Nepal
  4. Indonesia
  5. Pakistan
ব্যাখ্যা
ব্যাডমিন্টন ইন্দোনেশিয়ার জাতীয় খেলা।

ব্যাডমিন্টন:
- ইন্দোনেশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন।
- New York Times থেকে উদ্ধৃত: ‘When You Say Badminton, You Say Indonesia' Badminton is part of the national identity.

এছাড়াও,
- ব্যাডমিন্টন সিঙ্গাপুরেরও জাতীয় খেলা।
- মালয়েশিয়ার জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল এবং ব্যাডমিন্টন।

অন্যদিকে,
- নেপালের জাতীয় খেলা ভলিবল।
- চীনের জাতীয় খেলা টেবিল টেনিস।
- শ্রীলঙ্কার জাতীয় খেলা ভলিবল।
- পাকিস্তানের জাতীয় খেলা হকি।

উৎস: Britannica.
.
The world's largest organization is -
  1. The United Nations
  2. European Union
  3. World Bank
  4. NATO
  5. Commonwealth
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization)।

জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ২৬ জুন ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস।
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি - ইংরেজি ও ফ্রেঞ্চ।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি: ভ্যাটিকান সিটি, ফিলিস্তিন।

জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি:
• সাধারণ পরিষদ (the General Assembly),
• নিরাপত্তা পরিষদ (the Security Council),
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন (the Economic and Social Council),
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (the International Court of Justice),
• অছি পরিষদ (the Trusteeship Council),
• জাতিসংঘ সচিবালয় (the Secretariat)।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
.
Which country is not included in the Arab League?
  1. Iraq
  2. Iran
  3. Lebanon
  4. Saudi Arabia
  5. Egypt
ব্যাখ্যা
আরব লীগ বহির্ভূত দেশ ইরান।

আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, সোমালিয়া)।
- অফিসিয়াল ভাষা: আরবি।

উৎস: আরব লীগ ওয়েবসাইট।
১০.
Which is the highest mountain in Europe?
  1. Mount Kilimanjaro
  2. Mount Elbrus
  3. Mount Denali
  4. Mount Aconcagua
  5. Vinson Massif
ব্যাখ্যা
ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এলব্রুস।

ইউরোপ মহাদেশ:
- ইউরোপ মহাদেশ আয়তনে বিশ্বে ষষ্ঠ।
- ইউরোপ মহাদেশের উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভুমধ্যসাগর ও কৃষ্ণসাগর, পূর্বে কাস্পিয়ান সাগর, ইউরাল নদী ও ইউরাল পর্বত এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- ইউরোপ মহাদেশ ৪৫টি দেশ নিয়ে গঠিত।
- এর মধ্যে ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি।
- এশিয়া এবং ইউরোপ উভয় মহাদেশে রাশিয়ার অবস্থান হলেও এটি ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত।
- এ মহাদেশের দীর্ঘতম নদী ভলগা (৩,৬৮৭ কিলোমিটার)।
- ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এলব্রুস।

অন্যদিকে -
- এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট এভারেস্ট।
- আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কিলিমাঞ্জারো।
- উত্তর আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম মাউন্ট ডেনালি।
- দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম অ্যাকাঙ্কাগুয়া।
- ওশেনিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম পুসাক জায়া।
- এন্টার্কটিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম ভিনসন ম্যাসিফ।

উৎস: World Atlas.
১১.
Which war was ended by the Treaty of Westphalia?
  1. Korean War
  2. Vietnam war
  3. Yom Kippur War
  4. Bosnian War
  5. Thirty Years' War
ব্যাখ্যা
ওয়েস্টফেলিয়া চুক্তির মাধ্যমে ত্রিশ বছরব্যাপী যুদ্ধের অবসান ঘটে।

Thirty years war:
- ইউরোপে ধর্মকেন্দ্রিক যুদ্ধের সর্বশেষ উদাহরণ ছিলো ত্রিশ বছরব্যাপী যুদ্ধ।
- প্রোটেস্টান্ট জার্মানির উপর অস্ট্রিয়ান হ্যাপসবার্গের-এর প্রভাব অক্ষুন্ন রাখা, ডেনমার্কের রাজার উচ্চভিলাষ, বাল্টিক অঞ্চলে সুইডেনের একচ্ছত্র প্রভাব বিস্তার এবং হ্যাপসবার্গকে পরাজিত করে ফ্রান্সকে ইউরোপের শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করা এসব নিয়েই যুদ্ধ প্রলম্বিত হতে থাকে।
- ধর্মান্ধতা, স্বার্থপরতা, নিজেদের উচ্চাকাংক্ষা এবং প্রাধান্য বিস্তারের প্রতিযোগিতায় ইউরোপের সকল দেশ এই যুদ্ধে জড়িয়ে পড়ে।
- দীর্ঘ ত্রিশবছর ধরে যুদ্ধে সমগ্র জার্মানি ধ্বংসস্তুপে পরিণত হয়।

ওয়েস্টফেলিয়া চুক্তি:
- ত্রিশ বছরব্যাপী অবিরামভাবে যুদ্ধ করার পর বিপর্যস্ত ইউরোপের সকল দেশের প্রতিনিধিরা ১৬৪৮ সালে ওয়েস্টফেলিয়াতে মিলিত হয়ে দুটি ভিন্ন শান্তিচুক্তি পাস করে
- ১৬৪৮ সালের ২৪শে অক্টোবর ওয়েস্টাফেলিয়া চুক্তি সম্পাদনের মাধ্যমে দীর্ঘ ত্রিশ বছরব্যাপী ধর্মজনিত এই যুদ্ধের অবসান ঘটায়।
- ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি ইউরোপের শান্তির স্বপক্ষে প্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
- এটি ইউরোপকে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে আসতে সক্ষম হয়।
- এই সন্ধির ভূ-খন্ডগত সীমানা নেপোলিয়নের যুগ পর্যন্ত বহাল থাকে।

উৎস: আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

উৎস: Britannica.
১২.
Select the wrong statements about African Union -
  1. The Organisation of African Unity was established on 25 May 1963 in Addis Ababa.
  2. Current members of African Union is 55
  3. Last member: Morocco
  4. The African Union was officially launched in July 2002 in Durban, South Africa
  5. Headquarters: Durban, South Africa
ব্যাখ্যা
আফ্রিকান ইউনিয়ন-এর সদর দপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবাতে অবস্থিত।

আফ্রিকান ইউনিয়ন (African Union):

- আফ্রিকান ইউনিয়ন একটি আন্তর্জাতিক সংস্থা, যা আফ্রিকান দেশ সমূহ নিয়ে গঠিত।
- পূর্বের আফ্রিকান অর্থনৈতিক সমাজ এবং আফ্রিকান জোট সংস্থা মিলিত হয়ে আফ্রিকান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। 
- প্রতিষ্ঠিত হয়: ২৫ মে, ১৯৬৩।
- প্রতিষ্ঠার স্থান: আদ্দিস আবাবা।
- আফ্রিকান ইউনিয়ন (AU) আনুষ্ঠানিকভাবে জুলাই ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে চালু হয়েছিল।
- সদস্য সংখ্যা: ৫৫টি।
- সদর দপ্তর: আদ্দিস আবাবা, ইথিওপিয়া।
- সর্বশেষ সদস্য দেশ: মরক্কো।

উল্লেখ্য,
- ১৯৬৩ সালের মে মাসে, ৩২টি স্বাধীন আফ্রিকান রাষ্ট্রের প্রধানরা আদ্দিস আবাবা ইথিওপিয়াতে মিলিত হন আফ্রিকার প্রথম স্বাধীনতা-পরবর্তী মহাদেশীয় প্রতিষ্ঠান, দ্য অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি (OAU) তৈরির সনদে স্বাক্ষর করার জন্য।

উৎস: আফ্রিকান ইউনিয়ন ওয়েবসাইট।
১৩.
'Freetown' is the capital of which country?
  1. Senegal
  2. Jamaica
  3. Sierra Leone
  4. Haiti
  5. Costa Rica
ব্যাখ্যা
সিয়েরা লিওন-এর রাজধানী ফ্রিটাউন।

সিয়েরা লিওন:
- সিয়েরা লিওন পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- এর সাংবিধানিক নাম সিয়েরা লিওন প্রজাতন্ত্র।
- সিয়েরা লিওনের উত্তর সীমান্তে গিনি, দক্ষিণ-পূর্ব সীমান্তে লাইবেরিয়া এবং দক্ষিণ-পশ্চিম উপকূলের দিকে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- এই দেশে গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান।
- রাজধানী: ফ্রিটাউন।
- মুদ্রার নাম লিওন।
- এটি দেশের সর্ববৃহৎ শহর এবং অর্থনীতি ও রাজনীতির কেন্দ্রস্থল।
- সিয়েরা লিওন ১৯৬১ সালে স্বাধীনতা অর্জন করে।
- সিয়েরা লিওন খনিজ সম্পদের ওপর নির্ভরশীল। বিশেষ করে হীরা এ দেশের অর্থনীতির প্রধান ভিত্তি।
- এ ছাড়া রয়েছে অন্যতম পণ্য টাইটানিয়াম ও বক্সাইট।

অন্যদিকে -
- সেনেগালের রাজধানী ডাকার।
- জ্যামাইকার রাজধানী কিংস্টন।
- হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স।
- কোস্টারিকার রাজধানী স্যানজোসে।

উৎস: Britannica.
১৪.
'Molotov-Ribbentrop' Pact was signed between which two countries?
  1. Soviet Union and France
  2. Soviet Union and Nazi Germany
  3. France and Nazi Germany
  4. Soviet Union and USA
  5. USA and Nazi Germany
ব্যাখ্যা
'মোলোটভ-রিবেনট্রপ' চুক্তি জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

'মোলোটভ-রিবেনট্রপ' চুক্তি:
- মোলোটভ-রিবেনট্রপ চুক্তিটি ছিল নাৎসি জার্মানি এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি অ-আগ্রাসন চুক্তি।
- স্বাক্ষরকারী: জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোয়াকিম ভন রিবেনট্রপ ও সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী ভ্যাচেস্লাভ মোলোটভ।
- এই চুক্তি দুইটি শক্তিকে তাদের মধ্যে পোল্যান্ডকে বিভক্ত করতে সক্ষম করেছিল।
- স্বাক্ষরিত হয়: ২৩ আগস্ট ১৯৩৯।

উল্লেখ্য,
- এ চুক্তিতে নির্ধারণ করা হয় রাশিয়া কিংবা জার্মানি কেউ কারো ওপর আক্রমণ করবে না।
- এই চুক্তির ফলে জার্মানিকে নিরপেক্ষ রেখে স্টালিন রাশিয়াকে সামরিকভাবে শক্তিশালী করার সুযোগ পেয়েছিল।
- অন্যদিকে জার্মানি ইঙ্গ-ফরাসি জোট থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন রাখতে সমর্থ হন।
- এই চুক্তি মাত্র ২২ মাস স্থায়ী হয়।
- ১৯৪১ সালের ২২শে জুন জার্মানি এই চুক্তি ভঙ্গ করে রাশিয়া আক্রমণ করে।

উৎস: History Maps.
১৫.
Turkey's largest city Istanbul is separated by which channel?
  1. Bosphorus strait
  2. Palk Strait
  3. Bab al-Mandab strait
  4. Strait of Malacca
  5. Strait of Hormuz
ব্যাখ্যা
তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বুল বসফরাস প্রণালী দ্বারা বিচ্ছিন্ন হয়েছে।

তুরস্ক:
- বর্তমানে দেশটি তুর্কিয়ে (TURKIYE) প্রজাতন্ত্র নামে পরিচিত।
- আগে দেশটি ‘তুর্কি’ নামে পরিচিত ছিল।
- এক সময়ে অটোমান সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু ছিল তুরস্ক।
- কামাল আতাতুর্কের নেতৃত্বে দেশটি আধুনিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বিকাশ লাভ করে।
- তুরস্কের বেশিরভাগ অংশ এশিয়া ও কিছু অংশ ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত। 
- রাজধানী: আঙ্কারা।
- বৃহত্তম নগরী ইস্তাম্বুল।
- মুদ্রা: লিরা।

উল্লেখ্য,
- তুরস্ককে বলা হয় ইউরেশিয়ান রাষ্ট্র।
- এর ইস্তানবুল শহরের একাংশ পড়েছে ইউরোপে এবং বাকি অংশ পড়েছে এশিয়ায়।
- এটি বিচ্ছিন্ন হয়েছে বসফরাস প্রণালী দ্বারা।
- তাই ইস্তানবুল শহরকে ইউরেশিয়ান শহর বলা হয়।
- ইস্তানবুল শহরের পূর্বনাম কনস্ট্যান্টিনোপল।

উৎস: Britannica.
১৬.
Which one of the following statements about the Organization of Islamic Cooperation is not correct?
  1. The Organization is the collective voice of the Muslim world
  2. Its permanent Secretariat is located at Jeddah.
  3. Founded in 1969
  4. Current member is 58
  5. Secretary General: H.E. Hissein Brahim Taha
ব্যাখ্যা
OIC-এর বর্তমান সদস্য ৫৭টি।

OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- এটি একটি ইসলামিক সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগের প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।

উল্লেখ্য,
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC- এর সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC-এর সদস্য।
- বাংলাদেশ OIC-এর সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।

উৎস: OIC ওয়েবসাইট।
১৭.
What is the content of the Treaty of Algiers?
  1. Recognition of Israel by Algeria
  2. End of conflict over Shat-il Arab
  3. PLO-Israel mutual recognition
  4. Solving the Golan Heights crisis
  5. None of these
ব্যাখ্যা
আলজিয়ার্স চুক্তির বিষয়বস্তু হলো শাত-ইল-আরব সহ বিরোধপূর্ণ সীমানা নিয়ে দুই দেশের মধ্যে মীমাংসা।

আলজিয়ার্স চুক্তি:
- চুক্তি স্বাক্ষরকারী: ইরাক এবং ইরান।
- চুক্তির বিষয়: শাত-ইল-আরব সহ বিরোধপূর্ণ সীমানা নিয়ে দুই দেশের মধ্যে মীমাংসা।
- স্বাক্ষরিত হয়: ১৩ই জুন, ১৯৭৫।
- চুক্তি অনুমোদন হয়: ১৯৭৬ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: আলজির্য়াস, আলজেরিয়া।

উল্লেখ্য,
- আলজিয়ার্স চুক্তি অকার্যকর হয় ১৭ সেপ্টেম্বর, ১৯৮০ সালে ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে।

উৎস: Britannica.
১৮.
Which of the states is not a member of Gulf Cooperation Council (GCC)?
  1. Iraq
  2. Oman
  3. Bahrain
  4. Kuwait
  5. Saudi Arabia
ব্যাখ্যা
ইরাক GCC-এর সদস্য নয়।

Gulf Cooperation Council (GCC):

- Gulf Cooperation Council হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
- এটি ১৯৮১ সালের ২৫মে গঠিত হয়।
- এর সদরদপ্তর: রিয়াদ, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব জাসেম মোহাম্মদ আল বুদাইউই।
- এর সদস্য সংখ্যা ৬টি।

এগুলো হলো:
• সৌদি আরব,
• সংযুক্ত আরব আমিরাত,
• কাতার,
• কুয়েত,
• বাহরাইন এবং
• ওমান।

উৎস: GCC ওয়েবসাইট।
১৯.
The administrative capital of South Africa is -
  1. Cape Town
  2. Bloemfontein
  3. Pretoria
  4. Johannesburg
  5. None of these
ব্যাখ্যা
দক্ষিন আফ্রিকার প্রশাসনিক রাজধানীর নাম প্রিটোরিয়া।

দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দেশটির পূর্ণ সরকারি নাম দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র।
- আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.

⇒ দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
• নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী: কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- মুদ্রা: র‍্যান্ড।

অন্যদিকে -
- বৃহত্তম নগরী: জোহানেসবার্গ।

উৎস: Britannica.
২০.
Aukus Treaty has been executed in which of the following countries?
  1. China, the United Kingdom and the United States
  2. Russia, France and the United States
  3. Russia, the United Kingdom and the United States
  4. Australia, Germany and the United States
  5. Australia, the United Kingdom and the United States
ব্যাখ্যা
অকাস চুক্তি অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত হয়েছে।

অকাস চুক্তি:
- অকাস চুক্তি হলো অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি ত্রিপক্ষীয় নিরাপত্তা চুক্তি।
- চুক্তিটি কার্যকর হয় ১৫ সেপ্টেম্বর, ২০২১ সালে।
- ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অর্জনে সহায়তা করবে।
- এই চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে 'সাইবার সক্ষমতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং অতিরিক্ত জলসীমার ক্ষমতা' বিষয়ে সহযোগিতা।

উৎস: U.S. Department of Defense (.gov).
২১.
What is the name of the Croatian legislature?
  1. Knesset
  2. Folketing
  3. Sabor
  4. Diet
  5. Duma
ব্যাখ্যা
সাবোর ক্রোয়েশিয়ার আইনসভার নাম।

বিভিন্ন দেশের আইনসভা:
- জাতীয় সংসদ: বাংলাদেশের আইনসভা।
- সংসদ: ভারতের আইনসভা।
- কংগ্রেস বা পঞ্চায়েত: নেপালের আইনসভা।
- সোংডু: ভুটানের আইনসভা।
- কংগ্রেস: যুক্তরাষ্ট্রের আইনসভা।
- পার্লামেন্ট: যুক্তরাজ্যের আইনসভা।
- ডেল আয়ারম্যান বা ওয়ারেখটাস: আয়ারল্যান্ডের আইনসভা।
- চেম্বার অব ডেপুটিজ: গ্রিসের আইনসভা।
- পিথু ইটার্ড: মায়ানমারের আইনসভা।
- মজলিশ: ইরানের আইনসভা।
- লয়াজিরগা: আফগানিস্তানের আইনসভা।
- মজলিস-ই-শূরা: পাকিস্তানের আইনসভা।
- পিপলস মজলিস: মালদ্বীপের আইনসভা।
- নেসেট: ইসরায়েলের আইনসভা।
- ডায়েট: জাপানের আইনসভা।
- ফেডারেল অ্যাসেম্বলি (স্টেট ডুমা): রাশিয়ার আইনসভা।
- পার্লামেন্ট: শ্রীলংকা ও জার্মানির আইনসভা।
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা।
- স্টারটিং: নরওয়ের আইনসভা।
- রিক্সড্যাগ: সুইডেনের আইনসভা।
- আলথিং: আইসল্যান্ডের আইনসভা।
- এডুসকুন্ডা: ফিনল্যান্ডের আইনসভা।

উৎস: i) WorldAtlas.
         ii) Central Intelligence Agency (.gov).
২২.
Which of the following countries use 'Peso' as currency?
  1. Haiti
  2. Türkiye
  3. Panama
  4. Mexico
  5. Malaysia
ব্যাখ্যা
মেক্সিকো 'পেসো'কে মুদ্রা হিসেবে ব্যবহার করে।

মেক্সিকো:
- মেক্সিকো উত্তর আমেরিকার দেশ এবং ল্যাটিন আমেরিকার তৃতীয় বৃহত্তম দেশ।
- মেক্সিকোর মুদ্রার নাম পেসো।
- মেক্সিকোর রাজধানী: মেক্সিকো সিটি।
- মেক্সিকোর গেরিলা সংগঠনের নাম: পপুলার লিবারেশন আর্মি।
- মেক্সিকোর পোপোক্যাটেপল মধ্য আমেরিকার সর্বোচ্চ আগ্নেয়গিরি।

উল্লেখ্য,
- ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, চিলি, কলম্বিয়া, উরুগুয়ের মুদ্রার নাম পেসো।

অন্যদিকে -
- হাইতির মুদ্রার নাম গুর্দে।
- তুরস্কের মুদ্রার নাম লিরা।
- পানামার রাজধানীর নাম বেলবো।
- মালয়েশিয়ার মুদ্রা রিঙ্গিত।

উৎস: Britannica.
২৩.
In which year did the Vienna Convention came into force?
  1. 1985
  2. 1986
  3. 1987
  4. 1988
  5. 1989
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন কার্যকর হয় ১৯৮৮ সালে।

ভিয়েনা কনভেনশন:
- Vienna Convention-এর পূর্ণরূপ: The Vienna Convention for the Protection of the Ozone Layer.
- এটি জাতিসংঘের 'ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ' বিষয়ক চুক্তি।
- জাতিসংঘ কর্তৃক চুক্তি গৃহীত হয়: ২২ মার্চ, ১৯৮৫।
- চুক্তি কার্যকর হয়: ২২ সেপ্টেম্বর, ১৯৮৮।
- চুক্তি স্বাক্ষরের স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২৮টি।
- চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি।
- বৈশ্বিক অনুমোদন লাভ: ২০০৯ সাল।
- চুক্তি সংশ্লিষ্ট পক্ষ সমূহ ৩ বছর পর পর চুক্তির অগ্রগতি ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার উদ্দেশ্যে বৈঠকে বসে থাকে।

উল্লেখ্য,
- বাংলাদেশের অনুমোদন: ২ আগস্ট, ১৯৯০ সাল।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
২৪.
Which one of the following is the biggest Island of Japan archipelago?
  1. Hokkaido
  2. Honshu
  3. Shikoku
  4. Kyushu
  5. Okinawa
ব্যাখ্যা
জাপানের বৃহত্তম দ্বীপ হনসু।

জাপান:
- জাপানের পূর্বনাম নিপ্পন।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
- জনসংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় শহর টোকিও।
- জাপানের আইনসভার নাম ডায়েট।
- জাপানের প্রধান দ্বীপ হচ্ছে হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ হনসু।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।
- পতাকায় সাদা পটভূমির উপর মাঝে লাল চাকতি (উদীয়মান সূর্যের প্রতিনিধিত্বকারী) পতাকার প্রধান বৈশিষ্ট্য।

হনসু:
- আয়তনে বৃহত্তম দ্বীপ হনসু।
- রাজধানী টোকিও হনসু দ্বীপে অবস্থিত।
- হনসু জাপানের মূল ভূখণ্ড হিসেবে গণ্য হয়।
- জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজি এবং এর বৃহত্তম হ্রদ, বিওয়া হ্রদ এই দ্বীপে অবস্থিত।

উৎস: i) Britannica.
         ii) world Atlas.
২৫.
Camp David Accords was signed between which two countries?
  1. Egypt and Israel
  2. India and Pakistan
  3. United Kingdom and United States
  4. Libya and Oman
  5. Tunisia and Algeria
ব্যাখ্যা
মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর উদ্দেশ্যে মিশর এবং ইসরায়েলের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি হয়েছিল।

ক্যাম্প ডেভিড চুক্তি:

- ক্যাম্প ডেভিড চুক্তি ছিল মিশরের রাষ্ট্রপতি আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন স্বাক্ষরিত একজোড়া রাজনৈতিক চুক্তি।
- মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ ক্যাম্প ডেভিড চুক্তি।
- ১৯৭৮ সালের ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির মধ্যস্ততা করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার।
- চুক্তিটির জন্য মিশরকে আরব লীগ ও ওআইসি থেকে সাময়িক বহিষ্কার করা হয়।
- তৎকালীন মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত চুক্তিটির জন্য ১৯৭৮ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান।

উৎস: Britannica.
২৬.
How many states are there in the U.S.?
  1. 43
  2. 48
  3. 50
  4. 52
  5. 53
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান অঙ্গরাজ্য ৫০টি।

মার্কিন যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- প্রতিষ্ঠাকালীন অঙ্গরাজ্য: ১৩ টি।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮ টি।
- প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে ন্যূনতম ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- বর্তমা প্রেসিডেন্ট: জো বাইডেন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ: ফ্রান্স।

উৎস: Britannica.
২৭.
On _____ the European Union introduced its new currency, the euro.
  1. Jan 1, 1999
  2. June 1, 1999
  3. July 1, 1999
  4. June 1, 2000
  5. July1, 2000
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন (EU) ১ জানুয়ারি ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।

ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

⇒ ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ECB):
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) হল ইউরো মুদ্রার ব্যাংক, যা ইউরোজোনের আর্থিক নীতি পরিচালনা করে।
- ECB গঠনের প্রথম পদক্ষেপ নেওয়া হয় ১৯৮৮ সালে Economic and Monetary Union গঠনের মাধ্যমে।
- দ্বিতীয় পর্যায়ে ১৯৯৪ সালে European Monetary Institute (EMI) গঠিত হয়।
- আমস্টারডাম চুক্তির মাধ্যমে ১ জুন, ১৯৯৮ সালে ECB প্রতিষ্ঠিত হয়।
- এটি মূলত European Monetary Institute (EMI) এর উত্তরসূরী।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি ১৯৯৯ সালে EU অঞ্চলের একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সদরদপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত।

উৎস: EU ওয়েবসাইট।