পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
সাধারণ গণিত - (৩০ নম্বর): সরল সমীকরণ, সরল সহ-সমীকরণ, সূচক ও লগারিদম, ত্রিভূজ, চতুর্ভূজ ও বহুভূজ, বৃত্ত সংক্রান্ত বিষয়াদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
একটি শ্রেণিতে যতজন ছাত্র আছে প্রত্যেককে তত টাকা করে প্রদান করলে মোট ১৬৮১ টাকা হয়। ছাত্র সংখ্যা কত?
  1. ক) ২১
  2. খ) ৩১
  3. গ) ৪১
  4. ঘ) ৫১
ব্যাখ্যা
মনেকরি 
ছাত্র সংখ্যা = ক 

প্রশ্নমতে , 
ক × ক  = ১৬৮১
= ৪১
ক = ৪১ 
.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3 : 4 : 5 হলে, বৃহত্তম কোণের মান কত? 
  1. ক) 60°
  2. খ) 75°
  3. গ) 85°
  4. ঘ) 65°
ব্যাখ্যা
ধরি,
ত্রিভুজের কোণ তিনটি যথাক্রমে, 3x, 4x ও 5x

প্রশ্নমতে,
3x + 4x +5x = 180°
12x = 180°
x = 180°/12
x = 15°

বৃহত্তম কোণের মান = 5 × 15°
                               =75°
.
2a + 3b = 1 এবং 5a - 2b + 7 = 0 সমীকরণদ্বয়ের সমাধান কত? 
  1. ক) (2, - 1)
  2. খ) (- 1, 1)
  3. গ) (- 2 , 1)
  4. ঘ) (- 3, 2)
ব্যাখ্যা
2a + 3b = 1 .............(1)
5a - 2b = - 7 .............(2)

(1)নং × 5 - (2)নং × 2 ⇒
10a +15b - 10a + 4b = 5 + 14
19b =19
b = 1

b এর মান (1)নং  সমীকরণে বসিয়ে পাই,
2a +3.1 =1
2a = 1 - 3
2a = - 2
a = - 1

∴(a,b) = (-1, 1)
.
একটি সংখ্যার অর্ধেকের সাথে 10 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটির দ্বিগুণ থেকে 26 বিয়োগ করলেও একই সংখ্যা পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. ক) 24
  2. খ) 26
  3. গ) 28
  4. ঘ) 30
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি = x
সংখ্যার অর্ধেক = x/2
সংখ্যার দ্বিগুণ = 2x

প্রশ্নমতে,
(x/2) + 10 = 2x - 26
2x - (x/2) = 26 + 10
(4x - x)/2 =36
3x/2 = 36
x = (36 × 2)/3
x = 24
.
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভুমি 18 মি. এবং উচ্চতা 8 মি. হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য-
  1. ক) 13√3 মি.
  2. খ) 12√3 মি.
  3. গ) 12√2 মি.
  4. ঘ) 13√2 মি.
ব্যাখ্যা
সামান্তরিকের ক্ষেত্রফল = (ভূমি × উচ্চতা)
                                     = 18 × 8
                                     = 144 মি.
ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ক মি.
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ক2 বর্গ মি.

2 =144
ক = √144
    = 12

বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য = √2ক
                          = 12√2 মি.
.
কোনো সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে ফলাফল 72 হয়। সংখ্যাটি কত? 
  1. ক) 230
  2. খ) 210
  3. গ) 200
  4. ঘ) 220
ব্যাখ্যা
ধরি 
 সংখ্যাটি x 

প্রশ্নমতে 
x × 60% - 60 = 72
x × 60/100 = 72 + 60
6x/10 = 132
x = (132 × 10)/6
x = 220
.
বৃত্তের ক্ষেত্রফল 20π বর্গ একক হলে, বৃত্তের পরিধি কত? 
  1. ক) 6π√2
  2. খ) 4π√5
  3. গ) 3π√2
  4. ঘ) 3π√5
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
 πr2 = 20π
∴ r = 2√5

বৃত্তের পরিসীমা = 2πr
                         =2π. 2√5
                        = 4π√5
.
9. 2n - 2 . 2n - 1 = কত?
  1. ক) 22n + 3
  2. খ) 2n
  3. গ) 2n + 3
  4. ঘ) 2n - 3
ব্যাখ্যা
9. 2n - 2 . 2n - 1
= 9. 2n - 2 . 2n .2 - 1
=  9. 2n - 2 . 2n .(1/2)
= 9. 2n - 2n
= 2n ( 9 - 1)
= 2n .8
= 2n . 23
= 2n + 3
.
বৃত্তের যেকোনাে দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে কী বলে?
  1. ক) জ্যা
  2. খ) চাপ
  3. গ) লম্ব
  4. ঘ) ব্যাস
ব্যাখ্যা
বৃত্তের যেকোনাে দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে চাপ বলে।
১০.
একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ 40° হলে, কেন্দ্রস্থ কোণের মান কত?
  1. ক) 50°
  2. খ) 60°
  3. গ) 80°
  4. ঘ) 40°
ব্যাখ্যা
আমরা জানি,
- একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
- একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
- তাই একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 80°।
১১.
115° কোণের সম্পূরক কোণ কত?
  1. ক) 55°
  2. খ) 65°
  3. গ) 45°
  4. ঘ) 75°
ব্যাখ্যা
সম্পূরক কোণদ্বয়ের সমষ্টি =180°

115° কোণের সম্পূরক কোণ =180°-115°=65°
১২.
(22)a + 3 = 256 হলে, a = কত?
  1. ক) - 2
  2. খ) 2
  3. গ) - 1
  4. ঘ) 1
ব্যাখ্যা
(22)a + 3 = 256
22a + 6 = 28
2a + 6 = 8 
2a = 8 - 6
2a = 2 
a = 1
১৩.
বৃত্তের কোনাে বিন্দুতে কয়টি স্পর্শক অঙ্কন করা যায়?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
1. বৃত্তের কোনাে বিন্দুতে একটিমাত্র স্পর্শক অঙ্কন করা যায়।
2. স্পর্শবিন্দুতে স্পর্শকের ওপর অঙ্কিত লম্ব কেন্দ্রগামী। 
3. বৃত্তের কোনাে বিন্দু দিয়ে ঐ বিন্দুগামী ব্যাসার্ধের ওপর অঙ্কিত লম্ব উক্ত বিন্দুতে বৃত্তটির স্পর্শক হয়।
4.. বৃত্তের বহিঃস্থ কোনাে বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে, ঐ বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান।
১৪.
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর-
  1. ক) অর্ধেক
  2. খ) দ্বিগুণ
  3. গ) সমান নয়
  4. ঘ) সমান
ব্যাখ্যা
বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।  
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। 
১৫.
কোনো প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল 14 এবং বিয়োগফল 8 হলে, ভগ্নাংশটি কত? 
  1. ক) 3/15
  2. খ) 1/13
  3. গ) 3/11
  4. ঘ) 5/13
ব্যাখ্যা
মনেকরি, 
প্রকৃত ভগ্নাংশের লব x
প্রকৃত ভগ্নাংশের হর y

 ভগ্নাংশটি = x/y

শর্তমতে,
x + y = 14 ........ (1)
y - x = 8 ..............(2)

(1)নং + (2)নং ⇒
x + y + y - x = 14 + 8 
2y = 22
y = 11`

(1)নং এ x এর মান বসিয়ে পাই,
x + 11 = 14 
x = 14 - 11
x = 3 

 ভগ্নাংশটি = 3/11
১৬.
একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃস্থকোণ 144° হলে, ঐ বহুভুজের বাহুর সংখ্যা কত হবে? 
  1. ক) 9টি
  2. খ) 8টি
  3. গ) 10টি
  4. ঘ) 7টি
ব্যাখ্যা
সুষম বহুভুজের একটি অন্তঃস্থকোণের পরিমাণ 144° 
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = 180° - 144° 
                                                       = 36°
আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = 360°

সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = 360°/36°
                                                       = 10
১৭.
ΔABC এর ∠A= 36°, ∠B= 72° হলে, ΔABC কী ধরণের ত্রিভুজ? 
  1. ক) সমবাহু ত্রিভুজ
  2. খ) সমদ্বিবাহু ত্রিভুজ
  3. গ) বিষমবাহু ত্রিভুজ
  4. ঘ) স্থূলকোণী ত্রিভুজ
ব্যাখ্যা
ΔABC - এ ,
∠A + ∠B + ∠C = 180°
36° + 72° + ∠C = 180°
∠C = 180° - 108°
∠C = 72°
কোনো ত্রিভুজের দুইটি কোণ সমান হলে ত্রিভুজটির দুইটি বাহুও সমান হবে। 

∴ ΔABC - ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ
১৮.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে, সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? 
  1. ক) 135
  2. খ) 145
  3. গ) 155
  4. ঘ) 185
ব্যাখ্যা
ধরি
 একটি সংখ্যা x এবং
অপর সংখ্যা x+1

তাহলে,
(x + 1)2 - x2 = 17
x2 + 2x + 12 - x2 = 17
বা, 2x +1 = 17
2x = 17 - 1
2x = 16
 x = 8

একটি সংখ্যা 8 এবং
অপর সংখ্যা 8 + 1 = 9 

সংখ্যা দুটির বর্গের সমষ্টি = 82 + 92
                                      = 64 + 81 
                                      = 145
 
১৯.
3x - 2y = 5 , 2x + 3y = 12 সমীকরণদ্বয়ের (x, y) এর মান কত?
  1. ক) (3,3)
  2. খ) (3,2)
  3. গ) (4,3)
  4. ঘ) (3,5)
ব্যাখ্যা
3x - 2y = 5............. (1)
2x + 3y = 12 ..............(2)
 
(1)নং × 3 + (2)নং × 2⇒
9x - 6x + 4x + 6x = 15 + 24
13x = 39 
x = 39/13 
x = 3

(2)নং এ x এর মান বসিয়ে পাই,
2 × 3 + 3y = 12
6 + 3y = 12 
3y = 12 - 6 
3y = 6 
y = 6/3 
y = 2 

নির্ণেয় সমাধান (x,y) = (3,2)
২০.
ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ∠BAD = 85° হলে, ∠BCD এর মান কত হবে?
  1. ক) 80°
  2. খ) 85°
  3. গ) 95°
  4. ঘ) 90°
ব্যাখ্যা
 

     
আমরা জানি 
বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যেকোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। 

ABCD বৃত্তস্থ চতুর্ভুজে  ∠BAD ও  ∠BCD পরস্পর বিপরীত কোণ।  
∠BAD ও ∠BCD এর সমষ্টি দুই সমকোণ বা 180°
∠BAD + ∠BCD =180°
85° + ∠BCD =180°
 ∠BCD = 180° - 85°
∠BCD = 95°
২১.
একটি সংখ্যা 542 হতে যত বড় 630 হতে তত ছোট, সংখ্যাটি কত? 
  1. ক) 486
  2. খ) 686
  3. গ) 586
  4. ঘ) 786
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x - 542 = 630 - x
বা, x + x = 630 + 542
বা, 2x = 1172
বা,  x = 1172/2
       x = 586