পরীক্ষা আর্কাইভ

বিসিএস জব সল্যুশন [১০ম - ৫০তম বিসিএস]

পরীক্ষাPSCতারিখ২৯ ডিসেম্বর, ২০২৩সময়50 minutes৪৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
৪৩তম বিসিএস মানসিক দক্ষতা লিখিত পরীক্ষার প্রশ্ন ও সমাধান
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিসিএস জব সল্যুশন [১০ম - ৫০তম বিসিএস]

PSC · ২৯ ডিসেম্বর, ২০২৩ · ৫০ প্রশ্ন

.
কোন শব্দটি ভিন্ন?
  1. পারাবার
  2. অর্ণব
  3. বারিধি
  4. তটিনী
সঠিক উত্তর:
তটিনী
উত্তর
সঠিক উত্তর:
তটিনী
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শব্দটি ভিন্ন?

সমাধান:
‘নদীর’ সমর্থক শব্দ: সরিৎ,স্রোতস্বিনী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, গাঙ্গ, কল্লোলিনী, পয়স্বিনী ইত্যাদি।

অপরদিকে,
সমুদ্রের সমার্থক শব্দ: সাগর, অর্ণব, পারাবার, সিন্ধু, বারিধি, সায়র, দরিয়া, জলধি, অকূল, পাথার ইত্যাদি।

তাই, তটিনী শব্দটি ভিন্ন।
 
 
.
নিচের কোন শব্দগুচ্ছ বর্ণানুক্রমিকভাবে সাজানো রয়েছে?
  1. কৌতূহল, খ্যাতনামা, ক্ষীয়মাণ, জিগমিষা, জিজ্ঞাস্য, জিঞ্জির
  2. কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিজ্ঞাস্য, জিঞ্জির
  3. কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিজ্ঞাস্য, জিগমিষা, জিঞ্জির
  4. কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিঞ্জির, জিজ্ঞাস্য
সঠিক উত্তর:
কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিজ্ঞাস্য, জিঞ্জির
উত্তর
সঠিক উত্তর:
কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিজ্ঞাস্য, জিঞ্জির
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন শব্দগুচ্ছ বর্ণানুক্রমিকভাবে সাজানো রয়েছে?

সমাধান:
কৌতূহল, ক্ষীয়মাণ, খ্যাতনামা, জিগমিষা, জিজ্ঞাস্য, জিঞ্জির
এই শব্দগুচ্ছটি বর্ণানুক্রমিকভাবে সাজানো আছে।
 
 
.
কোন গুচ্ছের বর্ণগুলোকে ভিন্নভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দগঠন সম্ভব?
  1. রকাপ্তিপ্রাস্বী
  2. রযোসহাতাগী
  3. পুরীথ্যনির
  4. রণীস্মআবাম
সঠিক উত্তর:
রকাপ্তিপ্রাস্বী
উত্তর
সঠিক উত্তর:
রকাপ্তিপ্রাস্বী
ব্যাখ্যা
প্রশ্ন: কোন গুচ্ছের বর্ণগুলোকে ভিন্নভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দগঠন সম্ভব?

সমাধান:
‘রকাপ্তিপ্রাস্বী’ গুচ্ছের বর্ণগুলোকে ভিন্নভাবে সাজিয়ে প্রাপ্তিস্বীকার শব্দ গঠন করা যায়। অন্যগুলো দ্বারা অর্থপূর্ণ শব্দগঠন সম্ভব নয়।
.
উৎপাদন : শ্রম : : খ্যাতি : ?
  1. পরিচয়
  2. ব্যক্তিত্ব
  3. সফলতা
  4. বুদ্ধি
সঠিক উত্তর:
সফলতা
উত্তর
সঠিক উত্তর:
সফলতা
ব্যাখ্যা
প্রশ্ন: উৎপাদন : শ্রম : : খ্যাতি : ?

সমাধান:
শ্রমের মাধ্যমে যেমন উৎপাদন সম্ভব তেমনি সফলতার মাধ্যমে খ্যাতি আসে।
.
কোনটি ভিন্ন ধরনের?
  1. prologue
  2. addendum
  3. postscript
  4. appendix
সঠিক উত্তর:
prologue
উত্তর
সঠিক উত্তর:
prologue
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ভিন্ন ধরনের?

সমাধান:
prologue - কাব্যের প্রস্তাবনামূলক অংশ; নাটকের শুরুতে পঠিত কবিতা; প্রস্তাবনা।
addendum - সংযোজন।
postscript - চিঠিতে স্বাক্ষরের পরে যুক্ত বাক্যাবলি; পুনশ্চ।
appendix - বিশেষত বইয়ের শেষে সংযোজিত অংশ; পরিশিষ্ট।

addendum, postscript, appendix সবগুলো শব্দ যোগ বা সংযোজন সংক্রান্ত অর্থ প্রকাশ করে।
অপরদিকে, prologue দ্বারা নাটকের শুরুতে পঠিত কবিতা বা প্রস্তাবনা অর্থ প্রকাশ করে।

prologue ভিন্ন ধরনের।
 
.
মসজিদ : পবিত্রতা : : বিদ্যালয় : ?
  1. প্রশান্তি
  2. শৃঙ্খলা
  3. নীরবতা
  4. প্রার্থনা
সঠিক উত্তর:
শৃঙ্খলা
উত্তর
সঠিক উত্তর:
শৃঙ্খলা
ব্যাখ্যা
প্রশ্ন: মসজিদ : পবিত্রতা : : বিদ্যালয় : ?

সমাধান:
মসজিদ যেমন পবিত্রতার জায়গা 
বিদ্যালয় তেমনি শৃঙ্খলার জায়গা।
 
.
বীজ : চারাগাছ : : ডিম : ?
  1. অমলেট
  2. মুরগিছানা
  3. মুরগি
  4. কুসুম
সঠিক উত্তর:
মুরগিছানা
উত্তর
সঠিক উত্তর:
মুরগিছানা
ব্যাখ্যা
প্রশ্ন: বীজ : চারাগাছ : : ডিম : ?

সমাধান:
বীজ থেকে যেমন চারাগাছ জন্মায় তেমনি ডিম থেকে মুরগিছানা হয়।
.
কোন দুটি শব্দের অর্থ সবচেয়ে কাছাকাছি?
  1. strange, formless
  2. hectic, irregular
  3. formless, irregular
  4. pallid, angry
সঠিক উত্তর:
formless, irregular
উত্তর
সঠিক উত্তর:
formless, irregular
ব্যাখ্যা
প্রশ্ন: কোন দুটি শব্দের অর্থ সবচেয়ে কাছাকাছি?

সমাধান:
strange - অজানিতপূর্ব, অশ্রুতপূর্ব।, formless - আকারবিহীন; নিরবয়ব।
hectic, - অস্বাভাবিক,  irregular - নিয়মবহির্ভূত; অনিয়মিত
formless - আকারবিহীন; নিরবয়ব। irregular - নিয়মবহির্ভূত; অনিয়মিত
pallid - ফ্যাকাসে; মলিন, angry - রুষ্ট।

প্রদত্ত শব্দগুলোর মধ্যে formless ও irregular শব্দের অর্থ সবচেয়ে বেশি কাছাকাছি।
 
.
প্রশ্নবোধক স্থানের জন্য কোন চিত্রটি যথার্থ?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের জন্য কোন চিত্রটি যথার্থ?

সমাধান:
প্রদত্ত চিত্রের ১ম ও ২য় সারি বরাবর দেখা যায় যে, বৃত্তের পরিধির সাথে ৪টি, ৩টি ও ২টি করে বাহু সংযুক্ত আছে।
৩য় সারিতে ২, ৪ বাহু সংযুক্ত বৃত্ত থাকলেও ৩ বাহু সংযুক্ত বৃত্তটি নেই।

তাই ১নং চিত্রটি যথার্থ হবে।
১০.
প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করুন।
  1. ১০
সঠিক উত্তর:
১০
উত্তর
সঠিক উত্তর:
১০
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করুন।

সমাধান:


উপরোক্ত ত্রিভুজ হতে, 
১ অক্ষর বিশিষ্ট ত্রিভুজ a, b, c, d, e = ৫টি
৩ অক্ষর বিশিষ্ট ত্রিভুজ a#c, b#d, c#e, d#a, e#b = ৫টি

∴ মোট ত্রিভুজ = (৫ + ৫)টি = ১০টি
১১.
নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

সমাধান:
প্রদত্ত চিত্রের প্রত্যেকটি আয়তক্ষেত্রকে লক্ষ্য করলে দেখা যায় যে, আয়তের উপরের ডান পাশ থেকে কর্ণ বরাবর বামপাশে দাগ কাটা আছে।
এক্ষেত্রে, সঠিক উত্তর হবে অপশন ঘ  
অপশন ঘ বসালে চিত্রটি হবে
১২.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?

সমাধান:

সম্পূর্ণ কয়েনটি একবার পাশাপাশি এবং পরের বার উপর-নিচে ফ্লিপ করছে। এভাবে চক্রাকারে চলতে থাকলে চতুর্থ স্টেপের পরে আবার প্রথম চিত্রের অনুরূপ চিত্র ফিরে আসবে।
তাই সঠিক উত্তর হবে - ক)
১৩.
কোন চিত্রটি ভিন্ন ধরনের?
    সঠিক উত্তর:
    উত্তর
    সঠিক উত্তর:
    ব্যাখ্যা
    প্রশ্ন: কোন চিত্রটি ভিন্ন ধরনের?

    সমাধান:
    প্রদত্ত অপশনের চিত্রগুলো লক্ষ্য করলে দেখা যায় যে, অপশন - ক, খ, গ সবগুলো চিত্রই ত্রিমাত্রিক। অর্থাৎ যথাক্রমে কোণক, বেলন ও ঘনবস্তু।
    কিন্তু, অপশন- ঘ এর চিত্রটি দ্বিমাত্রিক। যা ত্রিভুজ নির্দেশ করে।

    ∴ অপশন - ঘ  চিত্রটি ভিন্ন।
    ১৪.
    কোন চিত্রটি ভিন্ন ধরনের?
      সঠিক উত্তর:
      উত্তর
      সঠিক উত্তর:
      ব্যাখ্যা
      প্রশ্ন: কোন চিত্রটি ভিন্ন ধরনের?

      সমাধান:
      প্রদত্ত চিত্রগুলো হতে দেখা যায় যে, অপশন (ক)চারটি বাহু দ্বারা আয়তক্ষেত্র। 
      বাকি চিত্রগুলো ২ বাহু দ্বারা যুক্ত, যা নির্দিষ্ট কোন চিত্র প্রকাশ করে না।
      তাই, অপশন (ক) এর চিত্রটি ভিন্ন ধরনের।
      ১৫.
      কোন চিত্রটি ভিন্ন ধরনের?
        সঠিক উত্তর:
        উত্তর
        সঠিক উত্তর:
        ব্যাখ্যা
        প্রশ্ন: কোন চিত্রটি ভিন্ন ধরনের?

        সমাধান:
        প্রদত্ত চিত্রগুলো হতে দেখা যায় যে, প্রথম তিনটি চিত্র চার বাহু দ্বারা যুক্ত চতুর্ভুজ ক্ষেত্র।
        কিন্তু অপশন ‘ঘ’ এর চিত্রটি বৃত্ত নির্দেশ করে, তাই অপশন ‘ঘ’ ভিন্ন।
        ১৬.
        মোস্তফা সাহেব তাঁর জীবনের এক-চতুর্থাংশ সময় কাটিয়েছেন রাজশাহীতে, এক -পঞ্চমাংশ সময় কাটিয়েছেন খুলনায়, এক - তৃতীয়াংশ সময় কাটিয়েছেন রংপুরে এবং গত ১৩ বছর তিনি বাস করছেন ঢাকায়। এখন তাঁর বয়স কত বছর?
        1. ৫৯
        2. ৬৫
        3. ৬২
        4. ৬০
        সঠিক উত্তর:
        ৬০
        উত্তর
        সঠিক উত্তর:
        ৬০
        ব্যাখ্যা
        প্রশ্ন: মোস্তফা সাহেব তাঁর জীবনের এক-চতুর্থাংশ সময় কাটিয়েছেন রাজশাহীতে, এক -পঞ্চমাংশ সময় কাটিয়েছেন খুলনায়, এক - তৃতীয়াংশ সময় কাটিয়েছেন রংপুরে এবং গত ১৩ বছর তিনি বাস করছেন ঢাকায়। এখন তাঁর বয়স কত বছর? 

        সমাধান:
        ধরি,
        তাঁর বর্তমান বয়স = ক বছর

        প্রশ্নমতে,
        {(ক/৪) + (ক/৫) + (ক/৩)} + ১৩ = ক
        বা, (১৫ক + ১২ক + ২০ক)/৬০} + ১৩ = ক
        বা, (৪৭ক + ৭৮০)/৬০ = ক
        বা, ৬০ক = ৪৭ক + ৭৮০
        বা, ৬০ক - ৪৭ক = ৭৮০
        বা, ১৩ক = ৭৮০
        বা, ক = ৭৮০/১৩
        ∴ ক = ৬০

        ∴ তাঁর বর্তমান বয়স = ৬০ বছর
         
        ১৭.
        একটি স্থান থেকে দুজন ব্যক্তি বিপরীত দিকে ৪ কিলোমিটার হেঁটে গেল। অতঃপর তারা বাম দিকে ঘুরে আরও ৩ কিলোমিটার পথ হেঁটে গেল। এখন দুজনের মধ্যে দূরত্ব কত কিলোমিটার?
        1. ১০
        2. ১২
        3. ১৪
        সঠিক উত্তর:
        ১০
        উত্তর
        সঠিক উত্তর:
        ১০
        ব্যাখ্যা
        প্রশ্ন: একটি স্থান থেকে দুজন ব্যক্তি বিপরীত দিকে ৪ কিলোমিটার হেঁটে গেল। অতঃপর তারা বাম দিকে ঘুরে আরও ৩ কিলোমিটার পথ হেঁটে গেল। এখন দুজনের মধ্যে দূরত্ব কত কিলোমিটার?

        সমাধান:

        ধরি, 
        দুজন ব্যক্তি বিপরীত দিকে OA = OB = 4 কিলোমিটার হেঁটে গেল। 
        অতঃপর তারা বাম দিকে ঘুরে আরও AC = BD = 3 কিলোমিটার পথ হেঁটে গেল।
        এখন দুজনের মধ্যে দূরত্ব, CD = ?

        এখন,
        OC2 = OA2 + AC2
        OC2 = 42 + 32
        = 16 + 9
        = 25
        OC2 = 52
        ∴ OC = 5

        আবার,
        OD2 = OB2 + BD2
        = 42 + 32
        = 16 + 9
        বা, OD2 = 25
        বা, OD2 = 52
        ∴ OD = 5

        দুজনের মধ্যে দূরত্ব, CD = CO + OD
        = (5 + 5) কি.মি.
        = 10 কি.মি.
        ১৮.
        শিহাব, মাসুদ, রেজা, সুজন, মুর্শেদ ও হারুন একটি অনুষ্ঠানে গোল টেবিলে বসে আছে। মাসুদ বসেছে হারুন ও রেজার মাঝখানে এবং শিহাব বসেছে মুর্শেদ ও সুজনের মাঝখানে। হারুন বসে আছে সুজনের বামে। তাহলে শিহাব ও হারুনের মাঝখানে কে বসে আছে?
        1. সুজন
        2. মাসুদ
        3. মুর্শেদ
        4. রেজা
        সঠিক উত্তর:
        সুজন
        উত্তর
        সঠিক উত্তর:
        সুজন
        ব্যাখ্যা
        প্রশ্ন: শিহাব, মাসুদ, রেজা, সুজন, মুর্শেদ ও হারুন একটি অনুষ্ঠানে গোল টেবিলে বসে আছে। মাসুদ বসেছে হারুন ও রেজার মাঝখানে এবং শিহাব বসেছে মুর্শেদ ও সুজনের মাঝখানে। হারুন বসে আছে সুজনের বামে। তাহলে শিহাব ও হারুনের মাঝখানে কে বসে আছে?

        সমাধান:
        প্রদত্ত তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে সাজিয়ে পাই,



        ∴ শিহাব ও হারুনের মাঝখানে সুজন বসে আছে।
        ১৯.
        পূর্বদিকে ৭ কিলোমিটার হাঁটার পর রাজীব বামদিকে ঘুরে ৩ কিলোমিটার হাঁটলো। তারপর আবার বামদিকে ঘুরে ৪ কিলোমিটার হাঁটলো। সবশেষে সে কোন দিকে হাঁটছিল?
        1. উত্তর
        2. পশ্চিম
        3. পূর্ব
        4. দক্ষিণ
        সঠিক উত্তর:
        পশ্চিম
        উত্তর
        সঠিক উত্তর:
        পশ্চিম
        ব্যাখ্যা
        প্রশ্ন: পূর্বদিকে ৭ কিলোমিটার হাঁটার পর রাজীব বামদিকে ঘুরে ৩ কিলোমিটার হাঁটলো। তারপর আবার বামদিকে ঘুরে ৪ কিলোমিটার হাঁটলো। সবশেষে সে কোন দিকে হাঁটছিল?

        সমাধান:

        ধরি,
        AB = 7 কি.মি. হাঁটার পর বামদিকে ঘুরে BC = ৩ কিলোমিটার হাঁটলো।
        আবার বামদিকে ঘুরে CD = ৪ কিলোমিটার হাঁটলো।

        ∴ সবশেষে সে পশ্চিম দিকে হাঁটছিল।
        ২০.
        বেলা ২টার সময় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা পরপর কত ডিগ্রী কোণ উৎপন্ন করে?
        1. ৪৫
        2. ৫০
        3. ৬০
        4. ৭৫
        সঠিক উত্তর:
        ৬০
        উত্তর
        সঠিক উত্তর:
        ৬০
        ব্যাখ্যা
        প্রশ্ন: বেলা ২টার সময় ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটা পরপর কত ডিগ্রী কোণ উৎপন্ন করে?

        সমাধান:
        আমরা জানি,
        মধ্যবর্তী কোণ = |(১১M – ৬০H/২|°
        = |{(১১ × ০) - (৬০ × ২)}/২|°
        = |- ১২০/২|°
        = |- ৬০°|
        = ৬০°
         
        ২১.
        ফাহিম একটি ক্লাসে সামনে থেকে ৯ম এবং পিছন থেকে ৩৬তম হলে শ্রেণিটিতে শিক্ষার্থীর সংখ্যা কত?
        1. ৫০
        2. ৪৮
        3. ৪৬
        4. 88
        সঠিক উত্তর:
        88
        উত্তর
        সঠিক উত্তর:
        88
        ব্যাখ্যা
        প্রশ্ন: ফাহিম একটি ক্লাসে সামনে থেকে ৯ম এবং পিছন থেকে ৩৬তম হলে শ্রেণিটিতে শিক্ষার্থীর সংখ্যা কত?

        সমাধান:
        আমরা জানি,
        মোট সংখ্যা = (সামনে থেকে তম + পিছন থেকে তম) - ১ জন
        = (৯ + ৩৬) - ১
        = ৪৫ - ১
        = ৪৪

        ∴ শ্রেণিটিতে শিক্ষার্থীর সংখ্যা ৪৪ জন।
        ২২.
        রোজি, মনি, আনিকা ও জেরিন সারিবদ্ধভাবে বসলো। আনিকা মনির বামে, রোজি মনির ডানে কিন্তু জেরিনের বামে বসলো। যদি আনিকা রোজির ডানে বসে থাকে তাহলে সবশেষে ডানে কে বসেছে?
        1. মনি
        2. আনিকা
        3. জেরিন
        4. রোজি
        সঠিক উত্তর:
        জেরিন
        উত্তর
        সঠিক উত্তর:
        জেরিন
        ব্যাখ্যা
        প্রশ্ন: রোজি, মনি, আনিকা ও জেরিন সারিবদ্ধভাবে বসলো। আনিকা মনির বামে, রোজি মনির ডানে কিন্তু জেরিনের বামে বসলো। যদি আনিকা রোজির ডানে বসে থাকে তাহলে সবশেষে ডানে কে বসেছে?

        সমাধান:
        এখানে ঘটনাটি ২ভাবে হতে পারে,
        প্রথমত, আনিকা → মনি → রোজি → জেরিন

        দ্বিতীয়ত, মনি → রোজি → আনিকা → জেরিন
        দুইভাবেই দেখা যায় যে, সর্বশেষ ডানে বসেছে জেরিন

        উল্লেখ্য -
        ১. আনিকা মনির বামে, রোজি মনির ডানে কিন্তু জেরিনের বামে বসলো। - শুধু এই অংশ বিবেচনায় নিয়ে প্রথম ঘটনা সাজানো হয়েছে।
        ২. পরের অংশে "যদি আনিকা রোজির ডানে বসে" - এটা আলাদা শর্ত। এই শর্ত অনুসারে দ্বিতীয় ঘটনা সাজানো হয়েছে।

        দুইটা শর্ত একসাথে পূরণ করা সম্ভব নয়। তাই দুইটিকে আলাদা ঘটনা বিবেচনা করে উত্তর সাজানো হয়েছে। এবং উভয় ক্ষেত্রেই জেরিন সবশেষে ডানে থাকছে।
        ২৩.
        যখন ঘড়িতে ৩:৩০ বাজে তখন যদি ঘড়ির মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে তবে ঘণ্টার কাঁটা কোন দিকে থাকবে?
        1. উত্তর-পূর্ব
        2. দক্ষিণ-পূর্ব
        3. দক্ষিণ-পশ্চিম
        4. উত্তর-পশ্চিম
        সঠিক উত্তর:
        দক্ষিণ-পূর্ব
        উত্তর
        সঠিক উত্তর:
        দক্ষিণ-পূর্ব
        ব্যাখ্যা
        প্রশ্ন: যখন ঘড়িতে ৩:৩০ বাজে তখন যদি ঘড়ির মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে তবে ঘণ্টার কাঁটা কোন দিকে থাকবে?

        সমাধান:

        যখন ঘড়িতে ৩:৩০ বাজে তখন যদি ঘড়ির মিনিটের কাঁটা দক্ষিণ দিকে থাকে তবে ঘণ্টার কাঁটাটি দক্ষিণ-পূর্ব দিকে থাকবে।
        ২৪.
        যখন ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে ১২০° কোণ উৎপন্ন হয় তখন ঘড়িতে কটা বাজে?
        1. ৮:০০
        2. ৮:২০
        3. ৯:০০
        4. ৭:৪০
        সঠিক উত্তর:
        ৮:০০
        উত্তর
        সঠিক উত্তর:
        ৮:০০
        ব্যাখ্যা
        প্রশ্ন: যখন ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে ১২০° কোণ উৎপন্ন হয় তখন ঘড়িতে কটা বাজে?

        সমাধান: 
        এধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে অপশন টেস্ট করে করা শ্রেয়।

        অপশন ক এর ক্ষেত্রে, 
        ধরি,
        ঘড়িতে তখন ৮:০০ বাজে,
        আমরা জানি,
        ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে উৎপন্ন কোণ = |(১১M - ৬০H)/২|°
        = |{(১১ × ০) - (৬০ × ৮)}/২|°
        = | - ৪৮০/২|°
        = |- ২৪০|°
        = ২৪০°

        যেহেতু এটি একটি প্রবদ্ধকোণ।

        উৎপন্ন কোণ = ৩৬০° - ২৪০° = = ১২০°

        প্রদত্ত অপশন থেকে দেখা যায় যে, যখন ঘণ্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে ১২০° কোণ উৎপন্ন হয় তখন ঘড়িতে ৮:০০ বাজে।
         
         
        ২৫.
        ৩৬, ২৮, ২১, ১৫, ১০,..... ধারার পরবর্তী সংখ্যাটি কত?
        1. ১১
        সঠিক উত্তর:
        উত্তর
        সঠিক উত্তর:
        ব্যাখ্যা
        প্রশ্ন: ৩৬, ২৮, ২১, ১৫. ১০..... ধারার পরবর্তী সংখ্যাটি কত?

        সমাধান:
        ৩৬ - ২৮ = ৮
        ২৮ - ২১ = ৭
        ২১ - ১৫ = ৬
        ১৫ - ১০ = ৫

        ∴ ১০ - পরবর্তী সংখ্যা = ৪
        বা, পরবর্তী সংখ্যা = ১০ - ৪
        ∴ পরবর্তী সংখ্যা = ৬ 
         
        ২৬.
        'কাদম্বিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
        1. কুমুদিনী
        2. বারিধারা
        3. মেঘমালা
        4. শর্বরী
        সঠিক উত্তর:
        মেঘমালা
        উত্তর
        সঠিক উত্তর:
        মেঘমালা
        ব্যাখ্যা
        প্রশ্ন: 'কাদম্বিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

        সমাধান:
        'কাদম্বিনী' 'মেঘ' শব্দের সমার্থক।
        মেঘ থেকে মেঘমালা

        'মেঘ' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
        - জলদ,
        - বারিদ,
        - জলধর ,
        - নীরদ,
        - অভ্র,
        - তোয়দ,
        - পয়োধর,
        - নীরধর। 

        উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
         
        ২৭.
        কোনটি শুদ্ধ বানান?
        1. asignment
        2. asignement
        3. assignment
        4. assignement
        সঠিক উত্তর:
        assignment
        উত্তর
        সঠিক উত্তর:
        assignment
        ব্যাখ্যা
        প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

        সমাধান:
        শুদ্ধ বানান - assignment
        assignment - নির্দেশ; নিয়োগ; স্বত্বনিয়োগ।
        He took kindly to his new assignment.
        ২৮.
        একটি পরিবারে প্রতিটি ছেলের সমানসংখ্যক ভাই ও বোন রয়েছে, কিন্তু প্রতিটি মেয়ের যতগুলো বোন রয়েছে ভাই রয়েছে তার দ্বিগুণসংখ্যক। পরিবারে ভাই ও বোনের সংখ্যা কত?
        1. ৬ ভাই, ৪ বোন
        2. ৪ ভাই, ৩ বোন
        3. ৭ ভাই, ৩ বোন
        4. ৮ ভাই, ৫ বোন
        সঠিক উত্তর:
        ৪ ভাই, ৩ বোন
        উত্তর
        সঠিক উত্তর:
        ৪ ভাই, ৩ বোন
        ব্যাখ্যা
        প্রশ্ন: একটি পরিবারে প্রতিটি ছেলের সমানসংখ্যক ভাই ও বোন রয়েছে, কিন্তু প্রতিটি মেয়ের যতগুলো বোন রয়েছে ভাই রয়েছে তার দ্বিগুণসংখ্যক। পরিবারে ভাই ও বোনের সংখ্যা কত?

        সমাধান:
        ধরি,
        মোট ভাইয়ের সংখ্যা = B
        মোট বোনের সংখ্যা = S
        ∴ প্রতিটি ছেলের ভাইয়ের সংখ্যা B - 1 জন। [কেউ নিজেকে নিজের ভাই বলে না] এবং বোনের সংখ্যা S জন 
        ∴ প্রতিটি মেয়ের বোনের সংখ্যা S - 1 জন এবং ভাইয়ের সংখ্যা B জন 

        আমরা পাই,
        B - 1 = S .......... (1)
        B = 2(S - 1) .......(2)

        (1) নং ও (2) নং হতে পাই,
        B = 2{(B - 1) - 1}
        বা, B = 2(B - 2)
        বা, B = 2B - 4
        বা, B = 4 

        (1) নং হতে পাই,
        S = 3

        ∴ পরিবারে ভাইয়ের সংখ্যা 4 জন ও বোনের সংখ্যা 3 জন। 
         
        ২৯.
        নিচের কোনটি Artificial-এর সমার্থক শব্দ নয়?
        1. Bogus
        2. Fictitious
        3. Feigned
        4. Echt
        সঠিক উত্তর:
        Echt
        উত্তর
        সঠিক উত্তর:
        Echt
        ব্যাখ্যা
        প্রশ্ন: নিচের কোনটি Artificial-এর সমার্থক শব্দ নয়?

        সমাধান:
        Artificial - প্রাকৃতিক বা স্বাভাবিক নয় এমন, কৃত্রিম।
        Bogus - মিথ্যা, বাজে, জাল।
        Fictitious - বাস্তব নয়, কল্পিত বা আবিষ্কৃত।
        Feigned - বাস্তব নয়, কাল্পনিক।
        Echt - প্রকৃত, খাঁটি, অকৃত্রিম।

        ∴ Artificial-এর সমার্থক শব্দ নয় Echt.
        ৩০.
        নিচের চিত্রগুলোর কোনটি ভিন্ন?
          সঠিক উত্তর:
          উত্তর
          সঠিক উত্তর:
          ব্যাখ্যা
          প্রশ্ন: নিচের চিত্রগুলোর কোনটি ভিন্ন?

          সমাধান:
          অপশনের চিত্রগুলো হতে দেখা যায় যে, অপশন ক, গ ও ঘ অভ্যন্তরের ছোট বাহু সংযুক্ত হয় নি।
          কিন্তু, অপশন খ তে দেখা যায় বাহুগুলো সংযুক্ত হয়েছে এবং অভ্যন্তরে একটি বৃত্ত রয়েছে। তাই এটি সর্বাধিক ভিন্ন।
           
          ∴ সঠিক উত্তর:  
          ৩১.
          কোন দুটি শব্দ সবচেয়ে বেশি বিপরীতার্থক?
          1. meteoric, gradual
          2. bright, fundamental
          3. level, gradual
          4. exemplary, fundamental
          সঠিক উত্তর:
          meteoric, gradual
          উত্তর
          সঠিক উত্তর:
          meteoric, gradual
          ব্যাখ্যা
          প্রশ্ন: কোন দুটি শব্দ সবচেয়ে বেশি বিপরীতার্থক?

          সমাধান:
          meteoric - অতি দ্রুত হওয়া, একরাশ হওয়া
          gradual - ধীরে ধীরে হওয়া, প্রায়শ না হওয়া 

          এই দুটি শব্দের অর্থ পূর্ণভাবে পরস্পর বিপরীত। তাই meteoric, gradual সবচেয়ে বেশি বিপরীতার্থক।

          অপরদিকে,
          bright - উজ্জ্বল; আলোকময়।
          fundamental - মৌলিক

          level - সমতল, মসৃণ।
          gradual - ক্রমে ক্রমে সংঘটিত হচ্ছে এমন; ক্রমান্বয়ে সংঘটিত; ক্রমিক।

          exemplary - আদর্শস্বরূপ; দৃষ্টান্তমূলক।
          fundamental - মৌলিক।
          ৩২.
          ‘হাতি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
          1. কুরঙ্গ
          2. ভুজঙ্গ
          3. করী
          4. কেশরী
          সঠিক উত্তর:
          করী
          উত্তর
          সঠিক উত্তর:
          করী
          ব্যাখ্যা
          প্রশ্ন: ‘হাতি’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

          সমাধান:
          'হাতি' এর সমার্থক শব্দ: গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।
          'ফণী' শব্দের সমার্থক শব্দ সর্প, সাপ, আশীবিষ, নাগ, অহি, ভুজঙ্গ, ফনাধর, বিষধর ইত্যাদি।  
          'হরিণ' শব্দের সমার্থক শব্দ -মৃগ , কুরঙ্গ , সারঙ্গ, সুনয়ন 
          'সিংহ' এর সমার্থক শব্দ = পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, হরি, হর্ষক্ষ।

          [উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
          ৩৩.
          ২, ৪, ৯ এবং X এর যোগফল ৫২ হলে, তাদের গড় -
          1. ১৩
          2. ১২
          3. ১০
          4. ১৫
          সঠিক উত্তর:
          ১৩
          উত্তর
          সঠিক উত্তর:
          ১৩
          ব্যাখ্যা
          প্রশ্ন: ২, ৪, ৯ এবং X এর যোগফল ৫২ হলে, তাদের গড় -

          সমাধান:
          এখানে,
          ২ + ৪ + ৯ + X = ৫২
          বা, ১৫ + X = ৫২
          বা, X = ৫২ - ১৫
          ∴ X = ৩৭

          ∴ সংখ্যাগুলোর গড় = (২ + ৪ + ৯ + ৩৭)/৪
          = ১৩
           
          ৩৪.
          কোনটি শুদ্ধ বানান?
          1. Committee
          2. Comittee
          3. Committe
          4. Commitee
          সঠিক উত্তর:
          Committee
          উত্তর
          সঠিক উত্তর:
          Committee
          ব্যাখ্যা
          প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

          সমাধান:
          প্রদত্ত চারটি শব্দের মধ্যে 'Committee' শব্দটিই সঠিক বানানে লেখা হয়েছে। অন্যান্য তিনটি ভুল বানানে লেখা হয়েছে। 

          ∴  'Committee' শুদ্ধ বানান।
           
          ৩৫.
          'QUARREL' -এর পানিতে প্রতিবিম্ব কোনটি?
            সঠিক উত্তর:
            উত্তর
            সঠিক উত্তর:
            ব্যাখ্যা
            প্রশ্ন: 'QUARREL' -এর পানিতে প্রতিবিম্ব কোনটি?

            সমাধান:
            'QUARREL' শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব
             
            ৩৬.
            (.০১ × ১) = ?
            1. .০০১
            2. ০.১
            3. .০১
            4. .০০০১
            সঠিক উত্তর:
            .০০০১
            উত্তর
            সঠিক উত্তর:
            .০০০১
            ব্যাখ্যা
            প্রশ্ন: (.০১ × ১) = ?

            সমাধান:
            (.০১ × ১) = (০.০১)
            = ০.০০০১
            ৩৭.
            একটি রেলপথে মোট ২৫টি স্টেশন আছে। প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে। স্টেশনগুলোকে সব মিলিয়ে মোট কত ধরনের টিকেট রাখতে হবে?
            1. ৬৫০
            2. ৬০০
            3. ৫৫০
            4. ৭০০
            সঠিক উত্তর:
            ৬০০
            উত্তর
            সঠিক উত্তর:
            ৬০০
            ব্যাখ্যা
            প্রশ্ন: একটি রেলপথে মোট ২৫টি স্টেশন আছে। প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে। স্টেশনগুলোকে সব মিলিয়ে মোট কত ধরনের টিকেট রাখতে হবে?

            সমাধান:
            যেহেতু, প্রত্যেক স্টেশন থেকে যাত্রীরা অন্য যে-কোনো স্টেশনে যাওয়ার টিকেট কিনতে পারে,
            তাই প্রত্যেক যাত্রী টিকেট কিনতে পারবে = (২৫ - ১) = ২৪টি  [নিজ স্টেশনের টিকেট কিনার প্রয়োজন নেই তাই মোট স্টেশন থেকে ১ বিয়োগ করা হয়েছে]

            ∴ মোট টিকেট রাখতে হবে = (২৫ × ২৪)টি
            = ৬০০টি
            ৩৮.
            কোনটি শুদ্ধ বানান?
            1. শ্রদ্ধাঞ্জলি
            2. শ্রদ্ধেয়াঞ্জলী
            3. শ্রোদ্ধাঞ্জলী
            4. শ্রদ্ধাঞ্জলী
            সঠিক উত্তর:
            শ্রদ্ধাঞ্জলি
            উত্তর
            সঠিক উত্তর:
            শ্রদ্ধাঞ্জলি
            ব্যাখ্যা
            প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

            সমাধান:
            উপরের চারটি শব্দের মধ্যে 'শ্রদ্ধাঞ্জলি' হল সঠিক বানান।

            'শ্রদ্ধা' এবং 'অঞ্জলি' দুটি শব্দ মিলিয়ে 'শ্রদ্ধাঞ্জলি' গঠিত হয়েছে। 'শ্রদ্ধা' অর্থ ভক্তি, আন্তরিকতা।
            'শ্রদ্ধেয়াঞ্জলী', 'শ্রোদ্ধাঞ্জলী' এবং 'শ্রদ্ধাঞ্জলী' সবগুলোই ভুল বানান।

            ∴ 'শ্রদ্ধাঞ্জলি' হল সঠিক বানান।
            ৩৯.
            প্রশ্নবোধক স্থানের জন্য কোন সংখ্যাটি সঠিক?
            1. ৪১১
            2. ৩৯২
            3. ৩২৯
            4. ৪০৫
            সঠিক উত্তর:
            ৪০৫
            উত্তর
            সঠিক উত্তর:
            ৪০৫
            ব্যাখ্যা
            প্রশ্ন: প্রশ্নবোধক স্থানের জন্য কোন সংখ্যাটি সঠিক?


            সমাধান:
            প্রদত্ত প্রশ্নের উপরের অংশে,
            ৫ × ৩ = ১৫
            ১৫ × ৩ = ৪৫
            ৪৫ × ৩ = ১৩৫
            ১৩৫ × ৩ = ৪০৫

            ∴ প্রশ্নবোধক স্থানে ৪০৫ বসবে।
            ৪০.
            পণ্য : বিজ্ঞাপন : : প্রার্থী : ?
            1. প্রচার
            2. নির্বাচন
            3. নেটওয়ার্ক
            4. প্রতীক
            সঠিক উত্তর:
            প্রচার
            উত্তর
            সঠিক উত্তর:
            প্রচার
            ব্যাখ্যা
            প্রশ্ন: পণ্য : বিজ্ঞাপন : : প্রার্থী : ?

            সমাধান:
            পণ্যের যেমন বিজ্ঞাপন দরকার তেমনি প্রার্থীর প্রচার প্রয়োজন।
             
            ৪১.
            যদি ‘NBMHP'-এর অর্থ Mango হয়, তবে MFNPO-এর অর্থ কী?
            1. Light
            2. Lemon
            3. Table
            4. Shirt
            অনির্ধারিত
            ব্যাখ্যা
            প্রশ্ন: যদি ‘NBMHP'-এর অর্থ Mango হয়, তবে MFNPO-এর অর্থ কী? 

            প্রশ্নে ভুল আছে। MFNPO-এর বদলে “MFLPO” হবে। প্রশ্নে ভুল থাকার কারণে প্রশ্নটি বাতিল করা হয়েছে।

            সমাধান:

            প্রদত্ত বর্ণগুলোর আগের বর্ণগুলো আসবে,
            N = M
            B = ‍a
            M = n [মূলত O = n হওয়ার কথা ছিল]
            H = g
            P = o
            ∴ NBOHP = Mango
            অর্থাৎ, প্রতিটি বর্ণকে তার আগের বর্ণে রূপান্তর করা হয়েছে।

            একইভাবে,
            M = L
            F = e
            N = m
            P = o
            O = n

            ∴ MFNPO = Lemon.
             
            ৪২.
            যদি 'TRAIN' = 98726 হয়, তবে TARIN =?
            1. 97862
            2. 97826
            3. 97682
            4. 69782
            সঠিক উত্তর:
            97826
            উত্তর
            সঠিক উত্তর:
            97826
            ব্যাখ্যা
            প্রশ্ন: যদি 'TRAIN' = 98726 হয়, তবে TARIN =?

            সমাধান:
            এখানে,
            T = 9,
            R = 8,
            A = 7,
            I = 2,
            N = 6

            ∴ TARIN = 97826
             
            ৪৩.
            কোন বানানটি অশুদ্ধ?
            1. জবা-কুসুম
            2. তিমিরবিদারী
            3. সলীল-সমাধী
            4. যৌবনসূর্য
            সঠিক উত্তর:
            সলীল-সমাধী
            উত্তর
            সঠিক উত্তর:
            সলীল-সমাধী
            ব্যাখ্যা
            প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?

            সমাধান:
            সলীল-সমাধী বানানটি অশুদ্ধ।
            সঠিক বানান- সলিল-সমাধি।
            বাকি বানানগুলো শুদ্ধ আছে।
             
            ৪৪.
            ১০০ থেকে ছোট কতগুলো পূর্ণ সংখ্যা আছে যাদেরকে ১৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২ অবশিষ্ট থাকবে?
            1. ১০
            সঠিক উত্তর:
            উত্তর
            সঠিক উত্তর:
            ব্যাখ্যা
            প্রশ্ন: ১০০ থেকে ছোট কতগুলো পূর্ণ সংখ্যা আছে যাদেরকে ১৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২ অবশিষ্ট থাকবে?

            সমাধান:
            ১০০ থেকে ছোট ১৫ দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যাগুলো হলো, ১৫, ৩০, ৪৫, ৬০, ৭৫, ৯০।
            ১০০ থেকে ছোট ১৫ দিয়ে ভাগ করলে ভাগশেষ ২ অবশিষ্ট থাকে এরুপ সংখ্যাগুলো হলো: ২, ১৭, ৩২, ৪৭, ৬২, ৭৭, ৯২
            এখানে,
            (১৫ × ০) + ২ = ২
            (১৫ × ১) + ২ = ১৭
            (১৫ × ২) + ২ = ৩২
            (১৫ × ৩) + ২ = ৪৭
            (১৫ × ৪) + ২ = ৬২
            (১৫ × ৫) + ২ = ৭৭
            (১৫ × ৬) + ২ = ৯২

            ∴ নির্ণেয় সংখ্যা = ৭টি
            ৪৫.
            কোনটি শুদ্ধ বাক্য?
            1. তিনি মৌনতা অবলম্বন করলেন।
            2. আকণ্ঠ ভোজন করলাম।
            3. নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল।
            4. এ সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছা হয় না।
            অনির্ধারিত
            ব্যাখ্যা
            ⇒ এখানে শুদ্ধ বাক্যটি হলো: খ) আকণ্ঠ ভোজন করলাম। ও গ) নৌকা স্রোতে ভাসিয়া চলিয়াছিল।
            অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

            অন্যান্য অপশনের শুদ্ধরূপ:
            ক) তিনি মৌন অবলম্বন করলেন।
            ঘ) এ সৌন্দর্য ছেড়ে কোথাও নড়িতে ইচ্ছে হয় না।
            ৪৬.
            আজ যদি সোমবার হয় তবে আজ থেকে ৬১ দিন পর কোন দিনটি আসবে?
            1. বৃহস্পতিবার
            2. রবিবার
            3. শনিবার
            4. সোমবার
            সঠিক উত্তর:
            শনিবার
            উত্তর
            সঠিক উত্তর:
            শনিবার
            ব্যাখ্যা
            প্রশ্ন: আজ যদি সোমবার হয় তবে আজ থেকে ৬১ দিন পর কোন দিনটি আসবে?

            সমাধান:
            আমরা জানি,
            যে কোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।
            অর্থাৎ, সোমবারের ৭ দিন পর বা ৮ম দিনে গিয়ে আবার সোমবার পাওয়া যাবে।

            ৬১তম দিনের পরের দিন = ৬২তম দিন।

            এখানে, ৭ × ৮ = ৫৬ দিন পর অর্থাৎ ৫৭তম দিন হবে সোমবার।

            • ৫৭তম দিন হচ্ছে - সোমবার।
            • ৫৮তম দিন হচ্ছে - মঙ্গলবার।
            • ৫৯তম দিন হচ্ছে - বুধবার।
            • ৬০তম দিন হচ্ছে - বৃহস্পতিবার।
            • ৬১তম দিন হচ্ছে - শুক্রবার।
            ∴ ৬১ দিন পর অর্থাৎ ৬২তম দিন হলো -  শনিবার।
            ৪৭.
            একটা গাছের গুঁড়ি থেকে ৪ ফুট লম্বা একটি খণ্ড কেটে নিতে সময় লাগে ১ মিনিট। গাছটিকে সমান ১২ অংশে বিভক্ত করতে কত মিনিট সময় লাগবে?
            1. ১২
            2. ১৩
            3. ১১
            4. ১০
            সঠিক উত্তর:
            ১১
            উত্তর
            সঠিক উত্তর:
            ১১
            ব্যাখ্যা
            প্রশ্ন: একটা গাছের গুঁড়ি থেকে ৪ ফুট লম্বা একটি খণ্ড কেটে নিতে সময় লাগে ১ মিনিট। গাছটিকে সমান ১২ অংশে বিভক্ত করতে কত মিনিট সময় লাগবে?

            সমাধান:
            আমরা জানি,
            কোন দন্ডকে দুই খন্ড করতে একবার কাটতে হয়।
            গাছের গুঁড়িকে ১২ অংশে বিভক্ত করতে ১১ বার কাটতে হবে।

            ১২ অংশে বিভক্ত বা ১১ বার কাটতে সময় লাগবে = (১১ × ১) = ১১ মিনিট
            ৪৮.
            ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন প্রয়োজন?
            1. ৫ কেজি
            2. ৭.৫ কেজি
            3. ১০ কেজি
            4. ১২ কেজি
            সঠিক উত্তর:
            ৫ কেজি
            উত্তর
            সঠিক উত্তর:
            ৫ কেজি
            ব্যাখ্যা
            প্রশ্ন: ভারসাম্য রক্ষা করতে নির্দেশিত স্থানে কত কেজি ওজন প্রয়োজন?


            সমাধান:
            ধরি
            বামদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব, l1 = ১ মি. 
            বামদিকের বস্তুর ওজন, w1 = ১০ কেজি 
            ডানদিকের অবলম্বন বিন্দুর দূরত্ব, l2 = ২ মি.
            ডানদিকের বস্তুর ওজন, w2 = ? কেজি 

            এখন, 
            l1 × w1 = l2 × w2
            বা, ১ × ১০ = ২ × w2
            বা, ২ × w2 = ১০
            বা, w2 = ১০/২
            ∴ w2 = ৫

            ∴ ভারসাম্য রক্ষা করতে ৫ কেজি ওজন রাখতে হবে।
            ৪৯.
            একটি কাঁচের বিকারে পানি ও তেল আছে। যদি এতে আরও পানি মেশানো হয় তাহলে কেমন দেখাবে?
              সঠিক উত্তর:
              উত্তর
              সঠিক উত্তর:
              ব্যাখ্যা
              প্রশ্ন: একটি কাঁচের বিকারে পানি ও তেল আছে। যদি এতে আরও পানি মেশানো হয় তাহলে কেমন দেখাবে?

              সমাধান:
              আমরা জানি,
              পানি ও তেলের মিশ্রণে তেল সর্বদা উপরে ও পানি নিচে থাকে।
              যদি এতে আরও পানি মেশানো হয় তাহলে তেল উপরে ও পানি নিচেই থাকবে।

              সঠিক উত্তর:
              ৫০.
              আয়নার মধ্যে একটি ঘড়িকে যেমন দেখায় তা কোন ছবিতে দেখা যাচ্ছে?
                সঠিক উত্তর:
                উত্তর
                সঠিক উত্তর:
                ব্যাখ্যা
                প্রশ্ন: আয়নার মধ্যে একটি ঘড়িকে যেমন দেখায় তা কোন ছবিতে দেখা যাচ্ছে?

                সমাধান:
                আয়নার মধ্যে একটি ঘড়িকে যেমন দেখায় তা
                আয়নায় ও বাস্তবতার চিত্র: