পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ৯ জানুয়ারি, ২০২৪সময়50 minutes৬৩ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
খাদ্য অধিদপ্তর পদের নাম: প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (১০ম গ্রেড) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২১.০৫.২০০৪
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ৯ জানুয়ারি, ২০২৪ · ৭০ প্রশ্ন

.
বাংলা নববর্ষ পহেলা বৈশাখের প্রবর্তক কে?
  1. সম্রাট আকবর
  2. শেরশাহ
  3. লক্ষ্মণ সেন
  4. বাদশা শাহজাহান
ব্যাখ্যা
পহেলা বৈশাখ:
- পহেলা বৈশাখ  বাংলা সনের প্রথম দিন।
- এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়।
- এটি বাঙালির একটি সর্বজনীন  লোকউৎসব।
- কৃষিকাজের সুবিধার্থে মুগল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন।
- এটি কার্যকর হয় সম্রাট আকবরের সিংহাসন-আরোহণের সময় থেকে। 
- নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।

উল্লেখ্য,
- বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বাংলা একাডেমি, নজরুল ইনন্সিটিউট, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘর, ছায়ানট, বুলবুল ললিতকলা একাডেমি, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বি.এস.সি.আই.সি), নজরুল একাডেমি, মুক্তিযুদ্ধ জাদুঘর, ইঞ্জিনিয়ার্স ইনন্সিটিউশন প্রভৃতি প্রতিষ্ঠান এবং দেশের সাংস্কৃতিক সংগঠনগুলি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
- বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলায় (রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) উপজাতীয়দের ঐতিহ্যবাহী ধর্মীয়-সামাজিক উৎসব ‘বৈসাবি’ আনন্দমুখর পরিবেশে পালিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
.
বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
ভূ-উপগ্রহ কেন্দ্ৰ:
- বাংলাদেশে ভূ-উপগ্রহ কেন্দ্র ৪টি।
- সেগুলো হলো:
i) রাঙামাটির বেতবুনিয়া (১৯৭৫),
ii) গাজীপুরের তালিবাবাগ (১৯৮২),
iii) ঢাকার মহাখালী (১৯৯৫),
iv) সিলেট (১৯৯৭)।
- ১৯৭৫ খ্রিষ্টাব্দের ১৪ জুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাঙামাটির বেতবুনিয়া (১৯৭৫) ভূ-উপগ্রহটি কেন্দ্রটি উদ্বোধন করেছিলেন।
- এটি বাংলাদেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র।

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
.
বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নরের নাম কি?
  1. ড. এম. এন হুদা
  2. এস. বি. চৌধুরী
  3. এ. এন. হামিদুল্লাহ
  4. এ. কে. এন. আহমদ
ব্যাখ্যা
বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
- প্রতিষ্ঠা লাভ করে: ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে।
- বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত হয় বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী। 
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর আ ন ম হামিদুল্লাহ। 
- বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল ৪ বছর।
- পরিচালনা পর্ষদের সদস্য: চেয়ারম্যানসহ ৮ জন।
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর: জনাব আব্দুর রউফ তালুকদার।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।
.
বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
  1. পদ্মা
  2. মেঘনা
  3. ব্রহ্মপুত্র
  4. যমুনা
ব্যাখ্যা
বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?
এখানে "বৃহত্তম নদী" শব্দটি দৈর্ঘ্য, প্রশস্ততা, প্রবাহের ভিত্তিতে বোঝানো হয়েছে।
বাংলাদেশের দীর্ঘতম নদী পদ্মা। কিন্তু বৃহত্তম নদী সম্পর্কে কোন কোন রেফারেন্সে কোনকিছু বলা নাই।
সবকিছু বিবেচনা করে 'মেঘনা' বাংলাদেশের বৃহত্তম নদী হিসেবে বিবেচনা করা যেতে পারে।

পদ্মা নদী:

- পদ্মার অপর নাম কীর্তিনাশা।
- ভারতের মধ্য হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি।
- রাজশাহীর কাছে কুষ্টিয়ার উত্তর প্রান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। 
- তারপর গোয়ালন্দে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়েছে। 
- এই মিলিত ধারা পদ্মা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হয়ে চাঁদপুরে মেঘনার সাথে মিলিত হয়েছে।
- অতঃপর তিন নদীর মিলিত স্রোত বঙ্গোপসাগরে ঢুকেছে।

উল্লেখ্য,
- দেশের তিন বিভাগের ১২টি জেলায় প্রবাহিত নদীটির দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার।

উৎস: i) ২৪ সেপ্টেম্বর, ২০২৩, কালের কন্ঠ।
         ii) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
.
বাংলাদেশের মহিলা বীর প্রতীকের নাম কি?
  1. ক্যাপ্টেন সেতারা বেগম
  2. মমতাজ বেগম
  3. তারামন বিবি
  4. সাজেদা চৌধুরী
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

মুক্তিযুদ্ধে নারীর অবদান:

- ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নিয়েছেন।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ প্রকৃত অর্থেই ছিল জনযুদ্ধ।
- নারী-পুরুষ নির্বিশেষে সর্বাত্মক এই যুদ্ধে শামিল হয়েছিল সমানভাবে।
- মোট গেজেটভুক্ত নারী মুক্তিযোদ্ধা ২০৩ জন।
- বর্তমানে মোট বীরাঙ্গনা নারী মুক্তিযোদ্ধার সংখ্যা ৪৪৮ জন।
- এদের মধ্যে খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ২ জন।
- ২ জন নারী বীর প্রতীক: ক্যাপ্টেন ডা. সেতারা বেগম এবং তারামন বিবি।

উৎস: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট ওয়েবসাইট।
.
বাংলাদেশে প্রথম কোন সালে গ্যাস উত্তোলন শুরু হয়?
  1. ১৯৫২ সালে
  2. ১৯৫৭ সালে
  3. ১৯৬৫ সালে
  4. ১৯৬৭ সালে
ব্যাখ্যা
 হরিপুর গ্যাসক্ষেত্র:
- প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো সিলেটের হরিপুরে।
- ১৯৫৫ সালে সর্বপ্রথম এখানে গ্যাসের খোঁজ পাওয়া যায়।
- ১৯৫৭ সালে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়।
- এ পর্যন্ত এখানে সর্বমোট ৭টি গ্যাসকূপ খনন করা হয়েছে।
- বাংলাদেশে সর্বপ্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে। 
- ১৯৮৭ সনে এই তেলক্ষেত্রটি থেকে তেল উৎপাদন শুরুর মাধ্যমে বাংলাদেশ তেলযুগে পদার্পন করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য কে?
  1. ড. মাহমুদ হাসান
  2. স্যার এ. এফ. রহমান
  3. ড. ওসমান গণি
  4. ড. মোয়াজ্জেম হোসেন
ব্যাখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়:
- উপ-মহাদেশীয়দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান উপাচার্য ছিলেন স্যার এ. এফ. রহমান।

উল্লেখ্য,
- ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রাচীনতম, সর্ববৃহৎ এবং উপমহাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান।
- ১৯২০ সালে ভারতীয় বিধানসভায় গৃহীত ঢাকা বিশ্ববিদ্যালয় আইনবলে ১৯২১ সালের ১ জুলাই আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়।
- ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গঠিত কমিশনের নাম ছিলো নাথান কমিশন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হন স্যার ফিলিপ জোসেফ হার্টজ।

উৎস: বাংলাপিডিয়া।
.
বাংলাদেশের সংবিধানের ১৩৭ নং ধারায় প্রতিষ্ঠিত সংস্থা কোনটি?
  1. নির্বাচন কমিশন
  2. আণবিক শক্তি কমিশন
  3. বাংলাদেশ সরকারি কর্মকমিশন
  4. পরিকল্পনা কমিশন
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন:
- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রধানত বিভিন্ন সরকারি চাকুরি ও পদে নিয়োগ দানের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সাংবিধানিক সংস্থা।
- সংস্থাটি সরকারি কর্মচারীদের পদোন্নতি, পদায়ন, বদলি, শৃঙ্খলা ও আপিলের মতো বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সঙ্গেও জড়িত।
- বাংলাদেশের সংবিধানের পাঁচটি অনুচ্ছেদ সংবলিত একটি অধ্যায়ে কমিশনের গঠনপ্রণালী ও কার্যাবলি নির্দেশিত হয়েছে।
- বাংলাদেশের রাষ্ট্রপতি কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ প্রদান করেন।
- বর্তমানে মো. সোহরাব হোসাইন এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন।

উল্লেখ্য,
- ১৩৭ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশন-প্রতিষ্ঠা,
- ১৩৮ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের সদস্য-নিয়োগ এবং
- ১৩৯ নং অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের সদস্যপদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে।

উৎস: i) বাংলাদেশের সংবিধান।
         ii) বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ওয়েবসাইট।
.
মানবদেহের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় উপাদান কোনটি?
  1. আমিষ
  2. স্নেহ পদার্থ
  3. ভিটামিন
  4. শর্করা
ব্যাখ্যা
খাদ্য উপাদান: 
- খাদ্য অনেকগুলো রাসায়নিক বস্তুর সমন্বয়ে গঠিত, এই রাসায়নিক বস্তুগুলোকে খাদ্য উপাদান বলে। 
- এই উপাদানগুলোর মধ্যে পুষ্টি থাকে, তাই খাদ্য উপাদানকে পুষ্টি উপাদানও বলা হয়। 
- উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে প্রধাণত তিন ভাগে ভাগ করা হয়। 
যথা - 
১। আমিষ: আমিষ দেহের বৃদ্ধিসাধন ও ক্ষয়পূরণ করে। 
২। শর্করা: শর্করা দেহে শক্তি উৎপাদনে সহায়তা করে। 
৩। স্নেহ: স্নেহ বা চর্বিজাতীয় খাদ্য দেহে তাপ ও শক্তি উৎপাদন করে। 

- এছাড়া আরও তিন ধরনের উপাদানও দেহের জন্য প্রয়োজন। 
যেমন- 
৪। ভিটামিন বা খাদ্যপ্রাণ: ভিটামিন বা খাদ্যপ্রাণ দেহে রোগ প্রতিরোধ শক্তি বাড়ায় এবং বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায়। 
৫। খনিজ লবণ: খনিজ লবণ দেহের বিভিন্ন জৈবিক কাজে অংশ নেয়। 
৬। পানি: দেহে পানি ও তাপের সমতা রক্ষা করে, এছাড়া কোষের কার্যাদি নিয়ন্ত্রণ করে এবং কোষ ও তার অঙ্গাণুগুলোকে ধারণ করে। 
- খাদ্য উপাদানের বাইরে আরও একটি উপাদান রয়েছে, যেটি কোনো পুষ্টি না জোগালেও একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। 
৭। রাফেজ: রাফেজ বা খাদ্য আঁশ (Fibre) পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে ও বৃহদন্ত্র থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
১০.
আমাদের সংবিধানের কোন সংশোধনী দ্বারা সংসদীয় পদ্ধতির সরকার পুনঃপ্রতিষ্ঠিত হয়?
  1. অষ্টম
  2. নবম
  3. একাদশ
  4. দ্বাদশ
ব্যাখ্যা
সংবিধানের দ্বাদশ সংশোধনী:
- ১৯৯১ সালের ৬ আগস্টের এ সংশোধনী হয়।
- এ সংশোধনীর মাধ্যমে ১৭ বছর পর দেশে পুনরায় সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয় এবং উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত করা হয়।
- সংশোধনীটি উত্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
- ৩০৭-০ ভোটে বিলটি পাস হয়।
- একাদশের মত এ বিলটিও সরকারি ও বিরোধী দলের ঐকমত্যের ভিত্তিতে পাস হয়।

অন্যদিকে -
- অষ্টম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম বলে ঘোষণা করা হয়।
- নবম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি যতবার ইচ্ছা রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন করতে পারতেন।
- একাদশ সংশোধনীর মাধ্যমে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ কর্তৃক প্ৰয়োগকৃত সকল কার্যক্রম বৈধ করা হয় এবং পুনরায় তাঁর প্রধান বিচারপতি পদে ফিরে যাবার বিধান করা হয়।

উৎস: বাংলাদেশের সংবিধান, আরিফ খান।
১১.
সম্প্রতি পেন্টাগনে ভারত ও যুক্তরাষ্ট্র যে বিষয়ে চুক্তি স্বাক্ষর করেছে তা হলো-
  1. সন্ত্রাস বিরোধী
  2. মৌলবাদ উৎখাত
  3. সাধারণ নিরাপত্তা ও সামরিক তথ্য
  4. কাশ্মীরের যুদ্ধ নিরসন
অনির্ধারিত
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। তাই প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- রাজধানী: ওয়াশিংটন ডিসি
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।

ভারত:
- ভারত দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র।
- রাজধানী: নয়া দিল্লি।
- মুদ্রা: রুপি।
- প্রেসিডেন্ট: দ্রৌপদী মুর্মু।
- প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদি।
- প্রধান পর্বতমালা: হিমালয়।
- প্রধান নদী: গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র।
- ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়।
- তাই প্রতি বছর ২৬ জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। 

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১২.
স্বর্ণ নগরী বলা হয় কোন নগরটিকে?
  1. দুবাই
  2. অমৃতসর
  3. শিকাগো
  4. জোহান্সবার্গ
ব্যাখ্যা
দুবাই:
- স্বর্ণ নগরী বলা হয় জোহান্সবার্গকে।

উল্লেখ্য,
- সংযুক্ত আরব আমিরাতের দেশ দুবাই।
- দুবাই বিশ্বের স্বর্ণের রাজধানী।
- বিশ্বের স্বর্ণ বাজারের বিপুল অংশ এখান থেকেই নিয়ন্ত্রণ করা হয়।

উৎস: National Geographic.  
১৩.
সম্প্রতি জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করেছে কোন দেশটি?
  1. ডেনমার্ক
  2. সুইডেন
  3. সুইজারল্যান্ড
  4. কানাডা
অনির্ধারিত
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।]

জাতিসংঘ:
- বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা হলো জাতিসংঘ (United Nations Organization).
- এটি জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- ২৬ জুন ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।  
- জাতিসংঘের সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস। 
- সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।  
- দাপ্তরিক ভাষা ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ এবং আরবি।  
- কার্যকরী দাপ্তরিক ভাষা ২টি - ইংরেজি ও ফ্রেঞ্চ।  
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি: ভ্যাটিকান সিটি,  ফিলিস্তিন। 

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১৪.
UNICEF-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. ওয়াশিংটন
  3. জেনেভা
  4. রোম
ব্যাখ্যা
UNICEF:
- UNICEF-এর পূর্ণরূপ: United Nations International Children's Emergency Fund.
- UNICEF বা জাতিসংঘ শিশু তহবিল বিশ্বব্যাপী শিশুদের অধিকার নিয়ে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ১১ ডিসেম্বর, ১৯৪৬।
- সদর দপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- বর্তমান নির্বাহী পরিচালক: ক্যাথরিন রাসেল।
- UNICEF বর্তমানে বিশ্বের ১৯০টির ও বেশি দেশ ও অঞ্চলে কাজ করছে।

উৎস: UNICEF ওয়েবসাইট।
১৫.
International Court of Justice-এর সদর দফতর কোথায় অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
  2. নেদারল্যান্ডসের দি হেগে
  3. সুইজারল্যান্ডের বার্নে
  4. কানাডার অটোয়ায়
ব্যাখ্যা
International Court of Justice: 
- জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গসংস্থা: International Court of Justice বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- সদর দপ্তর অবস্থিত: দি হেগ, নেদারল্যান্ডস।
- এটি ১৯৪৫ সালের জুন মাসে জাতিসংঘ সনদের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ১৯৪৬ সালের এপ্রিলে।
- বিচারকের সংখ্যা ১৫ জন।
- একজন বিচারক নির্বাচিত হন ৯ বছরের জন্য।
- সভাপতি নির্বাচিত হন ৩ বছরের জন্য।
- বর্তমান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের জোয়ান ই. ডনোহু।

উৎস: International Court of Justice ওয়েবসাইট।
১৬.
ইসরাইলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
  1. জর্দান
  2. লিবিয়া
  3. সিরিয়া
  4. মিসর
অনির্ধারিত
ব্যাখ্যা
ইসরাইল:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরাইল।
- রাজধানী: জেরুজালেম।
- মুদ্রা: শেকেল।
- ইসরাইলের ভাষা হিব্রু।
- ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরাইল।
- মুসলমান, ইহুদি ও খ্রিস্টান এই তিন ধর্মাবলম্বীদের কাছে পবিত্রভূমি ফিলিস্তিনের জেরুজালেম।
- বেলফোর ঘোষণা ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়।
- গোয়েন্দা সংস্থা: মোসাদ, আমান।
- ইসরাইলের স্বাধীনতা ঘোষণা করেন ডেভিড বেন গুরিয়েন।

উল্লেখ্য,
- ইসরায়েলের স্বপ্নদ্রষ্টা অস্ট্রিয়ান সাংবাদিক থিওডর হার্জেল। 
- ইহুদিবাদ অন্দোলনের প্রবক্তা থিওডোর হার্জল।
- যুক্তরাষ্ট্র ইসরায়েলকে প্রথম স্বীকৃতি দেয়।
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ মিসর।
- ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ তুরস্ক।

[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]

উৎস: i) Britannica.
         ii) ১৪ নভেম্বর, ২০২৩, Al Jazeera.
১৭.
আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস কোনটি?
  1. ১ জানুয়ারি
  2. ২১ মার্চ
  3. ২১ মে
  4. ৩০ জুন
ব্যাখ্যা
আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস:
- আন্তর্জাতিক বর্ণবাদ বিরোধী দিবস ২১ মার্চ।

উল্লেখ্য,
- বর্তমানে পৃথিবীর বিভিন্ন দেশ এই দিনটিকে ‘জাতিগত বর্ণ বৈষম্য বিলোপ দিবস’ হিসেবে পালন করে।
- এই দিবসটি পালনের মূল পরিপ্রেক্ষিত ছিল ১৯৬০ সালে দক্ষিণ আফ্রিকায় জাতিগত বর্ণবৈষম্যের প্রতিবাদে সাধারণ মানুষের শান্তিপূর্ণ মিছিল।
- সেই মিছিলে পুলিশ গুলি করে ৬৯ জন নিরীহ মানুষকে হত্যা করে, আহত হন আরও ১৮০ জন।
- এই প্রতিবাদ শুরু হয়েছিল ২১ মার্চ থেকে।
- একারণে ১৯৭৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ মার্চকে ‘আন্তর্জাতিক জাতিগত বর্ণ বৈষম্য বিলোপ দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়।

উৎস: i) UN ওয়েবসাইট।
         ii) ২১ মার্চ, ২০২১, দ্য ডেইলি স্টার বাংলা।
১৮.
জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন?
  1. কুর্ট ওয়ার্ল্ডহেম
  2. দ্যাগ হ্যামারশোল্ড
  3. উ থান্ট
  4. হ্যাভিয়ার প্যারেস দ্য কুইয়ার
ব্যাখ্যা
দ্যাগ হ্যামারশোল্ড:
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড।
- তিনি সুইডেনের অধিবাসী ছিলেন।
- ১৯৬১ সালে তিনি আফ্রিকার উত্তর রোডেশিয়ায় (জাম্বিয়া) বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য,
- জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিহতদের জন্য সর্বোচ্চ পদক 'দ্যাগ হ্যামারশোল্ড মেডেল' প্রবর্তন করা হয়।

উৎস: UN ওয়েবসাইট।
১৯.
কোন যুদ্ধটি সম্প্রতি ইরাকে অনুষ্ঠিত হয়নি?
  1. ডেজার্ট শীল্ড
  2. ডেজার্ট স্টর্ম
  3. ক্রুসেড
  4. ইনফাইনাইট জাস্টিস
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।]

অপারেশন ডেজার্ট শিল্ড:
- উপসাগরীয় যুদ্ধ (২ আগস্ট ১৯৯০ - ২৮ ফেব্রুয়ারি ১৯৯১), ইরাকের আক্রমণ এবং কুয়েতকে সংযুক্ত করার প্রতিক্রিয়া হিসাবে ইরাকের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ৩৫টি দেশের জোট বাহিনীর দ্বারা পরিচালিত একটি যুদ্ধ। 

অপারেশন ডেজার্ট স্টর্ম:
- ১৯৯০ সালের আগস্ট মাসে ইরাকের কুয়েত আগ্রাসন এবং কুয়েতি ভূ-খন্ড দখলের প্রেক্ষতে ইরাকি বাহিনীর হাত থেকে কুয়েতকে মুক্ত করাই ছিল এ যুদ্ধের উদ্দেশ্য।

ইনফাইনাইট জাস্টিস:
- ইনফাইনাইট জাস্টিস ইরাকে সংঘটিত হয়েছিল।

উৎস: Britannica.
২০.
জর্জ ডাব্লিউ বুশ আমেরিকার কততম প্রেসিডেন্ট?
  1. ৪১তম
  2. ৪২তম
  3. ৪৩তম
  4. ৪৪তম
ব্যাখ্যা
জর্জ ডব্লিউ বুশ:
- জর্জ ডব্লিউ বুশ মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩তম রাষ্ট্রপতি।
- তিনি ২০০১-০৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
- রাজনৈতিক দল: রিপাবলিকান পার্টি।

উল্লেখ্য,
- ২০০১ সালের সেপ্টেম্বর ১১ তারিখে নাইন-ইলেভেন হামলায় যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বিধ্বস্ত হওয়ার পর তিনি বিশ্বব্যাপী সন্ত্রাসবিরোধী যুদ্ধ ঘোষণা করেন।
- এই হামলার পর তিনি অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য Department of Homeland Security বিভাগ প্রতিষ্ঠা করেন। 
- এরই ধারাবাহিকতায় আফগানিস্তারের তালেবান সরকারকে উৎখাত করার জন্য সেদেশে আগ্রাসন চালান।
- এই আগ্রাসনের মূল উদ্দেশ্য ছিল আল কায়েদা ধ্বংস করে ওসামা বিন লাদেনকে আটক করা।

উৎস: Britannica.
২১.
দুটি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু. যথাক্রমে ২ এবং ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৭২
  2. ৬০
  3. ৪৮
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গ.সা.গু ও ল.সা.গু যথাক্রমে ২ এবং ৩৬০। একটি সংখ্যা ১০ হলে, অপর সংখ্যাটি কত?

সমাধান: 
দেওয়া আছে,
দুইটি সংখ্যার গ.সা.গু = ২,
ল.সা.গু = ৩৬০
এবং একটি সংখ্যা = ১০

আমরা জানি,
গ.সা.গু × ল.সা.গু  = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
বা, ২ × ৩৬০ = ১০ × ২য় সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২ × ৩৬০)/১০
= ৭২
২২.
একটি ট্রেন ঘন্টায় ৪৮ কি.মি. বেগে চলে ২২০ মিটার দীর্ঘ একটি প্লাটফরম ৩০ সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত?
  1. ১৪০ মিটার
  2. ১৬০ মিটার
  3. ১৮০ মিটার
  4. ২০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘন্টায় ৪৮ কি.মি. বেগে চলে ২২০ মিটার দীর্ঘ একটি প্লাটফরম ৩০ সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত?

সমাধান:
১ ঘণ্টা = ৬০ মিনিট = ৬০ × ৬০ = ৩৬০০ সেকেন্ড
৪৮ কি.মি. = ৪৮ × ১০০০ = ৪৮০০০ মিটার

ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে যায় = ৪৮০০০ মিটার
⸫ ট্রেনটি ৩০ সেকেন্ডে যায় = (৪৮০০০ × ৩০)/(৩৬০০) মিটার
= ৪০০ মিটার

⸫ ট্রেনটি দৈর্ঘ্য = ৪০০ - ২২০ মিটার
= ১৮০ মিটার
২৩.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ১০% কমালে উহার ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত হবে?
  1. ১০% বৃদ্ধি
  2. ১০% হ্রাস
  3. ৮% বৃদ্ধি
  4. ৮% হ্রাস
ব্যাখ্যা

প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% বাড়ালে এবং প্রস্থ ১০% কমালে উহার ক্ষেত্রফলের পরিবর্তন শতকরা কত হবে?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x
আয়তক্ষেত্রের প্রস্থ = y
∴ ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ = x × y = xy

দৈর্ঘ্য ২০% বৃদ্ধিতে,
নতুন দৈর্ঘ্য = x + x এর ২০%
= x + (২০x/১০০)
= x + ০.২০x
= ১.২০

প্রস্থ ১০% হ্রাসে,
নতুন প্রস্থ = y - y এর ১০%
= y - (১০/১০০)y
= y - ০.১০y
= ০.৯০y

∴ নতুন ক্ষেত্রফল = ১.২০x × ০.৯০y = ১.০৮xy

ক্ষেত্রফলের পরিবর্তন = নতুন ক্ষেত্রফল - পুরাতন ক্ষেত্রফল
= ১.০৮xy - xy
= ০.০৮xy

∴ শতকরা পরিবর্তন = (পরিবর্তন/পুরাতন ক্ষেত্রফল) × 100
= (০.৮xy/xy) × ১০০
= ০.০৮× ১০০
 = ৮%

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ৮% বৃদ্ধি পাবে।

২৪.
শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূল ১,০৪০ টাকা হবে?
  1. ৫৫০
  2. ৬০০
  3. ৬৫০
  4. ৭০০
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক ৪ টাকা হার সরল মুনাফায় কত টাকা ১৫ বছরে সবৃদ্ধিমূল ১,০৪০ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
সবৃদ্ধিমূল, C = ১০৪০
সুদের হার, r = ৪/১০০
বয়স, n = ১৫
এবং আসল, p = ?

আমরা জানি,
C = P(১ + rn)
বা, ১০৪০ = P {১ + (৪/১০০) × ১৫}
বা, ১০৪০ = P {১ + (৬০/১০০)}
বা, ১০৪০ = P (১৬০/১০০)
বা, P = (১০৪০×১০০)/১৬০
বা, P = ৬৫০ টাকা
২৫.
যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ২১%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ ১০% বৃদ্ধি পায়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?

সমাধান: 
ধরি, 
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ১০ মিটার 
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১০ × ১০) বর্গমিটার 
= ১০০ বর্গমিটার
আবার, 
১০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের বাহুর সংখ্যা = ১০ + (১০ এর ১০%)
= ১০ + ১
= ১১ মিটার

∴ ১০% বৃদ্ধিতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১১ × ১১) বর্গমিটার
= ১২১ বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে = (১২১ - ১০০) বর্গমিটার
= ২১ বর্গমিটার

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = ২১%
২৬.
বনভোজনে যাওয়ার জন্য ৫,৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হয় এই শর্তে যে, প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। ৫ জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া ৩ টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী ছিল?
  1. ৮০
  2. ৮৫
  3. ৯৫
  4. ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: বনভোজনে যাওয়ার জন্য ৫,৭০০ টাকায় একটি বাস ভাড়া করা হয় এই শর্তে যে, প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। ৫ জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া ৩ টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী ছিল?

সমাধান:
ধরি,
যাত্রী সংখ্যা = ক জন
৫জন না আসায় বাসের যত্রীসংখ্যা = ক - ৫ জন

প্রশ্নমতে,
৫৭০০/(ক - ৫) = (৫৭০০/ক) + ৩
⇒ ৫৭০০/(ক - ৫) - (৫৭০০/ক) = ৩
⇒ [৫৭০০ক - {(৫৭০০(ক - ৫)}]/{ক(ক - ৫)} = ৩
⇒  {৫৭০০(ক - ক + ৫)}/(ক - ৫ক) = ৩
⇒ (৫৭০০ × ৫)/(ক - ৫ক) = ৩
⇒ (১৯০০ × ক)(ক - ৫ক) = ১
⇒ ক - ৫ক = ৯৫০০
⇒ ক - ৫ক - ৯৫০০ = ০
⇒ ক - ১০০ক + ৯৫ক - ৯৫০০ = ০
⇒  ক(ক - ১০০) + ৯৫(ক - ১০০) = ০
⇒ (ক - ১০০)(ক + ৯৫) = ০

ক - ১০০ = ০
⇒ ক = ১০০

ক + ৯৫ = ০
⇒ ক = - ৯৫ [গ্রহণযোগ্য নয় কারণ যাত্রীসংখা ঋণাত্মক হতে পারেনা]

∴ বাসের যত্রীসংখ্যা = ১০০ - ৫ = ৯৫ জন
২৭.
যদি z = x + iy হয়, তবে |z + 1| + |z - 1| = 3 দ্বারা বর্ণিত সঞ্চার পথ হবে -
  1. সরলরেখা
  2. বৃত্ত
  3. প্যারাবোলা
  4. ইলিপস
ব্যাখ্যা
প্রশ্ন: যদি z = x + iy হয়, তবে |z + 1| + |z - 1| = 3 দ্বারা বর্ণিত সঞ্চার পথ হবে -

সমাধান:
z + 1 = x + iy + 1
|z + 1| = √{(x + 1)2 + y2}
= √(x2 + 2x + 1 + y2)

|z - 1| = √{(x - 1)2 + y2}
= √(x2 - 2x + 1 + y2)

এখন,
√(x2 + 2x + 1 + y2) = 3 - √(x2 - 2x + 1 + y2)
⇒ x2 + 2x + 1 + y2 = 9 - 6√(x2 - 2x + 1 + y2) + x2 - 2x + 1 + y2
⇒ 4x =  9 - 6√(x2 - 2x + 1 + y2)
⇒ 4x - 9 = - 6√(x2 - 2x + 1 + y2)
⇒ 16x2 - 72x + 81 = 36(x2 - 2x + 1 + y2)
⇒ 16x2 - 72x + 81 = 36x2 - 72x + 36 + 36y2
⇒ 20x2 + 36y2 = 45
২৮.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয় এবং সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি নির্ণয় কর।
  1. 15
  2. 24
  3. 36
  4. 48
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যাকে অঙ্কদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল 3 হয় এবং সংখ্যাটির সাথে 18 যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি নির্ণয় কর।

সমাধান:
ধরি,
একক স্থানীয় অঙ্ক ক এবং দশক স্থানীয় অঙ্ক খ

∴ সংখ্যাটি = ( ১০খ + ক)
প্রথম শর্তমতে,
(১০খ + ক) /কখ = ৩ ................ (১)

দ্বিতীয় শর্তমতে,
১০খ + ক + ১৮ = ১০ক + খ
বা, ৯ক = ৯খ + ১৮
ক = খ + ২ .................. (২)

ক এর মান (১) নং সমীকরনে বসিয়ে পাই,
(১০খ + খ + ২)/{খ(খ + ২)} = ৩
বা, ১১খ + ২/খ + ২খ = ৩
বা, ৩খ + ৬খ = ১১খ + ২
বা, ৩খ - ৫খ - ২ = ০
বা, ৩খ - ৬খ + খ - ২ = ০
বা, ৩খ(খ - ২) + ১ (খ - ২) = ০
বা, (খ - ২) (৩খ + ১) = ০
হয়, খ - ২ = ০ 
খ = ২,

অথবা, 
৩খ + ১ = ০
বা, খ = - ১/৩  [ - ১/৩ গ্রহণযোগ্য নয় ]

খ = ২ হলে,
ক = ২ + ২ = ৪

নির্ণয়ে সংখ্যাটি = (১০ × ২) + ৪ = ২৪
২৯.
4 + 44 + 444 + ............ ধারাটির n-সংখ্যক পদের যোগফল নির্ণয় কর।
  1. (10/9) (10n - 1) - (1/9)n
  2. (20/81) (10n - 1 - 1) - (4/9)n
  3. (10/27)(10n - 1) - (2/9)n
  4. (40/81)(10n - 1) - (4/9)n
ব্যাখ্যা
প্রশ্ন: 4 + 44 + 444 + ... ধারাটির n-সংখ্যক পদের যোগফল নির্ণয় কর।

সমাধান:
a + aa + aaa + …………… n সংখ্যক পদের যোগফল
S = (a/9){(10/9)(10n-1) - n}
= (4/9){(10/9)(10n - 1) - n
= (40/81)(10n-1) - (4/9)n
৩০.
৫৪০ সংখ্যাটির ভাজকের সংখ্যা কত?
  1. ২৪
  2. ২৬
  3. ২৮
  4. ৩০
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৪০ সংখ্যাটির ভাজকের সংখ্যা কত?

সমাধান:
৫৪০ এর মৌলিক উৎপাদকসমূহ = ২ × ২ × ৩ × ৩ × ৩ × ৫
= ২ × ৩ × ৫

∴ ভাজক সংখ্যা = (২ + ১) × (৩ + ১) × (১ + ১)
= ৩ × ৪ × ২
= ২৪ টি
৩১.
Choose the right word. Jamal and I ___ to school.
  1. walking
  2. walks
  3. walk
  4. are walk
ব্যাখ্যা

• কোনো sentence এ একাধিক pronoun বসলে  '231' নিয়মে অর্থাৎ প্রথমে 'second person', তারপর 'third person' এবং শেষে 'first person' বসে।
- সেই সাথে auxiliary verb এর plural form হবে।

• আবার, 
- দুইটি ভিন্ন ভিন্ন subject যদি and দ্বারা যুক্ত হয় তবে এদের পরের verb টি সব সব সময় plural হয়। 
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে walk.

- Complete Sentence: Jamal and I walk to school.
- Bangla Meaning: জামাল আর আমি হেঁটে  স্কুলে যাই।

৩২.
Choose the correct sentence.
  1. I am here since Monday.
  2. I have been here since Monday.
  3. I am here from Monday.
  4. I was here since Monday.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্য হচ্ছে - I have been here since Monday.

Since এর ব্যবহার:
Point of time এর পূর্বে since বসে।
Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, তিনটা, সাড়ে তিনটা ইত্যাদি।

আবার, 
Since (হতে/থেকে) এর পরের বাক্যাংশ Past Indefinite Tense হলে পূর্বের বাক্যাংশ Present Indefinite/Present Perfect হয়।
তবে since এর পূর্বের বাক্যাংশ দ্বারা অতীত থেকে এখন পর্যন্ত কোন কাজ চলমান আছে বুঝালে Present Perfect Continuous হয়।

যেমন- I have been living in Dhaka since 2007.
I have been waiting since half past three.
৩৩.
Choose the correct sentence.
  1. There are a large number of boys in the playing field.
  2. There is a large number of boys in the playing field.
  3. There has a large number of boys in the playing field.
  4. There is a large number of boy in the playing field.
ব্যাখ্যা
উল্লিখিত অপশন গুলোর মধ্যে -There are a large number of boys in the playing field. - বাক্যটি সঠিক।

• A number of/ A large number of/ A small number of/ a great number of যুক্ত বাক্যের গঠন হচ্ছে -
• Structure: A number of/ A large number of/ A small number of/ a great number of + plural Noun + plural verb.


- অর্থাৎ, A large number of এরপর Plural Noun + Plural Verb হয়।
- যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যে A large number of  আছে তাই এরপর plural noun boys এবং plural verb are হবে।
৩৪.
Choose the right preposition. He has a liking ___ cricket.
  1. by
  2. in
  3. for
  4. at
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for.
- Complete Sentence: He has a liking for cricket.

• Appropriate preposition এর ক্ষেত্রে পছন্দনীয়  বুঝাতে  liking এর সাথে for বসে।
• Liking for
- English meaning: the fact of liking someone or something
- Bangla meaning: পছন্দ

Example:
- The dessert was too sweet for my liking.
- I have no liking for her.

Source: Cambridge Dictionary & Accessible Dictionary by Bangla Academy.
৩৫.
Choose the correct sentence
  1. Do he have a house.
  2. Does he have a house.
  3. Does he has a house.
  4. Do he has a house.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Does he have a house.

• এখানে do/does এর ব্যবহার রয়েছে।
- present indefinite tense এ প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য do/does কে ‍auxiliary হিসেবে subject এর পূর্বে ব্যবহার করা হয়।
- Do এর পর have/v1 বসবে।
Does এর পর have/v1 বসবে। (has বসবে না এবং verb এর সাথে s/es বসবে না।)
৩৬.
Choose the right meaning of the word 'generous'.
  1. Willing to give
  2. kind
  3. honest
  4. sympathetic
অনির্ধারিত
ব্যাখ্যা
• 'Generous'
English meaning: liberal in giving,  marked by abundance or ample proportions, showing a readiness to give more of something, especially money, than is strictly necessary or expected.
Bangla Meaning: উদার; সহৃদয়; পর্যাপ্ত; প্রচুর।

• Synonyms: kind, sympathetic.

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Willing to give - কোনো কিছু দিতে ইচ্ছুক।
খ) kind - সদয়; অপরের প্রতি সহানুভূতিশীল।
গ) honest - সত্যবাদী; সতাবৃত্ত; নিষ্কপট; অশঠ; সাধু; ঋজুপ্রকৃতি; সৎ; সত্যসন্ধ; অকৃত্রিম, সচ্চরিত্র।
ঘ) sympathetic - সহানুভূতিশীল; সমদুঃখী; সমব্যথী; সমবেদী; দরদি; সহানুভূতিপূর্ণ; সমবেদনাপূর্ণ; সহানুভূতিজনিত।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে -  Willing to give, kind এবং sympathetic এই তিনটি শব্দ Generous এর সমার্থক অর্থ প্রকাশ করছে।
- তাই একাধিক উত্তর থাকায় উত্তর নেয়া সম্ভব হয় নি।
৩৭.
Choose the correct sentence.
  1. Everything has been done to help him.
  2. Everything have been done to help him.
  3. Everything are done to help him.
  4. Everything was did to help him.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে সঠিক বাক্যটি হচ্ছে - Everything has been done to help him.
- সাধারণত Everything এর সাথে singular verb ব্যবহৃত হয়।

• Present Perfect Tense:
- কোন কাজ শেষ হয়েছে অথচ তার ফল বর্তমান আছে, এরূপ বুঝালে Present Perfect Tense হয়। 
Structure: Subject + has/have + V3 + extension.

• তাই নিয়মানুয়ায়ী, Everything এরপর singular verb হিসেবে আর present perfect tense নির্দেশ করছে বিধায় has been done হয়েছে।
৩৮.
Choose the correct sentence.
  1. What are you doing for the last three hours?
  2. What have you been doing for the last three hours?
  3. What did you doing for the last three hours?
  4. What had you done for the last three hours?
ব্যাখ্যা

What have you been doing for the last three hours?
- এই বাক্যটি সঠিক।

• এই বাক্যটি present perfect continuous tense এ রয়েছে।
• Present Perfect Continuous Tense: 
- যে Tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে। 
- Structure: Subject + have been/has been + মূল verb + ing + Extension. 
- Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে ব্যাপক সময় (Period of time) এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় (Point of time) এর পূর্বে since বসে। 

• Interrogative sentence এর ক্ষেত্রে সবসময় -Wh word এরপর auxiliary verb বসে।
- structure: Question word + auxiliary verb + subject + principal verb + extension + note of integration.

• তাই, English grammar এর rule অনুযায়ী বাক্যটি সঠিক।

৩৯.
Choose the right passive form of 'Who will pay him?'
  1. Who will be paid him
  2. Who would be paid him
  3. Whom he will be paid
  4. By whom will he be paid
ব্যাখ্যা
• Who যুক্ত Interrogative Sentence এর Active Voice কে Passive Voice এ পরিণত করার নিয়ম:
- Who এর পরিবর্তে প্রথমে By whom বসে।
- Tense ও Person অনুযায়ী Auxiliary Verb বসাতে হয়। 
- Object টি Subject হয়।
- Tense অনুযায়ী কর্তার পরে  be/being/been বসাতে হয়। 
- মূল Verb এর Past Participle বসে।
- সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। 

• সুতরাং, নিয়মানুযায়ী, 
Active: 'Who will pay him?'
Passive: By whom will he be paid?

More Example:
Active: Who will help you?
Passive: By whom will you be helped?
৪০.
Choose the correct meaning of the word 'likely'.
  1. probably
  2. very much liked
  3. similarly
  4. nearly
ব্যাখ্যা
• Likely
English Meaning: Such as well might happen or be true; probable.
bangla Meaning:  সম্ভবত, সম্ভাব্য।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) probably -  খুব সম্ভব।
খ) very much liked - অতিরিক্ত পছন্দ এমন
গ) similarly - সাদৃশ্য; সমধর্মিতা।
ঘ) nearly - প্রায়, ঘনিষ্ঠভাবে।

• সুতরাং, বোঝা যাচ্ছে,  উল্লিখিত অপশন গুলোর মধ্যে - probably শব্দটি Likely এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪১.
Choose the correct spelling
  1. maintainance
  2. maintenance
  3. maintanace
  4. maintenece
ব্যাখ্যা
Maintenance (noun): 
English Meaning - The work needed to keep a road, building, machine, etc. in good condition. 
Bangla Meaning - রক্ষণাবেক্ষণ; ভরণপোষণ।

Example Sentence - Old houses need a lot of maintenance. 

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge dictionary.
৪২.
Choose the correct sentence
  1. He is the happiest child of all.
  2. He is the most happy child of all.
  3. He is a happiest child of all.
  4. He is most happy child of all.
ব্যাখ্যা
• Superlative degree এর নিয়মানুযায়ী, He is the happiest child of all - এই বাক্যটি সঠিক।

• Degree তিন প্রকার । যথা-
- positive degree.
- comparative degree.
- superlative degree.

• Superlative degree: সাধারণত অনেকের মধ্যে তুলনা বুঝাতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Superlative Degree বলে।
- Happiest - superlative degree
- Happier - comparative degree
- Happy - positive degree.

• সুতরাং, happy এর superlative হচ্ছে happiest এবং এর পূর্বে most বসবে না।

• Superlative Degree চেনার উপায় - 
- সাধারণত অনেকের মধ্যে তুলনা করতে adjective এর যে রূপ ব্যবহার হয় তাকে Superlative Degree বলে।
-  অর্থাৎ একজন ব্যক্তি/ বস্তুকে অনেকের সাথে তুলনা করা হয়।
- Superlative Degree চিনার উপায় হলো  Superlative Degree তে সাধারণত Superlative form এবং all other, most other, one of the + Superlative form বসে এবং নেকজ ক্ষেত্রে of all উল্লেখ থাকে।
৪৩.
'What he said is largely true' means?
  1. What he said is surely true?
  2. What he said is completely true?
  3. What he said is possibly ture?
  4. What he said is mostly true?
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - What he said is mostly true?
• You use largely to say that a statement is not completely true but is mostly true.
- অর্থাৎ, যদি কোনো বিবৃতি এর ক্ষেত্রে, largely true ব্যবহৃত হয়, এর অর্থ হচ্ছে - একটি বিবৃতি সম্পূর্ণ সত্য নয় কিন্তু বেশিরভাগই সত্য।

Source: Collins Dictionary.
৪৪.
Fill in the blank with the correct verb
I request that the work ______
  1. is done
  2. be done
  3. is doing
  4. should do
ব্যাখ্যা

• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - be done
- Complete sentence: I request that the work be done.

• নিয়মানুযায়ী,
- Subject+request+that+subject+base form of verb+extension.
- Be verb এর ক্ষেত্রে শুধু be বসবে।

• In the sentence "I request that the work be done," the verb "be" is in the base form, and this follows the pattern of the subjunctive mood used in formal requests or expressions of necessity. 
- আর be এরপর Verb এর participle form বসে।
- সে অনুযায়ী done বসেছে।

৪৫.
Choose the correct word. Selim is absent because he ___ a cold.
  1. is having
  2. have
  3. will have
  4. has
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - has
- Complete Sentence:  Selim is absent because he has a cold.

• সেলিম অনুপস্থিত কারণ সে সর্দিতে ভুগতেছে।
- ইংরেজিতে have এর অসংখ্য ব্যবহারিক অর্থ আছে। তার মধ্যে have এর একটা অর্থ হলো কোন রোগে ভোগা।
- Have (verb): Suffer from (an illness, ailment, or disability).
- বাক্যের subject he হওয়াতে hav না হইয়ে has হয়েছে।

Source: Bangla Academy Dictionary & Oxford Dictionary.
৪৬.
Choose the correct word.
When the storm arrived, the people ____ ran for shelter.
  1. hurry
  2. hurried
  3. hurrying
  4. hurriedly
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - hurriedly.
- Complete Sentenec: When the storm arrived, the people ____ ran for shelter.

• প্রশ্নে উল্লিখিত ran একটি verb.
-এই  verb কে modify করার জন্য প্রয়োজন adverb.
- আর hurriedly হচ্ছে adverb.

- এখানে, hurriedly’ হলো adverb of manner.
- কারণ এখানে verb কে (কিভাবে) দ্বারা প্রশ্ন করলে সঠিক উত্তর পাওয়া যায়।
৪৭.
Choose the best synonym for the underlined words.
World war II broke out in 1939
  1. finished
  2. started
  3. became worse
  4. was cancelled
ব্যাখ্যা
• Break out হচ্ছে একটি Phrase.
- কোনো কিছু ছড়িয়ে পড়া অর্থে Break out ব্যবহৃত হয়।

• Break out
English Meaning: If something dangerous or unpleasant breaks out, it suddenly starts.
Bangla Meaning: খারাপ কিছু হঠাৎ ছড়িয়ে পড়া / প্রাদুর্ভাব

Ex. Sentence: War broke out in 1914.
Bangla Meaning: ১৯১৪ সালে যুদ্ধ শুরু হয়েছিল।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক) finished - সমাপ্ত, সম্পূর্ণ, সাবাড়।
খ) started - শুরু, প্রবর্তিত, প্রারব্ধ।
গ) became worse - খারাপ হয়ে গেছে এমন।
ঘ) was cancelled - বাতিল করা হয়েছে।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, শব্দের অর্থানুযায়ী, 
- broke out = Started.

Source: Live MCQ Lecture and Accessible Dictionary by Bangla Academy.
৪৮.
Choose the best synonym for the underlined words. What are those boys talking about? I wonder what they're up to
  1. standing on
  2. climbing up
  3. planning to do
  4. arguing about
ব্যাখ্যা
• Be up to something: idiom
English Meaning:  Doing something mischievous or scheming, to be doing something, often something bad or illegal, usually secretly
Bangla Meaning: কোনো কিছু করার পরিকল্পনা করা।

• সুতরাং, What are those boys talking about? I wonder what they're up to
- এই বাক্যে up to দ্বারা planning to do এমন অর্থ প্রকাশ করছে।

Source: Cambridge Dictionary.
৪৯.
Choose the best synonym for the underlined word. The traffic had to be diverted as a result of a serious accident.
  1. sent by another route
  2. slowed down
  3. stopped completely
  4. searched by policemen
ব্যাখ্যা
• Divert 
English Meaning: cause (someone or something) to change course or turn from one direction to another.
Bangla Meaning: গতিপথ পাল্টে দেওয়া

• সুতরাং, অর্থানুযায়ী, সঠিক উত্তর হবে - sent by another route.
- The traffic had to be diverted/ sent by another route as a result of a serious accident.

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৫০.
Choose the correct sentence
  1. He lives here for five months.
  2. He is living here for five months.
  3. He has been living here for five months.
  4. He live here for five months.
ব্যাখ্যা
• পূর্বে শুরু হয়ে এখনো পর্যন্ত চলছে এরকম বুঝাতে present perfect continuous tense হয়।
- Period of time বুঝাতে for এবং point of time বুঝাতে since ব্যবহার হয় এবং verb-টি Present perfect continuous tense হয় - অর্থাৎ have / has been + ing হয়।
- যেমন:
- He has been living here for five months.
- He is working for six hours.
- তাই নিয়মানুসারে সঠিক উত্তর - for.
- Complete sentence: He has been living here for five years.

• For এর ব্যবহার:
- Period of time এর পূর্বে for বসে।
- Period of time হচ্ছে সেই সময়কাল যাকে সময় গণনার একক (সেকেন্ড, মিনিট, ঘন্টা, সপ্তাহ, মাস, বছর ইত্যাদি) দ্বারা গণনা করা হয়। যেমন- এক সেকেন্ড, এক মিনিট, এক ঘন্টা, এক সপ্তাহ, এক মাস, এক বছর, দুই বছর, ইত্যাদি।
- ব্যতিক্রম (for) a long time (অনেক/দীর্ঘ সময়/ক্ষণ/দিন।)। যেমন:
- We have been reading in this school for four years.
- He said nothing for a long time.
- Sumi has been working here for six months.
৫১.
কোন প্রবচনটি ‘হতভাগ্য’ অর্থে ব্যবহৃত?
  1. উড়নচণ্ডী
  2. আটকপালে
  3. ছা-পোষা
  4. ভূষণ্ডির কাক
ব্যাখ্যা
• 'আটকপালে' বাগধারাটির অর্থ হচ্ছে হতভাগ্য।
- বাক্য গঠন: আমার মতো আটকপালের ভাগ্যে কি ওই চাকরি জুটবে?

অন্যদিকে,
- ‘উড়নচণ্ডী’ বাগধারাটির অর্থ - অমিতব্যয়ী।
- 'ছা-পোষা' বাগধারাটি অর্থ - অত্যন্ত গরীব।
- ‘ভূষণ্ডির কাক’ বাগধারাটি অর্থ - বিচক্ষণ ব্যক্তি।
- ‘কাক ভূষণ্ডি’ বাগধারাটি অর্থ - দীর্ঘায়ু ব্যক্তি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৫২.
সমাস ভাষাকে -
  1. বিস্তৃত করে
  2. সংক্ষেপ করে
  3. অর্থবোধক করে
  4. ভাষারূপ ক্ষুণ্ণ করে
ব্যাখ্যা
♦ সমাস:
- অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে নতুন অর্থবোধক শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
- সমাস অর্থ হল সংক্ষেপ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
- বাক্যে শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি।
- সমাসের কাজ হলো ভাষাকে সংক্ষেপ করা, নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি করা, শব্দ গঠন প্রভৃতি।
- সমাস ব্যাকরণের শব্দ বা রূপতত্ত্বে আলেচিত হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫৩.
সর্বাপেক্ষা গ্রহণযোগ্য বাক্যটি চিহ্নিত করুন।
  1. করিম আদালতে মিথ্যা সাক্ষী দিয়েছে।
  2. আদালতে মিথ্যা সাক্ষী দেওয়া অন্যায়।
  3. মিথ্যা সাক্ষী দিলে বিচারকার্য বিঘ্নিত নয়।
  4. মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধের কাজও বটে।
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• ‘সাক্ষী’ শব্দের অর্থ: কোনো ঘটনা বা বিষয় প্রত্যক্ষকারী; প্রত্যক্ষদর্শী।

আবার,
• ‘সাক্ষ্য’ শব্দের অর্থ: আদালতে প্রদত্ত প্রত্যক্ষ বিবরণ; সাক্ষীর কাজ।

⇒ সুতরাং ‘সাক্ষ্য’ ও ‘সাক্ষী’ শব্দের অর্থ অনুসারে সর্বাধিক সঠিক বাক্য হচ্ছে- মিথ্যা সাক্ষ্য দেওয়া অপরাধের কাজও বটে।
৫৪.
‘আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি’ -কার বক্তব্য?
  1. রবীন্দ্রনাথ ঠাকুর
  2. মোতাহার হোসেন চৌধুরী
  3. ড. মুহম্মদ শহীদুল্লাহ
  4. শেরে বাংলা এ. কে ফজলুল হক
ব্যাখ্যা
⇒ ড. মুহম্মদ শহীদুল্লাহ্:
• ড. মুহম্মদ শহীদুল্লাহ্ (১৮৮৫-১৯৬৯) ভারতীয় উপমহাদেশের একজন স্মরণীয় বাঙালি ব্যক্তিত্ব, বহুভাষাবিদ, বিশিষ্ট শিক্ষক ও দার্শনিক ছিলেন।  তিনি ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে তাঁর জন্ম।
• তিনি 'জ্ঞানতাপস' হিসেবে অধিক পরিচিত। তাঁকে 'চলিষ্ণু অভিধান' বলা হয়।
• ১৯৫৫-৫৮ সাল পর্যন্ত তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা ও সংস্কৃত বিভাগে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৬৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস নিযু্ক্ত হন।
• ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে শহীদুল্লাহ্ বহু মননশীল ও জ্ঞানগর্ভ প্রবন্ধ নানা পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং এ সংক্রান্ত বিভিন্ন পত্র-পত্রিকা তিনি সম্পাদনা করেন। আল এসলাম পত্রিকার সহকারী সম্পাদক ও বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার যুগ্ম সম্পাদক  হিসেবে তিনি যোগ্যতার পরিচয় দেন।
• তাঁরই সম্পাদনা ও প্রকাশনায় মুসলিম বাংলার প্রথম শিশুপত্রিকা আঙুর আত্মপ্রকাশ করে। এছাড়াও তিনি ইংরেজি মাসিক পত্রিকা দি পীস, বাংলা মাসিক সাহিত্য পত্রিকা বঙ্গভূমি এবং পাক্ষিক তকবীর সম্পাদনা করেন।
• ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট জাতিসত্তা সম্পর্কে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহর বিখ্যাত উক্তি- ''আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি।''

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫৫.
বাংলায় কুরআন শরীফের প্রথম অনুবাদক কে?
  1. মাওলানা আকরাম খাঁ
  2. ভাই গিরিশচন্দ্র সেন
  3. মাওলানা মনিরুজ্জামান
  4. কেশবচন্দ্র সেন
ব্যাখ্যা
- বাংলা ভাষায় প্রথম কুরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদ করেন গিরিশচন্দ্র সেন।

• গিরিশচন্দ্র সেন:
-  নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে তাঁর জন্ম।
- তিনি ছিলেন ধর্মবেত্তা ও অনুবাদক।
- তিনি 'সুলভ সমাচার' ও 'বঙ্গবন্ধু' পত্রিকার সহযোগী সম্পাদক এবং 'মাসিক মহিলা' পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
- কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ১৮৭১ সালে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষিত হন।
- কুরআনের বঙ্গানুবাদ বাংলা সাহিত্যে তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি।
- সকলের নিকট তিনি ‘ভাই গিরিশচন্দ্র’ নামে পরিচিত ছিলেন।

• তাঁর রচিত গ্রন্থ:
⇒ তাপসমালা:
- গিরিশচন্দ্রের বিখ্যাত গ্রন্থ তাপসমালা।
- এটি ৯৬ জন ওলি-আউলিয়ার জীবনচরিত, যা শেখ ফরীদুদ্দীন আত্তারের ফারসি ভাষায় রচিত তায্কেরাতুল আত্তলিয়ার ভাবাদর্শে রচিত।

⇒ তত্ত্বরত্নমালা:
- গিরিশচন্দ্রের উল্লেখযোগ্য আরেকটি গ্রন্থ হলো তত্ত্বরত্নমালা।
- এটি শেখ ফরীদুদ্দীন আত্তারের মানতেকুত্তায়েব ও মওলানা জালালউদ্দীন রূমীর মসনবী শরীফ নামক প্রখ্যাত ফারসি গ্রন্থদ্বয় থেকে সংকলিত।
- এতে নীতিকথা ও শিক্ষণীয় বিষয় ছোট ছোট গল্পের আকারে রসাত্মকভাবে উপস্থাপন করা হয়েছে।

 এছাড়াও তিনি হাদিস-পূর্ব বিভাগ শিরোনামে মিশ্কাত শরীফের প্রায় অর্ধাংশের অনুবাদ প্রকাশ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৫৬.
নিচের গ্রন্থগুলির মধ্যে কোনটি কাব্যগ্রন্থ নয়?
  1. কথা ও কাহিনী
  2. রাত্রি শেষ
  3. হাজার বছর ধরে
  4. চোখের চাতক
ব্যাখ্যা
⇒ হাজার বছর ধরে:
- আবহমান বাংলার জীবন ও জনপদ জহির রায়হান রচিত 'হাজার বছর ধরে' (১৯৬৪) উপন্যাসের মূল প্রতিপাদ্য। 
- 'টুনি' চরিত্রের দেখা পাওয়া যায় জহির রায়হান রচিত 'হাজার বছর ধরে' উপন্যাসে।
- এই উপন্যাসের নায়িকা 'টুনি' একমাত্র জীবন্ত চরিত্র।
- আর সবাই যেন মৃত ও বিবর্ণ। 

⇒ জহির রায়হান:
- জহির রায়হান ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- জহির রায়হান একাধারে চলচ্চিত্র নির্মাতা ও লেখক ছিলেন।
- তাঁর প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ।
- ‘হাজার বছর ধরে’ উপন্যাসের জন্য তিনি আদমজি সাহিত্য পুরস্কার লাভ করেন।
- উপন্যাসের জন্য ১৯৭২ সালে তাঁকে বাংলা একাডেমি পুরস্কার প্রদান করা হয়।

• তাঁর রচিত উপন্যাস:
- শেষ বিকেলের মেয়ে,
- আরেক ফাল্গুন,
- বরফ গলা নদী,
- আর কত দিন,
- কয়েকটি মৃত্যু।

• তাঁর পরিচালিত ছবিগুলো হলো:
- কখনো আসেনি ( প্রথম পরিচালিত ছবি),
- সোনার কাজল,
- কাঁচের দেয়াল,
- বেহুলা,
- জীবন থেকে নেয়া,
- আনোয়ারা,
- সঙ্গম,
- বাহানা।

অন্যদিকে,
- 'কথা ও কাহিনী' (১৯০০) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। 
- কবি আহসান হাবীবের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'রাত্রিশেষে'। উল্লেখ্য অপশনে রাত্রি শেষ দেয়া আছে।
- 'চোখের চাতক' কাজী নজরুল ইসলামের সংগীত বিষয়ক গ্রন্থ বা গীতিকাব্য। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৫৭.
নাটক ও প্রহসনে পার্থক্য -
  1. উপাখ্যান
  2. ব্যঙ্গ বিদ্রপ
  3. সংলাপ
  4. চরিত্র
ব্যাখ্যা
• নাটক অর্থ: সংলাপের আকারে রচিত এবং অভিনয়ের ‍উপযোগী দৃশ্যকাব্য।
• প্রহসন অর্থ: হাস্য রসাত্মক নাটক ও ব্যঙ্গ বিদ্রুপ নাটক।

⇒ প্রহসন:
প্রহসন হাস্যরসপ্রধান স্বল্পদৈর্ঘ্য নাট্যধর্মী রচনা। এতে হাস্য ও ব্যঙ্গ-বিদ্রূপের আবরণে সমাজের অনৈতিকতা, অনাচার, ধর্মীয় গোঁড়ামি ও রক্ষণশীলতা এবং প্রাত্যহিক জীবনের ত্রুটি-বিচ্যুতিসমূহ তুলে ধরা হয়। পূর্ণাঙ্গ নাটকের মতো প্রহসনে বিষয়বস্ত্তর বিস্তার ও জটিলতা, রচয়িতার গভীর জীবনবোধ, চরিত্রের সমগ্রতা এবং কাহিনীর পারম্পর্যপূর্ণ অগ্রগমন অনুপস্থিত। বরং নকশাধর্মী কাহিনীর মাধ্যমে ঘটনা ও বিষয়বস্ত্তর অতিকথন, টাইপ চরিত্রের সংযোগ এবং হাসি ও ব্যঙ্গ-বিদ্রূপ সহযোগে খন্ডজীবনের একটি উপভোগ্য নাট্যরূপায়ণই এর প্রধান বৈশিষ্ট্য। 

⇒ নাটক:
মঞ্চে অভিনেতা অভিনেত্রীদের সাহায্যে মানবজীবনের সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ বেদনা যখন সংলাপের আশ্রয়ে দর্শকের সামনে উপস্থিত করা হয়, তখন তা হয় নাটক। মঞ্চে অভিনেতা-অভিনেত্রী কর্তৃক অভিনীত হবে এ উদ্দেশ্য নিয়েই নাট্যকার নাটক রচনা করেন। 'নাটক' শব্দটির মধ্যেই রয়েছে এ সত্যের ইঙ্গিত।

তাই বলা যায়, নাটক ও প্রহসনে পার্থক্য হলো ব্যঙ্গবিদ্রূপ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান; বাংলাপিডিয়া এবং উচ্চমাধ্যমিক বাংলা প্রথম পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
‘রূপসী বাংলা’র কবি কে?
  1. বুদ্ধদেব বসু
  2. সুধীন্দ্রনাথ চক্রবর্তী
  3. বিষ্ণু দে
  4. জীবনানন্দ দাশ
ব্যাখ্যা
• জীবননান্দ দাশ:
- জীবননান্দ দাশ একজন কবি ও শিক্ষাবিদ।
- তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন।
- তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে।
- তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
- মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি।
- রূপসী বাংলার কবি বলা জীবননান্দ দাশকে।

- জীবনানন্দ দাশ এর উপাধি সমূহ:
- ধুসরতার কবি,
- তিমির হননের কবি,
- রূপসী বাংলার কবি,
- নির্জনতার কবি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. বিভিষীকা
  2. বিভীষিকা
  3. বীভিষিকা
  4. বীভিষীকা
ব্যাখ্যা
• শুদ্ধ বানানটি - বিভীষিকা,
- এটি সংস্কৃত শব্দ।
যার অর্থ:
- আতঙ্ক,
- ভীতিকর ঘটনা।

 উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬০.
‘ক্ষ’ -এর বিশ্লিষ্ট রূপ-
  1. ক + খ
  2. ক + ঘ
  3. ক + ষ
  4. ক + ষ + খ
ব্যাখ্যা
• যুক্তবর্ণ:
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলােকে দেখে কখনাে সহজে চেনা যায়, কখনাে সহজে চেনা যায় না।
- এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

⇒ স্বচ্ছ যুক্তবর্ণ: ক, জ্ঞ, জ্ব, ঞ, জ্ঞ, ট, ণ্ঠ, দ, দ্ব, দ্ম, ঠ, ড, ন্স, স্ট, ব্দ, ফ, ল্ক, ল্প, ষ্ঠ, স্ফ, খ, স্ট, স্ফ ইত্যাদি।

⇒ অস্বচ্ছ যুক্তবর্ণ: ক্ত (ক্‌ + ত), ক্র (কৃ + র), ক্ষ (ক্ + ষ), ক্ষ্ম (ক্‌ + ষ্‌ + ম), ক্স (ক্‌ + স) ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৬১.
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি?
  1. সমাচার দর্পণ
  2. বঙ্গ দর্শন
  3. সংবাদ প্রভাকর
  4. বেঙ্গল গেজেট
ব্যাখ্যা
⇒ 'সমাচার দর্পণ' পত্রিকা: 
-সমাচার দর্পণ (১৮১৮-১৮৫২) শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।
- সমাচার দর্পণে প্রথমাবস্থায় সম্পাদকীয়-বিভাগের পণ্ডিত ছিলেন 'জয়গোপাল তর্কালঙ্কার'।
- প্রথম পর্যায়ে, ১৮১৮ সালের ২৩ মে (শনিবার) সমাচার দর্পণের প্রথম সংখ্যা বের হয়। পত্রিকাটির মূল্য ছিল মাসিক দেড় টাকা।

অন্যদিকে,
⇒ সংবাদ প্রভাকর:

• 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
• তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন। কিছুদিনের মধ্যেই বন্ধ হয়ে যায় কিন্তু ১৮৩৬ সালে পুনর্বার ছাপা হয়।
• ১৮৩৯ সালে সংবাদ প্রভাকর বাংলা ভাষায় প্রথম দৈনিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
• সংবাদ প্রকাশের পাশাপাশি এ পত্রিকায় সাহিত্যচর্চাও হতো।
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং দীনবন্ধু মিত্রের লেখক জীবনের প্রথম পর্যায়ের অনেক রচনাই সংবাদ প্রভাকরে প্রকাশিত হয়।
- ঈশ্বরচন্দ্র সংবাদ প্রভাকর ছাড়াও সংবাদ রত্নাবলী, পাষন্ডপীড়ন ও সংবাদ সাধুরঞ্জন পত্রিকাও সম্পাদনা করেন।

তাছাড়া,
- বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ১৮৭২ সালে মাসিক 'বঙ্গদর্শন' পত্রিকা প্রকাশিত হয়।
- বেঙ্গল গেজেট পত্রিকাটি ভারতবর্ষের প্রথম প্রকাশিত পত্রিকা। এর সম্পাদক ছিলেন জেমস অগাস্টাস হিকি।

⇒ সুতরাং প্রকাশ সাল অনুসারে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হচ্ছে 'সমাচার দর্পণ'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
৬২.
সন্ধির প্রধান সুবিধা কি?
  1. পড়ার সুবিধা
  2. লেখার সুবিধা
  3. উচ্চারণের সুবিধা
  4. শোনার সুবিধা
ব্যাখ্যা
• সন্নিহিত দুটি ধ্বনির মিলনকে সন্ধি বলে।
- সন্ধির প্রধান উদ্দেশ্য স্বাভাবিক উচ্চারণের সহজপ্রবণতা এবং ধ্বনিগত মাধুর্য সম্পাদন৷
- সন্ধি শব্দ গঠনেরও একটি উপায়।
- তবে সন্ধির প্রধান সুবিধা হলো উচ্চারণের সুবিধা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৬৩.
‘শকুনি মামা’ -এর অর্থ কি?
  1. কুৎসিত মামা
  2. সৎ মামা
  3. কুচক্রী মামা
  4. পাতানো মামা
ব্যাখ্যা
• শকুনি মামা - এর অর্থ: অনিষ্টকর আত্মীয়। 
উদাহরণ: শকুনি মামাদের কাছ থেকে যত দূরে থাকবে ততই মঙ্গল। 

⇒ সুতরাং শকুনি মামা অর্থ কুচক্রী মামাও বলা যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৪.
‘তিনি চোখে দেখেন না’ -নিম্নরেখ শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
  1. অধিকরণে ৭মী
  2. কর্মে ৭মী
  3. অপাদানে ৭মী
  4. করণে ৭মী
ব্যাখ্যা
• করণ কারক: 
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে। বাক্যের ক্রিয়াপদকে ‘কার দ্বারা' বা 'কী উপায়ে' জিজ্ঞাসা করলে যে উত্তর পাওয়া যায় তা-ই করণ কারক।

- 'নীলু ফুল দিয়ে ঘর সাজায়।' - নীলু কী দিয়ে ঘর সাজায়? ফুল দিয়ে সুতরাং ‘ফুল’ করণ কারক।
- 'কাঠুরে কুড়াল দ্বারা গাছ কাটে।' – কাঠুরে কী দ্বারা গাছ কাটে? কুড়াল দ্বারা। কুড়াল’ করণ কারক।

- করণ কারকে সাধারণত দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি তৃতীয়া বিভক্তির (অনুসর্গের) ব্যবহার হয়।তবে অন্য বিভক্তিগুলােরও প্রয়ােগ রয়েছে।

করণ কারকে বিভক্তির ব্যবহার -
- করণ কারকে ‘দ্বারা বিভক্তি (অনুসর্গ) - তােমাদের দ্বারা দেশের ক্ষতি হবে।
- করণ কারকে ‘দিয়া বিভক্তি (অনুসর্গ) - তােমার লােক দিয়ে কাজটা করাবে।
- করণ কারকে শূন্য (০) বা অ-বিভক্তি – রফিক তাস খেলে।
- করণ কারকে এ-বিভক্তি – গ্যাসে গাড়ি চলে।
- করণ কারকে য়-বিভক্তি – টাকায় টাকা হয়।
- করণ কারকে তে-বিভক্তি – তার কথা যেন মধুতে মাখা
- আবার, এ, য়, তে সপ্তমী বিভক্তির উদাহরণ। 

অতএব ‘তিনি চোখে দেখেন না’- বাক্যটিকে কার দ্বারা বা মাধ্যমে দেখেন না জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যায় 'চোখে’। তাই ‘চোখে’ করণ কারকে ৭মী বিভক্তি। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
সাধুভাষা ও চলিত ভাষার পার্থক্য কোনটিতে বোঝায়?
  1. তৎসম ও অতৎসম শব্দের ব্যবহার
  2. ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপ
  3. শব্দের কথ্য ও লেখ্য রূপ
  4. বাক্যের সরলতা ও জটিলতায়
অনির্ধারিত
ব্যাখ্যা

[অপশনে একাধিক সঠিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

• সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য হলো ক্রিয়াপদ ও সর্বনাম পদের ভিন্নতায়।
- ক্রিয়াপদ ও সর্বনাম পদের সাধুভাষায় পূর্ণ রূপ ব্যবহৃত হয় আর চলিত ভাষায় সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়।
- সাধু ভাষায় তৎসম শব্দ বেশি আর চলিত ভাষায় অতৎসম শব্দ বেশি।


• চলিত রীতি:
- চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনে চলিত রীতি পরিবর্তিত রূপ লাভ করে।
- এই রীতি তদ্ভব শব্দবহুল। এছাড়াও এতে দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।
- চলিতরীতির লৈখিক ও মৌখিক দুটি রূপই বিদ্যমান।
- এই রীতি সহজবোধ্য, সংক্ষিপ্ত। বকৃতা, সংলাপ ও আলাপ - আলোচনার জন্য উপযোগী।

• সাধু ভাষা/রীতি:
- দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ ও জ্ঞানচর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধু রীতির জন্ম হয়।
- উনিশ শতকের শুরুর দিকে সাধু রীতির বিকাশ ঘটে।
- সাধু রীতিতে ক্রিয়াপদ দীর্ঘতর হয়ে থাকে।
- সাধু ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে।
- চলিত ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে।
- সুতরাং, এই দুটি পদের ভিন্নতার জন্যই সাধু ও চলিত ভাষার পার্থক্য নির্ণয় করা যায়।
- সাধু রীতির বহু সর্বনামে 'হ'-বর্ণ যুক্ত থাকে, যেমন- তাহারা, ইহাদের, যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি (সংস্করণ- ২০২১) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬৬.
কোন দ্বিরুক্ত শব্দ জুটি বহুবচন সংকেত করে?
  1. পাকা পাকা আম
  2. ঝির ঝির বৃষ্টি
  3. নরম নরম হাত
  4. উড়ু উড়ু মন
ব্যাখ্যা
• দ্বিরুক্ত শব্দ:
- দ্বিরুক্ত অর্থ দুবার উক্ত হয়েছে এমন।
- বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ, একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে।
- এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়।
- যেমন- 'আমার জ্বর জ্বর লাগছে।' অর্থাৎ ঠিক জ্বর নয়, জ্বরের ভাব অর্থে এই প্রয়োগ।

বিভিন্ন অর্থে শব্দদ্বিত বা অনুকার শব্দের প্রয়োগ:
⇒ আধিক্য অর্থে: পাকা পাকা আম, লাল লাল গোলাপ, বস্তা বস্তা সার, রাশি রাশি ধান।
⇒ সামান্য অর্থে: কবি কবি ভাব, শীত শীত লাগে, কাদা কাদা মাঠ।
⇒ তীব্রতা অর্থে: হিম হিম ঠান্ডা, গরম গরম দুধ, নরম নরম বালিশ।
⇒ বহুত্ব অর্থে: কে কে যাবে।
⇒ গভীরতা অর্থে: উড়ু উড়ু মন।

• সুতরাং বহুবচন সংকেত প্রকাশে ব্যবহৃত দ্বিরুক্ত শব্দ ‘পাকা পাকা’ আম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯); প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৬৭.
‘সংশয়’ -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিস্ময়
  2. নির্ভয়
  3. দ্বিধা
  4. প্রত্যয়
ব্যাখ্যা
• সংশয় অর্থ - সন্দেহ, দ্বিধা, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তাবোধ।
• প্রত্যয় অর্থ - প্রতীতি, বিশ্বাস , নিশ্চায়ত্মক ধারণা, নিঃসন্দিগ্ধতা।   

সুতরাং 'সংশয়' - এর বিপরীতার্থক শব্দ প্রত্যয়।

তাছাড়া, 
- 'বিস্ময়' শব্দটির বিপরীত শব্দ স্বাভাবিক।
- 'দ্বিধা' এর বিপরীত শব্দ নির্দ্বিধা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬৮.
রবীন্দ্রনাথের ‘চোখের বালি’ উপন্যাসের প্রধান দু’টি চরিত্রের নাম -
  1. নগেন্দ্রনাথ ও কুন্দনন্দিনী
  2. মহেন্দ্র ও বিনোদিনী
  3. সুরেশ ও অচলা
  4. মধুসূদন ও কুমুদিনী
ব্যাখ্যা
• 'চোখের বালি':
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'চোখের বালি' বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস।
- রবীন্দ্রনাথ এই উপন্যাসেই প্রথম কাহিনীর ভার পরিহার করে ব্যক্তিত্ত্বের ফলস্বরূপ নানা সংকটকে উপন্যাসের বিষয় হিসাবে ব্যবহার করেন।
- উপন্যাসটি ১৯০৩ সালে প্রকাশিত হয়।
- প্রধান চরিত্র- বিনোদিনী, মহেন্দ্র, আশালতা, বিহারী, রাজলক্ষী প্রমুখ।
- বিনোদিনী ছিলেন বিধবা এবং তার আশা-আকাঙ্খা, প্রেম, দুঃখ ইত্যাদি এই উপন্যাসের কাহিনীকে এগিয়ে নিয়ে যায়।

• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর রচিত উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬৯.
১৮৫৫ সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে?
  1. শকুন্তলা
  2. বর্ণ পরিচয়
  3. সীতার বনবাস
  4. ভ্রান্তি বিলাস
ব্যাখ্যা
• বর্ণপরিচয়: 
- বর্ণপরিচয় প্রাথমিক স্তরের শিশুশিক্ষা গ্রন্থ।
- শিশুদের বাংলা ভাষা শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে বিজ্ঞানসম্মত উপায়ে রচিত গ্রন্থসমূহের মধ্যে এটিই প্রথম।
- ১৮৫৫ সালে  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি রচনা করেন।
- সেই সময় থেকে অদ্যাবধি শিশুপাঠ্য গ্রন্থ হিসেবে এটি উভয় বাংলায় সমান গুরুত্বের সঙ্গে ব্যবহূত হয়ে আসছে।
- গ্রন্থটির প্রথম ভাগে স্বরবর্ণ ও ব্যঞ্জণবর্ণ, তদ্যোগে বিভিন্ন শব্দ ও বাক্যগঠন এবং অনুচ্ছেদ আকারে রচিত মোট একুশটি পাঠ আছে।
- দ্বিতীয় ভাগে সংযুক্ত বর্ণের ব্যবহার দ্বারা শব্দ ও বাক্য গঠন, ফলাযোগে নানা শব্দসৃষ্টি, অঙ্কে ও কথায় সংখ্যা গণনা এবং উপদেশধর্মী ছোট ছোট রচনা মিলে মোট দশটি পাঠ আছে।

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতালপঞ্চবিংশতি।

কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম :
- শকুন্তলা,
- সীতার বনবাস,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৭০.
নিচের গল্পকার এবং গল্পগুলোর নাম সঠিকভাবে সাজিয়ে লিখুন।
  1. রবীন্দ্রনাথ ঠাকুর - টোপ
  2. মানিক বন্দ্যোপাধ্যায় - অতিথি
  3. নারায়ণ গঙ্গোপাধ্যায় - জোঁক
  4. আবু ইসহাক - প্রাগৈতিহাসিক
অনির্ধারিত
ব্যাখ্যা
[প্রশ্নটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। প্রশ্নটি মূলত লিখিত পরীক্ষার জন্য উপযুক্ত। প্রশ্ন অনুসারে অপশনে সঠিক উত্তর না থাকায়, প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

গল্পগুলোর সঠিক রচয়িতা হলো:
⇒ অতিথি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প।
⇒ ‘টোপ’ ভারতীয় বাঙালি লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত একটি অসামান্য ছোটগল্প।
⇒ ‘প্রাগৈতিহাসিক’ মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্পগ্রন্থ।
⇒ আবু ইসহাক রচিত গল্প জোঁক।আবু ইসহাকের 'জোঁক' গল্পের কেন্দ্রীয় চরিত্র উসমান।