পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয় - কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিকসমূহ: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি: ১. কম্পিউটার নেটওয়ার্ক [ল্যান, ম্যান, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স] ও ইন্টারনেটের ধারণা ও বিবর্তন। ২. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW), নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি: ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি; ৩. দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। উৎস: অষ্টম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
ই-মেইল কোন নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হয়?
  1. LAN
  2. WAN
  3. MAN
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
WAN
উত্তর
সঠিক উত্তর:
WAN
ব্যাখ্যা
→ ই-মেইল WAN নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহার করা হয়।

• ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN):

- বিশাল ভৌগলিক এলাকার মধ্যে একাধিক ল্যান বা ম্যান নিয়ে গড়ে ওঠে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক।
- টেলিফোন লাইন ব্যবহার করে নেটওয়ার্কের কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে।
- টেলিফোনের সাথে সংযুক্ত মডেমের মাধ্যমে নেটওয়ার্কে ডায়াল করতে হয়।
- এভাবে ভিন্ন প্রকৃতির নেটওয়ার্কের মধ্যে সংযুক্ত করার জন্য গেটওয়ে ব্যবহার করা হয়।
- গেটওয়ে ডাটা বা তথ্য চলাচলের জন্য প্রয়োজনীয় পরিবর্তনের কাজ করে দেয়।
- ওয়াইড এরিয়া নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারকারী বিভিন্ন সুবিধা পেতে পারে।
- যেমনঃ ই-মেইল, ইন্টারনেট ইত্যাদি।

উৎস: কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম,  উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
নিচের কোনটি টেলিফোন লাইন ব্যবহার করে তথ্য প্রেরণ করে ?
  1. ফ্যাক্স
  2. ই- মেইল
  3. টেলেক্স
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
ফ্যাক্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্যাক্স
ব্যাখ্যা
• ফ্যাক্স (Fax):
-
ফ্যাক্স মেশিন হলো মূলতঃ টেলিফোন, স্ক্যানার, প্রিন্টার ও মোডেম সম্মিলিত একটি যন্ত্র।
- প্রেরক কোনো ডকুমেন্ট পাঠাতে চাইলে তিনি প্রথমে টোলফোনে ডায়াল করে প্রাপকের ফ্যাক্স মেশিনের সাথে টেলিফোন লাইনের মাধ্যমে সংযোগ স্থাপন করেন।
- ডকুমেন্টটি ফ্যাক্স মেশিনে রাখলে ডকুমেন্টের যাবতীয় লেখা বা ছবি স্ক্যানারের মাধ্যমে ডিজিটাল ছবিতে রূপান্তর হয়।
- মোডেমের সাহায্যে এনালগ সংকেতে রূপান্তর করে টেলিফোন লাইনের সাহায্যে প্রাপকের মোডেমে পাঠায়।
- প্রাপকের মোডেম সেই এনালগ সংকেতকে পুনরায় ডিজিটাল সংকেতে রূপান্তর করে।
- ফ্যাক্স মেশিনের প্রিন্টারে পাঠায় এবং প্রিন্টারে সাহায্যে প্রেরকের পাঠানো ডকুমেন্টের হুবহু কপি প্রাপক পেয়ে যান।

উল্লেখ্য,
-  বিজ্ঞানী আলেকজান্ডার বেইন ১৮৪২ সালে ফ্যাক্স আবিস্কার করেন।
- এর পূর্ণরূপ: Facsimile.
- ডকুমেন্টকে হুবহু কপি করে ইলেকট্রনিক পদ্ধতিতে প্রাপকের কাছে পাঠাতে ফ্যাক্স ব্যবহার করা হয়।
- প্রেরক যে ডকুমেন্ট যেমন দলিল, সার্টিফিকেট, ছবি, ডায়াগ্রাম ইত্যাদি প্রাপকের কাছে পাঠাতে চান;
- সে ডকুমেন্ট তার ফ্যাক্স মেশিনের সাহায্যে হুবহু কপি তৎক্ষণাৎ প্রাপকের ফ্যাক্স মেশিনে পাঠাতে পারেন।
- এবং প্রাপক তার মেশিন থেকে সেই ডকুমেন্টের প্রিন্ট কপি পেয়ে যান।

উৎস: পদার্থ বিজ্ঞান, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
একটি শহরে ব্যাংকের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগ এর জন্য নিচের কোন নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয়?
  1. WAN
  2. MAN
  3. LAN
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
MAN
উত্তর
সঠিক উত্তর:
MAN
ব্যাখ্যা
• মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক(MAN):
- এর পূর্ণ অর্থ হচ্ছে Metropoliton Area Network.
- একটি শহরে বিভিন্ন স্থানের কম্পিউটারের মধ্যে যে সংযোগ তাকে MAN বলে।
- এই ধরনের নেটওয়ার্কের জন্য মিডিয়া হিসাবে টেলিফোন লাইন, মডেম ও আনুসঙ্গিক যন্ত্রপাতির প্রয়োজন হয়।
- ব্যাংক, শিক্ষা প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা অফিসের মধ্যে যোগাযোগ এর জন্য এই ধরনের নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহার করা হয়।
- ১০ কিলোমিটারের মধ্যে এই নেটওয়ার্ক ভাল কাজ করে।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ভার্চুয়াল রিয়েলিটি কি তৈরি করে?
  1. কৃত্রিমভাবে বাস্তব জগৎ
  2. বাস্তবভাবে কৃত্রিমজগৎ
  3. বাস্তবভাবে কাল্পনিক জগৎ
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কৃত্রিমভাবে বাস্তব জগৎ
উত্তর
সঠিক উত্তর:
কৃত্রিমভাবে বাস্তব জগৎ
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়েলিটি: 
- ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- এটি বাস্তব নয়, তবে কৃত্রিমভাবে বাস্তব জগৎ অনুভূতি প্রদান করে।​
- মূল ভিত্তি: ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।​

• প্রধান উপাদানসমূহ:
- হেড মাউন্টেড ডিসপ্লে (HMD): ব্যবহারকারীর চোখের সামনে পরিধানযোগ্য ডিসপ্লে যা ত্রিমাত্রিক দৃশ্য উপস্থাপন করে।​
- ডেটা গ্লোভ (Data Glove): হাতের গ্লোভস যা ব্যবহারকারীর হাতের গতিবিধি শনাক্ত করে এবং ভার্চুয়াল পরিবেশে প্রতিক্রিয়া সৃষ্টি করে।​
- বডি স্যুইট (Body Suit): পূর্ণাঙ্গ পোশাক যা শরীরের বিভিন্ন অংশে সেন্সরযুক্ত, যা স্পর্শ ও গতির অনুভূতি প্রদান করে।

• ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব:
- শিক্ষা ও প্রশিক্ষণ: চিকিৎসা, সামরিক প্রশিক্ষণ, বিমানচালনা ইত্যাদিতে বাস্তব অভিজ্ঞতা ছাড়াই প্রশিক্ষণ প্রদান।​
- বিনোদন: গেমিং ও সিনেমায় বাস্তবসম্মত অভিজ্ঞতা।​
- গবেষণা ও উন্নয়ন: নতুন প্রযুক্তি ও ধারণার পরীক্ষা-নিরীক্ষা।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
ইন্টারনেটের ব্যাপকভাবে কার্যক্রম শুরু হয় কবে থেকে?
  1. ১৯৯৫ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ১৯৯০ সালে
  4. ১৯৯৪ সালে
সঠিক উত্তর:
১৯৯০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯০ সালে
ব্যাখ্যা
• ইন্টারনেট:
- বর্তমান বিশ্বের কম্পিউটার নেটওয়ার্কিং প্রক্রিয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী মাধ্যমটির নাম ইন্টারনেট।
- টেলিযোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদানের প্রযুক্তিকে ইন্টারনেট বলে।
- ইন্টারনেটের ব্যবহার শুরু: ১৯৯০ সাল থেকে।
- প্রকৃত যাত্রা শুরু হয় ১৯৬৯ সালে।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর ১৯৬৯ সালে  ARPanet চালু করে।
- এর পূর্ণরূপ: Advanced Research Projects Agency Network.
- ১৯৯০ সালে ইন্টারনেটের কার্যক্রম শুরু করে।
-  ১৯৯৪ সালের পূর্বে তাকে ইন্টারনেট এই নামে ডাকা হত না।
- ১৯৯৪ সালেই ইন্টারনেট শব্দটি ব্যবহৃত হয়।

উল্লেখ্য,
- ইন্টারনেটের সুবাদে সমগ্র বিশ্বের সকল কম্পিউটার ব্যবহারকারীগণ একই বলয়ে আবদ্ধ হতে পেরেছেন।
- তাই ইন্টারনেটকে অনেকেই নেটওয়ার্কের নেটওয়ার্ক বলে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বায়োইনফরমেটিক্স নিচের কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়?
  1. ফিঙ্গারপ্রিন্ট
  2. রেটিনার মাপ বিশ্লেষণ
  3. দস্তখত বিশ্লেষণ
  4. কীট প্রতিরোধ
সঠিক উত্তর:
কীট প্রতিরোধ
উত্তর
সঠিক উত্তর:
কীট প্রতিরোধ
ব্যাখ্যা
→ কীট প্রতিরোধ।

• বায়োইনফরমেটিক্স:

- বায়োইনফরমেটিক্স জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশান ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানে সমন্বয়ে গঠিত একটি বিষয়।
- মূলত এই বিষয়টির জন্ম হয়েছে জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহসংরক্ষণ ;
- এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করার জন্য।

• বায়োইনফরমেটিক্স-এর ব্যবহার:
- তবে জিনোম সিকোয়েন্স,
- প্রোটিন সিকোয়েন্স; 
- মলিকুলার মেডিসিন,
- জিনথেরাপি,
- ওষুধ তৈরিতে,
- কীট প্রতিরোধ;
- বর্জ্য পরিষ্কারকরণে,
- জলবায়ু পরিবর্তন গবেষণায়,
- বিকল্প শক্তির উৎস সন্ধানে,
- জীবাণু অস্ত্র তৈরিতে,
- ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস,
- জিন ফাইন্ডিং,
- প্রোটিনের মিথষ্ক্রিয়া।

উল্লেখ্য,
- দস্তখত বিশ্লেষণ, রেটিনার মাপ বিশ্লেষণ, ফিঙ্গারপ্রিন্ট এগুলো বায়োমেট্রিক্স পদ্ধতি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ শ্রেণি।
.
নিচের কোনটি কম্পিউটারে ইন্টারনেট ভিত্তিক ক্রাইমের অংশ?
  1. আপত্তিকর ই-মেইল বার্তা প্রেরণ
  2. কম্পিউটার ভাইরাস তৈরি ও বিতরণ
  3. অন্যের তথ্য হস্তগত করা
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
→ বর্ণিত সবগুলো ।
• সাইবার ক্রাইম:

- কম্পিউটার এবং কমিউনিকেশন টেকনোলজির বিকাশের সাথে সাথে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
- আর ইন্টারনেটকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের ক্রাইম সংগঠিত হচ্ছে।
- এসব ক্রাইমকে বলা হয় সাইবার ক্রাইম।

→ প্রচলিত কিছু সাইবার ক্রাইম:
- হ্যাকিং এর মাধ্যমে অন্যের তথ্য হস্তগত করা।
- অবৈধভাবে কোন সিস্টেমের সকল রিসোর্স ব্যবহার বা ধ্বংসের জন্য বাইরে থেকে সিস্টেমে প্রবেশ করা।
- কোন সিস্টেমকে এমনভাবে পরিবর্তন করা যাতে ঐ সিস্টেম তার নির্ধারিত সার্ভিস প্রদান না করে।
- আপত্তিকর ই-মেইল বার্তা প্রেরণ।
- কম্পিউটার ভাইরাস তৈরি ও বিতরণ করা।

 উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
রাসায়নিক শিল্পে ন্যানো প্রযুক্তির প্রয়োগক্ষেত্র নিচের কোনটি?
  1. টাইটানিয়াম ডাই-অক্সাইড তৈরির কাজে
  2. প্রলেপ তৈরির কাজে
  3. পানি বিশুদ্ধকরণের কাজে
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
→ বর্ণিত সবগুলো

• ন্যানোটেকনোলজি:
- ন্যানোপ্রযুক্তি হচ্ছে পারমাণবিক বা আণবিকমাত্রার কার্যক্ষম প্রকৌশল শাস্ত্র ।
- যা কোন ডিভাইস বা সিস্টেমের কাজ এবং এর আরও উন্নয়নের সাথে সম্পৃক্ত।
- ন্যানোমিটার হচ্ছে দের্ঘ্য পরিমাপের একটি একক।
- এক ন্যানোমিটার হচ্ছে এক মিটারের একশত কোটি ভাগের এক ভাগ
- অর্থাৎ ১ ন্যানোমিটার (1nm) = 10 -9 মিটার (m)।
- ন্যানো প্রযুক্তির প্রয়োগক্ষেত্র:-

• রাসায়নিক শিল্প:
- সানস্ক্রিন এ ব্যবহৃত টাইটানিয়াম ডাই-অক্সাইড তৈরির কাজে,
- বিভিন্ন জিনিসের প্রলেপ তৈরির কাজে,
- পানি বিশুদ্ধকরণের কাজে।

এছাড়াও,
- খাদ্যজাত দ্রব্য প্যাকেজিং এর সিলভার তৈরির কাজে,
- খাদ্যে স্বাদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ন্যানোম্যাটেরিয়াল তৈরিতে।
- ঔষধ তৈরির আণবিক গঠনে যাতে রোগাক্রান্ত সেলে সরাসরি ঔষধ প্রয়োগ করা যায়।
- ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতিতে বিদ্যুৎ খরচ,
- ওজন এবং আকৃতি কমিয়ে কার্যক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে
- হাইড্রোজেন আয়ন এর জন্য ফুয়েল সেল তৈরিতে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
.
ক্রায়োসার্জারিতে কোন ধরনের তাপমাত্রা ব্যবহত হয়?
  1. গরম তাপমাত্রা
  2. ঠান্ডা ও গরম তাপমাত্রার মিশ্রণ
  3. অত্যন্ত গরম তাপমাত্রা
  4. অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা
সঠিক উত্তর:
অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা
উত্তর
সঠিক উত্তর:
অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা
ব্যাখ্যা
• ক্রায়োসার্জারি:
- ক্রায়োসার্জারি হচ্ছে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা ব্যবহার প্রক্রিয়া যার সাহায্যে শরীরের অস্বাভাবিক টিস্যু ধ্বংস করা হয়।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- ক্রায়োসার্জারি অশ্বরোগ, ছানি, হাড়, যকৃত, প্রোস্টেট ক্যান্সার ইত্যাদি চিকিৎসায় ব্যবহৃত হয়।
- ক্রয়োসার্জারিকে একটি কার্যকর ও নিরাপদ চিকিৎসা বিবেচনা করা হয়।
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে।

• ক্রায়োসার্জারির সুবিধাসমূহ:
- ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সার্জারি থেকে কম ক্ষতিকর।
- সার্জারির কারণে ব্যাথা, রক্তক্ষরণ ও অন্যান্য যে অসুবিধা হয়, ক্রয়োসার্জারিতে তা হয় না।
- ক্রায়োসার্জারি পদ্ধতিতে চিকিৎসা খরচ কম।
- অন্য পদ্ধতির তুলনায় হাসপাতালে কম সময় থাকতে হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ পদ্ধতি, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
ইন্টারনেটের সংযোগ নিতে নিচের কোনটির দরকার হয়?
  1. আইএসপি
  2. সফটওয়্যার
  3. মডেম
  4. বর্নিত সবগুলো
সঠিক উত্তর:
বর্নিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্নিত সবগুলো
ব্যাখ্যা
→ বর্ণিত সবগুলো

• ইন্টারনেট সংযোগ:

- ইন্টারনেটের সংযোগ নিতে হলে অনেক জিনিসের দরকার হয়। যথা-
- কম্পিউটার;
- মডেম;
- টেলিফোন বা অন্য কোন লাইন;
- সফটওয়্যার;
- আইএসপি;

উল্লেখ্য,
- নেটওয়ার্কের অন্যতম প্রধান ব্যবহার হলো ইন্টারনেট।
- ইন্টারনেট ব্যবহার করা হয়: -
- দ্রুত ফাইল বা তথ্যের আদান প্রদান করা।
- তথ্য সংরক্ষণ করা।
- ই-কমার্স ব্যবহার করা।
- তথ্যের গোপনীয়তা রক্ষা করা।
- ঘরে বসে ক্রয়-বিক্রয় করা।
- ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে বুলেটিন বোর্ড গঠন করা যায়।
- মেসেজ বা ই-মেইল আদান প্রদান করা ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ পদ্ধতি, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
নিচের কোনটি আউটসোর্সিং এর জনপ্রিয় ওয়েবসাইাট নয়?
  1. www.odesk.com
  2. www.freelancer.com
  3. www.elance.com
  4. www.frerider.com
সঠিক উত্তর:
www.frerider.com
উত্তর
সঠিক উত্তর:
www.frerider.com
ব্যাখ্যা
→ www.frerider.com. এ নামে কোনো আউটসোর্সিং ওয়েবসাইট নেই। 

• আউটসোর্সিং:

- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কল্যাণে বিশ্বব্যাপি কর্মসংস্থানের বাজার হয়েছে উন্মুক্ত।
- ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই যে কোন দেশের লোকজন বিশ্বের যে কোন দেশের কাজকর্ম করতে পারছে।
- ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীব্যাপি এ ধরনের কাজ করে অর্থ অর্জন করার প্রক্রিয়াই হল আউটসোর্সিং।
- ওয়েবসাইট উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মাসিক বেতন-ভাতার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যোগ করা,
- সফ্টওয়্যার তৈরি, বিভিন্ন কাজের জন্য ডিজাইন তৈরি, লোগো ডিজাইন, আর্টিকেল লেখা, অনুবাদ, ডাটা এন্ট্রি ইত্যাদি কাজ আউটসোর্সিং এর মাধ্যমে করা যায়।

• এর মধ্যে জনপ্রিয় কয়েকটি ওয়েবসাইাট হলো:
- ওডেস্ক (www.odesk.com),
- ফ্রিল্যান্সার (www.freelancer.com),
- ইল্যান্স (www.elance.com) ইত্যাদি।

উল্লেখ্য, 
- যারা আউটসোর্সিংয়ের কাজ করে তাদেরকে বলা হয় ফ্রি-ল্যান্সার।

উৎস: তথ্য ও যোগাযোগ পদ্ধতি, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
জেনেটিক ইঞ্জিনিয়ারিং- গবেষণার বিষয়বস্তু নিচের কোনটি?
  1. জিনের পৃথকিকরণ
  2. জিনের সংযোজন
  3. জিনের পরিবর্তন
  4. বর্ণিত সবগুলো
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
• জেনেটিক ইঞ্জিনিয়ারিং:
 - জেনেটিক্সের যে শাখায় জিনের পৃথকিকরণ, সংযোজন, সংশ্লেষণ ও পরিবর্তন নিয়ে গবেষণা করা হয় তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়।
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে DNA এর কাঙ্ক্ষিত অংশ ব্যাকটেরিয়া থেকে মানুষে, উদ্ভিদ থেকে প্রাণীতে;
- এবং প্রাণী থেকে উদ্ভিদে স্থানান্তর সম্ভব হয়েছে।
- মানুষের শরীরের জন্য প্রয়োজনীয় ইনসুলিন তৈরির জিন ব্যাকটেরিয়ার প্লাজমিডে স্থানান্তরিত করে।
- ঐ ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধির মাধ্যমে প্রচুর পরিমাণে ইনসুলিন বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন সম্ভব হয়েছে।
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে রিকম্বিনেন্ট DNA টেকনোলজি  বলে।

এছাড়াও,
- মানবদেহে ইনসুলিন তৈরি।
-
জিন থেরপি, হরমোন তৈরি, মৎস উন্নয়ন এর অবদান রয়েছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , একাদশ-দ্বাদশ শ্রেণি, (মাহবুবুর রহমান)।
১৩.
নিচের কোনটি ই-কমার্সের ক্ষেত্রে অসুবিধা?
  1. লেনদেন নিরাপত্তা সমস্যা হওয়া
  2. দ্রুত্ব ক্রয় ও বিক্রয় না হওয়া
  3. যোগাযোগ খরচ কমায়
  4. পণ্য ও সেবার মান উন্নয়ন করা সহজ হয় না
সঠিক উত্তর:
লেনদেন নিরাপত্তা সমস্যা হওয়া
উত্তর
সঠিক উত্তর:
লেনদেন নিরাপত্তা সমস্যা হওয়া
ব্যাখ্যা
→ লেনদেন নিরাপত্তা সমস্যা হওয়া।

• ই-কমার্স:

- ই-কমার্স এর পূর্ণ অর্থ হচ্ছে ইলেকট্রনিক কমার্স।
- ইন্টারনেট প্রযুক্তিতে কম্পিউটার নেটওয়ার্ক ও অন্যান্য ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্য, সেবা ও তথ্য ক্রয়-বিক্রয়, হস্তান্তর বা বিনিময় কার্যকেই বলা হয় ই-কমার্স (E-commerce)।
-  ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে পণ্য বা সেবার লেনদেন সম্পূর্ণ হয়ে থাকে।
- আধুনিক ই-কমার্স সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর মাধ্যমে বাণিজ্যিক কাজ পরিচালনা করে।
- এছাড়াও মোবাইল কমার্স, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ও অন্যান্য আরো কিছু মাধ্যম ব্যবহৃত হয়।

• ই-কমার্সের সুবিধাসমূহ হলো:
- ব্যবসার মান বিশেষভাবে উন্নয়ন করা যায়।
- ই-কমার্স কোন প্রতিষ্ঠানকে জাতীয় এবং আর্ন্তজাতিক বাজারে প্রবেশ করতে সাহায্য করে।
- তালিকা তৈরী, বিতরণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণ ইত্যাদি কার্যক্রমের খরচ ব্যাপকভাবে কমায়।
- ক্রেতা-বিক্রেতার মধ্যে সহজে সুসম্পর্ক তৈরী করে।
- ই-কমার্স সময় বাঁচায় এবং অতি দ্রুত ভোক্তার কাছে পণ্য পৌঁছায়।
- যোগাযোগ খরচ কমায়।
- পণ্য ও সেবার মান উন্নয়ন করা সহজ হয়।

• ই-কমার্সের অসুবিধাসমূহ হলো:
- লেনদেনের নিরাপত্তা সমস্যা;
- দক্ষ লোকের অভাব;
- উন্নত প্রযুক্তি প্রয়োগ ব্যয়বহুল।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
ওয়াইফাই প্রযুক্তির IEEE স্ট্যান্ডার্ড মান কত?
  1. 802.16
  2. 802.11
  3. 802.15
  4. 802.30
সঠিক উত্তর:
802.11
উত্তর
সঠিক উত্তর:
802.11
ব্যাখ্যা
→ ওয়াইফাই প্রযুক্তির IEEE 802.11 স্ট্যান্ডার্ড মান।

• Wi Fi:
- WI-FI কে Wireless Fidelity শব্দের সংক্ষিপ্ত রূপ হিসেবে মনে করা হয়।
- Wi-Fi শব্দটি স্বত্বাধিকারী Wi-Fi Alliance নামীয় একটি সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- ওয়্যারলেস প্রযুক্তি কম্পিউটারের লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত হয়ে ডেটা আদান-প্রদান করে থাকে।
- এই নেটওয়ার্কের জন্য কোনো লাইসেন্স বা কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় না।
- এবং যেকোনো মানের Wi-Fi ডিভাইস পৃথিবীর যেকোনো জায়গায় কাজ করতে পারে।
- ডেটার নিরাপত্তার খানিকটা ঝুঁকি থাকে।
- এটি সাধারণত 2.4 থেকে 5 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- এবং এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি , একাদশ শ্রেণি।
১৫.
দেশের অভ্যন্তরে কম খরচে ও দ্রুত সময়ে টাকা পাঠানোর মাধ্যম কোনটি?
  1. ই- লার্নিং
  2. ই- এমটিএস
  3. ই- কমার্স
  4. ই- পুর্জি
সঠিক উত্তর:
ই- এমটিএস
উত্তর
সঠিক উত্তর:
ই- এমটিএস
ব্যাখ্যা
• ইএমটিএস:
- ইএমটিএস বাংলাদেশ ডাক বিভাগের অন্তর্ভুক্ত একটি সেবা।
- এটি  দেশের অভ্যন্তরে কম খরচে ও দ্রুত সময়ে টাকা পাঠানোর একটি মাধ্যম হলো ই- এমটিএস।
-  এর পূর্ণরূপ: ইলেক্ট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম।
- এই ই-সেবটির মাধ্যমে ১ মিনিটে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায়।

→ ই-লার্নিং:
- ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করা কিংবা কোন বিষয়ের উপর জ্ঞানার্জন করার পদ্ধতিকে ই-লার্নিং বলে।

→ ই-পুর্জি:
- চিনিকলসমূহের তথ্য ইলেকট্রনিক উপায়ে আখচাষি বা অন্যদের কাছে সরবরাহের পদ্ধতিকে ই-পুর্জি বলে।


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
কম্পিউটার ডাটা প্রেরণ বা গ্রহণে অপারগ হলে নেটওয়ার্ক অচল হয়ে যায় কোন টপোলজিতে?
  1. ট্রি টপোলজি
  2. বাস টপোলজি
  3. স্টার টপোলজি
  4. রিং টপোলজি
সঠিক উত্তর:
রিং টপোলজি
উত্তর
সঠিক উত্তর:
রিং টপোলজি
ব্যাখ্যা
• রিং টপোলজি:
- রিং টপোলজি বা রিং সংগঠনে নেটওয়ার্কের সংগঠন হচ্ছে বৃত্তাকার।
- এ ধরনের নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার তার দুই দিকের দুইটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
- কোন কম্পিউটার থেকে প্রেরিত তথ্য প্রতিটি কম্পিউটার পরীক্ষা করে দেখে;
- এবং ডাটা তার উদ্দেশ্যে প্রেরিত না হলে পরবর্তী কম্পিউটারে পাঠিয়ে দেয়।
- ডাটা গ্রহণ না করা পর্যন্ত এভাবে বৃত্তাকারে ঘুরতে থাকে।
- এভাবে তথ্যের একমূখী প্রবাহ বৃত্তাকারে হয়ে থাকে।
- এই নেটওয়ার্কের আওতায় কোন কম্পিউটার ডাটা প্রেরণ বা গ্রহণে অপারগ হলে নেটওয়ার্ক অচল হয়ে পরে।
- এই সংগঠনের আর একটি বড় অসুবিধা হল নেটওয়ার্ক যত বড় হয় তথ্য প্রবাহের গতি তত কম হয়।


উৎস: কম্পিউটার শিক্ষা এস এস সি, প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
ওয়াইম্যাক্সের কভারেজ এরিয়া কত কিলোমিটার?
  1. ২০০ - ৬০০ কিলোমিটার
  2. ১০০ - ৫০০ কিলোমিটার
  3. ১০ - ৬০ কিলোমিটার
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
১০ - ৬০ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
১০ - ৬০ কিলোমিটার
ব্যাখ্যা
• ওয়াইম্যাক্স:
- এটি IEEE 802.16 স্ট্যান্ডার্ডের ওয়‍্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক।
- এর কভারেজ এরিয়া সাধারণত ১০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে।
- নেটওয়ার্কের জন্য কোনো প্রকার ক্যাবল বা তারের প্রয়োজন হয় না।
- ডেটা ট্রান্সফারের রেট সাধারণত 80 Mbps থেকে 1 Gbps পর্যন্ত হয়ে থাকে।
- ফুল ডুপ্লেক্সিং মোড ব্যবহৃত হয়।
- এটি সাধারণত 2 GHz-66 GHz ফ্রিকোয়েন্সিতে কাজ করে।
- তবে Non Line of Sight-এর জন্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ 2 GHz থেকে 11 GHz.
- এবং Line of Sight-এর জন্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ 2 GHz থেকে 66 GHz;
- সিগন্যাল নয়েজ (SNR-signal to noise ratio) সর্বোচ্চ 7 dB (decibel);
- ওয়াইম্যাক্স কানেকশন ওরিয়েন্টেড MAC প্রোটোকল ব্যবহার করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।