পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
বি.সি.এস. প্রিলি সিলেবাসের গুরুত্বপূর্ণ টপিকসমূহের উপর বিশেষ পরীক্ষা - ০৮ টপিক - ১: বাংলাদেশের বিভিন্ন জাতি, গোষ্ঠী, উপজাতি, জাতীয় অর্জন। টপিক - ২: ভৌগোলিক বিষয়সমূহ (জাতীয় ও আন্তর্জাতিক নদ-নদী, খাল, চ্যানেল, হাওড় ইত্যাদির উৎপত্তি ও অবস্থান), আন্তর্জাতিক সীমানা, সাগর-মহাসাগর, দ্বীপ, বিশ্বের বৃহত্তম, ক্ষুদ্রতম ইত্যাদি। দ্রষ্টব্য: ৭ জুন, ২০২২ তারিখ থেকে ৪৫তম বি.সি.এস. প্রস্তুতির নতুন রুটিন শুরু হবে। ডেইলি কুইজ ও নতুনদের বি.সি.এস. বাটনে একযোগে পরীক্ষা চলবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
রাশিয়ান কোন প্রতিষ্ঠান রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কারিগরি সহায়তা প্রদান করছে?
  1. ক) পিইএল-এমইএল কোম্পানি
  2. খ) গ্যাজপ্রম
  3. গ) টিভিএল জয়েন্ট স্টক
  4. ঘ) রোসাটম
সঠিক উত্তর:
ঘ) রোসাটম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রোসাটম
ব্যাখ্যা
- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে।
- এটি নির্মাণে কারিগরি ও আর্থিক সহায়তা করছে রাশিয়া।
- রাশিয়ান রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম এতে কারিগরি সহায়তা করছে।
- অপর রাশিয়ান কোম্পানি টিভিএল জয়েন্ট স্টক এতে জ্বালানি সরবরাহ করবে।
- তবে বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সঞ্চালন প্রকল্পে অর্থ সহায়তা করছে ভারত সরকার।
- মোট উৎপাদন ক্ষমতা ২,৪০০ মেগাওয়াট।
- মোট ব্যয় প্রায় ১২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে রাশিয়া সরকার ঋণ দিচ্ছে ১১.৪ বিলিয়ন ডলার।
- ২০২৩ সালে কেন্দ্রটি চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ওয়েবসাইট এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
.
আলট্রা-সুপারক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
  1. ক) ৩য়
  2. খ) ৮ম
  3. গ) ১৩ তম
  4. ঘ) ১৪ তম
সঠিক উত্তর:
গ) ১৩ তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩ তম
ব্যাখ্যা
- দক্ষিণ এশিয়ায় তৃতীয় আর বিশ্বের ১৩ তম  দেশ হিসেবে আল্ট্রাসুপার ক্রিটিক্যাল প্রযুক্তির ব্যবহার শুরু হলো বাংলাদেশে।
- পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের মাধ্যমে দেশ প্রবেশ করল ‘সুপার ক্রিটিক্যাল ক্লাবে’।
- জ্বালানি সাশ্রয়ী পরিবেশবান্ধব ক্লিন কোল প্রযুক্তির বিদ্যুৎকেন্দ্রটির দক্ষতা ৪৪ দশমিক ২৯ শতাংশ।
- সালফার নিঃসরণ নিয়ন্ত্রণে বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে ফ্লু গ্যাস ডিসালফারাইজেশন (এফজিডি) স্থাপন করা হয়েছে।
- ফ্লাইঅ্যাশ কমাতে ৯৯ শতাংশ দক্ষতাসম্পন্ন ইলেক্ট্রো স্ট্যাটিক প্রেসিপিটেটর (ইএসপি) বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে সংযোজিত হয়েছে।

তথ্যসূত্র- বাংলা ট্রিবিউন এবং সাম্প্রতিক সমাচার এপ্রিল ২০২২।
.
সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম যে উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়?
  1. ক) রাঙ্গাবালি (পটুয়াখালী)
  2. খ) সন্দ্বীপ (চট্টগ্রাম)
  3. গ) পেকুয়া (কক্সবাজার)
  4. ঘ) ঝিংলা(কক্সবাজার)
সঠিক উত্তর:
খ) সন্দ্বীপ (চট্টগ্রাম)
উত্তর
সঠিক উত্তর:
খ) সন্দ্বীপ (চট্টগ্রাম)
ব্যাখ্যা
- সাবমেরিন ক্যাবলের মাধ্যমে প্রথম যে উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয় - সন্দীপ (চট্টগ্রাম)।
- সাগর তলদেশে সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে সাগর দ্বীপ সন্দ্বীপকে জাতীয় বিদ্যুৎ গ্রিডের আওতায় আনা হয়েছে।
- ‘চট্টগ্রাম বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের আওতায় চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে সন্দ্বীপ পর্যন্ত ১৫ কিলোমিটার দীর্ঘ সাগর তলদেশে এই সাবমেরিন ক্যাবল স্থাপন করা হয়েছে।
- এতে সন্দ্বীপের চার লাখ অধিবাসী গ্রিড বিদ্যুৎ সুবিধার আওতায় এলো।
- সাবমেরিন ক্যাবল স্থাপনের ফলে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের সুযোগ সৃষ্টি হওয়ায় এখানে শিল্প কারখানা স্থাপনসহ বাণিজ্যিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটবে।’
- সর্বশেষ রাঙ্গাবালি (পটুয়াখালী) উপজেলা বিদ্যুতের আওতায় আসে।

তথ্যসূত্র- বাংলা ট্রিবিউন এবং সাম্প্রতিক সমাচার এপ্রিল ২০২২।
.
সম্প্রতি বিশ্ববিখ্যাত ২৫টি ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের কোন স্থানটি?
  1. ক) বাগেরহাট
  2. খ) বরগুনা
  3. গ) সাতক্ষীরা
  4. ঘ) চট্রগ্রাম
সঠিক উত্তর:
ক) বাগেরহাট
উত্তর
সঠিক উত্তর:
ক) বাগেরহাট
ব্যাখ্যা
- প্রাচীন স্থাপনার জন্য বিশ্ববিখ্যাত ২৫টি ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের প্রাচীন মসজিদের শহর বাগেরহাট।
- মসজিদের শহর বাগেরহাট এ তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের একমাত্র স্থান। 
- জলবায়ু পরিবর্তনের কারণে হুমকির মুখে থাকা সাংস্কৃতিকভাবে উল্লেখযোগ্য এসব স্থানের তালিকা করেছে ‘ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচ’।
- ওয়ার্ল্ড মনুমেন্টস ওয়াচ মূলত ওয়ার্ল্ড মনুমেন্টস ফান্ড (ডব্লিউএমএফ) দিয়ে পরিচালিত একটি প্রকল্প।
- বিশ্বজুড়ে ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ যেসব স্থান জলবায়ু পরিবর্তনের প্রভাব, ভারসাম্যহীন পর্যটন ও কম প্রচারের কারণে পিছিয়ে পড়ছে; সেগুলোর রক্ষণাবেক্ষণ, সংরক্ষণ ও সুরক্ষার জন্য তহবিল সংগ্রহ করতে সহায়তা দেওয়া এবং এসব বিষয়ে সচেতনতা সৃষ্টিতে কাজ করে ডব্লিউএমএফ।
- সম্প্রতি ডব্লিউএমএফ ২০২২ সালের এ তালিকা প্রকাশ করেছে।
- ১৯৯৬ সাল থেকে প্রতি দুই বছর পরপর তারা এ তালিকা প্রকাশ করে আসছে। 

তথ্যসূত্র- সাম্প্রতিক সমাচার এপ্রিল ২০২২।
.
বাংলাদেশের জাতীয় সঙ্গীতের ইংরেজি অনুবাদক-
  1. ক) মুনীর চৌধুরী
  2. খ) সৈয়দ আলী আহসান
  3. গ) আহসান হাবীব
  4. ঘ) হাসান হাফিজুর রহমান
সঠিক উত্তর:
খ) সৈয়দ আলী আহসান
উত্তর
সঠিক উত্তর:
খ) সৈয়দ আলী আহসান
ব্যাখ্যা
- ১৯৭৮ সালে ‘জাতীয় সঙ্গীত বিধিমালা’ অনুসারে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের একটি ইংরেজী অনুবাদ প্রণয়ন করা হয়।  
- ইংরেজি অনুবাদটি করেছিলেন সৈয়দ আলী আহসান।
- জাতীয় সঙ্গীতের মোট চরণ সংখ্যা পঁচিশটি (২৫)।
- এর মধ্যে গানের প্রথম ১০ ছত্র কণ্ঠসঙ্গীত এবং
- প্রথম ৪ ছত্র যন্ত্রসঙ্গীত হিসেবে পরিবেশনের বিধান রাখা হয়েছে।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
.
রাখাইনদের প্রধান উৎসব কোনটি?
  1. ক) সোহরাই
  2. খ) বিজু
  3. গ) জলকেলি
  4. ঘ) ওয়ানগালা
সঠিক উত্তর:
গ) জলকেলি
উত্তর
সঠিক উত্তর:
গ) জলকেলি
ব্যাখ্যা
- রাখাইনদের প্রধান উৎসব জলকেলি।
- রাখাইনদের বসবাস পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায়।
- রাখাইনদের আদিনিবাস মিয়ানমার।
- রাখাইনদের ধর্ম বৌদ্ধ।
- ওয়ানগালা হচ্ছে গারো সম্প্রদায়ের একটি নবান্ন উৎসব। 
- সাঁওতাল জনগোষ্ঠীর প্রধান উৎসব হলো সোহরাই।
- চাকমাদের প্রধান উৎসব বিজু।

তথ্যসূত্র:- বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণি।
.
হাজং সম্প্রদায় কোন ধর্মের অনুসারী?
  1. ক) বৌদ্ধ
  2. খ) খ্রিস্টান
  3. গ) ইসলাম
  4. ঘ) হিন্দু
সঠিক উত্তর:
ঘ) হিন্দু
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হিন্দু
ব্যাখ্যা
- হাজং, ত্রিপুরা, বিষ্ণুপ্রিয়া (মণিপুরী) সম্প্রদায় হলো সনাতন বা হিন্দু ধর্মের অনুসারী।
- এছাড়া বর্মন, রাজবংশী, ওরাও, কোচ ও পাহান সম্প্রদায়ের ভেতরেও হিন্দু অনুসারী বৃদ্ধি পাচ্ছে।
- লুসাই উপজাতি খ্রিস্টান ধর্মাবলম্বী।
- একমাত্র মুসলিম উপজাতি হলো পাঙন যারা সিলেটে বসবাস করে৷
- চাকমারা বৌদ্ধ ধর্মের অনুসারী।

তথ্যসূত্র:- বাংলাদেশ ও বিশ্বপরিচয় :সপ্তম ও অষ্টম শ্রেণি।
.
কোন সম্প্রদায় ‘ফাগুয়া’ উৎসব পালন করে?
  1. ক) ওঁরাও
  2. খ) গারো
  3. গ) মারমা
  4. ঘ) ত্রিপুরা
সঠিক উত্তর:
ক) ওঁরাও
উত্তর
সঠিক উত্তর:
ক) ওঁরাও
ব্যাখ্যা
- ওঁরাওরা ফাল্গুন মাস থেকে বছর গণনা শুরু করে।
- নববর্ষকে বরণ করতে তারা পালন করে ‘ফাগুয়া’।
- গারোদের প্রধান সামাজিক ও কৃষি উৎসব হলো ‘ওয়ানগালা’। 
- ‘সাংগ্রাই’, ‘বৈসুক’ ও ‘বিজু’ বাঙালিদের পহেলা বৈশাখের ন্যায় যথাক্রমে মারমা, ত্রিপুরা এবং চাকমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব।

সূত্র:- বাংলাদেশ ও বিশ্বপরিচয় : সপ্তম ও অষ্টম শ্রেণি।
.
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অনুবাদ করেছে-
  1. ক) সামার ইনস্টিটিউট অব স্পিচ
  2. খ) সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস
  3. গ) সামার ইনস্টিটিউট অব হিস্টরি
  4. ঘ) ইউনেস্কো
সঠিক উত্তর:
খ) সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস
উত্তর
সঠিক উত্তর:
খ) সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস
ব্যাখ্যা
- দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ২২টি ভাষায় বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ অনুবাদ হয়েছে।
- এ কাজ করেছে আন্তর্জাতিক সংগঠন সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস (সিল)।
- সামার ইনস্টিটিউট অব লিঙ্গুইস্টিকস,অস্ট্রেলিয়া (সিল) ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভাষার সুরক্ষায় গবেষণার কাজ করে। 
- বিশেষ করে যেসব ভাষা বিপন্ন, সেগুলোর প্রয়োজনমতো বর্ণমালা বা ব্যাকরণ তৈরির কাজও করে প্রতিষ্ঠানটি। 
- ২০১৭ সালের ৩০ অক্টোবর ইউনেস্কো ৭ মার্চের ভাষণটিকে  World’s Documentary Heritage এর মর্যাদা দিয়ে International Memory of the World Register-এ অর্ন্তভুক্ত করেছে।

 উৎস: প্রথম আলো আর্কাইভ।
১০.
সুয়েজ খালকে জাতীয়করণ করা হয় কত সালে?
  1. ক) ১৮৫৬ সালে
  2. খ) ১৮৫৯ সালে
  3. গ) ১৮৬৯ সালে
  4. ঘ) ১৯৫৬ সালে
সঠিক উত্তর:
ঘ) ১৯৫৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৫৬ সালে
ব্যাখ্যা
- সুয়েজ খাল একটি কৃত্রিম সামুদ্রিক খাল যা লোহিত সাগরকে ভূমধ্যসাগরের সাথে যুক্ত করেছে।
- ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দ্য লেসেপ্সের উদ্যোগে ১৮৫৯ সালে সুযেজ খালের খননকার্য শুরু হয়। ১৮৬৯ সালের ১৭ নভেম্বর খালটি নৌ চলাচলের জন্যে উন্মুক্ত‍ করে দেওয়া হয়।
- শুরুতে খালটি ফ্রান্স ও মিশরের জয়েন্ট ভেঞ্চার কোম্পানির মাধ্যমে পরিচালিত হতো। পরবর্তীতে মিশর তার ৪৪ ভাগ শেয়ার ব্রিটেনের নিকট বিক্রি করে দেয়।
- ১৯৫৬ সালের ২৬ জুলাই মিশরের গামাল আবদেল নাসের সরকার সুয়েজ খালকে জাতীয়করণ করেন।
- এর ফলে ইসরাইল, ফ্রান্স ও ব্রিটেনের সাথে মিশরের যুদ্ধ বেধে যায় যা ‘দ্বিতীয় আরব-ইসরাইল যুদ্ধ’ বা ‘সুয়েজ যুদ্ধ’ নামে পরিচিত।
- বর্তমানে সুয়েজ খাল মিশর সরকারের অধীন ‘সুয়েজ খাল কর্তৃপক্ষ’ নামে একটি কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছে।
- আন্তর্জাতিক চুক্তি অনুসারে সুয়েজ খাল সবদেশের জন্যে সকল ধরনের বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচলের চন্যে উন্মুক্ত থাকবে।

তথ্যসূত্র:- সুয়েজ খাল কর্তৃপক্ষ ওয়েবসাইট।
১১.
নাফ নদীর দৈর্ঘ্য-
  1. ক) ৫৪ কিমি
  2. খ) ৫৫ কিমি
  3. গ) ৬২ কিমি
  4. ঘ) ৬৫ কিমি
সঠিক উত্তর:
গ) ৬২ কিমি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬২ কিমি
ব্যাখ্যা
- নাফ দেশের সর্বদক্ষিণে মায়ানমার ও বাংলাদেশের মধ্যকার সীমান্তরেখা বরাবর প্রবাহিত ৬২ কিমি দীর্ঘ একটি নদী।
- নাফ মায়ানমারের উত্তরাঞ্চলীয় পর্বত শ্রেণী থেকে উৎসারিত হয়ে কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার পালংখালির কাছ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।  -অতঃপর দক্ষিণদিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
- ১.৬১ কিমি থেকে ৩.২২ কিমি প্রস্থ বিশিষ্ট এ নদী জোয়ারভাটা প্রবণ।

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।

উল্লেখ্য, নবম - দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বই অনুসারে, নাফ নদীর দৈর্ঘ্য - ৫৬ কি.মি।
যেহেতু অপশনে ৫৬ নেই, তাই বাংলাপিডিয়ার সূত্র অনুসারে, ৬২ কি.মি কে সঠিক উত্তর ধরা হয়েছে।
১২.
হাকালুকি হাওরের বিস্তৃতি-
  1. ক) বড়লেখা
  2. খ) কুলাউড়া
  3. গ) ফেঞ্চুগঞ্জ
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
- হাকালুকি হাওর  বাংলাদেশের বৃহত্তর হাওর।
- এটি মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত।
- এর ভৌগোলিক অবস্থান ২৪°৩৫´-২৪°৪৪´ উত্তর অক্ষাংশ এবং ৯২°০১´-৯২°০৯´ পূর্ব দ্রাঘিমাংশ।
- হাকালুকি হাওরের আয়তন ১৮১.১৫ বর্গ কিমি।
- হাওরটি ৫টি উপজেলা ও ১১টি ইউনিয়ন নিয়ে বিস্তৃত। হাওরের ৪০% বড়লেখা, ৩০% কুলাউড়া, ১৫% ফেঞ্চুগঞ্জ, ১০% গোলাপগঞ্জ এবং ৫% বিয়ানীবাজার উপজেলার অন্তর্গত।
- হাকালুকি হাওরের বিশাল জলরাশির মূল প্রবাহ হলো জুরী এবং পানাই নদী। 

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
১৩.
বাংলাদেশের একমাত্র কৃত্রিম নৌপথ কোনটি?
  1. ক) রাবনাবাদ চ্যানেল
  2. খ) গাবখান চ্যানেল
  3. গ) কাওয়াখালি চ্যানেল
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) গাবখান চ্যানেল
উত্তর
সঠিক উত্তর:
খ) গাবখান চ্যানেল
ব্যাখ্যা
- গাবখান চ্যানেলটি বাংলাদেশের একমাত্র কৃত্রিম নৌপথ যা বাংলার  সুয়েজখাল নামে পরিচিত।
- গাবখান চ্যানেল বাংলাদেশের ঝালকাঠি জেলায় অবস্থিত ।
- ঝালকাঠির সুগন্ধা-বিষখালী নদীর সাথে পিরােজপুরের সন্ধ্যা নদীর সংযােগ ঘটিয়েছে ১৬ কিমি দীর্ঘ এ গাবখান চ্যানেল।
- বাংলাদেশের ৩য় সমুদ্র বন্দর ‘পায়রা বন্দর’ পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লালুয়া, বালিয়াতলী, ধূলাসার, ধানখালী ও টিয়াখালী ইউনিয়নের অন্তর্গত রাবনাবাদ চ্যানেলের পশ্চিম তীরে অবস্থিত।

তথ্যসূত্র:- ঝালকাঠি জেলা ওয়েবসাইট।
১৪.
ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালি?
  1. ক) ডোভার প্রণালি
  2. খ) জিব্রাল্টার প্রণালি
  3. গ) কার্চ প্রণালি
  4. ঘ) পক প্রণালি
সঠিক উত্তর:
ক) ডোভার প্রণালি
উত্তর
সঠিক উত্তর:
ক) ডোভার প্রণালি
ব্যাখ্যা
- ডোভার প্রণালি ইংলিশ চ্যানেল ও উত্তর সাগরকে যুক্ত করেছে এবং ফ্রান্স ও যুক্তরাজ্যকে পৃথক রেছে।
- পক প্রণালি বঙ্গোপসাগরকে পক উপসাগরের সাথে যুক্ত করেছে এবং ভারত ও শ্রীলংকাকে পৃথক করেছে।
- কার্চ প্রণালি অ্যাজব সাগর ও কৃষ্ণসাগরকে যুক্ত করেছে এবং রাশিয়া থেকে ক্রিমিয়া উপদ্বীপকে পৃথক করেছে।
-  জিব্রাল্টার প্রণালি ভূমধ্যসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে।

তথ্যসূত্র:- ওয়ার্ল্ড অ্যাটলাস।
১৫.
‘শাত-ইল-আরব’ জলপথের অবস্থান কোথায়?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) পারস্য উপসাগর
  4. ঘ) প্রশান্ত মহাসাগর
সঠিক উত্তর:
গ) পারস্য উপসাগর
উত্তর
সঠিক উত্তর:
গ) পারস্য উপসাগর
ব্যাখ্যা
- ‘শাত-ইল-আরব’ জলপথের অবস্থান পারস্য উপসাগরে।
- এর মালিকানা নিয়ে ইরাক ও ইরানের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
- বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে। 
- এই যুদ্ধ অবসানের লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তির নাম আলজিয়ার্স চুক্তি।
- ১৩ জুন ১৯৭৫ সালে স্বাক্ষরিত হয় আলজিয়ার্স চুক্তি।
- চুক্তির বিষয়বস্তু ছিল শাত-ইল-আরব সহ বিরোধপূর্ণ সীমানা নিয়ে ইরাক ও ইরানের মধ্যে মীমাংসা।
- কিন্তু চুক্তি ভঙ্গ করে ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধ চলে।

তথ্যসূত্র:- হিস্টরি.কম এবং ব্রিটানিকা।
১৬.
পানামা খালের খনন কাজ তত্ত্বাবধান করে কোন দেশ?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) পানামা
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- পানামা খালটির নির্মাণ কাজ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়ে ১৯১৪ সালে শেষ হয়েছিল।
- ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
- ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
-  ১৯৯৯ সালের ৩১ শে ডিসেম্বর যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।
- খালটি উত্তর আমেরিকার দেশ পানামাতে অবস্থিত।
- আটালান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।
- উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে পৃথক করেছে।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
১৭.
বিশ্বের সবচেয়ে অস্ত্রসজ্জিত সীমান্ত হিসেবে পরিচিত-
  1. ক) কালাপানি
  2. খ) আকসাই চীন
  3. গ) সিয়াচেন
  4. ঘ) কারগিল
সঠিক উত্তর:
ঘ) কারগিল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কারগিল
ব্যাখ্যা
- ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা কারগিল। এটি বিশ্বের সবচেয়ে অস্ত্রসজ্জিত সীমান্ত। 
- সিয়াচেন (ভারতের দখলে) কাশ্মীর অবস্থিত বিশ্বের উচ্চতম যুদ্ধক্ষেত্র। 
- আকসাই চীন (চীনের দখলে) ভারত ও চীনের মধ্যে বিরোধপূর্ণ সীমানা।
- ভারত-নেপালের মধ্যে অমিমাংসিত ভু-খন্ড।

তথ্যসূত্র:- ব্রিটানিকা।
১৮.
কোন দুটি দেশের সীমান্তে মহাকালী নদীটির অবস্থান?
  1. ক) বাংলাদেশ ও ভারত
  2. খ) ভারত ও চীন
  3. গ) ভারত ও নেপাল
  4. ঘ) বাংলাদেশ ও মিয়ানমার
সঠিক উত্তর:
গ) ভারত ও নেপাল
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত ও নেপাল
ব্যাখ্যা
- মহাকালী নদী ভারত ও নেপালের সীমান্তে অবস্থিত।
- এটি দেশ দুটির মাঝে সীমানা হিসেবে চিহ্নিত।
- ভারতের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত নদীটির উৎপত্তিস্থল নিয়ে নেপালের সাথে ভারতের দ্বন্দ্ব চলছে।

সূত্র:- আনন্দবাজার।
১৯.
'ক্রিমিয়া উপদ্বীপ' কোথায় অবস্থিত?
  1. ক) দক্ষিণ চীন সাগর
  2. খ) কৃষ্ণ সাগরের উত্তরে
  3. গ) কৃষ্ণ সাগরের দক্ষিণে
  4. ঘ) পূর্ব চীন সাগর
সঠিক উত্তর:
খ) কৃষ্ণ সাগরের উত্তরে
উত্তর
সঠিক উত্তর:
খ) কৃষ্ণ সাগরের উত্তরে
ব্যাখ্যা
- ক্রিমিয়া উপদ্বীপটি কৃষ্ণ সাগরের উত্তরে অবস্থিত।
- এটি নিয়ে রাশিয়া - ইউক্রেনের মধ্যে যুদ্ধ হয় ২০১৪ সালে। 
- রাশিয়া "ক্রিমিয়া উপদ্বীপ" দখল করে রাশিয়ার অংশ করে নেয় ২০১৪ সালে।
- ক্রিমিয়ার ৬০ ভাগ অধিবাসী রাশিয়ান জাতিগোষ্ঠীর।
- এতে রাশিয়া সেখানে একটি গণভোট আয়োজন করে যেখানে অধিকাংশ রাশিয়ার সাথে সংযুক্ত হওয়ার পক্ষে মত দেয়।
- কিন্তু জাতিসংঘ সহ বিশ্বের অধিকাংশ দেশই তা স্বীকৃতি দেয়নি।
- কৃষ্ণসাগর কিংবা ভূমধ্যসাগরে প্রবেশের ক্ষেত্রে রাশিয়ার জন্যে গুরুত্বপূর্ণ হলো সেবাস্তাপুল বন্দর যা ক্রিমিয়ায় অবস্থিত।
- এই বন্দর ব্যবহারকে কেন্দ্র করে ইউক্রেনের সাথে রাশিয়ার বিরোধ সৃষ্টি হয়।
- জাতিসংঘ প্রতিষ্ঠায় ঐতিহাসিক ইয়াল্টা কনফারেন্স ক্রিমিয়ার ইয়াল্টা শহরে অনুষ্ঠিত হয়েছিলো।

সূত্র:- হিস্টোরি ডটকম এবং বিবিসি ওয়ার্ল্ড।
২০.
নিচের কোনটি পৃথিবীর দীর্ঘতম প্রণালী?
  1. ক) হরমুজ প্রণালী
  2. খ) তাতার প্রণালী
  3. গ) মালাক্কা প্রণালী
  4. ঘ) পক প্রণালী
সঠিক উত্তর:
গ) মালাক্কা প্রণালী
উত্তর
সঠিক উত্তর:
গ) মালাক্কা প্রণালী
ব্যাখ্যা
মালাক্কা প্রণালী:
- ভারত মহাসাগর (আন্দামান সাগর) কে প্রশান্ত মহাসাগর (দক্ষিণ চীন সাগর) এর সঙ্গে সংযুক্ত করেছে। 
- এটি ইন্দোনেশিয়া ও মালয়শিয়াকে পৃথক করেছে।
- এর দৈর্ঘ্য - ৮০০ কি.মি (৫০০ মাইল)
- দৈর্ঘ্যের হিসাবে এটিই সবচেয়ে দীর্ঘ প্রণালী।
----------------
তাতার প্রণালী:-
- ওখটস্ক ও জাপান সাগরকে সংযুক্ত করেছে।
- রাশিয়া ও শাখানিলকে পৃথক করেছে।
- এর দৈর্ঘ্য ৬৩২ কি.মি. (৩৯৩ মাইল)।
-----------
- হরমুজ প্রণালী একটি সরু জলপথ যা পশ্চিমের পারস্য উপসাগরকে পূর্বে ওমান উপসাগর ও আরব সাগরের সাথে সংযুক্ত করেছে এবং আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- পক প্রণালি ভারত মহাসাগরের বঙ্গোপসাগর ও পক উপসাগরকে যুক্ত করেছে।

উৎস : ব্রিটানিকা।
২১.
বর্তমানে 'শাখালিন দ্বীপপুঞ্জটি' কোন দেশের দখলে রয়েছে?
  1. ক) রাশিয়া
  2. খ) জাপান
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ক) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) রাশিয়া
ব্যাখ্যা
- রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ শাখালিন।
- শাখালিন দ্বীপপুঞ্জটি বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে এবং এতে রাশিয়ার নৌঘাঁটি রয়েছে।
- এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- রাশিয়া ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ আরেকটি দ্বীপ হচ্ছে কুড়িল দ্বীপপুঞ্জ।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া কুড়িল দ্বীপপুঞ্জ দখল করে নেয়।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।