পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৫ মে, ২০২৪সময়50 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
খাদ্য অধিদপ্তর পদের নাম: খাদ্য পরিদর্শক (গ্রেড-১১) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৬.১০.২০০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৫ মে, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
ভাষার জগতে বাংলার স্থান কোথায়?
  1. ষষ্ঠ
  2. সপ্তম
  3. অষ্টম
  4. নবম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলা ভাষা:
- বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা।
- বাংলা ভাষা 'ইন্দো-ইউরোপীয়' ভাষা-পরিবারের সদস্য।
- বাংলা ভাষার নিকটতম আত্মীয় 'অহমিয়া' ও 'ওড়িয়া'।
- ধ্রুপদি ভাষা 'সংস্কৃত' এবং 'পালির' সঙ্গে বাংলা ভাষার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক।

[বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণী (নতুন বই) অনুসারে, মাতৃভাষার দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান ষষ্ঠ। Ethnologue এর রিপোর্ট অনুসারে, ভাষাভাষীর জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষার অবস্থান সপ্তম।]

[আমরা অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে সপ্তম উত্তর নিয়েছি তবে এই প্রশ্নটি পরীক্ষায় আসলে আপনি চাইলে নিজ বিবেচনায় উত্তর করতে পারেন।]

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ), Encyclopedia Britannica (Link).
.
‘হরতাল’ শব্দটি কোন ভাষার?
  1. ওলন্দাজ
  2. তুর্কী
  3. হিন্দী
  4. গুজরাটি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'হরতাল' শব্দটি গুজরাটি ভাষা থেকে এসেছে।

• 'হরতাল' শব্দের অর্থ:
- প্রতিবাদ বা শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক দলের আহূত ধর্মঘট, বন্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’র রচয়িতা -
  1. আলতাফ মাহমুদ
  2. হাসান হাফিজুর রহমান
  3. আবদুল গাফ্ফার চৌধুরী
  4. শামসুর রাহমান
ব্যাখ্যা
• 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটির রচয়িতা - আবদুল গাফফার চৌধুরী।

একুশের গান:
- আবদুল গাফফার চৌধুরী ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে গানটি রচনা করেন।
- তিনি একই সাথে সাংবাদিক ও লেখক।
- প্রথমে আবদুল লতিফ গানটি সুরারোপ করেন।
- পরবর্তীতে আলতাফ মাহমুদের করা সুরটিই অধিক জনপ্রিয়তা লাভ করে।
- ১৯৫৪ সালের প্রভাত ফেরীতে প্রথম গাওয়া হয় আলতাফ মাহমুদের সুরে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি এবং এটিই এখন গানটির প্রাতিষ্ঠানিক সুর।

আবদুল গাফফার চৌধুরী রচিত উপন্যাস:
- চন্দ্রদ্বীপের উপাখ্যান (প্রথম),
- নাম না জানা ভোর,
- নীল যমুনা ও
- শেষ রাত্রির চাঁদ।

গল্পগ্রন্থ:
- সম্রাটের ছবি,
- সুন্দর হে সুন্দর।

তাঁর সম্পাদনা গ্রন্থ:
- বাংলাদেশ কথা কয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, যুগান্তর পত্রিকা রিপোর্ট, ১৮ ফেব্রুয়ারি, ২০২১।
.
রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন?
  1. গীতাঞ্জলি
  2. গীতালী
  3. গীতিমালা
  4. গীতবিতান
ব্যাখ্যা
'গীতাঞ্জলি' কাব্যগ্রন্থ:
- 'গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন (কাব্যগ্রন্থ)।
- গানগুলি ১৯০৮ ও ১৯০৯ সালে রচিত এবং ১৯১০।
- গীতাঞ্জলির গানগুলো মূলত কবিতা।
- গীতাঞ্জলি এর ইংরেজি অনুবাদ Song Offerings (১৯১২)।
- Song Offerings এর ভূমিকা লেখেন ইংরেজ কবি W.B. Yeats।
- Song Offerings এর জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে নোবেল পুরষ্কার পান।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কাব্যগ্রন্থ:
- মানসী,
- সোনার তরী,
- চিত্রা,
- কল্পনা,
- ক্ষণিকা,
- গীতাঞ্জলি,
- বলাকা,
- পূরবী,
- পুনশ্চ,
- পত্রপূট,
- সেঁজুতি,
- শেষলেখা,
- কবি-কাহিনী ইত্যাদি।

উৎস:
১) ভানুসিংহ ঠাকুরের পদাবলী কাব্যগ্রন্থ এবং লাইভ এমসিকিউ লেকচার - ১০।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩) বাংলাপিডিয়া।
.
বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে?
  1. বিহারীলাল চক্রবর্তী
  2. চণ্ডীদাস
  3. দৌলত কাজী
  4. মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন।
- বাংলা সাহিত্যে তিনি 'মধুকবি' নামে পরিচিত।
- তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকবি (তাঁর রচিত প্রথম মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য')।
- তিনি বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি।
- তিনি প্রথম বাঙালি সনেটকার।
- তিনি বাংলা নাটকের পথিকৃৎ।
- বাংলা কবিতায় আধুনিকতা আনেন কবি মাইকেল মধুসূদন দত্ত।
- শুধু কবিতায় নয়, তিনি আধুনিকতা আনেন নাটকে, প্রহসনে।
- তিনি বাংলা সাহিত্যের প্রথম আধুনিক কবি।

উৎস: লাল নীল দীপাবলী, হুমায়ুন আজাদ; লাইভ এমসিকিউ লেকচার।
.
বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?
  1. ৩৫টি
  2. ৩৭টি
  3. ৩৯টি
  4. ৪১টি
ব্যাখ্যা
- বাংলা বর্ণমালায় মোট বর্ণ সংখ্যা ৫০টি।
- যার ১১টি স্বরবর্ণ। 
- ৩৯টি ব্যঞ্জনবর্ণ।
- ব্যঞ্জনবর্ণের ৩৯টি বর্ণের মধ্যে ২৬টি পূর্ণমাত্রার, ৭টি অর্ধমাত্রার এবং ৬টি মাত্রাহীন বর্ণ রয়েছে।
- বাংলা স্বরবর্ণে মাত্রাহীন বর্ণ ৪টি; পূর্ণমাত্রার বর্ণ ৬টি; অর্ধমাত্রার বর্ণ ১টি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷
.
যিনি বক্তৃতাদানে পটু -
  1. বাকপটু
  2. সুবক্তা
  3. বাগ্মী
  4. অনলবর্ষী
ব্যাখ্যা
• ‘যিনি বক্তৃতা দানে পটু’ এককথায় বলে - বাগ্মী

• কিছু গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন:
• ‘যে বলে বা ভাষণ দেয়’ এককথায় বলে - বক্তা।
• ‘বেশি কথা বলে এমন’ এককথায় বলে - বাচাল।
• ‘অল্প কথা বলে এমন’ এককথায় বলে - অল্পভাষী, মিতভাষী।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
উপস্থিত বুদ্ধি আছে যার -
  1. বুদ্ধিমান
  2. বুদ্ধিমতী
  3. বিচক্ষণ
  4. প্রত্যুৎপন্নমতি
ব্যাখ্যা
• 'উপস্থিত বুদ্ধি আছে যার' এর এক কথায় - প্রত্যুৎপন্নমতি।

কিছু গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ:
'ইন্দ্রিয়কে জয় করেছে যে' এর এক কথায়- 'জিতেন্দ্রিয়'
'অগ্রসর হয়ে অভ্যর্থনা এর এক কথায়- 'প্রত্যুদ্‌গমন'
'ইহলোকে যা সামান্য নয়' এর এক কথায়- 'অলোকসামান্য'

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
.
‘কূজন’ শব্দের অর্থ কি?
  1. খারাপ লোক
  2. ছোট লোক
  3. পাখির ডাক
  4. ইতর বিশেষ
ব্যাখ্যা
• 'কূজন'
- সংস্কৃত শব্দ।
- বিশেষ্য পদ। 
- প্রকৃতি - প্রুত্যয়: √ কূজ্‌ + অন।
অর্থ:
- পাখির ডাক,
- কাকলি,
- অব্যক্ত ধ্বনি।

• কুজন অর্থ - মন্দ লোক ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
‘কোথায় স্বর্গ, কোথায় নরক’ পংক্তিটির রচয়িতা কে?
  1. মীর মশাররফ হোসেন
  2. নজীবর রহমান
  3. শওকত ওসমান
  4. ফজলুল করিম
ব্যাখ্যা
• কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর?
মানুষেরি মাঝে স্বর্গ নরক - মানুষেতে সুরাসুর! - পঙ্‌ক্তিটির রচয়িতা - শেখ ফজলল করিম।

শেখ ফজলল করিম:
- তিনি ১৮৮২ সালে রংপুর জেলার কাকিনা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন কবি, সাহিত্যিক, সম্পাদক।
- তিনি হযরত মুহম্মদ (স) এর চারিত্র্য-মাহাত্ম্য ও ধর্মজীবন অবলম্বনে রচনা করেন 'পরিত্রাণ' নামক কাব্য।
- সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য নদীয়া সাহিত্য সভা তাঁকে সাহিত্যবিশারদ (১৯১৬) এবং কাব্যরত্নাকর (১৯১৭) উপাধি দিয়ে সম্মানিত করে।
- তাঁর মৃত্যু ২৮ সেপ্টেম্বর, ১৯৩৬।

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্য:
- ভগ্নবীণা,
- ভক্তি পুষ্পাঞ্জলি,
- গাঁথা,
- প্রেমের স্মৃতি,
- পথ ও পাথেয়,
- উচ্ছ্বাস।

তাঁর রচিত উপন্যাস:
- লায়লী মজনু,
- হারুন-অর-রশিদ।

উৎস: বাংলাপিডিয়া; 'স্বর্গ ও নরক' কবিতা, শেখ ফজলল করিম।
১১.
কোন ভাষায় সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়?
  1. কথ্য ভাষায়
  2. সাধু ভাষায়
  3. আঞ্চলিক ভাষায়
  4. চলতি ভাষায়
ব্যাখ্যা
- সাধু রীতিতে 'তৎসম' শব্দের ব্যবহার বেশি হয়।
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।

সাধু ভাষারীতির বৈশিষ্ট্য:
- সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না।
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।
- এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়।
- সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় ।

উৎস: অষ্টম শ্রেণির ব্যকরণ বই।
১২.
‘আমার এ দরখাস্তটা পড়ুন’- বর্তমানের ‘এ’ অনুজ্ঞা দ্বারা কি বুঝায়?
  1. অনুরোধ
  2. প্রার্থনা
  3. বিধান
  4. আদেশ
ব্যাখ্যা
ভবিষ্যৎ কালের অনুজ্ঞা:
- আদেশ: সদা সত্য বলবে।
- সম্ভাবনায়: চেষ্টা কর, সবই বুঝতে পারবে।
- বিধান অর্থে: রোগ হলে ওষুধ খাবে।
- অনুরোধে: কাল একবার এসো (বা আসিও বা আসিবে)।

বর্তমান কালের অনুজ্ঞা:
- আদেশ: কাজটি করে ফেল। তোমরা এখন যাও।
- উপদেশ: সত্য গোপন করো না।
- অনুরোধ: অঙ্কটা বুঝিয়ে দাও না।
- প্রার্থনা: আমার দরখাস্তটা পড়ুন।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
উপকারীর অপকার করে যে-
  1. নিমকহারাম
  2. বেঈমান
  3. কৃতঘ্ন
  4. কৃতগ্ন
ব্যাখ্যা
• 'উপকারীর অপকার করে যে' এর এককথায় প্রকাশ - কৃতঘ্ন

এছাড়া,
'উপকারীর উপকার স্বীকার করে যে' এর এককথায় প্রকাশ - কৃতজ্ঞ।
'উপকারীর উপকার যে স্বীকার করে না' এর এককথায় প্রকাশ - অকৃতজ্ঞ।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৪.
‘ডেকে ডেকে হয়রান হয়েছি’ - এখানে ‘ডেকে ডেকে’ দ্বিরুক্তিটি কোন অর্থে?
  1. স্বল্পকাল স্থায়ী
  2. দীর্ঘকাল স্থায়ী
  3. অস্থিরতা
  4. পৌনঃপুনিকতা
ব্যাখ্যা
• 'ডেকে ডেকে হয়রান হয়েছি' - এখানে দ্বিরুক্ত শব্দ 'পৌনঃপুনিকতা' বোঝাতে ব্যবহৃত হয়েছে।

আরো কিছু দ্বিরুক্ত শব্দের প্রয়োগ:

ক্রিয়া বিশেষণ অর্থে দিরুক্ত শব্দ ব্যবহৃত হয়েছে:
- ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কীভাবে?
- দেখে দেখে যেও।

স্বল্পকাল স্থায়ী বোঝাতে:
- দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেলো।

বিশেষণ রূপে:
- এ দিকে রোগীর তো যায় যায় অবস্থা।

অনুভূতি বা ভাব বোঝাতে:
- ভয়ে গা ছম ছম করছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (সংস্করণ-২০১৯)।
১৫.
‘পথিক, তুমি পথ হারাইয়াছ’ - কে, কাহাকে বলিয়াছিল?
  1. সীমার হোসেন (রাঃ)-কে
  2. আলেয়া সিরাজকে
  3. কপালকুণ্ডলা নবকুমারকে
  4. উপরের কোনোটিই নয়
ব্যাখ্যা
‘কপালকুণ্ডলা’ উপন্যাস:
- কপালকুণ্ডলা (১৮৬৬) বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় বাংলা উপন্যাস।
- এতে নিগূঢ় ভাবসঙ্গতির জন্য 'রোমান্স' বলা যায়। অরণ্যে এক কাপালিক-পালিতা নারী কপালকুণ্ডলাকে কেন্দ্র করে এই উপন্যাসের কাহিনি গড়ে উঠেছে। সামাজিক সংস্কারের সঙ্গে অপরিচিতা এই নারীর নবকুমারের সঙ্গে বিয়ে এবং কপালকুণ্ডলার সমাজবন্ধনের সঙ্গে দ্বন্দ্ব এই কাহিনির মূল ঘটনা। কুপালকুণ্ডলার মধ্যে যে রহস্য সেই রহস্য উদ্ঘাটনই উপন্যাসের প্রধান বিষয়।
- কাহিনিতে একদিকে আছে সম্রাট জাহাঙ্গিরের সময়কার আগ্রার নগর ও স্থাপত্য এবং অন্যদিকে অরণ্য ও সমুদ্র। প্রকৃতির সৌন্দর্য ও রহস্যময়তা, কপালকুণ্ডলার চরিত্র, কাহিনির ট্র্যাজিক পরিণতি এই তিনটি কারণে উপন্যাসটি বঙ্কিমচন্দ্রের অন্যতম স্মরণীয় রচনা।
- বঙ্কিমের জীবৎকালেই এই উপন্যাসের আটটি সংস্করণ হয়। অনেকের মতে এটি বঙ্কিমের শ্রেষ্ঠ উপন্যাস।
- উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র: কুপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক ইত্যাদি।
- নায়িকা কপালকুণ্ডলা নায়ক নবকুমার কে উদ্দেশ্য করে বলেছেন, “পথিক তুমি পথ হারাইয়াছ?" এটি বাংলা সাহিত্যের প্রথম রোম্যান্টিক সংলাপ।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়:
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ।
- ১৮৩৮ সালে চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
- তাঁর রচিত প্রথম কাব্যগ্রন্থ ‘ললিতা তথা মানস’।
- তাঁর রচিত প্রথম ও বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস ‘দুর্গেশনন্দিনী’।

বঙ্কিমচন্দ্র রচিত ত্রয়ী উপন্যাসগুলো হলো:
- আনন্দমঠ,
- দেবী চৌধুরানী ও
- সীতারাম উপন্যাস।

তাঁর রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল,
- রাজসিংহ।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
‘পায়াভারী’ কথাটির অর্থ কি?
  1. অহংকার
  2. বেকায়দা
  3. বেহায়া
  4. নির্দয়
ব্যাখ্যা
• 'পায়াভারী' বাগধারাটির অর্থ - অহংকার।
উদহারণ:
- ছেলে বৃত্তি পাওয়াতে তোমার তো দেখি ভীষণ পায়াভারী হয়েছে।

অন্যদিকে,
- ‘কান কাটা’ বাগধারার অর্থ - বেহায়া।

গুরত্বপূর্ণ কিছু বাগধারা:
- বিষবৃক্ষ বাগধারাটির অর্থ - অনিষ্টকারী
- দুকান কাটা বাগধারাটির অর্থ - নির্লজ্জ
- কেতাদুরস্ত বাগধারাটির অর্থ - পরিপাটি

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
১৭.
‘তাসের ঘর’ অর্থ কি?
  1. বিশৃঙ্খলা
  2. এলোমেলো
  3. তাস খেলার ঘর
  4. ক্ষণস্থায়ী
ব্যাখ্যা
• 'তাসের ঘর' বাগধারার অর্থ - ক্ষণস্থায়ী
 
গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
'কচু বনের কালাচাঁদ' বাগধারার অর্থ- 'অপদার্থ'।
'ঢাকের বাঁয়া' বাগধারার অর্থ- 'যার কোন মূল্য নেই'।
'নারকের ঢেঁকি' বাগধারার অর্থ- 'বিবাদের বিষয়'।
'সোনার কাঠি রূপার কাঠি' বাগধারার অর্থ- 'বাঁচামরার লড়াই'।
'তাসের ঘর' বাগধারার অর্থ- 'ক্ষণস্থায়ী'।
'চোখের বালি' বাগধারার অর্থ- 'চক্ষুশূল'।
'গুড়ে বালি' বাগধারার অর্থ- 'আশায় নৈরাশ্য'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৮.
‘অনিল’ শব্দের অর্থ কি?
  1. বাতাস
  2. যা নীল নয়
  3. কোকিল
  4. কারো নাম
ব্যাখ্যা
'বাতাস' শব্দের সমার্থক শব্দ:
- বায়ু, হাওয়া, পবন, সমীর, সমীরণ, অনিল, মরুৎ, প্রভঞ্জন।

অন্যদিকে,
'কোকিল' শব্দের সমার্থক শব্দ:
- অন্যপুষ্ট, কলকন্ঠ, পরপুষ্ট, বসন্তদূত, মধুসখা, মধুস্বর, পরভৃত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৯.
'It is a long story'-এর সঠিক অনুবাদ কোনটি?
  1. ইহা একটি লম্বা গল্প।
  2. সে অনেক কথা।
  3. ইহা হয় একটি লম্বা কথা।
  4. ইহা হয় একটি দীর্ঘ গল্প।
ব্যাখ্যা
• The meaning of “It is a long story” is সে অনেক কথা.

- Details description of how something happened that is complicated to explain.
- a long story - কোন কিছুর সম্পর্কে বিশদ বিবরন.

Source: Accessible Dictionary.
২০.
Water has no colour of its own- কোনটি সঠিক অনুবাদ?
  1. পানির কোনো রং নেই।
  2. পানির নিজস্ব কোনো রং নেই।
  3. পানি রংহীন।
  4. পানির রং তার নিজের নয়।
ব্যাখ্যা
• Water has no colour of its own.
- এর সঠিক বাংলা অনুবাদটি হচ্ছে - পানির নিজস্ব কোনো রং নেই।

• Of it's own 
English Meaning: belonging to oneself alone.
Bangla Meaning: নিজস্ব, নিজের, নিজস্ব হওয়া বা থাকা।

Source: 
1. Oxford Learner's Dictionary.
3. English and Bangla Online Dictionary.
২১.
কখন বাংলাদেশের সংবিধান চূড়ান্তভাবে গৃহীত হয়?
  1. ১৯৭২ সালের ২৬ মার্চ
  2. ১৯৭২ সালের ১০ এপ্রিল
  3. ১৯৭২ সালের ৪ নভেম্বর
  4. ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর
ব্যাখ্যা
সংবিধান:

- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়।
- গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন। এদিন পরিষদের সামনে সকল প্রস্তাব উত্থাপন করেন
আইনমন্ত্রী ড. কামাল হোসেন।
- 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' সংক্রান্ত প্রস্তাবটি গণপরিষদে উত্থাপন করেন যোগাযোগ মন্ত্রী এম মনসুর আলী।
- ১৭ এপ্রিল খসড়া সংবিধান প্রণয়ন কমিটির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।
- ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান চূড়ান্তভাবে গৃহীত হয়।
- ১৫ ডিসেম্বর গণপরিষদ সদস্যরা সংবিধানে স্বাক্ষর করেন। 
- সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র বিরোধীদলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত এতে স্বাক্ষর করেননি।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকর হয়।
- সংবিধান গৃহীত হওয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 
- সংবিধান গৃহীত হওয়ার সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন আবু সাঈদ চৌধুরী।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান, আরিফ খান, বাংলাদেশের সংবিধান ও বাংলাপিডিয়া।
২২.
সুন্দরবনের আয়তন কত?
  1. ৬০১৭ বর্গকিলোমিটার
  2. ৬৪৭৪ বর্গকিলোমিটার
  3. ৬০৯৫ বর্গকিলোমিটার
  4. ৫৫৬৫ বর্গকিলোমিটার
ব্যাখ্যা
সুন্দরবন:

- সুন্দরবন  বাংলাদেশের দক্ষিণ অংশে গঙ্গা ও ব্রহ্মপুত্রের বদ্বীপ এলাকায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জোয়ারধৌত গরান বনভূমি (mangrove forest)।
- কর্কটক্রান্তির সামান্য দক্ষিণে ভারত ও বাংলাদেশের উপকূল ধরে বিস্তৃত ২১°৩০´-২২°৩০´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০০´-৮৯°৫৫´ পূর্ব দ্রাঘিমার মধ্যবর্তী স্থানে এ বনের অবস্থান।
- বাংলাদেশ অংশের সুন্দরবনের মোট আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ।
- নানা ধরনের গাছপালার চমৎকার সমারোহ ও বিন্যাস এবং বন্যপ্রাণীর অনন্য সমাবেশ এ বনভূমিকে চিহ্নিত করেছে এক অপরূপ প্রাকৃতিক নিদর্শন হিসেবে।
- অর্থনৈতিক কর্মকান্ডের একটি উলে­খযোগ্য কেন্দ্র হিসেবেও এটি বিবেচিত; এখান থেকে সংগৃহীত হয় নানা কাজে ব্যবহার উপযোগী বনবৃক্ষ, আহরিত হয় প্রচুর পরিমাণ মধু, মোম ও মাছ।
- সাতক্ষীরা, খুলনা এবং বাগেরহাট জেলার অংশবিশেষ জুড়ে বাংলাদেশের সুন্দরবন বিস্তৃত।
- পরস্পর সংযুক্ত প্রায় ৪০০ নদী-নালা, খালসহ প্রায় ২০০টি ছোট বড় দ্বীপ ছড়িয়ে আছে সুন্দরবনে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২৩.
লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন?
  1. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  2. শেরে বাংলা এ. কে. ফজলুল হক
  3. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
  4. নবাব সলিমুল্লাহ
ব্যাখ্যা
লাহোর প্রস্তাব:

- বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব পেশ করেন।
- ১৯৪০ সালে লাহোর প্রস্তাব গৃহীত হয়।
- লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব।
- এ প্রস্তাবের কোথাও পাকিস্তান শব্দটি ছিল না।
- তথাপি এ প্রস্তাব ‘পাকিস্তান প্রস্তাব' হিসেবে পরিচিতি লাভ করে।
- এ প্রস্তাব ভারতীয় মুসলমানদের মধ্যে পৃথক আবাসভূমির স্বপ্ন বপন করে।
- কংগ্রেস নেতৃবৃন্দ লাহোর প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৪.
সিলেটে প্রচুর চা জন্মাবার কারণ কী?
  1. পাহাড় ও অল্প বৃষ্টি
  2. সমতল ভূমি
  3. বনভূমি ও প্রচুর বৃষ্টি
  4. পাহাড় ও প্রচুর বৃষ্টি
ব্যাখ্যা
চা চাষ:

- প্রচুর বৃষ্টিপাত হয় এমন পাহাড়ি বা উচ্চ ঢালু জমি চা চাষের জন্য সবচেয়ে উপযোগী।
- প্রচুর বৃষ্টিপাত ও পাহাড়ি ঢালু জমির কারণে সিলেটে প্রচুর চা উৎপাদন হয়।
- বর্ষাকালে চা গাছে নতুন কুঁড়ি ও পাতা জন্মালে খুব সুন্দর ও মসৃণ দেখায়।
- মাঝে মাঝে কিছু কিছু বড় গাছ থাকে যা চা গাছকে রোদের প্রখরতা থেকে রক্ষা করে।
- কড়া রোদ আবার চা গাছের জন্য ক্ষতিকর।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও দৈনিক কালের কন্ঠ, ২৭ ডিসেম্বর, ২০২২।
২৫.
সতীদাহ প্রথা প্রসঙ্গে রামমোহন রায়ের রচিত পুস্তক হলো-
  1. দোলন চাঁপা
  2. পথে হলো দেখা
  3. পথের পাঁচালী
  4. প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ
ব্যাখ্যা
রাজা রামমোহন রায়:
- বাংলার নবজাগরণের আদি পুরুষ রাজা রামমোহন রায় এর জন্ম ১৭৭২ সালের ২২শে মে হুগলী জেলার রাধানগর গ্রামে এক সম্ভ্রান্ত ও ব্রাহ্মণ পরিবারে।
- ১৮৩০ সালে খেতাবসর্বস্ব মুগল সম্রাট দ্বিতীয় আকবর (১৮০৬-১৮৩৭) রামমোহন রায়কে 'রাজা' উপাধিতে ভূষিত করেন এবং তাঁর পক্ষে ব্রিটিশ রাজ ও পার্লামেন্টে ওকালতি করার জন্য ইংল্যান্ডে পাঠান।
- রামমোহন রায় কলকাতায় ২০ আগস্ট, ১৮২৮ সালে প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের সহায়তায় 'ব্রাহ্মসমাজ' স্থাপন করেন।
- রাজা রামমোহন রায় শিব প্রসাদ রায় ছদ্মনামে একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন।
- তিনি প্রায় ৩০ টি গ্রন্থ রচনা করেন।

সতীদাহ প্রথার প্রসঙ্গে রচিত গ্রন্থ:
উনিশ শতকের যুক্তিবাদী মননশীলতায় রামমোহন সহমরণ প্রথার বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। নিজস্ব মত প্রচারের জন্য হিন্দু সমাজের গোঁড়া সংস্কারের যুক্তিহীনতা দেখাবার জন্য তিনি দুটি গ্রন্থ
রচনা করেন।
১. প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ,
২. গোস্বামীর সহিত বিচার।

তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো-
• বেদান্তগ্রন্থ,
• বেদান্তসার,
• ভট্টাচার্যের সহিত বিচার,
• গোস্বামীর সহিত বিচার,
• সহমরন বিষয়ক প্রবর্তক ও নিবর্তকের সম্বাদ,
• গৌড়ীয় ব্যাকরণ ইত্যাদি।

তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৬.
কোনটি ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে?
  1. পলাশীর যুদ্ধ
  2. পানিপথের যুদ্ধ
  3. বক্সারের যুদ্ধ
  4. ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ
ব্যাখ্যা
পলাশীর যুদ্ধ:
- পলাশীর যুদ্ধ ভারতের ইতিহাসে নতুন যুগের সূচনা করে।
- ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আমবাগানের যুদ্ধে স্বাধীন বাংলার নবাব ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়।
- ফলে প্রায় ২০০ বছরের জন্য বাংলা স্বাধীনতা হারায়।
- প্রতি বছর সে জন্য ২৩ জুন পলাশী দিবস হিসাবে পালিত হয়।
- বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটতি হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরচিতি।
- ক্লাইভ ১৭৫৭ সালে সিরাজ-উদ-দৌলাকে পরাজিত করেন এবং কলকাতা দখল করেন।
- এই যুদ্ধে সিরাজ-উদ-দৌলা পরাজতি হন এবং ভারতবর্ষে ইংরজে শাসন প্রতষ্ঠিার পথ সূচিত হয়।
- নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করে জগৎশেঠ, মীরজাফর, রায়দুর্লভ ও উমিচাদ।
- নবাবের পক্ষে যুদ্ধ করেন মীরমদন, মোহন লাল ও ফরাসি সেনাপতি সিন ফ্রে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২৭.
জুলিও কুরী একজন বিশ্ববিখ্যাত-
  1. কবি
  2. সাহিত্যিক
  3. বৈজ্ঞানিক
  4. শিল্পী
ব্যাখ্যা
জুলিও কুরি:

- জুলিও কুরি (Frédéric Joliot-Curie) একজন ফরাসি রসায়নবিদ ও বিজ্ঞানী।
- তিনি ও তার স্ত্রী ইরিন জুলিও কুরী (Irène Joliot-Curie) ১৯৩৪ সালে কৃত্রিম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন।
- এর ফলে তারা দুইজন যৌথভাবে ১৯৩৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।

তথ্যসূত্র - Britannica.com
২৮.
ইসলামের প্রথম খলিফা কে ছিলেন?
  1. হযরত ওমর (রাঃ)
  2. হযরত আবু বকর (রাঃ)
  3. হযরত আলী (রাঃ)
  4. হযরত ওসমান (রাঃ)
ব্যাখ্যা
হযরত আবু বকর (রাঃ):

- দূরদর্শিতা, অভিজ্ঞতা, ধর্মপরায়ণতা প্রভৃতি দিক দিয়ে যোগ্যতম হওয়ায় আবু বকর (রা.) ইসলামের প্রথম খলীফা হিসেবে নির্বাচিত হন। 
- হযরত আবু বকর (রা.) মক্কার বিখ্যাত কুরাইশ বংশের তায়িম গোত্রে ৫৭৩ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন।
- বয়স্ক পুরুষদের মধ্যে আবু বকর (রা.)-ই সর্বপ্রথম ইসলাম কবুল করেন।
- ইসলাম গ্রহণের পর মহানবী (স.) এর জীবদ্দশায় তিনি ইসলাম রক্ষায় নিজ সমুদয় সম্পদ যেমন দান করেছিলেন তেমনি খিলাফতে আসীন হয়ে অন্যায়ের সাথে কোন প্রকার আপোষ করেননি। একারণেই তাকে 'ইসলামের ত্রাণকর্তা' হিসেবে আখ্যায়িত করা হয়।
- তাঁর প্রচেষ্টায় অনেকেই ইসলাম কবুল করেন এবং হযরত বিলাল (রা.) সহ অনেক দাসকে তিনি শৃঙ্খলামুক্ত করেন।
- হযরত উমর (রা.) বলেন- ইসলাম ধর্ম গ্রহণ করার পর 'ইসলামের সেবায় আবু বকরকে কেউ অতিক্রম করেতে পারেনি'।
- ৬২২ খ্রিস্টাব্দের হযরত আবু বকর (রা.) মহানবী (সা.) এর সাথে মদিনায় হিজরত করেন।
- তিনি বদর, উহুদ, খন্দক ও হুনাইনের যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন।
- ৬৩২ খ্রিস্টাব্দে মহানবী (সা.) এর অসুস্থতার সময় তাঁর স্থলে ইমামতি করেন।
- এতে বুঝা যায় যে, নবীজী (সা.) আবু বকর (রা.) কেই তাঁর অবর্তমানে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব পালনে উপযুক্ত বলে মনে করতেন।

তথ্যসূত্র - ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
সূর্যোদয়ের এবং সূর্যাস্তের অব্যবহিত আগের সময়কে কি বলে?
  1. ছায়াবৃত্ত
  2. গোধূলি
  3. ঊষা
  4. সন্ধ্যা
ব্যাখ্যা
• ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে গোধূলি বলে। 

বিশেষ তথ্য:

- প্রভাতের কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সেখানে ঊষা এবং সন্ধ্যার কিছু পূর্বে যে সময় ক্ষীণ আলো থাকে সে সময়কে গোধূলি বলে।
- সূর্যোদয় এবং সূর্যাস্তের আগের সময়কে গোধূলি বলা হয়। 
- সূর্যোদয়ের আগে যে সময়টি থাকে তাকে বলা হয় প্রাতঃগোধূলি। 
- আবার সূর্যাস্তের আগে যে সময়টি থাকে তাকে বলা হয় সন্ধ্যাগোধূলি। 
- ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে গোধূলি বলে। 
- আবর্তনের ফলে পৃথিবীর যে অংশ অন্ধকার থেকে ছায়াবৃত্ত পার হয়ে সবেমাত্র আলোকিত অংশ পৌঁছায় সেখানে প্রভাত হয়। 

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
৩০.
কোনটি না থাকলে পৃথিবীর অর্ধাংশে চিরকাল দিন ও বিপরীত অর্ধাংশে চিরকাল রাত থাকত?
  1. বার্ষিক গতি
  2. আহ্নিক গতি
  3. মেরু গতি
  4. মাধ্যাকর্ষণ শক্তি
ব্যাখ্যা
- 'আহ্নিক গতি' না থাকলে পৃথিবীর অর্ধাংশে চিরকাল দিন ও বিপরীত অর্ধাংশে চিরকাল রাত থাকত। 

আহ্নিক গতি: 

- পৃথিবী তার নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্ব দিকে নির্দিষ্ট গতিতে আবর্তিত হচ্ছে যা আহ্নিক গতি নামে পরিচিত। 
- পৃথিবীর আহ্নিক গতির ফলাফল সমূহ: 
• দিন-রাত্রি সংঘটন, 
• জোয়ার-ভাটা সৃষ্টি, 
• বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত সৃষ্টি, 
• তাপমাত্রার তারতম্য সৃষ্টি, 
• জীব জগতের সৃষ্টি ও বংশবিস্তার প্রভৃতি। 

বার্ষিক গতি: 
- সূর্যের মহাকর্ষ বলের প্রভাবে পৃথিবী তার নিজ অক্ষের উপর অবিরাম ঘূর্ণনের সাথে সাথে নির্দিষ্ট পথে নির্দিষ্ট দিকে (ঘড়ির কাটার বিপরীত দিকে) নির্দিষ্ট সময়ে সূর্যকে প্রদক্ষিণ করছে যা পৃথিবীর বার্ষিক গতি নামে পরিচিত। 
- পৃথিবীর বার্ষিক গতির ফলাফল সমূহ: 
• ঋতু পরিবর্তন হয় ও 
• দিন- রাত্রির হ্রাস বৃদ্ধি হয়ে থাকে। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩১.
কোথায় দিনরাত্রি সর্বত্র সমান?
  1. মেরুরেখায়
  2. নিরক্ষরেখায়
  3. উত্তর গোলার্ধে
  4. দক্ষিণ গোলার্ধে
ব্যাখ্যা
নিরক্ষরেখা: 
- দুই মেরু থেকে সমান দূরত্বে পৃথিবীকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে যে রেখা কল্পনা করা হয়েছে, তাকে নিরক্ষরেখা বলে। 
- পৃথিবী গোলাকৃতির হওয়ায় এ রেখাও বৃত্তাকার। 
- নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর ও দক্ষিণে সমান দুই ভাবে ভাগ করেছে। 
- এ রেখার উত্তরে পৃথিবীর অর্ধাংশকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণের অর্ধাংশকে দক্ষিণ গোলার্ধ বলা হয়। 
- এই রেখাটির মান ০ ডিগ্রি, তাই নিরক্ষরেখায় দিন রাত সর্বত্র সমান। 
- নিরক্ষরেখার সাহায্যে উত্তর ও দক্ষিণ গোলার্ধের কোনো স্থানের কৌণিক দূরত্ব স্থির করা হয়। 

উৎস: ভূগোল, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
বায়ুর কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত?
  1. ০.০৩%
  2. ০.০২%
  3. ০.৮০%
  4. ২০.৭১%
ব্যাখ্যা
বায়ুমণ্ডল: 
- বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ সবচেয়ে বেশি ৭৮.০১%। 
- বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ ২০.৭১%। 
- বায়ুমণ্ডলে আর্গনের পরিমাণ ০.৮০%। 
- বায়ুমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ ০.৪১%। 
- বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ ০.০৩%। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩৩.
বায়ু প্রবাহিত হয়-
  1. উচ্চচাপের স্থান থেকে নিম্নচাপের দিকে
  2. নিম্নচাপের স্থান থেকে উচ্চচাপের দিকে
  3. উত্তর থেকে দক্ষিণ দিকে
  4. দক্ষিণ থেকে উত্তর দিকে
ব্যাখ্যা
বিভিন্ন প্রকার বায়ুপ্রবাহ: 
- বায়ু সর্বদা একস্থান হতে অন্যস্থানে প্রবাহিত হয়। 
- বায়ু কিছু নিয়ম মেনে প্রবাহিত হয়। 
যেমন- সাধারণত উচ্চচাপ বলয় থেকে শীতল ও ভারী বায়ু নিম্নচাপ বলয়ে প্রবাহিত হয়। 
- বায়ু প্রবাহের আরেকটি বৈশিষ্ট্য হলো ফেরেলের সূত্রানুযায়ী বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। 
- বায়ুপ্রবাহ প্রধানত চার প্রকার। 
যথা - 
• নিয়ত বায়ু, 
• সাময়িক বায়ু, 
• স্থানীয় বায়ু এবং 
• অনিয়মিত বায়ু। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে কোনটি অবস্থিত?
  1. এশিয়া
  2. ইউরোপ
  3. আমেরিকা
  4. আফ্রিকা
ব্যাখ্যা
আটলান্টিক মহাসাগর:
- পৃথিবীর পৃষ্ঠের প্রায় এক-পঞ্চমাংশ জুড়ে এটি অবস্থিত।
- এর পূর্বে ইউরোপ ও আফ্রিকা এবং পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা।
- আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর।
- এর আয়তন ৮১,৭৬০,০০০ বর্গ কিমি।
- আটলান্টিক মহাসাগরের গভীরতম স্থান পুয়ের্তো রিকো ট্রেঞ্চ।
- এর গড় গভীরতা ১১,৯৬২ ফুট  এবং সর্বোচ্চ গভীরতা ২৭,৪৯৩ ফুট।

তথ্যসূত্র - Britannica.com
৩৫.
কোনটি তৈলবীজ নয়?
  1. তিসি
  2. সরিষা
  3. অড়হর
  4. তিল
ব্যাখ্যা
তৈলবীজ: 
- তৈলবীজ শস্যকে সাধারণত তৈলবীজ ফসল বলা হয় যা থেকে ভোজ্যতেল বা শিল্পজাত তেল নিষ্কাশন করা যায়।
- তৈলবীজ ফসলের কয়েকটি পরিচিত উদাহরণ হলো সূর্যমুখী তেল, তিলের তেল, চিনাবাদাম তেল, সরিষার তেল ইত্যাদি। 
- তৈল, তিসি, চীনাবাদাম, সূর্যমুখী অপ্রধান তৈল ফসল হিসেবে এদেশে বহুকাল যাবত আবাদ হয়ে আসছে।
- উপযুক্ত প্রযুক্তির মাধ্যমে ফলন বৃদ্ধি করতে পারলে দেশের তৈল ঘাটতি মিটাতে এসব ফসলও বিশেষ ভূমিকা পালন করতে পারবে। 

অন্যদিকে, 
- অড়হর (Pigeon Pea)  Leguminosae গোত্রের Cajanus cajan প্রজাতির একজাতীয় ডালের স্থানীয় নাম।
- বসতবাড়ির আশেপাশে, ক্ষেতে অথবা রাস্তার ধারে গৌণ  ফসল হিসেবে সনাতন পদ্ধতিতে এর চাষ হয়।
- গাছ সচরাচর ৩০০ দিনে ফলনশীল হয়।
- বাংলাদেশে বেশির ভাগ অড়হরের চাষ কুষ্টিয়া, রংপুর, দিনাজপুর ও যশোর জেলায়। 

উৎস: ব্যাচেলর অব এগ্রিকালচারাল এডুকেশন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৩৬.
পৃথিবীর অর্ধেক পাট উৎপন্ন হয়-
  1. ভারতে
  2. বাংলাদেশে
  3. চীনে
  4. রাশিয়ায়
ব্যাখ্যা
পাট উৎপাদন:

- পাট উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ বাংলাদেশ।
- ভারতে এখন বৈশ্বিক পাট উৎপাদনের ৬০% পাট উৎপাদন করে।
- ২য় অবস্থানে আছে ভারত।
- ৩য় অবস্থানে আছে মিয়ানমার।
- ৪র্থ অবস্থানে আছে নেপাল।

তথ্যসূত্র - FAO অফিসিয়াল ওয়েবসাইট। 
৩৭.
বৈদ্যুতিক ঘণ্টায় বিদ্যুৎ শক্তি কোন প্রকার শক্তিতে রূপান্তরিত হয়?
  1. তাপ শক্তিতে
  2. রাসায়নিক শক্তিতে
  3. শব্দ শক্তিতে
  4. আলোক শক্তিতে
ব্যাখ্যা
শক্তির রূপান্তর: 
- বৈদ্যুতিক ঘন্টায় বিদ্যুৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তর হয়। 
- ব্যাটারিতে রাসায়নিক শক্তি বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। 
- বৈদ্যুতিক মটরে বিদ্যুৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 
- বৈদ্যুতিক পাখার ক্ষেত্রে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৩৮.
কোনটিতে ঋণাত্মক আধান থাকে?
  1. ইলেকট্রন
  2. প্রোটন
  3. নিউট্রন
  4. নিউক্লিয়াস
ব্যাখ্যা
ইলেকট্রন: 
- পরমাণুর ক্ষুদ্রতম কণিকা ইলেকট্রন। 
- একটি ইলেকট্রন একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় 1840 গুণ হালকা । 
- ইলেকট্রন একক ঋণাত্মক তড়িৎধর্মী কণা। 
- ইলেকট্রনের আসল ভর ও প্রকৃত আধান যথাক্রমে 9.11 × 10-28 গ্রাম ও 1.60 × 10-19 কুলম্ব। 
- ঋণাত্মক আধান বিশিষ্ট। 

প্রোটন: 
- ইলেকট্রনের মত প্রোটনও সকল মৌলের পরমাণুর একটি সাধারণ মূল কণিকা। 
- এটি পরমাণুর নিউক্লিয়াস বা কেন্দ্রে থাকে। 
- হাইড্রোজেন পরমাণু থেকে একটি ইলেকট্রন অপসারণ করলে যে ধনাত্মক বিদ্যুৎবাহী কণা পাওয়া যায় তাকেই প্রোটন বলা হয়। 
- প্রোটনের ভর প্রায় হাইড্রোজেনের ভরের সমান। 
- প্রোটনের আসল ভর ও আধান যথাক্রমে 1.67 × 10-24 গ্রাম ও 1.60× 10-19 কুলম্ব। 
- ধণাত্মক আধান বিশিষ্ট। 

নিউট্রন: 
- নিউট্রন আধানহীন বা চার্জ নিরপেক্ষ কণা। 
- ১৯৩২ সালে চ্যাডউইক (James Chadwick) নিউট্রন আবিষ্কার করেন। 
- ইহার ভর প্রায় প্রোটনের ভরের সমান। 
- একমাত্র হাইড্রোজেন পরমাণু ছাড়া সকল পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান। 
- নিউট্রনের আসল ভর 1.675 × 10-24 গ্রাম। 

উৎস: রসায়ন, এসএসএসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৯.
মরীচিকায় কোন ঘটনা ঘটে?
  1. আলোর প্রতিফলন
  2. আলোর বিচ্ছুরণ
  3. আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
  4. আলোর পোলারন
ব্যাখ্যা
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন: 
- আলোকরশ্মি যখন ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে ক্রান্তি কোণের এর চেয়ে বড় মানের কোণে আপতিত হয় তখন প্রতিসরণের পরিবর্তে আলোকরশ্মি সম্পূর্ণরূপে ঘন মাধ্যমের অভ্যন্তরে প্রতিফলনের সূত্রানুযায়ী প্রতিফলিত হয়। এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলে। 
- আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দায়ী - 
• হীরার ঔজ্জ্বল্যের জন্য, 
মরুভূমির মরিচীকার জন্য
• পদ্ম পাত্র ওপর বৃষ্টির ফোঁটা পড়লে তা চকচক করার জন্য। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪০.
পানি বরফে পরিণত হলে কি ঘটবে?
  1. ঘনত্ব বেড়ে যাবে
  2. আয়তন বেড়ে যাবে
  3. ভর কমে যাবে
  4. আয়তনের পরিবর্তন ঘটবে না
ব্যাখ্যা
- একই পরিমাণ পানি যখন বরফে পরিণত হয় তখন বরফের আয়তন বেড়ে যায়
- সমপরিমাণ ওজনের বরফ পানির চেয়ে বেশি জায়গা দখল করে বলেই বরফ পানিতে ভাসে।
- বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি।

Source: britannica.com
৪১.
কোন আলোতে আমাদের দর্শন ক্ষমতা প্রায় শূন্য?
  1. কমলা
  2. হলুদ
  3. লাল
  4. সবুজ
ব্যাখ্যা
দৃশ্যমান আলোক তরঙ্গ: 
- তাড়িতচৌম্বকীয় বর্ণালির অতিবেগুনি রশ্মির একটি অতি ক্ষুদ্র অংশ আমাদের চোখে দৃশ্যমান হয়, একে বলা হয় দৃশ্যমান আলোক তরঙ্গ। 
- এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পরিসীমা হচ্ছে 4×10-7m থেকে 7×10-7m মাত্র। 
- এই পরিসীমার বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আলোর বিভিন্ন রঙ দেখা যায়। 
- এদের আসমানি, সবুজ, নীল, হলুদ, বেগুনি, কমলা ও লাল এই সাতটি ভাগে ভাগ করা হয়েছে। 
- দৃশ্যমান আলোর মধ্যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তাই এই রঙের আলোর দর্শন ক্ষমতা প্রায় শূন্য। 
- দৃশ্যমান আলোর মধ্যে বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪২.
পৃথিবীর বৃহত্তম হ্রদ ‘কাস্পিয়ান সাগর’ কোন মহাদেশে অবস্থিত?
  1. আফ্রিকা
  2. উঃ আমেরিকা
  3. এশিয়া
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
কাস্পিয়ান:

- কাস্পিয়ান সাগর আয়তনে বিশ্বের বৃহত্তম হ্রদ।
- এটি বিশ্বের বৃহত্তম ভূ-বেষ্টিত আবদ্ধ জলাশয়।
- এর পৃষ্ঠতলীয় ক্ষেত্রফল ৩৮৬,৪০০ বর্গ কিলোমিটার।
- এটি এশিয়া মহাদেশে অবস্থিত।
- ইরান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া এবং আজারবাইজান এই হ্রদের অববাহিকার দেশ।

তথ্যসূত্র - Britannica.com
৪৩.
‘নকশী কাঁথার মাঠ’ বইয়ের লেখক কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. কবি গোলাম মোস্তফা
  3. কবি জসীমউদ্‌দীন
  4. মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা
• ‘নকশী কাঁথার মাঠ’ বইয়ের লেখক- কবি জসীমউদ্‌দীন। 

নক্সী কাঁথার মাঠ:

- 'নক্সীকাঁথার মাঠ' (১৯২৯) গ্রন্থের প্রথম অংশে আছে চাষির ছেলে রূপাই ও পাশের গ্রামের মেয়ে সাজুর প্রথম পরিচয় থেকে তাদের অনুরাগের বিকাশ ও বিবাহ এবং কয়েক মাসের সুখময় জীবনের কথা।
- দ্বিতীয় অংশের বিষয় তাদের বিচ্ছেদ।
- পূর্ববঙ্গ গীতিকায় যে বর্ণনাভঙ্গি এবং ভাষারীতি; জসীমউদ্‌দীন তাকে অবলম্বন করেছেন।
- গ্রামীণ জীবনের মাধুর্য ও কারুণ্য, বৈচিত্র্যহীন ক্লান্তিকরতা এবং মানুষের অসহায়তা এই কাব্যের উপকরণ।
- আধুনিক বাংলা কাব্যের ইতিহাসে এই কাব্য এক বিশেষ স্বাতন্ত্র্য নিয়ে লেখা হয়েছিল।জসীম উদ্‌দীন:
- তিনি একজন প্রখ্যাত বাঙালি কবি, শিক্ষাবিদ।
-  তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- জসীম উদ্‌দীনের কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- জসিমউদ্দীনকে 'পল্লিকবি' বলা হয়।

তাঁর প্রধান কাব্যগ্রন্থ হলো:
- নক্সী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- ভয়াবহ সেই দিনগুলিতে,
- বালুচর,
- রাখালী,
- রূপবতী ইত্যাদি।

তাঁর রচিত নাটক:
- পদ্মাপার,
- বেদের মেয়ে,
- পল্লীবধূ,
- মধুমালা,
- গ্রামের মায়া ইত্যাদি।

শিশুতোষ গ্রন্থ:
- এক পয়সার বাঁশী,
- হাসু,
- ডালিম কুমার ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৪৪.
‘ব্যথার দান’ বইয়ের লেখক কে?
  1. কাজী নজরুল ইসলাম
  2. জহির রায়হান
  3. শওকত ওসমান
  4. কবি জসীমউদ্‌দীন
ব্যাখ্যা
• ‘ব্যথার দান’ বইয়ের লেখক- কাজী নজরুল ইসলাম। 

'ব্যথার দান' গল্পগ্রন্থ:
- 'ব্যথার দান' গল্পগ্রন্থ ছয়টি গল্প নিয়ে প্রকাশিত হয় ১৯২২ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে।
- এটি নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ; প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ তো বটেই।

'ব্যথার দান' গল্পগ্রন্থের গল্পগুলো হলো:
- ব্যথার দান,
- হেনা,
- অতৃপ্ত কামনা,
- বাদল-বরিষণে,
- ঘুমের ঘোরে,
- রাজবন্দীর চিঠি।

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

- তাঁর সাহিত্যকর্ম:
কাব্যগ্রন্থ:
- অগ্নি-বীণা,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- মরুভাস্কর,
- সর্বহারা,
- ফণি-মনসা,
- চক্রবাক,
- সাম্যবাদী,
- ছায়ানট,
- নতুন চাঁদ,
- পুবের হাওয়া,
- জিঞ্জির,
- বিষের বাঁশি,
- দোলনচাঁপা,
- চন্দ্রবিন্দু,
- সিন্ধু হিন্দোল,
- ভাঙার গান,
- সন্ধ্যা ইত্যাদি।

উপন্যাস:
- বাঁধনহারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

প্রবন্ধগ্রন্থ:
- যুগবাণী,
- রাজবন্দীর জবানবন্দী,
- দুর্দিনের যাত্রী,
- রুদ্রমঙ্গল।

উৎস:
১) বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৪৫.
‘রুপাইয়া’ কোন দেশের মুদ্রার নাম?
  1. পাকিস্তান
  2. ভারত
  3. সিংহল
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মুদ্রা:

- ইন্দোনেশিয়ার মুদ্রার নাম রুপাইয়া।
- নেপালের মুদ্রার নাম রুপি।
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো ।
- মিয়ানমারের মুদ্রার নাম কিয়াট।
- ভুটানের মুদ্রার নাম গুলট্রাম।
- চীনের মুদ্রার নাম ইউয়ান।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।

তথ্যসূত্র - Britannica.com
৪৬.
'নীল নদ' কোন মহাদেশে অবস্থিত?
  1. আফ্রিকা
  2. এশিয়া
  3. আমেরিকা
  4. ইউরোপ
ব্যাখ্যা
নীল নদ:

- নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- এটি পৃথিবীর দীর্ঘতম নদী।
- নীল নদের দৈর্ঘ্য ৬৬৫০ কি.মি।
- আফ্রিকার লেক ভিক্টোরিয়া নীল নদের উৎস ।
- বিভিন্ন দেশ হয়ে ভূ-মধ্যসাগরে নীল নদ পতিত হয়।
- নীলনদ ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
- নীল নদের অববাহিকা মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত।
- এই নদ দুটি উপনদী নিয়ে গঠিত: সাদা নীল এবং নীল নীল।

তথ্যসূত্র- Britannica.com & Worldatlas.com
৪৭.
কোন রাতে পবিত্র কুরআন নাযিল হয়?
  1. শবে মিরাজ রাতে
  2. শবে বরাত রাতে
  3. শবে কদর রাতে
  4. ঈদের রাতে
ব্যাখ্যা
কোরআন নাজিল:

- লাইলাতুল কদর কোরআন নাজিলের রাত।
- ৬১০ সালের এ রাতেই মক্কার নুর পর্বতের হেরা গুহায় ধ্যানরত অবস্থায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নিকট ফেরেশতাদের সরদার হজরত জিবরাইল (আ.)-এর মাধ্যমে সর্বপ্রথম কোরআন নাজিল হয়।
- আল্লাহ লাইলাতুল কদরের রাতকে সব রাতের চেয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন।

তথ্যসূত্র - প্রতিদিনের সংবাদ, ০৯ মে, ২০২১।
৪৮.
কোনটি সঠিক বানান?
  1. সমীচিন
  2. সমিচিন
  3. সমিচীন
  4. সমীচীন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - সমীচীন (বিশেষণ),
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = সম্যচ্ + ঈন। 

অর্থ: সংগত, উপযুক্ত, উত্তম, যথার্থ, সত্য, উচিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৪৯.
চাল কোন জাতীয় খাদ্য বলে বিবেচিত?
  1. কার্বোহাইড্রেট জাতীয়
  2. স্নেহজাতীয়
  3. ধাতব লবণ জাতীয়
  4. ভিটামিন জাতীয়
ব্যাখ্যা
- চাল শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বলে বিবেচিত। 

শর্করা বা শ্বেতসার: 

- শর্করা জাতীয় খাদ্য দেহে কাজ করার শক্তি জোগায়। 
- শর্করা বা কার্বোহাইড্রেট হল এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। 
- শর্করার মৌলিক উপাদান কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। 
- উদ্ভিদের মূল, কান্ড, পাতা, ফুল, ফল ও বীজে শর্করা বিভিন্নরূপে থাকে। 
- গ্লুকোজ, ল্যাকটোজ ও শ্বেতসার শর্করার বিভিন্ন রূপমাত্র। 
- গঠন পদ্ধতি অনুসারে শর্করাকে তিন ভাগে ভাগ করা যায়। 
যথা- 

- সাধারণত চাল, গম, আলু থেকে শর্করা বা শ্বেতসার পাওয়া যায়। 
- কাঁচা খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না বলে একে চাল, আটা, আলু ইত্যাদির সাথে রান্না করে খাোয়া হয়। 
- খাওয়ার পর শর্করা পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়। 
- দ্বি-শর্করা ও বহু শর্করা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয়ে দেহে শোষণযোগ্য হয়। 
- কারণ মানবদেহে শুধু সরল শর্করা শোষণ করতে পারে। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০.
স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?
  1. ক্যালিফোর্নিয়ায়
  2. ওয়াশিংটনে
  3. নিউইয়র্কে
  4. টেক্সাসে
ব্যাখ্যা
স্ট্যাচু অব লিবার্টি:

- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে নিউইয়র্কের লিবার্টি দ্বীপে সগৌরবে - দাড়িয়ে আছে 'স্ট্যাচু অব লিবার্টি'।
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ১০০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের জনগণের বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ফ্রান্সের জনগণের পক্ষ থেকে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রের জনগণকে উপহার দেওয়া হয়।
- এর মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫১ ফুট এবং বেদীসহ মোট উচ্চতা ৩০৫ ফুট।
- রোমান দেবী লিবার্টাসের আদলে গড়া ভাস্কর্যটির নকশা করেন ফরাসি স্থপতি ফ্রেডরিক বার্থোল্ডি।
- স্ট্যাচু অব লিবার্টির মুকুটে আছে সাতটি কাঁটা, যা সূর্য, সাত মহাদেশ বা সাত সমুদ্রকে নির্দেশ করে। এর পায়ের কাছে পড়ে থাকা ভাঙা শিকল যুক্তরাষ্ট্রের দাসপ্রথা রহিতকরণের প্রতীক।
১৮৮৬ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
- যুক্তরাষ্ট্র সরকার ১৯২৪ সালে একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৮ অক্টোবর ২০২২ ও ব্রিটানিকা।
৫১.
ইউনেস্কোর কততম সম্মেলনে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়?
  1. ৩০তম
  2. ৩১তম
  3. ৩২তম
  4. ৩৩তম
ব্যাখ্যা
২১ ফেব্রুয়ারির আন্তর্জাতিক স্বীকৃতি:

- প্রতি বছর ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়।
- ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ৩০তম অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়।
- ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে পৃথিবীর ১৮৮টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়।
- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।শ

তথ্যসূত্র - ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট।
৫২.
ব্রিটেনে কোন পদ্ধতির সরকার বিদ্যমান?
  1. রাজতন্ত্র
  2. গণতন্ত্র
  3. শাসনতান্ত্রিক রাজতন্ত্র
  4. সমাজতন্ত্র
ব্যাখ্যা
ব্রিটেন:

- আয়তন: ৯৩,৬৩০ বর্গ মাইল (২৪২,৫০০ বর্গ কিমি)।
- রাজধানী: লন্ডন।
- জনসংখ্যা ইংরেজি (প্রধান জাতিগোষ্ঠী), স্কটস, আইরিশ এবং ওয়েলশ এবং ভারত, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, বাংলাদেশ এবং আফ্রিকা থেকে আসা অভিবাসী এবং তাদের বংশধরদের নিয়ে গঠিত।
- ভাষা: ইংরেজি (অফিসিয়াল), এছাড়াও ওয়েলশ, স্কটিশ গেলিক।
- ধর্ম: খ্রিস্টান, রোমান ক্যাথলিক, অন্যান্য খ্রিস্টান), এছাড়াও ইসলাম, হিন্দু ধর্ম, শিখ ধর্ম, ইহুদী ধর্ম।
- মুদ্রা: পাউন্ড স্টার্লিং।
- সরকার ব্যবস্থা - শাসনতান্ত্রিক রাজতন্ত্র।

তথ্যসূত্র - Britannica.com
৫৩.
পৃথিবীর সর্বোচ্চতম টাওয়ার কোথায় অবস্থিত?
  1. প্যারিসে
  2. নিউইয়র্কে
  3. শিকাগোতে
  4. দুবাইতে
ব্যাখ্যা
বুর্জ খলিফা:

- বুর্জ খলিফা পৃথিবীর সর্বোচ্চতম টাওয়ার।
- বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত।
- বুর্জ খলিফার নির্মান কাজ শেষ হয় ২০০৯ সালে।
- বুর্জ খলিফার উচ্চতা ২৭১৭ ফুট বা ৮২৮ মিটার।
- বুর্জ খলিফা ২০১০ সালে উদ্ভোদন করা হয়।
- স্কিডমোর, ওইংস এবং মেরিল-এর শিকাগো-ভিত্তিক আর্কিটেকচারাল ফার্ম দ্বারা ডিজাইন করা হয়েছিল।
- অ্যাড্রিয়ান স্মিথ স্থপতি হিসাবে কাজ করেছিলেন, এবং উইলিয়াম এফ বেকার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছিলেন।

তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com
৫৪.
বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি?
  1. বুড়িমারী
  2. জাফলং
  3. সোনা মসজিদ
  4. বেনাপোল
ব্যাখ্যা
বেনাপোল স্থলবন্দর:

- বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল।
- বেনাপোল স্থলবন্দর যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অবস্থিত।
- মোট ৮৬.৬৮ একর এলাকা জুড়ে বিস্তৃত।
- স্থলবন্দরটি ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি/রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কাজ করে।।
- বাংলাদেশ-ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ তল্লাশী ঘাঁটি ও আন্তর্জাতিক স্থলবন্দর হিসেবে পরিচিত।
- স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে ১২-০১-২০০২ খ্রিঃ তারিখে বেনাপোল স্থলবন্দর ঘোষণা।
- ০১-০২-২০০২ খ্রিঃ তারিখে স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু করা হয়।
- দেশের স্থল বাণিজ্যের প্রায় ৯০% এ বন্দরের মাধ্যমে হয়ে থাকে।
- বেনাপোল সীমান্ত হতে রাজধানীর দূরত্ব প্রায় ২৪০ কিঃমিঃ এবং কোলকাতার দূরত্ব প্রায় ৮৪ কিঃমিঃ।
- স্থলবন্দরটি ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি/রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কাজ করে।

তথ্যসূত্র - বেনাপোল স্থলবন্দর ওয়েবসাইট।
৫৫.
সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?
  1. ভারতে
  2. পাকিস্তানে
  3. মালদ্বীপ
  4. নেপালে
ব্যাখ্যা
মালদ্বীপ - ৯৯.৩০%
শ্রীলঙ্কা - ৯২.৬০%
ভারত - ৭৭.৭%
নেপাল - ৬৪.৭%
বাংলাদেশ - ৬১.৫০%
পাকিস্তান - ৫৯.১%
আফগানিস্তান - ৩৮.২%
ভূটান - ৬৪.৯%

তথ্যসূত্র - researchgate ওয়েবসাইট। 
৫৬.
প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়েছিল-
  1. ম্যানিলায়
  2. নয়াদিল্লিতে
  3. সিউলে
  4. কুয়ালালামপুরে
ব্যাখ্যা
এশিয়ান গেমস:

- ‘দ্য গ্রেটেস্ট শো অন এশিয়া’।
- অলিম্পিকের পর বিশ্ব ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি মানুষের প্রতিনিধিত্বকারী খেলোয়াড় ও ক্রীড়াবিদদের অনুষ্ঠান।
- এশিয়ার দেশগুলোর মধ্যে খেলাধুলার মাধ্যমে প্রীতির সম্পর্ক স্থাপন, সাংস্কৃতিক যোগাযোগ ও সম্মিলিতভাবে এশিয়া ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যাওয়া এই গেমসের লক্ষ্য।
- নয়াদিল্লির ন্যাশনাল স্টেডিয়ামে ১৯৫১ সালের ৪ থেকে ১১ মার্চ প্রথম এশিয়ান গেমস অনুষ্ঠিত হয়।
- আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন করেন ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ।
- অংশ নিয়েছিল ১১টি দেশ।
- প্রথমবার অন্তর্ভুক্ত ছিল ফুটবল, বাস্কেটবল, অ্যাথলেটিকস, সাঁতার, সাইক্লিং ও ভারোত্তোলন।

তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ১৮ আগস্ট, ২০১৮।
৫৭.
ক্রিকেট পিচের দৈর্ঘ্য-
  1. ২০ গজ
  2. ২২ গজ
  3. ২৪ গজ
  4. ২৫ গজ
ব্যাখ্যা
ক্রিকেট:

- ক্রিকেট খেলার উৎপত্তি ইংল্যান্ডে।
- ১৭০০ সাল থেকে প্রথমে একটা উইকেট পুঁতে কিছু নিয়মকানুনের মাধ্যমে খেলা শুরু হয়।
- প্রথম আইনকানুন তৈরি করে এমসিসি অর্থাৎ মেরিলিবোন ক্রিকেট ক্লাব।
- ক্রিকেট খেলার নিয়ন্ত্রকারী সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আই.সি.সি (International cricket council)।
- এটি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এই সংস্থাই ক্রিকেট খেলার নিয়ম-কানুন প্রণয়ন ও নিয়ন্ত্রণ, প্রচার ও ব্যবস্থাপনা ইত্যাদির দায়িত্ব পালন করে থাকে।
- ক্রিকেট খেলার আইন ৪২টি।
- যে জায়গায় ক্রিকেট খেলা হয় তাকে পিচ (pitch) বলে।
- ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য ২২ গজ (২০.১২ মিটার) এবং প্রস্থ ১০ ফুট (৩.০৫) মিটার।

তথ্যসূত্র - শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ওয়েবসাইট।
৫৮.
হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে-
  1. ২০৪২ খ্রিঃ
  2. ২০৭২ খ্রিঃ
  3. ২০৫২ খ্রিঃ
  4. ২০৬২ খ্রিঃ
ব্যাখ্যা
হ্যালির ধূমকেতু (Halley's Comet): 
- ধূমকেতু এক ধরনের জ্যোতিষ্ক। 
- ধূমকেতুর রয়েছে গ্যাসীয় পদার্থের তৈরি সুদীর্ঘ পুচ্ছ। 
- অধিকাংশ ধূমকেতু উপবৃত্তাকার কক্ষপথে গ্রহসমূহের আবর্তন পথের উল্টোদিকে ছুটে চলে। 
- জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি যে ধূমকেতু আবিষ্কার করেন তা হ্যালির ধূমকেতু নামে পরিচিত। 
- হ্যালির ধূমকেতু ৭৬ বছর পরপর দেখা যায়। 
- ১৯৮৬ সালে হ্যালির ধুমকেতু সর্বশেষ দেখা গেছে। 
- হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে ১৯৮৬ + ৭৬ = ২০৬২ সালে। 

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৫৯.
ডায়মন্ড জুবিলী কত বছরে অনুষ্ঠিত হয়?
  1. ৫০ বছরে
  2. ৬০ বছরে
  3. ৭৫ বছরে
  4. ৮০ বছরে
ব্যাখ্যা
জয়ন্তী:

- জুবিলীর (Jubilee) অর্থ হলো উত্সব মুখর পরিবেশে জন্মতিথি পালন। আর এটাকে বাংলায় বলা হয় জয়ন্তী।
-  ২৫ বছর পূর্তিকে বলা হয় : রজত জয়ন্তী।
- ৫০ বছর পূর্তিকে বলা হয় : সুবর্ণ জয়ন্তী / স্বর্ণ জয়ন্তী।
- ৬০ বছর পূর্তিকে বলা হয় : হীরক জয়ন্তী।
- ৭৫ বছর পূর্তিকে বলা হয় : প্লাটিনাম জয়ন্তী।
- ১০০ বছর পূর্তিকে বলা হয় : শতবর্ষ।
- ১৫০ বছর পূর্তিকে বলা হয় : সার্ধশত।
- ২০০ বছর পূর্তিকে বলা হয় : দ্বিশতবর্ষ।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৬০.
সর্বপ্রথম কুরআন শরীফের বাংলা অনুবাদ কে করেন?
  1. কায়কোবাদ
  2. দৌলত কাজী
  3. গিরিশচন্দ্র সেন
  4. ড. মুহম্মদ শহীদুল্লাহ
ব্যাখ্যা
গিরিশচন্দ্র সেন:

- গিরিশচন্দ্র সেন নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে ১৮৩৫ সালে জন্ম গ্রহন করেন।
- পেশাগত জীবনের প্রথম পর্যায়ে তিনি ময়মনসিংহের ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাচারিতে নকলনবিশ হিসেবে কর্মরত ছিলেন।
- পরে স্বল্প সময়ের জন্য ময়মনসিংহ জেলা স্কুলে শিক্ষকতা করে সাংবাদিকতা ও সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন।
- প্রথম পর্যায়ে তিনি ঢাকা প্রকাশে কাজ করেন এবং এতে তাঁর লেখা প্রকাশিত হয়।
- তিনি সুলভ সমাচার ও বঙ্গবন্ধু পত্রিকার সহযোগী সম্পাদক এবং মাসিক মহিলা (১৩০২) পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
- বাংলা ভাষায় কুরআন শরীফের সার্থক ও পূর্ণাঙ্গ অনুবাদ তিনিই প্রথম করেন।
- ১৯১০ সালে মৃত্যু বরণ করেন।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৬১.
This is ____ Oasis.
  1. an
  2. the
  3. a
  4. No article
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - an.
- Complete sentence: This is an Oasis.

• Article এর নিয়মানুযায়ী,
• কোনো word এর শুরুতে যদি vowel letter (a, e, i o, u)  থাকে  তবে তার পূর্বে article হিসেবে an বসে।
- প্রশ্নে উল্লেখিত Oasis শব্দটি vowel দ্বারা শুরু হয়েছে বিধায় এর পূর্বে an article হিসাবে বসবে।

• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
৬২.
Louis _____ fourteenth was _____ benevolent ruler.
  1. the, a
  2. the, the
  3. the, no article
  4. both ’ক’ ‘খ’
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - the, a.
- Complete sentence: Louis the fourteenth was a benevolent ruler.

• Article এর নিয়মানুযায়ী,
- Ordinal number যখন অক্ষর দ্বারা লেখা হয় তখন তার পূর্বে article হিসেবে the বসে।
- যেমন - Edward the Seventh, George the Six.
- Ordinal number যখন Roman figure দ্বারা লেখা হয় তখন ordinal number এর পুর্বে the লিখতে হয় না। কিন্তু পড়্র সময় the পড়তে হয়, যেমন Omar II (Omar the Second)

• কোনো word এর শুরুতে যদি consonant letter থাকে তবে তার পূর্বে article হিসেবে a বসে।
- প্রশ্নে উল্লেখিত benevolent শব্দটি consonant দ্বারা শুরু হয়েছে বিধায় এর পূর্বে a article হিসাবে বসবে।

• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
৬৩.
The price of daily necessaries increases by ____
  1. hook or by crook
  2. fits and starts
  3. by and by
  4. leaps and bounds
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত Phrase গুলোর অর্থ -
ক)
By hook or by crook
English Meaning: by any possible means.
Bangla Meaning: সম্ভব যেকোনো উপায়ে

খ)
By/In fits and start (Phrase)
Meaning: With irregular bursts of activity.
Bangla meaning: থেকে থেকে; অনিয়মিতভাবে।

গ)
By and by
English Meaning: before long / eventually / ultimately / shortly/soon.
Bangla Meaning: অবশেষে / অনতিকাল মধ্যে / অবিলম্বে

ঘ)
By leaps and bounds
English Meaning: with startlingly rapid progress.
Bangla Meaning: দ্রুতগতিতে/ অত্যন্ত দ্রুতগতিতে।

• Phrase গুলর অর্থ বিবেচনা করলে বোঝা যাচ্ছে শূন্যস্থানে By leaps and bounds বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাচ্ছে।
- Complete sentence: The price of daily necessaries increases by leaps and bounds.
- Complete sentence: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অত্যন্ত দ্রুতগতিতে বাড়ছে।

Source: Live MCQ Lecture.
৬৪.
What you say is quite-
  1. out of doors
  2. out of place
  3. out of sorts
  4. out of work
ব্যাখ্যা
• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) out of doors 
English Meaning: outside in the open air:
Bangla Meaning: উন্মুক্ত স্থানে; বাইরে।

খ) out of place
English Meaning: In the wrong place or looking wrong
Bangla Meaning: অপ্রাসঙ্গিক, অযৌক্তিক।

গ) out of sorts
English Meaning: to be slightly ill or slightly unhappy
Bangla Meaning: কিঞ্চিত অসুস্থ বা কিঞ্চিত অসুখী

ঘ) out of work
English Meaning: without a paid job
Bangla Meaning: বেতনবিহীন চাকুরি।

• Phrase গুলর অর্থ বিবেচনা করলে বোঝা যাচ্ছে শূন্যস্থানে out of place বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাচ্ছে।
- Complete sentence: What you say is quite out of place.
- Complete sentence: আপনি যা বলেছেন তা অপ্রাসঙ্গিক।

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
৬৫.
An adjective is a -
  1. naming word
  2. substituting word
  3. modifying word
  4. qualifying word
অনির্ধারিত
ব্যাখ্যা
• Adjective: যে শব্দ Noun/ Pronoun এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।
- Adjective সর্বদা noun/pronoun কে modify/qualify করে, তাই এদের modifying/qualifying word বলে।

• সুতরাং, অপশন অনুসারে, An 'adjective' is a - qualifying word অথবা modifying word.
- একাধিক উত্তর থাকায়, প্রশ্নটি বাতিল করা হয়েছে।
-
৬৬.
Which is the correct request?
  1. Attend school regularly
  2. I know the man
  3. Have you no pen to write with?
  4. Let me stay alone
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে -
ক) Attend school regularly - হচ্ছে একটি আদেশ বা উপদেশমূলক অর্থাৎ is an imperative statement or command.
খ) I know the man - হচ্ছে একটি বিবৃতিমূলক বাক্য।
গ) Have you no pen to write with? - হচ্ছে একটি Interrogative বা  প্রশ্নবোধক বাক্য।
ঘ) Let me stay alone" - এটি একটি Imperative sentence হলে এর দ্বারা অনুরোধ বুঝাচ্ছে।
৬৭.
Article is used based on-
  1. Spelling
  2. Sound
  3. Pronunciation
  4. Meaning
ব্যাখ্যা

According to British Council -
A বা An এর ব্যবহার ঠিক করা হয় পরবর্তী শব্দটি কোন ধ্বনি (Sound) দিয়ে শুরু হচ্ছে তার উপর ভিত্তি করে। যেন ফলশ্রুতিতে উচ্চারণ (Pronunciation) সহজ হয়।
We use 'a' when the word that follows it begins with a consonant sound. We use 'an' when it's followed by a vowel sound. This makes pronunciation easier.

According to Merriam-Webster Dictionary -
Choosing between the indefinite articles a and an is determined by the sound of the following word. If the word begins with a consonant sound you would use a, such as "a dog" and "a balloon," as well as "a one" and "a unicorn." If the word begins with a vowel sound, use an, such as in "an honorable man," and with spoken acronyms like "an FBI agent." Words like historic, with a pronounced "H," can use either a or an.

According to  Cambridge Dictionary -
We use 'a' in front of consonant sounds and 'an' in front of vowel sounds. So, for instance, someone asked whether to use 'a' or 'an' before the abbreviation 'MBA'. The answer is 'an' because the sound of the first letter is /em/, so it begins with a vowel sound, even though the letter itself is a consonant.

According to Purdue University -
The choice of the article is based upon the phonetic (sound) quality of the first letter in a word, not on the orthographic (written) representation of the letter.

We use 'a' before a consonant sound.
Example: A car, a house, a big truck, a wheel. Warning: Some words that begin with a vowel letter in writing have a consonant sound.
Example: a university, a one-year-old child.
We use 'an' before a vowel sound.
Example: An apple, an old shoe, an orchestra, an umbrella.

Warning: Some words that begin with a consonant letter in writing have a vowel sound.
Example: an hour, an MP3 player.

[বাজারের প্রচলিত অনেক বইয়ে উত্তরটি ভুল দেওয়া থাকতে পারে। উপরের রেফারেন্স সহ আলোচনার মাধ্যমে আশা করি কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে]

৬৮.
This is the 'fashion' of the day. Here 'fashion' is-
  1. a pronoun
  2. a noun
  3. a verb
  4. an adverb
ব্যাখ্যা
• This is the 'fashion' of the day. Here 'fashion' is - a noun.

• Article এবং preposition এর মধ্যকার wordটি Noun হয়।
- আবার এর মাঝখানে দুইটি word থাকলে শেষেরটি noun আর পূর্বেরটি Adjective হবে।
- আবার যদি এদের মাঝখানে তিনটি শব্দ থাকে তাহলে প্রথমটি Adverb, দ্বিতীয়টি Adjective এবং তৃতীয়টি noun.

• প্রদত্ত বাক্যে a একটি Determiner/article, এর পর মাত্র একটি শব্দ fashion এবং এরপর preposition of থাকায় এটি noun হবে।

• Fashion (noun) [countable noun]
- চলতি প্রথা বা রীতি; ফ্যাশন:

Source: Accessible Dictionary by Bangla Academy.
৬৯.
The plane flew over our head. The work 'over' is used as-
  1. Pronoun
  2. Preposition
  3. Adverb
  4. Verb
ব্যাখ্যা
• The plane flew over our head. The work 'over' is used as - Preposition.
- যে শব্দ noun বা pronoun এর পূর্বে বসে তার সাথে বাক্যের অন্যান্য শব্দের সম্পর্ক নির্দেশ করে তাকে preposition বলে।
- এখানে, over শব্দটি our head এর পূর্বে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক নির্দেশ করেছে বিধায় এটি Preposition.
৭০.
I water the plants. The word 'water' is used as -
  1. Noun
  2. Pronoun
  3. Verb
  4. Adverb
ব্যাখ্যা
I water the plants. The word 'water' is used as a verb.

• এটি একটি assertive sentence.
- Assertive Sentence এর structure: Subject verb + object/compliments. 
- The girls Subject, the plants object এবং এর মাঝে 'water' verb হিসেবে বসেছে।

• Water (verb): জলসেচন করা; পানি (ছিটিয়ে) দেওয়া।
• Water (noun): পানি; জল।

Source:
1. A Passage to the English Language by S. M. Zakir Hussain,
2. Accessible Dictionary by Bangla Academy.
৭১.
He attended ____ the airport.
  1. at
  2. to
  3. on
  4. by
ব্যাখ্যা
• Attend (to) - মনোযোগ দেওয়া; মনোনিবেশ করা; যত্নবান হওয়া; যত্ন নেওয়া:
• Attend (on/upon) - পরিচর্যা/সেবা/তত্ত্বাবধান করা; যত্ন নেওয়া:
• Attend at- গমন করা।

• এখানে,  airport এ যাওয়া অর্থ প্রকাশ করতে He attended at the airport হবে।

Source:
1. Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
৭২.
I saw ____ one-eyed man
  1. an
  2. a
  3. the
  4. None of these
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - a.
- Complete Sentence: I saw a one-eyed man.

• Article এর নিয়মানুযায়ী,
- 'O' vowel এর উচ্চারণ যদি (wa) ওয়া এর মত হয় তবে এর পূর্বে article 'a' বসে।
- যেমন: A one(ওয়ান), a one-taka note, a one-eyed deer.

Example Sentence:
1. The storyteller captivated the children with tales of a one-eyed giant who guarded a hidden treasure.
2. Despite being a one-eyed stray, the dog showed immense loyalty to its new owner.
৭৩.
What is the time _____ your watch?
  1. in
  2. at
  3. by
  4. with
ব্যাখ্যা
• Preposition 'by' এর অর্থ হলো according to.
- তোমার ঘড়িতে অর্থ বুঝাতে ‘by your watch’ phrase টি ব্যবহৃত হয়।

- অতএব, শূন্যস্থানে সঠিক উত্তর হিসেবে 'by' বসবে।
- Complete Sentence: What is the time by your watch?​
৭৪.
'Justice delayed is justice denied.' was stated by -
  1. Shakespeare
  2. Emerson
  3. Gladstone
  4. John Keats
ব্যাখ্যা
• "Justice delayed is justice denied"- This line is stated by Gladstone.

• William Ewart Gladstone is a former Prime Minister of the United Kingdom.
- His famous quote about the judiciary is 'Justice delayed is justice denied.'

• His other famous quotes are:
- National injustice is the surest road to national downfall.
- You cannot fight against the future.
- Time is on its side.
- Justice delayed is justice denied.

Source: Britannica.com and Sparkes notes.
৭৫.
Who is the author of the book 'War and Peace'?
  1. Tolstoy
  2. William Cowper
  3. Shakespeare
  4. John Ruskin
ব্যাখ্যা
• War and Peace
- এটি রাশিয়ান লেখক Leo Tolstoy রচিত একটি ঐতিহাসিক উপন্যাস।
- প্রথমে এটি “Voyna i mir” নামে ১৮৬৫ থেকে ৬৯ এই সময়ের মধ্যে প্রকাশিত হয়।
- ১৯ শতকের রাশিয়ার সমাজের একটি সম্যক চিত্র ফুটে উঠেছে এই উপন্যাসটিতে।
- ১৮০৫ থেকে ১৮১২ সালের প্রেক্ষাপটে কাহিনী রচিত। যার মধ্যে আছে নেপোলিয়নের অভিযান ও অন্যান্য ঘটনাবলী। রাশিয়ার পাঁচটি অভিজাত পরিবারের আখ্যান।

• Characters:
Andrei Nikolayevich Bolkonsky,
Pierre Bezukhov,
Natasha Rostova,,
Hélène Kuragina,
Nikolai Rostov,
Dolokhov,
Maria Bolkonskaya,
Anatole Kuragin,
Boris Drubetskoy,
Denisov.

• Leo Tolstoy এর পুরো নাম Lev Nikolayevich, Graf (count) Tolstoy.
- তিনি ১৮২৮ সালে রাশিয়ায় জন্মগ্রহণ করেন।
- He is considered a master of realistic fiction and one of the world’s greatest novelists.

• Tolstoy's other Notable Works:
- Childhood,
- Resurrection
- An Examination of Dogmatic Theology
- Boyhood
- Childhood
- Father Sergius
- Hadji-Murad
- Kholstomer
- My Confession
- Sevastopol in August
- Sevastopol in December
- Sevastopol in May, ইত্যাদি।

Source: Britannica.
৭৬.
Socrates was accused ______ misleading the young section in Athens.
  1. to
  2. of
  3. for
  4. on
ব্যাখ্যা
• Accuse (someone) of (something):
English meaning - to say that someone has done something morally wrong, illegal, or unkind.
Bangla meaning - কাউকে কোন কিছুর অপরাধে অভিযুক্ত করা।
- সেই হিসেবে Accuse এর পর appropriate preposition হিসেবে of বসবে।

• Complete Sentence - Socrates was accused of misleading the young section in Athens.

• Example:
- He accused her of being disloyal.
- He was accused of murder.

Source: Cambridge Dictionary.
৭৭.
Slow and steady ____ the race.
  1. win
  2. wins
  3. won
  4. has won
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - wins.
- Complete Sentence: Slow and steady wins the race.

• সমজাতীয় একাধিক noun যেমন- bread and butter, slow and steady ইত্যাদি দ্বারা যদি একই জিনিসকে বুঝায় তাহলে সেটি singular হয়।
- তাই verb ও singular.
- এছাড়া, "Slow and steady wins the race."
- এটি একটি প্রবাদ।
- সে হিসেবেও শূন্যস্থানে wins বসানোই যৌক্তিক।
৭৮.
Let me do the sum. (make it passive)
  1. Let the sum be done me
  2. Let the sum be done
  3. Let me be done the sum
  4. Let the sum be done by me
ব্যাখ্যা
• Let যুক্ত Imperative sentence এর Active voice কে passive voice এ পরিণত করার নিয়ম:
- প্রথমে Let বসে।
- Object টির subject রূপে বসে।
- be বসে।
- মূল verb এর past participle form বসে।
- by বসে।
- Active voice এর subject টির Object রূপে বসে।

• Structure: Let + Object টির subject বসে + be বসে + মূল verb এর past participle form বসে + by + subject টির Object রূপে বসে।

• নিয়মানুযায়ী, 
Active voice: Let me do the sum.
Passive voice: Let the sum be done by me.

Source: Advance Learner's by Chowdhury & Hussain.
৭৯.
সে কলেরায় মারা গিয়েছে।
  1. He was died in Cholera
  2. He died of Cholera
  3. He died from Cholera
  4. He died for Cholera
ব্যাখ্যা
•সে কলেরায় মারা গিয়েছে।
- এর সঠিক ইংরেজি অনুবাদ টি হবে - He was died of Cholera.
- রোগে মারা যাওয়া অর্থে die এরপর appropriate preposition হিসাবে of বসে।
...........................................................

• Usage of the preposition after the word 'Die'
- die of (disease): He died of cholera/cancer.
- die from (effect ): He died from snake bite/overeating.
- die for (shake/cause): He died for his country.
- die in (place/month/year): He died in 1950./ He died in London. / He died in a hospital in Dhaka.
- die in (accident ): He died in a train accident.
- die on ( name of day /spot death): He died on the spot./ He died on Monday.
- die at( time): He died at 9–30 a m.
- die between (time): He died between 9 a m to 9–30 a m.
- die within (time ): He died within five minutes.
৮০.
Man cannot live alone. The word 'alone' used here as -
  1. Adverb
  2. Pronoun
  3. Adjective
  4. Preposition
ব্যাখ্যা
• Man cannot live alone. The word 'alone' used here as - Adverb.
• কারণ শব্দটি live verb কে modify করেছে বলে এটি Adverb.

• Alone (adverb) অর্থ (= by oneself/itself) নিজে নিজে; একা একা; কারো সাহায্য ছাড়া।
• Man cannot live alone অর্থ মানুষ একা বসবাস করতে পারে না।
৮১.
দুই অংকের কোন সংখ্যার তিনগুণের সঙ্গে দ্বিগুণ যোগ করলে ৯০ হবে?
  1. ১৬
  2. ১৮
  3. ২০
  4. ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংকের কোন সংখ্যার তিনগুণের সঙ্গে দ্বিগুণ যোগ করলে ৯০ হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক

প্রশ্নমতে
৩ক + ২ক = ৯০
⇒ ৫ক = ৯০
⇒ ক = ১৮
৮২.
০.০২৩ এর ১% হচ্ছে-
  1. ০.২৩
  2. ০.০০২৩
  3. ০.০০০২৩
  4. ২.৩
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০২৩ এর ১% হচ্ছে-

সমাধান:
০.০২৩ এর ১%
= ০.০২৩ এর ১/১০০
= ০.০০০২৩
৮৩.
৯ কোটি কত?
  1. ৯ মিলিয়ন
  2. ৯০ মিলিয়ন
  3. ৯ বিলিয়ন
  4. ৯০০ মিলিয়ন
ব্যাখ্যা
প্রশ্ন: ৯ কোটি সমান কত?

সমাধান:
আমরা জনি
১ কোটি = ১০০ লক্ষ
৯ কোটি = ১০০ × ৯ লক্ষ
= ৯০০ লক্ষ

আবার,
১০ লক্ষ= ১ মিলিয়ন
১ লক্ষ= ১/১০ মিলিয়ন
৯০০ লক্ষ= ৯০০/১০ মিলিয়ন
= ৯০ মিলিয়ন
৮৪.
নিম্নে উল্লিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?
  1. ১/২০
  2. ১/১৬
  3. ১/১৫
  4. ১/১২
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নে উল্লিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি?

সমাধান:
 ১/২০ = ০.০৫
১/১৬ = ০.০৬২৫
১/১৫ =০.০৬৬
১/১২ = ০.৮৩৩
৮৫.
শতকরা ৫ টাকা হার সুদে ১২০ টাকা তিন বছরে সুদে-আসলে কত হয়?
  1. ১৩৫
  2. ১৩৭.৫
  3. ১৩৮
  4. ১৪৮
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৫ টাকা হার সুদে ১২০ টাকা তিন বছরে সুদে-আসলে কত হয়?

সমাধান:
সুদের হার, r = ৫/১০০
= ১/২০
আসল, P = ১২০ টাকা

I = Pnr
⇒ I = ১২০ × ৩ × (১/২০)
⇒ I = ১৮ 

সুদে-আসলে হয় =  (১২০ + ১৮) টাকা
= ১৩৮ টাকা
৮৬.
৪৩৪ পাউন্ডে কত আউন্স?
  1. ৬৭
  2. ৫৭
  3. ৭৬
  4. ৭৫
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৩৪ পাউন্ডে কত আউন্স?

সমাধান:
১ পাউন্ড = ১৬ আউন্স 
৪৩৪ পাউন্ড = (১৬ × ৪৩৪) আউন্স 
= ৬৯৪৪ আউন্স 

অপশনে সঠিক না  থাকায় বাতিল করা হলো
৮৭.
একটি গাড়ির চাকা মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?
  1. ১৮০°
  2. ২৭০°
  3. ৩৬০°
  4. ৫৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে?

সমাধান:
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০ বার
১ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০/৬০ বার
= ৩/২ বার

গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে =৩৬০ ডিগ্রি
গাড়ির চাকা ১.৫ বার ঘুরে অতিক্রম করে =(৩৬০× ৩)/২ ডিগ্রি
=৫৪০ ডিগ্রি
৮৮.
১৫ জন লোকে একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?
  1. ৫ ঘণ্টায়
  2. ৭.৫ ঘণ্টায়
  3. ৯ ঘণ্টায়
  4. ৪ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জন লোকে একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়। ৫ জন লোক ঐ কাজ কত সময়ে শেষ করবে?

সমাধান:
১৫ জন লোক একটি কাজ শেষ করে ৩ ঘণ্টায়
১ জন লোক একটি কাজ শেষ করে ৩ × ১৫ ঘণ্টায়
৫ জন লোক একটি কাজ শেষ করে (৩ × ১৫)/৫ ঘণ্টায়
= ৯ ঘণ্টায়
৮৯.
৫ + ১১ + ১৯ + ২৯ + ........ পরের সংখ্যাটি কত?
  1. ৩৫
  2. ৩৭
  3. ৩৯
  4. ৪১
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ + ১১ + ১৯ + ২৯ + ........ পরের সংখ্যাটি কত?

সমাধান:
দেওয়া ক্রমটির সংখ্যাগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করা যাক:

১১ − ৫ = ৬
১৯ − ১১ = ৮
২৯ − ১৯ = ১০

প্রতিটি ধাপে পার্থক্য ২ করে বৃদ্ধি পাচ্ছে। তাই, পার্থক্যগুলি ৬, ৮, ১০ হচ্ছে, এর পরের পার্থক্য হবে ১২।

তাহলে, পরবর্তী সংখ্যাটি বের করতে হলে শেষ সংখ্যা ২৯ এর সাথে পরবর্তী পার্থক্য যোগ করতে হবে:
২৯ + ১২ = ৪১

অতএব, পরের সংখ্যাটি হবে ৪১।
৯০.
১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?
  1. ২৩
  2. ২৫
  3. ২৪.৫
  4. ২৬.৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত?

সমাধান:
১ থেকে n পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সমষ্টি = n(n + ১)/২
১ থেকে ৪৯ পর্যন্ত সংখ্যার সমষ্টি = ৪৯(৪৯ + ১)/২
 = ৪৯ × ২৫ 

১ থেকে ৪৯ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় = (৪৯ × ২৫)/৪৯
 = ২৫
৯১.
√(0.09) = কত?
  1. 0.03
  2. 0.3
  3. 0.003
  4. 0.0003
ব্যাখ্যা
প্রশ্ন: √(0.09) = কত?

সমাধান: 
√0.09 = 0.3

টিপস:

দশমিক সংখ্যাকে রুট করলে দশমিকের পরের অংক সংখ্যা অর্ধেক হয় এবং বর্গ করা হলে করলে দশমিকের পরের অংক সংখ্যা দ্বিগুণ হয়।
অর্থাৎ, 0.09 - এখানে দশমিকের পরে দুটি অংক রয়েছে, রুট করলে একটি অংক আসবে।
৯২.
(৩/৮) + ০.০৫ = কত?
  1. ১৭/৪০
  2. ৭/৪
  3. ১৩/৪০
  4. ২৭/৪০
ব্যাখ্যা
(৩/৮) + ০.০৫ = কত?

সমাধান:
(৩/৮) + ০.০৫ 
= (৩/৮) + (৫/১০০)
= (৩/৮) + (১/২০)
= (৩০ + ৪) / ৮০
= ৩৪/৮০
= ১৭/৪০
৯৩.
দুটি ভগ্নাংশের গুণফল ১৫/২৮। এদের একটি ৫/৭ হলে অপর ভগ্নাংশটি কত?
  1. ২/৩
  2. ১/৩
  3. ৩/৪
  4. ১/৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি ভগ্নাংশের গুণফল ১৫/২৮। এদের একটি ৫/৭ হলে অপর ভগ্নাংশটি কত?

সমাধান:
দুটি ভগ্নাংশ গুণফল ১৫/২৮
একটি ভগ্নাংশ ৫/৭

অপর ভগ্নাংশটি = ভগ্নাংশ দুটির গুণফল ÷ একটি ভগ্নাংশ
অপর ভগ্নাংশটি = (১৫/২৮)/(৫/৭)
= (১৫/২৮) × (৭/৫)
= ৩/৪
৯৪.
২০/২১ এর মধ্যে ২/৭ কত বার আছে?
  1. ৭/৩ বার
  2. ১৭/৪ বার
  3. ১০/৩ বার
  4. ১৩/৩ বার
ব্যাখ্যা
প্রশ্ন: ২০/২১ এর মধ্যে ২/৭ কত বার আছে?

সমাধান:
এখানে
(২০/২১) ÷ ( ২/৭)
= (২০/২১) × (৭/২)
= ১০/৩

২০/২১ এর মধ্যে ২/৭ আছে ১০/৩ বার।
৯৫.
৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
  1. ৫৯
  2. ৫৬
  3. ৬০
  4. ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ থেকে ১০০ পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?

সমাধান:
৪০ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো: ৪১, ৪৩, ৪৭, ৫৩, ৫৯, ৬১, ৬৭, ৭১, ৭৩, ৭৯, ৮৩, ৮৯, এবং ৯৭।
বৃহত্তম মৌলিক সংখ্যা - ৯৭
ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা - ৪১
 সংখ্যা দুটির অন্তর (৯৭ - ৪১) = ৫৬
৯৬.
(x - y)(y + 3) কোন রাশির উৎপাদক?
  1. x2 - 3y + 3
  2. xy - 3y + y2
  3. xy - y2 - 3y + 3x
  4. xy - 3y + y2 + 3x
ব্যাখ্যা
প্রশ্ন: (x - y)(y + 3) কোন রাশির উৎপাদক?

সমাধান:
(x - y)(y + 3
= x(y + 3) - y(y + 3)
= xy + 3x - y2 - 3y
= xy - y2 - 3y + 3x

xy - y2 - 3y + 3x এর উৎপাদক হচ্ছে (x - y)(y + 3)
৯৭.
যদি x + 2y = 4 এবং xy = 2 হয়, তবে x = কত?
  1. 0
  2. 12
  3. 1
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 2y = 4 এবং xy = 2 হয়, তবে x = কত?

সমাধান:
দেওয়া আছে
x + 2y = 4...............(1)
আবার
xy = 2
y = 2/x

y এর মান (1) নং এ বসিয়ে পাই
x + 2y = 4
x + (2/x) . 2 = 4
x + 4/x = 4
(x2 + 4)/x = 4
x2 + 4 = 4x
x2 - 4x + 4 = 0
x2 - 2.x.2 + 22 = 0
(x - 2)2 = 0
x - 2 = 0
x = 2
৯৮.
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ২ : ৩
  2. ৩ : ৪
  3. ৪ : ৯
  4. ৯ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২, বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বৃত্ত দুইটির ব্যাসার্ধ ৩ক এবং ২্ক

∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(৩ক) : π(২ক)
= ৯πক : ৪πক
= ৯ : ৪
৯৯.
একটি কার ওয়াশার মেশিন ৮টি কার ওয়াশ করে ১৮ মিনিটে। এ হারে কয়টি কার ওয়াশ করা যাবে তিন ঘণ্টায়?
  1. ৫৪টি
  2. ৭২টি
  3. ৮০টি
  4. ১২০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কার ওয়াশার মেশিন ৮টি কার ওয়াশ করে ১৮ মিনিটে। এ হারে কয়টি কার ওয়াশ করা যাবে তিন ঘণ্টায়?

সমাধান:
১ ঘণ্টা  = ৬০ মিনিট
৩ ঘণ্টা  = (৬০ × ৩) মিনিট
= ১৮০ মিনিট

১৮ মিনিটে কার ওয়াশ করা যায় ৮ টি 
১ মিনিটে কার ওয়াশ করা যায় ৮/১৮ টি 
∴ ১৮০ মিনিটে কার ওয়াশ করা যায় (৮ ×১৮০)/১৮
= ৮০ টি 
১০০.
দুটি সংখ্যার গ. সা. গু. ও ল. সা. গু. যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?
  1. ২৪
  2. ৪৮
  3. ৬০
  4. ৭২
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার গ. সা. গু. ও ল. সা. গু. যথাক্রমে ২ ও ৩৬০। একটি সংখ্যা ১০ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
দুইটি সংখ্যার গ সা গু ২, ল সা গু ৩৬০এবং একটি সংখ্যা ৩৬।

আমরা জানি,
গ. সা. গু × ল. সা. গু = ১ম সংখ্যা × ২য় সংখ্যা
বা, ২ × ৩৬০ = ১০ × ২য় সংখ্যা
∴ ২য় সংখ্যা = (২ × ৩৬০)/১০
= ৭২