ব্যাখ্যা
• অন্নদাশঙ্কর রায় রচিত ভ্রমণকাহিনি - পথে প্রবাসে।
অন্যদিকে,
- সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণকাহিনি - দেশে বিদেশে।
- শহীদুল্লা কায়সার রচিত ভ্রমণবৃত্তান্ত - পেশোয়ার থেকে তাসখন্দ।
- য়ুরোপ প্রবাসীর পত্র - রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত ভ্রমণকাহিনিমূলক গ্রন্থ।
অন্নদাশঙ্কর রায়:
- তিনি একজন ঔপন্যাসিক, প্রাবন্ধিক, কবি, চিন্তাবিদ।
- উনিশ শতকের বাঙালি রেনেসাঁ ঐতিহ্যের শেষ বুদ্ধিজীবী হিসেবে অভিহিত।
- ওড়িশার দেশীয় রাজ্য ঢেঙ্কানালের এক শাক্ত পরিবারে ১৯০৪ সালে অন্নদাশঙ্কর রায়ের জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রথম কবিতা ওড়িয়া ভাষায় রচিত। কম বয়সে প্রভা নামে ওড়িয়া ভাষায় হাতে লেখা একটি পত্রিকা বের করেন।
- ১৬ বছর বয়সে টলস্টয়ের গল্প ‘তিনটি প্রশ্ন’ তিনি বাংলায় অনুবাদ করেন।
- বাংলা ভাষায় তাঁর প্রথম প্রকাশিত মৌলিক রচনার বিষয় ছিল ’নারীর অধিকার ও স্বাধীনতা।
তাঁর রচিত ভ্রমণকাহিনি:
- ইউরোপের চিঠি,
- পথে প্রবাসে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।