পরীক্ষা আর্কাইভ

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)

পরীক্ষাপ্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
পরীক্ষা - ৬ বাংলা পরীক্ষা - ২ টপিক: ধ্বনি ও ধ্বনি পরিবর্তন, উপসর্গ, অনুসর্গ, বাক্য প্রকরণ, বানান ও বাক্য শুদ্ধি, বাক্য রূপান্তর, সমাস, সন্ধি, কারক-বিভক্তি, দ্বিরুক্ত শব্দ, যতিচিহ্ন, শব্দার্থ, এক কথায় প্রকাশ এবং বাগধারা ও প্রবাদ প্রবচন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ)

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (আর্কাইভ) · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
"ঙ" কোন ধরনের ব্যঞ্জন ধ্বনি?
  1. কণ্ঠ্য ব্যঞ্জন
  2. কম্পিত ব্যঞ্জন
  3. ওষ্ঠ্য ব্যঞ্জন
  4. কণ্ঠনালীয় ব্যঞ্জন
সঠিক উত্তর:
কণ্ঠ্য ব্যঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
কণ্ঠ্য ব্যঞ্জন
ব্যাখ্যা

কণ্ঠ্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে কণ্ঠ্য ব্যঞ্জন বলে।
- কাকা, খালু, গাধা, ঘাস, কাঙাল প্রভৃতি শব্দের ক, খ, গ, ঘ, কণ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

অন্যদিকে,
কম্পিত ব্যঞ্জন:
যে ধ্বনি উচ্চারণের সময়ে জিভ একাধিক বার অতি দ্রুত দন্তমূলকে আঘাত করে বায়ুপথে বাধা সৃষ্টি করে, তাকে কম্পিত ব্যঞ্জন বলে। কর, ভার, হার প্রভৃতি শব্দের র কম্পিত ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

ওষ্ঠ্য ব্যঞ্জন:
যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলোকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে। এগুলো দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও পরিচিত। পাকা, ফল, বাবা, ভাই, মা প্রভৃতি শব্দের প, ফ, ব, ভ, ম ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

কণ্ঠনালীয় ব্যঞ্জন:
কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময়ে ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালি হয়ে সরাসরি বের হয়ে আসে। হাতি শব্দের হ কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।

.
"পাদচ্ছেদ" থাকলে থামার সময় কতটুকু?
  1. দুই সেকেন্ড
  2. ‘এক’ উচ্চারণে যত সময় লাগে
  3. থামার প্রয়োজন নেই
  4. এক সেকেন্ড
সঠিক উত্তর:
‘এক’ উচ্চারণে যত সময় লাগে
উত্তর
সঠিক উত্তর:
‘এক’ উচ্চারণে যত সময় লাগে
ব্যাখ্যা

বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ -
• সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে -
- 'এক' বলার দ্বিগুণ সময় থামতে হয়।

• কমা বা পাদচ্ছেদ থাকলে -
- 'এক' উচ্চারণে যত সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয়।

• হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও ব্র্যাকেট থাকলে -
- থামার প্রয়োজন হয় না।

• দাড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাস, ড্যাস ইত্যাদি চিহ্ন থাকলে -
- এক সেকেন্ড থামতে হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি ( ২০১৯ ও ২০২১ সংস্করণ)।

.
"হতশ্রী = হত হয়েছে শ্রী যার" - এটি কোন বহুব্রীহি সমাসের উদাহরণ?
  1. অলুক
  2. সমানাধিকরণ
  3. ব্যতিহার
  4. ব্যাধিকরণ
সঠিক উত্তর:
সমানাধিকরণ
উত্তর
সঠিক উত্তর:
সমানাধিকরণ
ব্যাখ্যা

সমানাধিকরণ বহুব্রীহি সমাস:
- যে বহুব্রীহি সমাসের পূর্বপদে বিশেষণ ও পরপদে বিশেষ্য থাকে, তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে।

যেমন:
- খোশমেজাজ = খোশ মেজাজ যার,
- হতশ্রী = হত হয়েছে শ্রী যার,
- নীলকণ্ঠ = নীল কণ্ঠ যার,
- পক্ককেশ = পক্ক কেশ যার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

.
কোনটি অশুদ্ধ বাক্য?
  1. শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।
  2. অতিলোভে তাতী নষ্ট।
  3. দশচক্রে ঈশ্বর ভূত।
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা

• অপশনে সবগুলো বাক্যই অশুদ্ধ।

অশুদ্ধ বাক্য: শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।
শুদ্ধ বাক্য: শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব।

অশুদ্ধ বাক্য: অতিলোভে তাতী নষ্ট।
শুদ্ধ বাক্য: অতিলোভে তাঁতি নষ্ট।

অশুদ্ধ বাক্য: দশচক্রে ঈশ্বর ভূত।
শুদ্ধ বাক্য: দশচক্রে ভগবান ভূত।

উৎস: ভাশা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'বিভুঁই' শব্দে উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ভিন্নতা
  2. ক্ষুদ্র
  3. নাই
  4. অভাব
সঠিক উত্তর:
ভিন্নতা
উত্তর
সঠিক উত্তর:
ভিন্নতা
ব্যাখ্যা

• 'বিভুঁই' শব্দে 'বি' উপসর্গটি 'ভিন্নতা' অর্থে ব্যবহৃত হয়েছে।
- 'বি' উপসর্গযোগে গঠিত কিছু শব্দ - বিফল, বিপথ।

খাঁটি বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা:
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
কোনটি অধিকরণ কারক?
  1. বাবা বাড়িতে আছেন।
  2. জমি থেকে ফসল পাই।
  3. কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙ্গে গেল।
  4. ফুলের গন্ধে ঘুম আসে না।
সঠিক উত্তর:
বাবা বাড়িতে আছেন।
উত্তর
সঠিক উত্তর:
বাবা বাড়িতে আছেন।
ব্যাখ্যা

অধিকরণ কারক:
- যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে। এই কারকে সাধারণত এ, য়, য়ে, তে, ইত্যাদি বিভক্তি শব্দের সাথে যুক্ত হয়।

যেমন:
- বাবা বাড়িতে আছেন।
- বিকাল পাঁচটায় দেখা হবে।

অন্যদিকে,
অপাদান কারক:
- যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে। এই কারকে সাধারণত 'হতে', 'থেকে, ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে।
যেমন
- জমি থেকে ফসল পাই।
- কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙ্গে গেল।

সম্বন্ধ কারক:
- যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক সির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বলে। এই কারকে শব্দের সাথে র, এর, য়ের, কার, কের ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন:
- ফুলের গন্ধে ঘুম আসে না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
বাংলা ভাষায় কয়টি মৌলিক ধ্বনি আছে?
  1. ৩০টি
  2. ৩২টি
  3. ৩৭টি
  4. ২৭টি
সঠিক উত্তর:
৩৭টি
উত্তর
সঠিক উত্তর:
৩৭টি
ব্যাখ্যা

• ধ্বনি ভাষার ক্ষুদ্রতম একক।
- বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে।

• এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়:
- স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।

• মৌলিক স্বরধ্বনি ৭টি:
[ই], [এ), [অ্যা], [আ], [অ], [ও], [উ];

• মৌলিক ব্যঞ্জনধ্বনি ৩০টি:
[প্], [ফ], [ব], ভিা, [], [খ], [দ], [ধ], [ট], [ঠ], [ড], [ঢ়], [চ], [ছ], [জ], [ব], [ক], [খ], [গা, [ঘ], [ম], [ন], [৬], [স্], [শ], [হা, [ল], [র], [ড়], [ঢ়।।
এখানে তৃতীয় বন্ধনী দিয়ে ধ্বনি বা উচ্চারণ নির্দেশ করা হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।

.
কোনটি শুদ্ধ বানান?
  1.  নিপীড়ীত
  2.  নিপিড়িত
  3. নীপিড়িত
  4. নিপীড়িত
সঠিক উত্তর:
নিপীড়িত
উত্তর
সঠিক উত্তর:
নিপীড়িত
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - নিপীড়িত
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- নির্যাতিত, নিগৃহীত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

.
"শ্রমলব্ধ" শব্দটি কোন সমাস?
  1. কর্মধারয়
  2. তৎপুরুয
  3. বহুব্রীহি
  4. দ্বিগু
সঠিক উত্তর:
তৎপুরুয
উত্তর
সঠিক উত্তর:
তৎপুরুয
ব্যাখ্যা

তৃতীয়া তৎপুরুয সমাস:
- পূর্বপদে তৃতীয়া বিভস্তির (দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি) লোপে যে সমাস হয়, তাকে তৃতীয়া তৎপুরুয় সমাস বলে।

যথা:
- মন দিয়ে গড়া = মনগড়া,
- শ্রম দ্বারা লব্ধ = শ্রমলব্ধ
- মধু দিয়ে মাখা = মধুমাথা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (সংস্করণ ২০২৯)।

১০.
নিচের কোন শব্দটি স্বরসন্ধিতে গঠিত নয়?
  1. অত্যধিক
  2. প্রত্যুষ
  3. ণিজন্ত
  4. ইত্যাদি
সঠিক উত্তর:
ণিজন্ত
উত্তর
সঠিক উত্তর:
ণিজন্ত
ব্যাখ্যা

সন্ধির নিয়ম:
- ই বা ঈ ধ্বনির পর যদি অন্য স্বরধ্বনি থাকে তবে ই/ঈ এর জায়গায় য হয়।

যেমন:
- অতি + অধিক = অত্যধিক,
- আদি + অন্ত = আদ্যন্ত,
- ইতি + আদি = ইত্যাদি,
- অতি + আচার = অত্যাচার,
- প্রতি + ঊষ = প্রত্যুষ

অন্যদিকে,
ব্যঞ্জনসন্ধির নিয়মে গঠিত - ণিচ্ + অন্ত = ণিজন্ত

উৎস: ভাশা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১১.
'বন' শব্দের সমার্থক শব্দ - 
  1. শাখী
  2. কানন
  3. অরবিন্দ
  4. সরোজ
সঠিক উত্তর:
কানন
উত্তর
সঠিক উত্তর:
কানন
ব্যাখ্যা

'বন' শব্দের সমার্থক শব্দ:
- অরণ্য, জঙ্গল, কানন, বনানী, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী।
 
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ: 
- কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ
 
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ:
- গাছ, পাদপ, দ্রুম, বনানী, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১২.
কোনটি বিদেশি উপসর্গ নয়?
  1. দর
  2. কার
  3. গর
  4. ভর
সঠিক উত্তর:
ভর
উত্তর
সঠিক উত্তর:
ভর
ব্যাখ্যা

বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

অন্যদিকে,
খাঁটি বাংলা উপসর্গ: - ভর।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৩.
"প্রেষণ" শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. প্র + এষণ
  2. পৈ + এষণ
  3. প্রো + এষণ
  4. পৌ + এষণ
সঠিক উত্তর:
প্র + এষণ
উত্তর
সঠিক উত্তর:
প্র + এষণ
ব্যাখ্যা

নিপাতনে সিদ্ধ সন্ধি:
- সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
 
যেমন:
- সার + অঙ্গ = সারঙ্গ,
- গো + অক্ষ = গবাক্ষ,
- প্র + এষণ = প্রেষণ,
- কুল + অটা = কুলটা,
- পর + পর = পরস্পর ইত্যাদি।
 
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৪.
কোন দ্বিরুক্ত বাচক শব্দে ভাবের গভীরতা প্রকাশ পেয়েছে?
  1. ছি ছি, তুমি এত খারাপ!
  2. বার বার সে কামান গর্জে উঠল।
  3. পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির
  4. বৃষ্টি পড়ে টাপুর টুপুর
সঠিক উত্তর:
ছি ছি, তুমি এত খারাপ!
উত্তর
সঠিক উত্তর:
ছি ছি, তুমি এত খারাপ!
ব্যাখ্যা

অব্যয় পদের কয়েকটি দ্বিরুক্তির উদাহরণ:

যেমন:
- ভাবের গভীরতা বোঝাতে: সবাই হায় হায় করতে লাগল। ছি ছি, তুমি এত খারাপ!
- পৌনঃপুনিকতা বোঝাতে: বার বার সে কামান গর্জে উঠল।
- অনুভূতি বা ভাব বোঝাতে: ভয়ে গা ছম ছম করছে। ফোঁড়াটা টন টন করছে।
- বিশেষণ বোঝাতে: পিলসুজে বাতি জ্বলে মিটির মিটির।
- ধ্বনিব্যঞ্জনা: ঝির ঝির করে বাতাস বইছে। বৃষ্টি পড়ে টাপুর টুপুর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৫.
কোনটি শুদ্ধ বানান?
  1. সদ্দ্যোজাত
  2. সদ্ব্যজাত
  3. সদ্যোজাত
  4. সদ্যজাত
সঠিক উত্তর:
সদ্যোজাত
উত্তর
সঠিক উত্তর:
সদ্যোজাত
ব্যাখ্যা

• শুদ্ধ বানান - সদ্যোজাত
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।

শব্দের অর্থ:
- এইমাত্র জন্মলাভ করেছে এমন।
- নবজাত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৬.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
  2. এটা অপক্ক হাতের লেখা।
  3. কল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা

• উপরিউক্ত সবগুলো বাক্যই অশুদ্ধ।

অশুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।

অশুদ্ধ বাক্য: এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ বাক্য: এটা কাঁচা হাতের লেখা।

অশুদ্ধ বাক্য: সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ বাক্য: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৭.
কোনটি অস্বচ্ছ যুক্তবর্ণ?
  1. ঙ্ক
  2.  ক্ট
  3. ল্ফ
  4. ম্ফ
সঠিক উত্তর:
ঙ্ক
উত্তর
সঠিক উত্তর:
ঙ্ক
ব্যাখ্যা

যুক্তবর্ণ:
- একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না। এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ।

স্বচ্ছ যুক্তবর্ণ:
- ক্ট, ব্দ, ম্ফ, ল্ক, ল্প, ল্ট, ল্ড, ল্প, ল্ফ, শ্চ, ছ, ষ্ট ইত্যাদি।

অস্বচ্ছ যুক্তবর্ণ:
- ঙ্ক (ঙ্‌ + ক), দ্ধ (দ+ধ), ন্ধ (ন্‌+ন্ধ), ব্ধ (ব্‌+ন্ধ), ভ্র (+র), ষ্ণ (ম্ + ণ) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।

১৮.
‘পয়স্বিনী’ শব্দের অর্থ কী?
  1. গঙ্গা
  2. গাভি
  3. পাখি
  4. পদ্ম
সঠিক উত্তর:
গাভি
উত্তর
সঠিক উত্তর:
গাভি
ব্যাখ্যা

• ‘পয়স্বিনী’ শব্দের অর্থ - ধেনু, গো, গাভি

অন্যদিকে,
• ‘গঙ্গা’ শব্দের প্রতিশব্দ: 
- সুরধুনী, ভাগীরথী, জাহ্নবী, জহ্নুকন্যা।

• ‘পাখি’ শব্দের প্রতিশব্দ: 
- পক্ষী, বিহগ, বিহঙ্গ, খগ, খেচর, গরুড়, বিহঙ্গম, শকুন্ত, দ্বিজ, অণ্ডজ, পতত্রী৷

• ‘পদ্ম’ শব্দের প্রতিশব্দ: 
- শতদল, উৎপল, নলিনী, অরবিন্দ, সরসিজ, পঙ্কজ, সরোজ, কমল, কুবলয়, তামরস, সরোরুহ, কোকনদ, ইন্দীবর, কুমুদ, পুণ্ডরীক, রাজীব, পুষ্কর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৯.
এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না। - বাক্যে 'পরে' অনুসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. দীর্ঘ বিরতি অর্থে
  2. পর্যন্ত অর্থে
  3. অবধি অর্থে
  4. স্বল্প বিরতি অর্থে
সঠিক উত্তর:
স্বল্প বিরতি অর্থে
উত্তর
সঠিক উত্তর:
স্বল্প বিরতি অর্থে
ব্যাখ্যা

"পরে" অনুসর্গের ব্যবহার:
পরে: স্বল্প বিরতি অর্থে - এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না।
পর: দীর্ঘ বিরতি অর্থে - শরতের পরে আসে বসন্ত।

কয়েকটি অনুসর্গের উদাহরণ:
- অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতাে, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে,
সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২০.
"সোমবার থেকে পরীক্ষা শুরু।" - বাক্যে 'সোমবার' কোন কারক?
  1. অধিকরণ
  2. অপাদান
  3. করণ 
  4. কর্ম
সঠিক উত্তর:
অপাদান
উত্তর
সঠিক উত্তর:
অপাদান
ব্যাখ্যা

অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।

উদাহরণসমূহ:
- বিচ্যুত: গাছ থেকে পাতা পড়ে।
- গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে। 
- জাত: জমি থেকে ফসল পাই। 
- বিরত: পাপে বিরত হও।
- দূরীভূত: দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
- রক্ষিত: বিপদ থেকে বাঁচাও।
- আরম্ভ: সোমবার থেকে পরীক্ষা শুরু।
- ভীত: বাঘকে ভয় পায় না কে?

• "সোমবার থেকে পরীক্ষা শুরু।" - বাক্যে 'সোমবার থেকে' অপাদান কারক। কারণ, 'থেকে' অনুসর্গটি দিয়ে ক্রিয়ার আরম্ভ বা শুরু বোঝানো হয়েছে, যা অপাদান কারকের একটি অন্যতম বৈশিষ্ট্য। 

অপাদান কারক: যা থেকে কোনো কিছু বিচ্যুত, জাত, বিরত, আরম্ভ বা রক্ষিত হয়, তা অপাদান কারক।
উদাহরণ: এই বাক্যে 'সোমবার' থেকে পরীক্ষা শুরু হচ্ছে, অর্থাৎ পরীক্ষার আরম্ভের সময় বা উৎস নির্দেশ করছে।
বিভক্তি: এখানে 'থেকে' অনুসর্গটি অপাদান কারকে 'পঞ্চমী বিভক্তি' নির্দেশ করছে। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

২১.
'পর্ণ' শব্দের অর্থ কী?
  1. হাতি
  2. পাখি
  3. চূড়া
  4. গাছের পাতা
সঠিক উত্তর:
গাছের পাতা
উত্তর
সঠিক উত্তর:
গাছের পাতা
ব্যাখ্যা

• 'পর্ণ' শব্দের অর্থ - গাছের পাতা; তাম্বুল; পান; ডানা।

অন্যদিকে, 
'কুঞ্জর' শব্দের অর্থ - হাতি, করী।
'চূড়া' শব্দের অর্থ - শীর্ষদেশ, শিখর।
'খগ' শব্দের অর্থ - পাখি

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

২২.
'ভিক্ষুককে দান কর।' - বাক্যটির জটিল রূপ কোনটি?
  1. যে ভিক্ষা চায়, তাকে দান কর।
  2. সে ভিক্ষা চায় এবং তাকে দান কর।
  3. সে ভিক্ষা চায়, সুতরাং তাকে দান কর।
  4. সে ভিক্ষা চায় বিধায় তাকে দান কর।
সঠিক উত্তর:
যে ভিক্ষা চায়, তাকে দান কর।
উত্তর
সঠিক উত্তর:
যে ভিক্ষা চায়, তাকে দান কর।
ব্যাখ্যা

সরল বাক্য থেকে জটিল বাক্য: 
- যে-সে, যিনি-তিনি, যারা-তারা, যা-তা ইত্যাদি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যেহেতু-সেহেতু, যখন- তখন, যত-তত, যেমন-তেমন ইত্যাদি সাপেক্ষ যোজক যুক্ত করে সরল বাক্যকে জটিল বাক্যে রূপান্তরিত করা যায়। 

যেমন:
সরল বাক্য: ভিক্ষুককে দান কর।
জটিল বাক্য: যে ভিক্ষা চায়, তাকে দান কর।

সরল বাক্য: সুসংবাদটা পেয়ে সে আনন্দিত হলো। 
জটিল বাক্য: যখন সে সুসংবাদটা পেল, তখন সে আনন্দিত হলো।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (সংস্করণ ২০২১) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৩.
"ক্ষিপ্ত" অর্থে কোন বাগ্‌ধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. তাসের ঘর
  2. তামার বিষ
  3. অগ্নিপরীক্ষা 
  4. অগ্নিশর্মা
সঠিক উত্তর:
অগ্নিশর্মা
উত্তর
সঠিক উত্তর:
অগ্নিশর্মা
ব্যাখ্যা

• 'অগ্নিশর্মা' বাগ্‌ধারার অর্থ - ক্ষিপ্ত

অন্যদিকে,
অগ্নিপরীক্ষা - কঠিন পরিক্ষা।
তামার বিষ - অর্থের কুপ্রভাব।
তাসের ঘর - ক্ষণস্থায়ী বা ক্ষণস্থায়ী ঘর।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৪.
কোনটি অনুকার দ্বিত্বের উদাহরণ?
  1. ঠুকঠুক
  2. অল্পস্বল্প
  3. টুং টুং
  4. খক খক
সঠিক উত্তর:
অল্পস্বল্প
উত্তর
সঠিক উত্তর:
অল্পস্বল্প
ব্যাখ্যা

অনুকার দ্বিত্ব:
- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে। এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
- এই অনুকরণ প্রক্রিয়ায় দ্বিতীয় শব্দের শুরুতে ট, ফ, ব, ম, শ প্রভৃতি ধ্বনি যুক্ত থাকতে দেখা যায়। তাতে শব্দের খানিকটা অনির্দিষ্ট, সাধারণ বা গুরুত্বহীন করা হয়।

যেমন:
- ঝাল-টাল,
- মোটাসোটা,
- নরম-সরম,
- ব্যাপার-স্যাপার,
- বুঝে-সুঝে,
- অল্পস্বল্প,
- বুদ্ধিশুদ্ধি,
- গুটিশুটি,
- অঙ্ক-টঙ্ক,
- আম-টাম।

অন্যদিকে:
ধ্বন্যাত্মক দ্বিত্ব:
- কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক দ্বিত্ব বলে।
যেমন:
- টুং টুং,
- ঠুকঠুক,
- শোঁ শোঁ,
- খক খক,
- দুম দুম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ)।

২৫.
'আঠারো মাসে বছর' প্রবাদ প্রবচনটির অর্থ কী?
  1. সৌভাগ্যবান হলে মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওায়া যায়
  2. রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না
  3. মর্মান্তিক আঘাতের উপর আঘাত
  4. দীর্ঘসূত্রতা
সঠিক উত্তর:
দীর্ঘসূত্রতা
উত্তর
সঠিক উত্তর:
দীর্ঘসূত্রতা
ব্যাখ্যা

• 'আঠারো মাসে বছর' প্রবাদ প্রবচনটির অর্থ = দীর্ঘসূত্রতা

অন্যদিকে,
- ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ প্রবাদ প্রবচনটির অর্থ= মর্মান্তিক আঘাতের উপর আঘাত। 
- ‘যম-জামাই-ভাগনা তিন নয় আপনা’ প্রবাদ প্রবচনটির অর্থ = রক্তসূত্রে আত্মীয় না হলে আপন হয় না। 
- ‘রাখে হরি মারে কে?’ প্রবাদ প্রবচনটির অর্থ = সৌভাগ্যবান হলে মৃত্যুর হাত থেকেও রক্ষা পাওায়া যায়। 

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৬.
'জাতে মাতাল তালে ঠিক' প্রবাদ প্রবচনটির অর্থ কী?
  1. অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা
  2. অপরাধের তুলনায় অধিক সাজা
  3. স্বার্থসচেতন
  4. অপকর্ম প্রকাশিত হয়ে পড়েই
সঠিক উত্তর:
স্বার্থসচেতন
উত্তর
সঠিক উত্তর:
স্বার্থসচেতন
ব্যাখ্যা

• 'জাতে মাতাল তালে ঠিক' প্রবাদ প্রবচনটির অর্থ - স্বার্থসচেতন

অন্যদিকে, 
- 'ধর্মের কল বাতাসে নাড়ে’ প্রবাদ প্রবচনটির অর্থ = অপকর্ম প্রকাশিত হয়ে পড়েই। 
- 'লঘু পাপে গুরু দণ্ড' প্রবাদ প্রবচনটির অর্থ = অপরাধের তুলনায় অধিক সাজা। 
- 'গরিবের ঘোড়া রোগ' প্রবাদ প্রবচনটির অর্থ = অক্ষমের অতিরিক্ত প্রত্যাশা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২৭.
তোমার তরে এনেছি মালা গীথিয়া। - এখানে “তরে” শব্দটি কী অর্থ প্রকাশ করছে?
  1. মধ্যে
  2. নিমিত্ত
  3. মত
  4. নিকট
সঠিক উত্তর:
নিমিত্ত
উত্তর
সঠিক উত্তর:
নিমিত্ত
ব্যাখ্যা

• 'তোমার তরে এনেছি মালা গীথিয়া।' এখানে 'তরে' অনুসর্গটি 'নিমিত্ত' অর্থ প্রকাশ করছে।

উল্লেখ্য,
'নিমিত্ত' অর্থে 'হেতু' ও 'জন্যে' অনুসর্গও ব্যবহৃত হয়।
যেমন:
- 'কী হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া।'
- 'এ ধন-সম্পদ তোমার জন্যে।'

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।