পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৬২
সিলেবাস
Bangladesh Bank (AD) Preparation - Full Model Test (2)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬২ প্রশ্ন

.
'কুম্ভ' শব্দের অর্থ কী?
  1. ক) কুমির
  2. খ) কুয়ো
  3. গ) কলস
  4. ঘ) হাতি
ব্যাখ্যা
কুম্ভ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: 
- ঘট, কলস। 
- রাশিচক্রের একাদশ রাশি। 
- হাতির মাথার দুই পার্শ্বস্থ মাংসপিণ্ড 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
কবি আল মাহমুদ রচিত উপন্যাস কোনটি?
  1. ক) আগুনের মেয়ে
  2. খ) শেষ বিকেলের মেয়ে
  3. গ) ধান কন্যা
  4. ঘ) কাশবণের কণ্যা
ব্যাখ্যা
কবি আল মাহমুদ রচিত উপন্যাস 'আগুনের মেয়ে'। 
- কবি আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ।
- তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্প লেখক, শিশুসাহিত্যিক এবং সাংবাদিক ছিলেন।
- কবি আল মাহমুদ তার অনবদ্য গল্প ও উপন্যাসের জন্য খ্যাতি অর্জন করেছিলেন।

তাঁর রচিত উপন্যাস
- ডাহুকী
- উপমহাদেশ( মুক্তিযুদ্ধ বিষয়ক)
- আগুনের মেয়ে
- চেহারার চতুরঙ্গ
- কাবিলের বোন

অন্যদিকে, 
'কাশবনের কন্যা' বা 'The Girl in the Reeds' শামসুদ্দীন আবুল কালামের উপন্যাস।
'ধান কন্যা' আলাউদ্দিন আল আজাদ রচিত উপন্যাস। 
'শেষ বিকেলের মেয়ে' জহির রায়হান রচিত উপন্যাস। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাংলাদেশের উপভাষাসমূহকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
  1. ক) তিন
  2. খ) চার
  3. গ) পাঁচ
  4. ঘ) ছয়
ব্যাখ্যা
• উপভাষা
প্রমিত ভাষার (Standard Language) পাশাপাশি প্রচলিত অঞ্চলবিশেষের জনগোষ্ঠী কর্তৃক ব্যবহূত আঞ্চলিক ভাষা। পৃথিবীর সর্বত্রই প্রমিত ভাষার পাশাপাশি এক বা একাধিক আঞ্চলিক ভাষা বা উপভাষা (Dialect) ব্যবহূত হয়ে থাকে। প্রমিত ভাষার সঙ্গে উপভাষার ব্যবধান ধ্বনি, রূপমূল, উচ্চারণ ও ব্যাকরণগত কাঠামোর মধ্যে নিহিত থাকে। সাধারণত প্রমিত ভাষায় ভাষাভঙ্গির সংখ্যা বৃদ্ধি, ভৌগোলিক ব্যবধান এবং সামাজিক ও অর্থনৈতিক শ্রেণিবিন্যাসগত পার্থক্যের কারণে উপভাষার সৃষ্টি হয়। প্রমিত ভাষা দেশের সর্বস্তরে ব্যবহূত হয়; লিখিত পদ্ধতির ক্ষেত্রেও তা অনুসৃত হয়, কিন্তু উপভাষার ব্যবহার কেবল বিশেষ অঞ্চলের জনসাধারণের মধ্যেই সীমিত থাকে।

• বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থার অভাব, অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক ও ধর্মীয় কারণে বিভিন্ন উপভাষার সৃষ্টি হয়েছে। ব্রিটিশ আমলে কলকাতায় স্বতন্ত্র শ্রেণির প্রমিত ভাষা গড়ে উঠলেও ঢাকায় তা হয়নি; এমনকি ঢাকা বাংলাদেশের রাজধানী হওয়ার পরেও নয়।

• বাংলাদেশের উপভাষাসমূহকে প্রধানত চার শ্রেণিতে ভাগ করা যায়, যথা: ১. উত্তরবঙ্গীয় দিনাজপুর, রাজশাহী, বগুড়া ও পাবনায় প্রচলিত উপভাষা; ২. রাজবংশী রংপুরের উপভাষা; ৩. পূর্ববঙ্গীয় (ক) ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা, বরিশাল ও সিলেটের উপভাষা, (খ) ফরিদপুর, যশোর ও খুলনার উপভাষা এবং ৪. দক্ষিণাঞ্চলীয় চট্টগ্রাম, নোয়াখালী ও চাকমা উপভাষা।

• পশ্চিমবঙ্গের উপভাষাগুলি প্রধানত দু শ্রেণিতে বিভক্ত: ১. রাঢ়ী ও ঝাড়খন্ডী (দক্ষিণ-পশ্চিম বর্ধমান ও প্রেসিডেন্সি বিভাগের অধিকাংশ) এবং ২. বরেন্দ্রী ও কামরূপী (গোয়ালপাড়া থেকে পূর্ণিয়া পর্যন্ত)

উৎস: বাংলাপিডিয়া।
.
'অন্তরীপ' এর ব্যাসবাক্য কোনটি?
  1. ক) অন্তর্গত রীপু যার
  2. খ) অন্তর্নীহিত রীপু
  3. গ) অন্তর্গত অপ যার
  4. ঘ) অন্তঃস্থ অপ যায়
ব্যাখ্যা
'অন্তরীপ' এর ব্যাসবাক্য = অন্তর্গত অপ(জল) যার।

• নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস: যে বহুব্রীহি সমাস কোনাে নিয়মের সাহায্যে ব্যাখ্যা করা যায় না, তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস।
যেমন-
- দুই দিকে অপ যার = দ্বীপ,
- অন্তর্গত অপ(জল) যার = অন্তরীপ,
- নরাকারের পশু যে = নরপশু,
- জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত,
- পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূৰ্থ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'লোভ' শব্দের বিশেষণ রূপ কোনটি?
  1. ক) লুব্ধ
  2. খ) লুপ্ত
  3. গ) লব্ধ
  4. ঘ) লাভ
ব্যাখ্যা
'লোভ' (বিশেষ্য) এর অর্থ = কোনো কিছু পাবার প্রবল বাসনা, লিপ্সা। 
- এ শব্দের বিশেষণ রূপ লুব্ধ।
লুব্ধ (বিশেষণ) এর অর্থ = লোলুপ, লোভী

অন্যদিকে, 
লাভ (বিশেষ্য) এর অর্থ = মুনাফা, আয়, উপকার, প্রাপ্তি। 
লব্ধ (বিশেষণ) এর অর্থ = পাওয়া গিয়েছে এমন, প্রাপ্ত; উপার্জিত।  
লুপ্ত (বিশেষণ) এর অর্থ = লোপ পেয়েছে এমন। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
"এই পৃথিবীতে এক স্থান আছে—সবচেয়ে সুন্দর করুণ :
সেখানে সবুজ ডাঙা ভ’রে আছে মধুকূপী ঘাসে অবিরল;"  পঙক্তিটির রচয়িতা কে?
  1. ক) জসীম উদ্দীন
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) জীবনানন্দ দাস
ব্যাখ্যা
আলোচ্য পঙক্তিটি জীবনানন্দ দাস রচিত 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থের '' কবিতার অংশ। 
কবিতাটি নিম্নরূপ - 

এই পৃথিবীতে এক স্থান আছে—সবচেয়ে সুন্দর করুণ :
সেখানে সবুজ ডাঙা ভ’রে আছে মধুকূপী ঘাসে অবিরল;
সেখানে গাছের নামঃ কাঁঠাল, অশ্বত্থ, বট, জারুল, হিজল;
সেখানে ভোরের মেঘে নাটার র’ঙের মতো জাগিছে অরুণ;
সেখানে বারুণী থাকে গঙ্গাসাগরের বুকে,—সেখানে বরুণ
কর্ণফুলী ধলেশ্বরী পদ্মা জলাঙ্গীরে দেয় অবিরল জল;
সেইখানে শঙ্খচিল পানের বনের মতো হাওয়ায় চঞ্চল,

সেইখানে লক্ষ্মীপেঁচা ধানের গন্ধের মতো অস্ফুট, তরুণ;
সেখানে লেবুর শাখা নূয়ে থাকে অন্ধকারে ঘাসের উপর
সুদর্শন উড়ে যায় ঘরে তার অন্ধকার সন্ধ্যার বাতাসে;
সেখানে হলুদ শাড়ি লেগে থাকে রূপসীর শরীরের ’পর—
শঙ্খমালা নাম তারঃ এ-বিশাল পৃথিবীর কোনো নদী ঘাসে
তারে আর খুঁজে তুমি পাবে নাকো—বিশালাক্ষী দিয়েছিলো বর
তাই সে জন্মিছে নীল বাংলার ঘাস আর ধানের ভিতর।

উৎস: এই পৃথিবীতে এক স্থান আছে, জীবনানন্দ দাস।
.
সঠিক বিপরীতার্থ শব্দ যুগল কোনটি?
  1. ক) রোষ - রুষ্ট
  2. খ) রজত - স্বর্ণ
  3. গ) রদ - বেরদ
  4. ঘ) লেশ - মাত্র
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থ শব্দ যুগল সমূহ -
- রজত - স্বর্ণ  
- রোষ - প্রসাদ 
- রদ - চালু 
- লেশ - যথেষ্ট 
- শীর্ণ - স্থূল 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'পদ্ম' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ক) কমল
  2. খ) কুবলয়
  3. গ) কোকনদ
  4. ঘ) কুমুদনাথ
ব্যাখ্যা
'কুমুদনাথ' শব্দের অর্থ = চাঁদ।  
অন্যদিকে,   
'পদ্ম' এর সমার্থক শব্দ = কমল, উৎপল, সরোজ, পঙ্কজ, নলিনী, শতদল, রাজীব, কোকনদ, কুবলয়, পুণ্ডরীক, অরবিন্দ, ইন্দীবর, পুষ্কর, তামরস, সরসিজ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত অতিপ্রাকৃত রসের ছোটগল্প নয় কোনটি?
  1. ক) মণিহার
  2. খ) পঞ্চভূত
  3. গ) নিশীতে
  4. ঘ) কঙ্কাল
ব্যাখ্যা
'পঞ্চভূত' (১৮৯৭) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি প্রবন্ধগ্রন্থ।
- এই প্রবন্ধগুলি সাধনা পত্রিকায় 'পঞ্চভূতের ডায়রি' নামে ছাপা হয়। 
- ক্ষিতি, স্রোতস্বিনী, দীপ্তি, সমীর ও গগন এই পাঁচটি চরিত্রের মধ্যে দিয়ে আলোচনার রীতিতে মূলত তত্ত্ব বিষয়ক সমস্যার সরস ও গভীর বিশ্লেষণ। 
- পত্রিকায় ছাপা হবার সময় লেখকের নাম ছাপা হতো: 'লেখক ভুতনাথ বাবু' 

তাঁর রচিত অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ: 
- বিচিত্র প্রবন্ধ,
- সাহিত্য,
- মানুষের ধর্ম,
- কালান্তর,
- সভ্যতার সংকট ইত্যাদি। 

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চারটি অতিপ্রাকৃতিক গল্প:
- ক্ষুধিত পাষাণ
- নিশীতে
- মণিহার
- কঙ্কাল

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
For first time, when was the flag of Bangladesh hoisted (uphold)?
  1. ক) 2 March, 1971
  2. খ) 7 March, 1971
  3. গ) 26 March, 1971
  4. ঘ) 17 April, 1971
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রনেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পতাকা উত্তোলন করেন সে পতাকার আদলে মুজিবনগর সরকার জাতীয় পতাকার নমুনা নির্ধারণ করেন।
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং হবে গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।

উৎস: বাংলাপিডিয়া
১১.
Of the following, what is the rate of population density in Bangladesh?
  1. ক) 1120
  2. খ) 1119
  3. গ) 1019
  4. ঘ) 1129
ব্যাখ্যা
সাল              জনসংখ্যার ঘনত্ব (প্রতি র্বগ কিলোমিটার)

১৯৯১            ৭২০
২০০১            ৮৪৩
২০১১             ৯৭৬
২০২২            ১১১৯

-
জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি ঢাকা বিভাগে প্রতি র্বগ কিলোমিটারে ২১৫৬ জন।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম বরিশাল বিভাগে প্রতি র্বগ কিলোমিটারে ৬৮৮ জন।

উৎস: জনশুমারি ও গৃহগণনা ২০২২ ও bbs.portal.gov.bd
১২.
What is the full meaning of 'FIR"?
  1. ক) First Investigation Report
  2. খ) First Intelligence Report
  3. গ) First Information Report
  4. ঘ) First Identification Report
ব্যাখ্যা
- A First Information Report (FIR) is officially defined the first collection of information transmitted to the police concerning commission of a major offence.
- Generally victims or witnesses of a heinous crime open criminal proceedings against alleged criminals through filing of an FIR.

Source: dailystar.com
১৩.
The first Five Year Plan (FYP) of Bangladesh was launched in-
  1. ক) July 1972
  2. খ) July 1973
  3. গ) June 1974
  4. ঘ) June 1975
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণীত হয় ১৯৭৩ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত সময়ের জন্য। 
- বর্তমানে ৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২০-২৫) চলমান রয়েছে।
- পরিকল্পনা কমিশন  বাংলাদেশের কেন্দ্রীয় পরিকল্পনা প্রণয়ন প্রতিষ্ঠান।
- পরিকল্পনা কমিশন পাঁচ বছর মেয়াদী অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে।
- Joseph Stalin সর্বপ্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেন।

উৎস: banglapedia.org ও britannica.com
১৪.
Who is the highest law officer of the government of Bangladesh?
  1. ক) Chief Justice
  2. খ) Law Minister
  3. গ) Law Secretary
  4. ঘ) Attorney General
ব্যাখ্যা
- অ্যাটর্নি-জেনারল বাংলাদেশ সরকারের সর্বোচ্চ কর্মকর্তা।
- বাংলাদেশ সংবিধানের ৬৪ নং অনুচ্ছেদে অ্যাটর্নি-জেনারলের কার্যাবলির বিবরণ রয়েছে।
- জনাব আবু মোহাম্মদ আমিন উদ্দিন বর্তমানে বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি-জেনারল।

উৎস: attorneygeneral.gov.bd ও বাংলাদেশ সংবিধান
১৫.
Of the following, which one is the oldest civilization in the world?
  1. ক) Mesopotamia
  2. খ) The Indus Valley Civilization
  3. গ) The Ancient Egyptians
  4. ঘ) The Maya Civilization
ব্যাখ্যা
- Mesopotamia was the first civilization (3500 BCE).
- Located between the Tigris and Euphrates rivers.
- Today, the region encompasses Iraq, Kuwait, Turkey, and Syria.

Source: worldatlas.com
১৬.
'Pantheon' is related to-
  1. ক) Mexican Temple
  2. খ) Geek Temple
  3. গ) Egyptian Pyramid
  4. ঘ) Roman Temple
ব্যাখ্যা
Pantheon, building in Rome that was begun in 27 BC by the statesman Marcus Vipsanius Agrippa, probably as a building of the ordinary Classical Roman temple type—rectangular with a gabled roof supported by a colonnade on all sides.
- It was completely rebuilt by the emperor Hadrian sometime between AD 118 and 128, and some alterations were made in the early 3rd century by the emperors Septimius Severus and Caracalla.

Source: britannica.com
১৭.
What is the campaign slogan of World Environment Day 2022?
  1. ক) Only One Earth
  2. খ) Let Start Again
  3. গ) Action Plan for Future
  4. ঘ) Safe Environment for Future
ব্যাখ্যা

- "Only One Earth" is the campaign slogan of World Environment Day 2022.
- With the focus on “Living Sustainably in Harmony with Nature”.
- World Environment Day 2022 is hosted by Sweden. 
- ১৯৭৩ সাল থেকে United Nations Environment Programme (UNEP)ER এর নেতৃত্বে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।

Source: unep.org & worldenvironmentday.globa
১৮.
Where is European Court of Human Rights located in?
  1. ক) Brussels
  2. খ) Frankfurt
  3. গ) Paris
  4. ঘ) Strasbourg
ব্যাখ্যা
- ১৯৫৯ সালে European Court of Human Rights (ECHR) এর সদর দপ্তর  Strasbourg, France.
- European Union এর সদর দপ্তর  Brussels, Belgium.
- European Central Bank এর সদর দপ্তর  Frankfurt, Germany.
- UNESCO এর সদর দপ্তর  Paris, France.

Source: britannica.com
১৯.
After the USA, which of the following countries has the largest economy in the world?
  1. ক) Germany
  2. খ) India
  3. গ) UK
  4. ঘ) China
ব্যাখ্যা
- With a GDP of 23.0 trillion USD, the USA is by far the world's largest economy in this ranking for 2021.
- It is followed by China in second place with a GDP of 17.7 trillion USD.
- Japan is the third place with a GDP of 4.9 trillion USD.
- Germany the Fourth place with a GDP of 4.2 trillion USD.
-
Then, UK, with a GDP of 3.18 trillion USD, is in  the fifth place.
- With a GDP of 416.3 billion USD, Bangladesh is in the 33rd place.

Source: 
worlddata.info
২০.
The name of the first central bank of the world is-
  1. ক) Sanshi Bank
  2. খ) Federal Reserve System
  3. গ) Bank of England
  4. ঘ) None of these
ব্যাখ্যা
- The Riksbank, name Sveriges Riksbank, is the world's oldest central bank.
- In 1668, the Riksdag, Sweden's parliament, decided to found Riksens Ständers Bank, which in 1867 received the name Sveriges Riksbank.

Source:  iksbank.se
২১.
What is the name of national currency of Ukraine?
  1. ক) Hryvnia
  2. খ) Pound
  3. গ) Dollar
  4. ঘ) Euro
ব্যাখ্যা
-The national currency of Ukraine – hryvnia.
- Euro is the official currency of 19 out of the 27 member states of the European Union (EU).
- Pound is the currency of UK, Egypt, South Sudan, Lebanon, Syria, Sudan, etc.
- Dollar is the official currency name of the USA. It is also called Hard Currency.

Source: bank.gov.ua
২২.
Which is not a source of government revenue?
  1. ক) Income Tax
  2. খ) VAT
  3. গ) Custom duty
  4. ঘ) Foreign Remittance
ব্যাখ্যা
- Income Tax, Value Added Tax (VAT), Custom duty etc. are the prime sources of government revenue.
- Foreign remittance is a transfer of money from a foreign worker to their family or other individuals in their home countries.
- Monthly data of Wage earner's remittance
Month, 2022    In billion (Taka)
September        147.20
August              193.32
July                    196.82

Source: www.bb.org.bd
২৩.
Which one is not word processing software?
  1. ক) MS Word
  2. খ) MS PowerPoint
  3. গ) Word Perfect
  4. ঘ) Google Doc
ব্যাখ্যা
- Google Doc, MS Word, Word Perfect, Dropbox Paper,  WPS Office are most popular word processing software.
- MS PowerPoint is a data presentation software by Microsoft.

Source: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
২৪.
The term 'Secondary Market' is commonly used in-
  1. ক) agricultural market
  2. খ) stock market
  3. গ) labour market
  4. ঘ) none of these
ব্যাখ্যা
- Stock Exchanges bonds, Fixed Income Instruments, Mortgages, Venture Capital Funds  are related to Secondary Market.
- Secondary Market is also called Financial Market. 

Source: Nasdaq
২৫.
Which of the following is internal memory?
  1. ক) Disks
  2. খ) Pen Drives
  3. গ) RAM
  4. ঘ) CDs
ব্যাখ্যা
- ROM and RAM are internal memory, also called "main or primary memory".
- hard disk or solid state drives, USB flash drives, and compact discs etc. are external memory, also called "secondary memory".

Source: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি
২৬.
1 nibble equals to
  1. ক) 1 bit
  2. খ) 3 bits
  3. গ) 4 bits
  4. ঘ) 8 bits
ব্যাখ্যা
- 1 nibble is equal to haft byte.
- ১ বাইট = ৮ বিট
- ১/২ ( হাফ) বাইট = ৪ বিট বা ১ নিবল।

Source: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
২৭.
For which purpose is MS Excel used?
  1. ক) Internet browsing
  2. খ) Creating documents
  3. গ) Using Email
  4. ঘ) Using spreadsheet
ব্যাখ্যা
- MS Excel Microsoft windows ব্যবহারকারীদের জন্য  একটি spreadsheet program।
অন্যান্য জনপ্রিয় spreadsheet program:
- Google Workspace
- Apple Numbers.
- Zoho Sheet.

Source: office.live.com
২৮.
Which one is not a sort of bridge in network device?
  1. ক) Local bridge
  2. খ) Remote bridge
  3. গ) Wireless bridge
  4. ঘ) Ring bridge
ব্যাখ্যা
- Ring bridge is not a sort of bridge in network device
- ব্রিজ (Bridge) একটি  networking device যা একাধিক network কে একত্রে সংযুক্ত করার কাজ করে।
- নেটওয়ার্ক ব্রিজ network hub বা network switch এর মতো কাজ করে।
- ব্রিজ তিন প্রকার-  Local bridge, Remote bridge, Wireless bridge
- Local bridge যা সরাসরি Local Area Network (LAN) এর সাথে সংযুক্ত করে।
- Remote bridge দুটি LAN এর মধ্যে Wide Area Network (WAN) তৈরিতে ব্যবহৃত হয়।
- Local Area Network (LAN) এর দূরবর্তী স্টেশনকে সংযুক্ত করার জন্য Wireless bridge ব্যবহৃত হয়।

Source: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
২৯.
Which one of the following is a open source DBMS?
  1. ক) Oracle
  2. খ) MS Access
  3. গ) MySQL
  4. ঘ) MS SQL
ব্যাখ্যা
- MySQL একটি  open source database management software.

অন্যান্য জনপ্রিয় open source DBMS:
- Altibase
- MySQL
- PostgreSQL
- Maria DB
- MongoDB
- Cassandra
- SQLite
- Cubrid

উৎস: mysql.com
৩০.
Choose the one which can be best substituted for the given words. (Questions 41-44)
RECALCITRANT
  1. ক) Unmanageable
  2. খ) Amenable
  3. গ) Apathetic
  4. ঘ) Enthusiasm
ব্যাখ্যা
RECALCITRANT(adjective)
অবাধ্য; অবশ্য; শৃঙ্খলাভঙ্গকারী: a recalcitrant child/attitude. 

Synonyms:  Unmanageable, Uncooperative, Intractable.
Antonyms: Amenable, Docile , Compliant.

Others form:
recalcitrance, recalcitrancy [Uncountable noun] অবাধ্যতা; অবশ্যতা।
উদাহরণ: He was often handed the difficult and recalcitrant patients by his bosses and he hadn't failed one yet.

Source: Accessible Dictionary by Bangla Academy
৩১.
DOGMATIC
  1. ক) Delusive
  2. খ) Specious
  3. গ) Adamant
  4. ঘ) Burgeon
ব্যাখ্যা
DOGMATIC (adjective)
- (ব্যক্তি) মূল্যহীন বা গোঁড়া মতবাদ প্রকাশ করে এমন।
- (উক্তি) যুক্তি বা তথ্যনির্ভর নয় এমন মতবাদ বা বিশ্বাস।


Synonyms: Adamant, Assertive, Emphatic.
Antonyms: Low-key, Tentative, Open-minded.

Others form:
dogma (countable noun) অন্ধবিশ্বাস বা গোঁড়া মতবাদ; ধর্মমত।
dogmatism[uncountable noun] গোঁড়ামি; যুক্তিহীন মতবাদ।
dogmatize (verb intransitive), dogmatise (verb transitive) প্রমাণ উপস্থাপন না-করে নিশ্চিত মত প্রকাশ করা; যুক্তিতর্ক উপেক্ষা করে নিজের অন্ধবিশ্বাস জাহির করা।
উদাহরণ: The evidence on both sides rather took the form of dogmatic assertions.

 Source: Accessible Dictionary by Bangla Academy & Cambridge Dictionary
৩২.
From the following alternatives, choose the best one. (Questions 45-47)
Philology–
  1. ক) the study of evolution of mankind
  2. খ) The practice of writing dictionaries
  3. গ) The study of languages
  4. ঘ) The study of ancient writing and scriptures
ব্যাখ্যা
Philology (ভাষাতত্ত্ব) is the study of languages.
– Anthropology (নৃবিজ্ঞান)is the study of the evolution of mankind.
– Lexicography (অভিধান রচনা) is the practice of writing dictionaries.
– Paleography is the study of ancient writing and scriptures.

 Source: Accessible Dictionary by Bangla Academy & Cambridge Dictionary
৩৩.
Congregation–
  1. ক) A  number of people travelling together in a big van or jeep Car.
  2. খ) A  group of worshippers
  3. গ) A  series of stars
  4. ঘ) A group of cattle or sheep
ব্যাখ্যা
Congregation (উপাসকবৃন্দ) is a  group of worshippers. 
– Constellation (নক্ষত্রপুঞ্জ) is a  series of stars. 
– Caravan (কাফেলা) is a number of people travelling together in a big van or jeep.
– Herd (পাল) is a group of cattle or sheep. 

Source: Accessible Dictionary by Bangla Academy & Cambridge Dictionary
৩৪.
Filicide–
  1. ক) The killing of one’s child
  2. খ) When someone kills their own father
  3. গ) The act of killing a king
  4. ঘ) The killing of a person by another
ব্যাখ্যা
Filicide is the killing of one’s child
– Patricide is when someone kills their own father. 
– Regicide  is the act of killing a king.
– Homicide is the killing of a person by another.

Source:
Accessible Dictionary by Bangla Academy & Cambridge Dictionary
৩৫.
Pick out the most effective word from the given words to fill in the blanks to make the sentence meaningfully complete. (Questions 48-50)
Hamlet is a great tragedy by Shakespeare who was_____with multiple virtues.
  1. ক) Empowered 
  2. খ) Endowed
  3. গ) Possessed
  4. ঘ) Privileged 
ব্যাখ্যা
Endow with অর্থ বিভিন্ন গুনে গুণান্বিত।
উদাহরণ: He endowed with a good sense of humor.

Synonyms: bless, endue (or indue), favor, gift.
Antonyms: dispossess, divest, strip deplete, drain.

Source: Merriam-Webster Dictionary
৩৬.
______ between labour and management is unavoidable in any industrial society.
  1. ক) Coordination
  2. খ) Association
  3. গ) Controversy
  4. ঘ) Friction
ব্যাখ্যা
Friction অর্থ  দ্বন্দ্ব, রেষারেষি, ঘর্ষণ।
উদাহরণ: It was difficult to reach an agreement because of the friction between the two sides.

Synonyms: conflict, disaccord, discord, discordance, discordancy, disharmony.
Antonyms: accord, agreement, concord, concordance, harmony.

Source: Merriam-Webster Dictionary
৩৭.
Choose the appropriate preposition for the following blank in the passage below. (Questions 51-54)
It is seen that many persons (51) ___ ill health improve their health (52) ___ taking physical exercise. A man may possess vast wealth still he cannot be happy (53) ____ life if he does not possess a good health. So physical exercise is essential (54) ____ a person either male or female.
  1. ক) of
  2. খ) in
  3. গ) by 
  4. ঘ) for
ব্যাখ্যা
– কোনো কিছুর সম্বন্ধে বুঝাতে ৬ষ্ঠী বিভক্তি ( এর, র) পরে of হয়।
উদাহরণঃ রাহাতের বই = This is the book of Rahat.

Source:
Applied English Grammar & Composition by P.C. Das.
৩৮.
  1. ক) into
  2. খ) in
  3. গ) by
  4. ঘ) to
ব্যাখ্যা
– এ, য়, তে (৭মী বিভক্তি) বুঝাতে in হয়। 
উদাহরণঃ সে দুই বছর যাবত কুমিল্লায় বাস করছে = He has lived in Cumilla for two years.

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
৩৯.
  1. ক) to
  2. খ) by
  3. গ) in
  4. ঘ) for
ব্যাখ্যা
– জন্য, নিমিত্তে অর্থে (৪র্থ বিভক্তি) for হয়।
উদাহরণঃ আমি তোমার জন্য একটি ছাতা কিনেছি = I have bought an umbrella for you.

Source: Applied English Grammar & Composition by P.C. Das.
৪০.
Select the word that is most closely opposite in meaning to the capitalized word. (Questions 55-58)
MISCHIEVOUS
  1. ক) Sober
  2. খ) Errant
  3. গ) Transient 
  4. ঘ) Ignoramus
ব্যাখ্যা
MISCHIEVOUS অর্থ ক্ষতিকর, দুষ্ট, অনিষ্টকর।
উদাহরণঃ The children had been so mischievous that we had to pay the babysitter extra.

Antonyms: sober, sedate, solemn, helpful.
Synonyms: harmful, detrimental, injurious, mischievous, losing, deleterious.

বিপরীতে, Sober অর্থ আত্মনিয়ন্ত্রিত, সংযমী, শান্ত।

Source:
Merriam-Webster Dictionary
৪১.
GAINSAY
  1. ক) Pessimism
  2. খ) Detrimental
  3. গ) Abominable
  4. ঘ) Assert  
ব্যাখ্যা
Gainsay অর্থ প্রতিবাদ করা, অস্বীকার করা, ত্যাগ করা  
উদাহরণঃ It can't be gainsaid that most people wish they had more time and money.

Synonyms: Contradict, Deny, Disaffirm, Disavow, Disclaim, Reject, Repudiate.
Antonyms: Assert, Accept, Affirm, Announce, Claim, Declare.

বিপরীতে, Assert অর্থ দাবি করা; দৃঢ়ভাবে ঘোষণা করা।

Source: Merriam-Webster Dictionary
৪২.
PERENNIAL
  1. ক) Sedate
  2. খ) Deleterious
  3. গ) Antiquated
  4. ঘ) Helpful
ব্যাখ্যা
Perennial অর্থ  বহুবর্ষজীবী, চিরজীবী, অবিরাম, চিরস্থায়ী।
উদাহরণঃ Her perennial pessimism was really starting to annoy her coworkers.

Synonyms: Everlasting, Perpetual, Eternal, Enduring, Immortal, Ever-lasting.
Antonyms: Antiquated, Obsolete, Outdated.

বিপরীতে, Antiquated অর্থ  অপ্রচলিত; সেকেলে।

Source: Merriam-Webster Dictionary
৪৩.
ASSIDUOUS
  1. ক) Idle
  2. খ) Diligent
  3. গ) Perpetual
  4. ঘ) Antiquated
ব্যাখ্যা
Assidous অর্থ পরিশ্রমী, একাগ্র, অধ্যবসায়ী, উদ্যমশীল 
উদাহরণঃ He has always been an assiduous listener to radio.

Synonyms: Diligent, Careful , Hard-working, Active.
Antonyms: Idle, Inactive, Unemployed.

বিপরীতে, Idle অর্থ  অলস, বেকার, নিষ্ক্রিয়, নিষ্ককর্মা।

Source: Merriam-Webster Dictionary
৪৪.
The difference between two numbers is 5 and the difference between their squares is 65. What is the sum of two numbers?
  1. ক) 12
  2. খ) 13
  3. গ) 14
  4. ঘ) 15
ব্যাখ্যা
প্রশ্ন: The difference between two numbers is 5 and the difference between their squares is 65. What is the sum of two numbers?

সমাধান:
ধরি,
বৃহত্তম সংখ্যাটি = x 
ক্ষুদ্রতম সংখ্যাটি = y 

প্রশ্নমতে,
বা, x - y = 5 ..............(1)
বা, x2 - y2 = 65 ..............(2)

(2)নং সমীকরণ হতে পাই,
x2 - y2 = 65
বা, (x + y)(x - y) = 65
বা, (x + y) × 5 = 65 
বা, x + y = 13.................(3)
৪৫.
The product of two numbers is 315. If the LCM of two numbers is 105, what is the HCF of two numbers?
  1. ক) 3
  2. খ) 2
  3. গ) 6
  4. ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন : The product of two numbers is 315. If the LCM of two numbers is 105, what is the HCF of two numbers?
 
আমরা জানি,
দুটি সংখ্যার গুণফল = সংখ্যা দুইটির লসাগু × সংখ্যা দুইটির গসাগু
বা, সংখ্যা দুইটির লসাগু × সংখ্যা দুইটির গসাগু = দুটি সংখ্যার গুণফল
বা, ১০৫ × সংখ্যা দুইটির গসাগু = ৩১৫
∴ সংখ্যা দুইটির গসাগু = ৩১৫/১০৫ = ৩
৪৬.
The width of a rectangle is equal to 3/4 of its length. What is the length of the rectangle if the length of the diagonal is 25 cm?
  1. ক) 15 cm
  2. খ) 18 cm
  3. গ) 20 cm
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
প্রশ্ন : The width of a rectangle is equal to 3/4 of its length. What is the length of the rectangle if the length of the diagonal is 25 cm?
 
সমাধান :
ধরি,
দৈর্ঘ্য = 4x সে.মি.
∴ প্রস্থ = 4x এর 3/4 সে.মি.
          = 3x সে.মি.

ΔBCD সমকোণী ত্রিভুজে,
(3x)2 + (4x)2 = (25)2
বা, 25x2= 625
বা, x2 = 25
বা, x = 5
∴ x = 5

∴ দৈর্ঘ্য = 4x সে.মি.
           = (4×5) সে.মি.
           = 20 সে.মি.
৪৭.
A cricket team has won 35 games out of 60 played. It has 30 more games to play. How many of these must the team win to make a record 70% win for them?
  1. ক) 28
  2. খ) 27
  3. গ) 23
  4. ঘ) 21
ব্যাখ্যা
প্রশ্ন : A cricket team has won 35 games out of 60 played. It has 30 more games to play. How many of these must the team win to make a record 70% win for them?
 
সমাধান : 
মনেকরি,
অবশিষ্ট খেলারগুলোর মধ্যে x টিতে জিততে হবে। 

প্রশ্নমতে, 
35 + x = (60 + 30) এর 70%
35 + x = 90 এর 70/100
35 + x = 63
x = 63 - 35 
x = 28
৪৮.
The height of an equilateral triangle with a side of 6 cm is -
  1. ক) 2√3 cm
  2. খ) 5√3 cm
  3. গ) 3√3 cm
  4. ঘ) √3 cm
ব্যাখ্যা
প্রশ্ন : The height of an equilateral triangle with a side of 6 cm is -
 
সমাধান : 
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ৬ সেমি হলে,
ক্ষেত্রফল = (√৩/৪) × ৬ --- --- --- (১)

আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা 
সমবাহু ত্রিভুজের যেকোন একটি বাহুকে ভূমি ধরলে,
ভূমি = ৬ সেমি
অতএব, ক্ষেত্রফল = ১/২ × ৬ × উচ্চতা --- --- --- (২)

অতএব, সমীকরণ (১) ও (২) থেকে পাই,
১/২ × ৬ × উচ্চতা =  (√৩/৪) × ৬
⇒ উচ্চতা =  (√৩/৪) × ৩৬/৩
∴ উচ্চতা = ৩√৩ সেমি
৪৯.
In a zoo, there are Rabbits and Pigeons. If heads are counted, there are 200 and if legs are counted, there are 580. How many Rabbits are there?
  1. ক) 130
  2. খ) 90
  3. গ) 120
  4. ঘ) 110
ব্যাখ্যা
প্রশ্ন: In a zoo, there are Rabbits and Pigeons. If heads are counted, there are 200 and if legs are counted, there are 580. How many Rabbits are there?
সমাধান : 
দেওয়া আছে, 
মাথার সংখ্যা  = 200
পায়ের সংখ্যা = 580

ধরি, কবুতরের সংখ্যা  x and খরগোশের সংখ্যা  y
প্রশ্নমতে,
x + y = 200 ............(i)

2x + 4y = 580
⇒ x + 2y = 290 .........(ii)
সমীকরণ (i) এবং (ii) থেকে পাই,
          y = 90
       ⇒ x = 200 – 90 = 110

∴  কবুতরের সংখ্যা ১১০টি এবং খরগোশের সংখ্যা ৯০টি 
৫০.
If logx(1/9) = - 2, then √x = ?
  1. ক) 9
  2. খ) 3√3
  3. গ) √3
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন : If logx(1/9) = - 2, then √x = ?
সমাধান :
দেওয়া আছে,
logx(1/9) = - 2
বা, 1/9 = x - 2
বা,  1/32  = 1/x2
বা,  1/x = 1/3
বা,  x = 3
 
সুতরাং, √x =  √3
৫১.
A wire can be bent in the form of a circle of radius 7cm. If it is bent in the form of a square, then what will be its area?
  1. ক) 243 cm2
  2. খ) 121 cm2
  3. গ) 247 cm2
  4. ঘ) 224 cm2
ব্যাখ্যা
প্রশ্ন: A wire can be bent in the form of a circle of radius 7cm. If it is bent in the form of a square, then what will be its area?
সমাধান: 
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ r = 7 cm 
বৃত্তের পরিধি = 2πr 
                    = 2 × (22/7) × 7 
                    = 2 × 22 × 1
                    = 44 cm 
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = 44/4 cm 
                                  = 11 cm 
বর্গের ক্ষেত্রফল = (11)2 cm
                        = 121 cm2 
৫২.
If 'TEST' is coded as '64' then 'EXAM' is coded as -
  1. ক) 41
  2. খ) 43
  3. গ) 32
  4. ঘ) 37
ব্যাখ্যা
চিত্র অনুসারে  
TEST => T (20) + E (5) + S (19) + T (20) = 64

অনুরূপভাবে,
EXAM => E (5) + X (24) + A (1) + M (13) = 43
৫৩.
You have saved 1250 Taka by purchasing a laptop with 5% discount on it. what is the quoted price of the laptop in Taka?
  1. ক) Tk 30,000
  2. খ) Tk 35,000
  3. গ) Tk 25,000
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
প্রশ্ন: You have saved 1250 Taka by purchasing a laptop with 5% discount on it. what is the quoted price of the laptop in Taka?
সমাধান :
5% ছাড়ে 
5 টাকা ছাড় পাওয়া যায় যখন তালিকামূল্য 100 টাকা 
1 টাকা ছাড় পাওয়া যায় যখন তালিকামূল্য 100/5 টাকা 
1250 টাকা ছাড় পাওয়া যায় যখন তালিকামূল্য (100 × 1250)/5 টাকা 
                                                                      = 25,000 টাকা 
৫৪.
Two-fifths of one-fourth of three-seventh of a number is 18. What is half of the number?
  1. ক) 175
  2. খ) 420
  3. গ) 350
  4. ঘ) 210
ব্যাখ্যা
প্রশ্ন : Two-fifths of one-fourth of three-seventh of a number is 15. What is half of the number?
সমাধান : 
ধরি, সংখ্যাটি  = x
ATQ,
2/5 × 1/4 × 3/7 × x = 18
Or, 6x / 140 = 18
Or, x = 420

∴ 1/2 of 420 = 210
৫৫.
Which one of the following fractions is greater than 1/2?
  1. ক) 2/5
  2. খ) 7/13
  3. গ) 4/9
  4. ঘ) 5/11
ব্যাখ্যা
প্রশ্ন : Which one of the following fractions is greater than 1/2? 
সমাধান :
1/2 = 0.5 
2/5 = 0.4
7/13 = 0.54
4/9 = 0.44 
5/11 = 0.45
৫৬.
Mr. Hannan was both the 17th highest and the 17th lowest in a badminton tournament. How many participants were in the tournament?
  1. ক) 32
  2. খ) 33
  3. গ) 34
  4. ঘ) 27
ব্যাখ্যা
প্রশ্ন : Mr. Hannan was both the 17th highest and the 17th lowest in a badminton tournament. How many participants were in the tournament?
সমাধান :
ব্যাডমিণ্টন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীর সংখ্যা = 17 + 17 - 1 = 33
 
 
৫৭.
If cot (x - 30°) = 1/√3, then sin2 x = ?
  1. ক) √3/2
  2. খ) 1
  3. গ) 0
  4. ঘ) 1/2
ব্যাখ্যা
প্রশ্ন : If cot (x - 30°) = 1/√3, then sin2 x = ?
সমাধান :
দেওয়া আছে 
cot (x - 30°) =1/√3
cot (x - 30°) = cot 60°
x - 30° = 60°
x = 60° + 30°
x = 90°

এখন 
sin x = sin90° = 1
বা, sin2x = 1
 
৫৮.
Which of the following is equivalent to the pair of inequalities x + 7 > 11 and x - 2 ≤ 5?
  1. ক) 3 < x ≤ 8
  2. খ) 4 < x ≤ 7
  3. গ) 2 < x ≤ 6
  4. ঘ) 4 < x ≤ 8
ব্যাখ্যা
প্রশ্ন : Which of the following is equivalent to the pair of inequalities x + 7 > 11 and x - 2 ≤ 5?

সমাধান: 
x + 7 > 11 
⇒ x > 11 - 7 
⇒ x > 4

x - 2 ≤ 5 
⇒ x ≤ 5 + 2
 ⇒ x ≤ 7

x > 4 and x ≤ 7
⇒ 4 < x ≤ 7
৫৯.
The inverse of f(x) = 5x - 1 is -
  1. ক) (x+5)/2
  2. খ) (x + 1)/5
  3. গ) (2x+1)/5
  4. ঘ) (x+1)/2
ব্যাখ্যা
প্রশ্ন : The inverse of f(x) = 5x - 1 is -
 
সমাধান:
y = f(x) = 5x - 1
or, y = 5x - 1
or, 5x = y + 1
or, x = (y + 1)/5

∴ y = f(x)
or, f-1(y) = x
or, f-1(y) = (y + 1)/5
∴ f-1(x) = (x + 1)/5
৬০.
If the total surface area of a hemisphere is 81π sq. cm, then its radius is-
  1. ক) 4√3
  2. খ) 2√3 cm
  3. গ) 5√3cm
  4. ঘ) 3√3 cm
ব্যাখ্যা
প্রশ্ন: If the total surface area of a hemisphere is 81π sq. cm, then its radius is-
সমাধান:
ধরি
গোলকের ব্যাসার্ধ r cm

প্ৰশ্নমতে,
   3πr2 = 81π
বা, r2 = 27
বা, r2 =(3√3)2
বা, r = 3√3
৬১.
Which of the following is a prime number?
  1. ক) 187
  2. খ) 149
  3. গ) 171
  4. ঘ) 153
ব্যাখ্যা
প্রশ্ন : Which of the following is a prime number?
সমাধান : 
১০০ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা :
101, 103, 107, 109, 113, 127, 131, 137, 139, 149, 151, 157, 163, 167, 173, 179, 181, 191, 193, 197, 199
৬২.
What is the sum of the first nine terms of the given sequence?
5, 7, 12, 19, ..
  1. ক) 645
  2. খ) 548
  3. গ) 642
  4. ঘ) 523
ব্যাখ্যা
প্রশ্ন: What is the sum of the first nine terms of the given sequence?
         5, 7, 12, 19, ...
সমাধান:
প্রদত্ত অনুক্রমটি একটি ফিবোনাক্কি অনুক্রম। 
অতএব অনুক্রমটি হবে  5, 7, 12, 19, 31, 50, 81,131, 212, 343, 555, 898

প্ৰথম নয়টি পদের সমষ্টি, 
F(9) = F(11) - F(2) = 555 - 7 = 548