পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি অধ্যায়: আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান টপিকসমূহ: i) জাতিসংঘ - History, মূল সংস্থা, প্রতিষ্ঠার সাথে জড়িত ব্যক্তি, জাতিসংঘ ও বাংলাদেশ, জাতিসংঘ ও নোবেল পুরস্কার, শান্তিরক্ষা কার্যক্রম (গুরুত্বপূর্ণগুলো), জাতিসংঘ মিশন সমূহ; উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] ------------------------ [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
জাতিসংঘের পতাকায় কয়টি রং রয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
ব্যাখ্যা
জাতিসংঘের পতাকা:
- জাতিসংঘের প্রতীক এবং পতাকা বিশ্বজুড়ে মানুষের শান্তি ও ঐক্যের আশা ও স্বপ্নের কথা বলে।
- জাতিসংঘের পতাকায় দেখা যায় একজোড়া জলপাই গাছের ডাল এবং বিশ্বের একটি মানচিত্র।
- উক্ত পতাকার জলপাই গাছের পাতা আন্তর্জাতিক শান্তির আহবান জানায়।
- জাতিসংঘের পতাকায় দুইটি রং রয়েছে। এগুলো হলো:
• সাদা ও
• নীল।

তথ্যসূত্র - UN ওয়েবসাইট।
.
ECOSOC এর বর্তমান সদস্য সংখ্যা কত? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ৫৪টি
  2. ৫৭টি
  3. ৬০টি
  4. ৫২টি
ব্যাখ্যা
ECOSOC:
- অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইস্যু নিয়ে পলিসি নির্ধারণ, সময় ও সদস্যদের আলোচনার প্রধান অঙ্গ হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (ECOSOC)।
- টেকসই উন্নয়ন লক্ষ্য বাস্তবায়নের জন্য উদ্ভাবনমূলক ধারণা নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের কেন্দ্রীয় প্লাটফর্ম হলো এই পরিষদ।
- জাতিসংঘভুক্ত দেশগুলোর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই পরিষদ দেশসমূহকে দরিদ্র, নিম্ন-মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত ও উন্নত এই ৪টি ক্যাটাগরিতে ভাগ করে থাকে।
- বর্তমান সদস্য: ৫৪টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- প্রতি বছর ১৮টি সদস্য দেশ ৩ বছরের জন্য এই পরিষদের সদস্য নির্বাচিত হয়।
- বছরে কমপক্ষে দুইবার এ পরিষদের অধিবেশন বসে নিউইয়র্কে অথবা জেনেভায়।

তথ্যসূত্র - UN ওয়েবসাইট।
.
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীনস্থ আঞ্চলিক কমিশন নয় কোনটি?
  1. পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন
  2. এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন
  3. ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন
  4. মধ্যপ্রাচ্য অর্থনৈতিক কমিশন
ব্যাখ্যা
⇒ মধ্যপ্রাচ্য অর্থনৈতিক কমিশন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীনস্থ আঞ্চলিক কমিশন নয়।

জাতিসংঘ:

- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক কমিশন রয়েছে।

⇒ এগুলো হলো:
• ESCAP - এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন,
• ESCWA - পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন,
• ECLAC - ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন,
• ECE - ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন,
• ECA - আফ্রিকান অর্থনৈতিক কমিশন।

তথ্যসূত্র - UN ওয়েবসাইট।
.
জাতিসংঘের কোন মহাসচিবের সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
  1. কার্ট ওয়াল্ডহেইম
  2. গ্লাডউইন জেব
  3. কফি আনান
  4. দ্যাগ হ্যামারশোল্ড
ব্যাখ্যা
- বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- জাতিসংঘের তৎকালীন মহাসচিব কার্ট ওয়াল্ডহেইমের সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- কার্ট ওয়াল্ডহেইম জাতিসংঘের চতুর্থ মহাসচিব ছিলেন।
- তিনি অস্ট্রিয়ার নাগরিক ছিলেন।
- তিনি ১৯৭২ সালে মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৮১ সালে তিনি দায়িত্ব ত্যাগ করেন।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
.
জাতিপুঞ্জ বিলুপ্ত হয় কত সালে?
  1. ১৯৪৬ সালে
  2. ১৯৪৯ সালে
  3. ১৯৫৩ সালে
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
জাতিপুঞ্জ:
- জাতিসংঘের পূর্ববর্তী আন্তর্জাতিক প্রতিষ্ঠান লীগ আব নেশনস।
- জাতিপুঞ্জের আত্নপ্রকাশ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ গঠিত হয়েছিল ২৮ জুন, ১৯১৯ সালে (কার্যকর হয় ১০ জানুয়ারি, ১৯২০)।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয়: ২০ এপ্রিল, ১৯৪৬ সালে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
.
নিচের কোন সম্মেলনটি জাতিসংঘের নামকরণের সাথে জড়িয়ে আছে?
  1. প্যারিস সম্মেলন
  2. ভিয়েনা সম্মেলন
  3. রোম সম্মেলন
  4. সানফ্রান্সিসকো সম্মেলন
ব্যাখ্যা
সানফ্রান্সিসকো সম্মেলন:
- সান ফ্রান্সিসকো সম্মেলন জাতিসংঘ প্রতিষ্ঠা সম্মেলন হিসেবে পরিচিত।
- ১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জাতিসংঘ প্রতিষ্ঠার জন্য একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা, যা যুদ্ধ এবং সংঘাত প্রতিরোধ করবে এবং বিশ্বের শান্তি ও নিরাপত্তা বজায় রাখবে।
- সান ফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশ অংশগ্রহণ করে এবং তারা জাতিসংঘের সংবিধান বা চার্টার অনুমোদন করে।
- এই সম্মেলনে প্রধানভাবে মিত্র শক্তি ৫০টি দেশ অংশগ্রহণ করে।
- যার মধ্যে উল্লেখযোগ্য ছিল: যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন, ফ্রান্স।
- ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ অধিকাংশ প্রতিষ্ঠাতা রাষ্ট্র জাতিসংঘ সনদ অনুমোদন করে এবং একে স্বীকৃতি প্রদান করে।
- এর ফলে আনুষ্ঠানিকভাবে জন্ম হয় জাতিসংঘের।
- সেজন্য ২৪শে অক্টোবর জাতিসংঘের জন্ম দিনকে সারা বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।
- জাতিসংঘ নামটি প্রথমবারের মতো সান ফ্রান্সিসকো সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল।
- এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট দ্বারা প্রস্তাবিত হয়েছিল।

তথ্যসূত্র - UN ওয়েবসাইট।
.
জাতিসংঘের কোন দুইজন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করেছেন?
  1. গ্লাডউইন জেব ও ইউ থান্ট
  2. কফি আনান ও দ্যাগ হ্যামারশোল্ড
  3. আন্তোনিও গুতেরেস ও গ্লাডউইন জেব
  4. কফি আনান ও বান কি মুন
ব্যাখ্যা
জাতিসংঘ ও নোবেল পুরস্কার:
- জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত  ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব নোবেল পুরস্কার পেয়েছেন।
• কফি আনান ও
• দ্যাগ হ্যামারশোল্ড।
- জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক লাভ করে।
- ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখে জাতিসংঘ ও কফি আনান।
- এর কারণে কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
.
জাতিসংঘ সনদের কোন অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাজের পদ্ধতির উল্লেখ রয়েছে?
  1. ২২নং অনুচ্ছেদ
  2. ২৫নং অনুচ্ছেদ
  3. ২৬নং অনুচ্ছেদ
  4. ২৮নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
⇒ জাতিসংঘ সনদের ২৮নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাজের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে।

নিরাপত্তা পরিষদ:
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য নিয়ে গঠিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী পাঁচ পরাশক্তি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য:
• চীন,
• ফ্রান্স,
• রাশিয়া,
• যুক্তরাজ্য,
• যুক্তরাষ্ট্র।

 তথ্যসূত্র - UN Security Council ওয়েবসাইট।
.
জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি?
  1. ইটালীয়
  2. রুশ
  3. স্প্যানিশ
  4. ফরাসি
ব্যাখ্যা
⇒ ইতালিয়ান জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়।

জাতিসংঘ:

- যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫ সালে।
- জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা: ৬টি। এগুলো হচ্ছে:
• ইংরেজি,
• চীনা,
• স্প্যানিশ,
• ফরাসি,
• রুশ ও
• আরবি।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১০.
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা নয় কোনটি?
  1. আন্তর্জাতিক অপরাধ আদালত
  2. নিরাপত্তা পরিষদ
  3. অছি পরিষদ
  4. অর্থনৈতিক ও সামাজিক কমিশন
ব্যাখ্যা
⇒ আন্তর্জাতিক অপরাধ আদালত জাতিসংঘের মূল অঙ্গসংস্থা নয়।

জাতিসংঘের অঙ্গসংস্থা:
- জাতিসংঘের মূল অঙ্গসংস্থা ছয়টি। এগুলো হলো:
• সাধারণ পরিষদ।
• নিরাপত্তা পরিষদ।
• অর্থনৈতিক ও সামাজিক কমিশন।
• আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
• অছি পরিষদ।
• জাতিসংঘ সচিবালয়।

- এদের মধ্যে নিরাপত্তা পরিষদকে সবচেয়ে প্রভাবশালী অঙ্গসংস্থা হিসেবে বিবেচনা করা হয়। বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার দায়িত্ব এই পরিষদের উপর ন্যস্ত।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি। এর মধ্যে পাঁচটি হলো স্থায়ী সদস্য এবং দশটি অস্থায়ী সদস্য।
- পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো ক্ষমতা রয়েছে। ভেটো অর্থ আমি ইহা মানি না।
- ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সর্বাধিক ভেটো প্রদানকারী দেশ রাশিয়া।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যগুলো দুই বছরের জন্যে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত হয়।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১১.
জাতিসংঘের বর্তমান মহাসচিব কে? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার
  2. আন্তোনিও গুতেরেস
  3. জন এলিয়াসন
  4. মার্ক ম্যালোচ ব্রাউন
ব্যাখ্যা
জাতিসংঘ:
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫ সালে।
- যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- বর্তমান মহাসচিব: আন্তোনিও গুতেরেস। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (ফেব্রুয়ারি, ২০২৫)

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১২.
জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ১৯৪১ সালে
  2. ১৯৪৩ সালে
  3. ১৯৪৬ সালে
  4. ১৯৪৯ সালে
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদ:
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- সাধারণ পরিষদের সভাপতি সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত হয়।
- সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণত সেপ্টেম্বর মাসের ৩য় মঙ্গলবার নিউইয়র্কে সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায় (৯-২২ নং অনুচ্ছেদ) এ জাতিসংঘ সাধারণ পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
- জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে (সেন্ট্রাল হল ওয়েস্টমিনিস্টার)।
- সময়কাল: ১৯৪৬ সালে।
- এই অধিবেশনে ৫১টি দেশ অংশগ্রহণ করেছিল।
- এটি ছিল জাতিসংঘের প্রতিষ্ঠার পর প্রথম বৈঠক। 

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১৩.
জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক কে?
  1. জ্যাকারি টেইলর
  2. অ্যান্ড্রু জ্যাকসন
  3. উড্রো উইল্‌সন
  4. টমাস জেফারসন
ব্যাখ্যা
জাতিপুঞ্জ:
- জাতিপুঞ্জের আত্মপ্রকাশ-প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জের (League of Nations) আত্মপ্রকাশ।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- জাতিপুঞ্জ আত্মপ্রকাশ করে: ১৯২০ সালে।
- জাতিপুঞ্জ গঠনের প্রস্তাবক: উড্রো উইলসন।
- তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৪১টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- জাতিপুঞ্জ বিলুপ্ত হয়: ১৯ এপ্রিল, ১৯৪৬ সালে।

তথ্যসূত্র - United Nations ওয়েবসাইট।
১৪.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. হেগ
  2. বার্লিন
  3. ভিয়েনা
  4. জেনেভা
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ):
- ICJ এর পূর্ণরূপ International Court of Justice.
- ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- জাতিসংঘের সর্বোচ্চ আদালত হল আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত।
- এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু হয়: ১৯৪৬ সালে।
- সদর দপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- বর্তমান প্রেসিডেন্ট: নওয়াফ সালাম। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি লেবাননের নাগরিক।

তথ্যসূত্র - আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত ওয়েবসাইট।
১৫.
জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন কোনটি?
  1. UNFIO
  2. UNTSO
  3. UNLMN
  4. UNETE
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- ১৯৪৮ সালে সংঘটিত ১ম আরব-ইসরাইল যুদ্ধকে কেন্দ্র করে জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন অনুষ্ঠিত হয়।
- এই মিশনের নাম ছিল 'United Nations Truce Supervision Organization (UNTSO)'।
- এটি ছিল জাতিসংঘের প্রথম শান্তিরক্ষা মিশন এবং এর মূল উদ্দেশ্য ছিল ১৯৪৮ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর যুদ্ধবিরতি কার্যকর করা এবং যুদ্ধবিরতি চুক্তি সঠিকভাবে পালন হচ্ছে কিনা তা মনিটর করা।

তথ্যসূত্র - জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ওয়েবসাইট।
১৬.
জাতিসংঘের কততম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
  1. ২৯ তম
  2. ৩০ তম
  3. ৩১ তম
  4. ৩২ তম
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন:
- ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯ তম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করে বাংলাদেশ।
- বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।
- আনোয়ারুল করিম চৌধুরী ২০০১ সালে নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
১৭.
নিচের কোনটি জাতিসংঘের পূর্ববর্তী আন্তর্জাতিক প্রতিষ্ঠান?
  1. লীগ আব নেশনস
  2. ইউনাইটেড নেশনস
  3. অ্যাসোসিয়েশন অব নেশনস
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
League of Nations:
- জাতিসংঘের পূর্ববর্তী আন্তর্জাতিক প্রতিষ্ঠান লীগ আব নেশনস।
- জাতিপুঞ্জের আত্মপ্রকাশ প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিপুঞ্জ আত্মপ্রকাশ করে।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ভার্সাই চুক্তির একটি অংশ হিসেবে স্বাক্ষরিত হয় জাতিপুঞ্জের চুক্তিপত্র।
- গঠিত হয়: ২৮ জুন, ১৯১৯ সাল।
- প্রস্তাবক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বিলুপ্ত হয়: ২০ এপ্রিল, ১৯৪৬ সালে।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১৮.
কোন শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়?
  1. ওয়াশিংটন ডিসি
  2. সানফ্রানসিস্কো
  3. নিউ ইয়র্ক
  4. ভিয়েনা
ব্যাখ্যা
জাতিসংঘ:
- জাতিসংঘ নামকরণ করেন রুজভেল্ট।
- সানফ্রানসিস্কো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়: ২৬ জুন, ১৯৪৫ সালে।
- জাতিসংঘ সনদ কার্যকর হয়: ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে অর্ন্তভুক্ত হয় পোল্যান্ড (৫১ তম দেশ)।

তথ্যসূত্র - জাতিসংঘের ওয়েবসাইট।
১৯.
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে প্রথম সভাপতিত্ব করেন কে?
  1. সৈয়দ সামসুল আলম
  2. ড. কামাল হোসেন
  3. রুহুল আমীন খন্দকার
  4. হুমায়ুন রশীদ চৌধুরী
ব্যাখ্যা
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন:
- বাংলাদেশ জাতিসংঘের ২৯ তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য।
- ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে বাংলাদেশ প্রথম সভাপতিত্ব করে।
- বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরী ৪১তম অধিবেশনে সভাপতিত্ব করেন।

তথ্যসূত্র - জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।