পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন২৯
সিলেবাস
ফুুল মডেল টেস্ট ০২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৯ প্রশ্ন

.
'আকুঞ্চন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. প্রসারণ
  2. সংকোচন
  3. বিসর্জন
  4. তিরোভাব
সঠিক উত্তর:
সংকোচন
উত্তর
সঠিক উত্তর:
সংকোচন
ব্যাখ্যা

আকুঞ্চন (বিশেষ্য):
১ সঙ্কোচন; ঈষৎ কুঁকড়ে কিংবা কুঁচকে যাওয়া।
২ নিষ্পেষণ 
{(তৎসম বা সংস্কৃত) আ+কুন্চ্+ অন(লুট্)}

উৎসঃ বাংলা একাডেমি অভিধান

.
'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন' উক্তিটি কার রচনা?
  1. মুকুন্দরাম চক্রবর্তী
  2. মহাকবি আলাওল
  3. ভারতচন্দ্র রায় গুণাকর
  4. গোবিন্দচন্দ্র দাস
সঠিক উত্তর:
ভারতচন্দ্র রায় গুণাকর
উত্তর
সঠিক উত্তর:
ভারতচন্দ্র রায় গুণাকর
ব্যাখ্যা
মধ্যযুগের শ্রেষ্ঠ কাব্য অন্নদামঙ্গলকাব্য। এই কাব্যের রচয়িতা ভারতচন্দ্র রায়গুণাকর।
অন্নদামঙ্গল কাব্যের কিছু বিখ্যাত পঙক্তি হলো-
- 'মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন',
- 'হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়',
- 'নগর পুড়িলে দেবালয় কি এড়ায়?'
- 'আমার সন্তান যেন থাকে দুধে ভাতে',
- 'না রবে প্রাসাদগুণ না হবে রসাল, অতএব কহি ভাষা যাবনী মিশাল।',
- 'বড়র পিরীতি বালির বাঁধ! ক্ষণে হাতে দড়ি, ক্ষনেকে চাঁদ।'
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'Refugee' শব্দের বাংলা পরিভাষা-
  1. প্রবাসী
  2. উপজাতি
  3. শরনার্থী
  4. অধিবাসী
সঠিক উত্তর:
শরনার্থী
উত্তর
সঠিক উত্তর:
শরনার্থী
ব্যাখ্যা
'Refugee' শব্দের বাংলা পরিভাষা- শরনার্থী।
'Citizen' শব্দের বাংলা পরিভাষা- অধিবাসী।
'Emigrant' শব্দের বাংলা পরিভাষা- প্রবাসী।
'Tribe' শব্দের বাংলা পরিভাষা- উপজাতি।
.
বাংলা ব্যাকরণে Plosive (স্পর্শ) বর্ণ কয়টি?
  1. ৫০টি
  2. ১১টি
  3. ২৫টি
  4. ৩৯টি
সঠিক উত্তর:
২৫টি
উত্তর
সঠিক উত্তর:
২৫টি
ব্যাখ্যা
Plosive শব্দের অর্থ স্পর্শ বর্ণ। বাংলা ব্যাকরণে ক থেকে ম পর্যন্ত ২৫টি স্পর্শধ্বনি কে উচ্চারণ স্থানের দিক থেকে পাঁচটি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয়েছে।
প্রতি গুচ্ছের প্রথম ধ্বনিটির নামানুসারে সে গুচ্ছের সবগুলো ধ্বনিকে বলা হয় ঐ বর্গীয় ধ্বনি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. দুর্নাম
  2. ত্রিনয়ন
  3. লাবন্য
  4. সর্বনাম
সঠিক উত্তর:
লাবন্য
উত্তর
সঠিক উত্তর:
লাবন্য
ব্যাখ্যা
ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক এগুলো সমাসবদ্ধ শব্দ। এগুলোর ক্ষেত্রে ণত্ব বিধান খাটে না।
অপরদিকে, চাণক্য, মাণিক্য, মণি, বণিক, শোণিত, লাবণ্য, পিণাক, গৌণ, বাণ, বাণিজ্য, লবণ, গণ ইত্যাদি শব্দে স্বভাবতই 'ণ' হয়।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
'রেস্তোরাঁ' শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
  1. পর্তুগিজ
  2. জাপানি
  3. গুজরাটি
  4. ফরাসি
সঠিক উত্তর:
ফরাসি
উত্তর
সঠিক উত্তর:
ফরাসি
ব্যাখ্যা
কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ ইত্যাদি ফরাসি ভাষা থেকে আগত শব্দ।
আনারস, আলপিন, গুদাম, আলমারি, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।
খদ্দর, হরতাল ইত্যাদি গুজরাটি ভাষা থেকে আগত শব্দ।
রিক্সা, হারিকিরি ইত্যাদি শব্দ জাপানি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
Which is not a proper noun?
  1. Sun
  2. Karim
  3. River
  4. Padma
সঠিক উত্তর:
River
উত্তর
সঠিক উত্তর:
River
ব্যাখ্যা
যে Noun দ্বারা নির্দিষ্টভাবে কোন ব্যক্তি, বস্তু, স্থান, সংস্থা, প্রতিষ্ঠান, পদবী ইত্যাদি বুঝানো হয় তাকে proper noun বলে।
যেমন- Dhaka, Sun, Karim, Padma ইত্যাদি।
এখানে River দ্বারা নির্দিষ্ট কোন নদীকে বুঝায় না বরং সব নদীকে বুঝায়।
তাই এটি proper noun নয় common noun.
.
The greater the population, ______
  1. the most poorest is the country.
  2. the poorer is the country.
  3. the more poorer is the country.
  4. the poorest is the country.
সঠিক উত্তর:
the poorer is the country.
উত্তর
সঠিক উত্তর:
the poorer is the country.
ব্যাখ্যা
সাধারণত comparative form এর পূর্বে The বসে না।
তবে Double comparative বা বাংলা বাক্যে, যত ---- তত বা আনুপাতিক হ্রাস-বৃদ্ধি বুঝাতে দুইটি adverb comparative এর প্রত্যেকটির পূর্বে the বসে।
অর্থাৎ The + comparative + ---, the + comparative + --- structure টি ব্যবহৃত হয়।।
যেমন-
- The more you study during the semester, the less you have to study the week before exams.
- The greater the population, the poorer is the country.
- The longer I live here, the more I like it.
- The more you review, the easier the patterns.
- The harder he tried, the easier it became.
- The more you read, the more you learn.
- The more he slept, the more irritable he became.
.
I need some _________.
  1. furnitures
  2. the furnitures
  3. furniture
  4. a furniture
সঠিক উত্তর:
furniture
উত্তর
সঠিক উত্তর:
furniture
ব্যাখ্যা
Furniture শব্দটি uncountable noun।
সাধারণত uncountable noun সব সময় Singular হয়।
এদের পূর্বে সাধারণত Article বা সংখ্যাবাচক শব্দ বসে না। এদের সাথে সাধারণত s/es যোগ করা যায় না।
তাই এটি শুধু Furniture হবে।
আরও কিছু Uncountable noun হলো- Furniture, Fun, Food, Advice, Anger, Homework, Accommodation, Air, Hair, Hatred, Information, Ink, Money, Music, Machinery, Mail, Milk, Soap, Scenery, Sugar, Space,Traffic, Sunshine, News, Leisure, Sunlight, Work, Weather, Wind, Poetry, Poverty, Permission, Progress, Equipment, Expenditure, Time, Bread, Damage, Violence, Courage, Luggage, Laughter ইত্যাদি।
১০.
He lives in Dhaka city. Here the word 'Dhaka' is a/an-
  1. Pronoun
  2. Adverb
  3. Adjective
  4. Noun
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
বাক্যটিতে Dhaka শব্দটি একটি Adjective।
কারণ সাধারণত বাক্যে Preposition/possessive/article/Adjective/determiner এগুলোর পর একটি word থাকলে তা noun।।
দুটি word থাকলে শেষের টি noun এবং পূর্বের টি Adjective হয়।
তিনটি শব্দ থাকলে শেষেরটি noun এবং তার পূর্বের টি Adjective এবং Adjective এর পূর্বের টি Adverb হয়।
Preposition/possessive/article/Adjective/determiner + Noun.
Preposition/possessive/article/Adjective/determiner + Adjective + Noun.
Preposition/possessive/article/Adjective/determiner + Adverb + Adjective + Noun.
১১.
What is the antonyms the word of 'Plagiarism'?
  1. displacement
  2. opportunity
  3. acknowledgement
  4. None of these
সঠিক উত্তর:
acknowledgement
উত্তর
সঠিক উত্তর:
acknowledgement
ব্যাখ্যা
The word Plagiarism means 'the practice of taking someone else's work or ideas and passing them off as one's own'.
এর বাংলা অর্থ অন্যের লেখা তার অনুমতি ছাড়াই নকল করে প্রাপ্তিস্বীকার না করে নিজের নামে চালানো, কুম্ভীলকবৃত্তি, কুম্ভিলতা।
এর বিপরীত শব্দ হচ্ছে acknowledgement যার অর্থ স্বীকৃতি।
Opportunity অর্থ সুযোগ-সুবিধা,
Displacement অর্থ উৎখাত, স্থানচ্যুতি।
১২.
বাংলাদেশের প্রাচীন জাতি কোনটি?
  1. আর্য
  2. মোঙ্গল
  3. পুণ্ড্র
  4. দ্রাবিড়
সঠিক উত্তর:
দ্রাবিড়
উত্তর
সঠিক উত্তর:
দ্রাবিড়
ব্যাখ্যা
প্রাচীনকালে আর্যপূর্ব জনগোষ্ঠীর যে চারটি শাখা বাঙলায় বাস করতো তারা হলো- অস্ট্রিক, দ্রাবিড়, নেগ্রিটো ও ভোটচীনীয়।
বাংলাদেশের আদি অধিবাসীদের মধ্যে প্রাচীনতম হলো অস্ট্রিক।
তারপর যথাক্রমে দ্রাবিড়, মোঙ্গল বা ভোটচীনীয়, আর্য বা নর্ডিক।
উপরের অপশন বিবেচনায় উত্তর হবে দ্রাবিড়।
উৎসঃ বাংলাপিডিয়া।
১৩.
'গৌড়মতি' কিসের উচ্চ ফলনশীল জাতের নাম?
  1. ধান
  2. আম
  3. গম
  4. কলা
সঠিক উত্তর:
আম
উত্তর
সঠিক উত্তর:
আম
ব্যাখ্যা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নতুন জাতের আমের সন্ধান পাওয়া গেছে।
কৃষিবিদেরা দাবি করেছেন, এটি নাবি জাতের (মৌসুমের শেষের দিকে হয়) সুস্বাদু একটি আম। আশ্বিনা ও ল্যাংড়া—এ দুই জাতের আমের মুকুলের প্রাকৃতিক পরাগায়নের মাধ্যমে নতুন জাতটির উৎপত্তি হয়েছে বলে তাঁদের ধারণা।
তাঁরা আমটির নাম দিয়েছেন ‘গৌড়মতি’।
উৎসঃ দৈনিক পত্রিকা ও চাঁপাইনবাবগঞ্জ জেলার সরকারি ওয়েবসাইট।
১৪.
জাতিসংঘ সদরদপ্তরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে 'বিশ্ববন্ধু' হিসেবে আখ্যা দেন-
  1. আব্দুল মোমেন চৌধুরী
  2. হুমায়ুন রশীদ চৌধুরী
  3. আনোয়ারুল করিম চৌধুরী
  4. বেগম রাবাব ফাতেমা
সঠিক উত্তর:
আনোয়ারুল করিম চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
আনোয়ারুল করিম চৌধুরী
ব্যাখ্যা
গত ১৫ আগস্ট, ২০১৯ তারিখে জাতিসংঘ সদরদপ্তরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে 'বিশ্ববন্ধু' হিসেবে আখ্যা দেন- আনোয়ারুল করিম চৌধুরী।
উৎসঃ দৈনিক পত্রিকা ও বিবিসি নিউজ।
১৫.
বর্তমানে বাংলাদেশে সিটি কর্পোরেশন কয়টি‌?
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
সঠিক উত্তর:
১২টি
উত্তর
সঠিক উত্তর:
১২টি
ব্যাখ্যা
বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা ১২টি।
দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন- ময়মনসিংহ সিটি করপোরেশন (১২তম)। সিটি কর্পোরেশনের মেয়রকে শপথ বাক্য পাঠ করান মাননীয় প্রধানমন্ত্রী।
উৎসঃ নিকারের ওয়েবসাইট এবং পৌরনীতি ও সুশাসন, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৬.
ঐতিহাসিক ৬ দফা প্রথম কোথায় উত্থাপন করা হয়?
  1. আগরতলায়
  2. লাহোরে
  3. করাচিতে
  4. পল্টনে
সঠিক উত্তর:
লাহোরে
উত্তর
সঠিক উত্তর:
লাহোরে
ব্যাখ্যা
১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক 'ছয়দফা কর্মসূচি' পেশ করেন।
এ কর্মসূচিকে তিনি 'পূর্ব পাকিস্তানের বাঁচার দাবি' বলে অভিহিত করেন।
বঙ্গবন্ধুর ঘোষিত ছয়দফা দাবি সংক্রান্ত পুস্তিকাটির নাম 'ছয়দফা : আমাদের বাঁচার দাবি।'
উৎসঃ বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইট।
১৭.
পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি 'জগদ্দল বিহার' কোন জেলায় অবস্থিত?
  1. বগুড়া
  2. কুমিল্লা
  3. নওগাঁ
  4. নরসিংদী
সঠিক উত্তর:
নওগাঁ
উত্তর
সঠিক উত্তর:
নওগাঁ
ব্যাখ্যা
রাজা রামপাল কর্তৃক নির্মিত পাল শাসনামলের ঐতিহাসিক পুরাকীর্তি 'জগদ্দল বিহার'।এটি নওগাঁ জেলায় অবস্থিত।
অন্যদিকে শালবন বিহার (সর্বপ্রাচীন) কুমিল্লার ময়নামতিতে অবস্থিত।
বাসু বিহার অবস্থিত বগুড়ার শিবগঞ্জে।
উয়ারী বটেশ্বর অবস্থিত নরসিংদীতে।
উৎসঃ বাংলাপিডিয়া।
১৮.
x + 1/x = √3 হলে x3 + (1/x)3 এর মান কত?
  1. 3
  2. 3√3
  3. 0
  4. √3
সঠিক উত্তর:
0
উত্তর
সঠিক উত্তর:
0
ব্যাখ্যা

দেওয়া আছে, x + 1/x = √3
আমরা জানি, x3 + (1/x)3 = (x + 1/x)3 - 3. x. 1/x (x + 1/x)
= (√3)3 - 3. √3
= 3√3 - 3√3
= 0

১৯.
নিচের কোনটি মূলদ সংখ্যা?
  1. √২
  2. √৩
  3. √৪
  4. √৫
সঠিক উত্তর:
√৪
উত্তর
সঠিক উত্তর:
√৪
ব্যাখ্যা

পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল মূলদ সংখ্যা হয়।
যেহেতু √৪ = ২
সুতরাং √৪ একটি মূলদ সংখ্যা।
আর পূর্ণবর্গ সংখ্যা নয় এমন সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা হয়।

২০.
প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে?
৩, ১০, ৯, ৮, ২৭, ৬, ৮১, (?)
  1. ২৪৩
  2. ৩৪৩
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

এখানে দুটি ধারা আছে,
একটি ১০, ৮, ৬, ৪, ২ অর্থাৎ পূর্বের সংখ্যা থেকে পরের সংখ্যাটি ২ কমছে।
আরেকটি ধারা হচ্ছে ৩, ৯, ২৭, ৮১, ২৪৩, ৭২৯ অর্থাৎ পূর্বের সংখ্যাটির সাথে ৩ গুণ করলে পরের সংখ্যাটি হচ্ছে।
সুতরাং সঠিক উত্তর হবে ৪।

২১.
x2 - y2 + 2y - 1 এর একটি উৎপাদক-
  1. x + y + 1
  2. x - y
  3. x + y - 1
  4. x - y - 1
সঠিক উত্তর:
x + y - 1
উত্তর
সঠিক উত্তর:
x + y - 1
ব্যাখ্যা

x2 - y2 + 2y - 1
= x2 - (y2 - 2y + 1)
= x2 - (y - 1)2
= (x + y - 1) (x - y + 1)

২২.
∠A ও ∠B পরস্পর পূরক এবং ∠A = ∠B হলে ∠B = কত?
  1. 60°
  2. 45°
  3. 30°
  4. 90°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা

∠A ও ∠B পরস্পর পূরক হলে, ∠A + ∠B = 90°
বা, ∠B + ∠B = 90° [যেহেতু ∠A = ∠B]
বা, 2∠B = 90°
বা, ∠B = 45°

২৩.
৪০ কোন সংখ্যার শতকরা ৫০?
  1. ৭০
  2. ৭৫
  3. ৮০
  4. ৯০
সঠিক উত্তর:
৮০
উত্তর
সঠিক উত্তর:
৮০
ব্যাখ্যা

৪০ = ক এর ৫০%
বা, ৪০ = ক এর ৫০/১০০
বা, ৫০ক = ৪০০০
বা, ক = ৮০

২৪.
পরপর তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৬০ হলে তাদের যোগফল কত হবে?
  1. ১০
  2. ১২
  3. ১৫
  4. ১৩
সঠিক উত্তর:
১২
উত্তর
সঠিক উত্তর:
১২
ব্যাখ্যা

ধরি, তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে, ক-১, ক, ক+১
সুতরাং শর্তমতে, (ক-১) × ক × (ক+১) = ৬০
৬০ = ৩ × ৪ × ৫
সুতরাং সংখ্যা তিনটির যোগফল = ৩ + ৪ + ৫ = ১২

২৫.
যদি a/b = 4 এবং a + 2b = 12 হয় তাহলে a এর মান কত?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা

দেওয়া আছে, a/b = 4 এবং a + 2b = 12
এখন, a/b = 4
বা, a = 4b
বা, b = a/4
এবং a + 2b = 12
বা, a + 2 × a/4 = 12
বা, a + a/2 = 12
বা, 2a + a = 24
বা, a = 24/3
বা, a = 8

২৬.
x/2 + 3 = x/3 + 4 সমীকরণে x এর মান কত?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

x/2 + 3 = x/3 + 4
বা, x/2 - x/3 = 4 - 3
বা, (3x-2x)/6 = 1
বা, x/6 = 1
বা, x = 6

২৭.
৭% হারে কত সময়ে ৫০০ টাকার সুদ ১০৫ টাকা হবে?
  1. ২ বছরে
  2. ৩ বছরে
  3. ৪ বছরে
  4. ৫ বছরে
সঠিক উত্তর:
৩ বছরে
উত্তর
সঠিক উত্তর:
৩ বছরে
ব্যাখ্যা

দেওয়া আছে
সুদ, I = ১০৫
সুদের হার, r = ৭/১০০
আসল, p = ৫০০ টাকা
বয়স, n = ?
আমরা জানি, I = pnr/১০০
বা, n = I × ১০০/pr
= ১০৫×১০০/(৫০০×৭)
= ১০৫×১০০/(৫০০×৭)
= ৩ বছর

২৮.
3-3 এর মান নিচের কোনটি?
  1. 1/9
  2. 1/(√3)4
  3. 1/81
  4. 1/(√3)6
সঠিক উত্তর:
1/(√3)6
উত্তর
সঠিক উত্তর:
1/(√3)6
ব্যাখ্যা

দেওয়া আছে, 3-3
= 1/33
= 1/(√3 × √3)3
= 1/(√3)6

২৯.
কোন সংখ্যার দুই-তৃতীয়াংশ ঐ সংখ্যার চেয়ে ৩০ কম হলে সংখ্যাটি কত?
  1. ৭০
  2. ৮০
  3. ৯০
  4. ৬০
সঠিক উত্তর:
৯০
উত্তর
সঠিক উত্তর:
৯০
ব্যাখ্যা

মনে করি, সংখ্যাটি 'ক'
শর্তমতে, ২ক/৩ = ক - ৩০
বা, ক - ২ক/৩ = ৩০
বা, (৩ক-২ক)/৩ = ৩০
বা, ক = ৯০