পরীক্ষা আর্কাইভ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

পরীক্ষাঅন্যান্য জব সল্যুশন রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৫৩
সিলেবাস
" পূর্বে অনুষ্ঠিত ৫টি জব সল্যুশন প্রশ্নের উপর রিভিশন পরীক্ষা। সিলেবাস: ১) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০২.০৩.২০২৪ ২) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পদের নাম: এএনএস ইন্সপেক্টর (এটিএম)/ইন্সপেক্টর (এরোড্রাম)/ইন্সপেক্টর (এরোড্রাম/এ জি এ)/ সিনিয়র অফিসার/প্রকিউরমেন্ট অফিসার/ইন্সপেক্টর (অপস)/নিরাপত্তা কর্মকর্তা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৪.০২.২০২৪ ৩) বাংলাদেশ রেলওয়ে পদের নাম: টিকেট কালেক্টর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৪.০২.২০২৪ ৪) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পদের নাম: পরিসংখ্যান সহকারী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৫.১১.২০২১ ৫) বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পদের নাম: সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৩.০২.২০২৪ এই ৫টি জব সল্যুশনের পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে। তাই এই ৫টি পরীক্ষার প্রশ্ন ও ব্যাখ্যা আর্কাইভ থেকে ভালো করে পড়ে নিন।"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

অন্যান্য জব সল্যুশন রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৩ প্রশ্ন

.
সন্ধি বিচ্ছেদ করুন: অধমর্ণ
  1. অধ + ঋণ
  2. অধ + মর্ণ
  3. অধম+ঋণ
  4. অধঃ + মর্ণ
সঠিক উত্তর:
অধম+ঋণ
উত্তর
সঠিক উত্তর:
অধম+ঋণ
ব্যাখ্যা
• ‘অধমর্ণ’ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে - "অধম+ঋণ - অধমর্ণ"।

• সন্ধির নিয়ম: 
প্রথম পদের শেষে অ-ধ্বনি বা আ-ধ্বনি এবং পরের পদের প্রথমে ঋ-ধ্বনি থাকলে দুয়ের সন্ধিতে আর্ হয়। বানানে অ আগের ব্যঞ্জনের সঙ্গে যৃক্ত হয় এবং র্-ধ্বনি রেফ হয়ে পরের ব্যঞ্জনের ওপরে বসে। 

• [অ+ঋ = অর্] - দেব+ঋষি = দেবর্ষি, উত্তম+ঋণ = উত্তমর্ণ, সপ্ত+ঋষি = সপ্তর্ষি, অধম+ঋণ = অধমর্ণ ইত্যাদি।

• [আ+ঋ = অর্] - রাজা+ঋষি = রাজর্ষি, মহা+ঋষি = মহর্ষি ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোনটি সাধিত শব্দ?
  1. তিল
  2. গোলাপ
  3. চলন্ত
  4. ফুল
সঠিক উত্তর:
চলন্ত
উত্তর
সঠিক উত্তর:
চলন্ত
ব্যাখ্যা
• সাধিত শব্দ - চলন্ত।
---------------------- 
• গঠন বিবেচনায় শব্দ দুই ভাগে বিভক্ত।
যথা:

• মৌলিক শব্দ:
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন: মা, পা, গোলাপ, নাক, তিল, হাত, ফুল ইত্যাদি।

• সাধিত শব্দ:
- যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে।
- সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে।
যথা:
→ চাঁদমুখ (চাঁদের মতো মুখ),
→ নীলাকাশ (নীল যে আকাশ),
→ ডুবুরি (ডুব্‌ + উরি),
→ চলন্ত (চল্ + অন্ত),
→ প্রশাসন (প্র + শাসন),
→ গরমিল (গর + মিল) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
"উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।" - এটি কোন ধরনের বাক্য?
  1. সরল বাক্য
  2. যৌগিক বাক্য
  3. জটিল বাক্য
  4. আশ্রিত খণ্ডবাক্য
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
উত্তর
সঠিক উত্তর:
যৌগিক বাক্য
ব্যাখ্যা
যৌগিক বাক্য:
- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণবাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
- জ্ঞাতব্য:
- যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।

যেমন:
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু, কোনো পথ দেখাতে পারলেন না।
- বস্ত্ৰ মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ।
- উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।

• সরল বাক্যকে যৌগিক বাক্যে রূপান্তর করার নিয়ম:
- যৌগিক বাক্যে একাধিক সমাপিকা ক্রিয়ার প্রয়োজন হয়।
- এজন্য সরলবাক্যকে যৌগিক বাক্য করতে হলে সরল বাক্যের মাঝখানের অসমাপিকা ক্রিয়াকে সমাপিকা ক্রিয়া রূপান্তর করতে হয়।
- সরল বাক্যে একটি মাত্র ক্রিয়া থাকলে যৌগিক বাক্য গঠনের সময়ে আরেকটি ক্রিয়া তৈরি করে নিতে হয়।
- সরল বাক্যকে যৌগিক বাক্যে পরিণত করতে হলে সরল বাক্যের কোন অংশকে নিরপেক্ষ বাক্যে রূপান্তর করতে হয়।

যেমন:
সরল বাক্য: লােকটি অশিক্ষিত হলেও অভদ্র নয়।
যৌগিক বাক্য: লােকটি অশিক্ষিত, কিন্তু অভদ্র নয়।

সরল বাক্য: পরিশ্রম করলে ফল পাবে।
যৌগিক বাক্য: পরিশ্রম কর তবেই ফল পাবে।

সরল বাক্য: এখন পরকালের কর্ম না করিলে কবে করিব?
যৌগিক বাক্য: এখন পরকালের কর্ম করিব, নাতো কবে করিব?

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'যুদ্ধ থেকে যে বীর পালায় না' এর এক কথায় প্রকাশ -
  1. সৌপ্তিক
  2. যুযুৎসা
  3. সংশপ্তক
  4. যুধিষ্ঠির
সঠিক উত্তর:
সংশপ্তক
উত্তর
সঠিক উত্তর:
সংশপ্তক
ব্যাখ্যা
• 'যুদ্ধ থেকে যে বীর পালায় না' এর এক কথায় প্রকাশ - সংশপ্তক।

অন্যদিকে,
• ‘রাত্রিকালীন যুদ্ধ’ এক কথায় প্রকাশ = সৌপ্তিক।
• 'যুদ্ধের জন্য ইচ্ছুক' এর এক কথায় প্রকাশ = যুযুৎসা।
• ‘যিনি যুদ্ধে স্থির থাকে’  এর এক কথায় প্রকাশ = যুধিষ্ঠির।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কেরী সাহেবের মুনশি হিসাবে খ্যাত ছিলেন কে?
  1. দ্বিজরামদেব
  2. কাশীরাম দাস
  3. মুক্তরাম সেন
  4. রামরাম বসু
সঠিক উত্তর:
রামরাম বসু
উত্তর
সঠিক উত্তর:
রামরাম বসু
ব্যাখ্যা
• রামরাম বসু:
- তিনি ১৭৫৭ সালে হুগলির চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন। 
- ১৮০১ সালের মে মাসে ফোর্ট উইলিয়াম কলেজে কেরীর অধীনে বাংলা বিভাগের সূচনা হলে, রামরাম বসু সেখানে সহকারী মুনশি হিসেবে নিযুক্ত হন।
- কেরী সাহেবের মুনশি হিসাবে খ্যাত ছিলেন রামরাম বসু।
- রামরাম বসু রচিত গ্রন্থ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১)।
- এই গ্রন্থটি ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম বাংলা গদ্যগ্রন্থ।
- তাঁর আরেকটি বিখ্যাত গ্রন্থ 'লিপিমালা' (১৮০২)।
- তিনি ১৮১৩ সালে মৃত্যুবরণ করেন।

উৎস: লাল নীল দীপাবলি, হুমায়ুন আজাদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কোনটি গ্রিক শব্দ?
  1. ডেঙ্গু 
  2. দাম
  3. সুড়ঙ্গ 
  4. ভবন
সঠিক উত্তর:
দাম
উত্তর
সঠিক উত্তর:
দাম
ব্যাখ্যা
• দাম (বিশেষ্য): 
- গ্রিক শব্দ।
অর্থ:
- মূল্য; ক্রয়-বিক্রয়ে দ্রব্যের বিনিময় নির্ধারণ;
- দর (ভাল দেখে কিনে লয় দিয়ে ভাল দাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। 
- বেতন; মজুরি। 
- বেশি মূল্য (কয় মণ পাট রেখেছিলাম, দামে বেচব-শওকত ওসমান)। 
- আলঙ্কারিক; মর্যাদা (কথার দাম)।

অন্যদিকে, 
• ডেঙ্গু (বিশেষ্য): 
- স্প্যানিশ শব্দ।
অর্থ:
এডিস মশাবাহিত ভাইরাস- জনিত ক্রান্তীয় অঞ্ছলের প্রাঙহাতী রগবিশেশ যার ফলে রক্তক্ষরণ - সহ গাঁট ও মাংস্পেশিতে তীব্র যন্ত্রণা অনুভূত হয়।

• সুরঙ্গ, সুড়ঙ্গ (বিশেষণ): 
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- অতি উজ্জ্বল রংবিশিষ্ট (যদ্যপি কনক অসি দেখিতে সুরঙ্গ কোথাও কাটিছে কেবা আপনার অঙ্গ-দৌলত উজির বাহরাম খান)। 

• ভবন (বিশেষ্য):
- সংস্কৃত শব্দ।
অর্থ:
আলয়, গৃহ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোনটি ‘উৎকণ্ঠ’ শব্দের প্রতিশব্দ?  
  1. কল্যাণ
  2. অনুগ্রহ
  3. সাহায্য
  4. অপেক্ষমাণ
সঠিক উত্তর:
অপেক্ষমাণ
উত্তর
সঠিক উত্তর:
অপেক্ষমাণ
ব্যাখ্যা
• 'উৎকণ্ঠ': 
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ। 
অর্থ:
- উদ্‌গ্রীব; অপেক্ষমাণ।

অন্যদিকে, 
• 'উপকার':
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ: 
- কল্যাণ,
- অনুগ্রহ,
- সাহায্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
  1. পরা
  2. অঘা
  3. অপ
  4. আম
সঠিক উত্তর:
অঘা
উত্তর
সঠিক উত্তর:
অঘা
ব্যাখ্যা
• খাঁটি বাংলা উপসর্গ:
- বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়।
- খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
- যথা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে।
- সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে ।
- তৎসম উপসর্গ বিশটি।
- যথা:
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

• বিদেশি উপসর্গ:
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু-হিন্দি উপসর্গ: হর, হরেক।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
.
বক্তা বলেন, “চাঁদাবাজদের অত্যাচারে জনগণ আজ বিপন্ন” - কোন কালের উদাহরণ?
  1. পুরাঘটিত বর্তমান কাল
  2. ঘটমান বর্তমান কাল
  3. সাধারণ বর্তমান কাল
  4. পুরাঘটিত ভবিষ্যৎ কাল
সঠিক উত্তর:
ঘটমান বর্তমান কাল
উত্তর
সঠিক উত্তর:
ঘটমান বর্তমান কাল
ব্যাখ্যা
• ঘটমান বর্তমান কাল:
- যে কাজ শেষ হয়নি, এখনও চলছে সে কাজ বোঝানোর জন্য ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়।
যেমন:
- হাসান বই পড়ছে।

ঘটমান বর্তমান কালের বিশিষ্ট প্রয়োগ :
ক. বক্তার প্রত্যক্ষ উক্তিতে ঘটমান বর্তমান কাল ব্যবহৃত হয়।
যথা:
বক্তা বলেন, “চাঁদাবাজদের অত্যাচারে জনগণ আজ বিপন্ন”, “দিকে দিকে আগুন জ্বলছে”।

খ. ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে : চিন্তা করো না, কালই আসছি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
পাপে বিরত হও।’ -কোন কারকে কোন বিভক্তি?
  1. অধিকরণে ৭মী
  2. অপাদানে ৭মী
  3. করণে ৭মী
  4. কর্মে ৭মী
সঠিক উত্তর:
অপাদানে ৭মী
উত্তর
সঠিক উত্তর:
অপাদানে ৭মী
ব্যাখ্যা
• 'পাপে বিরত হও' - বাক্যে 'পাপে' - অপাদান কারকে ৭মী বিভক্তির উদাহরণ। 

অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন -
- বিচ্যুত: সাদা মেঘে (মেঘ থেকে) বৃষ্টি হয় না - অপাদানে ৭মী।
- গৃহীত: সুক্তি থেকে মুক্তো মেলে।
- জাত: খেজুর রসে গুড় হয়।
- বিরত: পাপে বিরত হও।
- দূরীভূত: দেশ থেকে পঙ্গপাল চলে গেছে।
- রক্ষিত: বিপদ থেকে বাঁচাও।
- আরম্ভ: সোমবার থেকে পরীক্ষা শুরু।
- ভীত: বাঘকে ভয় পায় না কে?

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
The noun form of 'Fragrant' -
  1. Fragment
  2. Fragrance
  3. Fregrence
  4. Fragrantly
সঠিক উত্তর:
Fragrance
উত্তর
সঠিক উত্তর:
Fragrance
ব্যাখ্যা
• Fragrant (adjective)
 English Meaning: Having a pleasant or sweet smell.
Bangla Meaning: সুগন্ধ; সুরভিত; সুরভি; সুগন্ধি; সুবাস।

• Other forms:
- Fragrance [(noun) - সুগন্ধ; সুরভি; সুবাস।
- Fragrantly adverb.

Example Sentence: She gathered the fragrant blooms.

Options,
• Fregrence: wrong word.
• Fragment: খণ্ড; টুকরা; ক্ষুদ্রাংশ; অসম্পূর্ণ অংশ: different word.

Source: Accessible Dictionary by Bangla Academy and Merriam Webster Dictionary.
১২.
The two men climbed over the wall and escaped ______ foot.
  1. on
  2. by
  3. with
  4. of
সঠিক উত্তর:
on
উত্তর
সঠিক উত্তর:
on
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - on.
Complete sentence: The two men climbed over the wall and escaped on foot.

• On foot - walking
- if you go somewhere on foot, you walk there.
- অর্থাৎ, পায়ে হেঁটে কোথাও যাওয়া বোঝাতে on foot ব্যবহৃত হয়।
- Example: It takes about 30 minutes on foot, or 10 minutes by car.
১৩.
She was feeling unwell, _______ she decided to stay home.
  1. though
  2. but
  3. and
  4. so
সঠিক উত্তর:
so
উত্তর
সঠিক উত্তর:
so
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) though -  যদিও; যদ্যপি।
খ) but - কিন্তু।
গ) and - এবং, ও, আরো।
ঘ) so -  সুতরাং; অতএব; সে-কারণে; সেই জন্য।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত বাক্যে conjunction হিসেবে so বসলে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
Complete Sentence: She was feeling unwell, so she decided to stay home.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৪.
Plural form of 'Agendum' -
  1. Agenda
  2. Agendums
  3. Agend
  4. Both A & B
সঠিক উত্তর:
Both A & B
উত্তর
সঠিক উত্তর:
Both A & B
ব্যাখ্যা
• Agendum: [singular]
- Meaning: সভার কার্যতালিকা।
- Plural form: agenda, Agendums.

Source: Merriam-Webster & A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৫.
She cited cases in which women had received inferior healthcare. The underlined part is -
  1. Noun
  2. Verb
  3. Adjective
  4. Adverb
সঠিক উত্তর:
Adjective
উত্তর
সঠিক উত্তর:
Adjective
ব্যাখ্যা
She cited cases in which women had received inferior healthcare. The underlined part is - Adjective.

• Inferior (adjective)
English Meaning: not good, or not as good as someone or something else.
Bangla Meaning: নিকৃষ্ট; অধস্তন; ন্যূন; হীন।

Example:
1. The quality of the replica was inferior to that of the original artwork.
2. The budget accommodations were inferior to the luxury hotels we had stayed in before.

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
The animals in the rainforest have adapted __________ the humid climate.
  1. in
  2. into
  3. for
  4. to
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• Complete Sentence: The animals in the rainforest have adapted to the humid climate.
→ adapted- এর পরে preposition 'to' বসে।

• adapt (verb)
English Meaning: to change, or to change something, to suit different conditions or uses.
Bangla Meaning: খাপ খাওয়ানো; অভিযোজিত করা।

Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৭.
I'll send you the documents as soon as I ___________ scanning them.
  1. finish
  2. finished
  3. to finish
  4. finishing
সঠিক উত্তর:
finish
উত্তর
সঠিক উত্তর:
finish
ব্যাখ্যা
• as soon as (conjunction)
• Future Indefinite Tense + as soon as + Present Indefinite Tense
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - finish.

Example Sentence:
1. I'll send you the documents as soon as I finish scanning them.
2. As soon as the sun sets, we'll start the bonfire.
3. I'll let you know as soon as I hear back from the client.
১৮.
Excited by the news, she called her friends immediately. Here 'Excited' is -
  1. Participle
  2. Gerund
  3. Infinitive
  4. Model verb
সঠিক উত্তর:
Participle
উত্তর
সঠিক উত্তর:
Participle
ব্যাখ্যা
Excited by the news, she called her friends immediately. Here 'Excited' is - participle.

• Participle:
→ যে word একই সাথে Verb এবং Adjective (মাঝে মধ্যে Adverb) এর কাজ করে, তাকে Participle বলে।

• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
→ Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।

• Participle মূলত: তিন প্রকার: 
1. Present Participle. Example: Do not disturb a sleeping dog. 
2. Past Participle. Example: This is a book written by Charles Dickens. 
3. Perfect Participle. Example: Having eaten rice, he went to bed.

•  সাধারণত মূল Verb-এর সাথে ed যুক্ত হয়ে past participle গঠিত হয়, যেমন, work-worked।
→ কিন্তু অনেক ক্ষেত্রে ed যুক্ত না হয়েও past particple গঠিত হতে পারে।
→ যেমন: Exite - Excited.
→ Excited by the news, she called her friends immediately.
→ Past Participle Verb সহ adjective হিসেবেও ব্যবহৃত হতে পারে।
→ সুতরাং, প্রশ্নে উল্লিখিত বাক্যে Excited হচ্ছে participle.
১৯.
Scarcely had I closed my eyes _______ the alarm rang.
  1. when
  2. than
  3. then
  4. before
সঠিক উত্তর:
when
উত্তর
সঠিক উত্তর:
when
ব্যাখ্যা
• Scarcely had ....... when:
• Negative word + Auxiliary verb + subject + main verb + Extension.
• আবার Scarcely had দ্বারা বাক্য শুরু হলে পরের clause টি when দ্বারা শুরু করতে হয় এবং প্রথম clause টি past perfect + verb এর past participle এবং দ্বিতীয় clause টি past indefinite হয়।

• মনে রাখা জরুরি,
→ no sooner...than, scarcely..when, hardly...when এভাবে আসে। 

Complete sentence: Scarcely had I closed my eyes when the alarm rang.

Example:
→ No sooner had the thief seen the police than he ran away.
→ Hardly had I reached the station when the train came.
→ Scarcely had we reached the station, when the train left.
২০.
The book ________ I bought yesterday is already on the bestseller list.
  1. of
  2. in
  3. and
  4. none of these
সঠিক উত্তর:
none of these
উত্তর
সঠিক উত্তর:
none of these
ব্যাখ্যা
Complete Sentence: The book that I bought yesterday is already on the bestseller list.

• উল্লিখিত প্রশ্নের বাক্যটির শূণ্যস্থানে অপশনগুলোর কোনটিই বসবে না।
→ বাক্যটির অর্থ পরিপূর্ণ ভাবে প্রকাশের জন্য শুন্যস্থানে একটি relative pronoun এর দরকার ছিল।
→ সে হিসেবে যদি অপশন এ that থাকত তাহলে that বসালে বাক্যের অর্থ পূর্ণতা পেত।

• 'that' as a relative pronoun:
1. The book that I bought yesterday is already on the bestseller list.
2. The car that we rented for the trip broke down halfway there.

3. The movie that we watched last night was really entertaining.
4. Is this the restaurant that you recommended?
২১.
Choose the correct spelling.
  1. Bellicuse
  2. Billicose
  3. Bellicose
  4. Belicose
সঠিক উত্তর:
Bellicose
উত্তর
সঠিক উত্তর:
Bellicose
ব্যাখ্যা
Bellicose (adjective)
English meaning: wishing to fight or start a war.
Bangla meaning: যুদ্ধে আগ্রহী; সমরপ্রিয়; মারমুখো।

Example: The general made some bellicose statements about his country's military strength.

Source: Cambridge Dictionary.
২২.
May your journey be safe and enjoyable. This is an example of -
  1. Assertive sentence
  2. Imperative sentence
  3. Exclamatory sentence
  4. Optative Sentence
সঠিক উত্তর:
Optative Sentence
উত্তর
সঠিক উত্তর:
Optative Sentence
ব্যাখ্যা
May your journey be safe and enjoyable. This is an example of - Optative Sentence.

• Optative Sentence:
→ যে বাক্য দ্বারা মনের ইচ্ছা বা কামনা, প্রার্থনা এসব বুঝায় তাকে Optative Sentence বলে।
যেমন: May you live long. 
→ বাক্যটিতে বক্তা (speaker) অন্য একজন ব্যক্তির (you-এর) দীর্ঘ জীবন কামনা করছে।
→ তাই বাক্যটি Optative Sentence.

Optative Sentence চেনার উপায়:
→ Optative Sentence-এর প্রথমে সাধারণত may-verbটি বসে। যেমন: May
→ তারপর যার জন্য কামনা করা হচ্ছে তার noun বা pronoun বসে। যেমন: May you
→ এরপরে যে কাজটি ঘটুক বলে কামনা করা হচ্ছে তা (bare infinitive; s/es/ing/ed-ছাড়া) বসবে। যেমন: May you live
→ প্রয়োজনীয় word এরপরে যুক্ত করে বাক্য কে অর্থপূর্ণ করতে হবে। যেমন: May you live long.

More Examples of Optative Sentences:
1. May your journey be safe and enjoyable.
2. May you find success in every step you take.
3. May your days be filled with laughter and joy.
4. May peace prevail in the world.
২৩.
Choose the correct one.
  1. You had better finish your homework.
  2. You had better finished your homework.
  3. You had better finishes your homework.
  4. You had better to finish your homework.
সঠিক উত্তর:
You had better finish your homework.
উত্তর
সঠিক উত্তর:
You had better finish your homework.
ব্যাখ্যা
• Had better (Modal Auxiliary Verb)

→ Had better is a strong expression. We use it if we think there will be negative results if someone does not do what is desired or suggested.
→ 'Had better' সহ যে কোনো Modal Auxiliary Verb- এর পরে Verb এর base form বসে।

Example Sentence:
1. We had better stay indoors today.

• Had better এর ক্ষেত্রে:
→ Had better অর্থ তবুও/বরং ভালো।
→ Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
→ Had better- unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে
→ Had better এর পর infinitive to বসে না।
→ সর্বদা verb এর base form বসে।

Correct sentence: You had better finish your homework.
২৪.
Synonym of 'Unwitting' -
  1. Premeditated
  2. Accidental
  3. Inadvertent
  4. Both B & C
সঠিক উত্তর:
Both B & C
উত্তর
সঠিক উত্তর:
Both B & C
ব্যাখ্যা
• Unwitting (adjective): 
English Meaning - Without knowing or planning. 
Bangla Meaning - অনবহিত; অবিদিত; বেখবর; অজ্ঞ; অনভিপ্রায়িক; অনিচ্ছাকৃত।

Synonyms - Accidental (আকস্মিক), Inadvertent (অসাবধান), Unintentional (অনিচ্ছাকৃত)। 
Antonyms - Deliberate (ইচ্ছাকৃত), Intended (অভিপ্রেত), Intentional (ইচ্ছাকৃত), Premeditated (পূর্বপরিকল্পিত)। 

• Other options, 
- Clever - চালাক। 
- Stupid - বোকা।

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
২৫.
Antonym of 'Panoramic' -
  1. Extensive
  2. Scenic
  3. Inclusive
  4. Narrow
সঠিক উত্তর:
Narrow
উত্তর
সঠিক উত্তর:
Narrow
ব্যাখ্যা
• Panoramic
English Meaning: a view of a wide area:
Bangla Meaning: বিস্তৃত অবাধ দৃশ্যপট; ক্রমাগত চলমান দৃশ্য। 

SYNONYMS:
- Wide-ranging, extensive, scenic, broad, far-reaching, overall, comprehensive, sweeping, all-encompassing, all-embracing, inclusive, general
ANTONYMS:
- Restricted, narrow, limited.
২৬.
The word 'Reimburse' is -
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
সঠিক উত্তর:
Verb
উত্তর
সঠিক উত্তর:
Verb
ব্যাখ্যা
• Reimburse (verb): 
English Meaning: to pay back money to someone who has spent it for you or lost it because of you. 
Bangla Meaning: ব্যয়িত অর্থ পরিশোধ করা।

Example: 
- The airline reimbursed me for the amount they had overcharged me.
- She was reimbursed by the gas company for the damage to her house.

SOurce: Cambridge Dictionary.
২৭.
Fuzzy means -
  1. Having a frizzy texture
  2. Bright and colorful
  3. Hard and rough
  4. Sharp and clear
সঠিক উত্তর:
Having a frizzy texture
উত্তর
সঠিক উত্তর:
Having a frizzy texture
ব্যাখ্যা
• Fuzzy
English Meaning:
- having a frizzy texture or appearance, difficult to perceive; indistinct or vague
- (of a person or the mind) unable to think clearly; confused.
Bangla Meaning:
- আঁশের মতো; ঝাপসা; অস্পষ্ট; ঘোলাটে; আঁশ-আঁশ, ঝাপসা, অস্পষ্ট।

Example: 
- Is the picture always fuzzy on your TV?
- You can pick up a lot of stations on the car radio but the sound is usually sort of fuzzy.

Source: Accessible Dictionary by Bangl Academy and Oxford Learner's Dictionary.
২৮.
হাবিবের আয় ব্যয় এর অনুপাত ২৫ : ২০ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
  1. ৩০%
  2. ২০%
  3. ২২.৫%
  4. ২৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: হাবিবের আয় ব্যয় এর অনুপাত ২৫ : ২০ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?

সমাধান:
ধরি,
হাবিবের আয় = ২৫ক
হাবিবের ব্যয় = ২০ক
তাহলে, মাসিক সঞ্চয় = ২৫ক - ২০ক = ৫ক

এখন,
মাসিক আয় ২৫ক টাকা হলে মাসিক সঞ্চয় = ৫ক টাকা
মাসিক আয় ১ টাকা হলে মাসিক সঞ্চয় = (৫ক/২৫ক) টাকা
∴ মাসিক আয় ১০০ টাকা হলে মাসিক সঞ্চয় = (৫ক × ১০০)/২৫ক টাকা
= ২০ টাকা বা ২০%
২৯.
একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৮ এবং ষষ্ঠ পদ ৫০ হলে ১১ তম পদ কত?
  1. ৮২
  2. ৯০
  3. ১০০
  4. ১০৫
সঠিক উত্তর:
৯০
উত্তর
সঠিক উত্তর:
৯০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৮ এবং ষষ্ঠ পদ ৫০ হলে ১১ তম পদ কত?

সমাধান:
ধরি,
সমান্তর ধারার প্রথম পদ, a এবং সাধারণ অন্তর d
তাহলে, n তম পদ = a + (n - 1)d

এখানে,
৬তম পদ, ৫০ = a + (৬ - ১)৮
⇒ ৫০ = a + ৪০
∴ a = ১০

১১তম পদ = ১০ + (১১ - ১)৮
= ১০ + ১০ × ৮
= ৯০
৩০.
১ হেক্টর সমান-
  1. ২.৪৭ একর (প্রায়)
  2. ৩.১৭ একর (প্রায়)
  3. ৬.৪৫ একর (প্রায়)
  4. ৩.৪৯ একর (প্রায়)
সঠিক উত্তর:
২.৪৭ একর (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
২.৪৭ একর (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হেক্টর সমান-

সমাধান:
• ১ হেক্টর = ২.৪৭ একর (প্রায়)

• ১ হেক্টর = ১০,০০০ বর্গমিটার
• ১ বর্গ ইঞ্চি = ৬.৪৫ বর্গ সে.মি.
• ১ বর্গফুট = ৯২৯ বর্গ সে.মি
৩১.
১৫ টাকায় ২০টি করে আম ক্রয় করে ১৫ টাকায় ১৬টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ২০% ক্ষতি
  2. ২০% লাভ
  3. ২৫% লাভ
  4. ২৫% ক্ষতি
সঠিক উত্তর:
২৫% লাভ
উত্তর
সঠিক উত্তর:
২৫% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ টাকায় ২০টি করে আম ক্রয় করে ১৫ টাকায় ১৬টি করে আম বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
২০টি আমের ক্রয়মূল্য = ১৫ টাকা
তাহলে, ১টি আমের ক্রয়মূল্য = ১৫/২০ = ৩/৪ টাকা

১৬টি আমের বিক্রয়মূল্য = ১৫ টাকা
তাহলে, ১টি আমের বিক্রয়মূল্য = ১৫/১৬ টাকা

∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
= (১৫/১৬) - (৩/৪)
= (১৫/১৬) - (১২/১৬)
= (১৫ - ১২)/১৬
= ৩/১৬ টাকা

৩/৪ টাকায় লাভ হয় = ৩/১৬ টাকা
১ টাকায় লাভ হয় = (৩/১৬)/(৩/৪) = ১/৪ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১/৪) × ১০০ টাকা
= ২৫ টাকা বা ২৫%
৩২.
a - b = 3, ab = 40 হলে a2 + b2 = কত?
  1. 78
  2. 83
  3. 89
  4. 104
সঠিক উত্তর:
89
উত্তর
সঠিক উত্তর:
89
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 3, ab = 40 হলে a2 + b2 = কত?

সমাধান:
a2 + b2
= (a - b)2 + 2ab
= (3)2 + 2 × 40
= 9 + 80
= 89
৩৩.
একটি সংখ্যার ৩০% থেকে ৮০ বিয়োগ করলে ফলাফল ৭০ হয়। সংখ্যাটি কত?
  1. ৪৫০
  2. ৫০০
  3. ৩৫০
  4. ৪০০
সঠিক উত্তর:
৫০০
উত্তর
সঠিক উত্তর:
৫০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার ৩০% থেকে ৮০ বিয়োগ করলে ফলাফল ৭০ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৩০% - ৮০ = ৭০
⇒ (৩০ক/১০০) - ৮০ = ৭০
⇒ (৩ক/১০) - ৮০ = ৭০
⇒ ৩ক/১০ = ৭০ + ৮০
⇒ ৩ক/১০ = ১৫০
⇒ ৩ক = ১৫০ × ১০
⇒ ৩ক = ১৫০০
⇒ ক = ১৫০০/৩
∴ ক = ৫০০
৩৪.
A, B এর চেয়ে ভারী। C, A এর চেয়ে হালকা। তাহলে নিচের কোনটি অবশ্যই সঠিক হবে?
  1. A এবং C এর ওজন সমান
  2. C, B এর চেয়ে ভারী
  3. B, C এর চেয়ে হালকা
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এর চেয়ে ভারী। C, A এর চেয়ে হালকা। তাহলে নিচের কোনটি অবশ্যই সঠিক হবে?

সমাধান:
দেওয়া আছে: A > B এবং A > C (যেখানে '>' চিহ্ন "ভারী" বোঝায়)

ক) A এবং C এর ওজন সমান - এটি সঠিক নয়, কারণ 'A', 'C' এর চেয়ে ভারী।
খ) C, B এর চেয়ে ভারী - এটি নিশ্চিতভাবে বলা যায় না। 'C' 'A' এর চেয়ে হালকা, কিন্তু 'B' এর সাথে তার সম্পর্ক অজানা।
গ) B, C এর চেয়ে হালকা - এটিও নিশ্চিতভাবে বলা যায় না, কারণ 'B' এবং 'C' এর মধ্যে সম্পর্ক স্পষ্ট নয়।
ঘ) কোনটিই নয় - সঠিক উত্তর, কারণ অপশন গুলোর মধ্যে অবশ্যই সঠিক হবে এমন সম্পর্ক নেই।
৩৫.
logx144 = 4 হলে x এর মান কত?
  1. 2√2
  2. 2√3
  3. 3√3
  4. 3√2
সঠিক উত্তর:
2√3
উত্তর
সঠিক উত্তর:
2√3
ব্যাখ্যা
প্রশ্ন: logx144 = 4 হলে x এর মান কত?

সমাধান:
logx144= 4
⇒ x4 =144
⇒ x4 = (2√3)4
∴ x = 2√3
৩৬.
নিচের কোনটি a2 + 2a - 24 এর একটি উৎপাদক?
  1. (a + 4)
  2. (a + 6)
  3. (a + 2)
  4. (a + 3)
সঠিক উত্তর:
(a + 6)
উত্তর
সঠিক উত্তর:
(a + 6)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি a2 + 2a - 24 এর একটি উৎপাদক?

সমাধান:
a2 + 2a - 24
= a2 + 6a - 4a - 24
= a(a + 6) - 4(a + 6)
= (a + 6)(a - 4)
৩৭.
xy = 6 এবং xy2 = 12 হলে x = ?
  1. 1/2
  2. 4
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
প্রশ্ন: xy = 6 এবং xy2 = 12 হলে x = ?

সমাধান:
xy = 6 ....... (1)
xy2 = 12 ....... (2)

(2) নং ÷ (1) নং ⇒
xy2/xy = 12/6
∴ y = 2

এখন,
xy = 6
⇒ x = 6/y
⇒ x = 6/2
∴ x = 3
৩৮.
একটি ৮০ মিটার দীর্ঘ ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৫৪ কি.মি.। ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ৩০ সেকেন্ড সময় নেয়। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত?
  1. ২৬০ মিটার
  2. ২৪০ মিটার
  3. ৩৩০ মিটার
  4. ৩৭০ মিটার
সঠিক উত্তর:
৩৭০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৩৭০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৮০ মিটার দীর্ঘ ট্রেনের গতিবেগ ঘণ্টায় ৫৪ কি.মি.। ট্রেনটি একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে ৩০ সেকেন্ড সময় নেয়। প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ট্রেনটি ৩৬০০ সেকেন্ডে যায় = ৫৪০০০ মিটার
∴ ট্রেনটি ১ সেকেন্ডে যায় = ৫৪০০০/৩৬০০ মিটার
∴ ট্রেনটি ৩০ সেকেন্ডে যায় = (৫৪০০০ × ৩০)/৩৬০০ মিটার
= ৪৫০ মিটার

∴ প্ল্যাটফর্মটির দৈর্ঘ্য = (৪৫০ - ৮০) মিটার
= ৩৭০ মিটার
৩৯.
একটি সুষম হেক্সাগনের প্রতিটি অন্তঃকোণের মান কত?
  1. ৬০°
  2. ১০৮°
  3. ৪৫°
  4. ১২০°
সঠিক উত্তর:
১২০°
উত্তর
সঠিক উত্তর:
১২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম হেক্সাগনের প্রতিটি অন্তঃকোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
হেক্সাগনের বাহুর সংখ্যা = ৬ টি
হেক্সাগনের একটি বহিঃস্থ কোণ = ৩৬০°/৬
= ৬০°

∴ প্রতিটি অন্তঃকোণের মান = ১৮০° - ৬০°
= ১২০°
৪০.
৮৪ কোন সংখ্যার ৭০% ?
  1. ১৩৬
  2. ১২০
  3. ১১৬
  4. ১২৮
সঠিক উত্তর:
১২০
উত্তর
সঠিক উত্তর:
১২০
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৪ কোন সংখ্যার ৭০% ?

সমাধান:
ধরি,
৮৪ 'ক' সংখ্যার ৭০%

ক এর ৭০% = ৮৪
⇒ ক × (৭০/১০০) = ৮৪
⇒ ক = (৮৪ × ১০০)/৭০
∴ ক = ১২০
৪১.
একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 2/5 অংশ। দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. 1290 বর্গ সেন্টিমিটার
  2. 1360 বর্গ সেন্টিমিটার
  3. 1440 বর্গ সেন্টিমিটার
  4. 1520 বর্গ সেন্টিমিটার
সঠিক উত্তর:
1440 বর্গ সেন্টিমিটার
উত্তর
সঠিক উত্তর:
1440 বর্গ সেন্টিমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের প্রস্থ দৈর্ঘ্যের 2/5 অংশ। দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে, ক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান:
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x সেন্টিমিটার
আয়তক্ষেত্রের প্রস্থ = (2/5)x সেন্টিমিটার

প্রশ্নমতে,
x = 60 সেন্টিমিটার
এখন, প্রস্থ = (2/5) × 60 = 24 সেন্টিমিটার

∴ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ
= 60 × 24 বর্গ সেন্টিমিটার
= 1440 বর্গ সেন্টিমিটার
৪২.
১০২৫০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
  1. ২৩ জন
  2. ৩৪ জন
  3. ৪৯ জন
  4. ৫২ জন
সঠিক উত্তর:
৪৯ জন
উত্তর
সঠিক উত্তর:
৪৯ জন
ব্যাখ্যা
প্রশ্ন: ১০২৫০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?

সমাধান:
মোট সৈন্য = ১০২৫০ জন
১০১ এর বর্গ = ৯২১৬

সৈন্য সরাতে হবে = ১০২৫০ - ১০২০১ জন
= ৪৯ জন
৪৩.
নিচের কোনটি সবচেয়ে ছোট?
  1. ০.৮৫
  2. ৮/৯
  3. ৪/৫
  4. ৮৭%
সঠিক উত্তর:
৪/৫
উত্তর
সঠিক উত্তর:
৪/৫
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছোট?

সমাধান:
৪/৫ = ০.৮০
০.৮৫ = ০.৮৫
৮/৯ = ০.৮৮৮৮৮৯
৮৭% = ৮৭/১০০ = ০.৮৭

অতএব, ৪/৫ সবচেয়ে ছোট।
৪৪.
দুটি সংখ্যার অনুপাত ৭ : ৯ এবং তাদের গ.সা.গু ৫ হলে ল.সা.গু কত?
  1. ২৫৫
  2. ২৭৫
  3. ৩১৫
  4. ৩৪৫
সঠিক উত্তর:
৩১৫
উত্তর
সঠিক উত্তর:
৩১৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার অনুপাত ৭ : ৯ এবং তাদের গ.সা.গু ৫ হলে ল.সা.গু কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুইটি যথাক্রমে ৭ক ও ৯ক 
তাহলে, সংখ্যা দুটির গ.সা.গু = ক
এবং ল.সা.গু = ৬৩ক

প্রশ্নমতে, ক = ৫

∴ সংখ্যা দুটির ল.সা.গু = ৬৩ × ৫
= ৩১৫
৪৫.
b এর মান কত হলে 25a2 - ab + 36 রাশিটি পূর্ণবর্গ হবে?
  1. 30
  2. 60
  3. 15
  4. 72
সঠিক উত্তর:
60
উত্তর
সঠিক উত্তর:
60
ব্যাখ্যা
প্রশ্ন: b এর মান কত হলে 25a2 - ab + 36 রাশিটি পূর্ণবর্গ হবে?

সমাধান: 
25a2 - ab + 36
= (5a)2 - 2.5a.6 + 62 [ ধরি, b = 2 × 5 × 6 = 60]
= (5a - 6)2

∴ b = 60 হলে রাশিটি পূর্ণবর্গ হবে। 
৪৬.
একটি সংখ্যা ৪০১ হতে যত বড় ৫৮১ হতে তত ছোট, সংখ্যাটি কত?
  1. ৪৮০
  2. ৪৮৫
  3. ৪৯১
  4. ৪৯৫
সঠিক উত্তর:
৪৯১
উত্তর
সঠিক উত্তর:
৪৯১
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৪০১ হতে যত বড় ৫৮১ হতে তত ছোট, সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে
৫৮১ - ক = ক - ৪০১
⇒ ক + ক = ৫৮১ + ৪০১
⇒ ২ক = ৯৮২
∴ ক = ৪৯১
৪৭.
কত মেগাবিটে ১ গিগাবিট হয়?
  1. ১০০০ মেগাবিট
  2. ১০১২ মেগাবিট
  3. ১০২৪ মেগাবিট
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
১০০০ মেগাবিট
উত্তর
সঠিক উত্তর:
১০০০ মেগাবিট
ব্যাখ্যা
বিট ও বাইট:
- ১ বাইট=৮ বিট।
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে।
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
- ৮ টি বিট নিয়ে ১ টি বাইট গঠিত হয়।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবর রহমান)।
৪৮.
শাহ আমানত বিমানবন্দর, চট্টগ্রাম-এর ICAO ID কোড কোনটি?
  1. CTEG
  2. SEAC
  3. CSAE
  4. VGEG
সঠিক উত্তর:
VGEG
উত্তর
সঠিক উত্তর:
VGEG
ব্যাখ্যা
শাহ আমানত বিমানবন্দর:
- ১৯৪০ সালে চট্টগ্রাম বিমানঘাঁটি নির্মাণ করা হয়।
- স্বাধীনতার পর এটি ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচলের সাথে অভ্যন্তরীণ বিমানবন্দরে পরিণত হয়।
- এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দর।
- বিমানবন্দরটি বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হয়।
- ১৯৯০ সালে এটি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ওঠে।
- এটি এম এ হান্নান আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম নামে যাত্রা শুরু করে।
- ২০০৫ সালের এপ্রিলে এর নাম পরিবর্তন করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম করা হয়।
• এর ICAO ID কোড - VGEG.
• এর IATA কোড - CGP.
• এর Latitude - 221525.28N.
• এর Longitude - 0914919.95E.

তথ্যসূত্র - শাহ আমানত বিমানবন্দর ওয়েবসাইট।
৪৯.
অপটিক্যাল ফাইবারের আবরণকে কী বলে?
  1. বাফার
  2. জ্যাকেট
  3. ক্ল্যাডিং
  4. কোর
সঠিক উত্তর:
জ্যাকেট
উত্তর
সঠিক উত্তর:
জ্যাকেট
ব্যাখ্যা
ফাইবার অপটিক ক্যাবল:
- অপটিক্যাল ফাইবার ক্যাবল হলো এক ধরনের আলোক পরিবাহী তার যা এক বা একাধিক অপটিক্যাল ফাইবার দিয়ে তৈরি।
- অপটিক্যাল ফাইবার বিদ্যুৎ অপরিবাহী।
- অপটিক্যাল ফাইবারে ইলেকট্রিক্যাল সিগনালের পরিবর্তে আলোর পালস ব্যবহৃত হয়।
- ফাইবার তৈরির জন্য বৈদ্যুতিক অন্তরক পদার্থ হিসেবে সিলিকা এবং মাল্টি কমপোনেন্ট কাঁচ ব্যবহৃত হয়।
- অপটিক্যাল ফাইবারে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা উৎস থেকে গন্তব্যে গমন করে।
- ফাইবার অপটিকে তিনটি অংশ থাকে। যথা-

• কোর:
- ভিতরের ডাই-ইলেকট্রিক কোর যার ব্যাস ৮ থেকে ১০০ মাইক্রোন হয়ে থাকে।

• ক্ল্যাডিং:
- কোরকে আবদ্ধ করে থাকা বাইরের ডাই-ইলেকট্রিক আবরণকে ক্ল্যাডিং বলে।

• জ্যাকেট:
- অপটিক্যাল ফাইবারের আবরণকে জ্যাকেট বলে।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি , প্রকৌশলী মুজিবুর রহমান।
৫০.
'বিশ্ব স্বাস্থ্য দিবস' কবে পালিত হয়?
  1. ৮ মার্চ
  2. ৭ এপ্রিল
  3. ৮ জুন
  4. ১১ জুলাই
সঠিক উত্তর:
৭ এপ্রিল
উত্তর
সঠিক উত্তর:
৭ এপ্রিল
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ দিবস:
- ১১ জুলাই - বিশ্ব জনসংখ্যা দিবস।
- ৫ জুন - বিশ্ব পরিবেশ দিবস।
- ২১ মার্চ - বিশ্ব বন দিবস।
- ৮ জুন - বিশ্ব সমুদ্র দিবস।
- ৫ ডিসেম্বর - বিশ্ব মৃত্তিকা দিবস।
- ৪ অক্টোবর - বিশ্ব প্রাণী দিবস।
- ৮ মার্চ - বিশ্ব নারী দিবস।
- ৭ এপ্রিল - বিশ্ব স্বাস্থ্য দিবস।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৫১.
নির্বাচন কমিশনের স্থায়িত্বকাল কত বছর?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
নির্বাচন কমিশন:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত।
- এটি সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান।
- প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন কমিশনারসহ মোট পাঁচজন নিয়ে নির্বাচন কমিশন গঠিত।
- নির্বাচন কমিশনারগণকে রাষ্ট্রপতি নিয়োগ দেন।
- নির্বাচন কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতির কাজ করেন।
- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর।
- নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের কর্তব্য।
- নির্বাচন কমিশন সংবিধানে বর্ণিত নির্দেশনাবলি এবং দেশের নির্বাচনি আইন দ্বারা পরিচালিত হয়।
- নির্বাচন কমিশন কর্তৃক পরিচালিত নির্বাচন সমূহ,
• রাষ্ট্রপতি নির্বাচন।
• জাতীয় সংসদ নির্বাচন।
• সিটি কর্পোরেশন নির্বাচন।
• জেলা পরিষদ নির্বাচন।
• উপজেলা পরিষদ নির্বাচন।
• পৌরসভা নির্বাচন।
• ইউনিয়ন পরিষদ নির্বাচন।

তথ্যসূত্র - পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি ও নির্বাচন কমিশন ওয়েবসাইট।
৫২.
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধ করেন?
  1. ১নং সেক্টর
  2. ২নং সেক্টর
  3. ৩নং সেক্টর
  4. ৪নং সেক্টর
সঠিক উত্তর:
১নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
১নং সেক্টর
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ ও সেক্টর:
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : ১নং সেক্টর।
- সিপাহী মোস্তফা কামাল : ২নং সেক্টর।
- সিপাহী হামিদুর রহমান : ৪নং সেক্টর।
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : ৭নং সেক্টর।
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : ৮নং সেক্টর।
- ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমীন : ১০নং সেক্টর।
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : পশ্চিম পাকিস্তান।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় অফিসিয়াল ওয়েবসাইট।
৫৩.
নিচের কোনটি মাল্টিমিডিয়া নয়?
  1. ইন্টারনেট
  2. চিত্র
  3. শব্দ
  4. বর্ণ
সঠিক উত্তর:
ইন্টারনেট
উত্তর
সঠিক উত্তর:
ইন্টারনেট
ব্যাখ্যা
• ইন্টারনেট মাল্টিমিডিয়া নয়।

মাল্টিমিডিয়ার প্রয়োগ:
• বর্ণ বা টেক্সট-
- সারা বিশ্বে টেক্সটের যাবতীয় কাজ এখন কম্পিউটারে হয়ে থাকে।
- টাইপরাইটার ও ফটোটাইপ সেটার দিয়ে যেসব কাজ করা হত, বর্তমানে অফিস আদালত থেকে পেশাদারি মুদ্রণ পর্যন্ত সবখানেই এখন কম্পিউটার ব্যবহার করা হচ্ছে।

• চিত্র বা গ্রাফিক্স-
- গ্রাফিক্স ডিজাইন, ড্রয়িং বা কমার্শিয়াল কাজে গ্রাফিক্স ব্যবহার করা হয়।
- বিজ্ঞাপন, সাইনবোর্ড, স্থাপত্য সকল ক্ষেত্রেই গ্রাফিক্স ব্যবহার করা হচ্ছে।

• ভিডিও বা টিভি-
- ভিডিও কার্যত ভিডিও এক ধরনের গ্রাফিক্স। একে চলমান গ্রাফিক্সও বলা যায়।
- টিভি, হোম ভিডিও, মাল্টিমিডিয়া সফ্টওয়্যার, ওয়েব ইত্যাদি সকল ক্ষেত্রেই ভিডিওর ব্যবহার ব্যাপক বেড়েছে।

• এনিমেশন-
- এনিমেশন এখন এক ধরনের গ্রাফিক্স।
- এটি চলমান বা স্থির হতে পারে আবার দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক হতে পারে।
- এনিমেশন কখনই কেবল একক মিডিয়া হিসেবে ব্যবহৃত হয় না। এর সাথে অডিও, ভিডিও, টেক্সট, গ্রাফিক্স ইত্যাদির সম্পর্ক রয়েছে।

• শব্দ বা অডিও-
- শব্দ বা অডিও রেকর্ড, সম্পাদনা ইত্যাদি ক্ষেত্রে সারা বিশ্বে এখন কম্পিউটারের উপর নির্ভর করে।
- সাউন্ড ইঞ্জিনিয়ারিং এ এনালগ পদ্ধতি এখন কার্যত সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।
- যে কেউ ইচ্ছে করলেই একটি ভালো কম্পিউটার দিয়ে উন্নতমানের সাউন্ড রেকর্ডিং করতে পারে।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।