পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন২০
সিলেবাস
Exam-10 [Video Section এ ভিডিও লেকচার ১৩ - ২৮ দেখুন।] Exam Topics: Revision of The Exams 6 - 9
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ২০ প্রশ্ন

.
Identify the correct sentence.
  1. ক) My brother is pursuing his passion for literature by enrolling in a M.A. program in English.
  2. খ) They adopted an orphan as a heir.
  3. গ) There is a much water in the jar.
  4. ঘ) You have to follow certain steps and can easily do the job.
সঠিক উত্তর:
ঘ) You have to follow certain steps and can easily do the job.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) You have to follow certain steps and can easily do the job.
ব্যাখ্যা
• Article/ Determiner এর নিয়মানুযায়ী,

ক) My brother is pursuing his passion for literature by enrolling in a M.A. program in English -বাক্যটি ভুল 
- কারণ Abbreviation এর ক্ষেত্রে অক্ষরকে ভেঙ্গে বানান করলে, যদি প্রারম্ভিক উচ্চারণ Vowel এর মত হয়, তখন তার পূর্বে an এবং প্রারম্ভিক উচ্চারণ Consonant এর মত হলে তার পূর্বে a বসে।
- সে অনুযায়ী An M.A  হবে।
- কারন M.A এর উচ্চারন Vowel এর মতন।

খ) They adopted an orphan as a heir - বাক্যটি ভুল।
- শব্দের শুরুতে যদি h থাকে এবং h এর উচ্চারণ h এর মত হলে তার পূর্বে a বসে। কিন্তু h এর উচ্চারণ o বা অন্য কোন উচ্চারণ হলে তার পূর্বে an বসে।
- যেমন- a horse, a historian, an honest man, an hour, an heir.
- প্রদত্ত বাক্যে a heir এর স্থলে an heir থাকলে বাক্যটি সঠিক হত।

গ) There is a much water in the jar - বাক্যটি সঠিক নয়।
• Much/Many/ Little/ A Little ইত্যাদি হচ্ছে Determiner অর্থাৎ noun/pronoun এর নির্দিষ্টতা,অনির্দিষ্টতা সংখ্যা বা পরিমান নির্দেশক।
- Countable noun এর ক্ষেত্রে many এবং uncountable এর ক্ষেত্রে much ব্যবহৃত হয়।
- Uncountable noun এর সাথে little, a little, much, less...than ইত্যাদি বসে।
- water শব্দটি uncountable noun.
- তাই water - এর পূর্বে uncountable determiner হিসেবে little, a little, much, less ইত্যাদির ব্যবহার সঠিক।
-  কিন্তু এখানে, a much আছে, যার ব্যবহার সঠিক নয়।
-  a much হয়না, a little হলে বাক্যটি সঠিক হত।

ঘ) You have to follow certain steps and can easily do the job - বাক্যটি সঠিক।
- Certain (determiner)
- কোন একটা নির্দিষ্ট/ কিছু অর্থে শুধু Countable noun কে determine করতে ব্যবহৃত হয়।
- There was a king in a certain country. 
- You have to follow certain steps and can easily do the job.
.
His performance was outstanding, while hers was mediocre. Here the underlined parts are respectively -
  1. ক) Pronominal adjective, Possessive pronoun
  2. খ) Pronominal adjective, Pronominal adjective,
  3. গ) Possessive pronoun, Possessive pronoun
  4. ঘ) Possessive pronoun, Pronominal adjective
সঠিক উত্তর:
ক) Pronominal adjective, Possessive pronoun
উত্তর
সঠিক উত্তর:
ক) Pronominal adjective, Possessive pronoun
ব্যাখ্যা
His performance was outstanding, while hers was mediocre. Here the underlined parts are respectively - Pronominal adjective, Possessive pronoun.

• My, Our, His, Her, Their, Your এসব হলো possessive pronoun এর উদাহরণ।
- Possessive pronoun হচ্ছে personal Pronoun এর একটি প্রকার।
- এই pronoun দ্বারা possession বা অধিকার বোঝানো হয়।
- Possessive Pronoun কখনোই Noun কে modify করে না।
- যেমন - Ours is a beautiful country - এখানে,  Ours এরপর কোনো noun বসে নি, তা স্বাধীনভাবে ব্যবহৃত হয়েছে।

- কিন্তু possessive pronoun এর শব্দ গুলোর পরে যখন noun বসে তখন এরা Possessive adjective রূপে ব্যবহৃত হয়।
-যেমন - Which pen do you want?
- এই বাক্যে 'Which' noun word pen এর পূর্বে বসে তাকে modify করেছে বিধায় এটি possessive adjective অর্থাৎ adjective.

•  আবার, কোনো Pronoun যখন Noun এর আগে বসে adjective এর কাজ করে তখন তাকে Pronominal adjective বলে।
- Pronoun থেকে এসেছে বলে এসব adjective এর নাম Pronominal adjective.
যেমন -
- Pronoun থেকে এসেছে বলে এসব adjective এর নাম Pronominal adjective.
- যেমন: 
- What news have you brought?
- Any girl is beautiful. 
- Which pen do you want?
• What, any, which হলো Pronominal adjective.

• His performance was outstanding, while hers was mediocre. 
-  এই বাক্যে 'His' noun word presentation এর পূর্বে বসে তাকে modify করেছে বিধায় এটি possessive adjective অর্থাৎ adjective.
- এবং 'her' এরপর কোনো noun word না এসে verb এসেছে, অর্থাৎ এটি pronoun হিসেবে ব্যাবহৃত হয়েছে।
.
We usually take a family vacation during the summer break. Here 'usually' is an -
  1. ক) Adverb of time
  2. খ) Adverb of frequency
  3. গ) Adverb of cause and effect
  4. ঘ) Adverb of manner
সঠিক উত্তর:
খ) Adverb of frequency
উত্তর
সঠিক উত্তর:
খ) Adverb of frequency
ব্যাখ্যা
• We usually take a family vacation during the summer break. Here 'usually' is an - Adverb of frequency.

• Adverb:
- যেসব word noun বা pronoun ব্যতীত অন্য যেকোনো parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে Adverb বলে।

• Adverb of frequency:
- যে adverb কোনকিছু কতবার বা কত সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে ।
- An adverb which tells us how often something is done is called Adverb of frequency.
- Weekly, twice, sometimes, never, always, generally, usually, nearly, again, ever, hardly ever, etc.
-যেমন - 
- I have never been to that place.
- Always wear a smile on your face.

• অন্য অপশন গুলোর মধ্যে -
• Adverb of manner:
- An adverb of manner is an adverb (such as quickly or slowly) that describes how and in what way an action, denoted by a verb, is carried out.
- অর্থাৎ, Verb "কেমনভাবে" বা, 'কিভাবে' সংঘটিত হল তা যে word থেকে জানা যায়, তাকে বলা হয় Adverb of Manner. 
- Manner মানেই হল কায়দা অথবা, ধরণ। 
- These adverbs are also called manner adverbs or manner adverbials.

• Adverb of time:
যে adverb কোনকিছু কখন/কোন সময়ে ঘটেছে তা বর্ণনা/উল্লেখ করে তাকে Adverb of time বলে।
- এটা sentence এর শুরুতে অথবা শেষে ব্যবহৃত হয় ।
- Adverbs of time: Yesterday, today, afterward, always, immediately, last month, now, soon, etc. are common.
যেমন -
- I will go to the varsity today.
- Akash came here yesterday.

• Adverb of clause and effect: 
- কোন কাজ বা কোন কিছু কেন ঘটেছিল,  তা যে word-এর মাধ্যমে জানা যায়, তাকে Adverb of Cause and Effect বলে।
- যেমন: We will not have school today because it snowed last night.
-  প্রদত্ত বাক্যে বৃষ্টির কারনে স্কুলে যেতে পারেনি অর্থাৎ Cause and effect বোঝানো হয়েছে।
.
The audience cheered the talented performer. Here 'the talented performer' is a/an -
  1. ক) Noun phrase
  2. খ) Adjective phrase
  3. গ) Adverb phrase
  4. ঘ) Verb phrase
সঠিক উত্তর:
ক) Noun phrase
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun phrase
ব্যাখ্যা
• The audience cheered the talented performer. Here 'the talented performer' is a - Noun phrase.
- কারণ Article + Adjective + Noun = Noun Phrase.
- প্রশ্ন প্রদত্ত বাক্যে the(article) + beautiful (adjective) + girl (noun), তাই এটি noun phrase হবে।

• Noun phrases
A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses and other nouns in the possessive case.
- অধিকাংশ সময়ই, Noun phrase  মূলত: একটি Noun বা Pronoun এর কাজ করে। 
- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে ।
- যেমন: 
- Subject হিসেবে। 
- Object of a verb হিসেবে। 
- Object of a preposition হিসেবে। 
- Subject complement হিসেবে। 
- Object complement হিসেবে।
.
In which sentence, is “round” used as a preposition?
  1. ক) The evening was a round of pleasures.
  2. খ) The athletes ran round the track.
  3. গ) A square peg in a round hole.
  4. ঘ) He came round to their belief.
সঠিক উত্তর:
খ) The athletes ran round the track.
উত্তর
সঠিক উত্তর:
খ) The athletes ran round the track.
ব্যাখ্যা
বাক্যে ব্যবহারের ফলে একই শব্দ বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহৃত হতে পারে। 
যেমনঃ 'Round' শব্দটির বিভিন্ন parts of speech হিসেবে ব্যবহার নিচে দেয়া হলো -

• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - The athletes ran round the track - এই বাক্যটিতে round, preposition হিসাবে ব্যবহৃত হয়েছে।
- বাক্যটিতে round শব্দটি ‘the track' noun phrase এর পূর্বে বসে ‘ran’ verb টির সাথে সম্পর্ক স্থাপন করেছে।
- অতএব, এটি এখানে preposition এর কাজ করছে।

• অন্য অপশন গুলোর মধ্যে -
 
• Adverb - He came round to their belief. (ফিরে আসা) 
• Adjective - A square peg in a round hole. (গোলাকার)
• Noun - The evening was a round of pleasures. (চক্র)
.
He was enthusiastic about the project, but he failed to meet the deadline. (Make it simple)
  1. ক) Despite of his being enthusiastic about the project, he failed to meet the deadline.
  2. খ) Inspite being enthusiastic about the project, he failed to meet the deadline.
  3. গ) Inspite of his enthusiasm about the project, he failed to meet the deadline.
  4. ঘ) Despite of his enthusiasm about the project, he failed to meet the deadline.
সঠিক উত্তর:
গ) Inspite of his enthusiasm about the project, he failed to meet the deadline.
উত্তর
সঠিক উত্তর:
গ) Inspite of his enthusiasm about the project, he failed to meet the deadline.
ব্যাখ্যা
Simple Sentence:
- যে sentence- এ একটি মাত্র subject ও একটি মাত্র Finite verb থাকে তাকে simple sentence বলে। 

• But যুক্ত Compound sentence কে simple sentence এ রূপান্তর: 
- শুরুতে inspite of/despite বসে।
- person অনুযায়ী possessive form যেমন: my/his/her বসে। 
- প্রথম clause এর adjective এর noun form + দ্বিতীয় clause ব্যবহার করা হয়।

• Example: 
Compound: He is rich but he is unhappy. 
Simple: Inspite of his riches he is unhappy.

Compound: He was ill, but he came for rehearsal.
Simple: In spite of his illness, he came for rehearsal. 
.
He tells a tale that sounds untrue. Here the underlined clause is a/an -
  1. ক) Noun clause
  2. খ) Adverb clause
  3. গ) Adjective clause
  4. ঘ) Principal clause
সঠিক উত্তর:
গ) Adjective clause
উত্তর
সঠিক উত্তর:
গ) Adjective clause
ব্যাখ্যা
He tells a tale that sounds untrue. Here the underlined clause is an - Adjective clause.

• Adjective Clause:
- Adjective Clause কোন sentence - এ বসে adjective - এর ন্যায় noun/pronoun কে modify করে।
- Adjective সাধারনতঃ noun এর আগে অথবা linking verb - এর পরে বসে, কিন্তু Adjective Clause - এর অবস্থান সবসময় noun এর পরে বসে।

• WH/that দ্বারা শুরু হওয়া clause - টির পূর্বে antecedent থাকলে উক্ত clause Adjective clause হবে।
- যেমন উপরের বাক্যে 'a tale' antecedent এর পরে clause বসায় এটি adjective clause.

• এভাবেও বলা যায়, এখানে tale হচ্ছে Noun তাই এর পরের clause অবশ্যই Adjective clause হবে।
- Adjective clause এর অপর নাম Relative clause।
.
Unable to reach a conclusion, the negotiation ___________ the two parties kept getting elongated.
  1. ক) between
  2. খ) among
  3. গ) to
  4. ঘ) through
সঠিক উত্তর:
ক) between
উত্তর
সঠিক উত্তর:
ক) between
ব্যাখ্যা
• Preposition এর নিয়মানুযায়ী,
- দুইয়ের মধ্যে বুঝাতে between, এবং দুইয়ের অধিক এর মধ্যে বুঝাতে among বসে।
যেমন-
- Our teacher told the monitor to hand out scripts among the class.
- Divide the apples between the two boys.

• প্রদত্ত বাক্যে দুইটি দলের মধ্যে আলাপ-আলোচনার কথা বোঝানো হয়েছে সুতরাং between বসবে।
.
If we had booked the tickets earlier, __________ better seats.
  1. ক) we might got
  2. খ) we might gotten
  3. গ) we might get
  4. ঘ) we might have gotten
সঠিক উত্তর:
ঘ) we might have gotten
উত্তর
সঠিক উত্তর:
ঘ) we might have gotten
ব্যাখ্যা
- প্রশ্ন প্রদত্ত বাক্যটি একটি third Conditional জাতীয় বাক্য।

• একটি Conditional sentence-এ দু’টি clause থাকে: নির্ভরশীল / subordinate clause-টি শর্ত বোঝায় এবং প্রধান/principal clause-টি প্রেক্ষাপট বোঝায়। এদেরকে ‘if clauses’-ও বলা হয়।

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

 • 3rd Conditional এর নিয়মানুযায়ী,
- - If clause- এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause a would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- Conditional sentence এ Had + Sub + V3 + Extension এভাবে কোন sentence শুরু হলে সেটি Perfect conditional / 3rd conditional হয়।
১০.
None but the graduates (allowed) to apply for the post.
  1. ক) allowed
  2. খ) is allowed
  3. গ) are allowed
  4. ঘ) being allowed
সঠিক উত্তর:
গ) are allowed
উত্তর
সঠিক উত্তর:
গ) are allowed
ব্যাখ্যা
• But (ছাড়া অর্থে) Preposition হিসেবে ব্যবহৃত হয় এবং স্বাভাবিকভাবে Preposition এর পরের অংশ দ্বারা কখনো Verb নিয়ন্ত্রিত হয় না, বরং তার আগের অংশ অনুযায়ী Verb বসবে।
অর্থাৎ,
- যদি দুটো Noun/Pronoun- but  দ্বারা যুক্ত হয়, তাহলে দেখতে হবে but এর আগের শব্দ না -বোধক (none, nothing etc.) না কি হ্যাঁবোধক (everyone, all etc.)।
- যদি না-বোধক হয়, তাহলে শেষের subject অনুসারে verb বসে
- আর যদি হ্যাঁবোধক হয়, তাহলে but এর আগের শব্দ অনুসারে verb বসে।

• তাই প্রদত্ত বাক্যে Verb বসবে the graduates অনুযায়ী। আর বাক্যটি Passive Sense প্রকাশ করার কারণে were allowed ই শুদ্ধ হবে।

আবার, হা বোধক অর্থে, যেমন- 
যেমন-
Incorrect: Everyone but nine old men were killed.
Correct: Everyone but nine old men was killed. (নয়জন ছাড়া প্রত্যেককেই হত্যা করা হয়েছিল)
১১.
Identify the correct sentence.
  1. ক) The headmaster and the secretary is arranging a meeting.
  2. খ) The headmaster and secretary were arranging a meeting.
  3. গ) The headmaster and the secretary was arranging a meeting.
  4. ঘ) The headmaster and the secretary are arranging a meeting.
সঠিক উত্তর:
ঘ) The headmaster and the secretary are arranging a meeting.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) The headmaster and the secretary are arranging a meeting.
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী, 
- দুটি noun and দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে কেবল মাত্র প্রথম noun টির পূর্বে the বসে।
- কিন্তু যদি noun দুটি দ্বারা ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে বোঝায় তবে উভয় noun এর পূর্বে the বসে।
-  একই ব্যক্তিকে নির্দেশ করছে নাকি ভিন্ন ভিন্ন ব্যক্তিকে সেটা বোঝার সহজ উপায় হচ্ছে -  দুইটি subject/ noun এর পরের verb টির দিকে লক্ষ্য রাখা।

• And দ্বারা যুক্ত দুই বা ততোধিক subject/noun যদি একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে তাদের পরবর্তী verb টি singular হয়।
- And দ্বারা যুক্ত দুই বা ততোধিক subject/noun যদি ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে তবে তাদের পরবর্তী verb টি plural হয়।

• সুতরাং নিয়মানুযায়ী অপশনে উল্লেখিত বাক্যগুলোর মধ্যে - The headmaster and the secretary are arranging a meeting - এই বাক্যটি সঠিক।
- এখানে, and দ্বারা যুক্ত দুইটি noun এর পূর্বেই article রয়েছে অর্থাৎ, ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাই এরপরের verb টি plural হবে।
১২.
Fill in the gap with appropriate preposition. Butter is made ______ milk.
  1. ক) of
  2. খ) from
  3. গ) by
  4. ঘ) with
সঠিক উত্তর:
খ) from
উত্তর
সঠিক উত্তর:
খ) from
ব্যাখ্যা
 শূন্যস্থানে সঠিক উত্তর হবে - from.
- Complete sentence: Butter is made from milk.

• Preposition এর নিয়মানুযায়ী, 
- কোন কিছু থেকে কোনো জিনিস তৈরি হলে যদি এর উপকরণ টি পরিবর্তন হয়ে যায় তাহলে make from হয়।
- যেমন - Butter is made from milk.
- এখানে মূল উপকরণ milk, যা পরিবর্তিত হয়ে butter হয়েছে।

• আর যদি উপকরণ টি অপরিবর্তিত থাকে তবে made of হয়।
- যেমন - The table is made of wood.
- She wore a beautiful necklace made of silver.
- এখানে মূল উপকরণ  অপরিবর্তিত রয়েছে।


• Made with
- We use made with most often to talk about the ingredients of food and drink:
যেমন -
- This dish is made with beef, red peppers and herbs.
- Is sushi always made with raw fish or do the Japanese use cooked fish too?
১৩.
As a frequent traveler, she became habituated to ____________ quickly to different time zones.
  1. ক) adapt
  2. খ) adapts
  3. গ) adapting
  4. ঘ) be adapted
সঠিক উত্তর:
গ) adapting
উত্তর
সঠিক উত্তর:
গ) adapting
ব্যাখ্যা
• কোনো বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, worth, accustomed to, habituated to, ইত্যাদি শব্দ সমূহের পর কোনো verb বসলে সেই verb এর সাথে ing যুক্ত করতে হয়। 
- অর্থাৎ habituated to + Verb+ ing.
- যেহেতু প্রদত্ত প্রশ্নে habituated to আছে তাই এরপর verb এর সাথে ing যুক্ত হবে।
- সুতরাং সঠিক উত্তর - adapting.
- সম্পূর্ণ বাক্যটি হবে - As a frequent traveler, she became habituated to adapting quickly to different time zones.
১৪.
We observed the sunset, and the sky looked beautiful. Here the underlined verbs are respectively -
  1. ক) transitive, transitive
  2. খ) linking, transitive
  3. গ) linking, transitive
  4. ঘ) transitive, linking
সঠিক উত্তর:
ঘ) transitive, linking
উত্তর
সঠিক উত্তর:
ঘ) transitive, linking
ব্যাখ্যা
• We observed the sunset, and the sky looked beautiful. Here the underlined verbs are respectively -

• Transitive Verb এর পর Object থাকে আর Linking Verb এর পর Subjective Complement থাকে। 
- প্রথম Clause এ ‘we’ হচ্ছে Subject আর the sunset হচ্ছে Object.
- তাই এখানে observed - Transitive Verb.

• আর ২য় Clause এ the sky হচ্ছে Subject আর looked হচ্ছে এ Subject সম্পর্কে Subjective Complement.
- তাই এখানে looked - Linking Verb.

• Transitive verb
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।

 • Linking verb/ Copulative verb: 
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/ Copulative verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking/Copulative verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে - Linking/copulative verb হচ্ছে actionless.
- adverbs can be used before linking verbs if they describe the linking verb and not the subject.
১৫.
The students are unsure of whether the exam will be postponed. Here 'whether the exam will be postponed' is a/an -
  1. ক) Noun clause
  2. খ) Adjective clause
  3. গ) Adverb clause
  4. ঘ) Both a+b
সঠিক উত্তর:
ক) Noun clause
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun clause
ব্যাখ্যা
•The students are unsure of whether the exam will be postponed. Here 'whether the exam will be postponed' is a - Noun clause.

• A noun clause is a group of words that band together and act like a noun.
- Noun clauses are used when a single word isn't enough. They're always dependent clauses.

• একটি বাক্যের চারটি স্থানে Noun clause  বসতে পারে-
1. subject হিসাবে 
2. transitive verb এর object হিসেবে
3. Linking verb এরপরে complement হিসাবে 
4. Preposition এর Object হিসেবে।

• প্রশ্ন প্রদত্ত বাক্যে, preposition এর object হিসাবে এটি Noun clause.
১৬.
Since they came to you, maybe they wanted to say something. In the sentence 'Since' is used as -
  1. ক) Preposition
  2. খ) Conjunction
  3. গ) Adverb
  4. ঘ) Adjective
সঠিক উত্তর:
খ) Conjunction
উত্তর
সঠিক উত্তর:
খ) Conjunction
ব্যাখ্যা
• কিছু কিছু শব্দ যেমন, before, after, since, for, while etc. Preposition এবং Conjunction উভয় ভাবেই ব্যবহৃত হতে পারে।
- since যদি দুইটি Clause কে যুক্ত হতে সাহায্য করে তবে তা Conjunction হবে

• Since (যেহেতু) = Conjunction
- প্রশ্নে উল্লেখিত বাক্যে since দুইটি clause কে যুক্ত করায় এটি conjunction.

অন্যদিকে,
- Since (followed by a noun), Preposition হিসেবে বিবেচ্য হবে।
- Since (থেকে) = Preposition
- যেমন: It has been raining since morning.
- Here since is used as a preposition as it is followed by morning (noun).

• আবার, since যদি কোনো বাক্যের শেষে বসে তবে তা adverb.
- Since (তখন থেকে) = Adverb
- যেমন -I haven't met him since.
১৭.
She is certain ________ her skills and will prove her worth in the competition.
  1. ক) by
  2. খ) at
  3. গ) of
  4. ঘ) about
সঠিক উত্তর:
গ) of
উত্তর
সঠিক উত্তর:
গ) of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete sentence: She is certain of her skills and will prove her worth in the competition.

• Certain -  নিশ্চিত; সন্দেহাতীত।
- এর পর 'of' preposition-টি appropriately বসে। 
- Certain of - নিশ্চিত। 

Source: Bangla Academy Dictionary.
১৮.
The committee is concerned _________ finding solutions ______ address climate change.
  1. ক) with, to
  2. খ) in, of
  3. গ) about, about
  4. ঘ) over, to
সঠিক উত্তর:
ক) with, to
উত্তর
সঠিক উত্তর:
ক) with, to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with, to.
- Complete sentence: The committee is concerned with finding solutions to address climate change.

•Concern with - কারন কোন ব্যাপারে উদ্বিগ্ন বোঝাতে concerned এরপর appropriate preposition হিসাবে with বসে।
•  solution (to/for/of) (কোনো প্রশ্ন ইত্যাদির) উত্তর; কোনো সমস্যা সমাধানের (পথ বা উপায়)

• অন্যদিকে,
সংশ্লিষ্ট অর্থে concerned এরপর appropriate preposition হিসাবে in বসে।
যেমনঃ He is not concerned in the plot.
১৯.
They gathered around the campfire late at night. Here the underlined part is a/an -
  1. ক) Adverb phrase
  2. খ) Adjective phrase
  3. গ) Verb phrase
  4. ঘ) Preposition phrase
সঠিক উত্তর:
ক) Adverb phrase
উত্তর
সঠিক উত্তর:
ক) Adverb phrase
ব্যাখ্যা
• They gathered around the campfire late at night. Here the underlined part is an - Adverb phrase.

• Phrase হল দুই বা ততোধিক শব্দগুচ্ছ যা মাত্র একটি part of speech-এর মত করে বাক্যে ব্যবহৃত হয়।
- এই বাক্যে late at night phrase সময়কে নির্দেশ করছে।
- এটি adverb-এর কাজ করছে। তাই, এটি adverbial phrase.

• Adverbial Phrase: যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
সাধারনত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Advrbial phrase.
২০.
Two books in addition to a pen _______________ to each of them.
  1. ক) is given
  2. খ) have been given
  3. গ) has been given
  4. ঘ) was given
সঠিক উত্তর:
খ) have been given
উত্তর
সঠিক উত্তর:
খ) have been given
ব্যাখ্যা
• as well as, along with, in addition to ইত্যাদি ‘এবং’ এর মত অর্থ দিলেও and এর মত এগুলো দুটি Noun/ Pronoun কে যুক্ত করে না।
- বরং, কেবল প্রথম Noun/ Pronoun এর Number Person অনুযায়ী Verb বসে।
- তাই এখানে  Two books অনুযায়ী Verb বসবে।
- এটি plural  হওয়ায় Verb ও plural হবে।

• সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - have been given
Complete sentence: Two books in addition to a pen have been given to each of them.