পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাUnlistedতারিখ১৪ জানুয়ারি, ২০২১সময়40 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষাঃ বিগত ৫টি পরীক্ষার প্রশ্নের উপর হবে। [পরীক্ষার আগে আর্কাইভ বাটনে ৫টি প্রশ্নই নির্ভুল উত্তর, ব্যাখ্যা এবং ব্যাখ্যার রেফারেন্সসহ পাবেন। মূল প্রশ্ন হুবহু না দিয়ে কিছুটা মডিফাই করে দেয়া হবে]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

Unlisted · ১৪ জানুয়ারি, ২০২১ · ৮০ প্রশ্ন

.
'অঙ্গচ্ছেদ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) অঙ্গ + ছেদ
  2. খ) অঙ্গৎ + চ্ছেদ
  3. গ) অঙ্গঃ + ছেদ
  4. ঘ) অঙ্গ + চ্ছেদ
সঠিক উত্তর:
ক) অঙ্গ + ছেদ
উত্তর
সঠিক উত্তর:
ক) অঙ্গ + ছেদ
ব্যাখ্যা

স্বরধ্বনির পর ‘ছ’ থাকলে তা দ্বিত্ব হয়, অর্থাৎ ‘ছ’-র বদলে ‘চ্ছ’ হয়।
যেমন-
এক + ছত্র = একচ্ছত্র
মুখ + ছবি = মুখচ্ছবি
অঙ্গ + ছেদ = অঙ্গচ্ছেদ
আলোক + ছটা = আলোকচ্ছটা
প্র + ছদ = প্রচ্ছদ
বৃক্ষ + ছায়া = বৃক্ষছায়া
স্ব + ছন্দ = স্বচ্ছন্দ
কথা + ছলে = কথাচ্ছলে
আচ্ছা + দন = আচ্ছাদন
পরি + ছদ = পরিচ্ছদ
বি + ছেদ= বিচ্ছেদ
বি + ছিন্ন = বিচ্ছিন্ন
প্রতি + ছবি = প্রতিচ্ছবি
অনু + ছেদ = অনুচ্ছেদ
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের _______ বলে।
  1. ক) ক্রিয়া
  2. খ) উপসর্গ
  3. গ) বিভক্তি
  4. ঘ) প্রত্যয়
সঠিক উত্তর:
গ) বিভক্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) বিভক্তি
ব্যাখ্যা

বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয়, তাদের বিভক্তি বলে।
যেমন, কে, রে, দ্বারা, দিয়ে, কর্তৃ্‌ক, হতে, থেকে, র, এর, এ, য় তে ইত্যাদি।

মূলশব্দ বা মৌলিক শব্দের সঙ্গে যে অতিরিক্ত শব্দাংশ যুক্ত হয়ে নতুন নামপদ গঠন করে, তাকে প্রত্যয় বলে।
অর্থাৎ, প্রাতিপদিক ও ধাতুর সঙ্গে যেই শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদেরকেই প্রত্যয় বলে।
যেমন,
পড় + উয়া = পড়ুয়া
এখানে, ‘√পড়’-এর সঙ্গে কৃৎ প্রত্যয় 'উয়া' যুক্ত হয়ে নতুন শব্দ 'পড়ুয়া' গঠন করেছে।
লাজ + উক = লাজুক
এখানে, ‘লাজ’-এর সঙ্গে তদ্ধিত প্রত্যয় 'উক' যুক্ত হয়ে নতুন শব্দ 'লাজুক' গঠন করেছে।

যে পদের দ্বারা কাজ করা বোঝায়, তাকে ক্রিয়া বলে।
যেমন- যাব, খাই, ঘুমাও।

বাংলা ভাষায় এমন কতগুলো অব্যয়সূচক শব্দাংশ রয়েছে, যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না। এগুলো অন্যে শব্দের আগে বসে। এর প্রভাবে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত হয়।
যেমন- নতুন অর্থবোধক শব্দ তৈরি হয়, শব্দের অর্থের পূর্ণতা সাধিত হয়, শব্দের অর্থের সম্প্রসারণ ঘটে, শব্দের অর্থের সংকোচন ঘটে এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটে।
ভাষায় ব্যবহৃত এসব অব্যয়সূচক শব্দাংশেরই নাম উপসর্গ।
যেমন- 
‘পাতি’ একটি বাংলা উপসর্গ। এটি ক্ষুদ্র বা ছোট অর্থে ব্যবহৃত হয়।
'পাতি' যোগে কিছু শব্দঃ পাতিহাঁস, পাতিশিয়াল, পাতিলেবু, পাতকুয়ো ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
“অপদার্থ” কোন বাগধারা দ্বারা বোঝানো হয়?
  1. ক) ঊনপঞ্চাশ বায়ু
  2. খ) আঠারো মাসে বছর
  3. গ) অকাল কুষ্মাণ্ড
  4. ঘ) অল্পবিদ্যা ভয়ঙ্করী
সঠিক উত্তর:
গ) অকাল কুষ্মাণ্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) অকাল কুষ্মাণ্ড
ব্যাখ্যা

আঠারো মাসে বছর- কুড়ে স্বভাব/দীর্ঘসূত্রতা।
ঊনপঞ্চাশ বায়ু- পাগলামি।
অকালকুষ্মাণ্ড- অপদার্থ।
অল্পবিদ্যা ভয়ঙ্করী- সামান্য বিদ্যা বড়ো ক্ষতিকর, তাতে জ্ঞান জন্মে না অথচ বিদ্বান বলে অহঙ্কার জন্মে।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
ব্যাসবাক্য থেকে সমাসের মাধ্যমে যে নতুন শব্দ তৈরি হয়, তাকে ___________ বলা হয়।
  1. ক) পরপদ
  2. খ) সমস্যমান পদ
  3. গ) সমাসবাক্য
  4. ঘ) সমস্তপদ
সঠিক উত্তর:
ঘ) সমস্তপদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমস্তপদ
ব্যাখ্যা

সমাসের জন্য প্রয়োজনীয় কয়েকটি সংজ্ঞাঃ
ব্যাসবাক্যঃ যে বাক্যাংশ থেকে সমাসের মাধ্যমে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলা হয় ব্যাসবাক্য। একে সমাসবাক্য বা বিগ্রহবাক্যও বলা হয়।
সমস্ত পদঃ ব্যাসবাক্য থেকে সমাসের মাধ্যমে যে নতুন শব্দ তৈরি হয়, তাকে বলা হয় সমস্ত পদ।
সমস্যমান পদঃ ব্যাসবাক্যের যে সব শব্দ সমস্ত পদে অন্তর্গত থাকে, সমস্ত পদের সেই সব শব্দকে সমস্যমান পদ বলে। অর্থাৎ যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম সমস্যমান পদ।
পূর্বপদঃ সমস্ত পদের প্রথম অংশ/ শব্দকে পূর্বপদ বলে। অর্থাৎ, সমস্ত পদের প্রথম সমস্যমান পদই পূর্বপদ।
পরপদ/ উত্তরপদঃ সমস্ত পদের শেষ অংশ/ শব্দকে পরপদ/ উত্তরপদ বলে। অর্থাৎ, সমস্ত পদের শেষ সমস্যমান পদই পরপদ।
যেমন, সিংহ চিহ্নিত আসন = সিংহাসন।
এখানে ব্যাসবাক্য হলো- ‘সিংহ চিহ্নিত আসন’।
আর সমস্ত পদ হলো ‘সিংহাসন’। সমস্যমান পদ হলো ‘সিংহ’ আর ‘আসন’। এদের মধ্যে ‘সিংহ’ পূর্বপদ, আর ‘আসন’ পরপদ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
ছাগলে কিনা খায়।’ বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় ষষ্ঠী
  2. খ) কর্তায় ২য়া
  3. গ) কর্তায় ৭মী
  4. ঘ) কর্তায় শূন্য
সঠিক উত্তর:
গ) কর্তায় ৭মী
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্তায় ৭মী
ব্যাখ্যা

বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
(কর্মবাচ্য ও ভাববাচ্যের বাক্যে এই নিয়ম খাটবে না। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।)

সপ্তমী বিভক্তিঃ এ, য়, তে

উদাহরণ-
পাগলে কি না বলে (কে বলে) : কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।
ছাগলে কি না খায় (কে খায়) : কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।
বুলবুলিতে ধান খেয়েছে (কে খেয়েছে) : কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'ওরা আছে বলেই' নাটকটির রচয়িতা কে?
  1. ক) মামুনুর রশীদ
  2. খ) জোবায়দা খানম
  3. গ) ওবায়েদুল হক
  4. ঘ) নারায়ন গঙ্গোপাধ্যায়
সঠিক উত্তর:
ক) মামুনুর রশীদ
উত্তর
সঠিক উত্তর:
ক) মামুনুর রশীদ
ব্যাখ্যা

মামুনুর রশীদ মূলত নাট্যকার ছিলেন।
তাঁর রচিত বিখ্যাত নাটকঃ
- ওরা কদম আলী,
- ওরা আছে বলেই,
- মে দিবস, ইবলিশ,
- এখানে নোঙর,
- গিনিপিগি,
- সমতট,
- পাথর,
- লেবেদেফ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কোনটি ভুল বানান?
  1. ক) পসারিণী
  2. খ) ক্ষণজীবী
  3. গ) প্রণয়ন
  4. ঘ) আভ্যন্তরীণ
সঠিক উত্তর:
ঘ) আভ্যন্তরীণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আভ্যন্তরীণ
ব্যাখ্যা

অভ্যন্তরীণ (অভ্যন্তর + ঈন):
১. মধ্যবর্তী
২. অভ্যন্তরে আছে এমন, ভেতরের
৩. মানসিক
উৎসঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

ঋ, র, ষ এর পরে স্বরধ্বনি, হ, য়, ব, ং, ক-বর্গীয় এবং প-বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী দন্ত ন মূর্ধন্য ণ হয়।
যেমন- অভ্যন্তরীণ,পসারিণী, অগ্রহায়ণ, রূপায়ণ, প্রণয়ন, কৃপণ, গৃহিণী, নিরীক্ষণ, ক্ষণজীবী ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
'চক্রবাক' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) গোলাম মোস্তফা
  2. খ) কামিনী রায়
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
ঘ) কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থঃ
- অগ্নি-বীণা,
- সঞ্চিতা,
- চিত্তনামা,
- মরুভাস্কর,
- সর্বহারা,
- ফণি-মনসা,
- চক্রবাক,
- সাম্যবাদী,
- ছায়ানট,
- নতুন চাঁদ,
- পুবের হাওয়া,
- জিঞ্জির,
- বিষের বাঁশি,
- দোলনচাঁপা,
- চন্দ্রবিন্দু,
- সিন্ধু হিন্দোল,
- ভাঙার গান,
- সন্ধ্যা ইত্যাদি।
উৎসঃ বাংলাপিডিয়া, লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত?
  1. ক) শিক্ষিত
  2. খ) প্রলয়
  3. গ) অনুপম
  4. ঘ) বিশ্বাস
সঠিক উত্তর:
ক) শিক্ষিত
উত্তর
সঠিক উত্তর:
ক) শিক্ষিত
ব্যাখ্যা

ক্ত-প্রত্যয় যুক্ত হলে ধাতুর শেষে ‘ই-কার’ যুক্ত হয়।
যেমন-
√খণ্ড্‌ + (ক্ত)
√পঠ্‌ + ক্ত = পঠিত
√লিখ্‌ + ক্ত = লিখিত
√বিদ্‌ + ক্ত = বিদিত
√বেষ্ট্‌ + ক্ত = বেষ্টিত
√চল্‌ + ক্ত = চলিত
√পত্‌ + ক্ত = পতিত
√লুণ্ঠ্‌ + ক্ত = লুণ্ঠিত
√ক্ষুধ্‌ + ক্ত = ক্ষুধিত
√শিক্ষ্‌ + ক্ত = শিক্ষিত
উৎসঃ বাংলা একাডেমি অভিধান এবং বাংলা ভাষার অভিধান, নবম-দশম শ্রেণি।

১০.
'সামান্য' কথাটি কোন বাগধারা দিয়ে বোঝানো হয়েছে?
  1. ক) কেউকেটা
  2. খ) শাপে বর
  3. গ) ব্যাঙের আধুলি
  4. ঘ) একাদশে বৃহস্পতি
সঠিক উত্তর:
ক) কেউকেটা
উত্তর
সঠিক উত্তর:
ক) কেউকেটা
ব্যাখ্যা

'একাদশে বৃহস্পতি' - সৌভাগ্যের বিষয়।
'কেউকেটা' - সামান্য।
'শাপে বর' - অনিষ্টে ইষ্ট লাভ।
‘ব্যাঙের আধুলি’- সামান্য সম্পদ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১১.
‘নাসিক্য’ বর্ণ কোনগুলো?
  1. ক) অ, ঋ, ব
  2. খ) ণ, ন, ম
  3. গ) উ, ঊ, য়
  4. ঘ) শ, স, ষ
সঠিক উত্তর:
খ) ণ, ন, ম
উত্তর
সঠিক উত্তর:
খ) ণ, ন, ম
ব্যাখ্যা

ঙ, ঞ, ণ, ন, ম - এ পাঁচটি বর্ণে দ্যোতিত ধ্বনির উচ্চারণে নাক ও মুখ দিয়ে কিংবা কেবল নাক দিয়ে ফুসফুস তাড়িত বাতাস বের হয়ে বলে এদের বলা হয় নাসিক্য ধ্বনি এবং প্রতীকী বর্ণগুলোকে বলা হয় নাসিক্য বর্ণ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১২.
‘আমরণ’ কোন সমাস?
  1. ক) দ্বিগু সমাস
  2. খ) তৎপুরুষ সমাস
  3. গ) কর্মধারয় সমাস
  4. ঘ) অব্যয়ীভাব সমাস
সঠিক উত্তর:
ঘ) অব্যয়ীভাব সমাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অব্যয়ীভাব সমাস
ব্যাখ্যা

পূর্বপদে অব্যয়যোগে নিষ্পন্ন সমাসে যদি অব্যয়ের অর্থেই প্রাধান্য থাকে, তবে তাকে বলা হয় অব্যয়ীভাব সমাস।
যেমন-
উপকূল – কূলের সমীপে;
আমরণ – মরন পর্যন্ত;
যথারীতি – রীতিকে অতিক্রম না করে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৩.
'পঠন' শব্দটি কোন শ্রেণির ধাতু দ্বারা গঠিত?
  1. ক) বিদেশী
  2. খ) সংস্কৃত
  3. গ) খাঁটি
  4. ঘ) দেশি
সঠিক উত্তর:
খ) সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
খ) সংস্কৃত
ব্যাখ্যা

‘পঠ্‌’ সংস্কৃত ধাতু।
এটি দ্বারা গঠিত শব্দ- পঠন, পাঠ্য, পঠিত, পাঠক ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৪.
'প্রভাতে সূর্য উঠে'- এখানে 'প্রভাতে' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্তায় সপ্তমী
  2. খ) করণে সপ্তমী
  3. গ) অধিকরণে সপ্তমী
  4. ঘ) উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) অধিকরণে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
গ) অধিকরণে সপ্তমী
ব্যাখ্যা

ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে।
যেমন,
প্রভাতে সূর্য উঠে।
(এতে 'এ' বিভক্তি থাকায়, এটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি)
শরতে শাপলা ফোটে।
(এতে 'এ' বিভক্তি থাকায়, এটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি)
আজকে নগদ কালকে ধার।
(এতে 'কে' বিভক্তি থাকায়, এটি অধিকরণ কারকে দ্বিতীয়া বিভক্তি)
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৫.
বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু তারিখ-
  1. ক) ৭ ডিসেম্বর
  2. খ) ৮ ডিসেম্বর
  3. গ) ৯ ডিসেম্বর
  4. ঘ) ১০ ডিসেম্বর
সঠিক উত্তর:
গ) ৯ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯ ডিসেম্বর
ব্যাখ্যা

বেগম রোকেয়াকে বাংলার নারী জাগরণের অগ্রদূত বলা হয়।
বিশ শতকের প্রথমার্ধে তিনি নারীশিক্ষা বিশেষত মুসলিম নারীদের মধ্যে শিক্ষার প্রসারে অক্লান্ত পরিশ্রম করেন।
এছাড়া তিনি নিজ উদ্যোগে বিভিন্ন স্থানে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং সরকারের নিকট নারীদের উন্নয়নে বিভিন্ন দাবী দাওয়া পেশ করেন।
বেগম রোকেয়া ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৩২ সালে কলকাতায় মারা যান।
তার জন্ম ও মৃত্যু তারিখ ৯ ডিসেম্বর।
সূত্রঃ বাংলাপিডিয়া।

১৬.
যে ব্যঞ্জনধ্বনি উচ্চারণে বাতাসের জোর কম থাকে, নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না সে ব্যঞ্জনগুলোকে বলে?
  1. ক) অল্পপ্রাণ
  2. খ) অধিকপ্রাণ
  3. গ) স্বল্পপ্রাণ
  4. ঘ) মহাপ্রাণ
সঠিক উত্তর:
ক) অল্পপ্রাণ
উত্তর
সঠিক উত্তর:
ক) অল্পপ্রাণ
ব্যাখ্যা

যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর বেশি থাকে, তাকে মহাপ্রাণ ধ্বনি বলে।
যেমন- খ, ঘ, ছ, ঝ ইত্যাদি।
আর যে ধ্বনিগুলোতে বাতাসের জোর কম থাকে, নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, তাদেরকে অল্পপ্রাণ ধ্বনি বলে।
যেমন- ক, গ, চ, জ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৭.
'কর্মভোগ এড়ানো যায় না' - এখানে ‘কর্ম’ কোন অর্থ প্রকাশ করে?
  1. ক) কর্তব্য
  2. খ) দুষ্কর্ম
  3. গ) কপাল
  4. ঘ) অনুষ্ঠান
সঠিক উত্তর:
খ) দুষ্কর্ম
উত্তর
সঠিক উত্তর:
খ) দুষ্কর্ম
ব্যাখ্যা

'কর্মভোগ এড়ানো যায় না'
এখানে 'কর্ম' শব্দটি দ্বারা কৃতকর্ম বা দুষ্কর্ম অর্থ প্রকাশ করছে।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১৮.
‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম?
  1. ক) প্যারিচাঁদ মিত্র
  2. খ) মধুসূদন দত্ত
  3. গ) বিহারীলাল চক্রবর্তী
  4. ঘ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার
ব্যাখ্যা

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ছদ্মনাম ছিলো- দৃষ্টিহীন।
আবার, মধুসূধন মজুমদারের ছদ্মনামও ছিলো- দৃষ্টিহীন।
প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম- টেকচাঁদ ঠাকুর।
মধুসূদন দত্তের ছদ্মনাম- এ নেটিভ।
বিহারীলাল চক্রবর্তীর উপাধি- ভোরের পাখি।
সূত্রঃ বাংলাভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৯.
“ইকারুসের আকাশ” কাব্যগ্রন্থের রচয়িতা -
  1. ক) আহসান হাবিব
  2. খ) মহাদেব সাহা
  3. গ) আলাউদ্দীন আল আজাদ
  4. ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর:
ঘ) শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের আধুনিক কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি - শামসুর রাহমান।
তার রচিত উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হচ্ছে -
প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, এক ধরনের অহংকার, শূন্যতার শোকসভা, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, প্রতিদিন ঘরহীন ঘরে, ইকারুসের আকাশ, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এক ফোঁটা কেমন অনল, দেশদ্রোহী হতে ইচ্ছে করে, অবিরল জলাভূমি, বুক তাঁর বাংলাদেশের হৃদয় ইত্যাদি।
তাঁর রচিত আত্মস্মৃতি - কালের ধুলোয় লেখা ও স্মৃতির শহর।
শামসুর রাহমানের উপন্যাস - অক্টোপাস, অদ্ভূত আঁধার এক, নিয়ত মন্তাজ, এলো সে অবেলায়।
তার রচিত কয়েকটি শিশু-কিশোর সাহিত্য - এলাটিং বেলাটিং, ধান ভানলে কুঁড়ো দেব, গোলাপ ফুটে খুকীর হাতে, আমের কুঁড়ি জামের কুঁড়ি ইত্যাদি।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]

২০.
‘পয়জার’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ছুতার
  2. খ) জুতা
  3. গ) উন্মাদ
  4. ঘ) দাঁড়িপাল্লা
সঠিক উত্তর:
খ) জুতা
উত্তর
সঠিক উত্তর:
খ) জুতা
ব্যাখ্যা

পয়জার, পায়যার (বিশেষ্য)
১) জুতা; পাদুকা (সখিনা বিবির পয়জারের বাড়ি আর খেতে পারিনে-জোবেদা; এখনই ঘর থেকে বেরিয়ে যা, নইলে পয়জার দিয়ে তোকে সোজা করব-শাহাদাত হোসেন)।
২) পাপোশ।
{(ফারসি) পায়জার }
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

২১.
“I have not seen him of late.” Here, 'of late' means-
  1. ক) lateness
  2. খ) too late
  3. গ) delayed
  4. ঘ) recently
সঠিক উত্তর:
ঘ) recently
উত্তর
সঠিক উত্তর:
ঘ) recently
ব্যাখ্যা

Of late- Recently (ইদানীং, সম্প্রতি).
I have not seen him of late.
She'd been drinking too much of late.

২২.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) I am not bad with tennis.
  2. খ) He has assured me for safety.
  3. গ) He parted from his friends in tears.
  4. ঘ) The rich is not always happy.
সঠিক উত্তর:
গ) He parted from his friends in tears.
উত্তর
সঠিক উত্তর:
গ) He parted from his friends in tears.
ব্যাখ্যা

সঠিক বাক্য- অপশন (গ)।
অপশন (ক) এর সঠিক বাক্যটি হবে- I am not bad at tennis.
অপশন (খ) এর সঠিক বাক্যটি হবে- He has assured me of safety.
অপশন (ঘ) এর সঠিক বাক্যটি হবে- The rich are not always happy.

২৩.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) No news is good news.
  2. খ) Everything hinges upon what happens next.
  3. গ) I have no aptitude to music.
  4. ঘ) I concur with you on your decision.
সঠিক উত্তর:
গ) I have no aptitude to music.
উত্তর
সঠিক উত্তর:
গ) I have no aptitude to music.
ব্যাখ্যা

সঠিক বাক্য- অপশন (ক), (খ) এবং (ঘ)।
অপশন (গ) এর সঠিক বাক্যটি হবে- I have no aptitude for music.

২৪.
‘The boss and I do not always see eye to eye.’ Here the underlined idiom means-
  1. ক) To agree
  2. খ) To stare fixedly
  3. গ) To be angry
  4. ঘ) To take revenge
সঠিক উত্তর:
ক) To agree
উত্তর
সঠিক উত্তর:
ক) To agree
ব্যাখ্যা

To see eye to eye with- be in full agreement.
The boss and I do not always see eye to eye.
Source: Oxford dictionary.

২৫.
All at once the noise stopped.’ Here the underlined idiom means-
  1. ক) Quickly
  2. খ) Slowly
  3. গ) Suddenly
  4. ঘ) Gradually
সঠিক উত্তর:
গ) Suddenly
উত্তর
সঠিক উত্তর:
গ) Suddenly
ব্যাখ্যা

All at once (phrase of once): suddenly.
All at once the noise stopped.
Source: Oxford Dictionary.

২৬.
Which sentence is with correct punctuation-
  1. ক) The insect, a cockroach is crawling across the kitchen table.
  2. খ) The insect, a cockroach, is crawling across the kitchen table.
  3. গ) The insect a cockroach, is crawling across the kitchen table.
  4. ঘ) The insect a cockroach is crawling across the kitchen table.
সঠিক উত্তর:
খ) The insect, a cockroach, is crawling across the kitchen table.
উত্তর
সঠিক উত্তর:
খ) The insect, a cockroach, is crawling across the kitchen table.
ব্যাখ্যা

An appositive is a noun or a noun phrase that renames another noun right beside it.
The appositive can be a short or long combination of words.
Such as,
Maria, my student, is on leave today.
The insect, a cockroach, is crawling across the kitchen table.
Water, an important element of environment, is polluted by various ways.

২৭.
‘The clause admits _____ no other interpretation.’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) at
  2. খ) for
  3. গ) from
  4. ঘ) of
সঠিক উত্তর:
ঘ) of
উত্তর
সঠিক উত্তর:
ঘ) of
ব্যাখ্যা

Admit (of) (আনুষ্ঠানিক) অবকাশ থাকা।
The clause admits of no other interpretation.
Your conduct admits of no excuse.
Source: Bangla Academy Dictionary.

২৮.
‘He is afflicted ______ arthritis.’ বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. ক) to
  2. খ) of
  3. গ) on
  4. ঘ) with
সঠিক উত্তর:
ঘ) with
উত্তর
সঠিক উত্তর:
ঘ) with
ব্যাখ্যা

He is afflicted with arthritis.
সে গেঁটেবাত রোগে পীড়িত বা ক্লিষ্ট।

Afflict (verb transitive) (দৈহিক বা মানসিকভাবে) পীড়া/ক্লেশ/কষ্ট দেওয়া।
Afflicted with gout.
Source: Bangla Academy Dictionary.

২৯.
Nasima said, ''What a beautiful flower it is!'' এর Indirect speech হচ্ছে-
  1. ক) Nasima said that it is a very beautiful flower.
  2. খ) Nasima exclaimed that it was a very beautiful flower.
  3. গ) Nasima exclaimed that it is a very beautiful flower.
  4. ঘ) Nasima exclaimed that what a beautiful flower it was.
সঠিক উত্তর:
খ) Nasima exclaimed that it was a very beautiful flower.
উত্তর
সঠিক উত্তর:
খ) Nasima exclaimed that it was a very beautiful flower.
ব্যাখ্যা

এই Exclamatory sentence এর Indirect speech হলেঃ
i) said এর পরিবর্তে exclaimed ব্যবহার করতে হবে।
ii) that ব্যবহার করতে হবে।
iii) Exclamatory Sentence টি Assertive Sentence এ রূপান্তর করতে হবে।
এছাড়াও present tense রূপান্তরিত হয়ে past tense হবে।
তাই সঠিক উত্তর অপশন (খ)।

৩০.
''His behaviour annoyed me yesterday''. বাক্যের Passive form হচ্ছে-
  1. ক) Yesterday I was annoyed to his behaviour.
  2. খ) I was annoyed yesterday at his behaviour.
  3. গ) Yesterday I was annoyed at his behaviour.
  4. ঘ) I am annoyed yesterday at his behaviour.
সঠিক উত্তর:
গ) Yesterday I was annoyed at his behaviour.
উত্তর
সঠিক উত্তর:
গ) Yesterday I was annoyed at his behaviour.
ব্যাখ্যা

Active voice কে Passive voice- এ রূপান্তরের নিয়ম:
Active Voice এর object‌ টি Passive voice এর subject হয় + Tense অনুযায়ী Auxiliary verb + মূল verb এর past participle + Active voice এর subject টি Passive voice এর object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to ,in) বসে।
আর কোন ব্যক্তির উপর বিরক্ত বোঝাতে annoyed with কিন্তু বস্তু বা কাজের উপর বিরক্ত বোঝাতে annoyed at বসে।
তাই, প্রশ্নোক্ত বাক্যটির passive voice হবে- Yesterday I was annoyed at his behaviour.

৩১.
Which one is the closest antonym word of ''Admit''?
  1. ক) Eject
  2. খ) Dismiss
  3. গ) Expel
  4. ঘ) Banish
সঠিক উত্তর:
গ) Expel
উত্তর
সঠিক উত্তর:
গ) Expel
ব্যাখ্যা

Admit (Verb):
Meaning -
1. Allow (someone) to enter a place.
2. Acknowledge (a failure or fault)
3. Receive (a patient) into a hospital for treatment.
Bangla Meaning:
১. প্রবেশ করতে দেওয়া; ভিতরে আসতে/ঢুকতে দেওয়া; ভর্তি করা
২. সত্য বা বৈধ বলে গ্রহণ করা
৩. (সত্যতা, দোষ) স্বীকার করা; স্বীকারোক্তি করা

SYNONYMS:
Acknowledge, confess, reveal, make known, disclose, divulge, give access to, give admission to, accept, take in, usher in.
ANTONYMS:
Exclude, bar, expel, deny, conceal.

Source: Oxford Dictionary

৩২.
“They elected her captain''. বাক্যের পরিবর্তিত voice form হচ্ছে-
  1. ক) She has been elected captain by them.
  2. খ) She elected captain by them.
  3. গ) She was elected captain by them.
  4. ঘ) She is elected captain by them.
সঠিক উত্তর:
গ) She was elected captain by them.
উত্তর
সঠিক উত্তর:
গ) She was elected captain by them.
ব্যাখ্যা

Factive object যুক্ত past indefinite tense এর structure:
Pronominal obj কে Sub + was/were + V3 + factitive obj + by + sub কে obj.
সুতরাং প্রদত্ত বাক্যের Passive: She was elected captain by them.

৩৩.
Which is the noun of the word 'false'?
  1. ক) Falsehood
  2. খ) Falsen
  3. গ) Falsify
  4. ঘ) Falsitty
সঠিক উত্তর:
ক) Falsehood
উত্তর
সঠিক উত্তর:
ক) Falsehood
ব্যাখ্যা

False (adjective) ভ্রান্ত; মিথ্যা; প্রতারণামূলক।

Falsehood [noun] [countable noun] মিথ্যা; মিথ্যা বিবরণ; মিথ্যাভাষণ; মিথ্যাকথন।

Falsify (verb transitive) (past tense past participle falsified)
(১) জাল করা; to falsify records.
(২) মিথ্যা বর্ণনা করা; অসত্যভাবে তুলে ধরা: to falsify a story.

Falsity (noun)
(১) [uncountable noun] মিথ্যা; ভ্রান্তি।
(২) [countable noun] (plural falsities) মিথ্যা, প্রতারণামূলক বা বিশ্বাসঘাতকতামূলক কর্ম, আচরণ, বিবৃতি ইত্যাদি।

৩৪.
Which one is an incorrect sentence?
  1. ক) I took his pulse
  2. খ) I saw his pulse
  3. গ) I checked his pulse
  4. ঘ) I felt his pulse
সঠিক উত্তর:
খ) I saw his pulse
উত্তর
সঠিক উত্তর:
খ) I saw his pulse
ব্যাখ্যা

Feel somebody’s pulse অর্থ হাতের কবজির ধমনিতে হাত রেখে নাড়িস্পন্দনের হার গণনা করা।
Check/take/feel someone's pulse: to measure how fast someone's heart is beating.
Source: Oxford Dictionary, Cambridge Dictionary & Merriam-Webster Dictionary.

৩৫.
Choose the correct past form of the word ‘drink’.
  1. ক) drunk
  2. খ) drunker
  3. গ) dronk
  4. ঘ) drank
সঠিক উত্তর:
ঘ) drank
উত্তর
সঠিক উত্তর:
ঘ) drank
ব্যাখ্যা

Drink (verb transitive), (verb intransitive) (past tense - drank past participle - drunk)
(১) পান করা।
Drink something down/off/up নিঃশেষে পান করা।
(২) Drink (in/up) (বৃক্ষ-তৃণাদি, ভূমি) শুষে নেওয়া: The thirsty soil drank up the water at once.
(৩) Drink something in (লাক্ষণিক) আগ্রহের সঙ্গে শ্রবণ করা, মনে গ্রহণ করা ইত্যাদি।
(৪) সুরা পান করা বিশেষত মাত্রাতিরিক্তভাবে।
(৫) Drink (to) মদ্যপানকালে গ্লাস উঁচু করে ধরে কারো স্বাস্থ্য, সাফল্য ইত্যাদি কামনা করা।
Drinkable (adjective) পান করার যোগ্য: drink water.
Drinker (noun) বিশেষত যে ব্যক্তি বেশি মাত্রায় সুরা পান করে: a heavy drink.
Drinking (noun) বিশেষত সুরা পান: She is fond of drinking.
Drinking-bout (noun) মদ্যপানোৎসব।
Drinking-fountain (noun) সদর জায়গায় স্থাপিত ঝরনা বা কল যেখান থেকে জনগণ পানীয় জল খেতে পারে।
Source: Bangla Academy Dictionary.

৩৬.
‘Look after’ means to -
  1. ক) follow
  2. খ) try again
  3. গ) take care
  4. ঘ) look at
সঠিক উত্তর:
গ) take care
উত্তর
সঠিক উত্তর:
গ) take care
ব্যাখ্যা

Look after somebody/something:
(ক) যত্ন নেওয়া; খেয়াল রাখা; দেখাশোনা করা।
(খ) দৃষ্টি দিয়ে অনুসরণ করা।
He looked after the car as it left his house.

Take care: দেখাশোনা করা, যত্ন নেয়া।

৩৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Relevant
  2. খ) Relevent
  3. গ) Relavant
  4. ঘ) Ralevant
সঠিক উত্তর:
ক) Relevant
উত্তর
সঠিক উত্তর:
ক) Relevant
ব্যাখ্যা

Relevant (adjective)
Relevant (to) সম্পৃক্ত; প্রাসঙ্গিক; ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত; সম্পর্কীয়।
Supply the facts relevant to the case; relevant facts.
Relevantly (adverb) প্রাসঙ্গিকভাবে।
Relevance, relevancy (noun(s)) প্রাসঙ্গিকতা; প্রসঙ্গানুগতা।
Source: Bangla Academy Dictionary.

৩৮.
Plural form of ‘Bureau’-
  1. ক) bureaux
  2. খ) bureaues
  3. গ) Buraeus
  4. ঘ) Both A & B
সঠিক উত্তর:
ক) bureaux
উত্তর
সঠিক উত্তর:
ক) bureaux
ব্যাখ্যা

Bureau (noun) (plural bureaux, bureaus)
(১) (British/Britain) দেরাজযুক্ত লেখার টেবিল; বুওরো।
(২) সরকারি বা পৌর দফতর/অফিস; ব্যুরো; দফতর: information Bureau; Tourist Bureau.
(৩) [America(n)] (সাধারণত আয়নাসহ) দেরাজওয়ালা আলমারি (কাপড়চোপড় রাখার জন্য)।

৩৯.
He prides himself ______ his knowledge of horses. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে-
  1. ক) of
  2. খ) for
  3. গ) in
  4. ঘ) upon
সঠিক উত্তর:
ঘ) upon
উত্তর
সঠিক উত্তর:
ঘ) upon
ব্যাখ্যা
Pride (verb transitive) (reflexive) pride oneself on/upon something গর্ব/অহংকার বোধ করা: He prides himself upon his knowledge of horses.
Source: Bangla Academy Dictionary.
৪০.
What is the antonym of the word ''Somber''?
  1. ক) Dark
  2. খ) Dismal
  3. গ) Bright
  4. ঘ) Gloomy
সঠিক উত্তর:
গ) Bright
উত্তর
সঠিক উত্তর:
গ) Bright
ব্যাখ্যা
Somber (অন্ধকার) এর বিপরীত হচ্ছে Bright (উজ্জ্বল)।
৪১.
কত সালে নীল কমিশন গঠন করা হয়?
  1. ক) ১৮৬০
  2. খ) ১৮৫৭
  3. গ) ১৮৪৫
  4. ঘ) ১৮৮২
সঠিক উত্তর:
ক) ১৮৬০
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮৬০
ব্যাখ্যা

নবম-দশম শ্রেণির বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই অনুসারে নীল কমিশন গঠিত হয়েছে ১৮৬১ সাল।
অন্যদিকে, বাংলাপিডিয়া, ব্রিটানিকাসহ অন্যান্য নির্ভরযোগ্য সূত্র অনুসারে, ১৮৬০ সালে।
তাই মূল পরীক্ষায়, ১৮৬০ এবং ১৮৬১ উভয়ই অপশনে থাকলে, আপনারা আপনাদের বিবেচনা থেকে উত্তর করবেন।

১৮৫৯ খ্রিস্টাব্দে ইংরেজ নীলকরদের সীমাহীন অত্যাচার শোষণ বঞ্চনার বিরুদ্ধে নীল চাষিরা যে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে তা ইতিহাসে নীল বিদ্রোহ নামে খ্যাত।
বাংলাদেশে একচেটিয়া নীলের ব্যবসা ছিল ইংরেজ বণিকদের।
নীল বিদ্রোহ দমন করার জন্য ইংরেজ সরকার ১৮৬১ খ্রিস্টাব্দে ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠন করে।
সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

১৮৫৯ সালে রায়তরা সমগ্র বাংলা জুড়ে নীলকরদের বিরুদ্ধে এক সংগঠিত আন্দোলন শুরু করে।
এ আন্দোলনের মুখে ১৮৬০ সালের ৩১ মার্চ সরকার নীল উৎপাদন ব্যবস্থা ও এর অর্থনীতি তদন্ত করবার জন্য ‘নীল কমিশন’ গঠন করে।
সূত্রঃ বাংলাপিডিয়া।

৪২.
বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদীর নাম কী?
  1. ক) ইয়াংসিকিয়াং
  2. খ) ইউফ্রেটিস
  3. গ) হোয়াংহো
  4. ঘ) গঙ্গা
সঠিক উত্তর:
ক) ইয়াংসিকিয়াং
উত্তর
সঠিক উত্তর:
ক) ইয়াংসিকিয়াং
ব্যাখ্যা

ইয়াংসিকিয়াং চীন তথা এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী এবং বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য ৩৯১৫ মাইল (৬৩০০ কিলোমিটার)।
তিব্বতের মালভূমির উৎস থেকে পূর্ব চীন সাগরে এর মুখ পর্যন্ত নদীটি ১০ টি প্রদেশ বা অঞ্চলের মধ্যে প্রবাহিত হয়েছে।
উৎসঃ ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস।

৪৩.
কোনটি নর্ডিক দেশ নয়?
  1. ক) ডেনমার্ক
  2. খ) ইতালি
  3. গ) নরওয়ে
  4. ঘ) সুইডেন
সঠিক উত্তর:
খ) ইতালি
উত্তর
সঠিক উত্তর:
খ) ইতালি
ব্যাখ্যা

স্ক্যান্ডেনেভিয়ান ও নর্ডিক দুটিই উত্তর ইউরোপের বিশেষ অঞ্চল।
মানুষের জীবনযাত্রা, অর্থনীতির প্রকৃতি - এসব কিছুতে এই অঞ্চলের দেশগুলোর মধ্যে ব্যাপক সামঞ্জস্য বিদ্যমান ও ইউরোপের অন্যান্য অঞ্চল থেকে অনেকটাই ভিন্ন।

স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলঃ (৩টি দেশ) - নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক। উল্লেখ্য, এসকল দেশের যে বিশেষ অঞ্চল রয়েছে, সেগুলোও এই স্ক্যান্ডেনেভিয়ান অঞ্চলের অন্তর্গত।

নর্ডিক অঞ্চলঃ (৫টি দেশ) - ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে।

উৎসঃ Live MCQ content (upcoming) ও এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।

৪৪.
বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত?
  1. ক) ২২ নটিক্যাল মাইল
  2. খ) ১২ নটিক্যাল মাইল
  3. গ) ২২০ নটিক্যাল মাইল
  4. ঘ) ২০০ নটিক্যাল মাইল
সঠিক উত্তর:
খ) ১২ নটিক্যাল মাইল
উত্তর
সঠিক উত্তর:
খ) ১২ নটিক্যাল মাইল
ব্যাখ্যা

মিয়ানমার ও ভারতের সাথে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হওয়ায় বাংলাদেশ ১,১৮,৮১৩ বর্গকিলোমিটার টেরিটোরিয়াল সমুদ্র, ১২ নটিক্যাল মাইল টেরিটোরিয়াল বা রাজনৈতিক সমুদ্রসীমা, ২০০ নটিক্যাল মাইল একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল এবং চট্টগ্রাম উপকূল থেকে ৩৫৪ নটিক্যাল মাইল মহীসোপানের শেষ সীমানা পর্যন্ত সামুদ্রিক মালিকানা তথা সমুদ্র তলদেশে অবস্থিত সব ধরনের প্রাণিজ ও অপ্রাণিজ সম্পদের ওপর সার্বভৌম অধিকার প্রতিষ্ঠা নিশ্চিত করতে পেরেছে।
উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি এবং অর্থনৈতিক সমীক্ষা-২০২০

৪৫.
“ক্রেসকোগ্রাফ” যন্ত্র আবিষ্কার করেন-
  1. ক) আলবার্ট আইনস্টাইন
  2. খ) জগদীশ চন্দ্র বসু
  3. গ) আর্নেস্ট হেমিংওয়ে
  4. ঘ) চার্লস ডারউইন
সঠিক উত্তর:
খ) জগদীশ চন্দ্র বসু
উত্তর
সঠিক উত্তর:
খ) জগদীশ চন্দ্র বসু
ব্যাখ্যা

জগদীশ চন্দ্র বসুর উল্লেখযেযাগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে মাইক্রোওয়েভ রিসিভার ও ট্রান্সমিটারের উন্নয়ন, এবং ক্রেসকোগ্রাফ যন্ত্র যা দিয়ে গাছের বৃদ্ধি নিখুঁতভাবে পরিমাপ করা যায়।
উদ্ভিদের জীবনচক্র তিনি প্রমাণ করেছিলেন।
তিনি গাছেরও যে প্রাণ আছে এটা আবিষ্কার করেন।
বেতার যন্ত্রের প্রথম উদ্ভাবক হিসাবে তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।
যদিও বেতারের আবিষ্কারক হিসাবে বিশ্বে স্বীকৃতি লাভ করেছিলেন মার্কনি, কারণ জগদীশ বসু এটার আবিষ্কারকে নিজের নামে পেটেন্ট করেননি।
উৎসঃ বিবিসি।

৪৬.
প্রতি বছর ছয় দফা দিবস হিসেবে পালিত হয়-
  1. ক) ২১ সেপ্টেম্বর
  2. খ) ২৩ জুন
  3. গ) ৫ ফেব্রুয়ারি
  4. ঘ) ৭ জুন
সঠিক উত্তর:
ঘ) ৭ জুন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭ জুন
ব্যাখ্যা

১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬ দফা ঘোষণা করেন।
১৯৬৬ সালের ৭ জুন হরতালে পুলিশের গুলিতে নিহত হন আওয়ামী লীগের মনু মিয়া, মজিবুল্লাহ, শফিক, শামসুল হকসহ ১১ জন।
৬ দফা আন্দোলনের প্রথম শহীদ হন সিলেটের মনু মিয়া।
বর্তমানে ৭ জুন ছয় দফা দিবস হিসেবে পালিত হয়।
উৎসঃ পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।

৪৭.
কোনো বস্তুর ভর ১ কেজি হলে বস্তুর ওজন-
  1. ক) ১ নিউটন
  2. খ) ৯.৮ নিউটন
  3. গ) ১০ নিউটন
  4. ঘ) ৯৮ নিউটন
সঠিক উত্তর:
খ) ৯.৮ নিউটন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯.৮ নিউটন
ব্যাখ্যা

আমরা জানি,
W = mg
= ১ X ৯.৮
= ৯.৮ নিউটন।

৪৮.
সংকর ধাতু কাঁসার উপাদান হল-
  1. ক) তামা ও টিন
  2. খ) তামা ও দস্তা
  3. গ) তামা ও সীসা
  4. ঘ) তামা ও নিকেল
সঠিক উত্তর:
ক) তামা ও টিন
উত্তর
সঠিক উত্তর:
ক) তামা ও টিন
ব্যাখ্যা

পিতলে কপার ৬৫% এবং জিংক ৩৫% থাকে।
কাঁসায় ৯০% কপার ও ১০% টিন বিদ্যমান।
ডুরালুমিনে অ্যালুমিনিয়াম ৯৫%, কপার ৪%, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ ও লৌহ ১% বিদ্যমান।
উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।

৪৯.
ইতিহাসে ‘মরুভূমির শিয়াল’ নামে খ্যাত-
  1. ক) ফিল্ড মার্শাল রোমেল
  2. খ) আনোয়ার সাদাত
  3. গ) মার্শাল টিটো
  4. ঘ) কামাল আতাতুর্ক
সঠিক উত্তর:
ক) ফিল্ড মার্শাল রোমেল
উত্তর
সঠিক উত্তর:
ক) ফিল্ড মার্শাল রোমেল
ব্যাখ্যা
ফিল্ড মার্শাল রোমেল (১৮৯১ - ১৯৪৪) ছিলেন একজন জার্মান ফিল্ড মার্শাল।
তিনি ইতিহাসে ‘ডেজার্ট ফক্স’ বা ‘মরুভূমির শিয়াল’ নামে খ্যাত।
উৎসঃ ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।
৫০.
সাইপ্রাসের রাজধানী হচ্ছে-
  1. ক) প্রিস্টিনা
  2. খ) তিরানা
  3. গ) বুদাপেস্ট
  4. ঘ) নিকোশিয়া
সঠিক উত্তর:
ঘ) নিকোশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিকোশিয়া
ব্যাখ্যা

কসোভোর রাজধানী প্রিস্টিনা।
আলবেনিয়ার রাজধানী তিরানা।
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট।
সাইপ্রাসের রাজধানী নিকোশিয়া।
উৎসঃ ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।

৫১.
নিচের কোনটি আমের জাত নয়?
  1. ক) হাড়িভাঙ্গা
  2. খ) রাজনন্দী
  3. গ) গোপালভোগ
  4. ঘ) মোহনভোগ
সঠিক উত্তর:
খ) রাজনন্দী
উত্তর
সঠিক উত্তর:
খ) রাজনন্দী
ব্যাখ্যা

মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ প্রভৃতি আমের কতগুলো জাত।
সূত্রঃ কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট।

৫২.
মানবদেহে অত্যাবশ্যকীয় এমিনো এসিড কোনটি?
  1. ক) মিসটিন
  2. খ) টাইরোসিন
  3. গ) থ্রিওনাইন
  4. ঘ) অ্যালানিন
সঠিক উত্তর:
গ) থ্রিওনাইন
উত্তর
সঠিক উত্তর:
গ) থ্রিওনাইন
ব্যাখ্যা

অ্যামাইনো এসিড হচ্ছে আমিষ গঠনের একক।
আমিষ পরিপাক হওয়ার পর তা অ্যামাইনো এসিডে পরিণত হয়।
দেহগঠনে আমিষ সহায়তা করে থাকে।
এ পর্যন্ত আমাদের শরীরে ২০ ধরনের অ্যামাইনো এসিড আবিষ্কৃত হয়েছে।
এর মধ্যে অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড ৮টি।
এগুলো হল লাইসিন, ট্রিপেটোফ্যান, মিথিওনিন, ভ্যালিন, লিউসিন, আইসোলিউসিন, ফিনাইল অ্যালানিন ও থ্রিওনাইন।
সূত্রঃ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫৩.
রংধনুর সাতটি রঙের মধ্যে সর্বশেষ রঙ কোনটি?
  1. ক) হলুদ
  2. খ) নীল
  3. গ) লাল
  4. ঘ) সবুজ
সঠিক উত্তর:
গ) লাল
উত্তর
সঠিক উত্তর:
গ) লাল
ব্যাখ্যা

রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করার মাধ্যমে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সৃষ্টি করে বলে আমরা রংধনু দেখতে পাই।
রংধনুতে ৭টি রং থাকে।
এগুলো হলো বেনীআসহকলা- বেগুনী, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা এবং লাল।
অর্থাৎ সাতটি রঙের মধ্যে সর্বশেষ রং - লাল।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫৪.
কোনটি চৌম্বক পদার্থ?
  1. ক) পারদ
  2. খ) নিকেল
  3. গ) বিসমাথ
  4. ঘ) অ্যান্টিমনি
সঠিক উত্তর:
খ) নিকেল
উত্তর
সঠিক উত্তর:
খ) নিকেল
ব্যাখ্যা

যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে এবং যাদের চুম্বকে পরিণত করা যায় তাদেরকে চৌম্বক পদার্থ বলে।
যেমন- লোহা, লোহার সংকর ধাতু, নিকেল, কোবাল্ট ইত্যাদি।
যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করে না এবং যাদেরকে চুম্বকে পরিণত করা যায় না তাদেরকে অচৌম্বক পদার্থ বলে।
যেমন- বিসমাথ, অ্যান্টিমনি, পারদ, অ্যালুমিনিয়াম ইত্যাদি।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৫৫.
যে সর্বোচ্চ শ্রুতি সীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে-
  1. ক) ১০০ ডিবি
  2. খ) ৭৫ ডিবি
  3. গ) ৯০ ডিবি
  4. ঘ) ১২০ ডিবি
সঠিক উত্তর:
ক) ১০০ ডিবি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১০০ ডিবি
ব্যাখ্যা

শব্দের তীব্রতা পরিমাপের একক ডেসিবেল (ডিবি)।
শব্দের মাত্রা ৪৫ ডিবি হলেই সাধারণত মানুষ ঘুমাতে পারে না।
৮৫ ডিবিতে শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হতে শুরু করে এবং মাত্রা ১২০ ডিবি হলে কানে ব্যথা শুরু হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মতানুসারে, সাধারণত ৬০ ডিবি শব্দ একজন মানুষকে সাময়িকভাবে বধির করে ফেলতে পারে এবং ১০০ ডিবি শব্দ সম্পূর্ণ বধিরতা সৃষ্টি করতে পারে।
বাংলাদেশের পরিবেশ অধিদপ্তরের জরিপ অনুসারে, যেকোন ব্যক্তি যেকোন স্থানে আধঘণ্টা বা তার অধিক সময় ধরে ঘটা ১০০ ডিবি বা তার অধিক শব্দ দূষণের ফলে বধির হয়ে যেতে পারে।
উৎসঃ বাংলাপিডিয়া।

৫৬.
নিচের কোন সালে কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা FORTRAN আবিষ্কার হয়?
  1. ক) ১৯৪৭
  2. খ) ১৯৫২
  3. গ) ১৯৫৭
  4. ঘ) ১৯৬২
সঠিক উত্তর:
গ) ১৯৫৭
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৫৭
ব্যাখ্যা

প্রোগ্রামিং ভাষা তত্ত্ব কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যা অঙ্কণ বা নকশা বাস্তবায়ন, বিশ্লেষণ, বৈশিষ্ট্য প্রদান, প্রোগ্রামিং ভাষা'র শ্রেণীবিভাগ এবং তাদের স্বতন্ত্র বৈশিষ্ট্যের সাথে সম্পর্কিত।
John Backjar 1957 সালে প্রথম আবিষ্কার করেন প্রোগ্রামিং ভাষা FORTRAN (Formula Translation).
সূত্রঃ কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, ৯ম-১০ম শ্রেণি (ভোকেশনাল)।

৫৭.
“হাকালুকি হাওর” কোন জেলায় অবস্থিত?
  1. ক) নেত্রকোণা
  2. খ) সিলেট
  3. গ) সুনামগঞ্জ
  4. ঘ) হবিগঞ্জ
সঠিক উত্তর:
খ) সিলেট
উত্তর
সঠিক উত্তর:
খ) সিলেট
ব্যাখ্যা

বাংলাদেশের হাওরাঞ্চলে মোট ৩৭৩টি হাওর রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় হাওর হলো হাকালুকি হাওর। এটি সিলেট ও মৌলভীবাজার জেলা জুড়ে বিস্তৃত। এর আয়তন ২১,৫০০ হেক্টর৷
অন্যদিকে সুনামগঞ্জ জেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওরের আয়তন ১১,৭০০ হেক্টর।
মৌলভীবাজারে অবস্থিত হাইল হাওরের আয়তন ১৫,৬০০ হেক্টর।
সিলেটে সর্বাধিক ১০৫টি, কিশোরগঞ্জে ৯৭টি এবং সুনামগঞ্জে ৯৫টি হাওর রয়েছে।
(সূত্রঃ বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট)

৫৮.
বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কি?
  1. ক) বিষুব রেখা
  2. খ) মকর রেখা
  3. গ) দ্রাঘিমা রেখা
  4. ঘ) কর্কট রেখা
সঠিক উত্তর:
ঘ) কর্কট রেখা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কর্কট রেখা
ব্যাখ্যা

বাংলাদেশের মাঝামাঝি স্থান দিয়ে কর্কটক্রান্তি রেখা (ট্রপিক অব ক্যান্সার) অতিক্রম করেছে।
চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি, ও রাঙ্গামাটি জেলার ওপর দিয়ে এ রেখা অতিক্রম করেছে।
অন্যদিকে বরিশাল, গোপালগঞ্জ, পিরোজপুর ও বরগুনা জেলার ওপর দিয়ে ৯০° দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে।
উৎসঃ ভূগোল বোর্ড বই, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৫৯.
প্রেসার কুকারে পানির স্ফুটনাংক-
  1. ক) ১০০°C থাকে
  2. খ) ১০০°C এর কম হয়
  3. গ) ১০০°C এর বেশি হয়
  4. ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ) ১০০°C এর বেশি হয়
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০০°C এর বেশি হয়
ব্যাখ্যা

প্রেসার কুকারে পানির স্ফুটনাংক স্বাভাবিকের চেয়ে বেশি থাকে।
স্থির আয়তনে প্রেসার কুকারে উচ্চ চাপের সৃষ্টি হয়।
এতে পানির স্ফুটনাংক বেড়ে যায়।
পানির স্ফুটনাংক (১০০°C) এর চেয়ে বেশি থাকার কারণে প্রেসার কুকারে কোনাে জিনিস তাড়াতাড়ি সিদ্ধ হয়।

৬০.
মহাকাব্য “শাহনামা” কোন দেশের অন্যতম প্রসিদ্ধ সাহিত্য?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) তুর্কি
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
খ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইরান
ব্যাখ্যা

‘শাহনামা’ মহাকাব্যের রচয়িতা পার্সিয়ান কবি ফেরদৌসী।
এটি ফারসি ভাষায় রচিত হয়েছে।
এই মহাকাব্যটি পারস্যের বা ইরানের অন্যতম প্রসিদ্ধ সাহিত্য।
উৎসঃ ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।

৬১.
একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
  1. ক) ৭৭০০
  2. খ) ৮৮০০
  3. গ) ৬৫০০
  4. ঘ) ৮৬০০
সঠিক উত্তর:
খ) ৮৮০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮৮০০
ব্যাখ্যা

১০% ক্ষতিতে ৯০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৭২০০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ × ৭২০০ / ৯০ = ৮০০০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে ১০% লাভে বিক্রয়মূল্য ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ৮০০০ টাকা হলে বিক্রয়মূল্য ৮০০০×১১০ / ১০০ = ৮৮০০ টাকা

৬২.
সুদের হার ৮% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭২ টাকা কমে যায়। তার মূলধন কত?
  1. ক) ৪৮০ টাকা
  2. খ) ৬২০ টাকা
  3. গ) ৮৭০ টাকা
  4. ঘ) ১০০০ টাকা
সঠিক উত্তর:
ক) ৪৮০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৮০ টাকা
ব্যাখ্যা

ধরি,
মূলধন P টাকা।
∴ ৮% সুদে ৫ বছরে P টাকার মোট সুদ = ৪০P/১০০ টাকা।
= ৪P/১০ টাকা
আবার,
৫% সুদে ৫ বছরে P টাকার মোট সুদ = ২৫P/১০০ টাকা।
= P/৪ টাকা।

শর্তমতে,
৪P/১০ - P/৪ = ৭২
⇒ (৮P - ৫P)/২0 = ৭২
⇒ ৩P = ১৪৪০
⇒ P = ৪৮০

৬৩.
x + y = 16 এবং xy = 48 হলে x - y = কত?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
সঠিক উত্তর:
খ) 8
উত্তর
সঠিক উত্তর:
খ) 8
ব্যাখ্যা

(x - y)2
= (x + y)2 - 4xy
= (16)2 - 4 X 48
= 256 - 192
= 64
∴ x - y = √64 = 8

৬৪.
আব্দুল করিম আব্দুর রহিমের চাইতে ৪ বছরের ছোট। আফজালের বয়স আব্দুল করিমের বয়স থেকে ৩ বছর কম। মুমিনের বয়স যখন ৫ তখন আব্দুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স ৫২ হলে আফজালের বয়স কত?
  1. ক) ৫৪ বছর
  2. খ) ৪৪ বছর
  3. গ) ৫০ বছর
  4. ঘ) ৪৩ বছর
সঠিক উত্তর:
খ) ৪৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪৪ বছর
ব্যাখ্যা

ধরি,
রহিমের বয়স = ক বছর
∴ করিমের বয়স = (ক - ৪) বছর।
আফজালের বয়স = (ক - ৪ - ৩) বছর।
= (ক - ৭) বছর।
এবং মুমিনের বয়স = (ক - ৪ + ৫) বছর।
= (ক + ১) বছর।
প্রশ্নমতে,
ক + ১ = ৫২
∴ ক = ৫১
∴ আফজালের বয়স = (৫১ - ৭) বছর।
= ৪৪ বছর।

৬৫.
চার সন্তানের বয়সের গড় ৭ বছর এবং মাতাসহ তাদের বয়সের গড় ১২ বছর। মাতার বয়স কত?
  1. ক) ৪২ বছর
  2. খ) ৩২ বছর
  3. গ) ৫২ বছর
  4. ঘ) ৬২ বছর
সঠিক উত্তর:
খ) ৩২ বছর
উত্তর
সঠিক উত্তর:
খ) ৩২ বছর
ব্যাখ্যা

চার সন্তানের বয়সের সমষ্টি = (৪ X ৭) বছর।
= ২৮ বছর।
মাতাসহ চার সন্তানের বয়সের সমষ্টি = (৫ X ১২)
= ৬০ বছর।
সুতরাং মাতার বয়স = (৬০ - ২৮) বছর
= ৩২ বছর।

৬৬.
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের _______ ।
  1. ক) অর্ধেক
  2. খ) সমান
  3. গ) দ্বিগুণ
  4. ঘ) তিনগুণ
সঠিক উত্তর:
ক) অর্ধেক
উত্তর
সঠিক উত্তর:
ক) অর্ধেক
ব্যাখ্যা

বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
যেমন, যদি একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40° হয়, তবে বৃত্তটির কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 80°।

৬৭.
অপু, দীপু, নিপু একটি কাজ যথাক্রমে ৬, ৮, ১২ দিনে করতে পারে। একত্রে তারা কাজটি কত দিনে করতে পারবে?
  1. ক) ৩(১/৩) দিনে
  2. খ) ৪(১/২) দিনে
  3. গ) ২(২/৩) দিনে
  4. ঘ) ৬ দিনে
সঠিক উত্তর:
গ) ২(২/৩) দিনে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২(২/৩) দিনে
ব্যাখ্যা

অপু ৬ দিনে করে ১ অংশ কাজ
∴ সে ১ দিনে করে ১/৬ অংশ কাজ

দীপু ৮ দিনে করে ১ অংশ কাজ
∴ সে ১ দিনে করে ১/৮ অংশ কাজ

নিপু ১২ দিনে করে ১ অংশ কাজ
∴ সে ১ দিনে করে ১/১২ অংশ কাজ

অর্থাৎ তারা একত্রে ১ দিনে করে = ১/৬ + ১/৮ + ১/১২ অংশ কাজ।
= (৪ + ৩ + ২)/২৪ অংশ কাজ।
= ৯/২৪ অংশ কাজ।

সুতরাং তারা একত্রে সম্পূর্ণ কাজটি করতে পারবে = (১ x ২৪)/৯ দিনে।
= ৮/৩ দিনে।
= ২(২/৩) দিনে।

৬৮.
দুটি পরস্পর পূরক কোণের মধ্যে একটির মান ৪৫ ডিগ্রী হলে অপরটির মান কত?
  1. ক) ৪৫°
  2. খ) ১২০°
  3. গ) ১৮০°
  4. ঘ) ১৩৫°
সঠিক উত্তর:
ক) ৪৫°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৫°
ব্যাখ্যা

দুইটি কোণের পরিমাপের যোগফল এক সমকোণ হলে কোণ দুইটি একটি অপরটির পূরক কোণ।
অর্থাৎ দুটি পূরক কোণের সমষ্টি = ৯০°
∴ ৪৫ ডিগ্রী কোণের পূরক কোণ = ৯০° - ৪৫° = ৪৫°

৬৯.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৫০ বছর । যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০২ বছর । পিতার বর্তমান বয়স কত?
  1. ক) ৩৮
  2. খ) ৩২
  3. গ) ৩৬
  4. ঘ) ৩৪
সঠিক উত্তর:
ক) ৩৮
উত্তর
সঠিক উত্তর:
ক) ৩৮
ব্যাখ্যা

ধরি,
পুত্রের বর্তমান বয়স = x বছর
এবং পিতার বর্তমান বয়স = y বছর।
প্রশ্নমতে,
x + y = 50 -------- (1)
এবং y + {y + (y - x)} = 102
বা, 3y - x = 102 ---------- (2)
সমীকরণ (1) এবং (2) যোগ করে পাই,
4y = 152
∴ y = 38
∴ পিতার বয়স = 38

৭০.
x + y = 7 হলে xy এর ক্ষুদ্রতম মান কত?
  1. ক) 0
  2. খ) 12
  3. গ) 10
  4. ঘ) 6
সঠিক উত্তর:
ক) 0
উত্তর
সঠিক উত্তর:
ক) 0
ব্যাখ্যা

দেওয়া আছে,
x + y = 7
তাই,
x এর মান 0 হলে y এর মান 7 হয়।
∴ xy = 0
x এর মান 1 হলে y এর মান 6 হয়।
∴ xy = 6
x এর মান 2 হলে y এর মান 5 হয়।
∴ xy = 10
x এর মান 3 হলে y এর মান 4 হয়।
∴ xy = 12
x এর মান 4 হলে y এর মান 3 হয়।
∴ xy = 12
x এর মান 5 হলে y এর মান 2 হয়।
∴ xy = 10
x এর মান 6 হলে y এর মান 1 হয়।
∴ xy = 6
x এর মান 7 হলে y এর মান 0 হয়।
∴ xy = 0
সুতরাং xy এর ক্ষুদ্রতম মান 0.

৭১.
(০.১) এর মান কোন ভগ্নাংশটির সমান?
  1. ক) ১/১০
  2. খ) ১/১০০
  3. গ) ১/১০০০
  4. ঘ) ১/১০০০০
সঠিক উত্তর:
খ) ১/১০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১/১০০
ব্যাখ্যা

(০.১)
= (১ / ১০)
= ১ / ১০০

৭২.
৯২২২ সৈন্য হতে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
  1. ক) ৩
  2. খ) ৪
  3. গ) ৫
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
ঘ) ৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬
ব্যাখ্যা

৯৬ এর বর্গ = ৯২১৬
তাহলে সৈন্য সরাতে হবে = (৯২২২ - ৯২১৬) জন
= ৬ জন।

৭৩.
চিনির মূল্য ২০% বৃদ্ধি পাওয়াতে কোন এক পরিবার চিনির ব্যবহার কেমন কমালে চিনি বাবদ ব্যয় বৃদ্ধি পাবেনা?
  1. ক) ২২.৭৫%
  2. খ) ১৮.৬৭%
  3. গ) ১৭.৭৫%
  4. ঘ) ১৬.৬৭%
সঠিক উত্তর:
ঘ) ১৬.৬৭%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬.৬৭%
ব্যাখ্যা

২০% বৃদ্ধিতে বর্তমান মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা
বর্তমান মূল্য ১২০ টাকা হলে পূর্বমূল্য ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকা হলে পূর্বমুল্য = (১০০×১০০)/১২০ = ৮৩.৩৩ টাকা
∴ ঐ পরিবার চিনি খাওয়া কমালো (১০০ - ৮৩.৩৩) = ১৬.৬৭%

৭৪.
একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়?
  1. ক) ৪ টি
  2. খ) ৩ টি
  3. গ) ২ টি
  4. ঘ) ১ টি
সঠিক উত্তর:
গ) ২ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২ টি
ব্যাখ্যা

একটি সরল রেখার উপর লম্ব অঙ্কন করলে ২ টি সমকোণ পাওয়া যায়।
৭৫.
কোন শ্রেণিতে ১০০ জন পরীক্ষার্থী ছিল। বার্ষিক পরীক্ষায় ৯১ জন বাংলায় এবং ৭৭ জন গণিতে পাস করেছে। ৭০ জন উভয় বিষয়ে পাস করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ক) ৩
  2. খ) ২
  3. গ) ১
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
খ) ২
উত্তর
সঠিক উত্তর:
খ) ২
ব্যাখ্যা

শুধু বাংলায় পাস করেছে = (৯১ - ৭০) জন।
= ২১ জন।
শুধু গণিতে পাস করেছে = (৭৭ - ৭০) জন।
= ৭ জন।
উভয় বিষয় ফেল করেছে = ১০০ - (৭০ + ২১ + ৭) জন।
= (১০০ - ৯৮) জন।
= ২ জন।

৭৬.
৪, ৮, ১৩, ১৯, ২৬, ....... ধারাটির ৮ম পদ কত?
  1. ক) ৪৩
  2. খ) ৪৬
  3. গ) ৫১
  4. ঘ) ৫৩
সঠিক উত্তর:
ঘ) ৫৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫৩
ব্যাখ্যা

৪ + ৪ = ৮
৮+ ৫ = ১৩
১৩ + ৬ = ১৯
১৯ + ৭ = ২৬
২৬ + ৮ = ৩৪
৩৪ + ৯ = ৪৩
৪৩ + ১০ = ৫৩
অর্থাৎ প্রতিটি পদের ব্যবধান পূর্ববর্তী ব্যবধান থেকে ১ করে বৃদ্ধি পেয়েছে।
∴ ৮ম পদ = ৫৩

৭৭.
a + b + c = 9 এবং ab + bc + ca = 27 হয়, তবে a² + b² + c² = ?
  1. ক) 19
  2. খ) 20
  3. গ) 27
  4. ঘ) 28
সঠিক উত্তর:
গ) 27
উত্তর
সঠিক উত্তর:
গ) 27
ব্যাখ্যা

We know,
(a + b + c)² = a² + b² + c² + 2(ab + bc + ca)
Or, 9² = a² + b² + c² + 2×27
∴ a² + b² + c² = 81 - 54 = 27

৭৮.
১, ১, ২, ২, ৩, ৩ সংখ্যাগুলো থেকে ৩ অঙ্কের কতগুলো সংখ্যা গঠন করা যাবে?
  1. ক) ২৮
  2. খ) ২৬
  3. গ) ২৪
  4. ঘ) ২৭
সঠিক উত্তর:
গ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪
ব্যাখ্যা

এখানে ৩টি সংখ্যা দুবার করে আছে।
সংখ্যাগুলো যে কোন ভাবে নিয়ে ৩= ২৭ টি সংখ্যা পাওয়া যায়।
কিন্তু এর মধ্যে ১১১, ২২২, ৩৩৩ তিনটি সংখ্যা আসবে যা গ্রহণযোগ্য নয়।
কেননা, সংখ্যাগুলো ২ বারের বেশি নেই।
∴ নির্ণেয় বিন্যাস সংখ্যা = ২৭ – ৩ = ২৪।

৭৯.
a, a2, a3(a + b)–এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি?
  1. ক) a4
  2. খ) a(a + b)
  3. গ) a2(a + b)
  4. ঘ) a3(a + b)
সঠিক উত্তর:
ঘ) a3(a + b)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a3(a + b)
ব্যাখ্যা

a, a2, a3(a+b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক (ল.সা.গু) = a3(a + b)

৮০.
কোনো বৃত্তে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ এবং স্পর্শকের অন্তর্ভুক্ত কোণ-
  1. ক) ৪৫°
  2. খ) ৯০°
  3. গ) ১২০°
  4. ঘ) ১৮০°
সঠিক উত্তর:
খ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০°
ব্যাখ্যা

বৃত্তের যে কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শগামী ব্যাসার্ধের উপর লম্ব।
সুতরাং, উৎপন্ন কোণটি এক সমকোণ বা ৯০° হবে।