পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়56 minutes
মোট প্রশ্ন৮৩
সিলেবাস
Bangladesh Bank (AD) Preparation - Full Model Test (4)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৮৩ প্রশ্ন

.
'বড়র পীরতি বালির বাঁধ 
ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ' - প্রবচনটি কোন মঙ্গলকাব্যে পাওয়া যায়?
  1. ক) মনসামঙ্গল
  2. খ) অন্নদামঙ্গল
  3. গ) চণ্ডীমঙ্গল
  4. ঘ) ধর্মমঙ্গল
ব্যাখ্যা
আলোচ্য পঙক্তিটি ভারতচন্দ্র রায়গুণাকর রচিত - অন্নদামঙ্গল কাব্যে ব্যবহৃত একটি প্রবচন।

এই কাব্যের আরো কয়েকটি প্রবচন হল -
- নগর পুড়িলে দেবালয় কি এড়ায়
- মাতঙ্গ পড়িলে দরে পতঙ্গ প্রহার করে।
- মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন
- কড়িতে বাঘের দুধ মিলে
- যার কর্ম তারে সাজে অন্য লোকের লাঠি বাজে
- জন্মভূমি জননী স্বর্গের গরিয়সী। ইত্যাদি 

এসব গভীরতম ভাবদ্যোতক প্রবচনের মত পদে ভাষার উপর কবির যে অধিকার তা তুলনারহিত। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক।
.
'ধ্রুপদ' বলতে বাংলা সাহিত্যে কী বোঝায়?
  1. ক) বাক্যের পদ
  2. খ) চর্যাপদ
  3. গ) বচন
  4. ঘ) শাস্ত্রীয়সঙ্গীত
ব্যাখ্যা
ধ্রুপদ রাগসঙ্গীত বা শাস্ত্রীয়সঙ্গীতের এক প্রধান শৈলী। ‘ধ্রুপদ’ শব্দ ‘ধ্রুবপদ’ শব্দের  অপভ্রংশ। ‘ধ্রুব’ অর্থ স্থির, নির্দিষ্ট ও সত্য  এবং ‘পদ’ অর্থ কথাযুক্ত গীত। তাই ‘ধ্রুবপদ’ বা ‘ধ্রুপদ’ বলতে এক প্রকার ধীর, স্থির, গম্ভীর ও বীরত্বব্যঞ্জক সঙ্গীতকে বোঝায়।

ধ্রুপদ গানের রচনায় কবিত্বের প্রকাশ থাকে। ভাবের মাধুর্য, ভাষার শুদ্ধতা, গীতরীতির গাম্ভীর্য, ছন্দোবৈচিত্র্য প্রভৃতি এ গানের বৈশিষ্ট্য। মোগল সম্রাট  আকবর ধ্রুপদ গানের বিশেষ পৃষ্ঠপোষক ছিলেন। তাঁর দরবারের সব সঙ্গীতগুণীই ছিলেন ধ্রুপদী। মিঞা তানসেন ছিলেন সম্রাট আকবরের নবরত্ন সভার অন্যতম শ্রেষ্ঠ ধ্রুপদশিল্পী।

উৎস: বাংলাপিডিয়া
.
'আনন্দের মৃত্যু নেই' গ্রন্থটি মূলত কোন কবি বিষয়ক?
  1. ক) মহাদেব সাহা
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) জীবনানন্দ দাশ
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
'আনন্দের মৃত্যু নেই' গ্রন্থের রচয়িতা মহাদেব সাহা। 
- গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৪ খ্রিষ্টাব্দে। 
- বইটি রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ক। 
- লেখক রবীন্দ্রনাথ বিষয়জ গুরুত্বপূর্ণ মন্তব্য তুলে ধরেছেন। 
- এই পুস্তক তিনটি অধ্যায়ে বিভক্ত। 

মহাদেব সাহার কাব্যগ্রন্থ হলো :
- এই গৃহ এই সন্ন্যাস,
- মানব এসেছি কাছে,
- কী সুন্দর অন্ধ,
- তোমার পায়ের শব্দ,
- ফুল কই শুধু অস্ত্রের উল্লাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
.
'Treaty' শব্দটির বাংলা পরিভাষা-
  1. ক) চুক্তি
  2. খ) সন্ধি
  3. গ) পরিখা
  4. ঘ) ন্যায়পীঠ
ব্যাখ্যা
'Treaty' শব্দটির বাংলা পরিভাষা = সন্ধি 
অন্যদিকে, 
Treaty contract = সন্ধিচুক্তি
Tribunal = ন্যায়পীঠ 
Trench = পরিখা 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান।
.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) ঈস্পিত - লিপ্সিত
  2. খ) আদিষ্ট - উদ্দিষ্ট
  3. গ) আবাহন - বিসর্জন
  4. ঘ) উপচয় - সঞ্চয়
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল = আবাহন - বিসর্জন 

অন্যদিকে, 
আদিষ্ট - নিষিদ্ধ 
ঈস্পিত - অনীস্পিত 
উপচয় - অপচয় 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
লালন ও হাসনের গানে প্রাধান্য পায়----
  1. ক) নারী প্রেম
  2. খ) স্বদেশ প্রেম
  3. গ) ইহজাগতিকতা
  4. ঘ) আধ্যাত্মিকতা
ব্যাখ্যা
লালন ও হাসনের গানে প্রাধান্য পায় আধ্যাত্মিকতা। 
আবদুল করিমের গানে প্রাধান্য ইহজাগতিকতা। 

• লালন শাহ বাউল সাধনার প্রধান গুরু, বাউল গানের শ্রেষ্ঠ রচয়িতা ও গায়ক।
- মতান্তরে কুষ্টিয়া জেলার কুমারখালীর ভাঁড়রা গ্রামে এক কায়স্থ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।
- লালন কোনো জাতিভেদ মানতেন না।
- তাই তিনি গেয়েছেন: ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে/ লালন কয় জাতির কি রূপ দেখলাম না এ নজরে।’
- তাঁর জনপ্রিয় গান- 
- ‘খাঁচার ভিতর অচিন পাখি’,
- ‘বাড়ির কাছে আরশী নগর’,
- ‘আমার ঘরখানায় কে বিরাজ করে’ ইত্যাদি।

• হাসন রাজা মরমি কবি ও সাধক হিসেবে পরিচিত। তার প্রকৃত নাম দেওয়ান হাসন রজা চৌধুরী।
- তিনি ১৮৫৪ সালের ২৪ জনিুয়ারি সুনামগঞ্জের লক্ষ্মণশ্রী গ্রামের এক জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন এবং ১৯২২ সালের ৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।
- হাসন রাজা আঞ্চলিক ভাষায় প্রায় এক হাজার গান রচনা করেন।
তার উল্লেখযোগ্য গানের মধ্যে রযেছে:
- ‘লোকে বলে, বলে রে, ঘর বাড়ী ভালা না আমার’
- ‘সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইল’ প্রভৃতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'বৃষ' শব্দটি নিচের কোনটির সমার্থক?
  1. ক) গরু
  2. খ) ষাড়
  3. গ) কুমির
  4. ঘ) ঘোড়া
ব্যাখ্যা
'বৃষ' শব্দটি 'ষাড়'-এর সমার্থক। 
'ষাড়'-এর অন্যান্য সমার্থক = ঋষভ, শণ্ড, বলদ, বৃষভ, বলীবর্দ।   

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কৈবর্ত:ধীবর :: কাহার: ?
  1. ক) কামার
  2. খ) কৃষি জীবী
  3. গ) পালকি বাহক
  4. ঘ) মৃতদেহ সৎকার করে যে জাতি
ব্যাখ্যা
'কৈবর্ত' বলতে বুঝায় ধীবর জাতি। 
কৈবর্ত  এর অর্থ - ধীবর, জেলে, কৃষিজীবী বা ব্যবসায়ী জাতিবিশেষ। 
অন্যদিকে, 'কাহার' অর্থ = পালকি বাহক 
'ডোম' অর্থ = মৃতদেহ সৎকার করে যে জাতি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'ভক্তি' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়-
  1. ক) √ভক্‌+তি 
  2. খ) √ভজ্‌+তি 
  3. গ) √ভক্ত+ই
  4. ঘ) √ভ+উক্তি 
ব্যাখ্যা
ভক্তি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √ভজ্‌+তি 
অর্থ:
- মান্য বা শ্রদ্ধেয় ব্যক্তির প্রতি অনুরাগ, শ্রদ্ধা। 
- আরাধ্যের প্রতি অনুরাগ।
- কোনো বিশেষ জিনিসের প্রতি স্পৃহা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০.
স্বরধ্বনির বিবৃত উচ্চারণ ঘটেছে কোথায়?
  1. ক) [অ]
  2. খ) [আ]
  3. গ) [ই]
  4. ঘ) [ঈ]
ব্যাখ্যা
স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোট কতটুকু খােলা বা বন্ধ থাকে অর্থাৎ কী পরিমাণ উন্মুক্ত হয়, তার ভিত্তিতে স্বরধ্বনি চার ভাগে বিভক্ত:
- সংবৃত: [ই], [উ];
- অর্ধ-সংবৃত: [এ], [ও];
- অর্ধ-বিবৃত: [অ্যা] [অ];
- বিবৃত: [আ]

সংবৃত ঘরধ্বনি উচ্চারণের সময়ে ঠোট কম খেলে;
বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোট বেশি খােলে।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১১.
মৌলিক ধাতুর সাথে 'আ' প্রত্যয় যোগে কোন ধাতু গঠিত হয়?
  1. ক) অজ্ঞাতমূল ধাতু
  2. খ) সংযোগমূলক ধাতু
  3. গ) কর্মবাচ্যের ধাতু
  4. ঘ) সংস্কৃত ধাতু
ব্যাখ্যা
কর্মবাচ্যের ধাতু: 
- মৌলিক ধাতুর সাথে 'আ' প্রত্যয় যোগে কর্মবাচ্যের ধাতু সাধিত হয়।
- এটি বাক্য মধ্যস্ত কর্মপদের অনুসারী ক্রিয়ার ধাতু।
- হার্‌ + আ = হারা; যা কিছু হারায় গিন্নী বলেন কেষ্টা বেটায় চোর। 
- এটি প্রযোজক ধাতুরই অন্তর্ভুক্ত।  

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১২.
'গরিব' শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) বাংলা
  2. খ) আরবি
  3. গ) ফারসি
  4. ঘ) ফরাসি
ব্যাখ্যা
'গরিব' শব্দটি আরবি ভাষা থেকে আগত শব্দ। 

গরিব (বিশেষ্য) 
- আরবি শব্দ 
অর্থ: 
- দরিদ্র, ধনহীন, দীন, কাঙাল
- বিনীত 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৩.
Counsellor এর সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) পরামর্শ
  2. খ) কৌঁসুলী
  3. গ) কুটিল
  4. ঘ) নিয়ন্ত্রক
ব্যাখ্যা
Counsellor এর সঠিক পারিভাষিক শব্দ = কৌঁসুলী  

গুরুত্বপূর্ণ কিছু পারিভাষিক শব্দ:
Conduct = আচরণ 
Counsel = কৌঁসুলী ; পরামর্শ 
Constitution = সংবিধান 
Copy = প্রতিলিপি
Copyright = লেখসত্ব

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা অভিধান
১৪.
একক চরিত্র বিশিষ্ট নাটক কোনটি?
  1. ক) রক্তকরবী
  2. খ) এখনও ক্রীতদাস
  3. গ) রক্তাক্ত প্রান্তর
  4. ঘ) কোকিলারা
ব্যাখ্যা
আবদুল্লাহ আল মামুন রচিত একক চরিত্র বিশিষ্ট নাটক 'কোকিলারা'।
- নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয় ১৯৯০ খ্রিষ্টাব্দে।  

নাট্যকার আবদুল্লাহ আল মামুন রচিত অন্যান্য নাটক - 
- শপথ (প্রথম প্রকাশিত),
- সুবচন নির্বাসনে,
- এখন দুঃসময়,
- এবার ধরা দাও,
- শাহজাদীর কাল নেকাব,
- চারদিকে যুদ্ধ,
- এখনও ক্রীতদাস,
- মেরাজ ফকিরের মা ইত্যাদি।

- রক্তকরবী রবীন্দ্রনাথের একটি সাংকেতিক নাটক৷
- নাট্যকার মামুনুর রশীদ রচিত 'ওরা কদম আলী' নাটকে এক বোবা চরিত্রের মাধ্যমে গরিব ও মেহনতি মানুষের ব্যক্তিক প্রতিবাদ প্রকাশ পেয়েছে। 
- পানিপথের তৃতীয় যুদ্ধের পটভূমিকায় মুনীর চৌধুরীর লেখা মৌলিক নাটক রক্তাক্ত প্রান্তর।
- নুরুল মোমেন রচিত এক চরিত্র বিশিষ্ট নাটক 'নেমেসিস'। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে রচিত হয়েছে এটি। নাটকটির রচয়িতা - ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
Fill in the blank with right option: (Question 21 - 25):
(২১) _______  rising hunger and the prospect of still more supply shortages, dark clouds (২২) ________ hovering over the global food system. Not only has the war in Ukraine limited access to, and raised prices for, food and fertilizer, (২৩) _______  extreme weather events are disrupting production, and economic downturns  (২৪) _______  people’s ability to afford adequate and nutritious diets. Climate change is fueling droughts and exacerbating water scarcity, adding (২৫) _______  the list of threats facing agricultural production.
  1. ক) Between
  2. খ) Among
  3. গ) Whether
  4. ঘ) Having
ব্যাখ্যা
- সাধারণত দুইয়ের মাঝে বুঝাতে Between এবং অনেকের মাঝে বুঝাতে Among বসে।
- এখানে rising hunger and prospect of supply shortages দুইয়ের মাঝে বুঝাতে Between হয়েছে।

Source: Project Syndicate
১৬.
  1. ক) diminished
  2. খ) have diminished
  3. গ) had have diminished
  4. ঘ) had diminished
ব্যাখ্যা
- বাক্যটি present perfect tense এবং economic downturns plural subject. 
- সুতরাং, have diminished সঠিক হবে।

Source:  Project Syndicate ও Advanced Learner's English Grammar & Composition
১৭.
Choose the synonym of the given words: (question 26 - 28)
Impassive.
  1. ক) Expressive
  2. খ) Stoic
  3. গ) Passionate
  4. ঘ) Excitable
ব্যাখ্যা
Impassive (adjective)
English Meaning: Not showing or feeling any emotion.
Bangla Meaning: নির্বিকার; নিরাবেগ।

Synonyms: Expressionless (ভাবলেশহীন), Unexpressive (আবেগশূন্য), Unresponsive (সংবেদনহীন), Stolid (অবিচলিত), Stoic (ভাবলেশহীন)।
Antonyms: Expressive (প্রকাশক), Passionate (অনুরাগী) Alert (তৎপর), Excitable (উৎসাহী, Active (সক্রিয়)। 

Source: Live MCQ Lecture
১৮.
Contentious
  1. ক) Pacific
  2. খ) Offshoot
  3. গ) Unpretentious
  4. ঘ) Disputed
ব্যাখ্যা
Contentious (adjective)        
English Meaning: Causing or likely to cause disagreement.
Bangla Meaning: বিবাদমূলক; কলহপ্রিয়; ঝগড়াটে; বিতর্ক সৃষ্টি করতে পারে এমন।

Synonyms: Controversial (বিতর্কিত), Debatable (তর্কসাপেক্ষ), Disputed (বিতর্কিত), belligerent (বিবাদমূলক), Combative (শত্রুতামূলক), Aggressive (আক্রমণাত্মক)।
Antonyms: Uncontroversial (বিতর্কিত নয়), Calm (অনুত্তেজিত), Peaceable (নির্বিবাদ; কলহমুক্ত), Peaceful (শান্তিপূর্ণ), Pacific (শান্তিস্থাপক), Timid (সচকিত)।

Other words:
Offshoot - শাখা প্রশাখা মূলক।
Unpretentious - নিরহঙ্কার।

Source: Live MCQ Lecture
১৯.
Cardinal
  1. ক) Compete
  2. খ) Exaggerated
  3. গ) Fundamental
  4. ঘ) Disgrace
ব্যাখ্যা
Cardinal (adjective)
English Meaning: Serving as an essential component. a cardinal rule.
Bangla Meaning: প্রধান; মুখ্য; অগ্রগণ্য; অপরিহার্য: the cardinal virtues.

Synonyms: Fundamental (মৌলিক), Chief (প্রধান), Paramount (সর্বোচ্চ), Central (কেন্দ্রীয়), Dominant (প্রভাবশালী)। 
Antonyms: Unimportant (কম গুরুত্বপূর্ণ), inessential (অপরিহার্য নয় এমন), Auxiliary, (সহায়ক) Unmercenary (অপ্রয়োজনীয়), Least (ন্যুনতম)।

Other words:
Compete - পাল্লা দেয়া, প্রতিযোগীতা করা
Exaggerated - অতিরঞ্জন
Disgrace - লজ্জাস্কর

Source: Live MCQ Lecture
২০.
Choose the correct antonym of the given words: (Question 30 - 32)
Kudos
  1. ক) Condemnation
  2. খ) Accolade
  3. গ) Applause
  4. ঘ) Acclaim
ব্যাখ্যা
Kudos (Noun)    
English Meaning: The public admiration that a person receives as a result of a particular achievement or position in society. 
Bangla Meaning: - (কথ্য) সম্মান ও গৌরব। অভিনন্দন, প্রশংসা করা।

Synonyms: Applause (সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক তুমুল হর্ষধ্বনি বা করতালি), Fame (খ্যাতি), Credit (কৃতিত্ব), Acclaim (প্রশংসা), Accolade (জয়ধ্বনি)। 
Antonyms: Dishonor (অমর্যাদা), Condemnation (নিন্দা), Disrespect (অসম্মান করা), Blame (দোষারোপ করা), Denunciation (অভিশাপ, ভীতিপ্রদর্শন)। 

Source: Live MCQ Lecture
২১.
Pathos
  1. ক) Reinforce
  2. খ) Constant
  3. গ) Cheer
  4. ঘ) Courage
ব্যাখ্যা
Pathos
English Meaning: (in writing, speech and plays) The power of a performance, description, etc. to make you feel sympathy or be sad.
Bangla Meaning: করুণ রস।

Synonyms: Emotion (আবেগময়), Sadness (ব্যাথা/বেদনা), Tragedy (বিয়োগান্তক), Poignancy (মর্মস্পর্শীতা), Desolation (নিরানন্দতা)।
Antonyms: Cheer (উদ্দীপনা), Happiness (খুশী), Joy (আনন্দ), Glee (উল্লাস), Softness (স্নিগ্ধতা)।

Other words: 
Reinforce - শক্তিশালী করা।
Constant - অপরিবর্তনীয়।
Courage - বীরত্ব।

Source: Live MCQ Lecture
২২.
Slack
  1. ক) Active
  2. খ) Intelligent
  3. গ) Lively
  4. ঘ) All of these
ব্যাখ্যা
Slack (adjective)

English Meaning: 
1. Not stretched tight.
2. (of business) not having many customers or sales; not busy.
3. (disapproving) not putting enough care, attention or energy into something and so not doing it well enough
Bangla Meaning: 
(১) কর্তব্যকর্মে অমনোযোগী; নির্জীব। 
(২) নিথর; নিষ্ক্রিয়; মন্দা। 
(৩) শিথিল; ঢিলা: a slack rope.
(৪) ধীরগতি; মন্থর: periods of slack water, জোয়ারভাটার মাঝামাঝি সময়।

Synonyms: Sloppy (ঢিলেঢালা), Sluggish (ধীর গতির), Dull (নির্জীব), Flimsy (নগন্য), Slow(ধীর)।
Antonyms: Active (সক্রিয়), Intelligent (বুদ্ধিমান), Lively (প্রাণবন্ত), Smart (চৌকষ) Bright (উজ্জল, প্রখর)।

Source: Live MCQ Lecture
২৩.
Which word is spelt incorrectly?
  1. ক) Calender
  2. খ) Caffeteria
  3. গ) Repetition
  4. ঘ) Susceptible
ব্যাখ্যা
Caffeteria বানানটি ভুলভাবে লেখা হয়েছে।
এর সঠিক বানান - Cafeteria.
Meaning: যে রেস্তোরাঁয় খদ্দেররা খাদ্যসামগ্রী কাউন্টার থেকে ট্রেতে নিয়ে টেবিলে বসে খান; ক্যাফেটিরিয়া।

Other words:
Calender - ইস্ত্রি; ইস্ত্রি করা।
Repetition - পুনরাবৃত্তি।
Susceptible - গ্রহণশীল; সহজগ্রাহী; গ্রাহী: সংবেদনশীল; বেদনক্ষম।

Source: Accessible Dictionary by Bangla Academy
২৪.
Select the pair of best expresses a relationship similar to that expressed in the pair: (Question 34 - 36).
Money : Peculation
  1. ক) Cow : Milk
  2. খ) Doctor : Patient
  3. গ) Writing : Plagiarism
  4. ঘ) Price : Inflation
ব্যাখ্যা
Money - টাকা; অর্থ;
Peculation - আত্মসাৎ।
অবৈধভাবে অন্যের টাকা আত্মসাৎ করলে সেটাকে Peculation বলে।

Writing - লিখন; লিখনকর্ম
Plagiarism - অন্যের ভাব, শব্দ ইত্যাদি গ্রহণ করে নিজের বলে ব্যবহার; কুম্ভিলকবৃত্তি।
অবৈধভাবে অন্যের লেখা নিজের বলে ব্যবহার করলে সেটাকে Plagiarism বলে।

Source: Accessible Dictionary
২৫.
River : Ocean
  1. ক) Child : School
  2. খ) Book : Library
  3. গ) Lane : Road
  4. ঘ) Cloth : Body
ব্যাখ্যা
River (নদী) গিয়ে Ocean (মহাসমুদ্র) এ মিলিত হয়। 
একইভাবে Lane (গলি) গিয়ে Road (রাজপথ) এ মিলিত হয়।
২৬.
It wasn't corruption, but it wasn't a _______ either.
  1. ক) tall order
  2. খ) storm in a teacup
  3. গ) matter of fact
  4. ঘ) black look
ব্যাখ্যা
A storm in a teacup / Tempest in a teapot  

English Meaning: great outrage or excitement about a trivial matter.
Bangla Meaning: চায়ের কাপে ঝড় / তুচ্ছ বিষয় নিয়ে তুমুল হট্টগোল    

Ex. Sentence: It wasn't corruption, but it wasn't a storm in a teacup either.
Bangla Meaning: দুর্নীতি হয় নি, কিন্তু ব্যাপারটি তুচ্ছও ছিল না।
------------------------
A tall order    
English Meaning: an unreasonable or difficult demand / something that is very difficult to do.
Bangla Meaning: অযৌক্তিক আবদার বা দুরূহ চাহিদা যা পুরণ করা কঠিন

As a matter of fact    
English Meaning: 1. in reality (used specially to correct a falsehood or misunderstanding).
English Meaning: 2. in fact.
Bangla Meaning: ১. বাস্তবিক অর্থে (কোন ভুল ধারণা ভাঙাতে)
Bangla Meaning: ২. বস্তুতঃ

Black look    
English Meaning: an expression on your face that is full of anger and hate.
Bangla Meaning: রাগের সঙ্গে তাকানো

Source: Live MCQ Lecture
২৭.
What did Tesla invent? (Make it Passive)
  1. ক) What was done by Tesla to invent?
  2. খ) By what was Tesla invented?
  3. গ) What is invented by Tesla?
  4. ঘ) What was invented by Tesla?
ব্যাখ্যা
এখানে What- Object, এবং Tesla – Subject.
Passive এ Subject হলে What-What ই থাকবে। did এর পরিবর্তে Number Person অনুযায়ী was/ were বসবে + Verb এর Past Participle বসবে + by + Object বসবে।

সে অনুসারে সঠিক Passive form হচ্ছে - What was invented by Tesla?
২৮.
What is "1922 Committee"?
  1. ক) a political organisation
  2. খ) a administrative organisation
  3. গ) a civil society
  4. ঘ) a human right organisation
ব্যাখ্যা
- The 1922 Committee, also known as "the 22", is a committee of all backbench Conservative MPs in House of Commons in British Parliament.
- '১৯২২ কমিটি' নামে এমপিদের বিশেষ কমিটি।
- বর্তমানে '১৯২২ কমিটি' এর প্রধান স্যার গ্রাহাম ব্র্যাডি।
- এ কমিটির অন্যতম প্রধান কাজ কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য প্রার্থী মনোনীত করা।

- গত সেপ্টেম্বর ২০২২ সালে লিজ ট্রাস যুক্তরাজ্যের তৃতীয় নারী প্রধানমন্ত্রী ও কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হয়।
- যুক্তরাজ্যের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন মার্গারেট থ্যাচার। তিনি ১৯৭৯ সাল হতে টানা ১১ বছর প্রধানমন্ত্রী ছিলেন।
- টেরিজা মে ২০১৬ সালে যুক্তরাজ্যের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, কিন্তু ব্রেক্সিট নিয়ে তীব্র বিভেদ এবং টানাপোড়েনের মধ্যে তাকে বিদায় নিতে হয়।

তথ্যসূত্র: parliament.uk ও বিবিসি বাংলা
২৯.
Who is the new Chinese Communist Party's Secretary General?
  1. ক) Zhao Leji
  2. খ) Li Qiang
  3. গ) Xi Jinping
  4. ঘ) Wang Huning
ব্যাখ্যা
- চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) সর্বোচ্চ নেতা হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব পেয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।
- দেশটির সবচেয়ে শক্তিশালী শাসক মাও সে তুংয়ের পরই প্রভাবশালী নেতা হিসেবে তিনি নিজের আসন পাকাপোক্ত করলেন।
- গতকাল সিসিপি কেন্দ্রীয় কমিটি পাঁচ বছরের মেয়াদের জন্য শিকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে।
- অধিবেশনটি অনুষ্ঠিত হয় বেইজিংয়ে গ্রেট হলে।
- ২০তম কংগ্রেসে কেন্দ্রীয় কমিটির ২৪ সদস্যের পলিট ব্যুরোর নাম ঘোষণা করা হয়।
-এর মধ্য থেকে সাত সদস্যের পলিট ব্যুরো স্ট্যান্ডিং কমিটির নির্বাচিত সদস্যরা হলেন শি জিনপিং, লি কিয়াং, ঝাও লেইজি, ওয়াং হুনিং, কাই কি, ডিং জুয়েজিয়াং ও লি জি মিট।
- তবে ২৫ বছরের চীনা কমিউনিস্ট পার্টির ইতিহাসে প্রথমবারের মতো পার্টির পলিট ব্যুরোয় স্থান পাননি কোনো নারী।
- ৬৯ বছর বয়সী শি এখন চীনের তিনটি সর্বাধিক ক্ষমতাধর পদে আছেন। তিনি বর্তমানে চীনের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, দেশটির সশস্ত্র বাহিনীর চেয়ারম্যান ও প্রেসিডেন্ট।

তথ্যসূত্র: bonikbarta ও রয়টার্স
 
৩০.
Which country hosted the World Economic Forum Annual Meeting?
  1. ক) Sweden
  2. খ) South Korea
  3. গ) Switzerland
  4. ঘ) South Macedonia
ব্যাখ্যা
   ২২-২৬ মে ২০২২ সালে DAVOS, SWITZERLAND এ বিশ্ব অর্থনৈতিক ফোরাম এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়।
- বিশ্ব অর্থনৈতিক ফোরাম ১৯৭১ সালে প্রতিষ্ঠিত একটি অলাভজনক প্রতিষ্ঠান এবং এর প্রধান কার্যালয় জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত।
- বিশ্ব অর্থনৈতিক ফোরাম কোনো রাজনৈতিক পক্ষপাতমূলক বা জাতীয় স্বার্থের সাথে সংযুক্ত নয়।
- The World Economic Forum is the International Organization for Public-Private Cooperation.

তথ্যসূত্র: বিশ্ব অর্থনৈতিক ফোরাম
৩১.
How many teams will participate in Men's T20 World Cup 2022?
  1. ক) 12
  2. খ) 14
  3. গ) 16
  4. ঘ) 18
ব্যাখ্যা
- 2022 সালের  টি২০ বিশ্বকাপে মোট ১৬ টি দলের অংশগ্রহণের মাধ্যমে ৪৫ টি ম্যাচ অনুষ্ঠিত হবে ।
- টি২০ বিশ্বকাপ ২০২২ এর প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ই অক্টোবর শ্রীলংকা ও নামিবিয়ার মুখোমুখির মাধ্যমে।
- ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ নভেম্বর। 

তথ্যসূত্র: t20worldcup.com
৩২.
Who is the writer of famous book "The Republic"?
  1. ক) Aristotle
  2. খ) Socrates
  3. গ) Plato
  4. ঘ) Alexander
ব্যাখ্যা
- প্লেটোর সবচেয়ে বিখ্যাত গ্রন্থ রিপাবলিক ( প্রজাতন্ত্র ) ।
- প্লেটো তার এই গ্রন্থে দেশের জনগণকে তিন শ্রেণীতে ভাগ করেছেন । 
 ১. অভিভাবক শ্রেণী — যারা রাষ্ট্র পরিচালনা করবেন ।
২. দ্বিতীয় শ্রেণীতে থাকবে সেনাবাহিনী – এরা দেশকে বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করবে । 
৩. তৃতীয় শ্রেণীতে থাকবে সাধারণ মানুষ ।

- Plato (খ্রিষ্টপূর্ব ৪২৭ – খ্রিষ্টপূর্ব ৩৪৭) ছিলেন একজন বিশ্ববিখ্যাত গ্রিক দার্শনিক।
- তিনি দার্শনিক সক্রেটিসের ছাত্র ছিলেন এবং দার্শনিক এরিস্টটল তার ছাত্র ছিলেন।
- এ হিসেবে প্রাচীন গ্রিসের সবচেয়ে প্রভাবশালী তিনজন দার্শনিকের মধ্যে প্লেটো দ্বিতীয়। প্রথম সক্রেটিস এবং শেষ এরিস্টটল।
- তিনি Academy নামক উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের স্থপতি ছিলেন।

তথ্যসূত্র: britannica.com
৩৩.
Of the following, what is the prime source of income of Brunei?
  1. ক) mines of gold
  2. খ) petroleum
  3. গ) iron
  4. ঘ) tourism
ব্যাখ্যা
- ব্রুনাই দক্ষিন-পূর্ব এশিয়ার একটি মুসলিম দ্বীপ দেশ।
- দেশটির অর্থনীতি ও আয়ের প্রধান উৎস পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস।
-সরকারের রাজস্ব আয়ের ৯০% ও রপ্তানির ৯০% জোগান দেয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস উৎপাদন।

তথ্যসূত্র: britannica.com ও heritage.org
৩৪.
The name of the currency of 'Indonesia' is-
  1. ক) Rupee
  2. খ) Rupiah
  3. গ) Ringgit
  4. ঘ) Rial
ব্যাখ্যা
- ইন্দোনেশিয়ার মুদ্রার নাম রুপিয়া (Rupiah)।
- রাজধানী জাকার্তার বদলে যে নতুন রাজধানী তৈরি করতে যাচ্ছে, তার নাম হবে 'নুসানতারা'।
- জাভানিজ ভাষায় নুসানতারার অর্থ দ্বীপপুঞ্জ।
- দেশটির দ্রুত ডুবন্ত শহর জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নেয়ার একটি প্রস্তাব পার্লামেন্ট অনুমোদনের পর এই ঘোষণা দিয়েছে সরকার। 

তথ্যসূত্র: বিবিসি বাংলা ও ব্রিটানিকা
৩৫.
Which organization of the following works for the private sector in developing countries?
  1. ক) IMF
  2. খ) IFC
  3. গ) IDA
  4. ঘ) MIGA
ব্যাখ্যা
- IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
- IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- এর সদস্য সংখ্যা ১৮৫টি।
- IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিউপ/Makhtar Diop (সেনেগাল)। ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহন করেন।
- বাংলাদেশ ১৮ জুন, ১৯৭৬ সালে IFC - এর সদস্যপদ লাভ করে।    

তথ্যসূত্র: IFC ওয়েবসাইট।
৩৬.
Where is the head office of the Asian Clearing Union (ACU) located?
  1. ক) Bangladesh
  2. খ) Iran
  3. গ) Saudia Arabia
  4. ঘ) Singapore
ব্যাখ্যা
- Asian Clearing Union (ACU) হলো- একটি আন্তঃদেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা।
- এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার লেনদেনের দায় পরিশোধ করা হয়।
- ইরানের রাজধানী তেহরানে আকুর সদর দপ্তর।
- এই ব্যবস্থায় সংশ্নিষ্ট দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক প্রতি দুই মাস অন্তর আমদানির অর্থ পরিশোধ করে।

তথ্যসূত্র: asianclearingunion.org
৩৭.
The acronym GDP stands for-
  1. ক) Growth of Domestic Product
  2. খ) Growing Diversified Product
  3. গ) General Domestic Product
  4. ঘ) Gross Domestic Product
ব্যাখ্যা
- Gross Domestic Product (GDP) একটি দেশের অভ্যন্তরে নির্দিষ্ট সময়ের মধ্যে (সাধারণত এক বছর) চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারের মোট আর্থিক মূল্যই।
- GSP Growth বা জিডিপি প্রবৃদ্ধি: জিডিপি প্রবৃদ্ধি বলতে নির্দিষ্ট সময়ে একটি দেশের অর্থনীতিতে পণ্য ও সেবার উৎপাদন বৃদ্ধিকে বোঝায়।
- সাধারণত কোনো দেশের মোট দেশজ উৎপাদন বৃদ্ধির শতকরা হারকে অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) হিসেবে আখ্যায়িত করা হয়। 

তথ্যসূত্র: বাংলাপিডিয়া
৩৮.
Which government agency is responsible for collecting taxes in Bangladesh?
  1. ক) Ministry of Finance
  2. খ) Ministry of Commerce
  3. গ) Bangladesh Bank
  4. ঘ) None of these
ব্যাখ্যা
- জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাংলাদেশের সর্বোচ্চ কর কর্তৃপক্ষ এবং মোট করের ৯৫% বা মোট রাজস্বের ৭৭% এ বোর্ড আদায় করে থাকে।
- মোট করের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড-সম্পৃক্ত অংশে রয়েছে  বহিঃশুল্ক,  মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক,  আবগারি শুল্ক, আয়কর, বিদেশ ভ্রমণ কর, বিদ্যুৎ শুল্ক, সম্পদ কর (১৯৯৯-২০০০ থেকে আয়করের সারচার্জ হিসেবে আদায় করা হচ্ছে), টার্নওভার কর, বিমান টিকেট কর,  বিজ্ঞাপন কর, দান কর এবং কতিপয় অন্যান্য অগুরুত্বপূর্ণ কর।
- এনবিআর-বহির্ভূত অন্যান্য কর -এর মধ্যে রয়েছে মাদক শুল্ক (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আদায়কৃত), ভূমি রাজস্ব (ভূমি মন্ত্রণালয়ের অধীনে তহসিল অফিসের মাধ্যমে আদায়কৃত), নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক (অর্থ মন্ত্রণালয়ের অধীনে আদায়কৃত), নিবন্ধন ফিস (আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রণালয়ের নিবন্ধন পরিদপ্তর কর্তৃক আদায়কৃত), এবং যানবাহন কর (যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে আদায়কৃত)।

- বাংলাদেশের সংবিধানের ১৫২(১) অনুচ্ছেদের ব্যাখ্যা অনুসারে, করারোপ বলতে সাধারণ, স্থানীয় বা বিশেষ যে কোনো কর, অভিকর, শুল্ক বা প্রবেশকর-এর আরোপ বোঝায়। 
- সংবিধানের ৮৩ অনুচ্ছেদ অনুসারে, সংসদের কোনো আইনের সাহায্য বা কর্তৃত্ব ব্যতীত কোনো কর আরোপ বা সংগ্রহ করা যাবে না।
- অর্থবিলের মাধ্যমে কোনো করের আরোপ, নিয়ন্ত্রণ, রদবদল, মওকুফ বা রহিতকরণ করা হয়, তবে কোনো কর হ্রাসকরণ বা বিলোপসাধন ছাড়া অন্য কোনো ক্ষেত্রে অর্থবিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে পেশ করা যায় না।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া
৩৯.
In stock exchange what does "OTC" means?
  1. ক) Over That Counter
  2. খ) Old The Counter
  3. গ) On The Count
  4. ঘ) Over The Counter
ব্যাখ্যা
- Over-the-counter (OTC) is the process of trading securities via a broker-dealer network as opposed to on a centralized exchange like the New York Stock Exchange.
- Over-the-counter (OTC) is the process of trading securities via a broker-dealer network as opposed to on a centralized exchange like the New York Stock Exchange.

Source: Investopedia
৪০.
Bangladesh Bank is not a-
  1. ক) Central Bank
  2. খ) Note Issuer
  3. গ) Commercial Bank
  4. ঘ) Bank of Government
ব্যাখ্যা
- বাংলাদেশ ব্যাংক  বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও মুদ্রা নিয়ন্ত্রণের প্রধান কর্তৃপক্ষ।
- ১৯৭২ সালের বাংলাদেশ ব্যাংক আদেশ (১৯৭২ সালের রাষ্ট্রপতি আদেশ নং ১২৭) বলে ঢাকায় স্থাপিত হয় এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর এর কার্যক্রম শুরুর তারিখ ধরা হয়।
- বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত। প্রধান কার্যালয় ছাড়াও ঢাকার সদরঘাটে এর একটি শাখা আছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের একটি করে শাখা আছে চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বগুড়া, রংপুর এবং বরিশাল শহরে।
- কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অথবা মনিটারি অথোরিটি হিসেবে বাংলাদেশ ব্যাংক দেশের সরকারকে ঋণ প্রদানের ক্ষেত্রে একচেটিয়া স্বত্ত্বাধিকারী ব্যাংকিং প্রতিষ্ঠান।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া
৪১.
The Bangladesh judiaciary was formally separated from the executive on-
  1. ক) 11 January 2007
  2. খ) 16 March 2007
  3. গ) 11 April 2007
  4. ঘ) 1 November 2007
ব্যাখ্যা
- ২০০৭ সালের ১১ জানুয়ারি গঠিত তত্ত্বাবধায়ক সরকার নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের লক্ষ্যে ফৌজদারি কার্যবিধি (সংশোধনী) অধ্যাদেশ ২০০৭ জারি করে (২০০৯ সালে আইনে পরিণত)।
- এই অধ্যাদেশে (বর্তমানে আইন) রয়েছে দু’ধরনের ম্যাজিস্ট্রেট: বিচারিক ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব বিচারিক কার্য সম্পাদন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব হলো নির্বাহী কার্য সম্পাদন।
- ২০০৭ সালের ১ নভেম্বর বিজ্ঞপ্তির মাধ্যমে সংশোধিত ফৌজদারি কার্যবিধি কার্যকর করা হয়। তখন থেকে বিচার বিভাগীয় কর্মকর্তারা বিচারিক ম্যাজিস্ট্রেট হিসেবে বিচারিক দায়িত্ব এবং সিভিল সার্ভিসের প্রশাসনিক বিভাগের কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নির্বাহী ও প্রশাসনিক দায়িত্ব যথা আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিভঙ্গ জনিত কার্যক্রম ও অপরাধ সংঘটন প্রতিরোধ, লাইসেন্স প্রদান এবং মুলতবি ও বাতিল করণ, ফৌজদারিতে সোপর্দ বা অব্যাহতি দান প্রভৃতি দায়িত্ব পালন করে আসছেন। 
- এই অধ্যাদেশ জারী ছাড়াও তত্ত্বাবধায়ক সরকার ২০০৭ সালে জুডিশিয়াল সার্ভিস কমিশন রুলস এবং জুডিশিয়াল সার্ভিস পে কমিশন রুলস পুনর্বিন্যাস করে এবং জুডিশিয়াল সার্ভিস কমিশন ও জুডিশিয়াল সার্ভিস পে কমিশন পুনর্গঠন করে।
- আপিল বিভাগের নির্দেশনার পূর্ণ বাস্তবায়নের লক্ষে তত্ত্বাবধায়ক সরকার জুডিশিয়াল সার্ভিস (সার্ভিস গঠন, প্রাথমিক পদে নিয়োগ, সাময়িক বরখাস্ত, বরখাস্ত ও অপসারণ) রুলস এবং জুডিশিয়াল সার্ভিস (পদায়ন, পদোন্নতি, ছুটি মঞ্জুর, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা ও চাকরির অপরাপর শর্তাবলী) রুলস পুনর্বিন্যাস করে।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া
৪২.
Which one of the following is not a commercial bank in Bangladesh?
  1. ক) Bank of India
  2. খ) Bank of Ceylon
  3. গ) Bank Asia
  4. ঘ) None of these
ব্যাখ্যা
- Bank of India, Bank of Ceylon, Bank Asia all are private commercial bank in Bangladesh.

- Bank of India, Bank of Ceylon are two Foreign Commercial Banks (FCBs).
- 9 FCBs are operating in Bangladesh as the branches of the banks which are incorporated in abroad.

- Bank Asia is a private commercial bank in Bangladesh
- There are 61 scheduled banks in Bangladesh who operate under full control and supervision of Bangladesh Bank which is empowered to do so through Bangladesh Bank Order, 1972 and Bank Company Act, 1991.

Source: Bangladesh Bank
৪৩.
SREDA stands for-
  1. ক) Sustainable and Rechargeable Energy Development Authority
  2. খ) Sustainable and Renewable Energy Development Authority
  3. গ) Sustainable and Resolution Energy Development Authority
  4. ঘ) Solution and Renewable Energy Development Authority
ব্যাখ্যা
- বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক বিপর্যয়ের ঝুঁকি হ্রাস এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা ক্রমান্বয়ে হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানির প্রসার, আবাসিক, বাণিজ্যিক ও শিল্পখাতে জ্বালানি সাশ্রয়, সংরক্ষণ ও দক্ষ ব্যবহারের মাধ্যমে জ্বালানির অপচয় রোধকল্পে ২০১২ সালে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা) গঠিত হয়।
- অতঃপর ২০১৪ সালের ২২শে মে স্রেডার কার্যক্রম শুরু করা হয়।
- টেকসই জ্বালানি উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কার্বন নিঃসরণ কমিয়ে একটি জ্বালানি সচেতন সমাজ গঠন।

Source: ২০১২ সালে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)
৪৪.
Of the following, which one is the population growth rate of Bangladesh?
  1. ক) 1.21%
  2. খ) 1.27%
  3. গ) 1.37%
  4. ঘ) 1.31%
ব্যাখ্যা
সর্বশেষ  অর্থনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে,
- মোট জনসংখ্যা           ১৭ কোটি ৮ লাখ 
- জনসংখ্যা বৃদ্ধির হার   ১.৩৭% -
- জনসংখ্যার ঘনত্ব        ১১৪০/বর্গ কি.মি.

 Source:  অর্থনৈতিক সমীক্ষা ২০২২
৪৫.
Which country of the following is the largest wheat producer in the world?
  1. ক) Egypt
  2. খ) China
  3. গ) Russia
  4. ঘ) USA
ব্যাখ্যা
- ১১ জুন ২০২২ ‘Food Outlook 2022’ নামে প্রতিবেদন প্রকাশ ‘খাদ্য ও কৃষি সংস্থা’ (FAO)।
- প্রতিবেদন অনুসারে কয়েকটি খাদ্য পণ্য উৎপাদন, আমদানি ও রপ্তানিতে শীর্ষে থাকা দেশের তালিকা।

- গম  উৎপাদন শীর্ষে থাকা দেশ চীন।
- গম আমদানি শীর্ষে থাকা দেশ মিশর।
- গম রপ্তানি শীর্ষে থাকা দেশ রাশিয়া।

- ভুট্টা উৎপাদন শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্র।
- ভুট্টা আমদানি শীর্ষে থাকা দেশ চীন।
- ভুট্টা রপ্তানি শীর্ষে থাকা দেশ যুক্তরাষ্ট্র।

- ধান উৎপাদন শীর্ষে থাকা দেশ চীন।
- ধান  আমদানি শীর্ষে থাকা দেশ চীন ।
- ধান  রপ্তানি শীর্ষে থাকা দেশ ভারত।

- চিনি উৎপাদন শীর্ষে থাকা দেশ ভারত।
- চিনি  আমদানি শীর্ষে থাকা দেশ ইন্দোনেশিয়া ।
- চিনি রপ্তানি শীর্ষে থাকা দেশ ব্রাজিল।

তথ্যসূত্র: Food Outlook 2022 by FAO
৪৬.
What is the national game of Bangladesh?
  1. ক) Cricket
  2. খ) Kabaddi
  3. গ) Football
  4. ঘ) None of these
ব্যাখ্যা
- ১৯৭২ সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং এ খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়।
- ১৯৭৪ সালে বাংলাদেশ সফররত ভারতীয় কাবাডি দলের সঙ্গে প্রথম কাবাডি টেস্ট খেলে। 
- কাবাডি ১২.৫০ মিটার দৈর্ঘ্য ও ১০ মিটার প্রস্থের আয়তাকার মাঠে প্রতি দলে ১২ জন করে খেলোয়াড় নিয়ে অনুষ্ঠিত দুটি দলের খেলা। এ খেলায় এক পক্ষের খেলোয়াড় দম ধরে প্রতিপক্ষের কোর্টে হানা দিয়ে দম থাকা অবস্থায় স্পর্শ কিংবা ধস্তাধস্তির পর নিজ কোর্টে ফিরে আসতে পারলে পয়েন্ট অর্জন করে।
- প্রতি দলে ১২ জন করে খেলোয়াড় থাকলেও ৭ জন খেলোয়াড় কোর্টে খেলে এবং বাকি ৫ জন অতিরিক্ত খেলোয়াড় হিসেবে কোর্টের বাইরে থাকে।
- প্রতিযোগিতার সময় দুই অর্ধ মিলিয়ে মোট ৪০ মিনিট ও দুই অর্ধের মাঝামাঝি ৫ মিনিট বিরতি। 

তথ্যসূত্র: বাংলাপিডিয়া
৪৭.
Which one of the following is not a database software?
  1. ক) File Maker Pro
  2. খ) Foxpro
  3. গ) Corel Paradox
  4. ঘ) MS Word
ব্যাখ্যা
- কয়েকটি ডেটাবেজ ম্যানেজমেন্ট সফওয়্যার: 
- MS Oracle RDBMS
- Microsoft Access
- IBM DB2
- Microsoft SQL Server
- File Maker Pro
- MySQL
- Foxpro

- MS Word is one of the leading word application by Microsoft.

Source: Florida Institute of Technology
৪৮.
Which one of the following is not a output peripheral device of computer system?
  1. ক) Sound Card
  2. খ) Keyboard
  3. গ) Projector
  4. ঘ) Webcam
ব্যাখ্যা
Keyboard হলো বাহ্যিক হার্ডওয়্যারের অন্তর্ভুক্ত একটি ইনপুট ডিভাইস। 

ইনপুট ডিভাইস: যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওসিআর ইত্যাদি।
 

আউটপুট ডিভাইসসমূহ:
- মনিটর (Monitor)
- কম্পিউটার স্পিকার (computer speaker)
- প্রিন্টার (Printer)
- হেডফোন (headphone)
- প্রজেক্টর (projector)
- বক্তৃতা তৈরির যন্ত্র (Speech-Generating Device)
- জিপিএস (GPS)
- সাউন্ড কার্ড (Sound card)
- ভিডিও কার্ড (Video card)
- ব্রেইল রিডার (Braille Reader)

সূত্র: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল), উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ।

৪৯.
Which among these is the first web based email services in the world?
  1. ক) Yahoo
  2. খ) Hotmail
  3. গ) Gmail
  4. ঘ) Firefox
ব্যাখ্যা
- Hotmail was founded in1996 developed by Sabeer Bhatia and Jack Smith. It was bought by Microsoft in 1997, rebranded MSN Hotmail, then Windows Live Hotmail and replaced by Outlook.com in 2013.
- Yahoo Mail was launched the year 1997 after Hotmail.
- Gmail launches - 2004  wasn’t unveiled to the public until a limited, invite-only beta release in 2004. It was made publicly available in 2007.

Source: The guardian
৫০.
Which one of the following options is not can be the threat of using ICT?
  1. ক) Privacy theft
  2. খ) Distance learning
  3. গ) Phishing
  4. ঘ) Plagiarism
ব্যাখ্যা
- Distance learning is one of the advantage of using ICT.

Threats of using ICT:
- Viruses
- Trojans
- Worms
- Spy-ware
- Phishing
- Spam
- Privacy theft
- Plagiarism
- Abuse by staff- accidental or deliberate
- Hacking
- Fire
- Theft and so on.

Source: ICT Book by Bangladesh Open University
৫১.
The speed of processor of a computer is measured in which of the following options.
  1. ক) GHz
  2. খ) Bandwidth
  3. গ) Byte
  4. ঘ) BPS
ব্যাখ্যা
- The clock speed measures the number of cycles  CPU executes per second, measured in GHz (gigahertz).
- A central processing unit, or CPU, is a piece of hardware that enables your computer to interact with all of the applications and programs installed.
- CPU speed is the key factor in a computer's performance. And this CPU speed counts on the processor in the CPU chip.

Source: Intel.com
৫২.
Which among following is associated with excel?
  1. ক) MS PowerPoint
  2. খ) Graphical Program
  3. গ) Spreadsheet
  4. ঘ) None of these
ব্যাখ্যা
- Microsoft Excel is the industry leading spreadsheet software program, a powerful data visualization and analysis tool.

Source: Microsoft
৫৩.
Which one of the following can be used to select the entire document?
  1. ক) ALT+A
  2. খ) CTRL+A
  3. গ) SHIFT+A
  4. ঘ) TAB+A
ব্যাখ্যা
1. Open a document.                Ctrl+O
2. Create a new document.       Ctrl+N
3. Save the document.              Ctrl+S
4. Close the document.             Ctrl+W
5. Cut the selected content.      Ctrl+X
6. Copy the selected content    Ctrl+C
7. Paste the contents.                Ctrl+V
8. Select all document.              Ctrl+A

Source: Microsoft
৫৪.
The only language understood by a digital computer is called-
  1. ক) Assemble language
  2. খ) High level language
  3. গ) Binary language
  4. ঘ) None of these
ব্যাখ্যা
- Binary is a base 2 number system.
- Binary is a numeric system that is comprised of digits 0 & 1.

Source:  ICT Book by Bangladesh Open University
৫৫.
The next number of the sequence 1, 4, 14, 45, 139, ...... is
  1. ক) 456
  2. খ) 430
  3. গ) 422
  4. ঘ) 410
ব্যাখ্যা
প্রশ্ন : The next number of the sequence 1, 4, 14, 45, 139, ...... is
সমাধান : 
1, 4, 14, 45, 139, .....

পদগুলোকে নিম্নরূপে লেখা যায় :
4 = (1 × 3) + 1
14 = (4 × 3) + 2
45 = (14 × 3) + 3
139 = (45 × 3) + 4

∴ পরবর্তী পদ হবে 
(139 × 3) + 5 = 422
৫৬.
A football team lost 40% of the matches it played. If it won 75 matches, then find the number of matches it played.
  1. ক) 125
  2. খ) 115
  3. গ) 110
  4. ঘ) 120
ব্যাখ্যা
ম্যাচ হারে % = 40%
ম্যাচ জয় করে  = 75 matches
ম্যাচ জয়ের হার  = 100% - lost% = 100 - 40 = 60%


ধরি,  ম্যাচ খেলার সংখ্যা 'x'

প্রশ্নমতে,
    60% of x = 75
⇒ 60/100 × (x) = 75
⇒ x = (75/60) × 100
⇒ x = 5/4 × 100
⇒ x = 5 × 25 = 125 

∴ ফুটবল দলটি ম্যাচ খেলে ১২৫টি। 
৫৭.
Arrange the following words according to the dictionary order:
1. Corporate
2. Correspond
3. Correlation
4. Convenience
5. Co-operate
  1. ক) 5, 1, 2, 4, 3
  2. খ) 4, 5, 1, 3, 2
  3. গ) 1, 2, 3, 5, 4
  4. ঘ) 4, 1, 5, 2, 3
ব্যাখ্যা
Dictionary এর ক্রম অনুসারে : 

শব্দগুলোর সঠিক ক্রম :
4. Convenience
5. Co-operate
1. Corporate
3. Correlation
2. Correspond

অতএব, সঠিক উত্তর হলো "4, 5, 1, 3, 2".
 
৫৮.
If 5x + 1/3x = 4, then what is the value of 9x2 + 1/25x2 = ?
  1. ক) 118/22
  2. খ) 114/25
  3. গ) 117/27
  4. ঘ) 117/24
ব্যাখ্যা
প্রশ্ন : If 5x + 1/3x = 4, then what is the value of 9x2 + 1/25x2 = ?
সমাধান : 
5x + 1/3x = 4

Multiply by 3/5
⇒ 3x + 1/5x = 12/5

Squaring on both sides
⇒ (3x + 1/5x)2 = (12/5)2
⇒ 9x2 + 1/25x2 + 2 × 3x × (1/5x) = 144/25
⇒ 9x2 + 1/25x2 = 144/25 – 6/5
⇒ 9x2 + 1/25x2 = (144 – 30)/25 

∴ The value is 114/25
৫৯.
The probability that an integer in the set 1, 2, 3, ....86 is divisible by 2 and not divisible by 3 is __________.
  1. ক) 17/86
  2. খ) 29/86
  3. গ) 21/86
  4. ঘ) 23/86
ব্যাখ্যা
প্রশ্ন : The probability that an integer in the set 1, 2, 3, ....86 is divisible by 2 and not divisible by 3 is __________.
সমাধান : 
The set is (1, 2, 3, ....86)

Number divided by 2 = 86/2 = 43
So, 43 numbers are divisible by 2

The number which is divisible by 2 and 3
Both i.e, divisible by 6 → (6, 12, 18, ....86) = 14

So, only divisible by 2 not 3 = 43 - 14 = 29

Required probability = 29/86
∴ The required answer is 29/86
৬০.
If X : Y = 13 : 12 and X – Y = 2, then what is value of 2X + 3Y?
  1. ক) 64
  2. খ) 124
  3. গ) 78
  4. ঘ) 44
ব্যাখ্যা
প্রশ্ন : If X : Y = 13 : 12 and X – Y = 2, then what is value of 2X + 3Y?
সমাধান : 
Let the value of X and Y be 13z and 12z
⇒ X – Y = 2
⇒ 13z – 12z = 2
⇒ z = 2

⇒ The value of X = 13z = 26
⇒ The value of Y = 12z = 24
⇒ 2X + 3Y = 52 + 72 = 124

∴ The value of (2X + 3Y) is 124.
৬১.
If a 32-year-old man is replaced by a new man, then the average age of 42 men increases by 1 year. What is the age of the new man?
  1. ক) 72 years
  2. খ) 74 years
  3. গ) 76 years
  4. ঘ) 77 years
ব্যাখ্যা
প্রশ্ন : If a 32 year old man is replaced by a new man, then the average age of 42 men increases by 1 year. What is the age of the new man?
সমাধান :
Let initially the average age of 42 men be x
⇒ Total age of 42 men = 42x

Now,  a 32 year old man is replaced by a new man
⇒ New Total age = 42 × (x + 1)

∴ 42 × (x + 1) - 42x = Age of the New man - 32
⇒ 42x + 42 - 42x = Age of the New man - 32
⇒ Age of the New man - 32 = 42

∴  Age of the New man = 42 + 32 = 74 years
৬২.
The ratio of sand and scree in a mixture is 41 : 30, while that of scree and cement is in the ratio 6 : 7. What is the ratio of sand and cement in the mixture?
  1. ক) 40 : 31
  2. খ) 41 : 35
  3. গ) 47 : 33
  4. ঘ) 43 : 38
ব্যাখ্যা
প্রশ্ন : The ratio of sand and scree in a mixture is 41 : 30, while that of scree and cement is in the ratio 6 : 7. What is the ratio of sand and cement in the mixture?
সমাধান :
The ratio of the sand and scree = 41 : 30
The ratio of scree and cements = 6 : 7

According to the question

The sand in the mixture = (41 × 6)
⇒ 246

The cement in the mixture = (30 × 7)
⇒ 210

The ratio of sand and cement in the mixture = (246 : 210)
⇒ 41 : 35

∴ The required ratio is 41 : 35
৬৩.
A train 300 m long passes a pole in 0.4 minutes. How long will it take to cross a bridge 450 m long (in minutes)?
  1. ক) 1.8 min
  2. খ) 1 min
  3. গ) 1.2 min
  4. ঘ) 1.5 min
ব্যাখ্যা
প্রশ্ন : A train 300 m long passes a pole in 0.4 minutes. How long will it take to cross a bridge 450 m long (in minutes)?
সমাধান : 
Length of train = 300m
Train cross a pole in = 0.4 min
Length of bridge = 450


We Know,
Speed = distance/time
Speed of train = 300/0.4
Speed of train = 750 m/min

∴ Time taken by train to cross bridge = (450 + 300)/750 = 750/750 = 1 min
৬৪.
If - 3 ≤ x ≤ 4 and, 2 ≤ y ≤ 3, then the minimum value of 2y - 3x is:
  1. ক) - 5
  2. খ) - 4
  3. গ) - 8
  4. ঘ) - 6
ব্যাখ্যা
প্রশ্ন : If - 3 ≤ x ≤ 4 and, 2 ≤ y ≤ 3, then the minimum value of 2y – 3x is:
সমাধান :
- 3 ≤ x ≤ 4 and 2 ≤ y ≤ 3
And we have to find the minimum value of 2y - 3x

Calculation:

For the minimum value of 2y - 3x
x should be maximum (because of its negative sign)

And Y should be minimum
So, to find minimum value we should put y = 2 and x = 4 in 2y – 3x

So, the minimum value of (2y - 3x) = 2 × 2 - 3 × 4 = - 8
৬৫.
A rectangular block 8 cm by 12 cm by 16 cm is cut up in to an exact number of equal cubes. Find the least possible number of cubes.
  1. ক) 24
  2. খ) 26
  3. গ) 27
  4. ঘ) 28
ব্যাখ্যা
প্রশ্ন :A rectangular block 8 cm by 12 cm by 16 cm is cut up in to an exact number of equal cubes. Find the least possible number of cubes.
সমাধান : 
Sides of the rectangular block = 8 cm, 12 cm, 16 cm

The HCF of the sides of the cuboid is the side of the cube

Volume of the cuboid = Length × breadth × height
Volume of the cube = side3

Let n be the number of cubes
HCF( 8, 12, 16) = 4 cm

side of the square = 4 cm
Volume of the cuboid = n × Volume of the cube
Length × breadth × height = n × side3
8 × 12 × 16 = n ×  4 ×  4 ×  4
n = 2 ×  3 ×  4
n = 24

number of cubes is 24
৬৬.
Find the perimeter (in cm) of a square having an area equal to the area of a rhombus, measures of whose diagonals are 8 cm and 16 cm.
  1. ক) 38 cm
  2. খ) 36 cm
  3. গ) 32 cm
  4. ঘ) 39 cm
ব্যাখ্যা
প্রশ্ন : Find the perimeter (in cm) of a square having an area equal to the area of a rhombus, measures of whose diagonals are 8 cm and 16 cm.
সমাধান : 
Measures of the diagonals of the rhombus are 8 cm and 16 cm.
Area of the square = Area of the rhombus

Concept used:

Area of a rhombus = Product of two diagonals ÷ 2
Area of a square = side2

Perimeter of a square = 4 × side

Area of the rhombus = (8 × 16)/2 = 64 cm2

According to the question,

Area of the square = 64 cm2

The measure of each side of the square = √64 = 8 cm
Now, the perimeter of the square = 4 × 8 = 32 cm

∴ The perimeter of the square is 32 cm.
৬৭.
10, 4, 26, 14 what is the median of the numbers shown?
  1. ক) 12
  2. খ) 15
  3. গ) 13
  4. ঘ) 14
ব্যাখ্যা
প্রশ্ন : 10, 4, 26, 14 what is the median of the numbers shown?
সমাধান : 
We arrange the numbers in ascending order:
4, 10, 14, 26
the median of the numbers = (10 + 14)/2 = 24/2 = 12
৬৮.
The area of a triangle with sides 3 cm, 4 cm, 5 cm is -
  1. ক) 2√14 Sq cm
  2. খ) 6 Sq cm
  3. গ) 14 Sq cm
  4. ঘ) √16 Sq cm
ব্যাখ্যা
প্রশ্ন : The area of a triangle with sides 3 cm, 4 cm, 5 cm is -
সমাধান : 
অর্ধপরিসীমা, s = (3 + 4 + 5)/2 = 6 cm

∴ Area = √{s(s - a)(s - b)(s - c)}
= √{6 (6 - 3) (6 - 4) (6 - 5)} Sq cm
= √(6 × 3 × 2 × 1)Sq cm
= √36 Sq cm
= 6 Sq cm 
৬৯.
An employee's annual salary was increased Tk.30,000. If her new annual salary now equals Tk. 105,000 what was the percent increase?
  1. ক) 20%
  2. খ) 40%
  3. গ) 30%
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
প্রশ্ন : An employee's annual salary was increased Tk.30,000. If her new annual salary now equals Tk. 105,000 what was the percent increase?
সমাধান : 
New annual salary = 105,000
Salary increase = 30,000.
Original salary = 105,000 - 30,000 = 75,000

% Increase = (30,000/ 75,000 )×100 = 40%
৭০.
A student has 7 pants and 8 shirts. The number of ways in which he can wear the dress in different combinations is -
  1. ক) 52
  2. খ) 56
  3. গ) 54
  4. ঘ) 58
ব্যাখ্যা
প্রশ্ন : A student has 7 pants and 8 shirts. The number of ways in which he can wear the dress in different combinations is -
 
সমাধান: 
No. of shirts =8
No. of pants =7
No. of ways he can wear his clothes = No. of ways he can wear a shirt AND No. of ways to wear pant =8×7= 56
৭১.
If the area of a small pizza is 154 inch2, what size pizza box would best fit the small pizza?
  1. ক) 16 inch
  2. খ) 14 inch
  3. গ) 12 inch
  4. ঘ) 10 inch
ব্যাখ্যা
প্রশ্ন :  If the area of a small pizza is 154 inch2, what size pizza box would best fit the small pizza?
 
সমাধান : 
Area of a pizza (circle) = πr2 = 154
Or, r2 =154/π = 154/(22/7) = 49
Or, r = 7
So, the size is 2r = 2 × 7 = 14 inch
৭২.
How many cases do you need if you have to pack 119 pairs of shoes into cases that each hold 34 shoes?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন : How many cases do you need if you have to pack 119 pairs of shoes into cases that each hold 34 shoes?
এখানে,
34 টি জুতা = 17 জোড়া জুতা 
∴ আবরণ (case) প্রয়োজন হবে = 119/17 = 7টি
 
৭৩.
The average attendance of a college for the first three days of a week is 327 and the first four days is 321. How many were present on the fourth day?
  1. ক) 310
  2. খ) 320
  3. গ) 303
  4. ঘ) 307
ব্যাখ্যা
প্রশ্ন : The average attendance of a college for the first three days of a week is 327 and the first four days is 321. How many were present on the fourth day?
সমাধান : 
Total attendance for first 3 days = 327×3 = 981
Total attendance for first 4 days = 321×4 = 1284
∴ Present on the 4th day = 1284 - 981 = 303
৭৪.
If you count from 1 to 100, how many 5s will you pass on the way?
  1. ক) 22
  2. খ) 18
  3. গ) 20
  4. ঘ) 21
ব্যাখ্যা
প্রশ্ন : If you count 1 to 100, how many 5s will you pass on the way?
সমাধান : 
১ থেকে 100 পর্যন্ত গণনায় ৫, ১৫, ২৫, ৩৫, ৪৫, ৫০, ৫১, ৫২, ৫৩, ৫৪, ৫৫, ৫৬, ৫৭, ৫৮, ৫৯, ৬৫, ৭৫, ৮৫, ৯৫ এই সংখ্যাগুলোতে ৫ পাওয়া যায় মোট ২০ বার (বিঃ দ্রঃ ৫৫ তে দুটি ৫ গণনা করতে হবে)
৭৫.
Suppose today is Saturday. What day of the week will it be 65 days from now on?
  1. ক) Saturday
  2. খ) Monday
  3. গ) Sunday
  4. ঘ) Friday
ব্যাখ্যা
প্রশ্ন : Suppose today is Saturday. What day of the week will it be 65 days from now on?
সমাধান : 
Each day of the week is repeated after 7 days.
So, after 63 days [on the 64th Day] it will be Saturday.
∴ 65th day will be Sunday.
৭৬.
log49/log7 = ?
  1. ক) 1/2
  2. খ) 2
  3. গ) 7
  4. ঘ) 6
ব্যাখ্যা
প্রশ্ন : log49/log7 = ?
সমাধান :
log49/log7
= log 72/log7
= 2.log7/log7
= 2
 
৭৭.
How many days are there in y weeks y days?
  1. ক) 8y
  2. খ) 14y
  3. গ) 7y + 1
  4. ঘ) 7y2
ব্যাখ্যা
প্রশ্ন : How many days are there in y weeks y days?
সমাধান : y weeks y days = (7y + y) days = 8y days

৭৮.
The total surface area of a hemisphere of diameter 2r is -
  1. ক) 4πr2
  2. খ) 2πr2
  3. গ) 6πr2
  4. ঘ) 3πr2
ব্যাখ্যা
প্রশ্ন : The total surface area of a hemisphere of diameter 2r is -
সমাধান :
দেওয়া আছে,
গোলকের ব্যাস = 2r 
সুতরাং, গোলকের ব্যাসার্ধ r 
তাহলে,  গোলকের ক্ষেত্রফল হবে = 4πr2
কিন্তু অর্ধগোলকের ক্ষেত্রফল = অর্ধগোলকের ক্ষেত্রফল + বৃত্তের ক্ষেত্রফল
তাই, যেহেতু r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের Base এর উপর অর্ধগোলক রয়েছে তাই এর সাথে বৃত্তের ক্ষেত্রফল যোগ করতে হবে
= 4πr2/2 + πr2
= 2πr2 + πr2
= 3πr2
[নোটঃ গোলক অর্ধেক করলে নিচের দিকে একটি বৃত্ত তৈরি হয়। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে গোলকের ক্ষেত্রফল অর্ধেকের সাথে বৃত্তের ক্ষেত্রফলও যোগ করতে হবে।]
৭৯.
Which of the following fractions is greater than 1/2 and less than 3/4?
  1. ক) 9/10
  2. খ) 4/5
  3. গ) 2/3
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
প্রশ্ন : Which of the following fractions is greater than 1/2 and less than 3/4?
সমাধান :
3/4 = 0.75
1/2 = 0.50
2/3 = 0.66
4/5 = 0.80
9/10 = 0.9
৮০.
What is the unit digit in the product 84 × 59 × 13 × 77?
  1. ক) 6
  2. খ) 9
  3. গ) 8
  4. ঘ) 7
ব্যাখ্যা
প্রশ্ন : What is the unit digit in the product 84 × 59 × 13 × 77?
সমাধান: 84 × 59 × 13 × 77 = 4960956
Without the use of calculator, to count the unit digit = 4 × 9 × 3 × 7 = 756

So, 6 is the unit digit
৮১.
The angle of elevation of the top of a tower 30 m high from the foot of another tower in the same plane is 60°, then the distance between the two towers is:
  1. ক) 10√3 m
  2. খ) 15√3 m
  3. গ) 12√3 m
  4. ঘ) 36 m
ব্যাখ্যা
The angle of elevation = 60° 
The height of the tower = 30 m


Let us assume the distance between two towers be X

 প্রশ্নমতে,
⇒ tan 60° = (Perpendicular)/(Base)
⇒ √3 = 30/x
⇒ x = 30/√3 = 10√3 m

∴ The required result will be 10√3.

৮২.
The sum of three consecutive integers is equal to their product. How many such possibilities are there?
  1. ক) Only one
  2. খ) Only two
  3. গ) Only three
  4. ঘ) No such possibility is there
ব্যাখ্যা
Let the three consecutive numbers are x - 1, x, and x + 1.

(x - 1) + x + (x + 1) = (x - 1) (x) (x + 1)
3x = x3 - x 
3 = x2 -1
x2 = 4

x= +2 or x = -2 or x = 0

So two sets are (1,2,3), (-1,0,1) and (-3,-2,-1)

Hence, the correct answer is an option(3) i.e., only three.
৮৩.
In a certain code language, '-' represents '+', '+' represents '×', '×' represents '÷' and '÷' represents '-'. Find out the answer to the following question.
13 - 14 + 15 × 70 ÷ 14 = ?
  1. ক) 2
  2. খ) 5
  3. গ) 3
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
প্রশ্ন : In a certain code language, '-' represents '+', '+' represents '×', '×' represents '÷' and '÷' represents '-'. Find out the answer to the following question.
13 - 14 + 15 × 70 ÷ 14 = ?
সমাধান :
Given equation: 13 - 14 + 15 × 70 ÷ 14 = ?

প্রতীকগুলো পরিবর্তন করে পাই, 
13 + 14 × 15 ÷ 70 - 14 
= 13 + 210 ÷ 70 -14
= 13 + 3 – 14
=  16 - 14
=  2

অতএব, সঠিক উত্তর ‘2’.