পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১২
সিলেবাস
ভাইরাস, ব্যাকটেরিয়া, হৃদ্পিণ্ড ও হৃদরোগ, স্নায়ু ও স্নায়ুরোগ, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি। সোর্স: যেকোনো গাইড বই, ষষ্ঠ থেকে SSC & HSC বোর্ড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১২ প্রশ্ন

.
TMV এক ধরণের -
  1. ক) ভাইরাস
  2. খ) ব্যাকটেরিয়া
  3. গ) ছত্রাক
  4. ঘ) শৈবাল
সঠিক উত্তর:
ক) ভাইরাস
উত্তর
সঠিক উত্তর:
ক) ভাইরাস
ব্যাখ্যা
TMV (Tobacco Mosaic Virus)
- এ ভাইরাস তামাক পাতার ক্লোরোফিল নষ্ট করে সাদা সবুজ মোজাইকের মত সৃষ্টি করে বলে এদের টোবাকো মোজাইক ভাইরাস বলা হয়।
- এটি একটি দন্ডাকৃতির RNA ভাইরাস।
- এর দৈর্ঘ্য প্রস্থের প্রায় ১৭ গুণ।
- এটির দৈর্ঘ্য প্রায় ২৮০ nm (কারও কারও মতে ৩০০ nm) এবং প্রস্থ ১৫ nm (কারও কারও মতে ১৮ nm)।
- RNA এবং প্রোটিন দিয়ে টোবাকো মোজাইক ভাইরাসটি গঠিত।
-  এর বাইরে একটি পুরু প্রোটিনের আবরণ থাকে।
- এতে প্রায় ২২০০ ক্যাপসোমিয়ার থাকে ।
- প্রত্যেকটি ক্যাপসোমিয়ারে ১৫৮টি অ্যামাইনো অ্যাসিড থাকে।
- ক্যাপসিডের অভ্যন্তরে এক সূত্রক RNA কোর থাকে।
- RNA সূত্রটি ৬৫০০ নিউক্লিয়োটাইড দ্বারা গঠিত।
- ওজন এর দিক বিবেচনায় এর শতকরা প্রায় ৯৫ ভাগই প্রোটিন।

সূত্র- জীববিজ্ঞান ১ম পত্র(উদ্ভিদবিজ্ঞান), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
.
ধান গাছের ব্লাইট রোগ হয় নিচের কোনটির জন্য?
  1. ক) ভাইরাস
  2. খ) ব্যাকটেরিয়া
  3. গ) ছত্রাক
  4. ঘ) শৈবাল
সঠিক উত্তর:
খ) ব্যাকটেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যাকটেরিয়া
ব্যাখ্যা
Takaeshi ১৯০৮ সালে প্রমাণ করেন যে, ব্যাকটেরিয়ার আক্রমণে ধান গাছের ব্লাইট রোগ হয়।

ব্যাকটেরিয়া ঘটিত আরো কিছু রোগের নাম:

- মানুষের রোগ:

- উদ্ভিদের রোগ:


সূত্র- জীববিজ্ঞান ১ম পত্র(উদ্ভিদবিজ্ঞান), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
.
নিচের কোনটি হৃদরোগের চিকিৎসায় ব্যবহৃত হয়?
  1. ক) পেসমেকার
  2. খ) ওপেন হার্ট সার্জারি
  3. গ) এনজিওপ্লাস্টি
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
হৃদরোগের চিকিৎসায় পেসমেকার, ওপেন হার্ট সার্জারি, করোনারি বাইপাস সার্জারি, এনজিওপ্লাস্টি ব্যবহৃত হয়।

পেসমেকার
- হৃৎপিন্ডে ডান অ্যাট্রিয়াম-প্রাচীরের উপর দিকে অবস্থিত, বিশেষায়িত কার্ডিয়াক পেশিগুচ্ছে গঠিত ও স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রে নিয়ন্ত্রিত একটি ছোট অংশ যা বৈদ্যুতিক তরঙ্গ প্রবাহ ছড়িয়ে দিয়ে হৃৎস্পন্দন সৃষ্টি করে এবং স্পন্দনের ছন্দময়তা বজায় রাখে তাকে পেসমেকার বলে।

ওপেন হার্ট সার্জারি
- শল্যচিকিৎসক যখন রোগীর বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিন্ডে অস্ত্রোপচার সম্পন্ন করেন তখন সে প্রক্রিয়াকে ওপেন হার্ট সার্জারি বলে ।

করোনারি বাইপাস সার্জারি
- এক বা একাধিক করোনারি ধমনির ল্যুমেন (গহ্বর) রূদ্ধ হয়ে গেলে হৃৎপিন্ডে রক্ত সরবরাহ অব্যাহত রাখতে অস্ত্রোপচারের মাধ্যমে দেহের অন্য অংশ থেকে (যেমন-পা থেকে) একটি সুস্থ রক্তবাহিকা (ধমনি বা শিরা) কেটে এনে বৃদ্ধ ধমনির পাশে স্থাপন করে রক্ত সরবরাহের যে বিকল্প পথ সৃষ্টি করা হয় তাকে করোনারি বাইপাস বলে । করোনারি বাইপাস সৃষ্টির সামগ্রিক অস্ত্রোপচার প্রক্রিয়াটিকে করোনারি বাইপাস সার্জারি বলা হয়।

এনজিওপ্লাস্টি
- বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিন্ডের সংকীর্ণ ল্যুমেন (গহ্বর)-যুক্ত বা রূদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনি পুনরায় প্রশস্ত ল্যুমেনযুক্ত বা উন্মুক্ত করার পদ্ধতিকে এনজিওপ্লাস্টি বলে।
- এনজিওপ্লাস্টির উদ্দেশ্য হচ্ছে সরু বা বন্ধ হয়ে যাওয়া ল্যুমেনের ভেতর দিয়ে হৃৎপিন্ডে পর্যাপ্ত O2 সরবরাহ নিশ্চিত করে হৃৎপিন্ড ও দেহকে সচল রাখা।
- বুকে ব্যথা (অ্যানজাইনা), হার্ট ফেইলিউর, হার্ট অ্যাটাক প্রভৃতি মারাত্মক রোগ থেকে মুক্তির সহজ উপায় এনজিওপ্লাস্টি।
- ১৯৭৭ খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডের ডাঃ অ্যানডেস গয়েন জিগ সর্বপ্রথম এ পদ্ধতি প্রয়োগ করবেন।

সূত্র- জীববিজ্ঞান ২য়  পত্র(একাদশ -দ্বাদশ শ্রেণি) - গাজী আজমল ও গাজী আসমত ।
.
মানুষের মস্তিষ্কের আয়তন কত?
  1. ক) ১৫০০ ঘন সেমি
  2. খ) ১৮০০ ঘন সেমি
  3. গ) ২০০০ ঘন সেমি
  4. ঘ) ১০০০ ঘন সেমি
সঠিক উত্তর:
ক) ১৫০০ ঘন সেমি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৫০০ ঘন সেমি
ব্যাখ্যা
- মস্তিস্ক হলো স্নায়ুতন্ত্র অঙ্গ।
- মানুষের মস্তিষ্কের আয়তন ১৫০০ ঘন সেমি।
- স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যকরী একককে নিউরন বলে।
- মস্তিষ্কে নিউরন থাকে ১০ বিলিয়ন।
- মানুষের মস্তিষ্কের ওজন ১.৩৬ কেজি।
- মস্তিষ্ক আবৃতকারী পর্দার নাম মেনিনজেস।

উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
লোহিত রক্তকণিকার উৎপত্তিস্থল কোথায়?
  1. ক) প্লীহা
  2. খ) অস্থিমজ্জা
  3. গ) যকৃত
  4. ঘ) অগ্ন্যাশয়
সঠিক উত্তর:
খ) অস্থিমজ্জা
উত্তর
সঠিক উত্তর:
খ) অস্থিমজ্জা
ব্যাখ্যা
মানবদেহের লোহিত রক্তকণিকা (RBC - Red Blood Cell) সাধারণত দ্বি-অবতল এবং চাকতি আকৃতির। এতে হিমোগ্লোবিন নামের রঞ্জক পদার্থ থাকায় রক্ত লাল দেখায়। এ কণিকাগুলো সর্বক্ষণই অস্থিমজ্জার ভিতরে উৎপন্ন হতে থাকে এবং উৎপন্ন হওয়ার পর রক্তরসে চলে আসে। 

লোহিত রক্তকণিকা প্লীহাতে সঞ্চিত থাকে এবং তাৎক্ষণিক প্রয়োজনে প্লীহা থেকে লোহিত কণিকা রক্তরসে সরবরাহ করা হয়। এটি অধিক পরিমানে অক্সিজেন পরিবহন করতে পারে। মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু ১২০ দিন। 

সূত্রঃ ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বই
.
রক্ত এক ধরনের -
  1. ক) অম্লধর্মী তরল যোজক কলা।
  2. খ) অম্লধর্মী তরল আবরণী কলা।
  3. গ) ক্ষারধর্মী তরল আবরণী কলা।
  4. ঘ) ক্ষারধর্মী তরল যোজক কলা।
সঠিক উত্তর:
ঘ) ক্ষারধর্মী তরল যোজক কলা।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক্ষারধর্মী তরল যোজক কলা।
ব্যাখ্যা
- প্রাণীদেহের রক্ত একধরনের লাল বর্ণের অস্বচ্ছ, আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু।
- একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় ৫-৬ লিটার রক্ত থাকে, যেটি মানুষের দেহের মোট ওজনের প্রায় ৮%।
- রক্তের রসে লাল রংয়ের হিমোগ্লোবিন নামে লৌহ-ঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল।
- হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে।
- কিছু পরিমাণ কার্বন ডাই-অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়, তবে কার্বন ডাই-অক্সাইডের সিংহভাগ বাইকার্বনেট আয়ন হিসেবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়।

সূত্রঃ ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বই
.
'নিউরন' মানবদেহের কোন তন্ত্রের গঠনগত ও কার্যকরী একক?
  1. ক) রেচনতন্ত্র
  2. খ) পরিপাকতন্ত্র
  3. গ) স্নায়ুতন্ত্র
  4. ঘ) হৃদযন্ত্র
সঠিক উত্তর:
গ) স্নায়ুতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) স্নায়ুতন্ত্র
ব্যাখ্যা
- স্নায়ুতন্ত্রের গঠনগত ও কার্যকরী একককে নিউরন বলে।
- মস্তিস্ক হলো স্নায়ুতন্ত্র অঙ্গ।
- মানুষের মস্তিষ্কের আয়তন ১৫০০ ঘন সেমি
- মস্তিষ্কে নিউরন থাকে ১০ বিলিয়ন।
- মানুষের মস্তিষ্কের ওজন ১.৩৬ কেজি।
- মস্তিষ্ক আবৃতকারী পর্দার নাম মেনিনজেস।

----------------
- রেচনতন্ত্রের কার্যকরী একক নেফ্রন।

উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
.
মানুষের হৃৎস্পন্দন শোনার জন্য সাধারণত কোন যন্ত্র ব্যবহৃত হয়?
  1. ক) স্ফিগমোম্যানোমিটার
  2. খ) ব্যারোরিসেপ্টর
  3. গ) স্টেথোস্কোপ
  4. ঘ) ক্রেসকোগ্রাফ
সঠিক উত্তর:
গ) স্টেথোস্কোপ
উত্তর
সঠিক উত্তর:
গ) স্টেথোস্কোপ
ব্যাখ্যা
- মানুষের হৃৎস্পন্দন শোনার জন্য সাধারণত স্টেথোস্কোপ ব্যবহৃত হয়। 

- একটি সিস্টোল ও একটি ডায়াস্টোলের সমন্বয়ে একটি হৃৎস্পন্দন সম্পন্ন হয় এবং সময় লাগে প্রায় ০.৮ সেকেন্ড।
- একজন সুস্থ মানুষের হৃৎস্পন্দন প্রতি মিনিটে ৬০-১০০ বার হয়। এটাকে হার্ট-বিট বলা হয়।
- আমাদের হাতের কবজির রেডিয়াল ধমনিতে এই স্পন্দন গোনা যায় আবার বুকের বাম দিকে নির্দিষ্ট স্থানে স্টেথোস্কোপ বসিয়ে শব্দ শোনা যায়।
- হাতের কবজিতে হৃৎস্পন্দন অনুভব করাকে পালস বলে।
- স্টেথোস্কোপের সাহায্যে হৃৎস্পন্দনের যে শব্দ শোনা যায়, তাকে হার্টসাউন্ড বলে। হৃৎস্পন্দন বা হার্ট-বিটকে যখন প্রতি মিনিটে হাতের কবজিতে গণনা করা হয়, তখন তাকে পালস রেট বলে।

------------------------
- স্ফিগমোম্যানোমিটার হলো রক্তচাপ পরিমাপক যন্ত্র।
- ক্রেসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধিমাপক যন্ত্র।
- ব্যারোরিসেপ্টর মানুষের রক্তবাহিকার প্রাচীরে বিশেষ সংবেদী স্নায়ু প্রান্ত (sensory nerve ending) থাকে। এগুলো রক্তচাপ পরিবর্তনে বিশেষভাবে সাড়া দেয় এবং দেহে রক্ত চাপের ভারসাম্য রক্ষা করে। এই সংবেদী স্নায়ু প্রান্তকে ব্যারোরিসেপ্টর বলে। 

সূত্রঃ ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বই
.
নিচের কোন বডি মাস ইনডেক্স (বিএমআই) সূচক পুরুষদের সঠিক ওজন নির্দেশ করে?
  1. ক) < ১৮.৫
  2. খ) ১৮.৫ - ২৪.৯
  3. গ) ২৫ - ২৯.৯
  4. ঘ) >৩০
সঠিক উত্তর:
খ) ১৮.৫ - ২৪.৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮.৫ - ২৪.৯
ব্যাখ্যা



সূত্র- ৯ম-১০ম শ্রেণির বিজ্ঞান বই
১০.
গ্লুকোজ কীসের উদাহরণ?
  1. ক) শর্করা
  2. খ) আমিষ
  3. গ) ভিটামিন
  4. ঘ) স্নেহ
সঠিক উত্তর:
ক) শর্করা
উত্তর
সঠিক উত্তর:
ক) শর্করা
ব্যাখ্যা
- গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ হলো এক শর্করা পুষ্টি উপাদান। মধু ও ফলের রসে পাওয়া যায়।
- সুক্রোজ, ল্যাকটোজ হলো দ্বি-শর্করা পুষ্টি উপাদান। চিনি ও দুধে পাওয়া যায়।
- শ্বেতসার, গ্লাইকোজেন হলো বহু শর্করা পুষ্টি উপাদান। চাল, আটা, আলু, সবুজ শাক-সবজি প্রভৃতিতে পাওয়া যায়।

সূত্র: মাধ্যমিক জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি
১১.
'Microbiology' কোন ধরণের বিদ্যা?
  1. ক) শৈবাল বিষয়ক বিদ্যা
  2. খ) অণুজীববিদ্যা
  3. গ) ভ্রূণ সম্পর্কিত বিদ্যা
  4. ঘ) বিববর্তনবিদ্যা
সঠিক উত্তর:
খ) অণুজীববিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) অণুজীববিদ্যা
ব্যাখ্যা
Microbiology - অণুজীব বিষয়ক বিদ্যা
Embryology - ভ্রণ সম্পর্কিত বিদ্যা
Evolution - বিবর্তন সম্পর্কিত বিদ্যা
Mycology - ছত্রাক সম্পর্কিত বিদ্যা।

সূত্র- জীববিজ্ঞান ৯ম-১০ম শ্রেণি
১২.
নিচের কোনটি অণুজীব?
  1. ক) Bacillus
  2. খ) Spirillum
  3. গ) Streptococcus
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
- ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্নশ্রেণির জীব বলা হয়।
- এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। এরা অণুজীবের অন্তর্ভুক্ত।
- কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এসব অণুজীব বা আদিজীব মানুষ, গৃহপালিত পশুপাখি ও উদ্ভিদের রোগ সৃষ্টি করে। আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে। 

- Bacillus, Spirillum, Streptococcus এক ধরণের ব্যাকেটেরিয়া, যা অণুজীবের অন্তর্ভুক্ত।

সূত্র-  ৭ম শ্রেণির বিজ্ঞান বই ও জীববিজ্ঞান ১ম পত্র (উদ্ভিদবিজ্ঞান), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়