পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
Exam-07 [[Video Section এ ভিডিয়ো লেকচার ১৮, ১৯, ২০, ২১ (মোট - ৯টি ভিডিয়ো) দেখুন।] Exam Topics: - Kinds of Phrases [বিসিএস প্রিলি সিলেবাসের Part B] - Uses of Subject-Verb Agreement [Part D] - Uses of Prepositions (like uses of on, at, by etc. Excluding Appropriate Preposition) [Part A+D] - Synonyms & Antonyms (J-R) [Part F]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
Nader, a local guy, helped us to find the address. What kind of phrase is the underlined one?
  1. ক) Noun Phrase
  2. খ) Adjective Phrase
  3. গ) Prepositional Phrase
  4. ঘ) Adverb Phrase
ব্যাখ্যা
Underlined Phrase টি Nader এর পরে বসে Nader সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে এ হিসেবে এটি Appositive বা Case in Apposition হয়েছে, বিধায় এটি Noun Phrase.

Appositive হচ্ছে এমন noun phrase যা অন্য Noun/ Noun Phrase এর পরে বসে ঐ Noun/ Noun Phrase এর অতিরিক্ত পরিচয়/ কোন তথ্য দেয়।

Phrase টি গঠনগতভাবেও একটি Noun Phrase, কারণ Article + Adjective + Noun সব সময় Noun Phrase হয়।
.
He went there with a jolly mind. Underlined phrase is a/an -
  1. ক) Phrase preposition
  2. খ) Adverb Phrase
  3. গ) Prepositional Phrase
  4. ঘ) Both b and c
ব্যাখ্যা
Phrase Preposition: কয়েকটি word গুচ্ছগতভাবে Preposition এর কাজ করে।
যেমন - in front of, because of, according to ইত্যাদি। 

Prepositional Phrase: Prepositional Phrase - Preposition দিয়ে শুরু হয়, কিন্তু Adjective Phrase বা Adverb Phrase এর মতো কাজ করে। যেমন -
- A man of high intellect often feels lonely. (Prepositional Phrase/ Adjective Phrase)
- He is a man of great wealth. (Prepositional Phrase/ Adjective Phrase).
- He went there with a jolly mind. (Prepositional Phrase/ Adverb Phrase)
- They came in a body.   (Prepositional Phrase/ Adverb Phrase)
.
Cycling on the hill tracks is not easy. Identify the phrase:
  1. ক) Participle Phrase
  2. খ) Adjective Phrase
  3. গ) Gerundial Phrase
  4. ঘ) Both a and b
ব্যাখ্যা
Gerundial Phrase: Verb+ing + Extension যদি Noun (Subject/ Object) এর কাজ করে তবে তাকে Gerundial Phrase বলে।
যেমন:
- Walking in the morning is good for health.
- Helping the poor is a great virtue.
- Stop telling lies. 
- Cycling on the hill tracks is not easy.

এখানে, 'Cycling on the hill tracks' phrase টি বাক্যের subject বা noun এর কাজ করছে তাই এটি Gerundial Phrase.
.
'Subject-Verb Agreement' doesn’t refer to -
  1. ক) Person 
  2. খ) Number
  3. গ) Gender
  4. ঘ) Verb
ব্যাখ্যা
Subject এর Number এবং Person এর পরিবর্তনের কারণে Verb পরিবর্তন হয়। যেমন- 
I am going there.
We are going there.
He is going there.
They are going there.

কিন্তু Gender পরিবর্তনের কারণে Verb এর কোনো পরিবর্তন হয় না। যেমন- 
He is going there.
She is going there.
It is going there.

অর্থাৎ, Subject–Verb Agreement 'Gender' নিয়ে আলোচনা করে না।
.
Choose the correct sentence:
  1. ক) Everybody have done this.
  2. খ) Everybody are done this.
  3. গ) Everybody has done this.
  4. ঘ) Everybody has did this.
ব্যাখ্যা
এখানে everybody singular হওয়ায় has হবে এবং has এর পর (Present Perfect Tense হিসেবে) মূল verb এর past participle form - done হবে।
.
Fill in the gaps: Thirty years _____ Sharif’s age when he joined this company.
  1. ক) was
  2. খ) were 
  3. গ) is
  4. ঘ) are
ব্যাখ্যা
বয়স, টাকা, সময়, দূরত্ব ইত্যাদি যখন একটি সমষ্টি হিসেবে ব্যবহৃত হয় তখন সেটা Singular হয়। এখানে যেহেতু Thirty years একটি সমষ্টি হিসেবে আছে তাই এটা সিঙ্গুলার হবে এবং পরের Clause-টি যেহেতু Past Tense এ আছে, তাই এটাও Past Indefinite Tense হবে। 
সে হিসাবে এখানে was হবে।
.
Which of the following sentences is correct?
  1. ক) One of the frogs raise his head up.
  2. খ) One of the frogs raises his head up.
  3. গ) One of the frog raise his head up.
  4. ঘ) One of the frog raises his head up.
ব্যাখ্যা
বাক্যে one of থাকলে এর পরের noun টি plural হয় কিন্তু verb singular হয়।
তাই frog না হয়ে frogs হবে এবং verb - raise এর সাথে ‘s’ যুক্ত হয়ে raises হবে।
.
Everyone but five leaders of the opposition ______.
  1. ক) were arrested
  2. খ) arrested
  3. গ) being arrested
  4. ঘ) was arrested
ব্যাখ্যা
বিরোধী দলের পাঁচ নেতা ছাড়া সবাইকে গ্রেপ্তার করা হয়েছিল।
but (ছাড়া অর্থে) Preposition হিসেবে ব্যবহৃত হয় এবং স্বাভাবিকভাবে Preposition এর পরের অংশ দ্বারা কখনো Verb নিয়ন্ত্রিত হয় না, বরং তার আগের অংশ অনুযায়ী Verb বসবে।
আর Everyone যেহেতু Singular, তাই verb ও singular হবে।
আর বাক্যটি Passive, তাই ‘be (was) + past participle of the verb’ বসবে। তাই, এখানে সঠিক উত্তর - ঘ) was arrested.

তবে, Negative এর পরে but আসলে এটা বাংলায় ‘ছাড়া’ অর্থে ব্যবহৃত হলেও, এটাকে Conjunction ধরা হয় এবং but এর পরের অংশ অনুযায়ী Verb বসে।
যেমন- None but the poor people were victimized.
.
Have you got your passport ____ you?
  1. ক) on
  2. খ) to
  3. গ) over
  4. ঘ) in
ব্যাখ্যা
have something on you = (পকেট বা ব্যাগে) কোনো কিছু থাকা = to be carrying something, for example in a pocket or bag

For Example:
- Can you pay, I don’t seem to have any money on me.
- Have you got your passport on you?

Source: Macmillan Dictionary
১০.
The Prime Minister is ____ the committee.
  1. ক) in
  2. খ) at
  3. গ) on
  4. ঘ) by
ব্যাখ্যা
On এর ব্যবহার:
১. স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বুঝাতে on বসে।
যেমন- Put the book on the table.

২. নির্দিষ্ট দিন বা বারের নামের পূর্বে on বসে।
যেমন- I went to meet him on last Monday.

৩. নির্দিষ্ট তারিখ বুঝাতে on বসে।
যেমন- I was born on 21 July in 1990.

৪. সদস্য বুঝাতে on বসে।
যেমন - I am not on the committee.
- The Prime Minister is on the committee.

৫. কোনো কিছু সম্বন্ধে অর্থে on বসে।
যেমন- This is a book on pregnancy.
১১.
I used to go to school ____ foot.
  1. ক) by
  2. খ) on
  3. গ) with
  4. ঘ) over
ব্যাখ্যা
On foot:
Meaning: Walking rather than traveling by car or using other transport.
অর্থাৎ, যানবাহন ব্যবহারের পরিবর্তে পায়ে হাঁটা অর্থে on foot ব্যবহৃত হয়।
১২.
I will go there ____ Friday.
  1. ক) at
  2. খ) in
  3. গ) on
  4. ঘ) during
ব্যাখ্যা
দিন, বার ও তারিখের পূর্বে preposition হিসেবে on বসে। 
১৩.
There's a phone message ___ you.
  1. ক) for
  2. খ) to
  3. গ) toward
  4. ঘ) on
ব্যাখ্যা
কারো উদ্দেশ্যে বুঝাতে preposition হিসেবে for বসে। 
Source: Cambridge Dictionary
১৪.
‘Jocund’ is synonymous to -
  1. ক) jealous
  2. খ) formal
  3. গ) mirthful
  4. ঘ) beautiful
ব্যাখ্যা
Jocund = উৎফুল্ল; এর সমার্থক হচ্ছে Mirthful = উৎফুল্ল;

Jealous = ঈর্ষাপরায়ণ
Formal = আনুষ্ঠানিক
Beautiful = সুন্দর
১৫.
The antonym of ‘Odd’ is –
  1. ক) Intense
  2. খ) Busy
  3. গ) Tremendous
  4. ঘ) Typical
ব্যাখ্যা

Odd = অদ্ভুত, বেখাপ্পা, অস্বাভাবিক; এর বিপরীত শব্দ হচ্ছে Typical = নমুনা বা আদর্শস্বরূপ

Intense = তীব্র
Busy = ব্যস্ত
Tremendous = শক্তিশালী, প্রচণ্ড

১৬.
Mitigate means -
  1. ক) Alleviate
  2. খ) Curse
  3. গ) Enkindle
  4. ঘ) Evaporate
ব্যাখ্যা
Mitigate = হ্রাস করা, উপশম করা; এর সমার্থক শব্দ হচ্ছে Alleviate = উপশম করা।

Curse = অভিশাপ, অভিশাপ দেয়া।
Enkindle = প্রজ্বলিত করা, উত্তেজিত করা। 
Evaporate = বাষ্পে পরিণত করা, বাষ্পীভূত হওয়া।
১৭.
The opposite word of ‘Gloom’ is -
  1. ক) Fortune
  2. খ) Cheerfulness
  3. গ) Bitterness
  4. ঘ) Aptitude
ব্যাখ্যা
Gloom = আধো-অন্ধকার, অস্পষ্টতা, বিষাদ ও হতাশার ভাব; এর বিপরীত শব্দ হচ্ছে Cheerfulness = উৎফুল্লতা।

Fortune = ভাগ্য।
Bitterness = তিক্ততা। 
Aptitude = সামর্থ্য, দক্ষতা।