পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

পরীক্ষাপ্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes২৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন২৭
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ৬: সম্পূর্ণ সিলেবাস
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স]

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতি [লং কোর্স] · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
উচ্চারণ স্থান অনুযায়ী 'ল' কোন প্রকারের ব্যঞ্জনধ্বনি?
  1. তালব্য ব্যঞ্জন
  2. কণ্ঠ ব্যঞ্জন
  3. দণ্ড্য ব্যঞ্জন
  4. দন্তমূলীয় ব্যঞ্জন
ব্যাখ্যা
উচ্চারণস্থান অনুযায়ী ব্যঞ্জনধ্বনির বিভাজন:

ওষ্ঠ্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে ঠোট দুটি কাছাকাছি এসে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে ওষ্ঠ্য ব্যঞ্জন বলে। এগুলাে দ্বি-ওষ্ঠ্য ধ্বনি নামেও পরিচিত। পাকা, ফল, বাবা, ভাই, মা প্রভৃতি শব্দের প, ফ, ব, ভ, ম ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

দণ্ড্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্ত্য ব্যঞ্জন বলে। তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, থ, দ, ধ দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

দন্তমূলীয় ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গােড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে। নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের ন, র, ল, স দন্ত্যমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

মূর্ধন্য ব্যঞ্জন: দন্তমূল এবং তালুর মাঝখানে যে উঁচু অংশ থাকে তার নাম মূর্ধা। যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা মূর্ধার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে মূর্ধন্য ব্যঞ্জন বলে। টাকা, ঠেলাগাড়ি, ডাকাত, ঢােল, গাড়ি, মূঢ় প্রভৃতি শব্দের ট, ঠ, ড, ঢ, ড়, ঢ় মূর্ধন্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

তালব্য ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা খানিকটা প্রসারিত হয়ে শক্ত তালুর কাছে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে তালব্য ব্যঞ্জন বলে। চাচা, ছাগল, জাল, ঝড়, শসা প্রভৃতি শব্দের চ, ছ, জ, ঝ, শ তালব্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

কণ্ঠ ব্যঞ্জন: যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের পিছনের অংশ উঁচু হয়ে আলজিভের কাছাকাছি নরম তালুর কাছে। বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে কণ্ঠ্য ব্যঞ্জন বলে। কাকা, খালু, গাধা, ঘাস, কাঙাল প্রভৃতি শব্দের ক, খ, গ, ঘ, ঙ কণ্ঠ্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

কণ্ঠনালীয় ব্যঞ্জন: কণ্ঠনালীয় ব্যঞ্জন উচ্চারণের সময়ে ধ্বনিদ্বার থেকে বায়ু কণ্ঠনালি হয়ে সরাসরি বের হয়ে আসে। হাতি শব্দের হ কণ্ঠনালীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০২২ সংস্করণ)।
.
মাত্র ১৫ বছর বয়সে রবীন্দ্রনাথের কোন কাব্য প্রকাশিত হয়?
  1. প্রাণ
  2. কবি-কাহিনি
  3. বনফুল
  4. সোনার তরী
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।
- রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ,৩৮টি নাটক, ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলন তার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্পও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে।
- রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে।
- রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন।
- ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন।
- আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। ১৮৭৪ সালে তত্ত্ববোধিনী পত্রিকায় তার ''অভিলাষ'' কবিতাটি প্রকাশিত হয়। এটিই ছিল তার প্রথম প্রকাশিত রচনা।
- মাত্র ১৫ বছর বয়সে রবীন্দ্রনাথ ঠাকুরের 'বনফুল' কাব্য প্রকাশিত হয়।

> প্রথম প্রকাশিত কবিতা: 'হিন্দুমেলার উপহার' (১৮৭৪)
> প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ: 'কবি-কাহিনি' (১৮৭৮)
> প্রথম নাটক: 'বাল্মীকি প্রতিভা' (১৮৮১)
> প্রথম প্রকাশিত উপন্যাস: 'বৌঠাকুরানীর হাট' (১৮৮৩)
> প্রথম প্রকাশিত ছোটগল্প: 'ভিখারিনী' (১৮৭৪)
> প্রথম প্রবন্ধ: 'বিবিধ প্রসঙ্গ' (১৮৮৩) 
>  শেষ উপন্যাস: 'চার অধ্যায়'
> সর্বশেষ প্রবন্ধগ্রন্থ: 'সভ্যতার সংকট' (১৯৪১)

উৎস: মাধ্যমিক বাংলা সাহিত্য (২০২২ সংস্করণ); বাংলাপিডিয়া।
.
অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস কত প্রকার?
ব্যাখ্যা
সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হয়। বাক্যের মধ্যে পরস্পর সম্পর্কিত একাধিক পদের এক শব্দে পরিণত হওয়ার নাম সমাস।

অর্থের প্রাধান্যের ভিত্তিতে বাংলা সমাস মূলত চার প্রকার।
যথা:
- দ্বন্দ্ব,
- কর্মধারয়,
- তৎপুরুষ ও
- বহুব্রীহি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
'রেঁস্তোরা' কোন জাতীয় শব্দ?
  1. পর্তুগিজ
  2. ওলন্দাজ
  3. ফরাসি
  4. ফরাসি
অনির্ধারিত
ব্যাখ্যা
উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়; তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণিকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়।

বিদেশি শব্দ: ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক তৈরি হওয়ায় সেসব দেশের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, এই শব্দগুলােকে বিদেশি শব্দ বলে। এসব বিদেশি শব্দের মধ্যে রয়েছে আরবি, ফারসি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি ইত্যাদি।

উদাহরণ –

আরবি : আল্লাহ, হারাম, হালাল, হজ, জাকাত, ঈদ, উকিল, কলম, নগদ, বাকি, আদালত ইত্যাদি।
ফারসি : খােদা, দোজখ, নামাজ, রােজা, চশমা, তোশক, দোকান, কারখানা, আমদানি, জানােয়ার ইত্যাদি।
ইংরেজি : চেয়ার, টেবিল, কলেজ, স্কুল, পেনসিল, ব্যাগ, ফুটবল, ক্রিকেট, হাসপাতাল, বাক্স,বােতল ইত্যাদি।
পর্তুগিজ : আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি।
ফরাসি : কুপন, ডিপাে, রেঁস্তোরা, আঁতেল, কার্তুজ ইত্যাদি।
ওলন্দাজ : হরতন, ইস্কাপন, রুইতন, টেক্কা, তুরুপ ইত্যাদি।
তুর্কি : চাকর, চাকু, তােপ, দারােগা ইত্যাদি।
হিন্দি : পানি, ধােলাই, লাগাতার, সমঝােতা, হালুয়া।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।


সঠিক উত্তর - ফরাসি।
কিন্তু অপশনে দুইবার ‘ফরাসি’ শব্দটি থাকায় উত্তর বাতিল করা হয়েছে।
.
He was convinced _____ my honesty.
  1. for
  2. to
  3. of
  4. with
ব্যাখ্যা
Convince (Verb)
Meaning: cause (someone) to believe firmly in the truth of something.

Convince এর পর Preposition হিসেবে of বসে। 
- Robert's expression had obviously convinced her of his innocence.
- He was convinced of my honesty.

Source: Oxford Dictionary
.
Which one is a reflexive pronoun?
  1. Every
  2. That
  3. Oneself
  4. Whom
ব্যাখ্যা
Reflexive pronouns end in -self or -selves. They refer back to the subject forms of personal pronouns.
Reflexive pronouns are:
- myself,
- yourself,
- himself,
- herself,
- itself,
- oneself,
- ourselves,
- yourselves,
- themselves.

Source: Cambridge Dictionary
.
Half of our students were absent ____ class today.
  1. from
  2. off
  3. for
  4. of
ব্যাখ্যা
Appropriate preposition Absent এরপর from বসে।
Absent from মানে অনুপস্থিত।
যেমন:
The man was absent from the meeting.
Half of our students were absent from class today.
.
Change the voice:
Let him be told to go.
  1. Let you go
  2. Tell him to go
  3. You go
  4. Go
ব্যাখ্যা
Let দ্বারা passive sentence শুরু হলে সেটা দ্বারা সাধারণত imperative sentence বুঝায়। এবং প্রশ্নোক্ত sentence এ verb ‘told’ হওয়ায় এর সঠিক active voice হবে ‘Tell him to go’.
.
'Act' শব্দটির verb হচ্ছে -
  1. Acted
  2. Enact
  3. Active
  4. Action
ব্যাখ্যা
'Act' শব্দটির verb হচ্ছে Enact.
Enact ( Verb)
Meaning: make (a bill or other proposal) law.
Example: Legislation was enacted to attract international companies

Source: Oxford Dictionary
১০.
'To do away with' means -
  1. To get rid of
  2. To respect
  3. To start
  4. To drive of
ব্যাখ্যা
To do away with অর্থ - মুক্তি পাওয়া।
So 'To do away with' means 'to get rid of (মুক্তি পাওয়া)'.
১১.
Which of the following is a proper noun?
  1. Family
  2. Class
  3. Himalayas
  4. Bouquet
ব্যাখ্যা
Himalayas (proper noun)
The Himalayas or the Himalaya: mountains in Asia

Source: Britannica Dictionary
১২.
Feminine of 'Comedian' is -
  1. Comedianne
  2. Comedienne
  3. Comediene
  4. Commediean
ব্যাখ্যা
Comedian অর্থ হাস্যরসাত্মক নাটকাদির চরিত্রাভিনেতা বা লেখক।
'Comedienne' is a feminine gender of 'Comedian'.
১৩.
I suggest that he _____ there.
  1. went
  2. goes
  3. gone
  4. go
ব্যাখ্যা
Suggest একটি Subjunctive verb.
Subjunctive mood - এর নিয়ম অনুসারে suggest এর পর that + subject থাকলে সেখানে verb এর base form হয়।
অতএব পূর্ণাঙ্গ বাক্য: I suggest that he go there.
১৪.
বঙ্গবন্ধু আওয়ামী লীগের কততম কাউন্সিলে সাধারণ সম্পাদক নির্বাচিত হন?
  1. তৃতীয় কাউন্সিল
  2. চতুর্থ কাউন্সিল
  3. ষষ্ঠ কাউন্সিল
  4. দ্বিতীয় কাউন্সিল
ব্যাখ্যা
- ১৯৪৯ সালের ২৩শে জুন ঢাকার রোজ গার্ডেনে সম্মেলনের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
এর প্রথম কমিটি:
- সভাপতি : মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী
- সাধারণ সম্পাদক : শামসুল হক
- যুগ্ম সম্পাদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
- ১৯৫৩ সালের ৩-৫ জুলাই আওয়ামী মুসলিম লীগের দ্বিতীয় সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিনি টানা চারবার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
- ১৯৬৬ সালের ১৮-১৯ মার্চ আওয়ামী লীগের ষষ্ঠ কাউন্সিলে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।
- ১৯৫৫ সালের আওয়ামী মুসলিম লীগের তৃতীয় সম্মেলনে দলটির নাম থেকে মুসলিম শব্দটি বাদ দেওয়া হয়।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া এবং বাংলাদেশ আওয়ামী লীগের ওয়েবসাইট)
১৫.
শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-
  1. লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
  2. লাল-সবুজ-হলুদ-সবুজ-লাল
  3. লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল 
  4. লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
ব্যাখ্যা
শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো:
লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল 
ট্রাফিক সিগন্যালে লাল মানে থামতে হবে।
হলুদ বাতি জ্বলে উঠলে নিতে হবে যাত্রার প্রস্তুতি। অর্থাৎ আরও কিছু সময় অপেক্ষা করার পরই যাত্রা শুরু নির্দেশক হলুদ আলো।
আর সবুজ বাতি জ্বলে উঠলেই এগিয়ে যেতে হবে।

উৎস: পত্রিকা রিপোর্ট।
১৬.
একটি সমবাহু ত্রিভুুজের ক্ষেত্রফল 16√3 বর্গ সে.মি.। ত্রিভুজটির প্রতি বাহুর দৈর্ঘ্য কত?
  1. 8 সে.মি.
  2. 6 সে.মি.
  3. 4 সে.মি.
  4. 2 সে.মি.
ব্যাখ্যা
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4)(বাহু)2
(√3/4)(বাহু)2 =  16√3
(1/4)(বাহু)2 = 16 
(বাহু)2 = 64 
(বাহু)2 = 82
বাহু = 8
১৭.
৮০, ৯৬, ____, ১২৮ শূন্য স্থানের সংখ্যাটি কত হবে?
  1. ১১০
  2. ১১২
  3. ১০৯
  4. ১০৫
ব্যাখ্যা
৮০+১৬ = ৯৬
৯৬+১৬ = ১১২
১১২+১৬ = ১২৮
অর্থাৎ শূন্যস্থানে ১১২ বসবে।
১৮.
510 মিটার দীর্ঘ একটি রাস্তার দুই পাশে 20 মিটার পরপর কংক্রিটের পিলার বসানো হলো। প্রতিটি পিলারের প্রস্থ 0.4 মিটার হলে, রাস্তা বরাবর মোট কতটি পিলার বসানো হয়েছে?
  1. 54টি
  2. 46টি
  3. 52টি
  4. 48টি
ব্যাখ্যা
প্রতিটি পিলার জায়গা নেয় (২০ + ০.৪) = ২০.৪ মিটার
তাহলে, ৪৭২ মিটারে বসানো যাবে (৫১০/২০.৪) + ১ টি
                                                 = (২৫ + ১)টি 
                                                 = ২৬টি।
দুইপাশে বসবে ৫২টি।
১৯.
টাকায় ৩ টি করে লেবু কিনে টাকায় ২ টি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ১৫%
  2. ৭৫%
  3. ২৫%
  4. ৫০%
ব্যাখ্যা
৩টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর ক্রয়মূল্য ১/৩ টাকা
আবার, ২টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
১টি লেবুর বিক্রয়মূল্য ১/২ টাকা
∴ লাভ = (১/২)-(১/৩) = ১/৬ টাকা
এখন ১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১×৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১×৩×১০০)/৬ টাকা
= ৫০ টাকা
∴ নির্ণেয় লাভ ৫০%
২০.
তামা, দস্তা ও রুপা মিলিয়ে এক রকমের গহনা তৈরি করা হলো। ঐ গহনায় তামা ও দস্তার অনুপাত ১ : ২ এবং দস্তা ও রুপার অনুপাত ৩ : ৫। ১৯ গ্রাম ওজনের গহনায় কত গ্রাম রুপা আছে?
  1. ১২ গ্রাম
  2. ৮ গ্রাম
  3. ১০ গ্রাম
  4. ৯ গ্রাম
ব্যাখ্যা
তামা : দস্তা = ১ : ২
= ৩ : ৬ [ উভয় রাশিকে ৩ দিয়ে গুন করে ]

দস্তা : রুপা = ৩ : ৫
= ৬ : ১০ [ উভয় রাশিকে ২ দিয়ে গুন করে ]
∴ তামা : দস্তা : রুপা = ৩ : ৬ : ১০
অনুপাতের যোগফল = ১৯

১৯ গ্রাম ওজনের গহনায় রুপা আছে
= ১৯ গ্রাম এর ১০/১৯
= ১০ গ্রাম
অতএব, অনুপাতে রুপা আছে ১০ গ্রাম।
২১.
একটি সংখ্যার অর্ধেকের সাথে 7 যোগ করলে যে সংখ্যা পাওয়া যায়, সেই সংখ্যাটির দ্বিগুণ থেকে 26 বিয়োগ করলেও একই সংখ্যা পাওয়া যায়। সংখ্যাটি কত?
  1. 24
  2. 21
  3. 17
  4. 22
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি = x
সংখ্যার অর্ধেক = x/2
সংখ্যার দ্বিগুণ = 2x
প্রশ্নমতে,
x/2 + 7 = 2x - 26
x = 22
২২.
৬৫৫৮ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
ব্যাখ্যা
৬৫৫৮ | ৮১
৬৪
______
১৬১ |১৫৮
       ১৬১
________
      -৩
∴ ৬৫৫৮ এর সাথে ৩ যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে।
২৩.
দুটি সংখ্যার সমষ্টি এবং পার্থক্য যথাক্রমে 20 এবং 8 হলে, তাদের বর্গের পার্থক্য কত? 
  1. 140
  2. 160
  3. 130
  4. 150
ব্যাখ্যা
মনেকরি, 
বড় সংখ্যা a 
ছোট সংখ্যা b 

প্রশ্নমতে, 
a + b = 20 
a - b = 8 

a2 - b2 = (a + b) (a - b)
              = 20 × 8 
              = 160
২৪.
১,১,২,৩,৫,৮,১৩,২১,............. ধারার ১০ম পদটি কত?
  1. ৮৯
  2. ৩৪
  3. ৪৭
  4. ৫৫
ব্যাখ্যা
ধারাটি ফিবোনাক্কি ধারার অন্তর্ভুক্ত। তাই,
১+১=২
২+১=৩
৩+২=৫
৫+৩=৮
৮+৫=১৩
১৩+৮=২১
২১+১৩=৩৪

সুতরাং, ধারার ১০ম পদটি = ৩৪ + ২১
                                       = ৫৫
২৫.
333-5 + 353-3 এর মান কত?
  1. 80/9
  2. 81/9
  3. 82/9
  4. 84/9
ব্যাখ্যা
333-5 + 353-3 
33(1/35) + 35 (1/33)
(1/32 )+ 32 
(1/9) + 9 
(1 + 81)/9
82/9
২৬.
দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬।  তাদের ল.সা.গু ৩৬০ হলে সংখ্যা দুইটির যোগফল কত? 
  1. ১৪২
  2. ১১২
  3. ১২২
  4. ১৩২
ব্যাখ্যা
মনেকরি,
সংখ্যা দুটি ৫ক এবং ৬্ক

∴ সংখ্যা দুটির ল.সা.গু = ৩০ক

প্রশ্নমতে,
৩০ক  = ৩৬০
বা, ক = ৩৬০/৩০
         = ১২

∴ সংখ্যা দুটি ৫ × ১২ বা ৬০ এবং ৬ × ১২ বা ৭২

অতএব
 সংখ্যা দুইটির যোগফল  =  ৬০ + ৭২
                                      = ১৩২
২৭.
n - 4 জোড় সংখ্যা হলে পরবর্তী ক্রমিক জোড় সংখ্যা হবে? 
  1. n + 2 
  2. n - 2 
  3. n - 3 
  4. n - 6
ব্যাখ্যা
n - 4 জোড় সংখ্যা হলে পরবর্তী ক্রমিক জোড় সংখ্যা হবে =  n - 4 + 2 
                                                                                       = n - 2